ইইউকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের প্রধানমন্ত্রীর

ইইউকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের প্রধানমন্ত্রীর

গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সহযোগিতা চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি চরমভাবে ভয়াবহ। ইসরায়েল জরুরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তার মৌলিক আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই কারণেই সুইডেন দাবি করছে, ইউরোপীয় ইউনিয়ন যেন দ্রুত ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্য অংশটি স্থগিত করে ‘ পাশাপাশি তিনি গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলকে অনুমতি দেওয়ার আহ্বানও জানান।