লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের রিজিওনাল কমিটির অভিষেক
লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনাল কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সংহতি ও নেতৃত্ব আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ। প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস সদস্য লর্ড রামি রেঞ্জার।
তিনি বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজের কমিউনিটিতে শক্ত ভিত গড়ে তুলতে হবে। সেখান থেকে ধীরে ধীরে সম্প্রসারণের দিকে অগ্রসর হতে হবে।
কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা।
বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআইর মূল শক্তি।
এতে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
বক্তব্য রাখেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সাবেক প্রেসিডেন্ট সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ও কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি মো. আব্দুল মুনিম, প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ড. সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।
নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম লন্ডন রিজিওনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি মো. মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, ট্রেজারার মো. মাহবুবুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী ও ড. মাসুক আহমেদ।