লিটনের ঝড়ো ফিফটি, সাকিবের সঙ্গে ভাগ করে নিলেন রেকর্ড

লিটনের ঝড়ো ফিফটি, সাকিবের সঙ্গে ভাগ করে নিলেন রেকর্ড

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি ২৯ বল খেলে অপরাজিত ৫৪ রান করেছেন, যা জয়ের জন্য মাত্র ৩৯ বল রেখে টাইগারদের বন্দরে পৌঁছে দিয়েছে।

এই ইনিংসে লিটন দারুণ এক রেকর্ডও গড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২৬ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কা মেরে এটি টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি। এই ফিফটি দিয়ে তিনি বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আগে বাংলাদেশের ক্রিকেটে ১৩টি ফিফটির রেকর্ডটি ছিল সাকিবের দখলে।

তবে সাকিবের সঙ্গে তুলনায় লিটনের রেকর্ড আরও দারুণ—সাকিব ১৩টি ফিফটি করতে খেলেছেন ১২৯টি ম্যাচ, কিন্তু লিটন ১০৮তম ম্যাচেই এই সংখ্যায় পৌঁছে গেছেন। চলতি সিরিজে ফর্ম ধরে রাখলে লিটন এককভাবে এই রেকর্ড নিজের করে নিতে পারেন। এছাড়া এশিয়া কাপের আগে লিটনের ভালো ফর্ম বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস হবে।

এ দিকে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে। দলের সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। জবাবে লিটন ও তামিমের ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। দলের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন তাসকিন আহমেদ।