পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প 

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি প্রয়োজনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, তবে বর্তমানে পাকিস্তান ‘দারুণ জবাব দিচ্ছে’ বলেই ওয়াশিংটন হস্তক্ষেপে আগ্রহী নয়।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চাইলে হস্তক্ষেপ করতে পারেন। তবে পাকিস্তানের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে এবং সেটিকেই অগ্রাধিকার দিচ্ছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির-এর ভূয়সী প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানে একজন ‘দারুণ প্রধানমন্ত্রী’ এবং একজন ‘দুর্দান্ত জেনারেল’ আছেন, যাদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। তার বিশ্বাস, আফগানিস্তানের বিপক্ষে চলমান অভিযানে পাকিস্তান শক্ত অবস্থান নিয়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০০ জনের বেশি। অপরদিকে আফগানিস্তানও পাকিস্তানি সেনাদের হতাহতের দাবি করেছে।