পুরনো পানির পাইপ সংস্কারে ২১ কেজি স্বর্ণ দান করলেন এক অজ্ঞাত দাতা
জাপানের ওসাকা শহর তার পুরনো পানি ও নর্দমা পাইপ ঠিক করার জন্য অজ্ঞাত এক দাতার কাছ থেকে ২১ কেজি (৪৬ পাউন্ড) স্বর্ণের বার পেয়েছে।
ওসাকা মেয়র হিদেউকি ইয়োকোয়ামা জানিয়েছেন, স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ৫৬০ মিলিয়ন ইয়েন (৩.৬ মিলিয়ন ডলার)। এটি গত নভেম্বর মাসে একটি অজ্ঞাত দাতার পক্ষ থেকে দেওয়া হয়।
ওসাকা প্রায় তিন মিলিয়ন মানুষের শহর এবং জাপানের তৃতীয় বৃহত্তম শহর।
তবে শহরের পানি ও নর্দমা পাইপ অনেক পুরনো হয়ে গেছে। ২০২৪ সালে শহরের রাস্তায় ৯০টির বেশি পাইপ ফাটল বা লিকের ঘটনা ঘটেছে।
মেয়র ইয়োকোয়ামা বলেন, ‘পুরনো পাইপ ঠিক করতে বড় খরচ লাগে। তাই এই দানের জন্য আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, দানের পরিমাণ ‘অবিশ্বাস্য’ এবং তা দেখে তিনি মুখের ভাষা হারিয়ে ফেলেছেন।
আগে একই বেনামী দাতা ৫ লাখ ইয়েনও নগদ সাহায্য দিয়েছিলেন। শহরের পানি ব্যুরো জানিয়েছে, তারা এই স্বর্ণ ঠিকভাবে ব্যবহার করবে এবং পুরনো পাইপ সংস্কারে কাজে লাগাবে। জাপানের ২০ শতাংশের বেশি পানির পাইপ ৪০ বছরের বেশি পুরোনো।
শহরে সিঙ্কহোলও বেড়ে চলেছে। গত বছর সাইটামা প্রিফেকচারে একটি সিঙ্কহোরে ট্রাক পরে গেলে চালক মারা যান। ধারণা করা হয়, এটি ভাঙা স্যানিটেশন পাইপের কারণে হয়েছে। জাপানি কর্তৃপক্ষ ক্ষয়প্রাপ্ত পাইপ বদলানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাজেট কম থাকায় কাজ ধীর গতিতে চলছে।