বাড্ডায় কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস আরো জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ৮টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিছু জানা যায়নি।