দেশে ফিরেই কাজের প্রস্তুতি
ঊনিশ দিনের এক ঝলমলে অভিজ্ঞতা নিয়ে গতকাল দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের ৭৪তম আসরের প্রতিযোগিতা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন তিনি। প্রতিযোগিতায় মুকুট জিততে না পারলেও ‘পিপলস চয়েজ’-এ ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন। মূল প্রতিযোগিতায় সেরা ত্রিশেও জায়গা করে নিয়েছেন।
গতকাল দেশে ফিরে মিথিলা জানান, এবার অভিনয়ে নিয়মিত হবেন। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ছবিগুলোর গল্প শুনবেন আগে। তারপর সিদ্ধান্ত নেবেন কোনটি করবেন।
মিথিলা বলেন, ‘আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি। ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি। ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক এটাই আমার চাওয়া।’