Desh Barta News & : খেলা

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার
কিলিয়ান এমবাপের পরিকল্পনা আঁচ করে ঠিক বাঁ দিকেই লাফিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর ফরাসি তারকার মতোই হতাশার স্রোত ছড়িয়ে গেল পুরো রিয়াল মাদ্রিদ শিবিরে। ট্রয় প্যারোটের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলো বেটিস।

গতকাল (শুক্রবার) সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে রিয়ালে নতুন মেয়াদে প্রথম হার দেখলেন কিংবদন্তি কোচ হোসে মরিনিয়ো-ও। লা লিগার ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এমবাপে-ভিনিসিয়ুসরা একের পর এক সুযোগ মিস করেছেন। ৮১ মিনিটে পিছিয়ে পড়ার পর অফসাইডে রিয়ালের গোল বাতিল হলেও, পেনাল্টিতে সমতার সুযোগ ছিল। সেটিও কাজে লাগাতে ব্যর্থ ফরাসি অধিনায়ক।

আগের দুটি ম্যাচে এমবাপে চার গোল করেছিলেন। আর বেটিসের বিপক্ষে একাই তিনটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন তিনি। অবশ্য তার একটিসহ লস ব্লাঙ্কোসদের তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। ৪ ম্যাচে প্রথম হারের পর মরিনিয়োর দল ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেল। বেটিস সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। আর এক ম্যাচ কম খেলে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এর আগে ম্যাচে রিয়াল প্রথম সুযোগ তৈরি করে ১১ মিনিটে। তবে আর্দা গুলার ও ডিন হুইজসেনের যৌথ প্রচেষ্টা বেটিস গোলরক্ষকের হাতে আটকায়। তিন মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দূরূহ কোণ থেকে নেওয়া শট লাগে পোস্টে। এমবাপে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন ৪৩তম মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে ভিনিসিয়ুস ডি-বক্সে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে পাস দেন ফরাসি তারকাকে। তার দু’বারের প্রচেষ্টাই ব্যর্থ বেটিস দুই ডিফেন্ডারের গায়ে লেগে।

বিরতির আগে আরও দুটি দারুণ সুযোগ সফরকারীরা কাজে লাগাতে পারেনি। জুড বেলিংহ্যামের হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর হুইজসেনের হেড বাধা পায় ক্রসবারে। বিরতির পর মরিয়া হয়ে নামলেও রিয়াল মাদ্রিদ গোলের দেখা পাচ্ছিল না। এমবাপের আরেকটি সুযোগ মিসের পর ৮০ মিনিটের পর বেটিসের প্যারোট ফিরতি বল পেয়ে মাদ্রিদের জালে জড়ান। এর আগে কর্নারে আসা বল হেড দেওয়ার পর থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সেটাই কাজে লাগান প্যারোট।

৮৪ মিনিটে এমবাপের চিপ শট ক্রসবারে লাগে। দুই মিনিটের ব্যবধানে কার্লোস এসপি অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে জড়ানোর পর ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে হার এড়ানোর সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু এমবাপের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন আলভারো। ফলে এবার আর ঘুরে দাঁড়ানো হয়নি মরিনিয়োর দলের।

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহীদ হৃদয়ের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তামিম ইকবালের দখলে থাকা রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজের রেকর্ড হারালেও এতে কোনো আক্ষেপ নেই সাবেক অধিনায়ক তামিমের; বরং হৃদয়ের কীর্তিতে উচ্ছ্বসিত তিনি।

২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এতদিন সেটিই ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে স্বাগতিকেরা ৫১২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে হৃদয়ের ব্যাটে ভর করে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

এই ইনিংসের মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন তিনি।

হৃদয়ের রেকর্ডগড়া ইনিংসের প্রশংসা করেছেন তামিম ইকবাল নিজেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয়ের একটি ছবি পোস্ট করে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

তামিম আরও লিখেছেন, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে। ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়।’

হৃদয়ের এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না তামিম। তার মতে, দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ রানের মাইলফলক স্পর্শ করা বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।

মৌসুমের প্রথম রিয়াল&বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা
নতুন মৌসুম শুরু হতেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মহারণ কবে অনুষ্ঠিত হবে, সেই প্রশ্নের উত্তর দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

গত মৌসুমে তিনবার একে-অপরের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পায় বার্সেলোনা, আর একটি ম্যাচে জয় তুলে নেয় রিয়াল। লা লিগার প্রথম লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল মাদ্রিদের দলটি। তবে পরের দেখায় ঘুরে দাঁড়িয়ে ২-০ গোলের জয় পায় বার্সা। সেই ম্যাচে গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।

শুধু লিগ নয়, গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন রাফিনহা। উত্তেজনায় ভরপুর ম্যাচটিতে কয়েকবার পাল্টাপাল্টি এগিয়ে গেলেও শেষ হাসি হেসেছিল বার্সাই।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছে দুই জায়ান্ট। এখন পর্যন্ত লা লিগায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান বর্তমানে দখলে রেখেছে বার্সেলোনা।

মেসির অবসর ঘোষণার পর স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। দীর্ঘ দুই দশকের বেশি সময় দেশের জার্সিতে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর মেসির উদ্দেশে দেওয়া রোকুজ্জোর এই বার্তা ভক্তদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছে।

মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা উত্থান-পতনের সাক্ষী ছিলেন রোকুজ্জো। ছোটবেলা থেকে মেসির স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ, ব্যর্থতা এবং ঘুরে দাঁড়ানোর লড়াই কাছ থেকে দেখেছেন তিনি। বিদায়ী বার্তায় সেই স্মৃতিগুলোই তুলে ধরেছেন মেসির জীবনসঙ্গী।

রোকুজ্জো লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি একই ভালোবাসা ও গর্ব নিয়ে মেসিকে আর্জেন্টিনার রঙের জার্সি পরতে দেখেছেন। দেখেছেন তার প্রতিটি স্বপ্ন, ত্যাগ, অশ্রু, পরাজয় এবং প্রতিবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার জার্সি মেসির কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি অন্য সবার চেয়ে ভালো জানেন। দেশের জন্য মেসি কতটা কষ্ট করেছেন এবং যন্ত্রণার মধ্যেও কতবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারও সাক্ষী তিনি।

মেসির কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেছেন রোকুজ্জো। হাতছাড়া হওয়া ফাইনাল, সমালোচনার মুখে পড়া এবং অদৃশ্য এক চাপ কাঁধে নিয়ে পথ চলার সময়গুলোতে তিনি মেসির পাশে ছিলেন বলে উল্লেখ করেন।

তবে দীর্ঘ অপেক্ষার পর সাফল্যের মুহূর্তও দেখেছেন রোকুজ্জো। কোপা আমেরিকা জয়ের পর মেসির হাতে বিশ্বকাপ ওঠার দৃশ্যকে জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

বিদায়ী বার্তায় নিজেদের সন্তানদের কথাও উল্লেখ করেন রোকুজ্জো। তিনি বলেন, তাদের সন্তানেরা বাবাকে আর্জেন্টিনার পতাকার জন্য লড়াই করতে দেখেই বড় হয়েছে। তারা দেখেছে মেসি পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছেন এবং দেশের জন্য লড়াই কখনো বন্ধ করেননি।

সবশেষে মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় রোকুজ্জো বলেন, এই বিদায় মেসির জন্য কতটা কঠিন, তা তিনি জানেন। তবে তিনি এটাও জানেন যে আর্জেন্টিনার জন্য মেসি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

রোকুজ্জোর ভাষায়, আর্জেন্টিনা সবসময় মেসির একটি অংশ হয়ে থাকবে, যেমন মেসিও সবসময় আর্জেন্টিনার অংশ হয়ে থাকবেন।

বার্তার শেষে স্বামীকে উদ্দেশ করে তিনি লেখেন, আমরা তোমাকে অসীমভাবে ভালোবাসি, লিও।

মেসিকে বিদায় জানাতে কী পরিকল্পনা করছে আর্জেন্টিনা?
বিশ্ব ফুটবলে একটি যুগের অবসান হলো। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ২১ বছর ধরে গড়ে তোলা অবিস্মরণীয় ও জমকালো অধ্যায়ের ইতি টানলেন তিনি এক আবেগী বার্তায়, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসির এই সিদ্ধান্ত হতবাক করে দিয়েছে ভক্তদের এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনাও বদলে দিয়েছে, যারা আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতি নিয়ে বিশেষভাবে কাজ করছিল।

আর্জেন্টিনার খেলা শেষ ম্যাচ ছিল বেদনাদায়ক, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হার। অবসরের ঘোষণায় সেটাই হয়ে গেল রোজারিও তারকার শেষ আনুষ্ঠানিক ম্যাচ। অথচ তাকে মাঠ থেকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের।

পরবর্তী আন্তর্জাতিক উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। জাতীয় দলের সামনে চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ। আর্জেন্টিনা চীনে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু মেসির অবসরে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল।

ধারণা করা হচ্ছিল, লিওনেল স্কালোনির দল অন্তত একটি ম্যাচ দেশে খেলবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্বকাপের নানা ঘটনার পর তাদের ওপর আরোপিত ফিফার নিষেধাজ্ঞার কারণে। তাদের নির্দেশনা অনুযায়ী, আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচ খেলতে হবে সীমিত দর্শক নিয়ে। প্রথমটি স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক নিয়ে। দ্বিতীয় ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তবুও লিজেন্ডারি অধিনায়ককে আর্জেন্টিনায় দর্শকদের সামনে বিদায় সংবর্ধনা দেওয়া হবে। সবকিছু নির্ভর করছে মেসির ইচ্ছার ওপরে। এখনও এএফএ কোনো সিদ্ধান্ত নে য়নি। তবে এটুকু নিশ্চিত, আগামী কয়েক মাসের মধ্যে আর্জেন্টিনার তাদের মেসি পরবর্তী যুগ শুরু করতে যাচ্ছে।

রুটের ব্যাটে মন্দা, তবু ভরসা নিজের অভিজ্ঞতায়
সাম্প্রতিক সময়ে বড় ইনিংসের দেখা মিলছে না ইংল্যান্ডের জো রুটের ব্যাটে। তবে তাতে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বরং নিজের দীর্ঘ ক্যারিয়ার আর ১৪ হাজারের বেশি টেস্ট রানকে সামনে রেখে আত্মবিশ্বাসী রুট, এই কঠিন সময়ও তিনি পেরিয়ে যাবেন।

টেস্টে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। সব মিলিয়েই তার সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার। তবে চলতি গ্রীষ্মে তার ব্যাটিংটা ঠিক তাঁর নামের সঙ্গে মানানসই নয়।

এখন পর্যন্ত মাত্র দুবার পেরিয়েছেন পঞ্চাশের ঘর। ঘরের মাঠের কোনো মৌসুমে তার গড়ও এতটা নিচে নামেনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত রুটের গড় ২৯.৪৪, যা তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন।

সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে এলবিডব্লিউ। সবশেষ সাত টেস্টে ৯ বার লেগ বিফোর উইকেট হয়েছেন রুট। যার সাতটিই এসেছে চলতি গ্রীষ্মে।

তবে এটিকে অতটা বড় করে দেখতে রাজি নন রুট। তার মতে, এবারের ইংলিশ কন্ডিশন ব্যাটারদের জন্য বেশ কঠিন। বিশেষ করে বলে মুভমেন্ট যত বেশি থাকছে, সেটি ব্যাটারদের কাজ কঠিন করে তুলছে।

বিবিসির ‘টুডে অ্যাট দ্য টেস্ট’ অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে নিজের বারবার এলবিডব্লিউ হওয়া নিয়ে কথা বলেছেন রুট।

“আমি অনেক দিন ধরে খেলাটা খেলছি। এর আগে এমন সমস্যাও এসেছে, আর সেগুলোর সমাধানের পথও খুঁজে বের করেছি। এটাকেও আমি আলাদা কিছু মনে করছি না। এই কারণেই তো ১৪ হাজার রান করেছি। এই কারণেই প্রায় ১৫ বছর ধরে এই পর্যায়ে খেলছি।”

তবে সাম্প্রতিক সময়ে এলবিডব্লিউর ধারাবাহিকতা নিয়ে যে কিছুটা হতাশা আছে, সেটিও স্বীকার করেন রুট। তিনি বলেন, তার কয়েকটিতে আউট আম্পায়ার্স কলের ওপরও নির্ভর করেছে।

“অবশ্যই এটা হতাশাজনক, (এলবিডব্লিউর) একটা প্রবণতা তৈরি হয়েছে। এর সম্ভবত ৪টি আম্পায়ার্স কল ছিল, যেগুলো অন্য দিকেও যেতে পারত। আর বলও সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মুভমেন্ট করছে।”

টেস্ট ক্রিকেটে রুটের নামের পাশে এখন ১৪ হাজার ২০৮ রান। তার সামনে কেবল একজন- ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে থাকা টেন্ডুলকারের সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান।

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের করতে হবে আর ১ হাজার ৭১৩ রান। রুটের এলবিডব্লু সমস্যা অবশ্য একেবারে নতুন নয়। গত বছর অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও রুটের এই দুর্বলতা নিয়ে খোঁচা দিয়েছিলেন। বলেছিলেন, সফল হতে হলে রুটকে ‘সামনের পা থেকে সার্ফবোর্ড সরাতে হবে।’

ওয়ার্নারের সেই মন্তব্যের সময় অবশ্য পরিসংখ্যান রুটের বিপক্ষে ছিল না। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, মেলবোর্ন টেস্টে অ্যাশেজের চতুর্থ ম্যাচ পর্যন্ত, পেসারদের বলে মাত্র তিনবার এলবিডব্লিউ হয়েছিলেন রুট।

কিন্তু এরপর পরিস্থিতি বদলেছে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জাই রিচার্ডসনের বলে এলবিডব্লিউ হওয়ার পর শুরু হয়েছে নতুন ধারা। এরপর মাত্র ১২ ইনিংসে পেসারদের বলে ৯ বার লেগ বিফোর হয়েছেন তিনি।

রুটের সমস্যাটা আরও নির্দিষ্ট। ডানহাতি পেসাররা অফ স্টাম্পের বাইরে বল ফেলে সেটি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছেন, আর তাতেই বিপদে পড়ছেন ইংলিশ ব্যাটার। মজার ব্যাপার হলো, এই ৯ এলবিডব্লিউর একটিও খুব গতিময় বোলারের বলে নয়।

সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৪ মাইলের আশপাশে থাকা পেসারদের বলেই বেশি বিপাকে পড়েছেন তিনি। তবে সমস্যার সমাধান খুঁজতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রুট।

“এই খেলায় কেউ আপনাকে কিছুই উপহার দেবে না। সবকিছুর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমি সেটাই করে যাব। প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, নিজেকে বদলাতে হবে, শিখতে হবে। এসব থেকে আমি কখনো পালাইনি, সামনেও পালাব না।”

শচীনকে টপকে পন্টিংয়ের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট আবারও নতুন রেকর্ড গড়লেন। পাকিস্তানের বিপক্ষে লর্ডসে চলমান দ্বিতীয় টেস্টে তিনি এই কীর্তি গড়েন।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রুট করেন ২৪ রান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বলে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হন। ইনিংসটা বড় করতে না পারলেও এই রানেই তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের একটি পুরোনো রেকর্ড ভেঙে দেন। নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড এখন রুটের দখলে।

রুট এখন ইংল্যান্ডের মাটিতে করেছেন ৭৫৯৪ রান। পন্টিং অস্ট্রেলিয়ায় করেছিলেন ৭৫৭৮ রান। তিনি এখন আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজ দেশে তার রান ৭২১৬। তাকে বহু আগেই পেছনে ফেলেছিলেন রুট, গত রাতে ছাড়িয়ে গেলেন পন্টিংকেও।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ১৫৯২১। রুটের বর্তমান রান ১৪২০৮। তিনি ১৬৮ ম্যাচ খেলেছেন। শচীনকে ছুঁতে হলে তার আরও ১৭১৩ রান লাগবে।

রুট কি শচীনের এই রেকর্ড ভাঙতে পারবেন, তা নিয়ে অনেকেই কথা বলছেন। এই প্রশ্নে রুটের বাবা ম্যাট রুট নিজের মত জানিয়েছেন। টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয় না সেটা সম্ভব। এক বছর অধিনায়ক থাকার সময়ও সে ১৭০০ রান করেছিল। এতে বোঝা যায়, অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলে না। সে যদি ফিট থাকে, মনোযোগী থাকে আর খেলার ইচ্ছাটা ধরে রাখে, তাহলে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়ার কোনো বাধা নেই।’

এর আগে হেডিংলিতে প্রথম টেস্টে পাকিস্তানকে এক ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। মাত্র তিন দিনেই তারা সেই ম্যাচ জিতে নেয়। এই জয় দিয়ে অধিনায়ক হিসেবে রুটের সফল প্রত্যাবর্তনও হয়েছিল। দ্বিতীয় টেস্টেও এখন ভালো অবস্থানে আছে ইংল্যান্ড দল।

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি
রোববার মেজর লিগ সকারে (এমএলএস) দুর্বল মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচে একাই চার গোল করেছেন মায়ামির ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপের পর সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল মায়ামি।

ফলে ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিকের দল মন্ট্রিয়লের বিপক্ষে জয় পাওয়াটা ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়েছে মায়ামি।
ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর হেডে এগিয়ে যায় মায়ামি। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের এটি ছিল ক্লাবটির হয়ে প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল। বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডারের নেওয়া নিচু শটটি মায়ামির গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

তিন মিনিট পরই আবার এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মেসির নেওয়া নিচু ও বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিয়লের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান মেসি। বল নিয়ে একাধিক ডিফেন্ডারের ভিড় ভেঙে সামনে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

মায়ামির চতুর্থ গোলেও বড় অবদান ছিল মেসির। দারুণ এক উঁচু পাসে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেসকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান সুয়ারেস।

৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে আসা গিলিয়েরকে নিখুঁতভাবে চিপ করে বল জালে পাঠান তিনি।

এরপর ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান কিশোর বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। বক্সের বাইরে থেকে নিচু শটে মায়ামির ষষ্ঠ গোলটি করেন তিনি।

তবে মায়ামির গোল উৎসব সেখানেই শেষ হয়নি। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বক্সের প্রান্ত থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের ব্যবধান সাত পয়েন্ট।

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
স্টুটগার্টের বিপক্ষে বিপক্ষে অসাধারণ জয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ৫-১ গোলে জয় পেয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের ২১ মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে বায়ার্নকে এগিয়ে নেন উপামেকানো। প্রতিপক্ষের গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলো একাধিক দারুণ সেভ করে হতাশ করে দেন বায়ার্নকে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ৫২ সমতা ফেরায় স্বাগতিকরা। জশা ভাগনোম্যান জোরালো শটে গোল করেন।

তবে মিনিট তিনেক পর আবারও এগিয়ে যায় বায়ার্ন। ৫৫ মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় মিউনিখ। কিমিখের বাড়ানো বল পেয়ে ফাঁকায় থাকা মাইকেল ওলিসে বল জালে পাঠিয়ে দেন তিনি।

এরপর দূর্ভাগ্যজনক ভাগে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন জশা ভাগনোম্যান। ৫২ মিনিটে স্টুটগার্টের হয়ে সমতা ফেরানো তিনিই ৫ মিনিট পর ম্যাচের ৫৭ মিনিটে আলফোনসো ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল পাঠান নিজেদের জালে। আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

হ্যারি কেইনের পাস থেকে আরেকটি গোল করেন ওলিসে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটি বাতিল করে দেন অফসাইডের কারণে।

তবে চতুর্থ গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। বদলি ইসমাইল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে আলেকসান্দার পাভলোভিচ গোল করেন ৮২ মিনিটে।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে সাইবারির পাস থেকে বায়ার্নের হয়ে পঞ্চম গোলটি করেন লুইস দিয়াজ। গ্রীষ্মে পিএসভি আইন্দহোভেন থেকে ৪৩ মিলিয়ন পাউন্ডে বায়ার্নে যোগ দেওয়া সাইবারির বুন্দেসলিগায় অভিষেক ম্যাচেই দুটি অ্যাসিস্টের দেখা পেলেন।

এর আগে গত সপ্তাহে জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। ফলে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল কোম্পানির দল।

পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে বড় লিডের পথে ইংল্যান্ড
দিন জুড়েই ভুগল পাকিস্তান- প্রথমে বোলিংয়ে, পরে ব্যাটিংয়ে। অলি রবিনসন ও জফ্রা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে বাবর আজমের দল গুটিয়ে গেল একশ পেরিয়েই। প্রথম ইনিংসে ইংল্যান্ড পেল দুইশর কাছাকাছি লিড।

লর্ডস টেস্টের লাগাম মুঠোয় নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে জো রুটের দল এগিয়ে আছে ২৬১ রানে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে পাকিস্তান এ দিন অলআউট হয় ১১০ রানে। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস নেমে ইংল্যান্ড দিন শেষ করে ৩ উইকেটে ৮১ রানে।

উইকেট পড়ে এ দিন মোট ১৩টি, রবিনসন ও আর্চার মিলে নেন সাতটি।

নিখুঁত লাইন-লেংথ আর সিম মুভমেন্টে পাকিস্তানের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন রবিনসন। ১১ রানে তিনি নেন ৪ উইকেট। তার ১৩ ওভারের মধ্যে ছয়টিই ছিল মেডেন।

অন্যদিকে আর্চার বিধ্বংসী গতি আর বাউন্স দিয়ে নাজেহাল করেন প্রতিপক্ষকে। তার বলের নিয়মিত গতি ছিল ঘণ্টায় ১৪৮ কিলোমিটার, মাঝে মাঝে তা পৌঁছে যায় ১৫১ কিলোমিটারে। ১১.২ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার তিনটি।

প্রথম দিন সুবিধাজনক অবস্থানে ছিল পাকিস্তান। ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে গাস অ্যাটকিনসন ও জশ টাং প্রায় এক ঘণ্টা ব্যাটিং করে যোগ করেন মূল্যবান ৪২ রান, তাদের জুটি থামে ৪৭ রানে।

ছয়টি চারে ৪৬ বলে ৪৫ রান করে আউট হন অ্যাটকিনসন। টাং অপরাজিত থাকেন ৪৮ বলে ৩০ রান করে।

প্রথম দিনে ফিল্ডিং করার সময় পায়ের মাংসপেশিতে টান লাগায় ইমাম-উল-হাক ব্যাটিংয়ে নামতে পারেননি। তার জায়গায় ওপেন করতে নামা শান মাসুদ টিকতে পারেন ১১ বল। আর্চারের ১৪৬ কিলোমিটার গতির ফুল লেংথ ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন তিনি।

আরেক ওপেনার আজান আওয়াইস আউট হতে পারতেন ৮ রানে, কিন্তু অ্যাটকিনসনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ফেলেন হ্যারি ব্রুক। পরের ওভারেই টাং ফিরিয়ে দেন আবদুল্লাহ শাফিককে। ২ উইকেটে ১৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান।

হাতের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা বাবর আজম বিরতির পর ব্যাটিংয়ে নেমে দুটি চার মারলেও দুই অঙ্কে যেতে পারেননি। টাংয়ের বলে তৃতীয় স্লিপে জর্ডান কক্সের দারুণ ক্যাচে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক।

বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হওয়ার আগে-পরে সাউদ শাকিল ও মোহাম্মাদ রিজওয়ানকে এলবিডব্লিউ করেন রবিনসন। দুটি উইকেটই রিভিউ নিয়ে পায় ইংল্যান্ড।

পাকিস্তানের ওপর চাপ ধরে রাখার পুরস্কার পান আর্চার। তার বলে প্লেড অন হন আলি উসমান।

এক প্রান্তে পাকিস্তানকে টানছিলেন আওয়াইস। ১০২ বলে ৪৬ রান করা ওপেনারকে বাউন্সারে থামান রবিনসন।

৬ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় পাকিস্তান। ইমাম শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় বেন ডাকেটকে। মোহাম্মাদ শাহজাদের বলে মিড-অফ ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

মোহাম্মাদ আব্বাসের তিন বলে দুটি চার মারার পর, পরের ওভারে শাহজাদের বলে এলবিডব্লিউ হন প্রথম ইনিংসে ফিফটি করা কক্স।

১৩ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন এমিলিও গে ও জো রুট। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৪৭ রান। অধিনায়ক রুট আরেকবার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ২৪ রান করে।

টেস্টে সবশেষ ১২ ইনিংসে এটি রুটের নবম এলবিডব্লিউ!

আলোকসল্পতায় আগেভাগে দিনের খেলা শেষ হওয়ার সময় গে ৩০ ও ব্রুক ৭ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ৬৬.৪ ওভারে ২৯০ (আগের দিন ২৪৮/৯) (অ্যাটকিনসন ৪৫, টাং ২৪*; আব্বাস ২০-৩-৭৩-৪, শাহজাদ ১৫-০-৭৯-১, আলি ২২-২-৮৬-৩, উসমান ৯.৪-১-৩৯-১)

পাকিস্তান ১ম ইনিংস: ৩৭.২ ওভারে ১১০ (মাসুদ ১, আওয়াইস ৪৬, শাফিক ৫, বাবর ৮, শাকিল ১৬, রিজওয়ান ৭, উসমান ১, শাহজাদ ১, আব্বাস ২, আলি ৩*; রবিনসন ১৩-৬-১১-৪, আর্চার ১১.২-১-২৬-৩, অ‍্যাটকিনসন ৬-২-২৭-২, টাং ৭-১-৩৩-০)

ইংল‍্যান্ড ২য় ইনিংস: ২২ ওভারে ৮১/৩ (ডাকেট ১, গে ৩০*, কক্স ১১, রুট ২৪, ব্রুক ৭*; আব্বাস ৮-০-২৭-০, শাহজাদ ৮-১-২৬-২, আলি ৬-১-২৭-১)

২&০ গোলে পিছিয়ে, রোনালদোকে তুলে নিতেই জিতে গেলো ১০ জনের আল নাসর
দুই গোলে পিছিয়ে থাকা, তার ওপর ম্যাচের ১৩ মিনিট থেকেই ১০ জনের দলে পরিণত হওয়া—এমন কঠিন পরিস্থিতিতেও হার মানেনি আল নাসর। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শেষ ১৬ মিনিটে সাদিও মানের জোড়া গোল ও আবদেলেলাহ আল-আমরির গোলে অবিশ্বাস্য জয় তুলে নেয় আল নাসর।

সৌদি প্রো লিগের ম্যাচটিতে শুরু থেকেই কঠিন পরিস্থিতিতে পড়ে আল নাসর। মাত্র ১৩ মিনিটের মাথায় গোলরক্ষক বেঞ্চু লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। সংখ্যাগত এই সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক।

গোলের সুযোগ তৈরি করতেও হিমশিম খাচ্ছিল আল নাসর। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

বিরতির সময় আল নাসর কোচ অ্যাঙ্গে পোস্টেকোগ্লু ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। তার জায়গায় মাঠে নামেন সৌদি মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারি। রোনালদোকে তুলে নেওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। ১০ জনের দল নিয়েই দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় আল নাসর।

ম্যাচ শেষে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অস্ট্রেলিয়ান কোচ পোস্টেকোগ্লু।

তিনি বলেন, ‘আমরা জানি, ক্রিস্টিয়ানো খুব বেশি ফুটবল খেলেনি। ১০ জন নিয়ে ৪৫ মিনিট পর তাকে মাঠে রাখাটা কঠিন ছিল। প্রথমার্ধে সে দারুণ কাজ করেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ভিন্ন একটি পরিকল্পনা দরকার ছিল।’

তবে রোনালদোকে ঘিরে আলোচনার পরিবর্তে ১০ জনের আল নাসরের লড়াইকে সামনে আনার আহ্বান জানান তিনি।

পোস্টেকোগ্লু বলেন, ‘আমার মনে হয়, আজকের বড় গল্প অন্য কিছু। আল নাসরের ১০ জন খেলোয়াড় অবিশ্বাস্য ছিল। আপনারা শুধু সেটি নিয়েই লিখুন।’

দুই গোলে পিছিয়ে থাকা আল নাসরের প্রত্যাবর্তনের শুরু ম্যাচের শেষ ১৬ মিনিটে। প্রথমে ব্যবধান কমান সাদিও মানে। এরপর সমতা ফেরানোর গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হোয়াও ফেলিক্স। তার অ্যাসিস্ট থেকে গোল করেন আবদেলেলাহ আল-আমরি। ফলে ২-২ সমতায় ফিরে আসে আল নাসর।

তাতেও থামেনি তাদের লড়াই। ম্যাচের ৯০তম মিনিটে আবারও জ্বলে ওঠেন মানে। সাবেক লিভারপুল তারকা নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে ১০ জনের দলটি।

ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পোস্টেকোগ্লু। তার মতে, এই জয় শুধু খেলোয়াড়দের দক্ষতার কারণে আসেনি, কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই আল নাসরকে জয় এনে দিয়েছে।

তিনি বলেন, ‘কোনো কিছুই ভাগ্যের কারণে হয় না। সবকিছুর পেছনে কঠোর পরিশ্রম আর ঘাম থাকে, আজ যেমনটা আপনারা দেখেছেন।’

পোস্টেকোগ্লুর মতে, একজন ফুটবলারের মান শুধু তার দক্ষতায় নির্ধারিত হয় না, কঠিন সময়ে তার চরিত্রও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আপনাকে বুঝতে হবে, বিষয়টি শুধু খেলোয়াড়দের মান নিয়ে নয়, তারা কী ধরনের মানুষ সেটিও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা অসাধারণ মানের খেলোয়াড়। কিন্তু তারা যোদ্ধাও। আজ তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘কঠিন পরিস্থিতি যতই হোক, তারা সেটা মেনে নিতে রাজি ছিল না। আর এটাই খেলার দক্ষতার চেয়েও বেশি কিছু দেখায়। এটা তাদের চরিত্রের পরিচয়।’

পর্তুগালের হয়ে বিশ্বকাপের দায়িত্ব শেষ করে আল নাসরে ফিরেছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। এটি তার দীর্ঘ ক্যারিয়ারের ২৫তম মৌসুম। আল নাসরের হয়ে সর্বশেষ আল রিয়াদের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৯৭৭তম গোল করেছিলেন তিনি। ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে চলে গেছেন পর্তুগিজ কিংবদন্তি।

তবে আল ইত্তিফাকের বিপক্ষে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনালদোকে ছাড়াই লড়াই চালিয়ে যেতে হয়েছে আল নাসরকে। শেষ পর্যন্ত সাদিও মানের জোড়া গোল ও আবদেলেলাহ আল-আমরির গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পোস্টেকোগ্লুর দল।

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
৪০ মিনিটে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে গোল হজম, এরপর সমর্থকদের কাছে দুয়ো শোনার পর রিয়াল মাদ্রিদ যেন তেতে উঠল। মৌসুমের দ্বিতীয় ম্যাচে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পেল হোসে মরিনিয়োর দল। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একটি করে গোল-অ্যাসিস্ট এবং জুড বেলিংহ্যাম জোড়া অ্যাসিস্ট করেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধ ছিল স্বাগতিক লস ব্লাঙ্কোসদের জন্য মিশ্র অভিজ্ঞতার। লিড নেওয়ার পর তারা গোল হজম করে রক্ষণের দুর্বলতায়। আর বিরতির পর চেপে ধরে সোসিয়েদাদকে। তাদের পক্ষে এক গোল করে ব্যবধান কমান লুকা সুসিক।

যদিও একাদশ মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল সোসিয়েদাদ। মিকেল ওইয়ারজাবাল ডি-বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে শট নিলেও, সেটি ঠেকিয়ে দিয়েছেন থিবো কোর্তোয়া। একইভাবে প্রতিপক্ষের ডি-বক্সেও ভিনিসিয়ুস ফাঁকায় বল পেয়েছিলেন। তার শটও পা দিয়ে রুখে দিয়েছেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ৩৫ মিনিটে সফরকারীদের আরেকটি শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।

এরপর রিয়াল প্রথম লিড নেয় ৪০ মিনিটে। ফেদে ভালভার্দের দারুণ এক পাস এক স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনকে এড়িয়ে নিখুঁত শটে জালে জড়ান এমবাপে। সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সোসিয়েদাদ। তাদের একটি শট রিয়াল ডিফেন্ডারের পায়ে লেগে ফেরার পর ক্রোয়াট মিডফিল্ডার সুসিক এসে কোনাকুনি শটে রিয়ালের জাল কাঁপান। স্কোরলাইন পরিণত হয় ১-১ এ।

বিরতির পর রিয়াল আক্রমণে জোর দেয়। ফলে আবারও লিডে ফেরে ৬০ মিনিটে, বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে এমবাপে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ইংলিশ তারকার আরেকটি অ্যাসিস্টে ৬৮ মিনিটে গোল করলেন ভিনিসিয়ুসও। সোসিয়েদাদ রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বাইলাইন থেকে বল বাড়িয়েছিলেন বেলিংহ্যাম।

এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করেন ৮০ মিনিটে, একইসঙ্গে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়। ব্রাজিল তারকা ভিনিসিয়ুস প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ফরাসি তারকার উদ্দেশে, তিনি ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে সোসিয়েদাদকে চতুর্থ গোল হজম করান। ভিএআরে আরেকটি গোল বাতিল না হলে স্কোরশিটে নাম উঠতে পারত ব্রাহিম দিয়াজেরও। তবে অসুবিধা হয়নি রিয়ালের, টানা দুই জয়ে তারা এখন লা লিগার টেবিলের শীর্ষে।

পুরুষ দলের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মেয়েরা
আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে অভিনব প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুবাইয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভালো করতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আব্দুল কাদির ক্রিকেট একাডেমির পুরুষ দলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছেন ফাতিমা সানারা।

কোনো সাধারণ দৃশ্যপট-ভিত্তিক ম্যাচ নয়, বরং চাপ সামলানো ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে পুরুষ দলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জানিয়েছেন, ছেলেদের উচ্চমানের স্কিল ও ফিটনেসের মুখোমুখি হয়ে চাপ সামলে খেলা শেখাই ছিল এই প্র্যাকটিস ম্যাচগুলোর মূল উদ্দেশ্য, যা মূল টুর্নামেন্টে দলকে সাহায্য করবে।

সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেডে প্রথম পাকিস্তানি নারী হিসেবে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলে আসা ফাতিমা তার সেই অভিজ্ঞতাও এশিয়া কাপে কাজে লাগাতে চান।

আসন্ন এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও হংকং। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের মেয়েরা। এরপর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবেন ফাতিমা সানারা।

ফাইনালের স্বপ্ন নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন জ্যোতিরা
শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর। আট দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তার আগে গতকাল মিরপুরে হয়েছে দলের অফিশিয়াল ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে নিজেদের লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের আসরে সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।

টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট জ্যোতি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশে ফ্লাডলাইটের নিচে অনুশীলন ম্যাচ খেলার বিষয়টি উল্লেখ করে জ্যোতি বলেন, 'প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।'

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য এবার ফাইনাল। সাম্প্রতিক সময়ে বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা এবার কাটাতে চান জ্যোতিরা। অধিনায়ক বলেন, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।'

সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে, আর সেখান থেকে শিরোপার স্বপ্নও দেখা যাবে বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন, 'সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না কোনো জায়গায়। আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।'

এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। গত আসরে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবার আরও বড় কিছু অর্জনের প্রত্যাশা করছে। জ্যোতি এশিয়ান গেমস নিয়ে বলেন, 'এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব, অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি, সেটা একটা বিষয়। আর সেটা যদি স্বর্ণ হয়, সেটা আরও বেশি বড় হবে।'

এবারের এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে জ্যোতির দল। এর আগে সর্বশেষ আসরেও সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেই আসরে ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এলচেকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার
স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচেই এলচেকে তাদের মাঠে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

বার্সেলোনার বড় এই জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। এছাড়া ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নতুন সাইনিং করিম আদেইয়েমি। বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অ্যান্থনি গর্ডন। জোড়া অ্যাসিস্ট করে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত আদেইয়েমি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের মোড় আরও ঘুরিয়ে দেন গর্ডন। তার বাড়ানো দুর্দান্ত দুই পাস থেকে গোল করেন রাফিনিয়া ও ফেরমিন লোপেস। তাতে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা।

ম্যাচের শেষদিকে তরুণ জাভি এস্পার্তের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ফেরমিন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের দাপুটে জয় নিয়েই নতুন লা লিগা মৌসুম শুরু করে বার্সেলোনা।

এদিকে, আগের দিন জয়ের দেখা পেয়েছিল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এস্পানিঅলের মাঠে খেলতে নেমে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় হোসে মরিনহোর শিষ্যরা।

বাংলাদেশ&ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ
মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে ব্রাজিলের প্রতিনিধি দল। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল দল।

আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর ব্যস্ততা শেষে ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা বলা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ব্রাজিলের প্রস্তাবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে টুর্নামেন্টের সূচি ও জাতীয় দলের প্রস্তুতি বিবেচনায় নিয়েই ব্রাজিলের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাফুফেকে।

এদিকে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ আয়োজনের জন্যই ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ফলে অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি হবে বিশেষ এক উপলক্ষ।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ সময় পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি কোনো দলকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

এলচেকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার
তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় দলের সূচি ও অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

মাঠে ফিরেই জালাতানের বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো
বিয়ের শুভ আনুষ্ঠানিকতা সেরে একেবারে নতুন রূপ আর ভিন্ন হেয়ার কাটে মাঠে ফিরলেন ফুটবলের মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফিরেই উপহার দিলেন তার চিরচেনা সেই জাদুর ঝলক।

পেশাদার ক্যারিয়ারের টানা ২৫তম মৌসুমে গোল করার অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়ার দিনে আল নাসরকেও এনে দিলেন বড় জয়। শুক্রবার রাতে আল রিয়াদকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তার দল।

বিশ্বকাপের বিরতি ও বিয়ের ছুটি শেষে এই ম্যাচ দিয়েই আল নাসরের স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটে রোনালদোর। তবে সৌদি প্রো লিগের নতুন কোচ অ্যাঞ্জ পস্টোকগ্লু ৪১ বছর বয়সী এই মহাতারকাকে একাদশে না রেখে বসিয়ে রাখেন ডাগআউটে।

৬২ মিনিটে বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে জয় একপ্রকার সুনিশ্চিত করে ফেলেছিল আল নাসর।

তবে এত পরে মাঠে নেমেও ভক্তদের হতাশ করেননি তিনি। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার দারুণ নিচু ক্রস বক্সের ভেতর নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। আর তাতেই নিশ্চিত হয় দলের ৪-০ গোলের বড় জয়।

এই এক গোলেই ফুটবলের ইতিহাসে নতুন এক স্বর্ণালী পাতায় নাম খোদাই করলেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে যার শুরু হয়েছিল, তা এবার টানা ২৫তম মৌসুমে গিয়ে ঠেকল। এই অনন্য কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে, যিনি টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন (১৯৯৯ থেকে ২০২২-২৩)।

এই গোল দিয়ে স্বপ্নের হাজার গোলের মহামাইলফলকের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা—এটি তার ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ২০২২ সালের ডিসেম্বরে সৌদির ফুটবলে পা রাখার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৩০তম গোল।

ব্যাটিং বিপর্যয়ে ৬৪ রানে থামল বাংলাদেশ
দুঃস্বপ্নের এক সেশন শেষে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এড়ানোই ছিল বাংলাদেশের চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে অবশ্য উতরে গেল সফরকারীরা। কিন্তু শুরুর বাজে ব্যাটিংয়ে হতাশা কাটিয়ে স্কোরবোর্ডে সম্মানজনক পুঁজি দাঁড় করাতে পারল না বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে তারা। সফরকারীদের গুটিয়ে দিতে ৩৪ ওভার লেগেছে অস্ট্রেলিয়ার।

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছিল নাজমুল শান্তরা। কিন্তু মাত্র ১২ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় অজি পেসার স্টার্ক। এরপর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি বাংলাদেশ।

৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় ৪ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন স্টার্ক। ক্যারিয়ারে এর আগেও জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। মাত্র ২২ বলে ফাইফার নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ৫ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

শেষ পর্যন্ত বাংলাদেশের মোট ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক, যার জন্য খরচ করেছেন ১০ ওভারে মাত্র ১৩ রান। এর মধ্যে মেডেন আছে ৬ ওভার।

৩৯ রানে নবম উইকেট হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ সর্বনিম্ন রানে (৪৩) অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল। কিন্তু তাইজুল ইসলাম ৩০তম ওভারের শেষ বলে হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা অন্তত এড়ান।

দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪ রান এসেছে শরিফুল ইসলামের ব্যাট থেকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম। ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক।

আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
জয় দিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার (১৯ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফির ম্যাচে সৌদি আরবের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে কাতালানরা। ২৯তম মিনিটে তরুণ স্ট্রাইকার হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠান্ডা মাথার শটে বল জালে পাঠান মিশরীয় এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে আল আহলি থেকেই ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবটির যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। পরে চুক্তির শর্ত কাজে লাগিয়ে ১৮ বছর বয়সী এই তারকাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।

সাবেক দলের বিপক্ষে গোল করলেও উল্লাসে মাতেননি হামজা আব্দেলকারিম। বরং হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে মাঠে নামে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণ থেকে মিশরীয় উইঙ্গার জিজো দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ফলে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে পুরো একাদশে পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এতে কাতালানদের খেলায় কিছুটা গতি কমে যায়। ম্যাচের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নতুন যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ডি-বক্সে ফাউলের শিকার হলে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং নিজেদের ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফি ঘরে তোলে।

আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুমে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

চলতি মাসেই বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু, খেলা হবে যেভাবে
দেশের পাইপলাইনে থাকা জুনিয়র ক্রিকেটারদের পুনর্মিলনী টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের তিনটি দল নিয়ে নতুন টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩; এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক ক্রিকেটাররা।

পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী ৯ সেপ্টেম্বর। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা
মাত্র চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। সর্বশেষ মঙ্গলবার রাতে হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই হঠাৎ মাটিতে পড়ে যান ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

মুসিয়ালাকে পড়ে যেতে দেখে দ্রুত মাঠে ছুটে যান মেডিকেল দলের সদস্যরা। প্রাথমিক চিকিৎসার সময় উদ্বিগ্ন হয়ে দুই দলের খেলোয়াড়রাও তাকে ঘিরে দাঁড়ান। পরে চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় বায়ার্নের এই তারকাকে।

এর মাত্র কয়েক দিন আগেই আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালে একইভাবে মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। সেই ঘটনার পর ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে অচেতন হয়ে পড়ার স্মৃতিও মনে করিয়ে দিয়েছিল অনেককে।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপজিগের বিপক্ষে ম্যাচে পড়ে যাওয়ার পর মুসিয়ালা নিজেই হেঁটে মাঠ ছাড়েন। তবে তখন তাকে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল।

পরপর দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার ঘটনায় মুসিয়ালার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হলে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় মুসিয়ালা জানান, তার স্নায়বিক সমস্যার কারণে সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে। এটি এক ধরনের খিঁচুনি, তবে চিকিৎসকদের মতে সহজে নিয়ন্ত্রণযোগ্য।

মুসিয়ালা বলেন, লাইপজিগ ও হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পেছনে এই স্নায়বিক সমস্যাই দায়ী। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এ কারণে তার স্বাস্থ্যে অন্য কোনো বাড়তি ঝুঁকি নেই।

বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি পরিস্থিতি মোকাবিলা করছেন বলেও জানান মুসিয়ালা।

শারীরিক সমস্যার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন এবং ফুটবল খেলা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বায়ার্নের এই তরুণ তারকা।

মুসিয়ালা জানান, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তিনি। পাশাপাশি স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন এবং ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ধরে রাখাকেই সামনে এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখছেন।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, যা জানা গেল
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে সাফল্যের গল্প লেখা এবং পরবর্তীতে তুরস্কের ক্লাব ফেনারবাচে খেলা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো।

তুর্কি পত্রিকা ‘হাবেরলার’সহ একাধিক গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী, ৫৩ বছর বয়সি এই সাবেক তারকা ফুটবলার প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তিনি কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

প্রচারিত তথ্য মতে, ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সরাসরি দেখা করার আগে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তাদের সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে রবার্তো কার্লোস কালিমা পাঠ করে স্বেচ্ছায় মুসলিম হওয়ার ঘোষণা দেন।

তবে এ বিষয়ে রবার্তো কার্লোসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে খবরটি এখনো দাবির পর্যায়ভুক্ত এবং খেলোয়াড় নিজে এর সত্যতা নিশ্চিত না করা পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

উল্লেখ্য, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের বিবরণ প্রকাশ করেন।

আলি শাহিন তার এক্স হ্যান্ডেলে জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলো শহরের বাসিন্দা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি উল্লেখ করেন, বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় শেখ হামাদা অন্যতম।

তুর্কি এমপি আরও জানান, শেখ হামাদা তাকে নিশ্চিত করেছেন যে রবার্তো কার্লোস তার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগে ছিলেন। এরপর প্রায় চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে এসে শাহাদাহ্‌ পাঠের মাধ্যমে ইসলাম ধর্মকে নিজের পথ হিসেবে বেছে নেন। এমপি আলি শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানান।

এদিকে, কার্লোসের ইসলাম গ্রহণের এই গুঞ্জনের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে সাবেক এই ফুটবলারের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্প্যানিশ নাগরিকত্ব থাকা মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা পেশায় একজন ফিফা-লাইসেন্সপ্রাপ্ত খেলোয়াড় এজেন্ট। তিনি খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার পরিচালনা ও ফুটবল সংশ্লিষ্ট নানা প্রকল্প বাস্তবায়নের কাজ করেন।

চলতি বছরের ১৭ আগস্ট তাদের বিয়ের বেশ কিছু নতুন ছবি ছড়িয়ে পড়লেও এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের বিয়ের বিষয়টি প্রথম সামনে আসে এবং পরবর্তীতে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। পেশাগত পরিচয় থেকে শুরু হওয়া তাদের এই সম্পর্ক পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে গড়ায় এবং ব্রাজিল ও ইউরোপজুড়ে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসা পরিচালনার কাজ দুজন একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয় রবার্তো কার্লোসকে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ারের সোনালী সময় কাটানোর পাশাপাশি ফেনারবাচের হয়ে তুরস্কেও খেলেছেন তিনি। ফুটবলপ্রেমীদের মনে তার নাম আজও অম্লান।

তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো জোর আলোচনা চলছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রবার্তো কার্লোসের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষাই শেষ কথা।

বাংলাদেশ&অস্ট্রেলিয়া ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ
অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ম্যাকেই শহরে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই শহরে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ থেকে ২৬ আগস্ট এই ম্যাচ হবে।

দ্বিতীয় টেস্ট শুরুর আরও ৪ দিন বাকি। তার আগেই এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর যেখানে পুরুষদের টেস্ট ম্যাচ হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবারের প্রথম দিনের সব সাধারণ টিকিট এবং করপোরেট প্যাকেজ শেষ হয়ে গেছে। তবে পরের দিনগুলোর টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি মানুষের এই উৎসাহ দেখে আমরা আনন্দিত। ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট প্রথম বল হওয়ার আগেই শেষ হয়ে যাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ ফিরেছে, আর ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হচ্ছে। নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডের মানুষ এবং সারা অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে।’

এর আগে ডারউইনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। বাংলাদেশ এই ম্যাচ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয়। এই জয়ের পর ম্যাকেই টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়।

ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের
ম্যানচেস্টার সিটি ছেড়েছেন পেপ গার্দিওলা। নতুন কোচ হয়েছেন এনজো মারেসকা। তবে তার অভিষেকটা ভালো হলো না। মারেসকার ম্যানসিটিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।

কার্ডিফে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। তরুণ মাইলস লুইস-স্কেলির নিখুঁত পাস থেকে সিটির রক্ষণ ভেঙে বল জালে পাঠান রিকার্ডো কালাফিওরি, যা ১৯৬৮ সালের পর কমিউনিটি শিল্ডে দ্রুততম গোল।

এরপর ম্যাচের ২৭ মিনিটে মার্টিন ওডেগার্ডের ক্রসে জোলিসের হেড পাস থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ৪৮ মিনিটে সিটির ডিফেন্সকে বিভ্রান্ত করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ওডেগার্ড নিজেই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা।

এ নিয়ে ১৮তম বার কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটির চেয়ে মৌসুমের প্রথম ট্রফিটি বেশি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড—২১ বার।

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়
স্পেনের বিশ্বকাপজয়ী ও গোল্ডেন বলজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। রোববার বার্সেলোনার এক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের দলবদল হবে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোর (৮৭ মিলিয়ন ডলার) বিনিময়ে।

বার্সেলোনার সেই সূত্র বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে একটা বিবৃতি আসবে, আর তখনই এই দলবদল আনুষ্ঠানিক হয়ে যাবে।’

জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর রদ্রির সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে যায়। তবে সাবেক আতলেতিকো মাদ্রিদ তারকা রদ্রিকে পেতে জোর চেষ্টা চালায় বার্সেলোনা। ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সাফল্যে বড় ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি গত দুই মৌসুমে চোট সমস্যায় ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তিনি দারুণ খেলেছেন।

বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণেই মূলত রদ্রির দিকে ঝোঁকে ক্লাবটি।

পেপ গার্দিওলার অধীনে সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেন অধিনায়ক রদ্রি। তার হাত ধরেই ক্লাবটি জিতেছে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ও চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১২টি বড় ট্রফি।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার দুটি প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করে সিটি। তবে শেষ পর্যন্ত রোববার দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়। এই মৌসুমে অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমি ও জেসি বিসিওয়ুর পর কাম্প নউয়ে যাচ্ছেন রদ্রিও।

আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোর দলবদলও চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনা। গত মৌসুমে আল হিলাল থেকে ধারে এই খেলোয়াড়কে দলে নিয়েছিল ক্লাবটি।

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান
অস্ট্রেলিয়াকে একসময় ইনিংস হারের চোখ রাঙানি দিচ্ছিল বাংলাদেশ। ক্যামেরন গ্রিনের পাল্টা জবাবে সেই সাফল্যের দেখা পায়নি তারা। কিন্তু জয়ের আশা ভালোভাবে জ্বালিয়ে রেখেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে ৫৭ রান দরকার তাদের।

১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল। তারপর অস্ট্রেলিয়াকে তারা দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করল। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া ৫৬ রানের লিড নিয়ে এই ইনিংস শেষ করে।

গ্রিন একটা সময় বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিলেন। তাকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকেই ছিটকে দেয় সফরকারীরা। দলগত ২৭৮ রানে ৯ উইকেট হারায় অজিরা। আর পেরে ওঠেনি। মেহেদী হাসান মিরাজ তার পঞ্চম উইকেট নিয়ে স্বাগতিকদের অলআউট করেন। শেষ ব্যাটার হিসেবে নাথান লায়ন এলবিডব্লিউ হন।

তার আগে চতুর্থ দিন প্রথমবার বল হাতে নিয়েই গুরুত্বপূর্ণ উইকেট পান হাসান মাহমুদ। অফস্টাম্প বরাবর ডেলিভারিতে বোল্ড করেন তিনি। ২০১ বলে ৪ চার ও ১ ছয়ে ১০৪ রানে থামেন গ্রিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন। ম্যাচে ৯ উইকেট হয় তার।

দ্বিতীয় সেশনের শুরুতে তাসকিন আহমেদ ৯৫ রানে জীবন দেন গ্রিনকে। অজি ব্যাটার সুযোগের সদ্ব্যবহার করে শতক হাঁকান। কিন্তু দলের কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করলেও আরও বড় ইনিংস গড়তে পারলেন না তিনি।

এর আগে লাঞ্চ থেকে ফিরে তৃতীয় ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটায়। ৮৭তম ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

৩৪ বলে দুই চারে ১৮ রান করেন স্টার্ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার জুটি ছিল ৪৩ রানের। ২৫০ রানে ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার। ২২ রানের লিড তাদের।

চতুর্থ দিনেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এই সেশনে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। তার হাফ সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়া ১৫ রানের লিড নিয়ে লাঞ্চে যায়। গ্রিন ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রান ৮৫ ও মিচেল স্টার্ক ১৪ রানে অপরাজিত ছিলেন।

মিরাজ প্রথম দেড় ঘণ্টায় স্পিন জাদু দেখান। ক্যামেরন গ্রিন একপ্রান্ত সামলে রাখলেও একে একে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরান তিনি। বাংলাদেশি অফস্পিনারের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু গ্রিন ও স্টার্কের জুটিতে দ্বিতীয় ইনিংস লিড নেয় স্বাগতিকরা। রোববার প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। ক্যারিকে ফিরিয়ে গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন।

১৩ মাস পর ও ১৩ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত গ্রিনের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি ওয়েবস্টার। মিরাজ তাকে ৫ রানে বোল্ড করেন। ১০৯ বলে ২ চারে ফিফটি করা গ্রিনকে সঙ্গ দিতে নেমে প্যাট কামিন্স মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। তাকেও ফেরান মিরাজ। এটি ছিল নতুন দিনে তার তৃতীয় ও ইনিংসে চতুর্থ উইকেট। ২০৭ রানে সপ্তম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে তারা ২২৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল।

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মিয়ামি।

শনিবার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। মিয়ামিও হ্যাটট্রিক করেছে হারের। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি।

২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর সুযোগ ছিল মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে মেসির শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বল যায় তার ডান দিকে নিচ দিয়ে। ফিরতি সুযোগে গোল করেন সের্হিও রেগিলন। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, মেসির পেনাল্টির সময় বক্সে ঢুকে গিয়েছিলেন তিনি। সেই গোল বাতিল হয়ে যায়।

মেসি এই নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে।

এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মিয়ামি। মেসির পাস থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। কিছুটা কারিকুরি দেখিয়ে বল জালে জড়ান তিনি।

তবে দ্বিতীয়ার্ধের ন্যাশভিলের দাপটে আর দাঁড়াতেই পারেননি মেসিরা। এমএলএসের সাবেক সেরা খেলোয়াড় হানি মুখতার দুটি গোল করেন। মাঝে স্ট্রাইকার স্যাম সারিজ চতুর জায়গা থেকে ব্যাকহিল করে গোল করেন।

খেলার এক পর্যায়ে মেসি হতাশ হয়ে পড়েন। সারিজের তৃতীয় গোলের আগে ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির কাছে জোরালো আপত্তি জানান তিনি। এতে হলুদ কার্ডও দেখেন মেসি।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বোঝা যায়, রাতটা মেসির পক্ষে ছিল না। একবার তার শট দুই পোস্টে লেগে ফেরত আসে। এরপর বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

চতুর্থ গোলে অবশ্য নিজেদের ভুলের মাশুল দেয় মিয়ামি। মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো পিছলে পড়ে পেনাল্টি বক্সের অনেক বাইরে চলে যান। এই সুযোগে ন্যাশভিলের গোলরক্ষক শোয়েকের লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মিয়ামি। জিতলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড টেবিলে ন্যাশভিলকে টপকে শীর্ষে উঠত তারা। কিন্তু হেরে যাওয়ায় বাকি ১৫ ম্যাচে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল ন্যাশভিল।

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বাদ পড়ে মিয়ামি। তবে সেই দুই হারে মেসি বা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো শুরুর একাদশে ফেরেন মেসি। মন্টেরির বিপক্ষে ম্যাচ মিস করার পর বুধবার লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। অন্যদিকে গত বছরের ফাইনালে ঘটা এক ঘটনার জন্য নিষেধাজ্ঞার কারণে পুরো লিগস কাপে খেলতে পারেননি সুয়ারেজ।

বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে গিয়ে জয়ে ফেরার চেষ্টা করবে মিয়ামি।

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, মিরাজের ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টের চতুর্থ দিনে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। প্রথম তিন দিন ম্যাচের গতিপথ নিয়ে নানা সমীকরণ থাকলেও চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়াকে রীতিমতো কোণঠাসা করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চতুর্থ দিনের সকালের সেশন শুরু হতেই বাংলাদেশকে চালকের আসনে বসান মিরাজ। দিনের প্রথম ঘণ্টাতেই তার ঘূর্ণিজাদুতে খাদের কিনারায় চলে যায় অজিরা। ইনিংসের ৬০তম ওভারে সেট ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেকথ্রু আনেন তিনি। মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭২ বলে ৩০ রান করেন ক্যারি।

এরপর ৬৭তম ওভারে বল করতে এসে এক ‘অফ স্পিন মাস্টারক্লাস’ ডেলিভারিতে বেউ ওয়েবস্টারকে বোকা বানান মিরাজ। বল বাঁক নেবে ভেবে ফ্রন্টফুটে খেলতে গিয়ে সোজা আসা বলে বোল্ড হয়ে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন ওয়েবস্টার। পানি পানের বিরতির আগে মিরাজের এই আগুনঝরা স্পেলে স্বাগতিকদের মিডল অর্ডার ধসে পড়ে।

সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক প্যাট কামিন্স ও এক প্রান্ত আগলে রাখা ক্যামেরন গ্রিন। ৭১তম ওভারে অস্ট্রেলিয়ার দলীয় রান ২০০ স্পর্শ করলেও তারা তখনও বাংলাদেশের প্রথম ইনিংসের লিড থেকে ২৮ রানে পিছিয়ে ছিল। টেস্টে তিনটি ফিফটি থাকা কামিন্সকে দ্রুত ফেরানোই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। ৭৪তম ওভারের শেষ বলে সেই সাফল্যও এনে দেন মিরাজ। তার ঝুলিয়ে দেওয়া বলে শর্ট লেগে দারুণ এক ক্যাচ লুফে নেন সাদমান ইসলাম। ফলে ৮ রানে বিদায় নেন কামিন্স। এটি ইনিংসে মিরাজের চতুর্থ এবং নতুন দিনের তৃতীয় উইকেট।

কামিন্স ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার টেল-এন্ডারদের প্রতিরোধ পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে। ৮১ ওভার শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২২৯ রান। তখন ক্রিজে ৭৬ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন এবং তার সঙ্গী হিসেবে নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নিজেদের প্রমাণের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের অল্প রানে বেঁধে ফেলার পর ব্যাটিংয়ে বড় লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মিরাজের এই ধারাবাহিক উইকেট শিকার বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক জয়ের ক্ষেত্র প্রস্তুত করেছে।

পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হারা বাংলাদেশ দলই ডারউইন টেস্টে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে অভাবনীয় রাজত্ব করছে। প্রথম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২১৯ রানের বিশাল লিড নিজেদের পকেটে পুরেছে বাংলাদেশ। অজিদের মাটিতে প্রথম টেস্ট জয়ের এই সুবর্ণ সুযোগে ইতিহাস এবং পরিসংখ্যান-দুটোই এখন স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখ রাঙাচ্ছে।

২০০০ সালের পর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ন্যূনতম ১৫০ রানে পিছিয়ে থাকার পর মাত্র তিনবার ম্যাচ জিতেছে। এর মধ্যে ছিল সর্বোচ্চ ২০৬ রানের লিড, ২০১০ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ওই জয় পায় অজিরা। এ ছাড়া ২০০৪ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ এবং ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানে পিছিয়ে থাকার পর তারা জয় পেয়েছে।

এর মানে ২০০০ সালের পর দুইশ’র বেশি লিডে পিছিয়ে থাকার স্রেফ একবার জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ অবশ্য তারচেয়েও (এখন পর্যন্ত ২১৯ রান) বেশি লিড নিয়েছে ডারউইনে। এ ছাড়া ২০১৯ সালের জানুয়ারির পর (প্রতিপক্ষ ভারত) ঘরের মাঠে প্রথমবার দুইশ’র বেশি রানে প্রথম ইনিংসে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। এ ছাড়া প্রথম ইনিংসে ২০০+ রানে ৮২ বার পিছিয়ে পড়ে তারা মাত্র তিনবার জিতেছে।

যদিও প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৯৭ রানে পিছিয়ে থাকার পরও টেস্টে জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে অনুষ্ঠিত ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এ ছাড়া ১৯৫০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থাকার পর অজিরা টেস্ট জিতেছিল।

এ ছাড়া ভারতের বিপক্ষে খেলা সেই সিডনি টেস্টে প্যাট কামিন্সের দল এক ইনিংসে ১৬৭.২ ওভার বল করেছিল। ২০১৯ সালের সেই ম্যাচের পর কোনো ইনিংসে সর্বোচ্চ ওভার করতে হলো বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত’র দল ১৩৩ ওভার ব্যাট করেছে।

চলমান ডারউইন টেস্টে ব্যাট হাতে একটি রেকর্ড হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদেরও। তিনি খেলেছেন ৯২ বল, ৮ নম্বর বা এর নিচের অবস্থানে ব্যাটিংয়ে নেমে যা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ বল মোকাবিলার নজির। ২০১৭ সালে চট্টগ্রাম টেস্টে সর্বোচ্চ ৯৭ বল খেলেছেন নাসির হোসেন।

২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিনে ভালোই প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। প্রথম সেশন দাপট দেখিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি তুলে নিয়ে মেহেদী হাসান মিরাজ। ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪১৭ রান। ৬৫ রানে মিরাজ ও ১২ রানে তাসকিন অপরাজিত আছেন।

এর আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা।

ব্যক্তিগত ৩২ রান নিয়ে দিন শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ১১৭ বল খেলে ৫ চারে ৫০ পূর্ণ করেন তিনি। এর আগে এই মাঠে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে।

তারপর ১২৯তম ওভারের প্রথম বলে কামিন্সের এক বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তাতে বাংলাদেশের স্কোর চারশ ছাড়ায়। বাংলাদেশের লিডও দুশ ছাড়িয়ে গেছে। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটা ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার করে নিতে পারতেন তিনি। ৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টায় হাসান মাহমুদের বিদায়ের পর তাইজুল ইসলামও দ্রুত আউট হন।

হাসান মাহমুদের জোড়া আঘাতে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া
২৩ বছরের অপেক্ষার অবসান শেষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। ২৩ বছর আগে সেই মারারা স্টেডিয়ামই এবারের প্রথম টেস্টের ভেন্যু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

এদিকে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ চাপে। প্রথম ইনিংসে ১৪ ওভার শেষে ৫২ রানে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুটি উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ।

নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান। শুরু থেকেই অফ স্টাম্প বরাবর আঁটসাঁট লাইন-লেংথে বোলিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে অস্বস্তিতে রাখেন তিনি। উইকেটে ঘাস থাকায় বল কিছুটা সুইং ও বাউন্সও পেয়েছেন হাসান।

১২তম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পান ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের বাইরে ড্রাইভের প্রলোভন দেখানো বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানা ছোঁয়ান ওয়েদারাল্ড। বল সরাসরি চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২৩ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার।

এরপর ১৪তম ওভারে ফেরান ট্রাভিস হেডকে। রাউন্ড দ্য উইকেট থেকে ভালো লেংথে করা বলটি ভেতরে ঢুকে হেডের ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ২২ রান করে সাজঘরে ফেরেন হেড।

হেড ফেরার পর চার নম্বরে ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে নামেন মারনাস লাবুশেন ও স্মিথ।

অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে লাঞ্চ করতে গেল বাংলাদেশ
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের উদ্ধার করতে কাউন্টার অ্যাটাক বেছে নেন ক্যামেরুন গ্রিন। তাসকিনের করা ২২তম ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। তবে গ্রিনের সেই আক্রমণাত্মক মনোভাবের সুযোগ নিতে ফাঁদ পাতে বাংলাদেশ। আর তাতেই পা দেন এই অজি ব্যাটার। ওভারের শেষ বলটি গুড লেংথে করেছিলেন তাসকিন। সেখানে অন সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন গ্রিন। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৩ রান করেন তিনি। এই উইকেটের পরই লাঞ্চ বিরতি দেন আম্পায়ার।

২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৭৪ রান।

ডারউইনের বাউন্সি উইকেটে নতুন বলের বাড়তি সুবিধা কাজে লাগান তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসান দুর্দান্ত ছিলেন। দুই দিকেই সুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্সও আদায় করে নেন এই পেসার। তার করা ইনিংসের তৃতীয় ওভারেই বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন ট্রাভিস হেড। তবে বল পড়ে নিরাপদ জায়গায়। ফলে সেই যাত্রায় বেঁচে যান এই ওপেনার।

নিয়মিত ভালো লাইন-লেংথে বোলিং করার পুরস্কার পেতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের। প্রথম ব্রেকথ্রু পেতে অপেক্ষা করতে হয় ১২তম ওভার পর্যন্ত। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে করেন হাসান। সেখানে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা পড়ে বল। ২৩ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি।

নিজের ফিরতি ওভারে আবারো আঘাত হানেন হাসান। এবার তার শিকার আরেক ওপেনার ট্রাভিস হেড। ১৪ তম ওভারে চতুর্থ বলে গুড লেংথ থেকে ইন সুইং করা বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ফেরার আগে হেড করেন ২২ রান।

১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ তামিম সেটা রাখতে পারেননি। জায়গায় দাঁড়িয়েও বল হাতে জমাতে না পারায় মাথায় হাত দেয় পুরো বাংলাদেশ! তবে নিজের প্রথম শিকার ধরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি এবাদতকে। ফিরতি ওভারেই মার্নাস ল্যাবুশেনকে ফেরান এই পেসার।

১৯তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথে করেছিলেন এবাদত। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট সাইড এজে বল যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত আর কোনো ভুল করেননি। ২০ বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন ল্যাবুশেন।

আবারও একসঙ্গে মাঠ কাঁপাতে আসছে সেই ভয়ংকর ‘এমএসএন’?
ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ ছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের ত্রয়ী, যা কিনা পরিচিত ‘এমএসএন’ নামে। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় এই তিন তারকা মিলে প্রতিপক্ষের রক্ষণে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিলেন।

এবার প্রায় এক দশক পর সেই বিখ্যাত ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে। তবে এবার বার্সেলোনায় নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-নেইমারের জুটি ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিল। তিন ফরোয়ার্ডের দুর্দান্ত বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবল ছিল দলটির সাফল্যের অন্যতম বড় কারণ। তাদের সময়ে বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা।

তবে ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) যোগ দিলে ভেঙে যায় ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রয়ী। পরবর্তীতে মেসি ও নেইমার পিএসজিতে আবার সতীর্থ হন। আর মেসি ও সুয়ারেজ বর্তমানে ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছেন।

এবার সেই পুরোনো বন্ধন আরও একবার ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নেইমারকে ক্লাবটিতে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আর সেটি সফল হলে মেসি, সুয়ারেজ ও নেইমারকে আবারও একই দলের জার্সিতে দেখা যাবে।

এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো। তার দাবি, নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।

ইউটিউবে দেওয়া এক বক্তব্যে মেলো বলেন, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে সান্তোস সম্পর্কে কিছু খবর জানিয়েছে। সে বলেছে, নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকে নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলতে শুরু করবে।’

তবে মেলো নিজেও এটিকে নিশ্চিত খবর হিসেবে উপস্থাপন করেননি। তিনি বলেন, ‘যদি এমনটা হয়, তাহলে আমিই এখানে প্রথম খবরটি ঘোষণা করলাম। এখন অপেক্ষা করি এবং দেখি কী হয়।’

এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। এরপর তিনি কোথায় খেলবেন, নাকি পেশাদার ফুটবল থেকেই সরে দাঁড়াবেন-তা এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নেইমারও জানিয়েছেন, তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। তবে ডিসেম্বরের পর কী করবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেননি।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। আমি অবসরের কথা ভাবছি না, আবার কতদিন চালিয়ে যাব সেটাও জানি না।’

ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে এবং তিনি সেই চুক্তি যথাযথভাবে শেষ করতে চান। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত
রাজনৈতিক অস্তিরতার জেরে এমনিতেই ভারতের বাংলাদেশ সফর নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী মাসে বাংলাদেশ-ভারত সিরিজ যে হচ্ছে না, সেটা এক রকম নিশ্চিত।

সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।

মঙ্গলবার (১১ আগস্ট) হিন্দুস্তান টাইমেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। খেলা ভারতে হলেও এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাণিজ্যিক অংশীদারদের কাছে এসিবির পাঠানো চিঠি হাতে পেয়েছে ক্রিকবাজ। সেখানে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানান, ‘এসিবি এতদ্বারা নিশ্চিত করছে যে আফগানিস্তানের ভারত সফর ২০২৬ (ইভেন্ট) আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে এই ইভেন্টের তারিখগুলো বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।’

সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে হলেও সিরিজটির আয়োজক এসিবি।

এসিবির এই ঘোষণায় এখন কার্যত ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা শেষ হয়ে গেল। বিসিবির প্রস্তাবিত সূচির আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে—যদি না শেষ মুহূর্তে দুই দেশের সরকার থেকে কোনো নির্দেশনা আসে।

জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছয়টি সীমিত ওভারের ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল। সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত।

বাংলাদেশ-ভারত সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সে সময় বাংলাদেশ সফর করেনি প্রতিবেশী দলটি। দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্রও ভালো নয়। এমতাবস্থায় বিসিবি ও বিসিসিআই চাইলেও সিরিজটি আয়োজন করতে পারছে না। বিষয়টি ভারত সরকারের কাছে ছেড়ে দিয়েছে বিসিসিআই।

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের লড়াইয়ে শীর্ষ আট র‌্যাঙ্কিংয়ের নয়টি দলের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থাকে, তাহলে র‌্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সেই হিসাবেই নবম স্থানে থাকা বাংলাদেশও নিশ্চিত করেছে ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে। ওই দুই ম্যাচ জিতলেও নবম স্থানে ওঠার সুযোগ নেই তাদের। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আবারও বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে ক্যারিবীয়দের। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেবার বাছাইপর্বে অংশ নিয়ে সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয় তারা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে চারটি দলের। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামের ত্রিদেশীয় পর্বে। সেখান থেকে শীর্ষ দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে।

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্তে সহযোগী দেশগুলোর অসন্তোষ
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য যে হয়েছে, তা নয়। ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়াল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি-নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড) এই পরিবর্তনের সঙ্গে দ্বিমত পোষণ করেছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল আসর শুরুর ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে আসরের ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এই দুই সহযোগী দেশ। গত মাসে আইসিসি প্রতিযোগিতায় একটি ‘সুপার সিরিজ’ পর্ব যুক্ত করে। যেখানে বাছাইপর্বের শীর্ষস্থানের পরের তিনটি দল অংশ নেবে। মানে ১২তম, ১৩তম এবং ১৪তম বাছাইপ্রাপ্ত দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেখান থেকে কেবল একটি দলই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

ফরম্যাট পরিবর্তনের এই ঘোষণার পর, ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী (অ্যাসোসিয়েট) বোর্ডগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠকে বসে। সেখানে তারা ‘এই পরিবর্তনের বিষয়ে লিখিত প্রাতিষ্ঠানিক তথ্য এবং পুরো প্রক্রিয়ার স্পষ্টতা’ দাবি করে। সোমবার দেওয়া একটি যৌথ বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড এবং কেএনসিবি জানায়, ‘দুই সপ্তাহেরও বেশি সময় আগে’ অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকের পর থেকে আইসিসির কাছ থেকে আর কোনো উত্তর মেলেনি, যা অত্যন্ত ‘হতাশাজনক ও অসম্মানজনক’।

উভয় বোর্ড জানিয়েছে, ‘এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য ক্রিকেটের জন্য এক ধরনের পিছিয়ে পড়া এবং সাম্প্রতিক বছরগুলোতে খেলাটির বিশ্বব্যাপী প্রসারের যে অগ্রগতি হয়েছে, তা ক্ষুণ্ন করার ঝুঁকিতে ফেলে। এমন এক সময়ে যখন ক্রিকেট তার বিস্তার বাড়াতে, নতুন দর্শক টানতে এবং আন্তর্জাতিক ক্রীড়া পরিমণ্ডলে অবস্থান শক্ত করতে চাইছে, তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থবহ সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা পাঠায়।’

তারা আরও যোগ করে, ‘বিশ্বব্যাপী ক্রিকেটকে শক্তিশালী করতে ক্রিকেট স্কটল্যান্ড এবং কেএনসিবি আইসিসি ও সহ-সদস্যদের সাথে গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, এই পরিবর্তনের প্রভাব এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এটি আনা হয়েছে, তা নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে।’

‘পরিবর্তনের ঘোষণার পর আমরা আইসিসির সঙ্গে দুটি বৈঠক করি। পাশাপাশি ভবিষ্যতের পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শক্তিশালী করা এবং পূর্ণাঙ্গ সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক পরিকল্পনা বৈঠকে আমন্ত্রণের আহ্বান জানাই। তবে দুই সপ্তাহের বেশি সময় পার হলেও কোনো প্রতিক্রিয়া আসেনি।’

গত মাসে নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের অধিনায়করাও ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’-এর মাধ্যমে এই পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছিলেন। এরপর নামিবিয়া ক্রিকেটের প্রধান রুডি ভ্যান ভুরেন খেলোয়াড়দের পরিস্থিতি মানিয়ে নিয়ে টি-টোয়েন্টিকে ক্রিকেটের মূল বৃদ্ধির মাধ্যম হিসেবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের বিবৃতিতে ইঙ্গিত দেয় যে সহযোগী সদস্যদের পর্যাপ্ত সময় না দিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। ‘এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও বিশ্বাসযোগ্যতা দুর্বল করার ঝুঁকি তৈরি করে। এত বড় সিদ্ধান্ত কোনো অর্থবহ আলোচনা ছাড়াই অন্তত পর্যাপ্ত সময় দিয়ে নেওয়া উচিত ছিল। টুর্নামেন্টের মাত্র ১৮ মাস আগে এই সিদ্ধান্ত নেওয়ায় আমাদের মতো সীমিত সম্পদের সংস্থাসমূহ আর্থিক ও পরিচালনগত অনিশ্চয়তার মুখে পড়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বকাপে খেলার সুযোগ সহযোগী দেশগুলোর জন্য বিনিয়োগ আকর্ষণ, খেলোয়াড় তৈরি এবং স্পন্সরশিপ পাওয়ার বড় ক্ষেত্র। আইসিসি টুর্নামেন্টগুলোর অন্যতম সেরা মুহূর্তগুলো তখনই এসেছে যখন সহযোগী সদস্যরা পূর্ণাঙ্গ সদস্যদের পরাজিত করেছে। মাঠের পারফরম্যান্স দিয়েই সফলতা অর্জিত হয়। আমরা আইসিসিকে আহ্বান জানাচ্ছি তারা যেন বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আমাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসে।’

বাংলাদেশ সফর নিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে দুই দফায় তা পিছিয়ে দেয় ভারত। তবে সিরিজটি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বলছে, অনুমতি ও স্পষ্ট ধারণা নিতে সরকারের দ্বারস্থ হতে যাচ্ছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই বোর্ড। সরকারের নির্দেশনা ও অনুমতির জন্য শিগগিরই যোগাযোগ করবে তারা।

আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতী ক্রিকেট দলের। তবে পুরো বিষয় এখন ভারত সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছে। বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশ সফরের বিষয়ে অনুমতি ও স্পষ্ট ধারণার জন্য আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করবো। এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করবো।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের বিষয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে সূত্রটি, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আরও পরিষ্কার হওয়া যাবে।’

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। সেপ্টেম্বরের ১ তারিখে শুরু হওয়া ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন টি-টোয়েন্টি।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
লিওনেল মেসি গভীর শোক নিয়ে আর্জেন্টিনায় ফিরে এসেছিলেন গতকাল। তিনি বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে দেশে ফেরেন। হোর্হে মেসি লিওর পুরো ক্যারিয়ারে তার বাবা এবং এজেন্ট ছিলেন।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি ইন্টার মিয়ামির ক্যাম্প ছেড়ে রোজারিওতে ছুটে যান। সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনি বাবাকে বিদায় জানান।

কড়া নিরাপত্তার মধ্যে আত্মীয় ও বন্ধুরা এল প্রাদো কবরস্থানে পৌঁছান। সেখানে ছোট পরিসরে এক অনুষ্ঠানে ব্যবসায়ী হোর্হে মেসিকে বিদায় জানানো হয়।

কবরস্থানের বাইরে হাজারো ভক্ত জড়ো হন। তারা জার্সি, ব্যানার এবং বার্তা নিয়ে মেসির প্রতি সমবেদনা জানান। এর আগে রোজারিও শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সেন্ট্রাল ও নিউয়েলস, মেসিকে উষ্ণ শুভেচ্ছা জানায়।

হোর্হে মেসির মৃত্যুর পর পুরো রোজারিও শহর শোকে ডুবে যায়। এই শোকের মধ্যেই এমন এক ঘটনা ঘটে, যা সাধারণত অসম্ভব মনে হয়। শহরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব নিউয়েলস এবং রোজারিও সেন্ট্রাল যেন একই পরিবার হয়ে ওঠে।

দুই ক্লাবের মধ্যে পুরোনো প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, তারা এই কঠিন সময়ে মেসি পরিবারের পাশে দাঁড়ায়। দুই ক্লাবই বিভিন্নভাবে সম্মান জানায়, বার্তা পাঠায় এবং শ্রদ্ধা জানায়।

এই সময়ে রোজারিও ফুটবল সংস্থা এবং সেন্ট্রাল কর্দোবাও কথা বলে। সেন্ট্রাল কর্দোবা ক্লাবটি লিওর এক ভাই প্রতিষ্ঠা করেছিলেন।

হোর্হে মেসি দীর্ঘদিন গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। ৬৮ বছর বয়সে তিনি মারা যান।

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা
২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে। আগামী সেপ্টেম্বরে তাদের সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা থাকলেও আবারও তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এখনও বিসিবির কর্মকর্তাদের আশা– সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিসিবির অভ্যন্তরীণ সূত্রের মতে, ভারতকে সেপ্টেম্বরে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের ক্ষেত্রে এটি কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাব বলে মনে হয় না। সত্যি বলতে সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’

সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’ তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগপর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব বাড়ে। তবে ফেব্রুয়ারিতে বিএনপি শাসিত নতুন সরকার নির্বাচিত হলে গলতে থাকে বরফ। বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। তবে বাংলাদেশের সতর্কতা সত্ত্বেও ভারতে বসে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই সম্ভাবনাকে অনিশ্চয়তায় রূপ দিয়েছে!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্রের এখনো বাকি ১৫টি সিরিজ। ২৭ সিরিজের এই চক্রে আসল লড়াইটা তাই সামনে। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন লন্ডনের দ্য ওভালে হবে ফাইনাল। সেই ফাইনালে জায়গা করে নিতে কোন দল কতটা এগিয়ে?

গত দুই চক্রের হিসাব বলছে, ফাইনালে উঠতে সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট প্রয়োজন হয়। সর্বশেষ চার ফাইনালিস্টের তিন দলই পেয়েছিল ৬৫ শতাংশের বেশি পয়েন্ট। ব্যতিক্রম ভারত—২০২৩ সালে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে উঠেছিল তারা। ২০২৫ সালের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৬৭ শতাংশের বেশি।

ডব্লিউটিসিতে জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্র হলে দুই দল ৪ পয়েন্ট করে এবং টাই হলে ৬ পয়েন্ট করে পায়। তবে মোট পয়েন্টের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পয়েন্টের শতাংশ। কারণ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো পাঁচ টেস্টের সিরিজ খেলে। ফলে ম্যাচ বেশি খেলায় তাদের মোট পয়েন্টও বেশি হয়। ম্যাচসংখ্যার তুলনায় অর্জিত পয়েন্টের শতাংশ হিসাব করেই তৈরি হয় পয়েন্ট তালিকা। সেখানকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

অস্ট্রেলিয়া
৮ টেস্টে ৭ জয়, ১ হার | পয়েন্ট: ৮৭.৫০%

চলতি চক্রে সবচেয়ে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। আট টেস্টে সাত জয় ও এক হারে তাদের পয়েন্ট ৮৭.৫০ শতাংশ। অর্থাৎ এখন পর্যন্ত পাওয়া ৯৬ পয়েন্টের মধ্যে মাত্র ১২ পয়েন্ট হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার হাতে বাকি ১৪ টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর প্যাট কামিন্সদের যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সবশেষে ভারত সফরে পাঁচ টেস্টের সিরিজ।

৬০ শতাংশ পয়েন্ট ধরে রাখতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছয় জয় ও এক ড্র। আট জয় ও ছয় হার হলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৮.১৮ শতাংশে।

তবে ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য কঠিন পরীক্ষাই হতে পারে। ভারতে সর্বশেষ ১২ টেস্টে তাদের জয় মাত্র দুটি।

দক্ষিণ আফ্রিকা
৪ টেস্টে ৩ জয়, ১ হার | পয়েন্ট: ৭৫%

দক্ষিণ আফ্রিকাও আছে শক্ত অবস্থানে। চার টেস্টে তিন জয় ও এক হারে তাদের পয়েন্ট ৭৫ শতাংশ। সামনে বাকি ১০ টেস্টের আটটিই ঘরের মাঠে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

৬০ শতাংশে পৌঁছাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ৬৫ পয়েন্ট। পাঁচ জয় ও দুই ড্রতেই তা হয়ে যাবে। ছয় জয় ও চার হার হলে পয়েন্ট হবে ৬৪.২৮ শতাংশ। আর সাত জয় ও তিন হার হলে উঠবে ৭১.৪৩ শতাংশে।

নিউজিল্যান্ড
৬ টেস্টে ৪ জয়, ১ হার, ১ ড্র | পয়েন্ট: ৭২.২২%

ছয় টেস্টে চার জয়, এক হার ও এক ড্র—নিউজিল্যান্ডও এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে। তাদের বাকি ১০ টেস্ট।

ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে খেলবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো হবে অ্যাওয়েতে।

৬০ শতাংশে যেতে তাদের দরকার আরও ৬৪ পয়েন্ট। পাঁচ জয় ও এক ড্রতেই তা সম্ভব। ছয় জয় ও তিন হার হলে পয়েন্ট হবে ৬৪.৫৮ শতাংশ। সাত জয় ও তিন হার হলে তা বেড়ে দাঁড়াবে ৭০.৮৩ শতাংশে।

তবে অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজই হতে পারে নিউজিল্যান্ডের বড় পরীক্ষা।

বাংলাদেশ
৪ টেস্টে ২ জয়, ১ হার, ১ ড্র | পয়েন্ট: ৫৮.৩৩%

বাংলাদেশের বাকি আট টেস্ট। এর চারটি ঘরের মাঠে—প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। অন্য চারটি অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের সামনে ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছানোর সুযোগ আছে। ঘরের মাঠে চার টেস্টই জিতলে অন্তত একটি অ্যাওয়ে টেস্টও জিততে হবে। আরেকটি সমীকরণ হলো, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ড্র পেলেও ৬০ শতাংশে পৌঁছে যাবে বাংলাদেশ।

তবে ফাইনালে উঠতে ৬০ শতাংশ যথেষ্ট নাও হতে পারে। গত দুই চক্রের ফল অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে।

ভারত
৯ টেস্টে ৪ জয়, ৪ হার, ১ ড্র | পয়েন্ট: ৪৮.১৫%

ভারত এই মুহূর্তে বাংলাদেশেরও পেছনে। নয় টেস্টে চার জয়, চার হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ।

বাকি নয় টেস্টের মধ্যে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ অ্যাওয়েতে খেলবে ভারত। ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৬০ শতাংশে পৌঁছাতে ভারতের দরকার আরও ৭৮ পয়েন্ট। ছয় জয় ও দুই ড্র হলে পাওয়া যাবে ৮০ পয়েন্ট, আর সাত জয়ে ৮৪।

তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ভারতের পারফরম্যান্স আশানুরূপ নয়। নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।

তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের রেকর্ড আশাব্যঞ্জক। ২০০৮ সালের পর সর্বশেষ পাঁচ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২-২ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি নয় টেস্টে সাত জয় ও দুই হার হলে ভারতের পয়েন্ট হবে ৬২.৯৬ শতাংশ। আট জয় ও এক হার হলে তা দাঁড়াবে ৬৮.৫২ শতাংশে।

শ্রীলঙ্কা
৪ টেস্টে ১ জয়, ১ হার, ২ ড্র | পয়েন্ট: ৪১.৬৭%

চার টেস্টে একটি জয়, একটি হার ও দুটি ড্র—শ্রীলঙ্কার পয়েন্ট ৪১.৬৭ শতাংশ। বাকি আট টেস্টে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

৬০ শতাংশে পৌঁছাতে শ্রীলঙ্কার দরকার আরও ৬৭ পয়েন্ট। পাঁচ জয় ও দুই ড্র অথবা ছয় জয়েই তা সম্ভব। ছয় জয় ও দুই হার হলে পয়েন্ট হবে ৬৩.৮৯ শতাংশ। সাত জয় ও এক হার হলে তা বেড়ে দাঁড়াবে ৭২.২২ শতাংশে।

ইংল্যান্ড
১৩ টেস্টে ৪ জয়, ৮ হার, ১ ড্র | পয়েন্ট: ২৪.৩৬%

ইংল্যান্ডের অবস্থা বেশ কঠিন। ১৩ টেস্টে চার জয়, আট হার ও এক ড্রয়ের সঙ্গে ধীর ওভার রেটের কারণে কাটা গেছে ১৪ পয়েন্ট।

বাকি আছে আট টেস্ট। সবগুলো জিতলেও ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫৩.১৭ শতাংশ। ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।

পাকিস্তান
৬ টেস্টে ২ জয়, ৪ হার | পয়েন্ট: ২২.২২%

ছয় টেস্টে দুই জয় ও চার হার পাকিস্তানের। এর সঙ্গে ধীর ওভার রেটের কারণে কাটা গেছে আট পয়েন্ট। সামনে বাকি সাত টেস্ট। সবগুলো জিতলেও সর্বোচ্চ ৬৪.১০ শতাংশে উঠতে পারবে পাকিস্তান। ছয় জয় ও এক ড্র হলে পয়েন্ট হবে ৫৮.৯৭ শতাংশ। ছয় জয় ও এক হার হলে ৫৬.৪১ শতাংশ।

অর্থাৎ ফাইনালের দৌড়ে ফিরতে হলে বাকি ম্যাচগুলোতে প্রায় নিখুঁত পারফরম্যান্সই করতে হবে পাকিস্তানকে।

ওয়েস্ট ইন্ডিজ
১২ টেস্টে ২ জয়, ৮ হার, ২ ড্র | পয়েন্ট: ২০.৮৩%

সবচেয়ে খারাপ অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১২ টেস্টে মাত্র দুটি জয়, আট হার ও দুটি ড্রয়ে তাদের পয়েন্ট ২০.৮৩ শতাংশ। সামনে বাকি মাত্র দুই টেস্ট, দুটিই বাংলাদেশের বিপক্ষে। দুই ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩২.১৪ শতাংশ।

ফলে চলতি ডব্লিউটিসি চক্রে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকেই গেছে ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর। এই সফর একটা বার্তা দেওয়ার মতো সফর হতে পারত। অথচ শুরুটা শুরু না হতেই মনটা কু ডাকতে শুরু করল। কেন ডাকবে না? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছেই যে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তাও আবার মোটে সোয়া দুই দিনে! ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সামনে ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, তাতে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল পর্যন্ত বিষয়টা মোটামুটি ‘ঠিকঠাক’ই ছিল। দলের কঙ্কাল বেরিয়ে আসেনি তখনো, প্রথম ইনিংসে মান বাঁচিয়েছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি; বাংলাদেশ তোলে ২৬৩ রান, মুখ রক্ষা হয় সেবারের মতো।

জবাব দিতে নামা অনভিজ্ঞ অস্ট্রেলিয়া একাদশকে চেপে ধরেও লিড আদায় করা যায়নি। স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটেও বড় সময় ধরে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজরা। প্রতিপক্ষের ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। বাংলাদেশ তখন ৯২ রানে পিছিয়ে।

তখনও এমন বিপর্যয় চোখ রাঙায়নি বাংলাদেশকে। কিছুটা আঁচ মিলছিল দিনের শেষে। ১৯ রানে ২ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনটা শেষ করেছিল সফরকারীরা।

তৃতীয় দিনের শুরুতে সে অস্বস্তিটা আতঙ্কে রূপ নেবে, কে জানত? ডারউইনে আজ সকালে সেটাই হলো। বাংলাদেশ এক ক্যাম্পবেল থমসনকেই তো জবাব দিতে পারল না! আগের দিন বিকেলে ২ উইকেট নিয়ে শুরুটা তিনি করেছিলেন। আজও তিনি থামেননি। ইনিংস শেষ করেছেন ৮ উইকেট নিয়ে। বেরসিক কোরি রোকিচ্চিওলি ২টা উইকেট দখল করে নিয়েছিলেন, নাহয় ক্যাম্পবেল বোধ হয় পারফেক্ট টেন নিয়েই ইনিংস শেষ করতেন। ৮ উইকেট তিনি নিয়েছেন ১১ ওভারে; স্ট্রাইক রেটটা চোখ কপালে তোলার মতো, ৮.২৫!

বাংলাদেশের স্কোরকার্ড নিয়ে কথা যত কম বলা যায় ততোই ভালো। ২২ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। এই স্কোয়াডের সবচেয়ে অনভিজ্ঞ ২ জনের মধ্যে তিনি একজন। এই ইনিংস খেলেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। বাকিদের রানের সংখ্যাটা যেন টেলিফোন ডিজিট, ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০, ০। প্রস্তুতি ম্যাচের শেষটা তাই হলো ৫৪ রানে অলআউট হয়ে, ইনিংস ও ৩৮ রানের হারের বোঝা কাঁধে নিয়ে।

এমন কিছুর ইঙ্গিত যে মেলেনি, তা নয়; আগেই মিলেছিল। বাংলাদেশ এই তো কিছু দিন আগেও জিম্বাবুয়ের কাছেও ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছি। দুই ইনিংসেই দল অলআউট হয়েছিল ২০০’র কম রানে। এরপর এবার অস্ট্রেলিয়া সফর শুরু অজিদের ৩ নম্বর দলের কাছে ইনিংস ব্যবধানে হেরে।

হ্যাঁ তৃতীয় সারির দলই তো! অস্ট্রেলিয়ার লাইন আপটা দেখুন। কি? স্যাম কনস্টাস আর জশ ফিলিপ বাদে কাউকে চিনতে পারছেন? না, পারার কথাও নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে তারা পরিচিত নাম নন। বুঝুন তাহলে! এই দলের কাছেই সোয়া ২ দিনে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ!

গেল দিন ট্র্যাভিস হেড বলেছিলেন, ‘আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে আমাদের খুব ভালো খেলতে হবে।’ জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে যে দল ইনিংস ব্যবধানে হারে, তাদের বিপক্ষে সেটা যদি হেডরা নাই করেন তবেই বোধ হয় মঙ্গল! নাকি?

৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান
চতুর্থ দিন কোনো নাটকীয়তার সুযোগ দেয়নি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট করে সফরকারীরা। তাতে ৭৪ রানের বেশি লিড নিতে না পারায় ৭৫ রানের ক্ষুদ্র লক্ষ্য পায় পাকিস্তান। এই লক্ষ্য টপকাতে গিয়ে মাত্র ২ উইকেট হারায় পাকিস্তান। জয়ের স্বাদ পায় ৮ উইকেটের।

এই জয়টি পাকিস্তানের জন্য বিশেষ। কেননা, এই জয়ে তিন বছর পর দেশের বাইরে টেস্ট ম্যাচ জিতলো পাকিস্তান। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টানা তৃতীয় টেস্ট সিরিজও একই ব্যবধানে ড্র হলো। আর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে এটিই বাবর আজমের প্রথম সিরিজ।

আগের দিনের শেষ বিকালেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল পাকিস্তানের বোলাররা। চতুর্থ দিনের শুরুতে তাদের লক্ষ্য ছিল দ্রুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়া। সেই কাজটিই করেন আলি উসমান।

দিনের প্রথম ওভারেই কেমার রোচকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন তিনি। এরপর জাস্টিন গ্রিভস মোহাম্মদ আলিকে আক্রমণ করতে গিয়ে নিজের স্টাম্পেই বল লাগিয়ে আউট হন।

ফিল্ডিংয়ের সময় রানআউট করতে গিয়ে চোট পাওয়া ব্র্যান্ডন কিং ব্যাট করতে পারেননি। ফলে স্বাগতিকরা নির্ভর করে শেষ জুটির ওপরই। শামার জোসেফ কয়েকটি বাউন্ডারি হাঁকালেও শেষ পর্যন্ত আলি উসমানের বলেই ক্যাচ তুলে দেন। আলি উসমান ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭৪ রানে অলআউট করেন।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা সতর্ক ছিল পাকিস্তান। ইমাম-উল-হক দ্রুত জেইডেন সিলসের বলে আউট হলেও রান তোলার গতি থামেনি। এরপর আজান আওয়াইসও উইকেট হারান।

মরক্কোকে বিশ্বকাপ আয়োজক থেকে বাদ দিতে স্প্যানিশ পার্লামেন্টে প্রস্তাব
২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক থেকে মরক্কোকে বাদ দিতে স্পেনের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছে দেশটির বামপন্থি জোট সুমার। দেশটির স্পেন-মরক্কো সীমান্তে সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনার জেরে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দৈনিক ‘এল মুন্দো’র প্রতিবেদন অনুযায়ী, সুমার জোটের অন্তর্ভুক্ত দল ‘ইজকিয়ারদা উনিদা’র (ইউনাইটেড লেফট) তিন সংসদ সদস্য এবং সংসদীয় দলের একজন আইনপ্রণেতাও এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

জোটের পক্ষ থেকে স্পেন সরকারের প্রতি আবেদন জানানো হয়, তারা যেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা), স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং পর্তুগাল সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। ওই চিঠিতে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের সিদ্ধান্তের ‘বিশেষ মূল্যায়ন ও পর্যালোচনা’ করার দাবি তুলতে বলা হয়।

প্রস্তাবে বলা হয়, একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে বিপুল সরকারি সম্পদ, রাষ্ট্রীয় নিশ্চয়তা এবং অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হয়। পাশাপাশি এটি আন্তর্জাতিক অঙ্গনে আয়োজক দেশগুলোর ভাবমূর্তির সঙ্গেও সরাসরি যুক্ত। তাই আয়োজক প্রতিটি দেশকে অবশ্যই মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং গণতান্ত্রিক মূলনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, যা সরকারি ক্ষমতার মূল চালিকাশক্তি হওয়া উচিত।

প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত ছিল, সম্প্রতি স্পেনের সেউতা সীমান্তে ঘটে যাওয়া ঘটনা এবং বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত মানবাধিকারের দায়বদ্ধতা মূল্যায়ন করা। একইসঙ্গে আয়োজক যেকোনো দেশের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ প্রমাণ মিললে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়।

এর আগে পর্তুগালের রাজনৈতিক দল ‘লিভরে’-ও দেশটির সরকার ও ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দেয়। চিঠিতে দলটি স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে মরক্কোর অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল।

সিংহাসন বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ফিফা সভাপতি
তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। তবুও স্বস্তিতে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এখন নিজের চেয়ার ধরে রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইছেন তিনি।

সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক পোস্ট এমনটি জানিয়েছে। নিউইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক একান্ত আলোচনার দিনক্ষণ নির্ধারণ করেছেন ইনফান্তিনো। নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার পরপরই শীর্ষ এই কূটনীতিকের সঙ্গে টেলিফোনে কথা বলবেন ফিফা প্রধান।

তবে পরে এক এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন জানান, ইনফান্তিনোর সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই রুবিওর। নিউইয়র্ক পোস্ট-এর সমালোচনা করে জনসন আরও বলেন, ‘সূত্রের কথার সত্যতা যাচাই করা দরকার ছিল অথবা তারা আমাদের কাছেই জিজ্ঞেস করতে পারতো।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। সেই শেয়ার বিক্রির সঙ্গে আবার জড়িত থাকার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের।

তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো। তাকে আর ফিফায় দেখতে না চাওয়ার কথা সরাসরি জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। ওয়েলস ফুটবল ফেডারেশন তো সরাসরিই বলে দিয়েছে, ফিফার পরবর্তী নির্বাচনে তারা ইনফান্তিনোকে ভোট দেবে না।

এমন পরিস্থিতিতেই নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার শেয়ার বিক্রির প্রস্তাবটি বাতিল হয়। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো। চারপাশের ব্যাপক নেতিবাচক প্রচারণায় ফিফা সভাপতি নিজেকে বেশ ‘একাকী’ মনে করছেন।

হামজা&শমিতদের পর আরেক প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে ফুটবলে প্রবাসী প্রতিভা খোঁজার অভিযান থেমে নেই। হামজা চৌধুরী, শমিত সোমদের পর এবার বয়সভিত্তিক দলে যোগ হতে চলেছে আরেকটি নতুন নাম। ইংল্যান্ডে বেড়ে ওঠা ১৮ বছর বয়সি উইঙ্গার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লক্ষ্য, অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল গড়া।

সোমবার বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তার মতে, চার-পাঁচ দিনের মধ্যে অ্যাডাম বাংলাদেশে এসে জাতীয় অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে।’

মায়ের দিক থেকে আব্বাসের শিকড় বাংলাদেশে। তার মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ফুটবলে আব্বাস প্রথম পাঠ নেন ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে।

পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। আব্বাস হবেন বাংলাদেশ ফুটবলে এক দুর্লভ সংযোজন। তাকে বলা হয় ফুটবলের এক সম্পূর্ণ প্যাকেজ। গতি, ড্রিবল এবং গোল করার সহজাত দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

ইতিহাস গড়ে ভারত আর অজুহাত খোঁজে বাংলাদেশ!
একই কমনওয়েলথ গেমস, একই প্রতিযোগিতা, একই সুযোগ। তবু দুই দেশের গল্প দুই মেরুর। একদিকে ভারত স্বর্ণের বন্যায় ইতিহাস লিখেছে। অন্যদিকে বাংলাদেশ আবারও ফিরছে শূন্য হাতে। প্রশ্নটা তাই আরও জোরালো হয়ে উঠেছে-ভারত পারে, বাংলাদেশ কেন পারে না?

গ্লাসগো কমনওয়েলথ গেমসের নবম দিনটি ভারতের জন্য ছিল এক অনন্য উৎসব। মাত্র একদিনেই ১৬টি পদক জিতেছে তারা। এর মধ্যে ৮টি স্বর্ণ, ৫টি রুপা ও ৩টি ব্রোঞ্জপদক। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রচনা করেছে বক্সিং। সাতটি স্বর্ণ ও তিনটি রুপা জিতে ভারতীয় বক্সাররা শুধু নিজেদের নয়, কমনওয়েলথ গেমসের ইতিহাসেও নতুন রেকর্ড লিখেছেন। এক আসরে একটি ডিসিপ্লিনে ১০টি পদক জয়ের এমন নজির আগে কেউ দেখাতে পারেননি। অর্থাৎ বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় বক্সাররা।

রোববার (২ আগস্ট) ছিল প্রতিযোগিতার শেষ দিন। এ প্রতিবেদন পর্যন্ত মোট ৩৯টি পদক জিতে পদক তালিকার চতুর্থ স্থানে ছিল ভারত। এর মধ্যে ঝুলিতে এসেছে ১৩টি স্বর্ণের পদক, ১৭টি রুপার পদক এবং ৯টি ব্রোঞ্জ পদক। বক্সিং, অ্যাথলেটিক্স এবং ভারোত্তোলনে অসাধারণ সাফল্যের ওপর ভর করেই এবারের আসরে ভারতের এমন চোখ ধাঁধানো সাফল্য। ৬৬টা স্বর্ণ, ৪১টা রুপা আর ৫২টা ব্রোঞ্জসহ মোট ১৫৮টি পদক নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড (২৬ স্বর্ণ, ৪১ রুপা আর ৩৫ ব্রোঞ্জ) এবং কানাডা (১৮ স্বর্ণ, ২০ রুপা ও ২১ ব্রোঞ্জ)।

ভারতের এই সাফল্য কোনো আকস্মিক বিস্ময় নয়। এই সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে পরিকল্পিত প্রশিক্ষণ, আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং খেলোয়াড় তৈরির সুসংগঠিত প্রক্রিয়া। ভারত জানে, পদক কাকতালীয়ভাবে আসে না; পদক আসে দীর্ঘ প্রস্তুতির ঘামে, বিজ্ঞানসম্মত পরিকল্পনায় এবং অবিচল বিনিয়োগে। অন্যদিকে বাংলাদেশের গল্প প্রতি আসরেই একই থাকে! প্রতিনিধিদল যায়, ছবি তোলে, অভিজ্ঞতা অর্জনের কথা বলে, তারপর নীরবে দেশে ফিরে আসে। পদক তো দূরের কথা, অনেক ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতার অবস্থানও তৈরি করা যায় না। একসময় শুটিংয়ে বাংলাদেশের কিছুটা সম্ভাবনা ছিল। ২০১৮ সালে দুটি পদকও এসেছিল আবদুল্লাহ হেল বাকী আর শাকিলের বদৌলতে। কিন্তু শুটিং ইভেন্ট বাদ পড়তেই যেন বাংলাদেশের পদকের আলোও নিভে গেছে।

সবচেয়ে বড় প্রশ্ন পরিকল্পনা নিয়ে। আন্তর্জাতিক গেমসকে সামনে রেখে দীর্ঘমেয়াদি প্রস্তুতি কোথায়? ফেডারেশনগুলোর অধিকাংশের কার্যক্রম এখনো টুর্নামেন্টকেন্দ্রিক। প্রতিযোগিতা এলেই অল্প সময়ের ক্যাম্প, তারপর বিদেশ সফর-এতেই যেন দায়িত্ব শেষ। অথচ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হয় বছর জুড়ে কঠোর অনুশীলনে, নিয়মিত প্রতিযোগিতায় এবং বৈজ্ঞানিক পরিচর্যায়। বর্তমান সরকার সম্ভাবনাময় ক্রীড়াবিদদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। অনেকেই মাসে ১ লাখ টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। এটি নিঃসন্দেহে বড় উদ্যোগ। কিন্তু অর্থ তখনই ফল দেয়, যখন তার সঙ্গে যুক্ত হয় জবাবদিহি, পেশাদারিত্ব এবং ফল অর্জনের সংস্কৃতি। কেবল ভাতা নয়, প্রয়োজন সেই ভাতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা। প্রয়োজন নিয়মিত মূল্যায়ন, কঠোর অনুশীলন এবং আন্তর্জাতিক মানের লক্ষ্য নির্ধারণ।

ভারতের সাফল্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বপ্ন দেখতে হলে আগে সেই স্বপ্নের জন্য ঘাম ঝরাতে হয়। সেখানে প্রতিটি পদক একটি সুপরিকল্পিত ব্যবস্থার ফসল। আর বাংলাদেশে এখনো অনেক ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিভা লড়াই করে প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিরুদ্ধে। ফলে সম্ভাবনা থাকলেও সাফল্য অধরাই থেকে যায়। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ক্রীড়াঙ্গনে উন্নতি চাইলে শুধু প্রতিভা নয়, বদলাতে হবে মানসিকতা। ফেডারেশনকে হতে হবে আরও দায়িত্বশীল, খেলোয়াড় নির্বাচন হতে হবে স্বচ্ছ, কোচিং হতে হবে আধুনিক, আর প্রস্তুতি হতে হবে দীর্ঘমেয়াদি। বিদেশ সফর নয়, লক্ষ্য হতে হবে আন্তর্জাতিক মঞ্চে পতাকা উড়ানো।

ভারত প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা থাকলে একটি ডিসিপ্লিন থেকেই ইতিহাস লেখা যায়। বাংলাদেশেরও প্রতিভার অভাব নেই। অভাব কেবল সেই পরিকল্পনা, দায়বদ্ধতা এবং জয়ের ক্ষুধার। যা একটি জাতিকে পদকের মঞ্চে দাঁড় করায়। আজ তাই প্রশ্নটি শুধু আবেগের নয়, আত্মসমালোচনারও। ভারত, পারে, বাংলাদেশ পারে না কেন? উত্তর খুঁজতে হলে অন্যকে নয়, আগে আয়নায় নিজেদেরই দেখতে হবে বলে অভিমত ক্রীড়া সংশ্লিষ্টদের।

এটা অনেকটা অভাবী পরিবারের ছেলের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার মতো
এই বছরের শেষ দিকে কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিল একটি প্রীতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছে। এই সপ্তাহের শুরুতে এমন খবরে যেন অবিশ্বাসে চোখ কচলেছে ফুটবল ভক্তরা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতে তাদের ভক্তদের উন্মাদনা সম্পর্কে অবগত হয়ে এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।  আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মূল দল খেলানোর ব্যাপারে সায় দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

বর্তমানে বিশ্বের পঞ্চম র‌্যাঙ্কিংধারী দল ব্রাজিল। আর ভারত ১৩৮ নম্বরে। দুই দলের মধ্যে আকাশপাতাল তফাৎ। মাঠের পারফরম্যান্সের বাইরে ব্রাজিলিয়ান তারকাদের উপস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের ভাবনা রাজস্ব আয়।

ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। তবে এমন ম্যাচের তাৎপর্য ধরতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। প্রথম ভারতীয় হিসেবে কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলা এই সাবেক তারকা বললেন, ‘আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি শেষ (আইএসএল থেকে বাদ), দলগুলো এশিয়ান গেমসে যাচ্ছে না এবং আমাদের ফিফা র‌্যাঙ্কিং এখন প্রায় ১৪০।’

ম্যাচের দিনক্ষণ নিয়েও দ্বিধাবিভক্ত বাইচুং, ‘তারিখটা দেখুন। আমি মনে করি এটা পাল্টানো উচিত। কারণ আপনি হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। কারণ তারা ফিফা আসিয়ান কাপে থাকবে। তাহলে কি তারা দ্বিতীয় সারির দল খেলাবে, তাও আবার ব্রাজিলের বিপক্ষে?’

ব্লু টাইগাররা পাকিস্তানের সঙ্গে ফিফা আসিয়ান কাপে আমন্ত্রিত দল হিসেবে খেলবে। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে ভারত। টুর্নামেন্টটি হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

বাইচুং এমন আয়োজন নিয়ে হতাশ, ‘এই মুহূর্তে আমার মনে হয়, পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’

মেসির সই করা জার্সির দ্বিগুণ দামে বিক্রি হলো জিমিনের সেই শার্ট
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পরা একটি শার্ট নিলামে রেকর্ড ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। প্রত্যাশিত মূল্যের তুলনায় বহুগুণ বেশি দামে বিক্রি হওয়া এই পোশাকটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলাম এক সপ্তাহ চলার পর বুধবার শেষ হয়। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন।

হাফটাইম শোতে বিটিএস পরিবেশন করেছিল তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।

এদিকে খবরটি প্রকাশের পর বিশ্বজুড়ে বিটিএস ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন, শার্টটি পরিবারের বাইরের কারও হাতে না যাওয়ার জন্য হয়তো বিটিএস সদস্য জাংকুক নিজেই এটি কিনে নিয়েছেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

কোরিয়া টাইমস-এর তথ্য অনুযায়ী, শুধু জিমিন নন, বিটিএসের অন্যান্য সদস্যদের ব্যবহৃত পোশাকও সংগ্রাহকদের দৃষ্টি কাড়ে।

নিলামে ভি-এর স্কার্ফ এবং জাংকুক-এর জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলারে, সুগা-র প্যান্ট ৩৩ হাজার ডলারে এবং জে-হোপ-এর গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছে। সব মিলিয়ে ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত সামগ্রী বিক্রি থেকে ৩ লাখ ৩ হাজার ১০০ মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।

একইসঙ্গে শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির সই করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। আর হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

তবে কেবল রেকর্ড মূল্যে বিক্রি হওয়াটাই মূল বিষয় নয়, এই আয় থেকে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় করা হবে একটি মানবিক উদ্দেশ্যে। নিলামের সংগৃহীত অর্থ ফিফা-র ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ-সুবিধা তৈরিতে সহায়তা করবে।

ফিফার নতুন পদক্ষেপ, বিপাকে আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে গেছে। এরপর ফিফা এবার নতুন এক পদক্ষেপ নিয়েছে, যার ফলে বিপাকেই পড়ে যাচ্ছে দলটি।

পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনা দল নানা বিতর্কে জড়িয়েছিল। সেমিফাইনালের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত ব্যানার প্রদর্শন করেছিলেন দলের কিছু খেলোয়াড়। এরপর ফাইনালে পরাজয়ের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করেও তোপের মুখে পড়েছেন বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলার। সব মিলিয়ে ফিফা এখন বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফার শৃঙ্খলা কমিটি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগে তদন্ত শুরু করেছে। ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে দুটি শারীরিক সংঘর্ষের অভিযোগ রয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে অসদাচরণেরও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধেও একই ধরনের একটি অভিযোগ আনা হয়েছে। এই তালিকায় রয়েছেন আরেক মিডফিল্ডার থিয়াগো আলমাদাও। ফিফা এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

শুধু ব্যক্তিগত অভিযোগ নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একাধিক নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে সংস্থাটি যার মধ্যে রয়েছে খেলাকে রাজনৈতিক কাজে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ, এবং ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা। দলের ফকল্যান্ড-সংক্রান্ত বার্তা প্রদর্শন এবং সমর্থকদের মাঠে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনাও এই তদন্তের অন্তর্ভুক্ত বলে জানিয়েছে ফিফা।

উল্লেখ্য, ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তরেসের গোলে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পরপরই স্প্যানিশ খেলোয়াড় ও কোচিং স্টাফরা উদযাপন শুরু করলে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নাহুয়েল মলিনা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে পেটে ঘুষি মারেন, আর লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অভিযোগ তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

ফিফা জানিয়েছে, পুরো ঘটনাটি তাদের শৃঙ্খলা ও নীতিবিষয়ক প্রসিকিউটর খতিয়ে দেখবেন এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট খেলোয়াড় ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু
ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ার কারণে একটি দেয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।

বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। ঘটনা চলাকালে দমকা বাতাসের ধাক্কায় হঠাৎ ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল পথচারী ও পার্ক করা গাড়ির ওপর ধসে পড়ে।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।

বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে নিজের খেলাধুলার ইতি টানেন।

এই সাবেক অ্যাথলেটের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন লেভানডফস্কি
খ্যাতনামা ফুটবল এজেন্ট পিনি জহাভি উন্মোচন করেছেন রবার্ট লেভানডফস্কিকে দেওয়া এক অবিশ্বাস্য আর্থিক প্রস্তাবের গল্প। পোলিশ ফুটবল আইকন—যিনি সম্প্রতি মেজর লিগ সকারে শিকাগো ফায়ারে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অথচ তিনি বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হওয়ার সুযোগ পেয়েছিলেন।

পোলিশ সংবাদমাধ্যম স্পোর্টসেফ্রাক্টিকে দেওয়া সাক্ষাৎকারে জহাভি বলেন, রবার্টের টেবিলে মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরো মূল্যের ২ বছরের একটি চুক্তির প্রস্তাব ছিল।

লেভানডফস্কি কেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন—এমন প্রশ্নের জবাবে জহাভির উত্তর, কারণ তিনি বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিলেন।

মজার বিষয় হলো, জহাভি স্বীকার করেছেন যে কাতালুনিয়া ছাড়তে হলে মধ্যপ্রাচ্যই ছিল এই স্ট্রাইকারের প্রথম পছন্দ। এর পেছনে মূল কারণ ছিল ভৌগোলিক ও যোগাযোগের সুবিধা। যা তাকে নিজের জন্মভূমির কাছাকাছি রাখত।

তিনি আরও বলেন, এটা সত্য যে রবার্ট সৌদি খেলতে চেয়েছিলেন। মূলত সেখানে বসবাসের সুবিধার কারণে। রিয়াদ ও ওয়ারশর মধ্যে সময়ের পার্থক্য খুবই কম এবং যুক্তরাষ্ট্রের তুলনায় পোল্যান্ডের দূরত্বও অনেক কম। তাছাড়া আমরা জানতাম যে সেখানে আমাদের জন্য প্রচুর অর্থ অপেক্ষা করছিল।

মৌসুমের মাঝপথে বার্সেলোনা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না লেভানডফস্কির। পরবর্তীতে সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকাকে জহাভি সতর্ক করে জানান, গ্রীষ্মে হয়তো এই প্রস্তাব আর নাও থাকতে পারে।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ তাদের অর্থ খরচের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। তাছাড়া যুদ্ধজনিত পরিস্থিতিও বিষয়টিকে আরও জটিল করে তুলেছিল। তাই আমি রবার্টের কাছে স্পষ্ট করে বলেছিলাম, আমাকে তোমার সাথে সৎ হতে হবে। আমি সেখানকার সবাইকে চিনি, বাজার সম্পর্কে জানি এবং পরিস্থিতি বেশ কঠিন হতে চলেছে।

লেভানডফস্কি কেন শেষ পর্যন্ত বার্সা ছাড়লেন, তা ব্যাখ্যা করে জহাভি বলেন, জোয়ান লাপোর্তা চেয়েছিলেন রবার্ট যেন দল না ছাড়েন। কিন্তু লাপোর্তা কোচদের কাজে হস্তক্ষেপ করেন না। ডেকো এবং হান্সি ফ্লিকই দলের স্কোয়াড নির্ধারণ করেন। আর তারা রবার্টকে শুরুর একাদশে নিয়মিত সুযোগের নিশ্চয়তা দিতে পারছিলেন না, যা তার কাছে অর্থের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনারা তাকে চেনেন, তিনি সবসময় খেলতে চান, দলের মূল শক্তি হয়ে থাকতে চান, তাই একপর্যায়ে আমরা অন্যান্য বিকল্পগুলো নিয়ে চিন্তা করতে শুরু করি।

শুরুর একাদশে নিয়মিত স্থান না পাওয়ার বিষয়টিই লেভানডফস্কির দল ছাড়ার সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। যিনি এখনও বিশ্বাস করেন যে শীর্ষ ফুটবলে অবদান রাখার মতো অনেক কিছু তার বাকি আছে। তবে যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর পরই এক অপ্রত্যাশিত বাধার মুখে পড়েছে তার যাত্রা। প্রতিকূল পরিবেশগত পরিস্থিতির কারণে তার এমএলএস অভিষেক এবং বায়ার্ন মিউনিখের সাবেক সতীর্থ থমাস মুলারের সাথে মাঠে পুনরায় একত্রিত হওয়ার মুহূর্তটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে।

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পরাজয় কখনোই সহজে মেনে নেওয়া যায় না। তবু কিছু হার থাকে, যা প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বকে আরো উজ্জ্বল করে তোলে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হার ছিল তেমনই এক অধ্যায়। আবেগের কুয়াশা সরিয়ে ম্যাচের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক ও কোচ লিওনে স্কালোনির সহকারী মাতিয়াস মানা। তার চোখে, শিরোপা জিতেছে ঠিক সেই দল, যারা মাঠে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিণত এবং সবচেয়ে আধিপত্যপূর্ণ ফুটবল খেলেছে।

বিশ্বকাপের ফাইনাল কখনো শুধু একটি ম্যাচ নয়; এটি ইতিহাসের ক্যানভাসে আঁকা এক অনন্ত ছবি। সেখানে কেউ আনন্দে ভাসে, কেউ অশ্রু লুকায়, আবার কেউ পরাজয়ের ভেতর থেকেও খুঁজে নেয় প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। উত্তর আমেরিকার বিশ্বকাপের ফাইনাল ছিল তেমনই এক গল্প। যেখানে স্পেনের পায়ের জাদু আর বলের দখলের সামনে বারবার পথ হারিয়েছে আর্জেন্টিনা। গত ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে লুইস দ্য লা ফুয়েন্তের শিষ্যরা পুরো ম্যাচ জুড়ে ছন্দের এক অপূর্ব সমন্বয় ঘুটিয়েছিলেন। বল ছিল তাদের নিয়ন্ত্রণে, খেলার গতি ছিল তাদের হাতে, আর আর্জেন্টিনা বারবার আটকে যাচ্ছিল স্প্যানিশ প্রেসিংয়ের জালে। অতিরিক্ত সময়ে স্প্যানিশদের ১-০ গোলের জয় তাই অনেকের চোখেই ছিল প্রাপ্য পুরস্কার। এবার সেই মূল্যায়ন করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মানা।

এক সাক্ষাৎকারে তিনি জানান, আবেগের নয়, কৌশলের চোখে তিনি ফাইনালটি দুই-তিন বার দেখেছেন। তার মতে, ম্যাচের মূল সময়েই স্পেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। মানা বলেন, 'আমি ফাইনালটা আরো দুই-তিন বার দেখেছি। ২০২২ সালের ফাইনালেও আমার একই অভিজ্ঞতা হয়েছিল। ঐ ম্যাচের অতিরিক্ত সময় আমি দেখিনি, এবারও দেখিনি। কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছু ঘটে। ওটা খুব আবেগঘন সময়, সেখানে কৌশলগত দিক ততটা থাকে না। আমি মূলত সেগুলোই বিশ্লেষণ করার চেষ্টা করি। সেখানে স্পেন ছিল অনেক এগিয়ে।”

এই একটি বাক্যেই ধরা পড়ে পুরো ফাইনালের প্রতিচ্ছবি। বলের নিয়ন্ত্রণ, মাঝমাঠের আধিপত্য, নিখুঁত পাসিং আর প্রতিপক্ষকে জায়গা না দেওয়ার কৌশলে স্পেন ছিল এক ধাপ নয়, কয়েক ধাপ এগিয়ে। তবু পরাজয়ের মাঝেও নিজের দলের দর্শনের প্রতি অটুট আস্থা রেখেছেন মানা। তার বিশ্বাস, আর্জেন্টিনার ফুটবল-পরিচয় কোনো একটি হারে বদলে যাবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আর্জেন্টিনা এটা পারে। আর্জেন্টিনার নিজস্ব একটি ফুটবল-ধারা আছে। পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তোলার একটি নিজস্ব পদ্ধতি আছে। আমি আশা করি, আগামী ১৫ বছর পরও তারা একইভাবে খেলবে। আমাদের যুব পর্যায়ের ছেলেরাও সেই ধারাতেই খেলছে।' এই মন্তব্যে ভবিষ্যতের আর্জেন্টিনার রূপরেখাও যেন স্পষ্ট হয়ে ওঠে। ফল বদলাতে পারে, ট্রফি হাতছাড়া হতে পারে। কিন্তু দর্শন ও ফুটবল-সংস্কৃতি অটুট থাকলেই একটি দল বারবার ফিরে আসতে পারে শিখরে।

বিশ্বকাপ জুড়ে দলের সাফল্যের পেছনে থাকা কোচিং স্টাফ ও ফুটবলারদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মানা, ‘সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় হলো নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা। আমার বিশ্বাস, স্কালোনির নেতৃত্বে কোচিং স্টাফের সবাই সেটাই করেছে। আর খেলোয়াড়রা অসাধারণ একটি দল গড়ে তুলেছে।' ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ ম্যাচ নিয়ে প্রশ্ন তোলে, কেউ খোঁজে অদৃশ্য ব্যাখ্যা। কিন্তু সেই বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার এই বিশ্লেষক, ‘এ ধরনের বিষয় সাধারণত তখনই ঘটে, যখন কেউ হেরে যায় বা মনে করে, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড হয়ে যায়। কেউ কিছু বললেই সেটিকে সঙ্গে সঙ্গে ভিন্নভাবে ব্যাখ্যা করা শুরু হয়। মাঠে যা হয়েছে, সেটাই হয়েছে। ঐ ম্যাচে যে দল ভালো খেলেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত।'

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!
ফুটবল মাঠে গোলরক্ষকদের কৌশলগত উদ্দেশ্যে ইনজুরির ভান ধরে শুয়ে থাকার অভ্যাস বন্ধ করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদনের পর আসন্ন মৌসুম থেকে ইংলিশ লিগগুলোয় পরীক্ষামূলকভাবে এই নিয়ম কার্যকর হবে। আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী রাউন্ড থেকে এটি প্রয়োগ শুরু হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষককে মাঠে চিকিৎসা নিতে হলে বা আঘাতের কারণে খেলা বন্ধ রাখতে হলে তাকে এক মিনিটের জন্য মাঠ ছেড়ে যেতে হবে। এই নিয়মটি মূলত বিদ্যমান আইনের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে আউটফিল্ড ফুটবলারদের আঘাতজনিত চিকিৎসার ক্ষেত্রে একই বিধান কার্যকর রয়েছে।

এফএর বিবৃতিতে বলা হয়েছে, গোলরক্ষকদের আঘাতকে কৌশলগতভাবে খেলার গতি ব্যাহত করতে, ছন্দ কমিয়ে আনতে এবং টেকনিক্যাল এরিয়া থেকে নির্দেশনা নেওয়ার সুযোগ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় এবং খেলার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পরীক্ষামূলক ব্যবস্থাটি চালু করা হচ্ছে। মৌসুমজুড়ে আইএফএবি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

তবে সব পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেসব ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে সেগুলো হলো—গোলরক্ষককে ফাউল করার কারণে যখন চিকিৎসার প্রয়োজন হয়, মাঠের অন্য কোনো ফুটবলারের সঙ্গে সংঘর্ষে উভয়েরই চিকিৎসার প্রয়োজন পড়ে, রক্তপাত বা শারীরিক আক্রমণের ফলে আহত হন যার জন্য ফ্রি-কিক দেওয়া হয় এবং গোলরক্ষকের তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া উপায় থাকে না।

ফুটবল ম্যাচে প্রতিপক্ষের সামান্য স্পর্শ বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়াই মাঠে শুয়ে চিকিৎসার ভান ধরার প্রবণতা দীর্ঘদিন ধরে গোলরক্ষকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে টেকনিক্যাল এরিয়া থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার সুযোগ কাজে লাগানো হয়। সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ ও প্রতিপক্ষ কোচদের কাছে এই অভ্যাস দীর্ঘদিন ধরে হতাশার কারণ হয়ে আসছে।

মৌমাছির আক্রমণে ১০ মিনিট বন্ধ ফাইনাল খেলা
ব্রাজিলের বাহিয়া রাজ্যের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালের প্রথম লেগে ঘটেছে বিরল এক ঘটনা। ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় হঠাৎ এক ঝাঁক মৌমাছি মাঠে ঢুকে পড়লে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

মৌমাছির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দুই দলের ফুটবলাররাই মাঠে শুয়ে পড়েন। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ম্যাচ শুরু করেন রেফারি।

অদ্ভুত এই ঘটনার পর ম্যাচে অবশ্য একচেটিয়া আধিপত্য দেখায় ফ্লুমিনেন্স অনূর্ধ্ব-২০ দল। স্বাগতিক বাহিয়াকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুই লেগের ফাইনালের প্রথম ম্যাচেই শিরোপার পথে অনেকটাই এগিয়ে যায় তারা।

এই জয়ে দ্বিতীয় লেগের আগে বিশাল সুবিধা নিয়ে মাঠে নামবে ফ্লুমিনেন্স। প্রথম লেগে ৮ গোলের ব্যবধান গড়ে তোলায় দ্বিতীয় লেগে ৭ গোলের ব্যবধানে হারলেও শিরোপা জিততে কোনো বাধা থাকবে না তাদের।

মৌমাছির কারণে সাময়িকভাবে খেলা বন্ধ হওয়ার ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাঠে ফুটবলারদের নিরাপত্তার জন্য রেফারির দ্রুত সিদ্ধান্ত এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খেলা শুরু করার বিষয়টিও প্রশংসিত হয়েছে।

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের আভাস মিলছে। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্ব হারাতে পারেন বলে জোরালো গুঞ্জন চলছে। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা বাড়ে। এর মধ্যেই নেতৃত্বে পরিবর্তনের আলোচনা নতুন করে সামনে এসেছে।

প্রথমদিকে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে দলের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনার কথা শোনা গেলেও, সর্বশেষ খবর অনুযায়ী টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এখন এই দৌড়ে এগিয়ে রয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে একই অধিনায়ক রাখার পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলেরও সহ-অধিনায়ক করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, লিটন দাসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সফলতা পান তাওহীদ হৃদয়। অন্যদিকে, তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়ক রাখার বর্তমান নীতিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (টেস্ট), মেহেদী হাসান মিরাজ (ওয়ানডে) এবং লিটন দাস (টি-টোয়েন্টি)। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সীমিত ওভারের দুই সংস্করণেই নেতৃত্ব দিতে পারেন লিটন।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পরও, দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ৩২ নিশ্চিত করেছে বাফানা বাফানারা।

বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেইতে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।

স্কোরলাইন খুলতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।

ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে, সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কিন্তু রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দৃঢ়তায় লিড ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফানা বাফানারা।

এই জয়ে নকআউট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুন রাত ১টায় শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো।

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফুটবলবিশ্বে তুমুল বিতর্ক
চলমান বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়রের অবিশ্বাস্য ফর্মের দিনে মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় হয়ে উঠেছে ভিএআর-এর একটি বিতর্কিত সিদ্ধান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসের করা একটি দৃষ্টিনন্দন গোল ভিএআর পর্যালোচনার পর প্রধান রেফারি বাতিল করে দিলে ফুটবল বিশ্বে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এই সিদ্ধান্তটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরা।

ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে দেখা যায় সেলেসাওদের। ম্যাচের মাত্র ৭ম মিনিটেই স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনার একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্রাজিলকে দ্রুত এগিয়ে দেন ভিনিসিয়ুস। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ম্যাচের ২২তম মিনিটে আবারও স্কটল্যান্ডের রক্ষণভাগে কম্পন ধরান তিনি। এবার স্কটিশ খেলোয়াড় জ্যাক হেন্ড্রির কাছ থেকে অত্যন্ত চতুরতার সঙ্গে বল কেড়ে নিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস।

তবে ব্রাজিলের খেলোয়াড় ও গ্যালারি যখন দ্বিতীয় গোলের উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় ভিএআর। মাঠের রেফারি সিজার রামোস রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন, বলের নিয়ন্ত্রণ নেওয়ার ঠিক আগের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ডিফেন্ডার হেন্ড্রির পায়ে আঘাত করেছিলেন। ফলে ফাউলের অপরাধে গোলটি বাতিল ঘোষণা করা হয়।

সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিনিসিয়ুস। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হেড থেকে আবারও গোল করে ব্রাজিলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচে ব্রাজিল জয় পেলেও ফুটবল বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ দেখা যায়। বিবিসির নিয়ম বিশেষজ্ঞ এবং সাবেক আন্তর্জাতিক সহকারী রেফারি ড্যারেন ক্যানের মতে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে স্কটল্যান্ড কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছে। তিনি মন্তব্য করেন, ‘ভিডিওতে সামান্য স্পর্শ বা কন্টাক্ট হয়েছিল ঠিকই, কিন্তু আমার ফুটবলীয় দৃষ্টিতে এটি কখনোই ফাউল করার মতো অপরাধ ছিল না। ডিফেন্ডার নিজেই গতিশীল থাকায় এসে সংস্পর্শে জড়িয়েছেন। এই গোলটি বাতিল হওয়ায় স্কটল্যান্ড নিশ্চিতভাবেই বড় সুবিধা পেয়েছে।’

অন্যদিকে সাবেক স্কটিশ ফুটবলার জেমস ম্যাকফ্যাডেন রেফারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার ভাষ্য, ‘ভিনিসিয়ুস বলে যাওয়ার আগে হেন্ড্রির পায়ে আঘাত করেছে। সেই সংস্পর্শই ডিফেন্ডারকে বল ক্লিয়ার করতে বাধা দিয়েছে। তাই এটি ফাউল এবং গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক।’

বিবিসির স্টুডিও বিশ্লেষক ও সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভিন্ন মত পোষণ করেন। তার মতে, ‘আধুনিক ফুটবলে এটি কোনোভাবেই ফাউল হতে পারে না। ভিনিসিয়ুস অত্যন্ত দারুণভাবে হাই-প্রেসিং করে এবং নিজের শারীরিক শক্তি খাটিয়ে বলটি জিতেছিল। আমার কাছে গোলটি শতভাগ বৈধ বলেই মনে হয়েছে।’

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে
ইরাকের বিপক্ষে জোড়া গোল করার পর মেসিকে নিয়ে কথা বললেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা পরিষ্কার জানিয়ে দিলেন, আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচে কী করছেন সেদিকে তার নজর নেই।

ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন এমবাপ্পে। এই জয়ে নকআউট পর্বও নিশ্চিত হয় ফ্রান্সের। ম্যাচের কয়েক ঘণ্টা আগে মেসি দুই গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

মেসি প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘লিও সবসময় গোল করে। আগেও করেছে, ভবিষ্যতেও করবে। লিও কী করছে সেদিকে যদি আমি নজর দিতাম, তাহলে আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হতো।’

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড যোগ করলেন, ‘আমি ওর দিকে মোটেই মনোযোগ দিই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথা ভাবি।’

এই ম্যাচে ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোল এখন ১৬, যা মিরোস্লাভ ক্লোসার সমান। মেসির চেয়ে মাত্র দুই গোলে পিছিয়ে আছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই দুটো করে গোল করেছেন এমবাপ্পে। নিজের ফর্ম নিয়ে বললেন, ‘আমি দারুণ অনুভব করছি। সবাই জানে বিশ্বকাপ একজন ফুটবলারের জন্য কতটা বড় লক্ষ্য। রিয়াল মাদ্রিদের হয়ে সেরা মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে গুরুতর চোট পেয়েছিলাম। তারপর শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি।’

ম্যাচে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার বিষয়েও কথা বললেন এমবাপ্পে। ফিলাডেলফিয়ায় প্রচণ্ড ঝড়ের কারণে এই বিরতি হয়েছিল। তিনি বললেন, ‘রাতটা অনেক লম্বা ছিল। অনেক সময় কেটে গেছে। আবেগের দিক থেকেও, নার্ভাসনেসের দিক থেকেও। মনোযোগ ধরে রাখা খুব কঠিন ছিল। ড্রেসিংরুমে উপস্থিত থাকতে হয়েছে।’

তিনি আরও বললেন, ‘প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ড্রেসিংরুমে ছিলাম। মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। অনেক শক্তি খরচ হয়। সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করেছি। পরিস্থিতি জটিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতল আলজেরিয়া। বিশ্বকাপের মঞ্চে তাদের এই জয় এল ঠিক ১২ বছর পর। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল তারা।

দুই দলই প্রথম ম্যাচে হেরেছিল। তাই এই ম্যাচটা দুজনের জন্যই ছিল টিকে থাকার লড়াই। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করলেন নিজার আল রুশদান। এই গোলে ইতিহাস গড়েন তিনি। বিশ্বকাপে প্রথমবার লিড নেয় জর্ডান। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল দলটি।

তবে প্রথমার্ধে আলজেরিয়াও সুযোগ পেয়েছিল। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্তভাবে তাকে ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেন নাদির বেনবুয়ালি। ৬৯ মিনিটে মাহরেজের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে সমতা ফেরালেন তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি তার মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। সেই লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে তারা। স্কোরলাইন হয় ২-১।

এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। শেষ ম্যাচে জয় তুলে নিলেই শেষ ৩২-এ চলে যাবে আফ্রিকান এই দেশটি।

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর
অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে তাদের খেলা আট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি আফ্রিকার দেশটি। নবম ম্যাচে এসে সেই আক্ষেপ ঘুচল।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিসর। এরপর ৬৭ মিনিটে ব্যবধান গড়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় মিসরের।

মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিসর। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদও পায় উত্তর আফ্রিকার দেশটি।

বিশ্বকাপে মাঠে নেমেই মেসির যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল
ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেছেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এতদিন লিওনেল মেসির নামে ছিল।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। ম্যাচের প্রথম দিকেই সতীর্থের নিখুঁত পাস পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান ইয়ামাল। তার গোলে এগিয়ে যাওয়ার পর স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বড় ব্যবধানে জয় তুলে নেয়।

বিশ্বকাপের মঞ্চে এটি ছিল ইয়ামালের প্রথম গোল। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। ফলে বিশ্বকাপে প্রথম গোল করার ক্ষেত্রে তিনি লিওনেল মেসির চেয়েও কম বয়সি খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন।

মেসি ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। সেই হিসেবে ইয়ামাল আর্জেন্টাইন কিংবদন্তির চেয়ে ১৪ দিন আগে এই কৃতিত্ব অর্জন করলেন।

তবে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড এখনও ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে রয়েছে। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৯৩ দিন বয়সে গোল করে তিনি এই অনন্য কীর্তি গড়েছিলেন।

অল্প বয়সেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রতিভার ছাপ রাখা ইয়ামাল এবার বিশ্বকাপেও ইতিহাসের অংশ হয়ে গেলেন। তার এই সাফল্য ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে তার কাছ থেকে আরও বড় কীর্তির প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ
তানজিদ হাসান পারেননি, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনও হয়েছেন ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টপ অর্ডারের এ দুর্দশায় ধুঁকছে দল। ১১ রান তুলতেই হারিয়ে বসেছে ৩ উইকেট।

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফ্টেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ধসের মুখে পড়ে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২২ রান তুলেছে টাইগাররা। হারিয়েছেন তিন উইকেট।

তিন পরিবর্তন নিয়ে নামা ম্যাচে দ্বিতীয় ওভারেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তানজিদ। ২ বলে ৫ রান করা এ ব্যাটার হন রান আউটের শিকার। এক বল বিরতির পর সাইফ হাসান ফেরেন মার্শকে ক্যাচ দিয়ে। এরপর ১৩ বল খেলে ১ রান করে ফেরেন পারভেজ। ৮ বলে ৮ রানে ব্যাট করছেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও নুরুল হাসান ৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন।

অজিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জনসন ও নাথান এলিস।

ব্যাটিংয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে একাদশে তিনটি পরিবর্তন এনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল সিরিজের প্রথম ম্যাচে খেললেও বাকি দুজন এবারই প্রথম মাঠে নামছেন। অন্যদিকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আবদুল গাফ্‌ফার সাকলাইন ও মোস্তাফিজুর রহমান।

এদিকে অস্ট্রেলিয়া খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম
আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।

আইসিসি জানিয়েছিল, স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছিল আইসিসি প্রতিনিধি দল।

এবার এ বিষয়ে তামিম বলেন, 'আইসিসি স্টেকহোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যারা ছিলেন, উনাদের সাথে প্রায় দেড় ঘণ্টার মিটিং ও করেছেন ইলেকশন কীভাবে হবে- না হবে। আমার সাথেও কথা বলেছেন। উনারা বলেছেন যে তারা গিয়ে নিজেরা কথা বলে আবার আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই সম্মানটা করি। এইযে এর মাঝখানে কিছু কিছু রিউমার চলেছে সেগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে যে এই ধরণের কোনো আলোচনা বা এই ধরণের কোনো কথা কাউকে বলা হয় নাই।'

পরে বিসিবি ইলেকশন নিয়ে তামিম বলেন, 'আমার কাছে যেটা মনে হয়, যখন লাস্ট ইলেকশন হয়েছে, আমিও অনেক কিছু বলেছি। কিন্তু আমার কাছে মনে হয় না, যে আমি কোনো ব্যাক্তি আক্রমণ করেছি। আমি প্রসেস, ইলেকশন কীভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। আমার মনে হয় না কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করেছি।'

'প্রত্যেকের সম্মান প্রত্যেকের জায়গায়। আমরা সেটা ম্যান্টেইন করে চলি। আনফরচুনেটলি, যেটা অনেকক্ষেত্রেই অনেকেই সেটা করছেন না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে, তখন কীভাবে কথা বলা হচ্ছে, আশা করি সবাই সেটা শুনেছেন-খেয়াল করেছেন। আর এতটুকুই বলবো, আপনাদের মতামত আপনারা দিতে পারেন। কিন্তু ব্যাক্তি আক্রমণে যদি না যাই, তাহলে সবার জন্য ভালো।'

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, নেতৃত্ব হারালেন সূর্যকুমার
চলমান গুঞ্জনটাই সত্যি হলো। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। এই বড় পরিবর্তনের মধ্যেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

আসন্ন জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ৩১ বছর বয়সী এই ব্যাটার প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হিসেবে। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জায়গা করে নিয়েছেন ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায়। নির্বাচকরা তাঁকে ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন।

জাতীয় দলে ডাক পেয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে জাতীয় দলে খেলার আগে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলবেন সূর্যবংশী।

এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারানোর পাশাপাশি জাতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং সাম্প্রতিক আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো এবং দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার অভিজ্ঞতায় শ্রেয়াস আইয়ারকে নেতৃত্বভার দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক আইপিএল মৌসুমগুলোতেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো যথাক্রমে ২৬ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ১-১১ জুলাই পর্যন্ত চলবে।

বিশ্বকাপে এমবাপে&হালান্ডদের বিপক্ষে ইরাক দলে কারা
৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরেছে ইরাক। আই গ্রুপে তারা পেয়েছে কঠিন প্রতিপক্ষ। টানা দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স ও নরওয়ের মুখোমুখি হবে আরবের দেশটি। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের দল ছাড়া তাদের গ্রুপের অন্য প্রতিপক্ষ সেনেগাল। চার দশক পর বিশ্বকাপে খেলার জন্য ইরাক ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে।

এই স্কোয়াডে মিডফিল্ডার আমির আল আমারি, উইঙ্গার আলী জসিমের সঙ্গে জায়গা পেয়েছেন বলিভিয়ার বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে অফের জয়সূচক গোলদাতা আইমেন হুসেইন। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক জালাল হাসান দলে ফিরেছেন।

দলে চমক হিসেবে তিন নবাগত আছেন। ফুলব্যাক দারিও নামো, জুসেফ নাসরাওয়ে ও অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ কাসেম যথাক্রমে ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনের যুব দলে খেললেও ইরাকের এই দলে ডাক পেয়েছেন।

আগামী ১৬ জুন বোস্টন স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরাক। ২২ ও ২৬ জুন ফ্রান্স ও সেনেগালের বিপক্ষে তাদের পরের গ্রুপ ম্যাচ।

গোলকিপার: আহমেদ বাসিল, জালাল হাসান, কুমেল সাদি, ফাহাদ তালিব।

ডিফেন্ডার: হুসেইন আলি, মারচাস দস্কি, আকাম হাশেম, মাইথাম জব্বার, আহমেদ মাকনজি, দারিও নামো, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন, রেবিন সুলাকা, জাইদ তাহসিন, আহমেদ ইয়াহিয়া, মানাফ ইউনিস।

মিডফিল্ডার: হাসান আব্দুলকারিম, আমির আল আমারি, ইউসেফ আমিন, ইব্রাহিম বায়েশ, মারকো ফারজি, পিটার গোয়ারগিস, জিদানে ইকবাল, জাইদ ইসমাইল, আলী জসিম, কারার নাবিল, জুসেফ নাসরাওয়ে, আহমেদ কাসিম, আইমার শের, কেভিন ইয়াকুব।

ফরোয়ার্ড: মোহানাদ আলী, আইমেন হুসেইন, আলী আল হামাদি, আলী ইউসেফ।

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটা আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে টেবিলের সাত নম্বরে ছিল তারা। আর চলমান চক্রে তারা উঠে গেছে পাঁচ নম্বরে, পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজ জয়ের পর এই সাফল্য মিলেছে।

নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই বলেছিলেন, এবারের চ্যাম্পিয়নশিপ চক্র ৫ নম্বরে থেকে শেষ করতে চায় তার দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপটের সঙ্গে জিতেছিল তারা। ব্যাটারদের পাশাপাশি বোলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন।

বিশেষ করে স্পোর্টিং উইকেটে পেসারদের সঙ্গে দাপট দেখান স্পিনাররাও। এরপর সদ্য সমাপ্ত সিলেট টেস্টেও দাপট দেখালেন বোলাররা। বিশেষ করে স্পিনার তাইজুল ইসলামের কথা আলাদা করে বলতে হয়। দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৬ উইকেট। এদিকে দুই ইনিংসেই ব্যাট হাতে রান করেছেন লিটন দাস। এছাড়া মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছিল অভিজ্ঞতার বিচারে অন্যতম সেরা এবং অতি জরুরি।

বাংলাদেশের এমন জয় হাজার মাইল দূর থেকে দেখেছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে তিনি বলছিলেন, ‘ইতিহাস পূর্ণ হলো, কারণ বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে এবং এখন নিজেদের মাটিতে হারিয়েছে, যা একটি বিশাল এবং স্মরণীয় অর্জন। দারুণ খেলেছে বাংলাদেশ।’

এই জয় ডোনাল্ডকে গর্বিত করেছে, ‘এটি একটি দারুণ দলীয় সিরিজ জয় ছিল এবং প্রত্যেকেই নিজের ভূমিকা পালন করেছে। এই দুটি টেস্ট ম্যাচে বোলিং ইউনিট অসাধারণ খেলেছে এবং তারা এমন একটি দলের মতো খেলেছে, মনে হয়েছে অনেক পরিপক্ক এবং পুরো আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে নিজেদের কাজটা করছে।’

বাংলাদেশের ভয়-ডরহীন পারফরম্যান্স নিয়ে ‘হোয়াইট লাইটনিং’ খ্যাত ডোনাল্ড বললেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, কয়েক বছর আগে আমরা বলেছিলাম যে আমাদের হারের ভয় কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কোনো পিছপা হওয়া চলবে না। এই দলটি এখন ঠিক সেটাই করছে—তারা এগিয়ে এসে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। তাদের একটি নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে এবং মানুষ তাদের নিয়ে কথা বলছে, যা আমাকে অত্যন্ত গর্বিত করে।’

ডোনাল্ড জানিয়েছেন, ভুল করাটা অপরাধ না, ‘বাংলাদেশে অনেক ভালো ক্রিকেটার আছে, কিন্তু মানুষের একটি কথা তাদের পিছিয়ে রাখছে, কথাটা এমন যে—তারা কোনো ভুল করতে পারবে না। কোচিংয়ের আসল শিল্পই হলো সম্পর্ক, বিশ্বাস ও আত্মবিশ্বাস গড়ে তোলা; ফলাফল তখনই আসবে যখন একজন খেলোয়াড় জানবে যে তার স্বাধীনভাবে খেলার লাইসেন্স আছে এবং ভুল করাটা কোনো অপরাধ নয়।’

পরে বাংলাদেশ দলে নিজের কোচিংয়ের কথা টেনে তিনি বলেন, ‘খেলাধুলা খুবই নির্মম এবং প্রতিটি মানুষের গঠন ভিন্ন, তাই আমার কাছে মাঠ ও মাঠের বাইরে প্রতিটি বোলারকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার কাজ ছিল দলের মধ্যে কোনো ভয় বা আতঙ্ক তৈরি না করা।’

তার আরও কথা, ‘আমাদের সবারই নিজ নিজ ভূমিকা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা ছিল, তবে আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি এবং দলগত মানসিকতা (প্যাক মেন্টালিটি) ছিল যা এখন সুপ্রতিষ্ঠিত এবং সবাই তা বোঝে। আমি ছেলেদের শুভকামনা জানাই, তারা পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে এবং এখন নিজেদের মাটিতে হারিয়ে এক নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্ত ছুঁয়েছে, যা সত্যিই দারুণ মধুর।’

এদিকে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের আধিপত্য নিয়ে বললেন, ‘আলহামদুলিল্লাহ! বিগত ৬টি মাস আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ২২ গজে আধিপত্য করছে, তা এক কথায় অনবদ্য।’

তিনি বললেন, ‘গেল বছর আয়ারল্যান্ড আর এ বছর পাকিস্তানের বিপক্ষে শেষ ৪টি টেস্ট ম্যাচে এসেছে ৭টি সেঞ্চুরি আর ১৪টি ফিফটি! যার মধ্যে মুমিনুলের টানা ৫ ইনিংসে ৫টি ফিফটির অবিশ্বাস্য এক ধারাবাহিকতার ছাপ ছিল।’

এই দলের সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বললেন সাবেক অধিনায়ক, ‘২২ গজে রানের এই উৎসব আর দলের এমন রূপান্তরের দিনে এই টিমটার সঙ্গে পেছনের মঞ্চ থেকে কাজ করতে পারা, এই দারুণ যাত্রার একটা অংশ হতে পারা সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার। টিমের এই দুর্দান্ত ফর্মে নিজেকে আজ সত্যিই একজন ভাগ্যবান মানুষ মনে হচ্ছে।’

এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি
এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রাখল তারা।

শনিবার (১৬ মে) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুললে নেয় পেপ গার্দিওলার দল।

এর আগে গত মার্চে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। চেলসিকে হারিয়ে এই মৌসুমে দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত করল তারা। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ট্রফির লড়াই চলছে আর্সেনালের সঙ্গে। লিগে দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে হলে সিটিকে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচট খাওয়ার অপেক্ষা করতে হবে।

এদিকে, এফএ কাপে গত দুই ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিটির। তবে এবার আর ভুল করেনি তারা। চেলসিকে হারিয়ে ক্লাব ইতিহাসের অষ্টম এফএ কাপ ঘরে তুলল দলটি। এই জয়ে ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলা ২০তম শিরোপার স্বাদ পেলেন, যার মধ্যে এফএ কাপের ট্রফি তিনটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে ম্যানসিটিকে লম্বা সময় আটকে রেখেছিল চেলসি। ম্যাচের ২৭ মিনিটে ব্লুদের জালে বল পাঠিয়েছিলেন আর্লিং হালান্ড। তবে অফসাইডের কারণে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোলটি বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগের মিনিটে হালান্ডের আরও একটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।

অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতে ডেডলক ভাঙে ম্যানসিটি। ম্যাচের ৭২ মিনিটে বার্নার্ডো সিলভা বল বাড়ান হালান্ডের উদ্দেশ্যে। ডান দিক থেকে নরওয়েজিয়ান তারকা বল পাস করেন আন্তোয়ান সেমেনিওকে। চেলসি ডিফেন্ডার লেভি কলউইল গায়ের সঙ্গে লেগে থাকলেও দারুণ পায়ের কাজে বল নিয়ন্ত্রণে নেন সেমেনিও। এরপর কোনাকুনি শটে সানচেজকে পরাস্ত করে সিটিকে উল্লাসে ভাসান এই ঘানাইয়ান ফরোয়ার্ড।

গোল খাওয়ার পাঁচ মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেলসি। তবে সিটির ছয় গজ বক্সের ভেতর থেকে নেওয়া এনজো ফার্নান্দেজের শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত সেমেনিওর ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এফএ কাপ জয়ের পর সিটির মনোযোগ এখন প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে। আগামী মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে খেলতে নামবে। লিগ শিরোপার এই কঠিন লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখনো নিশ্চিত নয়। তবে লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও কোচ গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম অন্তত দুটি শিরোপা জিতে শেষ করছেন, এটি এখন নিশ্চিত।

রোনালদোর ট্রফি খরা ঘুচতে দিলেন না ১৮ বছরের জাপানি গোলকিপার
আল নাসরে এসে কোনো অফিসিয়াল ট্রফি জেতা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। গতকাল (শনিবার) সেই খরা কাটানোর দারুণ সুযোগ ছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে তার দল হেরে গেছে জাপানিজ ক্লাব গাম্বা ওসাকার কাছে।

প্রথম সৌদি দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু শিরোপা হাতে নেওয়ার জন্য এই ম্যাচে ফেভারিট ছিল আল নাসর। ঘরের দর্শকরা একপেশে জয়ের প্রত্যাশা করেছিল। কিন্তু সবকিছু পাল্টে যায় ৩০তম মিনিটে। যখন ডেনিজ হামেট গড়ে দেন ম্যাচের পার্থক্য। গাম্বা ওসাকা ফরোয়ার্ড তার সতীর্থ ইসাম জাবেলির পাস ধরে নিচু শটে জাল কাঁপান।

ম্যাচ নিয়ন্ত্রণে ছিল আল নাসরের। জর্জ জেসাসের দল অধিকাংশ সময় বল দখলে রেখেছিল। কিন্তু তারকা খেলোয়াড়দের একাধিক সুযোগ নষ্টের পর ওই গোলে বড় ধাক্কা লাগে স্বাগতিকদের আত্মবিশ্বাসে। ওসাকা রক্ষণে সংগঠিত থেকে হাফটাইম পর্যন্ত লিড ধরে রাখে।

আল নাসরের আক্রমণভাগের দুই তারকা রোনালদো ও সাদিও মানের জন্য রাতটা হতাশার হয়ে থাকল। দুজনেই জাল খুঁজে পেতে সর্বস্ব দিয়েছেন। কিন্তু ওসাকার চমৎকার রক্ষণাত্মক পারফরম্যান্সের কাছে ধরাশায়ী তারা। অষ্টম মিনিটে মানে প্রথম বড় সুযোগ পান। কিন্তু ১৮ বছর বয়সী কিপার রুই আরাকিকে পরাস্ত করার মতো যথেষ্ট জোর ছিল না তার শটে। প্রথমার্ধে কিছু সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু জালের দেখা পাননি। পর্তুগিজ ফরোয়ার্ড শেষ দিকে সমতা ফেরানোর খুব কাছে ছিলেন। ৮৬তম মিনিটে তার শট ব্লক করে কর্নার বানান গেন্তা মিউরা।

ম্যাচটি একমাত্র গোলে জিতেছে ওসাকা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আরাকি। আল নাসরের অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তিনি। সৌদি ক্লাব ম্যাচ শেষ করেছে ৬৮ শতাংশ বল দখলে রেখে, শট নিয়েছে মোট ২০টি এবং লক্ষ্যে ছিল ছয়টি। জাপানি গোলকিপার ছয় সেভে আল নাসরকে রুখে দেওয়ার পাশাপাশি বিশ্ব মানচিত্রে নিজেকে তুলে ধরলেন তার পারফরম্যান্স দিয়ে। জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্তিনেজের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান আরাকি।

এই তরুণ জাপানি গোলকিপার ওসাকার হয়ে আসল সময়ে দৃশ্যপটে হাজির হয়েছেন। ২২ এপ্রিল দলটির শুরুর একাদশের গোলকিপারের দায়িত্ব নেন। তারপর থেকে তিনটি ম্যাচ ক্লিন শিট ধরে রেখেছেন এবং সাতটি ম্যাচে শুরু করে ছয় ম্যাচেই একটি বা তার কম গোল জালে ঢুকতে দিয়েছেন।

সিলেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই শাহিন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আবারও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টস জিতে আগের ম্যাচের মতোই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হয়েছে।

এদিকে টাইগারদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফিরেছেন বাবর আজম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৬ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

সিলেটের উইকেটে সাধারণত চতুর্থ ইনিংসে ব্যাটিং করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। গত টেস্টেও সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল পাকিস্তান।

প্রথম টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য দুই সেশনের কিছু বেশি সময় টিকে থাকতে হতো সফরকারীদের, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়। ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে কয়েকবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে স্বাগতিকরা থাকবে নির্ভার। কারণ প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নাজমুল হাসান শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচটি বাতিল হলেও খুব একটা সমস্যা হবে না লাল সবুজদের। অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।

এদিকে টস হারলেও মানসিকভাবে পিছিয়ে নেই স্বাগতিকরা। প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। তবে এখন বোলারদের ওপরই ভরসা রাখছেন তিনি, যাতে দ্রুত উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অল্প রানেই আটকে দেওয়া যায়।

জানা যায়, এ ম্যাচে স্বাগতিকদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। কাঁধের চোটে আগেই ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় টেস্ট দলে অভিষেক হচ্ছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসানের। ২০২৩ সালের আগস্টে ওয়ানডে আর ২০২৪ সালে মে মাসে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবার টেস্ট অধ্যায় শুরু করতে যাচ্ছেন এ ব্যাটার। মিরপুর টেস্টে নিষ্প্রভ বোলিং করা ইবাদত হোসেনের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশেও আনা হয়েছে দুই পরিবর্তন। ইমাম-উল-হকের জায়গায় এসেছেন বাবর আজম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় খেলবেন খুররাম শাহজাদ। এছাড়া নোমান আলিকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছে সাজিদ খানকে।

বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহমান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান দল: আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

৪ গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা লিভারপুলের
ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে এক রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। নিজেদের ঘরের মাঠে এই দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি। অন্যদিকে, এই হারের পর শীর্ষ চারের লড়াই তথা চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের দর্শকদের সামনে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় অ্যাস্টন ভিলা। একের পর এক আক্রমণের ফল তারা পায় প্রথমার্ধেরই ৪১ মিনিটে। যখন মরগান রজার্স চমৎকার এক গোলে ভিলাকে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান অধিনায়ক ভারজিল ফন ডাইক।

তবে অলরেডদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্বাগতিকরা। সমতা ফেরার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ভিলা। দলের প্রধান তারকা ওলি ওয়াটকিনস দেখান তার চেনা ফর্ম। ৫৬ মিনিটে দলকে আবারও এগিয়ে নেওয়ার পর, ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে লিভারপুল যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, ঠিক তখন ৮৮ মিনিটে নিখুঁত এক ফিনিশিংয়ে ভিলার বড় জয় নিশ্চিত করেন জন ম্যাকগিন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে (ইনজুরি টাইম) নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ফন ডাইক। তবে তা কোনো কাজে আসেনি। ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তারা টপকে গেছে লিভারপুলকে, যাদের পয়েন্ট ৫৯। টানা খারাপ ফলের কারণে এখন চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় রয়েছে লিভারপুল।

দাপুটে জয়ে শিরোপার লড়াইয়ে আর্সেনালকে চাপে রাখল ম্যান সিটি
কোনো ধরনের চাপ ছাড়াই ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পেপ গার্দিওলার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান এখন মাত্র দুই পয়েন্টে নেমে এসেছে। ফলে শিরোপার লড়াই গড়াচ্ছে মৌসুমের শেষ সপ্তাহ পর্যন্ত।

ম্যাচের আগে সিটির জন্য সমীকরণ ছিল কঠিন। হেরে গেলে শিরোপা আশা প্রায় শেষ হয়ে যেতে পারত। কারণ আগামী সোমবার বার্নলির বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জিইয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবারের এফএ কাপ ফাইনালের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন এনে দল সাজান গার্দিওলা। বিশ্রামে রাখা হয় আর্লিং হালান্ড, রায়ান চেরকি ও জেরেমি ডোকুর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের।

শুরুর দিকে কিছুটা ধীরগতিতে খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। আক্রমণে প্রাণ ফেরান ফিল ফোডেন। তার দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে গোলের সুযোগ পান অ্যান্তেনিও সেমেনো, আর সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

কিছুক্ষণ পর আবারও ফোডেনের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমুশ। ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটে গোল করে সিটির আধিপত্য আরও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড।

ক্রিস্টাল প্যালেসও কিছু সুযোগ তৈরি করেছিল। তাদের সেরা সুযোগটি আসে টাইরিক মিচেলের জোরালো শট থেকে। তবে দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।

ম্যাচের শেষ দিকে সাভিনহোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে চাপটা এখন আর্সেনালের কাঁধেই।

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সেলোনার
স্বাগতিক দেপোর্তিভো আলাভেস বুধবার চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে। ইব্রাহিম দিয়াবাতে ম্যাচের একমাত্র গোলটি করেন। তাতে বার্সার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে।

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা এই ম্যাচে খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। লামিন ইয়ামাল, রাফিনিয়ারা খেলেনইনি। পেদ্রিকে নামানো হয় দ্বিতীয়ার্ধে।

তার আগে প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সেলোনা গোল হজম করে। আলাভেসের কর্নার ঠেকাতে ব্যর্থ হয় দলটি। আন্তোনিও ব্লাঙ্কো বলটি ছয় গজের বক্সে পাঠান। ফরোয়ার্ড দিয়াবাতে কাছ থেকে গোল করেন।

এই জয়ে আলাভেস ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে। একই রাতে সেভিয়া ও এস্পানিয়লও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।

এই ম্যাচে হেরে বার্সেলোনার অর্জন দাঁড়াল ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট। ফলে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে আর লিগ শেষ করা সম্ভব নয় দলটির।

এদিকে লা লিগার দুই রাউন্ড বাকি থাকতে এখনও রেলিগেশন থেকে মুক্তি পাওয়া যায়নি অনেক দলের। অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ১৯তম স্থানের হিরোনার মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। এখনও ১২টি দল গাণিতিকভাবে অবনমনের শঙ্কায় আছে।

গেতাফে মায়োর্কাকে ৩-১ হারিয়ে শীর্ষ স্তরে টিকে যাওয়া নিশ্চিত করেছে। মার্টিন সাত্রিয়ানো দুটি গোল করেছেন। তবে মায়োর্কা এখনও রেলিগেশন জোনের বাইরে আছে শুধু গোল পার্থক্যে। জিরোনা, এলচে মিলিয়ে চারটি দলের প্রত্যেকের পয়েন্ট ৩৯।

আগেই প্রথম দল হিসেবে দ্বিতীয় বিভাগে নেমে গেছে রিয়াল ওভিয়েদো। এই সপ্তাহের শুরুতে মাঠে না নেমেই তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে, নিরাপদ স্থান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে দলটি।

সেভিয়া বুধবার তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে ১০ম স্থানে উঠে রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট দূরে সরে এসেছে। ২০ মিনিটে ২-০ পিছিয়ে পড়েছিল তারা। ওসো ও কিকে সালাসের গোলে বিরতিতে সমতায় আসে, এরপর ৭২ মিনিটে আকোর অ্যাডামস মৌসুমের ১০ম লিগ গোলে জয় নিশ্চিত করেন।

এস্পানিওল অ্যাথলেটিক বিলবাওকে ঘরে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট দূরে সরেছে। এই হারে ইউরোপীয় ফুটবলে বিলবাওর সম্ভাবনাও কমে গেছে।

ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর পেলো বুন্দেসলিগার ক্লাব
জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় প্রথমবারের মতো স্থায়ীভাবে নারী ক্রীড়া পরিচালক নিয়োগ দিয়েছে হামবুর্গ। গতকাল মঙ্গলবার ক্লাবটি ৪০ বছর বয়সী ক্যাথলিন ক্যাথলিন ক্রুগারকে এই দায়িত্বে নিয়োগ দেয়।

দীর্ঘ দুই দশক বায়ার্ন মিউনিখে কাজ করার পর হামবুর্গে যোগ দিচ্ছেন ক্রুগার। সর্বশেষ বায়ার্নে সাংগঠনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।

এক বিবৃতিতে হামবুর্গ জানিয়েছে, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, হান্সি ফ্লিক ও ইউপ হাইনকেসের মতো কোচদের সঙ্গে সফলভাবে কাজ করেছেন ক্রুগার।

নতুন দায়িত্ব পেয়ে ক্রুগার বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আমি খুবই আনন্দিত। জার্মান ফুটবলের অন্যতম বড় নাম হামবুর্গের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারা আমার জন্য বড় সম্মানের।’

সাবেক ফুটবলার ক্রুগার ২০০৯ সালে মাত্র ২৪ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ৩৩টি বুন্দেসলিগা ম্যাচ খেলেছিলেন। এরপর ক্লাবটির সঙ্গেই প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন।

গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন হামবুর্গের সাবেক ক্রীড়া পরিচালক স্টেফান কুন্টজের স্থলাভিষিক্ত হলেন ক্রুগার।

জার্মান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব হামবুর্গ সাত মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর গত গ্রীষ্মে আবার বুন্দেসলিগায় ফিরে আসে। আগামী মৌসুমেও শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে দলটি।

বাংলাদেশের জয়ে খুশি ভারত, কিন্তু কেন
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারের পর পাকিস্তান শুধু সিরিজেই পিছিয়ে পড়েনি, ধাক্কা খেয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এই জয়ের সুবাদে লাভ হয়েছে ভারতের। তাই টাইগারদের জয়ে খুশি তারা।

এক ধাপ এগিয়ে ভারত এখন পাঁচ নম্বরে, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। অন্যদিকে বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ অবস্থানে।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, আট টেস্ট শেষে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড তিন ম্যাচে পেয়েছে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। আর চার ম্যাচ শেষে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

দুই টেস্ট খেলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, এরপরই রয়েছে ভারত। শুবমান গিলের দল ৯ টেস্ট শেষে পেয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন টেস্ট শেষে পেয়েছে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ডও। বেন স্টোকসের দল এখন অষ্টম স্থানে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ ৩১.৬৭। তালিকার শেষ দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ আট টেস্ট শেষে পেয়েছে মাত্র ৪.১৭ শতাংশ পয়েন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ ড্র হলে দুই দলই পায় ৪ পয়েন্ট করে। অর্জিত পয়েন্ট ও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের হিসাব থেকেই নির্ধারণ করা হয় প্রতিটি দলের পয়েন্ট শতাংশ।

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া
শেষ দলগুলোর একটি হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে  বলকান অঞ্চলের দেশটি। সোমবার (১১ মে) অভিজ্ঞ, তারুণ্য এবং নতুন মুখের সমন্বয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন বসনিয়া কোচ সের্গেই বারবারেজ।

বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো। আবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। ২১ বছর বয়সী মাহমিচের জন্ম অস্ট্রিয়ায়। বসনিয়ার হয়ে তার খেলার আবেদন চলতি মাসের শুরুতে ফিফা অনুমোদন দেয়।

বসনিয়া ও হার্জেগোভিনার কোচ সের্গেই বারবারেজ

অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন মাহমিচ। বসনিয়ার অনূর্ধ্ব-১৯ দলেও খেলার অভিজ্ঞতা আছে তার। তরুণ এই মিডফিল্ডারকে নিয়ে কোচ বারবারেজ বলেন, ‘আমাদের সঙ্গে যোগ দিতে পেরে সে কতটা খুশি ও গর্বিত, তা আপনি বিশ্বাস করতে পারবেন না। সে মূলত ৮ ও ১০ নম্বর পজিশনে খেলে। আমাদের দলে ওর মতো প্রোফাইলের খেলোয়াড় খুব একটা নেই। আশা করছি সে নিজেকে আরও মেলে ধরবে এবং আগামী ১০ বছর বসনিয়াকে ভালো সার্ভিস দেবে।’

এরপর একবারই বিশ্বকাপে খেলেছে বসনিয়া। ২০১৪ সালের সেই আসরে দলকে ডাক পেয়েছেন জেকো ও আতালান্তা ডিফেন্ডার সিড কোলাসিনাচ।

বসনিয়ার ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। ২৯ মে সারায়েভোতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে সেন্ট লুইসে পানামার মুখোমুখি হবে তারা। আগামী ১২ জুন টরন্টোতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বসনিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বসনিয়ার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাদজিকিচ।

ডিফেন্স: সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ ও নিদাল চেলিক।

মিডফিল্ডার: আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচি, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমর মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ ও এসমির বাজরাক্তারেভিচ।

ফরোয়ার্ড: এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ ও এডিন জেকো।

লা লিগা জয়ের উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা
লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করলেন বার্সেলোনার স্পেনীয় তরুণ তারকা লামিন ইয়ামাল। সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ১৮ বছর বয়সী এই তারকা ওপেন-টপ বাসের ভেতর থেকে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন।

উৎসবমুখর জনতার উল্লাসে ভরে ওঠে রাস্তা। বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন।

রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনা তাদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা জিতেছে। এটি দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোর ফলেই লা লিগার শিরোপার ভাগ্য নির্ধারিত হলো। পরপর দ্বিতীয়বার লিগ জিতল বার্সা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার্সেলোনা শহর স্পেনে ফিলিস্তিনপন্থি আন্দোলনের বড় কেন্দ্র হয়ে উঠেছে।

এই শহর থেকেই নিয়মিত বড় বড় ফিলিস্তিন সমর্থন মিছিল হয়েছে। অবরুদ্ধ গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টায় বেশ কয়েকটি ত্রাণবাহী জাহাজ ছেড়েছে।

এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে বাবাকে হারান হ্যান্সি ফ্লিক
এল ক্লাসিকোতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (১০ মে) দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে তিন ম্যাচ বাকী থাকতে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সা।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামার কয়েক ঘণ্টা আগে চরম দুঃসংবাদ পান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রোববার (১০ মে) সকালে তার বাবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনা কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ফ্লিক এবং তার পরিবারের সঙ্গে রয়েছে।’

বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরও পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করেছেন ফ্লিক। রিয়ালের বিপক্ষে ডাগআউটে ছিলেন। দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। ম্যাচ শেষ করেই  পরিবারের পাশে থাকতে জার্মানিতে উড়াল দেন বার্সা কোচ।

রিয়ালকে হারিয়ে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে ২৯তম লিগ শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। বার্সার সংগ্রহ ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট, রিয়ালের সমান ম্যাচে ৭৭। বার্সা যদি বাকি তিন ম্যাচ হারেও, রিয়াল নিজেদের সব ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরতে পারবে না।

৪ বড় তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
পাকিস্তান ও বাংলাদেশ সফরে সাদা বলের তিন সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে অজিরা। এই দলে আছে বিশাল চমক, ৪ বড় তারকাকে ছাড়াই এশিয়া সফরে আসছে দলটি।

৩০ মে থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। এই সফরে থাকছেন না ৩ অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এছাড়া এই স্কোয়াডে বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা।

তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা অলি পিক এবং আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন অলরাউন্ডার লিয়াম স্কট দলে জায়গা পেয়েছেন। তরুণ ব্যাটসম্যান জোয়েল ডেভিস জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। এছাড়া পেসার রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক পাকিস্তান সফরের দলে ফিরেছেন।

বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সফরে ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ পাকিস্তান ও বাংলাদেশ সফরের সব ম্যাচে অধিনায়কত্ব করবেন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সফরকে দেখছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ওডিআই দল:
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে ওডিআই দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা।

সিরিজের সূচি:
পাকিস্তান সিরিজ — প্রথম ওডিআই: ৩০ মে, রাওয়ালপিন্ডি। দ্বিতীয় ওডিআই: ২ জুন, লাহোর। তৃতীয় ওডিআই: ৪ জুন, লাহোর।
বাংলাদেশ সিরিজ — প্রথম ওডিআই: ৯ জুন, ঢাকা। দ্বিতীয় ওডিআই: ১১ জুন, ঢাকা। তৃতীয় ওডিআই: ১৪ জুন, ঢাকা। প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম। দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম। তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম।

এবার ছক্কায় সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন সূর্যবংশী
প্রতিদিনই যেন নতুন করে রেকর্ড বই লিখছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এছাড়া ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও এই তরুণ। এবার আরও একটি বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সিরাজের করা প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যবংশী। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৫১৪ বল খেলে তিন অঙ্কে পৌঁছান তার ছক্কার সংখ্যা। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই কীর্তি গড়লেন তিনি।

ম্যাচে ১৬ বলে ৩৬ রান করেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। সবগুলো ছক্কাই আসে পাওয়ার প্লেতে। এর ফলে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বাধিক ৩০ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২৪ মৌসুমে ২৯ ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা।

তবে সূর্যবংশীর রেকর্ডময় দিনেও জয় পায়নি রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের ৫৫ ও ৮৪ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স।

জবাবে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান। রশিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানেই গুটিয়ে যায় দলটি। আফগান এই লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি
শনিবার রাতে লিওনেল মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মিয়ামি টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে। একই সঙ্গে মেসি এমএলএসে আরও একটি বড় রেকর্ড নিজের করে নিলেন।

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এমএলএসের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০টি গোলে অবদান রাখা খেলোয়াড় বনে গেছেন। ২০২৩ সালে পিএসজি থেকে মিয়ামিতে যাওয়ার পর মাত্র ৬৪টি নিয়মিত মৌসুমের ম্যাচে তিনি ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন।

মজার ব্যাপার হচ্ছে, তিনি রেকর্ডটা গড়েছেন বিএমও স্টেডিয়ামে, টরন্টো এফসির বিপক্ষে। মেজর লিগ সকারে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটা এর আগে যার কাছে ছিল, সেই সেবাস্তিয়ান জিওভিনকোর ক্লাবের মাঠে। তারই মাঠে তাকে পেছনে ফেললেন মেসি।

জিওভিনকোর ১০০ গোলে অবদান রাখতে লেগেছিল ৯৫ ম্যাচ। মেসি তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলে এই মাইলফলক ছুঁলেন, যা প্রায় একটি পূর্ণ এমএলএস নিয়মিত মৌসুমের সমান। এ ছাড়া মেসি সাবেক এলএ গ্যালাক্সি তারকা রবি কিন, এলএএফসির কার্লোস ভেলা এবং হোসে মার্তিনেজকেও ছাড়িয়ে গেছেন।

তবে মিয়ামির ৪-২ জয়টি পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। মেসির একটি অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল করে স্কোর ২-০ করেন। কিন্তু ওই সময় টরন্টোর এক ডিফেন্ডার মাঠে আহত অবস্থায় পড়ে ছিলেন। তার কারণেই সুয়ারেজ অনসাইডে থেকে গোল করতে পারেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

অবশ্য মেসি নিজে যে গোলটি করেন, সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল না। মিডফিল্ড থেকে একা ড্রিবল করে তিনি পেনাল্টি এরিয়ার কিনারায় রদ্রিগো দে পলকে বল দেন। তারপর নিজে দৌড়ে সামনে যান এবং বল ফিরে আসলে তার বিখ্যাত বাম পায়ে গোল করেন।

এই তিন পয়েন্টে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়ে গেছে। তবে দলটি ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখেনি। এপ্রিলে নতুন নু স্টেডিয়াম চালু হওয়ার পর থেকে সেখানে এখনও কোনো জয় নেই। ঘরে ফেরার আগে মিয়ামি মাঝসপ্তাহে ওহাইওতে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে।

মারামারি করায় ভালভার্দে ও চুয়ামেনিকে ৭ কোটি টাকা করে জরিমানা করলো রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের দুই মিডফিল্ডার ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে বড় শাস্তির মুখে পড়েছেন। ক্লাব শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদ তাদের প্রত্যেককে ৫ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ২২ লাখ) করে অর্থদণ্ড প্রদান করেছে।

ভালভার্দে ও চুয়ামেনির এই বিরোধের সূত্রপাত হয় গত ৬ এপ্রিল ক্লাবের অনুশীলন সেশনে। অনুশীলনের সময় শুরু হওয়া কথা-কাটাকাটি দ্রুত হাতাহাতির পর্যায়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই খেলোয়াড় মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে ধাক্কা দেন এবং তীব্র তর্কে জড়িয়ে পড়েন, যা ড্রেসিংরুম পর্যন্ত গড়ায়।

উত্তেজনা এখানেই থামেনি, পরের দিন ৭ এপ্রিল সকালে ভালভার্দে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনুশীলনে ভালভার্দের কঠোর ট্যাকলে ক্ষিপ্ত হয়ে ওঠেন চুয়ামেনি। ট্রেনিং শেষে ড্রেসিংরুমে তাঁদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে ভালভার্দের শরীর কেটে রক্তপাত হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রিয়াল মাদ্রিদের পরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ দ্রুত ড্রেসিংরুমে জরুরি বৈঠক ডাকেন। তদন্ত প্রক্রিয়ায় উভয় খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। ক্লাব শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে জানিয়েছে, ভালভার্দে ও চুয়ামেনি দুজনেই নিজেদের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন।

বিবৃতিতে ক্লাব উল্লেখ করেছে যে উভয় খেলোয়াড় সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্লাব যে শাস্তি উপযুক্ত মনে করবে তা মেনে নিতে তারা সম্মতি জানান। শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেককে ৫ লাখ ইউরো জরিমানা করার মাধ্যমে এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার সমাপ্তি টানা হয়েছে।

মেসির চোখে বিশ্বকাপে ফেভারিট এই ৫ দল
ফিফা বিশ্বকাপের আয়োজন শুরু হয়ে গেছে। আসন্ন বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে ২০২৬ সালের বিশ্বকাপে নিজের দলকে পছন্দের তালিকায় রাখেননি  আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি জানান, এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় আছে অন্য ৫টি দল।

সম্প্রতি স্থানীয় এক পডকাস্ট-এ আলাপে মেসি স্বীকার করলেন, এবারের বিশ্বকাপে তার দলের চেয়ে অনেক দল ভালো অবস্থানে আছে। ইন্টার মিয়ামির এই তারকা বলেছেন, ‘এমন কিছু দল আছে যারা আরও ভালো ফর্ম নিয়ে এসেছে।’

তবে মেসি এটাও স্পষ্ট করেছেন, আর্জেন্টিনা দলের শক্তি তাদের একতায়। তিনি বলেন, ‘আমাদের দল যখন একসঙ্গে থাকে, তখন দলটা সবসময় লড়াই করতে পারে।’

ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ফ্রান্সকে।

মেসি বলেন, ‘ফ্রান্সকে আবারও বেশ শক্তিশালী দেখাচ্ছে।’

কাতারের সেই মহাকাব্যিক ফাইনালে এই ফ্রান্সের বিপক্ষেই অবিশ্বাস্য লড়াই করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করা হয়।

স্পেনকেও ফেভারিটদের এই তালিকায় রেখেছেন ফুটবলের মহাতারকা। তরুণ খেলোয়াড়দের নিয়ে স্পেন নতুনভাবে নিজেদের গড়ে তুলছে বলে মনে করেন তিনি।

ব্রাজিল সম্পর্কে তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই এক অন্যতম দাবিদার।’

জার্মানি ও ইংল্যান্ডের কথাও বলেছেন তিনি।

পর্তুগালের প্রশংসাও করেছেন মেসি।

তার ভাষায়, পর্তুগাল ‘অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজের ও শক্তিশালী এক দল’।

ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে একটি বড় আন্তর্জাতিক শিরোপার স্বপ্ন দেখছে দেশটি।

বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ‘অপ্রত্যাশিত ঘটনা তো সবসময়ই ঘটে।’

এটা আর্জেন্টিনার জন্য সতর্কবার্তাও বটে। কাতারে তারা ছিল আন্ডারডগ। এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই এবার চাপটা আগের চেয়ে অনেক বেশি।

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর এক মাসের একটু বেশি সময়। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন আর কৌতূহল চলছে অনেক দিন ধরেই। এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোনার দাম আরও বাড়ল
টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি আজ আবার বেড়ে দুই লাখ ৪৪ হাজার টাকায় উঠেছে। গতকাল যা ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।

বেধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। এরপর থেকে মূল্য সমন্বয়ের কারণে দর ওঠানামা করছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলারে উঠেছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আউন্সপ্রতি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও তা রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেইসঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

‘বিদায়ী ম্যাচ পেতে পারেন ধোনি, তবে রয়েছে এক শর্ত’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আিইপিএল) এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির মাঠে নামা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ইনজুরির কারণে এখনও কোনো ম্যাচ না খেলা ধোনিকে কি আদৌ দেখা যাবে? ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ধোনির ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে একটি বিশেষ পরিস্থিতিতে তিনি চেন্নাইয়ের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।

অশ্বিন তার ইউটিউব চ্যানেলে জানান যে, চেন্নাই যদি প্লে-অফের দৌড়ে টিকে থাকে, তবে ধোনির একাদশৈ ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তার অন্তভুক্তিতে দলের বর্তমান কম্বিনেশনের বড় পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, ‘চেন্নাই যদি তাদের পরবর্তী তিন ম্যাচের মধ্যে দটিতে হেরে যায়, তবে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। তখন ধোনিকে ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া যেতে পারে। অন্যথা মাঠে নামা হবে না ধোনির।’

মৌসুম শুরুর আগেই কাফ (মাংসপেশী) ইনজুরিতে আক্রান্ত হন ধোনি। মার্চ মাস থেকে দলের সাথে থাকলেও এবং নেটে ব্যাটিং অনুশীলন করলেও এখনো ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি এর আগে জানিয়েছিলেন, ধোনি ইচ্ছা করেই দলের ম্যাচগুলোতে উপস্থিত থাকছেন না, যাতে তার উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত না ঘটায়।

বর্তমানে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিএসকে। প্লে-অফে উঠতে হলে তাদের বাকি চার ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জয় প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএলে ধোনি ১৪ ম্যাচে ১৯৬ রান করেছিলেন। ২০২৬ মৌসুমেও তাকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।

বায়ার্নকে হতাশ করে আবারও ফাইনালে পিএসজি
প্যারিসে প্রথম লেগটা উপহার দিয়েছিল গোল-উৎসবের এক ম্যাচ। ৫-৪ ব্যবধানে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল পিএসজি। মিউনিখে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগটায় অবশ্য জিতল না কোনো দলই, ১-১ সমতায় শেষ হলো ম্যাচ। তাতে শেষ পর্যন্ত কপাল পুড়লো বায়ার্নেরই।

দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোল বায়ার্ন মিউনিখকে সাময়িক স্বস্তি দিলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট গেছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হাতেই।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে ২০ বছর পর ফাইনালে ওঠা আর্সেনাল।

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বায়ার্নের আক্রমণ ঠেকিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। খভিচা কাভারাটস্কেলিয়ার নিচু ক্রস থেকে দৌড়ে এসে নিখুঁত শটে বল জালে জড়ান উসমান ডেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে পেলেন নিজের অষ্টম গোল।

২৭ মিনিটে মাইকেল ওলিসের বাম পায়ের দৃষ্টিনন্দন শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে জামাল মুসিয়ালার কাটব্যাক থেকেও গোল পায়নি বায়ার্ন। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ ঝাঁপিয়ে পড়ে বিপদ সামাল দেন।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বায়ার্ন। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে যোসিপ স্তানিসিচের নেওয়া নিচু শট সহজেই ধরে ফেলেন সাফোনভ। পরে পিএসজির আরও কয়েকটি আক্রমণও ঠেকিয়ে দেন রুশ গোলরক্ষক।

শেষ মুহূর্তে গোল করেছেন হ্যারি কেইন, কিন্তু তাতে লাভ হয়নি।

তবে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। আলফন্সো ডেভিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান হ্যারি কেইন।

তবে শেষ পর্যন্ত সেই গোলও বায়ার্নকে বাঁচাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে পিএসজি ফুটবলাররা।

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। গেল সপ্তাহে জানা গেছে ১ টিকিটের দাম উঠেছে ২৪ কোটি টাকা! তবু ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো মঙ্গলবার এই দামের পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকায় যে আইনে টিকিট চড়া দামে বিক্রি করা যায়, সেই সুযোগ কাজে লাগানো ফিফার জন্য জরুরি ছিল।

বেভার্লি হিলসে মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘কেউ যদি ফাইনালের টিকিট ২০ লাখ ডলারে রিসেল মার্কেটে দেয়, তার মানে এই নয় যে টিকিটের দাম ২০ লাখ ডলার।’

তিনি আরও বলেন, ‘আর এর মানে এটাও নয় যে কেউ সেই দামে কিনবে। কেউ যদি ফাইনালের টিকিট ২০ লাখ ডলারে কেনে, আমি নিজে তার কাছে হট ডগ আর কোক নিয়ে যাব, যাতে সে ভালো অভিজ্ঞতা পায়।’

ফ্যান সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই দামকে ‘অতিরিক্ত’ ও ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। চলতি বছরের মার্চেই ইউরোপিয়ান কমিশনে ফিফার বিরুদ্ধে মামলা করেছে সংগঠনটি।

এদিকে ফিফার নিজস্ব রিসেল ওয়েবসাইট ফিফা মার্কেটপ্লেসে গত সপ্তাহে ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালের চারটি টিকিট প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রির জন্য তোলা হয়, যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা।

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল দাম ছিল প্রায় ১,৬০০ ডলার। আর ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল দাম প্রায় ১১,০০০ ডলার। এই পার্থক্য নিয়েই ভক্তদের ক্ষোভ।

তবে ইনফান্তিনো দামের যৌক্তিকতা নিয়ে নিঃসন্দেহ ছিলেন। তিনি বলেন, ‘আমাদের বাজার দেখতে হবে। আমরা এমন একটি বাজারে আছি যেখানে বিনোদন শিল্প সবচেয়ে উন্নত। তাই বাজারের দামই ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। তাই যদি আমরা কম দামে টিকিট দিই, সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে। আসলে এখনই অনেকে বলছেন আমাদের দাম বেশি, অথচ সেই টিকিট রিসেল মার্কেটে আমাদের দামের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।’

ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপের জন্য ৫০ কোটিরও বেশি টিকিটের আবেদন এসেছে। অথচ ২০১৮ ও ২০২২, দুটি বিশ্বকাপ মিলে আবেদন এসেছিল ৫ কোটিরও কম।

গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে বলেও জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কমে যাওয়া যায় না। আর এটা তো বিশ্বকাপ।’

এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ থেকে তাড়াতে একজোট ২০ লাখ সমর্থক
রিয়াল মাদ্রিদে এখন রীতিমতো ঝড় চলছে। এর কেন্দ্রে আছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর লা লিগায় বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকার মাঝে হতাশ সমর্থকরা। এরই মধ্যে এখন সরাসরি এমবাপ্পের বিরুদ্ধে মাঠে নেমেছেন অনেকে।

বিতর্কের শুরু একটি ছবি থেকে। চোট নিয়ে এখন মাঠের বাইরে এমবাপ্পে। কিন্তু সেই সময়েই তাকে ছুটি কাটাতে দেখা গেছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক তাতেই মেজাজ হারিয়ে বসেন।

এরপরই অনলাইনে শুরু হয় ‘এমবাপ্পে আউট’ নামের একটি পিটিশন। এটি ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে অল্প সময়ের মধ্যে ২০ লাখেরও বেশি সমর্থক এতে সই করেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনের অবস্থা বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট।

এই ধরনের পিটিশন সাধারণত ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে না। তবে সমর্থকদের মেজাজ কোথায় আছে সেটা স্পষ্ট করে দেয়।

এখন এমবাপ্পের প্রতিটি পদক্ষেপ নজরদারির মধ্যে আছে। মাঠে বা মাঠের বাইরে, সব কিছুতেই নজর রাখছেন সমর্থকরা। ক্লাব এখনও কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি। তবে সমর্থকদের বার্তা পরিষ্কার, ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি সময় নেই।

রিয়ালের মৌসুমটা প্রায় শেষই হয়ে গেছে। চলতি মৌসুমে তাদের ভাগ্যটা নির্ধারিত প্রায় হয়ে গেছে। তবে এই সময়ে এসে এমবাপ্পের ভবিষ্যতটাও নির্ধারিত হয়ে যেতে পারে আগামী কয়েক দিনে। সমর্থকদের আক্রোশ অন্তত তাই বলছে।

বাংলাদেশ প্রতিদিনকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে যুগান্তর
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দাপুটে গতিতে এগোচ্ছে টিম যুগান্তর। দ্বিতীয় রাউন্ডে তারা ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনকে। সহজ এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

মঙ্গলবার (৫ মে) বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বল দখল, গোলে শট কিংবা পাসিং—কোন বিভাগেই যুগান্তরের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ প্রতিদিন। খেলার শুরুর দ্বিতীয় মিনিটেই বল জড়ায় জালে। ১৬ মিনিটের খেলায় এরপর আরও চারবার জালে বল জড়ায় যুগান্তর।

ম্যাচের শুরুর দিকে আক্রমণে ওঠা জ্যোতির্ময় মণ্ডলের পাস থেকে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েন দলের অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরান। ডান পায়ের জোরাল শটে কয়েক সেকেন্ডের মাঝেই বল জড়িয়ে দেন জালে। এরপর প্রথমার্থে আরও দুবার বাংলাদেশ প্রতিদিনের গোলরক্ষককে পরাস্ত করে যুগান্তর।

যুগান্তরের একের পর এক আক্রমণে দিশেহারা প্রতিপক্ষ যখন ডিফেন্স সামলাতে টালমাটাল তখন দারুণ এক ভলিয়ে দলের দ্বিতীয় গোল করেন জ্যোতির্ময়। যুগান্তরের পক্ষে তৃতীয় গোলটি আসে অধিনায়ক ইমরানের পা থেকে।

৩-০ ব্যবধানে বিরতিতে যাওয়া দল আক্রমণের ধার বাড়ায় দ্বিতীয়ার্ধে। শুরুর দুই মিনিটের মাথায় আরেকবার বল জালে জড়ান জ্যোতির্ময়। ডিফেন্স সামলাতে তটস্ত হয়ে থাকা বাংলাদেশ প্রতিদিনের জালে পঞ্চমবারের মতো বল জালে জড়ান মোহাম্মদ রিয়াসাদ আলিম। বড় ব্যবধানের জয় আসার নিশ্চয়তা আসার পর গতি কমিয়ে দেয় টিম যুগান্তর। এই সময়ে একটি গোল শোধ দেয় বাংলাদেশ প্রতিদিন। তবে বড় হার এড়াতে পারেনি।

বর্তমান চ্যাম্পিয়নদের বড় এই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে। আগামীকাল বুধবার সেমিফাইনালে ওঠার পথে তাদের বাধা চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি গড়াবে একই মাঠে সকাল সাড়ে নয়টায়। আজ বাংলাদেশ প্রতিদিনকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে সেরা হয়েছেন টিম যুগান্তরের অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরান।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দৈনিক যুগান্তর ছাড়াও কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা। বুধবার হবে কোয়ার্টার-ফাইনালের চার ম্যাচ।

এক লাফে ৪৮ ধাপ এগোলেন সুলতানা
শ্রীলংকার বিপক্ষে সদস্য শেষ হওয়া টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স করেছেন স্পিনার সুলতানা খাতুন। যার প্রভাব পড়েছে আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাংকিংয়ে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬টি উইকেট পান সুলতানা খাতুন। তাতেই হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করেছেন তিনি। বেস্ট বোলিং ফিগার ৬ রানে ৩ উইকেট। আর প্রতি উইকেটের জন্য সুলতানা খাতুন খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই বোলার র‌্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছেন তিনিই।

এদিকে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তারও। সুপ্তা ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন দিলারা। আর স্বর্ণা এগিয়েছেন ১৯ ধাপ। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তার অবস্থান ৬২তম স্থানে।

এদিকে সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। দুইয়ে আছেন আরেক অজি ব্যাটার বেথ মুনি। তার রেটিং পয়েন্ট ৭৮৮। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অবস্থান লরা ওলভার্টের। এছাড়া হেইলি ম্যাথিউস চার এবং স্মৃতি মান্ধানা পাঁচ নম্বরে অবস্থান করছেন।

বায়ার্নকে উড়িয়ে টানা ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বার্সেলোনা
ক্যাম্প ন্যুতে বায়ার্ন মিউনিখকে ৪-২ গোলে হারিয়ে উইমেনস চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। এটি তাদের টানা ষষ্ঠ ফাইনাল। অসলোতে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে লিওঁ।

প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে বায়ার্ন শেষদিকে ১০ জন নিয়ে খেলেও সমতা ধরে রেখেছিল। তাই লড়াইয়ের ফয়সালা দ্বিতীয় লেগের অপেক্ষায় ছিল।

৬০ হাজারেরও বেশি দর্শকের সামনে সালমা পারাউয়েলোর গোলে আগে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু লিন্ডা ডালমানের গোলে দ্রুত সমতা ফেরায় বায়ার্ন। এরপর আলেক্সিয়া পুতেয়াস দুটি গোল করেন। তার দুই গোলের মাঝে ইওয়া পাহোরও একটি গোল যোগ করেন।

বায়ার্ন হাল ছাড়েনি। পার্নিলে হার্ডার দ্বিতীয়ার্ধের শেষদিকে গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান। জার্মান দলটি দুবার পোস্টেও লাগায়। হার্ডারের একটি গোল বাতিলও হয়। তবে শেষ পর্যন্ত বার্সেলোনা ঠেকিয়ে রাখে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এই রাতটি বার্সেলোনার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে টানা দুই ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতির মাঠে ফেরার কারণে। দীর্ঘ চোটের পর তিনি আবার খেলতে নেমেছেন।

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার
লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছিল বার্সেলোনা। কেননা, রিয়াল পয়েন্ট হারালেই লিগ শিরোপা নিশ্চিত হতো কাতালানদের। তবে বার্সার অপেক্ষা বাড়িয়েছে ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ানের জোড়া গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।

রোববার (৩ মে) দিবাগত রাতে এস্পানিওল ও রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু পাসে বক্সের মধ্যে জায়গা তৈরি করে বল জালে জড়ান ভিনিসিয়ুস।

এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস।

এর ১১ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান ভিনি। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পান জুড বেলিংহাম। সহজেই দিমিত্রোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১।

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এর কিছু দিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি ছিল কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আদালত। অভিযুক্ত সাত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে বুয়েনস এইরেসের একটি আদালতে।

গত পরশু মামলার শুনানিতে কোকেন ও অ্যালকোহলে আসক্তির পাশাপাশি ম্যারাডোনার বড় দুটি মানসিক সমস্যার তথ্য প্রথমবার প্রকাশ্যে এসেছে। ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ আদালতকে জানিয়েছেন, ’৮৬ বিশ্বকাপজয়ী মহানায়ক বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে ভুগছিলেন।

দিয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যারাডোনার চিকিৎসায় ভুল অসুধ প্রয়োগ করেছেন। অভিযোগ অস্বীকার করে দিয়াজ জানান, ‘আসক্তির পাশাপাশি দিয়েগো বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। তিনি ফুটবল জাদু দেখিয়ে একটি দেশকে হাঁটু গেঁড়ে বসিয়ে দিতে পারতেন; কিন্তু তাকে মাটিতে নামিয়ে আনার জন্য এক গ্লাস অ্যালকোহলই যথেষ্ট ছিল।’

বাইপোলার ডিজঅর্ডার হলো আবেগ ও মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন। আর নার্সিসিজম হচ্ছে সব সময় নিজের প্রতি মুগ্ধ থাকার প্রবণতা। দিয়াজের দাবি, অ্যালকোহল ছেড়ে ম্যারাডোনা নিজের জীবনযাত্রা পুরো বদলে ফেলতে চেয়েছিলেন। মৃত্যুর আগে টানা ২৩ দিন কোনো মাদক গ্রহণ করেননি মহানায়ক।

শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে বার্সেলোনা
শনিবার ওসাসুনার মাঠে ২-১ গোলে জিতে লা লিগার শিরোপার একেবারে কাছে চলে এসেছে বার্সেলোনা। শেষ দিকে রবার্ট লেভান্ডভস্কি ও ফেররান তরেস গোল করেন।

চার ম্যাচ বাকি থাকতে বার্সা ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ১৪ পয়েন্ট এগিয়ে। রিয়ালের একটি ম্যাচ কম খেলা আছে। রোববার রিয়াল এস্পানিওলের মাঠে যাবে। রিয়াল না জিতলেই বার্সেলোনা টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হবে।

৮১ মিনিটে মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে ক্রস দেন। লেভান্ডভস্কি লাফিয়ে হেডে গোল করেন। পাঁচ মিনিট পর ফেরমিন লোপেজের পাস পেয়ে তরেস ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোলরক্ষককে পরাস্ত করেন। দুই মিনিট পর রাউল গার্সিয়া কাছ থেকে গোল শোধ করেন। কিন্তু ওসাসুনার জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

তবে বেশিরভাগ সময়ই ওসাসুনা বেশি বিপদ তৈরি করেছিল। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রাখেন। ৩৫ মিনিটে আন্তে বুদিমির পোস্টে শট মেরেছিলেন। দুই মিনিট পর আরেকটি শট ঠেকিয়ে দেন গার্সিয়া। ৬৯ মিনিটেও তাকে আরও একটি শট ঠেকিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করতে হয়।

এরপর ৮০ মিনিট শেষে তিন গোলের দেখা পায় এই ম্যাচ। যাতে শেষ হাসিটা বার্সেলোনাই হাসে।

২২০ রানও নিরাপদ নয়, আইপিএলে রান চেজ যেন ‘ডালভাত’!
শিরোনামের দুই অংশে ভিন্ন দুটি প্রতিক্রিয়া হতে পারে ক্রিকেটভক্তদের। কারণ ইতোমধ্যেই তারা জানেন আইপিএলের চলতি আসরে টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য (২৬৪) তাড়ায় জয়ের বিশ্বরেকর্ড হয়েছে। এটি কেবল এক ম্যাচের আলাপ। ন্যূনতম ২২০ রানের লক্ষ্য ছিল, এমন ৭টি ম্যাচে জয়ের রেকর্ড হয়েছে এবার। অথচ আইপিএলের বিগত ১৮ আসর মিলে স্রেফ ৫ বার ২২০ বা এরবেশি রান তাড়ায় সফলতা দেখা গেছে।

এর আগে ২৯ এপ্রি আইপিএলের এক আসরে সর্বোচ্চ ১০ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড হয়েছিল। সর্বোচ্চ ৯ ম্যাচে দুইশ’র বেশি রানতাড়ায় সফলতার রেকর্ড ছিল ২০২৫ আসরে। ৩৩ ম্যাচ বাকি থাকতেই এবার সেই রেকর্ড ভেঙে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে যেন অনেকটাই ডালভাতে পরিণত হচ্ছে আইপিএলের রান-চেজ। এর আগে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগটির ৩৯ ম্যাচ শেষে ক্রিকবাজ একটি পরিসংখ্যান তুলে ধরে। ২০২০ থেকে ২০২২ আসরগুলোয় ৩৯.৭ শতাংশ ম্যাচের ফল আসত শেষ ওভারে। যা বর্তমানে ৭ শতাংশ কমে গেছে।

অর্থাৎ, এখন ২০তম ওভারের আগেই লক্ষ্য তাড়া করা দলগুলো ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে ফেলছে। শতাংশের হিসাবে যা ৩২.৫। এ ছাড়া ১৮০ থেকে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় সফলতার হার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ২০২২ আসর পর্যন্ত ২০০ রানের বেশি লক্ষ্য তাড়ায় যেখানে জয় ছিল ১৪.৩০ শতাংশ ম্যাচে, সেখানে পরবর্তী চার আসরে তা বেড়ে ৩৬.৭০ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে ২২০ রানের বেশি লক্ষ্য ১২.৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২১.২৮ শতাংশে।

সর্বশেষ গতকাল (শুক্রবার) রাজস্থান রয়্যালসের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়ায় ৫ বল এবং ৭ উইকেট হাতে রেখে জিতেছে দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করতে নামা রাজস্থানের উড়ন্ত ফর্মে থাকা দুই ওপেনার ভিন্ন চিত্র দেখলেন এদিন। যশস্বী জয়সওয়াল ৬ এবং বৈভব সূর্যবংশী মাত্র ৪ রান করে প্রথম দুই ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে বিপর্যয় সামলেছেন সম্প্রতি ড্রেসিংরুমে ধূমপানের (ভ্যাপিং) দায়ে বড় শাস্তি পাওয়া রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। আগের ৯ ম্যাচ মিলে মাত্র ১১৭ রান করা ডানহাতি এই ব্যাটার খেললেন ৯০ রানের ইনিংস। ৫০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন পরাগ।

তবে রাজস্থানকে বড় পুঁজি এনে দেওয়ায় অন্যতম ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটার দোনোভান পেরেইরার। ১৪ বলে ২ চার ও ৬ ছক্কায় তিনি ৪৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। এ ছাড়া ৩০ বলে ৪২ রান করেন ধ্রুব জুরেল। বিপরীতে দিল্লির হয়ে চলতি আসরে চোট কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা মিচেল স্টার্ক সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ব্যাটিংয়ে নামা প্রত্যেকেই ছিলেন দারুণ ছন্দময়। তাদের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল মিলে ৯.৩ ওভারেই ১১০ রান তোলেন। ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে নিশাঙ্কা আউট হলে ভাঙে সেই জুটি। রাহুল যখন আউট হয়ে ফিরছেন ততক্ষণে দিল্লির জয় প্রায় নিশ্চিত! যদিও ২৮ বলে ৪৯ রানের সেই সমীকরণ মেলাতে গিয়ে যেকোনো কিছুই হতে পারত। কিন্তু ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মারা নিরাপদেই দিল্লিকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন।

রাহুল ৪০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫, নিতিশ রানা ১৭ বলে ৩৩, আশুতোষ ১৫ বলে ২৫ এবং স্টাবস ১১ বলে ১৮ করলেই ৫ বল ও ৭ উইকেট বাকি থাকতেই জয় নিশ্চিত হয় দিল্লির। আইপিএলে এটি তাদের সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড। এর আগে ২০২৫ আসরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লি সর্বোচ্চ ২১০ রানতাড়ায় জিতেছিল। যা এখন দ্বিতীয় সর্বোচ্চ।

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে।

যদিও দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। মিরপুরও চট্টগ্রামের ভাগ্য বরণ করে কি না সেটাই দেখার বিষয়। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে এলেও সকালের বৃষ্টি মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থাকছে। এ ছাড়া গেল কয়েকদিন বৃষ্টি হওয়ায় এখানকার উইকেট সচরাচর মিরপুর ঘরানার হওয়ার সম্ভাবনা কম। তবুও ব্যাট-বলের লড়াইয়ে উৎরে সফলভাবে অভিযান শেষ করার অপেক্ষায় টিম টাইগার্স।

সব ঠিক থাকলে আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলবে টাইগাররা। অন্যদিকে, পরিবর্তন আসতে পারে সফরকারী কিউইদের একাদশে।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

৮ ম্যাচে মাত্র ২ উইকেট—আইপিএলে পাত্তাই পাচ্ছেন না বুমরা
আধুনিক ক্রিকেট বিশ্বের অন্যতম রহস্যময় এবং শক্তিশালী পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যশপ্রীত বুমরা। ভারতকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর কারিগর হিসেবে অনেকেই তাকে বর্তমান সময়ের সেরা বোলার বলে মনে করেন। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র।

মাঠের পারফরম্যান্সে বুমরা এখন এতটাই নিষ্প্রভ যে, টুর্নামেন্টের অন্যতম কম কার্যকর বোলারদের তালিকায় তার নাম সবার উপরে উঠে এসেছে। চলতি আসরে যারা অন্তত ৩০ ওভার বোলিং করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বাজে বোলিং গড় এখন এই ভারতীয় পেসারের।

এবারের আইপিএলের শুরুটা বুমরার জন্য ছিল একেবারেই হতাশাজনক। আসরের প্রথম পাঁচটি ম্যাচে তিনি কোনো উইকেটের দেখাই পাননি। কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস—সব দলই অনায়াসে খেলেছে বুমরার বোলিং। নিজের ষষ্ঠ ম্যাচে এসে গুজরাট টাইটানসের সাই সুদর্শনকে আউট করার মাধ্যমে তিনি প্রথম উইকেটের খাতা খোলেন।

পরিসংখ্যান বলছে, ৮ ম্যাচে অংশ নিয়ে তার শিকার সংখ্যা মাত্র দুই উইকেট। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো তার বোলিং গড়, যা বর্তমানে ১৩২.০০। অর্থাৎ, প্রতিটি উইকেটের পেছনে তাকে খরচ করতে হয়েছে ১৩২ রান।

এবারের আইপিএলে নির্দিষ্ট মানদণ্ডে বোলিং করা শীর্ষ দশ বোলারের মধ্যে বুমরার পারফরম্যান্স সবচেয়ে শোচনীয়। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার মাত্র ১৫.৫২ গড়ে ১৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন, সেখানে বুমরা কার্যত লড়াই থেকে ছিটকে গেছেন। এমনকি ঈশান মালিঙ্গা, প্রিন্স যাদব বা জফরা আর্চারদের মতো বোলাররাও ২০-এর নিচে গড়ে উইকেট সংগ্রহ করছেন। অথচ গত আসরে ইনজুরি কাটিয়ে ফিরেও ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন বুমরা, যেখানে তার ইকোনমি রেট ছিল ঈর্ষণীয় ৬.৬৮। এমনকি গত ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে দেশের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

পরিসংখ্যানের পাশাপাশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের মনে বুমরাকে নিয়ে ভীতি কমে যাওয়া। একসময় ট্রাভিস হেড বা সঞ্জু স্যামসনরা যাকে সাবধানে খেলতেন, এখন তাকে মাঠের বাইরে পাঠাতে দ্বিতীয়বার ভাবছেন না ব্যাটাররা। এমনকি ১৫ বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশীও বুমরার এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪ ওভারে ৫৪ রান দিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়েছেন এই পেসার। ব্যাটারদের ওপর যে আধিপত্য তিনি বজায় রাখতেন, চলতি আসরে তা সম্পূর্ণ অনুপস্থিত।

বুমরার এই আকস্মিক ফর্মহীনতার পেছনে নানা কারণ বিশ্লেষণ করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, অতিরিক্ত খেলার ক্লান্তিই বুমরাকে সাধারণ বোলারে পরিণত করেছে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ডের মাটিতে টানা টেস্ট সিরিজের ব্যস্ত সূচি কাটিয়ে আইপিএলে নামতে হয়েছে তাকে। বিশেষ করে ইংল্যান্ড সফরে ৩ ম্যাচে ১১৯ ওভারের দীর্ঘ বোলিং স্পেল তাকে শারীরিকভাবে শ্রান্ত করে ফেলেছে। শ্রীকান্তের মতে, তার বোলিংয়ে আগের সেই ধার আর নেই।

অন্যান্য বিশ্লেষকদের মতে, সমস্যার মূলে রয়েছে মানসিক এবং শারীরিক উভয় সংকট। রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, মুম্বাই ইন্ডিয়ানসের টানা হার এবং নিজের উইকেট না পাওয়ার নেতিবাচক প্রচারণা তাকে মানসিক চাপে ফেলেছে। অন্যদিকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের ধারণা, পুরনো পিঠের ইনজুরি তাকে আগের মতো শতভাগ উজাড় করে দিতে বাধা দিচ্ছে।

হুনাইন শাহের দুর্দান্ত শেষ ওভার, জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন
পিএসএলের আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনায় জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন। আর এটি সম্ভব হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহের ছোট ভাই হুনাইন শাহের মাধ্যমে। তিনি দুর্দান্ত শেষ ওভার করে হায়দ্রাবাদ কিংসমেনকে পাকিস্তান সুপার লিগের ফাইনালে পৌঁছে দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনযায়ী, পিএসএলের আসরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ২ রানের ব্যবধানে। হুনাইন শাহ’র দারুণ দাপুটে শেষ ওভারে অল্পের জন্য বিদায় নিলো তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

লাহোরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লিগপর্বে দ্বিতীয় হয়ে প্লে-অফে ওঠা ইসলামাবাদের জন্য দ্বিতীয় সুযোগ। বিপরীতে হায়দরাবাদের যেন হারানোর কিছু ছিল না। আগে ব্যাট করতে নেমে পিএসএলের নবাগত এই ফ্র‌্যাঞ্চাইজি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে।

শেষ দুই ওভারের নাটকীয়তা শেষে ১৮৪ রানে থামে ইসলামাবাদ। ফলে প্রথমবার খেলতে নেমেই হায়দরাবাদ পিএসএলের একাদশ আসরের ফাইনালে উঠল।

ম্যাচটিতে ইসলামাবাদের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান, বিপরীতে হায়দরাবাদের চাই ৪ উইকেট। ১৯তম ওভার শেষে কী হতে চলেছে সবাই যেন মনস্থির করে নিয়েছিল। কারণ মোহাম্মদ আলির করা ওই ওভারে ইসলামাবাদের অলরাউন্ডার ফাহিম আশরাফ তোলেন ২২ রান।

কিন্তু রোমাঞ্চ তখনও বাকি। নিজের করা ১৮তম ওভারে ১৩ রান খরচ করা হুনাইন ২০তম ওভারে প্রয়োজনীয় ৬ রানও নিতে দিলেন না তিনবারের শিরোপাধারীদের। মাত্র ৩ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ১৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ইসলামাবাদকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই কোনোমতে এক রান নেন তিনি। হুনাইনের তৃতীয় ডেলিভারি ছিল ইয়র্কার, যার নাগাল পাননি ফাহিম, ৩ বলে ৫ রানের সমীকরণ মেলাতে তার ওপর চাপ বাড়ছিল। চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং-অফে।

পরের দুটি বলও ইয়র্কার করলেন নাসিম শাহ’র ভাই হুনাইন। ইমাদ ওয়াসিম ও গ্রিন তাতে কেবল দুটি সিঙ্গেল রান নিতে পেরেছেন। শুরু হয়ে যায় হায়দরাবাদের উৎসব। সতীর্থরা কাঁধে তুলে নেন শেষ ওভারে বীরত্ব দেখানো ২২ বছরের হুনাইনকে।

হাসান খানের দুর্দান্ত এক ফিল্ডিংয়ের কথা না বললেও বরং অন্যায় হবে, ১৭তম ওভারে আকিফ জাভেদকে মিডউইকেট ভাসিয়ে সীমানাছাড়া করার কাছাকাছি ছিলেন ফাহিম। কিন্তু হাসান শূন্যে ভেসে সীমানা পার হতে হতে যেভাবে বলটা ভেতরে ছুড়ে মারলেন, ২ রানের জয়ে সেটির ভূমিকা হয়তো এখন বুঝতে পারছেন হায়দরাবাদ সংশ্লিষ্টরা। সেখানে বেঁচে যায় ৪টি রান। আগেই পিএসএলের ফাইনাল নিশ্চিত করা পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের স্বপ্নের আসরের ষোলোকলা পূরণের লক্ষ্যে আগামীকাল (রোববার) মাঠে নামবে হায়দরাবাদ।

এর আগে হায়দরাবাদকে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার পথে উসমান খান ৩০ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেছেন। এ ছাড়া অধিনায়ক লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ব্যাটে আসে ৩৭ রান। ইসলামাবাদের পক্ষে ইমাদ ওয়াসিম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

বিপরীতে, লক্ষ্য তাড়ায় ইসলামাবাদের মার্ক চাপম্যান ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩, হায়দার আলি ৩১, ডেভন কনওয়ে ৩০ ও ফাহিম-গ্রিনের ক্যামিও ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি হয়। বিজয়ী হায়দরাবাদের পক্ষে ম্যাচসেরা হুনাইন ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নেন।

নতুন মাইলফলকে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে চমৎকার ধারাবাহিকতা বজায় রেখে নতুন মাইলফলক স্পর্শ করেছে আর্সেনাল। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে তারা নিজেদের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে।

স্পেনের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ড্র করার ফলে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে আর্সেনাল। পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটা জানিয়েছে, ক্লাবটির ইতিহাসে এর আগে মাত্র একবারই এমন সাফল্য দেখা গিয়েছিল।

২০০৫ সালের মার্চ থেকে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত সময়কালে আর্সেনাল একই রেকর্ড গড়েছিল, যে মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল। ফলে বর্তমান পারফরম্যান্স ঘিরে আবারও বড় কিছুর আশা দেখছেন সমর্থকেরা।

চলতি মৌসুমে শক্তিশালী রক্ষণভাগ, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং কার্যকর আক্রমণ—এই তিনের সমন্বয়ে আর্সেনাল ইউরোপের অন্যতম প্রভাবশালী দলে পরিণত হয়েছে। বড় ম্যাচে চাপ সামলে কাঙ্ক্ষিত ফল বের করে আনার সক্ষমতাই এখন তাদের মূল শক্তি।

ইতিহাস ছুঁয়ে এখন আরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর্সেনাল—সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ইতিহাসে প্রথমবারের মতো এই ট্রফিটি ঘরে তুলে নিতে মরিয়া মিকেল আর্তেতার শিষ্যরা।

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান
লক্ষ্য তাড়ায় জয়ের দিক থেকে বিগত সকল আসরকে ছাড়িয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। কোনো আসরে সর্বোচ্চ ১০ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড হয়ে গেল গতকাল (বুধবার)। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেলটনের করা রেকর্ডগড়া সেঞ্চুরি ম্লান হয়ে গেছে। বিপরীতে ট্রাভিস হেড ও হেইনরিখ ক্লাসেনদের ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাইয়ের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় জিতল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত হয়েছে ৪১ ম্যাচ, ফাইনালসহ সবমিলিয়ে আরও ৩৩ ম্যাচ বাকি। কিন্তু এরইমাঝে ১০ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় সফল হয়েছে পরে ব্যাট করা দল। ২০২৫ আসরে সর্বোচ্চ ৯ ম্যাচে দুইশ’র বেশি রানতাড়ায় সফলতার রেকর্ড ছিল। এবার সেটিকে ছাড়িয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েকদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রান তাড়ায় জিতে বিশ্বরেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। বোঝাই যাচ্ছে ২০২৬ আইপিএল লক্ষ্য তাড়ায় বড় ধামাকা নিয়ে এসেছে।

হায়দরাবাদের বিপক্ষে ওয়ানখেড়েতে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪৩ রান তোলে। ওয়ানখেড়েতে টি-টোয়েন্টির প্রথম ইনিংসে ব্যাট করা দলের সর্বোচ্চ রান এটি। দ্বিতীয় ইনিংসে নেমে হায়দরাবাদ আইপিএলের চতুর্থ সর্বোচ্চ ২৪৪ রানতাড়ায় সফল হলো। লক্ষ্য তাড়ায় তারা তো সফল হয়েছে–ই, গন্তব্যে পৌঁছেছে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেও পরাজয়ের তিক্ততা সঙ্গী হলো রিকেলটনের।

প্রথমে ব্যাট করতে নেমে রিকেলটন ও উইল জ্যাকস মিলে ঝোড়ো শুরু এনে দেন মুম্বাইকে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা ৭৮ রান তোলেন। ৭.১ ওভারে ৯৩ রান তুলতেই ফেরেন জ্যাকস। ইংলিশ এই ব্যাটার ২২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করেন। তবে শেষ পর্যন্ত টিকেছিলেন রিকেলটন। প্রোটিয়া এই তারকা ৫৫ বলে ১২৩ রানের ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ৮ ছক্কায়। এর আগে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪ বলে, ‍যা মুম্বাইয়ের কোনো ব্যাটারের সবচেয়ে দ্রুততম। এর আগে ২০০৮ আসরে সনৎ জয়সুরিয়া ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন।

এ ছাড়া মুম্বাইয়ের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ১১৪ রানের রেকর্ডটিও ছিল জয়সুরিয়ার দখলে। শ্রীলঙ্কান এই কিংবদন্তির এই রেকর্ডও ভেঙেছেন রিকেলটন। ম্যাচটিতে মুম্বাইয়ের হয়ে শেষদিকে ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে তাদের পুঁজি দাঁড়ায় ২৪৩ রানের। হায়দরাবাদের পক্ষে প্রফুল হিঞ্জ সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় হায়দরাবাদের ট্রাভিশেক (ট্রাভিস হেড ও অভিষেক শর্মা) জুটিও তাণ্ডব চালিয়েছেন। দুজন মিলে কেবল পাওয়ার প্লেতেই তোলেন ৯২ রান। দুই দল মিলে করা ১৭০ রান আইপিএলের এক ম্যাচে পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪ আসরে একই রেকর্ড গড়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় অভিষেক ৪৫ রানে ফিরলেও, হেডের ঝড় স্থায়ী হয়েছে আরও কিছুক্ষণ। ৩০ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৭৬ রান করেছেন এই অস্ট্রেলিয়ান তারকা। ইশান কিষাণ কোনো রান না করে ফিরলেও অসুবিধায় পড়তে দেননি হেইনরিখ ক্লাসেন ও সলিল অরোরা। ক্লাসেন ৩০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৫ এবং সলিল ১০ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে হায়দরাবাদের জয় নিশ্চিত করেন।

দুইশ রান করেও সর্বোচ্চ হারের রেকর্ড, পাঞ্জাবের জয়রথ থামাল রাজস্থান
আইপিএলে চলছে রাজত্ব কেড়ে নেওয়ার খেলা, একদিন এক ফ্র্যাঞ্চাইজির দাপট তো পরদিন তাদের ছাড়িয়ে যায় অন্য কেউ। নিজেদের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে বিশ্বরেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। এবার ২২২ রানের পুঁজি নিয়েও তারা হারল রাজস্থান রয়্যালসের কাছে। এর মধ্য দিয়ে শ্রেয়াস আইয়ারের দলটি দুইশ বা তার বেশি রান করেও সর্বোচ্চবার হারের রেকর্ড গড়ল।

নিউ চন্ডিগড়ের মহারাজা যাদাভিন্দ্র সিং স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান-পাঞ্জাব। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে পাঞ্জাব। সেই লক্ষ্য তাড়ায় রাজস্থান ৪ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে। আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার দুইশ বা এর বেশি রান করেও হেরেছে পাঞ্জাব। একইভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭, চেন্নাই সুপার কিংস ৬ এবং কলকাতা নাইট রাইডার্সের ৫ বার হারের নজির রয়েছে।

এ ছাড়া চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল পাঞ্জাব। বাকি ৮ ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ছাড়া ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গত আইপিএলের রানার্সআপ দলটি। রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে পাঞ্জাবের শুরুটা যথারীতি ঝোড়োগতির ছিল। তবে ক্যামিও ইনিংস খেলে দ্রুতই ফিরেছেন ওপেনার প্রিয়াংশ আর্য (১১ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান)। এরপর কুপার কনলিকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার প্রভসিমরান সিং জুটি গড়েন। যদিও প্রভসিমরান কিছুটা ধীরগতিতে রান তুলছিলেন। ৪৪ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৯ রান।

তার আগে কনলি ১৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করে ফেরেন। আগের ম্যাচে পাঞ্জাবকে বিশ্বরেকর্ড গড়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানতাড়ায় জিতিয়েছিলেন অধিনায়ক শ্রেয়াস। এদিন সুবিধা করতে পারেননি। ২৭ বলে করেন ৩০ রান। তবে বড় সংগ্রহ এনে দেওয়া তান্ডব চালিয়েছেন মার্কাস স্টয়নিস। শেষ ৩ ওভারে তুলেছেন ৫৫ রান। আর নিজের ২২ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কার সাহায্যে। ফলে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২২ রান। রাজস্থানের হয়ে যশ রাজ পুঞ্জ সর্বোচ্চ ২ এবং জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গার একটি করে শিকার ধরেন।

লক্ষ্য তাড়ায় নেমে যেমন জুটি প্রয়োজন ছিল সেটাই গড়েছেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। বৈভব ফিরেছেন নিজের কাজটা করে। আবারও আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দিনে ১৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় খেলেছেন ৪৩ রানের ইনিংস। তিনি ফেরার সময় রাজস্থান ৩.২ ওভারে ৫১ রান তুলেছিল। এরপর রানের গতি বাড়ানোয় মনোযোগ দেন জয়সওয়াল, বিদায়ের আগে ২৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। ধ্রুব জুরেল (২০) দ্রুত ফিরলেও রিয়ান পরাগ, দোনোভান পেরেইরা ও শুভাম দুবেরা রাজস্থানকে পথ হারাতে দেননি। বিশেষত জয় নিশ্চিতের পথে পেরেইরা ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ এবং দুবে ১২ বলে ৩১ রানের ঝোড়ো ক্যামিও খেলেছেন। ১৬ বলে ২৯ রান করেন পরাগ। পাঞ্জাবের পক্ষে ৩ উইকেট নেন যুজভেন্দ্র চাহাল।

৯ ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিতের পর পয়েন্ট (১২) টেবিলের তিনে অবস্থান করছে রাজস্থান। এ ছাড়া এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব শীর্ষে এবং সমান ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বেঙ্গালুরু দুইয়ে অবস্থান করছে।

এমবাপ্পের চোটে শঙ্কা, এল ক্লাসিকোতে খেলা অনিশ্চিত
উরুর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফলে আগামী ১০ মে’র এল ক্লাসিকোয় তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সামনে বিশ্বকাপ থাকায় এই চোট বাড়তি দুশ্চিন্তা তৈরি করেছে ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর জন্যও।

ক্লাব সূত্র জানায়, এমবাপ্পের বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট লেগেছে। গত শুক্রবার রিয়াল বেটিস-এর বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করে রিয়াল। সেই ম্যাচেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

বর্তমানে লা লিগা-য় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে। এল ক্লাসিকোর আগে ৫ মে এস্পানিওল-এর বিপক্ষে মাঠে নামবে তারা, এরপরই বহুল প্রতীক্ষিত সেই বড় ম্যাচ।

অন্যদিকে, যদি রিয়াল এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারায় এবং বার্সেলোনা ওসাসুনা-কে হারাতে পারে, তাহলে হান্সি ফ্লিক-এর দল টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে।

চলতি মৌসুমে একাধিক ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা এর আগে হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম বিরতি। সামনে ফিফা ফুটবল বিশ্বকাপ থাকায় তার ফিটনেস এখন বড় উদ্বেগের কারণ।

দুই টেস্টে ১২ উইকেট নিয়েও মুরাদের বাদ পড়ার কারণ বললেন হাবিবুল
গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হাসান মুরাদের। দুই ম্যাচেই খেলেছিলেন বাঁহাতি অফস্পিনার। বাংলাদেশের সম্ভাবনাময়ী এই বোলার দুই ম্যাচেই দুটি ইনিংসে চারটি করে উইকেট নেন। ১২ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন মুরাদ। প্রায় ৬ মাস পর আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। অথচ সবশেষ সিরিজের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি জায়গা পেলেন না! পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে মুরাদকে না রাখার কারণ জানালেন হাবিবুল বাশার সুমন।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে রয়েছে চমক। মুরাদ ছাড়াও সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক। দলে নতুন মুখ অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে পুরো দল নিয়েই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। মুরাদের বাদ পড়ার পেছনে কৌশলগত কারণের কথা বললেন তিনি, ‘(মুরাদের বাদ পড়া) পুরোপুরি ট্যাকটিক্যাল কারণ। পারফরম্যান্স কোনো ইস্যু ছিল না, কারণ হাসান মুরাদ খুবই ভালো বল করেছে গত সিরিজে। কিন্তু পাকিস্তান দল দেখে, যেখানে আমরা দেখেছি, বাঁহাতি ব্যাটারদের আধিক্য টপ অর্ডারে। এজন্য আমরা ভেবেছি হাসান মুরাদের চেয়ে নাঈম হাসান... সেও (নাঈম) কিন্তু যখন বাদ পড়েছিল, তখন ফর্মের কারণে বাদ পড়েনি, ট্যাকটিক্যাল সিদ্ধান্তে তখন দলে আসেনি। এবারও একদমই ট্যাকটিক্যাল সিদ্ধান্ত।’

বাংলাদেশের স্কোয়াডের পেস আক্রমণেও পরিবর্তন এসেছে। খালেদকে বাদ দিয়ে দেড় বছর পর ফেরানো হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। চোট কাটিয়ে গত বছর ফেরার পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলে মাত্র এক উইকেট পেয়েও টিকে গেছেন ইবাদত।

খালেদের বাদ পড়া ও ইবাদতকে রাখা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। হাবিবুল বললেন, ‘আমাদের এখানে আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর ইবাদতকে নিয়ে। তাসকিন অটোমেটিক চয়েজের মতো। তাসকিন, (নাহিদ) রানা, আমরা শরিফুলকে দেখতে চাই, কারণ টেস্ট ম্যাচে সেও দলের জন্য ভালো সম্পদ, ভালো বোলিং করছে। ইবাদত আর খালেদের মধ্যে আমাদের একটু কথা ছিল। শেষ পর্যন্ত মনে হয়েছে, খালেদ অনেক লাইন-লেন্থ ধরে রাখতে পারে, ইবাদত উইকেটশিকারি বেশি। আমরা ওইদিকে (ইবাদতের দিকে) গিয়েছি। খালেদ খারাপ বোলিং করেনি, বেশ ভালো বল করেছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, ইবাদত টেস্টে বেশি আগ্রাসী বোলার।’

তাসকিনকে এখন থেকে তিন সংস্করণে খেলানোর ভাবনা নির্বাচকদের। তাকে আবারও টেস্টে ফেরানো প্রসঙ্গে হাবিবুলের কথা, ‘তাসকিন ফিট। টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে না বটে, তবে আমার মনে হয়, এই মুহূর্তে সে নিজের সেরা অবস্থায় আছে। টেস্ট ম্যাচ যখন খেলেছে, খারাপ খেলেনি। তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি, ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। ওর ওয়ার্কলোড ম্যানেজ করে টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট খেলাব। এভাবে ম্যানেজ করলে আমরা খেলাতে পারব। তাসকিনের একটা ব্যাপার আছে, সে খেলার জন্য খুব আগ্রহী। (নিউজিল্যান্ডের বিপক্ষে) এই টি-টোয়েন্টি সিরিজটাও খেলতে চেয়েছিল, কিন্তু যেহেতু ও আমাদের টেস্টের পরিকল্পনায় আছে, তাই টি-টোয়েন্টি সিরিজে রাখিনি। সে ভালো, সে ঠিক আছে।’

যারা বাদ পড়েছেন, তাদেরকে কারণ জানিয়েছেন হাবিবুল। তাদের সঙ্গে ঢাকায় ফিরে সামনাসামনি আলাপ করবেন বলে জানিয়েছেন তিনি, ‘আমি চট্টগ্রামে আছি, কাজেই সামনাসামনি কথা বলতে পারিনি। মাঝখানে দুই দিনের জন্য গিয়েছিলাম (ঢাকায়), ওরা ঢাকার বাইরে ছিল। জাকের আলীর সঙ্গে কথা বলেছি। ফিরে যাওয়ার পর আবার সামনাসামনি বসব। তবে জানানো হয়েছে কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সঙ্গে কথা হয়েছে, অধিনায়কও কথা বলেছে। আমি গিয়ে সামনাসামনি কথা বলব। খালেদের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে ব্যাখ্যা করেছি, তবে সামনাসামনিও বসব, যখন (ঢাকায়) ফিরে যাব।’

আইপিএলে ইতিহাস, ১ রানের সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়
আইপিএলে দুই ওয়েস্ট ইন্ডিয়ান মুখোমুখি এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন রানের সুপার ওভার হয়ে গেল, যেখানে ১২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের নায়ক হলেন সুনীল নারিন।

রোববার (২৬ এপ্রিল) রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে হয়ে গেল এই অভাবনীয় ঘটনা। লখনউ সুপার জায়ান্টসকে হারাল কলকাতা নাইট রাইডার্স।

সুপার ওভার যেন শুরু হওয়ার আগেই শেষ। পুরান প্রথম বল মোকাবিলা করছিলেন, অন্য প্রান্তে ছিলেন এইডেন মার্করাম। নারিনের হাতে ছিল বল এবং শুরুতেই স্বদেশী ব্যাটারের উইকেট নেন। স্লগ সুইপ করতে গিয়ে মিস করেন এবং হন বোল্ড। মার্করাম তৃতীয় বলে ডিপে ধরা পড়ার আগে রিশাভ পান্ত সিঙ্গেল নেন।

সুপার ওভারে মাত্র ১ রান, যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন। তারপর রোভম্যান পাওয়েল ও রিংকু সিং ২ রানের লক্ষ্যে নামেন। রিংকু প্রিন্স যাদবের ডেলিভারি পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান। কলকাতা জেতে সুপার ওভারে।

শেষ পাঁচ ওভারে লখনউর দরকার ছিল ৬৪ রান। মুকুল চৌধুরীর উইকেট নিয়ে কলকাতাকে সুবিধাজনক অবস্থানে রাখেন অনুকূল রায়। ১৬তম ওভারে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৯৩ রান। তবে আয়ুশ বাদোনি ঝড় তোলেন। অনুকূলকে ছক্কা মারেন, তারপর ত্যাগিকে আরও দুটি। হিম্মদ সিংয়ের ছয়ও লখনউকে লড়াইয়ে ফেরায়।

শেষের দিকে লড়াইয়ে টানটান উত্তেজনা ছিল। বাদোনিকে ফেরান বরুণ, দুটি চার মেরে একই ওভারে অরোরার শিকার হন লিন্ডে। শামি ও হিম্মত ওই ওভার শেষ করেন দুটি চার মেরে। তাতে শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ১৭ রানের।

আর শেষ ছয় বল ছিল নাটকীয়তায় ভরা। একটি বাই, দুটি নো বল ও পরে চার, লখনউর লক্ষ্য ছিল ৪ বলে ৮ রান। এমন সময়ে হিম্মত ত্যাগীর কাছে উইকেট হারান। শেষ বলে দরকার সাত রান। কলকাতা আশায় বুক বেঁধেছিল। কিন্তু শামির ছিল ভিন্ন পরিকল্পনা। ফুল ডেলিভারি লং অফ দিয়ে উড়িয়ে মেরে ম্যাচ সুপার ওভারে নেন।

কিন্তু সুপার ওভারে সুবিধা করতে পারেনি লখনউ। আইপিএলের সর্বনিম্ন সুপার ওভার জিতে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে আটে উঠে গেছে কলকাতা। লখনউ চার পয়েন্ট নিয়ে সবার শেষে।

কলকাতা প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে রিংকু সিংয়ের ৫১ বলে ৮৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৫ রান করে। লখনউ করে ৮ উইকেটে ১৫৫ রান। সর্বোচ্চ স্কোরার পান্ত (৪২)।

গেতাফেকে উড়িয়ে শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা
লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বার্সেলোনা। শনিবার (২৫ এপ্রিল) রাতে গেতাফের মাঠে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ১১ পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত। তরুণ তুর্কি পেদ্রির নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করেন ফেরমিন লোপেজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর নিজেদের রক্ষণ সামলে ম্যাচে ফেরার চেষ্টা চালায় গেতাফে। দানি ওলমোর একটি জোরালো শট সোরিয়া রুখে দিলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৭৪ মিনিটে রবার্ট লেভানদোভস্কির বাড়ানো পাস থেকে সহজ ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ২-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সার।

জয়ের রাতে ব্যক্তিগত এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। লা লিগায় ১০০টি গোলে সরাসরি অবদান (৮১ গোল ও ১৯ অ্যাসিস্ট) পূর্ণ করেছেন তিনি। চলতি শতাব্দীতে সবচেয়ে বেশি বয়সে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এখন এই অভিজ্ঞ স্ট্রাইকারের দখলে।

শুক্রবার রিয়াল মাদ্রিদ ১-১ গোলে রিয়াল বেতিসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগাল বার্সেলোনা। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার শিরোপা একপ্রকার নিজেদের মুঠোয় নিয়ে এল বার্সা।

সাউথ্যাম্পটনকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
পুরোটা সময় কোণঠাসা থেকে মুহূর্তের চমকে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগাল সাউথ্যাম্পটন। তবে সেই ধাক্কায় ম্যানচেস্টার সিটি এলোমেলো হলো না। বরং ঘুরে দাঁড়িয়ে, পাঁচ মিনিটে দুই গোল করে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লো পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

শনিবার (২৫ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে সিটি।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচের শুরুতেই চমক দেখাতে চেয়েছিল সাউথ্যাম্পটন। ১২ মিনিটে লিও সিয়েঞ্জা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি, কেবল গোলরক্ষক ড্যানিয়েল পেরেত্জের একটি গুরুত্বপূর্ণ সেভ নজর কাড়ে।

গোলশূন্য প্রথমআর্ধ কাটলেও দ্বিতীয় আর্ধের ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। সিটির প্রবল চাপ সামলে এজাজের সেই দর্শনীয় ফিনিশিং সাউথ্যাম্পটনকে ২৩ বছর পর প্রথম এফএ কাপ ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল।

তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৮২ মিনিটে জেরেমি ডোকুর একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এর ঠিক দুই মিনিট পর বক্সের অনেক দূর থেকে নেওয়া এক বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে সিটির জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা খেলোয়াড় নিকো গন্সালেস।

পুরো ম্যাচে আধিপত্য ছিল গার্দিওলার দলের। সিটির ২৬টি শটের বিপরীতে সাউদাম্পটনের ছিল মাত্র ৪টি শট।

এদিকে এই জয়ের ফলে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এখন শিরোপা জয়ের অপেক্ষায় সিটিজেনরা।

বিশ্বকাপে মেসির সঙ্গে ‘জর্ডানের মেসির’ লড়াইয়ের অপেক্ষা
এবারই প্রথম বিশ্বকাপ খেলবে জর্ডান। দেশটির ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মৌসা আল–তামারি। ফরাসি ক্লাব রেঁনের হয়ে খেলেন ২৮ বছর বয়সী এ রাইট উইঙ্গার। তবে তার আরও একটি নাম আছে। ‘জর্ডানের মেসি’ নামে পরিচিত আল–তামারি।

এবারের বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। ‘জে’ গ্রুপেতে এই দুই দেশের সঙ্গে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আরলিংটনে ২৭ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে মুখোমুখি লড়াই হবে আসল মেসি ও ‘জর্ডানের মেসির’।

দুর্দান্ত খেলার কারণেই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির নামের তকমা পেয়েছেন আল–তামারি। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফুটবলারের ক্যারিয়ারের শুরু জর্ডানের ক্লাব শাদাব আল–ওরদোনের বয়সভিত্তিক প্রকল্পে। ২০১৮ সালে ইউরোপে পা রাখেন আল-তামারি। যোগ দেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ায়। সেখানে দুর্দান্ত খেলায় পেয়ে যান ‘জর্ডানের মেসি’ তকমা।

এরপর বেলজিয়ামের ঘরোয়া ফুটবল ঘুরে আল–তামারি পা রাখেন ফরাসি ফুটবলে। মঁপেলিয়েরে দুই মৌসুম খেলে গত বছর যোগ দিয়েছেন রেঁনেতে।

মেসির মতোই বাঁ পায়ে ঝলক দেখান আল-তামারি। ইউরোপে বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন এই উইঙ্গার।  জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়া জর্ডানকে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও অবদান ছিল আল–তামারির। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করেছেন আল-তামারি।

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা
সুপারকোপা জেতা হয়নি, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আগেই বাদ পড়ে গেছে; রিয়াল মাদ্রিদের সামনে শিরোপাহীন মৌসুম কাটানোর একমাত্র উপায় লা লিগায়। তবে সেই স্বপ্নও ফিকে হয়ে যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে রিয়াল। এবার রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

প্রতিপক্ষের মাঠ বেনিতো ভিয়ামারিনে রিয়াল এগিয়ে গিয়েছিল খেলার ১৭ মিনিটে। ফেদেরিকো ভালভার্দের শট বেটিসের গোলকিপার আলভারো ভাইয়েস ঠেকাতে পারেননি। ফিরতি সুযোগটা গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে। তিনি সুযোগ নষ্ট করেননি, বল জড়ান জালে।

প্রথমার্ধে মাদ্রিদের গোলকিপার আন্দ্রি লুনিন দুর্দান্ত খেলেছেন। থিবো কোর্তোয়ার চোটে সুযোগ পাওয়া ইউক্রেনিয়ান এই গোলরক্ষক ঠেকিয়ে দেন একাধিক শট। তার কৃতিত্বে ভর করে প্রথমার্ধটা এগিয়ে থেকেই শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে একবার জালে বল জড়ান। তবে অফসাইডের কারণে সেবার গোল পায়নি রিয়াল। এরপর লুনিন আরও একবার শট ঠেকিয়ে দেন বেতিসের।

তবে শেষ মুহূর্তে আর লুনিন ত্রাতা হয়ে উঠতে পারেননি। তাই রিয়ালেরও শেষরক্ষা হয়নি। যোগ করা সময়ে হেক্টর বেলেরিন গোল করেন। বক্সের জটলা থেকে তার করা একটি শট লুনিনকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

বেলেরিন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন। এরপর ২০২২-২৩ মৌসুমে ক্লাবটিতে এক মৌসুম খেলেছেনও। সেই তার গোলেই রিয়ালকে ড্র করতে হলো। আর তাতে পরোক্ষ লাভটা হলো বার্সেলোনারই।

১-১ গোলের এই ড্রয়ের পর বার্সেলোনার চেয়ে রিয়াল পিছিয়ে আছে ৮ পয়েন্টে। আজ রাতে হেতাফের বিপক্ষে খেলবে কাতালানরা, ম্যাচটি জিতলেই রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যাবে বার্সা। সেক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলেই শিরোপা নিজেদের ঘরে তুলবে বার্সা।

শীর্ষস্থান মজবুত রাখল বার্সেলোনা
স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের ব্যবধান ৯ পয়েন্টে বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দে ভাটা পড়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালের হ্যামস্ট্রিং চোটের কারণে।

এদিন ঘরের মাঠে ম্যাচের ৪০তম মিনিটে বক্সের ভেতরে ইয়ামাল ফাউলের শিকার হন। পেনাল্টি থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু গোল করার পরপরই উদযাপন না করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় দ্রুতই চিকিৎসকদের ডাকেন এবং পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ইয়ামালের এই চোট বার্সেলোনা ও স্পেন—দুই দলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো, পাশাপাশি জুনে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগেও তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তা রয়েছে। চলতি মৌসুমে লা লিগায় তিনি ইতোমধ্যে ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন।

ম্যাচ শেষে সতীর্থ পেদ্রি বলেন, তারা আশা করছেন চোটটি গুরুতর নয় এবং দ্রুতই সে ফিরে আসবে। পরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই জয়ে লিগ শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের থেকে বেশ এগিয়ে গেল বার্সেলোনা। ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, যেখানে সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ফুটবলার সার্জে গ্যানাব্রি। ডান পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গ্যানাব্রি নিজেই।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারা ফাইনালে বায়ার্ন মিউনিখের শুরুর একাদশে ছিলেন গ্যানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে চোট অনুভব করলে তার তার পরিবর্তে জামাল মুসিয়ালাকে নামানো হয়। এরপর শনিবার বুন্দেসলিগৈায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের শিরোপা জয়ের দিনেও তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোট বেশ গুরুত্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গ্যানাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের (দলের সতীর্থদের) সমর্থন জোগাব।’

এদিকে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যানাব্রিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।

বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এই সময়ে গ্যানাব্রির মতো অভিজ্ঞ ও আক্রমণাত্মক খেলোয়াড়কে হারানো জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যানের জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। আর বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার আনন্দ গ্যানাব্রির এই চোটের খবরে বায়ার্ন শিবিরে কিছুটা ম্লান হয়ে গেছে।

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি
ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির ইতিহাসে ২০১৬ সালের ২ মে ছিল সবচেয়ে উজ্জ্বল দিন—সেদিন তারা প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল। পরবর্তীতে তারা এফএ কাপ জিতেছে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেয়।

তবে সেই গৌরবময় সময় এখন যেন অনেকটাই ম্লান হয়ে গেছে। শিরোপা জয়ের এক দশক পর ক্লাবটি তাদের ইতিহাসের অন্যতম হতাশাজনক দিনের মুখোমুখি হয়েছে। হাল সিটির সঙ্গে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে তারা লিগ ওয়ানে নেমে গেছে। এই ফলাফলের পর সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে, মালিকদের পদত্যাগ দাবি জানায় এবং খেলোয়াড়দের বিরুদ্ধেও প্রতিবাদ করে।

গত মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে ইএফএল চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়েছিল দলটি। এবার টানা দ্বিতীয়বার অবনমন হয়ে তৃতীয় স্তরে নেমে যাওয়ায় তারা বিরল এক লজ্জাজনক রেকর্ডে নাম লেখাল।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ার পর লুক থমাসের দুটি গোলে লেস্টার কিছুটা আশার আলো দেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের সমতাসূচক গোল তাদের সেই আশা শেষ করে দেয়। হাতে দুই ম্যাচ বাকি থাকলেও সাত পয়েন্ট পিছিয়ে পড়ায় তাদের অবনমন নিশ্চিত হয়।

২০০৯ সালের পর এই প্রথমবার তারা তৃতীয় স্তরে নামল। ম্যাচ শেষে লেস্টারের কোচ বলেন, পুরো মৌসুমের ব্যর্থতার ফলই এই অবনমন এবং এখান থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরও বলেন, ২০১৬ সালের সাফল্য যেমন ক্লাবের সেরা সময় ছিল, তেমনি বর্তমান পরিস্থিতি তাদের সবচেয়ে কঠিন সময়।

২০১৫-১৬ মৌসুমে লিগ জয়ের পর ২০২১ সালে এফএ কাপ জয়ের পাশাপাশি ইউরোপেও ভালো করেছে দলটি। তবে ২০২২-২৩ মৌসুমে অবনমনের পর আবার ঘুরে দাঁড়ালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মৌসুমের শুরুতেই আর্থিক নিয়ম ভঙ্গের কারণে ৬ পয়েন্ট কাটা যায় এবং পুরো মৌসুম জুড়েই পারফরম্যান্স ছিল হতাশাজনক। শেষ ১৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি।

১৪২ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার, ২০০৮-০৯ মৌসুমে, তারা তৃতীয় স্তরে খেলেছিল—সেবার দ্রুতই শিরোপা জিতে আবার উপরে উঠে এসেছিল। এবারও তারা ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি
চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণ সম্ভাবনাতেও বড় ধাক্কা লাগল চেলসির। মঙ্গলবার নিজেদের মাঠে তারা ৩-০ গোলে হেরে যায় ইউরোপীয় প্রতিযোগিতার আরেক দাবিদার ব্রাইটনের কাছে।

১৯১২ সালের পর প্রথমবারের মতো টানা পাঁচটি লিগের ম্যাচে গোল করতে ব্যর্থ হয়ে হারের মুখ দেখল চেলসি।

এই জয়ে চেলসিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাইটন, আর তাদের কোচ লিয়াম রোজেনিয়রের ওপর চাপ আরও বেড়েছে। ফের্দি কাদিওগলু, জ্যাক হিনশেলউড এবং বদলি হিসেবে নামা ড্যানি ওয়েলবেকের গোলেই বড় জয় পায় তারা।

পুরো ম্যাচে চেলসি লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। এই ম্যাচ শেষে তারা পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ম্যাচের তৃতীয় মিনিটেই কাদিওগলুর গোলে এগিয়ে যায় ব্রাইটন। এক ঘণ্টার আগেই ব্যবধান দ্বিগুণ করেন হিনশেলউড। ইনজুরি টাইমে ওয়েলবেক শেষ গোলটি করে জয় নিশ্চিত করেন।

চেলসি যখন খারাপ সময় পার করছে, তখন ব্রাইটন দারুণ ফর্মে আছে। শেষ আট ম্যাচে ১৯ পয়েন্ট তুলে তারা ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার স্বপ্ন আরও জোরালো করেছে।

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
৫৭ বছর বয়সে মারা গেলেন মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নাদিয়া বিশ্বজুড়ে সমাদৃত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায় নাদিয়াকে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মায়ের মৃত্যু হয়েছে।

শোকার্ত দুই মেয়ে বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই শুক্রবার নাদিয়া ফারেস চলে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।’

১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ওয়ানডের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর মধ্যে অলআউট করে তারা। তারপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৭৬ রান করেন। ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করা ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে এসে তানজিদকে প্রশংসায় ভাসালেন।

তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ কেলি বললেন, ‘হ্যাঁ প্রথমবার তাকে সামনাসামনি ব্যাট করতে দেখলাম। আগে টিভিতে দেখা হয়েছে। দারুণ খেলেছে সে। দারুণ প্লেয়ার। ক্লিন স্ট্রাইকার। বোলারদের চ্যালেঞ্জে ফেলে দেয় শুরুতেই। উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয়। তবে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ দারুণ বলও করেছে। শুরুতেই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতেছিল। দুই ম্যাচের কোথায় তফাত এমন প্রশ্নে এই ওপেনারের জবাব, ‘মনে হয় উইকেট। আজকে উইকেটে শুরুতে ঘাস বেশি ছিল। কিছুটা বেশি সময় লেগেছে উইকেট বুঝতে। সাথে জরুরি সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা অনেক ভালো বল করেছে। উইকেটের সাহায্যটা কাজে লাগিয়েছে। আমরা জুটি গড়তে গেলেই উইকেট হারিয়েছি। এখানেই পার্থক্যটা ছিল।’

১৯৮ রান করেও কি জেতার চিন্তা এসেছিল, কেলি বললেন, ‘সবসময়ই ভাবতে হবে রান ডিফেন্ড করা যাবে। নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হবে। খেলা শেষ হয়ে গেছে ভাবা যাবে না, শেষ হওয়ার আগেই। সংগ্রাম করে গিয়েছি আমরা ২০০ রান নিয়েই। মনে হয় ২৪০-২৫০ রান করতে হত প্রথম ম্যাচের মতো। তবে বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে। শুরু থেকেই চাপে রেখেছে আমাদেরকে। ভালোভাবেই রানটা তাড়া করেছে।’

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। সেই ম্যাচ নিয়ে কেলি বলেছেন, ‘এখানে দুই উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এসব উইকেটে খেলেছে তারা জানবে ভালো। আজকের ম্যাচ থেকেও অনেক শেখার আছে। এরপর বিশ্রাম নিয়ে সতেজ হয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে।’

আগামী ২৩ এপ্রিল সিরিজের নির্ধারণী ম্যাচ। খেলা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী মৌসুমে তিনি পিএসএলে খেলতে পারবেন না।

শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে, চলতি মৌসুমে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হলেও টুর্নামেন্ট শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেন তিনি। রাজস্থান রয়ালসের স্যাম কারান ইনজুরি হওয়ার কারণে বদলি হিসেবে শানাকা আইপিএলে যোগ দেন।

পিসিবির মতে, চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটে এবং লিগের চুক্তিভিত্তিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে দুঃখিত এবং পাকিস্তানের মানুষ, পিএসএল সমর্থক ও বিশ্ব ক্রিকেটের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও জানান, পিএসএল একটি মর্যাদাপূর্ণ আসর এবং তার এই সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে, বিশেষ করে লাহোর কালান্দার্সের ভক্তদের।

এদিকে, একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পিসিবি। যদিও তিনি নিলামে দল পাননি, পরে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।

খেলাধুলার ‘অস্কার’ পেলেন আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামাল
‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে দাপট দেখিয়েছে টেনিস। শীর্ষ দুই পুরস্কারের দুটিই নিজেদের করে নিয়েছেন দুই টেনিস তারকা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদের সিবেলেস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে দেওয়া হয় এ পুরস্কার। ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেলেন আলকারাজ-সাবালেঙ্কা। এছাড়া বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে।

গত বছরটা দারুণ কাটিয়েছেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই টেনিস তারকা। পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত আলকারাজ। তিনি বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

অন্যদিকে, গত বছর ইউএস ওপেন জিতেছেন নারীদের শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে বেশ খুশি ইয়ামাল। তিনি বলেন,  ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’

এরপর লিওনেল মেসিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’

১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ
জার্মান বুন্দেসলিগায় ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে লিগ ইতিহাসে সর্বোচ্চ ৩৪তম শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। লিগ শেষ হওয়ার আগেই, চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

শনিবার (১৮ এপ্রিল) বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ার পর বায়ার্নের শিরোপা জয়ের জন্য দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তারা ড্র নয়, জয় দিয়েই উদযাপন শুরু করে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্টুটগার্ট, ২১ মিনিটে লিড পায় তারা। তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আলফোনসো ডেভিস আরেকটি গোল করে ব্যবধান বাড়ান, যেখানে গোলরক্ষক আলেকজান্ডার ন্যুবেলের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দ্রুত প্রভাব দেখান হ্যারি কেইন। ৫২ মিনিটে লিওন গোরেৎসকার শটের রিবাউন্ড পেয়ে সহজেই গোল করেন তিনি, যা মূলত ম্যাচের ফল নিশ্চিত করে দেয়। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে স্টুটগার্ট একটি দূরপাল্লার শটে সান্ত্বনাসূচক গোল পেলেও ততক্ষণে বায়ার্ন শিরোপা উদযাপনে মেতে উঠেছে।

এই জয়ের সুবাদে সবশেষ ১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। এতে জার্মান ফুটবলে তাদের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের
পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন, তবু সৌম্য সরকার একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজের শুরুতেও সৌম্য সরকারের ভাগ্যটা র‍য়ে গিয়েছিল ‘পুরোনোই’, প্রথম ম্যাচেও সুযোগ পাননি তিনি।

অবশেষে সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে সৌম্য সরকারের। দলে ফিরেছেন তিনি।  সৌম্য সবশেষ যে ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচের সেরা খেলোয়াড় বনে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ৯১ রানের ইনিংস ম্যাচের গতিপথই পালটে দিয়েছিল। তবে এরপর থেকেই তিনি ব্রাত্য হয়ে ছিলেন একাদশ থেকে।

তবে একাদশ দেখে মনে হচ্ছে তার পজিশন ওপেনিংয়ে জায়গা নাও হতে পারে তার। কারণ শেষ চার ম্যাচে খেলা দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম আছেন একাদশে।

সৌম্যকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। সবশেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে খেলতে নেমে দলের প্রয়োজনের মুহূর্তে ৪৯ বলে ২৭ রানের ইনিংস খেলে সমালোচিত হয়েছিলেন তিনি। শেষ চার ম্যাচে বলার মতো কোনো পারফর্ম্যান্সও নেই তার নামের পাশে।

বাংলাদেশ একাদশ—
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির মধ্যকার মেসেজকে কেন্দ্র করে বিতর্ক এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম মেসেজ সংক্রান্ত ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা গেছে, এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তানিয়াকে পাঠানো চাহালের একটি মেসেজ ঘিরে। সেখানে চাহাল তানিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কিউট’ বলে সম্বোধন করেছিলেন। একটি ভিডিওতে এমন দাবি করেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। তার এ ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।

তানিয়া পরে স্পষ্ট করেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কথা বলেননি। আইপিএল সংক্রান্ত একটি আলোচনার সময় তিনি কেবল জানিয়েছিলেন— চাহাল তার স্টোরিতে একাধিকবার রিপ্লাই দিয়েছেন এবং একবার তাকে ‘কিউট’ বলেছিলেন।

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ / জয়-পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা তানিয়ার মতে, ‘কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি কেবল অত্যন্ত সহজভাবে বিষয়টি শেয়ার করেছিলাম কারণ আমি প্রশংসা পেতে পছন্দ করি।’

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি তিনি অভিযোগ করেন, চাহালের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেছিলেন, যদিও এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তানিয়া জানান, তিনি ভাবেননি ভিডিওটি এতটা ভাইরাল হবে। তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে তিনি ক্রমাগত ট্রোলিং ও সমালোচনার শিকার হচ্ছেন এবং এর মধ্যেই চাহাল আইনি পদক্ষেপ নিয়েছেন।

তানিয়া অভিযোগ করেন, এই বিতর্কের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইমেইলের মাধ্যমে তিনি এই নোটিশ পেয়েছেন বলে জানান।

কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহাল মানহানির মামলা করায় তানিয়া স্তম্ভিত হয়ে যান। তার দাবি, তিনি বরং চাহালের প্রশংসাই করেছেন এবং দেশের প্রতি তার অবদানের জন্য তাকে সম্মান করেন। তাই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ কেন আনা হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল আমাকে ইমেইলের মাধ্যমে মানহানির নোটিশ পাঠিয়েছেন। আমি একজন আইনজীবী নিয়োগ করেছি এবং তারা আমাকে মামলার অর্থের পরিমাণ প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। তিনি আমাকে ‘‘কিউট’’ লিখেছিলেন, অথচ মানুষ...।’

এই বিতর্ক বা কথিত আইনি পদক্ষেপ নিয়ে যুজবেন্দ্র চাহাল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি আইপিএলে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও চাহাল বরাবরই এসব বিষয়ে নীরব থাকতে পছন্দ করেন।

তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেতা এবং ডিজিটাল ক্রিয়েটর। তিনি মূলত ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্ট যেমন— গান্ধী বাত সিজন ৪, উথা পটক, জাল এবং কাসাক-এ অভিনয়ের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার বড় একটি ফ্যানবেজ রয়েছে।

জোড়া গোল করে জেতালেন মিয়ামিকে, নতুন কোচকে উপহার দিলেন মেসি
শনিবার ৭৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে এই জয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োস অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন।

মাত্র চার মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণে’ মঙ্গলবার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হোইয়োস কোচ হিসেবে যোগ দেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম ম্যাচ।

এই ম্যাচে আবার আরেক ইতিহাস গড়ে মিয়ামি। মেসিকে দেখার বিশাল চাহিদার কারণে ম্যাচটি ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছিল। মোট ৭৫ হাজার ৮২৪ জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে। এটি এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।

মিয়ামি শুরুতে কিছুটা ধীরলয়েই খেলছিল। তবে কলোরাডো নিজেদের অর্ধ থেকে বল বের করতে গিয়ে বিপদে পড়ে। জশ আতেনসিও বক্সের মধ্যে ইয়ানিক ব্রাইটকে ফেলে দিলে পেনাল্টি পায় মিয়ামি।

দীর্ঘ ভিএআর চেকের পর পেনাল্টি পায় দলটি, মেসি গোলরক্ষককে ফাঁকি দেন, শান্তভাবে বলটি মাঝবরাবর পাঠিয়ে দেন জালে। বিরতির আগেই মেসির ফ্লিকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস করলে হেরমান বেরতেরামে হেডে গোল করে মিয়ামিকে ২-০ তে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। রাফায়েল নাভারো নিজের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। এর মাত্র চার মিনিট পর লুকাস হেরিংটনের নিখুঁত পাসে দারেন ইয়াপি সমতা ফেরান।

তবে স্বাগতিকদের জয়ের পথ রোধ করেন মেসি। ম্যাচের শেষ দশ মিনিটে রদ্রিগো দে পলের থ্রু বলে দৌড়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মধ্য দিয়ে বাঁ পায়ে শট করেন মেসি। বলটি কোণে গিয়ে জালে জড়ায়।

৩-২ গোলের জয় নিশ্চিত করে মিয়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। তবে এরপরেও বিশ্রাম পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

সাদা পোশাকের সিরিজ খেলতে ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারের সফরে তারা শুধু টেস্ট ম‌্যাচই খেলবে। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর।

সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।

‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য
সাবেক অধিনায়কদের ৪টি বিশেষ সুবিধা দিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল চালু করেছেন ‘ক্যাপ্টেন্স কার্ড’। গত ১৬ এপ্রিল ২১  অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়েছে এ কার্ডটি।

তবে এই কার্ড নতুনভাবে বৈষম্য তৈরি করেছে বলে অভিমত দিয়েছেন সাবেক পেসার তাপস বৈশ্য। তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

তার অভিমত, আগে থেকেই অধিনায়করা এসি বক্সে খেলা দেখার সুযোগ পেতেন, তবে সাধারণ ক্রিকেটাররা তা পাননি। তিনি বলেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন‍্য এসি বক্স আর অন‍্য জাতীয় দলের সতীর্থদের জন‍্য সাধারণ গ‍্যালারি! আর এখন তো কার্ড!’

তিনি জানান, শিগগিরই ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। তিনি আরও যোগ করেন, ‘অধিনায়করা রাজা আর অন‍্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন‍্য সতীর্থরা?

খেলে তো সবাই মিলে ১১ জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়াড়!’

উদাহরণ হিসেবে তিনি মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন? রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে? অধিনায়কদের হেলথ ইনস্যুরেন্স দরকার আর অন‍্য সতীর্থদের!’

তিনি জানান, আত্মসম্মান থাকলে কোনো ক্রিকেটার এর প্রতিবাদ করবেনই। তিনি বলেন, ‘কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে, তারা করবে না। কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে।’

তিনি আরও জানান, এ কারণে এখন সাবেক ক্রিকেটার পরিচয় দিতেও লজ্জা পাচ্ছেন তিনি। তার কথা, ‘এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।’

পরিশেষে তিনি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও খোঁচা দিয়েছেন। তিনি সাবেক ক্রিকেটারদের বোর্ড সভাপতি হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি চাই আর যেন কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে!’

মুখে বুটের আঘাত, হাসপাতালে বার্সেলোনার ফুটবলার
উয়েফা চ্যাম্পিনয়স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে বাদ পড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। হারের রাতটচা আরও বিষাদময় হয়ে উঠেছে দলের তারকা ফুটবলার ফারমিন লোপেজের ইনজুরিতে। অ্যাথলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর বুটের আঘাতে মুখ ফেটে রক্তাক্ত হওয়ায় ২২ বছর বয়সী এই ফুটবলারকে নিতে হয় হাসপাতালে।

ম্যাচের ৬৮তম মিনিটে একটি হেডে গোল করার প্রচেষ্টায় হুয়ান মুসোর বুটের সাথে সংঘর্ষ হয় ফারমিন লোপেজের। এতে তার ঠোঁট কেটে যায়। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসার পর কাতালোনিয়ায় ফিরেই তাকে হাসপাতালে পাঠানো হয়। কারণ সেখানে জরুরি সেলাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। ইনফেকশন এড়াতে ফারমিন লোপেজকে এখন বাধ্যতামূলকভাবে থাকতে হবে বিশ্রামে।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠলেও একে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছেন অ্যাতলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো। পেনাল্টির দাবি নাকচ করে দিয়ে মুসো বলেন, ‘এটা কীভাবে পেনাল্টি হয়? সে নিজেই আমার পায়ে এসে ধাক্কা খেয়েছে। আমি গোল বাঁচানোর জন্য স্বাভাবিক মুভমেন্ট করছিলাম, সে নিচু হয়ে হেড দিতে গিয়ে আঘাত পায়। ইচ্ছাকৃতভাবে মুখে আঘাত করার কোনো প্রশ্নই আসে না।’

মুসো পরবর্তীতে তার ইন্সটাগ্রামে লোপেজের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

এই ঘটনায় বার্সেলোনা শিবিরে বইছে ক্ষোভের হাওয়া। ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা মিডিয়ার সামনে সরাসরি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এটি সহ্য করার মতো নয়।’ উল্লেখ্য, একই সপ্তাহে লোপেজের কপালও একবার কেটে গিয়েছিল, যা তার জন্য এই সপ্তাহটিকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণাদায়ক করে তুলেছে।

চ্যাম্পিয়নস লিগ থেকে ৩-২ অ্যাগ্রিগেটে বিদায় নেওয়ার পর বার্সেলোনার এখন একমাত্র লক্ষ্য লা লিগা শিরোপা। লিগ টেবিলে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানরা আগামী বুধবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। ফারমিন লোপেজ সেই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখন সময়ের অপেক্ষা।

৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। গোলের পর গোল, নাটক আর বিতর্কে ভরা এক রাতে শেষ হাসি হাসল বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক। বায়ার্ন গোলরক্ষক ন্যায়ারের বড় ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল, দুই লেগ মিলিয়ে তখন সমতা।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে কিমিচের দারুণ ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল। ৩০ মিনিটে গুলেরের ফ্রি-কিক থেকে আসে তার দ্বিতীয় গোল।

৩৯ মিনিটে আবার জবাব দেয় বায়ার্ন। বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। কিন্তু বিরতির আগে শেষ হাসি হাসে রিয়াল। ভিনিসিউসের পাস থেকে সহজ গোল করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, বিশেষ করে এমবাপ্পের একাধিক মিস। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। আর যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে রিয়ালের আশা শেষ করে দেন মাইকেল অলিসে। সেই গোলেই নিশ্চিত হয় বায়ার্নের সেমিফাইনাল।

ম্যাচের পরও নাটক থামেনি। শেষ বাঁশির পর লাল কার্ড দেখেন রিয়ালের গুলের, যা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়।

সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল স্পোর্টিংয়ের বিপক্ষে দুই লেগ মিলে ১-০ গোলের জয়ে সেমিতে ‍উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।

পদত্যাগ করেছেন মেসি&সুয়ারেজদের কোচ
ইন্টার মিয়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায় ক্লাব। তিনি নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইএসপিএন-এর একটি সূত্র অনুযায়ী, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করার পর মাসচেরানো ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানান।

তার জায়গায় আপাতত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গুইলেরমো হোয়োসকে। তিনি এতদিন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। এক বিবৃতিতে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ইন্টার মিয়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হন।

তার অধীনে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে পৌঁছায়। ২০২৫ সালে তিনি ক্লাবকে এমএলএস কাপ জিতিয়ে বড় সাফল্য এনে দেন।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচে তিনে অবস্থান করছে মিয়ামি। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় তারা।

বিরল রেকর্ড গড়ার সম্ভাবনায় পিএসজি
ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজি আবারও নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। ছয়বারের শিরোপাজয়ী লিভারপুলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালের মঞ্চে উঠে গেছে।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি ২-০ গোলে জয় পায়, ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে তারা শেষ চারে পৌঁছে। এখন তারা ইউরোপের ইতিহাসে অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি অবস্থানে আছে।

দলের কোচ লুইস এনরিকে বলেন, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা সহজ নয়, তবে তারা আবারও সেই সুযোগ পেয়েছে এবং সেটি কাজে লাগাতে চায়।

সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বে পিএসজি টানা ৯টি ম্যাচে অপরাজিত রয়েছে। পাশাপাশি, প্রথম ফরাসি ক্লাব হিসেবে তারা টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে।

চ্যাম্পিয়ন্স লিগে টানা শিরোপা জেতা খুবই বিরল এক কীর্তি। ১৯৯২ সালে প্রতিযোগিতার নাম পরিবর্তনের পর শুধুমাত্র রিয়াল মাদ্রিদই ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিল।

গত মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জেতার পর এবার সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এগোচ্ছে পিএসজি। কোচ এনরিকে বলেন, তার দল প্রতিপক্ষকে গুরুত্ব না দিয়ে নিজেদের খেলায় মনোযোগী থাকে এবং তাদের আত্মবিশ্বাসই তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।

ম্যাচ শেষে দেম্বেলে বলেন, ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তবে দল জয়ের পথ খুঁজে পেয়েছে এবং সেমিফাইনালে উঠতে পেরে তারা খুবই আনন্দিত।

বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার জুয়াইরিয়া
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য রোববার নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।

তিন ম্যাচের এই সিরিজটি আগামী ২০ এপ্রিল শুরু হবে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

জুয়াইরিয়া এর আগে চলতি বছরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, ২০১৯ সালের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা।

১৫ সদস্যের এই দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার। দলে স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তানজিম তানজেহারকে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।

রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুস
রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে অসংখ্য স্মৃতি রেখে যাওয়া জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে আবারও ক্লাবে ফেরানোর ভাবনা চলছে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং প্রশাসনিক বা ক্রীড়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হতে পারেন তিনি।

২০২৪ সালের জুনে রিয়ালের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে। আবেগঘন পরিবেশে সমর্থকদের ভালোবাসার মাঝে বিদায় নেন তিনি। সেই মুহূর্তটি এখনো ভক্তদের মনে গেঁথে আছে। তবে নতুন করে আবার তার সঙ্গে ক্লাবের সম্পর্ক জোড়া লাগতে পারে বলে আলোচনা চলছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি এখনো আনুষ্ঠানিক পর্যায়ে যায়নি এবং অভ্যন্তরীণ আলোচনাতেই সীমাবদ্ধ। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুম শুরুর দিকেই তার প্রত্যাবর্তন হতে পারে। ক্লাব কর্তৃপক্ষ বিশ্বাস করে, তিনি যে ভূমিকাতেই আসুক না কেন, দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

ক্রুসের বিদায়ের দৃশ্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ, বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ উপস্থিতি। তাকে বিদায় জানাতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়েছিলেন।

বেলাশেষে সেই পথ হারানো পথিক আর্সেনাল
মৌসুমের শেষ প্রান্তে এসে হঠাৎ খেই হারিয়ে সব হারানোর দুঃস্মৃতি কম নেই আর্সেনালের। এবারও সেই দুঃস্বপ্নের চোরাবালিতে আটকা পড়েছে গানাররা। লিগ কাপের ফাইনালে হারার পর এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সম্ভাব্য চার শিরোপার দুটি এরই মধ্যে হাত ফসকে গেছে। শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগেও বিশাল ধাক্কা খেল মিকেল আর্তেতার দল।

এই হারে লিগে তাদের ২২ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে থাকলেও দুই ম্যাচ বেশি খেলায় আর্সেনালের লিড কার্যত তিন পয়েন্টে নেমে এসেছে। এখন চ্যাম্পিয়ন হতে নিজেদের বাকি ছয় ম্যাচেই গানারদের জিততে হবে। ছয় ম্যাচের একটি সিটির বিপক্ষে। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট।

৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এমিরেটস স্তব্ধ করে কাল ১৭ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন টিনএজ সেনসেশন জুনিয়র ক্রুপি। ৩৫ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের পেনালটি গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত শেষ চার ম্যাচে তৃতীয় হার এড়াতে পারেনি বিবর্ণ আর্সেনাল। ৭৪ মিনিটে বোর্নমাউথকে উচ্ছ্বাসে ভাসান অ্যালেক্স স্কট। লিগে গানারদের পরের ম্যাচ সিটির ডেরা ইতিহাদে।

দাপুটে জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা
লা লিগা শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছে কাতালান ক্লাবটি।

দীর্ঘদিন গোলশূন্য থাকার পর এই ম্যাচে জোড়া গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ান ফেরান তোরেস। ম্যাচের ৯ মিনিটে লামিনে ইয়ামালের কর্নার থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৫ মিনিটে ইয়ামালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান তোরেস। ভাগ্য সহায় হলে হ্যাটট্রিকও পেতে পারতেন, কিন্তু একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

১৮ বছর বয়সী ইয়ামাল এই ম্যাচে নিজের ১০০তম লা লিগা ম্যাচ খেলেন এবং দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। দুটি গোলে সহায়তার পাশাপাশি তিনি নিজেও একটি গোল করেন।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর পল লোজানোর গোল এস্পানিওলকে কিছুটা আশার আলো দেখায়। কিছু সময়ের জন্য বার্সার রক্ষণভাগে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তারা।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নামেন ফ্রেঙ্কি ডি ইয়ং, আর নেমেই দলের খেলায় প্রভাব ফেলেন। তার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে মার্কাস রাশফোর্ড দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

এর আগে জিরোনার সঙ্গে ড্র করায় বার্সার জন্য এই ম্যাচে জয় পাওয়া ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৯, আর রিয়াল মাদ্রিদের ৭০।

লিগ শিরোপার দিকে বড় অগ্রগতি হলেও সামনে বার্সার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে আছে তারা।

ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ
নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের ক্ষত শুকানোর আগেই জিরোনার মুখোমুখি হয়েছিল আলভারো আরবেলোয়ার দল। তবে ঘরের মাঠে দাপট দেখিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপে-ভিনিসিয়ুসদের।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে মাঠে নামার আগে লা লিগায় মায়োর্কার কাছে হেরেছিল রিয়াল। ফলে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ৬। জিরোনার বিপক্ষে এই ড্রয়ে ব্যবধান কমানোর বদলে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ল লস ব্লাঙ্কোসরা। আজ (শনিবার) এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনা জয় পেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৯-এ।

পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রাখা এবং ২২টি শট (যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল) নিয়েও কাঙ্ক্ষিত জয় পায়নি রিয়াল। বিপরীতে রক্ষণ সামলে খেলা জিরোনা মাত্র ১০টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে জিরোনাকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। ১০ মিনিটের মাথায় সহজ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পর ভিনিসিয়ুস ও ভালভার্দের আক্রমণ রুখে দেন জিরোনা গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। অন্যদিকে, রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনও শুরুতে একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে বিপদমুক্ত রাখেন।

বিরতির পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। ব্রাহিম দিয়াজের পাস থেকে পাওয়া বল বুলেট গতির শটে জালে জড়ান এই উরুগুইয়ান মিডফিল্ডার। তবে লিড পাওয়ার আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে থমাস লেমারের জোরালো শট লুনিনকে পরাস্ত করলে সমতায় ফেরে জিরোনা।

ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও জিরোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। কাঙ্ক্ষিত গোল না আসায় ম্যাচ শেষে বার্নাব্যুর গ্যালারি থেকে সমর্থকদের দুয়ো শুনতে হয় ফুটবলারদের।

প্রতিপক্ষের মাঠে শেষ সময়ের গোলে জিতল আর্সেনাল
চারটি শিরোপা জয়ের সম্ভাবনা ছিল আর্সেনালের সামনে। কিন্তু ঘরোয়া দুটি প্রতিযোগিতায় বিদায়ের পর তাদের বাকি দুটি ট্রফি পাওয়ার সম্ভাবনায়ও বড়সড় ধাক্কা লেগেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিপক্ষ স্পোর্টিং সিপির মাঠে ঠিক ছন্দময় গানারদের দেখা যায়নি। তবে শেষ মুহূর্তের একমাত্র গোলে (১-০) জিতেছে মিকেল আর্তেতার দল।

মঙ্গলবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্সেনাল-স্পোর্টিং। যেখানে উভয় দলের লড়াই ছিল প্রায় সমানে সমান। গোলের লক্ষ্যে শট নেওয়া স্বাগতিকরা এগিয়ে থাকলেও, বলের দখল বেশি ছিল আর্সেনালের। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে কাই হাভার্টজ তাদের পক্ষে একমাত্র গোলটি করেন। আগামী বুধবার ঘরের মাঠ এমিরেটসে ফিরতি লেগে পর্তুগিজ ক্লাবটিকে আতিথ্য দেবে আর্সেনাল।

এদিন ৫৬ শতাংশ পজেশন রেখে ৭টি শট নেয় আর্সেনাল, যার ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১১টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিক স্পোর্টিং। ম্যাচজুড়ে আর্সেনালের খেলার ধরন ছিল খুব সাবধানী। যেন প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়া ঠেকাতে হবে যেকোনো উপায়ে। ফলে প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল রেখেও তারা স্পোর্টিংকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি। বিপরীতে স্বাগতিক লিসবন প্রথমার্ধে কেবল একটি সুযোগ সৃষ্টি করতে পারে, তাও সেটি গোল পাওয়ার উপযুক্ত ছিল না।

অবশ্য শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল লিসবন। ষষ্ঠ মিনিটেই মাক্সিমিলিয়ান আরাউহোর নেওয়ার একটি জোরালো শট আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার হাত থেকে ক্রসবারে লেগে ফেরে। কিছুক্ষণ বাদে আরেকটি সেভ করেন রায়া। আর আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড প্রথমার্ধে একমাত্র লক্ষ্যে থাকা শটটি করেন গোলরক্ষক বরাবর।

ম্যাচের ডেডলক ভাঙতে পারত ৬৩তম মিনিটে। মার্টিন জুবিমেন্দি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ালেও অবশ্য তাকে হতাশ হতে হয়। ভিক্টর গিওকেরেস আক্রমণের শুরুতে অফসাইড অবস্থানে থাকায় বাতিল হয় গোলটি। ৮৭ মিনিটে প্রায় গোল পাওয়ার কাছাকাছি ছিলেন স্পোর্টিংয়ের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কিন্তু তাকে ব্যর্থ করে দেন গোলরক্ষক রায়া। এর আগে আরেকটি হেড ঝাঁপিয়ে ঠেকান এই স্প্যানিশ তারকা।

৭০ মিনিটে বদলি নামা কাই হাভার্টজের কাছ থেকে আসে ডেডলক ভাঙা গোল। ৯১ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি বক্সে দারুণ এক ক্রস বাড়ান। সেটি নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান জার্মান মিডফিল্ডার।

এক যুগ পর রিয়ালকে হারাল বায়ার্ন মিউনিখ
দীর্ঘ ১৪ বছর পর অবশেষে বায়ার্ন মিউনিখের কাছে হার মানল রিয়াল মাদ্রিদ। ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম ইউরোপীয় মঞ্চে রিয়ালকে পরাজিত করল জার্মান জায়ান্টরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ এর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল সফরকারীরা। বল দখলে রিয়াল মাদ্রিদের সামান্য পিছিয়ে থাকা যেমন চোখে পড়েছে, তেমনি আক্রমণেও তুলনামূলক ধারালো ছিল বায়ার্ন। ম্যাচে বাভারিয়ানরা ৫২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, বিপরীতে রিয়ালের দখলে ছিল ৪৮ শতাংশ বল।

শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে বায়ার্ন। একের পর এক আক্রমণ করেও প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে প্রথমার্ধের শেষদিকে এসে অবশেষে জালের দেখা পায় জার্মান ক্লাবটি। ম্যাচের ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির বাড়ানো বল থেকে গোল করেন লুইজ ডিয়াজ। লিভারপুলের সাবেক দুই সতীর্থের বোঝাপড়ায় এগিয়ে যায় বায়ার্ন, আর ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। ৪৯তম মিনিটে মাইকেল অলিসের ব্যাক-পাস থেকে বল পেয়ে বক্সের কোণা থেকে দুর্দান্ত শটে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি কেনের ৪৯তম গোল, আর চ্যাম্পিয়নস লিগে ১১তম।

দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে এমবাপ্পে এবং ভিনিসিয়ুসের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। অভিজ্ঞ এই গোলরক্ষকের দৃঢ়তায় দীর্ঘ সময় গোলশূন্যই থাকে স্বাগতিকরা।

বিজ্ঞাপন
তবে ৭৪তম মিনিটে রিয়াল ম্যাচে ফেরার আশা জাগায়। ডান প্রান্ত থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পে গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। শেষদিকে রিয়াল সমতায় ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালালেও আর গোল আদায় করতে পারেনি।

ফলে প্রথম লেগে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে তারা কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগের আগে এখনও জমে থাকছে উত্তেজনা।

ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, আমরা আজ সত্যিই দারুণ ফুটবল খেলেছি। যদিও ফিনিশিংয়ে আমরা আরও ভালো করতে পারতাম, তবে জয় নিয়ে ফিরতে পেরে আমি খুশি।

টানা চতুর্থ হার রিশাদের রাওয়ালপিন্ডিজের
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেন ও তার দল রাওয়ালপিন্ডিজের দুর্দশা যেন কাটছেই না। টানা চতুর্থ ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। সোমবার (৬ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ৭ উইকেটে হারে দলটি। আসরে চারটি ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডিজ।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল রাওয়ালপিন্ডিজের ব্যাটিং। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন ওপেনার ইয়াসির খান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিং লাইনআপের কেউ বড় ইনিংস খেলতে না পারায় দলটি চাপে পড়ে। মাঝের দিকে কামরান গোলাম ২৪ বলে ৩৫ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, তবে তাকে আউট করে ম্যাচে প্রভাব ফেলেন ফয়সাল আকরাম।

এরপর দ্রুতই বিদায় নেন ড্যারেল মিচেল (১৭)। তিনিও ফয়সালের বলে ক্যাচ দেন। শেষ দিকে ডিন ফক্সক্রফট ১১ বলে ২৪ রান করে দ্রুত রান তুলতে চাইলেও পিটার সিডলের শিকার হন। অন্যদিকে, রিশাদ হোসেন আবারও ব্যাট হাতে ব্যর্থ হন—৩ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত স্যাম বিলিংসের অপরাজিত ৫৬ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাওয়ালপিন্ডিজ।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভ স্মিথের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান সুলতান্স। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান (৩৮ বলে ৬৮) ও জস ফিলিপে (৩০ বলে ৫৬) দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাদের বিদায়ের পর শান মাসুদ ও অ্যাস্টন টার্নার সহজেই দলকে জয়ের পথে নিয়ে যান। ১৬.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে মুলতান।

ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয় রিশাদ হোসেনের বোলিং। প্রথম ওভারে ভালো করলেও পরের ওভারগুলোতে ছন্দ হারান তিনি। নিজের দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহানের কাছে টানা তিনটি ছক্কাসহ ২৬ রান দেন। পরের ওভারেও মার খেয়ে শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই লেগস্পিনার।

মাঝের ওভারগুলোতে মোহাম্মদ আমির ও আমির খানের জোড়া আঘাতে কিছুটা আশা জাগলেও রিশাদের ওভারগুলোতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুলতানের দিকে চলে যায়।

এই হারে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়ে রাওয়ালপিন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন তাদের শেষ লক্ষ্য।

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের
ফুটবল মাঠে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে আসা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র এবার সরাসরি পাশে দাঁড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালের। সম্প্রতি স্পেন ও মিসরের মধ্যকার একটি প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিম-বিদ্বেষী স্লোগানের প্রতিবাদ জানিয়েছিলেন ইয়ামাল।

তার সেই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়ে ভিনিসিউস ঘোষণা করেছেন, ফুটবলের ময়দান থেকে এ ধরনের ঘৃণা মুছে ফেলতে তারা একসঙ্গে লড়াই চালিয়ে যাবেন। মঙ্গলবার (৭ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ভিনিসিউস এসব কথা বলেন।

ঘটনার সূত্রপাত হয় স্পেনের এস্পানিওলের মাঠে আয়োজিত স্পেন বনাম মিসরের ম্যাচটিকে কেন্দ্র করে। ম্যাচ চলাকালীন স্প্যানিশ সমর্থকদের একটি অংশ প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের লক্ষ্য করে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান তোলে। ইয়ামাল এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন যে, ফুটবলের মাঠে ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয়।

তিনি নিজেকে একজন গর্বিত মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বলেন, গ্যালারিতে ‘যে লাফাবে না, সে-ই মুসলিম’—এমন স্লোগান শোনা তার কাছে অত্যন্ত অসম্মানজনক ও অসহনীয় মনে হয়েছে। ইয়ামালের এই প্রতিবাদী কণ্ঠস্বরকে সমর্থন জানিয়ে ভিনিসিউস বলেন যে, ইয়ামালের মতো তরুণ তারকারা যখন মুখ খোলেন, তখন তা বিশ্বের অন্য প্রান্তের সাধারণ মানুষের মনেও সাহস জোগায়।

ভিনিসিউস জুনিয়র নিজেও ক্যারিয়ারের শুরু থেকেই বারবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের মঞ্চেও তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। লিসবনে বেনফিকার বিপক্ষে ম্যাচেও তাকে ‘বানর’ বলে ডাকার অভিযোগ উঠেছিল, যার প্রেক্ষিতে উয়েফা অভিযুক্ত খেলোয়াড়কে নিষিদ্ধও করেছিল।

সংবাদ সম্মেলনে ভিনিসিউস আক্ষেপের সঙ্গে জানান যে, প্রতিনিয়ত ঘটে চলা এসব ঘটনা নিয়ে কথা বলাটা অত্যন্ত কষ্টদায়ক। তিনি মনে করেন যে, তাদের মতো খ্যাতিমান ও সামর্থ্যবান খেলোয়াড়দের চেয়েও সেইসব কৃষ্ণাঙ্গ ও সাধারণ মানুষের সংগ্রাম অনেক বেশি কঠিন, যারা প্রতিদিন সমাজের নানা স্তরে এমন বৈষম্যের শিকার হন। তাই সব খেলোয়াড়কে এক হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে যেন কোনো ফুটবলার বা সাধারণ মানুষকে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি স্পষ্ট করে বলেন যে, স্পেন, জার্মানি বা পর্তুগাল সরাসরি বর্ণবাদী দেশ না হলেও এসব দেশে বর্ণবাদী মানুষের অস্তিত্ব রয়েছে, যেমনটা ব্রাজিলসহ বিশ্বের অন্যান্য দেশেও দেখা যায়।

তাই দেশ বা ক্লাবের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক এই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন তিনি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মাঠের লড়াই চিরন্তন হলেও বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিউস ও ইয়ামালের এই সংহতি ফুটবল বিশ্বে এক নতুন ও ইতিবাচক বার্তা দিচ্ছে।

‘ইতালিতে খেললে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলত’
ফুটবলের বর্তমান উদীয়মান তারকা লামিনে ইয়ামাল, যাকে ভাবা হচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। ক্লাব ও দেশের জার্সিতে মাঠে নামলেই যেন বার্সেলোনার স্প্যানিশ তারকার পেছনে ছুটতে থাকে। কিন্তু তিনি যদি ইতালিতে থাকতেন! জার্মানি ও ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় জুর্গেন ক্লিন্সমানের মতে, ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে হতো তাকে।

ইতালির ফুটবলে এখন কেবল অধঃপতনের গল্প। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ তারা। কঠিন সময় চলছে দেশটির ফুটবলে। এর জন্য নেতৃত্ব, কারিগরি দক্ষতা ও তরুণদের ওপর আস্থার প্রভাবকে দায়ী করলেন ক্লিন্সমান। তিনি বলেন, ‘নেতৃত্ব, শক্তিশালী কৌশলি খেলোয়াড় ও তরুণ প্রতিভার ওপর আস্থার অভাবের খেসারত দিচ্ছে তারা। ইতালিতে লামিনে ইয়ামাল ও মুসিয়ালা থাকলে অভিজ্ঞতা অর্জনের জন্য তারা সম্ভবত সিরি বি খেলত।’

ইতালিয়ান ফুটবলের গভীরতর কাঠামোগত সমস্যাগুলোও তুলে ধরেছেন ক্লিন্সমান। তার মতে, অনেক কোচই এখন জয়ের চেয়ে হার এড়ানোর দিকে বেশি মনোযোগী। তিনি বললেন, ‘কৌশলগত সংস্কৃতি একটি বাধা। অনেক কোচ, এমনকি আজও, কাজ করে যে কোনো মূল্যে জয়ের চেয়ে না হারার উদ্দেশ্য নিয়ে। আর তারই ফলাফল হচ্ছে এগুলো।’

ইতালির বিশ্বকাপ ব্যর্থতায় ইতোমধ্যে ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচ সরে দাঁড়িয়েছেন। নতুন শুরুর লক্ষ্য তাদের। শেষ পর্যন্ত এই হতাশার বৃত্ত থেকে তারা বের হতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স
পিঠের চোটের কারণে চলমান আইপিলে এখনো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচেও খেলতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। চোটের সর্বশেষ অবস্থা জানার জন্য স্ক্যান করাতে তিনি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। এই স্ক্যানের সময়সূচি আগেই ঠিক করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত বছরের জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজে অংশ নেন তিনি। চোট পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন এই পেসার।

পুরোপুরি সুস্থ না হলেও আইপিএলে অংশ নিতে হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন অধিনায়ক কামিন্স। তবে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈষান কিশান।

চোটের অবস্থা নিশ্চিত করতে শেষবারের মতো স্ক্যান করানোর জন্য অস্ট্রেলিয়ায় গেছেন কামিন্স। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই স্ক্যানটি করার সময়সূচি আগেই নির্ধারিত ছিল এবং তা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে। সবকিছু ঠিক থাকলে এবং অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবার হায়দরাবাদ দলে যোগ দিতে পারবেন তিনি।

খরুচে রিশাদ, রাওয়ালপিন্ডির টানা তৃতীয় হার
এবারের পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তার দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ উইকেটে। ৩ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করলেও খরচ করেছেন ৩৬ রান।

গতকাল শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাওয়ালপিন্ডি। পুরো ২০ ওভার ব্যাটিং করে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান। সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে গেছে ইসলামাবাদ। ফলে হারের হ্যাটট্রিক করলো রিশাদের দল। আসরে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিতেও জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডি।

আগে ব্যাটিং করে কামরান গুলাম সর্বোচ্চ ৫০ রান করেন পিন্ডির হয়ে। শেষদিকে ডিয়ান ফরেস্টারের ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৫০ পার করান। ১৬ বলে ২৬ রান আসে আব্দুল্লাহ ফজলের ব্যাটে। ৩ রান করেন রিশাদ। সমান দুটি করে উইকেট পেয়েছেন ইসলামাবাদের রিচার্ড গ্লিসন, ফাহিম আশরাফ ও সালমান ইরশাদ। এক উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সামির মিনহাস। আউট হওয়ার আগে ৭ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান। হায়দার আলী ও মার্ক চ্যাপমান অপরাজিত ছিলেন ২৬ ও ২৪ রান করে। ১৬ ও ৭ বলে ছিল তাদের ইনিংস দুটি।

মোটেই চ্যালেঞ্জ জানাতে পারেনি রাওয়ালপিন্ডির বোলাররা। একটি করে উইকেট পেয়েছেন আমির, রিশাদ ও জালাত খান।

রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া
মায়োর্কার বিপক্ষে দলের হারের দায়ভার সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া যখন সংবাদ সম্মেলনে, তখনো বার্সেলোনা মাঠে নামেনি। দুই দলের মধ্যে তখন ব্যবধান চার পয়েন্টের ছিল। ঘণ্টাখানেক পরে বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেই দূরত্ব বাড়িয়েছে ৭ পয়েন্টে। শিরোপার আশায় বড় ধাক্কা খাওয়ার পর হারের জন্য দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিলেন কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ‘এই হার আমার, পুরোপুরি আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমি যেটা চাই, তারা যেন এখনই মঙ্গলবারের বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নিই। এই হারের দায় সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচের... তারা যখন লকার রুম ছাড়বে, তাদের ভাবনায় যেন শুধু বায়ার্ন মিউনিখই থাকে।’

এই হারের ফলে রিয়াল মাদ্রিদের শিরোপার লড়াই আরও কঠিন হয়ে পড়েছে বলে স্বীকার করেন আরবেলোয়া।

তিনি বলেন, ‘ম্যাচ শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে পড়েছে। আমাদের আরও আটটি ম্যাচ বাকি আছে, আর লিগের পয়েন্ট টেবিলের অবস্থা যাই হোক না কেন—যেমনটা আমি খেলোয়াড়দের বলেছি—আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জেতা। আজ আমরা যেমন খেলেছি, আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে।’

রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচটি জয়ে মায়োর্কার মাঠে নেমেছিল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে বিদায় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ও রয়েছে। বার্সেলোনা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়েছে।

ইমন&মুস্তাফিজের নৈপুণ্যে জিতল লাহোর
আগের দুই ম্যাচে মিডল অর্ডারে নেমে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি পারভেজ হোসেন ইমন। ফখর জামান নিষেধাজ্ঞায় পড়ায় তিনি লাহোর কালান্দার্সের হয়ে ওপেন করার সুযোগ পেয়ে যান। আর তাতেই ঝড় তুলেছেন ব্যাট হাতে। ১৯ বলে ইমনের ৪৫ রানের দারুণ ইনিংসের পর বল হাতে জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। যাতে ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর।

গতকাল (শুক্রবার) গাদ্দাফি স্টেডিয়ামে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে। ‍বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ১৩ ওভারে নামিয়ে আনার পর টস হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিক লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন। মাত্র ৫.১ ওভারে তারা ৮৬ রানের বিধ্বংসী জুটি গড়ার পর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজা ক্যামিও ইনিংসে লাহোর ১৮৫ রানের বড় সংগ্রহ পায়।

যদিও শুরুতে ব্যাট হাতে ভুগেছেন ইমন। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করার পরই শুরু হয় ইমনের ব্যাটিং তাণ্ডব। ইনিংসের ৩.৩ ওভার থেকে ৪.৩ ওভার পর্যন্ত সাতটি বলে হাঁকিয়েছেন পাঁচটি ছয়। এই সাত বলের মাঝখানে রয়েছে একটি চারের মারও। ১৩ ওভারের ম্যাচে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ইমনের সামনে। কিন্তু দ্রুত রান তোলার তাড়নায় বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। মাত্র ১৯ বল খেলে করেছেন ৪৫ রান। এতে রয়েছে পাঁচটি ছক্কা ও দুটি চারের মার।

ইমন ফিরলেও লাহোর কালান্দার্সের রানের চাকা ঠিকই সচল রাখেন ওপেনার নাঈম ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা আব্দুল্লাহ শফিক। ফিফটি পূরণের পর ২৮ বলে চারটি করে চার-ছক্কায় ৬০ রানে থামেন নাঈম। আর আউট হওয়ার আগে মাত্র ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন শফিক। ১৩ ওভারে লাহোর করে ১৮৫ রান। মুলতানের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মুহাম্মদ ইসমাইল।

লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও তাদের ইনিংস থেমেছে ১৬৫ রানে। তাদের শুরুটা ভালো হয়নি। ১৮ রানের মাথায় বিদায় নেন স্টিভেন স্মিথ (৯) ও জশ ফিলিপ (১)। অন্যপ্রান্ত আগলে রাখা সাহিবজাদা ফারহানকে (১৫ বলে ২৪) ফিরিয়েছেন মুস্তাফিজ। ২ ওভারের স্পেলে ১৮ রান দিলেও, নিজের তৃতীয় ওভারে খরুচে ছিলেন এই বাংলাদেশি তারকা। ওই ওভারে শান মাসুদকে ফেরালেও খরচ করেন ১৯ রান। ৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ফিজ ৩৭ রান দিয়েছেন। ১৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন মাসুদ।

প্রায় নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচেও মুলতানকে সম্ভাবনা দেখিয়েছেন অ্যাশটন টার্নার। ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় তিনি অপরাজিত ৫২ রান করেন। ১১ বলে ২৫ রান করেন আরাফাত মিনহাস। ১৩ ওভার শেষে তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৬৫ রানে। লাহোরের পক্ষে মুস্তাফিজ ২ এবং শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে লাহোর দুই এবং মুলতান পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। যদিও ৩ ম্যাচে উভয়ের পয়েন্ট সমান ৪ করে, তবে নেট রানরেটে এগিয়ে লাহোর। ৩ ম্যাচের সবকটিতে জেতায় শীর্ষে করাচি কিংস।

৪ বছর পর প্রথম দুই ম্যাচেই হারল চেন্নাই, রানতাড়ায় পাঞ্জাবের রেকর্ড
ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে বড় ব্যবধানে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস। এবার স্কোরবোর্ডে ২০৯ রান তুলেও তাদের ভাগ্য বদলায়নি। তাদের লক্ষ্য তাড়ায় ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জিতেছে পাঞ্জাব কিংস। আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বার আসরের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেল চেন্নাই, সর্বশেষ ২০২২ সালে তারা ওই কীর্তি গড়ে। বিপরীতে পাঞ্জাব দুইশ’র বেশি রানতাড়ায় সফল হওয়ার রেকর্ড অক্ষুণ্ন রেখেছে।

গতকাল (শুক্রবার) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক চেন্নাইকে। রাজস্থান থেকে ট্রেডিং পদ্ধতিতে হলুদ শিবিরে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচে ৬ রানে ফেরেন সঞ্জু স্যামসন। পাঞ্জাবের বিপক্ষে আউট হলেন ৭ রানে। এরপর চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন আয়ুশ মাহাত্রে। অধিকাংশ রানই তুলেছেন ১৮ বছর বয়সী এই ব্যাটার। গায়কোয়াড ২২ বলে ২৮ রান করে আউট হয়ে যান।

৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহাত্রে। তার কিছুক্ষণ বাদে আউট হন কার্তিক শর্মাও। শিভাম দুবের সঙ্গে জুটি বড় করার চেষ্টায় ছিলেন সরফরাজ খান। তবে ১২ বলে ৬ চার ও এক ছক্কায় ৩২ রানে থামে সরফরাজের ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দুবে ২৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৫ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে চেন্নাই। পাঞ্জাবের পক্ষে ২ উইকেট নেন বিজয়কুমার ভিশাক।

লক্ষ্য তাড়ায় নেমে ঝোড়ো শুরু পায় পাঞ্জাব। ৪.২ ওভারে ৬১ রান তুলতেই আউট প্রিয়াংশ আর্য। ১১ বলে ৩ চার ও ৪ ছক্কায় তিনি ৩৯ রান করেন। কিছুটা ধীরগতির ইনিংস খেলেছেন প্রভসিমরান সিং (৩৪ বলে ৪৩)। তবে পাঞ্জাবের সর্বশেষ ম্যাচে জয়ের নায়ক কুপার কনলি ও অধিনায়ক আইয়ার অনায়াসেই দলকে জয়ের পথে নিয়ে যান। কনলি ২২ বলে ৩৬ রানে থামলেও, আইয়ার ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন। শশাঙ্ক সিং (৬ বলে ১৪) বাকি পথ সামলান।

৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। আসরে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই জিতেছে প্রীতি জিনতার দল। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় তাদের জয়ের রেকর্ড আগে থেকেই ছিল। এ নিয়ে ৯ ম্যাচে তারা ওই কীর্তি গড়েছে। ৭ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জিতেছে অস্ট্রেলিয়া জাতীয় দল। বিপরীতে, পাঞ্জাবের বিপক্ষে ৬ বার দুইশ’র বেশি লক্ষ্য দিয়ে পাঁচবারই হেরেছে চেন্নাই। যা নির্দিষ্ট দলের হিসাবে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইশ’র বেশি পুঁজি নিয়েও ৪ বার হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে প্রিয়াংশ আর্যের হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ দুইবার এই কীর্তি গড়লেন তিনি। আনক্যাপড ক্রিকেটার হিসেবে সমান দু’বার ম্যাচসেরা হয়েছিলেন অভিষেক শর্মাও। মাত্র ১১ বলের ইনিংস খেলেও ম্যাচের নায়ক হলেন প্রিয়াংশ, তার আগে এই কীর্তি আছে কেবল গ্লেন ফিলিপসের (২০২৩ সালে ৭ বলে ২৫ রান)।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা–ব্রাজিলের সঙ্গে একধাপ পেছাল বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের মাশুল দিতে হলো বাংলাদেশকে। মাঠের পারফরম্যান্সে উন্নতির ছাপ থাকলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে হামজা চৌধুরীদের। ফিফার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮১তম। তবে কেবল বাংলাদেশই নয়, র‍্যাঙ্কিংয়ের এই বড় রদবদলে ধাক্কা খেয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলও।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ফরাসিরা। সাম্প্রতিক ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদেই স্পেনকে সরিয়ে এক নম্বর আসন দখল করেছে তারা। অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে অর্থাৎ দুই নম্বরে নেমে গেছে স্পেন।

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সময়টা কিছুটা দুঃসংবাদের। লিওনেল মেসিদের অবস্থান দুই থেকে তিনে নেমে গেছে। লাতিন আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিলও সুবিধা করতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রদের দল পাঁচ থেকে নেমে এখন ছয় নম্বরে অবস্থান করছে। শীর্ষ পাঁচের চতুর্থ স্থানটি ধরে রেখেছে টমাস টুখেলের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে অনিশ্চিত ফোডেন
মার্চ উইন্ডোতে হওয়া দুটি ম্যাচ প্রীতি ম্যাচ হলেও, সেখানকার পারফরম্যান্স বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে আসন্ন ফুটবল বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার লক্ষ্যে ফুটবলার আরেকবার যাচাই করে দেখেছেন কোচরা। সম্প্রতি অনুষ্ঠিত দুটি ম্যাচের কোনোটিতেই জয় পায়নি ইংল্যান্ড। এমনকি উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর প্রথমবার ঘরের মাঠে তারা জাপানের কাছে হেরেছে। যেখানে ইংল্যান্ডকে পথ দেখাতে পারেননি ফিল ফোডেন। ফলে তার বিশ্বকাপে খেলাও এখন অনিশ্চয়তায়!

ম্যানচেস্টার সিটির ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সাম্প্রতিক ফর্ম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। হ্যারি কেইনের জায়গায় জাপানের বিপক্ষে খেলতে নেমে বলার মতো কিছু করতে পারেননি ফোডেন। এর আগে সিটিতে সম্প্রতি গেমটাইম কম পাওয়া সত্ত্বেও ইংল্যান্ডের স্কোয়াডে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যা দুটি প্রীতি ম্যাচের পর আরও জোরালো হয়েছে।

টুখেল বলছেন, ‘সে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি বলতে পারি– ক্যাম্পে সে দারুণ ছিল, কিন্তু মাঠে বেশ সংগ্রাম করেছে। এটা ঠিক যে সিটিতে সম্প্রতি সে খুব বেশি খেলার সময় পায়নি, এরপর বেশ চাঙা মনোভাবেই (জাতীয় দলের) ক্যাম্পে এসেছিল এবং অনুশীলনেও ছিল ঠিকঠাক। আমার মনে হয় মাঠের পারফরম্যান্সে সে আমাদের সবাইকে অবাক করে দিয়েছে এবং একই উত্তেজনা ও তেজ নিয়ে খেলার যে আশা ছিল, তার বদলে ম্যাচে প্রভাব রাখতে ব্যর্থ হয়েছে।’

ইংল্যান্ডকে সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলার পথে বড় অবদান ছিল ফোডেনের। ব্যক্তিগত নৈপুণ্যের কারণে তখন একাধিক পুরস্কারও জিতেছিলেন তিনি। অতীতের সেই স্মৃতি স্বীকার করলেও বর্তমান প্রেক্ষাপটে ফোডেনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার নিশ্চয়তা দিতে পারলেন না ইংল্যান্ড কোচ, ‘আমি (অতীত স্মরণ করতে) পারি। এখন প্রশ্ন হচ্ছে সামনে পারবে কি না। সে তার ফর্মে ফিরবে সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।’ টুখেল ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বড় নাম ছাটাইয়ের সাহস দেখিয়ে চলেছেন। তার অন্যতম উদাহরণ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। সমালোচনার মুখে পড়লেও টুখেল সর্বশেষ উইন্ডোতে তাকে দলে ডাকেননি।

এবারের মার্চ উইন্ডো যে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সেটি আগের শিষ্যদের স্পষ্ট করে দিয়েছিলেন ইংলিশ কোচ। যদিও মার্চে পাওয়া ফলাফল ইংল্যান্ড দলের আসল চিত্র বলে মনে করেন টুখেল, ‘আমি সবসময়ই শিখি। প্রতিটি অনুশীলন সেশন, পুরো স্কোয়াড দেখে ফুটবলারদের পারস্পরিক প্রতিক্রিয়া এবং সুনির্দিষ্ট গেমপ্ল্যান নিয়ে তাদের চেষ্টা ও মানিয়ে নেওয়ার বিষয়গুলো থেকে শিখি। কত দ্রুত তারা কৌশল রপ্ত করে মাঠে তার বাস্তবায়ন করে প্রতিটি বিষয়েই শেখার আছে। তবে মার্চ আমাদের সংজ্ঞায়িত করে না। একইসঙ্গে নিজেদের নিয়েও আমাদের কোনো দ্বিধা নেই।’

প্রথমে নিজেদেরকে বিশ্বকাপের ‘আন্ডারডগ’ তকমা দিলেও, ইংল্যান্ড কোচ এখন কাউকে স্বপ্ন ভেস্তে দিতে দেবেন না বলে নতুন অঙ্গীকার করছেন। তবে তার আশা– ক্লাব ফুটবলে মৌসুমের শেষভাগের খেলা বাকি। সেখানে শিষ্যরা ভালোভাবে শেষ করার পর বিশ্বকাপের আগের সময়ে জাতীয়  দলের প্রস্তুতিমূলক ক্যাম্পে পরিকল্পনামতো সবকিছু সাজাতে পারবেন বলেও বিশ্বাস টুখেলের।

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক
সর্বশেষ দল হিসেবে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরাক। ৪০ বছর পর পশ্চিম এশিয়ার দেশটি ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইরাক। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮টি দেশ।

এর আগে ইরাক এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ হাতছাড়া করে। তবে প্লে-অফ নিশ্চিত করেই উৎসবে মাতে দেশটি। যা নিয়ে ইরাকের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড বলেছিলেন, ‘(আরব আমিরাত ম্যাচ জয়ের পর) আমি ফুটেজ দেখেছি, বাগদাদে তারা রাস্তায় নেমে পতাকা হাতে বড় জমায়েত নিয়ে উদযাপন করেছে। তাদের আবেগ ব্যাপক এবং খেলা শেষে আমি বলছিলাম যে, আমরা এখনও কোয়ালিফাই করিনি। দেশের জন্য সেটিও করতে এই খেলোয়াড়রা খুব নিবেদিত।’

ম্যাচের ১৮ মিনিটে ইরাককে লিড এনে দেন আলি আলমাহাদি। বলিভিয়ার ম্যাচে ফিরতে সময় লাগে ৩৮ মিনিট পর্যন্ত, মইসেস পানিয়াগুয়া স্কোরশিট ১-১ করেন। কিন্তু লাতিন দেশটির সব আশা ভেস্তে দিয়ে ৫৩ মিনিটে ইরাককে ফের এগিয়ে দেন আইমেন হুসেইন। যা তাদের ২-১ ব্যবধানে জয়ও নিশ্চিত করে দেয়। এর মধ্য দিয়ে ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাককে দ্বিতীয়বার সেই স্বাদ দিলেন কোচ গ্রাহাম আরনল্ড। তিনিও একমাত্র অস্ট্রেলিয়ান কোচ হিসেবে নিজ দেশের পর আরেকটি ভিন্ন দেশকে বিশ্বকাপে তোলার কীর্তি গড়লেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ চলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইরাক টুর্নামেন্টের মূলপর্বে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গ্রুপিং ও খেলার সূচিও নিশ্চিত হয়ে গেছে। ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও তাদের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের বিপক্ষে লড়বে।

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠ লা বোম্বোনেরায় রীতিমতো গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। দাপুটে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন ইন্টার মায়ামি তারকা মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে হয়তো এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই লা বোম্বোনেরার দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই জালের দেখা পান। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে শট না নিয়ে মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটিই ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে সেই উপলক্ষটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।

৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। আর শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকোর গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির
জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে আজ ফুটবল বিধাতা যেন ইতালির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার যে স্বপ্ন নিয়ে জেনিৎসায় পা রেখেছিল আজ্জুরিরা, তা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল পেনাল্টি শ্যুটআউটে। তাতেই টানা তিনবার ফুটবলের মহাযজ্ঞে দর্শক হয়েই থাকতে হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

প্লে-অফের ফাইনালে প্রথমার্ধে এক গোলে এগিয়েই ছিল ইতালি। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোল ব্যবধানে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও আসেনি ফলাফল। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় প্রথম শটেই গোল আদায় করেন বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ। অন্যদিকে ইতালির হয়ে শট নিতে এসে মিস করেন পিও এস্পোসিতো। দ্বিতীয় শটে দুদলই গোল পায়। পরের শটে বসনিয়া গোল পেলেও মিস করেন ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে। আর চতুর্থ শটে গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসনিয়া ও হার্জেগোভিনার। তাতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ইতালি। প্রথমার্ধের ১৫তম মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিন। এই গোলের মাধ্যমে ১২ বছরের বিশ্বকাপ আক্ষেপ মেটানোর পথে বড় এক ধাপ এগিয়ে যায় আজ্জুরিরা।

কিন্তু এক গোলে এগিয়ে গেলেও অস্বস্তি নিয়েই বিরতিতে যায় ইতালি। ম্যাচের ৪২তম মিনিটে ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো যখন বল নিয়ে ডিবক্সের ঠিক বাইরে বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন, তখন তাকে ফাউল করে বসেন তিনি। কোনো সময় ক্ষেপন না করে বাস্তোনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

একজন কম নিয়ে খেলায় প্রথমার্ধের শেষদিকে ইতালির রক্ষণভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বসনিয়া। তবে জিয়ানলুইজি ডোনারুমা দৃঢ় গোলকিপিংয়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুযোগ কাজে লাগিয়ে মুহুর্মুহু আক্রমণে ইতালিকে ব্যতিব্যস্ত করে রাখে বসনিয়া। যদিও গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন, কিন্তু ৮২ মিনিটে আর রক্ষা হয়নি। বসনিয়ার এডিন জেকো এবং ডেমিয়রোভিচদের সম্মিলিত একটি আক্রমণ থেকে চমৎকার গোল শোধ করে সমতায় ফেরে স্বাগতিকরা।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। সেখানে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে ১-১ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

রাজার দোষে বড় অঙ্কের জরিমানা গুনলেন শাহিন আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় দিয়ে যাত্রা শুরু করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না লাহোর কালান্দার্সের। একের পর এক অভিযোগে আলোচনায় এসেছে দলটি। প্রথমে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে। এরপর নিরাপত্তা প্রোটোকল ভাঙার ঘটনায় নতুন করে বিতর্কে জড়ান দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

ঘটনার জেরে শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে শাহিন আফ্রিদিকে। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে’ অধিনায়ক শাহিনকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা।

পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার গভীর রাতে সিকান্দার রাজার পরিচিত চারজন বহিরাগতকে খেলোয়াড়দের ফ্লোরে নেওয়ার চেষ্টা করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে পিসিবির সিকিউরিটি ম্যানেজার ও পিএসএল সিইও সেই অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেন।

এরপর অভিযোগ ওঠে, শাহিন ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চারজনকে জোরপূর্বক হোটেলের খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিকান্দার রাজা দাবি করেন, পুরো ঘটনায় শাহিন আফ্রিদির কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ওই চার ব্যক্তি ছিলেন তার আত্মীয়। তবু রাজার এমন বক্তব্য শাহিনকে শাস্তি থেকে রক্ষা করতে পারেনি।

মজার বিষয় হলো, একই ঘটনায় পুলিশের অভিযোগে রাজার নাম থাকলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি লাহোর কালান্দার্স।

ফ্র্যাঞ্চাইজিটি ঘটনার বিস্তৃত বিবরণ স্বীকার করলেও তাদের দাবি, বিষয়টি জনসমক্ষে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবের ভাষ্য, পুরো ঘটনাকে মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে গুরুতর করে তোলা হয়েছে।

তবে পরিস্থিতি যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগে দলের অধিনায়ককে বড় অঙ্কের জরিমানা গুনতে হওয়ায় নতুন মৌসুমের শুরুতেই চাপের মুখে পড়েছে লাহোর কালান্দার্স।

বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি
ঘনিয়ে আসছে বিশ্বকাপ। বাকি আর ৭২ দিন। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে কাদের রাখছে? প্রধান কোচ লিওনেল স্কালোনির কাছে ‘বেশ পরিষ্কার’ তালিকা রয়েছে। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করে ফেলবেন স্কোয়াড।

মৌরিতানিয়ার বিপক্ষে ১৯ জন খেলোয়াড়কে অদলবদল করে খেলান স্কালোনি। অন্য খেলোয়াড়দের একটু সুযোগ দিতেই এত পরিবর্তন বললেন বিশ্বকাপজয়ী কোচ। আগামীকাল জাম্বিয়ার বিপক্ষে এই উইন্ডোর শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচেও খেলোয়াড়দের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করবেন স্কালোনি। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গে তিনি বললেন, ‘আমরা ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি, তারা সেটা ফিফার কাছে উপস্থাপন করবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে আমরা তালিকা ছোট করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে। আমরা দলের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই ভাবব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। যদি পারফরম্যান্স সন্তোষজনক না হয়, তবে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব।’

সবশেষ স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ থাকলেও যারা পুরো চক্রজুড়ে দলের সঙ্গে ছিলেন, তারা সুবিধাজনক অবস্থানে আছেন বললেন ৪৭ বছর বয়সী কোচ, ‘শেষ ম্যাচগুলো খেলার গুরুত্ব কতটা, সেটা আমরা জানি। যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, তারা এগিয়ে থাকবে, কারণ আমরা তাদের সম্পর্কে জানি।’ ১১৫তম র‌্যাংকিংয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর আত্মসমালোচক ছিলেন স্কালোনি। দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই ম্যাচে খেলোয়াড়দের আত্মউপলব্ধি নিয়ে কোচ বললেন, ‘এটা ভালো লক্ষণ যে, তারা (খেলোয়াড়রা) বুঝতে পেরেছে ম্যাচটা ভালো ছিল না। আশা করি, আমরা যে রূপে দলকে আবার দেখতে চাই, সেটা তারা করে দেখাবে।’

স্কালোনি যোগ করেছেন, বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া, অন্যটি চূড়ান্ত হয়নি। এই দুটি ম্যাচের পরই ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে ধারণা। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দলকে ৩০ মের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন ‘জে’ গ্রুপে তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩&১ গোলে হারাল ফ্রান্স
বিশ্বকাপের মহড়াটা দারুণভাবে সারছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলের নিয়মিত তারকাদের বিশ্রাম দিয়ে একেবারে ভিন্ন একাদশ মাঠে নামিয়েও দাপুটে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা।

ব্রাজিলকে হারানোর পর এই ম্যাচে পুরো একাদশ বদলে ফেলে ফ্রান্সের ‘স্কোয়াড ডেপথ’ বা রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে দেখেন দেশম। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দিসায়ের দুয়ে জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক গোলের দেখা পান। এরপর ৪১ মিনিটে মার্কাস থুরামের বুলেট গতির হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কলম্বিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন দুয়ে। অন্যদিকে, কলম্বিয়ার মহাতারকা হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ ফরাসি রক্ষণভাগের সামনে ছিলেন নিষ্প্রভ। ৭৭ মিনিটে জন আরিয়াস একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে মাঠে নামলেও অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে দেশমের দল।

বিশ্বকাপ নিয়ে সিন্ডিকেটের হরিলুট, সম্প্রচার স্বত্ব কিনছে না বিটিভি
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্বত্ব এবার কিনছে না বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সম্প্রচার স্বত্ব কেনা থেকে পিছিয়ে এসেছে বিটিভি। সেই সঙ্গে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার পুরো প্রক্রিয়া তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার গণমাধ্যমকে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্বত্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ফুটবল বিশ্বকাপ এলেই মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি অদৃশ্য লড়াই শুরু হয়-কে আনবে সম্প্রচার স্বত্ব, কত দামে আনবে এবং শেষ পর্যন্ত বিটিভির কাছে তা কত দামে বিক্রি করবে। অভিযোগ রয়েছে, স্বত্ব কম দামে কিনে বিটিভির কাছে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হয়। আর এই অতিরিক্ত অর্থের বড় অংশ ভাগাভাগি করে মধ্যস্বত্বভোগীরা।

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ফিফা। তারা অঞ্চলভিত্তিক বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের কাছে স্বত্ব বিক্রি করে। দক্ষিণ এশিয়ার জন্য আঞ্চলিক সম্প্রচার গ্রুপগুলো এই স্বত্ব কিনে নেয়। পরে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল বা শ্রীলংকার টেলিভিশন চ্যানেলগুলোর কাছে সেই স্বত্ব বিক্রি করে। এ প্রক্রিয়ার মধ্যেই তৈরি হয় মধ্যস্বত্বভোগীদের একটি বলয়। আন্তর্জাতিক বাজার থেকে কম দামে স্বত্ব কেনা হলেও বাংলাদেশে তা পৌঁছাতে পৌঁছাতে মূল্য কয়েক গুণ বেড়ে যায়।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় দর্শক এখনো নির্ভর করে বিটিভির ওপর। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশ্বকাপ মানেই বিটিভি। কেননা দেশের বহু মানুষ এখনো কেবল সংযোগ বা ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে। ফলে বিশ্বকাপের সময় বিটিভির ওপর চাপ থাকে যে কোনোভাবেই খেলা সম্প্রচার নিশ্চিত করার। আর এ সুযোগটাই কাজে লাগিয়ে আসছে ওই চক্র। ক্রীড়াসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আন্তর্জাতিক সম্প্রচার কোম্পানির কাছ থেকে কম দামে স্বত্ব কিনে পরে তা বিটিভির কাছে কয়েক গুণ দামে বিক্রি করে। ফলে বিটিভিকে শতকোটি টাকার বেশি ব্যয় করতে হয়। কিন্তু সেই অতিরিক্ত অর্থ কোথায় যায়, কীভাবে ভাগ হয়, তার হিসাব মেলে না।

এই বিতর্কে সবচেয়ে বেশি আলোচিত নাম তমা গ্রুপ। ২০২২ কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বাংলাদেশে আনার ক্ষেত্রে মূল ভূমিকা ছিল এই প্রতিষ্ঠানের। অথচ তমা গ্রুপ একটি কনস্ট্রাকশন ফার্ম। তাদের মূল ব্যবসা রেলপথ, সড়ক ও অবকাঠামো নির্মাণকাজ। কিন্তু হঠাৎ করেই তারা বিশ্বকাপ ফুটবলের মতো একটি আন্তর্জাতিক সম্প্রচার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল।

ক্রীড়াঙ্গনের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কীভাবে একটি নির্মাণ কোম্পানি আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বের ব্যবসায় প্রবেশ করল?

ওই সময় তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া মানিক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি। একই সঙ্গে ফুটবল প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে তার ভূমিকা শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, একজন ফুটবল প্রশাসক যদি বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব আনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রধান হন, তাহলে সেখানে স্বার্থের সংঘাতের বিষয়টি অনিবার্যভাবে সামনে আসে। সূত্রগুলোর দাবি, কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব আন্তর্জাতিক বাজারে যে দামে পাওয়া গিয়েছিল, তার চেয়ে অনেক দামে বিটিভির কাছে তা বিক্রি করা হয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, শতকোটি টাকার বেশি ব্যয়ে বিটিভি সেই স্বত্ব কিনেছিল। অথচ আন্তর্জাতিক বাজারে এর প্রকৃত মূল্য ছিল ২৮ কোটি টাকার কম। এই অতিরিক্ত অর্থই পরে বিভিন্ন পক্ষের মধ্যে ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন মহলে আলোচনায় এসেছে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নাম। একই সঙ্গে দীর্ঘদিন দেশের ফুটবল প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নামও ছিল। একাধিক সূত্র বলছে, সম্প্রচার স্বত্ব বাণিজ্যের এই পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক সমর্থন ছাড়া এত বড় অঙ্কের লেনদেন সম্ভব ছিল না। এখানেই শেষ নয়। এই সিন্ডিকেটে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন। তাদের মধ্যে সাবেক এক প্রভাবশালী সচিবের ছেলের নামও রয়েছে। একই সঙ্গে বাফুফের সদস্য ও সাবেক ফুটবলার গোলাম গাউস এবং বর্তমান বাফুফের একজন সহসভাপতির নামও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এই ব্যক্তিরা সম্প্রচার স্বত্বের বাণিজ্যে যুক্ত ছিলেন এবং অতিরিক্ত অর্থের ভাগ পেয়েছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো বক্তব্য দেননি। বরং দীর্ঘদিন পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। কারণ, বিটিভি কখনো প্রকাশ করেনি তারা কত দামে স্বত্ব কিনেছে। আবার আন্তর্জাতিক বাজারে সেই স্বত্বের প্রকৃত মূল্য কত ছিল, তাও প্রকাশ করা হয়নি। ফলে কোটি কোটি টাকার এ ব্যবধানই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিশ্বকাপের সময় সম্প্রচার স্বত্ব নিয়ে এত প্রতিযোগিতা হওয়ার পেছনে রয়েছে বিপুল বিজ্ঞাপন বাজার। টেলিভিশন বিজ্ঞাপন বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের সময় একটি জনপ্রিয় ম্যাচের আগে ও পরে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের দাম সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। ফাইনাল ম্যাচের সময় একটি স্লটের মূল্য কয়েক লাখ টাকা ছাড়িয়ে যায়। বিশ্বকাপজুড়ে একটি বড় টেলিভিশন চ্যানেল কয়েকশ কোটি টাকা বিজ্ঞাপন আয় করতে পারে। ফলে সম্প্রচার স্বত্বের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও তা পরে বিজ্ঞাপন থেকেই তুলে আনার সুযোগ থাকে। আর এ কারণেই বিশ্বকাপ সম্প্রচার স্বত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশাল ব্যবসা। কাতার বিশ্বকাপের সময় সেই ব্যবসা ঘিরেই সিন্ডিকেটের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ক্রীড়াঙ্গনের একাধিক সূত্রের দাবি, স্বত্ব বিক্রি থেকে পাওয়া অর্থের ভাগাভাগি নিয়ে সিন্ডিকেটের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে কাজী সালাউদ্দিনের সঙ্গে কয়েকজনের দূরত্ব তৈরি হয়। বাফুফের কয়েকজন সাবেক কর্মকর্তা দাবি করেন, কে কত টাকা পেয়েছেন এবং কার ভাগ কমবেশি হয়েছে, এই হিসাব নিয়েই বিরোধ শুরু হয়। সেই বিরোধ পরে সিন্ডিকেটের ভেতরে ফাটল তৈরি করে।

এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে নতুন একটি বিশ্বকাপ। ক্রীড়াঙ্গনের সূত্র বলছে, এবারও একই ধরনের একটি গোষ্ঠী বিটিভির কাছে প্রায় ২০০ কোটি টাকার বিনিময়ে সম্প্রচার স্বত্ব বিক্রির প্রস্তাব দেয়। কিন্তু এবার আগের মতো সহজে রাজি হয়নি বিটিভি। কারণ, ২০২২ সালের অভিজ্ঞতার পর এবার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ভেতরেও প্রশ্ন উঠেছে, যে স্বত্ব আন্তর্জাতিক বাজারে কম দামে পাওয়া সম্ভব, সেটির জন্য কেন ২০০ কোটি টাকা ব্যয় করতে হবে? তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে জানান, ‘দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিটিভি বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার স্বত্ব কিনবে না। তবে দর্শকরা যাতে খেলা দেখতে পারেন, সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’ তার এ বক্তব্য থেকেই পরিষ্কার, সরকার এবার অতীতের বিতর্কিত পথে হাঁটতে চাইছে না। মন্ত্রী আরও জানান, ‘২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার পুরো প্রক্রিয়া তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে দেখা হবে আন্তর্জাতিক বাজারে প্রকৃত মূল্য কত ছিল, বিটিভি কত টাকা দিয়েছে, কোন প্রক্রিয়ায় স্বত্ব দেশে আনা হয়েছিল এবং কারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল।’

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এ তদন্ত যদি শেষ পর্যন্ত হয়, তাহলে বহুদিন ধরে আলোচিত সিন্ডিকেটের চেহারা স্পষ্ট হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনার ক্ষেত্রে বাংলাদেশকে একটি স্বচ্ছ নীতিমালা তৈরি করতে হবে। বিটিভি যদি সরাসরি আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকে স্বত্ব কেনে, তাহলে খরচ অনেক কমবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে যাবে। এর ফলে কোটি কোটি টাকার অস্বচ্ছ লেনদেনও বন্ধ হবে।

বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে শুধু খেলা নয়, এটি আবেগ, উৎসব এবং সামাজিক উন্মাদনার নাম। সেই আবেগকে পুঁজি করে যদি একটি সিন্ডিকেট বছরের পর বছর রাষ্ট্রীয় অর্থ লুটে নেয়, তাহলে তা শুধু ক্রীড়া প্রশাসনের জন্য নয়, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার জন্যই লজ্জার। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে সেই অদৃশ্য বলয় ভাঙা যায় কি না, নাকি এবারের বিশ্বকাপেও আবার সক্রিয় হয়ে উঠবে পুরোনো সেই সিন্ডিকেট।

আড়ালে ঘাম ঝরিয়ে ‘১২০ ভাগ’ প্রস্তুত হয়ে ফিরেছেন কোহলি
মাঠে নেই চেনা আগ্রাসন, খ্যাপাটে উদযাপন। ফিটনেস বরাবারের মতোই দুর্দান্ত। আর ব্যাটিং? ঠিক যেন গত আসরে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন ভিরাট কোহলি। কে বলবে, প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামছেন তিনি! বয়স ৩৭ পেরিয়ে গেছে, কিন্তু নিবেদন আর মানসিকতায় তিনি আছেন আগের মতোই। দুর্দান্ত পারফর্ম করে অভিজ্ঞ ক্রিকেটার বললেন, শতভাগের বেশি প্রস্তুত হয়েই আইপিএলের নতুন আসরের ফিরেছেন তিনি।

আইপিএলের ১৯তম আসরের প্রথম দিনটি দারুণ পারফরম্যান্সে রাঙিয়েছেন কোহলি। ৫টি করে চার ও ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। সঙ্গে দেবদুত পাডিক্কালের ২৬ বলে ৬১ ও অধিনায়ক রাজাত পাতিদানের ১২ বলে ৩১ রানের ইনিংসে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৬ উইকেটে। গত আসরের চ্যাম্পিয়নরা নতুন আসর শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদের ২০১ রান টপকে ২৬ বল বাকি রেখেই জিতে।

এই ইনিংসের পথে একটি মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। আইপিএলে রান তাড়ায় ৪ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনিই। তার ধারেকাছে এখানে নেই কেউ।

গত আইপিএলে বেঙ্গালুরুর বহু প্রতিক্ষীত প্রথম শিরোপা জয়ের পথে ৫৪.৭৫ গড়ে প্রায় ১৪৫ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছিলেন কোহলি। এরপর টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ বিরতি পড়ে যায় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন তিনি ২০২৪ বিশ্বকাপ জয়ের পরই। ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে দেওয়া হয় না। ঘরোয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও তাকে দেখা যায়নি। সব মিলিয়ে গত আসরের ফাইনালের পর বিশ ওভারের ক্রিকেটে প্রথম ম্যাচ খেললেন এবারের আসরের প্রথম ম্যাচে।

টি-টোয়েন্টি না খেললেও ভারতের হয়ে ওয়ানডে খেলছেন। সবশেষ সাত ওয়ানডেতে তার সেঞ্চুরি তিনটি, আরও তিন ইনিংসে করেছেন অপরাজিত ৭৪, অপরাজিত ৬৫ ও ৯৩। সবশেষ ওয়ানডেতে গত জানুয়ারিতে করেছেন ১০৮ বলে ১২৪।

আইপিএলে দারুণ শুরুর পর কোহলি বললেন, ওয়ানডের ফর্ম তাকে সহায়তা করেছে ছন্দে থাকতে।

“আপনি টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বললেন, আমি শেষ যে ম্যাচটি খেলেছি, তা ছিল গত বছরের ফাইনাল। তবে সম্প্রতি ওয়ানডে সিরিজে যেভাবে ব্যাটিং করেছি, তা আমাকে একই ছন্দে থাকতে সাহায্য করেছে। এমন কোনো শট খেলছিলাম না, যা আমি সাধারণত খেলি না। তাই জানতাম, যতক্ষণ আমার ছন্দ থাকবে… ততক্ষণ সবকিছু সুন্দরভাবে মিলে যাবে।”

“(বিরতির সময়) পর্দার আড়ালে ফিটনেস নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছি… । আজ রাতকে তাই সুযোগ ছিল ভালোভাবে শুরু করার এবং সেই ভিতকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার।”

ভারতের হয়ে কেবল ওয়ানডেই খেলছেন তিনি। অন্য দুই সংস্করণকে বিদায় বলেছেন। শুধু এক সংস্করণ খেলে নিজের ফিটনেস ও ছন্দ ধরে রাখার কাজটি কঠিন। তবে তিনি তো কোহলি। লম্বা বিরতিতে মরচে পড়া নয়, তার জন্য বরং নিজেকে শাণিত করার সুযোগ। সেটিই করেছেন তিনি। শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে ফুরফুরে হয়ে তিনি ফিরেছেন নতুন মৌসুমে।

“গত ১৫ বছরে আমাদের যে ধরনের সূচী ছিল এবং যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তাতে আমার জন্য অপ্রস্তুত থাকার চেয়ে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকিই বেশি ছিল। এই বিরতিগুলো তাই আমাকে মানসিকভাবে সাহায্য করে। (বিরকির পর) আমি সতেজ থাকি, রোমাঞ্চিত থাকি। যখনই খেলায় ফিরি, ১২০ ভাগ দিয়ে ফিরি। কখনোই অপ্রস্তুত হয়ে ফিরি না।”

“আসলে এই বাড়তি বিশ্রাম আমাকে মানসিকভাবে সতেজ হতে সাহায্য করে। যতক্ষণ শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে চনমনে থাকা যায়, দুটি জিনিসই সুন্দরভাবে মিলে যায়। তখন দলের জন্য অবদান রাখা যায় এবং এটাই একজন ক্রিকেটারের কাম্য থাকে। শুধু দলে জায়গা ধরে রাখতে চাই না; পারফর্ম করে যেতে চাই এবং দলের জন্য পরিশ্রম করে যেতে চাই।”

পরের ম্যাচের আগে বিশ্রাম ও কাজ করার যথেষ্ট সুযোগ থাকছে কোহলিদের। আগামী রোববার তারা ঘরের মাঠেই খেলবেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

আমেরিকান ক্রিকেটে প্রথমবার কোনো ভারতীয় খেলোয়াড়
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নানান দেশের খেলোয়াড় খেললেও ভারতের ক্রিকেটাররা আইপিএলের বাইরে খেলার অনুমতি পান না। বিদেশি লিগে খেলার সুযোগ পান কেবল আইপিএল ও জাতীয় দল থেকে অবসর নেওয়া ভারতীয়রা। সেই শর্ত মেনে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে খেলা হয়নি।

তবে নতুন করে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় অফস্পিনার। দেশটির প্রথম সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন অশ্বিন। এমএলসি-র দল সান ফ্রান্সিস্কো ইউনিয়কর্নসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। চেন্নাই সুপার কিংসে ফিরে ২০২৫ এর আসর শেষে আইপিএলও ছাড়েন। সম্প্রতি ডালাস ফোর্ট ওর্থ এরিয়ায় একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি।

ওই ম্যাচই অশ্বিনকে এমএলসি ক্লাবের সঙ্গে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছে। গতকাল (শনিবার) ইএসপিএন-কে তিনি বলেছেন, ‘ওই ম্যাচে এশীয় প্রবাসীদের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতেই বুঝতে পেরেছি আমেরিকান ক্রিকেটের সম্ভাবনা কতটা প্রবল হতে পারে। এটা সত্যিই রোমাঞ্চকর।’

এই প্রথমবার আইপিএলের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন অশ্বিন। এর আগে তিনি সিডনি থান্ডারের হয়ে সবশেষ বিবিএলে চুক্তি করেছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে অংশ নিতে দেয়নি। পরে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস সামনে রেখে ক্রিকেটের বড় উত্থান ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রে। ১২৮ বছর পর অলিম্পিকের এই আসরে ক্রিকেট ফিরছে।  এমএলসি প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘এই প্রথমবার ভারতের বাইরে বড় কোনো বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তিনি খেলতে যাাচ্ছেন। তার মতো একজন দারুণ খেলোয়াড়কে আকৃষ্ট করেছে এই লিগ, এটা প্রমাণ করছে যে ২০২৩ সালে শুরুর পর গত তিন বছরে এই লিগ কতটা উন্নতি করেছে।’

সান ফ্রান্সিস্কো কখনো এমএলসি শিরোপা জেতেনি। সেরা সাফল্য হিসেবে তারা ২০২৪ সালের ফাইনালে খেলেছিল এবং হেরে যায় ওয়াশিংটন ফ্রিডমের কাছে। ছয় দলের এমএলসি শুরু হবে ১৮ জুন থেকে। টেক্টাস, লস অ্যাঞ্জেলস ও ওকল্যান্ডে হবে ম্যাচগুলো। ১৮ জুলাই ফাইনাল হবে ওকল্যান্ড কলিসিয়ামে।

হলুদ কার্ড বিতর্কের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত ইংল্যান্ড
ফিফা ‍উইন্ডোতে নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গা চিহ্নিত করে স্কোয়াড সাজানোর লক্ষ্যে মাঠে নেমেছে ২০২৬ বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলো। ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচে অবশ্য খেলার চেয়ে নাটকীয়তা ছিল বেশি। দুয়ো শোনার পর বেন হোয়াইটের গোল, দুটি হলুদ কার্ড দেখালেও তা লাল কার্ডে পরিণত না হওয়া এবং শেষ মুহূর্তের পেনাল্টিতে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাচটি শেষ হয় ১-১ ড্রতে।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়েম্বলিতে লাতিন পরাশক্তিদের আতিথ্য দেয় থমাস টুখেলের ইংল্যান্ড। প্রীতি ম্যাচ বলেই কি না অধিকাংশ সময়ে দুই দলের দ্বৈরথ ছিল নিষ্প্রাণ। রক্ষণ দেয়াল টপকাতে পারছিল না কেউই। ম্যাচের দুটি গোলই হয়েছে ৮০ মিনিটের পর। ইংলিশদের পক্ষে বেন হোয়াইট গোল করার পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তাদের জয় কেড়ে নেন ফেদে ভালভার্দে।

ম্যাচটি ছিল ইংলিশ ডিফেন্ডার বেঞ্জামিন উইলিয়াম হোয়াইটের জন্য কয়েক স্তরে মিশ্র প্রতিক্রিয়ায় সাজানো। ২০২২ বিশ্বকাপের দল থেকে ব্যক্তিগত কারণে সরে যাওয়া ২৮ বছর বয়সী এই তারকা মাঠে নামার সময় দুয়ো শুনলেন। এরপর তার গোলেই লিড পায় ইংলিশরা। আবার গোল হজমেও অবদান রেখে আবার ‘খলনায়ক’ হোয়াইট। তার ফাউল থেকেই উরুগুয়ে ম্যাচের ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। ম্যাচজুড়ে অবশ্য পজেশনে (৬৩ শতাংশ) দাপট ছিল স্বাগতিকদের, পাশাপাশি ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

খেলায় ইংলিশরা প্রথম সুযোগ পেলেও, কর্নারে আসা বলে হ্যারি ম্যাগুয়েরের হেডটি লক্ষ্যে ছিল না। উরুগুয়ের সুযোগ তৈরিতে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত, তবে আগুস্তিন কানোবিও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ। বিরতির আগে বিপদে পড়তে যাচ্ছিল টুখেলের দল। ভালভার্দের শট কোনোমতে বাধা পায় ইংলিশ রক্ষণে। বিরতির পরও ম্যাচ সেই ম্যাড়ম্যাড়ে গতিতে আগাতে থাকে। ৭১ মিনিটে কোল পালমার ফ্রি-কিক থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন, যদিও ডোমিনিক কালভার্ট-লুইনের কাছ থেকে নেওয়া হেড লক্ষ্যে ছিল না।

৬৯ মিনিটে দুয়ো শুনতে শুনতে বদলি হিসেবে মাঠে নামেন হোয়াইট। ১২ মিনিট বাদেই তিনি স্কোরশিটে নাম তোলেন। পালমারের ফ্লিক পুরোপুরি বাঁচাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বল পেয়ে কাছ থেকে জালে জড়ান ইংলিশ ডিফেন্ডার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হোয়াইট ফাউল করে বসেন উরুগুয়ে ফরোয়ার্ড ফেদেরিকো ভিনিয়াসকে। ভিএআরে পেনাল্টির রায় দিলে ভালভার্দে স্পটকিকে গোল করেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল হলো এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়।

এর আগে ম্যাচের মাঝে ঘটে নাটকীয় ঘটনা। দ্বিতীয়ার্ধে পালমারের সঙ্গে ঝামেলা বাধিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। কিছুক্ষণ বাদে রেফারির সোয়েন জাবলনস্কির সঙ্গে তর্ক করায় আরেকটি হলুদ কার্ড দেখানো হয় তাকে। ফলে সেটি লাল কার্ডে পরিণত হয়ে উগার্তে মাঠ ছাড়ার কথা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে খেলা চালিয়ে দিতে দেন রেফারি। খানিক বাদে উরুগুয়ে কোচ বিয়েলসা উগার্তেকে তুলে তার বদলি নামান। পরে জানা গেছে, বাতিল করা হয়েছে তার দ্বিতীয় হলুদ কার্ডটি!

বিশ্বকাপ প্রতিপক্ষদের ‘১৪ গোল’ করতে দেখে যা বললেন আর্জেন্টিনা কোচ
মৌরিতানিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু স্কোরবোর্ডে বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দশা ফুটে উঠছে। কখনো বিশ্বকাপ না খেলা এবং র‌্যাংকিংয়ে ১১২ ধাপ পেছনে থাকা দলের বিপক্ষে ২-১ গোলের জয় মেনে নিতে পারছেন না অনেকেই, এমনকি তাদের খেলোয়াড় ও কোচও। তাছাড়া একই দিনে তাদের তিন বিশ্বকাপ প্রতিপক্ষের পারফরম্যান্স কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। এই তিন দল ভিন্ন ভিন্ন ম্যাচ খেলতে নেমেছিল। তিনটি দলের সর্বমোট গোলসংখ্যা ১৪! তাদের মধ্যে অস্ট্রিয়া ও আলজেরিয়া করেছে গোল উৎসব। ঘরের মাঠে অস্ট্রিয়া ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঘানাকে। আর গুয়াতেমালা বিধ্বস্ত হয়েছে আলজেরিয়ার কাছে। এই আফ্রিকান দলটি সাত গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। জর্ডান জয়ের দেখা পায়নি। ইনজুরি টাইমে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে কোস্টারিকার সঙ্গে।

এই তিন দলের পারফরম্যান্সের ওপর আলোকপাত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমাদের বিশ্বকাপ প্রতিপক্ষের খেলা কিছুটা দেখেছি। সবার মতো তারাও কঠিন, কারণ তারাও শতভাগ উজার করে খেলে এবং এই ধরনের টুর্নামেন্ট নির্ধারণ হয়ে যায় কিছু ছোটখাটো বিষয় দিয়ে।’ গত আসরে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ। সেই হার তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছিল, যার পুরস্কার হিসেবে তারা জিতেছিল বিশ্বকাপ ট্রফি। স্কালোনি বললেন, ‘সৌভাগ্যবশত, গত বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের অভিজ্ঞতা থাকায় আমরা এবার বেশ প্রস্তুত।’

জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু
বিশ্বকাপের আগে সময় খুব বেশি বাকি নেই। এদিকে মৌসুম জুড়ে চোট ভীষণ ভোগাচ্ছে। তাই ফিটনেস নিয়ে কাজ করার উদ্দেশে জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোমেলু লুকাকু।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য শেষ ধাপের প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্রে দুই স্বাগতিকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর, মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ছিলেন লুকাকু; কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন বাইরে ছিলেন লুকাকু। চোট কাটিয়ে ফিরলেও পরে ভুগেছেন ফিটনেস সমস্যায়। চরম ভোগান্তির মৌসুমে নাপোলির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন, সময়ের হিসেবে মাত্র ৬৪ মিনিট। দেশের হয়ে সবশেষ গত বছরের জুনে খেলেন ৩২ বছর বয়সী লুকাকু, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে। ওই মাচে একটি গোলও করেন তিনি। বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচে ওই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা তারকা।

আক্রমণভাগে আরও দুজনকে হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি। নিতম্বে অস্ত্রোপচারের পর আর্সেনালের অভিজ্ঞ ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড সেরে উঠলেও, তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আর একইরকম অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি ক্লাব ব্রুজের অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেন।

অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান
অভিষেক ম্যাচেই এমন আত্মবিশ্বাসী বার্তা, বোঝাই যাচ্ছে দিনটা ছিল পুরোপুরি রোনান সুলিভানের।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আর এই জয়ের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি স্ট্রাইকার রোনান সুলিভান।

জাতীয় দলে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দেন রোনান। প্রথমটিতে লেখেন, ‘Job done. Brace on my first appearance’— অর্থাৎ, কাজ শেষ। অভিষেক ম্যাচেই জোড়া গোল।

আর দ্বিতীয় পোস্টে বলেন, ‘Big moment. Big finish’— বড় মুহূর্ত, দারুণ সমাপ্তি। পোস্ট দুটিই তার আত্মবিশ্বাস আর আনন্দেরই প্রতিফলন। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি।

মাঝমাঠে কিছুটা অগোছালো পাসিংয়ের কারণে আক্রমণে ধার থাকলেও সফলতা আসেনি। বিরতির পর বদলে যায় চিত্র। ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া রোনানের দুর্দান্ত ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেয়। গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, আর সেটিও ছিল অসাধারণ এক মুহূর্ত।

এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান।

সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। অভিষেক ম্যাচেই জোড়া গোল, রোনান সুলিভান যেন জানিয়ে দিলেন, বাংলাদেশ ফুটবলের সামনে এসেছে নতুন এক আক্রমণভাগের ভরসা।

নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের, ডাক পেলেন ৫ নতুন মুখ
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হাতে সময় খুব কম। তাই মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোকে ঘিরেই দল গঠনের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (১৬ মার্চ) রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন তিনি।

ঘোষিত স্কোয়াডে বড় চমক হলো পোস্টার বয় নেইমার জুনিয়রের অনুপস্থিতি। যদিও তিনি প্রাথমিক তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়েও তাকে মাঠে দেখা যায়নি। অন্যদিকে, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া রদ্রিগো গোয়েসও নেই এই তালিকায়। চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে এডার মিলিতাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাওকেও।

আনচেলত্তির দলে এবার তারুণ্যের জয়জয়কার। বিস্ময়বালক এন্ড্রিকের সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার ইবানেজ ও অভিজ্ঞ দানিলো।

দল নির্বাচনের ক্ষেত্রে আনচেলত্তি খেলোয়াড়দের সাম্প্রতিক ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে পেতে চান। নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "জাতীয় দলের পরিবেশে তারা কেমন মানিয়ে নিতে পারে, সেটাই এখন আমাদের মূল দেখার বিষয়।"

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বজয়ীরা।

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার রেকর্ডধারী গোলরক্ষক রোমেরো
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়া অভিজ্ঞ গোলরক্ষক সের্হিও রোমেরো সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুট জোড়া তুলে রাখলেও ফুটবল মাঠের সঙ্গেই থাকতে চান তিনি। ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ কোচ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রোমেরোর। মূলত বারবার ইনজুরির কবলে পড়া এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা কমে যাওয়ার কারণেই তিনি এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের গোলপোস্টের নিচে আস্থার প্রতীক ছিলেন রোমেরো। এই দীর্ঘ সময়ে তিনি দেশের হয়ে রেকর্ড ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল সময় ছিল ২০১৪ সালের বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা।

এই তিনটি বড় টুর্নামেন্টেই তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যদিও তিনবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল আলবিসেলেস্তেদের। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে তার অসাধারণ দক্ষতা ফুটবল ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। তবে ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে পড়ায় তার শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়নি এবং সেই বছরের পর আর জাতীয় দলে তার ডাক পড়েনি।

ক্লাব ফুটবলেও রোমেরোর পথচলা ছিল বেশ বৈচিত্র্যময়। আর্জেন্টিনার রেসিং ক্লাবের হয়ে ২০০৬ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করা এই গোলরক্ষক ইউরোপের নামী ক্লাব এজেড আলকামার ও সাম্পদরিয়ায় খেলেছেন। তবে তার ক্যারিয়ারের একটি বড় অংশ কাটে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে।

সেখানে মূলত দাভিদ দে হেয়ার বিকল্প হিসেবে থাকলেও যখনই সুযোগ পেয়েছেন, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ইউনাইটেডের হয়ে ৬১ ম্যাচে মাঠে নেমে ৩৯টিতেই কোনো গোল হজম না করার অভাবনীয় রেকর্ড তার দখলে। ক্লাবটির সমর্থকদের কাছে তিনি তার নিবেদন ও পারফরম্যান্সের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পরবর্তীতে ভালেন্সিয়া ও বোকা জুনিয়র্স হয়ে গত বছর তিনি আর্জেন্টিনা জুনিয়র্সে যোগ দেন। ডিসেম্বর থেকে ক্লাবহীন থাকায় অবশেষে অবসরের ঘোষণা দিলেন এই কিংবদন্তি।

রোমেরোর ব্যক্তিগত অর্জনও বেশ ঈর্ষণীয়। ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। এ ছাড়া ক্লাব পর্যায়ে বিভিন্ন শিরোপা জয়ের গৌরব রয়েছে তার ঝুলিতে।

পেশাদার ক্যারিয়ারে একের পর এক চোট বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন এই গোলরক্ষক। বর্তমানে আর্জেন্টাইন ফুটবল সার্কেলে আলোচনা চলছে তার কোচিং ক্যারিয়ার নিয়ে। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক তার অভিজ্ঞতা নতুন প্রজন্মের মাঝে কীভাবে ছড়িয়ে দেন, এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা
নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি নারী নির্যাতনের অভিযোগ আনেন। তারই ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে শাস্তি দিয়েছিল। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাই নারী এশিয়া কাপ ফুটবল কাভার করতে এসে তার সঙ্গে দেখা করার আগ্রহ ছিল সাংবাদিকদের।

বাংলাদেশের সাংবাদিকদের অনেকে সিডনিতে দুই সপ্তাহ অবস্থান করেছেন। এই সময়ের মধ্যে অনেকে জাহানারার সঙ্গে যোগাযোগ করলেও তিনি ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। অভিযোগের বিষয় বাদেই অস্ট্রেলিয়ায় তার ক্রিকেট বা দিন কেমন যাচ্ছে এ নিয়েও তিনি তেমন কিছু বলতে বা জানাতে আগ্রহী নন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস সিডনির একাডেমিতে কোচিং করান। আবার নিজেও খেলেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবর রহমান সেলিম পার্থে একাডেমি গড়েছেন। সেখানে তার একাডেমিতে অস্ট্রেলিয়ান ও অন্য দেশের প্রবাসীরা ক্রিকেট শেখেন। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা সিডনিতে তার ক্রিকেট সম্পৃক্ততা নিয়েও কিছু জানাতে চাননি।

শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থাকেন। বাংলাদেশ দলের সাবেক লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সিডনিতে অবস্থান করছেন। তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি ক্রিকেট নিয়ে আলাপে আগ্রহী নন, ‘আলোচনা করতে গেলে বাংলাদেশের প্রসঙ্গ আসবে, না করাই ভালো।’

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সম্পর্ক ভালো ছিল না। চুক্তি থাকা সত্ত্বেও বিসিবি সভাপতি বোর্ড মিটিং ছাড়া একক সিদ্ধান্তে হাথুরাসিংহেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এনিয়ে হাথুরুসিংহে বেশ সমালোচনা করেছিলেন। বিসিবির সঙ্গে তার সম্পর্ক তিক্ততায় শেষ হয়।

হাথুরুসিংহে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার। অনেক দিন নানা দেশ ও ক্লাবে কোচিং করিয়েছেন। বাংলাদেশের প্রসঙ্গ বাদেও অনেক বিষয় রয়েছে আলোচনার। এরপরও তিনি আগ্রহী নন, ‘আসলে এখানে ( সিডনি) ক্রিকেট নিয়ে আলাপ করতে চাই না।’ ক্রিকেটের বিষয় এড়িয়ে যেতে চাইলেও নারী এশিয়া কাপ কাভার করতে আসার বাংলাদেশের নারী ফুটবল নিয়ে জিজ্ঞেস করলেন, ‘বাংলাদেশের নারী ফুটবল কেমন খেলছে? নারী ফুটবল এগিয়ে যাক শুভকামনা।’

প্লে&অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলবে ইরাক। কয়েক দিনের অনিশ্চয়তার পর রোববার ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন মেক্সিকোয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ইরাকের।

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল বলেছেন, ‘সপ্তাহের শেষে আমাদের জাতীয় দল রওয়ানা দেবে। ফুটবলারদের মেক্সিকো যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের জাতীয় দলের ফুটবলাররা যে ক্লাবগুলোয় খেলে, সেই সব ক্লাবের সঙ্গে আমরা কথা বলেছি। জাতীয় দলে যাতে ফুটবলাররা নির্দিষ্ট সময় যোগ দিতে পারে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে।’

যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে প্রস্তুতি ক্যাম্প করাতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। বিমান চলাচল বন্ধ থাকায় তিনি নিজেও সংযুক্ত আরব আমিরাতে আটকে রয়েছেন। এ পরিস্থিতিতে মেক্সিকোয় গিয়ে দলের প্রস্তুতির জন্য ফিফার সাহায্য চেয়েছে ইরাক।

ইরাক জাতীয় দলের ৬০ শতাংশ ফুটবলার দেশেরই কোনো না কোনো ক্লাবে খেলেন। বিমান চলাচল বন্ধ থাকায় তারা যোগ দিতে পারেননি হোস্টনের প্রস্তুতি শিবিরে। ফলে সমস্যায় পড়েন ইরাকের কোচ। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক।

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশা পূরণ করতে পারেনি। নানা নাটকীয়তার পর টুর্নামেন্টে তারা অংশ নিয়েছে এবং ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটি খেলেছেও। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সুপার এইটে কেবল এক ম্যাচ জিতে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তারপর দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়– পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা করেছে।

এমন শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেক তারকারা। বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানার সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলেছিলেন আফ্রিদি। এই ধরনের শাস্তি দেশের ক্রিকেট উন্নয়নে কতটা কাজে লাগবে, সেই প্রশ্ন তোলেন শেহজাদ। কিন্তু যারা জরিমানা করছে বলে খবর, সেই বোর্ড এতদিন এনিয়ে কোনো শব্দ করেনি।

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে বক্তব্য জানা গেল। এই প্রতিবেদনকে তারা ‘সোশ্যাল মিডিয়া গুজব’ বলল। পিসিবির মুখপাত্র আমির মীর এই ধরনের প্রতিবেদনকে উড়িয়ে দিয়ে বলেছেন, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে নেওয়া হয়নি কিংবা ভবিষ্যতেও হবে না। হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, ‘পিসিবি এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি। এগুলো সবই সোশ্যাল মিডিয়ার গুজব। এই ধরনের কোনো নজির বা নিয়ম নেই।’

১৬ বছরের ডাউম্যান&ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয়
ঘরের মাঠে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এভারটনের রক্ষণভাগ যখন দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব এক কিশোরের। বদলি হিসেবে নেমে ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান পাল্টে দিলেন পুরো ম্যাচের ভাগ্য। তার জাদুকরী ছোঁয়ায় এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গানাররা।

পুরো ম্যাচে আর্সেনালের ৬৫ শতাংশ বল পজেশন এবং ২৫টি শট থাকলেও ৮৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। গোল মিসের মহড়ায় যখন পয়েন্ট হারানোর শঙ্কা জাগছিল, তখন ৭৪ মিনিটে মিকেল আর্তেতা মাঠে নামান তরুণ তুর্কি ডাউম্যানকে।  ৮৯ মিনিটে ডাউম্যানের নিখুঁত ফ্রি-কিক এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে বল পান ভিক্তর ইয়োকেরেস। সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন তিনি।

এরপর যোগ করা সময়ে যখন এভারটনের সবাই গোল শোধের নেশায় উপরে উঠে আসে, তখন প্রতিআক্রমণ থেকে নিজের গতি কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান ডাউম্যান। আর এই গোলই মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার তকমা এনে দেয় ম্যাক্স ডাউম্যানকে।

এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। অন্যদিকে, ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল এভারটন।

দিনের অন্য ম্যাচে অঘটন ঘটিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১৮ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই হারে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে ব্লুজরা।

বাংলাদেশ&পাকিস্তান বলেই কী এই মিল?
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সময়টা থেকে যেন মিলে-মিশে একাকার হয়ে গিয়েছিল এই দুই দেশ। হয়ে উঠেছিল সত্যিকারের ‘ভাই-ভাই’। যদিওবা শেষ পর্যন্ত ‘বয়কট’ নাটকের অবসান ঘটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঠিকই খেলেছে পাকিস্তান। তবে সেই বিশ্বকাপ এখন অতীত ঘটনা।

বিশ্বকাপ পর্ব শেষ করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান এখন বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সিরিজেও দুই দেশের মধ্যে ঘটে গেছে দারুণ কিছু ঘটনা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের করা সালমান আগার রান আউট তো রীতিমতো তোলপাড় তুলেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। এই ঘটনার পর থেকে আরও একবার সামনে এসেছে ‘ক্রিকেটীয় চেতনা’ নাকি আইন, কোনটা আগে চিরন্তন— এই প্রশ্ন। বিশ্বকাপের আগে দারুণ বন্ধু হয়ে ওঠা দুই দলের মধ্যেই যেন হঠাৎ বৈরিতার আবির্ভাব।

তবে এই সিরিজে বাংলাদেশ-পাকিস্তানের দারুণ মিলও আছে। কেউ কেউ তো আবার ‘কাকতাল’ নাকি ‘কোকিলতাল’ তা নিয়ে হাস্যরসও করছে।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই একই চিত্রনাট্য। বেরসিক ঝড়ো বৃষ্টির আগে পরে হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

মজার মিলটা ঘটেছে আসলে স্কোরবোর্ডে। প্রথম ম্যাচে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ঘটল ঠিক উল্টো। আজ বাংলাদেশ অলআউট সেই ঠিক ১১৪ রানেই। এমনটা আসলে কীভাবে সম্ভব? বাংলাদেশ-পাকিস্তান বলেই কী এই মিল?

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ১১৪ রানে। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে সফরকারীদের এই জয়ের নায়ক মাজ সাদাকাত। প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সাদাকাত।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা হয়েছিল খুবই বাজে। দলীয় ১৫ রানেই ৩ ব্যাটারকে হারায় তারা। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় স্বাগতিকদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। বৃষ্টির আগে ৩ উইকেট হারানো দলটি লিটন দাসের ঝড়ো ব্যাটে আশা দেখছিল। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটার প্যাভিলিয়নে হাঁটার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয় তারা।

চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৪১ রান করেন লিটন। বাংলাদেশের হয়ে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ২৮ রান করেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের আর কোনো ব্যাটার পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনের অর্ধেকের বেশি ধসিয়ে দেন সাদাকাতা ও হারিস রউফ। শাহিনের শিকার দুটি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল উড়ন্ত। কিন্তু শেষ দিকে বাংলাদেশের বোলাররা লাগাম টেনে ধরায় পৌনে তিনশর আগেই থামে অতিথিরা। মাজ সাদাকাত ৭৫ এবং সালমান আলী আগা করেন ৬৪ রান। ফিফটির দেখা না পেলেও তাদের সঙ্গে যোগ দেন মোহাম্মদ রিজওয়ান (৪৪ রান) এবং সাহিবজাদা ফারহান (৩১ রান)। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩ এবং মিরাজ নেন ২ উইকেট।

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের কাছে উড়ে গেলো ম্যানসিটি
ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই জয়ে ইংলিশ ক্লাবটির সামনে দ্বিতীয় লেগে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে দুর্দান্ত খেলতে থাকে ম্যানসিটি। তবে রিয়ালের দ্রুত গতির পাল্টা আক্রমণে বারবার ধরা পড়ে পেপে গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ শুরু হয়। বল পেয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান ভালভার্দে এবং গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে প্রথম গোল করেন।

চোটের কারণে রিয়ালের দলে এদিন ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম দিক থেকে দুর্দান্ত দৌড়ে উঠে এসে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে গোল করেন ভালভের্দে।

৪২ মিনিটে আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল পায় মাদ্রিদ। ভিনিসিয়ুস এগিয়ে এসে পাস বাড়ান ব্রাহিম দিয়াজকে, তিনি চিপ করে বল বাড়ান ভালভের্দের পথে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

বিরতির পর সিটি আক্রমণ বাড়ালেও গোলের বড় সুযোগ পেয়েছিল মাদ্রিদ। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস;তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।

গোল পেলেন না মেসি, জিততে পারলো না মায়ামিও
ন্যাশভিলে এসসি’র বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না এলএমটেন। মেসির গোলহীন থাকার দিনে জয়েও দেখাও পায়নি ইন্টার মায়ামি। ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চারানোর দল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ন্যাশভিলের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয় এই দুই দল। গোলশূন্য ড্র–তে ম্যাচটি শেষ হওয়ায় মায়ামি-ন্যাশভিলের দ্বিতীয় লেগের ম্যাচেতে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে উঠবে কারা। সেই ম্যাচে মেসিরা ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আতিথ্য দেবে একই প্রতিপক্ষকে।

ন্যাশভিলের বিপক্ষে এই ম্যাচে মেসি একটি শট নিয়েছেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক।

কেউ গোল না পেলেও পজেশনে সফরকারীরা আর আক্রমণে এগিয়ে ছিল ন্যাশভিলে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় মায়ামি, যার মাত্র একটি লক্ষ্যে ছিল। বিপরীতে স্বাগতিকরা ১১ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৬৫তম মিনিটে সেরা সুযোগটি পায় ন্যাশভিলে। ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং। কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান
অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপ ফুটবলে গ্রুপপর্বের তিন ম্যাচ হেরেই গত ৮ মার্চ যাত্রা শেষ হয়েছে ইরানের। তবে দেশটির নারী ফুটবলাররা নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইরানের প্রথম ম্যাচের আগে প্রথা মেনে জাতীয় সংগীত বাজানো হলেও ইরানি ফুটবলাররা তাতে ঠোঁট মেলালেন না। এটি দেশের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ নাকি হামলার কারণে শোক প্রকাশ, নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এমন ঘটনায় ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত হয়েছেন ফুটবলাররা।

এমনকি নারী ফুটবল দল দেশে ফিরলে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক উপস্থাপক। ওই ঘটনার পর অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানিরা জোরালো দাবি জানান, তাদের যেন অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়। একই দাবি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তারই প্রেক্ষিতে প্রথমে পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় (এসাইলাম) দেয় অস্ট্রেলিয়ান সরকার। নতুন করে আরও দুই ফুটবলারকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কে।

অবশ্য অস্ট্রেলিয়ান ইরানিরা পুরো ফুটবল দলকেই দেশে না ফেরার আহবান জানিয়েছিল। এমনকি টনি বার্কেও তাদেরকে তার দেশে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে যুদ্ধের মধ্যেই দেশে ফিরতে যাচ্ছেন সাতজন বাদে বাকি খেলোয়াড়রা। ইরানের প্রধান কোচ মারজিয়া জাফরি বলেছেন, খেলোয়াড়রা যত তাড়াতাড়ি সম্ভব ইরানে ফিরতে চায়। এ ছাড়া বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফও। তিনি ফুটবলারদের নিজ দেশেই নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ট্রাম্প ফুটবলেও ‘সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ’ করছেন বলে দাবি ইরানের ফুটবল ফেডারেশনের।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘ইরান তার সন্তানদের দু’হাত প্রসারিত করে স্বাগত জানাচ্ছে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে সরকার। ইরানি জাতির পারিবারিক বিষয়ে কারও হস্তক্ষেপের অধিকার নেই এবং একইসঙ্গে কেউ মায়ের চেয়ে মাসির মতো বেশি দরদ দেখানোরও সুযোগ নেই।’ এ ছাড়া ইরানের ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (ফিফা) ‘ট্রাম্পের ফুটবলেও রাজনৈতিক হস্তক্ষেপের’ বিষয়টি পর্যালোচনার আহবান জানিয়েছে।

সংবাদসংস্থা এপি বলছে, এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ায় তোপের মুখে পড়েন ইরানের নারী ফুটবলাররা। পরের ম্যাচে অবশ্য তারা জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি ‘সামরিক স্যালুট’ও দিয়েছেন। সেই বিষয়টি এখন আর ইরানের মাঝে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও গুরুত্বের সঙ্গে দেখছে। ট্রাম্প সরাসরি এশিয়া কাপ আয়োজক দেশে যোগাযোগ করে তারা আশ্রয় না দিলে, ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্রে এসাইলাম দেওয়ারও প্রস্তাব দেন। অস্ট্রেলিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে কেউ কেউ সেখানেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেও, স্কোয়াডে থাকা বেশিরভাগ ফুটবলারই পরিবারের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার পথে আছেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কে জানিয়েছেন, ‘আমরা এসব নারী ফুটবলারের খেলায় খুবই বিস্মিত এবং তাদের এখানে থাকার প্রস্তাব দিয়েছি। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতে ছিল, অস্ট্রেলিয়া সরকার ও অফিসিয়ালরা কেবল তাদের উপায় বলে দিয়েছে। যার যার ব্যক্তিগত মর্যাদা নিশ্চিতের সিদ্ধান্ত তার। আমরা তাদের উপর কিছু চাপিয়ে দিতে পারি না। পরিবারের অন্যান্য সদস্যদের উপর তারা কী চাপ অনুভব করতে পারে!’

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম&হোপরা
শাই হোপের ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শেষ হয়েছে গত ১ মার্চ, আর ৪ মার্চ এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে তাদের অভিযানের সমাপ্তি হলেও তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ভারতেই আটকে আছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে একাধিকবার তাদেরকে দেশে ফেরাতে আইসিসির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বস্তির খবর মিলেছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সবাইকে দেশে ফেরানোর বন্দোবস্ত হয়ে গেছে। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলো বিশেষ বিমানে যাতায়াত করলেও এবার ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে ক্যারিবিয়ান ও প্রোটিয়াদের।

৯ দিন অপেক্ষায় থাকার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বাণিজ্যিক ফ্লাইটে ফেরানোর ব্যবস্থা করেছে। ইতোমধ্যে কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ ভারত ছেড়েছেন, বাকিরা বুধ-বৃহস্পতিবারের মধ্যে উড়াল দেবেন।

বুধবার রাত থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তারা ভারত ছাড়বে বলে এক বিবৃতি দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের মূলত ভারত ছাড়ার কথা ছিল গত শনি-রোববার। কিন্তু রোববার সকালে আইসিসি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তাদেরকে কলকাতা থেকে সরিয়ে নিতে একটি চার্টার ফ্লাইট বুকড করা হয়েছে। সেই বিমান জোহানেসবার্গে থেকে অ্যান্টিগায় পৌঁছাবে।

কিন্তু সোমবার সকালে আইসিসি দল দুটিকে জানায়, সেই ফ্লাইট বাতিল হয়েছে। একই দিন দলগুলোকে জানানো হয়, তাদের চার্টার ফ্লাইট মঙ্গলবার বেলা ২টায় ছাড়বে। সেই ফ্লাইটও বাতিল হয় বলে আইসিসি ইমেইলে তাদেরকে জানায়। কারণ উভয় গন্তব্যের বিমানবন্দর একটি নোটিশে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো চার্টার ফ্লাইট চলবে না। এমন নির্দেশনার পর সাধারণ বিমানে করেই দুই দলের দেশে ফেরার ব্যবস্থা হলো। সাধারণ যাত্রীদের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইটে ভারত ছাড়ছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে বিশ্বকাপ শেষ হলেও ইতোমধ্যে ইংল্যান্ড স্কোয়াড দেশে ফিরে গেছে। ফাইনালে পরাজিত নিউজিল্যান্ডও নিরাপদে দেশে পৌঁছে গেছে।

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। গতকাল সন্ধ্যায় পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা।

পার্থ সময় সকাল সাড়ে নয়টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি রয়েছে। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন আফিদারা।

গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজই দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ থাকত। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কাল হেরে যাওয়ায় তাই ১০ মার্চ রিটার্ন টিকিটই কার্যকর হয়েছে।

এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স বিশ বছরের নিচে। তাদের অনেকেই পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অ-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের। এই দলেরও কোচ পিটার বাটলার। তিনি সপ্তাহ খানেক পর ইংল্যান্ড যেতে চান। এতে অনুশীলন পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি হবে।

নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়ার ‘সেফ হাউসে’ ৫ ইরানি নারী ফুটবলার
অস্ট্রেলিয়ায় চলমান উইমেন’স এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরান নারী ফুটবল দলের পাঁচ সদস্য একটি ‘সেফ হাউসে’ আশ্রয় নিয়েছেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে হারের পর দলটির দেশে ফেরার কথা থাকলেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছ

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর থেকেই দেশে তাদের নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। ইরানের একজন রক্ষণশীল টেলিভিশন উপস্থাপক ফুটবলারদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

গত রোববার গোল্ড কোস্টে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় কয়েকশ সমর্থক ইরানের টিম বাস ঘিরে ধরে ‘আমাদের মেয়েদের বাঁচাও’ স্লোগান দিতে থাকে। বিবিসির তথ্যমতে, টিম হোটেলের ভেতরেও গত কয়েক দিনে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড় অ্যাক্টিভিস্টদের সঙ্গে কথা বলার পর হোটেল লবি থেকে বেরিয়ে যান, যা দলের ভেতর আতঙ্ক ছড়িয়ে দেয়।

অনেক খেলোয়াড় বর্তমানে সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রোর এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সভাপতি বিউ বুশ সিডনিতে এক সংবাদ সম্মেলনে ফিফা, এএফসি এবং অস্ট্রেলিয়ান সরকারের প্রতি এই নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গেয়েছেন ও স্যালুট করেছেন, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, দলের সঙ্গে আসা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করে তাদের জাতীয় সঙ্গীত গাইতে ও স্যালুট করতে বাধ্য করেছেন।

ফিফপ্রো নেতা বিউ বুশ জানিয়েছেন, দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় থাকতে পারেন যারা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চান অথবা আরও বেশি সময় সেখানে থাকতে চান। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তাদের জোর করে দেশে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি মনে করেন।

এদিকে এই সংকটে সরাসরি হস্তক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেন যে, ইরান দলকে জোরপূর্বক দেশে ফিরতে দিয়ে অস্ট্রেলিয়া একটি ‘ভয়াবহ মানবিক ভুল’ করছে। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানে ফিরলে এই খেলোয়াড়দের প্রাণহানির শঙ্কা রয়েছে।

তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর প্রতি ফুটবলারদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যে, অস্ট্রেলিয়া রাজি না হলে যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দেবে। উল্লেখ্য যে, গত সপ্তাহে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বর্তমানে কার্যত বন্ধ রয়েছে, যা খেলোয়াড়দের ফেরার পথকে আরও জটিল করে তুলেছে।

ফুটবলের ‘টপ সিক্রেট’ লিগ: উত্তর কোরিয়ার অজানা জগৎ
নারী এশিয়ান কাপে ৬ মার্চ সিডনিতে বাংলাদেশের বিপক্ষে ৫–০ গোলে জিতেছে উত্তর কোরিয়া। ‘বি’ গ্রুপের খেলায় এর আগে উজবেকিস্তানকেও হারানোয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও উঠেছে দলটি। এএফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়ার খেলোয়াড়েরা কেমন খেলছেন, ম্যাচের ফল কী, তা সবার চোখের সামনে।

তবে উত্তর কোরিয়ার এই ফুটবলারেরা সারা বছর যে লিগে খেলেন, তা একপ্রকার লোকচক্ষুর অন্তরালেই থাকে। বলা হয়ে থাকে, উত্তর কোরিয়ার ঘরোয়া ফুটবল পৃথিবীর ‘টপ সিক্রেট’ লিগগুলোর একটি, যে লিগের তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়।

যেমন সবজান্তা বলে পরিচিত গুগল সার্চ ইঞ্জিনেও উত্তর কোরিয়ার চলমান শীর্ষ লিগের সর্বশেষ পয়েন্ট তালিকা খুঁজে পাওয়া যায় না। এমনকি মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও নেই সূচি বা হালনাগাদ তথ্য। উত্তর কোরিয়ার জাতীয় দল বা ক্লাবগুলো যখন ফিফা বা এএফসির প্রতিযোগিতায় খেলে, তখনই কেবল তাদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। এর বাইরে কোন দলের ম্যাচ কখন কোথায়, তা জানা যায় না, যতক্ষণ না রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিছু জানায়।

ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘দ্য সুইপার পডকাস্ট’ সম্প্রতি উত্তর কোরিয়ার এই গোপন লিগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেশটির গোপনীয় ফুটবল লিগের নানা দিক তুলে ধরা হয়েছে।

উত্তর কোরিয়া প্রিমিয়ার লিগের খেলার সূচি আগে প্রকাশ করা হয় না। ম্যাচের আগের দিন স্টেডিয়ামের বাইরে ঘোষণা দিয়ে জানানো হয় পরদিন ম্যাচ হবে। সেই ঘোষণা অনুযায়ী দর্শকেরা খেলা দেখতে যান। বিদেশি দর্শকেরা সাধারণত ম্যাচের খবর পান তখনই, যখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর দেয়। তবে সেটির বেশির ভাগই দেওয়া হয় অনেক পরে।

দ্য সুইপার পডকাস্ট লিখেছে, কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইরিত্রিয়ার পাশাপাশি উত্তর কোরিয়া হলো একমাত্র ফিফা সদস্যদেশ, যাদের ঘরোয়া ফুটবলের তথ্য লাইভ স্কোর অ্যাপগুলোতেও পাওয়া যায় না।

তবে দেশটির ফুটবল কাঠামো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। উত্তর কোরিয়ায় পুরুষ ও নারীদের তিন স্তরের লিগ আছে। ফুটবল মৌসুম চলে ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ফিফার মতে, উত্তর কোরিয়ার খেলোয়াড়েরা অপেশাদার বা অ্যামেচার। তবে এই খেলোয়াড়েরা যে সংস্থার প্রতিনিধিত্ব করেন, সেখানে তাঁরা বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেন। যে কারণে তাঁরা আক্ষরিক অর্থে অপেশাদারও নন।

উত্তর কোরিয়ান ফুটবলের সবচেয়ে সফল ক্লাব এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাব, সংক্ষেপে ‘৪.২৫’। উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠার দিনের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। মোট ২২টি শিরোপাজয়ী এই দল ২০১৯ সালে এএফসি কাপে (এশিয়ার তৎকালীন দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা) রানার্সআপ হয়েছিল। ১২ দলের এই শীর্ষ লিগের অন্য ক্লাবগুলো বেশির ভাগই পিয়ংইয়ংভিত্তিক এবং সেগুলো বিভিন্ন শিল্পকারখানা বা সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত।

উত্তর কোরিয়ান লিগের বেশির ভাগ ম্যাচই রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বৃহত্তম ফুটবলকেন্দ্রিক স্টেডিয়ামের অবস্থান। ‘রংগ্রাডো ১ মে’ নামের স্টেডিয়ামটি তায়েডং নদীর একটি দ্বীপের মধ্যে অবস্থিত, এর দর্শক ধারণক্ষমতা ১ লাখ ১৪ হাজার। পিয়ংইয়ংয়ে আরও আছে কিম ইল সুং স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ৫০ হাজার।

উত্তর কোরিয়ায় ঢুকতে পারা পর্যটকেরা চাইলে লিগের ফুটবল ম্যাচ দেখতে পারেন। তবে ম্যাচের সময় তাঁদের আলাদা করে রাখা হয়, যাতে তাঁরা স্থানীয় লোকজনের সংস্পর্শে আসতে না পারেন। তাঁদের সঙ্গে সব সময় গাইড থাকেন। অনেক পর্যটকের মতে, তাঁরা গাইডের চেয়ে পাহারাদারের ভূমিকাই বেশি পালন করেন।

ম্যাচ নয়, হাইলাইটস
কোরিয়ান লিগে খেলা দেখার মূল মাধ্যম মাঠে যাওয়া। টিভিতে ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয় না। পরে দেখানো হয় হাইলাইটস বা সংকলন। তবে বেশির ভাগ উত্তর কোরীয় তাদের নিজেদের স্থানীয় খেলার চেয়ে ইউরোপীয় লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ টিভিতে বেশি দেখার সুযোগ পান। তবে ম্যাচগুলো দেখানো হয় পরে, কখনো কখনো এক বছর পর।

৯০ মিনিটের ম্যাচগুলোকে কেটে প্রায় এক ঘণ্টায় নামিয়ে আনা হয়। অনেক সময় খামখেয়ালিভাবে কাটছাঁট করার কারণে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তও বাদ পড়ে যায়। আবার স্টেডিয়ামের ভেতরে দৃশ্যমান ইংরেজি লেখাগুলো কোরিয়ান গ্রাফিকস দিয়ে ঢেকে দেওয়া হয়। আর যে ম্যাচে দক্ষিণ কোরিয়ার সন হিউন মিন থাকেন, সেসব ম্যাচ কখনোই প্রচার করা হয় না। সন আগে প্রিমিয়ার লিগের টটেনহামে খেলতেন, গত বছর থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেসের হয়ে খেলছেন।

ফুটবল ম্যাচ কাটছাঁট করে দেখানোর পেছনে ২০১০ বিশ্বকাপের ভূমিকা আছে মনে করেন অনেকে। সেবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়া ব্রাজিলের কাছে ৩–১ গোলে হেরে যায়। সাধারণত এ ধরনের ঘটনার পর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পর্তুগালের বিপক্ষে পরের ম্যাচও সরাসরিই দেখানো হয়। সেই ম্যাচে উত্তর কোরিয়া ৭–০ গোলে হেরে যায়। এরপর উত্তর কোরিয়া আর কোনো বিশ্বকাপে জায়গা করতে পারেনি।

অনেক পর্যবেক্ষকের মতে, সেই ঘটনার পর থেকেই দেশটিতে ফুটবল সম্প্রচারের ওপর নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করা হয়েছে।

মায়ামিতে মেসির আয় কত
ফুটবল তারকাদের আয় নিয়ে ভক্ত-সমর্থকদের বরাবরই বাড়তি কৌতূহল থাকে। প্রকাশ্যে সেই আয়ের তথ্য খুব কমই পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর সূত্র ও পরিসংখ্যানভিত্তিক সাইটগুলোর ওপরই নির্ভর করতে হয় সেই তথ্য পেতে।

তবে ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস এবার প্রকাশ্যেই জানালেন মেসির আয়ের কথা। মাসের দেওয়া তথ্য অনুযায়ী ইন্টার মায়ামি থেকে বছরে মেসির আয় ৭ থেকে ৮ কোটি ডলার। এই আয়ের মধ্যে ক্লাবে তাঁর মালিকানার অংশ থেকেও পাওয়া অর্থ অন্তর্ভুক্ত। মাস বলেন, এমন বড় ব্যয় সামাল দিতে স্পনসরশিপ ও অন্যান্য উৎস থেকে আয় বাড়ানো ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি মায়ামি ব্রাজিলের আর্থিক সেবা প্রতিষ্ঠান ন্যু হোল্ডিংয়ের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণাধীন ক্লাবের নতুন স্টেডিয়ামের নামকরণের স্বত্ব পাবে প্রতিষ্ঠানটি।

এদিকে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির ব্যবসায়িক কার্যক্রমের সভাপতি হ্যাভিয়ার অ্যাসেনসি জানান, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাকে সামনে রেখে অনেক আগ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। আসেনসি বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমার কাছে ভাগ্যের সংজ্ঞা হলো, প্রস্তুতি ও সুযোগের মিলন।’

তিনি আরও যোগ করেন, ‘ঘটনা নিজের মতো ঘটতে পারে, আবার আপনি চাইলে ঘটাতেও পারেন। তবে যেটাই হোক, সেটির জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হয়। এখানে ঠিক সেটাই হয়েছে। লিওনেলের (মেসি) আগমন কোনো আকস্মিক বিষয় নয়; এর পেছনে আছে পরিকল্পনা, কৌশল এবং দীর্ঘদিনের প্রস্তুতি। এটি মূলত আমেরিকান ভাবনা—“সেরাটার লক্ষ্য রাখো, খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকো।”’ ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার নির্মাণাধীন ন্যু স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল প্রথম ম্যাচ আয়োজনের কথা রয়েছে।

এর মধ্যে গত শুক্রবার ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাস বিস্তারিত কথা বলেছেন মেসিকে নিয়ে। সেখানে তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক অনেক বেশি। সে কারণেই আমার বিশ্বমানের স্পনসর দরকার। আমি মেসিকে পারিশ্রমিক দিই বছরে সব মিলিয়ে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার। সে প্রতিটি ডলারের যোগ্য।’

মেসি বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত বেতন নির্দেশিকা অনুযায়ী, তাঁর মূল বেতন ১২ মিলিয়ন ডলার এবং সব মিলিয়ে নিশ্চিত পারিশ্রমিক পান ২০.৪৫ মিলিয়ন ডলার, যা ৭০-৮০ মিলিয়ন ডলার থেকে অনেক কম। এর বাইরে মেসি মূলত ক্লাবের মালিকানা এবং অন্যান্য লাভজনক চুক্তি থেকেও আয় করে থাকেন।

ভারতকে ডাকছে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডের সামনে ইতিহাসের হাতছানি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ৩২ হাজার। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট ভেন্যুতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ভরা গ্যালারির গর্জন থামিয়ে নীল জনসমুদ্রকে বিষাদের দরিয়ায় রূপ দিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

তিন বছর পর সেই ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়ার পড়শি নিউজিল্যান্ড। স্বাগতিকরা ফেভারিট হলেও কামিন্সদের মতোই প্রায় দেড়শ কোটি ভারতীয়র হৃদয় ভেঙে এবং গ্যালারি স্তব্ধ করে শিরোপা উৎসবের স্বপ্ন দেখছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

দুদলের সামনেই আজ ইতিহাসের হাতছানি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি, কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে পারেনি এবং দুবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। আজ ভারত জিতলে তিনটি ক্ষেত্রেই তারা হবে ‘প্রথম’। অন্যদিকে কখনো সাদা বলের বিশ্বকাপ জিততে না পারা নিউজিল্যান্ডের সামনে প্রথম শিরোপার হাতছানি। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের স্বপ্ন ভেঙেছিল ফাইনালে।

এবার তারা ফেভারিটের তালিকায় না থাকলেও সেমিফাইনালে দুর্ধর্ষ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে হিসাব উলটে দিয়েছে। স্বাগতিক, বর্তমান চ্যাম্পিয়ন ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল হয়েও নিউজিল্যান্ডকে সমীহ না করে পারছে না ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করা ফিন অ্যালেনের চেয়েও স্বাগতিকদের বেশি ভাবাচ্ছে ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিন ম্যাচেই হেরেছে ভারত।

ঘরের মাঠে তুমুল প্রত্যাশার চাপ সামাল দেওয়াই হবে ভারতের জন্য আসল চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে অভিষেক শর্মা ও বোলিংয়ে বরুন চক্রবর্তীর মতো র‌্যাংকিংয়ের শীর্ষ দুই তারকা ছন্দে না থাকার পরও ফাইনালে উঠে নিজেদের শক্তির গভীরতা দেখিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে রানপ্রসবা সেমিফাইনালে দারুণ এক ওভারেই ব্যবধান গড়েছেন জাসপ্রিত বুমরা। ব্যাট হাতে বাকিদের ব্যর্থতা একাই পুষিয়ে দিচ্ছেন শেষ দুই ম্যাচে যথাক্রমে ৯৭* ও ৮৯ রান করা সঞ্জু স্যামসন। ফাইনালে আরেকটি বড় ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিতে চান স্যামসন, ‘সত্যি বলছি, সেঞ্চুরি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আরেকটি বড় ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দিতে পারলেই আমি খুশি। শেষ ধাপটাই সবচেয়ে কঠিন।’

সেই কঠিনেরে জয় করার স্বপ্ন নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনারের চোখে, ‘এটা সবাই জানে যে, আমরা ফেভারিট নই। তবে কিছু হৃদয় ভেঙে এই ট্রফিটা একবার উঁচিয়ে ধরতে আমার ভালোই লাগবে। গ্যালারির গর্জন থামিয়ে দেওয়া হবে লক্ষ্য। আশা করি, দক্ষিণ আফ্রিকার পর আরেকটি বড় দলকে আমরা হতাশ করতে পারব। ভারত এমনিতেই চাপে থাকবে। আমরা সেটা আরও বাড়িয়ে দিতে পারলে যে কোনো কিছু সম্ভব।’

লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি ব্যাটিং সহায়ক পিচে হবে ফাইনাল। পেসারদের জন্যও কিছু সহায়তা থাকবে উইকেটে। ফাইনালে বৃষ্টির শঙ্কা তেমন নেই। রিজার্ভ ডেও আছে। দুদিন মিলে অন্তত ১০ ওভারের ম্যাচ শেষ করা না গেলে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী দুদলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ঐতিহাসিক মাইলফলক থেকে ১ গোলের দূরত্বে মেসি
লিওনেল মেসি আরেকটি বড় মাইলফলকের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন। শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মিয়ামি এমএলএস মৌসুমে তাদের দ্বিতীয় জয় পেয়েছে।

গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর বিপক্ষে দুই গোল করেছিলেন মেসি। শনিবার বাল্টিমোরের এম অ্যান্ড টি ব্যাংক স্টেডিয়ামে ২৭তম মিনিটে চমৎকার এক চিপ শটে গোল করেন তিনি। এটি এই মৌসুমে তার তৃতীয় গোল।

মিয়ামির হয়ে এটি ছিল মেসির ৮০তম গোল। তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। আর মাত্র একটি গোল করলেই তিনি ৯০০ গোলের বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

আট বার ব্যালন ডি'অর জেতা এই আর্জেন্টাইন তারকার বয়স আগামী জুনে ৩৯ হবে। তার ক্যারিয়ারে বার্সেলোনায় ৬৭২টি, পিএসজিতে ৩২টি এবং আর্জেন্টিনার হয়ে ১১৫টি আন্তর্জাতিক গোল রয়েছে।

এই জয়ে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন মিয়ামি তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার মিয়ামি দল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি হয়েছিল। এর দুই দিন পরেই এল এই জয়।

ম্যাচে ১৭তম মিনিটে মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো দে পলের দুর্দান্ত বাঁকানো এক শটে প্রথম গোল পায় মিয়ামি। এরপর দশ মিনিটের মধ্যে মাতেও সিলভেত্তির অসাধারণ থ্রু বল পেয়ে ডিসি ইউনাইটেডের গোলরক্ষক শন জনসনকে পেরিয়ে দ্বিতীয় গোল করেন মেসি।

বিরতির পর মাঠে ফিরে লড়াই শুরু করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে ইসরায়েলি ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত মিয়ামি শক্ত হয়ে দাঁড়ায় এবং জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে বাড়ছে উত্তেজনা। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিত ওয়েবসাইটে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।

সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দর্শকদের খরচ করতে হবে ২ হাজার টাকা।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

শেষ মুহূর্তের গোলে সেল্তাকে হারিয়ে বার্সাকে চাপে ফেলল রিয়াল
স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর মাঠে যোগ করা সময়ে গোল করে দলকে ২-১ গোলের জয় ও তিন পয়েন্ট এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শেষ দিকে ভালভার্দের শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দুই ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুতে রিয়াল এগিয়ে যায়। অরলিয়েঁ চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকে যায়। তার আগে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লাগে।

তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে পারেননি। উইলিয়ট সোয়েডবার্গ সহজে তাকে টপকে যান। এরপর তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে। সেখান থেকেই সমতা ফেরায় সেল্তা।

এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে, জুড বেলিংহামসহ অন্তত ৬ জন শীর্ষ তারকা। দলটির কোচ আলভারো আরবেলোয়াকেও তাই বদলি পরিকল্পনায় খেলতে হয়েছে।

এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। সাম্প্রতিক সময়ে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা।

অন্যদিকে আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে আবার চার পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে তারা।

এরই মধ্যে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিয়ালের। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

ঋতুপর্ণাকে নিয়ে চিন্তায় উত্তর কোরিয়ান কোচ
নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১২ দলের মধ্যে সবচেয়ে ভালো ফিফা র‌্যাংকিং (৭) উত্তর কোরিয়ার। আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশ নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন এবং তিনজন খেলোয়াড় নিয়ে খানিকটা শঙ্কার কথাও জানিয়েছেন।

এশিয়া কাপে এবার অভিষেক হয়েছে বাংলাদেশের। অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে পিটার বাটলারের দল। বাংলাদেশ-চীন ম্যাচ দেখে উত্তর কোরিয়া কোচের বাংলাদেশ নিয়ে উপলব্ধি, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ বাংলাদেশের শক্তিমত্তার ব্যাখ্যাও দিয়েছেন উত্তর কোরিয়ার কোচ, ‘তাদের আক্রমণভাগ অনেক দ্রুত। বিশেষ করে ট্রানজেকশন পিরিয়ডে (রক্ষণ থেকে আক্রমণ) তারা বেশ দক্ষ এবং তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, বাংলাদেশ খুব দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

বাংলাদেশের খেলোয়াড়রা উত্তর কোরিয়ার জন্য বিপজ্জনক হতে পারে। এমন প্রশ্নের উত্তরে রি সন হো বলেন, ‘মূলত আমি আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন।’

চীন এশিয়ান চ্যাম্পিয়ন। এরপরও বাংলাদেশের ঋতুপর্ণা-মনিকারা চীনের ডিফেন্স প্রাচীর প্রায় ভেঙেই ফেলেছিলেন। বিশেষ করে ১৪ মিনিটে ঋতুপর্ণার ক্ষিপ্রগতিতে বলের দখল নিয়ে দূর থেকে দুর্দান্ত শটে গোল হলে টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় থাকত।

ঋতুপর্ণার জার্সি নম্বর বললেও অন্য দুই খেলোয়াড়ের নাম ও নম্বর সুনির্দিষ্ট করে বলেননি উত্তর কোরিয়ান কোচ। কিন্তু বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে তিনি প্রকৃতভাবেই চিন্তিত, ‘আমি একটু আগেই বলেছি তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ উভয়ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলেছে। তাই আগামীকাল ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’

১২ দলের এই টুর্নামেন্টে তিনটি গ্রুপ। তিন গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা দুই সেরা দলও কোয়ার্টারে উঠবে। আগামীকাল চীন ও উত্তর কোরিয়া নিজ নিজ ম্যাচে জিতলে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। তখন দুই দলের মধ্যকার শেষ ম্যাচ নির্ধারিত হবে গ্রুপসেরা। এজন্য আগামীকালের ম্যাচে গোল বেশি করার প্রবণতা থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, ‘আমি পরিস্থিতি বুঝতে পারছি যে দু’টি ম্যাচের পর তৃতীয় ম্যাচটি যদি ড্র হয় তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল সুবিধা পাবে। কিন্তু এটি আমাদের প্রধান কৌশল নয়। আমরা গ্রুপের তিনটি ম্যাচই জিততে চাই। তাই গোল ব্যবধান বাড়িয়ে সুবিধা পাওয়ার চেয়ে প্রতিটি ম্যাচে জোর দেওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’

উত্তর কোরিয়া দল সম্পর্কে তথ্য পাওয়া বিশ্বের যেকোনো দলের জন্যই কষ্টকর। বাংলাদেশ কোচেরও কাঠখড় পোড়াতে হয়েছে। এক ম্যাচের বেশি ভিডিও ফুটেজ পাননি। এটি উত্তর কোরিয়ার জন্য বাড়তি সুবিধা। যদিও কোচ এটি মানতে নারাজ, ‘দীর্ঘ ১০ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার কারণে আমরা অনেকটা নতুন দলের মতোই। তাই আমরা নিজেদের খুব বেশি শক্তিশালী ভাবছি না। বাংলাদেশের মতো আমরাও প্রতিটি ম্যাচকে সমান গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখছি না। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সচরাচর উত্তর কোরিয়ার সঙ্গে খেলে না। ২০১৯ সালে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ দলের বিপক্ষে খেলেছিল। ৬ বছর পর আবার বাংলাদেশ ও উত্তর কোরিয়া মুখোমুখি। এ নিয়ে উত্তর কোরিয়ান কোচ বলেন, ‘পূর্ব এশিয়ার তুলনায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের মান বেশ নিচে ছিল। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশসহ এই অঞ্চলের দলগুলো খুব দ্রুত উন্নতি করছে। আপনি ২০১৯ সালের ম্যাচের কথা বললেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকালের (চীনের বিপক্ষে) ম্যাচ দেখে যা বুঝেছি, বাংলাদেশ দল অনেক বড় এবং দ্রুত উন্নতি করেছে। এখন তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হচ্ছে।’

বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে। বাংলাদেশের নাম প্রথমবার শোনার পর বাংলাদেশের ক্রিকেটের কথাই স্মরণ হয়েছিল উত্তর কোরিয়া কোচের মনে।

অপেক্ষা বাড়ছে সাকিবের, পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে দোলাচল চলছে অনেকদিন ধরে। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা জোরালো হওয়ার পর পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হচ্ছে না সাকিবের। অর্থাৎ, সাকিব ও তার ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে!

মূলত লম্বা সময় দলের বাইরে থাকার পাশাপাশি অন্যদের সঙ্গে অনুশীলন ছাড়া হুট করে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা উঠেছে। সে কারণে আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেওয়া স্বোয়াডে নাম নেই সাবেক এই অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব।

গতকাল (বুধবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাব দেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে।’

তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার ব্যাপারেও আশাবাদী আসিফ, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় (দুপুর সোয়া ২টায় শুরু) একই। এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।

ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ ছাপিয়ে শেষ চারে ভারত-ইংল্যান্ড লড়াই নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি বা আয়োজক হিসেবে সেটা হওয়ায় স্বাভাবিক। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট মনে করা হচ্ছে সূর্যকুমার যাদবের দলকে।

সব কিছু হিসেব করে ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডও আছে সতর্ক অবস্থানে। তবে ফাইনালেই চোখ তাদের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠেয় ম্যাচটিতে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটার অপেক্ষায় ইংলিশদের অলরাউন্ডার স্যাম কারান।

অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেবার সেমিফাইনালে ভারতকে খড়কুটোর মতো উড়িয়ে ফাইনালে পা রেখেছিল তারা; জিতেছিল ১০ উইকেট। সে ম্যাচ থেকে প্রেরণা খুঁজছেন কারান। সেই সঙ্গে গ্যালারিতে ভারতীয় দর্শকদের উন্মাদনাকে চাপ হিসেবে না নিয়ে বরং উপভোগ করতে চান তিনি।

সংবাদমাধ্যমকে কারান বলেন, ‘দর্শকেরা (ভারতীয় দর্শক) যে আবহ তৈরি করবে সেটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।এ জন্য খেলোয়াড় হিসেবে আপনি আরও বেশি শিহরণ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। ভারতের দর্শকদের চুপ রাখার পথ বের করতে পারলে আমরা ম্যাচে খুব ভালো করতে পারব।’

ফাইনালের বিকল্প কিছু ভাবছে না ইংল্যান্ড। ভারতের বিপক্ষে সেমিফাইনালে সব বিভাগেই দারুণ ক্রিকেট খেলার বার্তা দিলেন কারান, ‘সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে। আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।’

সেমিফাইনালের মতো বড় ম্যাচে টস কিংবা শিশির তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছেন কারান, ‘ম্যাচের চাপ শিশির আছে নাকি নেই সেই ভাবনা ভুলিয়ে দেবে। আমরা আগে বোলিং করি, আশা করি দারুণ করব। আগে ব্যাট করলেও বড় সংগ্রহ গড়তে পারব।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী জুন-জুলাইয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। আগে থেকেই মার্কিনীদের সঙ্গে ইরানের বিরোধ থাকলেও, তাদের সব ম্যাচের ফিক্সচারই রাখা হয়েছে দেশটিতে। ফলে এবারের বিশ্বকাপে ইরান খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল–ই, যা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এরই মাঝে তাদের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ‍টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছিল ইরান। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে অনিশ্চয়তা আগে থেকেই লেগে ছিল। এমনকি ইরানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ নানা কড়াকড়ি আরোপ ছিল যুক্তরাষ্ট্রে। চলমান সংঘাতের মাঝে গতকাল (মঙ্গলবার) ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তাদের খেলা না খেলার বিষয়টি পরোয়া করেন না বলে জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ‘(যদি ইরান বিশ্বকাপে অংশ নেয়) আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।’ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের প্রধানের এই মন্তব্য অবশ্য ফিফার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ তারা বিশ্বকাপের প্রতিযোগী প্রতিটি দেশ, খেলোয়াড়-স্টাফ, সমর্থকসহ সবার নিরাপত্তা নিশ্চিত ও স্বাগত জানানোর ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ হোয়াইট হাউজের একজন মুখপাত্রের কাছে ট্রাম্পের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। যার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ‘পুরো বিশ্বের মানুষদের রক্ষা, বিশেষ করে আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।’

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চেয়ে ইরানিয়ান ফুটবল ফেডারেশনকেও মেইল পাঠায় দ্য অ্যাথলেটিক। তবে এখনও জবাব মেলেনি। একইসঙ্গে ফিফার এক মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জানিয়ে বলেছিলেন, ‘(বিষয়টি) আমাদের প্রত্যাশার বাইরে যে, আমরা বিশ্বকাপ নিয়ে আশা রাখব। এ নিয়ে দেশের ক্রীড়া বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

অন্যদিকে, হামলার আগে শনিবার ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্টর্ম জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার দিকেই আমাদের মনোযোগ।’ হামলা শুরুর পরেও ইরানের খেলা নিয়ে ফিফার অবস্থানে পরিবর্তন হয়নি বলে এক মুখপাত্র নিশ্চিত করেন অ্যাথলেটিককে।

প্রাইভেট জেট উড়লেও সৌদিতেই আছেন রোনালদো
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সৌদি আরবে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪১ বছর বয়সী এই ফুটবলারের ব্যক্তিগত উড়োজাহাজ সোমবার রাতে দেশ ছেড়েছে।

তবে ‘প্রেস অ্যাসোসিয়েশন’-এর তথ্য অনুযায়ী, রোনালদো এখনো সৌদি আরবেই অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পালটা হামলার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদেও। খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে ইরানের ড্রোন হামলায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস আক্রান্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমের ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সৌদি প্রো লিগের সূচি অনুযায়ী, আগামী শনিবার রিয়াদে রোনালদোর ক্লাব আল নাসরের সাথে নিওম (Neom) এফসির ম্যাচটি আপাতত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক অস্থিতিশীলতার প্রভাব অন্যান্য ক্রীড়া ইভেন্টেও স্পষ্ট। সংযুক্ত আরব আমিরাতেও ইরানের পালটা হামলার প্রভাব পড়েছে। সেখানকার ফুজাইরাহতে অনুষ্ঠিত এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের একটি ম্যাচের সময় নিকটবর্তী একটি তেল টার্মিনালে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের তাৎক্ষণিকভাবে কোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে এটিপি এক বিবৃতিতে খেলার স্থগিতাদেশ নিশ্চিত করে। সংস্থার একজন মুখপাত্র জানান, ‘নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, খেলাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় এবং খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়, স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার। স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজকের দিনের বাকি সব খেলা বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে পরবর্তী আপডেট দেওয়া হবে।’

এছাড়া আঞ্চলিক অস্থিরতার প্রতিফলন দেখা গেছে ইরানি নারী ফুটবল দলের ক্ষেত্রেও। সোমবার অস্ট্রেলিয়ায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে ইরানি নারী ফুটবল দলের খেলোয়াড়দের জাতীয় সংগীত গাইতে দেখা যায়নি। ম্যাচটিতে তারা ৩-০ গোলে পরাজিত হয়। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

যেসব কারণে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হতে পারে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি হবে মুম্বাইয়ে। আর কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারত শুরুতে চাপে পড়েছিল। শেষ পর্যন্ত উচ্ছ্বাসে ভেসেছেন স্বাগতিক দর্শকরা। কিন্তু সূর্যকুমার যাদবদের পারফরম্যান্স এবারো প্রশ্নবিদ্ধ ছিল। সেমিফাইনালে ওঠার পথটা সহজ ছিল না তাদের জন্য। যুক্তরাষ্ট্র, নামিবিয়ার মতো দলের বিপক্ষে স্পিনে ভুগেছে তাদের ব্যাটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বোলিং ছিল প্রশ্ন তোলার মতো।

তারপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসল পরীক্ষায় বড় ধাক্কা খায় ভারত। আগামী ৮ মার্চ এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে, এমনটা ধারণা করা যায়। কিন্তু তার আগে ভারতকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। পরে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা ব্যাটিং করলেও ১৮৪ রান দিয়েছে ভারত। আর গত রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচামরার ম্যাচে সাঞ্জু স্যামসন না দাঁড়ালে কী হতো, সেটা অনুমান করা সহজ!

যাই হোক, ভারত সেমিফাইনালে খেলবে এটাই বাস্তব। কিন্তু বেশ কিছু সমস্যা আছে, যেগুলো তাদের সেমিফাইনাল থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

কী হয়েছে বরুণ চক্রবর্তীর?

আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি আসরের মধ্যে পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ভারতের সাদা বলের ক্রিকেট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই রহস্য স্পিনার। ভারতের ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও তার ভূমিকা ছিল দারুণ। গৌতম গম্ভীর জেনে গিয়েছিলেন, তার দলে আরও একটি ‘এক্স-ফ্যাক্টর’ যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের পর ২৮ ইনিংসে বরুণ উইকেট নিয়েছেন ৫৭টি। প্রতি ১১.২ বলে একটি করে উইকেট! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেন কোনো ব্যাটারই তার বোলিং বুঝতে পারছিল না। কিন্তু বিশ্বমঞ্চে পা রেখে তাকে দিগভ্রান্ত দেখাচ্ছে, যদিও উইকেটখরায় নেই তিনি। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কম পরিচিত দলগুলোকে তিনি উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সুপার এইট শুরু হতেই বরুণের সেই ধার কমতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি অনেক রান দিয়েছেন। তারপর জিম্বাবুয়ে ও উইন্ডিজের বিপক্ষে তার গড় ইকোনমি রেট ছিল ৯.৩-এর বেশি।

তার আত্মবিশ্বাস যে কমছে, তার প্রমাণ তিনি শর্ট-অফ-লেন্থ ডেলিভারি করছেন। উইন্ডিজের বিপক্ষে সম্ভবত একটি ভালো বলই তিনি করেছিলেন। সেটাই তাকে উইকেট এনে দিয়েছিল। এছাড়া তার নিয়ন্ত্রণেও বড় ধরনের ঘাটতি দেখা গেছে। যার চার ওভারের ওপর ভারত অনেক নির্ভর করতো, তার এমন পারফরম্যান্স দলের জন্য একটি বড় দুশ্চিন্তার বিষয়।

জসপ্রিত বুমরাহর ওপর অতি-নির্ভরশীলতা

বরুণের ফর্মে ভাটা পড়ায় তা আপনাআপনি জসপ্রিত বুমরাহর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এই ক্রিকেটারকে ছাড়া ভারত কী করতো? বারবার তিনি তার জাদু দেখিয়েছেন। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৬.৩ ইকোনমি রেট। অবাক করার মতো ব্যাপার। আরও বিস্ময়কর ব্যাপার যে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তার ইকোনমি রেট ৫.৬৩। মনের মাঝে প্রশ্ন উঠতে পারে— এটি কি সত্যিই সম্ভব?

বুমরাহর ওপর অতি-নির্ভরশীল হওয়াটা কোনো চমক নয়। তাই যেদিন তিনি ফর্মে থাকবেন না সেদিন ভারতের কী হবে! সর্বোপরি, তিনি কোনো মেশিন নন। তিনি রান খরচ করতে পারেন। হতে পারে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে তাকে দেখেশুনে খেলছে। এমন পরিস্থিতিতে ভারতের ভরসার পাত্র কে হতে পারেন, যখন কি না বরুণও চাপে আছেন?

বুমরাহকে ব্যবহার করা নিয়ে আরেকটি সমস্যা রয়েছে। ২০২৫ সালের এশিয়া কাপের সময় এমনও গেছে, যখন তিনি পাওয়ার-প্লেতেই তিন ওভার বল করেছিলেন। প্রথম ছয় ওভারের মধ্যেই খেলা শেষ করে দেওয়ার একটা তাড়না ছিল। এখন বুমরাহ এমনকি আর্শদীপ সিংয়ের সঙ্গে নতুন বল ভাগাভাগিও করেন না। কাজটি করছেন হার্দিক পান্ডিয়া। মাঝেমধ্যে সূর্যকুমার তার প্রধান অস্ত্রকে পঞ্চম ওভারের আগে ব্যবহারই করছেন না। প্রতিপক্ষকে চাপে ফেলতে ভারতের উচিত, তাদের প্রধান পেসারকে সামনে রাখা ও নতুন বলে আর্শদীপের সঙ্গে তাকে আক্রমণ করতে দেওয়া।

ভারতীয় ফিল্ডাররা কি কিছু ধরতে পারবেন?

ম্যাচ শেষে কেউ চাইলে ফিল্ডিং মেডেল নিয়ে উদযাপন করতে পারেন। কেউ বা গোল হয়ে দাঁড়িয়ে একে অপরকে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক কথা বলতে পারেন। কিন্তু মাঠের ভেতর অন্তত সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত, যেগুলো নিয়ন্ত্রণযোগ্য। দুর্ভাগ্যবশত, এই ভারতীয় দল মাঠে বাজে পারফর্ম করে নিজেদের অবস্থা আরও খারাপ করে তুলেছে।

তারা হয়তো অনুশীলন মাঠে অক্লান্ত পরিশ্রম করছে। শরীর নমনীয় রাখতে খেলোয়াড়রা জিমে বাড়তি সময় ব্যয় করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বল যখন আকাশে ওঠে, তখন আপনার হাত কতটা নিরাপদ সেটাই গুরুত্বপূর্ণ। সেই কয়েক সেকেন্ডের মুহূর্তে গ্যালারির উন্মাদনা অনুভব করুন তো। তারপর হাতের তালুতে বল নিয়ে উল্লাসের অপেক্ষা করেন। কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে হাতের তালুগুলো যেন মাখনের মতো হয়ে গেছে।

সুপার এইটের সব দলের মধ্যে ভারতের ক্যাচ ধরার রেকর্ড সবচেয়ে খারাপ। অথচ ফিল্ডিংয়ের মানদণ্ডে প্রায় সবসময় পেছনে থাকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলো। কিন্তু এবার ভারত এক নতুন নিম্নস্তরে পৌঁছেছে। সত্যিই প্রশ্ন উঠছে— একটি তরুণ দল থাকা মানেই কি ভালো ফিল্ডিং ইউনিট?

ভারতের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হলো তাদের লাইনআপে খুব বেশি দক্ষ ফিল্ডার নেই। সবসময় বুমরাহ, আর্শদীপ ও বরুণের মতো খেলোয়াড়দের হটস্পট থেকে দূরে রাখতে হয়। তারপর আছেন ইশান কিষাণ, যিনি মূলত একজন কিপার। শিবম দুবে একজন নিরাপদ ক্যাচার হলেও তার ক্ষিপ্রতায় ঘাটতি রয়েছে। তবে সবচেয়ে বড় বিস্ময় হলেন অভিষেক শর্মা। যতগুলো ক্যাচ মিস করা উচিত নয়, তিনি তাই করেছেন।

সেমিফাইনাল ও ফাইনালগুলো সেই সব ‘কী হতে পারতো’ মুহূর্তের শিরোনাম হওয়ার জন্য পরিচিত। ভারত নিশ্চয় তাদের দুর্বল ফিল্ডিংয়ের কারণে পরাজিতের তালিকায় থাকতে চাইবে না।

ব্যক্তিগত নৈপুণ্য সব ম্যাচ জেতাতে পারে না

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিপক্ষে ইশান কিষাণ। নেদারল্যান্ডসের বিপক্ষে শিবম দুবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুমরাহ এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঞ্জু স্যামসন। এই পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যক্তিগত পারফরম্যান্সে চড়েই পার পেয়েছে। ভাগ্যের এই জোরে হয়তো অনেক দূরে যাওয়া যায়, কিন্তু সাধারণত এই কারণে টুর্নামেন্টও হারা লাগতে পারে। শুধু অস্ট্রেলিয়ার দিকেই তাকালে বোঝা যাবে সেই কথা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের শেষার্ধে তাদের পুরো দলের একসাথে জ্বলে ওঠার খুব প্রয়োজন ছিল।

গল্পের খাতিরে শুনতে ভালো লাগে যে, ভারতের প্রত্যেক ম্যাচে একজন করে খেলোয়াড় পারফর্ম করার জন্য হাত বাড়ায়। কিন্তু টি-টোয়েন্টিতে তারকা ব্যাটারে ঠাসা একটি শক্তিশালী দলে কেন মাত্র একজন ব্যক্তির এগিয়ে আসার প্রয়োজন হবে? মূল সমস্যা কোথায়? ভারতের প্রথম চার ব্যাটারের ধারাবাহিকতার অভাব। জিম্বাবুয়ে ম্যাচ ছাড়া তারা মোটেও একসাথে জ্বলে উঠতে পারেননি। মুম্বাই ও আহমেদাবাদের মতো মাঠে ভারতের আরও ধারাবাহিকতা প্রয়োজন হবে।

সূর্যকুমার যাদব নিজেকে কবে ফিরে পাবেন?

সূর্যকুমার যাদব– সংকটপূর্ণ মুহূর্তে একটি অবিশ্বাস্য ইনিংস দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন। আমেরিকার বিপক্ষে ভারত খাদের কিনারায় ছিল। ৭৭ রানে ৬ উইকেট পড়েছিল তাদের। নিজ শহরে সূর্যকুমার জ্বলে উঠলেন, ৪৯ বলে ৮৪ রানের জাদুকরী ইনিংস খেলে দলকে উদ্ধার করেন। পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন আনন্দে ফেটে পড়েছিল। তারপর? কি যেন হয়ে গেলো সূর্যকুমারের।

পরের ৬ ইনিংসের মধ্যে ৫টিতে সূর্যকুমারের স্ট্রাইক রেট ছিল ৯২, ১১০, ১২১, ৮১ ও ১১২। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ বলে ৩৩ রানের ইনিংসেই তিনি তার সেই চেনা রূপ দেখিয়েছিলেন। এই টুর্নামেন্টে তার সামগ্রিক স্ট্রাইক রেট ১৩৫.৯। অথচ এই সূর্যকুমার ২০২৫ সালের আইপিএলে ১৬৮ স্ট্রাইক রেটে ৭১৭ রান করেছিলেন, সেই ফর্ম কোথায়?

প্রতিপক্ষ সূর্যকুমারকে স্পিন দিয়ে আটকে দিচ্ছে। তিনি স্লোয়ার বলের বিরুদ্ধে টাইমিং খুঁজে পেতে লড়াই করছেন, বিশেষ করে বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার শুরুটাও ধীরগতির। প্রথম দশ বলে তার স্ট্রাইক রেট মাত্র ১১৮। তার মতে, তিনি ফর্মে বাইরে হয়তো নেই। সেটি সত্য হতে পারে। কিন্তু তার সেই চেনা ছন্দ হারিয়ে গেছে। তার সেরা সময় হয়তো পেরিয়ে গেছে। কিন্তু প্রতিভাবলে সূর্যকুমার এখনও একজন ম্যাচ-উইনার হতে পারেন।

তার মতো ফাঁক খুঁজে কেউ বল পাঠাতে পারে না। এটাই তার এক্স-ফ্যাক্টর। কিন্তু প্রতিপক্ষ এখন বুঝে গেছে যে, যদি স্টাম্পের পেছনে তার ফ্লিক শটটি আটকে দিতে পারা যায়, তবে সূর্যকুমার হাত গুটিয়ে ফেলবেন।

আসল অভিষেক শর্মা কোথায়?

এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক— অভিষেক শর্মা। দুর্দান্ত ফর্মে থেকে টুর্নামেন্টে পা রাখার পর যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। নিজের এমন অধঃপতন আগে কখনো দেখেননি। টুর্নামেন্টে আসার আগে ২৪টি ম্যাচ খেলে তিনি প্রায় ২০০ স্ট্রাইক রেটে এবং ৪৫ গড়ে ১০২৯ রান করেছিলেন।

অথচ শেষ ৮টি ম্যাচের পরিসংখ্যান কী হতে পারে তা কল্পনার বাইরে? তিনি মাত্র ১১০ রান করেছেন এবং গড় মাত্র ১৩.৭৫। সেই তালিকায় ৪টি ডাক রয়েছে, এর মধ্যে তিনটি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে।

গড় হিসাব নিশ্চিতভাবেই অভিষেককে বোতলবন্দি করে ফেলেছে। তিনি একটা সময় মনের আনন্দে রান করছিলেন আর এখন একটি মাত্র বাউন্ডারি আসাও যেন তার জন্য হাঁপ ছেড়ে বাঁচার উপলক্ষ। তাকে খুবই আত্মবিশ্বাসহীন দেখাচ্ছে। প্রতিপক্ষ তার স্টাম্প বরাবর বল করা শুরু করেছে। এ কারণে হাত খুলে ব্যাট করার সুযোগ পাচ্ছেন না। উইন্ডিজের বিপক্ষে বাজে বলে তাকে আউট হতে হয়েছে। বাঁহাতি স্পিনার আকিল হোসেন একটি শর্ট লেংথের বল করেছিলেন এবং অভিষেক সেটি আকাশে তুলে দেন।

সৌভাগ্যবশত, তার কোনো টেকনিক্যাল সমস্যা নেই। এটি পুরোপুরি মানসিক। আর সেটি হয়তো কয়েক বলের মধ্যেই ঠিক হয়ে যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে তার একটি অত্যন্ত দরকারি ফিফটি ছিল। কিন্তু তিনি সেটাকে আরেকটি আত্মবিশ্বাস বাড়ানোর মতো ইনিংসে রূপ দিতে পারেননি। সম্ভবত ক্যারিবিয়ানদের বিপক্ষে হাত ফসকে যাওয়া ক্যাচগুলো তার মনে বিঁধছিল।

নারী এশিয়ান কাপ ইতিহাস গড়ার অপেক্ষা, চীনের বিপক্ষে নামছে বাংলাদেশ
আর কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হবে ৷ নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীন। আজ (মঙ্গলবার) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা মাঠে গড়াবে।

বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপে খেলবে। সামাজিক-পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণারা এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলবে চীন-কোরিয়ার সঙ্গে। এতেই খুশি বাংলাদেশের ফুটবল সমর্থকরা। সিডনিতে বাংলাদেশি প্রবাসী ইদ্রিস আলী বলেন, ‘পুরুষরা একবার এশিয়া কাপ খেলেছিল। এরপর আর পারেনি। আমাদের নারী ফুটবলাররা খুব স্বল্প সময়ের মধ্যে এশিয়ান পর্যায়ে। তারা আনন্দ নিয়ে খেলুক, আমরা দেখব এটাই বড় খুশির বিষয়।’

বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার ঐতিহাসিক ম্যাচের আগে কোনো চাপ নিচ্ছেন না। দেশের মানুষ সবাই তাদের দিকে তাকিয়ে থাকলেও সেটা দেখছেন অনুপ্রেরণা হিসেবে, ‘না, আমাদের আসলে প্রেশার নাই। কারণ আমরা দেশের জন্য খেলতে আসছি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি তো আমাদের প্রেশার নেই।’ চীনের কোচ আন্তে গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে আফিদার মতো করেই বলেছেন, ‘বাংলাদেশের এ ম্যাচে হারানোর কিছু নেই।’

নারী এশিয়া কাপে বাংলাদেশের অভিষেক হচ্ছে বর্তমান ও সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের র‌্যাঙ্কিং যেখানে ১১২, সেখানে চীন ১৭তম। ৯৫ ধাপ এগিয়ে ও বিশ্ব নারী ফুটবলে পরাশক্তির বিপক্ষে খেলে কিছু শিখতে চান আফিদারা, ‘চায়না সব দিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী টিম হিসেবে তারা খেলছে। চায়না টিমের সাথে খেলতে পারাটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে চ্যাম্পিয়ন টিমের সাথে আমরা খেলব। এর থেকে আমরা অনেক কিছু শিখব। তবে অবশ্যই মাঠের লড়াই ছেড়ে দেব না যে ভালো টিম বলে। আমরা অবশ্যই ফাইট করব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বাস্তবিক মানুষ। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নারী ফুটবলের সবচেয়ে বড় বা সবচেয়ে ঐতিহাসিক একটি ম্যাচ। মেয়েরা যোগ্যতা অর্জনের জন্য অসাধারণ কাজ করেছে, এর পেছনে অনেক কঠোর পরিশ্রম ছিল। আমরা আজ এখানে এসেছি এবং আশা করি আমরা ভবিষ্যতের ইভেন্টগুলোর জন্য একটি ভিত্তি এবং পদচিহ্ন রেখে যেতে পারব। কারণ এ ধরনের টুর্নামেন্টেই আপনি আসলে প্রতিযোগিতা করতে চাইবেন।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ মিয়ানমারকে হারিয়েছিল। তখন মিয়ানমারের র‌্যাঙ্কিং ছিল ৫৫। সেটা অনুপ্রেরণা থাকলেও চীন অনেক কঠিন প্রতিপক্ষ এটা ভোলেননি বাটলার, ‘ফুটবল কোনো রকেট সায়েন্স নয়, এটি বোঝার জন্য আমাদের পারমাণবিক পদার্থবিদ হতে হবে না। বাস্তব সত্য হলো– যদি আপনি না দৌড়ান, বল দখলে থাকা বা না থাকা অবস্থায় কঠোর পরিশ্রম না করেন, তবে আপনাকে মাশুল দিতে হবে। এই চীন দলটিকে যদি আপনি সময় এবং জায়গা ছেড়ে দেন, তবে তারা আপনাকে শাস্তি দেবে। তারা ভালো খেলোয়াড়, তাদের পর্যাপ্ত অর্থায়ন আছে, তারা সুপ্রস্তুত এবং তাদের কোচিংও খুব ভালো।’

‘হয়তো আমরা তাদের একটি খারাপ দিনেও ধরতে পারি, কে জানে! আমি শুধু মনে করি আমাদের মাঠে গিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। আমি বড় কোনো আকাশ-কুসুম স্বপ্ন দেখছি না, আমি এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি, তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে’, আরও যোগ করেন বাংলাদেশ কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগ ডিফেন্ডারদের গোলে চেলসিকে হারালো আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে আর্সেনাল। রোববার (১ মার্চ) রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ে দুই ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও ইউরিয়েন টিম্বারের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানের জয় পায় মিকেল আর্তেতার দল।

এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। যদিও পেপ গুয়ার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। বর্তমানে ২৯ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে চেলসি কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল স্বাগতিকদের। খেলার ২১তম মিনিটে ডেডলক ভাঙেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাস থেকে বল পেয়ে সালিবা হেড করলে তা চেলসি ডিফেন্ডার মামাদুর গায়ে লেগে জালে জড়ায়।

চলতি লিগে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের নবম গোল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পিয়েরো ইনকাপিয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। গোলরক্ষক দাভিদ রায়া দুর্দান্ত এক সেভ দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইনকাপিয়ে।

দ্বিতীয়ার্ধে দুদলই গোল পেতে মরিয়া হয়ে উঠলে লড়াই জমে ওঠে। ৬৬তম মিনিটে পুনরায় সেট পিস থেকে লিড নেয় আর্সেনাল। ডেক্লান রাইসের নিখুঁত কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। গোল শোধে চেলসি যখন মরিয়া, ঠিক তখনই বড় ধাক্কা খায় ব্লুজরা। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোকে।

দশ জনের দলে পরিণত হয়েও চেলসি হাল ছাড়েনি। যোগ করা সময়ে আলেহান্দ্রো গার্নাচোর একটি বাঁকানো শট জালে জড়াতে নিলেও অসাধারণ ক্ষিপ্রতায় তা রুখে দেন রায়া, যার ফলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় আর্সেনালের।

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর এই পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরেই আটকে রইল চেলসি। ২৮ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট।

অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পরবর্তী ম্যাচের দিকে এখন তাকিয়ে থাকতে হবে আর্তেতার শিষ্যদের। শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা ৫১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। আর্সেনালের আক্রমণভাগের খেলোয়াড়রা ফিনিশিংয়ে ব্যর্থ হলেও রক্ষণভাগের খেলোয়াড়দের গোল করার দক্ষতা দলের জন্য মহামূল্যবান জয় বয়ে আনল।

জাতীয় দলে ফেরার ঘোষণা পাকিস্তানের সাবেক লেগস্পিনার উসমান কাদিরের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার উসমান কাদির। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সব সংস্করণে জাতীয় দলের জন্য নিজেকে উন্মুক্ত করার কথা জানান তিনি।

৩১ বছর বয়সী এই স্পিনার ২০২৪ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। তবে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিবারের অনুপ্রেরণায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

বার্তায় উসমান কাদির বলেন, গভীরভাবে চিন্তা-ভাবনা এবং অস্ট্রেলিয়ায় সফল সময় কাটানোর পর তিনি অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে খেলে ৪১ উইকেট নেওয়ার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং বুঝতে পেরেছেন এখনও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার মতো সামর্থ্য রয়েছে।

পারিবারিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি। তার বাবা, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির–এর অবদান তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান উসমান। পরিবারের সঙ্গে আলোচনা করেই দেশের হয়ে আবার খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকে কঠোর পরিশ্রম করে আবারও জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান এবং পাকিস্তান ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন উসমান কাদির, যেখানে নিয়েছেন একটি উইকেট। টি–টোয়েন্টিতে ২৫ ম্যাচে তার শিকার ৩১ উইকেট। আবারও দলে ফিরতে হলে তাকে নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে বলেও উল্লেখ করেন এই লেগস্পিনার।

লামিনে ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপট, শিরোপা দৌড়ে বাড়ল ব্যবধান
লা লিগার শিরোপা লড়াই যতই জমে উঠছে, ততই নিজেকে আলাদা করে তুলছে বার্সেলোনা। আর সেই পথে নতুন আলো হয়ে উঠলেন ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকেই ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কাতালানরা।

৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সা এখন চার পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে, যদিও তাদের হাতে একটি ম্যাচ কম। ৫১ পয়েন্ট নিয়ে অনেকটা দূরে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বার্সা। ২৮ মিনিটে মিডফিল্ডে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন ফারমিন লোপেজ। তার বাড়ানো পাস থেকে ডান প্রান্ত দিয়ে ঢুকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। গোলটিতে যেমন ছিল গতির ছাপ, তেমনি ছিল নিখুঁত ফিনিশিং।

নয় মিনিট পরই দেখা যায় তার নৈপুণ্যের আসল রূপ। ডান দিক দিয়ে লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে একাই কাটিয়ে যান দুই ডিফেন্ডারকে, এরপর দুর্দান্ত বাঁকানো শটে বল পাঠান জালের ওপরের কোণে— যে গোল দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাছ থেকে গোল করে ব্যবধান কমান পাপে গেইয়ে। তখন মনে হচ্ছিল ম্যাচে ফিরতে পারে ভিয়ারিয়াল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয় তাদের। পাল্টা আক্রমণে ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল।

শেষ দিকে মাঠে নেমে গোলের খাতায় নাম লেখান রবার্ট লেভানডোভস্কি। জুল কুন্দের নিচু ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে ব্যবধান ৪-১ করেন তিনি।

ম্যাচ শেষে ইয়ামালের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় এবং নিজের গোল— দুটোতেই তিনি ভীষণ খুশি। দ্বিতীয় গোলটি নিয়ে তার মন্তব্য, বল পায়ে থাকলে তিনি অপেক্ষা করেন ডিফেন্ডারের ভুলের জন্য, তারপর ঠিক করেন কোন দিকে এগোবেন।

এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, শিরোপা লড়াইয়ে বার্সার মানসিক দাপটেরও প্রকাশ। মৌসুমের শেষভাগে এসে এমন পারফরম্যান্সই ট্রফির ভাগ্য গড়ে দেয়। আর ইয়ামালের মতো তরুণ যখন দলের আক্রমণের নেতৃত্ব দেয়, তখন ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখতেই পারে কাতালান সমর্থকরা।

সেমিফাইনালে উঠতে যে ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় জিততে জিততেও হেরে গেছে নিউজিল্যান্ড। এতে যেমন কিউইদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ল, তেমনি টিকে আছে পাকিস্তানের আশাও। নিউজিল্যান্ড অবশ্য এক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানেই রয়েছে। কারণ সেমিতে উঠতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানেই জিততে হবে।

আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গতকাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে যেমন তাকিয়ে ছিল পাকিস্তান, তেমনি আজকের ম্যাচে চোখ রাখবে কিউইরা। অথচ নিউজিল্যান্ডের সমীকরণটা তুলনামূলক সহজ–ই ছিল। ইংলিশদের হারাতে পারলেই সেমিতে উঠে যেত মিচেল স্যান্টনারের দল।

নিউজিল্যান্ডের করা ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ইংলিশদের। এই ম্যাচ জিতে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই হ্যারি ব্রুকের দল সেমিতে খেলবে। ৩ ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে, সমান ম্যাচে ১টি করে জয়, হার ও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের অর্জন ৩ পয়েন্ট। এখনও কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কাকে হারাতে পারলে পাকিস্তানও কিউইদের সমান ৩ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে সেমিফাইনাল নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে।

শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না, ১ পয়েন্ট নিয়ে সালমান আগার দল বাড়ির পথ ধরবে। তবে বিদায়ের আগে সান্ত্বনার দুটি পয়েন্ট পাবে লঙ্কানরা। অন্যদিকে, পাকিস্তান হারলে গ্রুপের রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ড পা রাখবে সেমিফাইনালে। আবার পাকিস্তান নির্দিষ্ট ব্যবধানে না জিততে পারলেও কিউইরা সেমি খেলবে। কারণ তারা নেট রানরেটে (+১.৩৯০) এগিয়ে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় পাকিস্তান নেট রানরেটে (-০.৪৬১) বেশ পিছিয়ে পড়ে।

৬৪ রানের কম ব্যবধান কিংবা ১৩.১ ওভারের বেশি খেলে ম্যাচ জিতলেও লাভ হবে না সালমান আগাদের। ৩ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের বিদায় এবং সেমিতে উঠবে নিউজিল্যান্ড।

ইংল্যান্ড&নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড
শ্রীলঙ্কার কলম্বোতে আরও একবার স্পিন ভেলকি দেখল ক্রিকেট বিশ্ব। এ নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার ক্রিকেটভক্তরা স্পিনময় ম্যাচের সাক্ষী হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়ার ম্যাচটিতে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে ইংল্যান্ড ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে, এর মধ্যে জ্যাকস চারবারই ম্যাচসেরা হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটি এতদিন দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের। ২০১২ আসরে ওই কীর্তি গড়েন ওয়াটসন। এবার ২০২৬ বিশ্বকাপে তার সমান ৪ ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়লেন উইল জ্যাকস। এ ছাড়া এক আসরে তিনবার ম্যাচসেরা হয়েছিলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ৩ বল এবং ৪ উইকেট হাতে রেখেছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে তারা সেমিফাইনালে নামবে। ইংলিশদের জয়ের ম্যাচটিতে শেষদিকে কিউইদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় জ্যাকস ও রেহান আহমেদ জুটি। সপ্তম উইকেটে তারা ১৬ বলে ৪৪ রান তোলেন। ১৮ বলে ৪ চার ও এক ছক্কায় ৩২ রান করেন জ্যাকস। এর আগে বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করায় তার হাতেই উঠল ম্যাচসেরার পুরস্কার।

এর আগে নেপালকে হারানোর পথে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ক্যামিও এবং ১৭ রানে ১ উইকেট, ইতালির বিপক্ষে অপরাজিত ৫৩ রান এবং ৩৪ রানে ১ ‍উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান এবং ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন জ্যাকস। সেমিফাইনাল এবং সেখানে জিতলে ফাইনাল খেলার সুযোগ থাকায় ওয়াটসনকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তার সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডও হাতছানি দিচ্ছে।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটিতে ৪০ ওভারের মধ্যে ৩১ ওভারই করেছেন স্পিনাররা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে চলমান আসরের ভারত-পাকিস্তান ম্যাচেও স্পিনাররা মোট ৩১ ওভার করেছিলেন। এ ছাড়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনারদের ওভারসংখ্যা ৩০। তিনটি ম্যাচই হয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তিনটি যথাক্রমে টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্দিষ্ট আসরে সর্বোচ্চ স্পিন-ওভার করার রেকর্ড। এর আগে ২০১২ আসরেও কলম্বোর এই মাঠে স্পিনারদের ২৬ ওভার করার রেকর্ড আছে।

লাল কার্ডে বদলে গেল ম্যাচ, শেষ ষোলোয় পিএসজি
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়া পিএসজি এবার প্লে-অফ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেশ নাটকীয়তায়। ফরাসি প্রতিদ্বন্দ্বী মোনাকোর  সঙ্গে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করলেও প্রথম লেগে ৩-২ ব্যবধানের জয় তাদের রক্ষা করেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকেই পরের রাউন্ডে জায়গা করে নেয় লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের বড় মোড় ঘুরে যায় ৫৮ মিনিটে। মোনাকোর ২১ বছর বয়সী মিডফিল্ডার মামাদু কুলিবালি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কাভারৎস্খেলিয়াকে ফাউল করার দায়ে পাওয়া সেই কার্ডই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

যদিও শুরুর দিকে দাপট ছিল মোনাকোরই। প্রথমার্ধে মাঘনেশ অ্যাকলিউশের গোলে এগিয়েও যায় তারা। কুলিবালির বিদায়ের আগ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে ছিল। কিন্তু সংখ্যাগত সুবিধা পেয়ে দ্রুতই ম্যাচে ফেরে পিএসজি। ফ্রি-কিক থেকে মার্কিনিয়োস সমতা ফেরান, ছয় মিনিট পর খিচা কাভারৎস্খেলিয়া দলকে এগিয়ে দেন।

যোগ করা সময়ে জর্ডান তেজে গোল করে কিছুটা শঙ্কা তৈরি করেছিলেন। তবে সময় ফুরিয়ে আসায় শেষ পর্যন্ত ২-২ সমতায়ই সন্তুষ্ট থাকতে হয় মোনাকোকে।

পরিসংখ্যানে অবশ্য এগিয়েই ছিল পিএসজি। বল দখলে তাদের আধিপত্য ছিল ৬৮ শতাংশ। ২১টি শটের ৭টি লক্ষ্যে রাখে তারা, বিপরীতে মোনাকোর ৯ শটের ৩টি ছিল অন টার্গেটে।

ম্যাচ শেষে মোনাকো কোচ সেভাস্তিয়েন পোকোগনলি বলেন, কুলিবালির লাল কার্ডই ছিল টার্নিং পয়েন্ট। তার মতে, অল্প সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখানো কঠোর সিদ্ধান্ত। তবু দল প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে ভালো লড়াই করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেন, প্রথমার্ধ ছিল কঠিন। তার ভাষায়, দল এমন পারফরম্যান্সে অভ্যস্ত নয়। তবে পুরো মৌসুমেই তারা ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছে, এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, গত আট মৌসুমে পাঁচবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল পিএসজি। তবে বর্তমান চ্যাম্পিয়নরা এবার আর সেই ভুল করেনি—কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জায়গা করে নিয়েছে সেরা ১৬-এ।

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। এই হারের পর ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা শুরু করেছেন সমর্থকরা।

পাকিস্তানি সমর্থকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক সালমান আলি আগার স্ত্রী সাব্বা মানজার।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়লে ক্রিকেটারদের পরিবারের ওপর চড়াও হন সমর্থকরা। এর প্রতিবাদে সাব্বা মানজার এক বার্তায় লেখেন, ‘আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’ যদিও পরে তিনি পোস্টটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি অধিনায়ক সালমান আলি আগাও। তিনি জানান, ব্যাট হাতে ভালো শুরু করলেও শেষটা আশানুরূপ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা করে সালমান আগা বলেন, ‘মাঝে মাঝে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। হ্যারি ব্রুক অসাধারণ খেলেছেন। আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল; আমরা সব চেষ্টা করেও তাকে থামাতে পারিনি।’

২৩ বছর পর বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ, এমন দৃশ্য বিরলই বলা চলে। দর্শক-সমর্থকদের একটা পুরো প্রজন্ম এমন কিছু কখনো দেখেননি। সেই বিরল অভিজ্ঞতাটাই হতে যাচ্ছে বাংলাদেশের। প্রায় ২ যুগ বা ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা।

২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম টেস্ট হবে ১৩ থেকে ১৭ আগস্ট। ভেন্যু ম্যারারা স্টেডিয়াম, ডারউইন। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট। ম্যাচ হবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।

২০১৭ সালের পর এই দুই দেশের মধ্যে এটি প্রথম টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে দ্বিতীয় সিরিজ। এর আগে তারা ২০০৩ সালে সেখানে খেলেছিল। ২০২০ সালে বাংলাদেশে সিরিজ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে তা বাতিল হয়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে অজি মুল্লুকে খেলবে বাংলাদেশ।

২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’

এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

সেমিফাইনালের আগে বিদায়ের শঙ্কায় পাকিস্তান, যা বললেন শাহিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলা হয়নি পাকিস্তানের। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হয়তো আক্ষেপে পুড়েছেন কেউ কেউ, তবে সেখান থেকে পাওয়া এক পয়েন্টই কাগজে-কলমে এখনও তাদের টিকিয়ে রেখেছে। গতকাল (মঙ্গলবার) ইংল্যান্ডের কাছে হেরে বিদায়ে শঙ্কায় রয়েছে সালমান আলি আগার দল। ‘ভাগ্য নিজেদের হাতে নেই’ বলেও বাস্তবতা মেনে নিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৬৪ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় অধিনায়ক হ্যারি ব্রুকের দারুণ এক সেঞ্চুরিতে ইংলিশরা জয়ের সুবাস পেতে থাকে। জয় পেতে যখন বলের চেয়েও প্রয়োজনীয় রান কম, তখন নাটকীয়তার জন্ম দিয়ে পরপর উইকেট হারায় ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ৫ বল এবং ২ উইকেট হাতে রেখে জিতে ব্রুকের দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।

দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট স্রেফ ১, কিউইদের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া সেটাই সম্বল তাদের। বাকি আছে কেবল শ্রীলঙ্কা ম্যাচ, সেটি জিতলেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে সালমান-শাহিনদের। সবমিলিয়ে সেমিতে যাওয়ার আশাটা তাদের সংকীর্ণ হয়ে আসছে। সেই সমীকরণ নিয়ে শাহিন আফ্রিদি ম্যাচ শেষে জানান, ‘আমরা জানি ভাগ্য আমাদের হাতে নেই। কিন্তু শনিবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং এরপর আশায় থাকতে হবে যেন অন্যদের ফল পক্ষে আসে। এটি আদর্শ কিছু নয়, কিন্তু এমনই পরিস্থিতি।’

এরপর ব্যাটিংয়ে নিজেদের বড় জুটি গড়তে না পারাকেও হারের জন্য দায়ী মনে করেন পাকিস্তানি এই তারকা পেসার, ‘আমার মতে এই ধরনের উইকেটে আপনার জুটি এবং একজন সেট ব্যাটসম্যান দরকার, যে মিডল ওভারজুড়ে খেলতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা পরপর উইকেট হারিয়েছি, ফলে আমরা ১৮০-১৯০ স্কোর করতে পারিনি। ইংল্যান্ড যখন ব্যাট করেছে, হ্যারি ব্রুক ক্রিজে টিকেছিল এবং পাশাপাশি জুটি গড়ে স্ট্রাইকও বাড়িয়েছে। আমরা জুটি গড়ার সেই সুযোগটি নষ্ট করেছি। জুটি গড়া মানে কেউ একজন ক্রিজে থেকে সিঙ্গেল এবং দুই রান নিয়ে রান সচল রাখবে।’

‘টি-টোয়েন্টি ইনিংসে আপনার ওভারপ্রতি ৮-৯ রান লাগবে, যদি পাশাপাশি জুটি গড়তে চান। মাঝের দিকে আদিল রশিদ খুব ভালো বল করেছে, তাই তাকেও কৃতিত্ব দিতে হবে’, আরও যোগ করেন শাহিন। একইসঙ্গে ব্রুকের ইনিংসেরও প্রশংসা করেছেন তিনি, ‘বিশ্বমানের ইনিংস। আমার মতে এটি তার জীবনে সেরা ইনিংস হতে যাচ্ছে। আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়ে ব্যাটিং করা এই পিচে সহজ ছিল না। ব্রুক দারুণ সব ক্রিকেটিং শট খেলেছে, তাই সে হ্যান্ডশেক ও প্রশংসা প্রাপ্য ছিল।’

ব্রুক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেছেন ৫০ বলে, ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ৪ ছক্কায়। পরের বলেই শাহিনের ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন এই ইংলিশ অধিনায়ক। সঙ্গে সঙ্গে গিয়ে তাকে অভিবাদন জানান পাকিস্তানি তারকা। ব্রুক এমন ইনিংস না খেললে হয়তো ম্যাচের নায়কও হতে পারতেন শাহিন। শুরুর দিকে তিনিই মূলত ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। ব্রুককে আউট করার পর তার বোলিং ফিগার ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট।

নভেম্বরে দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
এ বছর নভেম্বর-ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফর করবে। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর।

এরপর সাদা বলের সিরিজ। ১-৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে তিনটি ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে- যথাক্রমে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। সেঞ্চুরিয়নে ১৮ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ।

সোমবার প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ঘরোয়া মৌসুম শেষ করবে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ের পর ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ফাঁদে পড়ে কাঁদবে ইংল্যান্ড, আশায় পাকিস্তান শিবির
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ১৪৬ রানের পুঁজি নিয়েই শ্রীলংকাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশরা জিতলেও লংকান স্পিনে তাদের ভুগতে দেখে আশার আলো দেখছে পাকিস্তান।

পাল্লেকেলেতে আজ দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে স্পিন দিয়েই ইংল্যান্ড বধের ছক কষছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় জয়ের জন্য মরিয়া পাকিস্তান। হারলে সেমিফাইনালে উঠতে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।

জিতলে এক ম্যাচ বাকি থাকতে সেমির টিকিট পেয়ে যাবে ইংল্যান্ড। ইতিহাসও তাদের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো হারেনি ইংল্যান্ড।

এবার নতুন ইতিহাস লিখতে চান এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২০ রান করা পাকিস্তানের ব্যাটিং হিরো সাহিবজাদা ফারহান, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। ইংল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের। শ্রীলংকার বিপক্ষে স্পিনে তাদের ভুগতে দেখেছি। শ্রীলংকার স্পিনার আছে দুজন, আমাদের পাঁচজন। ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নেবে তারা।’

অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য আলোচিত পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের পাশাপাশি সাইম আইয়ুব, আবরার আহমেদ, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজকে সামলাতে হবে ইংলিশদের।

ইংল্যান্ডের মতো পাকিস্তানের ব্যাটিংও নড়বড়ে। পাল্লেকেলের মন্থর উইকেটে তাই পাকিস্তানও নাকাল হতে পারে ইংলিশ স্পিনে। এ মাঠেই স্বাগতিক শ্রীলংকাকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন আদিল রশিদ, উইল জ্যাকস, লিয়াম ডসনরা। লড়াইটা তাই স্পিনের।

৪৮ বছরের খরা কাটিয়ে টটেনহ্যামের মাঠে বড় জয় আর্সেনালের
আর্সেনালের ভক্তদের জন্য রোববারটি ছিল উৎসবের। টটেনহ্যামকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আবারও ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল 'গানার'রা।

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর চাপের পাহাড় জমেছিল। তবে উত্তর লন্ডন ডার্বিতে সেই চাপকে শক্তিতে রূপান্তর করল তারা। ১৯৭৮ সালের পর এই প্রথম টটেনহ্যামের ঘরের মাঠে এত বড় ব্যবধানে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দীর্ঘ ৪৮ বছর পর আর্তেতার দল সেই ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনল।

ম্যাচের নায়ক এজে ও ইয়োকেরেশ ম্যাচের মূল নায়ক ছিলেন মিডফিল্ডার এজে। গত নভেম্বরেও টটেনহ্যামের বিপক্ষে ৪-১ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। টানা ১৮ ম্যাচ গোলহীন থাকার খরা কাটিয়ে এই ম্যাচে তিনি করলেন জোড়া গোল। তার পাশাপাশি দলের নতুন ভরসা ইয়োকেরেশও করেছেন দুই গোল।

ম্যাচের ঘটনাপ্রবাহ ম্যাচের ৩২ মিনিটে পাপে সারের ভুলে বল পায় বুকায়ো সাকা। তার নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন এজে। তবে দুই মিনিট পরেই ডেকলান রাইসের ভুলে সমতা ফেরান রানদাল কোলো মুয়ানি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় দৃশ্যপট। জুরিয়েন টিম্বারের পাস থেকে টটেনহ্যামের রক্ষণের অসতর্কতার সুযোগ নিয়ে জোরালো শটে আর্সেনালকে আবারও লিড এনে দেন ইয়োকেরেশ। ৬১ মিনিটে এজে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ করেন। ম্যাচের শেষ মুহূর্তে টটেনহ্যাম সমর্থকদের মাঠ ছাড়ার মিছিলে নতুন মাত্রা যোগ করেন ইয়োকেরেশ, যখন তিনি যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র এই জয়ের পর ২৮ ম্যাচে আর্সেনালের সংগ্রহ এখন ৬১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তারা ৫ পয়েন্টে এগিয়ে। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে, তবুও এই জয় আর্সেনাল শিবিরে শিরোপার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপে এমন লজ্জার মুখে আর কখনো পড়েনি ভারত
উড়তে থাকা ভারতকে রীতিমতো মাটিতেই নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। হারিয়েছে ৭৬ রানের বিশাল ব্যবধানে। আর তাতেই ভারত পড়ে গেছে এমন সব লজ্জার রেকর্ডের মুখে, যা এর আগে কখনোই সহ্য করতে হয়নি তাদের।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বড় ব্যবধানে আর কখনোই হারেনি ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছেই প্রথমবার এই স্বাদ পেল দলটা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনো ৫০ রানের ব্যবধানেও হারেনি দলটা। এর আগে দলটার সবচেয়ে বড় ব্যবধানের হার ছিল ৪৯ রানের, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিপাকে পড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়ে বড় ব্যবধানের হার আছে ভারতের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছিল তারা। গত রাতের এই হার ভারতের ইতিহাসেরই দ্বিতীয় বৃহত্তম হার।

এই হারে থেমে গেল ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারা। ২০২২ আসরের সেমিফাইনালে ইংল্যান্ড-এর কাছে হারের পর থেকে এই জয়যাত্রা শুরু হয়েছিল। এটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো দলের টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড।

রোববারের হারে আরও একটা ধারা শেষ হয়েছে ভারতের। আইসিসি পুরুষদের সীমিত ওভারের টুর্নামেন্টে ভারতের টানা ১৭ জয় ছিল এই ম্যাচের আগে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর থেকেই অজেয় হয়ে উঠেছিল দলটা। সেই ধারাতেও ছেদ টেনেছে দক্ষিণ আফ্রিকা।

ভুলে যাওয়ার মতো এই ম্যাচে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন জসপ্রিত বুমরাহ। তার উইকেট এখন ৩৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে এটিই সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন ও আর্শদীপ সিংকে। তাদের উইকেট ছিল ৩২টি করে।

এই বিশ্বকাপে ভারতের ব্যাটাররা এখন পর্যন্ত ১১ বার শূন্য রানে আউট হয়েছেন। এটি এই আসরে যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। একটি আসরে ভারতেরও এটি সবচেয়ে বেশি শূন্য। ২০২৪ সালে ছিল ৬টি।

এই ম্যাচটা ভারত হেরেছে মাঝের ওভারেই। ২০ রানে ৩ উইকেট খোয়ানো দক্ষিণ আফ্রিকা মাঝের ওভারেই পাওয়ারপ্লের ঘাটতি পুষিয়েছে। ৭ থেকে ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১১১ রানে ২ উইকেট। এই পর্যায়ে এই আসরে এর চেয়ে বেশি রান করেছে শুধু নিউজিল্যান্ড। তারা কানাডার বিপক্ষে করেছিল ১১৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঝের ওভারে ভারতের দেওয়া যৌথ সর্বোচ্চ রানও এটি। ২০০৭ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়াও করেছিল ১১১ রান, ২ উইকেট খরচায়।

ফাইনালে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ
থাইল্যান্ডে চলছে মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপ। এখন কেবল টুর্নামেন্টটির চূড়ান্ত ম্যাচ বাকি, শিরোপার লড়াইয়ে রয়েছে বাংলাদেশও। জাতীয় দলের তারকা অলরাউন্ডার ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশেলে মেয়েরা আজ (রোববার) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ১টায় শুরু হবে এই মহারণ।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। গ্রুপপর্বের তিন ম্যাচে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে ফাহিমার দল সেমিফাইনালে ওঠে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানের মেয়েরা। ফাইনালে উঠার লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে ১১০ রান করেও ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৫৪ রানের ব্যবধানে।

ক্রীড়াঙ্গনের যেকোনো ডিসিপ্লিন ও ফরম্যাটে বাংলাদেশ ও ভারতের লড়াই বাড়তি রোমাঞ্চ ছড়ায়। সাম্প্রতিক রাজনৈতিক বিরোধও তাতে নতুন করে জ্বালানি দিচ্ছে। যদিও রাইজিং স্টারস এশিয়া কাপে মাঠের বাইরের ঘটনা তেমন প্রভাব না–ও রাখতে পারে। ফাইনালে ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশ দল মরিয়া বলে জানিয়েছেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, লতা মণ্ডলরা দলগত পারফর্ম করতে পারলে শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। ফাইনালে নামার আগে মেঘলা বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা তিনটা ম্যাচ জয়লাভ করার পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিতেছি। দল হিসেবে পারফর্ম করার কারণে আমরা এতদূর এসেছি।’

তিনি বলেন, ‘আমরা চাইব (ফাইনালেও) যেন দলগতভাবে খেলতে পারি এবং দলের যেভাবে চাওয়া সেভাবে যেন আমরা পারফর্ম করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ বাংলাদেশের প্রতিপক্ষ দল ভারত গ্রুপপর্বের একটি ম্যাচ বাদে বাকি ৩ খেলায় জিতেছে।

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে মন্ত্রী পাওয়ায় তার কাছ থেকে সবারই প্রত্যাশা একটু বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আমিনুলের সঙ্গে মিলেমিশে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চায়।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি এটা একবার বলেছি, একজন ক্রীড়াবিদকে (আমিনুল হক) আমরা ক্রীড়ামন্ত্রী (প্রতিমন্ত্রী) হিসেবে পেয়েছি। যদি আপনি নির্দিষ্ট খেলা দেখেন, ক্রীড়াবিদদের যে সমস্যাগুলো উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে। সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। উনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, উনার সময়ে সাফ জিতেছি আমরা। আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটকে অন্য একটা স্তরে নিয়ে যাওয়া উচিত আরকি, এটা শুধু ক্রিকেট না, সব খেলা–ই।’

ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বদলাতে আমিনুল হক ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন ফারুক, ‘আমি নিশ্চিত উনি একজন বিচক্ষণ মানুষ। যখন মন্ত্রী ছিলেন না, তখনকার কথা আর এখনকার কথার মধ্যে ফারাক থাকবে। আমি নিশ্চিত উনি এখন অনেক কিছু চিন্তা করছেন। আইসিসির সঙ্গে সম্পর্কটা আমাদের এখন একদম বেস্ট পর্যায়ে নাই, ওরা যদি কোনো ক্রস (ভুল) খুঁজে বের করে, তাইলে তা করতে পারে। আমার আসলে আগাম (মন্তব্য) করার দরকার নাই, তবে (সম্ভাবনা) উড়িয়ে দেওয়া যায় না।’

সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া প্রসঙ্গে বিসিবির এই সহ-সভাপতি জানান, ‘দায়-দায়িত্ব বিসিবির ওপর না, প্রথম সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ব্যাপারটা, এরপর যেসব থ্রেট এসেছিল, সরকার থেকে প্রথমেই তাদের স্ট্যান্স বুঝিয়ে দিয়েছে। এরপর বোর্ড শুধু ফলো করেছে।’

প্রসঙ্গত, ইতোমধ্যে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন করতে চাওয়ার ব্যাপারে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ‘শপথ অনুষ্ঠানের পর আমি সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিষয়টি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বেশ বন্ধুসুলভ ছিলেন এবং আমিও সেভাবেই কথা বলেছি। আমি তাকে বলেছি আমরা আলোচনার মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সমাধান করতে চাই, কারণ সকল প্রতিবেশী দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। খেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে চাই।’

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে নাম দিয়েছেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। নিলামে ৭১০ ক্রিকেটারের মধ্য থেকে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জাকের আলী, সাইফ হাসানরা। নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য রয়েছে তার।

কিছুদিন আগে বিগ ব্যাশে খেলা রিশাদ হোসেন আছেন পরের ক্যাটেগরিতে। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য রিশাদ ৭৫ হাজার পাউন্ড। এরপর ৫০ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে জায়গা হয়নি কোন বাংলাদেশি ক্রিকেটারের।

৩১ হাজার পাউন্ডের ক্যাটেগরিতে রয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা।

আগামী ১২ মার্চ দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে আগামী ২১ জুলাই যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কখনো কোন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি।

নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকাররা।

নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল
এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, নিরাপদেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও সাফল্যে বাংলাদেশের সঙ্গে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান এই শক্তিশালী দলগুলোর পার্থক্য অনেকটাই বড়। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন কোচ পিটার বাটলার।

এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপ। ৩ মার্চ প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সিডনিতে এবং উজবেকিস্তানের বিপক্ষে পার্থে খেলবে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং স্থানীয় একটি দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করতেই নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল।

বিশ্বকাপে খেলতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন ২ ক্রিকেটার
সদ্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ তাদের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার যে অনুরোধ করেছিল, তাতে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয়। আসিফ নজরুল প্রথমে জানিয়েছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। এর কিছুদিন পর তিনি ইউ-টার্ন নিয়ে জানান, বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্তে খেলা হয়নি বিশ্বকাপে। তার এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় ক্ষুব্ধ সালাহউদ্দিন। তিনি জানান, হতাশা থেকে দুই ক্রিকেটার কোমায় (চূড়ান্ত বিষণ্নতা) চলে গিয়েছিলেন।

শুক্রবার তিনি বলেন, ‘উনি (আসিফ নজরুল) একজন শিক্ষক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলছেন, আমরা এটা মেনে নিতে পারছি না। এটা আসলে মানার মতো না। কীভাবে মানবে? কী বলে এলো, আর কীভাবে ইউ-টার্ন নিল।’

সালাহউদ্দিন যোগ করেন, ‘একটা ছেলে যখন বিশ্বকাপে খেলে, তার ২৭ বছরের স্বপ্ন তাকে এখানে নিয়ে আসে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত হলে তারা স্যাক্রিফাইস করল। যদি ক্ষতির কথা বলেন, ব্যক্তিগত ক্ষতির কথা আমি বলব না। একটা ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছেন।’

বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের হতাশা নানা জনের কথায় উঠে এসেছে। সালাহউদ্দিন জানালেন সেই ধাক্কা কতটা তীব্র ছিল কিছু ক্রিকেটারের জন্য। তিনি বলেন, ‘আমি তো জানি আমার দুই ক্রিকেটার কোমাতে চলে গিয়েছিল। পাঁচদিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদেরকে আমরা যে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই বেশি। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় সাফল্য আমার কোচিং জীবনে যে, ওরা মাঠে এসে আবার রান করেছে।’

সালাহউদ্দিন বলেন, ‘চিন্তা করেন, বিশ্বকাপে খেলব আমরা, এক বছর আগে থেকেই স্বপ্ন দেখেছি। আমি না হয় কোচিং স্টাফ, ঠিক আছে। কিন্তু যে ক্রিকেটার, যে অধিনায়ক এক-দেড় বছর ধরে সে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছে। তার জন্য এটা কতটা বেদনাদায়ক, সে-ই ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই অনুপ্রেরণা দিই, দিনশেষে তার জন্য এটা অনেক বড় ক্ষতি।’

নড়বড়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার সেরা সময় ওমানের
আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। পাঁচ বছর আগে শিরোপা জেতা দলটির বাকি সময়টুকু গেছে বিব্রতকর দুই পরাজয়ে। জিম্বাবুয়ের কাছে হারার পর শ্রীলঙ্কার সামনেও দাঁড়াতে পারেনি অজিরা। বৃষ্টির কারণে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ হয়েছে অকালে। নড়বড়ে এই দলকে এবার শেষ ধাক্কা দিতে চায় ওমান।

আজ (শুক্রবার) পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ওমান। ম্যাচটির কোনো মূল্য নেই। কিন্তু যতীন্দর সিংয়ের দল শেষটা করতে চায় স্মরণীয়ভাবে। ম্যাচের আগে ওমানের অধিনায়ক বলেছেন, ওমানের জন্য এটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার সেরা সময় এটি।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ২০ নম্বরে থাকা একটি দলের কাছ থেকে এমন দাবিকে অতি বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম একেবারে নিচের দিকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য এর চেয়ে ভালো সময় আর আছে কি না— এমন প্রশ্নের জবাবে যতীন্দর জোর দিয়ে বলেন যে, তার দল এই ম্যাচে নামার আগে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে।

ম্যাচের আগে তিনি বলেন, ‘শতভাগ এটি একটি সুযোগ।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছেলেরা এর অপেক্ষায় রয়েছে। কারণ টি-টোয়েন্টি হলো মোমেন্টাম ও মুহূর্তের খেলা। আপনি যদি সেই মুহূর্তগুলোতে সঠিকভাবে খেলতে পারেন, তবে ওই নির্দিষ্ট দিনে আপনি যেকোনো কিছু করতে পারেন। সুতরাং, অস্ট্রেলিয়া এই মুহূর্তে খুব একটা ভালো করছে না... তাদের গুঁড়িয়ে দেওয়ার এটাই সেরা সময়।’

এর বাইরে, যতীন্দর পরামর্শ দিয়েছেন যে পূর্ণ সদস্য দেশগুলোর বিরুদ্ধে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ— এমনকি প্রস্তুতি ম্যাচ হলেও— তাদের জন্য উপকারী হবে। একইসাথে তিনি তাদের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার সীমাবদ্ধতা বা সমস্যাগুলোর দিকেও আঙুল তুলে বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, আমাদের অনেক ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয় যেগুলোর মান সন্তোষজনক নয়। এবং আমরা যে পিচগুলোতে খেলি, সেগুলোও আসলে সন্তোষজনক নয়।’

অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচ সান্ত্বনার জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ। কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড এই দলকে বিধ্বস্ত বললেও পরিষ্কার জানিয়ে দিলেন, ওমান ম্যাচের আগে উজ্জীবিত অজিরা। তিনি বলেন, ‘এই দল একসঙ্গে একটি পথচলা শেষ করার সুযোগ পেয়েছে, যেটা তারা শুরু করেছিল লম্বা সময় আগে এবং এখন পর্যন্ত ৯-১০ ম্যাচ খেলেছি। এর মধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্সও ছিল। তাই কাজটা শেষ করার অনুপ্রেরণা পাচ্ছি, যদিও আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে থাকতে পারিনি। আরেকটি ম্যাচ আছে বিশ্বকাপে এবং আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি।’

অভিষেকের পর এবার ভারতকে নিয়ে আমিরের বিস্ফোরক মন্তব্য
সম্প্রতি ভারতের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মাকে ‘স্লগার’ ডেকেছিলেন মোহাম্মদ আমির। এবার ভারতকে নিয়ে আরেক মন্তব্যে ভক্তদের স্তব্ধ করে দিলেন তিনি।

সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান সেখানে জায়গা পেয়েছে। আর ভারত এই পাকিস্তানকে পরাজিত করে আগেভাগে সেরা আটে খেলা চূড়ান্ত করে। সবকিছু ঠিক থাকলে সেমিফাইনাল দুই দলের দেখা হলেও হতে পারে। কিন্তু আমির কোনোভাবে এমন ম্যাচের সম্ভাবনা দেখছেন না। কারণ তার মতে, সেমিফাইনালে খেলতে পারবে না ভারত।

ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। তবে সেখানে ভারত থাক বে না পূর্বধারণা করলেন আমির। তার এমন দাবির পেছনে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘পাকিস্তান ম্যাচ ছাড়া ভারতীয় ব্যাটিং লাইনআপ প্রত্যেক খেলাতেই ধসে পড়েছে। যেভাবে দক্ষিণ আফ্রকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তারা যে কোনো দলকে হারাতে পারে।’

ক্রীড়াবিদদের জন্য বেতনকাঠামো চালুর উদ্যোগ
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে গতকাল অফিস করেছেন নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে সুখবর হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার উদ্যোগ নিয়েছেন আমিনুল হক।

খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়রা যদি বেতন কাঠামোয় আসতে পারেন তাহলে তারা আরো বেশি মনোযোগ দিতে পারবেন খেলায়। খেলোয়াড়রা দেশের জন্য খেলে। কিন্তু দেশ সেভাবে কিছু দিতে পারে না। ক্রিকেট দলের খেলোয়াড়রা বেতন পান। কিন্তু ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলার ক্রীড়াবিদরা অর্থের মুখ দেখতে পারেন না।

জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি বেতন কাঠামোয় আনার ব্যবস্থা গ্রহণ করা।

গতকাল মন্ত্রণালয়ে বসে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমিনুল হক। শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। দেশের ফেডারেশনগুলো অর্থের অভাবে খেলা পরিচালনা করতে পারে না। এবার বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাগুলোকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের খেলাধুলায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।

বিকেএসপি এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার আলোচনা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে আনতে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির আয়োজন করা হবে। ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিকেএসপির মাধ্যমে ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

ভারতের টানা জয়ের কীর্তি অক্ষুণ্ন, বিব্রতকর রেকর্ড অভিষেকের
রীতিমতো উড়ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তার আগ্রাসী ব্যাটিং দলকে ঝোড়ো শুরু এবং প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক তিনবার ডাক (শূন্য রান) নিয়ে ফিরলেন তিনি। আসরের প্রথম ম্যাচে ‍যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামে ভারত, সেদিন প্রথম বলেই আউট হন অভিষেক। মাঝে অসুস্থতার কারণে এক ম্যাচ মিস দিয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরলেও তার রানের খাতা খোলা হয়নি।

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও তিনটি রয়েছে। তারা হচ্ছেন– ভারতীয় পেসার আশিষ নেহরা (২০১০-১৬), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার (২০০৯), উগান্ডার রজার মুকাসা (২০২৪)। এই তালিকায় সর্বশেষ নামটি অভিষেক শর্মার। অর্থাৎ, এখন পর্যন্ত চারজন ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৩ ম্যাচে ডাক পেয়েছেন।

আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম তুলেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার শূন্য রানে আউট হয়েছেন ২৫ বছর বয়সী এই বাঁ–হাতি ব্যাটার। সমান সংখ্যক ডাক পাওয়ার রেকর্ড আছে থাইল্যান্ডের চালোয়েমওং চাটফাইসান (২০২৪), নেপালের কুশল ভুর্তেল (২০২৪), ইন্দোনেশিয়ার ধর্ম কেসুমা (২০২৫) এবং বাংলাদেশের পারভেজ হোসেন ইমনের (২০২৫)। বিব্রতকর এই রেকর্ডের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। গত বছর তিনি ৬টি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন।

গতকাল (বুধবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। যেখানে অলরাউন্ড নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জিতিয়েছেন শিভাম দুবে। আগে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে। ৩১ বলে ৪ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান আসে দুবের ব্যাট থেকে। এ ছাড়া ধীরগতির ব্যাটিংয়ে অধিনায়ক সূর্যকুমার ৩৪ এবং তিলক ভার্মা ৩১ রান করেন। ভারতের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছিল ডাচরা। তবে শেষপর্যন্ত তাদের থামতে ১৭৬ রানে। ভারতের ১৭ রানে জয় নিশ্চিতের পথে বরুণ চক্রবর্তী সর্বোচ্চ ৩ ও দুবে ২ উইকেট নিয়েছেন।

টানা চার ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলবে ভারত। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা আগেই টানা সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল। সেই সংখ্যাটিকে এখন পর্যন্ত ১২–তে উন্নীত করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে জয়ের কীর্তি আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ ছাড়া ৭টি করে টানা জিতেছিল ইংল্যান্ড ও ভারত।

গতকালকের ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে ভারত ৭ জন বোলার ব্যবহার করেছে, এর আগে পাকিস্তানের বিপক্ষেও তাদের বোলার সংখ্যা একই ছিল। এখন পর্যন্ত চলমান এই মেগা ইভেন্টে ১২ জন বোলার ব্যবহার করল সূর্যকুমারের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তাদের সর্বোচ্চ। এর আগে ২০০৯ আসরে ১১ বোলার ব্যবহার করেছিল ভারত। চলতি আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ক্যাচ ছেড়েছে তারা। তাদের ওপরে আছে কেবল আয়ারল্যান্ড (১০)।

চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল পুঁচকে ক্লাব!
আরেকটি অঘটন ঘটানোর আশায় ছিল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে জানুয়ারিতে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমক দেখায়। এবার ডিফেন্ডিং রানার্সআপ ইন্টার মিলানকেও একই স্বাদ দিলো বোডো/গ্লিম্ট। ২০ মিনিটে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে সময় লাগেনি তাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ৩-১ ব্যবধারে হার দেখল ইন্টার।

র মাঠ আস্পমাইরা স্টেডিয়ামে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পেপ গার্দিওলার ক্লাব সিটিকে। একই ভেন্যুতে গতকাল (বুধবার) সেই তিক্ততার শিকার ইন্টার মিলানও। মাত্র ৫৫ হাজার জনগোষ্ঠীর বোডো শহর মূলত মাছ ধরার শহর হিসেবে বিখ্যাত। নরওয়ের শহরটি এবার ফুটবল ম্যাজিকের জন্যও পরিচিত হতে চলেছে। এ ছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে তাদেরও ২-১ গোলে হারিয়ে এসেছিল বোডো/গ্লিম্ট।

ম্যাচে যদিও ৫৫ শতাংশ পজেশনে এগিয়ে ছিল ইন্টার, পাশাপাশি ১১ শট নিয়ে ৪টি লক্ষ্যে ছিল তাদের। বিপরীতে ৮ শটের মধ্যে ৬টিই লক্ষ্যে ছিল স্বাগতিক বোডো/গ্লিম্টের। ইতালিয়ান (সিরি আ) টেবিল টপার ইন্টার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয়ের আশায় ছিল। তাদের আশাহত করেছে নরওয়ের ক্লাবটি। ২০ মিনিটের মাথায় মিডফিল্ডার সোন্দ্রে ব্রান্সটাড দারুণ ফিনিশিংয়ে ইন্টারকে পিছিয়ে দেন। ১০ মিনিট পর পিও এস্পোসিতো সমতায় ফেরান ইতালিয়ান জায়ান্টদের।

দ্বিতীয়ার্ধে ৬১ ও ৬৪ মিনিটে দুটি গোল করে ফের স্কোরশিটের দখল নেয় বোডো/গ্লিম্ট। দুটি গোলই প্রায় একই ধরনের, দ্রুত পাস এবং নিঃস্বার্থ অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন জেন্স পিটার হাউগ ও ক্যাসপার হগ। ৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আস্পমাইরা স্টেডিয়াম উল্লাসে মাতে। শেষ পর্যন্ত আর ৩-১ গোলের সেই ব্যবধানে পরিবর্তন আনতে পারেনি ইন্টার মিলান। প্লে-অফের প্রথম লেগে ধাক্কা খেলো লাউতারো মার্টিনেজরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠার লড়াইয়ে দ্বিতীয় লেগে কামব্যাক দিতে হবে ইন্টারকে। আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে তারা বোডো/গ্লিম্টকে আতিথ্য দেবে। অভিষেক আসরটা আরও রাঙিয়ে সেখানে রূপকথা লেখার আশায় থাকবে নরওয়ের ক্লাবটি।

৫ গোলের রোমাঞ্চে মোনাকোকে হারাল পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে স্বদেশি প্রতিপক্ষ এএস মোনাকোর মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শুরুটা ছিল পিএসজির জন্য দুঃস্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় গোল হজম করে তারা। মাঝমাঠে ভুলের সুযোগ নিয়ে গোলোভিনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ফোলারিন বালোগুন। ১৮ মিনিটে আবারও আঘাত হানে মোনাকো দ্বিতীয় গোল করে লিড দ্বিগুণ করেন বালোগুন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ম্যাচে ফেরে পিএসজি। পেনাল্টি পেলেও ভিতিনিয়ার শট রুখে দেন মোনাকো গোলরক্ষক। ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমান দেম্বেলে। বদলি নেমেই ম্যাচের চিত্র পাল্টান তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে। ৪১ মিনিটে তার শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন আশরাফ হাকিমি। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় মোনাকো। ভিতিনিয়াকে ফাউল করে ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলোভিন। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন দুয়ে ওয়ারেন জাইরে এমেরির পাস থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।

ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ও ২৯টি শট নিয়ে দাপট দেখায় পিএসজি। এই জয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে তারা।

সাকিব&মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বলেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান। সরকার সাকিব ও মাশরাফির ব্যাপারে নমনীয় অবস্থান নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এমনকি সাকিবকে দেশে ফেরানোর আশ্বাসও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজ কার্যালয়ে হাসতে হাসতে বললেন, আমি আগের আমিনুলই আছি ও থাকব। প্রায় মিনিট দশেক দলের ও নিজের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা বললেন। এরপর সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে থাকলেন। সেই পর্ব বিশ মিনিট পার হয়েছে। কোনো ক্লান্তি নেই, উত্তর দিয়েই যাচ্ছেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে আবার সেই চিরচেনা আমিনুল। সাংবাদিকদের জটলায় একেক জন বিক্ষিপ্তভাবে অভিনন্দন, প্রশ্ন করতে থাকলেন। এর মধ্যে আবার বলতে থাকলেন, আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি৷ আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব৷ সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।

জনাকীর্ণ সংবাদ সম্মেলন শেষের পর সাংবাদিকরা তার কার্যালয় থেকে বের হতে গিয়ে পড়েন জনস্রোতে। মিরপর, পল্লবী তার এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এসেছেন শুভেচ্ছা জানাতে। দ্বিতীয় তলা থেকে মাইকে সবার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন৷ প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।

সুপার এইটে পাঁচ দল, বাকি তিন জায়গার লড়াইয়ে কারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ প্রান্তে। গতকাল (সোমবার) দারুণ এক জয়ে অস্ট্রেলিয়াকে খাদের কিনারায় ঠেলে পঞ্চম দল হিসেবে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। একই দিনে আফগানিস্তানের জয়ে দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করে শেষ আটের লড়াই।

সবার আগে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখে সুপার এইট নিশ্চিত করে। গতকাল ইতালির বিপক্ষে ঘাম ছুটে যাওয়া জয়ে পরের পর্বের টিকিট কেটেছে ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেরা আটে উঠে গেছে।

বাকি তিনটি জায়গার জন্য হবে কঠিন লড়াই। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হওয়ার দৌড়ে আছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। আমেরিকা সবগুলো ম্যাচ খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। নয়তো রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হবে সালমান আগাদের।

‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়ে আছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে যে কোনো একটি ম্যাচ জিতলেই পরের পর্বে উঠবে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। অস্ট্রেলিয়া শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। ম্যাচটি তারা জিতলেও অন্য ফলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুটি দল চূড়ান্ত হয়ে গেছে— ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার হাতছানি নিউজিল্যান্ডের বেশি। তারা শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। ৪ পয়েন্ট কিউইদের, জিতলেই সুপার এইট। তবে আফগানিস্তানেরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হার চাইবে তারা এবং কানাডার বিপক্ষে জিততে হবে, সঙ্গে নেট রান রেটে এগিয়ে যেতে হিসাব নিকাশও করতে হবে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে তারা।

অস্ট্রেলিয়া এখন ‘ঈশ্বরের কোলে’
প্রথমে জিম্বাবুয়ে, এরপর শ্রীলঙ্কা। দল দুটির কাছে টানা পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। মানসিকভাবে তারা বিধ্বস্ত ও মর্মাহত। ম্যাচের পর অধিনায়ক মিচেল মার্শ বললেন, অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে।

পাল্লেকেলেতে ১৮ ওভারে শ্রীলঙ্কা ১৮২ রানের লক্ষ্য পূরণ করে। এখন গ্রুপে জিম্বাবুয়ের বাকি দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের এবং সুপার এইটে ওঠার ক্ষীণ সম্ভাবনা টিকে রাখতে উড়িয়ে দিতে হবে ওমানকে। তাদের সামনে সমীকরণ— জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা দুটি ম্যাচেই হারতে হবে। তারপর জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হলে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে। বর্তমানে জিম্বাবুয়ে ভালো অবস্থানে।

আট উইকেটে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ বললেন, ‘পুরো দলটি এখন বেশ বিধ্বস্ত। এটি একটি শোকাতুর দল এবং আমরা এখন ঈশ্বরের কোলে। এই মুহূর্তে ড্রেসিংরুমে অনেক আবেগ কাজ করছে। আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না।’

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে আগ্রহ থাকবে মার্শদের, ‘আমি নিশ্চিত যে আমরা সবাই আগামীকালকের ম্যাচটি (জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড) দেখব। সবাই একসাথে দেখব কি না তা সময়ই বলে দেবে। আপনারা কী বলেন? আইরিশদের ভাগ্য বলা যায়?’

শ্রীলঙ্কার বিপক্ষে আট ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান করেছিল। কিন্তু বাকি ১২ ওভারের মধ্যে ১০ উইকেটের সবগুলো হারাল তারা। এই সময়ে তাদের রান রেট ছিল মাত্র সাত। তার আগে যেখানে ছিল ১২-এর বেশি। অস্ট্রেলিয়ার হারের জন্য এই সময়টুকুকে দায় দিলেন মার্শ।

তিনি বলেন, ‘সম্ভবত পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না করতে পারাই আজ রাতে আমাদের ডুবিয়েছে। অস্ট্রেলিয়ার এই পূর্ণ শক্তির ব্যাটিং লাইনে-আপে স্পিনের বিরুদ্ধে সেরা কিছু খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় শ্রীলঙ্কা চমৎকারভাবে ম্যাচে ফিরে এসেছিল এবং শুরুতে আমরা যে ছন্দ পেয়েছিলাম সেই তুলনায় শেষে আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল। দ্বিতীয় ইনিংসে যাওয়ার আগে সম্ভবত আমাদের ওই রানগুলোর প্রয়োজন ছিল। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা কাজটা শেষ করতে পারব, কিন্তু আমরা তাদের কাছে পরাস্ত হয়েছি।’

নিজেদের ব্যর্থতা নিয়ে মার্শের কথা, ‘আমি মনে করি আমরা কখনোই জানতে পারব না যে ২২০ রান করলে কী হতো, তবে আমি আগেই বলেছি, আমাদের কাছে একটি ভালো ভিত্তি ছিল। কিন্তু ইনিংসের শেষ দিকে আমরা তা কাজে লাগাতে পারিনি। আমি জানি যে এই কন্ডিশনে পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী জুটি ছাড়া, আমরা ইনিংসটিকে পুনরায় এগিয়ে নেওয়ার জন্য আর কোনো জুটি তৈরি করতে পারিনি।’

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ভারত–পাকিস্তান লড়াই। ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা থাকলেও বাস্তবে ম্যাচটি হয়ে ওঠে একপেশে। পুরো ম্যাচজুড়েই পাকিস্তানকে কোনো সুযোগ দেয়নি ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেটে তোলে ১৭৫ রান। জবাবে পাকিস্তান ১৮ ওভারেই গুটিয়ে যায় ১১৪ রানে।

এই ম্যাচে পাকিস্তান ছয়জন স্পিনার ব্যবহার করে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথভাবে সর্বোচ্চ।

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। প্রথম দুই ওভারের মধ্যেই তিন উইকেট হারায় দলটি। ওপেনার শাহিবজাদা রানের খাতাই খুলতে পারেননি। সাইম আইয়ুব করেন ৬ রান, অধিনায়ক সালমান আঘা করেন মাত্র ৪ রান।

দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েও ব্যর্থ হন সমালোচিত বাবর আজম। সাত বলে মাত্র ৫ রান করে তিনিও সাজঘরে ফেরেন। কিছুটা লড়াই গড়েন উসমান খান—৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৯ বলে অপরাজিত ২৩ রান করেন।

ভারতের দাপুটে বোলিং

বল হাতে ভারতের প্রায় সবাই অবদান রাখেন। হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। কুলদীপ যাদব ও তিলক ভার্মা নেন একটি করে উইকেট। একমাত্র রিঙ্কু সিং উইকেটশূন্য থাকেন।

ইশান কিষানের বিধ্বংসী ইনিংস

এর আগে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায় অভিষেক শর্মার উইকেট হারিয়ে। অসুস্থতা কাটিয়ে ফেরা এই ওপেনার মাত্র তিন বল খেলে আউট হন।

তার বিদায়ের পর আক্রমণের দায়িত্ব নেন ইশান কিষান। আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৫২ রান। তিলক ভার্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩০ বলে আসে ৫০ রান।

ইশান মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। সপ্তম ওভারে আবরার আহমেদকে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের স্পিন আক্রমণ ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত নবম ওভারে সাইম আইয়ুবের বলে বোল্ড হন ইশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ইশান ও তিলকের জুটিতে আসে ৪৬ বলে ৮৭ রান।

ইশানের বিদায়ের পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলকের সঙ্গে তিনি ইনিংস এগিয়ে নেন। তবে দলীয় ১২৬ রানে সাইম আইয়ুব পরপর দুই বলে তিলক ও হার্দিক পান্ডিয়াকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করেন।

পরে সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে আউট হন। শেষ দিকে শিভাম দুবে ১৭ বলে ২৭ রান করেন। শেষ ওভার থেকে আসে ১৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব নেন সর্বোচ্চ তিন উইকেট। সালমান আঘা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক নেন একটি করে উইকেট।

সাকিব&মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন বলেছেন, জাতীয় দলের সাবেক দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তিনি মনে করেন, এই দুই ক্রিকেটারকে রাজনীতিবিদ হিসেবে নয়, দেশের ‘অ্যাসেট’ হিসেবে দেখা উচিত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছেন মাশরাফি। ঘরোয়া ক্রিকেটে খেললেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি জনসম্মুখে নেই। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের নামেও একাধিক মামলা হয়েছে একই কারণে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক বলেন, তারা ক্রিকেটার এবং শুধু কোনো যেন-তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আমি তাদের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করছি। জনগণ ইতোমধ্যে একপ্রকার জবাব দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয়নি, তারা গিয়ে কোনো অর্ডার ক্যারি আউট করেছে বা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে।

সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি বলেন, আপনারা জানেন বিসিবির কাউন্সিলর কেমন করে হয় সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন। এটা মহাদুর্নীতি, বাণিজ্য ও পক্ষপাতিত্বমূলক প্রক্রিয়া। নিজেদের সিন্ডিকেট বোর্ডে বসানোর চেষ্টা হলে আমরা তো বসে থাকতে পারি না।

তবে নিজে বোর্ড রাজনীতিতে আসার আগ্রহ নেই বলেও জানান তিনি। আমি একজন কাউন্সিলর হলেও কখনো বোর্ডে আসব না। আমার বোর্ডে আসার সময় নেই। আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই, যারা ফুলটাইম ক্রীড়া সংগঠক, তারা আসুক। আমরা তাদের সহায়তা করব, যোগ করেন ইশরাক।

বিশ্বকাপে প্রথম হারের পর ছুটিতে নিউজিল্যান্ড পেসার
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে গতকাল আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। মার্কো জানসেন ও এইডেন মার্করামের দুর্দান্ত পারফরম্যান্সে প্রোটিয়াদের কাছে হার মেনেছে কিউইরা। সুপার এইট নিশ্চিত করতে কানাডার বিপক্ষে তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারকা পেসার লকি ফার্গুসনকে ছাড়া।

নিউজিল্যান্ড ক্রিকেট আজ (রোববার) ঘোষণা করেছে, কানাডা ম্যাচে পাওয়া যাবে না ফার্গুসনকে। তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে বোর্ড। আজই দেশের বিমান ধরছেন তিনি।

তিন ম্যাচে চার উইকেট নেওয়া ফার্গুসনকে শুভকামনা জানিয়েছেন রব ওয়াল্টার। নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘লকি ও এমার জন্য এটা দারুণ এক রোমাঞ্চকর সময়। আমরা খুশি যে এমন বিশেষ উপলক্ষের সময়ে সে বাসায় থাকবে।’

ফার্গুসনের স্থলাভিষিক্ত নেওয়ার ব্যাপারে ওয়াল্টার বললেন, ‘এই পর্যায়ে আমরা স্কোয়াডে লকির স্থলাভিষিক্ত কাউকে কারছি না। টুর্নামেন্টের সুপার এইটে তাকে ফেরানোর পরিকল্পনা আছে। আমাদের প্রয়োজন পড়লে ট্র্যাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স ও কোল ম্যাককঞ্চিকে স্কোয়াডে ডাকা হবে, তারা তৈরি আছে।’

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার তারা কানাডার বিপক্ষে খেলবে।

ভারত&পাকিস্তান মহারণে কেমন হতে পারে চূড়ান্ত একাদশ
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও বসছে ভারত-পাকিস্তান মহারণের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই শিবিরেই চলছে কৌশলগত হিসাব-নিকাশ। চূড়ান্ত একাদশে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ভারতীয় দলে ওপেনিং জুটিতে পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে।

আগের ম্যাচে না খেলা বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে শক্তি জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।

স্পিন আক্রমণে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। পেস বিভাগে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। পাকিস্তান দলে দুইটি পরিবর্তনের আভাস মিলছে। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন।

টানা দুই ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানের ফেরাও প্রায় নিশ্চিত। অধিনায়কত্বে থাকবেন সালমান আলী আঘা। ব্যাটিং লাইনআপে ভরসা থাকবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে শাদাব খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।
সম্ভাব্য ভারত একাদশ :
ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

সম্ভাব্য পাকিস্তান একাদশ :
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

ভারত&পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল&ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ
অনিশ্চয়তা কাটিয়ে নাটকীয়ভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় হতে যাওয়া এই ম্যাচের টিকিট অল্প সময়েই ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। সমর্থকদের মাঝে চিরাচরিত উন্মাদনাও যে ফিরে এসেছে তারই প্রমাণ এটি। এ ছাড়া কলম্বোমুখী মানুষের আগমনে হোটেল ও বিমানের ভাড়ায়ও ব্যাপক প্রভাব পড়েছে।

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে বসে দেখতে যে সমর্থকদের আগ্রহ অনেক উঁচুতে থাকবে সেটি বলাই বাহুল্য। অতীতেও এমন ম্যাচ নিয়ে দর্শকদের সব পাগলাটে আচরণের নজির দেখা গিয়েছিল। এবারও যথারীতি ভারত-পাকিস্তান ম্যাচের ৩৫ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন-চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে– কলম্বোয় হোটেল রুমের ভাড়া অন্য সময়ের চেয়ে তিন গুণেরও বেশি বেড়েছে। যেসব কক্ষে রাতপ্রতি ১০০-১৫০ ডলার ব্যয় হতো, একই ‍কক্ষের জন্য এখন ৬৬০ ডলার পর্যন্ত (প্রায় ৮১ হাজার টাকা) ব্যয় করতে হচ্ছে ক্রিকেটভক্তদের। হোটেলরুম বুকিংয়ের কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে– এই সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষমুহূর্তে চেন্নাই-দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিংয়ের হার বাড়তে থাকে।

জানা গেছে, চেন্নাই থেকে কলম্বোয় যেতে লাগে ঘণ্টা দেড়েকের মতো। কিন্তু অল্প দূরত্বের ভাড়াও তিনগুণ এবং ক্ষেত্রবিশেষে আরও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বোয় যেতে এখন ৬২৩ থেকে ৭৫৬ ডলার পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানিয়েছেন, হোটেল প্রায় বুক হয়ে গেছে। বেশিরভাগ সমর্থকরাই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে (১৫০০-২০০০ ডলার) আসছেন। ক্ষেত্রবিশেষে বাড়ছে টিকিট, হোটেল ও ফ্লাইট ভাড়া।’

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহৎ খাত পর্যটন। এখানকার প্রাচীন ধর্মীয় উপসনালয়, অনেক আদিম সৈকত এবং মনমাতানো চা বাগান দেখতে প্রবল আগ্রহ থাকে বিদেশি পর্যটকদের। সে কারণে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট কাটানো ও প্রবৃদ্ধির লক্ষ্যে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আরও আয়োজনের প্রত্যাশায় রয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তারা ব্যাপক অর্থনৈতিক মন্দায় রয়েছে, যেখানে প্রাণ হারায় ৬৫০ জন।

শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম রয়টার্সকে জানান, প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ দর্শনার্থীর ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় এসেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট– শ্রীলঙ্কা নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী। এটি হোক ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশ, দক্ষিণ এশিয়ান সকল দেশের প্রতি শ্রীলঙ্কায় খেলতে আসার পক্ষেও বার্তা রয়েছে।’

লাহোরের বাসিন্দা মিয়া সুলতানও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি দেখতে শ্রীলঙ্কায় যাত্রা করছেন। এই ম্যাচ জিতে পাকিস্তান পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বলে প্রত্যাশা তার, ‘আমার মনে হয় এটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’ ম্যাচটি একসঙ্গে দেখতে নিউজিল্যান্ডে থাকা সুলতানের বন্ধুও টিকিট কেটেছেন, গ্যালারির সামনের দিকে বসে খেলা দেখতে তার খরচ হয়েছে ৮০০ ডলার।

রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ রয়েছে। এ ছাড়াও শনিবার (১৪ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আয়ারল্যান্ড-ওমান
সকার ১১টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক

বেতন বাড়ছে না আনচেলত্তির, সুখবর পেল সহকারীরা
ইংল্যান্ড-স্কটল্যান্ড
দুপুর ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক

নিউজিল্যান্ড-দ. আফ্রিকা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক

ফুটবল

লা লিগা
রিয়াল মাদ্রিদ-সোসিয়েদাদ
রাত ২টা, বিগিন অ্যাপ

জয়ের পথ থেকে ছিটকে চেলসি, লিডসের দারুণ লড়াই
স্ট্যামফোর্ড ব্রিজে জয় প্রায় নিশ্চিত করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হলো চেলসির। নতুন কোচ লিয়াম  রোজেনিয়রের অধীনে টানা পঞ্চম প্রিমিয়ার লিগ জয় পাওয়ার পথে থাকলেও দুই গোলে পিছিয়ে থাকা লিডস ইউনাইটেড ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ২–২ গোলে ড্র করে নেয়।

মঙ্গলবার এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে জয়ের অবস্থান থেকে চেলসি এখন পর্যন্ত ১৭ পয়েন্ট খুইয়েছে, যার মধ্যে ১৫টিই নিজেদের মাঠে।

সপ্তাহের শুরুতে রোজেনিয়র তার দলের অসাধারণ মানসিক দৃঢ়তার কথা বলেছিলেন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নাপোলির বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। তবে এদিন দুই গোলের লিড ধরে রাখতে না পারা তার জন্য বড় ধাক্কা হয়ে এল।

ম্যাচ শেষে রোজেনিয়র বলেন, আমাদের মুহূর্তগুলো সামলাতে হবে এবং আরও পেশাদার হতে হবে। ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে পারলে এই দলের সম্ভাবনা অসাধারণ- আজ ম্যাচের প্রায় ৯০ শতাংশ সময় সেটাই দেখা গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের লড়াইয়ে গতি ধরে রাখতে চেলসি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল শুরু থেকেই। ২৪তম মিনিটে জোয়াও পেদ্রো ও কোল পামারের দারুণ সমন্বয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। রোজেনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল পেদ্রোর ষষ্ঠ গোল।

৫৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পামার। জোয়াও পেদ্রোকে অপ্রয়োজনীয়ভাবে ফেলে দেওয়ায় লিডসের অস্থায়ী সেন্টার-ব্যাক জাকা বিজোলের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়।

মনে হচ্ছিল বড় জয়ই পেতে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু ৬৭তম মিনিটে লিডস পেনাল্টি পায় এবং লুকাস নিমেচা গোল করে ব্যবধান কমান। ছয় মিনিট পর চেলসির রক্ষণভাগের ভুলে বল পরিষ্কার না হওয়ায় বদলি খেলোয়াড় নোয়াহ ওকাফর ফাঁকা জালে বল জড়িয়ে সমতা ফেরান।

শেষ দিকে চেলসির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় লিডস। যোগ করা সময়ে দুই গজ দূর থেকে সুযোগ নষ্ট করেন পামার। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় ব্লুজদের। তারা লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। ইউনাইটেড ওয়েস্ট হ্যামের মাঠে শেষ মুহূর্তের গোলে ১–১ ড্র করেছে।

রোজেনিয়র বলেন, অদ্ভুত ব্যাপার হলো, পাঁচ মিনিটের মধ্যে তারা দুই গোল করে ফেলেছে। ম্যাচের বাকি ৯০ মিনিট আমরা পরিষ্কারভাবেই ভালো দল ছিলাম।

তিনি জানান, স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া হ্যামস্ট্রিং চোটে পড়েছেন, তার স্ক্যান করা হবে।

অন্যদিকে লিডস কোচ ড্যানিয়েল ফার্কে তার দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন। ইনজুরির কারণে একাধিক মূল খেলোয়াড় না থাকলেও তার দল হাল ছাড়েনি।

Chelsea suffer familiar failings as Leeds battle back for 2-2 draw | New  Straits Times

জার্মান কোচ বলেন, দুই গোলে পিছিয়ে পড়লে রাতটা কঠিন হতে পারে। কিন্তু আমাদের দলে হার না মানার মানসিকতা আছে।

এই ড্রয়ে লিডস টেবিলের ১৫তম স্থানে উঠেছে। তারা টটেনহ্যাম হটস্পারের চেয়ে এক ধাপ ও এক পয়েন্ট এগিয়ে। টটেনহ্যাম নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২–১ গোলে হেরেছে।

নির্বাচনে ভোট দেবেন না মেসি
ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা–এর সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন লাপোর্তা, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট। তবে এই নির্বাচনে ভোট বা কোনো পক্ষের পক্ষে অবস্থান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি।

সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও মেসি এ বিষয়ে নীরব ছিলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেসি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবারের নির্বাচনে ভোট দেবেন না এবং কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না। খবরটি প্রকাশ করেছে ইয়াহু স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে প্রথমেই তিনি মেসিকে ফোন করবেন।

আরও বলা হয়েছে, বর্তমান সভাপতি প্রার্থী জোয়ান লাপোর্তা–র সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তবুও তিনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি। অতীতে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত ভোট দেওয়ার তুলনায় এটি মেসির অবস্থানে একটি বড় পরিবর্তন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি–এর হয়ে খেলছেন লিওনেল মেসি। তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য করতেও রাজি নন। কারণ তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।

এই নির্বাচনে অংশ না নেওয়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে তার ব্যস্ত জীবনকেই সামনে আনা হচ্ছে। সক্রিয় ফুটবল ক্যারিয়ারের কারণে এবার বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকছেন মেসি। ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

কানাডাকে হারিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসরে দাপুটে জয়ের মাধ্যমে নিজেদের যাত্রা শুরু করেছে গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে তারা নবাগত কানাডাকে ৫৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ফিফটি এবং পেসার লুঙ্গি এনগিডির চমৎকার বোলিং নৈপুণ্যে প্রোটিয়ারা মাঠের প্রতিটি বিভাগে আধিপত্য বিস্তার করে। গত বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত ভুলে এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল এবং আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করাল।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের বিশাল পাহাড় গড়ে। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন মাত্র ৭ ওভারেই ৭০ রান যোগ করেন। ডি কক ২৫ রানে বিদায় নিলে ক্রিজে এসে ঝড় তোলেন অধিনায়ক মার্করাম।

তিনি মাত্র ২৮ বলে নিজের ফিফটি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৩২ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে আউট হন। যদিও মাঝে আনশ প্যাটেলের ঘূর্ণিতে ১৩৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল প্রোটিয়ারা, তবে শেষ দিকে ডেভিড মিলার (২৩ বলে ৩৯ রান) এবং ট্রিস্টান স্টাবস (১৯ বলে ৩৪ রান) মাত্র ৬.৩ ওভারে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দুইশ পার করে দেন। কানাডার পক্ষে আনশ প্যাটেল ৩১ রানে ৩টি উইকেট শিকার করেন।

২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লুঙ্গি এনগিডির বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে যায় কানাডার টপ অর্ডার। মাত্র ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে, যার মধ্যে এনগিডি নিজের প্রথম দুই ওভারেই ৩ উইকেট তুলে নেন। এরপর নভনীত ঢালিওয়াল এবং হার্শ ঠাকের ৬৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

ঢালিওয়াল ৪৯ বলে ৬৪ রানের একটি লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সমর্থন পাননি। ঠাকের ২৯ বলে ৩৩ রান করে বিদায় নিলে কানাডার ইনিংসের চাকা স্থিমিত হয়ে আসে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানে থামে কানাডার লড়াই।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। এ ছাড়া বাঁহাতি পেসার মার্কো জানসেন ১৮তম ওভারে জোড়া আঘাতসহ দুটি উইকেট লাভ করেন। কানাডার ব্যাটিং লাইনআপ দক্ষিণ আফ্রিকার গতির সামনে অসহায় আত্মসমর্পণ করলেও নভনীত ঢালিওয়ালের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা পূর্ণ ২ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক স্থানে অবস্থান করছে।

তামিম&ইস্যুতে ফাইনাল বয়কট সাংবাদিকদের
উদ্ভূত পরিস্থিতিতে সোমবার অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ ঘোচাতে তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের কোনো সংবাদ বা ছবি কাল প্রকাশ করেনি দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলো।

নাম অদম্য হলেও বিসিবির এই জোড়াতালির টুর্নামেন্ট একদমই সাড়া ফেলতে পারেনি দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটাঙ্গনে। উলটো উসকে দিয়েছে নতুন বিতর্ক। কদিন আগে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরেই এই বয়কটের সিদ্ধান্ত।

ডেইলি সানের ফটো সাংবাদিক তানভিন তামিম গত ৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবির তিন পরিচালক-ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলামের কথোপকথনের একটি ছবি তোলেন। ছবিতে এম নাজমুল ইসলামের দিকে আঙুল তুলে কথা বলতে দেখা যায় ফারুক আহমেদকে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবি তোলার ঘটনায় তানভিন তামিমকে শোকজ করে বিসিবি। বিষয়টি মেনে নিতে পারেননি ক্রীড়া সাংবাদিকরা। তারা দাবি জানান, শোকজের কারণ ও প্রক্রিয়ার জন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করতে হবে।

এজন্য কাল ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এবং বিষয়টি বিসিবির মিডিয়া বিভাগের প্রধানকে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি দুঃখপ্রকাশ না করায় সাংবাদিকরা মাঠ ত্যাগ করেন।

ক্ষতিপূরণসহ বিসিবিকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা রোববার শেষ হয়েছে। এই আলোচনায় বড় লাভবান হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম। জিও টিভি জানিয়েছে, ক্ষতিপূরণসহ বিসিবিকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে বসে। আসছে ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির।

মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজনে মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সে উদ্দেশে গতকাল রোববার বিকালে লাহোরে পিসিবি ও বিসিবিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে আইসিসি।

সূত্র অনুযায়ী, এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অভিযোগগুলো তুলেছিল, আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সূত্র বলছে, বাংলাদেশের অভিযোগ এবং অতীতের যেসব অবিচার তারা মনে করে, সেগুলো সমাধানে একটি ফর্মুলা তৈরি হয়েছে।

আর সেই ফর্মূলা মোতাবেক বাংলাদেশকে ৩টি সুবিধা দেবে আইসিসি। প্রথমত বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বিসিবি। সঙ্গে বিশ্বকাপের লভ্যাংশও পাবে বাংলাদেশ। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে– আগামীতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া।

বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। আর সেখান থেকেই এই সিদ্ধান্ত বেরিয়ে এসেছে।

সূত্র আরও জানিয়েছে, আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ছেড়ে যান। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সমঝোতার একটি কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার যোগাযোগ হতে পারে। এরপর প্রক্রিয়া আরও এগোবে বলে জানা গেছে।

ফিল্ডিংয়ে আয়ারল্যান্ডের ভুলে শ্রীলঙ্কার জয়ে শুরু
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে আয়ারল্যান্ড প্রথম ম্যাচ খেলতে নেমে ১৬তম বলে করল ভুল। কামিল মিশারার ব্যাট থেকে উড়ে এলো বল। মিডউইকেট থেকে বাঁ দিকে ঝাঁপ দিলেন রস অ্যাডায়ার। কিন্তু বল ধরে রাখতে পারলেন না। আয়ারল্যান্ডের ফিল্ডিংয়ে এমন দৃশ্য দেখা গেল আরও কয়েকবার। তার খেসারতও দিতে হলো। শ্রীলঙ্কা ২০ রানে জিতেছে।

শুরুর দিকে শ্রীলঙ্কাকে দমিয়ে রেখে ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখার ইঙ্গিত দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু অন্তত চারটি ক্যাচ ফেলে দেয় তারা। ফিল্ডিংয়ে অন্যরাও বলের গতি বুঝতে পারেননি। আর তাদের ক্যাচ ফেলার ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ সময়ে।

আইরিশ স্পিনারদের দারুণ বোলিংয়ে মাঝের ওভারে সুবিধা করতে পারছিল না শ্রীলঙ্কা। ইনিংসের চার ওভার বাকি থাকতে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১০৪ রান। তারপর শ্রীলঙ্কার ব্যাটিংয়ের গতি যত বেড়েছে, ঠিক ততটাই অবনতি হয়েছে আইরিশদের ক্যাচিংয়ে।

১৭তম ওভারে দুটি ক্যাচের সুযোগ নষ্ট করে ২১ রান দেয় আয়ারল্যান্ড। পরের ওভারে অ্যাডায়ার ছাড়েন আরেকটি ক্যাচ, আসে আরও ১০ রান। শেষের আগের ওভারে ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা।

শেষ ওভারের প্রথম বলে ফিফটি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ৩৯ বল খেলেন তিনি। ৪৩ বলে ৫ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন কুশল। কামিন্দু মেন্ডিস শেষ দিকে ১৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। তাতে শেষ চার ওভারে ৫৯ রান তোলে শ্রীলঙ্কা, ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৬৩ রানে।

পাওয়ার প্লেতে ৪৫ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে অ্যাডায়ারের দারুণ সূচনা থেমে গেলে বিপদে পড়ে তারা। শ্রীলঙ্কার মতো একইভাবে মাঝের ওভারে ধুঁকেছে দলটি। বাউন্ডারি যেন দুর্লভ হয়ে উঠেছিল।

১৫তম ওভারে ২ উইকেটে ১০৫ রান ছিল আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে। শেষ ৬ ওভারে ৮ উইকেটে ৬০ রান দরকার তাদের। চাপে ছিল শ্রীলঙ্কাই। ক্রিজে থেকে হ্যারি টেক্টর ও লরকান টাকার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আরেক স্পিনার দুনিথ ভেল্লালাগে টাকারকে ফিরিয়ে তাদের বড় ধাক্কা দেন।

হাসারাঙ্গা ফিরে টেক্টরকে আউট করেন। মাহিশ থিকশানা টানা দুই বলে বেঞ্জামিন কালিজ ও জর্জ ডিলানিকে ফেরান। আয়ারল্যান্ড ৩৮ রানে হারায় শেষ ৮ উইকেট। এক বল হাতে রেখে তারা অলআউট হয় ১৪৩ রানে। শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরু করে ২ পয়েন্ট নিয়ে। এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ১১তম জয় পেল লঙ্কানরা।

হাসারাঙ্গা ও থিকশানা সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। কামিন্দু হয়েছেন ম্যাচসেরা।

আর্সেনালকে গার্দিওলার সতর্কবার্তা— শিরোপার লড়াইয়ে ‘অনেক কিছু হতে পারে’
পেপ গার্দিওলার বিশ্বাস, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এখনো আর্সেনালকে ধরতে পারবে। শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষকে সতর্ক করে সিটি কোচ বললেন, ‘১৩ ম্যাচে অনেক কিছু হতে পারে।’

লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ম্যানসিটি টেবিলের শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়েছে। ৭৪তম মিনিটে ডমিনিক সোবোসলাই ফ্রি কিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ছয় মিনিটের মধ্যে বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ডের গোলে তিন পয়েন্ট আদায় করে সিটি। ৮৯ বছরের মধ্যে প্রথমবার এক লিগ মৌসুমে দুইবারই লিভারপুলকে হারাল তারা।

এই জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান তিনে রাখার সুযোগ পাচ্ছে সিটি, যদি তারা বুধবার ইতিহাদে ফুলহ্যামকে হারাতে পারে। পরের দিন বৃহস্পতিবার গানাররা নামবে ব্রেন্টফোর্ডের মাঠে।

গার্দিওলা বিশ্বাস করেন, শিরোপার দৌড়ে মিকেল আর্তেতার দলকে পেছনে ফেলার সুযোগ আছে তার দলের সামনে। তিনি বললেন, ‘আমরা ছয় পয়েন্ট পেছনে আছি। হ্যাঁ, এটা বড় পার্থক্য, কিন্তু অনেক কিছু হতে পারে। সুতরাং এই তিন পয়েন্ট পাওয়া ভালো।’

আর্সেনালকে সতর্ক করে সিটি কোচ বললেন, ‘কে জানে ছয় পয়েন্ট যথেষ্ট কি না (আর্সেনালের জন্য)। কিন্তু ১৩ ম্যাচ অনেক এবং এফএ কাপ আছে। কারাবাও কাপ ফাইনালও। মার্চে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইনজুরির ঘটনাও ঘটতে পারে।’

তিনি বলে গেলেন, ‘অন্যান্য দলগুলোও বিভিন্ন লক্ষ্যের জন্য খেলছে— কেউ ইউরোপীয় প্রতিযোগিতার স্থানের জন্য, কেউবা রেলিগেশন (অবনমন) এড়ানোর লড়াইয়ে লিপ্ত। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার মানে হলো, তারা টিকে থাকার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে এবং এটি একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।’

মৌসুম শেষ হওয়ার পাঁচ ম্যাচ আগে আর্সেনালকে স্বাগত জানাবে সিটি। এই ম্যাচ প্রসঙ্গে গার্দিওলার কথা, ‘সুতরাং অভিজ্ঞতা থেকে ১৩ ম্যাচ অনেক সময়। এটা খুব খুব কঠিন, কিন্তু সেখানে থাকা গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা করতে পারি, আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলা, ওখানেই থাকা। যদি তারা হোঁচট খায়, কোনো ভুলি করে, তার সদ্ব্যবহার করতে হবে। তাছাড়া তাদের সঙ্গে ঘরের মাঠে খেলা আছে আমাদের, সেই ম্যাচে অবশ্যই তাদেরকে হারাতে হবে।’

শেষ মুহূর্তে রায়ান শেরকি নিজ অর্ধ থেকে একটি শটে বল জালে জড়ান। কিন্তু বল জালে ঢোকার মুহূর্তে সোবোসলাই ও হালান্ডের টানাটানির কারণে ভিএআর-এর হস্তক্ষেপে গোলটি বাতিল হয়। একই সঙ্গে সিটিকে দেওয়া হয় ফ্রি কিক এবং নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করার কারণে সোবোসলাই পান লাল কার্ড।

গার্দিওলা বললেন, গোলটি বহাল রাখা উচিত ছিল। এবং শেরকিকে লাল কার্ড দেখানোর যৌক্তিকতা খুঁজে পাননি, ‘সাধারণ জ্ঞানে কী বলে? কতশত টানাটানি হওয়ার পরও তো রেফারি খেলা চালিয়ে যান। এটা গোল দেওয়া উচিত ছিল এবং খেলা চালিয়ে নেওয়ার সঙ্গে সোবোকেও খেলতে দেওয়া যেত।’

মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
লা লিগায় পয়েন্ট টেবিলে কঠিন লড়াই করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এবার মায়োর্কার বিপক্ষে সহজ তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল তারা। বদলি নেমে শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্ক বের্নাল।

এদিন শুরুতে বার্সেলোনার রক্ষণে কয়েক দফায় ভীতি ছড়ায় মায়োর্কা। দ্বাদশ মিনিটে সফরকারীদের মিডফিল্ডার ভার্গিলের হেড যায় হোয়ান গার্সিয়া বরাবর। ২১তম মিনিটে ভার্গিলের একটি শটও আটকে দেন এই স্প্যানিশ গোলরক্ষক। ২৯তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটে গোলের দেখা পায় বার্সেলোনা।

বক্সের বাইরে থেকে মার্কাস র্যাশফোর্ডের জোরাল শট প্রতিহত হওয়ার পর, ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে জালে পাঠান লেভানদোভস্কি। এবারের লা লিগায় ৩৭ বছর বয়সী পোলিশ তারকার গোল হলো ১০টি, ১৮ ম্যাচে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। র্যাশফোর্ডের চমৎকার ফ্রি-কিক লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে জুল কুন্দের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ ভালো খেলে বার্সেলোনা। ৪৮তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া ইয়ামালকে মায়োর্কার একজন ফেলে দিলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারির সাড়া মেলেনি।

৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মার্ক কাসাদোর জোরাল ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬১তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দানি ওলমোর পাস বক্সের বেশ বাইরে পেয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ তারকা, নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

চলতি লা লিগায় ইয়ামালের গোলও হলো ১০টি, সঙ্গে তার অ্যাসিস্ট আছে ৮টি। ৭৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ইয়ামালের বাঁ পায়ের আরেকটি চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর ইয়ামাল ও লেভানদোভস্কির বদলি হিসেবে রুনি বার্দগি ও জোয়াও কান্সেলোকে নামান ফ্লিক।

৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বের্নাল। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের পাস ধরে এগিয়ে যান ৬৭তম মিনিটে বদলি নামা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার, বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি। বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।

টানা তৃতীয় জয়ের পর ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৮। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা। ২৩ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া মায়োর্কা ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে।

Copied from: https://rtvonline.com/

হঠাৎ পিএসএল থেকে সরে দাঁড়ালেন গুরবাজ, ঘটনা কী
আসন্ন পিএসএলকে সামনে রেখে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। কিন্তু দলের নেওয়ার দুদিন পর হঠাৎ করে পিএসএল না খেলার সিদ্ধান্ত নিলেন এই আফগান ব্যাটার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গুরবাজ।

ভিডিওতে গুরবাজ বলেন, সফল বিশ্বকাপ শেষ করে তিনি তার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চান, যাতে সরাসরি উপস্থিত থেকে ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং দেশের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হয়।

এদিকে জানা যাচ্ছে, গুরবাজের পথ অনুসরণ করে আরও কয়েকজন আফগান ক্রিকেটারও পিএসএল থেকে সরে দাঁড়াতে পারেন। সম্ভাব্য এই তালিকায় নাভিন উল হক ও মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটারদের নামও রয়েছে।

১৪ বছর বয়সেই ছুঁয়ে ফেললেন আইসিসি ট্রফি, কে এই সূর্যবংশী?
এবার আফ্রিকার মাটিতেও দেখা গেল সূর্যের তেজ! যে তেজে ঝলসে গেল ক্রিকেট দুনিয়া। ঝলসে গেল প্রতিপক্ষ। ব্যাটটা তুলে চৌদ্দ বছরের এক কিশোর স্বদর্পে ঘোষণা করল— আমি এসে গেছি। সত্যিই এসে গেছে বৈভব সূর্যবংশী। এক বছর ধরে বিশ্ব ক্রিকেটের আঙিনায় তার নামটা উঠে এসেছে বহুবার। ছয় মারার দক্ষতার জন্য বয়স ভিত্তিক ক্রিকেট থেকে আইপিএল, সব মাতিয়েছে বৈভব। কিন্তু এ রকম ব্যাটিং শৌর্য তার কাছ থেকে আগে দেখা যায়নি। আজ দেখা গেল একেবারে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পরীক্ষায়।

অনূর্ধ-১৯ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। বৈভবের এই ব্যাটিংয়ের পর একটা ব্যাপার নিশ্চিত হয়ে গিয়েছিল। ষষ্ঠবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চলেছে ভারত। শেষ পর্যন্ত সেটাই হল। ৫০ ওভারে ভারতের ৪১১ রানের বিশাল স্কোর তাড়া করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল থেমে গেল ৩১১ রানে। ভারতের জয় ১০০ রানের বড় ব্যবধানে। শুক্রবার হারারেতে ঠিক কী করল বৈভব সূর্যবংশী? চোখটা ভালো করে মুছে একবার দেখে নেওয়া যাক। ৮০ বলে ১৭৫! ১৫টি ছয়, ১৫টি চার! আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথম ২৪ বলে কিন্তু মাত্র ২৪ রান করেছিল বৈভব। তার পরে শুরু হয় তাণ্ডব।

শেষ ৫১ বলে বৈভবের ব্যাট থেকে এসেছে ১৫৬ রান। শতরান এসেছে ৫৫ বলে। কোনো আইসিসি ট্রফির ফাইনালে এটাই সেরা ইনিংস বলে দাবি করছেন কেউ কেউ। আবার বৈভবের এই ইনিংসের সঙ্গে বাকিরা তুলনায় টেনে আনছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অমর ইনিংসকে। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা কপিল দেবের সেই ১৭৫ রানের ইনিংস! যে ইনিংস কপিল খেলেছিলেন ইংল্যান্ডের মাঠে, জিম্বাবুয়ের বিপক্ষে। আর বৈভব খেললেন ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের মাঠে!

সাধারণ দর্শক থেকে সাবেক ক্রিকেটাররা— কেউ যেন বিশ্বাস করতে পারছিলেন না কী দেখেছেন এ দিন। ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ যেমন যোগাযোগ মাধ্যমে লিখেই দিয়েছেন যে, সূর্যকে থামানো সম্ভব নয়। বীরু লিখেছেন, ‘৮০ বলে ১৭৫। ১৫টা চার, ১৫টা ছয়। সমপরিমাণ চার-ছয়, সমপরিমাণ ধ্বংস।’

এর পরে বিস্ফোরক এই প্রাক্তন ব্যাটসম্যান লিখেছেন, ‘সূর্যবংশী— সূর্য-সাম্রাজ্যের ছেলে। আজ সেভাবেই খেলল। একে থামানো যায় না। ইংল্যান্ড বোলাররা সব রকম চেষ্টা করেছে। কিন্তু সূর্যকে থামাবে কে? ভারতীয় ক্রিকেটে সূর্যোদয়। ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

ডেল স্টেইন লিখেছেন, ‘সবাই টুইট করছে ছেলেটাকে নিয়ে। আমিও করি। মনে হয় স্কুল জীবন শেষ করার আগেই আইপিএল জিতে নেবে বৈভব।’ বিরাট কোহলি থেকে গৌতম গম্ভীর— বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন সবাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য, ‘অবিশ্বাস্য ইনিংস। ছেলেটার কী মানসিকতা, ফাইনালেই এই রকম ইনিংস খেলল।’

বিহারের সমস্তিপুরে জন্ম বৈভব সূর্যবংশীর। নজর কেড়েছে আরও অনেক আগেই। কিন্তু আজ নিজেকেও ছাপিয়ে গেল সে? ম্যাচ আর প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার পর সংবাদ সম্মেলনে বৈভব বলেন, ‘নিজের ব্যাটিং দক্ষতার উপরে আস্থা ছিল আমার। জানতাম, বড় ম্যাচে ঠিক অবদান রাখতে পারব। আজ সেটাই হলো। আমরা নিজেদের উপরে কোনো চাপই নিইনি।’

তার ব্যাটে মুগ্ধ ইউসুফ পাঠানও। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১৪ বছর বয়স। কোনো ভয় নেই, কোনো চাপ নেই। নিখাদ প্রতিভা। বৈভব সূর্যবংশী শুধু একটা ইনিংস খেলেনি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যেন লিখে দিল।’ ইরফান পাঠানের মন্তব্য, ‘বিশ্বকাপ ফাইনালে রাজকীয় ইনিংস। বৈভব শুধু ধারাবাহিকতাই দেখাচ্ছে না, প্রয়োজনের সময় সেরাটা দিচ্ছে।’

১৪ বছরের বাঁ-হাতি ওপেনার ইতোমধ্যেই নিজের নামের পাশে যে পরিসংখ্যান বসিয়ে ফেলেছে, তা অনেক ক্রিকেটার সারা জীবনে বসাতে পারে না। আইপিএলে শতরান, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান, মুস্তাক আলি ট্রফিতে শতরান, বিজয় হজারেতে শতরান, ভারতীয় এ দলের হয়ে শতরান, যুব ভারতের হয়ে এক দিনের ম্যাচে শতরান, যুব টেস্টে শতরান, যুব এশিয়া কাপে শতরান। ১৪ বছর বয়সে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়, ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার এবং প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার। সিনিয়র, জুনিয়র, পুরুষ, মহিলা মিলিয়ে কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটাই সর্বোচ্চ স্কোর। বারবার তুলনায় উঠে আসছে কপিল দেবের ওই রূপকথার ইনিংস। যোগাযোগ মাধ্যমে অনেকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন একটা দিক— কপিলের মতো বৈভবের শতরানের মঞ্চও বিশ্বকাপ, যদিও তা অনূর্ধ্ব-১৯। কপিল ইংল্যান্ডের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। বৈভব খেলল জিম্বাবুয়ের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে।

এদিকে, কিশোর বয়সেই আইসিসির ট্রফি জেতা বৈভব সূর্যবংশীকে এবার সিনিয়র দলে দেখতে চাইছেন তার কোচ সৌরভ কুমার। ভারতীয় দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের দিন বাড়িতে ছিলেন না বৈভবের কোচ। শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেবেন তিনি। প্লেন ধরার ব্যস্ততার মধ্যেই কথা বলেন তিনি। সৌরভ বলেন, ‘বৈভব ভারতের সিনিয়র দলে খেললে, ২০ ওভারে ৩০০ রান উঠবে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝে কয়েকবার বৈভবের সঙ্গে কথা হয়েছে তার। তবে কোনো বড় প্রতিযোগিতা চলার মাঝে ছাত্রের সঙ্গে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি।

সৌরভ বলেন, ‘ভারতীয় দলের একজন কোচ রয়েছেন। তিনি বৈভবকে গাইড করছেন। এর মাঝে আমি কথা বললে বৈভবের অসুবিধা হবে। ও বিভ্রান্ত হয়ে যাবে। তাই আমি খুব বেশি কথা বলি না। তবে রঞ্জি ট্রফিতে বিহারের খেলা দেখেছে বৈভব। আমাকে এক দিন ফোন করে বিহারের দল নিয়ে জানতে চাইছিল।’

পাকিস্তান&ভারত ম্যাচের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এখনো স্পষ্ট নয় ম্যাচটি হবে কি না। কারণ সরকারের নির্দেশে পাকিস্তান ম্যাচটি খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।

ফলে সেই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিল আইসিসি। যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা ম্যাচ খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু করা হতে পারে।

প্রথমপর্বের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। অনেকেই অপেক্ষা করেছিলেন দ্বিতীয়পর্বের জন্য। হোটেল, বিমান বুকও করে ফেলেছিলেন অনেক সমর্থক। পাকিস্তান সত্যিই না খেললে সবারই ক্ষতি হবে।

তবে পাকিস্তানকে নিয়ে এখনই কড়া অবস্থান নেওয়ার পথে হাঁটছে না আইসিসি। চেষ্টা করা হচ্ছে ভারতের বিপক্ষে খেলতে তাদের রাজি করানোর।

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!
২০২২ সালের শুরুতেই ফুটবলবিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের প্রো লিগে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পথ ধরে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের ক্লাব ছেড়ে দেশটিতে ভিড়তে থাকেন আরও বড় কিছু নাম। কিন্তু পথপ্রদর্শক সিআরসেভেনের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে সৌদি আরবের দীর্ঘমেয়াদী প্রকল্প পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কিছু বিষয়ে। যে কারণে তিনি আল নাসরের পরপর দুটি ম্যাচ বয়কট করেছেন।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, রোনালদো চেয়েছিলেন আল ইত্তিহাদ থেকে আল হিলালে যেন করিম বেনজেমার দলবদল না হয়। কারণ পর্তুগিজ তারকার মতে– এটি অন্যায্য এবং পিআইএফ প্রকল্প আল হিলালের শিরোপা জয়ের পথ সুগম করবে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে দুই ম্যাচ বয়কট করেছেন রোনালদো। এমনকি নিজেদের নীতি পরিবর্তন না করলে তিনি আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন।

আল হিলাল সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের শক্তিমত্তা বাড়লেও চলতি মৌসুমে আল নাসর কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। বাকিদের সঙ্গে শিরোপা প্রতিযোগিতায় আল নাসর পিছিয়ে পড়ছে এমন আশঙ্কা থেকেই রোনালদো প্রতিবাদস্বরূপ মাঠে নামা থকে বিরত থেকেছেন। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন, কিন্তু তার পুনরায় মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে আল নাসর ম্যানেজমেন্ট পুরো বিষয় নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখায় তার ওপর।

সাম্প্রতিক সময়ে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কোতিনিয়ো এবং ক্লাবের প্রধান নির্বাহী হোসেন সেমেদো পিআইএফ ফান্ডের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন। যা ক্ষেপিয়ে তোলে রোনালদোকে এবং জর্জ জেসুসকেও দলের শক্তি বাড়ানোর পথে বাধা সৃষ্টি করেছে। সবমিলিয়ে আল নাসরের খরচের সুযোগও কমিয়ে দিয়েছে এমন পদক্ষেপ। বিপরীতে আল হিলাল সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আলসাউদের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছে, যা কাজে লাগছে স্কোয়াডের শক্তি বাড়াতে।

সূত্র জানিয়েছে, এবারের ট্রান্সফার ‍উইন্ডোতে বেনজেমাসহ পুরো দলবদলের খরচ বহন করেছেন যুবরাজ আলওয়ালিদ। এই বিলিনিয়ার ব্যবসায়ী আল হিলালের ২৫ শতাংশ মালিকানার ভাগিদার, বাকি ৭৫ শতাংশ মালিকানা পিআইএফ প্রজেক্টের। ২০২২ সালে আল নাসরে যুক্ত হওয়া রোনালদো এখনও বড় কোনো ট্রফি জিততে পারেননি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পেলেও বিশ্বকাপের প্রস্তুতির মাঝে তিনি অন্যদিকে যেতে চান না। আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে সিআরসেভেনের। আবার সৌদি প্রো লিগও তাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডরকে হারাতে চায় না।

ভারত ম্যাচ বয়কটের কারণ জানাল পাকিস্তান, কৃতজ্ঞতা আসিফ নজরুলের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। যদিও তারা ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তা প্রথমে জানায়নি। পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত ম্যাচে খেলবে না পাকিস্তান। এমন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিপক্ষে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।’

তার সেই মন্তব্য যুক্ত করে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে। আইসিসির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সালমান-শাহিনদের দেশ ইতোমধ্যে ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে। এর আগে অবশ্য বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটেরও ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণ ও বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য করার প্রতিবাদ জানান।

এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিরাট অঙ্কের আর্থিক লোকসানে পড়বে আইসিসি। সবমিলিয়ে তারা ৬ হাজার কোটি টাকার ক্ষতির শিকার হবে বলেও ধারণা করা হচ্ছে। সে কারণেই নড়েচড়ে বসে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। তারা পাকিস্তানকে বিষয়টি পুনরায় বিবেচনার আহবান জানায়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পিসিবির পাশাপাশি আইনি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে তারা।

এর আগে বাংলাদেশ নিরাপত্ত উদ্বেগ জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দেয়। একইসঙ্গে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার আহবান জানিয়ে আসছিল বিসিবি। সেই সিদ্ধান্ত বদলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এরপরই দৃশ্যপটে আসে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা।

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি
ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা গেল বছর বেশ বিতর্কের মুখেই পড়ে গিয়েছিল। এবার সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আবারও তার বিতর্কিত সিদ্ধান্তের পক্ষই নিলেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার ব্যাপারে সমালোচনার মুখেও বললেন, ট্রাম্প এই পুরস্কার পাওয়ার ‘যোগ্য’।

গত ডিসেম্বর ২০২৫ সালে ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রতে ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দিয়ে সম্মান করেছে। এ সিদ্ধান্তের পর অনেক ক্রিকেট-ফুটবল দর্শক ও বিশ্লেষক তা নিয়েই প্রশ্ন তুলেছেন।

একই সময়ে কিছু দেশ ও সমর্থকরা ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের কারণে। ইনফান্তিনো এই বয়কটের কোনো সমর্থন করেননি।

তিনি বলেন, ‘যেখানে কখনো ব্যবসা বয়কটের ডাক ছিল না, সেখানে কেন ফুটবলকে বয়কট করা হবে?’ তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বিভক্ত জায়গা, সেখানে ফুটবল মাধ্যম হয়ে মানুষকে মিলিয়ে দেয়।’

ইনফান্তিনো আরও বলেছেন, রাশিয়াকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার বিষয়টি ‘দেখা হবে’। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি মনে করেন বয়কট ও নিষেধাজ্ঞা ঘৃণা ও হতাশা সৃষ্টি করেছে।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল
বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেল রোববার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। সোমবার রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ফুল ও মিষ্টি দিয়ে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।

চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ হারালেও বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১০২ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করে টাইগ্রেসরা। ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন হাফ সেঞ্চুরি, নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও রাখেন উজ্জ্বল ছাপ।

বাছাইপর্বে শিরোপা জয়ের মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করায় বাংলাদেশ নারী দলকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

নিগারের সুলতানা জ্যোতির আকুতি
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এজন্য তাদের খেলতে হয়েছে বাছাই ম্যাচ। নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সবকটি জিতে অপরাজিত থেকে আসর শেষ করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের দৃষ্টি মূল মঞ্চে।

ইংল্যান্ড বিশ্বকাপেও ম্যাচ জয়ের আশা নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু লড়াই করার জন্য ইংল্যান্ডে যাব না। আমরা ওখানে ম্যাচ জিততে চাই এবং ইমপ্যাক্টফুল টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের জন্য উপহার দিতে চাই।’

এজন্য বিশ্বকাপ শুরুর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার আকুতি নিগারের।

তিনি বলেন, ‘দল হিসেবে এবং আমারও ব্যক্তিগতভাবে চাওয়া- যদি বিশ্বকাপের আগে আমরা টি-টোয়েন্টিতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারি। যেমনÑ কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্ট, আমার মনে হয় দলকে উজ্জীবিত করবে; আমাদের প্রস্তুতির জন্যও ভালো হবে।’ অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করার কৃতিত্ব দলের সবাইকে দিয়ে নিগার বলেন, ‘নেপালে আসার আগে আমাদের দল হিসেবে লক্ষ্য ছিল প্রথমে কোয়ালিফাই নিশ্চিত করা। তারপর ব্যাক অব দ্য মাইন্ড এটা ছিল- আমরা এই টুর্নামেন্ট জিততে চাই, মানে অপরাজিত থাকতে চাই। আমরা এটা করতে পেরেছি। এখানে সম্পূর্ণ কৃতিত্ব মেয়েদের।’

ভারত ম্যাচ বয়কট করলে যে কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে টানাপোড়েন আরও তীব্র হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট পিসিবি। এমনকি একপর্যায়ে পুরো বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতও দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তবে পাকিস্তান সরকারের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলেও প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথ বেছে নেয় পাকিস্তান। আর এতেই বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে পিসিবি।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একাধিক মুখোমুখি লড়াই নিশ্চিত করতেই সাধারণত গ্রুপ বিন্যাস করা হয়। ফলে বিশ্বকাপে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে আর্থিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়বে আইসিসি।

এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর পরিণতি হতে পারে গুরুতর। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করে এমন কোনো সিদ্ধান্ত সংস্থাটি সহজে মেনে নেবে না।

আইসিসি ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ভুল নজির স্থাপন করতে চায় না। শেষ মুহূর্তে কোনো বোর্ড যদি আইসিসির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সংস্থাটি। যদিও কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, তা এখনো চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য ব্যবস্থার তালিকা বেশ দীর্ঘ।

সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য অন্যান্য সদস্য বোর্ডের খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দেওয়া, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা, এমনকি আইসিসির রাজস্ব বণ্টন থেকে পিসিবির অংশ প্রত্যাহার করা।

আসন্ন বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচটিই সবচেয়ে বেশি আলোচিত ও আর্থিকভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ হিসাবে ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের বাজারমূল্য ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের কাছাকাছি, যা ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে।

ফলে এই ম্যাচ মাঠে না গড়ালে শুধু আইসিসিই নয়, পুরো টুর্নামেন্টকেই ২০০ কোটির বেশি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান&সূর্যরা
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা দাপুটের সঙ্গেই শেষ করল ভারত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৪–১ ব্যবধানে কিউইদের হারিয়ে নিজেদের করে নিল ভারত।

প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আগেভাগে সিরিজ নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ালেও, শেষ ম্যাচে বড় জয়ে সিরিজ শেষ করে ভারত। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে শনিবার ৪৬ রানে জয় পায় ভারত।

টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতে ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুত ফিরে গেলেও ব্যাটিংয়ের গতি কমেনি। ৪২ রানের মধ্যেই দুই জন আউট হওয়ার পর ইনিংসের রাশ নিজের হাতে তুলে নেন ঈশান কিষান। আগ্রাসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের একেবারে চাপে ফেলে দেন তিনি। মাত্র ৪৩ বলে ১০৩ রান করে দুরন্ত সেঞ্চুরি হাঁকান ঈশান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা। ইশানের ইনিংসের হাত ধরেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলে ২৭১ রানের বিশাল স্কোর।

ঈশানকে যথাযথ সঙ্গ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৩০ বলে ঝড়ো ৬৩ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল অসাধারণ কিছু নজরকাড়া শট। পরে পাঁচ নম্বরে নেমে হার্দিক পান্ডিয়াও নিজের চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করেন। ১৭ বলে ৪২ রান করে দলের রানের গতি আরও বাড়িয়ে দেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ও কাইল জেমিসন ২টি করে উইকেট নিলেও ভারতীয় ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় কিউই বোলিং আক্রমণকে।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারালেও ছন্দ হারায়নি নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রাচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। তবে এর পরেই ম্যাচের রাশ ঘুরিয়ে দেন ভারতীয় বোলাররা।

অর্শদীপ সিং দুরন্ত বোলিং করে ৫ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩টি এবং বরুণ চক্রবর্তী ১টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫ রানেই অলআউট হয়ে যায়, আর ৪৬ রানের জয়ে সিরিজ শেষ করে টিম ইন্ডিয়া।

রিবাকিনা চ্যাম্পিয়ন
বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রতিশোধ নিয়ে শনিবার রুদ্ধশ্বাস অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ডসøাম শিরোপা জিতলেন এলিনা রিবাকিনা। শক্তিশালী সার্ভিসের জন্য পরিচিত কাজাখস্তানের পঞ্চম বাছাই রিবাকিনা রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের জয় তুলে নেন। এটি ছিল ২০২৩ সালের ফাইনালের প্রতিশোধ, যেখানে নারী টেনিসের দুই শক্তিশালী হিটারের লড়াইয়ে জয়ী হয়েছিলেন বেলারুশের সাবালেঙ্কা।

২৬ বছর বয়সী, মস্কোতে জন্ম নেওয়া শান্ত-স্থির রিবাকিনা ২০২২ সালের উইম্বলডন জয়ের পর দ্বিতীয় গ্র্যান্ডসøাম হিসেবে এবার মেলবোর্নের ট্রফিটিও নিজের করে নিলেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রিবাকিনা বলেন, ‘এখন কথাগুলো খুঁজে পাওয়া কঠিন।’

পরাজিত প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি যোগ করেন- ‘আমি জানি এটা কঠিন; কিন্তু আশা করি আমরা একসঙ্গে আরও অনেক ফাইনাল খেলব।’ গ্যালারিতে থাকা কিছু কাজাখ সমর্থকের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘কাজাখস্তানকে অনেক ধন্যবাদ। এদিক থেকে আমি দারুণ সমর্থন অনুভব করেছি।’

অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি আবারও কোনো বড় ফাইনালে হতাশার গল্প। তিনি গত বছর দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেও ফ্রেঞ্চ ওপেন ও মেলবোর্নের ফাইনালে হেরেছেন। টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠা সাবালেঙ্কা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন, তবে ম্যাচ শেষে চোখে জল ছিল তার। ‘আশা করি, হয়তো আগামী বছরটা আমার জন্য ভালো হবে’- হতাশ স্বরে বলেন সাবালেঙ্কা।

মেলবোর্নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ছাদ বন্ধ রেখে ম্যাচ শুরু হয়। শুরুতেই রিবাকিনা সার্ভিস ব্রেক করে নিজের সার্ভিস ধরে ২-০-তে লিড নেন। ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তিনি দুটি ব্রেক পয়েন্টের মুখে পড়েন, তবে একটি এসসহ দারুণ সার্ভিস করে বিপদ কাটিয়ে ওঠেন, এতে সাবালেঙ্কাকে স্পষ্টতই হতাশ দেখায়।

রিবাকিনা পুরোপুরি ছন্দে থেকে ৩৭ মিনিটে প্রথম সেট পয়েন্টেই সাবালেঙ্কার শটটি বাইরে চলে গেলে সেটটি জিতে নেন।

নেইমারের সঙ্গে বিশেষ চুক্তি করলেন ইয়ামাল
নেইমারের প্রতি অনুরাগের কথা সবসময়ই বলেন লামিনে ইয়ামাল। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখাও করেন তিনি।

এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে দুজনের একটি পরিকল্পনার কথা জানালেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুনে বসবে বিশ্বকাপ।

ইয়ামাল জানালেন, বিশ্বকাপে ব্রাজিল ও স্পেন ফাইনালে মুখোমুখি হলে একসঙ্গে ছুটিতে যেতে নেইমারের সঙ্গে সম্মত হয়েছেন তিনি, ‘নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি : যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।’

গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানান বার্সেলোনা তারকা। বিশ্বকাপে স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ইয়ামাল। আসরের ফেভারিটদের মধ্যে থাকবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা, বেতন কি বাড়বে?
প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হবে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামরা প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

জানা গেছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এদিকে, এবারের তিন ফরম্যাটের জন্য চুক্তিতে থাকছেন না তাসকিন, কারণ তিনি টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের র্জাসিতে খেলছেন। সব ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এবারের চুক্তিতেও নেই নুরুল হাসান সোহান। এদিকে, গেল বছর বেতন বাড়লেও এবার আগের বেতন অনুযায়ীই ক্রিকেটাররা চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

গোলকিপারের গোলে রিয়ালকে প্লে অফে টেনে নিয়ে গেল মরিনিওর বেনফিকা
লড়াইটা এমনিতেই ছিল আলোচনায়, দুই দলের কোচ জোসে মরিনিও আর আলভারো আরবেলোয়া যে এককালে গুরু শিষ্য ছিলেন। তাও আবার আরবেলোয়া এই রিয়াল মাদ্রিদেই খেলেছেন মরিনিওর অধীনেই! সাবেক ক্লাবের বিপক্ষে মরিনিওর ম্যাচটা অবিশ্বাস্য এক নাটকীয়তাই দেখল গত রাতে। শেষ মুহূর্তে গোল এল, সেই গোল বেনফিকাকে যেমন বাদ পড়া থেকে বাঁচাল, তেমনি এক ম্যাচ আগেও শীর্ষ চারে থাকা রিয়াল মাদ্রিদকে নিয়ে গেল প্লে অফে। সেই মহানাটকীয় গোলটা কে করলেন জানেন? বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।

বুধবার লিসবনে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরেছে রিয়াল। একই দিনে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি জেতা, আর নিজেদের এই হারের ফলে লিগ পর্বে রিয়ালের অবস্থান হয় নবম। ফলে তাদের খেলতে হবে দুই লেগের নকআউট প্লে-অফ। অন্যদিকে বেনফিকাকে অতিরিক্ত ২ ম্যাচ খেলতে হলেও তারা সানন্দেই তা খেলবে। কারণ, আরেকটু হলে যে সে সুযোগটাও হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল!

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনিও। ক্লাব ছাড়ার পর সাবেক দলের বিপক্ষে কখনো জেতেননি তিনি। সেই জয়টা গেল রাতে তুলে নিতে শুরু থেকেই তিনি ছেঁকে ধরেছিলেন রিয়ালকে। তবে এক মৌসুম আগের ইউরোপীয় চ্যাম্পিয়নরা কিছু সুযোগ তৈরি করেছে। ৩০ মিনিটে এমবাপে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু ছয় মিনিট পর পাল্টা আক্রমণে আন্দ্রেয়াস শেলডারুপ বল নিয়ে উঠে আসেন। তাকে মার্ক করার দায়িত্ব যার কাঁধে ছিল, সেই রাউল আসেনসিও এক পর্যায়ে পিছলে পড়ে যান। ফলে অনায়াসেই গোলটা রিয়ালের জালে জড়ান শেলডারুপ।

বিরতির একটু আগে পেনাল্টি পায় বেনফিকা। কর্নার থেকে নিকোলাস ওতামেন্দিকে টানে ফাউল করে রিয়াল মাদ্রিদ। ভেঞ্জেলিস পাভলিদিস আগের বছরের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ গেমউইকে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি। সেই তিনি গত রাতে রিয়ালের বিপক্ষে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বল দখলে রাখলেও রিয়াল সমতাসূচক গোলের দেখা পাচ্ছিল না। উলটো বেনফিকাই ব্যবধান দ্বিগুণ করে ৫৪ মিনিটে। পাভলিদিসের বাড়ানো বলে আবার গোল করেন শেলডারুপ।

৫৮ মিনিটে রিয়ালকে খেলায় ফেরানোর আভাস দিয়েছিলেন এমবাপে। আর্দা গুলেরের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে তার গোলের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১২তে।

তবে সেটা রিয়ালের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে উত্তেজনা বাড়ে। আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখলে রিয়াল নেমে আসে নয় জনে। তবে এরপরও বেনফিকাকে চোখ রাঙানি দিচ্ছিল প্রথম রাউন্ড থেকে বিদায়। কারণ ওদিকে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট হারিয়ে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদকে, যার ফলে বেনফিকা ২৫ নম্বরে নেমে যাচ্ছিল। সেরা ২৪ এ থেকে শেষ করতে হলে গোল ব্যবধানে আরও ভালো অবস্থানে যেতে হতো তাদের। ঠিক তখনই ফ্রি কিক পায় তারা। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের ওই ফ্রি-কিক থেকে গোল পেতে গোলরক্ষক ত্রুবিনও ছুটে যান রিয়ালের গোলমুখে। শেষমেশ তার হেডেই গোল হলো। স্তাদিও দা লুজ আনন্দে ফেটে পড়ে। এই গোলেই রিয়ালকে বেনফিকা টেনে নিয়ে যায় প্লে অফে, নিজেরাও জায়গা করে নেয় পরের রাউন্ডে।

এই হারের পর রিয়াল মাদ্রিদকে বাড়তি দুটো ম্যাচের ঝক্কি পোহাতে হবে। ওদিকে বেনফিকা খানিকটা স্বস্তিতেই থাকতে পারে। কেন? লিগ পর্বে ২৪ নম্বরে থেকে শেষ করা তাদের প্রতিপক্ষ যে হতে পারে ৯ নম্বরে থেকে প্রথম পর্ব পার হওয়া এই রিয়াল মাদ্রিদই। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরের ম্যাচে যদি দুই দল মুখোমুখি হয়, তখন নিশ্চিতভাবেই গত রাতের এই ম্যাচ আত্মবিশ্বাস দেবে মরিনিওর দলকে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
শেষ বাঁশির আগ পর্যন্ত উত্তেজনা থেমে ছিল না চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে। একযোগে চলা ম্যাচগুলো যেন প্রতিটি গোল নতুন করে লিখে দিয়েছে পয়েন্ট টেবিলের গল্প। শেষ রাউন্ডের এই রাত ছিল নাটক আর আবেগের মেলবন্ধন- কিছু দলের জন্য আনন্দের উচ্ছ্বাস, আবার কিছু দলের জন্য হতাশার ছায়া।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দল-আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে।

বায়ার্ন মিউনিখ পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জয়লাভ করে তাদের অবস্থান নিশ্চিত করেছে। অপরদিকে, রিয়াল মাদ্রিদ এক নাটকীয় ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে গিয়ে শেষ রাউন্ডে তৃতীয় থেকে নবম স্থানে নেমে গেছে। ফলে, তাদের এখন খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের খুব কাছাকাছি গিয়ে অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এছাড়া, জোসে মরিনিয়োর টটেনহ্যামও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। তাদের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস, আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোও প্লে-অফে খেলবে।

বিদায় নিয়েছে কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা—যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।

অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।

বোলারদের তালিকায় উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে অবস্থান করছেন তিনি। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। আর নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে আছেন।

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা—যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।

অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।

বোলারদের তালিকায় উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে অবস্থান করছেন তিনি। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। আর নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে আছেন।

মার্করাম ঝড়ে উইন্ডিজদের হেসেখেলে হারাল প্রোটিয়ারা
টি-টোয়েন্টি সংস্করণে রীতিমতো উড়ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। অবশ্য এতদিন ফর্ম দেখিয়েছেন স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচেও সেটি টেনে আনলেন। যাতে ভর করে ১৭৪ রানের লক্ষ্য হেসেখেলে পার করেছে প্রোটিয়ারা। ক্যারিবীয়দের বিপক্ষে তারা উইকেটের (৯ উইকেট এবং ১৩ বলে হাতে রেখে) হিসাবে সবচেয়ে বড় জয় দিয়ে সিরিজ শুরু করল।

পার্ল বোল্যান্ড পার্কে গতকাল (মঙ্গলবার) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যথারীতি ভালো শুরুর পরও ব্যক্তিগত ফিফটি পায়নি সফরকারী দলের কেউই। সর্বোচ্চ ৪৮ রান এসেছে শিমরন হেটমায়ারের ব্যাটে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়াদের ক্রিজে নামা তিন ব্যাটারই খেলা শেষ করেছেন। ১৭.৫ ওভারেই গন্তব্যে পৌঁছে যান তারা।

সফরকারীরা ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংসের সূচনা করে। ৩.৪ ওভারে ৩৯ রান তোলার পর ওপেনার জনসন চার্লস (৯ বলে ১৩) আউট হয়ে যান। ১৬ বলে ২৭ রান করে বিদায় নেন ব্রেন্ডন কিং–ও। অল্প সময়ের ব্যবধানে ফেরেন শেরফান রাদারফোর্ড (৬) ও ম্যাথু ফোর্ডও (১৬)। তাদের ষষ্ঠ উইকেট জুটিটাই সর্বোচ্চ রানের, ৪৯ বলে ৭৪ রান তোলেন রভম্যান পাওয়েল ও হেটমায়ার মিলে। হেটমায়ার ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন। ২৫ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক পাওয়েল। যদিও এই ইনিংস তারসঙ্গে ঠিক মানানসই নয়।

প্রোটিয়াদের পক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন জর্জ লিন্ডে, ২৫ রানে তিনি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দুটি করে শিকার ধরেন কেশভ মহারাজ ও করবিন বশ। উইন্ডিজদের পাওয়ার প্লে’র (৬ ওভারে ৬১) মতো ছিল না শেষটা। শুরুর দৃশ্যে ব্যবধান গড়ে দেয় প্রোটিয়াদের উইকেট না হারানোটা। পাওয়ার প্লেতে ৬৮ রান তুললেও স্বাগতিকরা কোনো উইকেট হারায়নি। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান।

প্রিটোরিয়াস ২৮ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন। দলের জয় নিশ্চিত করে অপরাজিত ছিলেন মার্করাম ও রায়ান রিকেলটন। প্রোটিয়া অধিনায়ক ৪৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৬ এবং রিকেলটন ৩২ বলে ১ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। একমাত্র উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল (বৃহস্পতিবার)।

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
লিভারপুলে মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর নামের পাশে যুক্ত হলো অস্বস্তিকর এক লজ্জার রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ শুরুর একাদশে থাকা শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার দেখেছে লিভারপুল। যা ক্লাবের ইতিহাসে ২০১২ সালের পর আর দেখা যায়নি।

দারুণ ছন্দে থাকলেও শিরোপা তো দূরের কথা আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালেই উঠতে পারেনি মিসর। টুর্নামেন্ট শেষে গত সপ্তাহে লিভারপুল শিবিরে যোগ দেন সালাহ। চ্যাম্পিয়ন লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার ওপর আস্থা রাখেন কোচ। কিন্তু সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুল।

এই হারের মাধ্যমে একটি বিব্রতকর রেকর্ডে ঢুকে পড়েছেন সালাহ। এর আগে ২০১২ সালে ডার্ক কুইটের সময়ে এমন রেকর্ড হয়েছিল। তখন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত লিগে কুইট শুরু করা ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় লিভারপুল।

সাম্প্রতিক সময়ে সালাহ শুরু করা ম্যাচগুলোতে লিভারপুল হেরেছে ক্রিস্টাল প্যালেস, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, বোর্নমাউথের বিপক্ষে।

একমাত্র জয়টি আসে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে। সেই ম্যাচেই সালাহ করেন চলতি মৌসুমে তার শেষ লিগ গোল।

২০১২ সালে কেনি ডালগ্লিশের শেষ সময়ে সেই বাজে ফর্মে লিভারপুল লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। মৌসুম শেষে ক্লাব ছাড়েন কুইট।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। এখন পর্যন্ত তারা খেলেছে মোট ২৩টি ম্যাচ। আর অর্জন করেছে ৩৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে রয়েছে লিভারপুল। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

নতুন মোড়! বিশ্বকাপে ফেরানো হতে পারে বাংলাদেশকে, যদি...
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটক নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে গত শনিবার বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি।

তবে এখন নতুন করে ক্ষীণ আশা জেগেছে, আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার বা সোমবার তারা এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক শেষে জানান বোর্ড প্রধান মহসিন নাকভি। আর পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলেই বাংলাদেশকে ফেরানো হবে।

পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। আর তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে তাদের দাবি অনুযায়ী সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। যদিও নিয়ম অনুযায়ী কোন দল সরে দাঁড়ালে বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল বিশ্বকাপে খেলবে, যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে।

তবে হিন্দুস্তান টাইমস রিপোর্ট বলছে ভিন্ন কথা, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে পাকিস্তানের জন্য বোকার মতো কাজ। আর সেই বোকামি যেন পাকিস্তান না করতে পারে, সেজন্যই হয়তো এমন চতুর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়!

বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রোববার (২৫ জানুয়ারি) সামা টিভির খবরে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আজ লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিদ্যমান পরিস্থিতি ও সামগ্রিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নীতিনির্ভর এবং ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, পিসিবি তা পুরোপুরি অনুসরণ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালানো হয় এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হয়। পর্যালোচনার পর ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আইসিসি।

নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

বিশ্বকাপসহ বিসিবির নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। গেল শনিবার শেষ মুহূর্তে সূচি বদল করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে তারা। সবকিছুর শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড বাদ দেওয়ার পর থেকে। বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। যা ভালোভাবে সামলে নিতে পারলে বিশ্বকাপের ঘটনা না-ও ঘটতে পারত।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন, ‘মুস্তাফিজ ইস্যু নিয়ে বারবার কথা বলেছি। যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো বোলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেটা যদি বোর্ড, আইপিএলের সাথে জড়িতদের সাথে বসে কথা বলে সমাধান করা যেত, তাহলে এখনের বিশ্বকাপের পরিস্থিতি না-ও সৃষ্টি হতে পারত।’

আমিনুল আরও বলেন, ‘এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয় খতিয়ে দেখা হবে। এখানে কারো কোনো দুরভিসন্ধি উদ্দেশ্য থাকলে সেটাকে তদন্ত করে বের করে বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ।’

বোর্ডের পরিচালকদের বেফাঁস মন্তব্য, ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে আমিনুল বলেন, ‘এগুলো খুবই হাস্যকর। ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ডের পরিচালকের পদত্যাগের জন্য খেলা বন্ধ করে দেবে, এটা যেমন শোভনীয় না, বোর্ডের পরিচালক তিনিও যে বক্তব্যের মাধ্যমে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন এটিও আসলে সমীচীন হয়নি। খেলোয়াড় এবং ক্রিকেট সংগঠকদের পেশাদারিত্বের মনোভাব বজায় রাখা উচিত। তারা সবকিছু একটু ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে।’

আমিনুল আরও বলেছেন, ‘কোনো ব্যক্তিগত ইস্যুর জন্য খেলা বন্ধ করা বা ক্রিকেটাররা কোনো পদক্ষেপ নেবে, এটাও আমার কাছে সমীচীন মনে হয়নি। আমার মনে হয় আমাদের আরও পেশাদার আচরণ করা উচিত। পেশাদারিত্বের মাধ্যমে ক্রিকেট যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।’

বিশ্বকাপ প্রসঙ্গে নিরাপত্তায় জোর দিয়েছেন আমিনুলও, ‘সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হব, তবে দীর্ঘ মেয়াদে আমাদের যে সম্মান, আমাদের যে দায়িত্ববোধ, দায়িত্ববোধ সম্পর্কে আমাদের সচেতন করবে। ভারতীয় ক্রিকেট বোর্ড, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আইসিসির সঙ্গে কথা বলে এটাকে ভালো সিদ্ধান্তের পর্যায়ে নিয়ে আসতে পারত। আমার মনে হয়েছে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত।’

মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমিনুল, ‘আমরা সবসময় খেলার পক্ষে। ক্রিকেটাররা মাঠে খেলবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ দল দীর্ঘ দিন ধরে বিশ্বকাপে খেলছে। বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল অবস্থায় আছে। কেন আমরা খেলতে যেতে পারছি না, সবার আগে যেহেতু নিরাপত্তার কথা বলেছি, সবার আগে বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রাধান্য দিয়ে সমাধান করার সুযোগ ছিল কিনা সেটাও খতিয়ে দেখার দরকার। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটাই স্বাভাবিক। যেহেতু সবার আগে বাংলাদেশ রয়েছে, আমরা আমাদের জায়গা ধরে রেখে বিশ্বকাপে যেতে পারছি না, এটি দেশবাসীর চাওয়া ছিল। সবার আগে বাংলাদেশ, সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল।’

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’
লা লিগায় গতকাল  (রোববার) দুই দলের লড়াইয়ে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের চমৎকার গোলের পর রিয়াল ওভিয়েডোর কোচ গুইলারমো আলমাদা তাকে ‘অন্য গ্যালাক্সির’ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন।

১৮ বছর বয়সী ইয়ামাল বক্সের ঠিক ভেতর থেকে একটি চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রচেষ্টায় ম্যাচের তৃতীয় গোলটি করেন। স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সা ৩-০ গোলে জয়ী হয়। দানি ওলমো ও রাফিনহা এর আগে কাতালান দলটিকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন। এই জয়ে তারা রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ফিরে এসেছে।

৭৩তম মিনিটে ইয়ামালের করা গোলটি মূল্যায়ন করতে বলা হলে আলমাদা বলেন, ‘আমরা অন্য একটি গ্যালাক্সির খেলোয়াড় সম্পর্কে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘তার অনেক গুণ রয়েছে এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে ফলাফল এনে দেয়। তার বয়স কম হওয়া সত্ত্বেও সে ইতোমধ্যেই এমন একজন তারকা হয়ে উঠেছে, যে ম্যাচ নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে।’

প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে শেষ হওয়া এই ম্যাচে মাঝেমধ্যে গতি হারিয়েছে, তারই মধ্যে ইয়ামালের এই মৌসুমের ১১তম গোলটি ছিল আকর্ষণীয়। তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন যে, প্রথম গোলের ক্ষেত্রে এই কিশোরের ভূমিকাই তার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইয়ামালের প্রেসিংয়ের কারণে বলটি আবার দখলে আসে এবং ওলমো গোল করার সুযোগ পান। কাঁধের চোট থেকে এই মাসে ফেরার পর ওলমোর এটি তৃতীয় গোল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘লামিনে প্রথম গোলের জন্য যা করেছে, আমার কাছে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে যেভাবে প্রেসিং করেছে এবং গোলটি হওয়ার আগে যেভাবে বলটি উদ্ধার করেছে, এটাই আমরা চাই। এই ম্যাচটি জেতা এবং তিন পয়েন্ট পাওয়ার জন্য এটাই ছিল চাবিকাঠি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে তৃতীয় গোলের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে অবশ্যই ফুটবলপ্রেমীরা সবাই তার করা এই গোলটি দেখতে পছন্দ করবেন এবং আমি খুশি যে সে এমন একটি গোল করেছে।’

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সার হারের পর শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের জয় তাদের সাময়িকভাবে লা লিগার শীর্ষে নিয়ে গিয়েছিল। ফ্লিক স্বীকার করেছেন যে, একটি কঠিন সূচির মধ্যে দলের পক্ষে সবসময় সেরা ফর্মে থাকা কঠিন।

তিনি আরও বলেন, ‘ওভিয়েডোর হারানোর কিছু ছিল না। তারা সাহসী ছিল, হাই প্রেসিং করেছে এবং আমরা আমাদের সেরা স্তরে খেলিনি- অন্তত প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধ ভালো ছিল। আমাদের একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে, অনেক ভ্রমণ, রাতে দেরিতে ফেরা- সব মিলিয়ে এমনই চলছে। কোনো ছুটির দিন নেই বললে চলে। এটাও আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এটি পেশাদার ফুটবল, এটি স্বাভাবিক, এটি তাদের কাজ, তবে আমি দেখতে পাচ্ছি দল তাদের সেরাটা দিচ্ছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।’

বার্সা এখন চ্যাম্পিয়নস লিগের দিকে মনোযোগ দিচ্ছে। বুধবার তারা ক্যাম্প ন্যুতে কোপেনহেগেনকে স্বাগত জানাবে। এই জয় তাদের সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ দেবে।

এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুখোমুখি পাকিস্তান&ভারত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ভারত। আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিষয়টি নিশ্চিত হয়ে গেছে গতকাল ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর। বুলাওয়েতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ১৪১ বল আর ৭ উইকেট হাতে রেখে কিউই যুবাদের হারিয়েছে আয়ুশ মাহাত্রের দল। ফলে গ্রুপ পর্বটা ভারত শেষ করেছে শীর্ষে থেকে।

গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সের লাইনআপও দাঁড়িয়ে গেছে। গ্রুপ এ আর গ্রুপ ডি থেকে তিনটি করে দল খেলবে সুপার সিক্সের গ্রুপ ১ এ। গ্রুপ বি আর সি থেকে ৩টি করে দল নিয়ে হবে গ্রুপ ২। সেই গ্রুপেই ভারত পাকিস্তান মুখোমুখি হবে।

এই গ্রুপে আছে বাংলাদেশও। সুপার সিক্সে প্রতিটি দল পাবে ২টি করে ম্যাচ। গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সে যাওয়া নিজেদের গ্রুপের বাকি ২ দলের সঙ্গে মুখোমুখি হতে হবে না, সেই ২ ম্যাচের পয়েন্ট আর নেট রান রেট যোগ হবে সুপার সিক্স রাউন্ডে।

পাকিস্তান এই সুপার সিক্সে যাচ্ছে ২ পয়েন্ট নিয়ে। সেমিফাইনালে যেতে হলে তাদের পরের ২ ম্যাচেই জিততে হবে। বাংলাদেশের সামনেও সমীকরণটা একই, তবে তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকেও। বাংলাদেশ এই গ্রুপে পা রাখছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাগাভাগি হওয়া একটি পয়েন্ট নিয়ে। ভারত তুলনামূলক ভালো অবস্থানে থেকে এই গ্রুপে পা রাখছে, তাদের পয়েন্ট ৪।

সুপার সিক্সের ২ পর্ব থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে।

বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ সমর্থন করে তিনি আইসিসির উদ্দেশে বলেন, ‘অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশেরও প্রাপ্য।’

বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান এসব কথা বলেন।

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবার প্রকাশ্যে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না। যেখানে একটি দেশ যখন ইচ্ছা, যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, সেখানে আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।’

এর আগে গতকাল আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর  ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

ভারত&নিউজিল্যান্ডের টি&টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (রোববার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।

অস্ট্রেলিয়ান ওপেন
চতুর্থ রাউন্ড
সকাল ৬-৩০ মি., সনি স্পোর্টস ২ ও ৫

অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
দুপুর ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২, র‌্যাবিটহোল

৩য় টি-টোয়েন্টি
ভারত-নিউজিল্যান্ড
বিকেল ৩টা, স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস-চেলসি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় কেন স্কটল্যান্ড, আইসিসির ব্যাখ্যা
আর্সেনাল-ইউনাইটেড
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
আতলেতিকো-মায়োর্কা
সন্ধ্যা ৭টা, বিগিন অ্যাপ

বার্সেলোনা-ওভিয়েদো
রাত ৯-১৫ মি., বিগিন অ্যাপ

সোসিয়েদাদ-সেল্তা
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

আলাভেজ-বেতিস
রাত ২টা, বিগিন অ্যাপ

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
বার্সেলোনার সঙ্গে ২০২৪ সালে চার বছরের চুক্তি করেন তিনবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কার ‘বেস্ট’ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তখন জানিয়েছিল, এ চুক্তির মাধ্যমে মেয়েদের ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন বোনমাতি। তবে পারিশ্রমিকের অঙ্কটা কত ছিল, সেটা তখন জানা যায়নি। ইএসপিএন তখন এটাও জানিয়েছিল, নারী ফুটবলে বেতনসংক্রান্ত তথ্য সাধারণত প্রকাশ করা হয় না।

মার্কিন নারী ফুটবলার ট্রিনিটি রডম্যানের এজেন্ট মাইক সেনকোস্কি ইএসপিএন এবং ‘দ্য অ্যাথলেটিক’–এর কাছে যে দাবি করেছেন, তা সত্যি হলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী ফুটবলারের সিংহাসনটা আর বোনমাতির দখলে নেই। সেটা এখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স সকার লিগের দল ওয়াশিংটন স্পিরিটের ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যানের।

দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গতকাল তিন বছরের নতুন চুক্তিতে ট্রিনিটিকে ধরে রাখার ঘোষণা দেয় এই ক্লাব। ইএসপিএন এবং দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই চুক্তির অধীন বেতন-বোনাসসহ বছরে ২০ লাখ ডলারের (২৪ কোটি ৪৬ লাখ টাকা প্রায়) বেশি আয় করবেন ট্রিনিটি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁর এজেন্ট সেনকোস্কি এ দুটি (ইএসপিএন ও অ্যাথলেটিক) সংবাদমাধ্যমকে বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী ফুটবলার হবেন ট্রিনিটি।

২৩ বছর বয়সী রডম্যান যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের তারকা ফুটবলার। ২০২১ সালে ১৮ বছর বয়সে স্পিরিটে যোগ দেওয়ার পর সে বছর উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ট্রিনিটি। স্পিরিটও জিতে নেয় এনডব্লিউএসএল ট্রফি। অলিম্পিক ফুটবলে দেশের হয়ে সোনাজয়ী ট্রিনিটির সঙ্গে স্পিরিটের আগের চুক্তির মেয়াদ ফুরোয় গত ৩১ ডিসেম্বর।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ট্রিনিটির নতুন চুক্তির আগে যুক্তরাষ্ট্রে মেয়েদের এই ঘরোয়া লিগ এবং ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে (ডব্লিউএসএল) মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মৌসুমে ন্যূনতম পারিশ্রমিক ৭০ হাজার ডলার। গতকাল ট্রিনিটির নতুন চুক্তির পর স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানায়, বার্সায় মৌসুমপ্রতি বোনমাতির পারিশ্রমিক ১০ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি টাকা)।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাস্কেটবল লিগ এনবিএর সাবেক তারকা ডেনিস রডম্যানের মেয়ে ট্রিনিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ডেনিস এনবিএর ইতিহাসে অন্যতম বিতর্কিত খেলোয়াড়। ট্রিনিটির সঙ্গে তাঁর সম্পর্ক যে খুব একটা ভালো নয়, সেটা এর আগেই বোঝা গিয়েছে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে। সেখানে বাবাকে নিয়ে ট্রিনিটি বলেছিলেন, ‘তিনি বাবা নন। হয়তো রক্তে, এর বেশি কিছু না।’

শৈশবের স্মৃতিচারণা করে ট্রিনিটি জানিয়েছিলেন, ডেনিস রডম্যানের অস্থির জীবনযাপন থেকে দুই সন্তানকে রক্ষা করতে তাঁর মা যা যা করা সম্ভব, সবই করেছিলেন। ২০১২ সালে ডেনিসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন ট্রিনিটির মা মিশেল ময়ার।

স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, অভিনেতার বিরুদ্ধে মামলা
কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার মামলা রুজু হলো। অভিযোগ করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।

অভিযোগপত্রে অনিন্দিতা দাবি করেন, তার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন। ভাইরাল হওয়া বিয়ের ছবি/পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে বলেও তার অভিযোগ।

পুলিশি সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে (বিগ্যামি সংক্রান্ত ধারা) এবং অপরাধে সহায়তা—এ ধরনের ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। জামিন অযোগ্য ধারায় এ মামলা করা হয়েছে বলে জানা গেছে।

অনিন্দিতা অভিযোগ করেছেন, ২০০০ সালে বিয়ের পর থেকে তিনি ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক-শারীরিক-অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন।

পাশাপাশি তিনি বলেন, সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানতে পেরে তিনি আইনি পদক্ষেপে গিয়েছেন।

সম্প্রতি বারাণসীতে হিরণের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে হিরণ সেই পোস্ট/ছবি সরিয়ে দেন—এমনটাই একাধিক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি—তাই দ্বিতীয় বিয়েটিকে তিনি “আইনবিরুদ্ধ” বলছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগ ও বিতর্ক নিয়ে হিরণ এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত
বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত’র দল হেসেখেলে জিতে শিরোপা ঘরে তুলেছে। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত।

বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’

শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’

সদ্য সমাপ্ত বিপিএলের ট্রফিতে ছিল নতুনত্ব। যদিও ফাইনালের আগপর্যন্ত আকর্ষণীয় এই স্মারক আড়ালেই ছিল। অন্যান্য আসরের চেয়ে ভিন্ন মাত্রা নিয়ে ফেরা বিপিএলের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক বলেন, ‘ভালো লেগেছে নতুনত্ব। দিনশেষে কাপ কীভাবে আসলো এটা ম্যাটার করে না, ম্যাটার করে কীভাবে কাপ জিততে পারি। তবে নতুনত্ব এসেছে, ভালো লেগেছে।’

জিসান আলমকে নিয়ে আলাদা করে কথা বললেন শান্ত, ‘আসলে আমি জানি না কতটা ধরে রাখতে পেরেছি নিজেকে। তবে আমি চেষ্টা করি দলকে যতটা দেওয়া যায় ম্যাচ খেলি বা না খেলি। জিসানকে যতটা দেখেছি গত এক মাস, দারুণ ক্যারেক্টার। ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া, প্রসেস ধরে রাখা কিংবা দলের ভালো চিন্তা করছি কি না– এগুলো অনেক জরুরি তরুণ ক্রিকেটারদের জন্য। জিসান ধীরে ধীরে এসব জায়গায় উন্নতি করছে। আমি যদি এক-দেড়বছর আগের জিসান আর এবারের জিসান দেখি, এই জায়গায় অনেক উন্নতি। ওর একটা জিনিস ভালো লেগেছে, ম্যাচ খেলার জন্য প্রতিদিন প্রস্তুত ছিল। সামনে হয়তো সে অধিনায়ক হয়ে দলকে জেতাতেও পারে। তার এই নিবেদন দলের প্রতি, এগুলো অনেক সাহায্য করবে।’

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটমহল। বাংলাদেশ ও আইসিসি উভয়েই নিজেদের অবস্থানে অনড়। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না আগেই জানিয়েছিল। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসির সোজাসাপ্টা জবাব– ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে স্রেফ আজকের (বৃহস্পতিবার) দিনটা।

উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ভারতের মাটিতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্তসহ বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে। এর আগে বুধবার রাতেই বিসিবি সভাপতিসহ আরও কয়েকজন দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে।

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশা হারাননি। বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে বিশ্বাস তার। তিনি আশাবাদী, আইসিসি তাদের মন পাল্টাবে এবং ভারত থেকে ম্যাচ সরিয়ে নেবে। বুলবুল বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। মিটিংটা দেড় ঘণ্টা ধরে চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি। আমরা সরে দাঁড়িয়েছিলাম।’

এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার এমন মুহূর্তে অবশ্য সরকারকে চাপ দিতে চান না বুলবুল, ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলব। আমি সরকারের মতামত আইসিসিকে জানাব। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না, সবার কথা বিবেচনা করে।’

এর আগে বুধবর বাংলাদেশের ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করে। যেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অর্থাৎ, বাকিদের অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পিসিবির সমর্থনও আইসিসির অবস্থান টলাতে পারেনি। আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে। একইসঙ্গে সংস্থাটি ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছে।

‘ফিক্সিং ছিল, বেইমানি করা হয়েছে’, বিস্ফোরক অভিযোগ সিলেটের উপদেষ্টার
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারের পরপরই আবেগ সামলাতে না পেরে সংবাদমাধ্যমের সামনে সিলেট টাইটান্সের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ফাহিম আল চৌধুরি। তবে ঘটনার এখানেই শেষ নয়। রাতেই সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি ম্যাচ ঘিরে তোলেন ভয়াবহ অভিযোগ।

বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরাজয়ের মধ্য দিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সিলেট।

টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ফাহিম আল চৌধুরি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মন্তব্য ও আচরণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সামাজিক মাধ্যমে তার বক্তব্য ও এলিমিনেটর ম্যাচ জয়ের পর আবেগঘন উদযাপন নিয়েও তৈরি হয় বিতর্ক।

দ্বিতীয় কোয়ালিফায়ারে হারের পরপরই পদত্যাগের ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন ফাহিম। পরে গাড়ির ভেতর থেকেই ফেসবুক লাইভে এসে ম্যাচ নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তিনি।

ফেসবুক লাইভে ফাহিম আল চৌধুরি বলেন, “প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে— ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সঙ্গে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে।”

লাইভে ফাহিম বলেন, “এই হারটা ছিল পুরো একটা বেইমানির সঙ্গে হার। যারা ম্যাচটা দেখেছেন, তারা অনেকেই বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। এই হারটা আমাদের হার ছিল না, এটা ছিল সম্পূর্ণ কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল।”

তিনি জানান, বিষয়টি এখানেই শেষ করবেন না এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফাহিম আল চৌধুরি বিপিএল নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “এই বিপিএল–টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আজ আমাদের সঙ্গে যা হয়েছে, তাতে খেলোয়াড়রা সবাই ডিমোরালাইজড।”

লাইভের শেষ দিকে তিনি বলেন, “মানুষটা ভুল জায়গায় হাত দিয়েছে। সে সিলেটের আবেগের সঙ্গে হাত দিয়েছে। পুরো সিলেটের মানুষকে কান্না করানো হয়েছে। আমি তাকে এত সহজভাবে ছাড় দেব না।”

সর্বশেষ লাইভটি ফাহিম আল চৌধুরির ফেসবুকে পাওয়া যাচ্ছে না।

লিসবনের কাছে হেরে বিপাকে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল প্যারিস সেইন্ট জার্মেইঁ। লিসবনে স্পোর্টিংয়ের কাছে তারা ২-১ গোলে হেরে গেছে। মঙ্গলবার রাতের এই হারে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ঝুঁকিতে পড়েছে পিএসজির।

ম্যাচের দ্বিতীয়ার্ধে স্পোর্টিংয়ের হয়ে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ দুই গোল করেন। শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, তার হেডারেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এর আগে বদলি খেলোয়াড় খভিচা কভারাতস্কেলিয়া পিএসজির হয়ে সমতা ফেরান।

রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যামের জয়ের পর পিএসজি ১৩ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে নেমে গেছে। স্পোর্টিং খুব কাছেই আছে। আট দিনের মধ্যে নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচই ঠিক করবে পিএসজি সরাসরি শেষ ষোলোতে উঠবে কি না। হারলে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ খেলতে হতে পারে।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘এটা এই মৌসুমে আমাদের সেরা অ্যাওয়ে ম্যাচ। ফলটা হতাশাজনক এবং অন্যায্য। লজ্জার বিষয়, কারণ পুরো ম্যাচে আমি একটাই দল দেখেছি। আমরা খুব ভালো একটি দলের বিপক্ষে অনেক বেশি ভালো খেলেছি। এটা খুব হতাশার, কারণ এটা একেবারেই অন্যায্য।’

পুরো ম্যাচে দাপট দেখালেও পিএসজি খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। বক্সের আশপাশে তাদের আক্রমণ ছিল দুর্বল। পরিকল্পনাও ছিল সহজ। লিসবনের রক্ষণভাগ তা সহজেই সামলে নেয়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৯ মিনিটে কভারাতস্কেলিয়া সমতা ফেরান। তবে শেষ মুহূর্তে সুয়ারেজের দ্বিতীয় গোল পিএসজিকে হতাশা উপহার দেয়।

এই হারের পর শীর্ষ আটে থাকার লড়াইয়ে পিএসজির অপেক্ষা বাড়ল। সেরা ৮ দলের একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এখন তাদের শেষ ম্যাচে জিততে হবে।

ভিনি&এমবাপ্পে জ্বলে উঠতেই স্বরূপে ফিরল রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা মোনাকোকে ৬-১ গোলে হারায়। এই ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ক্লাবের ভেতরের চাপ অনেকটাই কমেছে।

ভিনিসিয়ুস জুনিয়রও এদিন ফিরেছেন স্বরূপে। লেভান্তের বিপক্ষে আগের ম্যাচে নিজ মাঠে সমর্থকদের দুয়ো শুনেছিলেন তিনি। এবার সেই ভিনিসিয়ুসই একটি দারুণ গোল করেন। রিয়াল লিগ পর্বে শীর্ষ আটে থাকার লড়াই আরও শক্ত করল।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এটি রিয়ালের টানা দ্বিতীয় জয়। জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়ার পর দল খেলেছে চোখধাঁধানো আক্রমণাত্মক ফুটবল।

রিয়ালের হয়ে গোল করেন জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভিনিসিয়ুসের ক্রসে আত্মঘাতী গোল করেন মোনাকোর থিলো কেরার। এই ম্যাচটি ছিল চলতি মৌসুমে রিয়ালের সেরা পারফরম্যান্সগুলোর একটি।

এমবাপ্পে দারুণ ফর্মে আছেন। দল কঠিন সময়েও তিনি নিয়মিত গোল করেছেন। এই ম্যাচে দুই গোল করে ইউরোপিয়ান গোলদাতার তালিকায় তিনি এগিয়ে গেলেন। এটি ছিল তার ১০ম ও ১১তম গোল।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে তিনি বল জালে পাঠান। গোল করার পর সফরকারী ফরাসি সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমাও চান।

মোনাকোর হয়ে আনসু ফাতি একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপরই আবার আক্রমণে যায় রিয়াল। দ্রুত পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

মোনাকো কিছুটা লড়াই করার চেষ্টা করে। জর্ডান তেজের একটি শট ক্রসবারে লাগে। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি ভালো সেভ করেন।

বিরতির পরপরই তৃতীয় গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস সুযোগ তৈরি করে দেন মাস্তানতুয়োনোর জন্য। তিনি সহজেই গোল করেন। ৫৫ মিনিটে স্কোরলাইন হয় ৪-০। ভিনিসিয়ুসের ক্রস থেকেই আত্মঘাতী গোল করেন কেরার।

ভিনিসিয়ুস পরে পঞ্চম গোলটি করেন। গোলের পর কোচ আরবেলোয়ার সঙ্গে আলিঙ্গন করেন তিনি। ম্যাচের শুরুতে কিছু দুয়ো শোনা গেলেও পরে তা থেমে যায়।

মোনাকোর হয়ে একটি গোল শোধ দেন তেজে। এরপর ৮০ মিনিটে শেষ গোলটি করেন জুড বেলিংহাম। গোলরক্ষককে কাটিয়ে তিনি সহজে বল জালে পাঠান। এই বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল রিয়াল মাদ্রিদ।

৩৯৭ রান করে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয় পেলো দক্ষিণ আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ ব্যবধানে জয় তুলে নিলো। জেসন রোলস এবং অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়ার সেঞ্চুরিতে প্রোটিয়া যুবারা ৫ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ তানজানিয়া কেবল ৬৮ রানে অলআউট হয়। ফলে দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ১৪ ওভারে দুই উইকেটে ৯৩ রান তোলার পর বুলবুলিয়া ও রোলস ১৭৬ বলে ২০১ রান জুটি গড়েন। রোলস ১০১ বল খেলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২৫ রান করেন, আর বুলবুলিয়া ১০৮ বল খেলে ১০ চার ও ১ ছক্কায় ১০৮ রান আউট হন। এছাড়াও পল জেমস ১৮ বল খেলে ৪৮ রান ও লেথাবো পাহলামোলাকা ৫ বল খেলে ১৬ রান করেন।

তানজানিয়ার ব্যাটিংলাইন আপ বিপর্যস্ত হয়ে পড়ে। প্রথম ৫ ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সিম্বা এমবাকি ১৭, অ্যাক্রে হুগো ১২ এবং রেইমন্ড ফ্রান্সিস ১০ রান করেন। ৩২.২ ওভার শেষে তারা মাত্র ৬৮ রানে অলআউট হয়। রোলস ও বায়ান্দা মাজোলা দুজন মিলে ২টি করে উইকেট নেন।

যদিও এই জয় বড় হলেও যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এটি সর্বোচ্চ নয়। ২০০২ সালে অস্ট্রেলিয়া কেনিয়ার বিরুদ্ধে ৪৮০ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিলো এবং ৪৩০ রানের ব্যবধানে জয় লাভ করেছিলো। যুব ওয়ানডেতে এর চেয়ে বড় ব্যবধানে আরও ৮টি জয় এবং বড় সংগ্রহের রেকর্ড রয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই শক্তিশালী প্রদর্শনী তাদের টুর্নামেন্টে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করা হচ্ছে।

চট্টগ্রাম নাকি রাজশাহী& সবার আগে ফাইনালে কোন দল?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসর শেষ দিকে। লিগ পর্বের সবগুলো খেলা শেষ। আগামী ২৩ জানুয়ারি হবে ফাইনাল। এই মঞ্চে কারা থাকবে, তার একটি দল চূড়ান্ত হয়ে যাবে আজই (মঙ্গলবার)। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুটি প্লে-অফের ম্যাচ হবে।  মুখোমুখি হচ্ছে চারটি দল, এর মধ্যে এক দল ছিটকে যাবে, আরেক দল পেয়ে যাবে ফাইনালের টিকিট। বাকি দুটি দল পাবে দ্বিতীয় সুযোগ।

এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। আর ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় ২২ গজে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট ও রংপুরের ম্যাচ জয়ী দল ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবে। আর চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। এই ম্যাচে পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল পাবে শিরোপার লড়াইয়ে ওঠার শেষ সুযোগ।

রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল। আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর মাঝে পথ হারিয়ে লিগের শেষ দুটি ম্যাচ জিতে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে। লিগ পর্বে সিলেট ও রংপুর দুইবার মুখোমুখি হয়েছিল, দুটি দলই একবার করে জিতেছে।

আর চট্টগ্রাম ও রাজশাহীও দুইবারের দেখায় একবার করে জিতেছে। তবে রাজশাহী টানা চার জয়ে থাকায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রাজশাহী। চট্টগ্রাম হেরেছে শেষ দুটি ম্যাচ, এর মধ্যে একটি ছিল রাজশাহীর কাছেও। এখন দেখার অপেক্ষা সেই ধারা ধরে রেখে ২০১৯ সালের পর আবারও শিরোপা জেতার সুযোগ ধরে রাখতে পারে কি না নাজমুল হোসেন শান্তর দল।

সোসিয়েদাদের কাছে থেমে গেল বার্সার জয়যাত্রা
রিয়াল অ্যারেনায় নাটকীয় ও উত্তেজনাপূর্ণ এক ম্যাচে লা লিগার শীর্ষ দল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। শেষ দিকে ১০ জনে নেমেও দারুণ দৃঢ়তায় জয় ধরে রাখে স্বাগতিকরা। টানা ১১ ম্যাচ জয়ের পর এটাই হ্যান্সি ফ্লিকের দলের প্রথম হার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। কিন্তু ভাগ্য ও ভিএআর সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। প্রথমার্ধেই বার্সার তিনটি গোল বাতিল হয় এবং একটি পেনাল্টির সিদ্ধান্ত অফসাইডের কারণে প্রত্যাহার করা হয়। এর মধ্যেই ৩২ মিনিটে গুয়েদেসের ক্রস থেকে ব্যাক পোস্টে থাকা মিকেল ওয়ারজাবাল ভলিতে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন।

বিরতির পরও বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে কাতালান জায়ান্টরা। দানি ওলমোর দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে, আর রবার্ট লেভানডোভস্কির হেডার অসাধারণ দক্ষতায় ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক আলেহান্দ্রো রেমিরো। একের পর এক সুযোগ নষ্টে হতাশা বাড়ে বার্সা শিবিরে।

অবশেষে ৭০ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে বদলি হিসেবে নামা মার্কাস র‌্যাশফোর্ড হেডে গোল করে ম্যাচে ফেরান দলকে। তবে সেই আনন্দ টিকেছিল খুব অল্প সময়ের জন্যই। কিক-অফের পরপরই কার্লোস সোলারের হেডার ঠেকালেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সা রক্ষণ। ফিরতি বলে গনসালো গুয়েদেস জোরালো শটে গোল করে আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন।

এই গোলের পর বার্সেলোনার ছন্দ কিছুটা ভেঙে যায়। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সোসিয়েদাদ। শেষ দিকে জুলস কুন্দের হেডার ক্রসবারে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে পেদ্রিকে বাজেভাবে ফাউল করায় কার্লোস সোলার সরাসরি লাল কার্ড দেখেন। এরপর অতিরিক্ত ৯ মিনিট ১০ জন নিয়েই দুর্দান্ত রক্ষণ সামলে স্মরণীয় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই হারে ১২ ম্যাচে প্রথমবারের মতো পরাজয় দেখল বার্সেলোনা। ফলে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র একে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ।

শোকজের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পরে তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত জবাব জমা দেন বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

ক্রিকেটারদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ১৫ জানুয়ারি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও ওই সময়ের মধ্যে তিনি কোনো সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নোটিশ দেওয়ার পরও নাজমুলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করলে নতুন করে বিতর্ক তৈরি হয়।

নাজমুলের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। এর প্রভাব পড়ে বিপিএলে একটি ম্যাচ মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

এদিকে, সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিলেও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও
টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না।

ক্রিকেট আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলছে না। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’

আয়ারল্যান্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সিতে আছে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আইসিসির প্রতিনিধিদলে ছিলেন গৌরব সাক্সেনা এবং অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে ঢাকায় আসতে পারেননি। তিনি অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৈঠকে ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম। ছিলেন সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আরও ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে বিসিবি জানায়, এই বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। শেষ হবে ৮ মার্চ।

আকবর&মুশফিক জুটিতে শীর্ষে থেকেই শেষ করল রাজশাহী
আরেকটি জয় দিয়ে বিপিএলের প্রাথমিক পর্ব শীর্ষে থেকেই শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স। অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল চট্টগ্রাম রয়্যালস, তবে শেষ হাসি হাসতে পারল না তারা। প্রথম দেখার হারের বদলা নিয়ে ঢাকা পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জয় পেল রাজশাহী।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। জবাবে রাজশাহী লক্ষ্য ছুঁয়ে ফেলে তিন বল হাতে রেখে।

রাজশাহীর জয়ের ভিত গড়ে দেন পেসার তানজিম হাসান। চার ওভারে এক মেডেনসহ ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। রান তাড়ায় শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া রাজশাহীকে উদ্ধার করেন মুশফিকুর রহিম ও আকবর। দুজনে মিলে ৬৬ বলে ৮৪ রানের ম্যাচজয়ী জুটি গড়েন।

৪ ছক্কা ও ১ চারে ৪০ বলে ৪৮ রান করেন আকবর। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই। অন্য প্রান্তে ৩ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক, দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

চট্টগ্রামের হয়ে আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া শরিফুল ইসলাম এবারও কার্যকর ছিলেন। ১৩ রানে ৩ উইকেট নেন তিনি।

এই জয়ে ১০ ম্যাচে ৮ জয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়াল ১৬ পয়েন্ট। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে।

এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ধাক্কা খেতে হয় শুরুতেই। প্রথম ওভারে দুটি চার মারলেও তানজিম হাসানের ওই ওভারেই শূন্য রানে ফিরেন মোহাম্মদ নাঈম শেখ। দুটি ছক্কায় ভালো শুরু করেছিলেন মাহমুদুল হাসান জয় (১৩ বলে ১৯), কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তানজিমের পরের শিকার হন মোহাম্মদ হারিস (১১ বলে ১৬)।

মাহফিজুল ইসলাম ১৬ বলে ১০ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন। রায়ান বার্লের একই ওভারে বিদায় নেন শেখ মেহেদি (১) ও হাসান নাওয়াজ (২৪ বলে ১৮)। আমের জামালের দ্রুত বিদায়ে ৭ উইকেটে ৭৪ রানে নেমে আসে চট্টগ্রাম। একশ পেরোনোই তখন শঙ্কায় পড়ে যায়।

শেষ দিকে আসিফ আলির ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা ভরসা পায় দলটি। ৪ ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন তিনি। শেষের আগের ওভারে তানজিম মাত্র ৩ রানে ২ উইকেট নিয়ে চট্টগ্রামকে ১২৫ রানেই আটকে দেন।

রান তাড়ায় রাজশাহী শুরুতে সাবধানী থাকলেও তৃতীয় ওভারে শরিফুল ইসলামের আঘাতে বিপর্যয়ে পড়ে। তানজিদ হাসান এলবিডব্লিউ হন, সাহিবজাদা ফারহান ক্যাচ দেন। পরের ওভারে শান্তও ফেরেন। জেমস নিশাম রান আউটে কাটা পড়লে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী।

তবে সেই চাপ আর ধরে রাখতে পারেনি চট্টগ্রাম। মুশফিক ও আকবরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচ ধীরে ধীরে রাজশাহীর দিকে হেলে পড়ে। ১৫তম ওভারে মেহেদিকে টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আকবর।

জয় থেকে ১১ রান দূরে থাকতে আকবর বাউন্ডারিতে ধরা পড়লেও কাজটা তখন প্রায় শেষ। ১৯তম ওভারে দুই উইকেট নিয়ে চট্টগ্রাম সামান্য উত্তেজনা ছড়ালেও শেষ ওভারে প্রয়োজনীয় ৬ রান তুলে নেয় রাজশাহী। আরাফাত সানির প্রথম বলে মুশফিক এক রান নেন, পরের বলেই চার মেরে দেন জাহানবাদ খান। পরের বলেই সিঙ্গেলে জয় নিশ্চিত হয় রাজশাহীর।

লড়াই করেও শেষ পর্যন্ত শীর্ষস্থানধারীদের সামনে থামতেই হলো চট্টগ্রামকে।

চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা
কয়েক দিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানানো হয়েছে—এমন আলোচনাই এখন চলছে।

এই অবস্থাতেই আজ শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।

মাঠের ক্রিকেটে ভারত–বাংলাদেশ বৈরিতা নতুন নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নো–বল বিতর্ক বাংলাদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। পরবর্তী সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে সেই উত্তাপ আরও বেড়েছে। বড় মঞ্চে ভারতের বিপক্ষে জাতীয় দলের সাফল্য সীমিত হলেও যুব বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতি তুলনামূলকভাবে উজ্জ্বল। ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এ ছাড়া ২০২৪ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারতের অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে–নামিবিয়া বিশ্বকাপে অংশ নিতে গেছেন। তবে সেখানে গিয়ে প্রস্তুতিতে পুরোপুরি স্বস্তি পায়নি দলটি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতেও বাধা এসেছে। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো একটি ভিডিও বার্তায় নাভিদ নেওয়াজ বলেন, ‘কাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলব, আমার মনে হয় না এটা কোনো বিষয়। প্রস্তুতি ম্যাচে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষ কী বলল, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, তবে আবহাওয়া বা কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা সেগুলো নিয়ে চিন্তা করছি না।’

ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল খেলবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সে উঠবে। সেখানে দুটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। সুপার সিক্স পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে জায়গা পাবে।

জীবন&মৃত্যুর সন্ধিক্ষণে ‘ক্রিকেট মাঠের সিংহ’
যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও যেভাবে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ছাপ রেখেছে তা অতুলনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিজেদেরকে অদম্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে পথচলায় অসামান্য অবদান ছিল রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের মতেমা তারকাদের। সেই তালিকায় রাখা যায় ফাস্ট বোলার শাপুর জাদরানকে। তিনি এখন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক এই পেসার।

আশঙ্কাজনক অবস্থায় শাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। তার অবস্থা একদমই ভালো না। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাপুরের শ্বেত রক্ত কণিকা বিপজ্জনক পর্যায়ে নেমেছে। এ কারণে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।

শাপুরের অসুস্থতার খবর ক্রিকেট বিশ্বে উদ্বেগ বাড়িয়েছে। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ সোশ্যাল মিডিয়ায় তার নির্ভিক মানসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনায় ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠের সেই সিংহ আজ জীবনযুদ্ধের লড়াইয়ে অবতীর্ণ। আফগানিস্তানের দ্রুতগতির বোলার শাপুর জাদরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই মুহূর্তে আমাদের সকলের দোয়া ও প্রার্থনা তার বড্ড প্রয়োজন। আমরা আমাদের প্রতিবেশী দেশের এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন।’

২০০৯ সালে শাপুরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নেদারল্যান্ডসের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন তিনি। ৪৪ ওয়ানডেতে ৪৪ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার ৪/২৪। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি। তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১৫ বিশ্বকাপ। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে তিনি জয়সূচক রান করেন।

ইয়াসিন ‍বুনোর বীরত্বে ফাইনালে মরক্কো
সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে গোলকিপিংয়ে আলোচিত নাম ইয়াসিন বুনো। তার সামর্থ্যের কথা ফুটবলবিশ্বের অজানা নয়। আরেকটি ফল নির্ধারণী টাইব্রেকারে তার দারুণ দুটি সেভে নাইজেরিয়াকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতার পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জিতে তারা আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে উঠেছে।

গতকাল (বুধবার) রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়েছে দুই দলই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা গোলের জন্য ১৬টি শট নেয়, এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে।

রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে রোমাঞ্চকর এই লড়াইয়ের সাক্ষী হয়েছেন ৬৫,৪৫৮ জন দর্শক। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ম্যাচটি ০-০ স্কোর নিয়ে সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি শট ঠেকালেও, বুনোর বীরত্বের সামনে তিনি শেষ পর্যন্ত টিকতে পারেননি। মরক্কোর পক্ষে জয়সূচক গোলটি করেছেন ইয়ুসেফ এন-নেসিরি।

খেলা শুরুর আগে নাইজেরিয়ান লেফটব্যাক ক্যালভিন বাসে মাঠে নামতেই তার উদ্দেশ্যে শিস দিতে থাকেন মরক্কোর দর্শকরা। চওড়া হাসিতে তার জবাব দেন ক্যালভিন। একইভাবে যখনই নাইজেরিয়ার কোনো খেলোয়াড়ে পায়ে বল যায়, দর্শকরা তীব্র শিস আক্রমণ চালিয়ে গেছে! ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মরক্কো। তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। এ ছাড়া ব্রাহিম দিয়াজের একটি শট যায় পোস্ট ঘেঁষে।

পেনাল্টি বক্সের বাইরে কৌশলী ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি, যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়মরক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন-টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ঈগলসদের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি।

গোলের জন্য মরিয়া উভয় দলই সুযোগ পেয়েছিল, বিশেষ করে মরক্কো। দিয়াজ, আয়ুব এল কাবি ও আশারাফ হাকিমিরা সুযোগ হাতছাড়া করেছেন। তাদের ঠেকিয়ে দিয়ে নাইজেরিয়া শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়। পেনাল্টি শ্যুটআউটে বুনো স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো ওনিয়েমায়েচির শট ঠেকিয়ে দেন। এরপর ইয়ুসেফ এন-নেসিরি গোল করে ফাইনালে তোলেন ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে।

কোপা দেল রে: আলবাসেতের কাছে হেরে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নাটকীয় লড়াইয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় করেছে দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতে। বদলি খেলোয়াড় জেফতে বেতানকোর দুটি গোলেই এই বড় অঘটনের জন্ম দেয় স্বাগতিকরা। একই সঙ্গে কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচেই হতাশায় ডুবেছে রিয়াল।

বুধবার (১৪ জানুয়ারি) আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন রাতে প্রায় ১৭ হাজার দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। সপ্তাহের শুরুতেই কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করার পর রিয়ালের দায়িত্ব পাওয়া সাবেক ডিফেন্ডার আরবেলোয়া এই ম্যাচে মূলত দ্বিতীয় সারির দল নামান। ফলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলায় আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয় তারা। মাঠের বড় অংশে ঘন কুয়াশা ম্যাচের নাটকীয়তা আরও বাড়িয়ে তোলে।

এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও রদ্রিগোর মতো তারকারা ছিলেন না। পাশাপাশি থিবো কোর্তোয়া ও অরেলিয়েন চুয়ামেনিও দলে অনুপস্থিত ছিলেন। আরবেলোয়া রিজার্ভ দল কাস্তিয়া থেকে ডানপ্রান্তের ডিফেন্ডার দাভিদ হিমেনেস ও মিডফিল্ডার হোর্হে সেস্তেরোকে সুযোগ দেন এবং আক্রমণের মূল ভরসা হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান।

ম্যাচ শুরুর আগেই বিতর্কের জন্ম দেয় স্টেডিয়ামের বাইরে কিছু সমর্থকের বর্ণবাদী স্লোগান, যার লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। খেলা চলাকালেও ব্রাজিলিয়ান তারকাকে বারবার দুয়ো ধ্বনি শুনতে হয়। আলবাসেতে একাধিক খেলোয়াড় দিয়ে তাকে ঘিরে রাখায় তিনি খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি।

শেষ পর্যন্ত বেতানকোর জোড়া গোলেই ইতিহাস গড়ে আলবাসেতে। এই জয়ে কোপা দেল রে থেকে বিদায় নিতে হলো ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে।

ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে আজ, জেনে নিন দেখার নিয়মকানুন
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক—বিশ্বকাপের আসল ট্রফি। বিশ্বজুড়ে ভক্তদের কাছে ট্রফিটিকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে চলমান ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবেই আজ ঢাকায় পা রাখছে সোনালি এই ট্রফি।

এর আগে বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি তিন দফা—২০০২, ২০১৩ ও ২০২২ সালে। বিশ্বকাপের আগে নিয়মিত বিশ্বভ্রমণের এই আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। সেই সময় থেকে প্রতিটি বিশ্বকাপের আগে ফিফা নির্ধারিত বিভিন্ন দেশে ট্রফি নিয়ে যায় ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে।

চলতি ২০২৬ বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর একাধিক দেশ ঘুরে ভারত হয়ে আজ বাংলাদেশে পৌঁছাচ্ছে ট্রফিটি। পুরো সফর চলবে ১৫০ দিন। এই দীর্ঘ যাত্রার শেষ হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের মূল উদ্দেশ্য হলো—বিশ্বকাপের আসল ট্রফিটিকে সরাসরি ফুটবলভক্তদের সামনে তুলে ধরা। ফিফা ও বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার যৌথ আয়োজনে এই ট্যুর শুরু হয়। গত দুই দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত ট্রফি ট্যুরে অংশ নিয়ে প্রায় ৪০ লাখ দর্শক কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেয়েছেন।

অনেকের প্রশ্ন থাকে—ট্যুরে প্রদর্শিত ট্রফিটি কি আসল? ফিফা জানায়, হ্যাঁ, বিশ্বভ্রমণে যে ট্রফিটি প্রদর্শিত হয় সেটিই আসল বিশ্বকাপ ট্রফি। নিখাদ সোনায় তৈরি এই ট্রফির ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম। তবে ট্রফিটি সব সময় ফিফার কঠোর তত্ত্বাবধানে রাখা হয়। বিশ্বকাপজয়ী দলকে উদ্‌যাপনের সময় ট্রফিটি দেওয়া হলেও পরে স্থায়ীভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা।

বিশেষ ব্যবস্থাপনায় ট্রফিটি বিশ্বভ্রমণে বের হয়েছে। ফিফার মনোনীত সাবেক বিশ্বকাপজয়ী ফুটবল তারকারা ট্রফির সঙ্গী হন বিভিন্ন দেশে। ২০২২ সালে বাংলাদেশ সফরের সময় ট্রফির সঙ্গে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু। এবার ২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুরের শুরুতে সৌদি আরবে উপস্থিত ছিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো। বাংলাদেশ সফরে ট্রফির সঙ্গে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই এই ট্রফি ছোঁয়ার অনুমতি পান।

এবারের ট্রফি ট্যুরে বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে শুধু ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলেই ট্রফিটি প্রদর্শিত হবে। ভারত থেকে বাংলাদেশে আসার পর ট্রফিটি যাবে দক্ষিণ কোরিয়ায়। এরপর জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, মরক্কো, পর্তুগাল, স্পেন, আলজেরিয়া, ফ্রান্সসহ ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে সফর শেষ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়।

সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ রাখা হলেও সেটি সীমিত পরিসরে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। আজ সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর বেলা দেড়টার পর ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফিটি, যা সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকবে।

ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে দর্শকদের জন্য কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। বৈধ টিকিটের কপি দেখানো বাধ্যতামূলক। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত মাপের বাইরে ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর কিংবা ধারালো ও নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা ভেন্যুতে নেওয়ার অনুমতিও নেই।

দিয়োগো জোতা&আন্দ্রে সিলভা বিশ্বকাপে পর্তুগালের প্রেরণার উৎস: ভিটিনিয়া
আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। সে সময় সেলেসাও মিডফিল্ডার ভিটিনিয়ার মনে থাকবে দুটি নাম- দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভা। মাত্র ছয় মাস আগে দুই ভাইয়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু এখনও গভীরভাবে নাড়া দেয় তাদের ঘনিষ্ঠ বন্ধু ভিটিনিয়াকে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ‘সেরা মিডফিল্ডার’ পুরস্কার জয়ের পর সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভিটিনিয়া বলেন, ‘এ নিয়ে কথা বলা খুব কঠিন। কেউই এমন পরিস্থিতিতে পড়তে চায় না। এটি সবার জন্যই দুঃখজনক ও বেদনাদায়ক ক্ষতি।’

তিনি আরও বলেন, ‘আমি সবচেয়ে বেশি ভাবি তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের কথা। ওদের কথাই মনে পড়ে বারবার।’

ভিটিনিয়ার মতে, প্রয়াত দুই ভাইয়ের স্মৃতিই আসন্ন বিশ্বকাপে পর্তুগালের জন্য ব্যক্তিগত ও দলগত প্রেরণার উৎস হবে। আর এটা শুধু বিশ্বকাপ বলে নয়, সবার স্বপ্ন বলে নয়- ওদের জন্যও আমরা জিততে চাই।’

শিরোপার দাবিদার পর্তুগাল
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে অপ্রত্যাশিত বিদায়ের তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেননি ভিটিনিয়া। তবে তিনি স্বীকার করেন, সেদিন মরক্কোই ভালো খেলেছিল। এরপর থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে গত গ্রীষ্মে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারানো- তা আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান তিনি।

বিশ্বকাপ জয়ের আলোচনায় পর্তুগালকে সম্ভাব্য দাবিদারদের একজন হিসেবে দেখছেন ভিটিনিয়া। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের সেরা জাতীয় দলগুলোর একটি। তাই এটা বাস্তবসম্মত লক্ষ্য। তবে একই সঙ্গে আমরা নিজেদের ফেভারিট বলছি না, তবে অনেক দূর যাওয়ার সক্ষমতা আমাদের আছে।’

কঠিন পরিবেশ, বড় চ্যালেঞ্জ
উচ্চ তাপমাত্রা ও বর্ধিত সূচির কারণে এবারের বিশ্বকাপ আরও কঠিন হবে বলেই মনে করেন ভিটিনিয়া। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩২ দল নিয়ে প্রথম ক্লাব বিশ্বকাপে পিএসজির হয়ে খেলার অভিজ্ঞতা থেকেই বিষয়টি উপলব্ধি করেছেন তিনি। এই সম্পর্কে তিনি বলেন, ‘ওখানে খেলতে ভালো লেগেছে, কিন্তু গরম আর টানা ম্যাচের চাপ খুব কঠিন। শারীরিক ও মানসিকভাবে যে দল সবচেয়ে ভালোভাবে প্রস্তুত থাকবে, তারাই এগিয়ে যাবে।’

লুইস এনরিকের প্রভাব
প্যারিস সেন্ট-জার্মেইনে কোচ লুইস এনরিকের অধীনে ভিটিনিয়ার উত্থান চোখে পড়ার মতো। ২০২৩ সালে স্প্যানিশ কোচের আগমনের পর থেকেই দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি ৭২ ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড় ছিলেন তিনি।

ভিটিনিয়া বলেন, ‘লুইস এনরিক ক্লাব ও আমার জন্য অনেক কিছু বদলে দিয়েছেন। কৌশলগত ও মানবিক- দুই দিক থেকেই তিনি অসাধারণ।’

স্বপ্নের মতো এক মৌসুম
২০২৫ সালে পিএসজির দুর্দান্ত সাফল্যের কেন্দ্রে ছিলেন ভিটিনিয়া। এক বছরে ছয়টি ট্রফি জয়ের পাশাপাশি ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে পিএসজি। ফাইনালে ৫-০ গোলের জয়ে স্মরণীয় ভূমিকা রাখেন তিনি।

‘সবকিছু সিনেমার মতো লাগছিল। এটা আমার জীবনের সেরা দিনগুলোর একটি,’ বলেন ভিটিনিয়া।

তবে অতীত সাফল্যে থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতের দিকেই নজর তার। ‘যা হয়ে গেছে, তা হয়ে গেছে। সামনে আরও অনেক শিরোপা জয়ের লক্ষ্য আছে- আমরা সেদিকেই মনোযোগী,’ যোগ করেন এই পর্তুগিজ তারকা।

গোল করেও আল নাসরের হারের হ্যাটট্রিক এড়াতে পারলেন না রোনালদো
২০২৬ বছরটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ভালো কাটছে না মোটেও। সৌদি প্রো লিগে চলতি বছর  ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটা। এবার রোনালদো গোল করেছেন নিজে, তবে এরপরও দল জিততে পারেনি। আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল আল নাসর।

ম্যাচের ৪২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বাম পাশ থেকে আক্রমণে উঠে আসা কিংসলে কোমান সুযোগ তৈরি করেন। সেই বল থেকেই ভলিতে গোল করেন রোনালদো।

তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। আল নাসরের মোহাম্মদ সিমাকান মালকমকে ফাউল করলে পেনাল্টি পায় আল হিলাল। সালেম আল দাওসারি সেই পেনাল্টি থেকে গোল করেন।

গোলের পর বল দ্রুত মাঠের মাঝখানে নিতে গিয়ে আল হিলালের রুবেন নেভেসের সঙ্গে আল নাসরের গোলরক্ষক নওয়াফ আল আকিদির ঝামেলা হয়। ভিএআর পর্যালোচনার পর সহিংস আচরণের দায়ে লাল কার্ড দেখেন আল আকিদি। এতে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আল হিলাল। ৮১ মিনিটে মোহাম্মদ কান্নো গোল করেন। যোগ করা সময়ে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন রুবেন নেভেস।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল এখন সাত পয়েন্টে এগিয়ে গেছে। অন্যদিকে আল নাসর টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না। এর মধ্যে শেষ তিন ম্যাচেই তারা হেরেছে। ২০২১ সালের পর এটি তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন সময়।

আল হিলাল টানা ১১টি লিগ ম্যাচ জিতেছে। এর আগে তারা সবচেয়ে বেশি টানা জয় পেয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত। তখন জয়সংখ্যা ছিল ২৪।

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আসিফ নজরুলের দাবিকে ‘মিথ্যা’ বলল আইসিসি
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা একাধিক দাবিকে সরাসরি অস্বীকার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), সংস্থাটি বলছে—এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক অবস্থানের মিল নেই।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে একটি অভ্যন্তরীণ যোগাযোগ হয়েছিল ঠিকই, তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূত্রের ভাষ্য, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের জন্য বাড়তি ঝুঁকির কথা বলা হয়েছে। তিনি বলেন, চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণে নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে বলে উল্লেখ রয়েছে।

আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, প্রথম কারণ হিসেবে বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাচল করা এবং তৃতীয়ত, দেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন সতর্কতার কথাও তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুস্তাফিজ দলে থাকলে সামগ্রিকভাবে দলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে—এমন মন্তব্যও নাকি আইসিসির চিঠিতে ছিল।

তবে আইসিসির সূত্র এই দাবিগুলো স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে। পিটিআইকে তারা জানায়, বিসিবিকে পাঠানো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তায় মুস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়নি, কিংবা তাকে দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। এসব বক্তব্যকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এরই মধ্যে বিষয়টি ঘিরে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়ে। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র না দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ এই বিশ্বকাপের কিছু ম্যাচ ভারতে না খেলে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাবও দেয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে।

এবার জাতীয় দলে একসঙ্গে খেলার স্বপ্ন বাবা&ছেলের
চলমান বিপিএলে বাবা-ছেলে খেলছেন একই দলের হয়ে। গতকাল হাসান ইসাখিলের ব্যাটে ভর করে জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে বাবা মোহাম্মদ নবীর সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাবা-ছেলে হিসেবে প্রথমবার একসাথে মাঠে নেমেই ইতিহাস গড়লেন তারা। এবার এই জুটির দৃষ্টি আরও দূরের।

নবী-ইসাখিল একসাথে খেলতে চান আফগানিস্তান জাতীয় দলে। ম্যাচ শেষে ছেলের সঙ্গে খেলার অনুভূতি নিয়ে নবী বললেন, ‘এখন পর্যন্ত ভালোই অনুভব হচ্ছে। এটার জন্যই অপেক্ষায় ছিলাম। যেভাবে সে খেলেছে খুবই খুশি।’

ইসাখিল অবশ্য বাবার কারণে নয়, নিজের মেধার জোরেই এসেছেন এতদূর। নবী বলেন, ‘গত ২ বছর অনেক পরিশ্রম করেছে, ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলেছে। সেখানেও পারফর্ম করেছে। গতবার নেপাল প্রিমিয়ার লিগ খেলেছে, এ বছর বিপিএল। আশা করি দ্রুত তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখব।’

ইসাখিলও জানালেন, বাবা থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তিনিও মুখিয়ে আছেন, ‘হ্যাঁ এটা আমার স্বপ্ন, বাবার সাথে জাতীয় দলে খেলব। এজন্য কঠোর পরিশ্রম করছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি।’

শ্রীলঙ্কায় নয়, ভারতেই ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যত অবস্থানগত টানাপোড়েনে আটকে পড়েছে বলে মনে হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিসিবির দাবি, ভারত–বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এ কারণে তারা বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বিসিবি একাধিকবার আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদনও পাঠিয়েছে।

তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবি জোর দিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবি জানাচ্ছে। আইসিসি বিকল্প ভেন্যুর বিষয়টি বিবেচনা করলেও তা শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

জানা গেছে, বিশ্বকাপের যৌথ আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের বিকল্পও আলোচনায় রয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিএনসিএ ও কেসিএ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, তারা ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ইতোমধ্যে বিশ্বকাপের একটি নির্ধারিত ভেন্যু এবং সেখানে সম্ভাব্য ভারত–অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে। টিএনসিএ কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, স্টেডিয়ামে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন তাদের জন্য সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা তাদের।

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বিসিসিআই নির্দেশ দেওয়ার পর থেকেই ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি। এরপর তারা দু’বার আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। সম্ভাব্যভাবে সোমবার (১২ জানুয়ারি) এ নিয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ম্যাচ স্থানান্তরের লজিস্টিক জটিলতার কারণে বিসিবির অনুরোধে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেষ দিনে ইংল্যান্ডের ভরাডুবি, সিডনি টেস্ট জিতে ৪–১ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
পঞ্চম ও শেষ দিনে প্রত্যাশিত লড়াই গড়ে তুলতে পারল না ইংল্যান্ড। সিডনি টেস্টে শেষ ইনিংসে মাত্র ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এর মাধ্যমে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৪–১ ব্যবধানে নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

চতুর্থ দিন শেষে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রান করা ইংল্যান্ড আজ সকালের সেশনে টিকতে পারে মাত্র ১৩.২ ওভার। যোগ হয় শুধু ৪০ রান। দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়া পায় সহজ লক্ষ্য। ইংল্যান্ড আরও অন্তত ৫০ রান যোগ করতে পারলে ম্যাচটি যে আরও রোমাঞ্চকর হতে পারত, তা অস্ট্রেলিয়ার চতুর্থ ইনিংসের শুরু দেখেই বোঝা গেছে।

১৬০ রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরুতেই চাপের মুখে পড়ে। ১২১ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। এরপর অ্যালেক্স ক্যারি (১৬) ও ক্যামেরন গ্রিনের (২২) দৃঢ়তায় দলকে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ষষ্ঠ উইকেটে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন তারা দুজন।

চতুর্থ দিন জ্যাকব বেথেল যেভাবে লড়াই করেছিলেন, তাতে শেষ দিনে আরও দীর্ঘ প্রতিরোধের আশা ছিল। ১৪২ রান নিয়ে দিন শুরু করা বেথেলকে সঙ্গ দিতে পারতেন পেসার ম্যাথু পটস। তবে দিনের ৯.২ ওভারে মিচেল স্টার্কের বলে উইকেটকিপার ক্যারিকে ক্যাচ দিয়ে আউট হন বেথেল।

২৬৫ বলের ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলে ফেরেন তিনি। এরপর শেষ উইকেট জুটিতে পটস (১৮*) ও জশ টাং (৬) যোগ করতে পারেন মাত্র ১৪ রান। টাংকেও ফেরান স্টার্ক।

অনেকে ভেবেছিলেন শেষ টেস্টে অবসর নিতে যাওয়া উসমান খাজা ওপেন করতে পারেন। তবে অস্ট্রেলিয়া আগের ধারা বজায় রেখে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে ওপেন করায়।

দুজন মিলে ১০.৩ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন। টাংয়ের বলে ২৯ রানে আউট হন হেড। এরপর দ্রুত ফিরে যান ওয়েদারাল্ড (৩৪) ও অধিনায়ক স্টিভেন স্মিথ (১২)। লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৪.৪ ওভারে ২ উইকেটে ৭১।

পাঁচে নেমে খাজা ৬ রান করে টাংয়ের বলে বোল্ড হলে আবেগে ভাসে সিডনির গ্যালারি। ড্রেসিংরুমে ফেরার পথে দর্শকদের করতালি আর সম্মানে ভরে ওঠে স্টেডিয়াম। মাঠেই সিজদা করেন খাজা। এর আগে ব্যাটিংয়ে নামার সময় ইংল্যান্ড দল তাকে গার্ড অব অনার দেয়।

খাজার আউটের পরপরই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন মারনাস লাবুশেন (৩৭)। এরপর আর সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। ক্যারি ও গ্রিন ম্যাচ শেষ করে আসেন।

শাদাব খানের দুর্দান্ত প্রত্যাবর্তন, শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান
ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৭ মাস পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শাদাব খান। আর নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে ভুল করেন এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন শাদাব। পরে ব্যাট হাতে ১২ বলে অপরাজিত ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।

গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর কাঁধে অস্ত্রোপচার করাতে হয় শাদাবকে। দীর্ঘ পুনর্বাসন শেষে বিগ ব্যাশ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও, ডাম্বুলার ম্যাচটি ছিল তার জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ।

এক সাক্ষাৎকারে শাদাব বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা কঠিন, কারণ এখানে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। বোলিং ও ব্যাটিং ভালোই হচ্ছে—আমি সহজ বিষয়গুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। উইকেট সহায়ক ছিল, তবে ক্রিকেটে সব সময় পরিস্থিতি বুঝে নিতে হয়। এখানে ভালো লেংথের চেয়ে একটু ফুল লেংথে বল করাই বেশি কার্যকর ছিল।

সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলা সব সময়ই স্বপ্ন। আমার জন্য বিষয়টা এক ধাপ এক ধাপ করে এগোনো। দল দারুণ খেলেছে—মির্জা ও ওয়াসিম তাদের সিম বোলিং দিয়ে স্পিনারদের জন্য দারুণ ভিত তৈরি করে দিয়েছে।

বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি, আজই জানাবে বিসিবি
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই-এর নির্দেশে বাদ দেওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ। পরে আইসিসিকে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে দল পাঠাতে চায় না তারা। নিজেদের খেলা শ্রীলঙ্কার ভেন্যুতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল।

শুরুতে শোনা গিয়েছিল, আইসিসি এই ব্যাপারে ইতিবাচক। তবে ইএসপিএনক্রিকইনফো গতকাল জানিয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।

তবে আজ সকালে খোঁজ নিয়ে জানা গেল, বিসিবির কাছে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাতে মেইলের উত্তর দিয়েছে আইসিসি। বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে জানালেন, আজই আইসিসির কাছে ফিরতি মেইল দিবে বোর্ড।

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ না খেলার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে এবং শেষ পর্যন্ত সেই অবস্থানেই থাকার কথা জানাচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনলাইনে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ম্যাচে অংশ না নেয়, তবে আইসিসিকে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়।

সাধারণত ‘সরকারি নিষেধাজ্ঞা’কে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয়। অতীতে ভারত–পাকিস্তান সিরিজ বাতিল বা ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রেও এই কারণ দেখানো হয়েছে, যা আইসিসি মেনে নিয়েছে। চলতি বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত এর উদাহরণ।

এবার বিসিবিও একই পথ অনুসরণ করতে চায়। ভারত সফর নিয়ে বাংলাদেশের প্রধান উদ্বেগ নিরাপত্তা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার মনে করছে—ভারতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয়।

তাই সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দল যেন বিশ্বকাপ উপলক্ষে ভারতে না যায় এবং ম্যাচগুলো অন্য দেশে আয়োজন করা হয়।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ও উগ্র সংগঠনের হুমকির কারণে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হয়েছে—বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে গেলে তারা কতটা নিরাপদ থাকবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ছাড়াও সাংবাদিক ও দর্শক মিলিয়ে বড় একটি বহর সেখানে থাকবে। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে এত মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এই প্রশ্ন তুলছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সম্প্রতি বলেছেন, এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। তিনি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অসম্মানজনক’ বলেও উল্লেখ করেন।

আইসিসির মধ্যস্থতায় বিসিসিআই আজকের বৈঠকে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে। তবে এতেও বিসিবি রাজি হওয়ার সম্ভাবনা কম। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নিষেধাজ্ঞার বাইরে গিয়ে তাদের কিছু করার সুযোগ নেই। নিরাপত্তার বিষয়টি শুধু খেলোয়াড়দের নয়, বাংলাদেশ থেকে যারা যাবেন—সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

এই অবস্থান বিসিসিআইয়ের ওপর চাপ তৈরি করেছে। আয়োজক হিসেবে সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আইসিসির বর্তমান প্রধান ভারতীয় হওয়ায় বিষয়টি উপেক্ষা করাও সহজ নয়। ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাবে আইসিসি ইতিবাচক হতে পারে।

তবে বাস্তবতা হলো, বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। সূচি, সম্প্রচার ও প্রতিপক্ষ দলগুলোর সম্মতির মতো নানা জটিলতা রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে, যা পুনর্বিন্যাস করা সহজ নয়।

যদি আইসিসি বিসিবির প্রস্তাব না মানে এবং বাংলাদেশও খেলতে না যায়, তাহলে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পাবে। এমনকি কঠোর শাস্তির আশঙ্কাও রয়েছে। তবে বিসিবির বিশ্বাস, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শেষ পর্যন্ত বড় কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ বিষয়টি সবার কাছেই যৌক্তিক বলে তারা মনে করছে।

ক্রিকেটের শামি ও অভিনেতা&এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবং তাঁর ভাই খেলোয়াড় মোহাম্মদ কাইফকে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) শুনানির জন্য উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সোজা কথায় ভারতীয় হিসেবে তাঁদের পরিচয় নতুন করে নিশ্চিত করার জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

গতকাল সোমবার দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার কাটজু নগর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ জারি করা হয়। শামি কলকাতা পৌর সংস্থার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

শামির শুনানির সময় ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্ধারিত হয়েছে। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, শামি গণনাকারী ফরমটি সঠিকভাবে পূরণ করেননি। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার কারণে শামি সোমবারের নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে পারেননি।

শামি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেট ক্যারিয়ারের কারণে দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছেন। কোচের পরামর্শে খুব অল্প বয়সে তিনি উত্তর প্রদেশ থেকে কলকাতায় চলে আসেন। সেখানে তিনি ক্রিকেট কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন এবং বাংলার অনূর্ধ্ব-২২ দলে জায়গা করে নেন।

সেখান থেকেই তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। তিনি মোহনবাগান ক্লাবের হয়েও ক্রিকেট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে শামিকে রাখা হয়নি।

সূত্র মারফত সোমবার আরও জানা গেছে, এবার অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেবকেও (দীপক অধিকারী) এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে। জানা গেছে, তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও এসআইআর-সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তবে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কখন এবং কোন সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে, তা এখনো জানা যায়নি।

এই ঘটনার পর দেব বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দেবের মতো একজন অভিনেতা এবং নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিকে এই ধরনের নোটিশ পাঠানো নিছক হয়রানি ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য, দেবের পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে, সেখানেই তাঁর জন্ম। পরে বাবার কাজের সূত্রে দেব সপরিবার মুম্বাই চলে যান। অনেক পরে অভিনয়ের সূত্রে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। টলিউড সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব তাঁর জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের নির্বাচিত এমপি।

যে দুজনকে দলে নিয়ে ‘ভাগ্যবান’ রংপুর
সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আর প্রথম ধাপে অবিক্রিত থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ মুহূর্তে তারা দলে টানে। এই দুই ক্রিকেটার প্রত্যেক ম্যাচেই প্রমাণ করছেন, তাদের নিয়ে ভুল করেনি এই ফ্র্যাঞ্চাইজি। ডেথ ওভারে দারুণ বোলিং করে মুস্তাফিজ দলের সাফল্যে রাখছেন অবদান, আর মাহমুদউল্লাহ ব্যাট হাতে ফিনিশার হিসেবে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। গতকাল (রোববার) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর এই দুই খেলোয়াড়ের প্রশংসা করলেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে মুস্তাফিজের বোলিং নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, বিশেষ করে শেষ ম্যাচে ঢাকার সঙ্গে অসাধারণ জয়। মুস্তাফিজ যে শেষ ২ ওভার বল করেছে (৬ রান দিয়েছে)। বিশ্ব চ্যাম্পিয়ন এই ফরম্যাটের জন্য, যেকোনো দলের জন্য সে গুরুত্বপূর্ণ। আমরা খুব সৌভাগ্যবান যে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করতে পেরেছি। তাকে যে কারণে নিয়েছি, সে পারফরম্যান্সটা পাচ্ছি তার কাছ থেকে।’

আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজের মানসিক অবস্থা প্রসঙ্গে আশরাফুল বললেন, ‘না ও একদমই চিলমুডে আছে। এগুলো নিয়ে একদমই চিন্তিত না। এখন রংপুর রাইডার্স নিয়ে মনোযোগী সে, পরে যা আসবে সেটা নিয়ে।’

এদিকে ফিনিশিংয়ে আরও একবার দায়িত্বের বড় পরিচয় দিলেন মাহমুদউল্লাহ। তার দায়িত্বশীল ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘নিলামে যখন দল করেছিলাম, আমাদের ফিনিশার দরকার ছিল। আমরা সবাই জানি বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ সাল থেকে এই রোলে কত ম্যাচ ফিনিশ করেছিল, এই পজিশনে প্লেয়ার দরকার। মাহমুদউল্লাহর চেয়ে বেটার কেউ আর নাই। প্রথম ম্যাচ আনলাকি, ১ বলের জন্য নেমেছিলেন। এখন গত ৩-৪ বছরের মধ্যে ক্যারিয়ারের সেরা সময়টা। যদিও ২০১৪-১৮ পর্যন্ত হাথুরুর অধীনে ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল আমি মনে করি, গড় প্রায় ৫০। এখনও অসাধারণ সময় কাটাচ্ছে। আমরা মাহমুদউল্লাহকে পেয়ে ভাগ্যবান, মুস্তাফিজের মতো।’

মাহমুদউল্লাহর অনুশীলন নিয়ে আশরাফুল জানান, ‘দেখেন যারা লিজেন্ড, মাহমুদউল্লাহ আমাদের একজন লিজেন্ড, দেখবেন যারা বিশেষ ব্যাটার, তাদের অল্প ব্যাট করলেই হয়। তারা ব্রেইনের কাজ বেশি করে। সে এখন ফিটনেসের কাজ বেশি করে, এটাই দরকার। ভালো ব্যাটারদের বেশি প্র্যাকটিস লাগে না। তবে সে অনেক ট্রেনিং করে, মুশফিক-মাহমুদউল্লাহ ওরা অনেক ট্রেনিং করে। যখন যে টুর্নামেন্টে খেলবে সে অনুযায়ী প্রস্তুতি নেয়, ফিটনেস, জিম, ব্রেইন নিয়ে কাজ করে থাকে।’

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত: বিসিবির ‘কঠোর বার্তা’র মধ্যেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
‘মোস্তাফিজুর রহমান’ একটা উপলক্ষমাত্র। পুরো ঘটনাটির পেছনে আসলে রাজনীতি। কিছু উগ্রবাদী রাজনৈতিক শক্তির প্রভাবেই ৯ কোটি ২০ লাখ রুপি দামের মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিবিও তার জবাব দিয়েছে কড়াভাবে। নিরাপত্তাশঙ্কার কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তারা গতকাল আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করতে।

ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনে, একটি মুম্বাইয়ে। কিন্তু বিসিবি মনে করে না, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো শহরে বাংলাদেশ দল নিরাপদ। শুধু দল তো নয়; খেলা হলে বোর্ড কর্মকর্তা, দর্শক আর সাংবাদিকেরাও যাবেন সেখানে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট–সংশ্লিষ্ট কেউই ভারতে নিরাপদ থাকবে না বলে শঙ্কা বিসিবির।

পরশু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তার আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

আইসিসিকে সেটাই জানিয়ে গতকাল এক ই-মেইলে বিসিবি লিখেছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে ও বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এ অবস্থায় জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত পাঠানো হবে না। বোর্ড মনে করছে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া জরুরি। চিঠিতে ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির আশা, পরিস্থিতি বিবেচনা করে আইসিসি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

এর আগে বিসিবির পরিচালকেরা এটা নিয়ে দুই দফা সভা করেছেন। পরশু রাতে হওয়া অনলাইন সভায় সরাসরি কঠোর কোনো অবস্থানে না যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন বেশির ভাগ পরিচালক। সিদ্ধান্ত হয়েছিল ভারতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপের সময় সেখানকার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইবে বোর্ড। আইসিসি যদি বাংলাদেশ দলকে কঠোর নিরাপত্তার আশ্বাস দেয়ও তখন দল–সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হবে এবং প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।

কিন্তু পরশু রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে’ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

ভারতে কয়েক দিন ধরেই কিছু উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়ার বিরোধিতা করে আসছিল। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেছেন, আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়কে খেলালে পিচ নষ্ট করে দেওয়া হবে।

এরপর গতকাল দুপুরে বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। ই-মেইলে এই সিদ্ধান্তের কথা জানানো হয় আইসিসিকে। বিসিবির সভায় আগের ২৪ ঘণ্টার ঘটনাবলি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকেরা।

একই ধরনের মনোভাব প্রকাশ করেছেন আরও অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো; কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের পারফরম্যান্স দিয়েই সেখানে জায়গা করে নিয়েছিলেন। কেবল জাতীয়তার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি চরম অবিচার এবং অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক আকরাম খান সিদ্ধান্তটিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ভালো হয়েছে। খেলোয়াড়েরা যদি মানসিকভাবে স্বস্তিতে না থাকে, তাহলে পারফর্ম করা কঠিন।’

ভারতে কয়েক দিন ধরেই কিছু উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়ার বিরোধিতা করে আসছিল। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেছেন, আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়কে খেলালে পিচ নষ্ট করে দেওয়া হবে।

মোস্তাফিজকে দলে নেওয়ায় নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলেও আখ্যা দিয়েছেন উত্তর প্রদেশের শাসক দল বিজেপির নেতা সংগীত সোম। মোস্তাফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। একই ধরনের হুমকি দিয়েছেন আরও অনেকেই।

মূলত এসব চাপেই পরশু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তার আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

কিছু ধর্মীয় ও ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বিরোধিতা হয়েছে ভারতেও। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর প্রশ্ন তুলেছেন, ‘সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো? এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তাঁর ধর্মকে? খেলাধুলাকে এভাবে নির্বিচার রাজনৈতিক রঙে রাঙানো আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে?’ অনেকে আবার মনে করছেন আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত ভারত সরকারের।

এদিকে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জবাবে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক আকরাম খান সিদ্ধান্তটিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ভালো হয়েছে। খেলোয়াড়েরা যদি মানসিকভাবে স্বস্তিতে না থাকে, তাহলে পারফর্ম করা কঠিন।’

গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির ই–মেইলের কোনো জবাব দেয়নি আইসিসি। বিশ্বকাপের মাত্র এক মাস বাকি থাকতে সূচি বদলানো একটু কঠিনই। অবশ্য রাজনৈতিক কারণেই ভারতের সঙ্গে শ্রীলঙ্কাতেও হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। পাকিস্তান দল যেহেতু আগে থেকেই ভারত সফর করছে না, তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

এক ইনিংসে দুই রিটায়ার্ড আউট, টি&টোয়েন্টিতে ইতিহাস
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে অভূতপূর্ব এক ঘটনা ঘটল। পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথমবার একই ইনিংসে দুই ব্যাটার রিটায়ার্ড আউট হলেন। ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে বর্তমানে ২০ ওভারের ক্রিকেটে ব্যাটারের রিটায়ার্ড আউট হওয়ার চিত্র গত কয়েক বছরে বেশ কয়েকবার দেখা গেছে। কিন্তু পুরুষদের ক্রিকেটে একই ইনিংসে দুজন ব্যাটার আউট না হয়ে উঠে গেল প্রথমবার।

মাউন্ট মঙ্গানুইয়ে ভোল্টসের বিপক্ষে মন্থর ব্যাটিং করার কারণে নর্দার্ন ডিস্ট্রিক্টস টানা দুই ওভারে তাদের ব্যাটারকে তুলে নেয়। তারপরই ম্যাচে গতি ফিরে পায় তারা এবং শেষ ওভারে ১৮ রান তুলে ম্যাচও টাই করে।

ইংল্যান্ডে ২০২২ ভিটালিটি ব্লাস্টে দুই ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছিলেন, কিন্তু একই ইনিংসে নয়। ৮ ওভারের ম্যাচে ভিন্ন ইনিংসে কার্লোস ব্র্যাথওয়েট ও স্যামিট প্যাটেল রিটায়ার্ড আউট হন। টি-টোয়েন্টি ক্রিকেটে এক দলের দুই বা তার বেশি ব্যাটারের রিটায়ার্ড আউটের রেকর্ড সংযুক্ত আরব আমিরাতের নারী দলের। ২০২৪ সালের মে মাসে ক্রিকেট ইতিহাসে ওই বিরল ঘটনা ঘটেছিল যখন সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল কাতারের বিপক্ষে ম্যাচে তাদের ১০ জন ব্যাটারকেই রিটায়ার্ড আউট করে, যা ছিল বৃষ্টির কারণে সময় বাঁচানো এবং নেট রান রেট বাড়ানোর একটি কৌশল। ওই অদ্ভুতূড়ে ট্যাকটিকস কাজে লাগিয়ে ম্যাচ জেতে আমিরাত।

পুরুষ ক্রিকেটে দুজন ব্যাটারকে রিটায়ার্ড আউট করিয়ে সুফল পেয়েছে নর্দার্ন ডিস্ট্রিক্টসও। নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক তারকা জিত র‌্যাভেল ও জাভিয়ের বেল ভোল্টসের বোলারদের সামনে ভুগছিলেন। ১৭তম ওভারে ২৮ বলে ২৩ রানে উঠিয়ে নেওয়া হয় র‌্যাভালকে। পরের ওভারে বেল ফিরে যান ১৩ বলে ৯ রান করে। এই দুজনের জায়গায় নামেন বেন পোমারে ও স্কট কুগেলেইন। প্রথম বলেই তারা দুজন ছক্কা মারেন। ১০ বলে ২০ রান করেন র‌্যাভাল। কুগেলেইন একই ছন্দে ছিলেন ডেথ ওভার পর্যন্ত। তাতে শেষ ওভারে লক্ষ্য নেমে দাঁড়ায় ১৯-এ।

ফার্নসের প্থম বল ছিল বিমার, নো বলে টিম প্রিঙ্গল লেগ সাইড দিয়ে সিঙ্গেল নেন। কুগেলেইন তার শক্তি দেখান, পরের পাঁচ বলে তিনটি চার মারেন। শেষ বলে দরকার ছিল ৩ রান। রাউন্ড দ্য উইকেটে ফার্নস ইয়র্কার করেন। কুগেলেইন ডাবল নিয়ে স্কোর সমান রাখেন। ২৮৩.৩৩ স্ট্রাইক রেটে ১২ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে মন্থর গতিতে ব্যাট করা ম্যাক্স হোল্ডেনকে রেখে দিতে প্রতিপক্ষ দলের কিপার নিকোলাস পুরান সুযোগ পেয়েও স্টাম্পিং করেননি। এক বল পর ভাইপার্স ৩৭ বলে ৪২ রান করা হোল্ডেনকে তুলে নেয়। মাঠে নেমে শিমরন হেটমায়ার ৯ বলে ১৫ রান করেন।

ভাইপার্সের মতো ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে নর্দার্ন ডিস্ট্রিক্টস এই কাজ করেছে দুইবার। ম্যাচ টাই হওয়ার কারণে ভোল্টস ও নর্দার্ন ডিস্ট্রিক্টস পয়েন্ট ভাগাভাগি করেছে। সুপার স্ম্যাশে শুধুমাত্র নকআউটস-এলিমিনেশন ফাইনাল কিংবা ফাইনালে ম্যাচ জয়ী নির্ধারণে সুপার ওভারের নিয়শ আছে।

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের একটি ‘অ’ও নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত কুরুচিপূর্ণ। তার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাই।

মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিডনিতে স্পিনহীন অস্ট্রেলিয়া, ১৩৮ বছরের ইতিহাস ভাঙল সবুজ উইকেট
একসময় অস্ট্রেলিয়ার স্পিনারদের স্বর্গ হিসেবে পরিচিত ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মাঠের চরিত্র, বদলেছে কৌশলও। সবুজ ঘাসে মোড়া উইকেটের কারণে এবার এমন এক সিদ্ধান্ত নিতে হলো অস্ট্রেলিয়াকে, যা দেশটির ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা গেছে।

চলমান অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট ও বছরের শুরুতে হওয়া টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে সবশেষ ১৮৮৮ সালে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলেছিল তারা। সে সময় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ গড়া হয়েছিল কেবল পেসারদের দিয়ে।

১৮৮৮ সালের সেই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন চারজন পেস বোলার—চার্লি টার্নার, জন জেমস ফেরিস, টম গ্যারেট এবং পেস অলরাউন্ডার জর্জ ম্যাকশেন। এরপর দীর্ঘ ১৩৮ বছর ধরে এসসিজিতে স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার একাদশ দেখা যায়নি।

এবারের অ্যাশেজে এটি বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। পার্থে প্রথম টেস্টে ন্যাথান লায়ন খেললেও মাত্র দুই ওভার বোলিং করতে পারেন। ব্রিসবেনের দিন–রাতের টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। অ্যাডিলেইডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সের পর চোটে পড়ে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই অফ স্পিনারকে।

লায়ন পুরোপুরি ফিট থাকলেও মেলবোর্ন টেস্টে তাঁর খেলা অনিশ্চিত ছিল। পেস সহায়ক উইকেটের কারণে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ সাজায় অস্ট্রেলিয়া। সেই ধারাবাহিকতায় সিডনি টেস্টেও পেস-নির্ভর কৌশলেই এগিয়েছে স্বাগতিকরা।

সিডনি টেস্টে জাই রিচার্ডসনকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নিসারের সঙ্গে বোলিং আক্রমণে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও ওয়েবস্টার।

স্পিনের প্রয়োজন হলে দায়িত্ব পালন করবেন ট্রাভিস হেড। স্কোয়াডে থাকা অফ স্পিনার টড মার্ফিকে এই টেস্টে পানি ও তোয়ালে বহনেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

এসসিজিতে সর্বোচ্চ উইকেটশিকারি দুই বোলারই স্পিনার—শেন ওয়ার্ন (৬৪) ও স্টুয়ার্ট ম্যাকগিল (৫৩)। তালিকার চার নম্বরে আছেন ন্যাথান লায়ন (৪৯)। অথচ সেই মাঠেই স্পিনার ছাড়া নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

অধিনায়ক স্টিভেন স্মিথ স্পিনার ছাড়া একাদশ নামানো নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “সত্যি বলতে এটা করতে খারাপই লাগছে। কিন্তু যখন এমন উইকেট তৈরি হয়, যেখানে স্পিন ধরবে না এবং সিম বোলিংই মূল ভূমিকা রাখবে, তখন আমাদের হাতে বিশেষ কিছু করার থাকে না।”

ইংল্যান্ডও এই টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি। তাদের একমাত্র পরিবর্তন চোট পাওয়া গাস অ্যাটকিনসনের জায়গায় পেসার ম্যাথু পটসকে দলে নেওয়া। স্পিনের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার উইল জ্যাকস ও খণ্ডকালীন স্পিনার জো রুট। বিশেষজ্ঞ অফ স্পিনার শোয়েব বাশির অ্যাশেজে কোনো টেস্ট না খেলেই দেশে ফিরছেন।

৫&৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের স্কোয়াড
মাসখানেক পরই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসির এই মেগা ইভেন্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড সাজিয়েছে প্রতিযোগী দেশগুলো। যদিও সেই স্কোয়াডে এখনও পরিবর্তনের সুযোগ আছে তাদের সামনে। বিশ্বকাপের জন্য নামিবিয়ার স্কোয়াড ঘোষণায় চমক দেখা গেছে। তাদের স্কোয়াডে অন্তত এমন পাঁচজন ক্রিকেটার আছেন যারা ন্যূনতম ১০টি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি।

নামিবিয়ার স্কোয়াডে তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারের আধিক্য দেখা যায়। সেখানে অবশ্য পরিচিত নামও আছে, যারা লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির প্রতিনিধিত্ব করছেন। গেরহার্ড ইরাসমাস, জ্যান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, জ্যান ফ্রাইলিঙ্ক, জেজে স্মিট, মালান ক্রুগার ও রুবেন ট্রাম্পেলম্যানরা আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০–এর বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৩০ বছর বয়সী অভিজ্ঞ তারকা ইরাসমাস বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নামিবিয়াকে।

আফ্রিকান দেশটির ১৫ সদস্যের স্কোয়াডে থাকা সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেটার ম্যাক্স হেইনো। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামিবিয়ার ঐতিহাসিক জয়ের ম্যাচে অভিষেক হয়েছিল তার। ৩২ রানে ২ উইকেট নেওয়া হেইনো আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ওই ম্যাচই খেলেছেন। এমনকি ২৫ বছর বয়সী অলরাউন্ডার উইলেম মাইবার্গ এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি, ওয়ানডে খেলেছেন কেবল একটি।

এ ছাড়া নামিবিয়ার স্কোয়াডে অছেন ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২৮ বছর বয়সী টপঅর্ডার ব্যাটার লরেন স্টিনক্যাম্প, ৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা ২২ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার জ্যান বাল্ট এবং ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা আরেক মিডলঅর্ডার ব্যাটার ডিলান লেইচার। এর বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে থাকা ২০ বছর বয়সী অলরাউন্ডার আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া গ্রুপপর্বে খেলবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে আইসিসির এই মেগা ইভেন্ট।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, জ্যান নিকোল লফটি-ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জ্যান বাল্ট, ডিলান লেইসার, উইলেম মাইবার্গ, ম্যাক হেইনো ও আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক (ট্রাভেলিং রিজার্ভ)

রোনালদো শুধু কিংবদন্তি নয়, বড় হৃদয়ের মানুষও: মদ্রিচ
ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো মানেই রেকর্ড, গোল আর অদম্য প্রতিযোগিতা। কিন্তু মাঠের বাইরের রোনালদোকে খুব কম মানুষই চেনে। সেই অচেনা দিকটাই তুলে ধরেছেন লুকা মদ্রিচ- রোনালদোকে যিনি দেখেছেন খুব কাছ থেকে, ড্রেসিংরুম ভাগ করে, চাপের মুহূর্তে একসঙ্গে লড়াই করেছেন।

ক্রোয়াট মিডফিল্ডারের চোখে রোনালদো শুধু কিংবদন্তি নন, বড় হৃদয়ের একজন মানুষও। যিনি নীরবে সাহায্য করেন, আলোচনার বাইরে থেকেই পাশে দাঁড়ান অন্যদের।

ফুটবল বিশ্বে সবচেয়ে পুরোনো ও তীব্র বিতর্কগুলোর একটি- মেসি না রোনালদো, কে সেরা? এই প্রশ্নে সরাসরি কোনো একপাশে দাঁড়াতে নারাজ মদ্রিচ। বরং দুই মহাতারকাকেই দেখেন একটি সময়ের প্রতিচ্ছবি হিসেবে। তার কাছে এই তুলনা অনেকটা শিল্প আর সৌন্দর্যের মতো- দৃষ্টিভেদে যার মানে বদলায়।

মদ্রিচ বলেন, ‘এটা এমন এক প্রশ্ন, যেটা আমি কখনোই পছন্দ করি না। তারা দুজনই একটা নির্দিষ্ট সময়কে প্রতিনিধিত্ব করে। তবে ক্রিস্টিয়ানোর সঙ্গে আমার সম্পর্কটা আলাদা, কারণ আমি তার সঙ্গে খেলেছি।’

রিয়াল মাদ্রিদে কাটানো সেই সময়গুলোতেই রোনালদোর অন্য এক পরিচয়ের সঙ্গে পরিচিত হন মদ্রিচ। তার ভাষায়, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি- সে শুধু অসাধারণ ফুটবলার নয়, একজন দারুণ মানুষও। অনেকেই জানে না, কিন্তু তার হৃদয়টা অনেক বড়। সে সব সময় অন্যদের সাহায্য করতে চায়। খুব সহজ-সরল, খুব সাধারণ একজন মানুষ।’

রোনালদোর আত্মবিশ্বাস, নিজেকে সেরা ভাবার মানসিকতা- সবই মাঠের জন্য। ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই ভিন্ন, এমনটাই ইঙ্গিত দেন মদ্রিচ। অথচ এই দিকটা কখনোই নিজে সামনে আনেন না সিআরসেভেন।

মেসির সঙ্গে মদ্রিচের সম্পর্কটা অবশ্য ভিন্ন। কখনো সতীর্থ হওয়ার সুযোগ হয়নি। স্পেনে থাকাকালীন বারবার মুখোমুখি হয়েছেন প্রতিপক্ষ হিসেবে। বিশ্বকাপের মঞ্চেও দু’বার দেখা হয়েছে তাদের, যেখানে জয়-পরাজয়ের স্মৃতি দুই পক্ষের জন্যই তিক্ত।

তবুও মেসিকে মূল্যায়নে একচুলও কার্পণ্য নেই মদ্রিচের। তিনি বলেন, ‘মানুষ হিসেবে মেসিকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু আমার কোনো সন্দেহ নেই, সেও অসাধারণ একজন মানুষ। আর খেলোয়াড় হিসেবে- সে যা অর্জন করেছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই।’

একজন খেলেছেন শৈল্পিক নিখুঁততায়, অন্যজন খেলেছেন শক্তি ও ক্ষুধা নিয়ে। একজন ফুটবলকে বানিয়েছেন শিল্প, আরেকজন বানিয়েছেন যুদ্ধ। মদ্রিচের চোখে এই দুই মহাতারকা আলাদা পথের যাত্রী হলেও গন্তব্য একটাই- ফুটবলের ইতিহাস।

আরেকটি বিশ্বকাপ দাঁড়িয়ে আছে সামনে। সম্ভবত এটিই মেসি ও রোনালদোর শেষ বিশ্বমঞ্চ। কে সেরা- এই বিতর্কে আর সময় নষ্ট করতে চান না মদ্রিচও। তার মতোই কোটি ভক্তের অপেক্ষা এখন শুধু একটাই, ফুটবল ইতিহাসের দুই অধ্যায়ের শেষবারের মতো একসঙ্গে আলো ছড়ানো।

দুই নেপালি ফুটবলকন্যার ফরাশগঞ্জ&রোমাঞ্চ
মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। জাতীয় নারী দলের পাঁচ তারকা মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা এবং দুই শামসুন্নাহার আছেন দলে।

তবে সিনিয়র শামসুন্নাহার ছাড়া রক্ষণে সেই অর্থে পরীক্ষিত কেউ নেই। সেই অভাব পূরণে নেপাল থেকে দুজন ডিফেন্ডার উড়িয়ে এনেছে লালকুঠির ক্লাব। একজন পূজা রানা অন্যজন শামিক্ষা ঘিমিরে।

বৃহস্পতিবার ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১০-০ গোলের জয়ে তাদের অবদানও কম নয়। পূজা রানা মাগার বলেন, ‘সবার আগে আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুব ভালো খেলেছে। ম্যাচটি আমি সত্যিই উপভোগ করেছি।’

বাংলাদেশে এর আগে নেপাল জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে গেছেন পূজা। ঢাকার আবহাওয়া, পরিবেশ জানা তার। ক্লাবের আতিথেয়তা এবং দর্শকদের উৎসাহ উপভোগ করছেন, ‘সবাইকে নমস্কার। বাংলাদেশ নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখানে আসতে পেরে আমরা খুব খুশি। অনেক উপভোগ করছি। ফরাশগঞ্জে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত’ বলেছেন পূজা।

পূজা আরও বলেন, ‘এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। টিম ম্যানেজার, সতীর্থরা-সবাই খুব ভালো। আমরা সত্যিই খুশি।’ ফরাশগঞ্জ দল নিয়ে আশাবাদী পূজা, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। দেখা যাক কী হয়।’

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
প্রতিবছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দল। আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে থাকে উন্নতির পরিকল্পনা। একই পরিকল্পনা নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট নারী ও পুরুষ দুই দলেরই।

বরাবরের মতো ২০২৬ সালও ব্যস্ততায় ঠাসা সুচি লাল-সবুজের প্রতিনিধিদের। বিশেষ করে পুরুষ দলের। চলতি মাসে বিপিএলের কারণে ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে লিটন দাসরা।

পুরো বছরজুড়ে মে মাস ছাড়া সব মাসেই দেশে কিংবা বাইরে সিরিজ রয়েছে ছেলেদের। পুরুষ দলের ৭টি ওয়ানডে ও বিশ্বকাপসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ খেলবে ৫টি।

নারী দল ৩টি ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ও মূল পর্বসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট সূচি...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কা)
ফেব্রুয়ারি-মার্চ

পাকিস্তানের বাংলাদেশ সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মার্চ-এপ্রিল

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
২ টেস্ট, ৫ ওয়ানডে
জুলাই

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
২ টেস্ট
আগস্ট

ভারতের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে
সেপ্টেম্বর

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর
২ টেস্ট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে
নভেম্বর-ডিসেম্বর

নারী দলের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
অক্টোবর

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
ডিসেম্বর

মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনা ঘিরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।

ভারতীয় গণমাধ্যম জানায়, মেগা নিলামে মুস্তাফিজকে উচ্চমূল্যে দলে ভেড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।’

শুধু সমালোচনাতেই থামেননি এ বিজেপি নেতা। শাহরুখকে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগও তোলেন তিনি। তার ভাষায়, ‘দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে এনেছে। কিন্তু সেই অর্থ দিয়েই আপনি দেশদ্রোহী কাজ করছেন। কখনও পাকিস্তানকে সহায়তার কথা শোনা যায়, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।’

শাহরুখ খানকে ঘিরে রাজনৈতিক সমালোচনা বা বিতর্ক এর আগেও হয়েছে। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল
তিনাবারের সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। আর সুস্থ হতে পারেননি। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন।

বিশ্বকাপের ইতিহাসে নজির: ১৫ দিনে টিকিট আবেদন ১৫ কোটি
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর বৈশ্বিক উত্তেজনা। আসন্ন বিশ্বকাপকে ঘিরে সেই উন্মাদনা এবার যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই টিকিটের জন্য যে বিপুল আবেদন জমা পড়েছে, তা বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসেও নজিরবিহীন—এমনটাই জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপের টিকিট নিয়ে ভক্তদের আগ্রহ যে আকাশচুম্বী, তার স্পষ্ট প্রমাণ দিয়েছে ফিফা। মাত্র ১৫ দিনের মধ্যেই বিশ্বকাপের টিকিট কেনার জন্য আবেদন পড়েছে প্রায় ১৫ কোটি।  সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বকাপের জন্য মোট ৬ থেকে ৭ মিলিয়ন টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে ফিফার। কিন্তু প্রথম দুই সপ্তাহেই প্রতিদিন গড়ে প্রায় এক কোটি আবেদন জমা পড়েছে।

ইনফান্তিনোর ভাষায়, “বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা মোট ৪ কোটি ৪০ লাখ টিকিট বিক্রি করেছে। আর এবার মাত্র দুই সপ্তাহেই এত আবেদন এসেছে যে, চাইলে ৩০০ বছরের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব।”

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন ফিফা সভাপতি। তিনি জানান, ফুটবলপ্রেমী কম আয়ের দেশগুলোর সমর্থকদের কথা বিবেচনায় রেখে ৬০ ডলারের বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করা হয়েছে।  ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য।

বিশ্বকাপ থেকে প্রাপ্ত রাজস্বের ব্যবহার নিয়ে ইনফান্তিনো বলেন, এই অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা হয়।  তার ভাষায়, “ফিফা না থাকলে বিশ্বের প্রায় ১৫০টি দেশে ফুটবলই থাকত না। বিশ্বকাপ থেকে পাওয়া অর্থই আবার বিশ্ব ফুটবলে ফিরে যায়।”

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
চোটের শঙ্কা নিয়েও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হচ্ছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের। অবশ্য কামিন্স টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চার সপ্তাহের মধ্যে তার পিঠের আরেকটি স্ক্যান করা হবে।

জুলাই মাসে পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর থেকে কামিন্স মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অল্প প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ফেরেন তিনি এবং দুর্দান্ত বোলিং করেন। তবে সিরিজ জিতে যাওয়ায় তাকে পরের দুই ম্যাচে রাখার ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া।

২ জানুয়ারি আইসিসি ১৫ জনের দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে, এই দলে কামিন্সকে রাখা হবে। তবে টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়টি প্রতিযোগিতা শুরুর কাছাকাছি সময়ে নির্ধারিত হবে। ক্যারিবিয়ানরা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গত বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি।

ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটের চার সপ্তাহ পর আরেকটি স্ক্যান করানো হবে। তারপর জানা যাবে বিশ্বকাপের জন্য সে বর্তমানে কোন অবস্থায় আছে। তাকে ১৫ জনের দলে রাখা হবে এবং এরপর আমরা তার শারীরিক অবস্থার আসল তথ্য জানব।’

চলতি মৌসুমের শুরুতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং রা জশ হ্যাজেলউড হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ম্যাকডোনাল্ডের মতে, ‘হ্যাজেলউড বোলিংয়ে ফিরেছে এবং আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা ডেভিড। বিগ ব্যাশ লিগের বক্সিং ডে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি এবং সোমবার তার স্ক্যান করার কথা ছিল। ধারণা করা হচ্ছে এটি আইপিএলে পাওয়া আগের চোটের চেয়ে ভিন্ন, যেটা তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছিল। তবে ম্যাকডোনাল্ড আত্মবিশ্বাসী যে, তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘এটি পেশির টান নাকি টেন্ডনের সমস্যা তা নিশ্চিত না, স্ক্যানের পর জানা যাবে। আমার মনে হয় হাতে থাকা সময় টিম ডেভিডের সুস্থতার জন্য যথেষ্ট হবে। ইনজুরি যাই হোক, সে ফিট হয়ে যাবে।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বে তাদের প্রথম দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ ফেব্রুয়ারির আগে তাদের কোনো বড় ম্যাচ নেই। তাই সেই ম্যাচ পর্যন্ত প্রয়োজনে বাড়তি সময় ডেভিডকে দিতে পারবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শুরুর আগে বিবিএলের পারফরম্যান্স বা নতুন কোনো ইনজুরির কারণে প্রাথমিক দলে পরিবর্তন আসতে পারে। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সূচির দলে ডাক পাওয়া খেলোয়াড়রা সম্ভবত বিবিএলের শেষ দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না।

১০০০ গোল করা নিয়ে রোনালদো বললেন ‘ইন শা আল্লাহ’
ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ হয়ে গেছে। তবে এই বয়সেও আল নাসরের হয়ে দিব্যি খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এবার। তাকে এই স্বীকৃতি দিয়েছে গ্লোব সকার।

বিদায়ী বছরটা দারুণ কেটেছে রোনালদোর। পর্তুগালকে জিতিয়েছেন দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা। তার আগে একগাদা গোল করেছেন আল নাসরের হয়ে।

চলতি মৌসুমে দলটা শিরোপার দিকে এগোচ্ছে ভালোভাবেই। ১০ ম্যাচের ১০টিতেই জিতেছে। প্রথম দল হিসেবে গড়েছে শুরুর ১০ ম্যাচে জেতার কীর্তি। রোনালদো এতে বড় অবদানই রেখেছেন।

যার ফলে তিনি অন্যতম এক প্রতিদ্বন্দ্বী ছিলেন এই পুরস্কার জেতার জন্য। শেষমেশ পুরস্কারটা তিনিই জিতলেন।

তবে রোনালদো ধীরে ধীরে এগিয়ে চলেছেন এক বিশ্বরেকর্ডের দিকে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন ২০২৬ সালেই।

সেই মাইলফলক ছোঁয়ার বিষয়ে রোনালদোর ভাবনা, ‘আমি এখনও বেশ অনুপ্রাণিত। আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, সেই নাম্বারটাকেও ছুঁতে চাই। সেই সংখ্যাটা আমি ছোঁব নিশ্চয়ই, যদি চোট না থাকে, ইন শা আল্লাহ।’

অস্ট্রেলিয়ায় ২৬ বছরে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের নায়ক অবসরে
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার শেষবার নিউজিল্যান্ডের জার্সি পরেছিলেন ২০২৩ সালের একটি টেস্ট  ম্যাচে।

পাঁজরের ক্রমাগত ইনজুরির কারণে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে এই মৌসুমে খেলতে পারেননি ব্রেসওয়েল। আর এই চোটের কারণেই ক্রিকেটকে বিদায় বলতে বাধ্য হলেন তিনি।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রেসওয়েল ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন। তার ক্যারিয়ারের সেরা সাফল্য বলা চলে ২০১১ সালের হোবার্ট টেস্টকে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই ৬০ রান দিয়ে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ঐতিহাসিক জয় পায়। ২৬ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ব্ল্যাক ক্যাপরা। দেশটিতে এখন পর্যন্ত এটাই তাদের সবশেষ জয় হয়ে আছে।

ব্রেসওয়েল ২৮ টেস্টে ৭৪ উইকেট নেন ৩৮.৮২ গড়ে। সাদা বলের ক্রিকেটে তার উইকেট ৪৬টি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিবৃতিতে ব্রেসওয়েল বললেন, ‘আমার জীবনের গর্বিত অধ্যায় এটি। ক্রিকেটে যা পেয়েছি, আমার দেশের হয়ে খেলার সুযোগ, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলা- তরুণ ক্রিকেটার হিসেবে এসবের জন্য আমার আকাঙ্ক্ষা ছিল। প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা আমার জন্য অনেক পাওয়া। এতদিন ধরে খেলতে পেরে ও খেলাটাকে উপভোগ করে আমি সত্যিই ধন্য।’

নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন ব্রেসওয়েল। তার বাবা ব্রেন্ডন ও চাচা জন দুজনেই টেস্ট ক্রিকেট খেলেছেন।জন তো কয়েকবার নিউজিল্যান্ডের কোচ ছিলেন। চাচা ডগলাস ও মার্কও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ব্রেসওয়েল তার চাচাতো ভাই মাইকেলের সঙ্গে দুটি ওয়ানডে ও একটি টেস্টও খেলেছেন।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পাশাপাশি ব্রেসওয়েল ২০১২ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে ক্যাপিটালস) খেলেন। এছাড়া জোবার্গ সুপার কিংসে গত বছর এসএ ২০ এবং এই বছর গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল স্টাগসে খেলেন।

বিরল এক কীর্তি সঙ্গে নিয়ে ব্রেসওয়েল অবসর নিলেন। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে তার চার হাজারের বেশি রান এবং চারশর বেশি উইকেট, যে কীর্তি আছে আর কেবল অফস্পিনার জিতান প্যাটেলের। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যঅচে ব্রেসওয়েল ৪৩৭ উইকেট নিয়েছেন এবং করেছেন ৪৫০৫ রান।

৪৯ রানে গুটিয়ে গিয়ে মিলারের দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
এসএ টি-টোয়েন্টির গত মৌসুমে বোল্যান্ড পার্কে অপরাজিত ছিল পার্ল রয়্যালস। নতুন আসরে ঘরের মাঠে তারা পাত্তাই পেলে না তিনবারের ফাইনালিস্ট সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। টুর্নামেন্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল ডেভিড মিলারের দল। আর দ্বিতীয় সর্বোচ্চ জয়ে বোনাস পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইস্টার্ন কেপ।

আগে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও কুইন্টন ডি ককের ৬৬ রানের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দেয় ইস্টার্ন কেপকে। পঞ্চম উইকেটে ম্যাথু ব্রিজকে ও জর্ডান হারমানের ৭৩ রানে ৪ উইকেটে ১৮৬ রান করে তারা, এই ভেন্যুতে যা তৃতীয় সর্বোচ্চ।

পার্ল ছয় জন বোলারকে দিয়ে বল করায়। জার্সির আন্তর্জাতিক ক্রিকেটার আসা ট্রাইব মাত্র এক ওভার বল করে ১ রান দেন। বাকি বোলারদের প্রত্যেকে ওভারে আট বা তার বেশি রান দেন।

লক্ষ্যে নেমে দুই ওভারেই পার্ল ৭ রানে ২ উইকেট হারায়। তারপর টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর ৪৯ রানে অলআউট হয়। ২০২৪ সালে এই ইস্টার্ন কেপের বিপক্ষেই প্রিটোরিয়া ক্যাপিটালসের ৫২ রান ছিল এতদিন সর্বনিম্ন।

ইনিংসের তৃতীয় বলে লুয়ান দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে মার্কো জানসেনের ধাক্কা শুরু। তারপর আনরিখ নর্কিয়ের দুর্দান্ত বোলিংয়ে ১২তম ওভারের এক বল বাকি থাকতে পঞ্চাশের আগেই অলআউট পার্ল। তাদেতর পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন আসা। এছাড়া দুই অঙ্কের ঘরে রান কাইল ভেরিয়েন্নের (১১)।

নর্কিয়ে ৩ ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও থারিন্দু রত্নায়েকে।

ইস্টার্ন কেপের মতো প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছে জোবার্গ সুপার কিংস ও ডারবান সুপার জায়ান্টস। দুই দলের সমান ৪ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টার্ন কেপ।

পেসারদের দাপট চলছেই, ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
১৩০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে প্রথম দিনেই ২০ উইকেট পড়েছে মেলবোর্নে। পেসারদের সেই দাপট আজ (শনিবার) দ্বিতীয় দিনে আরও বেড়েছে। ফলে মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের মাত্র ১০ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পেসত্রয়ীর সামনে তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৩২ রানে। তবে প্রথম ইনিংসে পাওয়া ৪২ রানের লিড মিলিয়ে তারা ১৭৪ রানের পুঁজি পেয়েছে।

গত ৩০ বছরে চলমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন ৪৭৯ বল খেলতে পেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ছাড়া দুই ইনিংস মিলিয়ে তাদের রান ২৮৪, যা ২০০০ সালের পর টেস্টে তাদের তৃতীয় সর্বনিম্ন। একই সময়ে তৃতীয় সর্বনিম্ন ১৩২ রানে অলআউটের নজির গড়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বোঝাই যাচ্ছে এমসিজিতে কেমন দাপট দেখাচ্ছেন পেসাররা। গতির ঝড় ও সুইংয়ের মিশেলে প্রথম দিনের চেয়ে সেটি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

প্রথম দিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দলেরই প্রথম ইনিংস শেষ হয়েছিল। এমনকি শেষ বিকেলে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসের এক ওভার ব্যাট করেছে। দিন শেষে তাদের লিড ছিল ৪৬। আজ ৮৬ রান করতেই ১০ উইকেট হারায় স্টিভ স্মিথের দল। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ট্রাভিস হেড। তিনি ৬৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪টি চারের সাহায্যে। এ ছাড়া স্বদেশি কিংবদন্তিকে অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে যাওয়ার পথে স্মিথ শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত ছিলেন। অ্যাশেজে তার বর্তমান রান ৩৫৫৩, ৫ রান কম ছিল চার নম্বরে নেমে যাওয়া বোর্ডারের।

ক্যামেরন গ্রিনের ব্যাটে এসেছে ১৯ রান। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তিন ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। ১৩২ রানে তাদের ইনিংস থেমেছে ৩৪.৩ ওভারে। এর আগে ৪৫.২ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫২ রান করেছিল। পরবর্তীতে ইংল্যান্ডের ১১০ রান তুলতেই ২৯.৫ ওভারে প্রথম ইনিংস শেষ হয়।

ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন চোটের কারণে এই ইনিংসে ৫ ওভারের বেশি করতে পারেননি। তবে এরই মাঝে নিয়েছেন ১ উইকেট। এ ছাড়া বাকি তিন পেসারই কঠিন পরীক্ষায় ফেলেন অজিদের। ব্রাইডন কার্স সর্বোচ্চ ৪, বেন স্টোকস ৩ এবং জশ টাং ২ উইকেট শিকার করেছেন।

বিগ ব্যাশে রিশাদের ঘূর্ণি জাদুতে মুগ্ধ টিম ডেভিড
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে অভিষেক আসরেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নামা এই তরুণ তুর্কি গত শুক্রবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।

৪ ওভার বল করে ৩৩ রান খরচায় তিনি শিকার করেছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা এখন পর্যন্ত বিগ ব্যাশে তার সেরা বোলিং ফিগার। এই কৃতিত্বের পর রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন তার সতীর্থ এবং অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। বর্তমানে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন রিশাদ।

পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করা পার্থকে ১৫০ রানে আটকে দেওয়ার ক্ষেত্রে রিশাদের বোলিং ছিল অত্যন্ত কার্যকর। সেই ম্যাচে ২৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া টিম ডেভিড রিশাদের বোলিং বুদ্ধিমত্তার প্রশংসা করে বলেন যে, প্রথমবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে এসে রিশাদ যেভাবে মানিয়ে নিয়েছেন তা সত্যিই অভাবনীয়।

ডেভিডের মতে, বাউন্ডারি ছোট হওয়া সত্ত্বেও রিশাদের হাতে বল তুলে দিতে অধিনায়ক দ্বিধাবোধ করেন না, কারণ তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যাটারদের দুর্বলতা বুঝে বল করতে পারেন। রিশাদের মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে যা তাঁকে বর্তমান সময়ের অন্য লেগ স্পিনারদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করেন এই অজি ব্যাটার।

বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রিশাদ হোসেনের এই যাত্রা কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে সাকিব আল হাসান অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে মোট ৬টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন।

সাকিবের সেই রেকর্ড ভাঙতে রিশাদের আর মাত্র ৪টি উইকেটের প্রয়োজন। তবে রিশাদের মূল লক্ষ্য এখন চলতি মৌসুমের সেরা উইকেট শিকারির মুকুট অর্জন করা। ধারাবাহিকভাবে এমন বোলিং বজায় রাখতে পারলে তিনি খুব দ্রুতই বিগ ব্যাশে সাকিবের করা অর্জনকে অতিক্রম করবেন বলে ক্রীড়া বিশ্লেষকরা ধারণা করছেন।

শুক্রবার পার্থকে ৪ উইকেটে হারিয়ে হোবার্ট হারিকেন্স পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। রিশাদ এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে যে পরিপক্বতা দেখিয়েছেন, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হোবার্টের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রিশাদের ঘূর্ণি দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। অস্ট্রেলিয়ার দ্রুতগতির ও বাউন্সি উইকেটে রিশাদের এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের লেগ স্পিন আক্রমণের নতুন শক্তি হিসেবে গণ্য হবে।

আইএল টি২০ ছেড়ে দেশে ফিরছেন ফিজ&তাসকিন, কে কেমন পারফর্ম করলেন
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। চলমান আসরে তাদের ফ্র্যাঞ্চাইজির খেলা বাকি থাকলেও গতকাল (বুধবার) তারা নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসেবে দেশে ফিরছেন ফিজ।

আইএল টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেটসংগ্রাহক হওয়ার সুযোগ ছিল বাঁ-হাতি এই কাটার মাস্টারের সামনে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর আসন্ন। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা উঠবে। সে কারণে আমিরাত ছেড়ে দেশে ফিরতে হচ্ছে তাসকিন-মুস্তাফিজ উভয়কেই। আইএল টি-টোয়েন্টির মতো বিপিএলেও জাতীয় দলের দুই তারকাকে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে।

আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ইতোমধ্যে ৯ ম্যাচে পঞ্চম জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে তিনে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। যেখানে দুর্দান্ত ভূমিকা ছিল ৩০ বছর বয়সী এই বাংলাদেশি তারকার। এই মুহূর্তে ফিজ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। তারচেয়ে ২ উইকেট (১৭) বেশি নিয়ে তালিকার শীর্ষে মুস্তাফিজের সতীর্থ ওয়াকার সালামখিল। তবে আফগানিস্তানের এই বোলার এক ম্যাচ বেশি খেলেছেন।

অন্যদিকে, তাসকিনের আইএল টি-টোয়েন্টির আসর শুরু হয়েছে দেরিতে। প্রথম কয়েক ম্যাচ তিনি বেঞ্চে কাটিয়েছেন। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৮.৭৫ ইকোনমিতে তার শিকার ৯ ‍উইকেট। তিনি রয়েছেন সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের তালিকায় যৌথভাবে ১০ নম্বরে। একইভাবে তাসকিনের দলের অবস্থাও সুখকর নয়। সমান ম্যাচে ৬ পয়েন্ট শারজাহ ওয়ারিয়র্স টেবিলের তলানিতে (৬ নম্বরে) অবস্থান করছে। তাদের প্লে-অফ খেলার সুযোগ টিকে আছে কেবল হাতে-কলমে।

গতকাল আইএল টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে দুই বাংলাদেশি তারকা পরস্পরের মুখোমুখি হয়েছেন। যেখানে শেষ হাসি হেসেছেন মুস্তাফিজ, তুলনামূলক ভালো বোলিং–ও করেছেন তিনি। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স ১৩৫ রানের লক্ষ্য দিয়েছিল, যা ৫ বল এবং ৬ পেরিয়েছে ফিজের দুবাই ক্যাপিটালস। ৪ ওভারে ১ ‍উইকেটের বিনিময়ে ২৯ রান দিয়েছেন। শেষ ওভারে ১২ রান না দিলে তার বোলিং ফিগার আরও ভালো হতে পারত। বিপরীতে তাসকিন সমান রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন, তবে বোলিং করেন ৩.১ ওভার।

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা&ছেলে
নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে জায়গা পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেট তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও তার ছেলে, তরুণ ওপেনার হাসান ইসাখিল। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নবি ইতোমধ্যে দলে নেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে হাসানেরও দলে অন্তর্ভুক্তির খবর।

নোয়াখালী এক্সপ্রেস তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছে, বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে... এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।

১৯ বছর বয়সী হাসান ইসাখিল গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৩৪ রান সংগ্রহ করেছেন, যার গড় ২৭ এবং স্ট্রাইকরেট ১২৪। এছাড়া প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।

মোহাম্মদ নবি বলেন, জাতীয় দলে আমার সঙ্গে ছেলে হাসানের একসঙ্গে খেলার স্বপ্ন রয়েছে। সে অনেক পরিশ্রমী, আমি তাকে সব সময় উৎসাহিত করি নিজের লক্ষ্য স্থির করতে এবং ভালো ক্রিকেটার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে। আশা করি শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে।

৪০ বছর বয়সী নবি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে দারুণ পারফরম্যান্স দিয়ে আসছেন। বয়স যত বাড়লেও তার দক্ষতায় কোনো প্রভাব পড়েনি, তাই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো তার চাহিদা রয়েছে।

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল ২০২৪। সেখানে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে। বাবা-ছেলের এই জুটি বিপিএল দর্শকদের জন্যে একটি নতুন আকর্ষণ হতে চলেছে।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
আগামী মাসে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউজিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জেডেন লেনক্স, পেস বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক ও ফাস্ট বোলার মাইকেল রে।

ওয়ানডে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটে থাকা মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন স্যান্টনার।

এদিকে টি-টোয়েন্টিতে চোট সেরে দলে ফিরেছেন বেভন জ্যাকবস, টিম রবার্টসন, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। হেনরি ওয়ানডে সিরিজ খেলবেন না। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টি তে ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে নেই কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।

বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার
২০২৬ বিশ্বকাপের আর বাকি ৬ মাস। ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।

৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর আগেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন।

চিকিৎসকদের মতে, নেইমারের সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।

বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইঁর সাবেক এই ফরোয়ার্ড দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি। তবে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকতে চান তিনি। সে লক্ষ্যেই পুরোপুরি ফিট হয়ে ফেরার চেষ্টা করছেন নেইমার।

দারুণ শুরুর পর শেষে খরুচে তাসকিন, জিতল তার দল
আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শারজা ওয়ারিয়র্জের হয়ে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। শেষ ওভারে তার ওপর দিয়ে তাণ্ডব না চললে ম্যাচসেরাও হতে পারতেন বাংলাদেশি পেসার। গতকাল (সোমবার) শুরুতেই তিনি আবুধাবির ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেন। শেষ ওভারে খরুচে না হলে দারুণ বোলিংয়ের কীর্তি গড়ে ম্যাচ শেষ করতে পারতেন তাসকিন। ম্যাচটি শেষ বলে জিতে নিয়েছে শারজা।

আইএল টি-টোয়েন্টির টেবিলের শেষ দুই দলের মুখোমুখি লড়াইয়ে শারজা তৃতীয় জয় পেয়েছে চার উইকেট হারিয়ে। এই ম্যাচে তাসকিন চার ওভারে ৪১ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। এনিয়ে প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট পেয়েছেন তিনি।

ইনিংসের প্রথম ওভারে বল হাতে নেন তাসকিন। চতুর্থ বলে একটি চার হজম করে শেষ ডেলিভারিতে ফিল সল্টকে আদিল রশিদের ক্যাচ বানান এই পেসার। পরের ওভারে প্রথম বলে বাউন্ডারি দেন, দ্বিতীয় বলে অ্যালেক্স হেলসকে নিজের শিকার বানান। পাওয়ার প্লেতে আরেকটি ওভার বল করেন তাসকিন। এই সময়ে তিনি তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন।

১৯তম ওভারে বাকি থাকা ওভার করেন তাসকিন। ওই ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার দুটি করে ছক্কা হাঁকান তাকে। ২৫ রান দেন নিজের শেষ ওভারে। আবুধাবি ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে।

আদিল রশিদ ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে শারজার সেরা বোলার। ওয়াসিম আকরাম ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ২ উইকেট।

লক্ষ্যে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারালেও জেমস রিউর অপরাজিত ৪২ রানে জয় পায় শারজা। শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল তাদের। প্রথম বলে চার মেরে কাজ সহজ করেন রিউ। আন্দ্রে রাসেলের পরের পাঁচ বলে সিঙ্গেল, ডাবলসে ম্যাচ জেতান ইংলিশ ব্যাটার। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চার ও এক ছয়।

৪৫ বার ম্যাচসেরা হয়ে রশিদ&হেলসের পাশে সাকিব
আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে দুটি ম্যাচ খেলে ফেললেও সাকিব আল হাসান ছিলেন বিবর্ণ। গতকাল (রোববার) বাংলাদেশি অলরাউন্ডার নিজেকে ফিরে পেলেন। আবারো প্রমাণ করলেন ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেরা সাকিবকে দেখা গেল। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে দারুণ জয়ে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখে  ম্যাচসেরা হলেন বাঁহাতি অলরাউন্ডার।

ভাইপার্সের ওপেনার ফখর জামানকে নিকোলাস পুরানের ক্যাচ বানিয়ে প্রথম আইএল টি-টোয়েন্টি উইকেট পান সাকিব। তারপর স্যাম কারানকে ফেরান নিজের দ্বিতীয় ওভারে। চার ওভার বল করে মাত্র ১৪ রান দেন বাঁহাতি স্পিনার। কোনো বাউন্ডারি হজম করেননি, ডট দিয়েছেন ১২টি।

১২৫ রানের লক্ষ্যে নেমে সাকিব ব্যাট হাতেও দারুণ অবদান রাখেন। ৫৩ রানে চার উইকেট পড়ার পর ক্রিজে নেমে ১৭ রানের হার না মানা ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। তার একমাত্র চারে জয় নিশ্চিত হয় এমআই এমিরেটসের।

প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এনিয়ে টি-টোয়েন্টিতে ৪৫ বার ম্যাচের সেরা পারফর্মারের স্বীকৃতি পেলেন তিনি। তাতে আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে এই বাঁহাতি তারকা অ্যালেক্স হেলস ও রশিদ খানের পাশে বসলেন।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার পাওয়ার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব। রশিদ ও হেলস যথাক্রমে ৫০৪ ও ৫২৪ ম্যাচ খেলে ৪৫ বার ম্যাচসেরা হন। আর সাকিব খেলেছেন ৪৬৫ ম্যাচ।

সাকিবদের উপরে আর কেবল আছেন তিন জন। ৪৮ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল ও কিয়েরন পোলার্ড। সবার উপরে আছেন ক্রিস গেইল। ৬০ বার ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা।

এর আগে সাকিব ম্যাচসেরা হয়েছিলেন গত বছরের আগস্টে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১১ রান খরচায় ৩ উইকেট নেন মাত্র ২ ওভার বল করে। তারপর ২৫ রান করেন। তার হাতেই ওঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পরে সাকিব আরও সাত টি-টোয়েন্টি ম্যাচ খেললেও মাত্র দুটি উইকেট নেন। এর মধ্যে পাঁচ ম্যাচেই ছিল উইকেটখরা।

পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘স্পিনের জন্য সহায়ক ছিল পিচ। ব্যাটিং করাও সহজ ছিল না। আমি জানতাম আমাদের দলে শক্তিশালী ব্যাটার আছে, যারা মারতে পারে। তাই আমি সতর্ক ছিলাম। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

৩২৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হলো নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুম। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে এই সিরিজে ২৩ উইকেট নিয়ে জ্যাকব ডাফি তার সামর্থ্য দেখালেন। কিউইরা শেষ ম্যাচে পেল ৩২৩ রানের দাপুটে জয়। তারা সিরিজ জিতল ২-০ তে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ চোয়ালবদ্ধ জবাব দিয়েছিল। কিন্তু ৪৬২ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ। কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ৫১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে বড় ব্যবধানে পরাজিত হতে হলো।

তিন ম্যাচের সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি (৩৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার তিনি, হয়েছেন সিরিজের সেরা।

আগের দিন ৪৩ রানে মাঠ ছাড়েন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। ক্যাম্পবেলের (১৬) বিদায়ে তাদের ওপেনিং জুটি ভেঙেছে ৩৩তম ওভারে। কিং ইনিংস সর্বোচ্চ ৬৭ রানে থামেন। ৮৭ রানে ওপেনিং জুটি  ভাঙার পর ১৩৮ রানে অলআউট ক্যারিবিয়ানরা।

১১ ব্যাটারের মধ্যে চার জন দুই অঙ্কের ঘরে পৌঁছান। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত ছিলেন। অ্যান্ডারসন ফিলিপ ১০ রান করেন।

ডাফি ৪২ রান খরচায় পাঁচ উইকেট নেন। তিনটি উইকেট পান এজাজ প্যাটেল। দেশের মাটিতে উইকেটখরা কাটানো এই স্পিনার ম্যাচ শেষে পাঁচ উইকেট পেয়েছেন। ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে।

রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন ব্রাইডন কার্স। না, কোনো মাইলফলক গড়েননি। তবে যেভাবে দৃঢ়চেতা মনোভাবে ব্যাটিং করছিলেন, ইংলিশ সমর্থকদের মনে ভিন্ন কিছু উঁকি দিলেও দিতে পারে। তবে জেমি স্মিথ ও উইল জ্যাকসের বিদায়ের পরই হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেকর্ড গড়ে জেতা হলো না। ৮২ রানে জিতে প্যাট কামিন্সের দল দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ বাগিয়ে নিয়েছে।

অ্যাডিলেডে সর্বশেষ ১২৩ বছর আগে ৩০০ বা এর বেশি রান তাড়া করে টেস্টে জয়ের নজির দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল এই সিরিজে আগের পাঁচ ইনিংসে একবারও তিনশ পেরোতে না পারা ইংল্যান্ডের সামনে। যদিও তাদের সামনে লক্ষ্যটা ৪৩৬ রানের, যা প্রায় অসম্ভবই। ৬ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করায় ইংলিশদের স্বপ্নটা আরও ফিকে হয়ে ওঠে। তবে স্মিথ-জ্যাকস-কার্স আশা দেখিয়েছেন বটে। কিন্তু অজি বোলারদের সামনে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়েছে ৩৫২ রানে।

রোনালদোর রেকর্ড ছুঁয়ে বছরের শেষ ম্যাচে আলো ছড়ালেন এমবাপে
সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের হতাশা কাটিয়ে বছরের শেষ ম্যাচে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোস। ম্যাচে প্রথম গোলটি করেন জুড বেলিংহ্যাম, আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও বলের দখল ও আক্রমণে সামান্য এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৬ শতাংশ পজেশন নিয়ে রিয়াল নেয় ১৮টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া নেয় ১৪টি শট, লক্ষ্যে রাখতে পারে ৫টি।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার শট ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। এর পরপরই সেভিয়াও দারুণ সুযোগ পায়, কিন্তু কোর্তোয়ার সঙ্গে একান্তে পেয়েও সুযোগ নষ্ট করে তারা। বেশ কিছু আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েসের নিখুঁত ক্রসে হেডে গোল করেন জুড বেলিংহ্যাম।

বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলের গোলরক্ষকই একের পর এক শট ঠেকান। এমবাপের দুটি ভালো প্রচেষ্টাও রুখে যায় সেভিয়ার রক্ষণ। তবে ৬৮ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বেলিংহ্যামকে ফাউল করায় সেভিয়ার ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

১০ জনের সেভিয়ার ওপর চাপ বাড়াতে থাকে রিয়াল। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

এই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করার কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান ফরাসি এই তারকা। গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সি…উ’ উদযাপনেও মেতে ওঠেন তিনি। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮তম ম্যাচে ১৮তম গোল।

এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩, ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান নেমে এলো মাত্র এক পয়েন্টে।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করে আরও একবার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ-ভারত ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে শুরু হওয়ায় বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। গত ১৭ ডিসেম্বর এই সিদ্ধান্ত নিয়েছে এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি।

গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও উন্মাদনার কমতি ছিল না। ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ৷ একমাত্র জয়সূচক গোলটি আসে ম্যাচের প্রথমার্ধে শেখ মোরসালিনের পা থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে সময়মতো খেলা মাঠে গড়াতে পারেননি রেফারি।

একই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও এক হাজার ডলার জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের ভেতর এই অপরাধ দুবার করায় বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি ধরা হয়েছে। এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দুই মিনিট বিলম্ব হওয়ায় দেড় হাজার ডলার জরিমানা করা হয়।

এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে দুই ফেডারেশনের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুর ইতোমধ্যে ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তিনে।

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব
পিএসজির রাশিয়ান ব্যাকআপ গোলকিপার মাতভেই সাফোনোভ। গত ২৯ নভেম্বর লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগে যিনি এক মিনিটও দলের জার্সিতে খেলেননি। এই ২৬ বছর বয়সী গোলকিপার তার পিএসজি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখিয়ে পিএসজির জয়ের নায়ক তিনি।

ইন্টারকন্টিনেন্টাল কাপে পেনাল্টি শুটআউটে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে প্রথম বৈশ্বিক শিরোপা জিতেছে পিএসজি। ফ্রান্সের চ্যাম্পিয়নদের এই সাফল্যে বিরাট ভূমিকা সাফোনোভের। শুটআউটে ২-১ গোলের জয়ে টানা চারটি পেনাল্টি সেভ করেন তিনি। দলের জয় নিশ্চিত হতেই গোলপোস্টের পাশে সতীর্থরা তাকে বাতাসে ছুড়ে উদযাপন করতে থাকেন। এই সময় নিজের বাঁ হাত সামলে রাখেন রুশ গোলকিপার। কারণটা জানা গেল এবার।

টাইব্রেকারের পর ভাঙা হাত নিয়ে মাঠ ছেড়েছেন সাফোনোভ। পিএসজি কোচ লুইস এনরিকে বললেন, শুটআউটের সময় চোট পেয়েছেন তাদের কিপার। তার কথা ‘আমি কিছু ব্যাখ্যা করতে পারব না, এটা অবিশ্বাস্য। খেলোয়াড়ও জানে না কীভাবে এটা হলো। আমরা মনে করছি তৃতীয় পেনাল্টি কিকের সময় এটা হয়েছে। তার নড়াচড়ায় সমস্যার কারণে হাত ভেঙে গেছে। ভাঙা হাত নিয়েই শেষ দুটি শট সেভ করেছিল সে। তার অ্যাড্রেনালিন (অ্যাড্রেনাল গ্রান্ড থেকে নিঃসরিত হরমোন) এতটাই শক্তিশালী যে সে ব্যথা ছাড়াই সেভগুলো করেছে। দলকে সাহায্য করতে সাফোনোভসহ খেলোয়াড়দের যে সামর্থ্য, সেটা অসাধারণ। এমন মানসিকতা আমরা চাই।’

সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সাফোনোভ। কী হয়েছিল সরাসরি বলেননি তিনি, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।’ পিএসজি জানিয়েছে, তিন বা চার সপ্তাহ পর সাফোনোভের পরিস্থিতি পুনর্মূল্যায়ন হবে।’

আগামী শনিবার পঞ্চম স্তরের ক্লাব ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে ফরাসি কাপে পিএসজির পরের ম্যাচ। সেই খেলায় গোলকিপার নিয়ে কিছুটা বিপাকে পড়ল প্যারিস ক্লাব।

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি
নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে টানা চারটি বল ঠেকিয়েছেন প্যারিসিয়ান সেইন্ট জার্মেইয়ের গোলরক্ষক মাতভেই সাফোনোভ। যার সুবাদে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল ফরাসি চ্যাম্পিয়নরা। এ নিয়ে ২০২৫ সালে ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল।

তবে আগেরদিন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা উসমান দেম্বেলে ম্যাচের খলনায়ক বনে যাওয়ার শঙ্কায় ছিলেন। কারণ টাইব্রেকারে তিনি বল উড়িয়ে মারেন। পিএসজির রুশ গোলরক্ষক সাফোনোভের অবিশ্বাস্য দৃঢ়তায় একের পর এক শট ঠেকিয়ে বাঁচিয়ে দিলেন এবারের ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট–জয়ী দেম্বেলেকে। নায়ক বনে যাওয়া সাফানোভ গ্রীষ্মের সাইনিংয়ে পিএসজিতে যুক্ত হওয়ার পর নভেম্বর পর্যন্ত খেলার সুযোগই পাননি। নিয়মিত গোলরক্ষক লুকাস শ্যাভেলিয়রের ইনজুরি তার জন্য সুযোগ করে দেয়।

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে হেরেছিল আসরের রানার্সআপ পিএসজি। সেখানে ফ্ল্যামেঙ্গোর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ফলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের আগে ব্রাজিলিয়ান ক্লাবটিকে এড়াতে চেয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু শেষমেষ তারা লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে জায়গা করে নেয়। গতকাল (বুধবার) রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর লড়াইও বেশ রোমাঞ্চকর হয়েছে।

ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় ছিল। এরপর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। ৬০ শতাংশ পজেশন নিয়ে ম্যাচজুড়ে আক্রমণেও দাপট ছিল তাদের। খিচা কাভারাৎস্খেলিয়ার গোলে ফরাসি জায়ান্টরা লিড নেয় ৩৮ মিনিটে। এরপর অনেক চেষ্টা করেও তারা আর গোলের দেখা পায়নি। অন্যদিকে, ৬২ মিনিটে মার্কিনিয়োসের ফাউলের সুবাদে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। যেখানে স্পট কিকে সফল হয়েছেন ক্লাবটির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা কেবলই পিএসজি গোলরক্ষক সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক ম্যাচ জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত জয় হয়েছে সাফানোভের প্রচেষ্টা। যা স্মরণীয় বছরের শেষদিকে আরেকটি শিরোপা এনে দিলো পিএসজির হাতে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবার চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও স্বদেশি লিগ সেরি আয় চ্যাম্পিয়ন হয়েছিল।

চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের অপূর্ণতা ঘুচিয়েছে পিএসজি। লুইস এনরিকের হাত ধরে ইতিহাস গড়ার পর জিতল ষষ্ঠ শিরোপা। তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।

ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তিতে লুইস সুয়ারেজ
ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন এই চুক্তির ফলে ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই খেলবেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। গত ৬ ডিসেম্বর তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির মাধ্যমে আরও এক মৌসুম ক্লাবটির আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

২০২৫ মৌসুমে প্লেঅফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি ফিট না থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ—সব টুর্নামেন্টেই দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুয়ারেজ।

২০২৪ মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন সুয়ারেজ।

ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তিতে লুইস সুয়ারেজ
ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন এই চুক্তির ফলে ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই খেলবেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। গত ৬ ডিসেম্বর তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির মাধ্যমে আরও এক মৌসুম ক্লাবটির আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

২০২৫ মৌসুমে প্লেঅফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি ফিট না থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ—সব টুর্নামেন্টেই দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুয়ারেজ।

২০২৪ মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন সুয়ারেজ।

‘আমি অতি সাধারণ একজন মানুষ’
দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা তার নিত্যসঙ্গী। শুধু অভিনয় বা গান নয়, ব্যক্তিজীবনেও তিনি এক অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি।

অথচ এতো প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ। সম্প্রতি একটি পডকাস্টে ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।

ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’

সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন তিনি। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’

এই তারকা বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’ দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম।

মুস্তাফিজদের নিয়ে কেমন দল গড়ল ১২৪ কোটি ৫৫ লাখ রুপির কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম শেষ। আবুধাবিতে অনুষ্ঠিত এই খেলোয়াড় কেনার প্রতিযোগিতায় বেশ ভালো পারফর্ম করেছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন খেলোয়াড় কিনেছে, এর মধ্যে সর্বোচ্চ ১৩ জন শাহরুখ খানের দলে। ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করে কেকেআর। মোট ৬৩ কোটি ৮৫ লাখ রুপি খরচ করেছে তারা দলের কোটা পূরণে। ২৫ জনের এই দলে কলকাতার মোট খরচ ১২৪ কোটি ৫৫ লাখ রুপি।

নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটার কলকাতার। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই ফ্র্যাঞ্চাইজির হয়েছেন। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপির খেলোয়াড় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। তিনিও কলকাতার।

রেকর্ড দামে কলকাতার হয়ে অজি অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় বলেছেন, ‘হাই, কেকেআর সমর্থকেরা। আগামী আইপিএলে কেকেআরের সদস্য হতে পেরে আমি খুবই উত্তেজিত। ইডেন গার্ডেন্সে বল করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, আপনাদের একটা দুর্দান্ত মৌসুম উপহার দিতে পারব। আমাকে শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমিও কেকেআর।’ পাথিরানাও উচ্ছ্বসিত বলেছেন, ‘হ্যালো, এ বারের আইপিএলে বেগুনি-সোনালি জার্সি পরে খেলব। খুব উত্তেজিত লাগছে। আবার ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে কাজ করার সুযোগ পাব। সকলকে ধন্যবাদ। আমি কেকেআর।’ কলকাতায় পরের সবচেয়ে দামী খেলোয়াড় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দেশের ইতিহাসে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তিনি তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেওয়া বাঁহাতি পেসার বলেন, ‘বেগুনি জার্সিতে খেলার স্বপ্ন দেখছি। রোমাঞ্চিত এবং এই দলের হয়ে খেলার জন্য অধীর অপেক্ষায় আছি।’

নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে কলকাতা। চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটারকে নিতে খরচ হয়েছে ২ কোটি রুপি। কয়েক বছর পর কলকাতার জার্সিতে দেখা যাবে বাংলার ক্রিকেটার আকাশ দীপকে। ভারতীয় দলের ফাস্ট বোলারকে ন্যূনতম ১ কোটি টাকায় দলে নিয়েছে তারা। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট একই দলে গেছেন ন্যূনতম ১ কোটি ৫০ লাখ রুপিতে।

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে কলকাতা নিয়েছে তেজস্বী সিং দাহিয়াকে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই করে দিল্লির ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৩ কোটি রুপি। দিল্লির ২৫ বছরের ক্রিকেটার কখনো আইপিএল খেলেননি। তবু ভিত্তিমূল্যের ১০গুণ রুপি খরচ করার নেপথ্যে রয়েছে অন্য কারণ। আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত তেজস্বী। দিল্লির হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬.৫ গড়ে করেছেন ১১৩ রান। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তার স্ট্রাইক রেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১৭০। দিল্লি প্রিমিয়ার লিগে ১২ বলে ফিফটি করে নজর কাড়েন। এই প্রতিযোগিতায় তার স্ট্রাইক রেট ১৯০, করেছেন ৩৩৯ রান। যেখানে তিনি ২০টি চার ও ২৯টি ছক্কা মারেন। এছাড়া দিল্লির একটি প্রতিযোগিতায় ওভারের ছয় বলে ছয়টি ছক্কা মারারও নজির রয়েছে তেজস্বীর। দলের রিজার্ভ ফিনিশার হিসেবে তাকে নেওয়া হয়েছে।

দলে এসেছেন উত্তরপ্রদেশের ২৫ বছর বয়সী ফাস্ট বোলার কার্তিক ত্যাগী। তাকে ন্যূনতম ৩০ লাখ রুপিতে পাওয়া গেছে। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ২০টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নেন তিনি।

ন্যূনতম ৩০ লাখ টাকায় কলকাতা কিনেছে প্রশান্ত সোলাঙ্কিকেও। মুম্বাইয়ের ২৫ বছরের লেগ স্পিনার ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন। সৈয়দ মুশতাক আলি ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে  তাকেও দলে নেওয়া হয়েছে। ইডেনে তিনটি ম্যাচ খেলে কম রান খরচে ৩ উইকেট পেয়েছেন।

রাহুল ত্রিপাঠী চার বছর পর ফিরেছেন। ৩৪ বছরের ব্যাটারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে কলকাতা। ২০২০ ও ২০২১ সালে দলটির হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া আরও চারটি দলের হয়ে আইপিএলে সব মিলিয়ে ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ৩০ লাখ রুপিতে দিল্লির অলরাউন্ডার সার্থক রঞ্জন ও হায়দরাবাদের অলরাউন্ডার দক্ষ কামরাকে কিনেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

ধরে রাখা ক্রিকেটার: আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে পাওয়া ক্রিকেটার: ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।

কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিই ‘আসল দোষী’!
তিন দিনের ভারত সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। কলকাতা হয়ে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরে ফিরে গেছেন তিনি। কিন্তু সফরের শুরুতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার কারণে জিওএটি ইন্ডিয়া ট্যুরে কালিমা পড়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী নেতিবাচক কারণে বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়েছে। মেসিকে দেখতে না পেয়ে দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলা করার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। তবে ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার তার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। মেসির ভূমিকা ও প্রতিশ্রুতি রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

স্পোর্টস্টার-এ লেখা নিজের কলামে গাভাস্কার স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন- চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা থাকলেও মেসি কেন আগেই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন? গাভাস্কারের দাবি, মেসির উপস্থিতি দুই ঘণ্টার জন্য নির্ধারিত হলেও অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ফলে হাজার হাজার টাকা খরচ করেও হতাশ হতে হয়েছে দর্শকদের ৷

গাভাস্কার ক্ষোভ নিয়ে লিখেছেন, ‘কলকাতার ঘটনায় সবাইকে দায়ী করা হয়েছে, অথচ যিনি নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি, তার দিকে আঙুল ওঠেনি। চুক্তির শর্ত প্রকাশ্যে নেই ঠিকই, কিন্তু যদি নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা থাকে, আর তিনি তার আগেই চলে যান, তাহলে দায় স্বয়ং তার ও তার টিমেরও।’

গাভাস্কার মনে করেন, মেসি বা তার সঙ্গীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। রাজনৈতিক নেতা বা তথাকথিত ভিআইপিদের ঘিরে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তার প্রশ্ন- ‘মেসির কাছে কি খুব বেশি কিছু চাওয়া হয়েছিল? স্টেডিয়ামের চারদিকে একবার হাঁটা, বা অন্তত একটা পেনাল্টি নেওয়া? সেটুকু হলেই আশপাশের লোকজন আপনাতেই সরে যেত, আর দর্শকরা তাদের নায়ককে দেখতে পেত।’

তিনি কলামে লিখেছেন, ‘মেসি মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে ছিলেন। ভিআইপিদের ভিড় বা বিশৃঙ্খলার কথা বলা হলেও, সেখানে মেসির নিরাপত্তার কোনো ঝুঁকি ছিল না। দর্শকরা প্রচুর টাকা খরচ করে তাদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন। মেসি যদি কথা মতো এক ঘণ্টা থাকতেন কিংবা দর্শকদের জন্য অন্তত একটি পেনাল্টি কিক নিতেন, তবে পরিবেশ অন্যরকম হতে পারত।’

মেসিকে দোষারোপ করলেন তিনি, ‘মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়ায় দর্শকরা হতাশ হন, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’

যে কীর্তিতে হার্দিকই প্রথম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে দুই হাজার রানের বেশ কাছে আছেন হার্দিক পান্ডিয়া। গতকাল (রোববার) ধর্মশালায় নিজের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে জিতেশ শর্মার ক্যাচ বানিয়ে নিলেন শততম উইকেট। তাতে ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলকে তিনি।

এই তালিকায় আগে থেকে আছেন মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, সিকান্দার রাজা ও বীরান্দিপ সিং। তবে একটি জায়গায় হার্দিক সবার থেকে আলাদা। অন্য চার জন স্পিন অলরাউন্ডার, আর পেস অলরাউন্ডার এই ভারতীয়। তাতে প্রথম পেস অলরাউন্ডার হিসেবে একশ উইকেট ও এক হাজার রানের মালিক তিনি।

এর আগে ব্যাটিংয়ে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন হার্দিক। ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে একশ উইকেট নেওয়ার পাশাপাশি ছক্কার সেঞ্চুরি তার। আর বিশ্বে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক হাজারের বেশি রান, একশর বেশি ছক্কা ও একশ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হার্দিক, যেখানে আছেন রাজা, নবী ও বীরান্দিপ।

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি
লা লিগায় আলাভেসের বিপক্ষে হারলেই ছাঁটাই- এমন গুঞ্জনের মধ্যেই ম্যাচে নামে রিয়াল মাদ্রিদ। শুধু এই ম্যাচ নয়, ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি ছিলো এই মুহূর্তে জাবি আলোনসোর জন্য প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। সামান্য এদিক-সেদিক হলেই ক্লাব ছাড়তে হতে পারে তাকে।

চরম চাপের সেই পরিস্থিতিতে গতকাল রাতে আলাভেসের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়েই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন আলোনসো- অন্তত এখনই চাকরি হারানোর শঙ্কা কাটল।

এই ম্যাচে আলোনসোর অধীনে প্রথমবারের মতো একসঙ্গে শুরুর একাদশে খেলেন রিয়ালের চার তারকা- এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। ম্যাচের আগে চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত ফরাসি ফরোয়ার্ড পুরো ম্যাচেই মাঠে ছিলেন।

চার তারকাকে একসঙ্গে খেলিয়েও পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে পারেনি রিয়াল। তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২৪ মিনিটে এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। চলতি লা লিগায় এটি তার ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২৬, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। মৌসুমে রিয়ালের করা ৪৭ গোলের মধ্যে ৬৪ শতাংশ গোলে সরাসরি অবদান এই ফরাসি তারকার।

ম্যাচের ৬৮ মিনিটে কার্লোস ভিসেন্তের গোলে সমতা ফেরায় স্বাগতিক আলাভেস। তবে ৭৬ মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে রিয়ালকে মূল্যবান জয় এনে দেন রদ্রিগো। দীর্ঘ ৩২ ম্যাচ গোলহীন থাকার পর গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

শেষ ৯ ম্যাচে এটি রিয়ালের মাত্র তৃতীয় জয়। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩ রিয়াল পিছিয়ে ৪ পয়েন্টে।

গুরুত্বপূর্ণ এই জয় নিয়ে আলোনসো বলেন, ‘ম্যাচটা ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা শুরুটা ভালো করলেও পরে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছি। আলাভেস খুব গতিময় ফুটবল খেলে, তাই পুরো ম্যাচে দাপট ধরে রাখা সহজ ছিল না। তবে আমরা জিততে এসেছিলাম এবং শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ফিরছি।’

তবে একটি জয়েই সব সমস্যার সমাধান হয়ে গেছে- এমনটা মানতে নারাজ রিয়াল কোচ। তার ভাষায়, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কিন্তু একটি ম্যাচেই পরিস্থিতি বদলে যায় না। বিরতির আগে বুধবার আমাদের কোপা দেল রের ম্যাচ রয়েছে, এরপর লিগে ঘরের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে।’

আগামী বুধবার কোপা দেল রের রাউন্ড অব থার্টি-টুতে রেইনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেভিয়া।

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা
রাফিনিয়ার দুর্দান্ত জোড়া গোলে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্ত করল বার্সেলোনা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সা। ২৩তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে ফেরান তোরেসের হেডে করা গোল বাতিল হয় ভিএআরে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাশফোর্ড কয়েকবার গোলের কাছাকাছি গেলেও ওসাসুনার রক্ষণ ভাঙতে সময় লাগে। অবশেষে ৭০তম মিনিটে পেদ্রির পাস থেকে দুর্দান্ত শটে জালের নিচের ডান কোণে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন রাফিনিয়া।

এরপর ইয়ামালের একটি বাঁকানো শট রুখে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা।

তবে ম্যাচের শেষ দিকে, ৮৬তম মিনিটে জুলস কুন্দের ডিফ্লেক্টেড ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা টানা সাতটি লা লিগা ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেল, ২০১৭ সালের পর যা প্রথম।

রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন সালাহ?
অস্থির এক সপ্তাহই কাটিয়েছেন মোহামেদ সালাহ। দল থেকে বাদ পড়েছিলেন, এরপর এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছিলেন। এরপর মনে করা হচ্ছিল তার লিভারপুল অধ্যায়টাই বুঝি শেষ।

তবে সব দ্বন্দ্ব ‘শেষ’ করে গত রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। নেমেই ভেঙে দিলেন ওয়েইন রুনির ৮ বছরের পুরোনো এক রেকর্ড। তার এমন কীর্তির রাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দলও।

এর আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালাহকে দলে রাখা হয়নি। তবে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে তিনি আবারও নিজের গুরুত্ব দেখান। দর্শকরা তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানান।

তার রেকর্ড গড়ার আগেই অবশ্য লিভারপুল এগিয়ে গিয়েছিল। ম্যাচের প্রথম মিনিটেই হুগো একিতিকে গোল করে বসেন। এরপর দ্বিতীয়ার্ধে তার দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ।

এই অ্যাসিস্টের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড গড়েন। তার গোল অবদান এখন ২৭৭টি। ১৮৮ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮৯টি গোল।

আগে এই রেকর্ড ছিল ওয়েন রুনির। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ২৭৬টি। তবে একটা দিক থেকে রুনির চেয়ে অনেক এগিয়ে সালাহ। রুনি যে রেকর্ড করেছিলেন ইউনাইটেডে ১৩ মৌসুম খেলে, সেটা সালাহ ভেঙে দিয়েছেন মোটে ৮ মৌসুমেই।

এই ম্যাচ খেলে এবার আফ্রিকা কাপ অব নেশন্স খেলতে মিসরের দলে যোগ দেবেন সালাহ। টুর্নামেন্ট চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে সেই টুর্নামেন্টের পর সালাহকে আর অল রেডদের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে আছে শঙ্কা।

তার কারণ লিডসের বিপক্ষে ড্রয়ের পর সালাহ ইঙ্গিত দেন, ব্রাইটনের ম্যাচটাই হতে পারে তার শেষ ম্যাচ। সে সময় তিনি বলেন, ‘আমি পরিবারকে বলেছি, ব্রাইটনের ম্যাচে আসতে। খেলি বা না খেলি, উপভোগ করব। আমি অ্যানফিল্ডে ভক্তদের বিদায় জানাতে আসব। এরপর আফ্রিকা কাপ খেলতে যাব। সেখানে গিয়ে কী হবে, জানি না।’

মোহামেডানকে হারিয়ে কলিজা ঠান্ডা হলো কিংসের
ফুটবলে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ মানেই যেন কিছু অঘটন থাকবেই। ম্যাচটা শেষের দিকে গড়িয়েছে। ২-০ গোলে জয়ের পথে বসুন্ধরা। রেফারি আলমগীর সরকারের শেষ বাঁশি শোনার অপেক্ষা। তখনই কিনা বাধল ছোট সমস্যা। মোহামেডানের মধ্যমনি উজবেক ফুটবলার মোজাফফরভ লালকার্ড পেলেন। কিংসের সোহেল রানা পেলেন হলুদ কার্ড।

সোহেল রানার আচরণ দেখেননি রেফারি, মোজাফফরভেরটা দেখেছেন। দুজনই মাঝমাঠের ফুটবলার। ফুটবলের ভদ্র ছেলে মোজাফফরভের সঙ্গে ক্রমাগত খোঁচাখুঁচি করেই চলেছেন সোহেল রানা। একটা সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি মোজাফফরভ। হাতটা উঁচিয়ে দেওয়া মাত্রই রেফারি আলমগীর সরকারের চোখে পড়ে গেলেন। এমনিতেই ম্যাচে হার, তার উপর মোজাফফরভের লালকার্ড মোহামেডানকে ক্ষতির মুখে ফেলে দিল। এই ফুটবলার মোহামেডানের মাঝমাঠ বাঁচিয়ে রেখেছেন। লালকার্ডের কারণে আগামী ম্যাচে আরামবাগের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস প্রতিশোধ নিয়েছে। মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে। কিংসের মাঠে হওয়া ম্যাচের ১৫ মিনিটে ১-০তে এগিয়ে ছিল রাকিব হোসেনের গোলে। আর ম্যাচ শেষে ইনজুরি টাইমে ডরিয়েলটনের গোলে টেনশন দূর হয় বসুন্ধরা কিংসের, ২-০। মোহামেডানের বোয়েটাং, রহিম উদ্দিনরা সুযোগ কাজে লাগাতে পারেননি।

ফুটবলে গত মৌসুমে দুই পর্বে বসুন্ধরা কিংস হেরেছিল মোহামেডানের কাছে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সেই দুই জয়ের বড় অবদান ছিল। এবার সেই প্রতিশোধ নিতে পেরে বসুন্ধরা কিংসের কলিজা ঠান্ডা হয়েছে। কালকের জয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস, ৬ খেলায় ১৬ পয়েন্ট। টেবিলের একমাত্র দল, কোনো হার নেই। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র, ৩ হার নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ দেখা যাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

পেছনে ছুটছে কিংসের বন্ধু ফর্টিস

বসুন্ধরার পেছনে ছুটছে তাদেরই বন্ধু দল ফর্টিস এফসি। গতকাল মুন্সীগঞ্জের মাঠে ফর্টিস ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোলশূন্য ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনিয়াকাচি ওকাফর গোল করে ম্যাচ জেতান। বসুন্ধরা কিংস এবং ফর্টিস কর্তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পয়েন্ট টেবিলে কিংসের পেছনেই রয়েছে ফর্টিস। ৬ খেলায় ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অবশেষে আরামবাগের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সকে হারিয়ে প্রথম জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল বিকালে মানিকগঞ্জে অনুষ্ঠিত খেলায় কাজী রাহাদ মিয়ার জোড়া গোলে আরামবাগ ২-০ তে হারিয়েছে ব্রাদার্সকে। আরামবাগ প্রথম খেলায় ড্র করেছিল, এরপর টানা ৪ ম্যাচ হেরেছে। সেখান থেকে উঠে এলো, ব্রাদার্সকে হারিয়ে। এই মৌসুমে ব্রাদার্স এরই মধ্যে দুই বার আবাহনীকে হারিয়েছে। সেই ব্রাদার্স কীভাবে লিগের ১০ নম্বর দলের বিপক্ষে হেরে যায়। ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ৫ নম্বরে।

কলকাতায় পৌঁছালেন মেসি, ভোররাতে বিমানবন্দরে ভক্তদের ঢল
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি শনিবার কলকাতায় পৌঁছে গেছেন। এর মাধ্যমে শুরু হলো ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। ভোর হওয়ার আগেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। মিয়ামি থেকে দুবাই হয়ে তিনি কলকাতায় নামেন। গভীর রাত হলেও বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় করেন। সবাই বিশ্বকাপজয়ী তারকার এক ঝলক দেখতে চান।

ভক্তরা মেসির নাম ধরে স্লোগান দেন। আর্জেন্টিনার পতাকা নাড়েন। কেউ কেউ ব্যারিকেডে উঠে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।

সফরের আয়োজক শতদ্রু দত্ত বলেন, ‘১৪ বছর পর মেসি ভারতে আসায় আনন্দের এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। ভারতে ফুটবলের সঙ্গে মানুষের আবেগ আবার বাড়ছে। আগে কখনো এত স্পনসর ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ায়নি।’

মেসির ফ্লাইট নামার অনেক আগেই অনেকে বিমানবন্দরে পৌঁছান। এক ভক্ত বলেন, ‘আমরা দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। দরকার হলে আরও চার ঘণ্টা অপেক্ষা করব। জীবনে একবার পাওয়া এই সুযোগ মিস করা যায় না।’

তিন দিনের সফরে মেসি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন। কলকাতায় তার দিনটি বেশ ব্যস্ত। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত থাকবে ব্যক্তিগত সাক্ষাৎ। সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা। এরপর অনলাইনে যুক্ত হয়ে তিনি নিজের নামে তৈরি একটি ভাস্কর্যের উদ্বোধন করবেন। এটি শহরের ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

দিনের সবচেয়ে বড় আকর্ষণ থাকবে সন্ধ্যায়। যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। একই ভেন্যুতে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার আয়োজনও থাকবে। এই পর্ব দিয়েই কলকাতার সূচি শেষ হবে।

ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে ইভেন্টে প্রবেশের সুযোগ দেওয়া হয়। টিকিটের দাম শুরু ছিল প্রায় ৪,৫০০ রুপি থেকে। চাহিদা ছিল খুব বেশি। অল্প সময়েই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়।

‘ক্রিকেটের চেয়ে বেশি কাউকে ভালোবাসি না’, বিয়ে বাতিলের পর স্মৃতি
সপ্তাহ দুয়েক ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত খবর ছিল স্মৃতি মান্ধানার সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিতের বিষয়টি। শেষ পর্যন্ত নানা জল্পনা শেষে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার স্মৃতি সেই বিয়ে বাতিলের ঘোষণা দেন। এখনও সেই আলোচনার রেশ রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মাঝে এই তারকা ব্যাটার সকল সমস্যা বাইরে রেখে ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।

ভারতীয় জার্সি গায়ে ১২ বছর ধরে খেলছেন স্মৃতি। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা পেলেন চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে। এরপরই দীর্ঘদিনের প্রেমিক পলাশের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিলেন স্মৃতি। সব ঠিকঠাকই ছিল, গায়ে হলুদসহ আরও কিছু আনুষ্ঠানিকতা শেষে কেবল বিয়ের রীতি-নীতি বাকি। তখনই হঠাৎ বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে। পরে শোনা যায়, পলাশও অসুস্থ হয়ে পড়েছিলেন। এরই মাঝে গুঞ্জন ওঠে– পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন।

পরবর্তীতে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্মৃতি বিয়ে বাতিলের কথা উল্লেখ করে জানান, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটি বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই- বিয়ে বাতিল করা হয়েছে। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।’

পলাশও ক্ষোভ প্রকাশ করে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। বিয়ে বাতিলের পরও দুজনকে নিয়ে মানুষের আগ্রহ শেষ হয়নি। তবে ক্রিকেটেকেই সবচেয়ে বেশি ভালোবাসা এবং তাতে পূর্ণ মনোযোগ দেওয়ার কথা বলছেন স্মৃতি, ‘আমার মনে হয় না ক্রিকেটের মতো কোনো কিছুকে এত বেশি ভালোবাসি। ভারতীয় জার্সি গায়ে জড়ানো আমাদের কাছে প্রেরণার মতো। যা আপনার সকল সমস্যাকে বাইরে রাখে এবং জীবনের দিকেই মনোযোগী হতে সাহায্য করে।’

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পর অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটার। ছোট বেলা থেকেই নাকি ক্রিকেটের প্রতি এই ভালো লাগা শুরু হয় তার। অ্যামাজনকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতি মান্ধানা বলেন, ‘শিশু বয়সে ব্যাটিং করার জন্য সবসময় পাগলামি ছিল। কেউ বুঝতে পারত না, তবে সেটি আমার মনেই ছিল। আমি সবসময়ই চেয়েছি– আমাকে বিশ্বচ্যাম্পিয়ন বলে ডাকা হোক।’

অনেক সংগ্রামের পর ভারতীয় নারী দল বিশ্বকাপ ট্রফি জিতেছে বলে দাবি এই তারকার, ‘বছরের পর বছর আমাদের লড়াইয়ের পুরস্কার এই বিশ্বকাপ। যা পেতে আমরা খুব করে চেয়েছি। আমি ১২ বছরের বেশি সময় খেলছি– যার মধ্যে অনেক সময় নিজেদের চাওয়া মতো ছিল না। ফাইনালের আগে আমরা আগের দৃশ্যপট কল্পনা করেছি, স্ক্রিনে যখন সেসব দেখলাম সেটি আমাদের উজ্জীবিত করে। এটি অবিশ্বাস্য ও সবচেয়ে বিশেষ মুহূর্ত।

বিশ্বকাপ জয়ের পর মিতালি রাজ ও ঝুলন গোস্বামীদের মতো কিংবদন্তিদের উপস্থিতি আরও আবেগতাড়িত করেছে ভারতীয় সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে, ‘আমরা তাদের জন্য এটি জিততে চেয়েছিলাম। তাদের চোখে অশ্রু দেখে অনুভূতি বলছিল– নারী ক্রিকেটই জিতে গেছে। তাদের সবার জন্য এমন জয় এসেছে। আপনি সবসময়ই শূন্য থেকে ইনিংস শুরু করেন, এর আগে সেঞ্চুরি করেছেন কি না তা ব্যাপার না। আর খেলাটি কেবল নিজের জন্য নয়, এটাই আমরা নিজেদের ভেতর জাগ্রত ছিল।’

এমবাপ্পের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময়বালক
বয়স তার মোটে ১৭। তবে লেনার্ট কার এর মধ্যেই আলোচনায় চলে এসেছেন। বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন প্রশ্নগুলো উঠছে, তার জবাবটা লেনার্ট কার্ল দিয়েছেন গত রাতে। গোল করেছেন, তাতে কিলিয়ান এমবাপ্পের আরও এক রেকর্ড ভেঙে গেছে গত রাতে। তার নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল বায়ার্ন। কার্ল বল নিয়ন্ত্রণ করে সুন্দর শটে জাল খুঁজে পান। কিন্তু সেই গোল বাতিল হয়। কারণ গেনাব্রি সামান্য অফসাইডে ছিলেন। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে বায়ার্ন। হ্যারি কেইনের শট পোস্টে লাগে। কার্লও বিরতির ঠিক আগে গোল পেতে পারতেন। কিন্তু রুই সিলভা তার শট ঠেকান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে দেয় স্পোর্টিং। বাম দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও সিমোয়েস ক্রস পাঠান। কিমিখ ব্লক করতে গিয়ে ভুল করে নিজ জালেই বল জড়িয়ে দেন। এতে পিছিয়ে পড়ে বায়ার্ন।

কিন্তু দশ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বায়ার্ন। মাইকেল অলিসের কর্নার থেকে গেনাব্রি সহজ শটে গোল করেন। চার মিনিট পর আবারও গোল। এবার নায়ক কিশোর কার্ল। বক্সে বল পেয়ে প্রথমে বাম পায়ে নিয়ন্ত্রণ নেন। পরে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে পান। এতে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর স্পোর্টিং আর ম্যাচে ফিরতে পারেনি। কিমিখ দূর থেকে দারুণ পাস দেন। সেই বল থেকে ওলিস মাথা ছুঁইয়ে বিপজ্জনক এলাকায় পাঠান। সেখানে ফাঁকায় ছিলেন টা। তিনি সহজেই বল জালে পাঠান।

এই ম্যাচে কার্লই ছিলেন বায়ার্নের বড় ভরসা। হ্যারি কেইন থাকলেও গোলের সবচেয়ে বড় হুমকি ছিলেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়েছেন তিনি। ১৭ বছর ২৯০ দিনে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড়। এই রেকর্ডটা আগে ছিল কিলিয়ান এমবাপ্পের। ১৮ বছর ১১৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন তৎকালীন মোনাকো সেনসেশন। তবে তার সেই রেকর্ড এবার কেড়ে নিয়েছেন কার্ল।

সর্বনিম্ন রানে অলআউট প্রোটিয়ারা, সিরিজে এগিয়ে গেলো ভারত
কটকে মঙ্গলবার প্রথম টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং নৈপুণ্যের পর প্রোটিয়াদের পুরো দল গুটিয়ে যায় তাদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৭৪ রানে!

দুই মাসের চোট–বিরতির পর জাতীয় দলে ফিরে ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন পাণ্ডিয়া। দল তখন বিপর্যস্ত। স্কোর ৪ উইকেটে ৭৮। এরপর ব্যাট হাতে একাই দায়িত্ব নেন তিনি। ২৮ বলে অপরাজিত ৫৯* রানের ইনিংস খেলেছেন। তাতে ছিল চারটি ছক্কা ও ছয়টি চার! তার ব্যাটিং ভারতকে নিয়ে যায় ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানে।

জবাবে শুরুতেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের ছয় বোলারই উইকেট শিকার করেন।

বল হাতে শুরুটা করেন আরশদীপ সিং। শূন্য রানে ফেরান কুইন্টন ডি–কককে। এরপর দুর্দান্ত এক রিভিউ নিয়ে ত্রিস্টান স্টাবসকে আউট করে নেন নিজের দ্বিতীয় উইকেট। মাঝে একটু লড়াইয়ের চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস (২২) ও মার্কো ইয়ানসেন (১২)। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১২.৩ ওভারে।

আরশদীপ, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও আক্ষর প্যাটেল দু’টি করে উইকেট নেন। বিপজ্জনক ডেভিড মিলারকে আউট করেন পাণ্ডিয়া। ম্যাচসেরাও তিনি। শুবম দুবে নেন একটি।

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কায় ছিল। দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইনজুরি নিয়েই খেললেন। গতকাল (রোববার) ক্রজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে গেল, তারপরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।

২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। এই সাফল্য পেতে নেইমার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিগের শেষ তিন পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। জুভেন্তুদের বিপক্ষে করেন হ্যাটট্রিক। আর সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করল সান্তোস।

লিগে ১৯ ম্যাচ খেলে আট গোল করা নেইমার ম্যাচ শেষে বললেন, ‘এজন্যই এখানে এসেছিলাম আমি, ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ রেখেছে, তাদের ধন্যবাদ জানাই। তারা সঙ্গে না থাকলে আমি এই ইনজুরি, হাঁটুর সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাবো।’

নেইমার অবশ্য হাঁটুর চোট ও অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানাননি। তবে তার আশা, বিশ্বকাপের জন্য ব্রাজিলের মূল স্কোয়াডে তার জায়গা হবে। যদিও কার্লো আনচেলত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধিনায়ককে দলে রাখেননি। ইতালিয়ান কোচ বলেছিলেন, কেবল ফিট থাকলে নেইমারকে দলে নিবেন তিনি।

এবারের ব্রাজিলিয়ান লিগ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। ১-০ গোলে সিয়ারাকে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন হলো তারা। গত মাসে কোপা লিবার্তাদোরেসও জিতেছিল রিও ডি জেনিরোর ক্লাব।

পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ জিতল ব্রাজিল
নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়নের মুকুট জিতেছে ব্রাজিল। ম্যানিলার ফিলস্পোর্টস এরেনায় গ্যালারিভর্তি দর্শকের সামনে তারা ৩-০ গোলে হারায় পর্তুগালকে।

দীর্ঘদিন ধরেই ব্রাজিলে ফুটসালকে মূল প্রশিক্ষণের অংশ হিসেবে দেখা হয়। সাবেক বিশ্বসেরা রোনালদিনহো বহুবার বলেছেন যে ফুটসালই তার স্পর্শ, সৃজনশীলতা ও ছোট স্পেসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শাণিত করেছে। ব্রাজিল নারী দলের খেলা দেখেও সেই ছাপ স্পষ্ট। টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসী ছন্দে খেলেছে দলটি।

ম্যাচে পর্তুগালের গোলরক্ষক আনা কাতারিনা পেরেইরা কয়েকটি দুর্দান্ত সেভ করলেও ৪০ মিনিটে ব্রাজিলের টেকনিক ও গভীরতা সামলানো কঠিন হয়ে পড়ে। লুইস কনসেইসাওয়ের দল লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হার মানে।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়ার চোখে এই জয়ের মানে শুধু একটি ট্রফি নয়। তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমার খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় বড় একটি প্রভাব রেখে যাবে। এটি স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। এতে আরও ভালো কোচ ও খেলোয়াড় তৈরি হবে।’

পর্তুগাল কোচ কনসেইসাও নিজের দলের জন্য গর্ব অনুভব করেন। তিনি বলেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। তারা ভালো খেলেছে। আমরা দারুণ একটি প্রতিযোগিতা খেলেছি। এই পর্যায়ে এসে আমরা গর্বিত। ব্রাজিল খুব শক্তিশালী দল, তাদের অনেক খেলোয়াড়ই দুর্দান্ত। আমি আমার খেলোয়াড়দের জন্য গর্বিত। আমরা পর্তুগিজ নারী ফুটসাল ও পর্তুগালকে সম্মান দিয়েই খেলেছি।’

এখনও রাজনীতি করতে চান সাকিব আল হাসান
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি এখনও রাজনীতি চালিয়ে যেতে চান এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলে ফিরেও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর থেকে জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। তবে পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে বলেন ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হলেও দেশের মানুষের জন্য রাজনীতি করার ইচ্ছা তার এখনও রয়েছে।

সাকিব বলেন, আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি। বারবার দেশে ফিরতে চাইলেও সেই সুযোগ হয়নি বলে জানিয়েছেন তিনি। তবুও সাকিবের প্রত্যাশা সময় হলে ফিরবেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যেতে চান।

এদিকে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে প্রথমবার পরিষ্কার পরিকল্পনাও জানান সাকিব। তার ভাষায়, আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং এরপর তিন ফরম্যাট থেকেই অবসর নেয়া। একটি সিরিজ খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।

সাকিবের এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটে তার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় যেমন ভক্তরা, তেমনই রাজনীতির মঞ্চেও তার প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

তোরেসের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

শিয়ারারকে টপকে হালান্ডের শততম গোলের রেকর্ড
ফুলহ্যামের বিপক্ষে ৯ গোলের থ্রিলারে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে একটি গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ১০০ গোল করার রেকর্ড গড়লেন আর্লিং হালান্ড। ভেঙে দিয়েছেন অ্যালান শিয়ারারের রেকর্ড।

শিয়ারার ১৯৯৫ সালে ১২৪ ম্যাচে শততম গোলের দেখা পেয়েছিল। ৩০ বছর পর তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে ১১ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন হালান্ড। মাত্র ২৫ বজর বয়সে তিনি বনে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দ্রুততমত ১০০ গোলের মালিক। চলমান মৌসুমে ২০ গোল করেছেন তিনি ১৯ গোলে। হালান্ডের কাছে সুযোগ ছিল আরও দুটি গোল করার। কিন্তু ম্যাচের দুই অর্ধে দুবার পোস্টে লেগে ফেরত এসেছে তার প্রচেষ্টা।

ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে টানা ৩ ম্যাচ কোনো গোলের দেখা পাননি হালান্ড। নিউক্যাসল ও বায়ার লেভারকুজেনের বিপক্ষে পরাজয়ের পর লিডসের বিপক্ষে জয়ের ম্যাচেও কোনো গোল করতে পারেননি তিনি। তবে চলমান মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

ম্যাচশেষে হালান্ড বলেন, ‘এটি গর্বের মুহূর্ত। ১০০ গোলের ক্লাবে প্রবেশ অনেক বড় ব্যাপার। এত দ্রুত এটা করতে পারা অবিশ্বাস্য। আমি গর্বিত, আমি খুশি।

আমি আগেও অনেকবার বলেছি—সিটির একজন স্ট্রাইকার হিসেবে অনেক গোল করা উচিত। সেটাই আমার কাজ, আমি তাই করার চেষ্টা করি। আর সেটা আমি খুব খারাপ করছি না।’

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর একাধিক অর্জন আছে তার সিটির জার্সিতে। এরমধ্যে শিয়ারারের রেকর্ড ভেঙে ইপিএলে দ্রুততম ১০০ গোল সবচেয়ে বড় অর্জন। হালান্ডকে যেতে হবে আরও অনেক দূর। শিয়ারারের ২৬০ গোলের রেকর্ড ছুঁতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

হাল্যান্ডের এই অর্জন প্রসঙ্গে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন,
‘অভিনন্দন, এটা অবিশ্বাস্য। আমি আর কী বলতে পারি? আজ সে ছিল অসাধারণ। দুর্দান্ত গোল করেছে। এই আনন্দ উপভোগ করুক, আশা করি সে আরও ক্ষুধার্ত থাকবে এবং ক্লাবের হয়ে গোল করে যাবে।’

এ মৌসুমের শুরুর দিকে হাল্যান্ড তার ‘রোবট’ উদযাপনও দেখিয়েছেন। সিটির গোলের ওপর তার প্রভাব বোঝা যায় লিগে ক্লাবটির মোট ৩২ গোলের মধ্যে তিনি একাই করেছেন ১৫টি।

প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত ১০০ গোল করার পথে হালান্ডের অগ্রযাত্রা যেন তার ইংল্যান্ডে অভিষেক মৌসুম থেকেই লেখা ছিল।
২০২২–২৩ মৌসুমে তিনি ৩৩ ম্যাচে রেকর্ড ৩৬ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছিলেন।

সেই ধারাবাহিকতায় হালান্ড মাত্র ১১১ ম্যাচেই শত গোল স্পর্শ করেন—১৩ ম্যাচ কম খেলে শিয়ারারের আগের রেকর্ড ভেঙে।

২০২৫ সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ
২০২৫ সালে বাংলাদেশ দারুণ এক বছরই কাটাল। শুধু দারুণ বললে ভুল হবে, এমন বছর নিজেদের ইতিহাসে আর কাটায়নি দলটি। গড়ে ফেলেছে একাধিক রেকর্ড।

বাংলাদেশ আগেই নিজেদের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিল। বছরের শেষ ম্যাচে সেই রেকর্ডটা তো নতুন উচ্চতায় উঠলই, সঙ্গে নতুন এক মাইলফলকও ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২০০ ছক্কা মেরেছে দল।

আগের রেকর্ডটা ছিল মোটে অর্ধেকের চেয়ে একটু বেশি। ১২২ ছক্কার সেই রেকর্ডটা বাংলাদেশ গড়েছিল ২০২৪ সালে। সে রেকর্ডটাকে এই বছর দল ভেঙে দিয়েছে অনেক আগেই। গতকাল শেষ ম্যাচে সে সংখ্যাটা গিয়ে উন্নীত হয়েছে ২০৬-এ।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন। বছর শেষ করেছেন ৪১টি ছক্কা নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আবার আরেক ওপেনারের। পারভেজ হোসেন ইমন ৩৪টি ছক্কা মেরেছেন।

সাইফ হাসান ১৫ ম্যাচ খেলেই ২৯টি ছক্কা হাঁকিয়েছেন, ২৩ ছক্কা নিয়ে লিটন আছেন এরপর। জাকের আলী ১৯ ছক্কা হাঁকিয়েছেন, তাওহিদ হৃদয় ছয় মেরেছেন ১৪টি, এছাড়া শামীম পাটোয়ারীর নামের পাশে আছে ৯টি ছয়।

শুধু ছয় নয়, চার মারার রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশ। চলতি বছর ২৯৮টি চার মেরেছেন বাংলাদেশি ব্যাটাররা।

তবে এত রেকর্ডের পরও বিশ্বরেকর্ডটা গড়া হয়নি বাংলাদেশের। ২০২৫ সালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা দখলে আছে অস্ট্রিয়ার। ৩২৬টি ছক্কা মেরেছে দলটি। পাকিস্তান আছে তালিকার দুইয়ে, ৩৪ ম্যাচ থেকে ২৩৫টি ছয় এসেছে পাক ব্যাটারদের উইলো থেকে। বাংলাদেশ আছে তালিকার চারে, তাদের ঠিক ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি
আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়। বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলোর সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতের খেলোয়াড় খুব কম—মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত টেস্ট-খেলুড়ে দেশগুলো ছাড়াও রয়েছে মালয়েশিয়া। দেশটির তারকা বীরানদীপ সিং, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি ছুঁয়েছেন, তিনিও আছেন নিবন্ধিতদের তালিকায়।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটি দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণের পরিকল্পনাও থাকতে পারে কলকাতার।

তবে গুরুত্বপূর্ণ অনুপস্থিতির তালিকায় আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবার মিনি নিলামে নাম তোলেননি তিনি।

বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ম্যাচের একাদশ কেমন হবে?
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলবে বাংলাদেশ দলও। আর বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

তার আগে আলোচনায় কেমন হবে বাংলাদেশের একাদশ। সিরিজ বাঁচানোর ম্যাচের কারণে সেরা একাদশ নিয়েই খেলবে তারা। তবে গেল ম্যাচের একাদশ থেকে নুরুল হাসান সোহানের বদলে একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে।

বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।

মুশফিককে দলে নেওয়ার কারণ জানালেন শান্ত
প্রায় এক যুগ পর গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। যেখানে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ওই দলে সরাসরি চুক্তিতে আগেই নাম লিখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, মুশফিকের মতো ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা ছিল টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত।

মুশফিককে দলে নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

নিলামের প্রথম ডাকে দল পাননি কিছুদিন আগে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিক। পরবর্তীতে তাকে দাম না কমিয়ে ‘বি’ ক্যাটাগরি থেকেই নেয় রাজশাহী। এই সিদ্ধান্তের জন্য দলটির ম্যানেজমেন্ট ও রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিয়েছেন শান্ত, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি (ক্যাটাগরি অবনমন না করা) প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’

রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে নেওয়া স্থানীয় ক্রিকেটারদের নিয়েও সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা, ‘আমি স্থানীয় যেসব খেলোয়াড় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা তাতে খুশি। আপনি যদি সবার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে, তাহলে দেখবেন যে এরা সবাই বেশ ভালো পারফর্মার। আশা করি, তারা বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

এমবাপ্পের পেনাল্টিও বাঁচাতে পারল না রিয়ালকে, শীর্ষে উঠে গেল বার্সা
বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ পা রেখেছিল জয় নিয়ে শীর্ষে উঠে যাওয়ার আশা নিয়ে। তবে জিরোনা তাদের সে আশা পূরণ হতে দেয়নি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিও রিয়ালকে রক্ষা করতে পারেনি।

জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি, তবে জিততেও পারেনি, ১-১ গোলে ড্র করেছে দলটা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে তারা। শীর্ষে রইল বার্সেলোনাই।

১২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে অবনমন অঞ্চলে। সেই দলটাই রিয়ালের বিপক্ষে লিড নেয় বিরতির একটু আগে। আজেদিন উনাহির দুর্দান্ত শটে গোল পেয়ে যায় স্বাগতিকরা।

এমবাপ্পে একটি গোল করলেও সেটি বাতিল হয়। তিনি গোলের সময় হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন বলে রেফারি তা বাতিল করেন। এরপরই প্রতি আক্রমণ থেকে গোল পায় জিরোনা।

দ্বিতীয়ার্ধে খেলার কৌশল বদলে কিছুটা সুবিধা পায় রিয়াল। মাঝ দিয়ে দ্রুত আক্রমণে ওঠে তারা। ভিনিসিয়ুসও ডান দিক থেকে ডিফেন্ডারদের দৃষ্টি সরিয়ে জায়গা তৈরি করেন। একবার কাছ থেকে ভিনিসিয়ুস বল জালে পাঠান, তবে তিনি অফসাইডে ছিলেন।

৬৭তম মিনিটে স্পট কিক থেকে নিচু শটে বল পাঠান এমবাপ্পে। এর আগে বক্সে হুগো রিনকন ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে জয়সূচক গোলটা আর আসেনি। শীর্ষস্থানেও আর ফেরা হয়নি তাদের। লা লিগায় রিয়াল এখন দ্বিতীয় স্থানে, এক পয়েন্ট পেছনে আছে বার্সেলোনার।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যে রেকর্ড গড়ল পাকিস্তান
পাকিস্তান ২০২৫ সাল শেষ করল বড় জয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে তারা টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত বোলিং করেন। তারা তিনটি করে উইকেট নেন।

শ্রীলঙ্কার হয়ে কামিল মিশারা সবচেয়ে বেশি রান করেন। তিনি ৪৭ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল দুইটি চার ও চারটি ছয়।

জবাবে পাকিস্তান ১৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সাবেক অধিনায়ক বাবর আজম দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি ৩৪ বলে ৩৭ রান করেন। তার ব্যাটে ছিল দুইটি চার ও একটি ছয়।

ওপেনার সাইম আয়ুব ৩৩ বলে ৩৬ রান করেন। সাহিবজাদা ফারহান ২২ বলে ২৩ রান করেন। দুই ওপেনারই দলকে ভালো শুরু এনে দেন।

এই জয়ে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে তাদের সর্বাধিক জয়ের রেকর্ড গড়ল। ২০২৫ সালে দলটি ৩৪টি ম্যাচ খেলে ২১টি ম্যাচ জেতে এবং ১৩টি হারে।

এর আগে দলটা রেকর্ড গড়েছিল ২০২১ সালে। সে বছর তারা ২৬ ম্যাচে ২০টি জয় পায়। তার আগে ২০১৮ সালে ১৯ ম্যাচে ১৭টি জয় পান বাবররা। ২০২২ সালে ২৬ ম্যাচে পাকিস্তান জিতেছিল ১৪টি ম্যাচ।

ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
দুই ম্যাচে দুটি শিরোপার লড়াই- তার প্রথমটি ইতোমধ্যে জিতে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এমএলএস কাপের ফাইনালে উঠেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

রোববার (৩০ নভেম্বর) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দল শুরুতে সমান তালে খেললেও গোলের সামনে ছিল পুরোপুরি মায়ামির আধিপত্য। যদিও গোল পাননি মেসি, তবে একটি অ্যাসিস্ট করেছেন। দলের বড় জয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে হ্যাটট্রিক করে রাতটিকে নিজের করে নেন তিনি। বাকি দুটি গোল করেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া।

বার্সেলোনার পর মায়ামিতে মেসির পাশে খেলেছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে এমএলএস কাপের ফাইনালেই থামতে যাচ্ছে তাদের যৌথ পথচলা। মৌসুমের মাঝেই অবসরের ঘোষণা দেওয়া এই দুই স্প্যানিশ তারকার জন্য এটি হবে বিদায়ী ম্যাচ। মায়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান দিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচে।

১১ মিনিটেই মেসির সেট পিস থেকে আলবা গোল করতে পারতেন, কিন্তু নিউইয়র্ক গোলরক্ষক জোয়েল রদ্রিগেজ তা ঠেকিয়ে দেন। তবে ১৪ মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ২২ মিনিটে আলবার ক্রসে লাফিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আলেন্দে। ৩৭ মিনিটে জাস্টিন হাকের হেডে ব্যবধান কমালেও বিরতির পর আবার আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি।

৬৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সিলভেট্টি, যা মেসির ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট—একটি নতুন রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিলে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক গোলটি করলে ৫-১ ব্যবধান নিশ্চিত হয়।

মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির রূপ পাল্টে গেছে। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ মৌসুমে এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতে দলটি। এবার প্রথমবারের মতো তারা এমএলএস কাপের ফাইনালে পৌঁছে রচনা করেছে নতুন এক ইতিহাস।

সৌদি আরবে নারী টি&টোয়েন্টি টুর্নামেন্ট
সৌদি আরবে ফুটবলে অঢেল বিনিয়োগ হয়েছে গত কয়েক বছরে। ইউরোপিয়ান ফুটবলের বড় বড় তারকাদের এনে নজর কেড়েছে সৌদি প্রো লিগ। এবার ক্রিকেটের মানচিত্রে নিজেদের নতুন করে চেনাতে যাচ্ছে সৌদি আরব, তাও আবার নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে দেশটিতে প্রথমবার পেশাদার নারী ক্রিকেট ইভেন্ট হতে যাচ্ছে।

সৌদি ক্রিকেট ও ফেয়ারব্রেক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই প্রতিযোগিতায় ৩৫টিরও বেশি দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবেন।

২০১৩ সাল বেসরকারি কোম্পানি ফেয়ারব্রেক ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ সালে দুবাই ও হংকংয়ে গ্লোবাল ইনভাইটেশনাল টি-টোয়েন্টি আয়োজন করেছিল তারা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় আসর হওয়ার কথা থাকলেও তা পরের বছর পিছিয়ে দেওয়া হয়, কিন্তু তা আর মাঠে গড়ায়নি।

ফেয়ারব্রেক ইনভাইটেশনাল পুরোপুরি আইসিসির অনুমোদিত এবং ছয়টি দল খেলেছিল। চামারি আতাপাত্তু, সোফি এক্লেস্টোন, লরা উলভার্ট ও মারিজান্নে ক্যাপের মতো আন্তর্জাতিক তারকারা খেলেছিল। তবে বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়নি। নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের কোনো খেলোয়াড় খেলবেন কি না তা স্পষ্ট নয়।

ক্রিকেট মানচিত্রে সৌদি আরবের পরিধি আরও বাড়ছে। ২০২৪ সালে জেদ্দায় হয়েছিল আইপিএল নিলাম। ভবিষ্যতে আইএল টি-টোয়েন্টির কিছু ম্যাচও আয়োজন করতে যাচ্ছে তারা।

ব্রাজিলকে ৮ উইকেটে হারাল আর্জেন্টিনা
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের পাশাপাশি ক্রিকেটের ময়দানেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে ক্রিকেটে ব্রাজিলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

বুয়েন্স আইরেসে গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করেছে আর্জেন্টিনা। আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা।  দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।

উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। পাঁচ ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম লড়াই, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ব্রাজিলের পক্ষে লড়াকু ইনিংস খেলেন শুধু ওপেনার লুইস মোরাইস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ৫১ রান করেন তিনি। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। দলের আর কোনো খেলোয়াড় দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসি, ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। অগাস্টিন রিভেরো ১৮ রানে নেন ২ উইকেট।

রান তাড়ায় আর্জেন্টাইন অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন চমৎকার ফিফটি করেন। ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ ও অ্যালান কির্সবম করেন ১৭ রান। একই মাঠে আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।

রোনালদো পারেননি, মেসির পর এই রেকর্ড প্রথমবার গড়লেন তার সতীর্থ
ক্রিশ্চিয়ানো রোনালদোকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয়। তবে লিওনেল মেসি এই প্রতিযোগিতায় এমন এক রেকর্ড গড়ে রেখেছিলেন, যা এ পর্যন্ত রোনালদো তো বটেই, আর কেউই পারেননি। সেই রেকর্ডটা এবার গড়লেন রোনালদোরই পর্তুগাল সতীর্থ ভিতিনিয়া। টটেনহ্যামের বিপক্ষে তার এই রেকর্ড হ্যাটট্রিকে ভর করেই পিএসজি তুলে নিয়েছে ৫-৩ গোলের দারুণ এক জয়।

পিএসজি অবশ্য দুইবার পিছিয়ে পড়েছিল। দুবারই জ্বলে উঠেছেন ভিতিনিয়া। তার দুটি দুর্দান্ত শট আর একটি পেনাল্টি পিএসজিকে জয় এনে দেয়।

রক্ষণের ভুলে পিএসজি দুই গোল খেয়ে বসে। আগের রাউন্ডে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে হারের সময়ও এমন সমস্যা দেখা গিয়েছিল। তবে এদিন দলটি পরে নিয়ন্ত্রণ নেয় এবং সুযোগ কাজে লাগায়।

ম্যাচের অষ্টম মিনিটে ফাবিয়ান রুইজ বাঁ পায়ে শট নেন। বল একটু বাইরে দিয়ে যায়। কিছুক্ষণ পর খভিচা কভারাতস্কেলিয়ার ঘুরিয়ে মারা শটটাও পোস্টের বাইরে দিয়ে যায়। শুরুটা ছিল প্রাণবন্ত।

তবে পার্ক দেস প্রিন্সেসে পিএসজিকে স্তব্ধ করে এগিয়ে যায় ইউরোপাজয়ী টটেনহ্যাম। ম্যাচের ৩৫ মিনিটে গোলটা করেন রিচার্লিসন। সেই গোলের জবাবটা আসে ভিতিনিয়ার কাছ থেকে। ৪৫ মিনিটে তার গোলে ১-১ গোল নিয়ে বিরতিতে যায় দুই দল।

ফিরে এসে কোলো মুয়ানি গোল করে টটেনহ্যামকে আবারও এগিয়ে দেন। এবারও পিএসজিকে সমতায় ফেরান ভিতিনিয়া। এরপর ফাবিয়ান রুইজের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। উইলিয়ান পাচো এরপর গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। কোলো মুয়ানি ৭২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার পথ দেখিয়েছিলেন সফরকারীদের। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করে ভিতিনিয়া ম্যাচের ভাগ্য গড়ে দেন।

ভিতিনিয়া তাতে মেসির রেকর্ড ছুঁয়ে ফেলেন। ২০০৩/০৪ মৌসুম থেকে যখন পাসের হিসেব রাখা শুরু হয়েছে, তার থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি ৮০টির বেশি পাস সম্পন্ন করেছেন, এমন খেলোয়াড় স্রেফ মেসিই ছিলেন। সেই তালিকায় নিজের নামটা তুলে ফেলেন ভিতিনিয়া। মেসি যখন পিএসজিতে খেলতেন, তখন তারও সতীর্থ ছিলেন ভিতিনিয়া। এবার মেসির সেই রেকর্ডেও ভাগ বসালেন তিনি।

পাঁচ ম্যাচে চার জয় নেওয়ার পর পিএসজি এখন লিগ পর্বের দ্বিতীয় স্থানে আছে। এতে তারা শেষ ষোলোতে সরাসরি ওঠার পথে আছে। টটেনহ্যাম আট পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে।

টি&টোয়েন্টিতে জিততে লিটনকে দ্রুত ফেরাতে চায় আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। এবার দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে। লাল বলের হতাশা ঝেড়ে ফেলে টি-টোয়েন্টি লড়াই শুরুর আগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা ৩০ উইকেট নিতে চাই এই সিরিজে। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই... আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।’

অধিনায়ক লিটন দাসকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে মনে করেন আরেক আইরিশ তারকা হ্যারি টেক্টর, ‘আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।’

স্বাগতিক পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে টেক্টর বলেন, ‘মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আগেও আমরা তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।’

আবারও হারলো ম্যানসিটি, এবার চ্যাম্পিয়ন্স লিগে
সপ্তাহের শুরুতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সপ্তাহের মাঝে এসে এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ২-০ গোলে হেরে বসেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কাছে।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে অপরাজেয় যাত্রা ছিল ম্যানসিটির। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এসে লেভারকুসেনের সামনে এসে সেই যাত্রা থেমে গেলো সিটির।

ব্যস্ত সূচির কথা মাথায় রেখে গার্দিওলা একসঙ্গে দলে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। আরলিং হালান্ড, জিয়ানলুইজি দোনারুম্মা, ফিল ফোডেন, জেরেমি ডোকুসহ একাধিক তারকা খেলোয়াড়কে রেখেছিলেন বেঞ্চে।

কিন্তু এই রোটেশনই সিটিকে বড় মূল্য দিতে হলো। লেভারকুজেনের মতো সাম্প্রতিক সময়ে ৭–২ গোলে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়া দলটি সিটির দ্বিতীয় সারির খেলোয়াড়দের বিরুদ্ধে দারুণভাবে টিকে থাকার লড়াই করলো এবং জয় তুলে আনলো তারা।

২৩তম মিনিটে মাঝ মাঠ থেকে দ্রুত আক্রমণ সাজায় লেভারকুসেন। ইব্রাহিম মাজার ডান দিকের ক্রস থেকে ক্রিশ্চিয়ান কোফানের কাছ থেকে পাস পেয়ে আলেহান্দ্রো গ্রিমালদো শক্তিশালী শটে প্রথম গোল করেন। সিটির ডিফেন্স তখন পুরো অগোছালো।

সিটি প্রথমার্ধে কোনোভাবেই ছন্দে ফিরতে পারেনি। অস্কার ববের লো ক্রস এবং তিয়ানি রেইন্ডার্সের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান মার্ক ফ্লেকেন, যিনি ছিলেন ব্রেন্টফোর্ডের সাবেক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে গার্দিওলা তিনটি পরিবর্তন আনেন— ফোডেন, নিকো ও'রেইলি, জেরেমি ডোকুকে মাঠে নামানো হয়। তবুও ম্যাচের গতি পাল্টাতে পারেনি সিটি। ৫৪তম মিনিটে আসে দ্বিতীয় আঘাত। আবারও মাজার ক্রস থেকে এবার প্যাট্রিক শিক দারুণ এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠান। জেমস ট্রাফোর্ড কোনোভাবেই তা থামাতে পারেননি। লেভারকুসেন ২–০।

৬২তম মিনিটে অবশেষে মাঠে নামানো হয় আরলিং হালান্ডকে। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই ফোডেনের থ্রু-বল ধরে এগিয়েছিলেন; কিন্তু ফ্লেকেন আবারও দারুণভাবে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন।

শেষদিকে হালান্ডের একটি শট পোস্টের ওপর দিয়ে চলে যায় এবং রায়ান শেরকির একটি ফ্রি–কিক ফ্লেকেন সহজেই ধরে ফেলেন। শুধু তাই নয় লেভারকুসেনের ডিফেন্সে জারেল কোয়ানসাহ অসাধারণ ভূমিকা রাখেন। সিটির সব চাপ একাই সামলেছেন তিনি।

এ হারের ফলে সিটি শুধু অপরাজেয় থাকার রেকর্ড হারাল না, বরং নিজেদের সেরা আটে থাকার সম্ভাবনাও জটিল করে ফেলল। কারণ তাদের পরের ম্যাচ রিয়াল মাদ্রিদের মাঠে- যা আরও কঠিন চ্যালেঞ্জ। ৫ ম্যাচে সিটির পয়েন্ট ১০। রয়েছে ৬ষ্ঠ স্থানে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন।

গার্দিওলার আশা ছিল নিউক্যাসলের বিপক্ষে সপ্তাহান্তের হার থেকে দল দ্রুত ঘুরে দাঁড়াবে; কিন্তু ইত্তিহাদে এর কোনো লক্ষণই দেখা গেল না।

১০ জনের বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে এন্টসো মারেস্কার দল চেলসি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার এবং প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়ার পর বিরতির পরও বার্সেলোনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বরং, এই ম্যাচে জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভোঁ এবং তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাপ।

এছাড়াও, অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে স্বাগতিকরা আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও গোল পায়নি।

ম্যাচে চেলসির দাপটের চিত্র পরিসংখ্যানেও ফুটে উঠেছে। ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এন্টসো মারেস্কার দল। অন্যদিকে, বার্সেলোনার পাঁচ শটের মধ্যে কেবল দুটি লক্ষ্যে ছিল। ম্যাচের শুরুতেই, চতুর্থ মিনিটে চেলসি এগিয়ে যেতে পারত, কিন্তু এন্সো ফের্নান্দেসের গোলটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

এরপর ষষ্ঠ মিনিটে ফেররান তরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারেন। ২৭তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় চেলসি। মার্ক কুকুরেইয়ার কাট-ব্যাকে ফেররান তরেসের ফ্লিক ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে জালে জড়ায়, যা আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়। ৪৪তম মিনিটে কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্দ আরাউহো, যার ফলে দলটি দশ জনের দলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পর বার্সেলোনার জালে বল পাঠিয়ে আরেকবার অফসাইডের কারণে গোল পায়নি চেলসি। সেই হতাশা ভুলে পাঁচ মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভোঁ। তিনি রিস জেমসের পাস পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এরিক গার্সিয়াকে কাটিয়ে, আলেহান্দ্রো বাল্দের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন।

৭৩তম মিনিটে বক্সে ফের্নান্দেসের পাসে লিয়াম ডেলাপ গোল করে স্কোরলাইন ৩-০ করেন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। এই জয়ের ফলে প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে।

অন্যদিকে, চার ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। এই ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জোড়া পরিবর্তন আনেন, কিন্তু বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি কোনো দলই।

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ ব্রাজিলের
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছে পর্তুগাল। পেনাল্টি শ্যুটআউটে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে। এখন শিরোপার লড়াই হবে অস্ট্রিয়ার সঙ্গে।

দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। পর্তুগাল প্রথমবারের মতো শিরোপার কাছে যেতে চেয়েছিল। আর ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করতে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য হাসল ইউরোপিয়ান দলটির দিকে চেয়ে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ছিল। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি।

পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না। প্রথম পাঁচটি শটে দুটি দলই নিখুঁত ছিল। পরে হঠাৎ উত্তেজনা বাড়ে। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটে গোল করতে ব্যর্থ হন। কিন্তু তিনি গ্লাভস হাতে ফিরে এসে ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে দলকে বাঁচান।

শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো শট আকাশে তুলে দেন। এর পরই পর্তুগালের উৎসব শুরু হয়।

সেমিফাইনালের আগে প্রথম সেমিতে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়েছিল। ফলে বৃহস্পতিবার, ২৭ নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেন, তা অনেকের কাছে ঈর্ষণীয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও অনুশীলন তাকে ৪০ বছর বয়সেও তরুণ বানিয়ে রেখেছে। গতকাল (রোববার) সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে আল-নাসরের জার্সিতে যে চিত্তাকর্ষক গোল করলেন, তা দেখে মনে হবে কোনো তরুণ খেলোয়াড় যেন জাল কাঁপালেন। ম্যাচটিও আল-নাসর জিতেছে ৪-১ গোলে।

বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে নাওয়াফ বওশালের চমৎকার ক্রস। রোনালদো বক্সের বাইরে থেকে দৌড়ে এসে গোলপোস্ট পেছনে রেখে বলের মুখোমুখি হলেন। বাতাসে ভাসতে থাকা বলকে নিচে নামতে না দিয়ে নিজেই মারলেন শূন্যে। অবিশ্বাস্য এক ঝাঁপ। গোটা শরীরকে ভাসিয়ে দিয়ে সেই অবস্থায় সজোরে কিক। ফুটবল ব্যাকরণে যার নাম  ‘ওভারহেড’ কিংবা ‘বাইসাইকেল কিক’। এমন ঝুঁকিপূর্ণ শটে গোল হতেও পারে নাও পারে। কিন্তু রোনালদো এমন নিখুঁতভাবে শট নিলেন,  গোলকিপারের হাত ছুঁয়ে বল জড়িয়ে গেল জালে। আল-নাসরের হয়ে সম্ভবত জীবনের অন্যতম সেরা গোলটি করে ফেললেন রোনালদো।

স্টপেজ টাইমে সিআরসেভেনের করা এই গোল নিয়ে গেল সাত বছর পেছনে। ২০১৮ সালের এপ্রিলে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে একই কায়দায় গোল করেছিলেন রোনালদো। সাত বছর পর তিনি একই রূপে গোল করে জানিয়ে দিলেন, এখনো দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে। পর্তুগালের হয়ে আগের ম্যাচে লাল কার্ড দেখে হতাশ হয়েছিলেন রোনালদো। তবে দল বিশ্বকাপে ওঠার কারণে এবার যেন আরো উজ্জীবিত তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অধরা ট্রফিটা ছুঁয়ে দেখতে চান।

তার আগে রোনালদো আল-নাসরের সঙ্গে ট্রফি খরা ঘুচাতে চান। সেই লক্ষ্যে ভালোভাবে টিকে আছে দল। প্রো লিগে প্রথম ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে  শীর্ষে আছে আল-নাসর।

বিশ্বকাপের আগে ১৬টি ম্যাচ খেলবেন মেসি
বিশ্বকাপ শুরু হতে আর সাত মাসও বাকি নেই। জাতীয় দল, খেলোয়াড়, সংশ্লিষ্ট ক্লাব—সবাই এখন বিশ্বকাপের প্রস্তুতি আর পরিকল্পনা গোছাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিও খেলোয়াড়দের ২০২৬ সালের সূচি দিয়ে দিয়েছে। ফলে লিওনেল মেসি এখন ভালো করে জানেন, বিশ্বকাপ পর্যন্ত তার পথটা কেমন হবে।

সম্ভাব্য ফাইনাল এবং আর্জেন্টিনার অন্য প্রস্তুতি ম্যাচগুলো বাদ দিলেও মেসি নিশ্চিতভাবে বিশ্বকাপের আগে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলবেন। এর মধ্যে ১৫টি ইন্টার মায়ামির হয়ে এবং ১টি আর্জেন্টিনার হয়ে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬ তারিখ থেকে।

২০২৬ সালে ইন্টার মায়ামির সবচেয়ে বড় ঘটনা হবে ‘৪ এপ্রিল’ মায়ামি ফ্রিডম পার্কের উদ্বোধন। ওই দিন টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ শেষে ঘরে ফিরে অস্টিনের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, এবং নতুন স্টেডিয়ামের উদ্বোধন হবে ওই ম্যাচেই।

আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত হবে ২০ সেপ্টেম্বর, যেদিন এমএলএসের নতুন সদস্য সান দিয়েগোর বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। লিগ কর্তৃপক্ষ মহাদেশীয় প্রতিযোগিতা আর বিশ্বকাপকে সামনে রেখে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্ট-সংক্রান্ত বিরতির সময়সূচিও জানিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে মে—এই সময়ে ইন্টার মায়ামি খেলবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) বিশ্বকাপের আগে তাদের সম্ভাব্য ম্যাচগুলোর তারিখ জেনে গেছে। ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে স্পেনের বিপক্ষে হবে ফাইনালিসিমা, সম্ভাব্য ভেন্যু লুসাইল। আর জুনের প্রথম সপ্তাহে ১১ জুনের প্রথম ম্যাচের আগে এক-দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ রাখার কথা রয়েছে। বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর।

আপাতত আর্জেন্টাইন অধিনায়কের সব মনোযোগ এমএলএস কনফারেন্সে। সিনসিনাটির বিপক্ষে আজ ভোরে হয়ে যাওয়া সেমিফাইনালে যদি মায়ামি জিতে গিয়ে থাকে, তাহলে খেলবে ২৯ নভেম্বরের ফাইনালে। সেটাও জিততে পারলে ৬ ডিসেম্বর খেলবে এমএলএস কাপের ফাইনালে।

এছাড়া এপ্রিল মাসটা ইন্টার মায়ামির বেশ ব্যস্ততায় কাটবে। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে তারা ১৮ এপ্রিল কলোরাডো এবং ২২ এপ্রিল উটাহ যাবে। এই দুটি মাঠই বেশ উঁচুতে এবং সেখানকার আবহাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপরই দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ফলে বর্তমানে টেস্ট খেলছেন এমন কেউ টি-টোয়েন্টি দলে থাকলে তারা এখনই বিশ্রাম পাচ্ছেন না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিন আহমেদের।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দুয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে আবুধাবি টি-টেনে খেলছেন তারকা পেসার তাসকিন, এরপর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতেও তিনি নাম লিখিয়েছেন। ফলে জাতীয় দলের পরবর্তী সিরিজে যে তিনি থাকছেন না সেটা নিশ্চিত। বিসিবিও তাসকিনের বিশ্রামের কথা ভাবছে।

তাসকিন না খেলায় না জায়গায় দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না সাইফউদ্দিন। পরে তিনি আবার ইনজুরিতে ভুগেছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিকে, মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি না থাকলে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে পারেন হাসান মাহমুদ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহানরা। তবে আয়ারল্যান্ড সিরিজের আগেই তারা ফিট হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তাইজুলের টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেট দেখতে চান সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তৃতীয় দিনে সাকিবের সমান ২৪৬ উইকেটের ঘরে দাঁড়ালেও পরদিন শনিবার (২৩ নভেম্বর) তাকে ছাড়িয়ে যান তিনি। এখন পর্যন্ত ৫৭ টেস্টে তাইজুলের উইকেটসংখ্যা ২৪৯, যা ম্যাচ চলাকালেই আরও বাড়তে পারে।

এ ঘটনায় তাইজুলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চাই। শুভকামনা।’

৭১ টেস্ট খেলে সাকিবের উইকেট ২৪৬-তাই তার চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই শীর্ষে উঠেছেন তাইজুল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিজের অবস্থান পোক্ত করলেও সাকিব দীর্ঘদিন অলরাউন্ডার ভূমিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার সামনে এখন কেবল ওয়ানডে খেলার সম্ভাবনা- যা রাজনৈতিক জটিলতায় আপাতত স্থগিত।

রেকর্ড গড়ার আগেই সাকিবকে সম্মান জানিয়ে তাইজুল বলেছিলেন, সাকিব দেশের জন্য অনেক কিছু করেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া কাকতালীয় নয়। তার পরামর্শ ও অভিজ্ঞতা দলের জন্য সবসময় সহায়ক ছিল।

বার্সেলোনার সামনে ২৯ দিনের ‘ম্যারাথন’, বড়দিনের আগেই ৯ খেলা
আন্তর্জাতিক বিরতি শেষে ইউরোপের ক্লাবগুলো ফের অনুশীলনে ফিরেছে। সেই তালিকায় আছে বার্সেলোনাও। বিরতির আগে সেল্তা ভিগোর বিপক্ষে লিগ জয়ের পর দলটির ড্রেসিংরুমে যে স্বস্তি ছিল, অনুশীলনে ফেরার পর সেই দৃশ্যের রূপ বদলে গেছে। কারণ, বড়দিনের আগে ক্লাবটির সামনে অপেক্ষা করছে এক কঠিন সূচি—লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে মিলিয়ে ২৯ দিনে ৯টি ম্যাচ।

এই ঠাসা সূচির শুরুতেই আছে আবেগঘন এক মুহূর্ত। দুই বছরের বেশি সময় পর নিজের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এই প্রত্যাবর্তনের ম্যাচে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন মাত্র ৪৫ হাজার দর্শক।

বিলবাও ম্যাচের পরই আবার যাত্রা করতে হবে লন্ডনে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চেলসির বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে ফ্লিকের দল। দুদলেরই পয়েন্ট সমান—চার ম্যাচ শেষে ৭ করে। অবস্থান যথাক্রমে ১১ ও ১২ নম্বরে। এরপর বার্সা ফিরবে ঘরের মাঠে আলাভেসকে আতিথ্য দিতে। পরিসংখ্যান বলছে, আলাভেস ২০১৬ সালের পর বার্সার মাঠে জেতেনি—তাই এই ম্যাচটি কাগজে-কলমে তুলনামূলক সহজ।

তবে পরের ধাপগুলো আর সহজ নয়। বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে লা লিগার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তিন দলের—২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদ, ৬ ডিসেম্বর রিয়াল বেতিস এবং ২১ ডিসেম্বর ভিয়ারিয়াল। এর মধ্যেই রয়েছে আরও দুটি চ্যালেঞ্জ—৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং ১৪ ডিসেম্বর লিগে ওসাসুনা।

ডিসেম্বরের মাঝামাঝি স্প্যানিশ কাপ বা কোপা দেল রের মিশনও শুরু করবে বার্সেলোনা। প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে মাসের শুরুর দিকেই ড্রয়ের মাধ্যমে।

চাপের মধ্যেও কিছু স্বস্তির বার্তা পেয়েছেন কোচ হান্সি ফ্লিক। রাফিনিয়া ও হোয়ান গার্সিয়া চোট থেকে প্রায় সুস্থ হয়ে ফিরছেন। একইভাবে জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদের পুনর্বাসন প্রক্রিয়াও এগোচ্ছে ঠিকঠাক।

সব মিলিয়ে ডিসেম্বর বার্সেলোনার জন্য হতে পারে স্বপ্ন কিংবা দুঃস্বপ্নের মাস। তবে বিশ্লেষকদের মতে, ফ্লিকের ‘হাই-লাইন ডিফেন্স’ এবং আক্রমণাত্মক প্রেসিং ফুটবলের আসল পরীক্ষা এই ২৯ দিনেই সামনে আসবে।

‘আমি পাথরে ফুল ফোটাব’ নতুন করে গাইলেন ন্যান্‌সি&ইমরান
কয়েক মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক নতুন আয়োজনে তৈরি করেছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। এবার অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল আমি পাথরে ফুল ফোটাব। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন আলম খানের। নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আমি পাথরে ফুল ফোটাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

শেষ ঠিকানা সিনেমায় এন্ড্রু কিশোর একা গাইলেও নতুন আয়োজনে গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গান লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং।

ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্‌সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম “লিপস্টিক” সিনেমার “নিন্দুকে” গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।’

ইমরান আরও জানান, এই গানের সঙ্গে আরও একটি গানের রেকর্ডিং করেছেন ন্যান্‌সি। এতে ন্যান্‌সির সহশিল্পী মোহাম্মদ মিলন। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানটি লিখেছেন ইমরান।

শেষ ঠিকানা সিনেমায় আমি পাথরে ফুল ফোটাব গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তাঁর সঙ্গে ছিলেন শাবনূর। এবারও বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল। নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমি পাথরে ফুল ফোটাব ২.০।

হামজাদের আনন্দের মাঝে আছে সংশয়ও
দেয়ালচিত্রে বদলে গেছে বাফুফে ভবনের চেহারা। গতকাল ‘হোম অব ফুটবল’ ছিল নীরবতায় ঢাকা। টানা দুটি ম্যাচ, বিশেষ করে ভারত ম্যাচ আয়োজনের ধকল কাটিয়ে উঠতে কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন ছুটিতে। ২২ বছর পর পাওয়া জয়ে সবার মনে বইছে আনন্দের স্রোত।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক বিশেষ দিন হয়ে থাকবে ১৮ নভেম্বর। শেখ মোরসালিনের গোলে ১-০ ব্যবধানের অবিস্মরণীয় জয়ে রাতে কেক কেটে, নেচে-গেয়ে উদ্‌যাপন করেন ফুটবলাররা। অধিকাংশ ফুটবলার রাতেই ছেড়েছেন হোটেল। হামজা চৌধুরী সকালে রওনা দিয়েছেন ইংল্যান্ডের পথে। কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচ না থাকায় এই ফাঁকে শমিত সোম ছুটে গেছেন শ্রীমঙ্গলে। ফুটবলার হিসেবে এবারই প্রথম গ্রামের বাড়ি গেলেন তিনি।

দুই দিন পেরিয়ে গেলেও জয়ের রেশ এখনো কাটেনি। ম্যাচে বাংলাদেশ হয়তো সেভাবে গোছানো খেলাটা খেলতে পারেনি। তবে ফুটবলে জয়ই শেষ কথা। জয় দিয়ে বছর শেষ করতে পারার তৃপ্তি হয়তো বলে বোঝানো যায় না। সেই রেশ তখনই হতাশায় মোড় নেবে, যখন প্রশ্ন করা হবে, বছরটা কেমন হলো বাংলাদেশের।

হয়তো বলতে পারেন, হামজা এসেছেন, শমিত এসেছেন, দেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে। মানুষ এখন জাতীয় দল নিয়ে ভাবতে শুরু করেছে, আগ্রহ বাড়িয়েছে। কিন্তু তেতো হলেও সত্যি, হামজা-শমিতদের নিয়েও এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। এই বছর আটটি ম্যাচ খেলে জয় এসেছে শুধু ভারত আর তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষে। নেপালকেও দুবারের দেখায় পারেনি হারাতে।

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো প্রবাসী ফুটবলাররা হয়ে উঠছেন ফুটবলের আশার প্রতীক। এই নীতি শুধু বাংলাদেশই নয়, ছড়িয়ে-ছিটিয়ে আছে বিশ্বের অন্যান্য দেশেও। কেপ ভার্দের কথাই ধরুন না। কজনই-বা চিনত প্রায় ৬ লাখ জনসংখ্যার ছোট দেশকে। অথচ বংশোদ্ভূত ফুটবলারদের ঘাড়ে চরে প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লিখিয়েছে তারা। ভারত পর্যন্ত বাংলাদেশকে দেখে নিজেদের নীতি বদলেছে। বিশ্বকাপে না হোক, হামজা-শমিতদের নিয়ে অন্তত এশিয়ান কাপে খেলার স্বপ্ন তো দেখতেই পারে বাংলাদেশ। ১৯৮০ সালের পর যে স্বপ্ন অধরা হয়ে আছে এখনো।

গত পরশু সংবাদ সম্মেলনে হামজা তেমনই আশ্বাস দিলেন, ‘আমাদের এখনো কিছু ধাপ পেরোতে হবে। আমরা বারবার বলেছি, কোচও বলেছেন, সবাই একই কথা বলেছে—আমাদের পারফরম্যান্স হচ্ছে, এখন দরকার ফল। এখন হয়তো পারফরম্যান্স ছাড়াই ফল এসেছে। আমরা আবার মার্চে নতুন করে গড়তে শুরু করব এবং ইনশা আল্লাহ, তখন পারফরম্যান্স ও ফল—দুটোই একসঙ্গে এনে দল হিসেবে আরও শক্তিশালী হব।’

বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। অপেক্ষা করতে হবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ এখন পর্যন্ত নেই বাংলাদেশের। বিশ্বকাপের বছরে সেভাবে থাকেও না। পরের ফিফা উইন্ডো প্রায় এক বছর পর সেই সেপ্টেম্বরে। সেটাও ঘরের মাঠে হবে কি না, নিশ্চয়তা নেই। তাই আগামী এক বছরে ঘরের মাঠে হামজা-শমিতদের খেলার সম্ভাবনা খুবই কম।

এই লম্বা বিরতিতে ফুটবলের প্রতি আগ্রহটা হয়তো হারাবে না। আমেজটা ধরে রাখতে হলে বাফুফের নজর দেওয়া উচিত ঘরোয়া ফুটবলে। ভারত ম্যাচ দিয়ে আর্থিকভাবে সফল হওয়ার কথা বেশ জোরগলায় শুনিয়েছেন বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। অথচ ফুটবলের আসলে ব্র্যান্ডিংটা যে করতে হয় ক্লাব ফুটবল। সেটা হয়তো তিনিও উপলব্ধি করে থাকেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঘরোয়া লিগ চলছে জরাজীর্ণ অবস্থায়। ফুটবলাররা পাচ্ছেন না নিয়মিত পারিশ্রমিক। ক্লাবগুলোয় আসেনি আধুনিকতার ছোঁয়া। ফুটবলের জন্য নিবেদিত কোনো মাঠ না থাকার হাহাকার প্রায়শই শোনা যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কণ্ঠে।

হামজা-শমিতরা বাংলাদেশের হয়ে নাম লেখানোর আগেই পেয়েছেন তারকাখ্যাতি। যে দেশে বড় হয়েছেন, সে দেশের উন্নত ফুটবল কাঠামো তাঁদের বড় মানের ফুটবলার হতে সহায়তা করেছে। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলে বর্তমানে তারকা হয়েছেন কজন? একসময় ফুটবলারদের পরিচয়ের সঙ্গে লেপ্টে থাকত ক্লাবের নাম—আবাহনীর অমুক, মোহামেডানের অমুক। সেই দৃশ্য ফিরে এলে তবেই পুনরুজ্জীবিত হতে পারে দেশের সামগ্রিক ফুটবল। শমিত যেমন শ্রীমঙ্গল ফিরে বললেন, ‘আশা করি, আমি এখানকার ফুটবলারদের অনুপ্রাণিত করতে পারব। তারা যদি ভালোভাবে অনুশীলন করে, কঠোর পরিশ্রম করে, তাহলে সুযোগ পাবে। আমি অনেক স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে কথা বলি, এরা তো শুধু ঢাকা নয়, ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে।’

সমর্থকেরাও এখন জাতীয় দলকেন্দ্রিক হয়ে পড়েছে। ক্লাব ফুটবল তাদের খুব বেশি টানে না। ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া লিগে হয়তো চোখে পড়বে তা। সেদিনই কুমিল্লায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান।

সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন মুশফিক
মুশফিকুর রহিমের সময়টা এখন সোনায় সোহাগা। শততম টেস্টে সেঞ্চুরি বলে কথা! একশ টেস্ট খেলা যখন ক্রিকেটাদের স্বপ্ন তখন তিনি কিনা শততম ম্যাচটা রাঙালেন সেঞ্চুরিতে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি।

শুধু দেশের নন, রিকি পন্টিংয়ের মতো তারকারও মুশফিক বন্দনায় মজেছেন। এবার যেন আরেকবার প্রশংসার দাবি রাখলেন উইকেটরক্ষক ব্যাটার।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে মুশফিকসহ এখন পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করার সুযোগ পেয়েছেন মুশি।

এর আগে দিনের চতুর্থ বলে ম্যাথিউ হামফ্রেসের বলে মুশফিকের প্যাডে বল লাগলে জোরালো আবেদন হয়। তবে আম্পায়ার তাতে সাড়া না দিলে সে যাত্রায় আতঙ্ক কাটে সমর্থকদের। পরের বলেও পরাস্ত হন মুশফিক। ব্যাটের খুব কাছ দিয়ে বল যায় উইকেট কিপারের হাতে।

এতে অপেক্ষা কিছুটা দীর্ঘ হয় মুশির।
তবে পরের ওভারে জর্ডান নেইলের তৃতীয় বলে সিঙ্গেল নিতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন মুশফিক।

শততম টেস্টের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় মাইকেল কলিন কাউড্রেই করেছিলেন সেঞ্চুরি। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্মিংহাম টেস্টে তার এই অর্জনের পর আরো দশজন এই কীর্তি গড়েছেন। তার মধ্যে জো রুট আর ডেভিড ওয়ার্নার ছাড়িয়ে গেছেন সবাইকে।

দুজনই পেয়েছেন ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার করা কাঁটায় কাঁটায় ২০০ বিপরীতে শততম টেস্টে সর্বোচ্চ ২১৮ রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট।

ভারতকে হারানোয় হামজা&জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ে পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত। বাফুফে সভাপতি হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশ নিতে। আগামীকাল সকালে হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।

বাংলাদেশ বনাম ভারত : কে এগিয়ে, কারা ফর্মে?
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত (Bangladesh vs India)। দুই দল আগেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ পাওয়া যাচ্ছে। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এই ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পণ করেছে।

চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এই ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের।

হেড টু হেড : বাংলাদেশ বনাম ভারত

দুই দল এনিয়ে ৩০তম বার মুখোমুখি হবে। ভারত জিতেছে ১৩টি, বাংলাদেশ তিনটি এবং ১৩ ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

তাদের মধ্যে সবশেষ ম্যাচ হয়েছে এই বছর মার্চে শিলংয়ে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ভারত সবশেষ বাংলাদেশের মাটিতে খেলেছে ২০০৩ সালে ঢাকায়। সাফ গোল্ড কাপে সেবার স্বাগতিকরা ২-১ গোলে জিতেছিল।

আজ ২২ বছর পর বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে ভারত, যা এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

ফর্মে এগিয়ে কারা?

ভারত- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)

ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)

ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)

ওমান ১ (২)- ১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)

আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)

বাংলাদেশ- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)

বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)

হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)

বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)

নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)

বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের পর শ্রীলঙ্কা ক্রিকেট দল উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেও সিরিজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্দেশনায় থেকে যেতে হয়েছে ক্রিকেটারদের এবং সিরিজ শেষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে হলো লঙ্কানদের।

এখনো পাকিস্তানে থাকতে হবে শ্রীলঙ্কা দলকে। ১৮ নভেম্বর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা, যেখানে আরেক দল জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ২১১ রানে অলআউট হয়। ওপেনিং জুটি ছিল ৫৫ রানের। তবে মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে হারিস রউফ ও ফয়সাল আকরামের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন শক্ত হয়ে দাঁড়াতে পারেনি।

সবচেয়ে বেশি ৪৮ রান করে সাদিরা সামারাবিক্রমা। পরের দুটি সর্বোচ্চ ইনিংস ত্রিশ ছাড়ানো। অধিনায়ক কুশল মেন্ডিস ৩৪ ও পাভান রত্নায়েকে ৩২ রান করেন।

ওয়াসিম ১০ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে পান হারিস ও ফয়সাল।

লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে ওপেনার হাসিবুল্লাহ খানকে হারায় পাকিস্তান। তারপর দ্বিতীয় উইকেটে ফখর জামান ও বাবর আজম ৭৪ রানের জুটিতে দল ঘুরে দাঁড়ায়।

ফখর ৪৫ বলে ৫৫ রান করে আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। তারপর একে একে বাবর ও সালমান আগা দ্রুত ফিরে গেলে মোহাম্মদ রিজওয়ান হাল ধরেন। আগের ম্যাচে সেঞ্চুরি খরা কাটানো বাবর ৫২ বলে ৩৪ রান করেন।

রিজওয়ান ও হুসেইন তালাত ১২২ বলে ১০০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। ৯২ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তালাত ৫৭ বলে ৪২ রানে খেলছিলেন।

৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ৪ উইকেটে তারা করে ২১৫ রান।

শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন জেফ্রি ভ্যান্ডারসে।

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরলো নরওয়ে
প্রায় অসম্ভব এক সমীকরণ থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরলো নরওয়ে। রোববার (১৬ নভেম্বর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ভীষণ ছন্দে থাকা আর্লিং হালান্ডের জোড়া গোল এই দুর্দান্ত জয়ে মুখ্য ভূমিকা রাখে।

ইতালিকে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে নয় গোলের বিশাল ব্যবধান রেখে জয় দরকার ছিল। প্রথমার্ধের শুরুতে পিও এসপোসিতোর গোলে দলটি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তারা আর জাল খুঁজে পায়নি, উল্টো হালান্ডদের সামনে মুখ থুবড়ে পড়ে।

আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে এবারের বাছাই শেষ করেছে নরওয়ে, তারা আই গ্রুপের শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইতালির পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হলেও, সুযোগ এখনও শেষ হয়ে যায়নি তাদের। দলটিকে খেলতে হবে প্লে-অফে, যা অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। বিস্ময় জাগিয়ে গত দুটি আসরের টিকিট পায়নি তারা, তাই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার ঝুঁকিতে রয়েছে আজ্জুরিরা।

প্লে-অফে খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয় ইতালির জন্য। ২০১৮ সালের আসরে প্লে-অফে সুইডেনের কাছে হেরে এবং সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে পরাস্ত হওয়ায় তারা দর্শক হয়ে ছিল।

এই ম্যাচে ইতালির একমাত্র গোলদাতা একাদশ মিনিটে জাল কাঁপানো পিও এসপোসিতো। অন্যদিকে, ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের সবগুলো গোল আসে বিরতির পর। ম্যাচে লম্বা সময় ধরে নিজের ছায়া হয়ে থাকা হালান্ড হঠাৎ তেতে উঠে পরপর দুই মিনিটে লক্ষ্যভেদ করেন (৭৮ ও ৭৯তম মিনিটে)। তার আগে-পরে জাল খুঁজে নেন অ্যান্টোনিও নুসা (৬৩তম মিনিটে) ও ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন (শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে)। বাছাইপর্বের আট ম্যাচে মোট ৩৭টি গোল করেছে নরওয়ে।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ড সবগুলো ম্যাচেই জাল খুঁজে পেয়েছেন এবং সব মিলিয়ে ১৬টি গোল রয়েছে তার নামের পাশে। এতে তিনি ইউরোপ অঞ্চলের বাছাইয়ের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন; ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬টি গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ত লেভানদোভস্কিও।

নরওয়ে এর আগে তিনবার—১৯৩৮, ১৯৯৪ ও ১৯৯৮ সালে—বিশ্বকাপের মূলপর্বে খেলেছে এবং ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় তাদের সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালের আসরের শেষ ষোলোতে ওঠা।

ইডেন টেস্টের মাঝেই দুঃসংবাদ পেল ভারত
কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ভারত। কিন্তু অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে তারা শঙ্কায় পড়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মাঝেই ঘাড়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্রুততম সময়ে তাকে হাসপাতালেও নেওয়া হয়। আজ (রোববার) জানা গেল প্রথম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না গিলের।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ‘চলমান টেস্টে থাকছেন না গিল। গতকাল দিনের খেলা শেষে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখনও তিনি সেখানে পর্যবেক্ষণে আছেন। ফলে ইডেন টেস্টে তার আর নামা হচ্ছে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হবে।’

গতকাল ব্যাটিংয়ে নামার পর মাত্র ৩ বল খেলেছেন গিল। প্রোটিয়া স্পিনার সাইমন হারমারের ডেলিভারিতে স্লগ সুইপে চার হাঁকান, কিন্তু বলটি খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা শুরু হয় ভারতীয় অধিনায়কের। সঙ্গে সঙ্গে ফিজিও আসেন মাঠে। হালকা পরীক্ষা করার পরই তিনি গিলকে মাঠের বাইরে নিয়ে যান। ওই সময় ঘাড়–ই ঘোরাতে পারছিলেন না গিল। অবশ্য মাঠে নামার আগে থেকেই নাকি ঘাড়-মেরুদণ্ডে ব্যথা ছিল তার, পরে ওষুধ নিয়ে খেলতে পারবেন বলে ধারণা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা হতাশায় পরিণত হয় এই তারকা ব্যাটারের জন্য।

দিনের খেলা শুরুর আগে ঘাড়ে বন্ধনী পরে কোচিং স্টাফ ও মেডিক্যাল সদস্যদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল গিলকে। প্রায় একই চোটে ২০২৪ সালের অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ মিস করেছিলেন। আবারও সেই চোটে পড়া গিল ও ভারতের জন্য ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন বোলিং কোচ মর্নে মরকেল। তবে এটি ধারাবাহিকভাবে অতিরিক্ত খেলা ও ওয়ার্কলোডের জন্য বড় উদ্বেগের বিষয় বলে মনে করেন না তিনি। মরকেল বলেন, ‘গিল খুবই ফিট ক্রিকেটার, সে খুব ভালোভাবেই নিজের খেয়াল রাখে।’

গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে ইডেনে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পান্ত। স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিলেও, বেশিদূর আগাতে পারেনি। প্রোটিয়াদের করা ১৫৯ পেরিয়ে ৩০ রানের লিড নিতেই ভারতীয়দের প্রথম ইনিংস গুটিয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ফের বিপর্যয়ে পড়ে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৯৭ রান।

বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য স্পেন, তবু বিশ্বকাপ নিশ্চিত অপেক্ষা
বিশ্বকাপ বাছাইয়ে যেন দাপটের অন্য নাম স্পেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে। গোল দিয়েছে ১৯টি, তবে কোনো গোল হজম করতে হয়নি। সর্বশেষ শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। এমন নিখুঁত ছন্দেও বিশ্বকাপ নিশ্চিত করতে এখনও সামান্য অপেক্ষা করতে হবে স্পেনের। যদিও সেটি নিছক কাগজে-কলমের হিসাব।

জর্জিয়াকে হারিয়ে ইউরোপিয়ান বাছাইয়ের গ্রুপ ‘ই’-তে স্পেনের পয়েন্ট এখন ১৫, গোল ব্যবধান +১৯। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে তুরস্ক, তাদের গোল ব্যবধান +৫। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দলই পাবে বিশ্বকাপের টিকিট।

আগামী মঙ্গলবার মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল ব্যবধানে গোল তুলতে হবে তুরস্ককে—যা প্রায় অবাস্তবই বলা যায়। হিসাবের খাতা ছাড়া স্পেনের বিশ্বকাপে যাওয়া নিশ্চিত ধরেই নেওয়া হচ্ছে।

তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই ছন্দময়, নিয়ন্ত্রিত ফুটবলের প্রদর্শনী ছিল স্পেনের। বল দখল থেকে আক্রমণ—সব সূচকেই স্বাগতিকদের ছাড়িয়ে যায় তারা। জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুই গোল মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের।

ম্যাচশেষে টিভিইকে ফেরান তোরেস বলেন, ‘দল হিসেবে দারুণ খেলেছি। যদিও গণিত অনুযায়ী এখনও কিছু বাকি, শেষ ম্যাচে যোগ্যতা প্রমাণ করেই আমরা বিশ্বকাপ নিশ্চিত করতে চাই। আগে থেকে কিছুই ভাবা যায় না, তবে নিজেদের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।’

এদিকে একই রাতে গ্রুপ ‘জে’-তে কাজাখস্তানের মাঠে পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করেছে বেলজিয়াম। এই ড্রয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা আরও বিলম্বিত হলো রুডি গার্সিয়ার দলের। ৭ ম্যাচ শেষে বেলজিয়ামের পয়েন্ট ১৫। দুইয়ে থাকা উত্তর মেসেডোনিয়ার ১৩, সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে ওয়েলস।

শেষ ম্যাচে জিতলেই বা ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত করবে বেলজিয়াম। এমনকি হারলেও সুযোগ থাকছে সরাসরি টিকিট পাওয়ার—সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে উত্তর মেসেডোনিয়া–ওয়েলস লড়াইয়ের ফলাফলের দিকে।

শেষ পর্যন্ত ছিটকেই গেলেন হ্যাজলউড
অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়া দলে এবার বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজলউড। সিরিজের প্রথম ম্যাচে খেলার জন্য তাকে আগে ফিট ঘোষণা করা হলেও নতুন চোটের উদ্বেগ তাকে আবারও মাঠের বাইরে ঠেলে দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণায় বলা হয়েছে, ‘বুধবারের প্রাথমিক স্ক্যানে কোনো মাংসপেশির চোট ধরা পড়েনি।

তবে আজ করা ফলো-আপ ইমেজিংয়ে চোট নিশ্চিত হয়েছে।’
এর ফলে পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টেস্টে খেলতে পারছেন না হ্যাজলউড। হ্যামস্ট্রিংয়ে ধারাবাহিক টান ও অস্বস্তি অনুভব করায় টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

হ্যাজলউডের চোটে ব্রেন্ডন ডগেটের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।

ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ক্রোয়েশিয়া
ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে উত্তর আমেরিকার ২০২৬ সালের বিশ্বকাপে নিশ্চিত স্থান করে নিলো ক্রোয়েশিয়া। ম্যাচটি ছিল ফারোদের জন্য চমকপ্রদ হলেও ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। একই সঙ্গে নেদারল্যান্ডসও ফ্রান্সের বিপক্ষে ১-১ ড্র করে গ্রুপে এগিয়ে থেকে বিশ্বকাপের পথে একটি বড় ধাপ এগিয়েছে।

ক্রোয়েশিয়ার জয় আসে ফারোদের গেজা ডেভিড টুরি’র শকিং গোলে এগিয়ে যাওয়ার পর। তবে জোস্কো গভার্ডিওল, পেটার মুটা ও নিকোলা ভ্লাসিচের গোল ম্যাচটি ক্রোয়েশিয়ার নিয়ন্ত্রণে নিয়ে আসে। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার গভার্ডিওল এক্স-এ পোস্ট করে আনন্দ প্রকাশ করে বলেন, ‘ক্রোয়েশিয়ার জন্য, ফ্যানদের জন্য!’

এই জয়ের ফলে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬ বেড়ে যায় এবং গ্রুপ এল-এ চেক প্রজাতন্ত্রকে ছাড়িয়ে যায়, যেখানে মাত্র এক ম্যাচ বাকি। ফারোদের, যাদের তিন ম্যাচের জয়ের ধারা ছিল, বিশ্বকাপের আশা শেষপর্যন্ত ফিকে হয়ে যায়।

নেদারল্যান্ডসের হয়ে মেমফিস ডেপাই আন্তর্জাতিক স্তরে তার ৫৫তম গোল করে দলকে পোল্যান্ডে ১-১ ড্র-এ নিশ্চিত অবস্থানে রাখেন। পোল্যান্ডের জাকুব কামিনস্কি প্রথমার্ধের শেষের দিকে গোল করেছিলেন, কিন্তু ডেপাই দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনার মাধ্যমে নেদারল্যান্ডসকে গ্রুপের শীর্ষে রেখেছেন।

গ্রুপ এ-তে জার্মানির বিশ্বকাপের আশা সোমবারের শেষ ম্যাচে স্থির হবে। লুক্সেমবার্গের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নিক ওল্টেমেডের দুটি গোল জার্মানিকে ২-০ গোলে জয় এনে দেয়। জার্মানির জন্য এক পয়েন্টেই যথেষ্ট হবে সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ নিশ্চিত করতে। স্লোভাকিয়ার লক্ষ্য হবে জার্মানিকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে প্লে-অফ এড়ানো।

এছাড়া গ্রুপ এল-এ মন্টেনেগ্রো লিয়াম জেসপের ২০ মিনিটের গোলের ধাক্কা সামলিয়ে ভাসিলিজে আদজিচ ও নিকোলা ক্রস্টোভিচের সাহায্যে ২-১ গোলে জয় নিশ্চিত করে।

ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং জার্মানির মতো দলগুলো এখন বিশ্বকাপে অংশ নেওয়ার পথে একধাপ এগিয়েছে, যেখানে অন্যান্য দলদের জন্য প্লে-অফ বা শেষ ম্যাচের ফলাফল অপেক্ষা করছে।

৯ বলের ব্যবধানে আক্ষেপ নিয়ে ফিরলেন জয়&মুমিনুল
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিলেট টেস্টে দলীয়ভাবে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং সাদমান ইসলাম ও মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে দ্বিতীয় দিনেই স্বাগতিকরা ৫২ রানের লিড নিয়েছিল। সেই লিড বাড়ানোর প্রত্যাশা তো ছিল–ই, একইসঙ্গে এক বছর পর সাবেক অধিনায়ক মুমিনুল সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু ১৮ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো তাকে।

গতকাল (বুধবার) দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। অপরাজিত দুই ব্যাটার আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিনে খেলতে নেমে বেশিক্ষণ (১৯ বল) টিকতে পারেননি। মাত্র ৯ বলের ব্যবধানে ফিরলেন মুমিনুল-জয় উভয়েই। ব‍্যারি ম‍্যাককার্থির বলে আউট হয়ে মুমিনুল ৮২ এবং জয় ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস খেলে ফিরেছেন।

সফরকারী আয়ারল্যান্ডের জন্য আগের দিনটা ছিল হতাশার। প্রথম ইনিংসে তাদের করা ২৮৬ রান টপকে বাংলাদেশ ৫২ রানের লিড নেয়। সে হিসেবে তৃতীয় দিনের শুরুটা দারুণভাবেই করল আইরিশরা। গতকাল ৮০ ওভার শেষে নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও নেননি দলটির অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। আজ সকালেই তারা নতুন বল নিয়ে প্রথম আঘাতটা হানল জয়কে ফিরিয়ে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ডানহাতি ব্যাটার ম্যাককার্থির বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়েছেন।

এর মধ্য দিয়ে জয়-মুমিনুলের ১৭৩ রানের জুটি ভাঙলো। প্যাভিলিয়নে ফেরার আগে জয় ২৮৬ বলে ১৭১ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে। এর মাত্র ৯ বলের মাথায় ম্যাককার্থিই ফেরালেন মুমিনুলকে। ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে, কিন্তু হালকা বাঁক নিয়ে সেটি ভেতরের দিকে ঢুকে যায়। মুমিনুল সম্ভবত সেটা আশা করেননি। তার ব্যাটের কানা ছুঁয়ে বলটি দ্বিতীয় স্লিপে থাকা বালবার্নির হাতে ধরা পড়ে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল। ভারতের বিপক্ষে কানপুরে দলের বিপর্যয়ের মাঝে একা দাঁড়িয়ে তিনি ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৯ ইনিংসে ব্যাট করে ৩টি হাফসেঞ্চুরি আসে সাবেক এই অধিনায়কের ব্যাটে, ৮৭ রানের একটি অপরাজিত ইনিংস খেললেও সেঞ্চুরির অপেক্ষাটা বাড়ছিল। সেটাই আজ আবার দীর্ঘ করলেন মুমিনুল। ১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় তিনি ৮২ রান করেন। ৩৪৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের লিড দাঁড়াল ৬০ রান।

ইয়ামালের চিকিৎসা নিয়ে উত্তেজনা, মুখোমুখি বার্সা&ফেডারেশন
লামিনে ইয়ামালের চিকিৎসা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। ফেডারেশনের অভিযোগ—রেডিওফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়ার পরও জাতীয় দলের চিকিৎসকদের সময়মতো জানায়নি ক্লাবটি। তবে বার্সার দাবি, চিকিৎসা সংক্রান্ত তথ্য ‘অবিলম্বে’ এবং ‘দায়িত্বশীলভাবে’ জানানো হয়েছিল ফেডারেশনকে।

বর্তমানে ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল। সোমবার তিনি যোগ দিয়েছিলেন স্পেন জাতীয় দলের ক্যাম্পে, বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে অংশ নিতে। কিন্তু চিকিৎসার বিষয়টি জানার পর কোচ লুই দে লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেন এবং ক্লাবে ফেরত পাঠান।

আরএফইএফের অভিযোগ অনুযায়ী, ইয়ামালের কুঁচকির চোটের জন্য রেডিওফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়া হলেও তারা চিকিৎসা সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে বিষয়টি জানতে পারে। এতে ফেডারেশনের চিকিৎসক দল বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে। কোচ লা ফুয়েন্তে বলেন, “এমন পরিস্থিতি আমি আগে কখনও দেখিনি। এটি একেবারেই স্বাভাবিক নয়।”

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সেলোনা অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ক্লাবের দাবি, বেলজিয়ান বিশেষজ্ঞ ডা. আর্নেস্ট শিল্ডার্সের পরামর্শে এই চিকিৎসা সম্পন্ন করা হয়। ইয়ামাল, ক্লাবের মেডিকেল স্টাফ এবং বিশেষজ্ঞ—তিন পক্ষের অনুমোদনেই থেরাপি দেওয়া হয়। চিকিৎসার পরপরই বিস্তারিত তথ্য আরএফইএফকে জানানো হয়েছিল বলেও জানায় ক্লাবটি।

বার্সেলোনা আরও জানায়, সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের এক দিন পর, ১০ নভেম্বর চিকিৎসাটি সম্পন্ন হয়। ক্লাবের ভাষ্যমতে, ইয়ামালের পুনরুদ্ধার প্রক্রিয়া ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে এবং কোনো জটিলতার আশঙ্কা নেই। তাদের দাবি, পুরো সময় ফেডারেশনের মেডিকেল টিমের সঙ্গে তাদের ‘নিয়মিত যোগাযোগ’ ছিল।

এই ঘটনার পর ইয়ামালকে ঘিরে বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলার পর বার্সা কোচ অভিযোগ করেছিলেন, ইয়ামালকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছিল, যার ফলে ক্লাবের হয়ে চার ম্যাচে তাঁকে মাঠে নামানো যায়নি।

চলমান ফিফা উইন্ডোতে স্পেন খেলবে দুটি ম্যাচ—১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে এবং ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।

মাত্র ১৪ বল টিকল আয়ারল্যান্ড
সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান তুলে প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ বুধবার আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেবল ১৪ বল টিকেছে আয়ারল্যান্ডের ইনিংস। এসময় স্কোরবোর্ডে মাত্র ১৬ রান যোগ করে ২৮৬ রানে অল আউট হয়েছে সফরকারীরা।

দিনের দ্বিতীয় ওভারে ম্যাথু হামপ্রেইসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল ইসলাম।

তারপরের ওভারে ব্যারি ম্যাকার্থীকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬৪ বলে ৩১ রান করে হাসানের লেংথ ডেলিভারিতে ফিরে যান ম্যাকার্থী। এদিকে চার বল খেলে একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ক্রেইগ ইয়াং।
বিস্তারিত আসছে...

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, হাসান মুরাদের অভিষেক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়কত্বে ফিরেছেন এই সিরিজে। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও হালকা শীতের মধ্যে দুই দল দুই ঘণ্টা আগেই মাঠে নেমে ওয়ার্মআপ সম্পন্ন করে।

বাংলাদেশ দলে আজ দুই পেসার ও তিন স্পিনারকে রাখা হয়েছে। অভিষিক্ত হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। হাসান এর আগে জাতীয় দলে কেবল টি–টোয়েন্টি খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমার—৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

অন্যদিকে, এই ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে গণিত শিক্ষক স্যাম নাগাইস্কির।

সিলেট টেস্টে বাংলাদেশ আগের মতোই স্পিননির্ভর দল সাজিয়েছে। এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।

প্রথম ওভারেই আইরিশ অধিনায়ককে ফেরালেন হাসান মাহমুদ
বাংলাদশে দলে দুই পেসার, তিন স্পিনার। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়েই বোলিংয়ের সূচনা করালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্দেশ্য সকালের শিশির ভেজা উইকেটে যদি দ্রুত দু‘একটি উইকেট নেয়া যায়!

অধিনায়কের পরিকল্পনা সফল। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৪ বল খেলে কোন রান না করেই আউট হন তিনি। স্কোরবোর্ডেও ততক্ষণে কোনো রান যোগ হয়নি।

এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩। ১১ রান নিয়ে পল স্টার্লিং ও ১২ রান নিয়ে ব্যাট করছেন ওয়ানডাউনে নামা, অভিষিক্ত কেড কারমাইকেল।

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটকিপার), জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথ্যু হামফ্রিস, ক্রেইগ ইয়ং।

ক্রিকেটারদের না ডাকার কারণ জানালেন করণ জোহর
জনপ্রিয় বলিউড টক শো ‘কফি উইথ করণ’-এ এখন পর্যন্ত হাজির হননি ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। অথচ তার স্ত্রী, অভিনেত্রী আনুশকা শর্মাকে একাধিকবার দেখা গেছে করণ জোহরের অতিথি হয়ে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণে অনীহার কারণ কী করণের, তা এবার জানা গেল।

সম্প্রতি সানিয়া মির্জার সঙ্গে এক পডকাস্টে করণ জোহর জানান, তিনি কখনও বিরাট কোহলিকে আমন্ত্রণই জানাননি শো-তে। সানিয়া যখন তাকে প্রশ্ন করেন, কোন তারকাকে তিনি আমন্ত্রণ জানালেও আসেননি, তখন করণ উদাহরণ দেন রণবীর কাপুরের নাম। এরপর সানিয়া জানতে চান, এমন কেউ আছেন কি যিনি কখনওই আমন্ত্রিত হননি? তখনই করণ বলেন, ‘আমি বিরাটকে কখনো প্রস্তাব পাঠাইনি।’

এর কারণ ব্যাখ্যা করে করণ জানান, ‘হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের সঙ্গে যা ঘটেছিল, তারপর থেকে আমি আর কোনো ক্রিকেটারকে ডাকিনি।’

২০১৯ সালে এই দুই ক্রিকেটার শো-তে এসে কিছু মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। অভিযোগ ওঠে, তাদের কথাবার্তায় নারীবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। বিতর্কের জেরে শো-এর সেই পর্বটি সরিয়ে ফেলে ডিজনি+ হটস্টার, এমনকি ক্রিকেট বোর্ড সাময়িকভাবে দুজনকেই সাসপেন্ড করেছিল।

করণ স্বীকার করেন, ওই ঘটনার পর থেকে তিনি এখনও মানসিকভাবে অস্বস্তি বোধ করেন, এবং আর কোনো ক্রিকেটারকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি।

অভিষেকের গোপন তথ্য ফাঁস করলেন যুবরাজ সিং
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং সম্প্রতি তার শিষ্য ও আগ্রাসী ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে এক মজার রহস্য ফাঁস করেছেন। মাত্র ২৫ বছর বয়সী এই ব্যাটার শনিবার ইতিহাস গড়ে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (বল খরচের বিচারে) ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৫২৮ বলে চার অঙ্কের এই মাইলফলকে পৌঁছান তিনি। পাঁচ ম্যাচের সিরিজে ১৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও সিরিজ শেষ করেন অভিষেক।

অভিষেকের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের পেছনে আছেন তার মেন্টর যুবরাজ সিং। শুরুর দিনগুলোতে অভিষেক তার কাছেই প্রশিক্ষণ নিতেন এবং যুবরাজকে প্রায়ই মাঠের পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে দেখা গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সেই যুবরাজই শিষ্যকে নিয়ে হাস্যকর এক তথ্য ফাঁস করেছেন। বেশিরভাগ জিনিসেই অভিষেক উদার হলেও নিজের ব্যাটের ব্যাপারে তিনি অত্যন্ত সুরক্ষিত।

একাধিক ব্যাট থাকা সত্ত্বেও তিনি কাউকে তার ব্যাট ছুঁতেও দেন না।
অনুষ্ঠানে হাসতে হাসতে যুবরাজ বলেন,  ‘অভিষেক শর্মার কাছ থেকে তুমি সব কিছু নিতে পারবে, কিন্তু তার ব্যাট কেউ নিতে পারবে না। সে মার খাবে, কেঁদে ফেলবে, কিন্তু ব্যাট দেবে না।’ একই অনুষ্টানে অভিষেকও উপস্থিত ছিলেন।

তিনি আরো যোগ করেন, “তার কাছে ১০টা ব্যাট থাকলেও বলবে, ‘দুইটা আছে।’ আমার কাছ থেকে যে কত ব্যাট নিয়ে গেছে, তার হিসাব নেই… কিন্তু নিজেরটা কখনোই দেয় না।”

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ব্রিসবেনে বৃষ্টিতে ভেসে যাওয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও ইতিহাস গড়েছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৪.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেও এই সময়টায় ধ্বংসাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার, ৫২ রান যোগ করেন তারা।

সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জুটিবদ্ধ হয়ে সর্বোচ্চ ১৮৮ রান করার নতুন রেকর্ড গড়েন গিল–অভিষেক।

এর মাধ্যমে তারা দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ত্রিস্টান স্টাবসের ২০২৫ সালে গড়া ১৮৭ রানের রেকর্ড ভেঙে দেন।

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং সম্প্রতি তার শিষ্য ও আগ্রাসী ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে এক মজার রহস্য ফাঁস করেছেন। মাত্র ২৫ বছর বয়সী এই ব্যাটার শনিবার ইতিহাস গড়ে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (বল খরচের বিচারে) ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৫২৮ বলে চার অঙ্কের এই মাইলফলকে পৌঁছান তিনি। পাঁচ ম্যাচের সিরিজে ১৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও সিরিজ শেষ করেন অভিষেক।

অভিষেকের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের পেছনে আছেন তার মেন্টর যুবরাজ সিং। শুরুর দিনগুলোতে অভিষেক তার কাছেই প্রশিক্ষণ নিতেন এবং যুবরাজকে প্রায়ই মাঠের পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে দেখা গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সেই যুবরাজই শিষ্যকে নিয়ে হাস্যকর এক তথ্য ফাঁস করেছেন। বেশিরভাগ জিনিসেই অভিষেক উদার হলেও নিজের ব্যাটের ব্যাপারে তিনি অত্যন্ত সুরক্ষিত।

একাধিক ব্যাট থাকা সত্ত্বেও তিনি কাউকে তার ব্যাট ছুঁতেও দেন না।
অনুষ্ঠানে হাসতে হাসতে যুবরাজ বলেন,  ‘অভিষেক শর্মার কাছ থেকে তুমি সব কিছু নিতে পারবে, কিন্তু তার ব্যাট কেউ নিতে পারবে না। সে মার খাবে, কেঁদে ফেলবে, কিন্তু ব্যাট দেবে না।’ একই অনুষ্টানে অভিষেকও উপস্থিত ছিলেন।

তিনি আরো যোগ করেন, “তার কাছে ১০টা ব্যাট থাকলেও বলবে, ‘দুইটা আছে।’ আমার কাছ থেকে যে কত ব্যাট নিয়ে গেছে, তার হিসাব নেই… কিন্তু নিজেরটা কখনোই দেয় না।”

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ব্রিসবেনে বৃষ্টিতে ভেসে যাওয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও ইতিহাস গড়েছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৪.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেও এই সময়টায় ধ্বংসাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার, ৫২ রান যোগ করেন তারা।

সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জুটিবদ্ধ হয়ে সর্বোচ্চ ১৮৮ রান করার নতুন রেকর্ড গড়েন গিল–অভিষেক।

এর মাধ্যমে তারা দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ত্রিস্টান স্টাবসের ২০২৫ সালে গড়া ১৮৭ রানের রেকর্ড ভেঙে দেন।

৮ বছর পর মাঠে ফিরে ৯ উইকেট
গ্রায়েম ক্রেমারের ক্রিকেট ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। ২০১৮ সালের ডিসেম্বরে পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেও সম্প্রতি আবার ফিরেছেন। ফিরেই বাজিমাত করেছেন জিম্বাবুয়ের এই লেগব্রেকার।

২০১৭ সাল পর্যন্ত ১৯ টেস্ট খেলে ৫৭ উইকেট নেওয়ার পাশাপাশি ক্রেমার করেছিলেন ৫৪০ রান। ৯৬ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও হয়েছে তার। শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্টে। তারপর কিছুদিন সীমিত ওভারের ক্রিকেট খেলে পরের বছরের ডিসেম্বরে বিদায় বলেন।

এরপর দুবাইয়ে থিতু হন ক্রেমার। এমিরেটস এয়ারলাইনে কর্মরত স্ত্রী। বাচ্চাদের দেখভালের কাজ করেছেন এই সময়ে। ফাঁকে ফাঁকে কোচিংও করিয়েছেন।

এই বছরের শুরুতে জিম্বাবুয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ক্রেমারকে তাদের টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছিল। কিন্তু খেলা হয়নি কোনো ম্যাচ।

ক্রেমার শেষ পর্যন্ত পেশাদার ক্রিকেট ম্যাচে খেললেন। ২০২৫-২৬ লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোর হয়ে সাউদার্ন রকসের বিপক্ষে। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন রকস শেষ করে ৪ উইকেটে ২০২ রানে। এর মধ্যে তিনটি উইকেট নেন ক্রেমার।

তৃতীয় দিন কোনো খেলা হয়নি বৃষ্টির কারণে। চতুর্থ দিনের খেলায় পানাশে তারুভিঙ্গা (৯৩) ও তাফাজওয়া সিগা (১০০) রকসকে ৩৪৭ রান এনে দিতে অবদান রাখেন। ক্রেমার নেন বাকি ৬ উইকেট।

ম্যাচ শেষে ক্রেমারের বোলিং ফিগার ৪৬.২ ওভারে ১৪৪ রান খরচায় ৯ উইকেট। জিম্বাবুয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ উইকেট নেওয়ার ঘটনা দ্বিতীয়বার ঘটল। আর কোনো স্পিনার এমন কীর্তি গড়লেন প্রথমবার।

জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটারই কুপ্রস্তাব পেয়েছেন : রেশমা
জাহানারা আলমই তাঁর চোখ খুলে দিয়েছেন, জুগিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার সাহসও। ২০০৭ সালে বাংলাদেশে নারী ক্রিকেটের নতুন জাগরণের সময়কার প্রতিনিধি রেশমা আক্তার আদুরিও মেয়েদের নিপীড়ন এবং নিষ্পেষণের অন্ধকার অতীত তুলে ধরলেন। কোচিংয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে এই সাবেক জাতীয় ক্রিকেটার মেয়েদের কাছ থেকে পাওয়া অভিযোগের এমন ফিরিস্তি মাসুদ পারভেজকে সাক্ষাৎকারে দিলেন যে রীতিমতো ‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হওয়ার মতো অবস্থা।

প্রশ্ন : জাহানারা আলমের অভিযোগের পর টালমাটাল বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে আপনারও অনেক কথা বলার আছে বলে জেনেছি।

রেশমা আক্তার আদুরি : ভুল শোনেননি। জাহানারা মুখ খোলার পর মনে হয়েছে আমারও বলতে হবে। দেখুন, জাতীয় দল একটি মেয়ের স্বপ্ন। অত দূর যেতে যে পরিমাণ সংগ্রাম করতে হয়, সেটি শুধু সেই মেয়েই জানে।

ওই পর্যায়ে যাওয়ার পর যখন কুপ্রস্তাব পায়, তখন মুখবুঝে সহ্য করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। কারণ ওরা জানে, প্রতিবাদ করা মানে কষ্ট করে অর্জিত অবস্থান থেকে ওদের সরিয়ে দেওয়া হবে। আমার জাতীয় দলের ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। তবে আমি খুব অল্প বয়সেই কোচিংয়ের সঙ্গে যুক্ত হই।
দীর্ঘদিন নানা পর্যায়ের মেয়েদের কোচিং করানোর কিংবা ওদের পথ দেখানোর অভিজ্ঞতা থেকে জানি কতজনের সঙ্গে কত কিছু হয়ে গেছে। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শুনলে অবাক হয়ে যাবেন, সামান্য প্রতিবাদেও মেয়েদের ওপর কত বড় শাস্তির খড়গ নেমে আসে।
প্রশ্ন : বুঝতে পারছি যে নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলছেন। সেটি কোনটি?

আদুরি : কক্সবাজারে হওয়া একটি ক্যাম্পের সময়কার কথাই বলি।

খাবারের মান নিয়ে মৃদু প্রতিবাদ করেছিল লতা মণ্ডল। তাতেই ওকে ২০ দিনের জন্য সাসপেন্ড করে দিয়ে অন্যদের বার্তা দেওয়া হয় যে ওখানে থাকতে হলে মুখ বন্ধ রাখতে হবে। কাজটি করেছিলেন নারী দলের তখনকার ম্যানেজার। উনার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। শুধু এটা মনে পড়ছে যে উনি একসময় নায়ক সালমান শাহর শ্বশুর (শফিকুল হক হীরা) ছিলেন। সামান্য খাবারের কথা বলায় এত কিছু! এবার বুঝুন যৌন হয়রানির মতো গুরুতর বিষয় নিয়ে মেয়েরা মুখ খুলতে চায় না কেন। তাদের মধ্যে জাহানারা নানা জায়গায় অভিযোগ করে প্রতিকার পাওয়ার চেষ্টা কম করেনি। কিন্তু অভিযোগ করার রেশ ধরে ওকে তিলে তিলে মানসিক নির্যাতন করে জাতীয় দল থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে।
প্রশ্ন : যৌন হয়রানির যে অভিজ্ঞতা জাহানারার হয়েছে, আপনার জানা মতে এ রকম কি আরো অনেক মেয়ের সঙ্গে হয়েছে?

আদুরি : বিশ্বাস করবেন কি না জানি না। মিনু ম্যাডামের (মনোয়ার আনিস খান, বিসিবির সাবেক পরিচালক ও নারী বিভাগের প্রধান) কথা মনে আছে? উনি চলে যাওয়ার পর বিসিবির নারী বিভাগে যত পুরুষ কাজ করেছেন, সেটি বিভাগীয় প্রধান থেকে শুরু করে ইনচার্জ এবং অন্যান্য দায়িত্বে থাকা পুরুষরা—তাঁদের শতকরা ৮০ ভাগই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। নানা সময়ে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে যতভাবে ‘অ্যাবিউজ’ করা যায়, তাঁরা সেটি করেছেন। এবং জাতীয় দলের শতকরা ৯৯ ভাগ ক্রিকেটারই এসবের শিকার হয়েছেন। আমি নাম ধরে ধরে বলে দিই। রেদোয়ান (আব্দুল্লাহ আল ফুয়াদ, বিসিবির সাবেক পরিচালক ও নারী বিভাগের প্রধান) স্যারের আমল থেকে শুরু করে এই বিভাগে যত পুরুষ এসেছেন, তাঁদের বেশির ভাগই মেয়েদের কুপ্রস্তাব দিয়েছেন।

প্রশ্ন : আপনার কথা শুনে বুঝতে পারছি যে অনেক বড় নাম আসন্ন। তাঁদের নাম বলবেন কি না, এটি আমি আপনাকে আরেকবার পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ করছি। কারণ আপনার ওপরও অনেক চাপ আসতে পারে। আরেকবার ভেবে দেখবেন কি?

আদুরি : ভাবাভাবির কিছু নেই এখানে। মুখ খোলার সিদ্ধান্ত নিয়েই আমি আপনার সঙ্গে কথা বলছি। আমি ভয় পাচ্ছি না। কোন পর্যায়ে গেলে জাহানারার মতো একটি মেয়ে মুখ খুলছে, বুঝতে পারেন? জাহানারাকে বলতে চাই তুমি একা নও, আমিও আছি। ওর লড়াইয়ে আমিও যোগ দিলাম। আমার ওপর চাপ আসবে, সেই ভয় আমার নেই। আমি চাই বিচার হোক। তদন্ত যখন হচ্ছে, সব কিছু নিয়ে হোক। আমাদের মেয়েদের জন্য নিরাপদে খেলার পরিবেশ তৈরি হোক। একটা সিস্টেম আসুক। বললাম না যে কাকে ছেড়ে কার কথা বলব? রেদোয়ান স্যারের সময় থেকে এখন পর্যন্ত, এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে অনেক বড় অবস্থানে থাকা একজনেরও সমস্যা আছে। উনারও চারিত্রিক দোষের বিষয়ে আমি অনেক মেয়ের অভিযোগ পেয়েছি।

প্রশ্ন : কে তিনি?

আদুরি : ফাহিম স্যার। নাজমুল আবেদীন ফাহিম। অনেক মেয়ের কাছ থেকেই আমি উনার চারিত্রিক সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছি। আর উনার বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তো আছেই। বিকেএসপির মেয়েরা ছাড়া বাংলাদেশের আর কোনো মেয়ে ক্রিকেট খেলতে পারে বলে উনি মনেই করেন না। কোরাম শুধু জ্যোতির (নিগার সুলতানা) একার নয়, ফাহিম স্যারেরও কোরাম আছে।

প্রশ্ন : অভিযোগ করলে সেটির প্রমাণও থাকা চাই। আপনার কাছে আছে?

আদুরি : এটাও লক্ষ করছি যে অনেকে এই রোল তোলার চেষ্টা করছেন যে প্রমাণ কী? আরে ভাই, কেউ কোনো মেয়েকে কুপ্রস্তাব দিলে কি সেটি মাইক বাজিয়ে দেয় নাকি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ নেই। যেহেতু জাতীয় দলের সঙ্গে অনেক দিন আমি নেই, কিন্তু কোচিং করানোর সুবাদে অনেক নারী ক্রিকেটারের সঙ্গে আমি যুক্ত। ওরা শুধু শুধু আমার কাছে এসে দুঃখ, হতাশা, বেদনার কথা বলে কেঁদে ফেলে নাকি? আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকের কাছে গেছি প্রতিকার চাইতে। বুঝতেই পারছেন, কাজ হয়নি বলেই আজ জাহানারার কান্নাও আপনারা দেখেছেন। বললাম তো, সেই রেদোয়ান স্যারের সময় থেকে সর্বশেষ হাবিবুল বাশার (নারী বিভাগের সাবেক ইনচার্জ) স্যার পর্যন্ত, তাঁদের মধ্যে বেশির ভাগ পুরুষেরই সমস্যা ছিল। এখানে বলে রাখি, হাবিবুল বাশার স্যার সম্পর্কে আমি খারাপ কিছু কখনো শুনিনি। উনি অবশ্য নারী বিভাগে বেশিদিন ছিলেনও না। তবে বেশির ভাগেরই সমস্যা ছিল।

প্রশ্ন : আর কারা?

আদুরি : বিভাগের চেয়ারম্যান থেকে শুরু করে ইনচার্জ ও নির্বাচক পর্যন্ত অনেকেই। ভুলু স্যার (আব্দুল আউয়াল, বিসিবির সাবেক পরিচালক ও নারী বিভাগের প্রধান) যে কতভাবে জাহানারাকে উত্ত্যক্ত করেছে, ক্রিকেট বোর্ডে অনেকেরই তা অজানা নয়। জাহানারা ঠিকমতো মুখ খুললে আরো অনেকেরই মুখোশ খুলে যাবে। নির্বাচক (বয়সভিত্তিক দলের) সজল (সাবেক ক্রিকেটার সজল চৌধুরী) স্যারের কথাও বলতে হয়। উনার কুপ্রস্তাবের শিকার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অনেক ছোট ছোট মেয়ে। উনার নোংরামি নিয়ে অনেক অভিযোগ আমার কাছে আসে। আরেক জনের কথা না বললেই নয়। খেলাঘরের রুহুল আমিন বললেই তাঁকে চেনাতে সুবিধা। উনি যে কত মেয়ের নিপীড়ক, বোর্ডের হর্তাকর্তারা একটু খবর নিলেই সেটা জানতে পারবেন। শিপন স্যার (নির্বাচক সাজ্জাদ আহমেদ) অনেক দুর্ব্যবহার করে থাকেন মেয়েদের সঙ্গে। তবে উনার চরিত্র নিয়ে বাজে কিছু কখনো আমার কাছে আসেনি। মেয়েদের আমি অনেকবার বলেছি, ‘তোরা বলছিস না কেন?’ ওরা জবাব দিত, ‘সিনিয়র আপুরাই মুখবুঝে সহ্য করে আছে, আমরা তো বলে ফল পাব না।’ এসব হতে হতে পরিস্থিতি এমন জায়গায় গেছে যে নারী বিভাগের সামান্য অফিস সহকারীও জাতীয় দলের খেলোয়াড়দের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। বিসিবির নারী বিভাগে নারীদেরই কোনো সম্মান নেই। এই বিভাগে সৎ ও যোগ্য মানুষদের আনা উচিত ছিল। কিন্তু দেখা যায় উল্টো। অসৎ এবং ব্যর্থ মানুষদেরই এই বিভাগে আনা হয়। তাঁদের জন্য মেয়েরা সব সময় আতঙ্কিত থাকে, ভীতি নিয়ে থাকে।

প্রশ্ন : জাহানারা তো অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ এনেছেন। কতটুকু সত্য?

আদুরি : আমার জানা মতে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ শতভাগ সত্যি।

সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের মূল শিরোপা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে টুর্নামেন্ট শেষ হয়নি। অজিদের কাছে ধসে যাওয়ার জ্বালা বাংলাদেশ মেটাল দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে। প্লেট সেমিফাইনালে তাদের হারিয়েছে ২৫ রানে। তাতে প্লেট ফাইনালে চলে গেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ঝড় তোলে রীতিমতো। ২১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় সোহানকে। জিসান আউট হন ৭ বলে ২৪ রান করে। অধিনায়ক আকবর অবশ্য তাল মেলাতে পারেননি, ৬ বলে করেছেন ৫ রান। শেষ দিকে ৮ বলে ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে বাংলাদেশ।

জবাবে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আব্দুল্লাহ বায়োমি। ফন স্কাভিচ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও জিসান আলম। আকবর আলি একটি উইকেট নেন, রকিবুল হাসানও একটিই উইকেট পেয়েছেন।

বাংলাদেশ প্লেট ফাইনাল খেলবে হংকংয়ের বিপক্ষে। কিছুক্ষণ পরই শুরু হবে এই ম্যাচ।

আর্জেন্টিনা&স্পেনের ফিনালিসিমা নিয়ে মিলল আরও এক নতুন তথ্য
বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা মাঠে গড়াবে আগামী বছর। তবে ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই লড়াইটি এখন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ, শুক্রবার।

এর আগে ম্যাচটি নির্ধারিত ছিল ২৮ মার্চ। ফিফা জানিয়েছে, এক দিন এগিয়ে আনার মূল উদ্দেশ্য হলো ম্যাচটির মর্যাদা আরও বাড়ানো এবং পুরো আয়োজনকে একটি বড় ফাইনালের আবহ দেওয়া।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল। তবে স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে, তাহলে তাদের অংশগ্রহণ বাতিল হবে। এমন পরিস্থিতি তখনই ঘটবে, যদি লা রোহারা জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায়।

স্পেন ফুটবল ফেডারেশন ইতোমধ্যে মার্চ উইন্ডোতে দ্বিতীয় একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তারা দোহা বা আশপাশের কোনো দেশে ম্যাচটি আয়োজন করতে চায়, যাতে সফরটি আরও কার্যকর হয়।

এই ম্যাচ নিয়ে মিলেছে আরও এক নতুন তথ্য। ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাসের তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাক।

ডিসেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাতারের নাম আছে স্পেনের বিবেচনায়।

বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির
সাম্প্রতিক নারী বিশ্বকাপের সফল আয়োজনের পর সেই ধারাবাহিকতা বজায় রাখতে সামনে ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানায়, নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী প্রসার বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি প্রথম এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, আর এখন সেটিই বাস্তব রূপ পেতে যাচ্ছে।

২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ আটটি দল অংশ নিয়েছে। সর্বশেষ (২০২৫) বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হলেও, ২০২৯ সালের আসরে থাকবে ৪৮টি ম্যাচ, যেখানে ১০টি দল মুখোমুখি হবে।

এছাড়া, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। আগামী সংস্করণে অংশ নেবে ১২টি দল, যেখানে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলেছে ১০ দল।

এদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে ছয়টি করে পুরুষ ও নারী দল খেলবে, তা আগেই জানা গিয়েছিল। আইসিসি এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে। আসরে মোট ২৮টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে।

ঘরের মাঠে বার্সেলোনাকে রুখে দিলো ক্লাব ব্রুজ
চলতি মৌসুমেরে শুরুটা ভালো করতে পারেনি বার্সেলোনা। লা লিগায় এল ক্লাসিকোতে হেরে রিয়ালের থেকে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। এবার চ্যাম্পিয়নস লিগেও হোঁচট খেল কাতালানরা। গতিময় ফুটবলে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ক্লাব ব্রুজ।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি।

এক মিনিট পর প্রায় একইভাবে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। ফের্মিন লোপেসের ক্রসে ছুটে গিয়ে বল জালে পাঠান ফেররান তরেস। একাদশ মিনিটে লোপেসের বাঁকানো শট দূরের পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।

ছয় মিনিট পর ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস। ব্রুজের ডি বক্সের আশেপাশে প্রচুর খেলোয়াড় থাকায় শট নেওয়ার জায়গা পাচ্ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়রা।

৪৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের চমৎকার থ্রু বলে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসায় তার কেবল শট লক্ষ্যে রাখতে পারলেই হতো।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে লোপেস ও ইয়ামালের দুটি শট কোনোমতে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন ব্রুজ গোলরক্ষক নুরদিন ইয়ার্কাস। ৬০তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল।

ডি বক্সের বাইরে বল পেয়ে দুই জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দুই জনকে এড়িয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন ইয়ামাল। ৬২তম মিনিটে ব্রুজকে ফের এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ফোর্বস। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

পরের মিনিটেই অবশ্য আবার দলকে এগিয়ে নেন তিনি। হান্স ফানাকেনের রক্ষণচেরা পাস পেয়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে বাম দিকের পোস্ট ঘেঁষে জালে বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। ৭৭তম মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা। ইয়ামালের বলে মাথা ছুঁয়ে দেন খ্রিস্তোস জোলিস। একটু উঁচুতে উঠে দিক পাল্টে বল চলে যায় জালে!

যোগ করা সময়ের প্রথম মিনিটে স্ট্যান্সনির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান রোমিও ভেরমন্ট। তবে ভিএআর মনিটরে দেখে ফাউল দেন রেফারি। স্লাইড করার সময় বার্সেলোনা গোলরক্ষককে ফাউল করেছিলেন ভেরমন্ট। বাকি সময় বল পায়ে রেখে কোনোমতে কাটিয়ে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ।

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

সুনীল ছেত্রী ছাড়াই বাংলাদেশে আসছে ভারত
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় দলে নেই দেশের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের দলে তাকে রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

এ ম্যাচটি গ্রুপ ‘সি’-এর নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ করে দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প।

ভারতের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে। ডিফেন্সে রয়েছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।

মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর, সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে হংকং।

দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ
চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে দেশটির গণমাধ্যমের খবর, ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী ১৪ নভেম্বর আ্যঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে দেখা যাবে অন্য কাউকে।

জানা গেছে, কোচ লিওনেল স্কালোনিই মার্তিনেজকে শেষ প্রীতি ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপজয়ী ও দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্তিনেজের সঙ্গে কথা বলে স্কালোনি জানিয়েছেন, তিনি আসন্ন ফিফা উইন্ডোর সময় জাতীয় দলের সঙ্গে সফরে থাকবেন না। এর ফলে দলের তরুণ গোলরক্ষকদের পরখ করে দেখতে পাবেন স্কালোনি।

মার্তিনেজ যে জাতীয় দলে অপরিহার্য ও অন্যতম প্রধান খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তার জায়গা নিশ্চিত হওয়ায় কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী আসন্ন প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে এবং বিকল্প গোলরক্ষকদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেওয়া হচ্ছে।

মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে ওয়াল্টার বেনিতেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কয়েক মাস আগে তিনি পিএসভি থেকে বিদায় নিয়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেন। তবে প্রিমিয়ার লিগে এখনো নিয়মিত সুযোগ পাননি।

কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও রক্ষা করতে পারল না রিয়ালকে
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতটা ছিল যেন এক নাটক। একপাশে নিরন্তর আক্রমণ, অন্যপাশে একা এক দুর্গ। থিবো কোর্তোয়া নিজের গোলপোস্টকে দেয়ালে পরিণত করেছিলেন। শুরুর ৫০ মিনিট পর্যন্ত তিনি যা করলেন, তাতে রিয়াল মাদ্রিদের সমর্থকদের মনে আশা জেগেছিল ‘আজ হয়তো কোর্তোয়া একাই পয়েন্ট বাঁচাবেন।’

কিন্তু ফুটবল কখনোই কেবল পরিসংখ্যানের খেলা নয়। ৬১ মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের মাথা ছুঁয়ে বল জালে গেলে, সেই প্রতিরোধের দেয়াল ভেঙে পড়ে। সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি কিক থেকে আসা হেডে নিশ্চিত করেন লিভারপুলের ১-০ গোলের জয়।

এর আগ পর্যন্ত ম্যাচটা ছিল আসলে ‘লিভারপুল বনাম কোর্তোয়া’। প্রথমার্ধেই চারটি সেভ- ডমিনিক সোবোসলাই, কোডি গাকপো, এমনকি সালাহ- সবাইকে হতাশ করেছেন তিনি। ২৭ মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শট পা বাড়িয়ে ফিরিয়ে দেন, যেন কোনো সিনেমার দৃশ্য।

শেষ মুহূর্তেও হাল ছাড়েননি। ৮৬ মিনিটে গাকপোর শট ঠেকানোর পর ফিরতি বলে সালাহর প্রচেষ্টাও রুখে দেন মিলিতাওকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই এক ভুল—বেলিংহামের অপ্রয়োজনীয় ফাউল- সব পরিশ্রম মাটি করে দিল।

রিয়ালের হাতে বল ছিল বেশি, কিন্তু ধার ছিল না। ৬১ শতাংশ দখল, ৮টি শট- তবু পোস্টে মাত্র দুইবার। বিপরীতে লিভারপুলের আক্রমণ ছিল ধারালো, ১৭ শটের ৯টি লক্ষ্যভেদী।

তিন বছর আগের ফাইনালের পর আবারও কোর্তোয়া নায়ক হয়েছেন অ্যানফিল্ডে, কিন্তু এবার জয়ের নায়ক তিনি নন।

শেষে হাসল লিভারপুল, কিন্তু দর্শকরা মনে রাখবে সেই লম্বা বেলজিয়ানকে- যিনি প্রায় একাই রিয়ালকে বাঁচিয়ে রাখছিলেন।

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন
গেল বছরের শেষ দিকে অর্থাৎ ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর নতুন করে নিজের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্বটাও পেয়ে যান সিনিয়র এই কোচ।

তবে তার অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। যেখানে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

এর একদিন পার না হতেই আবারও আলোচনায় এসেছেন সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। যদিও ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন এখনো পদত্যাগপত্র পাননি তারা।

এ বিষয়ে বিস্তারিত জানতে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি।

এর আগে গত সোমবার বিসিবির সভা শেষে সালাউদ্দিন প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। তার প্রতি অনাস্থার কারণেই আশরাফুলকে নিয়োগ দেওয়া দেয়া হয়েছে কি না এমন প্রশ্নে রাজ্জাকের জবাব, ‘সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।’

রিয়াল&লিভারপুল ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শুরু।

জাতীয় ক্রিকেট লিগ
সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

১ম ওয়ানডে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২

টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল
ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস

ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস

লড়াইয়ের আগে সতর্ক লিভারপুল কোচ বললেন এবার রিয়াল আরো শক্তিশালী
চ্যাম্পিয়নস লিগে আবারও মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে দুই দলের পুরোনো লড়াইয়ের স্মৃতি ফের ভেসে উঠছে আলোচনায়। গত মৌসুমে একই মাঠে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে এবার প্রতিপক্ষকে অনেক বেশি শক্তিশালী বলেই মনে করছেন লিভারপুলের কোচ আর্নে স্লট।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

আগের সেই জয়ের প্রসঙ্গ টেনে তুলতে চান না স্লট। তার ভাষায়, ‘আমরা মুখোমুখি হচ্ছি এমন এক দলের, যারা ইউরোপে বহু বছর ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

এই মৌসুমেও তারা দারুণ ছন্দে আছে। দলে আছে অভিজ্ঞ কোচ, মানসম্পন্ন খেলোয়াড়। আমরা প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করি।’
তিনি আরো যোগ করেন, ‘গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা কঠিন।

তখন রিয়ালের বেশ কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছিলেন। এখন তারা অনেক বেশি ঐক্যবদ্ধ। জাবি (আলোনসো) চমৎকার কাজ করছে, যেমনটা কার্লো আনচেলত্তি করেছিলেন। নতুন কয়েকজন খেলোয়াড় যোগ হয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’
তবে এবারও রিয়ালের কিছু চোট সমস্যা আছে।

অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগার মাঠের বাইরে। তবুও আলোনসোর অধীনে ইউরোপের সফলতম ক্লাবটি দুর্দান্ত ফর্মে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ছয় ম্যাচে জয় পেয়েছে। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচেই জয়ের ধারায় আছে তারা। এছাড়া, মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে।
অন্যদিকে, লিভারপুলের ফর্ম একেবারেই উল্টো। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফিরলেও এর আগে সাত ম্যাচের ছয়টিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে স্লটের দলের। চ্যাম্পিয়নস লিগে তাদের রেকর্ডও মিশ্র—দুই জয়ের বিপরীতে একটি হার। মৌসুমের শুরুতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ছাড়ায় তা সামলাতেও হিমশিম খাচ্ছে অ্যানফিল্ড ক্লাবটি।

গত মৌসুমে রিয়ালকে হারানোর পর লিভারপুল ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকেও ২-০ গোলে পরাজিত করেছিল। এবারও টানা দুই ম্যাচে প্রতিপক্ষ সেই দুই দল, রিয়ালের পর প্রিমিয়ার লিগে আগামী রোববার তাদের প্রতিপক্ষ সিটি, সেটিও সিটির মাঠ ইতিহাদে।

বর্তমান পরিস্থিতি নিয়ে স্লট বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা। কারণ আমরা একেবারে নতুন দল। গত মৌসুমের সেই দলটির সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। তখন দুই ম্যাচই ঘরের মাঠে খেলেছিলাম, এবার একটি বাইরে।’

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন। এরই মাঝে গতকাল (সোমবার) বিসিবির সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন এলেও, কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনক্রিমেন্ট কার্যকর হবে গত জুলাই থেকে।

নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে, যা ৪০ হাজার বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকায়।

‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা–ই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি পাবেন ২০ হাজার টাকা।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার– নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে– সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশিকে।

প্রেম ভাঙা আর ইনজুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল, বার্সেলোনার জয়
মাত্র তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এর মধ্যে বড় দুশ্চিন্তা ছিল তার চোট। সব ঝেড়ে মাঠে নেমে ছন্দে ফিরলেন ইয়ামাল। জিতল তার দলও।

গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বসে বার্সেলোনা। তাতে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা খায় ফ্লিকের দল। তবে আবারও নতুন করে এগোচ্ছে বার্সেলোনা। গতকাল (রোববার) রাতে এলচের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে তাদের।

ম্যাচের শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় বার্সা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ইয়ামাল ও ফেরান তোরেস। ম্যাচের ৯ম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে লামিনে ইয়ামাল প্রথম গোল করেন, এরপর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান তোরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় এলচে। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান বাড়ান।

ইনজুরিতে থাকা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এদিন মাঠে ফিরেছেন। ৭৪তম মিনিটে র‌্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে নামান হ্যান্সি ফ্লিক। ক্লাসিকোর ব্যর্থতা ভুলে ফের জয়ের পথে ফিরল বার্সেলোনা। লিগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে তারা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বুলবুলের
প্রথম মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের নানা প্রান্তে বিসিবি সভাপতি নিজে গিয়ে বিভিন্ন উদ্যোগে অংশ নিতে দেখা গেছে। দেশজুড়ে বিসিবির আঞ্চলিক অফিস চালু করার ঘোষণাও দিয়েছিলেন বুলবুল।

এবার নতুন এক উদ্যোগের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি বুলবুল। দেশের নানা প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একসাথে করতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি বলেছেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।’

আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছেন বুলবুল, ‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’

বুলবুল আরও বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।’

দেশের অন্যান্য প্রান্তে, নানা জেলা-উপজেলাতেও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া, ক্রিকেটের প্রচার এবং প্রসার বেশ জরুরি, ‘বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ্য, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এই মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।’

চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড প্রাইজমানি জিতল ভারত, বাংলাদেশও পেলো ৭ কোটি
নারী ক্রিকেটে ইতিহাস গড়েছে ভারত। নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ফাইনালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এই জয় কেবল ট্রফি নয়, অর্থের দিক থেকেও নজরকাড়া সাফল্য নিয়ে এসেছে ভারতের জন্য।

আইসিসি এই বিশ্বকাপের আগে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে মোট প্রাইজমানি ছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। বিস্ময়করভাবে, এবারের নারী বিশ্বকাপের পুরস্কার অর্থ পুরুষদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবারের পুরুষদের আসরে মোট পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার।

চ্যাম্পিয়ন ভারত এবার পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। তুলনামূলকভাবে, ২০২২ সালের নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতের পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার নারী ক্রিকেট পেছনে ফেলে দিয়েছে।

ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া দক্ষিণ আফ্রিকার পুরস্কার চ্যাম্পিয়নের অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার বেশি)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল ২ লাখ ৮০ হাজার ডলার করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া আট দলই অংশগ্রহণ ফি হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন, সঙ্গে প্রতিটি গ্রুপপর্ব জয় বাবদ অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে।

বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। টুর্নামেন্টে অবস্থানের কারণে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। এছাড়া ৭ ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে এক জয় পেয়েছে বাংলাদেশ, যা থেকে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার প্রাপ্তি হবে। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে
নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে। মেয়েদের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

ম্যাচ শেষে নাবি মুম্বাইয়ের ২২ গজ সিক্ত হয়েছে ভারতের রেকর্ডরাঙা জয়ের নায়ক জেমাইমার চোখের জলে। এক ইনিংসেই এক জীবনের মহাকাব্য লিখে ২৫ বছর বয়সি জেমাইমার উপলব্ধি, সব কিছুই ঈশ্বরের চিত্রনাট্য।

ক্রিকেটবিশ্বের প্রশংসায় সিক্ত ভারতীয় ব্যাটারকে আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। জবাবে জেমাইমা বলেছেন, মারুফা গোটা দুনিয়ার মেয়েদের প্রেরণা।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’

মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’

পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল।

রোহিতকে ছাড়িয়ে রেকর্ড বাবরের, সমতায় পাকিস্তান
লাহোরে দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাবর আজম–সাইম আয়ুবদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকরা ৯ উইকেটের বড় জয় তুলে নেয়। এই জয়ের সঙ্গে বাবর ছাড়িয়ে গেছেন রোহিত শর্মাকে—টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের  মালিক এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ২০ ওভার টিকতে পারেনি। পাকিস্তানের পেস আক্রমণে কুপোকাত হয়ে ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ১১০ রানে। ডিওয়াল্ড ব্রেভিস ২৫ রান করলেও বাকিদের ব্যর্থতায় গড়পড়তা ইনিংস গড়তে পারেনি প্রোটিয়ারা। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ নেন ৪ উইকেট, আর সালমান মির্জা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করে ৩ উইকেট তুলে নেন ১৪ রানে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব খেলেন ঝোড়ো ইনিংস—মাত্র ৩৮ বলে অপরাজিত ৭১ রান, যাতে ছিল ছয় চার ও পাঁচ ছক্কার মার। তার সঙ্গে ফারহান করেন ২৮ রান। লক্ষ্যটা তুচ্ছ হয়ে যায় ১৩.১ ওভারেই—১১২/১ স্কোরে ম্যাচ শেষ করে দেয় পাকিস্তান।

বাবর আজম অপরাজিত থাকেন ১১ রানে, কিন্তু এই ছোট ইনিংসেই তিনি ইতিহাস গড়েন। রোহিত শর্মার ৪২২৯ রান টপকে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন তিনি।

রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে হারের পর এই জয়ে সিরিজে ১–১ সমতা ফেরাল পাকিস্তান। এখন নির্ধারণী তৃতীয় ম্যাচই ঠিক করবে সিরিজের ভাগ্য।

বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার
অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই দুর্ঘটনায় তারা ‘পুরোপুরি বিধ্বস্ত’।

১৭ বছর বয়সি বেন অস্টিন ছিলেন প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি অটোমেটিক বোলিং মেশিনের মুখোমুখি ছিলেন। হেলমেট পরা অবস্থায় বল মাথা ও গলার অংশে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।

ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুর খবরে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। তার মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক বিশাল ধাক্কা।’

ক্লাবটি আরও জানায়, বেন ছিলেন এক ‘তারকা ক্রিকেটার, দুর্দান্ত নেতা ও অসাধারণ এক মানুষ’।

ক্রিকেটে এমন মৃত্যু খুব বিরল। সর্বশেষ অস্ট্রেলিয়ায় বড় ধরনের এ ঘটনা ঘটে ২০১৪ সালে, যখন শেফিল্ড শিল্ডের এক ম্যাচে বলের আঘাতে মারা যান টেস্ট তারকা ফিলিপ হিউজ।

হিউজের মৃত্যু বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। তার পর থেকেই মাথা ও ঘাড়ের সুরক্ষা বাড়ানো হয় এবং চালু করা হয় নতুন কনকাশন প্রটোকল।

তৃতীয় টি&টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
টানা ৪ সিরিজ জিতে এই ম্যাচে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা পাঁচ তো হয়ইনি, উলটো দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কা দলে। সেই ম্যাচকে সামনে রেখে বিসিবি তাদের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে।

তবে এই ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড দিয়েছিল বোর্ড। তবে এবার তৃতীয় ম্যাচের জন্য দেওয়া স্কোয়াডেও বদল আসেনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

সিরিজের শেষ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এই ম্যাচটিও হবে আগের দুই ম্যাচের মতো বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড—

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণ করছে সৌদি
৩৫০ মিটার উঁচুতে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ বানাচ্ছে সৌদি আরব। নিওম স্কাই স্টেডিয়াম’ নামের এই স্টেডিয়ামটি থাকবে দ্য লাইন শহরের মধ্যে, মরুভূমির বুকে মাটি থেকে প্রায় ১১৫০ ফুট (৩৫০ মিটার) উঁচুতে। এটি এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এটি উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও বিনোদনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপ উপলক্ষে অন্তত ১০টি বিশ্বমানের স্টেডিয়াম তৈরি বা আধুনিকায়ন করা হচ্ছে। রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা ও মদিনার আশপাশে নির্মিত হবে অত্যাধুনিক স্টেডিয়াম, যেগুলোর কিছু হবে সম্পূর্ণ সৌরশক্তিনির্ভর। ‘গ্রিন স্টেডিয়াম’ ধারণায় তৈরি কিছু মাঠে শীতল রাখার জন্য ব্যবহার করা হবে প্রাকৃতিক প্রযুক্তি ও পুনর্ব্যবহৃত পানি। বেশির ভাগ স্টেডিয়ামের কাজই জোরেশোরে চলছে। ২০২৯ সালের মধ্যে সিংহভাগ স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে।

সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। আয়তনে যুক্তরাজ্যের ৯ গুণ। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত জেদ্দায় বিশ্বকাপের ম্যাচ হবে। মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম এই শহরে দুটি স্টেডিয়ামে খেলা হতে পারে। এই জেদ্দা শহরে দেড় বছর ধরে থাকেন আবু সুফিয়ান। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায়। তিনি জেদ্দায় ভাড়ার ট্যাক্সি চালান। আবু সুফিয়ান বলেন, ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল জেদ্দায় করার জন্য স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য নানা চমক অপেক্ষা করছে।

ভাঙা সম্পর্ক জোড়া দিলেন ভিনিসিয়ুস, সতীর্থদের অভিনন্দন&খোঁচা
সম্পর্ক নিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে তুলে নেওয়ায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা, সেই মুহূর্তে আরেকটি ঝামেলা মেটানোর খবর দিলেন ভিনিসিয়ুস। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্ক তিনি জোড়া দিয়েছেন। এরপর ভাসছেন সতীর্থদের শুভেচ্ছা ও মজার মন্তব্যে।

চলতি মাসের শুরুতে ডে মাগালায়েস নামে ব্রাজিলের এক মডেল ভিনিসিয়ুসের সঙ্গে কিছু গোপন কথা চালাচালির স্ক্রিনশট প্রকাশ্যে আনেন। ডে মাগালায়েসের দাবি– সম্পর্কের বিষয়টি তিনি আড়ালে রাখতে চেয়েছিলেন। কিন্তু এর ভেতরই ভার্জিনিয়ার সঙ্গে একটি নাচের ভিডিও সামনে আসে ভিনির। যা দেখেই মূলত ওই মডেল নিজেদের বার্তা আদান-প্রদানের স্ক্রিনশট ফাঁস করেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো। যা নিয়ে সামাজিক মাধ্যমে রিয়াল ফরোয়ার্ডের পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার সঙ্গে ভিনির ভিডিও দেখে হতাশ হয়ে পড়েন ডে মাগালায়েস। তবে বিষয়টি নিয়ে তিনি ভিনির সঙ্গে সরাসরি কিংবা ফোনে কোনো যোগাযোগ করেননি। এমনকি ভিনির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রেখে দেন ধোঁয়াশা। সাময়িকভাবে দূরে থাকার কথা বললেও, ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ভার মুক্ত রেখে ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘এখন এটি উন্মুক্ত। কেবল সময়ই বলবে আমি চালিয়ে যাব নাকি না, যতক্ষণ না আমি তার সঙ্গে কথা বলি।’

প্রায় একই সময়ে আরেক সাক্ষাৎকারে ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও দাবি করেন, তার সঙ্গে এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই ভিনিসিয়ুসের। এমনকি সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসারও সম্ভাবনা নেই। কিন্তু অল্প সময়ের ব্যবধানে গতকাল (মঙ্গলবার) রাতে ভার্জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। যেখানে প্রেমিকার সঙ্গে তোলা কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে দুজনের নামের আদ্যক্ষর ‘ভি’ এবং এর মাঝে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ভিনিসিয়ুসের ওই পোস্টে নানারকম মন্তব্য করছেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থরা। নেইমার লিখেছেন– ‘বাচ্চা ছেলেটাও প্রেমে পড়েছে।’ জাতীয় দল ও ক্লাবের সতীর্থ রদ্রিগো গোয়েসও একইভাবে বলছেন, ‘বিগ সেভেন (রিয়ালে তার জার্সি নম্বর) ভালোবাসার মুহূর্তে আছে।’ ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা স্বাগত জানিয়েছেন এভাবে, ‘আমাদের (যৌথ জীবন) দলে স্বাগতম, চিয়ার্স এবং সৃষ্টিকর্তা তোমাদের আশীর্বাদ করুন।’ রিয়ালের ফরাসি মিডফিল্ডার এদুয়োর্দো কামাভিঙ্গা খোঁচা দিয়ে লেখেন, ‘তুমিও তাহলে প্রেম করো।’

এর আগে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে নেন রিয়াল কোচ জাবি আলোনসো। সে সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন!” এরপর শোনা যায়, “আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।” এএস’র প্রতিবেদন বলছে, আলোনসোর প্রতি ‘বিশ্বাসের অভাব’ থেকেই ভিনিসিয়ুস এখন রিয়াল ছাড়ার কথা ভাবছেন। আলোনসো যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থায় রাখেন, তবে ভিনিসিয়ুস থাকতে রাজি।

হেনড্রিকস&বশের ঝড়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে প্রোটিয়ারা ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন ওপেনার রিজা হেনড্রিকস। তার ৪০ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করে দলটি ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৯৪ রান।

ইনিংসের শুরুতে কুইন্টন ডি কক খেলেন ১৩ বলে ২৩ রানের ছোট কিন্তু ঝোড়ো ইনিংস। এরপর টি-টোয়েন্টি অভিষিক্ত টনি ডি জর্জি মাত্র ১৬ বলে করেন ৩৩ রান। অলরাউন্ডার জর্জ লিন্ডেও খেলেন ২২ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস। পাকিস্তানের হয়ে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ বল হাতে ছিলেন কার্যকর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব ২৮ বলে ৩৭ রান করলেও অন্য প্রান্তে ছিল ধারাবাহিক উইকেট হারানোর মিছিল। ইনজুরির পর টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকর হলো না বাবর আজমের।

করবিন বশের বলে কভারে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিয়ে দুই বলেই শূন্য রান করে সাজঘরে ফেরেন বাবর। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ ছিলেন ম্যাচের নায়ক। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ক্যারিয়ারসেরা ৪ উইকেট। স্পিনে জর্জ লিন্ডে ৩১ রান খরচায় পান আরো ৩ উইকেট।

শেষ পর্যন্ত পাকিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে, ফলে দক্ষিণ আফ্রিকা পায় ৫৫ রানের দাপুটে জয়।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত হবে, এবং একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি
বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না—এই একটি প্রশ্নে আটকে ছিলেন লিওনেল মেসি। কয়েকবার ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তরও দিয়েছিলেন। সব উত্তরগুলোর ডিকোড করলে দাঁড়ায়, ‘বয়স হয়েছে, এবার ছেড়ে দিতে হবে।’ তবে আর্জেন্টিনা ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন মেসি।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা মানেই এক অসাধারণ ব্যাপার। আমি অবশ্যই বিশ্বমঞ্চে থাকতে চাই। দলের সঙ্গে থাকলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

এক্ষেত্রে বাধা বয়স এবং ফিটনেস। ২০২২ বিশ্বকাপের পর একটু থেকে একটু হলেই যেন মেসি ইনজুরিতে পড়ে যাচ্ছেন। ছিটকে যাচ্ছেন লম্বা সময়ের জন্য। শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত চোটের কারণে ১৫০ দিন থাকতে হয়েছে মাঠের বাইরে। ১৭ দিনের মতো নিয়েছেন বাড়তি বিশ্রাম। যেখানে আগের বিশ্বকাপের চক্রে তিনি এমন সমস্যায় পড়েছিলেন মোটে ৭৬ দিন।

২০২৬ বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে, তখন মেসির বয়স হবে ৩৯। বয়সের এই বাস্তবতা মেনেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন মেসি, ‘আগামী বছর যখন ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করব, তখন আমি প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব যে, আমি শতভাগ ফিট কিনা। ফিট থাকলে এবং দলে অবদান রাখার মতো অবস্থায় থাকলেই কেবল আমি সিদ্ধান্ত নেব।’

মেসি আশাবাদী তিনি বিশ্বকাপে খেলবেন, ‘আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বমঞ্চ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, এখন সেটা অক্ষুণ্ণ রাখার বা রক্ষা করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার হবে। জাতীয় দলের জার্সিতে খেলা সব সময়ই আমার কাছে স্বপ্নের মতো, বিশেষ করে এমন বড় কোনো টুর্নামেন্টে। আমি প্রত্যাশা করছি, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা আরও একবার দেবেন।’

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা মেসি ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেন। ২০১৪ সালের ফাইনালের ব্যথা পেরিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে স্বপ্নের শিরোপার দেখা পান। তবে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেননি। পরিকল্পনার অংশ ঠেলে দিয়েছেন ফিটনেসের ওপর।

ভারতের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট বিক্রি কবে শুরু? কীভাবে কেনা যাবে?
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর।

অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূলপর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজদের। তবু ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা থাকার কথা।

১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুই ম্যাচেই খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী।

বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র কেলির পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেনার নাথান কেলি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কেলি জানিয়েছেন, পরিবার—বিশেষ করে নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়তে হচ্ছে তাকে।

কেলি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে আমি বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছেড়ে দিয়েছি। যেহেতু ওদের পাশে অন্য কেউ নেই, তাই আমি বাড়িতে থাকাকেই প্রাধান্য দিয়েছি।’

গত মাসে এশিয়া কাপ চলাকালে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফেরেন কেলি। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর থেকে আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ—দুটিতেই ছিলেন না তিনি। এই সময়ে জাতীয় দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রশিক্ষক ইফতেখার রহমান।

বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই ফিটনেস পরীক্ষায় কিছু নতুনত্ব এনেছিলেন নাথান কেলি। প্রচলিত বিপ ও ইয়ো–ইয়ো টেস্টের পাশাপাশি তিনি চালু করেন ‘টাইম ট্রায়াল’ পদ্ধতি। এতে ক্রিকেটারদের ১ হাজার ৬০০ মিটার দৌড় (চার চক্কর) সম্পন্ন করতে হতো নির্দিষ্ট সময়ে, যার ভিত্তিতে নির্ধারিত হতো পাস বা ফেল।

এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্রিকেটাররা এ পরীক্ষায় অংশ নেন। পরে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শুরুর আগেও একইভাবে ক্রিকেটারদের টাইম ট্রায়াল টেস্ট নেওয়া হয়।

বাংলাদেশে আসার আগে কেলি কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের ফিটনেস কোচ হিসেবে। এছাড়া তিনি একটি রাগবি ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।

বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও দাপুটে পারফর্ম করছে। টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল। তবে ভারতে চলমান এই প্রতিযোগিতার মাঝে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অজি ক্রিকেটাররা। ওই ঘটনায় আকিল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে ইন্দোর পুলিশ। তারা জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। দুই ক্রিকেটারের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে ইন্দোরের ক্যাফেতে যাওয়ার পথে অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার অনাকাঙ্ক্ষিতভাবে এক বাইক আরোহীর কাছে শ্লীলতাহানির শিকার হয়েছেন। বিষয়টি দলের পক্ষ থেকে জানানোর পর এখন সেখানকার স্থানীয় পুলিশ দেখভাল করছে।

অভিযুক্ত আকিলকে গ্রেপ্তারের পর একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই। যেখানে তাকে হাত ও পায়ে ব্যান্ডেজ লাগানো দেখা যায়, এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে হাঁটছিলেন ওই তরুণ। মধ্য প্রদেশ পুলিশের এমবি রামেশ্বর শর্মা জানিয়েছেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করে কারাবন্দি করা হয়েছে। আমরা এমন অপরাধীদের নিশ্চিহ্ন করতে চাই।’ মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলছে, ‘এমন অনুপযুক্ত আচরণ ও বিরক্তিকর ঘটনায় আমরা ব্যথিত। এই হতাশা ও দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা অস্ট্রেলিয়া নারী দলের কাছে ক্ষমাপ্রার্থী।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ বিজয়ভারগিয়া জানান, ‘এটি শুধুমাত্র নারী ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণই নয়, একইসঙ্গে ভারতীয় ইমেজের জন্য কলঙ্কও বটে।’ অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে আগেই থেকে অপরাধ সংঘটনের মামলা রয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে বলে ইন্দোর পুলিশের বরাতে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। নারীদের নিরাপত্তা রক্ষা এবং যৌন হয়রানি–শ্লীলতাহানি রোধে আন্দোলন করা রাজনৈতিক নেতারাও নতুন করে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।

চলমান বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ ইন্দোরে থাকায়, সেখানে লম্বা সময় অবস্থান করতে হয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। গতকাল রাতেই তারা সেখানকার হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। যেখানে প্রোটিয়াদের মাত্র ৯৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয়ে লিগপর্ব শেষ করলো টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। তারাই একমাত্র দল যারা এই আসরে কোনো ম্যাচ হারেনি। ৭ ম্যাচে ৬ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১৩ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে লড়বে ভারতের সঙ্গে। ৩০ অক্টোবর নাভি মুম্বাইয়ে হবে ম্যাচটি।

ম্যাচ শেষে সৌম্যর সঙ্গে যে কথা হয় ভাইরাল সেই পুলিশ সদস্যের
এক ক্যাচ যেন বদলে দিয়েছে পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইনের জীবন। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠের বাইরে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। মিলিয়ন, মিলিয়ন ভিউ হয় সেই ক্যাচ ধরার ভিডিওতে। রায়হান জানান, ম্যাচ শেষে সৌম্যর সঙ্গে দেখা হয় তার। তাকে উপহারও দেন তিনি।

যথারীতি নিজের দায়িত্ব পালন করছিলেন রায়হান। তখনই দেখেন উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বল তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন প্রশ্নের জবাবে রায়হান বলেন, ‘আমি কখনো ভাবি নাই আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছেই আসবে। আমার কনফিডেন্ট ছিল যে, যদি আমি একটু এগিয়ে যাই তাহলে ক্যাচটা ধরতে পারব। এভাবেই আমি এক কদম এগিয়ে ক্যাচটা ধরি।’

দারুণ সেই ক্যাচ ধরা নজর এড়ায়নি সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। হাতের ইশারায় ম্যাচ শেষে রায়হানকে দেখা করতে বলেন তিনি। রায়হানও কথামতো চলে যান ড্রেসিংরুমে। দেখা করেন সৌম্যর সঙ্গে। পুলিশ কর্মকর্তার প্রশংসা করে তাকে উপহারও দেন সৌম্য।

এ প্রসঙ্গে রায়হান বলেন, ‘ক্যাচ ধরার পর বলটা রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দেয়। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাক দিয়েছে। দিয়ে বলল যে, তুমি একটু দেখা কইরো। ডিউটি শেষে ড্রেসিংরুমে তার কাছে গিয়েছিলাম সে দেখে ডাক দিয়েছে। বলল যে, জার্সি দেওয়া যেত কিন্তু এটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখা। পরে অটোগ্রাফসহ আমাকে একটা ক্যাপ দিয়েছে। এটা আমি রেখে দিয়েছি।’

৪ ম্যাচে ৪ হার, দ্বিতীয় মৌসুমেই কি দম শেষ স্লটের লিভারপুলের?
টানা হারের বৃত্তে ছিল লিভারপুল। তবে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাস খানিকটা ফিরে পেয়েছিল আর্নে স্লটের দল। কিন্তু রোববার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে আবার সব দুর্বলতা স্পষ্ট হয়ে উঠল তাদের।

এই হারে লিভারপুল নেমে গেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা এখন চার পয়েন্ট পিছিয়ে। আর্সেনাল যদি পরের ম্যাচে জেতে, ব্যবধান বেড়ে যাবে সাত পয়েন্টে। স্লটের সবচেয়ে বড় চিন্তা হলো—পূর্বের ভুলগুলো থেকে দল যেন কিছুই শেখেনি।

লিগের মাত্র নয় ম্যাচ শেষে কোনো দলের শিরোপার আশা শেষ হয়ে যায় না। কিন্তু লিভারপুলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, সেই পথেই তারা হাঁটছে। শিরোপার পথে থাকা কোনো দল টানা চার ম্যাচ হারে না, আর এমন ছন্নছাড়া ফুটবলও খেলে না। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ের পর যেটা নতুন শুরু ভেবেছিল দলটি, সেটি দ্রুতই মিলিয়ে গেল।

স্লটের দলের এক সময়কার আত্মবিশ্বাসী ফুটবলের ছিটেফোঁটাও নেই এখন। প্রতিপক্ষরা আরও ক্ষুধার্ত, আরও আগ্রাসী। টানা ছয় ম্যাচে তারা প্রথমে গোল খেয়েছে। সেট পিসে দুর্বলতা রয়ে গেছে, আর সহজ গোল হজমের প্রবণতাও থামছে না।

লিভারপুল গত রাতে প্রথম গোল হজম করতে সময় নিয়েছে মোটে ৫ মিনিট। দাঙ্গো ওয়াত্তারার গোলে স্বাগতিক ব্রেন্টফোর্ড এগিয়ে যায়। ৪৫ মিনিটে কেভিন শাডের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে দলটা। বিরতির একটু আগে মিলোস কেরকেজের গোলে অল রেডরা ব্যবধান কমিয়েছিল বটে। কিন্তু বিরতির পর বিতর্কিত এক পেনাল্টি থেকে ইগর থিয়াগোর গোল আবারও ২ গোলে পিছিয়ে দেয় লিভারপুলকে। শেষ মুহূর্তে মোহামেদ সালাহ গোল করেছিলেন বটে, কিন্তু শেষমেশ হার এড়াতে পারেনি অল রেডরা।

এখনও ২৯টি ম্যাচ বাকি থাকলেও, বর্তমান চ্যাম্পিয়নদের খেলার ধরণ দেখে বোঝা যাচ্ছে—আর্সেনাল, ম্যানচেস্টার সিটির মতো স্থিতিশীল দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হবে। গ্রীষ্মে দলে অনেক পরিবর্তন এলেও নতুন খেলোয়াড়রা ছন্দে আসতে পারেননি। ফলে শিরোপা রক্ষার লড়াইটা অনেক আগেই শেষ হয়ে যেতে পারে।

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল। দাঙ্গো ওয়াতারাকে ভার্জিল ফন ডাইক বক্সের বাইরে ফাউল করেন বলে মনে হলেও, ভিডিও রিভিউর পর দেখা যায়, ফাউলটি হয়েছে ঠিক বক্সের লাইনে। ফলে রেফারি ব্রেন্টফোর্ডকে পেনাল্টি দেন, আর ইগর থিয়াগো স্পট কিক থেকে গোল করে ম্যাচের ফল নির্ধারণ করেন।

এর আগে কোডি গাকপোর ওপর নাথান কলিন্সের ফাউল নিয়েও লিভারপুলের খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুলেছিলেন, কিন্তু রেফারি সেটি নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ফন ডাইক ও শবোস্লাই রেফারির সঙ্গে তর্কে জড়ান।

গেল মৌসুমে লিগ জিতেছিল অল রেডরা। চ্যাম্পিয়ন্স লিগে যতক্ষণ ছিল, তারা ছিল পরিষ্কার ফেভারিট। সেই দলটাই এখন প্রিমিয়ার লিগে হারল টানা ৪ ম্যাচ। আর তাতেই মনে হচ্ছে স্লটের অধীনে প্রথম মৌসুমের অপ্রতিরোধ্য লিভারপুল কি দ্বিতীয় মৌসুমেই দম হারিয়ে বসল?

১৩০০ কোটি রুপির মালিক ‘বিরুশকা’ দম্পতি
ক্রিকেট ও বলিউডের দীর্ঘদিনের মেলবন্ধনের অন্যতম দৃষ্টান্ত বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের এই তারকা দম্পতিকে ভক্তরা আদর করে ডাকেন ‘বিরুশকা’ নামে। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবেও পরিচিত তারা

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম দেখা হয় কোহলি ও আনুশকার। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। চার বছরের প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তারা বিয়ে করেন। এরপর ২০২১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ভামিকা, আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসে পুত্রসন্তান আকাই।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ এখন ১৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০৭ কোটি টাকা)। তাদেরকে ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি হিসেবে গণ্য করা হয়।

এককভাবে বিরাট কোহলির মোট সম্পদ আনুমানিক ১০৫০ কোটি রুপি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে এ‍+ ক্যাটাগরির খেলোয়াড় তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি মৌসুমে তাকে দেয় ২১ কোটি রুপি।

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে কোহলি পান ৭ কোটি রুপি। ম্যাচ ফি, টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি নেন। যদিও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তিনি এখন অবসর নিয়েছেন।

পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, মান্যবর, অডি, তিসো, স্যামসোনাইটসহ নানা ব্র্যান্ডের দূত তিনি। প্রতিটি চুক্তি থেকে আয় ৭.৫ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত। এছাড়া নিজস্ব পোশাক ব্র্যান্ড, রেস্টুরেন্ট ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম থেকেও কোহলির আয় বাড়ছে।

অন্যদিকে, আনুশকা শর্মার সম্পদের পরিমাণ প্রায় ২৫৫ কোটি রুপি। অভিনয়, ব্র্যান্ড প্রচার, প্রযোজনা সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ড থেকে তার আয় আসে।

চলচ্চিত্রে প্রতি সিনেমার জন্য আনুশকা পান প্রায় ৭ কোটি রুপি। তার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ থেকে নির্মিত হয়েছে ‘এনএইচ১০’, ‘পরী’, ‘পাতাল লোক’ এর মতো জনপ্রিয় কাজ। ২০১৭ সালে চালু করা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘নুশ’ও তার আয় বাড়িয়েছে।

আনুশকা ব্র্যান্ড প্রচার থেকে বছরে আয় ৫-১০ কোটি রুপি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে আনুমানিক ৯৫ লাখ রুপি উপার্জন করেন তিনি।

দুই সন্তান ভামিকা ও আকাইকে নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিরাট-আনুশকা দম্পতি।

আফগানদের বিপক্ষে খেলবেন হামজা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’

১৩ নভেম্বর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ঢাকায় আসবেন সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান ইকবাল।

৯ গোল ও ২ লাল কার্ডের ম্যাচে জার্মানদের নিয়ে ছেলেখেলা করল পিএসজি
চ্যাম্পিয়নস লিগের রাতে বায়ার লেভারকুসেনকে এক দুঃস্বপ্নের রাত উপহার দিল পিএসজি। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ৭-২ গোলে হারের এই স্মৃতি খুব দ্রুতই ভুলে যেতে চাইবে জার্মান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই চলে নাটকীয়তা। বে অ্যারেনায় ম্যাচের সপ্তম মিনিটেই নুনো মেন্ডেসের বাড়ানো ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন উইলিয়ান পাচো।

তবে ২৫ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল লেভারকুসেন। বক্সের ভেতর পিএসজির ডিফেন্ডার ইল্লা জাবারনির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে লেভারকুজেনের মিডফিল্ডার রবের্ত আন্দগিশের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টে লাগলে সে যাত্রায় সমতায় ফেরা হয়নি জার্মানদের।

এর ৮ মিনিট পর পেনাল্টি মিস করা আন্দগিশের ভুলে ১০ জনের দলে পরিণত হয় লেভারকুসেন।

দিজিরে দুয়েকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে বেশিক্ষণ একজন কম নিয়ে খেলতে হয়নি জার্মানদের। মাত্র চার মিনিট পর ডি-বক্সে কোফানাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার জাবারনি।

পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ মিডফিল্ডার আলেইশ গার্সিয়া তাৎক্ষনিক স্বস্তি দিলেও লেভারকুসেন হয়তো কল্পনাও করতে পারেনি সামনে কি অপেক্ষা করছে!

ম্যাচের ৪১তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে জায়গায় দাঁড়িয়ে নিখুঁত আলতো শটে বল জালে জড়ান দিজিরে দুয়ে।

এর তিন মিনিটের মাথায় খভিচা কাভারেস্খেইয়ার জোরালো শটে ব্যবধান ৩-১ করে পিএসজি। তবে এরপরও রেহাই পায়নি জার্মানরা। বিরতির আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি উদীয়মান তারকা দুয়ে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলের পর নেইমারের ট্রেডমার্ক উদযাপন করে হয়তো জানান দিলেন ‘নতুন নেইমার’ পেয়ে গেছে পিএসজি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজির মিডফিল্ডের নিউক্লিয়াস ভিতিনিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ল্যাফট ব্যাক মেন্ডেস।

ম্যাচের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লেভারকুসেন ভক্তদের সান্ত্বনা দেন মিডফিল্ডার গার্সিয়া। এর ১২ মিনিট পর আবার গোল উৎসবে মেতে ওঠে পিএসজি। ইনজুরি কাটিয়ে তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে ফেরা ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে নাম লেখান স্কোরলাইনে।

এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূরপাল্লার শটে জার্মানদের কফিনে শেষ পেরেক ঠুকেন ভিতিনিয়া।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো গত আসরের চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচের সবকটিতেই তারা জিতেছে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান ও ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

প্রথমবারের মতো সুপার ওভারে হারের স্বাদ পেলো বাংলাদেশ
ব্যাটে-বলে লড়াই জমেছিল ভালোই। কিন্তু শেষ হাসি হাসল না বাংলাদেশ। সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই প্রথমবারের মতো সুপার ওভারে পরাজয়ের স্বাদ পেল টাইগাররা।

সুপার ওভারে মাত্র ১১ রানের লক্ষ্য। ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। বোলিংয়ে আসেন আকিল হোসেন। প্রথম বলেই ওয়াইড, পরেরটিও নো—শুরুতেই বিনা বলেই ৪ রান দিয়ে বসেন ক্যারিবীয় স্পিনার।

সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৬ রানের। কিন্তু সৌম্য-সাইফরা কাজে লাগাতে পারেননি সেই সুযোগ। সৌম্য ১, সাইফ ১, শান্ত ১ রান করে ফেরেন। শেষ বলে দরকার ছিল ৩, মিলেছে মাত্র ১। হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে ক্যারিবীয়দের ১১ রানে আটকে রাখার দায়িত্ব ছিল মুস্তাফিজুর রহমানের কাঁধে। প্রথম পাঁচ বলে খরচ করেন মাত্র ৬ রান ও নেন ১ উইকেট। কিন্তু শেষ বলে দেন বাউন্ডারি। ফলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১০ রান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে একই রান করে ক্যারিবিয়ানরা।

ম্যাচের শুরুতেই সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় বলেই ফিরিয়ে দেন ব্রেন্ডন কিংকে। এরপর স্পিন আক্রমণে চাপ বাড়ান মিরাজ-নাসুম-রিশাদরা। রিশাদ নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট—আথানজে ও কার্টিকে এলবিডব্লিউ করে ভাঙেন জমে ওঠা জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৩ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন শাই হোপ। একপ্রান্তে ধীরস্থির ব্যাটিং করেন তিনি। ৫৩ রানে অপরাজিত থেকে দলকে সমতায় নিয়ে যান।

ব্যাটিংয়ে সাবধানী শুরু এনে দেন সৌম্য ও সাইফ। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি কেউই। সাইফ ৬, হৃদয় ১২, শান্ত ১৫, অঙ্কন ১৭—বারবার ব্যর্থ মিডল অর্ডার। একপ্রান্ত আগলে খেলছিলেন সৌম্য। ধৈর্য্য হারিয়ে ৪৫ রানে ফিরে যান ছক্কা মারতে গিয়ে।

৭ম উইকেটে হাল ধরেন রিশাদ ও মিরাজ। ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিশাদ। শেষদিকে মিরাজের ৩২ রানে ভর করে ২১৩ রানে পৌঁছায় বাংলাদেশ।

বাংলাদেশ&ভারত ম্যাচের দিন ঢাকায় মুখোমুখি আফগানিস্তান&মিয়ানমার
ফুটবল প্রেমীদের চোখ এখন ১৮ নভেম্বরে। ওইদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত। দুই ম্যাচ বাকি থাকতে দুই দেশই বিদায় নিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দলের ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ। মর্যাদার লড়াইতো বটেই।

বাংলাদেশ-ভারত ম্যাচের দিন এশিয়ান কাপ বাছাইয়ের আরো একটি ম্যাচ হবে ঢাকায়। সেদিন আফগানিস্তানের হোম ম্যাচ আছে মিয়ানমারের বিপক্ষে। ওই ম্যাচটি হবে ঢাকার কিংস অ্যারেনায়।

আফগানিস্তানের মাটিতে যেহেতু খেলা সম্ভব না, তাই ওই দেশটিই তাদের ম্যাচ কিংস অ্যারেনায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাফুফেকে। বাফুফের মাধ্যমে পাওয়া সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কিংস। এখন আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচের ভেন্যু হিসেবে কিংস অ্যারেনা এএফসির অনুমোদনের অপেক্ষায়।

সংস্কারের জন্য দীর্ঘ সময় ফুটবল বন্ধ ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ওই সময়ে বাংলাদেশের কয়েকটি ম্যাচ হয়েছিল কিংস অ্যারেনায়। এমনকি আফগানিস্তানও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে ওই স্টেডিয়ামে। এএফসির ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে। এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়ামটি।

দ্বিতীয় ওয়ানডে আজ সিরিজ জিততে স্পিনই ভরসা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচানোর সুযোগ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে নামবে।

এদিকে কাল বাংলাদেশ দল আগের ম্যাচের দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলন করেছে। আগের ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়েছিল। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার বলের গতি-টার্ন বুঝতে না পেরে আউট দ্রুত। পরে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও ভুগেছেন একই সমস্যায়। ভেতরে ঢোকা বলে পায়ের মুভমেন্টে ঘাটতি থাকায় ফেরেন তারা।

সোমবারের অনুশীলনে ফোকাস ছিল ফুটওয়ার্ক ও রোটেশন অব স্ট্রাইক নিয়ে। সেন্টার উইকেটে দুই ঘণ্টার অনুশীলনে ব্যাটারদের বাস্তব ম্যাচ পরিস্থিতির মতো খেলিয়েছেন সিমন্স।

লক্ষ্য ছিল টার্নিং উইকেটে কীভাবে সামনের বা পেছনের পায়ে ভর দিয়ে খেলতে হবে, সিঙ্গেল নিয়ে ইনিংস এগিয়ে নিতে হবে এবং মাঝের ওভারে কীভাবে চাপ সামলাতে হবে। এসব কৌশল অনুশীলনে বুঝিয়ে দেওয়া হয়। বল করেছেন স্পিনার নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানোর চেষ্টা করা হয়েছে।’

ক্যারিবীয়রাও বুঝতে পেরেছে স্পিনে কীভাবে খেলতে হবে। তারাও স্পিন সামলানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছেন অনুশীলনে। তারাও স্পিন-নির্ভর উইকেটে স্লো বোলারদের সাহায্যপ্রার্থী হয়েছেন।

নারী বিশ্বকাপ ভারতের সেমিফাইনালের আশা কি শেষ?
নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে টানা তৃতীয় হারের মুখ দেখল ভারত। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের কাছে চার রানে হেরে সেমিফাইনালে ওঠার পথ আরো কঠিন হয়ে গেল হারমানপ্রীত কৌরের দলের জন্য।

স্বাগতিক ভারতের এটি টুর্নামেন্টে টানা তৃতীয় হার। এর আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল তারা।

তবে এখনো সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি ভারতের। ইংল্যান্ডের এই জয়ে তারা টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। এখন বাকি রয়েছে মাত্র একটি সেমিফাইনাল স্পট, যার জন্য লড়ছে ভারত ও নিউজিল্যান্ড।

বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত চতুর্থ স্থানে রয়েছে, নেট রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে।

তাই পরের ম্যাচটি দুই দলের জন্যই যেন ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। ভারত যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তবে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার সুযোগ থাকবে। তবে হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। সে ক্ষেত্রে, ভারতকে বাংলাদেশকে হারাতে হবে এবং আশা করতে হবে যে নিউজিল্যান্ড যেন শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে।

সব মিলিয়ে, ইন্দোরের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে ভারতীয় দলের ভাগ্য। থাকছে কি তারা সেমিফাইনালের দৌড়ে, নাকি ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হবে আবারও।

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রোববার রাতে লা লিগার ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল জাবি আলানসোর দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোলের গেরো খুলতে ব্যর্থ হয়। ৯টি শট নিলেও কাজে লাগেনি একটিও। ম্যাচের চিত্র বদলে যায় খেলার দ্বিতীয়ার্ধে। ৭ মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।

মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি তারকা।

৮৪তম মিনিটে গেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিয়ুসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে উঠেনি গেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

মিরপুরের উইকেট নিয়ে ‘নেগেটিভ নিউজ’ না করার অনুরোধ আশরাফুলের
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন স্পিনাররা। তাতে নাভিশ্বাস উঠছে ব্যাটারদের।

উইকেটের সহায়তায় ২০৭ রান করেও আজ বাংলাদেশ জিতেছে ৭৪ রানে। এমন উইকেটে খেলে অভ্যস্ত একজন ব্যাটার কীভাবে বড় মঞ্চে ভালো উইকেটে ভালো করবেন? ক্রিকেটারদেরই তোলা পুরোনো এ প্রশ্ন ভুলে গিয়ে মিরপুরে এবারও ঘূর্ণি উইকেটেই খেলছে বাংলাদেশ। এতে কোনো সমস্যাও দেখছেন না সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বরং বাংলাদেশের জয়ের জন্য এ ধরনের উইকেটের বিকল্প দেখছেন না।

আজ ম্যাচের পর সাংবাদিকদের আশরাফুল বলেছেন, ‘আমরা যে পরিস্থিতিতে আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। র‍্যাঙ্কিংয়ে আমরা ১০ নম্বরে আছি। যদি বিশ্বকাপ খেলতে হয় আমাদের ৯ নম্বরে যেতে হবে। এই তিনটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নিয়মিত মিরপুরে যার সঙ্গেই খেলি, আমরা ফেবারিট থাকি এই কন্ডিশন ও উইকেটের কারণে। আমরা যে ফ্ল্যাট, যথার্থ উইকেট আশা করি সেটা হয়তো এই সিরিজে হচ্ছে না। বিশ্বকাপ খেলতে বাকি দুটি ম্যাচও জিততে হবে। এ পরিস্থিতিতে উইকেট নিয়ে নেতিবাচক কথা না বলি। মেনে নিই। আমাদের দলের যে পরিস্থিতি, আত্মবিশ্বাস ফিরে পেতে এই ধরনের উইকেট দরকার ছিল।’

মিরপুরের উইকেট নিয়ে নেতিবাচক খবর না প্রকাশের অনুরোধ আশরাফুলের, ‘ভারতে তারা (ওয়েস্ট ইন্ডিজ) সবশেষ টেস্ট সিরিজে ওদের দুজন ব্যাটার সেঞ্চুরি করে এসেছে। যদি ফ্ল্যাট উইকেট দিতেন (মিরপুরে), অন্যরকম খেলা হতো। এটা নিয়ে নেগেটিভ নিউজ না, যেহেতু আমাদের বিশ্বকাপ খেলতে হবে। এই মুহূর্তে মানসিকভাবে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে।’

আশরাফুলের কাছে জয়ের ধারায় বাংলাদেশ দলের ফেরাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘জয় একটা অভ্যাস। জিততে জিততে যখন বড় আসরে যাব, যাওয়ার আগে অন্তত দেড়-দুই মাস ঠিকঠাক প্রস্তুতি ও ম্যাচ যদি খেলতে পারি; যে কন্ডিশনে বিশ্বকাপ, সেরকম কন্ডিশনে ভালো প্রস্তুতি যদি নিতে পারি, তখন একটা ভালো ফল আশা করতে পারি। এখন কাউকে দোষারোপ করব না।’

পিছিয়ে পড়া মিয়ামিকে হ্যাটট্রিক করে জেতালেন মেসি
লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএস মৌসুমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।

এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির এখন গোল সংখ্যা ২৯। আগের হ্যাটট্রিকটি করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের ম্যাচে।

৩৫ মিনিটে মেসির শটে প্রথমে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে আসে তার মৌসুমের ২৭তম গোল। তবে ৪৩ মিনিটে স্যাম সুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে মিয়ামির চেয়ে অনেক বেশি আক্রমণ করে ন্যাশভিল। ১১টি শট নেয় তারা, যেখানে মিয়ামির ছিল মাত্র ৪টি। সেই ধারাবাহিকতায় যোগ হয় আরও একটি গোল। হানি মুখতারের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে জ্যাকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়া মিয়ামিকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেসি। ৬২ মিনিটে অ্যান্ডি নাজারের হাতে বল লাগায় পেনাল্টি পায় মিয়ামি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। চার মিনিট পর বালতাসার রদ্রিগেজের শটে আবারও এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

৮১ মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের মাপা শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ইনজুরি টাইমের শুরুতেই তেলাস্কো সেগোভিয়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৫-২ এ।

এই হ্যাটট্রিকে গোল্ডেন বুট দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন মেসি। এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা স্যাম সুরিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে।

ইন্টার মিয়ামি মৌসুম শেষ করেছে ১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে। ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে। ন্যাশভিল ষষ্ঠ হয়ে তাদেরই মুখোমুখি হবে প্রথম রাউন্ডে।

রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করেছে স্ট্রাসবুর্গের বিপক্ষে।

লিগ আঁতে ঘরের মাঠে শুক্রবারের ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। তবে ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ।

দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। এরপর বিরতির ঠিক আগে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন দিয়েগো মোরেইরা। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার আলতো শট পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় পানিচেলির দ্বিতীয় গোলের সুবাদে ব্যবধান বাড়ায় অতিথিরা।

ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

তার প্রথম প্রচেষ্টা পেন্ডার্স ঠেকালেও ফিরতি বলে হেড করে গোল করেন তরুণ ফরাসি মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে আরো বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে জয়ের গোলটি মেলেনি। শেষ দিকে খভিচা কাভারেস্খেইয়ার দূরপাল্লার শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

লিগ আঁতে গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার শিরোপা জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চারটি মৌসুমও রয়েছে তাদের দখলে।

এই ড্রয়ে লিগ আঁর পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ।

কোচ লিয়াম রোসেনিয়র নেতৃত্বে স্ট্রাসবুর্গ আজ জিতলে উঠতে পারত টেবিলের শীর্ষে। ইংলিশ কোচের দলে ছিলেন ইংল্যান্ডের লেফটব্যাক বেন চিলওয়েল এবং সাবেক ব্রাইটন মিডফিল্ডার হুলিও এনসিসো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি। আগের দুটি ম্যাচে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা।

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান
সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।  শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এ হামলায় ৩ আফগান ক্রিকেটারসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।  এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হতো।

সামাজিকমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার (১৭ অক্টোবর) জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান।

আফগান বোর্ড বলেছে, ‘তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না।

আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল তখনই এ ত্রিদেশীয় সিরিজটি আয়োজনা করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ&ওয়েস্ট ইন্ডিজ: পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য দু’দলেরই
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ- দুই দলই যেন হাঁটছে এক অজানা গন্তব্যে। সাম্প্রতিক সময়ে একের পর এক হার, দুই দলকেই যেন পর্যদুস্ত করে দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ- এটা যেমন ঠিক, তেমনি ওয়ানডে সিরিজে পুরোপুরি নাকানি-চুবানি খেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। দুই ম্যাচেই অলআউট হয়েছে ৩০-এর নিচে কম ওভার খেলে।

শুধু তাই নয়, গত কয়েক বছর ওয়ানডেতে বেশ বাজে খেলছে বাংলাদেশ। টাইগানররা গত পাঁচটি ওয়ানডে সিরিজে হেরেছে, ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া যে ধারা শুরু হয়েছে, এরপর থেকে তারা মাত্র ১৪ ম্যাচে ২টিতে জয় পেয়েছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি দল আরব আমিরাতে নেপালের কাছে পর্যন্ত সিরিজ হেরেছে। তার আগেও পাকিস্তান, অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে সিরিজ হেরেছে। আর মূল দলটি সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাই আজ দুই দলের সামনেই বৃত্ত ভাঙার মিশন। পরাজয়ের বৃত্ত। শুধু তাই নয়, ত্বপূর্ণ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যেও এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। যে সিরিজ জিততে পারবে, তারাই এগিয়ে থাকবে বিশ্বকাপ নিশ্চিত করার দিকে। সে লক্ষ্যেই আজ দুপুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ- দুই দলেরই একটি কমন সমস্যা। ব্যাটিং। মিরপুরে তাই আজ দুই দলই লড়বে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে। ইতিহাসের দিক থেকেও দুই দল সমান শক্তিশালী— এখন পর্যন্ত ছয়টি করে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে উভয় দল।

ব্যাটিং ধাঁধা বাংলাদেশ দলে

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং লাইনআপ। সৌম্য সরকার দলে ফিরেছেন, ফলে সম্ভবত তানজিদ তামিমকে বেঞ্চে থাকতে হতে পারে। ওপেনার হিসেবে সাইফ হাসান প্রায় নিশ্চিত, তবে বড় ইনিংস খেলে নিজের অবস্থান শক্ত করার দিকে নজর দিতে হবে তাকে।

নজমুল হোসেন শান্তর ফর্ম এখনও উদ্বেগের কারণ, যদিও তাকে বাড়তি সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানও আফগানিস্তানের বিপক্ষে রান পেতে ব্যর্থ হয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ কিছু রান করলেও তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে।

এই অবস্থায় নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নেওয়া হয়েছে এবং শামীম হোসেন পাটোয়ারীও বিকল্প হিসেবে আছেন।

বাংলাদেশের একমাত্র ভরসা তাদের বোলিং আক্রমণ। পেসাররা নিয়মিত রোটেশনে ভালো পারফরম করছে, আর স্পিন বিভাগে রিশাদ হোসেন ও তানভির ইসলাম ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছেন।

দলগত ভারসাম্য ওয়েস্ট ইন্ডিজ দলে এবং তাদের প্রস্তুতি

ওয়েস্ট ইন্ডিজও মিরপুরের স্লো-উইকেট নিয়ে সতর্ক। তাদের সবচেয়ে বড় ভরসা স্পিন জুটি গুদাকেশ মতি ও রস্টোন চেজ, যারা সাম্প্রতিক সিরিজগুলোতে সফল ছিলেন। শাই হোপ ও চেজ বাংলাদেশের কন্ডিশনে অভিজ্ঞ ব্যাটার। ব্রেন্ডন কিং, কেসি কার্টি, আলিক আথানাজে ও আমির জানগু ব্যাটিংয়ের দায়িত্ব নিতে প্রস্তুত।

জাইডেন সিলস ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজেও ছিলেন ফর্মে।

বিশেষ নজরে থাকবেন

তানভির ইসলাম আফগানিস্তান সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। মাত্র চার উইকেট নিলেও ধারাবাহিক ভালো স্পেল করেছেন। তার ম্যাজিক বলেই আউট হয়েছিলেন আজমতুল্লাহ ওমরজাই, যা তার উন্নতির প্রমাণ।

অন্যদিকে, কেসি কার্টি ওয়েস্ট ইন্ডিজের নতুন স্থিতিশীল নাম। তিন নম্বরে ব্যাট করে গড় ৫০-এর বেশি, রান ১১০০ ছাড়িয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সেঞ্চুরি করে প্রমাণ দিয়েছেন বিভিন্ন কন্ডিশনে খেলার সামর্থ্য।

বাংলাদেশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ
ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মতি, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ, জাইডেন সিলস।

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করা সাকিব আল হাসান নতুন করে আরও তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখিয়েছেন। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ব্যস্ত সময় পার করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফরম্যান্সও করছেন ভালো।

জানা গেছে, আবুধাবি টি-১০ লিগের নতুন মৌসুমে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। সেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।

গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারকা এই অলরাউন্ডার। আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ। তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিররা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

এ ছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলরা খেলবেন এই লিগে।

আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা আর্জেন্টিনার
বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশ ছেয়ে যায় পতাকায়। বেশিরভাগ বাড়ির ছাদ থেকে ওড়ে পতাকা, তার সিংহভাগই থাকে আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপে সে সমর্থন গিয়ে পৌঁছেছে লাতিন দেশটিতেও। দুই দেশের সম্পর্কটা সেই থেকে ভ্রাতৃত্বের।

বিশ্বকাপ জয়ের পরের বছরই বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল আর্জেন্টিনা। এরপর এবার আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনকে নিজেদের আঞ্চলিক পৃষ্ঠপোষক বানাল বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ নিজেদের ফেসবুক পাতায় বিষয়টি জানিয়েছে আকাশি-সাদারা। সেখানে আবারও উঠে এসেছে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি। এরপর ওয়ালটনের বিজ্ঞাপনের অংশবিশেষও তুলে ধরা হয়েছে। শেষে জানানো হয়েছে তাদের চুক্তির ধরনটি।

২০২২ সালের বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ ও টিএসসিসহ দেশের আরও অনেক জায়গাতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখানো, সেখানে আকাশি-সাদা জার্সির আধিক্য, সমর্থকদের উন্মাদনা নজর কেড়েছিল বৈশ্বিক গণমাধ্যমের। বিষয়টি আর্জেন্টিনার খেলোয়াড়দেরও চোখে পড়েছিল, কোচ লিওনেল স্কালোনি তো বিষয়টা নিয়ে কথাও বলেছিলেন!

এরপর থেকেই বাংলাদেশকে বিনিসুতোর ভ্রাতৃত্বের বন্ধনে বেধেছে আর্জেন্টিনা। ওয়ালটনের সঙ্গে তাদের এই চুক্তি সেটারই প্রতিফলন। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের চুক্তি এবারই প্রথম নয়। ২০২৩ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিকাশের সঙ্গে চুক্তি করেছিল। সে চুক্তিতেও আর্জেন্টিনার আঞ্চলিক পৃষ্ঠপোষক হয়েছিল প্রতিষ্ঠানটি।

আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ
একা সাইফ হাসানের রানটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে পাশাপাশি বসালে সুন্দর একটি ফোন নাম্বার হয়ে যাবে। সাইফ হাসান ছাড়া কোনো ব্যাটারই আফগান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ড্রেসিং রুম আর উইকেটের মাঝে যেন আসা-যাওয়ার দারুণ একটি মিছিল তৈরি করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শেষ পর্যন্ত এই মিছিলই বাংলাদেশকে বিশাল এক লজ্জায় ডোবালো। আফগানিস্তানের করা ২৯৩ রানের জবাবে বাংলাদেশ ২৭.১ ওভারে অলআউট হলো মাত্র ৯৩ রানে। ২০০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান।

আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানের ইনিংসের গোড়াপত্তন করেন ইবরাহিম জাদরান। ইবরাহিম ৯৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো ৪২ রানের ইনিংসে ওপেনিংয়ে ৯৯ রানের শক্ত ভিত পায় আফগানরা।

এরপর সেদিকুল্লাহ আতালের সঙ্গে জাদরান দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৭৪ রান। একপর্যায়ে ১ উইকেটে ১৭৩ থাকা আফগানিস্তান হঠাৎ সাইফ হাসানের অফ স্পিনে ধসে পড়ে- ২৫ বলের মধ্যে ১৫ রানে ৪ উইকেট হারায় তারা।

তবে শেষ দিকে মোহাম্মদ নবি ঝড় তোলেন। ২৫ বলে ২৪ রান করার পর তিনি শেষ দুই ওভারে তুলে নেন আরও ৩৮ রান! শেষ ওভারে হাসান মাহমুদের বলেই তিনটি চার ও এক ছক্কায় ১৯ রান নেন নবি। তিনি শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২* রানে অপরাজিত থাকেন। আফগানিস্তান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুঁকতে শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। বল হাতে ধাক্কার শুরুটা করেন তরুণ পেসার বিলাল সামি, যিনি করলেন ক্যারিয়ার সেরা বোলিং। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। তার বোলিং ফিগার- ৫/২৯।

তবে আসল ধাক্কা দেন রশিদ খান। মাত্র তিন ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান তিনি। তার প্রথম বলেই তাওহিদ হৃদয় ফিরেন শূন্য হাতে, এরপর সাইফ হাসান (৪৩) ও নুরুল হাসানও ভুল বোঝেন তার গুগলি।

বাংলাদেশের একমাত্র লড়াকু ইনিংস আসে সাইফ হাসানের ব্যাট থেকে- ৫৪ বলে ৪৩ রান। যেখানে ছিল দুই চার ও তিন ছক্কা। এরপর বাকি ব্যাটাররা একে একে ফিরে গেলে ২৮তম ওভারের প্রথম বলে ৯৩ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

এশিয়ান কাপ ফুটবল খেলতে যে সমীকরণ বাংলাদেশের সামনে
এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচটা একরাশ হতাশাই উপহার দিয়ে গেছে বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ওই ম্যাচটা জিততে পারলে পরিস্থিতিটা কী দারুণই না হতে পারত বাংলাদেশের!

তবে সেই হারের পরও বাংলাদেশের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায়নি। সমীকরণ মিলাতে পারলে এবারই এশিয়ান কাপের মূল পর্বে চলে যেতে পারবে হামজা চৌধুরীরা।

বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের।

বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। মূল পর্বে খেলতে হলে ‘তাদের ক্ষতির’ প্রার্থনা করতে হবে।

কোনোভাবেই সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে হংকং জিততে পারবে না। সেটা হলে ১০ পয়েন্ট হয়ে যাবে হংকংয়ের। এদিকে বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সেটা হলেই মোটামুটি এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে টিকিট কাটবে দল।  হারাতে পারলে ভারতকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারাও যত কিছুই করুক না কেন, যাতে ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

সব মিলিয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এখন সহজ। হংকং, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে প্রতিটি ম্যাচে। সঙ্গে হংকং আর সিঙ্গাপুরের অনিষ্টও চাইতে হবে দলের।

ফিরেছে ১৪ বছর আগের পুরোনো লজ্জা, ওয়ানডেতে কতটা খারাপ খেলছে বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল কেমন করছে? এককথায় বলতে হবে খারাপ খেলছে। সর্বশেষ ১১ ওয়ানডেতে একটি ম্যাচ জেতা দলকে ভালো বলার তো সুযোগ নেই। সঙ্গে দলটি হেরেছে টানা চারটি ওয়ানডে সিরিজে। নিজেদের ‘প্রিয়’ এই সংস্করণে সর্বশেষ কবে এমন খারাপ সময় গেছে বাংলাদেশের? পরিসংখ্যান কী বলছে?

পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসের তলানিতে যাওয়া বেশ কঠিন। কারণ, ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশের ওয়ানডেতে পরের জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় পাঁচ বছর।

২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আগে টানা ৪৭টি ম্যাচে বাংলাদেশ কোনো জয় পায়নি। হেরেছে এর ৪৫টিই। এর সঙ্গে টেস্টে জয়হীন থাকা ম্যাচের সংখ্যা যোগ করলে সংখ্যাটা হয় ৭৫, যা টানা না জেতার রেকর্ড। মানে ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০০৪ সালের জিম্বাবুয়ে সিরিজের মধ্যে টানা ৭৫টি ম্যাচে জয়হীন থেকেছিল বাংলাদেশ।

স্বাভাবিকভাবে দেশের ক্রিকেটে কিছুটা হলেও এগিয়েছে। সেই সময়ের সঙ্গে এখনকার দলের তুলনা হবে না। এরপরও পারফরম্যান্সের বিচারে বর্তমানে ওয়ানডেতে বেশ বাজে সময়ই কাটাচ্ছে বাংলাদেশ। কারণ, এর আগে বাংলাদেশ দল সর্বশেষ টানা ৪টি ওয়ানডে সিরিজে হেরেছে ২০১১ সালে। সেবার অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্তও টানা চারটি ওয়ানডে সিরিজে জয়হীন ছিল বাংলাদেশ। তবে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের একটি সিরিজ ১-১ ড্র করেছিল। তাই টানা চার হারের স্বাদ পেতে হয়নি বাংলাদেশকে।

পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সেরা সময় কাটিয়েছে ২০২১ ও ২০২২ সালে। ২০২১ সালের মে থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ টানা ৫টি ওয়ানডে সিরিজে জিতেছিল। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেও বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জেতে। সেবার টানা পাঁচ সিরিজ জয়ের ধারাবাহিকতা ভাঙে বাংলাদেশের জিম্বাবুয়ের কাছে সিরিজ হারে।

বাংলাদেশ সর্বশেষ ৮টি ওয়ানডে সিরিজের মধ্যে জিতেছে একটিতে। সেটি ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ৮ সিরিজের মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষেই হেরেছে তিনটি সিরিজে। এ ছাড়া নিউজিল্যান্ডের কাছে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের কাছে একবার সিরিজ হেরেছে। সব মিলিয়ে ওয়ানডে দলটি বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে।

ফিনল্যান্ডকে হারিয়ে আরও কাছে চলে গেলো নেদারল্যান্ডস
বিশ্বকাপ বাছাইয়ের 'জি' গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডস আতিথ্য দিয়েছিল ফিনল্যান্ডকে। র‍্যাঙ্কিংয়ে ডাচদের থেকে বেশ পিছিয়ে থাকা ফিনল্যান্ড ম্যাচে কোনো পাত্তাই পায়নি। ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেদারল্যান্ডসরা।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখা নেদারল্যান্ডস আক্রমণেও যোজন যোজন এগিয়ে ছিল ফিনল্যান্ড থেকে। ম্যাচের প্রথমার্ধে তিনবার বল জালে জড়ায় ডাচরা। দ্বিতীয় হাফে একটি গোল করে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম গোলটি আসে মালানের পা থেকে। অষ্টম মিনিটে ডাচদের এগিয়ে দেন মালান। ১৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় নেদারল্যান্ডস। এবারের স্কোরার ফন ডাইক। আর ৩৮তম মিনিটে ডাচদের তৃতীয় গোলটি করেন প্রথম দুই গোলের সহায়ক মেম্ফিস দিপাই।

বিরতির পরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় নেদারল্যান্ডস। তবে চতুর্থ গোলটি আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ৮৪তম মিনিটে ফিনল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঢোকান গাকপো। 'জি' গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত এই ম্যাচে ছিল ফাউল এবং হলুদ কার্ডের ছড়াছড়ি, এমনকি দুজন খেলোয়াড় দেখেছেন লাল কার্ডও।

চারবারের চ্যাম্পিয়নরা ২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল। প্রতি দুই বছর পর হওয়া এই টুর্নামেন্টের সর্বশেষ সাত আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুই অর্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে।

নবম মিনিটেই মেক্সিকান গোলকিপারের ভুলের সুযোগে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। এই ১৯ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ডের এবারের আসরে এটি তৃতীয় গোল। আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৫৬তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। ইন্টার মায়ামিতে খেলা এই উইঙ্গারের টুর্নামেন্টে এটি দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

তবে মাঠ ছাড়ার আগে দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল আক্রমণাত্মক ভাব। পুরো ম্যাচে মোট ৩৭টি ফাউল হয়েছে, যার মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা এবং ১৭টি মেক্সিকো। কার্ড বেশি দেখেছেন মেক্সিকানরা; দলটি ৭টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখেছে।

এর মধ্যে ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখেন। আর যোগ করা সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, যারা গতকালের অন্য কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে স্পেনকে পরাজিত করেছে।

রংপুরের দ্বিতীয়, না খুলনার প্রথম?
আট ম্যাচে ছয় জয় খুলনার। এক হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর তৃতীয় ম্যাচে প্রথম জয় পায়। ফাইনালে ওঠার পথে তারা নয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে, তিনটি হার ও এক ম্যাচ পরিত্যক্ত হয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মোহাম্মদ মিঠুন ও আকবর আলীর দল।

রংপুর জিতলে আকবরের হাতে উঠবে দ্বিতীয় শিরোপা, খুলনা জিতলে মিঠুনের প্রথম। ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। সিলেট স্টেডিয়ামে কাল ট্রফি নিয়ে পোজ দেওয়ার সময় দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আকবর আলী একে অন্যকে কেক খাইয়ে দেন। এরপর দুজনে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন। ফাইনালে জিততে চান মিঠুন। তিনি বলেন, ‘রংপুর শেষদিকে খুবই ভালো ক্রিকেট খেলছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। ভালো দল। তাদের প্রতি আমাদের সম্মান আছে। তবে আমরাও খুব ভালো খেলছি। আমাদের দলও অভিজ্ঞ। ভারসাম্যপূর্ণ। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এই ট্রফি আমরা জিততে চাই।’

এদিকে টুর্নামেন্টের শুরুর দিকে তেমন ভালো না করলেও শেষদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় রংপুর। সঠিক সময়ে মোমেন্টাম পাওয়ায় আনন্দিত আকবর। টানা দ্বিতীয়বার এনসিএলের ফাইনালে নেতৃত্ব দেবেন তিনি। আকবর বলেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টাম পেয়েছি এবং সেটা কাজে লাগছে আমাদের। আমাদেরও একই চেষ্টা থাকবে। একটা সাধারণ ম্যাচে যেমন পরিকল্পনা থাকে, সেভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ফাইনাল হলেও এটা অন্য আট-দশটা ম্যাচের মতোই। তবে গুরুত্ব বেশি। জেতার পরিকল্পনা নিয়ে মাঠে নামব।’

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর সিরিজেও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যদিও শুরুটা হয়েছে হতাশার। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে পিছিয়ে পড়েছে মিরাজরা।

ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ শনিবার (১১ অক্টোবর) মাঠে নামছে মিরাজ-তাসকিনরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার।

মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক, ‘আমি আত্মবিশ্বাসী। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

হারার আগে হাল না ছাড়াটাই প্রাপ্তি
শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের হতাশা বাংলাদেশের ফুটবলের সঙ্গে বেশ পরিচিত। হংকংয়ের বিপক্ষে পরশু ৪-৩ গোলের হার সেই চেনা বেদনারই পুনরাবৃত্তি।

হতাশাকে আড়াল করলে প্রাপ্তির খোঁজ করলে সবার আগে উঠে আসবে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ ম্যাচে ফিরে আসে দারুণভাবে; দেশের ফুটবল ইতিহাসে যা বিরলই বলা যায়। র‍্যাঙ্কিংয়ের ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে এভাবে মনোবল ধরে রাখাটা চাট্টিখানি কথা নয় নিশ্চয়ই।

হামজা চৌধুরী, শমিত শোমরা আসার পর ভঙ্গুর মানসিকতা অবশেষে ইস্পাতদৃঢ় হতে শুরু করেছে বলা যায়। তা নিয়ে সাবেকরাও প্রশংসায় পঞ্চমুখ। হতাশাকে পেছনে ফেলে বরং ইতিবাচকতা নিয়ে সামনে এগোনোর বার্তা দিলেন তাঁরা। আলাপে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বলেন, ‘৩-১ থেকে আমরা ৩-৩ করেছি। বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে সেটা অবিশ্বাস্য ছিল। মেন্টাল স্ট্রেংথ বাড়িয়ে দিয়েছে।’

বাংলাদেশের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুও খানিকটা বিস্মিত এমন বদল দেখে, ‘গোল করবে কি না, তা তো আগে থাকে বলা যায় না। পিছিয়ে যাওয়ার পরও খেলার ধরন দেখে মনে হচ্ছিল বাংলাদেশের চেষ্টা ছিল ম্যাচে ফেরার। তবে আমাদের খেলোয়াড়দের বন্ডিংটা ভালো লেগেছে। আমাদের সোনালি যুগেও সেটা ছিল না।’

ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে না পারায় সাবেক স্ট্রাইকার আসলাম আহমেদের মনে কাজ করছে আক্ষেপ। তাঁর ভাষ্য, ‘ঘরের মাঠের সুবিধাটা নেওয়া উচিত ছিল। আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে। ছোট ছোট ভুলের কারণে আমাদের হারতে হলো। খেলার শেষ মুহূর্তে গা ছাড়া ভাব চলে আসে; তখনই গোলটা হজম করি। এখানে সতর্ক থাকা উচিত ছিল। পরের ম্যাচে যতটা সম্ভব রক্ষণাত্মক থাকতে হবে। অবশ্যই আমরা সুযোগ পাব। একটা সুযোগ পেলে সেটাই কাজে লাগাতে হবে।’

হারের ব্যাখ্যা খুঁজতে গিয়ে সমর্থকেরা দায়ী করছেন কোচ হাভিয়ের কাবরেরাকে। শুরুর একাদশে শমিত শোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে কেন রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কারণ, দ্বিতীয়ার্ধে তাঁরা বদলি হিসেবে নামার পরই পরিবর্তন আসে খেলার গতিপথে।

বাংলাদেশও ৩-১ থেকে ব্যবধান করে ফেলে ৩-৩। তা অবশ্য পরে ধরে রাখতে পারেনি। তাতে কোচেরই দায় দেখছেন এমিলি, ‘এগিয়ে যাওয়ার পর কীভাবে খেলতে হবে, সেখানে আমার মনে কৌশলগত কিছু ভুল ছিল। ভুলগুলো খেলোয়াড়েরা করেছে, তার চেয়ে বড় কথা কোচের নির্দেশনা কী ছিল। গোল দেওয়ার পর কীভাবে খেলবে, সে ব্যাপারে পরিষ্কার ছিল না খেলোয়াড়েরা। সেই বার্তাটা ভালোভাবে দিতে পারেনি কোচ। শমিত ও জায়ান যদি দ্বিতীয়ার্ধে খেলতে পারে, তাহলে তাদের শুরুতে নামানো হলো না কেন?’

সাবেক অধিনায়ক আমিনুল হক কোচের পক্ষেই রায় দিয়েছেন, ‘কোচ সব সময়ই চায় তার সেরা ইলেভেন খেলাতে। কিন্তু টিম হেরে গেলে দোষটা এসে পড়ে কোচের ঘাড়ে। আসলে সঠিক সময়ে খেলোয়াড়েরা ক্লিক করতে না পারলেই সমস্যা হয়।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচটিও হংকংয়ের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও পরশু ঘুরে দাঁড়ানোটাই বলে দেয়, এই বাংলাদেশ হারার আগে হেরে যাবে না।

ফেসবুক পোস্টে হামজাও লিখলেন তা-ই, ‘ফুটবলের উত্থান-পতন থাকবে। দল নিয়ে আমি গর্বিত, কিন্তু আমাদের এখন পরের ধাপে যেতে হবে। মঙ্গলবার আমাদের সেই ভুলগুলো ঠিক করার আরেকটা সুযোগ আছে! ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

হামজা চৌধুরীর দিকে তাকিয়ে বাংলাদেশ
ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে, কারণ বাছাইয়ে গ্রুপ 'সি'তে প্রথম জয়ের স্বপ্ন দেখছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল; আর এই ম্যাচে হারলে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় এবং তা টি স্পোর্টসে দেখা যাবে। জাতীয় স্টেডিয়ামে ইতোমধ্যে কনসার্টের মঞ্চ তৈরি এবং দর্শকদের মাতিয়ে রাখার মহড়ার মতো নানা ব্যস্ততা শুরু হয়ে গেছে, যেখানে হামজা চৌধুরী ও শমিত সোমরা যাদের হাতে নিয়ে মাঠে প্রবেশ করবেন, সেই খুদে ফুটবলাররাও প্রস্তুত হচ্ছেন।

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স মোটেও স্বস্তিদায়ক নয়। দু'দলের চারবারের দেখায় লাল-সবুজের দলটি একবারও জিততে পারেনি; দুটিতে পরাজয়ের সঙ্গে সমান সংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইয়ের যাত্রা ছিল দুর্বিষহ, যেখানে ১৯৭৫ সালের ১০ আগস্ট মারদেকা কাপে বাংলাদেশ ৯-১ গোলে হেরেছিল।

সর্বশেষ ২০০৬ সালের নভেম্বরে এএফসি কাপে গোলশূন্য ড্র হয়েছিল। অতীত পরিসংখ্যানের সঙ্গে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ (১৮৪) থেকে ৩৮ ধাপ এগিয়ে হংকং (১৪৬)। তবে ইতিহাস আর র‍্যাঙ্কিং হংকংয়ের পক্ষে কথা বললেও, অধিনায়ক জামাল ভূঁইয়া ঘরের মাঠে হামজা ও শমিতের মতো উঁচু মানের ফুটবলার থাকায় ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রীতিমতো হংকংকে হুমকি দিয়ে রাখলেন।

তিনি বলেন, 'সিঙ্গাপুর ম্যাচে আমরা ভুল করেছি বলে হেরেছি। হংকংয়ের বিপক্ষে সেটা চলবে না। ম্যাচটি আমাদের ঘরের মাঠে আর দল হিসেবে সবাই একতাবদ্ধ। আমি বিশ্বাস করি, এবার হংকংকে হারাতে পারব।' দলের সাম্প্রতিক অনুশীলন ও জয়ের তীব্র ক্ষুধা থেকেই জামালের এই বিশ্বাস এসেছে।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সবচেয়ে বড় ভরসার জায়গা এখন হামজা চৌধুরী, যার আগমনের পর বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে গেছে। চোটের সঙ্গে লড়াই করা তপু বর্মণের আজ খেলার সম্ভাবনা ক্ষীণ। যদি তপু শেষ পর্যন্ত না খেলেন, তবে হংকংয়ের শক্তিশালী আক্রমণভাগের কারণে রক্ষণে অর্থাৎ তপুর পজিশনে হামজাকে দেখা যেতে পারে।

শুধু রক্ষণ নয়, হামজাকে আজ মধ্যমাঠের দায়িত্বও পালন করতে হবে, কারণ বাংলাদেশ কোচ ক্যাবরেরা তাকে দ্বৈত ভূমিকায় চেয়েছেন। পুরো বাংলাদেশ যখন হামজার দিকে তাকিয়ে, তখন প্রতিপক্ষ হংকং দলের কোচ অ্যাশলে ওয়েস্ট উড এক মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন।

সংবাদ সম্মেলনে হামজার মতো ফুটবলার থাকলে তাকে কোন পজিশনে খেলাতেন— এমন প্রশ্নের উত্তরে হংকং কোচ অবাক করে দিয়ে বলেন, 'আমার দলে সে সাইড বেঞ্চে থাকত।' নিজেদের ওপর থেকে চাপ সরানোর জন্যই হয়তো হংকং কোচের এটি ছিল একটি কৌশলী মন্তব্য।

তবে বাংলাদেশ কোচ ক্যাবরেরার কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এ স্প্যানিয়ার্ড বলেন, 'আমরা জানি, আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।' তিনি যোগ করেন, গ্রুপের চারটি দলই সমমানের, যদিও তাদের খেলার ধরন ভিন্ন। ক্যাবরেরা মনে করেন, হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী।

আজ হামজার পাশাপাশি কানাডাপ্রবাসী শমিত সোমের দিকেও চোখ থাকবে ফুটবলপ্রেমীদের, যারা আক্রমণের সুর বেঁধে দেবেন। ফরোয়ার্ড লাইনে ইতালিপ্রবাসী ফাহমিদুল, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেনরা যদি সুযোগ কাজে লাগাতে পারেন, তাহলে গোল খরা কাটবে বলে বিশ্বাস ফুটবলবোদ্ধাদের। শুরুতেই গোল করতে পারলে পরিকল্পনা অনুযায়ী খেলা সহজ হয়ে যাবে, তাতে মিলে যেতে পারে ঐতিহাসিক জয়। যে জয়টি বাংলাদেশের পরের রাউন্ডে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি কোচ ক্যাবরেরার চাকরিও বাঁচিয়ে দিতে পারে।

এমন চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েননি কাবরেরা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন, চ্যালেঞ্জেরও বটে। তবে এই ম্যাচকে ব্যক্তিগতভাবেও বেশ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, এমন চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েননি!

বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ম্যাচ খুবই চ্যালেঞ্জিং। সামনে আমাদের আরও বড় ম্যাচ আছে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ। জানি, আমাদের ক্ষমতা আছে, যদি আমরা সর্বোচ্চটা দিতে পারি।’

ভালো খেলার কথা জানালেন কোচ, ‘আমরা ১০ দিন প্রস্তুতি নিয়েছি। এটা এক বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। কারণ আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রস্তুত। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ পাব।’

সিঙ্গাপুর ম্যাচে যে ভুল হয়েছে তা আর চান না হাভিয়ের, ‘সিঙ্গাপুর ম্যাচে অনেক প্রত্যাশা ছিল আমাদের। আমাদের লক্ষ্য হলো, আগের ভুল আর না করা।’

দলের চোট সমস্যা নিয়ে কোচ বলেন, ‘সুমন রেজা ইনজুরিতে। তপুও জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিকেল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে।’

দীর্ঘদিন বাংলাদেশের কোচ হিসাবে থাকলেও এখনো দলকে কোনো ট্রফি এনে দিতে পারেননি হাভিয়ের। বিষয়টি পীড়া দেয় কোচকেও। তবে সেসব হিসেব একপাশে রেখে এবার এশিয়ান কাপে উতরে যাওয়ার লক্ষ্য তার।

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের
ইনজুরি কাটিয়ে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে ফিরেছেন আয়ারল্যান্ডের দুই তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। এই দুজনকে নিয়ে গতকাল আইরিশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট স্কোয়াডে নেই তারা। আসন্ন বাংলাদেশ সফরে আইরিশরা দুটি টেস্ট ও ৩ ম্যাচের ‍টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এর আগে একটি মাত্র টেস্টের পর ‍ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন। এর আগে ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজের বদলে একটি টেস্ট বাড়ানো হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে আইরিশরা বাংলাদেশের সঙ্গে সিরিজটি প্রস্তুতি হিসেবে নিচ্ছে। তার আগে অ্যাডায়ার ও লিটলকে ফিরিয়ে তাদের পূর্ণ ছন্দে দেখতে চাইবে দলটি। পেস অলরাউন্ডার অ্যাডায়ার হাঁটুতে চোটের কারণে সর্বশেষ জাতীয় দলে খেলেন জুন মাসে, এ ছাড়া সাইড স্ট্রেইন চোটের ফলে লিটলকে মে মাসের পর আর জাতীয় দলে দেখা যায়নি। দুজনই আইরিশদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য।

যথারীতি পল স্টার্লিংয়ের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। অভিজ্ঞ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি থাকবেন টেস্ট দলের অধিনায়কত্বে। তার নেতৃত্বাধীন টেস্ট স্কোয়াডে একেবারে নতুন ৫ জনকে যুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন– ব্যাটার ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, অলরাউন্ডার জর্ডান নেইল, বাঁ-হাতি পেসার লিয়াম ম্যাককার্থি ও স্পিনার গ্যাভিন হোয়ে। ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাদের অভিষেক হতে পারে।

বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার অনুমোদন দিল উয়েফা
স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা লা লিগা। দেশটিতেই লা লিগার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চলতি মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলতে চেয়েছিল বার্সেলোনা। যা নিয়ে উয়েফার কাছে অনুমতি প্রার্থনা করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগার ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা।

অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এক বিবৃতিতে উয়েফা বলেছে, এসব ক্ষেত্রে পর্যালোচনাধীন থাকা ফিফার কাঠামো পর্যাপ্ত স্পষ্ট নয় এবং সেখানে বিশদ বিবরণ নেই। একই সঙ্গে জোর দিয়ে উয়েফা বলেছে, নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করে তারা।

শুধু বার্সেলোনা আর ভিয়ারিয়াল নয়, কোমোর বিপক্ষে এসি মিলানের সিরি আর ম্যাচ নিয়েও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত মাসে উয়েফা বলেছিল, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা।

ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই এই সিদ্ধান্ত নিল উয়েফা। এই ম্যাচগুলো বিদেশে আয়োজনের জন্য এখন ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমোদন গত আগস্টে দেয় আরএফইএফ। পরদিনই অবশ্য পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দেয় রেয়াল মাদ্রিদ।

অন্যদিকে কোমোর বিপক্ষে এসি মিলানের সিরি আর ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের ব্যাপারে গত জুলাইয়ে সবুজ সংকেত দেয় ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সান সিরোয় ম্যাচটির সূচি সেখানে শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হবে। ফলে নিজ দেশের লিগের ম্যাচ অন্য দেশে খেলবে তারা।

বিসিবির আলোচিত নির্বাচন আজ
দেশের বাইরে পুরুষ ও নারী ক্রিকেট দল খেলছে। দেশের পতাকা উঁচিয়ে ধরার চেষ্টা করছে। আর ঢাকায় ক্রিকেট সংগঠকরা বিসিবির মসনদে বসতে ব্যস্ত। ক্রিকেট সংগঠকদের নজর ছিল বিসিবির নির্বাচনে। খেলার খবর রাখার সময় নেই। সবাই বিসিবির চেয়ারে বসার দৌড়ে ব্যস্ত। ক্ষমতায় আসতে চান। গত কয়েকটি মাস বিসিবির নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ হয়ে গেছে। নির্বাচনের দৌড় আদালত পর্যন্ত গড়িয়েছিল। অবশেষে আলোচিত নির্বাচন আজ।

এবারের মতো বিসিবির নির্বাচন আর কখনো আলোচিত ছিল না বা সমালোচিতও ছিল না। নানা ঘটনার জন্ম দিয়েছে এবারের বোর্ডের নির্বাচন। ক্রিকেট প্রিয় সাধারণ মানুষের মুখে একটা কথা প্রায় শোনা গেছে, কী এত আকর্ষণ ওখানে। নির্বাচন করে সবাই ক্রিকেটকে বাঁচাতে চায়। আরও ওপরে নিয়ে যেতে চায়। আদালত, পালটা আদালত, সংবাদ সম্মেলন, পালটা সম্মেলন। কী না হয়েছে। সবাই ক্রিকেট উন্নয়নের মশাল ধরতে চান।

দেশের ক্রিকেটের মশাল এবার চার বছরের জন্য আমিনুল ইসলাম বুলবুলের হাতে উঠেছে। অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নির্বাচিত পরিচালক হয়ে গেছেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী  আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নাম প্রত্যাহার করে নেওয়ায় বুলবুল বিনা ভোটে নির্বাচিত হন, সেই সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমও বিনা ভোটে পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। বুলবুলও পরিচালক হয়েছেন। তবে তিনি-ই হবেন বিসিবির সভাপতি। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন হবে। সেখানে ২৫ পরিচালকের পদের মধ্যে দুটি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত এবং বাকি ২৩টি পরিচালক পদ নির্ধারণ হয় ভোটের মাধ্যমে। ২৩ জনের মধ্যে আট জন নির্বাচিত হয়ে গেছেন এবং অবশিষ্ট ১৫টি পরিচালক পদের জন্য আজ নির্বাচন হবে।

নির্বাচন হওয়ার পর নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। তখন নির্বাচিতরা সভায় বসে বিসিবির সভাপতি ও সিনিয়র সহসভাপতি নির্বাচন করবেন। এটা নিশ্চিত হয়ে গেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বুলবুল বলেছেন, ‘পৃথিবীর সেরা নির্বাচন হচ্ছে। যেদিন বাংলাদেশের দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সঙ্গে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু আসল নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’ নাম সরিয়ে নিয়ে রেদুয়ান বলেছেন, ‘রাতের নির্বাচনকে ছাড়িয়ে গেছে বিসিবির নির্বাচন।’

বিসিবিতে স্বল্প সময়ের জন্য এসেছিলেন বুলবুল। সরকার থেকে তাকে সভাপতি করা হয়েছিল। কিন্তু নির্বাচনের সময় দেখা যাচ্ছে সরকার বুলবুলকে দিয়ে দায়িত্ব পালনে আগ্রহী। বুলবুলেরও স্বপ্ন ছিল দেশের ক্রিকেটের জন্য কিছু করবেন। বুলবুল আইসিসি হয়ে বিভিন্ন দেশের ক্রিকেটে কাজ করতেন। তখন দেশের ক্রিকেটের অনেকেই বুলবুলকে বলতেন ‘আপনি দেশের হয়ে কাজ করেন না কেন’। বুলবুল যখন কাজ করতে শুরু করলেন তখন বুলবুলকে বলা হলো আপনি চলে যান না কেন। অনেক প্রতিকূল পরিবেশ দেখেছেন তিনি। দেশের ক্রিকেট নির্বাচন নিয়ে কী কী হতে পারে তার তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। রাতদিন দৌড়ঝাঁপ করে ওজন কমে গেছে বুলবুলের।

বিসিবির নির্বাচন নিয়ে অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়েছে এবার। তপশিল ঘোষণার পরই শুরু হয় একের এর এক নাটক। কাউন্সিলর মনোনয়ন নিয়ে হয়েছে অনেক নাটক। বিশেষ করে কাউন্সিলর পাঠানোর ব্যাপারে বিসিবির সভাপতি বুলবুল নিজেই স্বাক্ষর করে চিঠি পাঠানোয় বিতর্ক শুরু হয়। বলা হয়েছিল কাউকে কিছু না বলে বোর্ড সভাপতি অন্যায় কাজটি করেছেন। তিনি চিঠি লিখে কাউন্সিলর পাঠাতে বলতে পারেন না। কিন্তু বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কথাটা সম্পূর্ণ মিথ্যা। সভাপতি হিসেবে একক ক্ষমতা বলে এই কাজটি করতে পারেন। কিন্তু সবার সঙ্গে কথা বলে কাউন্সিলর চেয়ে পাঠিয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন বুলবুল।

বুলবুল বলেছেন, ‘আমি চিঠি দিয়েছি। বলেছি যারা ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট খেলেছেন তারা যেন কাউন্সিলর হয়।’

এরপর ১৫ ক্লাব নিয়ে বিতর্ক শুরু হয়, খসরা ভোটার তালিকায় ১৫ কাউন্সিলরের নাম ছিল না। আদালতে গেলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। আদালতের রায়ে ভোটাধিকার স্থগিত করা হয়। তখনই প্রার্থী তামিম ইকবাল এবং তার সঙ্গের প্রার্থীরা নিজেদের নাম প্রত্যাহার করে নেন। নির্বাচনে নতুন মোড় নেয়। তামিম নির্বাচন থেকে সরে গেলেন। তিনি বিদেশে চলে গেলেন। অন্য প্রার্থীর দেখলে নির্বাচন হয়ে যাচ্ছে। কিন্তু ১৫ ক্লাবের প্রার্থী ছিলেন দুজন। বিএনপি নেতা আমীর খসরুর ছেলে ইস্রাফিল খসরু এবং ইফতেখার রহমান মিঠু। ইস্রাফিল খসরু নাম প্রত্যাহার করলেও ইফতেখার মিঠু সেটি করেননি। গতকাল ঘোষণা দেননি, অনুমান করা যায় তিনি নির্বাচন করছেন।

গতকাল আদালত থেকে ১৫ ক্লাবের ভোটাধিকার পুনরায় ফিরে পেয়েছে। তারা ভোট দিতে পারবেন। তবে যারা সরে গিয়েছিলেন তারা নির্বাচনে ফেরার চেষ্টা করেছিলেন। ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু, মোহামেডানের মাসুদউজ্জামানরা সমঝোতা করতেও চেয়েছিলেন।  ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু সাড়া পাননি। গতকাল তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘নির্বাচনে অস্থিরতা ও দৃষ্টিকটু হস্তক্ষেপে অসহায় ক্রিকেট সংগঠকদের স্মারকলিপি’ লিখে দুই পৃষ্ঠার চিঠি দিয়েছেন।

হামজা আসছেন আজ, শমিত আসবেন কবে?
দুই বড় তারকা হামজা চৌধুরী ও শমিত সোমকে ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি। প্রাথমিক ক্যাম্পে ৩০ ফুটবলার ডেকেছিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম যোগ দিলেই ক্যাম্প পূর্ণতা পাবে। আজ ঢাকায় এসেই ক্যাম্পে যোগ দেবেন হামজা। পরের দিন আসবেন শমিত সোম।

বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাছাইপর্বে আগের দুই ম্যাচের একটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে হংকং জিতেছে দুই ম্যাচেই। ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে হংকং।

বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ কঠিন হয়ে গেছে। ঘরের মাঠে যে তিনটি ম্যাচে চোখ ছিল বাংলাদেশের সেই তিন ম্যাচের প্রথমটিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে। বাকি দুই ম্যাচের একটি হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর।

বাংলাদেশ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোর পর কার্যত শেষ হয়ে গেছে বাছাইপর্ব টপকানোর সম্ভাবনা। ক্ষীণ যে সম্ভাবনা রয়েছে, তা বাঁচিয়ে রাখতে এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজদের সামনে। অধিনায়ক জামাল ভূঁইয়া যে কারণে ম্যাচটিকে উল্লেখ করেছেন ‘ডু অর ডাই’ হিসাব।

হংকংয়ের বিপক্ষে মাঠে নামলে এটি হবে লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীর চতুর্থ ম্যাচ। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এরপর জুনে খেলেছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গোলও করেছিলেন হামজা।

আফগানদের বিপক্ষে কখনো যা করতে পারেনি, আজ তাই করতে চায় বাংলাদেশ
২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানকে দুবার হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে জাকের আলীর দল।

অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মোমেন্টাম ফিরে পেতে ধবলধোলাই এড়াতে মরিয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কখনো হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ।

এশিয়া কাপসহ এবার বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচে হেরেছে রশিদ খানের দল। এতে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে ১৫ ম্যাচে বাংলাদেশের জয় এখন আটটি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় হারের শঙ্কা জাগিয়ে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই আদর্শ ফিনিশারের ভূমিকায় চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

বোলাররা তাদের কাজ ঠিকঠাক করলেও আজ ব্যাটিংয়ে উন্নতির তাড়া দিয়েছেন কোচ ফিল সিমন্স। টপ ও মিডল অর্ডারে সাইফ হাসান ছাড়া কেউই ধারাবাহিক নন।

কোচ অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর নড়বড়ে ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না। আগের ম্যাচে দুই ছক্কায় ২৫ বলে ৩৩ রানের ইনিংসে ছন্দে ফেরার আভাস দিয়েছেন জাকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পাওয়া জাকের আজ আরও ভালো করবেন বলে বিশ্বাস সিমন্সের।

শেষ ষোলোয় আর্জেন্টিনা, গ্রুপপর্বেই বিদায় নিলো ব্রাজিল
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল যখন জয়রথ ছুটিয়ে ফিফা যুবা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বিদায়ের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে ঘরে।

রোববার (৫ অক্টোবর) ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে তারা ৯ পয়েন্ট নিয়ে জায়গা করে নেয় রাউন্ড অব সিক্সটিনে।

ইতালির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। ৬১ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৩টি শট, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো গোলটি করেন।

অন্যদিকে, ব্রাজিলের জন্য দিনটি ছিল বাঁচা-মরার লড়াইয়ের। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর বিপক্ষে হারের পর, স্পেনের বিপক্ষে জয়ই ছিল শেষ ষোলোতে যাওয়ার একমাত্র পথ।

তবে লড়াকু পারফরম্যান্স করেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। অষ্টম মিনিটেই জোয়াও ক্রুজের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। একাধিক আক্রমণ করেও স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেজকে পরাস্ত করতে ব্যর্থ হয় ব্রাজিল।

৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। পাবলো গার্সিয়ার পাস ধরে ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন তিনি।

৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।

বড় চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে রয়েছে বড় চমক, প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন ৩ ফুটবলার।

এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। কিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেনও আছেন আর্জেন্টাইন স্কোয়াডে।

অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে।

মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন প্রীতি ম্যাচের দলে। এছাড়, দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে।

এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ষষ্ঠ গিয়ারে উঠে ফিরতে না পারার আক্ষেপ রশিদের
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ হারল আফগানিস্তান। এর আগে দুই দলের মুখোমুখি দেখায় টানা তিন ম্যাচে আফগানিস্তান কখনোই হারেনি; বরং টানা চার ম্যাচ জিতেছে।

কাল শারজাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ মুখোমুখি লড়াইয়েও আফগানদের ছাড়িয়ে গেছে। দুই দলের খেলা ১৫ ম্যাচে বাংলাদেশের জয় ৮টিতে।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারের সঙ্গে এসব পরিসংখ্যান দেখে আফগান অধিনায়ক রশিদ খানের হয়তো মন খারাপ হওয়ার কথা। যদিও কাল বাংলাদেশের কাছে ২ উইকেটের হারে সিরিজ খোয়ানোর পরও ইতিবাচক একটি দিক ঠিকই খুঁজে বের করেছেন রশিদ।

এমনিতে আফগানিস্তানের ফিল্ডিং অনেক সময়ই তাদের ভুগিয়েছে। সর্বশেষ এশিয়া কাপেও দলটি চারটি ক্যাচ ছেড়েছে। শারজায় চলমান টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও এক ওভারে বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেনের দুটি ক্যাচ ছেড়েছিল আফগানিস্তান। সেই পারভেজ পরে ফিফটি করে হয়েছেন ম্যাচসেরা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটের পেছনে ফিল্ডিং মিসে বাউন্ডারি বের হয়েছে।

রশিদের দাবি, কাল ম্যাচ হারলেও অন্তত ফিল্ডিংটা তাদের ভালো হয়েছে। ম্যাচ শেষে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, আজকে অন্তত একটা ইতিবাচক দিক ছিল, সেটা হলো আমাদের ফিল্ডিং। আমরা যা চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। তবে রান তুলতে কিছুটা পিছিয়ে যাই।’

আফগানিস্তানের টপ অর্ডারে তিনজন ভালো শুরু পেয়েছিলেন। তিনজনের মধ্যে সবচেয়ে কম রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ, তা–ও ২২ বলে ৩০। এরপরও আফগানিস্তান বড় রান করতে পারেনি। ২০ ওভারে ১৪৭ রানেই থামতে হয়। রশিদ মনে করেন পরিস্থিতি বুঝে বড় শট খেলতে পারেননি ব্যাটসম্যানরা, ‘শুরুতে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু একবার ষষ্ঠ গিয়ারে গিয়ে বড় শট খেলা শুরুর পর আর চতুর্থ, পঞ্চম গিয়ারে ফিরতে পারিনি। বড় শট খেলতে থাকলেও পরিস্থিতি বুঝে শটের মধ্যে ভারসাম্য আনাটাই আসল বিষয়।’

আফগানিস্তানের সংগ্রহ বড় না হওয়ায় ভালো ভূমিকা রাখেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নেন এই বাঁহাতি পেসার। পরে ব্যাটিংয়ে নেমেও দলের জয়ে বড় অবদান রাখেন। শরীফুল যখন ক্রিজে নামেন হাতে ২ উইকেট রেখে ১৩ বলে ১৯ রান দরকার ছিল বাংলাদেশের। দুই চারে ৬ বলে অপরাজিত ১১ রানের ইনিংসে ম্যাচটি জেতান শরীফুল। ম্যাচসেরাও তিনি।

জয়ের পর শরীফুল পুরস্কার বিতরণীতে বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। অনুশীলনে যা করি সেটাই (ম্যাচে) করতে চেয়েছিলাম এবং তা কাজেও লেগেছে। ব্যাটিংয়ে নামার পর নুরুল উইকেট দিয়ে আসতে নিষেধ করেছে। সামনে পড়া (ফুল পিচ) বলগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চেয়েছি।’

সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল, শারজাতেই।

কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা এবং কলকাতার মধ্যে তার যাতায়াত বছরজুড়েই লেগে থাকে। মন পড়ে থাকে কলকাতায়, আর নাড়ির টান তো জন্মভূমি বাংলাদেশেই। তাই এবার দুর্গাপূজাটা তিনি শুরু করেছিলেন কলকাতায়। সেখানে পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকার পথে।

কলকাতায় তার পূজা কেমন কাটলো সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা— সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।’

দু’দেশের পুজোর মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যা, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’

তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা। দু'দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার। সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানা, সেই মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা।

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তামিম ইকবাল। একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

তিনি সাধারণ পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে শেষমেশ তিনি সরে দাঁড়ালেন।

নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে।

বিস্তারিত আসছে...

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনেক উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মাঠ কিছুটা ফাঁকাই থাকছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সোমবার যাচাই-বাছাই শেষে প্রকাশিত হয় প্রাথমিক তালিকা। ২৩টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র তুলেছিলেন ৬০ জন কাউন্সিলর। জমা পড়েছিল ৫১টি। যাচাই-বাছাই শেষে বৈধ হয়েছে ৪৮টি মনোনয়ন। বাদ পড়েছে তিনটি।

বাতিল হওয়া নামের তালিকায় আছেন ঢাকা বিভাগের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম। আজ বাতিল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শুনানি শেষে প্রার্থিতা ফিরেও পেতে পারেন।

যেখানে আমিনুল ও নাজমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সেখানে আরেক সভাপতি প্রার্থী তামিম ইকবালের ক্যাটাগরিতে ভোট হলে তার পরিচালক হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে। ক্লাবের পক্ষ আগে একত্রিত ছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে এখন অনেকটাই দ্বিধাবিভক্ত। তামিমের ভোট খুব কমই আছে ক্লাবে।

এদিকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি করে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বাইরে খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে ভোটাভুটি হচ্ছে না। কারণ, পরিচালক পদের সংখ্যার সমান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা থেকে দুজন হচ্ছেন নতুন পরিচালক-সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী রাহাত শামসও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বরিশালে একক প্রার্থী হিসাবে নির্বাচিত হচ্ছেন শাখাওয়াত হোসেন। তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। ৩২টির মধ্যে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আলোচনায় ছিলেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন, যিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে, সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে পরিচালক হওয়ার সুযোগ পাবেন শুধু একজন।

ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদ রয়েছে ১২টি। সেখানে জমা পড়েছে ৩০টি মনোনয়নপত্র। এখান থেকে অনেকে সরে না দাঁড়ালে তীব্র লড়াই অনিবার্য। তামিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন অনেক প্রভাবশালী ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদদের সমর্থিত কয়েকজন প্রার্থীও। যাদের অনেকেরই ক্লাব ভোটের ওপর নিয়ন্ত্রণ রয়েছে। ফলে অভিষেক নির্বাচনে তামিমের পক্ষে পরিচালক হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ভোটারের আনুগত্য সাধারণত প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে নির্ধারিত হয় না; বরং নির্ভর করে বোর্ড রাজনীতির সমীকরণ, গোষ্ঠীগত সম্পর্ক ও লবিংয়ের ওপর।

এ জায়গায় তামিম তুলনামূলকভাবে নতুন। এছাড়া তামিম নিজেও সব দিকে তাল মেলাতে গিয়ে চাপে পড়েছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম হলেও আগ্রহ তুঙ্গে।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার উত্তাপ দেখা গেলো এশিয়া কাপের ফাইনালেও। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও, নিজেদের মেডেল বা ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঞ্চে ব্যক্তিগত পুরস্কারগুলো ঠিকঠাক দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার পালা আসতেই তৈরি হয় নাটকীয়তা। ম্যাচ শেষে সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন,‘এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না।’

ডুল বা ভারতীয় দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুরস্কার গ্রহণ না করার কোনো কারণ খোলাসা করা হয়নি। এর আগে অবশ্য রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল ও অধিনায়ক সালমান আলি আঘা ডামি চেক গ্রহণ করেন। এছাড়া, ব্যক্তিগত পুরস্কার হিসেবে তিলক ভার্মা ম্যাচ সেরার, অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরার এবং কুলদীপ যাদব সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার গ্রহণ করেন।

যদিও প্রাইজ গিভিং সেরেমনিতে কোনো পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেননি মহসিন নাকভি। তার কাজটি করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি স্টেজে শুধুই দাঁড়িয়ে ছিলেন।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)-এর চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। এসিসি প্রধান হিসেবে নাকভির হাত থেকেই চ্যাম্পিয়ন দলের ট্রফি নেওয়ার কথা ছিল।

গত কয়েক মাস ধরে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। ফাইনালের আগেই শোনা যাচ্ছিল, ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, পুরস্কার গ্রহণ না করার মাধ্যমে সেই গুঞ্জনই সত্য হলো বলে মনে করছে ক্রিকেট মহল।

ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় দলের ক্রিকেটাররা পরে ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ইতিহাস
শারজাহে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলো নেপাল। এটাই ছিল পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারালেও তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান তুলেছিল নেপাল। জবাবে ৯ উইকেটে ১২৯ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শুধু জয়ের কারণেই নয়, ম্যাচটিকে নেপালের জন্য স্মরণীয় করে তুলেছে আরও কিছু মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টি-টোয়েন্টি এবং প্রথম দ্বিপাক্ষিক সিরিজের সূচনা। আর সেই সিরিজ শুরুর ম্যাচেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিটি বিভাগে ছাপিয়ে গেল নেপাল।

পুরো ম্যাচে ছিল দারুণ দলীয় প্রচেষ্টা। নেপালের ছয় ব্যাটার ছক্কা হাঁকান, ছয় বোলার নেন উইকেট, আর ফিল্ডিং ছিল নিখুঁত।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আকিল হোসেন। তবে নেপালের শুরুটা ভালো ছিল না, মাত্র ৩.১ ওভারে দুই ওপেনার সাজঘরে ফেরেন। তবু দলীয় লড়াই ও দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্মরণীয় জয় ছিনিয়ে নেয় তারা।

অধিনায়ক রোহিত পাওডেল ৩৫ বলে ৩৮, কুশাল মাল্লা ২১ বলে ৩০ আর গুলশাল ঝা ১৬ বলে ২২ করে নেপালকে লড়াকু পুঁজি এনে দেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। আমির জাঙ্গো ২২ বলে ১৯, কিয়েসি কার্টি ১৫ বলে ১৬ আর নাভিন বিদায়সি ২৫ বল খেলে করেন ২২ রান। শেষদিকে ফ্যাবিয়েন এলেন ১৪ বলে ১৯ আর আকিল হোসেন ৯ বলে ১৮ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।

নেপালের কুশাল ভুরতেল ১৭ রানে শিকার করেন ২টি উইকেট।

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
গানের মানুষ হয়েও আসিফ আকবরের শিকড় ক্রিকেটে। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। কুমিল্লার মাঠে স্কুলজীবন থেকেই ব্যাট-বলের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়কও ছিলেন আন্তকলেজ ক্রিকেটে। গানে পথচলা শুরু হলেও খেলাধুলার সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি তার।

এবার সেই আসিফ আকবরই নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি লড়বেন বিসিবির পরিচালক পদে। বর্তমানে যুক্তরাষ্ট্রে শো করতে ব্যস্ত থাকা আসিফ নিউইয়র্ক থেকে এক দৈনিককে জানিয়েছেন নিজের লক্ষ্য।

‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ এখন কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগই হচ্ছে না! বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।’

জেলা থেকে আসা অনেক পরিচালকই স্থানীয় ক্রিকেটে ভূমিকা রাখেন না। তবে আসিফ নিজেকে ব্যতিক্রম প্রমাণ করতে চান। তার ভাষায়, ‘কুমিল্লার তরুণরা মাঠমুখী হচ্ছে না। মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণদেরও সঠিক পথে রাখা যাবে। আমি চাই কুমিল্লা ও পুরো তরুণ সমাজের জন্য কাজ করতে।’

শুধু কুমিল্লা নয়, সুযোগ পেলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট নিয়েও কাজ করার স্বপ্ন দেখছেন এই সংগীতশিল্পী, ‘নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলায় প্রতিভার অভাব নেই। প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই কিছু নতুন করার সুযোগ আছে।’

আসিফ জানান, শুরুতে তার নিজের বিসিবি কাউন্সিলর হওয়ার ইচ্ছা ছিল না। সাবেক ও বর্তমান ক্রিকেটার, স্থানীয় সংগঠকদের অনুরোধেই তিনি রাজি হয়েছেন।

আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। এরই মধ্যে পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকলেও আসিফ আকবর ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

‘এখানে আমার টানা ১৪টি শো আছে। গানই আমার পেশা, তাই ছাড়তে পারি না। তবে নির্বাচনে অংশ নেব এখান থেকেই। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি, তারাও আমাকে সমর্থনের আশ্বাস দিচ্ছেন।’

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াই হলেও, ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচটি চলমান টুর্নামেন্টের সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানের বিশাল স্কোর করেও ভারত সহজ জয় পায়নি; শ্রীলঙ্কাও ঠিক তত রান তুলে সমতা নিয়ে ইনিংস শেষ করলে খেলা গড়ায় নাটকীয় সুপার ওভারে। শেষমেষ এই সুপার ওভারেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল, ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত।

সুপার ওভারে শ্রীলঙ্কা ৪ বল খেলে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে বসে, ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রানের। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা প্রথম গুগলি ডেলিভারিতে কভার ড্রাইভ খেলে অধিনায়ক সূর্যকুমার শুভমান গিলকে সঙ্গে নিয়ে দৌড়ে ৩ রান আদায় করে দলকে জয় এনে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ঝোড়ো শুরু করলেও দলীয় ১৫ রানে শুভমান গিল (৪) আউট হন। তবে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে ঝড় তুলে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭১ রান জমা করেন। অভিষেক শর্মা ৩১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করে ফেরেন। এদিনও অধিনায়ক সূর্যকুমার যাদব (১২) বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা মিলে ৬৬ রানের জুটি গড়েন। স্যামসন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে ফিরলেও, তিলক ভার্মা ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষদিকে অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রানের ক্যামিও খেললে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে ৫ বোলারই একটি করে উইকেট নেন।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ বলেই অভিজ্ঞ ওপেনার কুশল মেন্ডিসকে হারিয়ে ধাক্কা খায়, যিনি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন। এরপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা কুশল পেরেরার সঙ্গে ১২৭ রানের বড় জুটি গড়েন, যা টি-টোয়েন্টির যেকোনো উইকেটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ জুটি।

কুশল পেরেরা ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রানে ফিরলেও নিশাঙ্কা শেষ ওভার পর্যন্ত টিকে থাকেন। আউট হওয়ার আগে এই তরুণ ওপেনার ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টি ফরম্যাটে নিশাঙ্কার প্রথম এবং ভারতের বিপক্ষে যেকোনো লঙ্কান ব্যাটারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

টি-টোয়েন্টি এশিয়া কাপে এর আগে সেঞ্চুরি ছিল কেবল বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। নিশাঙ্কা ৫৮ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৭ রান করে দলকে জয়ের পথে টেনে নিয়ে যান। এ ছাড়া ১১ বলে ২২ রানের ক্যামিও ইনিংস এলেও, শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি শ্রীলঙ্কা। তারা ১১ রান তুললে ভারত ও শ্রীলঙ্কার স্কোর ২০২ রানে সমতা নিয়ে ইনিংস শেষ হয়।

ভারতের পক্ষে ৫ বোলারই সমান একটি করে উইকেট নেন। ফাইনালের আগে প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়। এ নিয়ে টি-টোয়েন্টিতে ৬ বার সুপার ওভার খেলে শ্রীলঙ্কা ৪টিতেই হারল, অন্যদিকে ভারত ৬টি সুপার ওভারেই জয় পেয়েছে।

বাংলাদেশ&পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল আজ
ব্যস্ত সূচি। বিশ্রামের ফুসরত নেই। ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে আজ বৃহস্পতিবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল।

এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, যেখানে অপেক্ষা করছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ দল এখনো আত্মবিশ্বাসী। তার কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় (২-১), যা এসেছে এশিয়া কাপের আগে।

ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। লেগস্পিনার রিশাদ হোসেন তুলে নেন প্রথম দুটি উইকেট, এরপর তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান রান রেট নিয়ন্ত্রণে রাখেন। ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন এবং পাকিস্তানের বিপক্ষেও তার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা থাকবে।

এছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ও লিটন দাসের ফিরতে পারাটা বাংলাদেশ দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে।

পাকিস্তান এখন পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিক হতে পারেনি। ভারতীয়দের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় দলটিকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তবে সেই ম্যাচেও শুরুর ব্যাটিং ছিল ভঙ্গুর, মাত্র ১২ রানে চার উইকেট হারিয়ে বসে পাকিস্তান। কিন্তু হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ নায়কোচিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

নওয়াজ ব্যাট হাতে একাধিকবার দলকে বাঁচালেও বোলিংয়ে তাকে শেষ দুটি ম্যাচে ব্যবহারই করা হয়নি। অথচ পাকিস্তানের কোচ মাইক হেসন তাকে বিশ্বের সেরা স্পিনার বলে আখ্যা দিয়েছেন। তালাতও অলরাউন্ডার হিসেবে নজর কেড়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে এক ওভারে দুটি উইকেট তুলে নিয়ে পরবর্তীতে ব্যাটিংয়েও দলের ভরসা হয়েছেন।

ফলে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। কে যাচ্ছে ফাইনালে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

পাকিস্তানের জয়ে পাল্টে গেল সমীকরণ ও পয়েন্ট টেবিল
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ জিতে কিছুটা এগিয়েই ছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কা হার দিয়ে এই পর্ব শুরু করায় তাদের পেছনে রেখে সমীকরণ সাজানো হচ্ছিল। সেদিক থেকে গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়েই তুলনামূলক উপকৃত হতো টাইগাররা। সালমান আগাদের জয় সেই সমীকরণ ও পয়েন্ট টেবিল পাল্টে দিয়েছে।

গতকাল আবুধাবিতে নামার মুখোমুখি হওয়ার সময় পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া লঙ্কানরা ১৩৪ রানের সাদামাটা পুঁজি গড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। বিপরীতে শাহিন শাহ আফ্রিদি ৩, আবরার আহমেদ ও হুসাইন তালাত শিকার করেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়ায় পাকিস্তানও বিপাকে ছিল। তবে মোহাম্মদ নওয়াজ ও তালাতের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি ৫ উইকেটে জয় এনে দেয় পাকিস্তানকে।

দুই ম্যাচে প্রথম জয়ে সমান ২ পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট +০.২২৬। তিনে নেমে যাওয়া বাংলাদেশের নেট রানরেট +০.১২১। যদিও বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি। সেখানে দুটিতেই জিতলে লিটন দাসদের আরও কোনো সমীকরণের অঙ্ক মেলাতে হবে না। চতুর্থবারের মতো উঠে যাবে এশিয়া কাপের ফাইনালে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শীর্ষে ওঠা ভারতের নেট রানরেট +০.৬৮৯। তাদের সামনেও দুটি ম্যাচ বাকি। অন্যদিকে, গ্রুপপর্বে তিন ম্যাচে অপরাজেয় থেকে শেষ করা লঙ্কানরা সুপার ফোরে সবার আগে বিদায়ের ক্ষণ গুনছে। বাংলাদেশের পর তারা হেরেছে পাকিস্তানের বিপক্ষেও। কেবল ‘যদি-কিন্তু’র হিসাব বাঁচাতে পারে চারিথ আসালাঙ্কার দলটিকে। আবার অবশিষ্ট ম্যাচেও তাদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভারত।

এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল খেলতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সামনে একটাই সমীকরণ– তা হচ্ছে ‍ন্যূনতম আরেকটি ম্যাচ জেতা। সবাই একটি করে জিতলে নেট রানরেটের হিসাব করা হবে। আজ (বুধবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। নিঃসন্দেহে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে টাইগারদের জন্য। তবুও জয়ের সামর্থ্য রাখা বাংলাদেশ আজ তেমন কিছু করতে পারলে ফাইনালের দিকে একধাপ এগিয়ে যাবে। তবে আজ হারলেও পথ খোলা থাকবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ-পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে লড়বে আগামীকাল (বৃহস্পতিবার)। সেই ম্যাচটিই হতে পারে অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গেলে, পাকিস্তান ম্যাচে বিজয়ী দল উঠবে ফাইনালে। আবার ভারত বাংলাদেশের কাছে হারলে, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে তাদের ফাইনাল খেলা কেউ ঠেকাতে পারবে না। এর বাইরে কোনো দল একটি করে জিতলে, হিসাবে আসবে নেট রানরেট। সেক্ষেত্রে দৌড়ে টিকে থাকবে শ্রীলঙ্কাও!

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের, একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন
পাকিস্তানের সুপার ফোরের যাত্রাটা মোটেও ভালো হয়নি। ভারতের কাছে হেরে দলটা চলে গেছে খাদের কিনারে। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটা না জিতলেই বেজে যেতে পারে বিদায়ঘণ্টা। ফলে সালমান আলী আগার দলের জন্য এই ম্যাচ রীতিমতো বাঁচা মরার লড়াই।

এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। তার কারণ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা। সে ম্যাচে পাকিস্তান লড়াই করেছে বটে। কিন্তু একাদশ নিখুঁত ছিল কি না, তা নিয়ে আলোচনা, সমালোচনা আছে বেশ। যার ফলে আজকের ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসতে পারে।

এবারের টুর্নামেন্টে পাকিস্তান শুরু থেকেই একাদশ নিয়ে থিতু হতে পারছে না। প্রতি ম্যাচে পরিবর্তন আসছেই। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে হাসান নওয়াজকে জায়গা হারাতে হয়েছিল।

তবে তার জায়গায় যিনি এসেছেন, সেই হুসেইন তালাতের পারফর্ম্যান্সও দলের খেলায় ইতিবাচক নয়, নেতিবাচক প্রভাবই ফেলেছিল। ফলে তাকে আজ একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। দলে ফিরতে পারেন হাসান নওয়াজ।

এদিকে পাকিস্তান এই ম্যাচে বাড়তি স্পিনারও খেলাতে পারে। সেক্ষেত্রে দলে আসতে পারেন সুফিয়ান মুকিম। অফ ফর্মে থাকা শাহীন আফ্রিদি জায়গা হারাতে পারেন একাদশ থেকে।

সম্ভাব্য একাদশ–
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।

ব্যাংকে কত টাকা রেখে যাচ্ছেন বিসিবির বর্তমান পরিচালকরা
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অর্থনৈতিকভাবে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল এক দশকে ক্রিকেট বোর্ড অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছে। এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই।

নতুন করে বিসিবির নির্বাচনের তারিখও নির্ধারিত হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তার আগে গতকাল ছিল বর্তমান পরিচালকদের শেষ বোর্ড সভা। পরে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

সেখানে মিঠু জানিয়েছেন, বর্তমান ক্রিকেট বোর্ড ১৩৯৮ কোটি রেখে যাচ্ছে। এর মধ্যে কিছু টাকা এফিডিআর হিসেবে রয়েছে। সেই সঙ্গে আছে নগদ ক্যাশও।

মিঠু বলেন, ‘আমরা (বর্তমান কমিটি) প্রায় চৌদ্দ শ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা যদি বলি, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এসব নিয়ে প্রায় চৌদ্দ শ কোটি টাকা।’

১০০০ গোল থেকে অল্প দূরে রোনালদো&মেসি
চিরতরুণ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে খেলার মাঠে দেখে বোঝার উপায় নেই তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়ানোর কথা। এখনও একই রকম প্রাণবন্ত, গোল করছেন, করাচ্ছেন।

শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। আল রিয়াদের বিপক্ষে তার দল জয় পেয়েছে ৫-১ ব্যবধানে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) জাদু দেখিয়েছেন মেসি। দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। তার নৈপুণ্যে ইন্টার মায়ামি ৩-২ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে।

দুজনেই এগোচ্ছেন ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোল। এই দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে রোনালদো। শনিবারের পর তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫-এ। অর্থাৎ ১০০০-এর মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র ৫৫ গোল। এ মৌসুমে আল নাসরের হয়ে ৫ ম্যাচে করেছেন ৪ গোল। ধারাবাহিকতা বজায় থাকলে এ মৌসুমেই বা না হলেও পরের মৌসুমেই সেই মাইলফলক স্পর্শ করতে পারেন পর্তুগিজ তারকা।

মেসির গোলসংখ্যা এখন ৮৮২। অর্থাৎ ১০০০-এর ক্লাবে ঢুকতে তাকে করতে হবে আরও ১১৮ গোল। ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই মৌসুম লাগতে পারে আর্জেন্টাইন মহাতারকার। এখন প্রশ্ন হলো, তিনি কি ইন্টার মায়ামির হয়েই সেই কীর্তি গড়বেন, নাকি নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়ে!

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)-এর তথ্যানুযায়ী, পেশাদার ফুটবলে ৫০০ বা তার বেশি গোল করেছেন ২৬ জন খেলোয়াড়। এ তালিকার শীর্ষ দুই নাম স্বাভাবিকভাবেই রোনালদো ও মেসি।

তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যিনি করেছেন ৭৬২ গোল। এরপরই আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও, তার গোলসংখ্যা ৭৫৬। পাঁচ নম্বরে রয়েছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস, যাঁর গোল ৭২৫।

পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে, বাংলাদেশ দলকে মাশরাফি
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে এখনো দুই ম্যাচ বাকি। সেরা দুইয়ে থেকে ফাইনালে উঠতে হলে প্রত্যেকটা ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ব্যাটিংয়ে গ্রুপ পর্বে বড় কোনো সমস্যা চোখে পড়েনি। কিন্তু বিশেষজ্ঞ বোলারের ঘাটতি বারবার দলের চিন্তার কারণ হয়ে উঠছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই যে বড় উদাহরণ। স্বীকৃত চার বোলারের বাইরে বাকি চার ওভার করতে হয়েছিল দুই অনিয়মিত স্পিনার শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হাসানকে। যাঁদের খরুচে বোলিংয়ে ম্যাচটাই হারতে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আফগানদের সেই ম্যাচে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে অবশ্য ভিন্ন চিত্র। অধিনায়ক লিটন দাসও পাঁচ বোলারের প্রত্যেককে দিয়েই চার ওভার করিয়েছেন। শরীফুল ইসলামের বাজে দিন গেলেও মোস্তাফিজুর রহমান সেটা ভালোভাবে সামাল দিয়েছেন। তবে শেখ মেহেদী হাসান বা নাসুম আহমেদ নিয়মিত চার ওভার বোলিং করতে পারবেন কিনা, সেটাই প্রশ্ন। লঙ্কানদের বিপক্ষে জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে লিখেছেন, ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

সুপার ফোরে জয়ের নায়ক সাইফ হাসানও মাশরাফির সঙ্গে একমত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘আমি মনে করি ৫ ফ্রন্টলাইন বোলার খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ব্যাটিংয়ের গভীরতাও বাড়াতে হবে। দুই দিকের কম্বিনেশন ঠিকঠাক খুঁজে বের করা দরকার। আশা করছি আমরা দ্রুতই সেটা পেয়ে যাব।’

বাংলাদেশের সাবেক হাবিবুল বাশার সুমনও একমত মাশরাফি-সাইফের সঙ্গে। সুমন বলেন, ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’

১৬৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১ রানেই হারায় প্রথম উইকেট। ইনিংসের পঞ্চম বলে নুয়ান তুষারার বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ এরপর তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সাইফ ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তাওহিদ হৃদয় তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন তিনি। ১ বল হাতে রেখে বাংলাদেশের ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে লিটনদের অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘হৃদয়, সাইফ, মুস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের পার্টনারশিপ, জাকিরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’

দুষ্মন্ত চামিরা, তুষারা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা—স্বীকৃত এই চার বোলার লঙ্কানরা গতকাল খেলিয়েছে বাংলাদেশের বিপক্ষে। দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস খন্ডকালীন বোলার হিসেবে বোলিং করলেও সুবিধা করতে পারেননি। ধারাভাষ্যকাররাও বারবার মাহিশ তিকশানার কথা উল্লেখ করছিলেন। তাঁদের মতে দুবাইয়ের এই উইকেটে তিকশানাকে দরকার ছিল। তবে এই লঙ্কান স্পিনার একাদশে ছিলেন না গতকাল। শ্রীলঙ্কার পরের ম্যাচ ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে।

২ লাল কার্ডের নাটকীয় ম্যাচে চেলসিকে হারাল ম্যানইউ
ওল্ড ট্র্যাফোর্ডে লাল কার্ড নাটক, মাইলফলক ছোঁয়া গোল আর শেষ মুহূর্তের রোমাঞ্চ—সব মিলিয়ে জমজমাট এক ম্যাচ উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে খেলোয়াড় হারায় স্বাগতিকরাও। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত মানইউর জয় আটকাতে পারেনি চেলসি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও কাসেমিরো। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ট্রেভো শ্যালাবা।

মৌসুমের বাজে শুরুর পর প্রবল চাপের মুখে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। শোনা যাচ্ছিল, চেলসির বিপক্ষে হারলে চাকরি হারাতে পারেন তিনি। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের পর এই জয় তাই তার জন্য বড় স্বস্তি হয়ে এলো।

ম্যাচের পঞ্চম মিনিটেই বড় ধাক্কা খায় চেলসি। গোলরক্ষক রবের্ত সানচেস বক্সের বাইরে এসে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন। বাধ্য হয়ে আক্রমণভাগ থেকে দুইজন খেলোয়াড় তুলে নিয়ে রক্ষণ ও গোলপোস্ট সামলাতে নামান কোচ এন্টসো মারেস্কা।

একজন বেশি নিয়ে আক্রমণ চালিয়ে যায় ইউনাইটেড। ১৪তম মিনিটে আসে প্রথম গোল। ব্রায়ান এমবুমোর ক্রসে প্যাট্রিক ডগুর হেড পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান ব্রুনো ফের্নান্দেস। এটি ছিল ইউনাইটেডের জার্সিতে তার ২০০তম ম্যাচে ১০০তম গোল।

ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে তৈরি সুযোগ কাজে লাগিয়ে হ্যারি ম্যাগুইয়ারের হেড পাস থেকে কাছ থেকে হেডে গোল করেন কাসেমিরো। তবে বিরতির আগে অম্লমধুর অভিজ্ঞতা হয় তার। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

দ্বিতীয়ার্ধে ১০ বনাম ১০ জনের লড়াই হয়। ৬৩তম মিনিটে ওয়েসলি ফোফানার হেডে চেলসির সমর্থকেরা উল্লাসে ফেটে পড়লেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৮০তম মিনিটে আর হতাশ হননি তারা। রিস জেমসের ক্রসে হেডে ব্যবধান কমান শ্যালাবা।

শেষদিকে ফের্নান্দেসের একটি জোরালো শট দারুণ সেভ করেন চেলসির বদলি গোলরক্ষক ইয়োর্গেনসেন। তবে আর সমতায় ফেরার সুযোগ পায়নি অতিথিরা। যোগ করা সময় শেষে রেফারির বাঁশিতে ওল্ড ট্র্যাফোর্ডজুড়ে ধ্বনিত হয় জয়োৎসবের উল্লাস।

পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে প্রথম হার দেখে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

আফগানিস্তান&শ্রীলঙ্কা ম্যাচে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ কোচ
এক ম্যাচেই ঝুলে ছিল তিন দলের সুপার ফোরের ভাগ্য। সেই রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ে বাংলাদেশেরও সুপার ফোর নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়টিতে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় রশিদ খানের আফগানিস্তান।

সেই ম্যাচে পুরো নজর ছিল বাংলাদেশের ক্রিকেটভক্তদের। এমনকি নিজেদের পক্ষে সমীকরণ মেলাতে লঙ্কানদের একনিষ্ঠভাবে সমর্থনের কথাও গোপন ছিল না। একইভাবে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটও। আফগান-শ্রীলঙ্কা ম্যাচের পরিস্থিতি বারবার বদলাতে দেখে ভয়ও কাজ করছিল তার, শেষমেষে নিজেদের পক্ষে ফল আসায় তিনি খুশি।

এশিয়া কাপের সুপার ফোরে আজ (শনিবার) প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে আফগান-লঙ্কা ম্যাচের অভিজ্ঞতা জানিয়ে টাইগার কোচ শন টেইট বলেন, ‘তখন খেলা দেখছিলাম আমরা। আমি ব্যক্তিগতভাবে শেষ অংশটা দেখেছি, তার আগে রাতের খাবারের সময় স্কোর চেক করি। হোটেলেই খেলা দেখছিলাম। পরিস্থিতি বারবার বদলাচ্ছিল। ম্যাচ চলাকালে কিছুটা টেনশন কাজ করে। আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সবকিছু। সৌভাগ্যবশত ফল আমাদের পক্ষেই গেছে।’

সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে। গ্রুপপর্বে যাদের সঙ্গে কার্যকর লড়াই–ও উপহার দিতে পারেনি লিটন দাসের দল। তবে লঙ্কানদের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা আছে উল্লেখ করে গত ম্যাচে হার নিয়ে ভাবছেন না টেইট। বাংলাদেশের বোলিং কোচ বলেন, ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। আমরা একে অপরের সঙ্গে ভালোভাবেই পরিচিত। একটা দারুণ লড়াই হতে যাচ্ছে আগামীকাল।’

‘তারা আমাদের শেষ ম্যাচে হারিয়েছে। তবে ইতিবাচক দিক হলো আমরা নিজেদের কাজের ওপর মনোযোগ দিতে পারি, শ্রীলঙ্কাও তাই করবে। আমরা একে অপরকে ভালোভাবে চিনি’, আরও যোগ করেন শন টেইট। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য
চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের ওপর নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য। কেবল লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন।

প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান। তবে নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। যদিও তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর।

এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারেই পড়েছে বড় প্রভাব।

‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানের রানরেট +২.১৫০। এরপর রয়েছে শ্রীলঙ্কা (+১.৫৪৬)। আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।

এদিকে, টি-টোয়েন্টিতে মোট ৮ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় ৩টি। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তামিম-তাসকিন-লিটনরা তাকিয়ে আছেন আসালাঙ্কাদের দিকে।

আফগানদের হারিয়ে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে
একেকটা টুর্নামেন্ট আসে, আর ক্যালকুলেটর নিয়ে বসে যেতে হয়’ – শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই চলছিল নানা হিসাব নিকাশ, প্যারালালে এই কৌতুক চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে কৌতুক একপাশে রাখুন, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত করার যে সমীকরণ ছিল শ্রীলঙ্কা ম্যাচের আগে, তার প্রথম অংশটুকু ছিল আফগানিস্তানকে হারানো। সমীকরণের প্রথম কাজটা লিটন দাসরা করে ফেলেছেন। এবার ভাগ্যটা আর নিজেদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে।

সে ম্যাচেও নানান সমীকরণ আছে বাংলাদেশের সামনে। বিষয়টা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসা তানজিদ হাসান তামিমকেও জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে মৃদু হেসে তিনি জানালেন, ‘নাহ। খেলাটা তো মাত্র শেষ হলো। এখনও দেখিনি। দেখতে হবে।’ ম্যাচ শেষেই অবশ্য একটা খসড়া হিসেব বলে দিয়েছিলেন ধারাভাষ্যকার রাসেল আরনল্ড। জানিয়েছিলেন আফগানিস্তান যদি জেতে, বাংলাদেশের তবু আশা আছে, শুধু আফগানরা ৭০ রানে জিতলেই হলো!

আফগানদের হারিয়ে বাংলাদেশ এখন বি গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সব ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। তবে শীর্ষ তিন দলের ভেতর সবচেয়ে বাজে নেট রান রেট তাদেরই, -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা দুই ম্যাচের দুটিই জিতেছে, তাদের পয়েন্ট ৪ আর নেট রান রেট ১.৫৪৬। ওদিকে আফগানিস্তান এক ম্যাচ হারলেও হংকংয়ের বিপক্ষে বিশাল জয়ের কারণে তাদের নেট রান রেট এখনও আকাশছোঁয়া, ২.১৫০; তবে তাদের পয়েন্ট ২।

এই পরিস্থিতি থেকে কোনো হিসাব ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে চলে যেতে পারবে। যদি শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যায়, তখন শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৬-এ, বাংলাদেশের ৪ আর আফগানদের পয়েন্ট হবে ২।

তবে আফগানরা শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে দিলে তারা গ্রুপসেরা হয়েই শেষ চারে যাবে। সমীকরণ মিলে গেলে তখনও বাংলাদেশের পক্ষে সুপার ফোরে যাওয়া সম্ভব। নেট রান রেটের দিক থেকে দ্বিতীয় সেরা অবস্থানে থাকা লঙ্কানদের যদি আফগানিস্তান হারাতে পারে ৬৫ রানের ব্যবধানে, তাহলেই কেল্লাফতে। আফগানিস্তান যদি রান তাড়া করতে নামে, তাহলে তাদের জিততে হবে অন্তত ৫০ বল হাতে রেখে। তবেই বাংলাদেশের শেষ চারে খেলা সম্ভব।

আফগানিস্তান আরও কম বল বা রানে জিতলেও কাজ হয়ে যেত বাংলাদেশের। যদি দুই জয়ের ব্যবধানটা আরেকটু বড় হতো, কিংবা লঙ্কানদের জয়টা আরও বিলম্বিত করা যেত। এই তিনটিরই সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে বাংলাদেশকে খেলতে হয়েছিল ১৭.৪ ওভার। অথচ চাইলেই ম্যাচটা ১৫ ওভারের ভেতর শেষ করে দেওয়াই যেত, সেক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেটটাও হতো আরও স্বাস্থ্যকর।

শ্রীলঙ্কা ম্যাচে ১৩৯ রানের পুঁজি নিয়ে নেমেছিল বাংলাদেশ। সেটা লঙ্কানরা ১৪.৪ ওভারে তাড়া করে ফেলেছিল। সে কারণেই ঋণাত্মক নেট রান রেটে চলে যায় লিটন দাসের দল। অথচ একটু ভালো বোলিং হলেও নেট রান রেটটা থাকতে পারত হাতের নাগালে।

এরপর আফগানিস্তান ম্যাচটা জিতলেও বাংলাদেশ একই ভুল করেছে। ১৯তম ওভারের শেষ দিকে একটা রান আউট মিস করেন মোস্তাফিজুর রহমান, যা হলে দল জিততে পারত অন্তত ২০ রানে, সেটা হলে ইতিবাচক নেট রান রেটে চলে যাওয়া যেত বৈকি! এরপর শেষ ওভারেও এই সুযোগ ছিল। তবে তাসকিন আহমেদ উইকেটের লোভে স্টাম্প টু স্টাম্প বল করে হজম করেছেন দুটো ছক্কা। সে কারণে জয়ের ব্যবধানটাও নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে। ম্যাচ জিতলেও তাই নেট রান রেটটা রয়ে গেছে রুগ্ন অবস্থাতেই। শেষমেশ সেটাই বাংলাদেশের বিদায়ের কারণ হয়ে দাঁড়ালে আফসোসের অন্ত থাকবে না নিশ্চয়ই!

ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক-বিতর্কের জের ধরে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দাবি না মানলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিল পিসিবি।

আইসিসি তাদের দাবি নাকচ করে দিলেও শেষ পর্যন্ত ম্যাচ বর্জনের পথে হাঁটছে না পাকিস্তান। তীব্র ক্ষোভ নিয়ে আজ দুবাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে সালমান আগার দল। দুদলের জন্যই অভিন্ন সমীকরণ-জিতলে সুপার ফোর, হারলে বিদায়।

টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠা নিশ্চিত ভারতের। দুই হারে ওমানের বিদায়ও নিশ্চিত। দুই ম্যাচে পাকিস্তান ও আরব আমিরাতের জয় একটি করে। আজকের ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে ভারতের সঙ্গী হবে।

ইতিহাস-ঐতিহ্যে দুদলের মধ্যে কোনো তুলনা না চললেও বড় মঞ্চে পচা শামুকে পা কাটার নজির কম নেই পাকিস্তানের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে ছিটকে গিয়েছিল তারা। এশিয়া কাপের আগে শারজায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতকে দুবার হারানোর সুখস্মৃতি থাকলেও এশিয়া কাপে পাকিস্তানের ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্সে শঙ্কিত দেশটির সাবেকরা।

ভারতের কাছে সাত উইকেটে হারার আগে ওমানের বিপক্ষে ৯৩ রানে জিতলেও সালমানদের ব্যাটিং ছিল ঘুমপাড়ানি। ওমানের বিপক্ষে তারা ১৬০ রান করে। একই দলের বিপক্ষে আরব আমিরাত করেছে ১৭২ রান। ফিফটির পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এই মাইলফলক ছুঁয়েছেন তিনি মাত্র ১৯৪৭ বলে। ইংল্যান্ডের জস বাটলারের (২০৬৮ বল) রেকর্ড ভাঙা ওয়াসিমই আজ তার জন্মভূমির জন্য বড় হুমকি।

আগের ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সামলানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলা শেষেও একই ছবি দেখা যায়। পিসিবি অভিযোগ করেছিল, পাইক্রফট নাকি টসের সময় সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন সালমানকে।

তবে আইসিসি জানিয়েছে, এটি ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের নির্দেশনা। ভারতের পক্ষ নিয়ে কিছু করেননি পাইক্রফট। আজও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনি। ভারতের অপমানের মোক্ষম জবাব দিতে চাইলে আজ জিততেই হবে পাকিস্তানকে। সেটা হলেই কেবল আগামী রোববার সুপার ফোরে দেখা যাবে আরেকটি ভারত-পাকিস্তান মহারণ।

হংকংকে হারিয়ে সুপার ফোরের পথে শ্রীলঙ্কা
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে শ্রীলঙ্কা। শেষ দিকের নাটকীয়তা পেছনে ফেলে ৪ উইকেটে জিতেছে তারা। এই জয়ে সুপার ফোরের পথে অনেকটাই এগিয়ে গেল লঙ্কানরা। দুই ম্যাচে তাদের আসালাঙ্কাদের পয়েন্ট এখন চার।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে হংকংকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে আসে ৪১ রান। কিন্তু এই প্রতিরোধ ভাঙতেই তাদের রান তোলার গতি কমে যায়। পুরো ২০ ওভার খেলা হংকং মাত্র ৪ উইকেট হারিয়ে তুলে ১৪৯ রান। হাফসেঞ্চুরি হাঁকান নিজাকাত খান। তিনি ৩৮ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন। ওপেনে নামা আনসাই রথ করেন ৪৮ রান। তিনি অবশ্য খেলেন ৪৬ বল।

হংকংয়ের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানেই শ্রীলঙ্কা হারায় কুশল মেন্ডিসের উইকেট। এরপর কামিল মিশরা ও পাথুম নিশাঙ্কা মিলে লঙ্কানদের সংগ্রহ পঞ্চাশ পার করেন। মিশরা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। মিডল অর্ডারে তাকে ভালোই সঙ্গ দয়েছেন কুশাল পেরেরা।

এই দুজনে ৩৪ বলে যোগ করেন ৫৭ রান। নিশাঙ্কা ৪৪ বলে ৬৮ রান ও পেরেরা ১৬ বলে ২০ রান করে ফিরলে লঙ্কানরা রান তুলতে হাঁসফাঁস শুরু করে। যদিও শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ক্যামিও খেলে ৭ বল বাকি থাকতেই লঙ্কানদের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এশিয়া কাপের দুই ম্যাচসহ আজ যা দেখবেন (১৫ সেপ্টেম্বর)
চলমান এশিয়া কাপে আজ দুটি ম্যাচ রয়েছে। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কার প্রতিপক্ষ হংকং। এছাড়া টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

এশিয়া কাপ ক্রিকেট
আরব আমিরাত-ওমান
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

শ্রীলঙ্কা-হংকং
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় লিগ টি-টোয়েন্টি
ঢাকা বিভাগ-বরিশাল
সকাল ১০টা, টি স্পোর্টস

খুলনা-চট্টগ্রাম
বেলা ২টা, টি স্পোর্টস

অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিকেটে পাকিস্তানের ওপর আবারও ভারতের একপেশে জয়
ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনার কমতি না থাকলেও মাঠের খেলায় সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় না। গত কয়েক বছর ধরে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল যেন একই ধরনের একপেশে লড়াই।

এবারের এশিয়া কাপের আগেও দুই দলের এই মহারণ ঘিরে অনেক উত্তেজনা ছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান সংঘাত সেই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু মাঠের খেলায় পাকিস্তানকে আবারও হতাশ করে বড় জয় তুলে নিয়েছে ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদবের সামনে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। ব্যাটিং ব্যর্থতার এই দিনে শাহিন আফ্রিদি শেষের দিকে দারুণ একটি ক্যামিও খেলেন। তার ইনিংসে ভর করে পাকিস্তান ১২৭ রানের একটি সাধারণ পুঁজি গড়ে। জবাবে সূর্যকুমার, অভিষেক এবং তিলক ভার্মার ব্যাটে ভর করে ভারত ৭ উইকেটের বড় জয় পেয়েছে। এই জয়ের ফলে টানা দুটি জয় নিয়ে সূর্যকুমার যাদবের দল সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে।

১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান গিল দারুণ শুরুর আভাস দিলেও বেশি দূর এগোতে পারেননি। সাইম আইয়ুবের টানা দুটি বলে চার মারার পর স্টাম্পড হয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। গিলের বিদায়ের পর আরেক ওপেনার অভিষেক শর্মা ঝড় তোলেন। তিনি কেন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান, তা যেন মাঠে নেমেই বুঝিয়ে দিচ্ছিলেন। প্রথমে শাহিন আফ্রিদিকে লক্ষ্য করে তিনি তার প্রথম ওভারে একটি চার এবং একটি ছয় মারেন, এরপর তার দ্বিতীয় ওভারেও একটি চার এবং একটি ছয় মারেন এই বাঁহাতি ওপেনার। আফ্রিদির পর আইয়ুবের ওপরও চড়াও হয়েছিলেন অভিষেক। ওভারের প্রথম তিন বলে দুটি চার মারেন। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের হাতে লং অফে ধরা পড়ার আগে তিনি ১৩ বলে ৩১ রান করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দশ ওভারেই ভারত ৮৮ রান তুলে ফেলে, যা তাদের জয়ের পথ পরিষ্কার করে দেয়। দলের বাকি কাজটুকু শেষ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। ১৫.৫ ওভারেই ভারত ম্যাচটি জিতে নেয়। ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন সূর্য। অন্যদিকে, পাকিস্তানের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পেয়েছেন সাইম আইয়ুব, যিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। একাই তিনটি উইকেট শিকার করেন তিনি।

এর আগে দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শাহিবজাদা ফারহান। এছাড়া শাহিন আফ্রিদি অপরাজিত ৩৩ রান করেন। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বৈধ বলেই তারা উইকেট হারায়। হার্দিক পান্ডিয়ার করা অফ স্টাম্পের বাইরের কিছুটা শর্ট লেংথের বলে সাইম আইয়ুব বৃত্তের ভেতরে দাঁড়ানো ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং না হওয়ায় পয়েন্টে বুমরাহর হাতে ধরা পড়েন তিনি।

তিনে নেমে মোহাম্মদ হারিস দলের বিপদ আরও বাড়ান। এই টপ অর্ডার ব্যাটার বুমরাহর পেস এবং সুইংয়ের সামনে অসহায় ছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বুমরাহর বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। ফিরে যাওয়ার আগে ৫ বলে ৩ রান করেন হারিস। ৬ রানে দুটি উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ফারহান এবং ফখর জামান।

তৃতীয় উইকেট জুটিতে তারা দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু উইকেটে থিতু হওয়ার পরও ফখর জামান একটি বাজে শটে উইকেট হারান। এই অভিজ্ঞ ব্যাটার ১৫ বলে ১৩ রান করেন। এরপর সালমান আলি আগা, হাসান নাওয়াজ এবং মোহাম্মদ নাওয়াজও আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। এক প্রান্তে এমন ব্যাটিং বিপর্যয়ের মাঝেও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন ফারহান। এই তরুণ ওপেনার ৪৪ বলে ৪০ রান করেন।

ফারহান আউট হওয়ার পর অনেকেই পাকিস্তানের ইনিংসের এখানেই শেষ ভেবেছিলেন। কিন্তু শাহিন আফ্রিদি তা হতে দেননি। তিনি আরও একবার তার পাওয়ার হিটিংয়ের সক্ষমতার প্রমাণ দেখিয়ে ১৬ বলে চারটি ছক্কা মেরে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এখনো চ্যাম্পিয়ন হওয়ার আশা ছাড়েনি বাংলাদেশ
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে জাকের আলী অনিক, তাসকিন আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিলেন দৃঢ় কণ্ঠে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ।

আবুধাবিতে গত রাতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের চেয়ে এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট রানরেট। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রত্যেকের পয়েন্ট ২। কিন্তু নেগেটিভ নেট রানরেটের কারণে (‍‍-০.৬৫০) লিটনের দল ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে। প্রথম দুইয়ে থাকা আফগান ও লঙ্কার নেট রানরেট +৪.৭০ ও +২.৫৯৫। বাজে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাকের। ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমরা তো টুর্নামেন্ট শুধু ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে আশা হারিয়ে ফেলা যাবে না।’

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি এখন আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানরা যে কতটা ভয়ংকর, সেটা আর নতুন করে বলার নেই। হংকংকে ৯৪ রানে হারিয়ে তারা ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করে। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও ভয় পাচ্ছেন না জাকের। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও (শ্রীলঙ্কা) আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও (আফগানিস্তান) জেতার মানসিকতা নিয়েই নামব।’

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এমনকি প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেনি লিটনের দল। জাকের-শামীমের ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে ১৩৯ রান যে যথেষ্ট হয়নি, সেটা লঙ্কানদের ৩২ বল হাতে রেখে জয়েই প্রমাণিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি। ভালো উইকেটে ১৪০ রান করে ম্যাচ জিততে হলে আপনাকে ভালো বোলিং-ফিল্ডিং করতে হবে। সেটা আমরা পারিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা এখন বাঁচা-মরার ম্যাচ হয়ে গেছে।’

আবুধাবিতে বাংলাদেশ সময় পরশু রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। আফগানদের জন্য অবশ্য এটা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। শ্রীলঙ্কা আগামীকাল খেলতে নামবে হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে দুবাইয়ে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কানরা আবুধাবিতে খেলবে ১৮ সেপ্টেম্বর।

নতুন রূপে পুরনো লড়াই, এশিয়া কাপে আজ ভারত&পাকিস্তান ম্যাচ
এশিয়া কাপে সবচেয়ে কাক্ষিত ম্যাচের মঞ্চ প্রস্তুত। যার অপেক্ষায় উপমহাদেশের ক্রিকেট পাগল ভক্তরা। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস।

এটা শুধু ক্রিকেট ম্যাচ নয়। তার চেয়েও বেশি কিছু। এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। আছে রাজনৈতিক উত্তেজনা।

গত মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। তাই আজ লড়াইয়ে থাকবে বাড়তি ঝাঁজ। যা মাত্রা ছাড়ানোর আভাসও দিচ্ছে। তার ওপর দুই দল নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে লড়াইয়ে নামছে। বিদায় নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। পাকিস্তান দলে এখন জায়গা হচ্ছে না অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানেরও।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে খেলতে এসেছে অভিজ্ঞতা ও আগ্রাসনের দুর্দান্ত সমন্বয়ে। যাদের রয়েছে জসপ্রীত বুমরার গতি, শুবমান গিলের নিখুঁত পারফরম্যান্স, সূর্যকুমার যাদবের বিস্ফোরক ব্যাটিং, আর কুলদীপ যাদবের ঘূর্ণি। অন্যদিকে, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পর পাকিস্তান ভরসা রাখছে নবীন শক্তিতে—মোহাম্মদ হারিস, সাইম আয়ুব, শাহেবজাদা ফারহান এবং তাদের পেস আক্রমণকে সহায়তা করতে রয়েছে স্পিন ত্রয়ী।

তার পরেও চায়ের কাপে ঝড় তোলার মতো প্রশ্ন উঠছেই। আজ জমজমাট লড়াই হবে নাকি এক পেশে ম্যাচ? পাকিস্তানের নবীন তারকারা কি ভারতের সামনে দাঁড়াতে পারবে, নাকি আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় আসে ২০২২ সালের এশিয়া কাপে। বাবরদের পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয় এখনও ভক্তদের মনে গেঁথে আছে। কিন্তু সেই সাময়িক সাফল্যের পর থেকে পুরোপুরি ভারতেরই আধিপত্য ছিল। ২০২৩ সালের এশিয়া কাপে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে ভারত। প্রথমে ৩৫৬ রান তোলে রোহিত শর্মারা, পরে পাকিস্তানকে গুটিয়ে দেয় মাত্র ১২৮ রানে—ওয়ানডেতে এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। একই বছর ওয়ানডে বিশ্বকাপেও আহমেদাবাদে একপেশে ম্যাচ জেতে ভারত।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের কঠিন উইকেটে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। চ্যাম্পিয়নস ট্রফিতেও দুবাইয়ে ভারত আবারও হারায় পাকিস্তানকে।

মাঝেমধ্যে দারুণ ঝলক দেখালেও ধারাবাহিকভাবে ভারতকে সমস্যায় ফেলতে পারেনি পাকিস্তান। একসময় সমান তালে চলা এই দ্বৈরথ এখন স্পষ্টভাবে ভারতের দিকেই হেলে আছে।

দুবাইয়ে রবিবারও তীব্র গরম থাকবে। তাপমাত্রা পৌঁছাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এই গরমে খেলোয়াড়দের জন্য কন্ডিশন হয়ে দাঁড়াবে কঠিন।

ঐতিহাসিকভাবে দুবাইয়ের উইকেট হাইস্কোরিং নয়। এই ট্র্যাকে পেসাররা সাধারণত বেশি উইকেট পান, আর রানের প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে স্পিনারদের ভূমিকাও থাকে গুরুত্বপূর্ণ।

রেকর্ডের রাতে ইংল্যান্ডের ২০ ওভারে ৩০৪, প্রোটিয়াদের ১৪৬ রানের হার
আক্রমণাত্মক ব্যাটিংয়ের এ যুগে ওয়ানডেতে ২ উইকেটে ৩০৪ রান বেশ ভালো সংগ্রহ। কিন্তু এই সংগ্রহই যদি দেখা যায় টি–টোয়েন্টিতে? অদ্ভুত ও অবিশ্বাস্য, তাই না!

এমন না যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ন্যূনতম তিন শ রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বে গত বছর অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। শুধু আন্তর্জাতিক নয়, স্বীকৃত টি–টোয়েন্টিতেই এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩ উইকেটে ৩১৪ রানের রেকর্ড ভেঙে সেই নতুন রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে।

কিন্তু ম্যানচেস্টারে গতকাল রাতে যা ঘটেছে, সেটার মহিমা জিম্বাবুয়ে ও নেপালের ইনিংস দুটির চেয়েও অনেক বেশি। সিরিজে দ্বিতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই টেস্ট খেলুড়ে দেশ। অন্য চোখে, ক্রিকেটের দুই পরাশক্তি—ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এমন ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে তুলেছে ২ উইকেটে ৩০৪! দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করতে নেমে হেরেছে ১৪৬ রানে। সিরিজে দুই দল ১–১–এ সমতায় ফেরায় আগামীকাল নটিংহামে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারণী।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্রেফ ঝড় বইয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে তুলেছে ১ উইকেটে ১৬৬ রান। ১২.১ ওভারেই ছাড়িয়ে যায় ২০০ রানের কোটা। শেষ পর্যন্ত নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে থেমেছে, যেটা আবার এই সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে টি–টোয়েন্টি ম্যাচে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও। এর আগে রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০২৪ সালে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে তারা করেছিল ৬ উইকেটে ২৯৭।

ইংল্যান্ডের রেকর্ড গড়ার এই রাতে শিরোনাম ফিল সল্ট। ৮ ছক্কা ও ১৫ চারে ৬০ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে শুধু সর্বোচ্চ রানের ইনিংস নয়, সেই পথে ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৩৯ বলে সেঞ্চুরি তুলে নেন সল্ট। এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ছয়টি ইনিংসের মধ্যে চারটিই সল্টের। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি।

চমৎকার ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ড নিজেদের ইনিংসে চার মেরেছে ৩০টি এবং ছয় মেরেছে ১৮টি—অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই ২২৮ রান তুলেছে ইংল্যান্ড, যা তাদের মোট রানের ৭৫%। তাতে অবশ্য শুধু সল্ট নয়, ৩০ বলে ৮০ রানের ইনিংস খেলা জস বাটলারের অবদানও কম নয়। ৭ ছক্কা ও ৮ চারে সল্টের (২৩৫.০০) চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাটলার (২৭৬.৬৬)। ২১ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য রাতটা ছিল স্রেফ দুঃস্বপ্নের। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁরা এর আগে কখনোই এত রান হজম করেননি।
দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য রাতটা ছিল স্রেফ দুঃস্বপ্নের। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁরা এর আগে কখনোই এত রান হজম করেননি। তাঁদের তিনজন বোলার এক ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছেন। কাগিসো রাবাদা (০/৭০), লিজাদ উইলিয়ামস (০/৬২) ও মার্কো ইয়ানসেন (০/৬০)। শুধু তাই নয়, শৃঙ্খলাও ছিল না বোলিংয়ে। ৮টি ওয়াইড দেওয়ার পাশাপাশি ৫টি নো-বল করেন প্রোটিয়া বোলাররা।

ওভারপ্রতি ১৫.২৫ করে তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হালে পানি পায়নি প্রোটিয়া ব্যাটিং। ৩.৩ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুললেও জেতার মতো ব্যাটিং করতে পারেনি। ২০ বলে ৪১ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। বিয়ন ফরচুনের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩২। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২৫ রানে ৩ উইকেট নেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার।

ম্যাচসেরা সল্ট জয়ের পর বলেছেন, ‘ক্রিজে সময়টা উপভোগ করেছি, ম্যাচেও প্রভাব ফেলতে চেয়েছিলাম। ভালো স্ট্রাইক রেটে নিজের খেলাকে আমি যতটা গভীরে সম্ভব টেনে নিতে চাই। এ দুটো কাজ একসঙ্গে সব সময় করা যায় না, কিন্তু খেলোয়াড় হিসেবে আমি এটাই করতে চাই। লক্ষ্য আসলে এটাই। আমি এই কাজে বিশ্বের সেরা হতে চাই।’

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ৩০৪/২ (সল্ট ১৪১*, বাটলার ৮৩, ব্রুক ৪১*; ইয়ানসেন ০/৬০, রাবাদা ০/৭০, উইলিয়ামস ০/৬২)

দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৫৮ (মার্করাম ৪১, ফরচুন ৩২, স্টাবস ২৩, ফেরেইরা ২৩; আর্চার ৩/২৫, ডসন ২/৩৪)

ফল: ইংল্যান্ড ১৪৬ রানে জয়ী।

ম্যাচসেরা: ফিল সল্ট (ইংল্যান্ড)

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১–১–এ সমতায় দুই দল।

বাংলাদেশ বুঝতে পারছে, শুধু ছক্কা মেরে হবে না, খেলতে হবে ‘স্মার্ট ক্রিকেট’ও
সংবাদ সম্মেলন কক্ষে বসে লিটন দাস। মাথার টুপিটা ঠিক আছে কি না, একবার নিশ্চিত হয়ে নিলেন। এশিয়া কাপের কঠিন লড়াই তাঁর সামনে। কিন্তু একটু পর শুরু হতে যাওয়া সংবাদ সম্মেলনও তো আর সহজ হওয়ার কথা নয়। ম্যাচের মতো প্রস্তুতিটা তাই এখানেও নিয়ে নিলেন ভালোভাবেই।

পরের মিনিট দশেকের সংবাদ সম্মেলনে লিটনকে কথা বলতে হলো এশিয়া কাপে নিজেদের লক্ষ্য, হংকংয়ের কাছে হারের পুরোনো স্মৃতিসহ নানা বিষয়ে। উঠেছে বাংলাদেশের ছক্কা মারার প্রসঙ্গও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক ছক্কা মারছে।

এ বছর এখন পর্যন্ত টি–টোয়েন্টিতে ১৪ ম্যাচে ১০৯টি ছক্কা মারা বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারায় সবার ওপরে নাম তুলেছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। ২১ ছক্কা মারা পারভেজকে টপকে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে শীর্ষে উঠেছেন তানজিদ।

এশিয়া কাপের আগে প্রচুর ছক্কা মারলেও বড় মঞ্চে এসে এখন বাংলাদেশ অধিনায়ক খুঁজছেন ভিন্ন কিছু। টি–টোয়েন্টি সংস্করণকে অনেকেই ভাবেন পেশির খেলা, শক্তির খেলা। এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ উড়িয়ে এনেছিল পাওয়ার হিটিংয়ের বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকেও।

তবে লিটন বলছেন, এশিয়া কাপে শুধু ছক্কা মারা নয়, তাঁরা খেলতে চান স্মার্ট ক্রিকেট। কাল আবুধাবিতে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে আপনি যখন বড় বড় ছক্কা মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। যেকোনো বিপদে বা এমন পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন।’

এরপর লিটন যোগ করেন, ‘কিন্তু একই সঙ্গে আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছক্কা মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন। আমার মনে হয় শুধু ছক্কা মারার চেষ্টার থেকে, আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’

টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সব কটি বিভাগের পারফরম্যান্সও বেশ ভালো। তবে একটা জায়গায়ই কিছুটা দুশ্চিন্তা, তা মিডল অর্ডার। তবে তাঁদের কাঁধে দায়িত্ব এলে ভালো করবেন বলেই বিশ্বাস লিটনের।

লিটন বলেছেন, ‘আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরম্যান্স করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি, মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে, তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।’

আবুধাবিতে আজ হংকংয়ের মুখোমুখি হয়ে এশিয়া কাপ ক্রিকেট অভিযান শুরু করবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ।

বিদেশি লিগ খেলতে বিসিবির অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল&মুস্তাফিজ
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–তে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এর আগে আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নেয় আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দুবাই ক্যাপিটালস। দুটি বিদেশি লিগে খেলতে তাইজুল-মুস্তাফিজ বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালস ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও তাকে দলে নিয়েছে। এদিকে, গত বুধবার দক্ষিণ আফ্রিকান লিগ এসএ২০’র নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে ৩৪ লাখ ৯০ হাজার টাকায় (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড) কিনেছে।

এসএ টোয়েন্টির নিলামে প্রথমে নাম দিয়েছিলেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে ১৪ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। গতকাল হওয়া নিলাম থেকে অবশ্য দল পেয়েছেন মাত্র একজন। তাইজুল ছাড়া মুস্তাফিজের নাম ডাকা হলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে সাকিব আল হাসান, লিটন দাসসহ বাকিদের নামও তোলা হয়নি। ফলে প্রথমবারের মতো বিপিএল ও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলতে যাচ্ছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, তাইজুল-মুস্তাফিজদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এদিকে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের খেলার খবরটি ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্টের মাধ্যমে কয়েকদিন আগেই জানিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম।

এর আগে মুস্তাফিজ দল পেয়েছেন ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে। বিসিবির এনওসি পেলে তিনিও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।

রাতে হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ
এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। কাগজে-কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ছোট দলগুলোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে হংকং সম্প্রতি কাতার, ওমান ও মালয়েশিয়ার বিপক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলেছে, যেখান থেকে তারা আত্মবিশ্বাস অর্জন করেছে।

বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রুপের শুরুতেই মানসিক সুবিধা এনে দিতে পারে। অধিনায়ক লিটন দাস ভালো ফর্মে থাকলেও দলের মিডল অর্ডার ও ফিনিশিং অংশ নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প এখনো তৈরি না হওয়ায় বড় প্ল্যাটফর্মে কিছুটা পিছিয়ে থাকে বাংলাদেশ। সেই সঙ্গে অভিজ্ঞ তামিম-মুশফিক-রিয়াদের মতো তারকারাও এখন অতীত। তবু নতুনদের নিয়ে গড়া দল তারুণ্যের দীপ্তে বলীয়ান।

অন্যদিকে, হংকং মূলত নির্ভর করছে তাদের কয়েক জন নির্দিষ্ট পারফর্মারের ওপর। অলরাউন্ডার নিয়াজাকত খান এবং ব্যাটার বাবর হায়াত থাকছেন নজরে। তাদের সামর্থ্য আছে বাংলাদেশের বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানানোর। তবে হংকংয়ের সবচেয়ে বড় ঘাটতি অভিজ্ঞতা—বিশেষ করে চাপের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে ওঠে।

বাংলাদেশের বোলিং আক্রমণেই রয়েছে সবচেয়ে বড় ভরসা। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসানরা মিলে একটি ভারসাম্যপূর্ণ আক্রমণ সাজাতে পারেন। হংকংকে হারাতে হলে নতুন বলের শুরুতেই উইকেট তুলে নেওয়া জরুরি। সামগ্রিকভাবে, শক্তি-সামর্থ্যে বাংলাদেশ এগিয়ে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তা সবসময়ই থাকছে। ছোট দলগুলোর বিপক্ষে আত্মতুষ্টি বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। তাই হংকংয়ের বিপক্ষে শুরুটা জোরালো করার দিকেই নজর থাকবে টাইগারদের।

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপে পার্থক্য গড়ে দেবে যে ২টি বিষয়, জানালেন বুলবুল
খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এখানে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে অনেক দিন কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই সেখানকার মাঠ হাতের উল্টোপিঠের মতো চেনা তার। সে কারণেই হয়তো, তিনি জানেন সেখানে কেমন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে।

আজ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু। প্রতিপক্ষ হংকং। তার আগে বুলবুল সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে কোন কোন বিষয়গুলো।

তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বুলবুল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কোচিং কোর্স ‘রান স্কোরিং ওয়ার্কশপ’-এর উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দল নিয়ে।’

সংযুক্ত আরব আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে আমিনুলের। তিনি বলেন, ‘সেখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটউইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা কিংবা ফিল্ডিংয়ে যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে&অফে বলিভিয়া
২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য বলিভিয়াকে তাদের ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো এবং একই সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। এমন জটিল সমীকরণের ম্যাচে বলিভিয়া ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে এবং একই সময়ে অন্য ম্যাচে কলম্বিয়া ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে হারিয়েছে। এই ফলাফলগুলো বলিভিয়াকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

এল আলতোর উচ্চতার কারণে ব্রাজিল স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি, যার সুযোগ নিয়েছে স্বাগতিক বলিভিয়া। যদিও বল দখলে তারা পিছিয়ে ছিল, আক্রমণে তারা ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে ছিল। বলিভিয়া গোলের জন্য ২৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল ১০টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের একমাত্র গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে, যখন পেনাল্টি থেকে গোল করে মিগুয়েলিটো বলিভিয়াকে এগিয়ে দেন। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন সঠিক দিকে ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বল জালে যাওয়া ঠেকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে বলিভিয়া আরও বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে বলিভিয়া প্লে-অফে জায়গা করে নেয়।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে। কার্লো আনচেলত্তির দল আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, বলিভিয়া ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে এবং এই অবস্থানের কারণে তারা আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

আজ আফগান&হংকং লড়াইয়ে শুরু এশিয়া কাপ
নন আইসিসি টুর্নামেন্টের কথা এলে সবচেয়ে বড় আসর হচ্ছে এশিয়া কাপ। হেভি ওয়েট কয়েকটি দল নিয়ে বেশি আলোচনা হলেও এখন ফরম্যাটের কারণে সেই প্রতিদ্বন্দ্বিতা বাকিদেরও পিছিয়ে রাখছে না। মরুর বুকে টি-টোয়েন্টি ফরম্যাটের সেই এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বি গ্রুপ থেকে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তা ও পুঁচকে হংকং।  ম্যাচটা শুরু হবে রাত সাড়ে ৮টায়। দেখাবে টি স্পোর্টস।

প্রথম দিন হটফেভারিটরা মাঠে না নামলেও উত্তেজনার আঁচ কোনও অংশেই কম থাকছে না। সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নানামুখী আলোচনা হচ্ছে- আফগানিস্তান জয়ে শুরু করবে নাকি হংকং তাদের চমকে দেবে?

হংকং পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলছে। তাদের গ্রুপটি যদিও কঠিন। এই গ্রুপে আফগানিস্তা ছাড়াও রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অপর দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরে আফগানিস্তান মাঠে নামছে। উদ্বোধনী ম্যাচে তাই জয় ভিন্ন কিছু ভাবছে না রশিদ খানের দল।

মুখোমুখি রেকর্ড

আগের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান জিতেছে তিনবার, হংকং জিতেছে দু’বার। তাই অতীত পরিসংখ্যান প্রেরণা জোগাচ্ছে হংকংকে। তবে আফগানিস্তান দলটি এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ। টপ অর্ডার থেকে আক্রমণ সামলাচ্ছেন বিস্ফোরক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ এবং অধিনায়ক ইব্রাহিম জাদরান। তরুণ উইকেটকিপার মোহাম্মদ ইশাক দলকে দিচ্ছেন নতুন উদ্দীপনা। পাশাপাশি অলরাউন্ডার করিম জানাত, গুলবাদিন নাইব এবং আজমাতুল্লাহ ওমরজাইরা ব্যাট-বলে দুই দিকেই রসদের যোগান দিচ্ছেন।

আফগানিস্তানের শক্তি স্পিন

আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, মুজিব উর রহমান ও নুর আহমদের সমন্বয়ে গড়া ত্রয়ী ভীষণ ভয়ংকর। গতিতেও আছে বৈচিত্র্য—ফরিদ আহমদ আনেন বাঁহাতি সুইং, আর তরুণ আব্দুল্লাহ আহমাদজাই যোগ করেন অতিরিক্ত গতি। অভিজ্ঞতা ও উদীয়মান প্রতিভার সঠিক মিশ্রণে তাদের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী ও আনপ্রেডিক্টেবল।

হংকংয়ের চ্যালেঞ্জ ব্যাটিং বিভাগ

হংকংয়ের ব্যাটিং অনিয়মিত। বাবর হায়াত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার, নিজাকাত খান ও অংশুমান রাঠ অভিজ্ঞতা যোগ করছেন। রাঠ শেষ ম্যাচে ১২ বলে দ্রুত গতিতে খেলে ২৭ রান করেছিলেন, তবে বাকিদের পারফরম্যান্স হতাশাজনক।

উইকেটের পেছনে জিশান আলি নির্ভরযোগ্য হলেও ব্যাট হাতে ধীরস্থির। ইয়াসিম মুর্তজা ও এহসান খান স্পিন আক্রমণ সামলাচ্ছেন, কিন্তু পেস বিভাগে থাকা আইজাজ খান, নাসরুল্লা রানা ও নতুন মুখ পারাস সিংরা এখন পর্যন্ত কার্যকরী হতে পারেননি। তাদের ব্যয়বহুল স্পেল সাম্প্রতিক ম্যাচগুলোতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়া কাপ টি&টোয়েন্টির লড়াই শুরু আজ
এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে। মরু দেশের মরুদ্যানে জ্বলে উঠবে এশিয়ার ক্রিকেটের আলো। এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং।

সংযুক্ত আরব আমিরাতে খেলতে নামা দলগুলোকে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয়, লড়তে হবে কঠিন আবহাওয়ার সঙ্গেও। গরম আর আর্দ্রতা ব্যাটার ও বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ম্যাচের শেষ ভাগে শিশিরও প্রভাব ফেলতে পারে বোলিংয়ে। ফলে টস জেতা দল কৌশলগত সুবিধা পাবে। ভারত-পাকিস্তান সব সময়ই ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা উত্তেজনা তৈরি করে। এবারের গ্রুপ পর্বেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে বিশ্ব ক্রিকেট। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের ছন্দে ফিরতে মরিয়া।

আফগানিস্তানও এখন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত, যারা যে কোনো দলকে চমকে দিতে পারে। ওমান, আমিরাত কিংবা হংকংয়ের মতো দলগুলো হয়তো বড় কোনো শিরোপার দাবিদার নয়। তবে তাদের লক্ষ্য থাকবে শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ও নিজেদের সামর্থ্য প্রমাণ করা। বিশেষ করে হোম ভেন্যুতে খেলতে নামা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা চাইবেন দর্শকদের সামনে চমক দেখাতে। এই দলের বিপক্ষেই সিরিজ হেরেছিল বাংলাদেশ, সেই স্মৃতি এখনো জ্যান্ত হয়ে আছে।

বাংলাদেশের জন্য এবারের আসরটা অনেকটা পরীক্ষা হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই ছন্দ খুঁজছে টাইগাররা। লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের ব্যাট আর তাসকিন-মুস্তাফিজদের বোলিং কতটা ধারালো হয়, সেটিই ঠিক করবে তাদের পথ কত দূর পর্যন্ত যাবে।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বল-বাতাস, গরম-শীতল সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে যে দল ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলতে পারবে, তারাই টিকে থাকবে আসরের শেষ পর্যন্ত। একদিকে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে, বাংলাদেশ-শ্রীলঙ্কার সমীকরণ কিংবা আফগানিস্তানের বিস্ফোরক ক্রিকেট—সব মিলিয়ে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর। বিস্তারিত খবর খেলার পাতায়।

মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চিত আর্জেন্টাইন কোচও
আর্জেন্টিনার মাঠে শেষ ম্যাচ লিওনেল মেসি খেলে ফেলেছেন ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটি হয়ে উঠেছিল মেসিময়। সেদিন ম্যাচ খেলবেন কি, মেসির চোখ থেকে অঝোরে ঝরছিল পানি।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে মেসি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, ঘরের মাঠে এটাই যে তাঁর শেষ ম্যাচ। তখনই প্রশ্ন উঠেছে, আজ থেকে ৯ মাস পরে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে কি মেসি খেলবেন? আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছ থেকে উত্তর এসেছে, ‘দেখা যাক।’ মেসিকে ছাড়াই এবার আর্জেন্টিনা বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। মেসির বিশ্বকাপে খেলার প্রসঙ্গ আসতেই স্কালোনি বলেন, ‘আমি লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। আমি জানি সে যা বলেছে ও যা করতে যাচ্ছে, সময় নিয়ে ঠান্ডা মাথায় করবে। যা সিদ্ধান্ত নেবে, সঠিকই নেবে।’

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ শেষে জানা যায়, ইকুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন না। এই ব্যাপারে কোচ স্কালোনির সঙ্গে তাঁর (মেসি) কথা হয়েছে। চোট থেকে কেবল সেরে উঠেছেন বলে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের বিশ্রামের প্রয়োজন। এমনকি মেসি সেই ম্যাচ শেষে জানিয়েছিলেন, ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারের মৌসুম ভালোমতো শেষ করার পর সিদ্ধান্ত নেবেন তিনি।

মেসির গত ম্যাচ শেষে বলা কথার প্রসঙ্গ ফের এসেছে স্কালোনির সামনে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি যেটার ব্যাপারে সত্যি কিছু জানি না, সে ব্যাপারে কথা বলা ঠিক না। অনেক কিছুই ঘটতে পারে। আমাদের এখানে একগাদা খেলোয়াড় আছে। সবাই জানেন সেটা। সেখান থেকে কজন জায়গা পাবেন, সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জেতে ৩-০ গোলে। সেই ম্যাচে মেসি করেন জোড়া গোল। অপর গোল করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনা দলে একগাদা খেলোয়াড়ের যে কথা বলেছেন, সেটা একেবারে অমূলক নয়। মেসি ছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে ফরোয়ার্ড হিসেবে আছেন হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ। যাঁদের মধ্যে লোপেজের পালমেইরাসে খেলা দেখে মুগ্ধ স্কালোনি বিশ্বকাপ বাছাইপর্বের দলেই নিয়ে এলেন। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে। দুই ও তিনে থাকা ব্রাজিল ও উরুগুয়ের পয়েন্ট ২৮ ও ২৭। সবাই ১৭টি করে ম্যাচ খেলেছে।

এবার ভারতের কপালে দুঃখ আছে বললেন পাকিস্তান অধিনায়ক
এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে। ম্যাচের আগে ভারতের ক্রিকেট দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে ৭৫ রানে জয় তুলে নেয় তারা। সেই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন পাক স্পিনার মোহাম্মদ নেওয়াজ।

এই পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপের মঞ্চে খেলতে নামছে পাকিস্তান। সালমান আলি আঘা বলেন, এবার ভারতের কপালে দুঃখ আছে। আমরা পুরোপুরি তৈরি। দলের সবাই ফর্মে আছে। পরিস্থিতি অনুযায়ী দুই স্পিনার নামানো হবে। নেওয়াজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দারুণ করছে। এশিয়া কাপেও সে ম্যাচ জেতাবে।

দুবাইয়ের উইকেট প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। সালমানের মতে, এখানে ১৪০ রানই ম্যাচ জেতার জন্য যথেষ্ট। আমার মনে হয় এখানে লো-স্কোরিং ম্যাচ হবে। যে দল ভালো বল করবে তারাই জিতবে। আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে, আমরা আত্মবিশ্বাসী, যোগ করেন পাক অধিনায়ক।

উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভেন্যু দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে এরপরের প্রতিটি বড় আসরে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবুও অতীতের পরাজয় ভুলে আবারও ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান শিবির।

টি&২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নভেম্বর মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর থেকে, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, আর বাকি পাঁচটি ম্যাচসহ ফাইনাল (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে লাহোরে।

এ মৌসুমে এটিই দ্বিতীয়বার, যখন পাকিস্তানের নির্ধারিত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে রূপ নিতে যাচ্ছে। আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে পরিণত হয়।

একইভাবে, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজের টি-টোয়েন্টি অংশও বাতিল হয়ে এই ত্রিদেশীয় সিরিজে রূপ নিয়েছে। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগের মতোই হওয়ার কথা রয়েছে, যার সূচি পরে ঘোষণা করা হবে।

এই সিরিজ দিয়েই এবার প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। আফগানরা এর আগে ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপের দুটি ম্যাচ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেললেও, সেসব আসরে তারা পাকিস্তানের মুখোমুখি হয়নি।

ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
১৯ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
২২ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
২৩ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
২৫ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
২৭ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
২৯ নভেম্বর: ফাইনাল

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করলেন প্রোটিয়া স্পিনার
মাস খানেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল প্রেনেলান সুব্রায়েনের। সেই সিরিজেই এই প্রোটিয়া স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। ফলে বোলিংয়ের পরীক্ষা দিতে হয় তাকে। সেই পরীক্ষায় পাস করেছেন তিনি।

গত ২৬ অগাস্ট ব্রিজবেনে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সুব্রায়েন। পরীক্ষায় দেখা যায় তার সব ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা অর্থাৎ ১৫ ডিগ্রির মধ্যে ছিল। এক বিবৃতিতে আজ রোববার এসব তথ্য জানিয়েছে আইসিসি।

এবারই যে প্রথম সুব্রায়েনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল, এমনটা কিন্তু না। এর আগে ২০১২ সালে প্রথমবার তার বোলিং অ্যাকশন অবৈধ হয়। তখন তাকে ফেরাতে কাজ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেবারও অল্প সময়ের ব্যবধানেই আবার ক্রিকেটে ফেরেন ২০১৩ সালে।

দ্বিতীয় দফায় ২০১৫ আলে আবারো নিষিদ্ধ হন তিনি। ভারতের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেবার বোলিং অ্যাকশন ঠিক করে ২০১৬ সালের মার্চে আবার ক্রিকেটে ফেরেন তিনি।

লমা সময় ধরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলছেন সুব্রায়েন। অভিজ্ঞ এই বোলার এ বছরই প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ পান।

কীভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, জানালেন তিনি
এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। ২০১২ সালে প্রথম ফাইনালে হেরেছিল খুব কাছে গিয়ে, ২০১৬ আর ২০১৮ সালে আরও দু’বার ফাইনালে হেরেছে বাংলাদেশ। তবে এবার সে আক্ষেপটা ঘোচাতে চায় লিটন দাসের দল। সে লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে দলের প্রথম বহর।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলী জানান দলের লক্ষ্য। তিনি জানান দল যাচ্ছে শিরোপা জিততেই। তবে কীভাবে সে ছকটা কষেছে দল, সেটাও জানিয়েছেন তিনি।

জাকের বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রস্তুতি হয়েছে। সব মিলিয়ে যদি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’

এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার ইতিহাস থাকলেও কোভিড পরবর্তী টুর্নামেন্টগুলোয় খুব ভালো করতে পারেনি। ২০২২ সালের আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল। এরপর গেল আসরের সুপার ফোরে খেললেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি। ফলে এবার আপাতত প্রধান কাজ সুপার ফোর নিশ্চিত করা। বাংলাদেশও কৌশলেই এগোবে, আভাস মিলল জাকেরের কথাতে। তবে এশিয়া কাপের আগে বাংলাদেশের ফর্মটা আশার পালে বাতাস দিচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দুই সাবেক চ্যাম্পিয়নকে সিরিজ হারিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা আবার তাদেরই মাঠে। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়া গেছে।

এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরও এক সিরিজ খেলেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে লিটন দাসের দল। তাই এই টুর্নামেন্টে দল নামছে আকাশছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে।

বাংলাদেশ আছে এই প্রতিযোগিতার বি গ্রুপে। দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর হংকং ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলাদেশের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বে দলের সব ম্যাচ হবে আবুধাবিতে।

ইয়েমেনের নাটকীয় জয়ে ভেসে গেলো বাংলাদেশের আশা
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরে এক ম্যাচ আগেই বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ।

প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলের পর আজ ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অ-২৩ দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন টেবিলের শীর্ষে। আজ দিনের পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুরকে হারালে তাদেরও পয়েন্ট ছয় হবে।

বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে তিন পয়েন্ট পেতে পারে। তিন পয়েন্টে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ একেবারে ক্ষীণ। সেখানে এগারো গ্রুপের মধ্যে সেরা চার রানার্স আপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বাস্তবিক অর্থে এক ম্যাচ আগেই বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন আগের ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। চতুর্থ রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই চার মিনিটের সময় এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন ইয়েমেন ফরোয়ার্ড আব্দুল আল আওমি। অন্তিম মুহুর্তে গোল করে ইয়েমেনের ফুটবলার-কোচিং স্টাফরা সিজদায় পড়েন। বাংলাদেশ ডাগ আউট স্তব্ধ হয়ে পড়ে। পুনরায় কিক অফের পরই রেফারির খেলা শেষের বাঁশি বাজে।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তেমনটা পারেনি। ইয়েমেন এই অর্ধে আরো গোছালো ফুটবল খেলেছে। বাংলাদেশের কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করেন। ফাহমিদুল, আল আমিনকে এক সঙ্গে উঠিয়ে নেন। খেলার শেষ দিকে অধিনায়ক মোরসালিনকেও উঠান। আকাশ, তানিল সালিকরা নেমেও খেলা পরিবর্তন করতে পারেননি। অথচ ইনজুরি সময়ে নেমে মাত্র দেড় মিনিটের মাথায় গোল করেছেন ইয়েমেনের ফুটবলার আওমি।

বাংলাদেশ শেষ আট মিনিট এক জন কম নিয়ে খেলেছে। বাংলাদেশের বক্সের একটু সামনে ফাউল করেন মজিবুর রহমান জনি। বল দখলের লড়াইয়ে জনি পা বিপদজনকভাবে উপরে উঠিয়েছিলেন। রেফারি তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়া করেন। একজন কম নিয়ে খেলেও বাংলাদেশ বাকি সময় ভালোই সামাল দিচ্ছিল। কয়েকটি আক্রমণও করেছে। কিন্তু একেবারে শেষ মুহুর্তে আর নিজেদের রক্ষা করতে পারেনি।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু ডাগ আউটে দাঁড়াতে পারেননি। সহকারী হাসান আল মামুনই কাজ করছেন। তিনি আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছেন। আগের ম্যাচে কিউবা মিচেলকে শুরুর একাদশে রেখেছিলেন। আজ কিউবাকে একাদশের বাইরে রেখে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশের বল পজেশন ও আক্রমণ সন্তোষজনকই ছিল। ম্যাচের অধিকাংশ সময় বল ইয়েমেনের অর্ধেই ছিল। বাংলাদেশের ফরোয়ার্ডরা বক্সের আশেপাশে বল দখলেও রাখতে পারলেও গোল করতে সক্ষম হয়নি। বাংলাদেশের অধিনায়ক শেখ মোরসালিনের নেয়া একটি শট ইয়েমেন গোলরক্ষক দুর্দান্তভাবে সেভ করেন। ফাহমিদুল ইসলাম বল দখলের লড়াই কিংবা বল হারিয়ে একাধিকবার মেজাজ হারিয়েছেন। রেফারি ও প্রতিপক্ষের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন।

আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ গত ম্যাচের মতো এই ম্যাচেও দৃষ্টি কাড়ছেন। লেফট ব্যাক পজিশনের এই ফুটবলার বাংলাদেশের আক্রমণের অন্যতম ভরসা। ডান প্রান্ত থেকে তিনি একাধিক কর্ণার নিয়েছেন। আবার বা প্রান্তে লম্বা থ্রো-ইন করছেন। এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ সন্তোষজনকই।

গত ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। ম্যাচে পরাজয়ের ব্যবধান আরো অনেক বেশি হতে পারত। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অসাধারণ সেভ করায় সেটি আর হয়নি। আজ অবশ্য শ্রাবণকে প্রথমার্ধ পর্যন্ত তেমন বড় ধরনের পরীক্ষায় পড়তে হয়নি। ইয়েমেনের নেয়া শটগুলো পোস্টের উপর ও আশপাশ দিয়েই বেশি গেছে।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে জিতলো সাকিবের অ্যান্টিগা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে শেষ বলে জিতেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ সময় আজ শনিবার লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা। এদিন আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৭ রান তোলে বার্বাডোজ। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে লক্ষ্য টপকে যায় অ্যান্টিগা।

জয়ের জন্য শেষ ওভারের সাকিবের দলের দরকার ছিল ১২ রানের। স্ট্রাইকপ্রান্তে ছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম, অন্য প্রান্তে আন্দ্রিয়াস গাউস। আর বার্বাডোজের হয়ে শেষ ওভারে বোলিংয়ে আসেন শারফেন রাদারফোর্ড।

প্রথম দুই ডেলিবারিতে ওয়াইড দেন রাদারফোর্ড। প্রথম বৈধ ডেলিবারিতে ২, এরপর আবার ওয়াইড দেন তিনি। এরপর দ্বিতীয় বৈধ বলে দেন ২ রান। অর্থাৎ প্রথম দুই বৈধ বলেই আসে ৭ রান (ওয়াইড, ওয়াইড, ২, ওয়াইড, ২)।

তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে দেন রাদারফোর্ড। পঞ্চম বলে দুইবার প্রান্ত বদল করতে গিয়ে প্রথমবার সফল হলে দ্বিতীয়বার দৌড় দিয়ে রানআউটের শিকার হন ইমাদ ওয়াসিম।

জয়ের জন্য শেষ বলে অ্যান্টিগার দরকার ২ রানের। নতুন ব্যাটার শামার স্প্রিংগার সেটি নিতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সব শঙ্কা উড়িয়ে শেষ বলে ২ রান সফলভাবেই নিয়ে ফেলেন স্প্রিংগার। এতে রুদ্ধশ্বাস এক জয় পায় অ্যান্টিগা।

এই ম্যাচে সাকিব ছিলেন খরুচে। ৩ ওভার বোলিং করে কোনো উইকেট ছাড়াই ৩৩ রান দেন তিনি। ব্যাট হাতে ১২ বলে করেন মাত্র ১৫ রান।

১৮৮ রানের বড় লক্ষ্য তাড়ায় অ্যান্টিগার এই জয়টি সম্ভব হয়েছে গাউসের অনবদ্য ৫৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসের কারণে। এছাড়া কেভিন উইকহ্যাম ২১ বলে ২৬, আমির জাঙ্গো ১৪ বলে ২৩ ও ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ রান করে অবদান রাখেন।

এর আগে বাবার্ডোজের হয়ে ৬৫ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রান্ডন কিং। শারফেন রাদারফোর্ড ১৭ বলে ২৯, কুইন্টন ডি কক ২৮ বলে ২৭ ও ক্রিস গ্রিন ৬ বলে ১৬ রান করেন।

৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তিনে রয়েছে অ্যান্টিগা। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে সেইন্ট লুসিয়া কিংস।

ফুটবলে বাংলাদেশের আজ ২ ম্যাচ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ (শনিবার) বাংলাদেশে সরকারি ছুটি। এমন দিনেও অবশ্য দেশের ফুটবলে বেশ ব্যস্ততা। নেপালে জামাল ভূঁইয়ারা খেলবেন প্রীতি ম্যাচ, আর ভিয়েতনামে শেখ মোরসালিনরা খেলবেন ইয়েমেনের বিপক্ষে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের প্রীতি ম্যাচের পাশাপাশি এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইও চলছে। ফলে ৬ (আজ) ও ৯ সেপ্টেম্বর জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের একসঙ্গে দুই ম্যাচ খেলবে অনেক দেশই। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভিয়েতনামে মাঠে নামবেন মোরসালিনরা।

এএফসি অ-২৩ টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে আজ ইয়েমেনের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার মৃদু সম্ভাবনা থাকলেও ১১ গ্রুপের মধ্যে সেরা চার রানার্সআপ হয়ে মূল পর্বে খেলা যাবে না বললেই চলে। তাই ইয়েমেনের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের খেলার কথা রয়েছে।

ইয়েমেনের বিপক্ষে মোরসালিনরা যখন ভিয়েতনামের মাঠ থেকে উঠবেন, তখন নেপালের কাঠমান্ডুতে নামবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজকের ম্যাচে খেলছেন না ইনজুরির জন্য। বাংলাদেশ ও নেপাল দুই দলই এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবর ম্যাচের প্রস্তুতির জন্য এই উইন্ডোতে খেলছে।

আর্জেন্টিনাসহ ছয় দেশকে ফিফার ৬ অংকের জরিমানা
বর্ণবাদী আচরণ ও বৈষম্যের দায়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা—এই ছয়টি দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে। এই ছয়টি দেশই জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল।

এপি বার্তা সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটির প্রকাশিত তালিকা উল্লেখ করে জানিয়েছে যে, ফিফা শাস্তির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। এই দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ মার্কিন ডলার (২ কোটি ৪৩ লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে আলবেনিয়াকে। গত ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে, প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলার সময় গোলযোগ সৃষ্টিকে ফিফা 'খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা' হিসেবে উল্লেখ করেছে। রাজনৈতিকভাবে আলবেনিয়া ও সার্বিয়ার মধ্যে চলমান দ্বন্দ্বের প্রভাব তাদের ফুটবলেও পড়েছে।

গত ১০ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বৈষম্য বা বর্ণবাদের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার (১ কোটি ৮১ লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে। একই ম্যাচে কলম্বিয়ার একজন ফুটবলারকে কড়া ট্যাকল করার কারণে আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেছিলেন। তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং ফিফা সেই শাস্তির পাশাপাশি ৬,২০০ মার্কিন ডলার (৭.৫ লক্ষ টাকা) জরিমানা করেছে।

ফিফা জানিয়েছে যে, এই ছয় অঙ্কের জরিমানা ‘বর্ণবাদ ও বৈষম্যে’র বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের বার্তা দেয়। ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ও পাচুকার ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন রিয়ালের খেলোয়াড় অ্যান্তোনিও রুডিগার। তবে ফিফা মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিরুদ্ধে রিয়ালের অভিযোগের প্রমাণ পায়নি। এর আগে ক্যাব্রাল অবশ্য বলেছিলেন যে রুডিগার তাকে আর্জেন্টাইন ভাষায় উত্ত্যক্ত করেছিলেন।

দুর্নীতি রোধে কঠোর বিসিবি, টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনা ছিল। টুর্নামেন্ট দুটির দুর্নীতি নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনও বিসিবি সভাপতির হাতে পৌঁছেছে। এমন অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে কঠোর হচ্ছে বিসিবি, সেলক্ষ্যে কিছু উদ্যোগ নিচ্ছে তারা।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ‘ক্রিকেটকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সনদের এক নম্বর ব্যাপারই হলো– আমরা কীভাবে ক্রিকেটকে রক্ষা করতে পারি সবাই মিলে।’ এখন থেকে ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে কর্মশালা বা ক্লাস নিতে চায় বিসিবি।

প্রথম ধাপ হিসেবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হবে বলে জানান বুলবুল, ‘আমাদের পরবর্তী খেলা হলো এনসিএল। সেখানে যত খেলোয়াড় খেলবেন, সবাইকে নিয়ে অ্যান্টি-করাপশনের কোড অব কন্ডাক্ট বিস্তারিত বাংলায় অনুবাদ করে ক্লাস নিয়ে বোঝানো হবে। তাদেরকে একটা ফর্মে স্বাক্ষর করতে হবে এবং তারপর তারা খেলতে পারবেন।’

এনসিএলের পর তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন বুলবুল, ‘অক্টোবর মাস থেকে তৃতীয় বিভাগের ক্রিকেট খেলা শুরু হবে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে যত টুর্নামেন্ট হবে, সবগুলোতেই আমরা অ্যান্টি করাপশন আইন ও কোড অব কন্ডাক্ট ভালো করে শেখাব। তারা পড়বে, বুঝবে এবং স্বাক্ষর করবে, তারপর তাদের খেলতে দেওয়া হবে। শুরু করছি এনসিএল দিয়ে, তারপরে তৃতীয় বিভাগ ক্রিকেটের যতগুলো দল আছে সবাইকে শেখাব। তাহলে সবাই জানতে পারল।’

এই পরিকল্পনায় খেলোয়াগ-কোচ-আম্পায়ার সবাইকে যুক্ত করার কথা বলেন বুলবুল, ‘খেলাটাকে রক্ষা করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা খেলোয়াড়, কোচ, আম্পায়ার এদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি। আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলব যে খেলার যে নিয়ম আছে, নীতি যেগুলো আছে, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ যা আছে তা ক্যাম্পেইন করে জানাব গণমাধ্যমের মাধ্যমে। আমরা চেষ্টা করব ক্রিকেটটাকে রক্ষা করার, আপনারা (গণমাধ্যম) যারা আছেন আপনারাও চেষ্টা করবেন আশা করি।’

অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, তিন ভেন্যুতে খেলা
তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। অক্টোবরের ১৫ তারিখ ক্যারিবিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। এরপর মাঠে গড়াবে দুই দলের সিরিজ। সাদা বলের সিরিজ দুটি শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।

জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। তিনটি ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হবে। সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশ গত বছরের শেষ দিকে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মুখোমুখি হয়েছিল। ক্যারিবিয়ানদের মাটিতে অনুষ্ঠিত সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যার মাধ্যমে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল এই নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে ‘অ্যাডহক কমিটি।’

এমন আলোচনা ছড়িয়ে পড়ার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ এর মাঝে আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসে বিসিবি।

দুপুর ২টার দিকে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে অন্যতম আলোচ্য বিষয় ছিল বিসিবির আসন্ন নির্বাচন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে এটি।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত
হেসে খেলেই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত হয়।

দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান।

৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ।

মেসিদের হারিয়ে লিগস কাপ চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্স
লিওনেল মেসির দল ইন্টার মায়ামি লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের মধ্য দিয়ে মেসির ৪৭তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। এর আগে ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে মেসি সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিয়াটলের লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। যদিও ইন্টার মায়ামি ৬৮ শতাংশ বল দখলে রেখে এবং ১০টি শট নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কিন্তু তাদের কোনো শটই লক্ষ্যে ছিল না। অন্যদিকে, মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা সিয়াটল সাউন্ডার্স ১১টি শটের মধ্যে ৭টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিও হেডে গোল করে সিয়াটলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ওয়াশিংটনের ক্লাবটি জয় নিশ্চিত করে।

এই ম্যাচে মেসি তার স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি। পুরো ৯০ মিনিট মাঠে থেকে তিনি পাঁচটি শট নিয়েছিলেন, যার একটিও লক্ষ্যে ছিল না। তিনি কেবল একটি সুযোগ তৈরি করতে পেরেছিলেন এবং ছয়বার ড্রিবলের চেষ্টা করে মাত্র একবার সফল হন। ম্যাচের ৫০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও মেসি গোল করতে ব্যর্থ হন। সুয়ারেজের বাড়ানো বলটি তিনি অবিশ্বাস্যভাবে পোস্টের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

মেসির নিষ্প্রভ থাকার দিনে সিয়াটল সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্রিস্টিয়ান রোলডান সিয়াটলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। এরপর ম্যাচের ৮৯ মিনিটে পল রথরক আরেকটি গোল করে মায়ামির পরাজয়ের ক্ষত আরও বাড়িয়ে দেন।

ম্যাচ শেষে পরাজয়ের হতাশায় মায়ামির খেলোয়াড়রা সিয়াটলের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়।

ঘুরে দাঁড়ানো জয়ে রিয়ালের তিনে তিন
বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত রিয়াল মাদ্রিদ। অথচ ব্যবধানটা শেষে দাঁড়িয়েছে ২-১ গোলের। দেখলে মনে হবে জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে রিয়ালের। একটু তো অবশ্য ঝরাতেই হয়েছে। মায়োর্কার বিপক্ষে জয়টি যে এসেছে ঘুরে দাঁড়িয়ে।

সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কা এগিয়ে যায় ১৮ মিনিটে। কর্নার থেকে আসা বলে হেডের চেষ্টা করেন ভেদাত  মুরিকি। কিন্তু বল তার পিঠে লেগে তারপর ঢোকে জালে। এর আগে অবশ্য রিয়ালকে গোল এনে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয় সেই গোল।

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয়নি স্বাগতিকেরা। মিনিটের ব্যবধানেই পেয়ে যায় ২ গোল। ৩৭ মিনিটে আলভারো কারেরাসের ক্রসে ডিন হাউসেনের হেড বাগে পান আর্দা গুলের। তিনিও হেডে রিয়ালকে এনে দেন প্রথম গোল।

পরের মিনিটে ফেদে ভালভের্দের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে খুশিই হয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। তিনি বলেন, ‘ওসাসুনা ম্যাচের চেয়ে ভালো খেলেছে সে। গোলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাঁর খেলা নিয়ে আমি খুশি এবং সে গোল করেছে এটাই গুরুত্বপূর্ণ।’

ভিএআর নিয়ে অবশ্য খুব একটা সন্তুষ্ট হতে পারেননি আলোনসো। এমবাপ্পের আরেকটি গোল অফসাইডে বাতিল হওয়ার পর  ৫৫ মিনিটে গুলেরের গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে। যদিও সেই হ্যান্ডবল ইচ্ছাকৃত ছিল কি না, তা নিয়ে রয়েছে সংশয়। বল ক্লিয়ার করতে গিয়ে গুলেরের শরীর বরাবর শট নেন মায়োর্কার এক ডিফেন্ডার। গুলেরের হাতে লাগা সেই বল ঠেকিয়ে দেন মায়োর্কো গোলরক্ষ। ফিরতি বলে দারুণ শটে জালে জড়ান গুলের। কিন্তু বাদ সাধেন রেফারি।

আলোনসো বলেন, ‘চতুর্থ রেফারি বলেছেন, হ্যান্ডবল হলে তা অবশ্যই তাৎক্ষণিক হতে হবে (গোল বাতিলের জন্য) এবং এরপর বিষয়টি নির্ভর করে রেফারির ব্যাখ্যার ওপর। তৃতীয় গোল পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতো। এটাই রেফারির ব্যাখ্যা, আর সেটা তাঁর দায়িত্ব। ভিএআরের ব্যবহার ও অতিরিক্ত ব্যবহার নিয়ে আমাদের কাজ করতে হবে।’

তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে রিয়াল। তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ মৌসুমে জয়ের দেখা পায়নি এখনো। গতকাল আলাভেসের বিপক্ষে ড্র করে গোলশূন্য ব্যবধানে।

লিটনের ঝড়ো ফিফটি, সাকিবের সঙ্গে ভাগ করে নিলেন রেকর্ড
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি ২৯ বল খেলে অপরাজিত ৫৪ রান করেছেন, যা জয়ের জন্য মাত্র ৩৯ বল রেখে টাইগারদের বন্দরে পৌঁছে দিয়েছে।

এই ইনিংসে লিটন দারুণ এক রেকর্ডও গড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২৬ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কা মেরে এটি টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি। এই ফিফটি দিয়ে তিনি বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আগে বাংলাদেশের ক্রিকেটে ১৩টি ফিফটির রেকর্ডটি ছিল সাকিবের দখলে।

তবে সাকিবের সঙ্গে তুলনায় লিটনের রেকর্ড আরও দারুণ—সাকিব ১৩টি ফিফটি করতে খেলেছেন ১২৯টি ম্যাচ, কিন্তু লিটন ১০৮তম ম্যাচেই এই সংখ্যায় পৌঁছে গেছেন। চলতি সিরিজে ফর্ম ধরে রাখলে লিটন এককভাবে এই রেকর্ড নিজের করে নিতে পারেন। এছাড়া এশিয়া কাপের আগে লিটনের ভালো ফর্ম বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস হবে।

এ দিকে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে। দলের সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। জবাবে লিটন ও তামিমের ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। দলের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন তাসকিন আহমেদ।

ডাচদের বিপক্ষে আজ শুরু এশিয়া কাপের প্রস্তুতি
এই সময়ে বাংলাদেশ দলের সিরিজ খেলার কথা ছিল ভারতীয় দলের বিপক্ষে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে না, অনেক আগেই জানিয়ে দেয়। এর মাঝে নির্ধারিত হলো এশিয়া কাপের সূচিও। কিন্তু একেবারে প্রস্তুতিছাড়া এশিয়া কাপ খেলতে গেলে কেমন করবে বাংলাদেশ?

বাংলাদেশ সব সময়ই এসব সঙ্কটে পাশে পায় জিম্বাবুয়েকে। ফ্রি থাকলে তাদেরকেই ডেকে আনা হয় কিংবা বাংলাদেশ দল গিয়ে তাদের মাঠ থেকে একটা সিরিজ খেলে আসে। এবার এই সময়ে জিম্বাবুয়েরও সূচি ফাঁকা নেই। তাদের নির্ধারিত সূচি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।

এ কারণে, এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলার জন্য ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে ডেকে আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ শুরুর আগে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারের এশিয়া কাপই লিটন দাসের সবচেয়ে বড় পরীক্ষা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে, প্রস্তুতি পরখ করে দেখতে নেদারল্যান্ডস সিরিজটা হতে পারে দারুণ একটি উপলক্ষ।

সেই প্রস্তুতিকে ঝালাই করতেই এই সিরিজকে লক্ষ্য বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও কোচ ফিল সিমন্স একদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সিরিজ বাই সিরিজ ভাবতে চান। এশিয়া কাপ নয়, নেদারল্যান্ডস যেহেতু একটি আন্তর্জাতিক দল, আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ, সে দিকেই লক্ষ্য রাখতে চান।

সে সঙ্গে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় ঘুরে দাঁড়িয়ে যেভাবে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, সে ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা।

কিন্তু, নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস কিন্তু আলাদা করে হুমকিটা দিয়ে রাখলেন। তিনি বলে রাখলেন বাংলাদেশকে সিরিজে হারাতে চান।

সব মিলিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের সামনে প্রত্যয়ী নেদারল্যান্ডস দল। সিরিজটা যত সহজ মনে করা হচ্ছে, ততটা সহজ হয়তো নাও হতে পারে টাইগারদের জন্য। বিশেষ করে পরিসংখ্যানের নিরিখে বাংলাদেশ এগিয়ে থাকলেও ফলগুলো কিন্তু সুখকর বার্তা দেয় না।

এখনও পর্যন্ত ৫বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। চারটিতে জিতেছে, ১টিতে হেরেছে বাংলাদেশ। যে চারটি ম্যাচ জিতেছে, তার মধ্যে একটিতে মাত্র বড় ব্যবধানে (৮ উইকেটে) জয় পেয়েছিল টাইগাররা। বাকি তিনটির মধ্যে একটিতে, ৮ রানে, একটিতে ৯ রানে এবং অন্যটিতে ২৫ রানের ব্যবধানে জিতেছে।

সুতরাং, নেদারল্যান্ডসকে যেভাবে প্রত্যয়ী মনে হলো, তাতে হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হওয়া লাগতে পারবে টাইগারদের।

স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে বার্সেলোনার দাপট
ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর স্পেন জাতীয় দলে ফিরেছেন সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী তারকা রদ্রিগো হার্নান্দেজ ও দানি কারভাহাল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্পেন। যার জন্য গতকাল (শুক্রবার) কোচ দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সর্বোচ্চ সাতজন ফুটবলার ডাক পেয়েছেন বার্সেলোনা থেকে।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলো ফের ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নামবে। যেখানে ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্প্যানিশদের মিশন শুরু হবে পরদিন (৫ সেপ্টেম্বর)। স্পেন নিজেদের প্রথম ম্যাচ বুলগেরিয়ার মাঠে খেলবে। ৮ সেপ্টেম্বর লামিনে ইয়ামালরা খেলতে যাবে তুরস্কের মাঠে। স্প্যানিশদের আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে রিয়াল মাদ্রিদ থেকে আছেন দুজন– কারভাহাল ও নতুন সাইনিং ডিন হুইজসেন।

বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন– ডিফেন্ডার পাউ কুবারসি, তিন মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফার্মিন লোপেজ এবং তিন ফরোয়ার্ড ফেররান তোরেস, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। এবার প্রথমবার স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড জেসুস রদ্রিগেজ। যিনি সম্প্রতি রিয়াল বেটিস ছেড়ে সেস ফ্যাব্রেগাসের অধীন ইতালিয়ান দল কোমোতে যোগ দিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের স্পেনের অপর প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে তুরস্ক, বুলগেরিয়া ও জর্জিয়া। গত জুন পর্যন্ত নেশন্স লিগের খেলায় ব্যস্ত ছিল লা ফুয়েন্তের দল। উয়েফার ওই প্রতিযোগিতার ফাইনালে স্পেন পর্তুগালের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে এবার তারা মাঠে নামবে বিশ্বকাপ বাছাইয়ের মিশনে। আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে স্প্যানিশদের স্বস্তির জায়গা দুই তারকা রদ্রি-কারভাহালের চোট কাটিয়ে ফেরা।

এসিএল ইনজুরিতে পড়ে গত মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। এরপর আবার কুঁচকির চোটে পড়েন সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপে। গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে সিটির হারের ম্যাচে রদ্রি বদলি হিসেবে নেমেছিলেন। এবার ডাক পেলেন জাতীয় দলেও। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার কারভাহাল হাঁটুর ইনজুরিতে পড়ে গত বছরের অক্টোবর থেকে মৌসুমের বাকি অংশে ছিলেন খেলার বাইরে। গত সপ্তাহে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম একাদশে নেমেছিলেন তিনি।

গোলরক্ষক : ডেভিড রায়া (আর্সেনাল), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও) ও অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)

ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), মার্ক কুকুরেয়া (চেলসি), পেদ্রো পোরো (টটেনহ্যাম), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), রবিন লি নরম্যান্ড (অ্যাতলেটিকো মাদ্রিদ), পাউ কুবারসি (বার্সেলোনা), দানি ভিভিয়ান (অ্যাথলেটিক বিলবাও), ডিন হুইজসেন (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার : পেদ্রি গঞ্জালেস (বার্সেলোনা), মার্টিন জুবিমেন্দি (আর্সেনাল), মিকেল মেরিনো (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), গাভি পায়েজ (বার্সেলোনা), ফারমিন লোপেজ (বার্সেলোনা)

ফরোয়ার্ড : আলভারো মোরাতা (কোমো), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), হেসুস রদ্রিগেজ (কোমো), দানি ওলমো (বার্সেলোনা), ফেররান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ)

মেসির ফাইনাল, ফাইনালের মেসি
লিগস কাপে আজ সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে মায়ামির ফাইনালে ওঠায় বড় অবদান আর্জেন্টাইন কিংবদন্তির। আগামী রোববার ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে মায়ামি। ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারে এটি ৪৪তম ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগের ড্রতে কোন পটে কারা ও কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ
আর্জেন্টাইন কিংবদন্তি এ পর্যন্ত ৩১ ফাইনাল জিতেছেন, হেরেছেন ১২টি। এ পর্যন্ত ৪৩ ফাইনালে তাঁর গোলসংখ্যা ৩৭টি। এর মধ্যে ৩৫ গোল করেছেন পেশাদার ক্যারিয়ার শুরুর পর।

নেদারল্যান্ডসে ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া। মেসির ক্যারিয়ারে এটি প্রথম ফাইনাল, যেখানে পেনাল্টি থেকে জোড়া গোলে জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। কোনো টুর্নামেন্টের ফাইনালে তাঁর সর্বশেষ জয়ও আর্জেন্টিনার জার্সিতেই। ২০২৪ কোপা আমেরিকা ফাইনাল।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির ফাইনালের গল্পের শুরুটা কিন্তু দুঃখের। ২০০৭ কোপা আমেরিকা ফাইনালে হেরেছেন, ২০১৪ বিশ্বকাপ ফাইনালেও একই ভাগ্য হলো এবং তারপর ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে হারতে হয়।

২০২১ থেকে শুরু হলো আর্জেন্টিনার জার্সিতে মেসির ফাইনালের শাপমোচন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা—টানা চার ফাইনাল জেতেন। জাতীয় দলের জার্সিতে মোট ১০টি ফাইনাল খেলে ৬ বার জিতেছেন মেসি, হেরেছেন ৪ বার।

মেসি তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন বার্সেলোনার হয়ে। তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। ক্লাবটির মূল দলেই খেলেছেন ১৭ বছর। আর বয়সভিত্তিক দলের ধাপগুলো মিলিয়ে ২১ বছর। কাতালান এ ক্লাবটির হয়ে ৩১ ফাইনাল খেলে ২৩ বারই শিরোপা জয়ের উৎসব করেছেন মেসি।

বার্সায় সেই সোনালি সময়ে কিছু টুর্নামেন্টের ফাইনালে মেসিরা অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগে যেমন তিনবার ফাইনাল খেলে প্রতিবারই জিতেছেন। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপেও ঈর্ষণীয় ফল—১০ বার কোপা দেল রে ফাইনাল খেলে ৭ বার জিতেছেন, ১১ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলে জিতেছেন ৭ বার, চারবার উয়েফা সুপার কাপের ফাইনাল খেলে জিতেছেন ৩ বার।

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ২০২২ সালে নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন মেসি। পরের বছর ইন্টার মায়ামিতে যোগ দিয়ে জেতেন লিগস কাপের ফাইনাল।

ফিরেই জাদু দেখালেন মেসি, জোড়া গোল করে মিয়ামিকে তুললেন ফাইনালে
লিগস কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল ইন্টার মিয়ামির। তবে শেষমেশ লিওনেল মেসি এলেন দলের ত্রাতা হয়ে। চোটের কারণে মিয়ামির হয়ে আগের ২ ম্যাচে খেলতে পারেননি তিনি। ফিরেছিলেন আজ। ফিরেই দেখালেন জাদু; জোড়া গোল করলেন, আর তাতেই ইন্টার মিয়ামি অরল্যান্ডোকে হারানোর রসদ পেয়ে গেল।

তার দুই আর তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে মিয়ামি ৩-১ গোলে হারিয়েছে অরল্যান্ডো সিটিকে। এর ফলে আরও একবার লিগস কাপের ফাইনালে উঠে গেছে লিওনেল মেসির দল।

শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য ছড়ায় মিয়ামি। তবে প্রথম গোলের দেখা পায় অরল্যান্ডো সিটিই। ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিও পাসালিচের শক্তিশালী শট গিয়ে আছড়ে পড়ে মিয়ামির জালে। প্রথমার্ধ শেষ হয় ওই ১-০ ব্যবধানে।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। তবে গোলের দেখা কিছুতেই মিলছিল না। মিলল নির্ধারিত সময় শেষ হওয়ার ১৩ মিনিট আগে। ৭৫ মিনিটে জর্দি আলবা ক্রস থেকে বল যাচ্ছিল বক্সে থাকা লুইস সুয়ারেজের কাছে, তবে অরল্যান্ডোর ব্রেকালো জার্সি টেনে তাকে ফেলে দেন বক্সে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। পেনাল্টি পায় মিয়ামি। ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন লিওনেল মেসি। স্কোরলাইন হয় ১-১।

এরপর ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৮ মিনিটে। আলবার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে পড়েন মেসি, বাম পাশ থেকে তিনি বাম পায়ে শট নেন দূরের পোস্টে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জড়ায় জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

যোগ করা সময়ে সেগোভিয়া দলের হয়ে আরও একটি গোল করেন। সুয়ারেজের পাস থেকে বক্সে ঢুকে চিপ শটে তিনি ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন দলের।

শেষ বাঁশি বাজতেই ফাইনালে উঠে যায় ইন্টার মিয়ামি। লিওনেল মেসি খেলেছেন পুরো ম্যাচ এবং নিজের ছন্দময় খেলায় প্রমাণ করেছেন তিনি এখনো দলের সবচেয়ে বড় ভরসা। লুইস সুয়ারেজও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অরল্যান্ডো সিটি লড়াই করেও মেসির ঝলক সামাল দিতে পারেনি। সেমিফাইনাল হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

এই জয়ে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে খেলতে যাচ্ছে ইন্টার মিয়ামি। দ্বিতীয় সেমিফাইনালে এখন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলছে এলএএফসি। সে ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল।

এর আগে ২০২৩ সালে মেসির অভিষেক আসরেই শিরোপা জিতেছিল দলটা। এবারও নিশ্চয়ই সে সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন মেসিরা।

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

শর্মা লিখেছেন, পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।

রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পরে তাদের ফেরত পাঠানো হয়। এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং বাকি ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল।

সোমবার এই বিষয়ে শর্মা এক্সে বলেন, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে।

রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী-শিশুসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায়। ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি বলেন, ‘‘তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেন।

প্রীতির হ্যাটট্রিকে আবার নেপালকে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। আজ বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারায় তারা। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন।

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। ২৪ আগস্ট নেপালকে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল। আজ আবার নেপালের মুখোমুখি হয়ে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। থৈনু মারমা একটি ও প্রীতি তিন গোল করেন।

বাংলাদেশকে আজ গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৩৮ মিনিটে থৈনু একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্ণার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। উল্টো বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে স্কোরলাইন। কর্ণার থেকে বক্সে ফাকায় বল পান প্রীতি। সহজেই জালে বল পাঠান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ বিশ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামালেও স্কোরলাইনে কোনো পরিবর্তন হয়নি।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আর সাকিব আল হাসান—এই নাম মানেই তো আবেগ, গর্ব, কিংবদন্তি। মাঠে তাদের লড়াই, ঘাম-রক্ত, অগণিত জয়—সবকিছুই বাংলাদেশ নামক ছোট দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে তাদের নিয়ে দেশের মানুষের আক্ষেপ রয়েছে আরও বেশি।

খেলার মাঠের মাশরাফী আর সাকিবের সেই নায়কোচিত চেহারা রাজনীতির মঞ্চে এসে যেন কোথায় হারিয়ে গেল। বরং তাদের নাম জড়িয়ে গেল বিতর্ক, সমালোচনা আর ক্ষমতার আঁচলে আশ্রয় নেওয়ার অভিযোগে।

অন্যদিকে, বাংলাদেশের পাশেই সীমান্তের ওপারে যেন একেবারে ভিন্ন চিত্র। দক্ষিণ ভারতের চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে ভিন্নভাবে ব্যবহার করলেন। তিনি রাজনীতিতে এলেন ঠিকই; কিন্তু কারও ছায়াতলে নয়। বরং গড়লেন নিজস্ব দল—‘তামিলাগা ভেত্রি কাজহাগাম’। আরও বড় কথা, তিনি সরাসরি আওয়াজ তুললেন ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে, যাদের তিনি ফ্যাসিস্ট বলতেও পিছপা হলেন না। ফলে বিজয় আজ শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও হয়ে উঠেছেন জনতার নায়ক।

পার্থক্যটা কোথায়?

বাংলাদেশি নেটিজেনদের আলোচনায় এই প্রশ্নটা বারবার ঘুরে আসছে—মাশরাফী কিংবা সাকিব কেন থালাপতির মতো হলেন না? কেন তারা নিজের জনপ্রিয়তাকে জনগণের পক্ষে ব্যবহার করতে পারলেন না? উত্তর খোঁজা হলে বারবারই ফিরে আসছে একটি শব্দ—মেরুদণ্ড।

বিজয় শাসকের আশ্রয়ে যাননি, গেছেন শাসকের বিরুদ্ধে। জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতার স্বপ্ন—এসব নিয়ে তিনি দাঁড়িয়েছেন জনগণের পাশে। আর বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটাররা? তারা গিয়েছেন সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গী হয়ে, বিতর্কিত নির্বাচনে দাঁড়িয়ে সংসদে, যেখানে জনমতের প্রতিফলন নেই। ফলে, মাঠের নায়করা রাজনীতিতে এসে হয়ে গেলেন প্রশ্নবিদ্ধ চরিত্র।

কী হতে পারত

বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশে সাকিব বা মাশরাফী চাইলে আলাদা রাজনৈতিক ধারা দাঁড় করাতে পারতেন। তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ক্যারিশমা—সবই ছিল। নতুন প্রজন্মের স্বপ্নকে আঁকড়ে ধরে স্বাধীন কণ্ঠে গড়তে পারতেন বিকল্প রাজনীতি। তারা হতে পারতেন জনতার স্বপ্নের দূত, মুক্তির প্রতীক। কিন্তু সেই সাহস, সেই সিদ্ধান্ত তারা নিলেন না। আর তাইতো জুলাই-পরবর্তী বাংলাদেশে তারা নিন্দনীয় চরিত্র।

জনতার আক্ষেপ

এ ব্যর্থতাই আজ আক্ষেপ হয়ে বাজছে দেশের সাধারণ মানুষের কণ্ঠে। ক্রিকেটাররা যখন কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছিলেন, তখন কেন রাজনীতির মঞ্চে গিয়ে সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার দোসর হলেন?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে দেখছে থালাপতি বিজয়কে। তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা শুধু ভোগের জন্য নয়; বরং তা হতে পারে সংগ্রামের হাতিয়ার। আর এখানেই হারিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকারা—তারা নায়ক থেকে জনতার নেতা হয়ে উঠতে পারেননি।

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল
১০ জনের নিউক্যাসলের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের জয় তখন নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায় নিউক্যাসল। তবে যোগ করা সময়ের শেষ দিকে ১৬ বছর বয়সী কিশোর ফরোয়ার্ড রিও এনগুমোয়ার গোলে ম্যাচে জয় ছিনিয়ে আনে ‘অল রেডস’।

নিউক্যাসলের মাঠে সোমবার রাতের ইপিএল ম্যাচটি অল রেডরা জিতেছে ৩-২ গোলে।

প্রথমে ২ গোল হজম করার ম্যাচে ৮৮ মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল। এরপরই যোগ করা সময়ের ১০ মিনিটে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে অভিষিক্ত ১৬ বছর বয়সী রিও এনগুমোয়া করেন জয়সূচক গোল। তার গোলেই ৩–২ ব্যবধানে জয় পায় লিভারপুল।

ইংল্যান্ড অনূর্ধ্ব–১৭ দলে খেলা এই কিশোর এক লাফে ইতিহাস গড়লেন।

তিনি লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও তিনি। এর আগে ২০০২ সালে এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ওয়েইন রুনি। এনগুমোয়া গোল করেছেন ১৬ বছর ৩৬১ দিন বয়সে, রুনির চেয়ে মাত্র এক দিন বেশি বয়সে।

এছাড়া প্রিমিয়ার লিগে এটি চতুর্থ সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডও।
গতকাল রাতে নিউক্যাসলের মাঠে শুরুটা ভালো হয়নি লিভারপুলের। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়লেও ৩৫ মিনিটে হঠাৎ করেই গোল তুলে নেয় অল রেডরা। বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন নিউক্যাসলের ডাচ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ। মিনিট কয়েক পর লাল কার্ড দেখে উইঙ্গার অ্যান্থনি গর্ডন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল।

বিরতির পর খেলা শুরু হতে না হতেই লিভারপুলের হয়ে হুগো একিতিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লাল কার্ডে ১০ জন নিয়ে খেলা নিউক্যাসলের ঘুরে দাঁড়ানো তখন অসম্ভবই মনে হচ্ছিল।

তবে হাল ছাড়েনি স্বাগতিকরা। ৫৭ মিনিটে ব্রুনো গিমারেস ও ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ হাসি হাসে লিভারপুলই। অতিরিক্ত সময়ে এনগুমোয়ার গোল নিউক্যাসল সমর্থকদের স্তব্ধ করে দেয়।

এ নিয়ে টানা ১৭ ম্যাচে লিভারপুলকে হারাতে ব্যর্থ হয়েছে নিউক্যাসল। লিগে লিভারপুলের বিপক্ষে তাদের সর্বশেষ জয় ছিল ২০১৫ সালের ডিসেম্বরে।

ম্যাচ শেষে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক প্রশংসা করলেন নবীন সতীর্থকে, ‘এটা তার জন্য স্বপ্নের অভিষেক। ওর টেকনিক ছিল নিখুঁত। শেষ দিকে আমরা শান্ত থেকে সঠিক সমাধান খুঁজেছি। সেটা এসেছে রিওর (এনগুমোয়া) কাছ থেকেই। আমি তার জন্য ভীষণ খুশি।’

স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে: বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিসিবি সভাপতি। রোববার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন।

বুলবুল বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য এক সময় আদর্শ ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ সমৃদ্ধ। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম। তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠে। তখন এখানে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জে বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সুবিধা দরকার। এখানে এসে ৩টা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো।’

নারায়নগঞ্জে ক্রিকেটের উন্নয়নের আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আশা করছি আগামী এক-দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এসব উন্নয়ন করবো। যেনো নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি, তা যেনো বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।’

আমিনুল ইসলাম বুলবুল নারায়নগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার আশ্বাস দিয়ে বলেন, ‘ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ।

দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অজিরা ধবলধোলাই এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেই অস্ট্রেলিয়া জ্বলে উঠল বারুদের মতো। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়ারা।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ প্রথম ইনিংসেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৩১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে অজিদের বিপক্ষে জোহানেসবার্গে সেই ৪৩৮ রান তাড়া করে জয়ের স্মৃতিরোমন্থন করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা তেমন কিছুই হয়তো আশা করছিলেন। কিন্তু ১৯ বছর পর অজিদের ধারেকাছে যাওয়া তো দূরে থাক, প্রোটিয়ারা অলআউট হয়েছে ১৫৫ রানে। শেষ ওয়ানডেতে ২৭৬ রানে জিতে ধবলধোলাই এড়িয়েছে অজিরা।

২৭৬ রানে হেরে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এর আগে এমন লজ্জায় ডুবিয়েছিল ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের কাছে প্রোটিয়ারা হেরেছিল ২৪৩ রানে। ওয়ানডেতে এই দুইবার ২০০ বা তার বেশি রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

৪৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চোখে সর্ষেফুল দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ৮.১ ওভারে ৪ উইকেটে ৫০ রানে পরিণত হয় প্রোটিয়ারা। দল চাপে পড়লেও পাঁচ নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিস ঝড় তুলতে থাকেন। পঞ্চম উইকেটে ৩২ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন ব্রেভিস ও টনি ডি জর্জি।

১৪তম ওভারের তৃতীয় বলে ডি জর্জিকে (৩৩) ফিরিয়ে বিস্ফোরক জুটি ভাঙেন কুপার কনোলি। প্রোটিয়া এই ব্যাটার ফিরতেই মড়ক লাগে তাদের ইনিংসে। ৪৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৪.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যাডাম জাম্পাকে রিভার্স সুইপ করতে যান কেওনা মাফাকা। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়ে ট্রাভিস হেড দুর্দান্ত ক্যাচ ধরতেই শেষ প্রোটিয়াদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন ব্রেভিস। ২৮ বলের ইনিংসে ৫ ছক্কা ও ২ চার মেরেছেন। অস্ট্রেলিয়ার কুপার কনোলি ৬ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কনোলি ওয়ানডেতে এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। অজি এই বাঁহাতি স্পিনারের আজ বয়স ছিল ২২ বছর ২ দিন। এর আগে অস্ট্রেলিয়ার এই কীর্তি ছিল ক্রেগ ম্যাকডারমটের। ১৯৮৭ সালে লাহোরে ২২ বছর ২০৪ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

ম্যাকেতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৪৩১ রান করে অজিরা। ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কায় ১৪২ রান করে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। ওয়ানডেতে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। মার্শ ও ক্যামেরন গ্রিন করেন ১০০ ও ১১৮ রান। অ্যালেক্স ক্যারে করেন ৫০ রান। গ্রিন ও ক্যারে তৃতীয় উইকেটে ৮২ বলে ১৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। গ্রিনের এটা ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ও কেশব মহারাজ নিয়েছেন একটি করে উইকেট। সিরিজে ৬ উইকেট ও ৩৭ রান করে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন মহারাজ।

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় অর্পিতারা
থিম্পুতে অনূর্ধ্ব-১৭ নারী সাফে মেয়েদের যাত্রাটা ছিল দারুণ। স্বাগতিক ভুটানকে হারিয়েছিল ৩-১ গোলের ব্যবধানে। তবে বড় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে অর্পিতা বিশ্বাসের দল। তাতে দুই জয়ে টেবিলের শীর্ষে থাকা ভারতের অর্জন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। চার দেশের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোলপার্থক্য।

আজ নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় কিশোরীরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। নেপাল ম্যাচ সামনে রেখে শনিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানিয়েছেন,‘ভারত ম্যাচ এখন অতীত। মেয়েরা বেশ চনমনে মেজাজেই অনুশীলন করেছে। নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে সবাই বদ্ধপরিকর। ওরা জয়ের জন্যই মাঠে নামবে।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে এ পর্যন্ত ৯টি ট্রফি জিতেছে বাংলাদেশ। দুবার জিতেছে সিনিয়র সাফ, দুবার করে জিতেছে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ সাফ এবং একবার করে জিতেছে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫। শুধু অনূর্ধ্ব-১৭ জেতা হয়নি। ফলে স্বপ্ন পূরণের পথে বড় ম্যাচে প্রথম ধাক্কায় কাজটা এখন কঠিন হয়ে গেল। ভারতের বিপক্ষে শুরু থেকেই অর্পিতারা ছিল খোলসবন্দি। এই সুযোগে একের পর এক আক্রমণ করে ভারত। এর ফলও পেয়েছে তারা।

এ হারে থামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের পাঁচ ম্যাচের জয়যাত্রা।  শেষবার বাংলাদেশ হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে। ভারত ম্যাচের আগে মেয়েরা সর্বশেষ খেলেছিল ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে আর ফাইনালে টাইব্রেকারে।
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে  ম্যাচের একেবারে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ শানিয়েও গোল পেতে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে সৌরভী আকন্দ প্রীতি ১-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন আলপি আক্তার, ৫৪ ও ৬৫ মিনিটে। উপহার দিয়েছেন দারুণ জয়। ৬১ মিনিটে ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন দেমা চডেন। গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে।

২&১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড
পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে আসন্ন এশিয়া কাপের আগে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন ইংলিশ এই কোচ। আজ শনিবার  জুলিয়ান জানালেন, দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং আয়ত্ত্ব করা সম্ভব নয়।

সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উড বলেন, ‘একটা মিথ আছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাওয়ার নেই। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান তাহলে শারীরিকভাবে একটু বড় গড়নের, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা শক্তিশালী। বাংলাদেশের ছেলেরা শারীরিক গঠনের দিক থেকে একটু ছোট কিন্তু তাদের পাওয়ার আছে। আমাকে বিশ্বাস করুন, তাদের যথেষ্ট পাওয়ার আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি পাওয়ারটাকে কিভাবে ব্যবহার করবেন। আপনাকে জানতে হবে পাওয়ারকে আপনি কিভাবে একসেস করবেন।’

‘ছেলেরা এখন যেভাবে খেলছে... এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। এক কিংবা দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা এমন না। আপনি হয়ত কিছুটা পার্থক্য দেখতে পারবেন। যেটা বললাম এটা একটা প্রসেস। আপনাকে বুঝতে হবে এবং প্রসেসকে বিশ্বাস করতে হবে। যারা একটু ছোট গড়নের তারা বেশিরভাগ সময়ই রিদম, টাইমিং এবং মুভমেন্টের উপর নির্ভর করে। এসব জিনিস যখন ঠিক থাকবে তখন ভেলোসিটি বেড়ে যায়। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদেরকে বুঝানো হচ্ছে শরীর এবং হাতের সমন্বয়ে কিভাবে পাওয়ার বাড়াতে হবে।’-বলেন উড।

বাংলাদেশের ব্যাটারদের দিয়ে পাওয়ার হিটিং হবে না বলেও মনে করেন অনেকে। তবে পুরো প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে ব্যাটারদের সমর্থন দিতে বলছেন উড, ‘এই বিষয়টা পুরোপুরি মাইন্ডসেটের উপর নির্ভর করে। এটা আমরা দেখভাল করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি এবং কাজও করছি। যেটা আগেও বললাম এটা একটা প্রসেস। যারা গ্রুপের বাইরে থাকে তারা অনেক সময়ই বলতে থাকে তারা এটা করতে পারবে না, এটা আসলে তাদের হেল্প করে না।’

‘আপনি যখন কাউকে বলতেই থাকবেন সে পারবে না, তখন সে বিশ্বাস করতে থাকে সে পারবে না। আমার কাজটা হচ্ছে তাদেরকে টুলস দেয়া, ওই মাইন্ডসেটটা তৈরি করা এবং তারা যেন মনে করে এটা তারা করতে পারবে। বিশ্বাস করুন তারা সেটা করতে পারবে। আপনার যখন নিজের বিশ্বাস থাকবে তখন সেটা কাজে দেবে। এটা অনেক বড় বিষয়।’

ভারত&পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ম্যাচ চলাকালীন সময়ে ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে ১৬ লাখ টাকা।

যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব?

সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক।

ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লাখ টাকা ধার্য করেছে।

এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ভারত ৮ আসরে চ্যাম্পিয়ন হয়। ৬ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর ২ বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই হিসেবে এশিয়া কাপে ফেভারিট দল ভারত।

এশিয়া কাপের আসন্ন ১৭তম আসরের আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। বিশেষ করে টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বেশি শক্তিশালী দল। আমার মতে, এবারের এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।’

ঘরের মাঠে হারল ম্যান ইউ, জয়ে শুরু আর্সেনালের
ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে শুভ সূচনা করেছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেয় ইউনাইটেড। ম্যাচজুড়ে তুলনামূলক ভালো খেললেও ঘরের মাঠে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। বরং প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে শুরুতে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।

পুরো ম্যাচে বল দখল কিংবা আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। আর্সেনালের নেয়া ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।

খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার কিক ক্লিয়ারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি স্বাগতিক গোলকিপার বায়িন্দি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ঠিকই জালে পাঠিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। ১-০ গোলের এই লিড ধরে রেখে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ম্যাচে সমতা আনতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড ফরোয়ার্ডরা। ফলে হার দিয়েই ইপিএলের নতুন মৌসুম শুরু করতে হয়েছে তাদের।

উল্লেখ্য, লিগে দিনের শুরুতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো&জর্জিনার
বছরের পর বছর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে—বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে হাসিমুখে ফুটে উঠেছেন তিনি।

জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। এর আভিজাত্য যেমন নজর কাড়ছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। তিনি লিখেন, “Yes I do. In this and in all my lives.”

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।

যেভাবে প্রেমের শুরু এবং পরিবার
২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম দেখা হয় তার সঙ্গে রোনালদোর। সেখান থেকে শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে।

বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন—নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।

বিয়ের অপেক্ষা এখন
বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু—কবে এবং কোথায় হবে বিয়ে? এটি কি হবে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন—এ নিয়ে আগ্রহ তুঙ্গে। যা-ই হোক, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে, আর তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব।

৬ বছর পর পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ, ফিরে পেল আত্মবিশ্বাস
দীর্ঘ ৬ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয়হীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডিএল পদ্ধতিতে ৫ উইকেটের জয় তুলে নিল শাই হোপের দল। এই জয়ে শুধু সিরিজে সমতা ফেরাল না ক্যারিবীয়রা, নিজেদের আত্মবিশ্বাসও ফিরে পেল।

২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয় পেল ক্যারিবিয়রা। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিলন তারা। এবার ওয়ানডেতেও প্রতিপক্ষকে চেপে ধরল।

ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেটে তোলে ১৭১ রান। বৃষ্টির কারণে লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় শুরুটা ছিল বিপর্যয়কর, ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। কিন্তু রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের নৈপুণ্যে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।

অধিনায়ক হোপ ও রাদারফোর্ড গড়েন গুরুত্বপূর্ণ জুটি, যদিও দুজনকেই ফিরিয়ে দেন নওয়াজ। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর চেজ ও গ্রিভসের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ষষ্ঠ উইকেটে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল আগেই জয় নিশ্চিত করেন তারা।

চেজ ৪৯ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন, যার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

তবে পাকিস্তানের ব্যাটিং ছিল ছন্দহীন। হাসান নওয়াজ অপরাজিত ৩৬ রান করেন, তালাত করেন ৩১। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন শুরুতেই।

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচে জয়হীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই ইতিহাস বদলে দিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল তারা। এখন নজর তৃতীয় ও শেষ ম্যাচে - যেখানে সিরিজ জয়ের সুযোগ থাকছে দুই দলেরই।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১&১ সমতায় বাংলাদেশ
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচ ড্র করতে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামের সেই লক্ষ্যে শুরুতেই কোরিয়ার জালে বল জড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের বয়স যখন ১৫ মিনিট, তখনই কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা।

তবে এই লিড ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান লি হাইউন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

আজকের ম্যাচে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেটি হলে সরাসরি মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেবে আফঈদারা।

সেক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী কোরিয়ার পয়েন্টও হবে সমান ৭। তবে গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই থাকবে শীর্ষে।

গ্রুপের রানার্স-আপ হলেও মূল পর্বে খেলার সুযোগ থাকবে কোরিয়ার। সেক্ষেত্রে বাছাইপর্বে অংশ নেওয়া ৮টি গ্রুপের সবগুলো রানার্স-আপ দল নিয়ে আরেকটি কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় সেরা তিনটি দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে।

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি
কালকের দিনটি ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য দারুণ ছিল। বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি নেয়ার কিছুক্ষণ পরই বিসিবি’র বাড়ি করে দেয়ার খবর। এমন সুখের দিন একজন ক্রীড়াবিদের আসে কালেভদ্রে।

বিসিবির বাড়ি করে দেয়ার খবরটি ঋতুপর্ণার কাছে একেবারে চমকই। রাতে বাফুফের ক্যাম্পে আকস্মিক খবর পান বিসিবি তার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে। বেশ বিস্মিত হয়ে বলেন, ‘খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ তারা আমাকে এমনভাবে পাশে দাড়ানোয়। বিসিবি সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা।’

রাঙামাটি জেলার মঘাছড়ি গ্রামে ঋতুপর্ণার বাড়ি। অনেকটা দুর্গম এলাকা হওয়ায় যাতায়াতে সমস্যা। বিগত সরকার ঘাগড়া ইউনিয়নে ঋতুপর্ণাকে জমি প্রদান করেছিল। ঋতুপর্ণার অনুরোধ বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ির, ‘আমরা এখন যে জায়গায় থাকি সেটা অনেক ভেতরে। পরিবারের যাতায়াতের সমস্যা। আমি যে জায়গা পেয়েছি ঐ জায়গায় যদি বিসিবি বাড়ি করে দেয় তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে।’

২০২২ সালে বিগত সরকার ঋতুপর্ণাকে যে ১২ শতাংশ জায়গা দিয়েছে সেটা নিয়ে একটু আনুষ্ঠানিকতার জটিলতা রয়েছে। তার নামে এখনো রেজিস্ট্রি হয়নি। এ নিয়ে অনেক চিঠি চালাচালি হলেও ঋতুপর্ণার নামে কাগজপত্র হয়নি। এ নিয়ে ঋতুর আক্ষেপ, ‘জায়গার বাউন্ডারি আমি দিয়েছি এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগ খেলার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম।’

ঋতুপর্ণার চাওয়া নতুন জায়গায় বিসিবির সহায়তায় বাড়ি হোক। নতুন জায়গায় আনুষ্ঠানিক মালিকানা তার এখনো হয়নি। তিন বছরের জটিলতা নিরসনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারকা ফুটবলারের, ‘আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’

মাত্র তিন দিনের ঝটিকা সফরে এসেছেন ঋতুপর্ণা। আগামীকাল সকালে আবার ভূটানে ফিরে যাবেন তিনি।

নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক দল ঘোষণা করলো বিসিবি
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের ক্যাম্পের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ দলের সঙ্গে থাকা পাঁচ ক্রিকেটারও যোগ দেবেন ক্যাম্পে।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ১৫ আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্প যাবে সিলেটে।

২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে।

বিসিবির ঘোষিত প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল ইসলাম অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।

তিন টি&টোয়েন্টি খেলতে আসছে নেদারল্যান্ডস!
শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ শেষে প্রায় দুই সপ্তাহের বিশ্রাম পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে অনেকেই এই বিশ্রামের সময়েও বসে নেই, চালিয়ে যাচ্ছেন অনুশীলন ও জিম সেশন। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। সেজন্য আগস্টের প্রথম সপ্তাহ থেকে লিটন কুমার দাসদের অনুশীলন ক্যাম্প শুরু হবে।

অনুশীলন ক্যাম্প ও এশিয়া কাপের ফাঁকে কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা, এমন চেষ্টা করছিল বিসিবি। বিসিবির সেই চেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড রয়‍্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। গতকাল দৈনিক ইত্তেফাককে এমনটাই জানিয়েছেন বিসিবির একটি সূত্র।

বিসিবির ঐ সূত্রমতে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ডাচরা ঢাকায় আসতে চলেছেন। এরপর ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ হবে। এই সিরিজের মধ্য দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের সেই প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে থেকে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতিতে উড়ন্ত সূচনা করেছে টাইগার বাহিনী। ডাচদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে লিটনের দল।

এদিকে এই বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, 'এশিয়া কাপের আগে সিরিজ খেলার জন্য টেস্ট খেলুড়ে কোনো দেশের সূচি পাওয়া যায়নি। এরপর আয়ারল্যান্ড, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্য থেকে ডাচরা সিরিজ খেলার জন্য সম্মতি দিয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তারা আসবে, এখানে ম্যাচ খেলবে সেজন্য তাদের হিসাব-নিকাশের ব্যাপার রয়েছে। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা। শীর্ষ দুইয়ে থাকতে পারলে মিলবে পরের পর্ব অর্থাৎ সুপার ফোরের টিকিট। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর টেবিলের শীর্ষ দুই মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। এশিয়ার এই লড়াই মূলত বৈশ্বিক কোনো টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি
ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় নির্বাচনে অনিয়ম তদন্তে ‘অপারেশন কাইজা প্রেতা’ (ব্ল্যাক বক্স) শুরু করেছে দেশটির পুলিশ। এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর। তার স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন। ব্রাজিলের ফুটবলপ্রধান সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তারা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।

সামির সাউদ, হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল ছাড়াও আরও ৬ জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তর ছাড়াও সাউদের বাসায়ও অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ আসার বিষয়টি নিশ্চিত করে সিবিএফ জানিয়েছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’

এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সিবিএফ জানিয়েছে, ‘সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন।’

রোরাইমা ও রিও ডি জেনিরোয় মোট ১০ ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সব সন্দেহভাজনের মোট ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশও দিয়েছেন নির্বাচনী আদালত।

৪১ বছর বয়সী সাউদ এ বছর মে মাসে সিবিএফের সভাপতি হন। তার বাবা জেকা সাউদ ২০২৩ সালে টানা ১৪তমবারের মতো রোরাইমা ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচিত হন। এ বিষয়ে সামির সাউদ, রেইনালদো লিমা ও হেলেনা লিমার সঙ্গে যোগাযোগ করে কোনো উত্তর পায়নি ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

২০২২ সালে রোরাইমায় নির্বাচনে ফেডারেল ডেপুটি পদে দাঁড়িয়েছিলেন পেশায় চিকিৎসক এই সিবিএফ সভাপতি। কিন্তু তাকে হেলেনা লিমার বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়। সিবিএফের ইতিহাসে সাউদ অষ্টম ও সর্বকনিষ্ঠ সভাপতি।

উরুগুয়েকে উড়িয়ে কোপা ফাইনাল&অলিম্পিকে ব্রাজিল
মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। নয় আসরের মধ্যে আটবারই শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা।

বুধবার (৩০ জুলাই ) দশম আসরে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা।

আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।

প্রথমার্ধেই ব্রাজিলিয়ান মেয়েরা জয়ের কক্ষপথ তৈরি করে ফেলেছিল। আর্থুর ইলিয়াসের শিষ্যদের সামনে উরুগুয়ান মেয়েরা ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছিলেন না। যদিও পঞ্চম মিনিটে প্রথম সুযোগটিই ছিল উরুগুয়ের সামনে। আকুইনোর ক্রসে বল পেয়ে ওয়েন্ডি কারবালো শট নেন, সেটি বেশ ভালোভাবেই ঠেকিয়েছেন ব্রাজিল গোলরক্ষক ক্লদিয়া। একাদশ মিনিটে সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেড হয়ে উরুগুয়ের জালে জড়ায়।

মিনিট দুয়েক বাদেই ফের ব্রাজিলের গোল। বক্সের ভেতর বল পেয়ে এবার স্কোরবোর্ডে নাম তোলেন গিও গারবেলিনি। ২৬ মিনিটে তৃতীয়বার ম্যাচে লিড নেয় ব্রাজিল। এবার কিংবদন্তি মার্তার সামনে সুযোগ করে দেয় পেনাল্টি। যেখানে তিনি সফল স্পট কিক নিয়েছেন। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে ব্যবধান কমায় উরুগুয়ে। যদিও তাতে ব্রাজিল ডিফেন্ডার ইসা হাসই বিব্রতকর অবস্থায় পড়েন। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে জড়ান নিজেদের জালে।

উরুগুয়ের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। উল্টো ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখায় ১০ জনের দলটি আরও কোণঠাসা হয়ে পড়ে। যার সুফল পুরোপুরি আদায় করে নিয়েছে ব্রাজিল। ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে ব্যক্তিগতভাবে দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেছেন। দুদিনিয়া ৮৬ মিনিটে ঠোকেন শেষ পেরেক, বক্সের ভেতর থেকে তার নেওয়া শট ঠেকানো কঠিন ছিল উরুগুয়ে কিপারের জন্য। স্কোরলাইন পরিণত হয় ৫–১ এ।

গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না—তাসকিন
নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ শোনার পরেই ঘটনা অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। এবার সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশের পেসার সবাইকে অনুরোধ করেছেন গুজবে কান না দিতে।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে।

আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।

সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়।

শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’
এর আগে মারধরের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তাসকিন। দেশের এক গণমাধ্যমকে বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন।

আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে। আমার বন্ধু রসি নামে একজন আছেন। ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম।

পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

তাসকিনের বিরুদ্ধে গতকাল রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। জানা যায়, ভুক্তভোগী সৌরভকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাসকিন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরে রাতেই থানায় অভিযোগ করেন সৌরভ।

মারধরের অভিযোগে তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি
মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রবিবার রাতে রাজধানীর মিরপুর এক নম্বরে মারধরের ঘটনার পর রাতেই জিডি করা হয়।

জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি মিরপুর মডেল থানা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী সিফাতুর রহমানকে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন। তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। তারা একসময়ের বন্ধু বলেও জানা গেছে।

জাতীয় দলের জার্সিতে তাসকিনকে সবশেষ দেখা যায় বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বিশ্বকাপে সফল হতে যে ২ শর্ত দিলেন নান্নু
আরও একটা এশিয়া কাপ সামনে, এরপর বিশ্বকাপেরও খুব বেশি সময় বাকি নেই আর। এই দুই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বিসিবিও এখন পরিকল্পনা সাজাচ্ছে। আনা হচ্ছে নতুন কোচ, মনোবিদ।

তবে দিনশেষে খেলাটা খেলোয়াড়দের। আর তাই খেলোয়াড়দের নিয়ে বাড়তি পরিকল্পনার তাগিদ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। খেলোয়াড়দের উন্নতির জন্য ২টি শর্ত বেধে দিয়েছেন তিনি।

তার অভিমত, বিশ্বকাপের আগে দল গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি ও গভীরতা। গতকাল (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার।’

টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্যের জন্য বড় স্কোয়াড গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না... কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।’

বিশ্বকাপ সামনে রেখে কেমন উইকেটে খেলা উচিত, সেই প্রশ্নে নান্নু বলেন, ‘কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।’

উইকেটের বিষয়টা নিয়ে ভাবনা আছে বোর্ডের। এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া হতে পারে সিলেট আর চট্টগ্রামে। এই দুই মাঠের উইকেট রানপ্রসবা, যার দেখা খুব একটা মেলে না মিরপুরে।

ভালো উইকেটে খেলে প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান জানান, ‘আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা আরও স্বাচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’

টাইব্রেকারে প্রতিশোধ, ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। সেই হারের যন্ত্রণা ঘুচল অবশেষে। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের স্পেনের মুখোমুখি হয়ে টাইব্রেকারে ৩-১ গোলের জয় তুলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ইংলিশ মেয়েরা।

রোববার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ফাইনালে ১২০ মিনিট লড়াই শেষে স্কোর ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্পেনের নেওয়া চারটি শটের তিনটিই ফিরিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক। অন্যদিকে ইংল্যান্ড প্রথম চারটি শটের মধ্যে দুটিতে গোল করার পর পঞ্চম শটে ক্লোয়ি কেলি নিশ্চিত করেন শিরোপা।

ইউরো ইতিহাসে ১৯৮৪ সালের প্রথম আসরের পর এই প্রথমবার কোনো ফাইনালের নিষ্পত্তি হলো টাইব্রেকারে। আর প্রথমবার ইউরো ফাইনালে উঠে হতাশায় শেষ করল ২০২৩ সালের বিশ্বজয়ী স্পেন।

ফাইনালের প্রথমার্ধে স্পেন ছিল দাপুটে। বল দখলে ও আক্রমণে এগিয়ে থেকে ২৫ মিনিটে লিড নেয় তারা। ওনা ব্যাটলের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মারিওনা কালদেন্তে। বিরতির আগে ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে ২২টি শট নেয় স্পেন, যার ৫টি ছিল লক্ষ্যে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ম্যাচের ৫৭ মিনিটে সমতা ফেরায় ইংল্যান্ড। বদলি হিসেবে নামা ক্লোয়ি কেলির বাড়ানো ক্রসে হেডে গোল করেন অ্যালেসিয়া রুসো।

অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে ইংল্যান্ডই। এই জয়ে ইউরো নারী ফুটবলে তৃতীয় দল হিসেবে একাধিকবার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। এর আগে নরওয়ে দুবার ও জার্মানি রেকর্ড আটবার শিরোপা জিতেছে।

টানা দুটি ইউরো জয়ে বড় ভূমিকা ইংলিশ কোচ সারিনা ভাইগমানের। নেদারল্যান্ডসের কোচ হিসেবে ২০১৭ সালে শিরোপা জয়ের পর, ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ২০২২ ও ২০২৫ সালে ইউরো জেতান তিনি। ম্যাচ শেষে ভাইগমান বলেন, ‘আমরা বলেছিলাম, যেকোনো উপায়ে জিততে পারি। আজও তা করে দেখালাম। পুরো দল ও স্টাফদের নিয়ে আমি দারুণ গর্বিত।’

খেলার মাঠে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি তিন ম্যাচ সিরিজের শেষ দিনে খেলা শেষে ট্রফি নিয়ে সিরিজ জয়ের উল্লাস করবে বাংলাদেশ। তখনই দুই প্রান্ত থেকে খেলোয়াড়দের ওপরে রঙিন টুকরো কাগজের কনফেত্তি ছড়িয়ে পড়বে। কনফেত্তি বাতাসে ভর করে উপরে দিকে ছড়িয়ে দিতে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার এবং এটি রঙিন ধোঁয়া ছড়ায়।

নির্দিষ্ট চাপ তৈরি করে কনফেত্তি উড়ে গিয়ে নিচের দিকে নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যবহারে কঠোর সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু মিরপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলার মাঠে গ্যাস সিলিন্ডার মাঠের ভেতরে ঘাসের ওপর রাখা হয়। এভাবে রাখাটা নিয়ম বহির্ভূত। যে কোনো সময় বিপদ ঘটতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কারণ চাপযুক্ত যেকোনো গ্যাস সিলিন্ডার তাপমাত্রার প্রভাবে বিস্ফোরণ ঘটতে পারে। আর তাতে কয়েক শ ফুটের বাইরেও যে কেউ প্রাণ হারাতে পারেন। আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলো বলছে, চাপযুক্ত সিলিন্ডার মাঠে প্রবেশ করানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ অনুমতি ও নিরাপত্তা প্রটোকল মানতে হবে। বিস্ফোরণ প্রতিরোধ করতে এক ধরনের কনটেইনার ব্যবহার করতে হবে। কোনোভাবেই সিলিন্ডার মাটিতে শুয়ে রাখা যাবে না। সিলিন্ডারটি একটি স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখতে হবে।

মিরপুর স্টেডিয়ামে সেসবের বালাই ছিল না। খেলার মাঠে, উন্মুক্তভাবে রাখা হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিন্ডার। যেখানে হাজারো দর্শক ও খেলোয়াড়ের উপস্থিতিতেই মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রবেশ করা হয়। প্রশ্ন উঠেছে, এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার কতটা নিরাপদ?

গ্যাস সিলিন্ডার ব্যবহারে যদি উৎসবের নামে কী ভয়াবহ বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিছু হয়নি বলে কথা উঠেনি। দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। যারা সিলিন্ডার নিয়ে মাঠে উন্মুক্ত স্থানে রেখেছেন তাদের কাছে নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দ্রুত সরে যান। এবং সংশ্লিষ্টরা গ্যাস সিলিন্ডারটি চোখের আড়াল করতে ঢেকে দেওয়া হয়। গ্যাস সিলিন্ডার যারা ব্যবহার করবেন তাদের কারো গায়ে নিরাপত্তা পোশাক ছিল না। হাতেও গ্লাভস ছিল না।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
গত মে মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। যেখানে ঘরের মাঠে টাইগারদের বিধ্বস্ত করে সিরিজ জিতেছিল ম্যান ইন গ্রিনরা। সেই হার সহজভাবে নিতে পারেনি শান্ত-লিটনরা। তাই পাকিস্তানকে নিজেদের ডেরায় পেয়ে গজরে উঠেছে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এতে ১ ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। এতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। এর আগে ৬টি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ৫টিতেই জিতেছিলর পাকিস্তান। আর একটি জয় টাইগারদের, সেটি ছিল ১ ম্যাচের সিরিজ।

তাই এক ম্যাচের বেশি এমন টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম জয় পেল বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে জয় তুলতে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে।

মঙ্গলবাল (২২ জুলাই) আগে ব্যাট করে পাকিস্তানকে ১৩৪ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৮ রানের জয় পায় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই রান হন সাইম। ৪ বলে ১ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে ডাক আউট হন মোহাম্মদ হারিস।

সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজেকে ধরার লড়াই করছিলেন ফখর জামান। কিন্তু চতুর্থ ওভারের দ্বিতীয় বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। ৮ বলে ৮ রান করেন ফখর।

পঞ্চম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন লিটন। ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজকে ফেরান তিনি। পরে একই বলে লিটন হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। এতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু ২৩ বলে ৯ রান করে মাহেদীর প্রথম শিকার বনে যান তিনি। ১৮ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন খুশদিল শাহও।

তবে আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফাহিম আশরাফ। দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে আব্বাসকে বোল্ড করে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। ১৩ বলে ১৯ রানের এই পাক পেসার। অপর প্রান্ত থেকে লড়াই করতে থাকেন ফাহিম।

তাকে যোগ্য দিয়ে আশা জাগান আহমেদ দানিয়েল। ১৯তম ওভারে রিশাদের বলে বলে বাউন্ডারি মেরে টাইগারদের চমকে দিয়েছিলেন ফাহিম। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড আউট হন তিনি। ৩২ বলে ৫১ রানে আউট হন এই পাক অলরাউন্ডার।

শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৩ রান। প্রথম বলে চার মেরে আশা জাগিয়েছিলে  দানিয়েল। পরের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হেলে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৮৮ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এ ছাড়াও শেখ মাহেদী ও তানজিম সাকিব দুটি করে এবং রিশাদ ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৩ রান করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ।

নাঈমের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন লিটন কুমার দাস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক। ৯ বলে  রান করে ফেরেন তিনি। এরপর পিচে এসেই রান আউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। এতে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে লড়াই করার চেষ্টা করছিলেন আগের ম্যাচের নায়ক পারভেজ ইমন। কিন্তু ষষ্ঠ ওভারে পঞ্চম বলে পাকিস্তানকে ক্যাচ উপহার দিয়ে বসেন এই ব্যাটার। এতে ১৪ বলে ১৩ রানে ফেরেন তিনি। এতে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৯ রান তোলে টাইগাররা।

এরপর দলের হাল ধরার চেষ্টা করছেন শেখ মাহেদী ও নাঈম শেখ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ফিফটি তুলে নেয় টাইগাররা। ৪৯ বলে ৫০ রানের জুটি গড়েছিলেন তারা। কিন্তু এরপর ক্যাচ আউট হন মাহেদী। ২৫ বলে ৩৩ রান করেন তিনি।

৪ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন শামীম পাটোয়ারী। এরপর ৪ বলে ৭ রান করে তানজিম সাকিব ও ৪ বলে ৮ রান করে আউট হন রিশাদ হোসেন। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন জাকের।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি তুলে নেন জাকের। তবে ইনিংসে শেষ বলে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। তার ৪৮ বলে ৫ রানে ভর করে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি। এ ছাড়াও ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ নেন একটি করে উইকেট।

হেভিওয়েটের লড়াইয়ে এগিয়ে কারা
চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে দুদলই জিতেছে প্রথম ম্যাচ। আফগানিস্তানকে নাকানিচুবানি খাইয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া কুপোকাত করেছে ইংলিশদের। আজ বিকালে তাদের শীর্ষ দখল কিংবা শেষ চারের পথ নিশ্চিতের লড়াই। এমন সমীকরণের সামনে টুর্নামেন্টের দুই ফেবারিট কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

তবে মহারণের আগে দুদলেরই শঙ্কা হয়ে আছে চোট। একগাদা তারকাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। প্রোটিয়া শিবিরের চোটের মিছিলও লম্বা। তবে দারুণ ছন্দে আছে দুদল। বি গ্রুপের ম্যাচটিতে যারা জিতবে, তারা সেমির পথ অনেকটা পাঁকা করে বসবে। অন্যদলের বাড়বে অপেক্ষা। ম্যাচটি তাই উত্তেজনা ছড়াচ্ছে বেশ।

অজিরা হুমকি ছুঁড়ে রেখেছেন, পাল্টা দুকথা শুনিয়ে রেখেছে প্রোটিয়ারা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে মুখোমুখি দেখায়ও অনেকটা সমানে সমান দুদল। এখন পর্যন্ত ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের পক্ষে এসেছে ৫৫টি ম্যাচের ফল। অস্ট্রেলিয়ার জয় ৫১টি ম্যাচে। ৩টি ম্যাচ টাই ও ১টি পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে কখনো দেখা হয়নি দুদলের।

ওয়ানডেতে দুদলের শেষ ১২ ম্যাচের নয়টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই এগিয়ে থাকায় অবশ্য আত্মতৃপ্তির ঢেঁকুর তুলছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার মারকাটারি ব্যাটিং দেখার পর স্বস্তিতে থাকার কথাও নয় তার। দক্ষিণ আফ্রিকা সতর্ক, অস্ট্রেলিয়াও নাছোড়বান্দা।

পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ১২টি ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করেছে, তার মধ্যে মাত্র ২টিতে হেরেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল একটি। আজ তাই টসটি খুব গুরুত্বপূর্ণ দুদলের।

মাঠের লড়াইয়ের আগে জমে ওঠা কথার লড়াইও উত্তাপ ছড়াচ্ছে। তবে দুদলের শক্তি-সামর্থ্য আর পারফর্ম বিবেচনায় একদল বাছা একটু কঠিনই বটে। পঞ্চাশ ওভারের ম্যাচ মাঠে গড়ালেই বোঝা যাবে দিনটি কার হতে যাচ্ছে।