Desh Barta News & : অন্যান্য

পরিচ্ছন্নতা যে কারণে মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘তাহারাহ’ শব্দের অর্থ পবিত্রতা। এ শব্দটি কুফরি থেকে মুক্ত হওয়ার কথা যেমন বলে, তেমনি তা সব ধরনের বাহ্যিক অপরিচ্ছন্নতা থেকে মুক্ত হওয়াকেও বোঝায়। বাহ্যিক পবিত্রতা একজন মুমিনের নামাজ শুদ্ধ হওয়ার পূর্বশর্ত। জান্নাতের চাবি যেমন নামাজ, তেমনি নামাজের চাবি পবিত্রতা।

আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের প্রশংসা করে বলেন, ‘সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তওবা: ১০৮। অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।’ (সুরা বাকারা: ২২২)

হাদিসে পরিচ্ছন্নতা রক্ষাকে ইমানের অংশ বলা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক।’ (সহিহ্ মুসলিম) ইসলামে ব্যক্তির পরিচ্ছন্নতা, ঘরের পরিচ্ছন্নতা ও পরিপার্শের পরিচ্ছন্নতা—কোনোটিই বাদ যায়নি। কারও জন্য গোসল ফরজ না হলেও শরীরে ঘাম, ধুলাবালু ইত্যাদি লাগার কারণে দুর্গন্ধ হতে পারে, তাই অন্তত সাত দিনে একবার হলেও গোসল করতে বলা হয়েছে।

দাঁত ও মুখের যত্নে মিসওয়াক ব্যবহারকে গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। চুলের পরিচ্ছন্নতা রক্ষায়ও ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি নখ কাটা, গোঁফ ছোট করা, অবাঞ্ছিত লোম পরিষ্কার করাসহ কোনোটিই বাদ যায়নি।

ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি পবিত্রকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন। তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহ মহৎ। তিনি মহত্ত্ব পছন্দ করেন। আল্লাহ বদান্য। তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের উঠানগুলো পরিচ্ছন্ন রাখবে।’ (জামে তিরমিজি)

সহজেই তালের পিঠা বানাবেন যেভাবে
বিদায় নিয়েছে বর্ষা, শুরু হয়েছে শরৎকাল। শরতের প্রথম মাস ভাদ্র আসে প্রচণ্ড গরম নিয়ে। এ সময় অনেককে বলতে শোনা যায় তাল পাকা গরম পড়েছে। তাই ভাদ্র মাস হলো তাল পাকার মাস। এই মৌসুমে বাঙালির ঘরে ঘরে পাকা তালের পিঠা বানানোর ধুম পড়ে যায়। তেমনই দুটি তালের পিঠার রেসিপি থাকছে ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য।

তাল-নারিকেল বড়া

উপকরণ

চালের গুড়া ৫০০ গ্রাম, ময়দা হাফ কাপ, তালের পিউরি এক কাপ, নারিকেল কোরানো এক কাপ, চিনি বা গুড় দুই কাপ,এলাচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন

প্রথমে চালের গুড়ার সঙ্গে সব উপকরণ ও সামান্য পানি ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে ছোট ছোট বড়ার মত দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। পিঠাগুলো বাদামি  রঙ ধারন করলে চুলা থেকে নামিয়ে  গরম গরম পরিবেশন করতে হবে।

কলা পাতায় তাল পিঠা

উপকরণ

চালের গুড়া ৫০০ গ্রাম, তালের পিউরি দুই কাপ, নারিকেল করানো হাফ কাপ, চিনি বা গুড় দের কাপ, লবণ স্বাদমতো, কলাপাতা প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন

প্রথমে চালের গুড়ার সঙ্গে সব উপকরণ ভালভাবে মাখিয়ে একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কলাপাতা ভালো করে পরিষ্কার করে, কলাপাতার উপরে ব্যাটার অল্প করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রুটির মত করে, উপরে আরেকটি কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে কলা পাতায় বানানো পিঠা এপাশ-ওপাশ করে ভালভাবে ভেজে নিতে হবে। ভাজা হলে কলা পাতা থেকে বের করে গরম গরম পরিবেশন করতে হবে।

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ
জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এজন্য ধর্ষণ মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ।

তদন্ত শেষে মামলার ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্তের বিষয়ে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স মামুন ও লায়লার পরিচয় হয়। ২০২২ সালের প্রথম দিকে একসঙ্গে চলাফেরা, পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ে একসঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করে। তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। মামুন তার আইডি, এনআইডি, পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করে। তাকে বিয়ে করবে বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ধর্ষণ করেন। যা তদন্তে আসামি মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য হয়েছে। এর আগে গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আক্তার ফারহাদ নামে এক নারী। এ মামলায় মামুনকে গ্রেপ্তারের পর ১১ জুন আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, ‘মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায়, তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই।’ ‘২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।’ ‘সবশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে তোলার আহ্বান প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুর্নমিলনী পরিষদ ও বাণী অর্চনা উদযাপন পরিষদ -২০২৪ এ অনুষ্ঠানের আয়েজন করে।

প্রধান বিচারপতি বলেন, বাংলার ইতিহাস মূলত সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনের ইতিহাস। সেই আবহমানকাল হতে এই ভূখণ্ডের মানুষ ধর্ম-বর্ণ নির্বেশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ধর্ম আমাদের উদারতা, মানবিকতা, অসম্প্রাদিয়কতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। আবার ধর্মের অপব্যখ্যাই অনেক সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদেরকে ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলতে হবে-যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন।

আইনজীবীদের উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরবো।

প্রধান বিচারপতি আরও বলেন, বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদেরকে শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাবো। জাতীয় ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরো সৃদৃঢ় করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ধর্মীয় বক্তা স্বামী স্থিরাত্নানন্দজী মহারাজ, উদযাপন পরিষদের আহবায়ক জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

নারীরা ‘ইচ্ছামত’ পোশাক পরতে পারবে: জামায়াত আমির
“আমাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না”, বলেন তিনি।
মেয়েদেরকে কোনো বিশেষ পোশাক পরতে জামায়াতে ইসলামী বাধ্য করতে না জানিয়ে দলের আমির শফিকুর রহমান বলেছেন, “তারা ইচ্ছা খুশিমত পোশাক পরতে পারবে।”
শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না।

“মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।”
মহানবী (স.) নারীদেরকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ কাজও করিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের (নারী) আটকে রাখার কে। তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে।

“তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবে না। তারা ইচ্ছামত পোশাক পরতে পারবে।”
সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান জানিয়ে জামায়াত নেতা বলেন, “আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, মন্দির, মঠ গির্জা, কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে।

“আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতোম প্যাঁচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।…আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফুঁস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যে যেভাবেই উসকানি দেক, আমরা ফাঁদে পা দেব না।”
জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে শফিকুর বলেন, “আমরা ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।

“মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।”
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রবিউল বাসার, জেলা কর্মপরিষদ সদস্য ও গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গাজী আজিজুর রহমানও বক্তব্য রাখেন।

বাংলাদেশ নিয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না: শশী থারুর
বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিৎ নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করায় উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে রাজি নন তিনি।

আগামী ১১ ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান, তাহলে এস জয়শঙ্করের (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) সংসদে কথা বলা উচিৎ। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি।’

তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চবাচ্য করা নয় বলে মনে করছেন শশী থারুর, ‘তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এই বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিৎ হবে না।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে।

তবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। এ বিষয়ে ভারত অবশ্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এর প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুর।

নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়ার কারণ জানালেন অর্থ উপদেষ্টা
সম্প্রতি নতুন টাকা ছাপিয়ে ছয়টি বাণিজ্যিক দুর্বল ব্যাংককে দিয়েছে বালাদেশ ব্যাংক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বারবার বলেছিলেন, তারল্য সংকট কাটাতে নতুন করে টাকা ছাপিয়ে দেওয়া হবে না। এবার টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়ার কারণ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একইসঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এ ক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি দুই-চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। গত ১৫ বছরে অর্থনৈতিক খাতে যা হয়েছে তা অকল্পনীয়। তবে ভবিষ্যতে কেউ আর টাকাপাচার করতে পারবে না।

নতুন টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কয়েকদিন আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। গভর্নর দিতে চান নাই, ‘‘আমি বলেছি দাও’’। এটা একটু স্থিতিশীল করি। ’

তিনি বলেন, ‘পত্রিকায় আবার লেখা হলো, নতুন মুদ্রা ছাপানো হবে। টাকা তো ছাপাতে হবেই, টাকা তো এমনিতেই নষ্ট হয়ে যায়। এখন কী করবে বাংলাদেশ ব্যাংক? এর আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে, বিষয়টা এমন না। কোনোভাবেই যেন ক্রেডিট সাপ্লাই প্রাইভেট সেক্টরে না কমে। তবে এখন একটু কম। ’

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার প্রমুখ।

ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রায় ঘোষণার জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন।

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান।

এই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৮ জন পলাতক এবং ৩১ জন কারাগারে আছেন। ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামির খালাস চান।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুসহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তিনজন দণ্ডিতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।