Desh Barta News & : বিনোদন
প্রীতি ১৮ ঘণ্টা শুটিং করেছেন, কেন?
দীর্ঘ সময় ধরে শুটিং নিয়ে আলোচনা-সমালোচনায় সরব থাকে বলিউড। নায়িকা দীপিকা পাড়ুকোন তার নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি তোলার পর ইন্ডাস্ট্রিতে এ নিয়ে তৈরি হয় পক্ষ-বিপক্ষ। এমনকি সিনেমা থেকেও বাদ পড়তে হয় এই নায়িকাকে।
এবার নব্বইয়ের অভিনেত্রী প্রীতি জিনতার টানা কাজ করার খবর সামনে এসেছে।
আনন্দবাজার জানিয়েছে, প্রীতি বলেন, তার আসন্ন সিনেমা ‘ভাইব’ এর শুটিং দ্রুত সময়ের মধ্যে শেষ করতে তিনি ১৮ ঘণ্টাও ফ্লোরে কাটিয়েছেন। তবে এ জন্য কেউ তার উপর জোর জবদস্তি করেনি।
‘ভাইভ’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি সামনে আনেন প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু।
নিজের কাজের সময় নিয়ে প্রীতি বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় সন্তানদের কাছে ফিরে যেতে চান।
অভিনেত্রীর কথায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।
“আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।”
তবে এভাবে টানা কাজ করা যে সহজ ছিল না, তাও বলেছেন অভিনেত্রী।
‘ভাইব’ সিনেমার আগে ‘লাহোর ১৯৪৭’ দিয়ে প্রায় ছয় বছর পর ২০২৪ সালে সিনেমায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি।
২০১৫ সালের শেষের দিকে প্রীতির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরের বছর গোড়ার দিকে গুঞ্জনের জবাব দিয়ে মিস থেকে মিসেস হয়েছিলে অভিনেত্রী। তার স্বামী জিন গুডএনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন।
সেই সময় খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বিয়ে সেরেছিলেন তারা। এরপর সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন তিনি।
সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে এসে মাতৃভূমিতে কাজ শুরু করেছেন প্রীতি।
তৌসিফ ভাইয়াকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না : বর্ণিতা
তৌসিফ মাহবুবকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড’—নিজের প্রথম সহশিল্পী প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন ‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতা।
ক্যারিয়ারের শুরুতেই তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত এই নবাগতা। কিছুদিন আগেই কক্সবাজার বিমানবন্দর ও সমুদ্রসৈকতে শিহাব শাহীনের পরিচালনায় শেষ হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র শুটিং। শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তৌসিফ ও বর্ণিতা। এই ফিল্মের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের।
শুটিং শেষ করে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বিদুষী বর্ণিতা বলেন, ‘অবশেষে শুটিং শেষ হলো। শেষ দিন কক্সবাজারে শুট করেছি। কিছুটা প্যারা হলেও বেশ মজা করেই শুটিং করেছি আমরা। সেদিন বৃষ্টি হওয়াতে সেটাও অনেক উপভোগ করেছি আমি।
সবকিছু মিলিয়ে চমৎকার একটা অভিজ্ঞতা।’
পুরো শুটিংজুড়ে নিজের প্রথম সহশিল্পী তৌসিফ মাহবুবের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও পরামর্শে মুগ্ধ বর্ণিতা।
অভিনেতার প্রসঙ্গে তিনি বলেন, ‘তৌসিফ ভাইয়া অনেক আন্তরিক, অনেক সহযোগিতাপরায়ণ। তাকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড।
এটা যে শুধু আমি প্রথম বলছি, এরকম না। উনাকে নিয়ে সবাই এই কথাটাই বলে। শুধু যে সিন করার বিষয়ে তা নয়, সিনের বাইরেও বিভিন্ন বিষয়ে আমাকে নানা পরামর্শ দিয়েছেন। উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন যেন সামনে আমি ভালো করতে পারি। একজন বন্ধু হিসেবে, বড় ভাই হিসেবে আমার মতো একজন নতুনকে ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে বিভিন্ন বিষয় শিখিয়ে দিয়েছেন; যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি খুবই ভাগ্যবতী যে, প্রথম কাজেই সহশিল্পী হিসেবে তার মত একজনকে পেয়েছি।’
তৌসিফের মানবিকতার একটি ঘটনাও শেয়ার করেছেন বর্ণিতা। তিনি বলেন, ‘একটা গল্প শেয়ার করি, যেটা আমার মনে খুব দাগ কেটেছে। একবার শুটিংয়ে আমরা ইনটেন্স একটা সিন করছিলাম, সেসময় আমার পায়ে একটা চোট পেয়েছিলাম। পা থেকে অনেক রক্ত বের হচ্ছিল। শুটিংয়ের তাড়াহুড়োয় আমি সেটা খেয়াল করিনি কিন্তু তৌসিফ ভাইয়া সেটা খেয়াল করেছেন। এরপর তিনি শুটিং থামিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে হ্যাক্সিসল, ব্যান্ডেজ আনিয়ে আগে আমার পা ব্যান্ডেজ করিয়েছেন আর আমাকে বলছিলেন, আগে নিজের খেয়াল রাখতে হবে তারপরে কাজ। এরপর আমাদের কিছুদিন কাজ হয়নি, শুটিং বন্ধ ছিল। এরপর যখন আবার আমাদের সেটে দেখা হলো তখন সবার আগে তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে, আমার পা কেমন আছে? উনি ভীষণ ট্যালেন্টেড তো অবশ্যই পাশাপাশি অনেক মানবিক। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে।’
বর্ণিতার এমন প্রশংসায় সম্মানিত বোধ করছেন তৌসিফ মাহবুব। শুধু প্রশংসাই নয়, নতুন এই অভিনেত্রীর মধ্যে দারুণ সম্ভাবনাও দেখতে পাচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে অনেক দূর যাবেন বর্ণিতা।
তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘বর্ণিতা খুবই সম্ভাবনাময়ী একজন অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করতে গিয়ে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো—নতুন হলেও নিজেকে প্রমাণ করার জন্য ও কখনো অতিরিক্ত কিছু করার চেষ্টা করেনি। খুব মনোযোগ দিয়ে কাজ করেছে, নির্দেশনা বুঝেছে এবং খুব দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওর মধ্যে একটা স্বাভাবিক স্ক্রিন প্রেজেন্স আছে, যেটা আসলে শেখানো যায় না। অভিনয়ের অনেক কিছুই শেখা যায়, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে একটা কানেকশন তৈরি করার ক্ষমতাটা ভেতর থেকে আসতে হয়। বর্ণিতার মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি।’
‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে দর্শক বর্ণিতাকে নতুনভাবে চিনবেন বলেও মনে করেন তৌসিফ। তাঁর কথায়, ‘আমার বিশ্বাস, এই কাজটা দর্শকদের ওকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। এটা ওর শুরু মাত্র, সামনে ও আরো অনেক ভালো কাজ করবে—এমন সম্ভাবনা আমি ওর মধ্যে দেখেছি।’
সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।
প্রাপ্তির আশায় নয়, গান করতে হবে একদম নেশা থেকে: জেমস
দেশের জনপ্রিয় সংগীত তারকা জেমস। ব্যান্ড নগরবাউল দিয়ে শুরু করে কালের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস।
প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে। ৬ সেপ্টেম্বর সুইডেনের প্রবাসীদের গান শোনাবেন জেমস।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গানটাই গেয়ে যেতে চান। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু বার্তা।
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। সেই থেকে সুরের জাদুতে মাত করে রেখেছেন কয়েকটি প্রজন্মকে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠতেই জেমসের স্বভাবসুলভ উত্তর, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা।
এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে—এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’
জেমস জানান, কোনো কিছু পাওয়ার আশায় তিনি গান করেননি। গেয়েছেন কেবল ভালোবেসে, নিজের আবেগ ও প্যাশন থেকে। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তার একই পরামর্শ—কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সংগীতে না আসার।
জেমস বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব—এখনই বন্ধ করে দাও। আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’
শেষ পর্যন্ত গানকেই সঙ্গী করে বেঁচে থাকতে চান এই রক তারকা।
জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’
সুইডেনের কনসার্ট দিয়েই শেষ হবে জেমসের দীর্ঘ ইউরোপ সফর। এরপর তিনি উড়াল দেবেন অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের পাশাপাশি এক মঞ্চে গাইবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম।
মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ
শারীরিক অবয়ব পছন্দ না হওয়ায় স্বামী তাকে ফেলে চলে যান। অর্থকষ্ট আর অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে জীবন যখন সম্পূর্ণ থমকে গিয়েছিল, ঠিক তখনই অপ্রত্যাশিত এক বিজ্ঞাপনের মাধ্যমে বদলে যায় নোরার ভাগ্যের চাকা। ‘সৎমা প্রয়োজন’—এমন একটি বিজ্ঞাপনে সাড়া দিয়ে তিনি গিয়ে ওঠেন শহরের এক ধনকুবের মাফিয়া ডনের বাসভবনে। অবাস্তব মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের এই রোমাঞ্চকর আখ্যান নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।
‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’ নামের এআই শর্ট সিরিজটি বর্তমানে নেটদুনিয়ায় দর্শকদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। নিছক চুক্তির সম্পর্ক থেকে ভালোবাসার জন্ম এবং অবহেলিত এক নারীর নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই—রোমান্স, আন্ডারওয়ার্ল্ড ড্রামা ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে এর প্রেক্ষাপট।
গল্পের মূল চরিত্র নোরাকে কেন্দ্র করেই কাহিনী এগিয়ে যায়। স্বামীর লাঞ্ছনা ও প্রত্যাখ্যানের পর একরকম নিঃস্ব হয়ে কাজের খোঁজে তিনি পৌঁছান অন্ধকার জগতের ক্ষমতাধর ব্যক্তি লুকার বাড়িতে। সেখানে তার ওপর দায়িত্ব বর্তায় লুকার ছোট ছেলে লিওকে দেখাশোনার। শুরুর দিকে দুজনের এই সংযোগ পুরোপুরি চুক্তিভিত্তিক শর্তের ওপর দাঁড়িয়ে থাকলেও সময়ের আবর্তে পরিস্থিতির রূপ বদলাতে থাকে।
ছোট্ট লিওর সঙ্গে নোরার গভীর ও স্নেহময় রসায়ন এই সিরিজের অন্যতম আবেগঘন দিক। নোরার যত্নে শিশুটি যেমন নির্ভরতার জায়গা খুঁজে পায়, তেমনি লুকার কাছেও নোরার গুরুত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে। আনুষ্ঠানিক চুক্তির প্রাচীর ভেঙে ধীরে ধীরে তাদের মাঝে অনুরাগের সম্পর্ক গড়ে ওঠে।
মাফিয়া প্রধান লুকার চরিত্র রূপায়ণও দর্শকদের বাড়তি কৌতূহলের কারণ। একদিকে অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হিসেবে তিনি ভয়ংকর ও ক্ষমতাবান, অন্যদিকে সন্তানের সামনে তিনি একেবারেই সংবেদনশীল এক অভিভাবক। সন্তানের প্রতি তার অকৃত্রিম মমতা এবং নোরার প্রতি জন্ম নেওয়া অনুভূতি চরিত্রটিকে বহুমাত্রিক করে তুলেছে।
তবে সিরিজটির আবেদন কেবল মাফিয়া-রোমান্সেই সীমাবদ্ধ নয়। নিজের রূপ নিয়ে অপমানিত হয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা একজন নারী প্রতিকূলতাকে জয় করে কীভাবে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেন, তা নিপুণভাবে তুলে ধরা হয়েছে। নোরা এখানে কেবল প্রেমের গল্পের নায়িকা নন, তিনি নিজের অবস্থান নতুন করে ফিরে পাওয়ার একটি প্রতীকও বটে।
পাশাপাশি এআই প্রযুক্তিতে নির্মিত শর্ট সিরিজের নতুন ঘরানাও তরুণ দর্শকদের আকৃষ্ট করছে। দ্রুতগতির দৃশ্যপট, টানটান নাটকীয়তা এবং আবেগঘন মোড়—সব মিলিয়ে সিরিজটি নেটদুনিয়ায় দর্শক ধরে রাখতে সফল হয়েছে। একটি আনুষ্ঠানিক চুক্তি কি পরিশেষে সত্যিকার অনুরাগে পরিণত হতে পারে—সেই জিজ্ঞাসা মেটাতেই সিরিজটি এখন ইন্টারনেট ব্যবহারকারীদের অন্যতম প্রধান চর্চার বিষয়ে রূপ নিয়েছে।
দেব&শুভশ্রীর মতো অভিমান ভুলে ফের এক হতে যাচ্ছেন রাজ&মিমি
বিনোদন জগতে তারকাদের অভিনয় করতে গিয়ে মান-অভিমান হয়ে থাকে। সেই মান-অভিমান কখনো কখনো দীর্ঘ হয়ে থাকে। আবার দেখা যায়, সব ভুলে একফ্রেমে বাঁধার গল্প। এটি নতুন কিছু নয়। যেমনটি মান-অভিমান ভুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন টালিউডের জনপ্রিয় সুপারস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘদিন পর নতুনরূপে ফিরেছেন একসময়ের এ তারকা জুটি।
ঠিক তেমনি মান-অভিমানে দূরে সরে আছেন একসময়ের আলোচিত রোমান্টিক জুটি। এবার সবকিছু ভুলে এক হতে যাচ্ছেন বহুল চর্চিত পরিচালক-প্রযোজক-অভিনেতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
দীর্ঘ ১১ বছরের বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই থাক না কেন, পরিচালক রাজ ও অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টালিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তার আগে 'বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—এই জুটি ঢালিউড-টালিউডের সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা। এরপর সম্পর্কে ভাটা পড়ে। মান-অভিমানে দূরে সরে যান এ তারকা জুটি। দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর বরফ গলতে শুরু করেছে দুই তারকার মনে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয় মিমি চক্রবর্তীর কাছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন অভিনেত্রী।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষের দিকেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। রাজ-মিমি জুটির এই নতুন অধ্যায় টালিউডের পাশাপাশি দুই বাংলার সিনেপ্রেমী দর্শকদের মাঝেও নতুন কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
পরীমনির রূপে মুগ্ধতা, ভক্তের চোখে যেন পরী
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর অভিনয়ে দেখা যায় না। আপাতত অনিয়মে পরিণত হয়েছে তার পর্দার কাজ। এখন তিনি সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।
এ ছাড়া সামাজিক মাধ্যমে রয়েছে এ অভিনেত্রীর সরব উপস্থিতি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে রয়েছে তার মেইলবন্ধন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমনি।
সেখানে দেখা গেছে, পরীমনির পরনে গোলাপি পাড়ে সাদা শাড়ি, খোলা চুল, হাতে-কানে সাধারণ গহনা। সাধারণ সাজে অপূর্ব মোহনীয় রূপে ধরা দিয়েছেন তিনি। এসব ছবি পোস্টের পর মাত্র তিন ঘণ্টায় প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। আর মন্তব্য করেছেন প্রায় চার হাজার ভক্ত-অনুরাগী। শেয়ারও হচ্ছে শত শত। বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীমনির স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
পরীমনি দর্শক-ভক্তদের কাছে পরী রূপেই ধরা দেন। তার রূপ-লাবণ্যেও দর্শক-সমালোচকরা নির্দ্বিধায় মুগ্ধ বলে শিকার করেন। এসব ছবি তুলেছেন পরী নিজেই। মানে সেলফি। কোথাও লাজুক মুখে উজ্জ্বল হাসি, কোথাও বিশাল আকাশের পানে বাড়িয়ে দিয়েছেন হাত। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা এসব ছবি দেখে পরী-ভক্তরাও ভীষণ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না তারা।
সামাজিক মাধ্যমে ছবির পোস্টে এক নেটিজেন লিখেছেন— ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘আকাশ থেকে নেমে এসেছে ডানাকাটা সাদা পরী’। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’। আরেক ভক্ত লিখেছেন— ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।
ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে একটি বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন,যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।
মুহূর্তের মধ্যেই বিষয়টি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্যকে সম্পূর্ণ ভুল ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে পপি বলেন, আমি কেন এ ধরনের কথা বলব? ফিল্মকে কখনো আমি পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে ফিল্মে কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।
তিনি বলেন, কিছু মানুষের প্রতি পরিবারের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই তিনি ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে তার বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
পপির ভাষ্য, তবে এটা ঠিক, কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম, সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে আমাকে অপমান করে সবাই ভাইরাল করেছে।
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে আমার পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।
শিল্পী ও শিল্পের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে পপি বলেন, একজন শিল্পী হঠাৎ করে তৈরি হন না। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে একজন শিল্পী গড়ে ওঠেন। তাই কাউকে নিয়ে মন্তব্য বা সংবাদ প্রকাশের আগে তার দীর্ঘ ক্যারিয়ার ও অবদান বিবেচনা করা উচিত।
তিনি বলেন, আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল, আসলে আমি কেমন। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না।
পপির দাবি, চলচ্চিত্রে কাজ না করলেও তার দীর্ঘদিনের অর্জন ও সম্মান কখনো মুছে যাবে না। তিনি বলেন, ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে, তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির মানুষের অবদান তিনি কখনো ভুলবেন না। প্রায় তিন দশক চলচ্চিত্রে সময় দিয়েছেন তিনি। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন যে অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গেও এত সময় থাকা হয়নি।
পপির ভাষায়, আজ আমার যা কিছু হয়েছে, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম, তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কিভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না।
চিত্রনায়িকা শাবানার উদাহরণ টেনে পপি বলেন, অনেক বছর অভিনয় থেকে দূরে থাকলেও একজন শিল্পীর প্রাপ্য সম্মান কমে যায় না। তিনি বলেন, শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করেন না, তাই বলে তার প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে?
বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশাসন পালনে সময় দিচ্ছেন বলেও জানান পপি। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে আগে অনেক সময় কাজা নামাজ পড়তে হলেও এখন সময়মতো নামাজ আদায় করছেন এবং নিয়মিত নামাজ-রোজা পালন করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো পাপ কিছু করছি না। আর পাপ বলতে এরা কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনো শিল্পীদের ছোট করতে পারে না।
ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেন, ভুল ব্যাখ্যা শুনে যেন তাকে ভুল না বোঝা হয়। চলচ্চিত্রের মানুষদের নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তার মুখ থেকে কোনো বাজে কথা বের হবে না বলেও জানান তিনি।
দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার যোগাযোগও খুব সীমিত। তবে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আপাতত সংসারেই মন দিতে চান পপি। অদূর ভবিষ্যতে অভিনয়ে ফেরার পরিকল্পনা না থাকলেও প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে তার।
ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে একটি বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন,যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।
মুহূর্তের মধ্যেই বিষয়টি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্যকে সম্পূর্ণ ভুল ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে পপি বলেন, আমি কেন এ ধরনের কথা বলব? ফিল্মকে কখনো আমি পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে ফিল্মে কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।
তিনি বলেন, কিছু মানুষের প্রতি পরিবারের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই তিনি ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে তার বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
পপির ভাষ্য, তবে এটা ঠিক, কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম, সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে আমাকে অপমান করে সবাই ভাইরাল করেছে।
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে আমার পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।
শিল্পী ও শিল্পের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে পপি বলেন, একজন শিল্পী হঠাৎ করে তৈরি হন না। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে একজন শিল্পী গড়ে ওঠেন। তাই কাউকে নিয়ে মন্তব্য বা সংবাদ প্রকাশের আগে তার দীর্ঘ ক্যারিয়ার ও অবদান বিবেচনা করা উচিত।
তিনি বলেন, আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল, আসলে আমি কেমন। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না।
পপির দাবি, চলচ্চিত্রে কাজ না করলেও তার দীর্ঘদিনের অর্জন ও সম্মান কখনো মুছে যাবে না। তিনি বলেন, ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে, তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির মানুষের অবদান তিনি কখনো ভুলবেন না। প্রায় তিন দশক চলচ্চিত্রে সময় দিয়েছেন তিনি। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন যে অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গেও এত সময় থাকা হয়নি।
পপির ভাষায়, আজ আমার যা কিছু হয়েছে, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম, তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কিভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না।
চিত্রনায়িকা শাবানার উদাহরণ টেনে পপি বলেন, অনেক বছর অভিনয় থেকে দূরে থাকলেও একজন শিল্পীর প্রাপ্য সম্মান কমে যায় না। তিনি বলেন, শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করেন না, তাই বলে তার প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে?
বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশাসন পালনে সময় দিচ্ছেন বলেও জানান পপি। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে আগে অনেক সময় কাজা নামাজ পড়তে হলেও এখন সময়মতো নামাজ আদায় করছেন এবং নিয়মিত নামাজ-রোজা পালন করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো পাপ কিছু করছি না। আর পাপ বলতে এরা কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনো শিল্পীদের ছোট করতে পারে না।
ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেন, ভুল ব্যাখ্যা শুনে যেন তাকে ভুল না বোঝা হয়। চলচ্চিত্রের মানুষদের নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তার মুখ থেকে কোনো বাজে কথা বের হবে না বলেও জানান তিনি।
দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার যোগাযোগও খুব সীমিত। তবে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আপাতত সংসারেই মন দিতে চান পপি। অদূর ভবিষ্যতে অভিনয়ে ফেরার পরিকল্পনা না থাকলেও প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে তার।
সব পাপ ধুয়েমুছে আল্লাহ&খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
দীর্ঘদিন থেকে অভিনয়ের বাইরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে আর না ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এরই মধ্যে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন পপি। তার কথায়, জীবনের বাকি সময়টা তিনি শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের বর্তমান জীবন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
নিজের জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।
পপির এই বক্তব্যে অভিনয়ের অনিশ্চয়তার পাশাপাশি চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ পেয়েছে।
অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান অবশ্য সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যে কোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজ দিয়েই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত বলেই বিভিন্ন মনে করা হচ্ছে।
পপি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা পপি। তিনি নিজেও হয়েছিলেন আক্রান্ত। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এ নায়িকা। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জনের উদয় হয়। মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন পপি।
এরপর জানা যায় তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। তার বয়স এখন ৪ বছর প্রায়।
ফোবানার সাংস্কৃতিক সম্মেলনে প্রবাসীদের মাতাবেন জায়েদ খান
২০২৪ সালের পর থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছেন অভিনেতা জায়েদ খান। দুই বছর হলো আমেরিকায় এক রকম থিতু হয়েছেন এ অভিনেতা।
সেখানেই খুঁটি শক্ত করে চলেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি দিন দিন আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবার আমেরিকায় প্রবাসী বাঙালিদের নাচে-গানে মাতিয়ে তুলবেন তিনি।
অন্য অনেকের মতো ভিন্ন পেশা বা কাজে জড়াননি জায়েদ খান। অভিনয় আর নিজের স্বভাবসুলভ পারফরম্যান্সেই ব্যস্ত রয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নেবেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে।
আমেরিকায় বাঙালিদের অন্যতম বড় উৎসব ‘ফোবানা সম্মেলন’-এর ৪০তম আসর বসছে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন এই অভিনেতা। নাচে-গানে মাতিয়ে তুলবেন প্রবাসীদের।
অরল্যান্ডোর হলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসছে এবারের ফোবানা সম্মেলন। সেই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশ-বিদেশের সফল বাঙালিদের পাশাপাশি আরও অনেক তারকাই থাকবেন তিন দিনব্যাপী এই উৎসবে।
সম্প্রতি একটি গণমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দিইনি। সাংস্কৃতিক কাজেই আছি। বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি।
অভিনেতা বলেন, এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সে জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।
উল্লেখ্য, অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বিভিন্ন কাজ ও প্রকল্পে যুক্ত হচ্ছেন। এবার কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডার মাটিতে একটি সিনেমায় অভিনেত্রী অধরা খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
শুটিং থেকে ফেরার পথে তাসনুভা তিশার গাড়িতে ধাক্কা, যা জানালেন অভিনেত্রী
শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এ দুর্ঘটনার খবর দেন তিনি নিজেই।
তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে তাকে বহন করা গাড়িটির সংঘর্ষ হয়।
লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।
তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।
গাড়ির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।
সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু
বলিউডে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। এতদিন শক্তিশালী ও স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমায় তার চরিত্র বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রচলিত সামাজিক ধারণাকে।
কিন্তু সেই পরিচয়ই এখন তার কাছে খানিকটা ‘খাঁচা’ হয়ে উঠেছে। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না তাপসী পান্নু। বরং পর্দায় নিজেকে আরও নানাভাবে মেলে ধরতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী।
তাপসী পান্নু বলেন, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা এখনো রয়েছে। তিনি বলেন, ‘গ্ল্যামারাস’ চরিত্রের জন্য যেমন কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রীর কথা ভাবা হয়, ঠিক তেমনই কঠিন বা সামাজিক সমস্যাভিত্তিক সিনেমার জন্যও অন্য একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। আর এ ‘টাইপকাস্টিং’-এর বিরুদ্ধেই তার আপত্তি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
তাপসী বলেন, 'সবাই নিজের সুবিধাজনক জায়গায় ফিরে যাচ্ছেন। পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করছেন।' এমন পরিস্থিতিতে কোনো সিনেমার প্রস্তাব তার কাছে এলে গল্প বা চরিত্র পছন্দ না হলে শুধু ‘না’ বলেই থেমে থাকছেন না তিনি। নির্মাতাদের সরাসরি জানিয়ে দিচ্ছেন— দর্শক যদি আগেই সিনেমার পরিণতি আঁচ করে ফেলতে পারে, তাহলে সেই সিনেমায় তাকে নেওয়াও হয়তো সিনেমার জন্য ভালো হবে না। এমনকি কয়েকটি সিনেমায় নিজেকেই তিনি ইচ্ছাকৃতভাবে ‘ডি-সেল’ করেছেন। অর্থাৎ নির্মাতাদের নিরুৎসাহিত করেছেন তাকে নেওয়া থেকে।
তবে এ পরিস্থিতির নেপথ্যে রয়েছে তার অভিনয়জীবনের শুরুর দিনগুলোও। তাপসী বলেন, বলিউডে পা রাখার সময় তথাকথিত ‘নায়িকাকেন্দ্রিক’ চেনা চরিত্রের সুযোগ তার সামনে খুব একটা ছিল না। ফলে অন্য ধরনের, তুলনায় কঠিন চরিত্রই বেছে নিতে হয়েছিল তাকে। পরে সেই সিনেমাগুলোই জনপ্রিয় হওয়ায় তার সেই পরিচয় আরও পাকাপোক্ত হয়েছে।
অভিনেত্রী বলেন, 'এটা অনেকটা তুষারগোলকের মতো। ক্যারিয়ারের শুরুতে নিয়মমাফিক, চেনা ছকের চরিত্রের কোনো বিকল্প আমার সামনে ছিল না। তাই অন্য ধরনের চরিত্র বেছে নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেই সিনেমা ও চরিত্রগুলোই পরে মূলধারায় জায়গা করে নেয়।'
একই ধরনের চরিত্রে পরপর অভিনয় করা মানসিকভাবেও স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছেন তাপসী পান্নু। তিনি বলেন, এবার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী ও বৈচিত্র্য চান। ২০২৪-এর ‘খেল খেল মে’ সিনেমার মতো হালকা মেজাজের এবং মজার সিনেমাতেও অভিনয় করতেও তার আপত্তি নেই।
শেষ পর্যন্ত সরানো হলো সেই বিজ্ঞাপন
রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরপর তাতে একে একে জড়ান বিজেপির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
কঙ্গনার কটাক্ষের জবাব দেন কৃতি, অভিনেত্রীর পাশে দাঁড়ান রাহুল। রাহুলকেও পাল্টা কটাক্ষ করেন কঙ্গনা। কয়েক দিন ধরে চলা সেই আলোচনা–সমালোচনার মধ্যেই এবার বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট গয়না বিপণন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারও অনুভূতিতে আঘাত দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না।
রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করেন কৃতি। বিজ্ঞাপনে ব্রালেট ধাঁচের টপের সঙ্গে স্কার্ট পরতে দেখা যায় তাঁকে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ প্রশ্ন তোলে কৃতির পোশাক নিয়ে। তাঁদের অভিযোগ, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে এমন পোশাক মানানসই নয়। কেউ কেউ পোশাকটিকে ভারতীয় সংস্কৃতি ও উৎসবের সঙ্গে অসংগত বলেও মন্তব্য করেন।
শুধু কৃতির পোশাক নয়, বিজ্ঞাপনের আরেকটি বিষয় নিয়েও আপত্তি ওঠে। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি পোষ্য কুকুরকেও ভালোবেসে রাখি পরাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ বিষয়টির সমালোচনা করে।
এরপর কয়েক দিন ধরেই বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলতে থাকে।
বিষয়টি আরও আলোচনায় আসে কঙ্গনা রনৌত সরব হওয়ার পর। কৃতির পোশাককে বিকিনির সঙ্গে তুলনা করে প্রশ্ন তোলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, আজকের নারীদের সামনে ককটেল পোশাক থেকে লেহেঙ্গা-চোলি, জিনস থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার-কামিজ—পোশাকের অসংখ্য বিকল্প রয়েছে। এত বিকল্প থাকার পরও ভাইকে রাখি পরানোর সময় কেন বিকিনি বা অন্তর্বাসের মতো পোশাক পরতে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি। বিজ্ঞাপনটি ইচ্ছাকৃতভাবে ‘অদ্ভুত’ করে তৈরি করা হয়েছে বলেও কটাক্ষ করেন কঙ্গনা।
সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেন কৃতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, একজন নারী কী পরবেন, তা নিয়ে সমাজ আর কত দিন নির্দেশ দিয়ে যাবে।
কৃতি লেখেন, ‘সময়ের সঙ্গে ঐতিহ্যবাহী ফ্যাশনও বদলেছে। কিন্তু আজও কেন একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তাঁর পোশাক দিয়ে বিচার করা হয়? সংস্কৃতি ও ঐতিহ্য তাঁর হৃদয়ে থাকে, তাঁর পোশাকের গলার কাটে নয়।’
রাখিবন্ধনের তাৎপর্য নিয়েও নিজের ভাবনা জানান অভিনেত্রী। তাঁর বক্তব্য, উৎসবের আসল সৌন্দর্য কে কী পোশাক পরেছেন, তার মধ্যে নয়; বরং ঐতিহ্য ও সম্পর্কের প্রতি মানুষের আবেগের মধ্যে। কৃতি জানান, তিনি ও তাঁর বোন একে অপরকে রাখি পরান এবং একে অপরের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁদের কাছে পোষ্য কুকুরেরাও পরিবারের সদস্য, তাই ভালোবাসার এই বন্ধনে তারাও যুক্ত।
বিতর্কের মধ্যেই কৃতির পাশে দাঁড়ান লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃতির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নারীর ব্যক্তিস্বাধীনতার পক্ষে কথা বলেন তিনি।
রাহুল লেখেন, ‘একজন নারী কী পরবেন, কী করবেন, কোথায় যাবেন—তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাধীনভাবে চলার জন্য তাঁদের ট্রল করা বন্ধ করুন।’ রাহুলের এই মন্তব্যের পর বিতর্কে যোগ হয় রাজনৈতিক মাত্রাও। তাঁর বক্তব্য নিয়েও পাল্টা কটাক্ষ করেন কঙ্গনা।
কৃতি-কঙ্গনা-রাহুলকে ঘিরে আলোচনা যখন চলছিল, তখনই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট গয়না বিপণনকারী প্রতিষ্ঠান। সব মাধ্যম থেকে রাখিবন্ধন উপলক্ষে তৈরি কৃতির বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। ব্র্যান্ড হিসেবে আমরা বিশ্বাস করি, এ ধরনের আনন্দের মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ায়। এবার আমরা পোষ্যদের প্রতি ভালোবাসাকেও উদ্‌যাপন করতে চেয়েছিলাম।’
কেন বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হচ্ছে, সেটিও পরিষ্কার করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সমাজের একাংশের অনুভূতিতে বিজ্ঞাপনটি আঘাত করে থাকলে জানাতে চাই, সেটি আমাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের কথা মাথায় রেখে আমরা সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিচ্ছি। এই উৎসবের মৌসুমে সবার প্রতি ভালোবাসা ও ইতিবাচক বার্তা দিতে চাই আমরা।’
ফলে কৃতির পোশাক থেকে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত বিজ্ঞাপন প্রত্যাহার পর্যন্ত গড়াল। কয়েক দিনের ব্যবধানে বিষয়টি শুধু একটি বিজ্ঞাপন বা পোশাকের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি; নারীর পোশাকের স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ব্যাখ্যা, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদের পাল্টাপাল্টি বক্তব্যও এতে যুক্ত হয়েছে।
আবারও ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া
২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে দর্শকদের নেচে-গেয়ে মাতিয়েছিলেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। চার বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন এই আন্তর্জাতিক তারকা।
জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। এতে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান গায়িকা।
২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সেবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তার পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে শত শত মিলিয়নবার দেখা হয়েছে।
‘বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।
অন্তর্বাস বিতর্কের পর এবার ‘প্রেমিক’কে সামনে আনলেন কৃতি
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সাম্প্রতিক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য পোশাক নিয়ে তুমুল বিতর্কিত হয়েছেন তিনি। যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর।  বিতর্কের মধ্যেই এবার কৃতি সামনে আনলেন তার প্রেমের মুহূর্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, অনেক দিন ধরেই কৃতি শ্যানন-কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। যদিও বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।
এবার কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে তিনি।
যদিও ইনস্টাগ্রামের ওই পোস্টে বেশ কয়েকটি ছবি দিয়েছেন কৃতি। কোনো ছবিতে তিনি একা, কোনোটাতে বোন নুপুর স্যাননের সঙ্গে, আর একটিতে সঙ্গে আছেন কবীর। ধারণা করা হচ্ছে, কোথাও অবকাশ যাপনে গিয়ে ছবিগুলো তুলেছেন তারা।
পোস্টের ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’
এই পোস্টের মাধ্যমে কৃতি যেন বুঝিয়ে দিলেন, স্যোশাল মিডিয়ায় সমালোচনা-বিতর্ক নিয়ে তিনি মোটেও ভাবিত নন। বরং নিজের মতো জীবন যাপনেই ব্যস্ত রয়েছেন তিনি।
এর আগে একটি জুয়েলারির বিজ্ঞাপনচিত্রে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো একটি শ্রাগ এবং ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিকভাবে তুলে ধরার লক্ষ্যেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছিল। তবে সাধারণ দর্শক তা স্বাভাবিকভাবে নেয়নি।
এদিকে ১৪ আগস্ট ওটিটিতে এসেছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। এই সিনেমা নিয়েও বিপুল সমালোচনা চলছে। অধিকাংশ দর্শক বলছেন, সিনেমাটি দেখা মানে ‘সময় অপচয়’। এতে কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মানদানা।
নিশিরাতে একগুচ্ছ ছবি প্রকাশ, কী বার্তা অপু বিশ্বাসের?
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।
দেখা যায়, পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রূপের পাশাপাশি তার পোশাকে ছিল নান্দনিকতা। লাল পোলকা ডট পোশাকে এদিন নিজেকে ধরা দেন। শুধু কি তাই? সঙ্গে জুড়ে দেন বার্তাও।
ছবিগুলো রাতেই তোলা। এতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজ ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। রাতের আবহের এই ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। অর্থাৎ, তার এই নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান নায়িকা।
পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে; লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। তবে অপুর এই পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও।
উল্লেখ্য, অপু বিশ্বাস তার নতুন সিনেমা 'শিকার'-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে ছিলে। কাজের ফাঁকে ঘুরেছেন বেশ কয়েক স্থানেও।
জাহ্নবীর ৫৫২টি ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট লিংক নিয়ে আদালতের নির্দেশ
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট (পর্নোগ্রাফি কনটেন্ট) সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। এবার নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জাহ্নবী। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও আপাতত ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, কৃত্রিমভাবে তৈরি বিকৃত ছবি এবং বাণিজ্যিকভাবে পরিচয় ব্যবহারের অভিযোগও মামলায় উঠে এসেছে।
তবে জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। এসব পেজে তার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো অনুরাগী পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।
তবে কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে আদালত।
জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়গুলোও উঠে এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন।
জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা পেড্ডিতে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
দুর্ঘটনায় হাসপাতাল থেকে ফিরে অভিনেত্রীর আবেগঘন বার্তা
প্রায় এক মাস আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। দীর্ঘ চিকিৎসা ও জটিল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। তবে সুস্থতার পথ এখনো সহজ নয় বলে জানিয়েছেন অভিনেত্রী।
রোববার (২৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন মেঘলা মুক্তা। তিনি জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একাকিত্বের সঙ্গে লড়াই করছেন তিনি।
পোস্টে অভিনেত্রী লেখেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।
দুর্ঘটনায় তার মুখমণ্ডলেও গুরুতর আঘাত লাগে। দীর্ঘ অস্ত্রোপচারের পর মুখে কিছু দাগ রয়ে গেছে, যা পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। অনেকেই তাকে এসব দাগ বা সেলাইয়ের বিষয়টি প্রকাশ না করার পরামর্শ দিলেও নিজের বাস্তবতা আড়াল করতে চান না মেঘলা।
এ প্রসঙ্গে তিনি লেখেন,আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম আমি লড়ছি। আমি ফিরব।
এর আগে গত ২৭ জুলাই একটি ক্ষতিগ্রস্ত ফোনের ছবি প্রকাশ করে সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন মেঘলা মুক্তা। প্রয়োজন হলে সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধও করেছিলেন তিনি। এর দুদিন পরই তার ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে।
দুর্ঘটনার পর তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। সেখানে প্রায় ৯ থেকে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারও করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’র মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মেঘলা মুক্তা। দুর্ঘটনার ধকল কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ও কাজে ফিরতে তার এই লড়াইয়ে ভক্তদের শুভকামনা ও ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী।
স্লিভলেসে ক্যামেরাবন্দি স্পর্শিয়া, নেটমাধ্যমে হুলুস্থুল
রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন। আর সে মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই নেটমাধ্যমে যেন বেঁধে যায় হুলুস্থুল অবস্থা।
গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে অভিনেত্রী। খোলা চুলে রোদ গায়ে লাগানোর মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)। অর্থাৎ, তিনি আর রোদ একই ফ্রেমে বন্দি এবার।
ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের ঘর ভরে ওঠে। ভক্তদের প্রায় সবাই স্পর্শিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার লুক নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।
ছবিগুলো দেখে অনুমেয়, দেশের বাইরে থেকে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে আমেরিকায় আছেন বলে খবর। নিউ ইয়র্কে থাকেন অভিনেত্রীর পরিবার; সেই সুবাদেই যাওয়া-আসা। দেশে নানা কর্মব্যস্ততা থাকলেও পারিবারিক টানেই দূরদেশে ছুটে যান অভিনেত্রী।
দিন কয়েক আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর ঘুরেছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী। মূলত ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে অভিনেত্রীর প্রবাসজীবন।
স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।
এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন একেবারেই নতুন রূপে। সেখানে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে নানা সময়ে আলোচনায় থাকলেও এবার তিনি নজর কেড়েছেন বড় পরিসরের একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে। ‘শিকারি’ শিরোনামের এই গানটি বৃহস্পতিবার লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।
বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানান, বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, রুশ মডেল এবং হলিউড সিনেমার মতো লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। এটি তার ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার একটি অভিজ্ঞতা বলে তিনি উল্লেখ করেন।
মিউজিক ভিডিওটির নির্মাণশৈলী নিয়ে অত্যন্ত আশাবাদী জায়েদ খান জানান, দর্শক সাধারণত যে ধরনের বিনোদন খোঁজেন, তার চেয়ে অনেক উন্নত মানের আয়োজন রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাসজীবনে হলিউড ঘরানার কাজের যে একটি অপ্রাপ্তি ছিল, এই মিউজিক ভিডিওর মাধ্যমে তা পূরণ হয়েছে। চলচ্চিত্রের একটি গানের পেছনে যে পরিমাণ সময় ও নান্দনিক লোকেশন প্রয়োজন হয়, তার থেকেও বেশি যত্ন নিয়ে এর চিত্রায়ন করা হয়েছে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বিভিন্ন স্পটে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশে ও প্রবাসে থাকা দর্শক গানটি দেখে দারুণ উপভোগ করবেন।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে দৃশ্যধারণ সম্পন্ন হওয়া এই গানে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল পারফর্ম করেছেন। এতে বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর এবং কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন রোহান বিল্লাল।
রিয়্যালিটি শোয়ে ক্ষোভ উগরে দিলেন রিয়া চক্রবর্তী
বিতর্ক আর কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এক কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
তবে সেই মানসিক কষ্ট থেকে এখনও বের হতে পারেননি, তার প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে। শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন তাকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন সত্যের কথা তুলে ধরেন রিয়া।
রিয়া বলেন, ‘আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে।’
নিজের ওপর হওয়া সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া আরও যোগ করেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার আমি ভেড়ার পালে হাঁটার পাত্রী নই এবং সহজে কাউকে বিশ্বাস বা প্রভাব বিস্তার করতে দিই না ‘
প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত এই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও বাদ পড়েছেন পারুল গুলাটি। বিতর্ক আর লড়াই সামলে আবারও পর্দায় কাজ শুরু করেছেন রিয়া, তবে পুরনো সেই অপবাদ ও মানসিক ট্রমা যে তার দৈনন্দিন জীবনের ছায়া হয়ে এখনও সাথে ঘুরছে।
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!
বৃষ্টির কারণে শুটিং বাতিল। আর সেই অবসরে বাবা-মায়ের কাছে গিয়ে যেন আবার ফিরে পেলেন নিজের শৈশব। বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভারতের দক্ষিণী তামিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।
ছবিটিতে দেখা যায়, বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝে শান্তিতে ঘুমিয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশ করে তিনি লেখেন, বৃষ্টির কারণে শুটিং বাতিল হওয়ায় শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর এতে তার ক্লান্তি পুরোপুরি কেটে গেছে।
অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস!
তবে ছবিটির পেছনেও রয়েছে বিশেষ চমক। বিজয়ের এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী ও তার স্ত্রী রাশমিকা মান্দানা।
ছবিতে নিজের নাম উল্লেখ করায় মজার ছলে বিজয়কে খোঁচা দেন রাশমিকা। মন্তব্যে তিনি লেখেন, শুধু এই ছবির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হলো? এত বছর ধরে তোলা তার অন্য ছবিগুলোর কৃতিত্বও দেওয়া উচিত বলে রসিকতা করেন তিনি। নিজের ছবি তোলার দক্ষতা সবাইকে দেখানোর কথাও বলেন রাশমিকা।
বিজয় ও রাশমিকার এই খুনসুটিতে ভক্তরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে ছবিটির জন্য রাশমিকার প্রশংসা করেছেন।
কাজের ক্ষেত্রেও আবার একসঙ্গে দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। আসন্ন ঐতিহাসিক নাট্যধর্মী ছবি রণবালিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।
এর আগে ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় এই জুটিকে।
ন্যাড়া মাথার এ কোন নয়নতারা?
দক্ষিণী সুপারস্টার যশের ব্লকবাস্টার সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে এখন শোরগোল সিনেমা অঙ্গনে। ধুমধাড়াক্কা অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। টিজার-ট্রেলারে রীতিমতো তোলপাড় অবস্থা। এরই মধ্যে সিনেমার অন্যতম কাস্টিং লেডিসুপারস্টার নয়নতারার প্রচারের একটি ছবি নিয়ে চাঞ্চল্যকর খবর রটে যায়। সেখানে দেখা যায় নয়নতারাকে ন্যাড়া মাথায় ‘টক্সিক’-এর প্রচারে ব্যস্ত।
সম্প্রতি সামাজিকমাধ্যমে দেখা যায়, যশের সিনেমাটির বক্স অফিসে সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন ছবির অন্যতম মুখ্য অভিনেত্রী নয়নতারা। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর নয়নতারা চুলহীল মাথার এই ছবি দেখে নেটপাড়ায় ভক্তদের মধ্যে তোলপাড় দেখা দিয়েছে।
তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার পুরো বিষয়টিই ভুয়া ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো মূলত এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে তৈরি করা হয়েছে।
গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা। সেদিনের পরা সাদা পোশাক ও সবুজ ওড়নার পুরোনো ছবিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে ‘টক্সিক’ নিয়ে এখন নেটপাড়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে পা রাখতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামা নির্ভর এই ছবিতে যশের বিপরীতে কেবল নয়নতারা নন, দেখা যাবে একাধিক প্রথম সারির বলি-সুন্দরীকে। বড় পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির জোরালো উপস্থিতি দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে।
আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘টক্সিক'। যশের মেগাবাজেট এই সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। সূত্র: আজকাল.ইন
মোদ্দাকথা, পরিচালক গীতু মোহনদাস নায়কের ভয়ংকর চেহারা আর অ্যাকশন এরই মধ্যে উন্মোচন করে আকর্ষণ বাড়িয়েছেন দর্শকদের মধ্যে। তবে সিনেমহলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে যশের সিনেমাটি—সেটাই দেখার।
৩ দিনেই ১৩০ কোটি আয়, ১৯ বছর আগের স্মৃতি ফিরিয়ে হিট ইমরান হাশমি
২০০৭ সালে মুক্তির পর ‘আওয়ারাপন’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। প্রথম দিনে ছবিটির আয় ছিল মাত্র প্রায় ৭৯ লাখ রুপি, আর প্রথম সপ্তাহান্তে ভারতের নিট আয় দাঁড়িয়েছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ রুপি। তখন ছবিটিকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি তৈরির সম্ভাবনাও ছিল না। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় গল্প। টেলিভিশন, গান আর দর্শকের মুখে মুখে ‘আওয়ারাপন’ ধীরে ধীরে পেয়ে যায় কাল্ট মর্যাদা।
প্রায় দুই দশক পর সেই ছবির দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’ মুক্তি পেয়েছে। আর অবাক করার মতো বিষয় হলো, মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ১৩০ কোটি রুপি। তাহলে কী এমন করল ‘আওয়ারাপন ২’, যা পুরোনো একটি ব্যর্থ ছবির স্মৃতিকে নতুন করে দর্শকের মনে জাগিয়ে তুলল?
উত্তরটা সম্ভবত এক শব্দে—নস্টালজিয়া।
তবে শুধু পুরোনো ছবির নাম ব্যবহার করলেই নস্টালজিয়া তৈরি হয় না। ‘আওয়ারাপন ২’-এর নির্মাতারা বুঝেছেন, দর্শকের মনে প্রথম ছবির কোন জায়গাগুলো এখনো জীবন্ত। সেই জায়গাগুলোই তাঁরা ফিরিয়ে এনেছেন—শিবম পণ্ডিত, পুরোনো গান, পরিচিত সংলাপ, আবেগঘন মুহূর্ত এবং ইমরান হাশমির সেই চেনা বিষণ্ন মুখ।
যে ছবি ভুলে যাওয়ার কথা ছিল
২০০৭ সালে মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’-এ ইমরান হাশমি অভিনয় করেছিলেন শিবম পণ্ডিত চরিত্রে। প্রেম, বিচ্ছেদ, অপরাধবোধ, আত্মত্যাগ আর বিষণ্নতায় ভরা চরিত্রটি ছিল ইমরানের পরিচিত ইমেজের সঙ্গে মানানসই। কিন্তু সেই সময় ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। তবে সিনেমা হলের বাইরে ছবিটির ভাগ্য বদলাতে শুরু করে।
টেলিভিশনে বারবার প্রচার, শ্রোতাপ্রিয় গান এবং দর্শকের মুখে মুখে ছবিটি নতুন করে পরিচিতি পায়। বিশেষ করে ‘তোহ ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান দুটি ছবিকে টিকিয়ে রাখে। একই সঙ্গে শিবম পণ্ডিত হিসেবে ইমরানের তীব্র অভিনয় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে।
অর্থাৎ ‘আওয়ারাপন’ বক্স অফিসে ব্যর্থ হলেও দর্শকের স্মৃতিতে ব্যর্থ হয়নি। এই জায়গাটিই ‘আওয়ারাপন ২’-এর সবচেয়ে বড় শক্তি।
নতুন নায়ক নয়, ফিরলেন শিবম
‘আওয়ারাপন ২’-এর নির্মাতারা চাইলে সম্পূর্ণ নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে শুধু ‘আওয়ারাপন’ নামটি ব্যবহার করতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি। ফিরিয়ে এনেছেন ইমরান হাশমিকে শিবম পণ্ডিত হিসেবে। এ সিদ্ধান্তই হয়তো ছবিটির সবচেয়ে বড় বাণিজ্যিক চাল।
কারণ, দর্শক আসলে শুধু আরেকটি ‘আওয়ারাপন’ গল্পের জন্য অপেক্ষা করছিলেন না। তাঁরা অপেক্ষা করছিলেন সেই শিবমকে আবার দেখার জন্য, যার সঙ্গে প্রায় ২০ বছর আগে তাঁরা আবেগের সম্পর্ক তৈরি করেছিলেন।
ছবির শুরুতেই প্রথম কিস্তির সঙ্গে সম্পর্কিত ফ্ল্যাশব্যাক ও নানা ইঙ্গিত দর্শককে আবার ফিরিয়ে নিয়ে যায় শিবম ও আলিয়ার সেই পুরোনো জগতে। ফলে নতুন ছবিটি দেখার সময় দর্শককে নতুন করে চরিত্রটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয় না। সম্পর্কটা আগে থেকেই তৈরি।
২০০৭ থেকে ২০২৬—দুই সময়কে যুক্ত করার সবচেয়ে শক্তিশালী সেতু তাই ইমরান হাশমির শিবম।
নস্টালজিয়ার সবচেয়ে বড় অস্ত্র গান
‘আওয়ারাপন’-এর কথা উঠলে অনেক দর্শকের মনেই প্রথমে ভেসে ওঠে এর গান। ছবির গল্পের চেয়েও অনেকের কাছে গানগুলো দীর্ঘদিন বেঁচে ছিল।
‘তোহ ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ শুধু সিনেমার গান হয়ে থাকেনি; আলাদা করে শ্রোতাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। সেই জায়গাটিকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে দ্বিতীয় কিস্তি।
পুরোনো গানগুলো নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে। ফলে পর্দায় গান শুরু হওয়ার আগেই দর্শকের মনে তৈরি হয়ে যায় পরিচিত আবেগ।
মূল ছবির গানগুলোর গায়ক পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদকেও ‘আওয়ারাপন ২’-এর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে ফিরিয়ে আনা হয়েছে। যদিও ছবিতে তাঁর কণ্ঠ ব্যবহার করা হয়নি। এটিও ছিল নস্টালজিয়াকে কাজে লাগানোর একটি কৌশল।
‘আওয়ারাপন ২’-এর শুরুতেই প্রথম ছবির সঙ্গে একটি আবেগঘন যোগসূত্র তৈরি করা হয়। পরিচিত সেই পঙ্‌ক্তি—‘তু না আলগ হ্যায়, তু না জুদা হ্যায়, পর তুঝমে ভি খুদা হ্যায়’—শোনামাত্রই পুরোনো ছবির স্মৃতি ফিরে আসে।
এরপর গল্প যত এগোয়, শিবমের জগতের সঙ্গে দর্শকের আবেগও তত গভীর হয়।
স্পয়লার সতর্কতা: ছবির গল্পের গুরুত্বপূর্ণ অংশ সামনে আসছে। শিবম যখন তাঁর প্রয়াত প্রেমিকা আলিয়ার নামে এক অচেনা শিশুর নাম রাখেন, তখন পুরোনো আবেগ আরও তীব্র হয়ে ওঠে। স্বাধীনতা, মুক্তি ও মানবতার প্রসঙ্গেও প্রথম ছবির পরিচিত সংলাপ ফিরিয়ে আনা হয়েছে। যেমন ‘কিসি মাজলুম কো আজাদ করনে কা মতলব হ্যায় পুরি ইনসানিয়াত কো আজাদ করনা’ কিংবা ‘দর্দ সে পুরানা রিশতা হ্যায়’—এসব সংলাপ পুরোনো দর্শকদের জন্য কেবল সংলাপ নয়, স্মৃতির দরজা খুলে দেওয়ার চাবি।
একই আবেগের পুনরাবৃত্তি, তবে নতুনভাবে
ব্যাকগ্রাউন্ড স্কোরেও ‘তেরা মেরা রিশতা’ ও ‘তোহ ফির আও’ ব্যবহার করা হয়েছে। ফলে গল্পের আবেগঘন মুহূর্তগুলোতে পুরোনো স্মৃতি বারবার ফিরে আসে।
বিশেষ করে গান দুটি যখন পর্দায় পূর্ণাঙ্গভাবে আসে, তখন সেটি শুধু গান শোনার মুহূর্ত থাকে না; হয়ে ওঠে একধরনের উদ্‌যাপন। পুরোনো ‘আওয়ারাপন’-এর দর্শকদের কাছে এসব দৃশ্য তাই বাড়তি আবেগ তৈরি করে।
আরও মজার বিষয় হলো, ‘তেরা মেরা রিশতা’ প্রথম ছবিতেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছিল। আহত শিবমকে একটি মঠের কাছে সন্ন্যাসীরা উদ্ধার করার সময় গানটি বাজে। দ্বিতীয় ছবিতে সেই আবহকে নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে।
অর্থাৎ নির্মাতারা শুধু গান ফিরিয়ে আনেননি; গানের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিও ফিরিয়ে এনেছেন।
যখন ব্যর্থ ছবির সিক্যুয়েল বড় হিট
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের আরেকটি দিক হলো, এটি শুরু থেকেই নিশ্চিত বাণিজ্যিক সাফল্যের ছবি ছিল না। প্রযোজক বিশেষ ভাট আগেই জানিয়েছিলেন, এটি ‘ক্যাশ গ্র্যাব’ অর্থাৎ শুধু পুরোনো জনপ্রিয়তার সুযোগ নিয়ে টাকা বানানোর ছবি নয়। এমনকি শুরুতে ছবিটি নিয়ে পরিবেশকদের মধ্যেও আগ্রহ ছিল না।
কিন্তু মুক্তির পর পরিস্থিতি পুরো বদলে যায়।
সানি দেওলের তারকাবহুল দেশভাগের ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পেয়েও ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে এগিয়ে যায়। এখানেই ২০০৭ ও ২০২৬ সালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য।
২০০৭ সালে ‘আওয়ারাপন’কে দর্শক খুঁজে নিতে হয়েছিল। ২০২৬ সালে ‘আওয়ারাপন ২’-এর ক্ষেত্রে দর্শক আগে থেকেই অপেক্ষা করছিলেন।
প্রথম ছবিকে নিজের দর্শক তৈরি করতে হয়েছিল। দ্বিতীয় ছবিকে শুধু সেই পুরোনো দর্শকদের আবার সক্রিয় করে তুলতে হয়েছে।
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এখানেই। নির্মাতারা ছবির মধ্যে জোর করে নস্টালজিয়া ঢোকাননি। বরং গল্প, চরিত্র, গান ও আবেগের স্বাভাবিক প্রবাহের মধ্যেই পুরোনো ছবির স্মৃতিগুলো ফিরিয়ে এনেছেন।
ফলে নস্টালজিয়া এখানে গল্পের ওপর চাপিয়ে দেওয়া কোনো আলাদা উপাদান নয়; গল্প বলারই একটি অংশ।
আর দর্শকের জন্য এর প্রভাবও স্বাভাবিক—পরিচিত কোনো গান বাজে, পুরোনো সংলাপ ফিরে আসে, শিবমকে দেখা যায়; সঙ্গে সঙ্গে প্রায় দুই দশক আগের স্মৃতি জেগে ওঠে।
এ কারণেই ‘আওয়ারাপন ২’ শুধু একটি সিক্যুয়েল নয়, অনেক দর্শকের কাছে ২০০৭ সালের সেই সময়টিতে ফিরে যাওয়ার সুযোগ।
‘আওয়ারাপন ২’-এর সাফল্য তাই বলিউডের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কোনো ছবি মুক্তির সময় ব্যর্থ হলেই যে দর্শক সেটিকে ভুলে যান, এমন নয়।
কখনো কোনো সিনেমার বক্স অফিস ব্যর্থতা কেবল সেই সময়ের ফল। বছরের পর বছর গান, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকের ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়ে ছবিটি নতুন জীবন পেতে পারে।
‘আওয়ারাপন’ ঠিক সেটিই করেছে। আর ‘আওয়ারাপন ২’ সেই জমে থাকা আবেগের দরজায় গিয়ে কড়া নাড়েছে—পুরোনো গান নিয়ে, পুরোনো চরিত্র নিয়ে এবং সবচেয়ে বড় কথা, ইমরান হাশমির সেই চেনা শিবম পণ্ডিতকে নিয়ে।
প্রায় ১৯ বছর পর সেই স্মৃতিকে আবার বড় পর্দায় ফিরিয়ে এনে ছবিটি যেন প্রমাণ করল—বক্স অফিসে ব্যর্থ হওয়া আর দর্শকের মন থেকে হারিয়ে যাওয়া এক কথা নয়। কখনো কখনো দর্শক শুধু ফিরে আসার একটি কারণের অপেক্ষায় থাকেন।
‘আওয়ারাপন ২’ সেই কারণটি খুঁজে পেয়েছে।
ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না
বলিউডে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে সেক্সি ফিগারের এক ঝলমলে মুখ। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান সবখানেই তিনি নিজের অভিনয় জাদুতে মাতিয়েছেন কোটি দর্শক।
তার মসৃণ ত্বক সুন্দর দেহ আর টানটান গড়ন নিয়ে আলোচনা হয় সবখানেই। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা—ব্রণ। এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে জানান, অন্যান্য সাধারণ মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক দারুণ কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে।
তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তবে তামান্না বলেন, ‘যে কোনো সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে।’
এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন।
তবে সবার জন্য তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল সমান কার্যকরী নাও হতে পারে।
সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’
ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নেন। ভিডিও কিংবা ছবি- ফ্রেমবন্দি হন; আর তা ভক্তদের মাঝে ছড়িয়ে দেন।
ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাম্প্রতিক সময়ের টাইমলাইন ঠিক এমনই। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝর্ণার সৌন্দর্য্যও। কিন্তু মঙ্গলবার, সাত সকালেই এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে!
গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকতও নেই।
ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন তিনি।
ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী
ঘুমের মধ্যেই মারা গেলেন মাত্র ২৭ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর শনিবার (১৫ জুলাই) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
অনন্যার পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়।
সদস্যরা জানান, এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। তবে কঠিন সময়েও সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করে পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রেও দেখা গেছে তাকে।
হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালের তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।
এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে দেখা যায় তাকে।
স্বল্প বয়সেই অনন্যার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।
ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ
আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই বিপাকে দক্ষিণী অভিনেতা যশ। দর্শক-চলিচ্চত্র সংশ্লিষ্টরা যেমন সমালোচনা করছেন, তেমনি এ নিয়ে নানা প্রশ্নের মুখেও পড়ছেন অভিনেতা। তবে, বড় পর্দায় যশের এমন দৃশ্য দেখে তার পরিবার তথা স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ভক্তদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন কেজিএফখ্যাত এই তারকা।
যশের স্ত্রী একজন অভিনেত্রী; নাম রাধিকা পণ্ডিত। সিনে জগতে কিংবা পর্দায় এসব ব্যাপার তার কাছে নতুন কিছু নয়। এরপরও যশ মনে করেন, পর্দায় স্বামীর এ ধরনের দৃশ্য একজন স্ত্রীর জন্য আপত্তিকর।
অভিনয় ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে দেখার কথা উল্লেখ করে যশ জানান, পর্দায় তাকে এসব দৃশ্যে দেখে স্ত্রী রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এর অর্থ এই নয় যে তিনি রেগে যাবেন বা তাদের দাম্পত্য সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে। রাধিকা নিজেও একজন অভিনেত্রী হওয়ায় পেশার ধরন ভালোভাবেই বোঝেন এবং স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
যশের কথায়, বিষয়টা স্বস্তিকর নয় ঠিকই। কিন্তু সেই দ্বিধার জায়গাটা আমি পেরিয়ে এসেছি। এই ধরনের দৃশ্যে অভিনয় করা আমার কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে এই দৃশ্যগুলো করতে হয়েছে। গল্পের ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার উপর রেগে যাবে। কারণ, ও আমাকে বিশ্বাস করে।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ঢাকায় কনসার্ট ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড
ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার।
অনুষ্ঠানে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হবে। বিশ্ব ফুটবলের তারকা ক্যানিজিয়ার উপস্থিতিতে পারফর্ম করা নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশ নেওয়া ব্যান্ডগুলো।
সামাজিক মাধ্যমে চিরকুট ব্যান্ড লিখেছে, ‘১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ অগাস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তার জন‍্য পারফর্ম করব, দারুণ উত্তেজিত। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা।’
ব্যান্ড অড সিগনেচার শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে লিখেছে, ‘সংগীত ও ফুটবলের যুগলবন্দিতে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর। এই আয়োজনে অন্যতম বড় আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন ক্যানিজিয়া। এই অবিস্মরণীয় উদযাপনে সবাইকে আমন্ত্রণ।’
আয়োজকেরা জানিয়েছেন, ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ সকারামা কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়ার সুযোগ থাকছে। সিলভার ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরি ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
‘টক্সিক’&এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’
দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই এর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে বিতর্কের জবাব দিয়ে যশ বলেছেন, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।
সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেছেন যশ। কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের পাশাপাশি একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থায়ও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে যশ বলেন, সিনেমায় ঘনিষ্ঠতা থাকলেও অশালীনতাকে তিনি সমর্থন করেন না। তার দাবি, দর্শকরা দৃশ্যগুলো ভালোভাবে দেখলে বুঝবেন, সিনেমায় এমনকি চুম্বনের দৃশ্যও রাখা হয়নি। সবকিছুরই একটি সীমা রয়েছে এবং নির্মাণের সময় সেই সীমা মেনেই কাজ করা হয়েছে।
দৃশ্যগুলোকে নান্দনিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, কোনো দৃশ্যকে সুদৃশ্য ও গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব মূলত নির্মাতার।
সিনেমাটির ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই কিয়ারা আদভানিকে ঘিরে নেতিবাচক মন্তব্য তৈরি হয়। বিষয়টি নিয়ে সহশিল্পী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি জানান, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন; পুরো সিনেমায় তার পারফরম্যান্স আরও অনেক বেশি নজর কাড়বে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ’একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে তা নিয়ে না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হয়। শেষ পর্যন্ত মানুষ কাজেরই মূল্যায়ন করে। হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন যশ। একই সঙ্গে ছবিটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন এই কন্নড় তারকা।
শিমু&তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ
বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর ‘এটা আমাদেরই গল্প’। তুমুল সাড়া পাওয়া এই ফ্যামিলি ড্রামার পর এবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নির্মাতা; যার নাম ‘ফিরে আসার গল্প’। গত মাসে এর অ্যানাউন্সমেন্ট ও ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতা। সে সময় জানা যায়, ধারাবাহিকটিতে থাকছেন নন্দিত, জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।
এই নাটকে সুমাইয়া শিমুর সঙ্গে মূল চরিত্রে আরও নজর কাড়বেন এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী।  স্বাভাবিকভাবে এ খবর প্রকাশের পর পরই দর্শক আগ্রহের তুঙ্গে ওঠে এই ধারাবাহিক। অপেক্ষার প্রহর গুনতে থাকে দর্শক, কবে আসবে এটি।
নাটকটির বিশদ তথ্য গোপন রাখা হলেও অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির ঘোষণা ও বিস্তারিত জানালেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জানান, ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকটি আগামী ৭ অক্টোবর থেকে প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন দর্শকেরা। এই ধারাবাহিকের পোস্টারে সম্পর্কের গভীরতা বোঝাতে লেখা রয়েছে, ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’।
সম্প্রতি রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। জানা গেছে, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতেই রাজ তৈরি করেছেন ‘ফিরে আসার গল্প’।
এদিকে, অনেক দিন পর সুমাইয়া শিমুর ফিরে আসা এবং তটিনীর সঙ্গে তার পর্দার রসায়ন দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকেরা। পোস্টের মন্তব্য ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তা।
ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা নিয়ে লেখা তার এসব পোস্ট প্রায়ই নজর কাড়ে অনুরাগী ও নেটিজেনদের। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
গত শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন প্রভা। ওই পোস্টে তিনি লেখেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনও কখনও এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।’
প্রভা লেখেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না একদিন সে আবিষ্কার করে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।’
পোস্টে প্রভা উল্লেখ করেন, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটা জরুরি। অনেকে বলতে পারে যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।’
নিজের লেখার শেষাংশে একটি গভীর ভাবনার কথা তুলে ধরে অভিনেত্রী লেখেন, ‘যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ হতে পারে।’
নেট দুনিয়ায় দুরেফিশানকে ঘিরে সমালোচনার ঝড়
পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি প্রচারিত ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ তার ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বিষয়টি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে যায়। এ পরিস্থিতিতে সহশিল্পীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সানাম সাইদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানাম সাইদ বলেন, কোনো শিল্পীর উচ্চারণ বা উপস্থাপনা নিয়ে এভাবে উপহাস করা অযৌক্তিক ও অস্বস্তিকর। বিভিন্ন প্ল্যাটফর্মে দুরেফিশানকে যেভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তা নির্মমতা এবং অসংবেদনশীলতার পরিচয় বহন করে।
‘দার-ই-নিজাত’ নাটকে দুরেফিশান অভিনীত ‘জারিয়াব’ চরিত্রটি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। চরিত্রের প্রয়োজনেই তাকে উর্দু ও ইংরেজির মিশ্রণে কথা বলতে দেখা যায়।
তবে দর্শকদের একটি বড় অংশের মতে, বিতর্কের মূল কারণ অভিনেত্রীর উচ্চারণ নয়; বরং নাটকের চিত্রনাট্য ও সংলাপের দুর্বলতা। একজন দর্শক মন্তব্য করেন, একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শক্তিশালী সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য দুর্বল হলে কোনো অভিনেতার পক্ষেই চরিত্রটিকে পূর্ণতা দেওয়া কঠিন।
আরেক দর্শকের ভাষ্য, চিত্রনাট্যের ত্রুটি তুলে ধরা ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি গঠনমূলক সমালোচনার অংশ হিসেবে দেখা উচিত।
অভিনয়শিল্পীদের কাজের মূল্যায়ন ও সমালোচনা স্বাভাবিক হলেও, তা ব্যক্তিগত আক্রমণে রূপ নেওয়া কতটা গ্রহণযোগ্য—সানাম সাইদের এই প্রশ্ন এখন পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ‘ইশক মুর্শেদ’ নাটকে বিলাল আব্বাস খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দুরেফিশান সেলিম। সম্প্রতি তাকে ‘কাফিল’ ধারাবাহিকে ‘জেব’ চরিত্রেও দেখা গেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি ডেঙ্গু ধরা পড়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নতুন শো-এর প্রচারণার ব্যস্ততার মাঝেই প্রিয় তারকার এই অসুস্থতায় ভক্তদের মনে উদ্বেগ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ১৩ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। সেখানে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শ্বেতারও।
তবে শো শুরু হওয়ার ঠিক মুখেই তার এভাবে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সুস্থ হয়ে তিনি কি এই শো-তে যোগ দিতে পারবেন? শো-টির এক প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়।
সেখানে তিনি জানান, কীভাবে তিনি নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণা হাতেনাতে ধরে ফেলেছিলেন। শ্বেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আবারও তুঙ্গে ওঠে।
এর ঠিক আগেই তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি বিষ্ফোরক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবন চলাকালীনই অভিনেত্রী নাকি সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুপ থাকলেও নিজের ওপর আসা সব অভিযোগের জবাব দিতেই এবার মুখ খুলেছেন বলে জানান রাজা।
কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করবেন মাধুরী দীক্ষিত
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নামের সঙ্গে তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) নাম যেন জড়িয়ে গেছে। তবে এবার সেই চেনা আমেজে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা।
সঞ্চালকের ভূমিকায় দর্শক এবার নতুন রূপে আবিষ্কার করবেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দিতে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়।
তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন মাধুরী।
এর আগে মরাঠি কেবিসি-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের।
তবে এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মরাঠি সংস্করণটি। সেই দিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস।
নিজের এই নতুন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে মাধুরীকে দেখা গেলেও, পূর্ণাঙ্গ কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভকামনার জোয়ার।
মারাঠি কেবিসি-র ইতিহাসে মাধুরী প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি-র আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনি প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।
ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল
কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে এ নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। ছবিটির সত্যতা ও নেপথ্যের ঘটনা নিয়ে সে সময় কথা বলেছিলেন সামিরা এবং সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ।
সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা। পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। তবে ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেছিলেন, ভাইরাল হওয়া ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা।
মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল। তিনি বলেন, সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি। এটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে সামিরা নয়। ছবির মেয়ে নায়িকা সাবরিনা।
ছবির নেপথ্যের ঘটনা ব্যাখ্যা করে মোস্তাক ওয়াইজ আরও জানান, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে সেই ছবি নিয়ে বিভিন্ন সময় ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।
তবে ডনের সঙ্গে সামিরার একটি ছবি ছিল বলে দাবি করেন মোস্তাক ওয়াইজ। তার ভাষ্য, একটি ছবিতে সামিরা ম্যাগাজিন দেখছিলেন এবং সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়।
মোস্তাক ওয়াইজের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ডনের সঙ্গে সামিরার নামে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা। তিনি বলেন, ডনের সঙ্গে সামিরার যে ছবিগুলো আপনারা দেখছেন বা দেখেন, সব ফটোশপের কারসাজি।
অন্যদিকে, ভাইরাল ছবি নিয়ে সে সময় নিজের অবস্থানও পরিষ্কার করেছিলেন সামিরা। তিনি দাবি করেছিলেন, তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং সালমান শাহর ভক্তরা বিষয়টি না জেনে তাকে ভুল বুঝছেন।
সামিরা বলেছিলেন, আমার একটি ছবি দেখিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ওর ভক্তরা না জেনে আমাকে ভুল বুঝছেন, অপবাদ দিচ্ছেন। তারা আসলে ইমনের ভালোবাসার মানুষকেই ছোট করছেন। ডন আমার ছোট ভাইয়ের মতো। সে প্রতি ঈদে আমার পা ছুঁয়ে সালাম করত।
সালমান শাহ ও তার পরিবার নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি বলেও জানিয়েছিলেন সামিরা। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। তার দাবি, এ বিষয়ে একাধিকবার ডিবির সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে। মৃত্যুর পর তার স্ত্রী সামিরাকে ঘিরেও নানা আলোচনা ও অভিযোগ তৈরি হয়।
এর আগে ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাদের জীবনে বয়ে আনে গভীর শোক। এরপর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়, যার রেশ পরবর্তী সময়েও অব্যাহত থাকে।
শুটিংয়ের সময় নথ গিলে ফেলে বিপাকে অভিনেত্রী
শুটিং সেটে কাজ করতে গিয়ে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় অভিনয়শিল্পীদের। এবার তেমনই এক ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। একটি দৌড়ানোর দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ তার নাকের নথ মুখের ভেতর ঢুকে যায়। পরে অসাবধানতাবশত সেটি গিলে ফেলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ‘বিগ বস ১৩’ খ্যাত এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, শট দেওয়ার সময় আচমকাই নথটি মুখে চলে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান শেহনাজ। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা। গলায় আটকে যাওয়া কোনো বস্তু বের করার প্রচলিত কৌশল অনুসরণ করে তিনি শেহনাজের পিঠে চাপড় দিতে থাকেন।
ঘটনার পরও শুটিং বন্ধ না করে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শেহনাজ। তার এই মনোভাব প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে কাজের প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধেরও প্রশংসা করেছেন অনেকে। প্রিয় তারকার স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন ভক্তরা।
এদিকে পেশাগত দিক থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেহনাজ গিল। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত পঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’। পাশাপাশি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’-সহ আরও কয়েকটি আলোচিত প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। পর্দার কাজের প্রতি তার এই ধারাবাহিক নিষ্ঠাই তাকে দর্শক ও অনুরাগীদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন
অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতের জটিল অস্ত্রোপচারের পর শনিবার (৮ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা দেন তিনি।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন বলেন, ‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম, যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।’
হাসপাতালে থাকাকালীন নার্সদের কাছ থেকেও বেশ যত্ন পেয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘নার্সদের কাছ থেকেও খুব যত্ন পেয়েছি। তার জন্যই আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি। অস্ত্রোপচারের দিনেই লক্ষ করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। আমাকে এত সুন্দর সেবা করার জন্য মন থেকে সবাইকেই ধন্যবাদ জানাই।’
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে তখনই জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে, শুক্রবার রাতেই মিঠুনকে দেখতে অভিনেতা দেবও হাসপাতালে যান। চিকিৎসারত অবস্থায় অভিনেতার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এই টালিউড তারকা।
উল্লেখ্য, এর আগে একই হাতের কনুইয়েও অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবারের অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন তিনি।
আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন
চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া কিছু আয়োজন করেন অভিনেত্রী; তারই একটি ভিডিও প্রকাশ করেছেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।
বরাবরের মতো নিজের মাতৃত্বকে দারুণভাবে উপভোগ করেন পরীমণি। ছেলের জন্মদিনে প্রকাশ পায় তার ব্যাপকতা। এর আগের বছর জন্মদিনে জমকালো আয়োজন রেখেছিলেন পরীমণি।
এবার এমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলল ঘরোয়া আয়োজনের। এর পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন পরীমণি; বিশেষ দিনটিকে তিনি নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমণি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সে-ও মাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, “ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”
ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগ প্রকাশ করে পরীমণি লেখেন, ছেলের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে। তাই এই দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। পরীমণি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
এরপরই প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন। ঠিক তার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য।
ভিডিওর ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছরই বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।
বেশিরভাগ পুরুষের চেয়ে হীরা মেয়েদের মন বেশি বোঝে: নুসরাত ফারিয়া
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জুলাই গণ-আন্দোলনের পর রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বরাবরই সরব উপস্থিতি রয়েছে তার।
সম্প্রতি সামাজিক মাধ্যমে মাঝে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা, তা বলার অপেক্ষা রাখে না।
সেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর খানিকটা স্নিগ্ধ বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে অভিনেত্রীর শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল ও ব্রেসলেট। এ ছবিগুলোতে নুসরাত ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। সেসব ছবিতে দেখা গেছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী।
তিনি বলেন, শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির পোস্টে দেওয়া  ক্যাপশনটি। সেই ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন— বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।
ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনসহ ভক্ত- অনুরাগীদের মন ভরে যায়। অনেকেই বোল্ড লুকের প্রশংসা করেছেন অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন  লিখেছেন— 'একদম কুইন লুক!’ আরেক নেটিজেন মন্তব্য করেছেন ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’
বলিউডে ডেঙ্গুর হানা, অসুস্থ অভিনেত্রীরা
বলিউড প্রাঙ্গণে নতুন করে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর এবং ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তারা তাদের এই অসুস্থতার খবর জানিয়েছেন।
গত ৮ আগস্ট হাসপাতালের বিছানা থেকে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে স্বরা ভাস্কর জানান, হুট করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অবশ্য সুনির্দিষ্ট কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন বা এখন শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
অন্যদিকে স্বরা ভাস্করের আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অভিনেত্রী অভিকা গোর। টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বরে ভোগার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। অসুস্থতার মধ্যেই দিল্লিতে পূর্বনির্ধারিত একটি বিজ্ঞাপনের কাজ শেষ করে মুম্বাই ফেরেন তিনি।
পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন। এস এস রাজামৌলির সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় তার কাজ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আট বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তন হচ্ছে।
সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এদিকে অভিনেত্রী তার পরবর্তী হলিউড প্রকল্পের কথা জানালেন, যা এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই-এ অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
ঘোষণাটি শেয়ার করে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন, ‘‘এবার পরবর্তী কাজের দিকে।”
তার স্বামী নিক জোনাস অভিনন্দন জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন।
নিমরোদ আন্টালের পরিচালনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক।
ডেডলাইনের তথ্য অনুযায়ী, এটি একটি রোমাঞ্চকর বিনোদনমূলক সিনেমা, যার গল্প জটিল এবং এতে রয়েছে অনেক অপ্রত্যাশিত মোড়।”
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
রাসেল ক্রো হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা। রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত।
২০০০ সালের এই মহাকাব্যিক সিনেমাটি পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল, যার মধ্যে ছিল সেরা সিনেমার পুরস্কার এবং রাসেল ক্রোর জন্য সেরা অভিনেতার পুরস্কার।
কপালে ইনজেকশন, জীবনের ‘সবচেয়ে খারাপ’ সিদ্ধান্ত বললেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক ও মডেল মিনি মাথুর নিজের জীবনের ১৫ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সৌন্দর্য ধরে রাখার উদ্দেশ্যে নয়, বরং একটি শোয়ের শুটিংয়ের প্রয়োজনে কপালে ‘বোটক্স’ করিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্তকেই আজ নিজের জীবনের ‘সবচেয়ে বাজে সিদ্ধান্ত’ বলে মনে করেন এই তারকা।
ঘটনার বিস্তারিত জানিয়ে মিনি জানান, প্রায় দেড় দশক আগে জঙ্গলের মধ্যে একটি শোয়ের শুটিং করার সময় প্রখর রোদের কারণে বারবার ভ্রু কুঁচকাতে হতো তাকে। ফলে কপালের মাঝে একটি বেশ গভীর রেখা তৈরি হয়, যা ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ছিল। পরিস্থিতি সামাল দিতে শুটিং ইউনিটের পক্ষ থেকেই তাকে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। পরে চিকিৎসকের কাছে গেলে ইনজেকশনের মাধ্যমে বোটক্স করে কপালের সেই অংশ ‘ফ্রিজ’ বা অবশ করে দেওয়ার কথা বলা হয় এবং তাতে সায় দেন তিনি।
তবে এই চিকিৎসার পরপরই শুরু হয় মূল সমস্যা। মিনি জানান, চিকিৎসা নেওয়ার পর তার মুখের পেশি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তিনি আর স্বাভাবিক কোনো অনুভূতি প্রকাশ করতে পারছিলেন না। অভিনয়ের সময় ভেতরের আবেগ ও দুঃখ মুখে ফুটে না ওঠায় বিষয়টি তার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে ওঠে। যদিও সৌভাগ্যবশত বোটক্সের সেই প্রভাব প্রায় তিন মাস স্থায়ী ছিল।
বোটক্স করানোর আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা নিয়েই মূলত আক্ষেপ প্রকাশ করেন মিনি। বিষয়টি নিয়ে তিনি আরও জানান, সৌন্দর্য বাড়াতে ব্যক্তিগত ইচ্ছায় কেউ এ ধরনের চিকিৎসা করালে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সমাজ বা অন্য কেউ যেন একজন নারী দেখতে কেমন হবেন তা নির্ধারণ করে না দেয়। পাশাপাশি সামাজিক মাধ্যমের প্রভাবে অল্প বয়সেই কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়াতে বোটক্স করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন প্রজন্মকে নিজস্ব অকৃত্রিম সৌন্দর্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ধর্মান্তরের ঘটনায় নেট দুনিয়ায় আজও নানান ধরনের আলোচনা চলে। তবে কেন এই অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এবার তা নিয়ে মুখ খুলেছেন তার সঙ্গে কাজ করা সহ-শিল্পী জয়তী ভাটিয়া। অনেকেই অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার জন্য দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মনে করলেও সেটি উড়িয়ে দিয়েছেন জয়তী। একেবারে ভিন্ন এক কারণ হাজির করেছেন এই অভিনেত্রী।
জনপ্রিয় ভারতীয় টেলিভিশন ও রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী স্মরণ করেন, ‘সসুরাল সিমর কা’-এর প্রথম মৌসুমে একসঙ্গে কাজ করার সময় দীপিকা ও শোয়েব কাছাকাছি এসেছিলেন।
তিনি বলেন, ‘সবাই জানে যে দীপিকা যেকোনো কাজেই তার ১০০ শতাংশ দেন, তিনি যে কাজই করুন না কেন। শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তিনি সেই সম্পর্কেও নিজের ১০০ শতাংশ দিতে চেয়েছিলেন।’
‘সসুরাল সিমর কা’ শেষ হওয়ার পর দীপিকা বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং পরে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। জয়তী জানান, তিনি একবার দীপিকাকে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি বিয়ের কারণেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি না।
জয়তীর মতে, দীপিকা ‘না’ বলেন এবং জানান, তিনি যখন আজমীর শরীফ দরগাহে গিয়েছিলেন তখন তিনি তার জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
তিনি জানান, সেই সফর তাকে শান্তি ও শক্তি দিয়েছিল এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এটি তার কাছে সঠিক মনে হয়েছিল। জয়তী বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক ছিল না এবং এটি সম্পূর্ণ দীপিকার ব্যক্তিগত পছন্দ ছিল।
তিনি বলেন, ‘যদি তিনি প্রার্থনা থেকে শক্তি পেয়ে থাকেন, তবে তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ধর্মান্তরিত হতে চান, এবং এটি একেবারেই একটি ব্যক্তিগত পছন্দ।’
দীপিকা তার স্বামীর ধর্মের কাছে ‘নতিস্বীকার’ করেছেন— এমন সমালোচনারও জবাব দেন এই জয়তী। তিনি বলেন, ‘দীপিকা ও শোয়েব তাদের সম্পর্কের ক্ষেত্রে সবসময় একে অপরকে সমানভাবে সমর্থন করেছেন। দীপিকার অসুস্থতার সময় শোয়েব তার পাশে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে দীপিকাও বছরের পর বছর ধরে শোয়েবের পরিবারকে সমর্থন জুগিয়েছেন।’
২০২৫ সালে দীপিকার ক্যানসার ধরা পড়ে এবং তিনি শোয়েবের সঙ্গে তাদের ব্লগের মাধ্যমে তার চিকিৎসা ও সুস্থতার খবরাখবর ভাগ করে নিচ্ছেন।
জয়তী আরও বলেন, ‘তাদের ব্লগের নাম ‘‘দীপিকা কি দুনিয়া’’। এটি এমনকি ‘‘শোয়েব অউর দীপিকা কি দুনিয়া’’-ও নয়। তিনি এখন দীপিকা হিসেবেই বেশি পরিচিত, তবে মানুষ তাকে সিমর হিসেবে ভালোবাসে।’
দীপিকা কাকর ও শোয়েব ইব্রাহিম ২০১৮ সালে বিয়ে করেন। তাদের রুহান নামে তিন বছরের একটি ছেলে রয়েছে।
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ধর্মান্তরের ঘটনায় নেট দুনিয়ায় আজও নানান ধরনের আলোচনা চলে। তবে কেন এই অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এবার তা নিয়ে মুখ খুলেছেন তার সঙ্গে কাজ করা সহ-শিল্পী জয়তী ভাটিয়া। অনেকেই অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার জন্য দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মনে করলেও সেটি উড়িয়ে দিয়েছেন জয়তী। একেবারে ভিন্ন এক কারণ হাজির করেছেন এই অভিনেত্রী।
জনপ্রিয় ভারতীয় টেলিভিশন ও রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী স্মরণ করেন, ‘সসুরাল সিমর কা’-এর প্রথম মৌসুমে একসঙ্গে কাজ করার সময় দীপিকা ও শোয়েব কাছাকাছি এসেছিলেন।
তিনি বলেন, ‘সবাই জানে যে দীপিকা যেকোনো কাজেই তার ১০০ শতাংশ দেন, তিনি যে কাজই করুন না কেন। শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তিনি সেই সম্পর্কেও নিজের ১০০ শতাংশ দিতে চেয়েছিলেন।’
‘সসুরাল সিমর কা’ শেষ হওয়ার পর দীপিকা বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং পরে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। জয়তী জানান, তিনি একবার দীপিকাকে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি বিয়ের কারণেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি না।
জয়তীর মতে, দীপিকা ‘না’ বলেন এবং জানান, তিনি যখন আজমীর শরীফ দরগাহে গিয়েছিলেন তখন তিনি তার জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
তিনি জানান, সেই সফর তাকে শান্তি ও শক্তি দিয়েছিল এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এটি তার কাছে সঠিক মনে হয়েছিল। জয়তী বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক ছিল না এবং এটি সম্পূর্ণ দীপিকার ব্যক্তিগত পছন্দ ছিল।
তিনি বলেন, ‘যদি তিনি প্রার্থনা থেকে শক্তি পেয়ে থাকেন, তবে তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ধর্মান্তরিত হতে চান, এবং এটি একেবারেই একটি ব্যক্তিগত পছন্দ।’
দীপিকা তার স্বামীর ধর্মের কাছে ‘নতিস্বীকার’ করেছেন— এমন সমালোচনারও জবাব দেন এই জয়তী। তিনি বলেন, ‘দীপিকা ও শোয়েব তাদের সম্পর্কের ক্ষেত্রে সবসময় একে অপরকে সমানভাবে সমর্থন করেছেন। দীপিকার অসুস্থতার সময় শোয়েব তার পাশে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে দীপিকাও বছরের পর বছর ধরে শোয়েবের পরিবারকে সমর্থন জুগিয়েছেন।’
২০২৫ সালে দীপিকার ক্যানসার ধরা পড়ে এবং তিনি শোয়েবের সঙ্গে তাদের ব্লগের মাধ্যমে তার চিকিৎসা ও সুস্থতার খবরাখবর ভাগ করে নিচ্ছেন।
জয়তী আরও বলেন, ‘তাদের ব্লগের নাম ‘‘দীপিকা কি দুনিয়া’’। এটি এমনকি ‘‘শোয়েব অউর দীপিকা কি দুনিয়া’’-ও নয়। তিনি এখন দীপিকা হিসেবেই বেশি পরিচিত, তবে মানুষ তাকে সিমর হিসেবে ভালোবাসে।’
দীপিকা কাকর ও শোয়েব ইব্রাহিম ২০১৮ সালে বিয়ে করেন। তাদের রুহান নামে তিন বছরের একটি ছেলে রয়েছে।
জন্মদিনে কোন উপলব্ধির কথা জানালেন কাজল?
ভারতীয় চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের দক্ষতা প্রমাণ করে চেনা ছকের বাইরে হেঁটেছেন কাজল। অনবদ্য অভিনয় দিয়ে একাধিক কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের। জীবনের ৫২তম বছরে পা রেখে নিজের কাজের ঝুলিকে যেমন ফিরে দেখলেন, তেমনই খোলামেলা কথা বললেন রুপালি পর্দায় নারীচরিত্রের বদলে যাওয়া প্রেক্ষাপট ও নিজের অভিজ্ঞতা নিয়ে।
এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমায় নারীদের ভূমিকা ও গুরুত্বে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। পর্দায় নারীচরিত্র এখন আর কেবল নায়কের গল্পকে এগিয়ে নেওয়ার অনুষঙ্গ নয়, বরং গল্পের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
সিনেমার এই রূপান্তর নিয়ে কাজল বলেন, ‘এখন নারীরা শুধু সাইড প্লট নন। তারা নিজেরাই গল্পের মূল চালিকাশক্তি। দর্শকরাও এমন গল্প দেখতে চাইছেন, যেখানে নারীরা শক্তিশালী চরিত্রে উঠে আসেন।’
তিনি মনে করেন, অতীত এবং বর্তমানের মধ্যবর্তী সময়ের এই বিশাল পরিবর্তনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে সমাজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিতে। দর্শকরা এখন ভিন্ন ধাঁচের কনটেন্ট গ্রহণ করছেন, যার ফলে নির্মাতারাও সাহসী বিষয় ও শক্তিশালী নারী-কেন্দ্রিক চরিত্র তৈরিতে আত্মবিশ্বাসী হচ্ছেন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের বিবর্তন প্রসঙ্গে তিনি জানান, একজন শিল্পী হিসেবে সময়ের ধারায় তিনিও অনেক পরিপক্ব হয়েছেন। এখন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তিনি এমন গল্পে নিজেকে যুক্ত করতে চান, যা নতুন কোনো শেখার সুযোগ তৈরি করে এবং অভিনয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে।
গ্ল্যামার জগতের বাসিন্দা হলেও জন্মদিনের আয়োজন নিয়ে কাজলের ভাবনা বেশ সাদামাটা। জাঁকজমকপূর্ণ উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গেই এই দিনটি কাটাতে ভালোবাসেন তিনি। স্বামী অজয় দেবগন, সন্তান এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে ছোট পরিসরে এই বিশেষ দিনটি উদযাপন করাই তাঁর কাছে সবচেয়ে আনন্দদায়ক।
উল্লেখ্য, বর্তমানে কেবল প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ না থেকে ওটিটি প্ল্যাটফর্মেও বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার জানান দিয়ে যাচ্ছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।
‘আমি আর পারছি না’, লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যায় না তাকে। যদিও তার রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম হিসেবেও পরিচিত এ অভিনেত্রী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।
এদিকে হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী। তিনি দাবি করেছেন, মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, কাজ পাচ্ছেন না, নানা মহল থেকে পরিকল্পিতভাবে তাকে একঘরে করে রাখা হচ্ছে। এমনকি আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা জানান―দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে ভীষণভাবে বিপর্যস্ত তিনি। আর একপর্যায়ে এ অভিনেত্রী বলেন, আমি আর পারছি না।
জ্যোতিকা শুরুতেই বলেন, নিজের কষ্ট ভাগ করে নেয়ার মতো কেউ নেই। তিনি বলেন, কোনো দুর্ঘটনার পর অনেক কথা বলি আমরা। কিন্তু যে মানুষটি এমন অবস্থার মধ্যে থাকে, তার কষ্ট শুধু তিনি নিজেই জানেন। আমি নিজেকে সবসময় শক্ত রাখার জন্য চেষ্টা করেছি। যা এখন আর পারছি না।
তার দাবি গত দুই বছর ধরে তেমন কোনো কাজ নেই তার। কিন্তু এই সময় নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কথাও জানান। বলেন, অনেক সময় মা-বাবার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাকে অধিকতর মানসিকভাবে ভেঙে দিচ্ছে।
এ সময় জ্যোতিকা অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তার ভাষ্যমতে, তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখে পড়তে হয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও দাবি করেন।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। নানা সময় তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। যা তার জন্য খুবই কষ্টের। আর এসব ঘটনার প্রভাব তার পেশাগত জীবনে পড়ছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।
এ অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে কাজ করতে এখন অনেকেই ভয় পান। এ কারণে তার পেশাগত জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আবার আপস করেও কাজ করতে পারি না। আমার জীবন একদম নরকের মতো হয়ে গেছে।
এছাড়া লাইভের শেষ দিকে জ্যোতিকা বলেন, আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যায় না তাকে। যদিও তার রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম হিসেবেও পরিচিত এ অভিনেত্রী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।
এদিকে হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী। তিনি দাবি করেছেন, মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, কাজ পাচ্ছেন না, নানা মহল থেকে পরিকল্পিতভাবে তাকে একঘরে করে রাখা হচ্ছে। এমনকি আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা জানান―দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে ভীষণভাবে বিপর্যস্ত তিনি। আর একপর্যায়ে এ অভিনেত্রী বলেন, আমি আর পারছি না।
জ্যোতিকা শুরুতেই বলেন, নিজের কষ্ট ভাগ করে নেয়ার মতো কেউ নেই। তিনি বলেন, কোনো দুর্ঘটনার পর অনেক কথা বলি আমরা। কিন্তু যে মানুষটি এমন অবস্থার মধ্যে থাকে, তার কষ্ট শুধু তিনি নিজেই জানেন। আমি নিজেকে সবসময় শক্ত রাখার জন্য চেষ্টা করেছি। যা এখন আর পারছি না।
তার দাবি―গত দুই বছর ধরে তেমন কোনো কাজ নেই তার। কিন্তু এই সময় নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কথাও জানান। বলেন, অনেক সময় মা-বাবার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাকে অধিকতর মানসিকভাবে ভেঙে দিচ্ছে।
এ সময় জ্যোতিকা অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তার ভাষ্যমতে, তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখে পড়তে হয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও দাবি করেন।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। নানা সময় তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। যা তার জন্য খুবই কষ্টের। আর এসব ঘটনার প্রভাব তার পেশাগত জীবনে পড়ছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।
এ অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে কাজ করতে এখন অনেকেই ভয় পান। এ কারণে তার পেশাগত জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আবার আপস করেও কাজ করতে পারি না। আমার জীবন একদম নরকের মতো হয়ে গেছে।
এছাড়া লাইভের শেষ দিকে জ্যোতিকা বলেন, আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।
শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা
আসন্ন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘মাইসা’র শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথমবারের মতো নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এবং ইতিবাচক মনোভাব নিয়েই এই কঠিন সময় পার করছেন।
রাশমিকা জানান, মাইসা ছবির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তার ডান নিতম্বের একটি টেন্ডন (পেশি-সংযোগকারী টিস্যু) বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে হাঁটা-চলা ও পা তোলার জন্য ওই টেন্ডনটি পুনরায় সেরে ওঠা জরুরি। মজার ছলে নিজেকে ‘জীববিজ্ঞানের শিক্ষক’ উল্লেখ করে তিনি আঘাতের বিষয়টি ভক্তদের সামনে ব্যাখ্যা করেন।
অভিনেত্রী আরও বলেন, এটি তার পরপর তৃতীয় বড় ধরনের আঘাত। নিজের শরীরের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি। তার ভাষায়, আমার নিশ্চিতভাবেই নিজের শরীরকে মানুষের শরীরের মতো যত্ন নেওয়া শেখা উচিত, কোনো যন্ত্রের মতো নয়।
চোটটি যন্ত্রণাদায়ক হলেও তা সহনীয় বলে জানান রাশমিকা। এই অনিচ্ছাকৃত বিরতিকে তিনি ঈশ্বরের একটি বার্তা হিসেবে দেখছেন। তার মতে, কাজের ব্যস্ততার কারণে তিনি নিজে থেকে কখনো বিশ্রাম নিতেন না, তাই এই বিরতি হয়তো তার জন্য প্রয়োজনীয় ছিল।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। নিয়মিত জিম, ওয়ার্কআউট ও দৌড়াতে না পারাই তার কাছে সবচেয়ে কঠিন বিষয় বলে উল্লেখ করেন তিনি। অবসর সময় কাটাতে তিনি জিগস পাজল সমাধান করছেন। একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে জানান।
পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাশমিকা বলেন, তিনি নিয়মিত নিজের শারীরিক অবস্থার আপডেট জানাবেন এবং দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।
উল্লেখ্য, রবীন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ আদিবাসী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশন থ্রিলার। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীকেন্দ্রিক প্যান-ইন্ডিয়া অ্যাকশন চলচ্চিত্র। সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভক্তের ক্যামেরায় উঠে এলো শাহরুখের নতুন সিনেমার লুক!
বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা ‘কিং’–এর সম্ভাব্য নতুন লুক সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। লন্ডনে ছুটি কাটানোর সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন নায়ক। এরপর সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ কালো রঙের হুডি ও ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরে ছিলেন। মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল দেখা যায়। এ থেকেই অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার নতুন লুক আড়াল করতেই এমন সতর্ক ছিলেন তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর চুলের ভিন্নধর্মী লুকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
লন্ডনে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের আগ্রহ এড়াতে পারেননি তিনি। জানা গেছে, কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন এই অভিনেতা।
এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
অর্থ সাহায্য চেয়ে অশালীন প্রস্তাবের মুখে মডেল
ভারতের বিনোদন জগতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে সৌন্দর্য প্রতিযোগিতার জগতের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাবের মুখে পড়েছিলেন, এমনটাই অভিযোগ তার।
ঘটনার বিস্তারিত তুলে ধরে আকাঙ্ক্ষা জানান, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পোশাক ও প্রশিক্ষণ বাবদ তার ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিল। তবে সেই সামর্থ্য না থাকায় এবং পরিবার টাকা দিতে না পারায় তিনি ইন্ডাস্ট্রির পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির শরণাপন্ন হন। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা আকাঙ্ক্ষা ভেবেছিলেন কাজের বিনিময়ে সেই অর্থ পরিশোধ করবেন। কিন্তু সাহায্য করার কথা বলে সেই ব্যক্তি তাকে নিজ বাড়িতে ডেকে অশালীন প্রস্তাব দেন।
নিজের সেই অভিজ্ঞতা তুলে ধরে আকাঙ্ক্ষা বলেন, আমি একটি সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিতে চেয়েছিলাম। পোশাক, প্রশিক্ষণ-সহ নানা খরচের জন্য ১ থেকে ২ লক্ষ টাকা দরকার ছিল। আমাদের সেই সামর্থ্য ছিল না। বাবা-মাও টাকা দিতে পারেননি। তখন আমি এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তার নাম বলতে চাই না, কারণ তিনি খুব বড় নাম। বহু বছর ধরে তাকে চিনতাম। বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে আসতেন। শুনেছিলাম, তিনি অনেক প্রতিযোগীকে আর্থিক সাহায্য করেছেন। তাই আমিও তার কাছে দু’মাসের জন্য সাহায্য চেয়েছিলাম। বলেছিলাম, পরে কাজ করে সেই টাকা শোধ করে দেব। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ভাল কথা বলতে পারি, তাই তার সংস্থায় কাজও করতে পারতাম। তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে আমাকে বাড়িতে ডাকেন।
বাড়িতে পৌঁছানোর পর অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সেখানে পৌঁছানো মাত্রই তিনি হেনস্থার শিকার হন। তার কথায়, ওই বাড়িতে আমি আগে গিয়েছি। প্রশিক্ষকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সেখানে গিয়েছিলাম। কিন্তু সে দিন আমি পৌঁছোতেই উনি আমাকে জড়িয়ে ধরেন। শুধু জড়িয়েই ধরেননি, অশালীন ভাবে স্পর্শ করতে থাকেন। আমি তাকে সরিয়ে দিই। তার পর তিনি বসে বলেন, ‘এক বছর পর তোমাকে দেখে ভাল লাগছে। এখন তুমি বড় হয়েছ। এক বছর আগে যখন এসেছিলে, তখন তোমার চিন্তাভাবনা খুব সেকেলে ছিল। যদি তখন আমার সঙ্গে থাকতে, তা হলে এত দিনে অভিনয়ের সুযোগ পেয়ে যেতে। এখন তো কেউ কাজ দিচ্ছে না। আমি তোমাকে টাকা দেব, কিন্তু তার বদলে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে।’ তিনি সব পরিকল্পনাও করে রেখেছিলেন। এক মাসে পাঁচ-ছয় বার তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে বলে জানান।
এমন পরিস্থিতিতে আকাঙ্ক্ষা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেই ব্যক্তিকে জানান, আগে থেকে এমন উদ্দেশ্য জানলে তিনি কখনোই সেখানে আসতেন না। জবাবে সেই ব্যক্তি তার চিন্তাভাবনাকে আবার ‘সেকেলে’ আখ্যা দেন এবং দাবি করেন যে, এই শিল্পে কাজ করতে হলে এগুলো মেনে নিয়েই এগোতে হয়।
অনুষ্ঠানে আকাঙ্ক্ষার মুখে এমন সাহসী সত্য প্রকাশের পর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ তার প্রশংসা করেন। আকাঙ্ক্ষাকে সমবেদনা ও সমর্থন জানিয়ে ফারাহ খান বলেন, আশা করি, ওই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং বুঝতে পারছেন, আজ তুমি কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাভাবনা মোটেই সেকেলে নয়, বরং একেবারে সঠিক। তোমাকে নিয়ে আমি গর্বিত।
অভিনয় ছেড়ে চাষাবাদ করতে চেয়েছিলেন এই তারকা, কারণ কী?
বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ইয়ামি গৌতম। একের পর এক প্রশংসিত ছবিতে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও অর্জন করেছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন সময়ের গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি বলিউড ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে গিয়ে চাষাবাদ করে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন।
অভিনেত্রীর ভাষ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের পর তিনি প্রত্যাশিত সুযোগ পাচ্ছিলেন না। ভালো চরিত্রের অভাব এবং দীর্ঘদিন অপেক্ষার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ইয়ামি বলেন, ‘উরি’ এবং ‘বালা’ ছবির আগে আমি ঠিক করে ফেলেছিলাম যে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। আমাদের হিমাচলে চাষের জমি আছে। আমি সেখানে ফিরে গিয়ে একেবারে ভিন্ন ধরনের জীবন শুরু করতে চেয়েছিলাম। আমার বাবা-মাও সেই সিদ্ধান্তে সমর্থন করেছিলেন।’
তবে শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। অভিনেত্রীর কথায়, ‘যেদিন থেকে ইন্ডাস্ট্রিকে ভয় পাওয়া বন্ধ করলাম, সেদিন থেকেই সব বদলে যেতে শুরু করল। এরপর একের পর এক এমন চরিত্র পেয়েছি, যেগুলো আমার জীবন ও ক্যারিয়ার বদলে দিয়েছে।’
বলিউডে বহিরাগত হিসেবে পথচলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইয়ামি। তিনি বলেন, চলচ্চিত্র পরিবার থেকে না আসায় প্রতিটি সুযোগের জন্য তাকে আলাদাভাবে সংগ্রাম করতে হয়েছে।
‘একটি চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা যেত, অন্য কেউ খুব সহজেই সেই সুযোগ পেয়ে গেছে। আমারও যদি সেই ধরনের সুযোগ মিলত, তাহলে হয়তো নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারতাম। এসব কারণেই একসময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম’, বলেন তিনি।
তবে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফেরেন ইয়ামি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’ এবং ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান।
সম্প্রতি ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ইয়ামি গৌতম। একই সঙ্গে ছবিটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কারও জিতেছে। জাতীয় পুরস্কার অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি এই স্বীকৃতির জন্য দর্শক, সহকর্মী এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী হিসেবে সাফল্যের শিখরে থাকলেও, একসময় অভিনয় ছেড়ে চাষাবাদের মাধ্যমে নতুন জীবন শুরু করার কথাই ভেবেছিলেন ইয়ামি। তবে ভাগ্যের মোড় ঘুরে যাওয়ায় সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে হয়নি।
বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার, জানা গেল আসার কারণ
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতেই মধুমিতার এই সফর বলে জাগো নিউজকে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’
শুটিং কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘আজ শুধু মহরত। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে।’
বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার, জানা গেল আসার কারণবাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (মধ্যে)
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।
সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
স্পাইডার&ম্যানের ভিলেন হয়ে আলোচনায় স্যাডি সিঙ্ক
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় তাঁর চরিত্রটি সামনে আসার পর থেকে বিনোদন দুনিয়ায় এখন শুধুই স্যাডি সিঙ্কের জয়গান।
স্পাইডার-ম্যানে স্যাডি সিঙ্ক যুক্ত হওয়ার পর দর্শকদের কৌতূহল ছিল তিনি কোন চরিত্রে অভিনয় করছেন। তবে তাঁর চরিত্রটি শুরু থেকেই আড়ালে রাখা হয়েছিল। ৩০ জুলাই বেশ কিছু দেশে এবং ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়ে সাড়া ফেলেছে স্পাইডার-ম্যানের নতুন পর্ব ব্র্যান্ড নিউ ডে। এর মাধ্যমে সামনে এসেছে স্যাডি সিঙ্কের চরিত্র। এতে তিনি হাজির হয়েছেন মার্ভেল কমিকসের অন্যতম শক্তিশালী ভিলেন জিন গ্রে হিসেবে। এর আগে এক্স-মেন সিরিজের সিনেমাগুলোতে জিন গ্রেকে দেখা গেলেও স্পাইডার-ম্যানে চরিত্রটির উপস্থিতি এবারই প্রথম।
ব্র্যান্ড নিউ ডে সিনেমার শুরুর দিকে স্যাডি সিঙ্কের চেহারা আড়ালেই রাখা হয়েছে। গল্পে নিউইয়র্ক সিটিজুড়ে এক নতুন অপরাধীর তাণ্ডব শুরু হয়, যে দূর থেকে মানুষের মস্তিষ্ক দখল করে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এ চরিত্রই জিন গ্রে, যার মূল লক্ষ্য ডিপার্টমেন্ট অব ড্যামেজ কন্ট্রোল। এ সংস্থার গোপন ভল্টে বন্দী থাকা একটি বিশেষ সত্য উদ্‌ঘাটন করাই তার মূল উদ্দেশ্য। সেই ভল্টে ঢুকতে জিন প্রথমে স্করপিয়নকে ব্যবহার করে ব্যর্থ হয়। পরে সে ব্রুস ব্যানারের মস্তিষ্ক দখল করে তাকে ধ্বংসাত্মক হাল্কে রূপান্তর করে ড্যামেজ কন্ট্রোলের ভবনে হামলা চালায়।
সিনেমাজুড়ে জিন গ্রের প্রবল মানসিক ও সাইকিক ক্ষমতার সামনে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় স্পাইডার-ম্যানকে। এই জটিল ও আবেগময় চরিত্রে স্যাডি সিঙ্কের নিখুঁত অভিনয় টম হল্যান্ডের পাশাপাশি তাঁকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। দর্শক থেকে সমালোচক সবাই একমত, অসীম সম্ভাবনাময় এই চরিত্র দিয়ে ভবিষ্যতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে বিশাল প্রভাব ফেলতে যাচ্ছেন স্যাডি সিঙ্ক।
স্পাইডার-ম্যানে যুক্ত হওয়াকে নিজের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন স্যাডি সিঙ্ক। অভিনেত্রী বলেন, ‘স্পাইডার-ম্যান সব সময়ই আমার সবচেয়ে প্রিয়, বিশেষ করে টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান আমি খুবই পছন্দ করি। কোনো কিছুর ভক্ত হয়ে পরে নিজেই সেটির অংশ হওয়া সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। এর আগে স্ট্রেঞ্জার থিংস সিরিজের ক্ষেত্রেও আমার তা-ই হয়েছিল। স্পাইডার-ম্যানের পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় একটি সিনেমায় কাজ করেছিলাম ১৪ বছর বয়সে। এত দিনে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হলো।’
স্কার্ফে ‘অচেনা’ কারিনা, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
বলিউড রূপালী পর্দার অন্যতম প্রভাবশালী ও দক্ষ অভিনেত্রী কারিনা কাপুর খান নিজের রূপ আর অভিনয়ের জাদু ছড়িয়ে ফ্যাশন দুনিয়ায় বরাবরই ট্রেন্ড সেট করেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই তারকা। জীবনের নানা বিশেষ মুহূর্ত কিংবা ফ্যাশনেবল রূপের ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়মিতই খবরের শিরোনাম হন তিনি।
এবার নীল সমুদ্রের নোনা বাতাসে এক ফালি প্রিন্টেড স্কার্ফ মাথায় পেঁচিয়ে নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছেন এই ‘বেবো’। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল সমুদ্রের মনোরম পটভূমিতে তোলা বেশ কিছু ঝলমলে ছবি পোস্ট করেছেন কারিনা।
ছবিগুলোতে তার অনায়াস উপস্থিতি, সতেজ ভাব আর নিখাদ খোশমেজাজ সহজেই নজর কাড়ে। লাল বিকিনি টপের ওপর ডোরাকাটা হালকা নীল শার্ট পরা কারিনার মাথায় ছিল নীল রঙের প্রিন্টেড ব্যান্ডানা বা স্কার্ফ। গলায় সূক্ষ্ম লকেটের চেইন, নো-মেকআপ লুক আর রোদে উড়তে থাকা চুলে এক অনবদ্য ক্যাজুয়াল সামার ভাইব ফুটে উঠেছে তার প্রতিটি ফ্রেমে।
শেয়ার করা ছবিগুলোর মধ্যে ভক্তদের চোখ বেশি আটকেছে অভিনেত্রীর মাথার সেই নীল স্কার্ফটিতে। কাপড়ের এই সাধারণ অনুষঙ্গটির প্রতি নিজের আলাদা টানের কথা লুকিয়ে রাখেননি কারিনা নিজেও।
ছবিগুলোর ক্যাপশনে ভালোবাসার অনুভূতির কথা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’
ছবিগুলো ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই অনুরাগী ও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একদল ভক্ত কারিনার চিরসবুজ রূপের বন্দনা করে মন্তব্যের ঘর ভাসিয়ে দিয়েছেন।
কেউ লিখেছেন, "বয়স যেন আপনার কাছে শুধ একটি সংখ্যা", আবার কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনন্য ফ্যাশন সেন্সের। তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়েননি সমালোচকদের একাংশ। অনেকে রসিকতা ও কটূক্তি করে মন্তব্য করেছেন, ‘দাদি’।
যৌনকর্মীর গল্পে আসছে গুলশানের চামেলি, কেন্দ্রীয় চরিত্রে বাঁধন&মধুমিতা
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমা গুলশানের চামেলিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছিল। এই ছবির মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ‘পাখি’ খ্যাত এই টালিউড অভিনেত্রীর।
সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী বাঁধন। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গত কয়েক বছরে টালিউডের একাধিক অভিনেত্রী ঢাকাই চলচ্চিত্রে কাজ করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৃজা দত্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা সরকার।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা বাংলাদেশেও পরিচিত মুখ। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক মেঘবালিকাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা জানিয়েছেন, গল্প ও চরিত্র দুটিই তার খুব পছন্দ হয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুটিং শুরু হবে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত গুলশানের চামেলির গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায়। তার অভিনীত মাস্টার ও দ্য ডিফিকাল্ট ব্রাইড বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
৫ কারণে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’
মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছরের পুরোনো গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের এমন বাণিজ্যিক সাফল্য অনেককেই বিস্মিত করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ছবিটি আয় করে ১২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়ায় ২৬ কোটি ৪১ লাখ ডলারে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটির মোট আয় পৌঁছেছে ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৫০ কোটি টাকার সমান।
প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের জন্য এমন সাফল্যকে ব্যতিক্রমী বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। তাদের মতে, ছবিটির বাণিজ্যিক সাফল্যের পেছনে অন্তত পাঁচটি বড় কারণ রয়েছে।
ওপেনহাইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’ ও ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজির মতো সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে ক্রিস্টোফার নোলান নিজেই একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছেন। তার নামই অনেক দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনে। ‘দ্য ওডিসি’ তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয়ও করেছে।
‘দ্য ওডিসি’ বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বড় পর্দায় ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে দর্শকদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী সপ্তাহান্তেই শুধু আইম্যাক্স সংস্করণ থেকে আয় হয়েছে ৫ কোটি ১৮ লাখ ডলার, যা প্রতিষ্ঠানটির অন্যতম সেরা সূচনার রেকর্ড।
ছবিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার সঙ্গে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ঙ্গ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জন লেগুইজামো ও জন বার্নথালের মতো জনপ্রিয় তারকারা। এই শক্তিশালী অভিনয়শিল্পীর দলও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, গ্রিক মহাকাব্যভিত্তিক হওয়ায় সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের আকর্ষণ করবে। তবে উদ্বোধনী সপ্তাহান্তে দেখা যায়, দর্শকদের প্রায় অর্ধেকই ছিলেন ১৮ থেকে ৩৪ বছর বয়সী। ফলে তরুণ থেকে প্রবীণ সব বয়সী দর্শকের মধ্যেই ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।
মুক্তির পর সমালোচক ও দর্শক, উভয় পক্ষ থেকেই প্রশংসা পেয়েছে ‘দ্য ওডিসি’। ইতিবাচক পর্যালোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা এবং দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা ছবিটির টিকিট বিক্রি আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী সূচনার পর আগামী কয়েক সপ্তাহও বিশ্বব্যাপী বক্স অফিসে আধিপত্য বজায় রাখতে পারে ‘দ্য ওডিসি’। প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্র ইতোমধ্যেই চলতি বছরের সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমাগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।
জয় আহসানের ফিট থাকার রহস্য কী?
বয়সকে পেছনে ফেলে নিজের সৌন্দর্য-ফিটনেস ধরে রেখে প্রায়ই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে চিরাচরিত কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, নিজের ফিটনেস ধরে রাখার পেছনে ব্যতিক্রমী এক অভ্যাসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। জিমের বদলে নিজের তৈরি বাগানে সবজি চাষ ও কায়িক পরিশ্রমই তাকে সুস্থ রাখতে মূল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমেক দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, নিয়মিত জিম করার প্রতি তার খুব একটা আগ্রহ নেই। সাধারণত কোনো নতুন সিনেমার শুটিং শুরুর কয়েক মাস আগে প্রয়োজনভেদে পিলাটিজ বা শারীরচর্চা করেন তিনি। তবে ফিট থাকতে দৈনন্দিন কায়িক শ্রমেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তারকা। নিজের বাড়ির আঙিনায় মাটি প্রস্তুত করা থেকে শুরু করে প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও তিনি নিজে করেন। মূলত এই ধরনের শারীরিক পরিশ্রমই তাকে কর্মক্ষম রাখতে সাহায্য করে।
জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’
খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও নিজস্ব বাগানকে প্রাধান্য দেন এই অভিনেত্রী। নিজ হাতে ফলানো রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়েই দৈনন্দিন খাবারের পদ রান্না করতে ভালোবাসেন তিনি। তবে মাঝে মাঝে প্রিয় খাবার পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে মানসিক চাপে ভোগেন না জয়া। তার মতে, সুস্থ থাকতে অতিরিক্ত সতর্কতার চেয়ে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার উপভোগ করাও জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাগান করা বা মাটির কাজ করা অন্যতম সেরা কায়িক পরিশ্রম। এতে শুধু শরীরের ক্যালোরিই ঝরে না, বরং পেশি মজবুত হয় ও শারীরিক সহনশীলতা বাড়ে। পাশাপাশি খোলা রোদে কাজ করার ফলে শরীরে ভিটামিন 'ডি'-এর ঘাটতি পূরণ হয়। তা ছাড়া প্রকৃতির সান্নিধ্যে কাজ করলে মানসিক চাপ কমানোর হরমোন সক্রিয় হয়, যা সার্বিক মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
৪ বার বিয়ে ও ৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। চারবার বিয়ে এবং চারবার বিচ্ছেদের অভিজ্ঞতার পর এবার সম্পর্ক, আত্মসম্মান ও নতুনভাবে জীবন শুরু করার বিষয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন বিশ্বখ্যাত এই গায়িকা ও অভিনেত্রী।
সম্প্রতি এক টক শোতে জেনিফার বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সঙ্গে। তার ভাষায়, কোনো সম্পর্কই একজন মানুষের আত্মসম্মান, মানসিক শান্তি কিংবা আত্মবিশ্বাসের চেয়ে বড় হতে পারে না।
তিনি জানান, একসময় তিনি বিশ্বাস করতেন জীবনের পূর্ণতা একজন জীবনসঙ্গীর মাধ্যমেই আসে। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন তিনি মনে করেন, আগে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে অন্য কারও সঙ্গে সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।
বিচ্ছেদ প্রসঙ্গে জেনিফার বলেন, কোনো সম্পর্ক যদি দুই পক্ষের জন্যই ভালো না হয়, তাহলে সেটি শেষ করার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। বরং এটি অনেক সময় সাহসী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত। তার মতে, একটি সম্পর্কের সমাপ্তিই অনেক সময় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।
সম্পর্ক ভাঙার পর একাকিত্বকে ভয় না পেয়ে নিজেকে সময় দেওয়ার পরামর্শও দেন তিনি। নিজের কঠিন সময়গুলোতে ধ্যান, শরীরচর্চা, কাজ এবং সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন বলেও জানান এই তারকা।
জেনিফারের মতে, সম্পর্কে কে কাকে ছেড়ে গেল সেটি বড় বিষয় নয়। বরং বিচ্ছেদের পর কে নিজেকে আরও শক্ত, পরিণত ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে পারল, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শুধু ভালোবাসা বা রোমান্টিক অনুভূতি একটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শুধু একা থাকার ভয় থেকে সম্পর্কে থাকা উচিত নয়; বরং এমন সম্পর্কেই থাকা উচিত, যেখানে দুজন মানুষই একে অপরের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখেন।
চারবারের বৈবাহিক জীবনের অভিজ্ঞতা তাকে ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়নি বলেও উল্লেখ করেন জেনিফার লোপেজ। তার বিশ্বাস, সম্পর্ক ভেঙে গেলেও জীবন থেমে থাকে না। বরং সেই অভিজ্ঞতা মানুষকে আরও শক্ত, আত্মবিশ্বাসী ও পরিণত করে তোলে।
৫৭ বছর বয়সে এসে জেনিফার লোপেজের বার্তা ভালোবাসুন, তবে নিজের মূল্য ভুলে নয়। সম্পর্ককে সম্মান দিন, তবে নিজের সুখ, মানসিক শান্তি ও আত্মসম্মানকেও সমান গুরুত্ব দিন। কারণ জীবনের সবচেয়ে দীর্ঘ সম্পর্কটি আসলে নিজের সঙ্গেই।
বক্স অফিসে ‘ককটেল টু’র আয় কত?
বলিউড অভিনেতা শাহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’ নিয়ে এই মুহূর্তে রূপালি পর্দায় ব্যাপক উন্মাদনা চলছে। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক উভয় মহলের তুমুল প্রশংসায় ভাসছে ছবিটি। দীর্ঘদিন ধরেই অনুরাগীরা এই ছবিটির অপেক্ষায় প্রহর গুনছিলেন। অবশেষে গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে এটি।
ছবিটিতে শাহিদ কাপুরের পাশাপাশি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত ওপেনিং দিয়ে খাতা খোলে ছবিটি। প্রথম দিনে এর ঝুলিতে আসে ১৩ কোটি ৫০ লাখ রুপি। ওপেনিং উইকেন্ড পার হওয়ার পরেও ছবিটির ব্যবসায়িক সাফল্যে কোনো ভাটা পড়েনি।
সম্প্রতি সামনে এসেছে ছবিটির মুক্তির ষষ্ঠ দিন অর্থাৎ বুধবারের বক্স অফিস রিপোর্ট। ভারতীয় বক্স অফিস ট্র্যাকিং পোর্টাল ‘স্যাকনিল্ক’ -এর রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি ৫.০০ কোটি টাকা আয় করেছে। আর তাতেই মুক্তির মাত্র ৬ দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬.০০ কোটি রুপি।
বক্স অফিসে টিকে থাকার এই লড়াই অবশ্য ‘ককটেল ২’-এর জন্য মোটেও সহজ ছিল না। একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে ছবিটিকে। বক্স অফিসে এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’, ববি দেওলের ‘বান্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি: ইকোজ অফ দ্য পাস্ট’-এর মতো একঝাঁক আলোচিত সিনেমার সঙ্গে। তবে এত সব ছবির ভিড়েও নিজের শক্ত অবস্থান ধরে রেখে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন শাহিদ কাপুর।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার রোম্যান্টিক-কমেডি ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল বা দ্বিতীয় পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ‘ককটেল ২’-কে। মূল ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি ও রণদীপ হুডা। সে সময় সাইফ-দীপিকা-ডায়ানার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল এবং ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।
১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন
২০০৯ সালের ২৫ জুন, সব কিছু স্তব্ধ করে দিয়ে চলে গেলেন ইতিহাসের অন্যতম সেরা এই পপ তারকা মাইকেল জ্যাকসন। আজ ২৫ জুন, ২০২৬। দেখতে দেখতে ১৭টি বছর পেরিয়ে গেল বিশ্বসংগীতের মুকুটহীন সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণের। ২০০৯ সালের আজকের এই দিনে লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতিহাসের অন্যতম সেরা এই পপ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। সে সময় এই মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল কোটি কোটি ভক্ত ও বিশ্বসংগীতের আঙিনাকে।
পপসম্রাটের এই ১৭তম প্রয়াণবার্ষিকীতে বিশ্বজুড়ে তার ভক্তদের উন্মাদনা এবার একটু বেশিই। কারণ, দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেলুলয়েডের ফিতায় বন্দি হয়ে বড় পর্দায় এসেছে তার গৌরবময় ও একই সঙ্গে ট্র্যাজিক জীবনের গল্প। চলতি বছরের এপ্রিলে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তার জীবননির্ভর বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’। এই সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় নতুন করে জীবন্ত হয়ে উঠেছেন এই কিংবদন্তি।
রেকর্ড ভাঙা বায়োপিক ‘মাইকেল’ ও নতুন চমক
চলচ্চিত্র নির্মাতা অ্যান্টোইন ফুকা পরিচালিত এবং লায়ন্সগেট ও ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত ‘মাইকেল’ সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। প্রায় ১৫৫ থেকে ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ৯৬০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছে। এর মাধ্যমে এটি ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল ও সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন মাইকেলের আপন ভাতিজা, তথা জেরমেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। জাফর পর্দায় হুবহু তার চাচার লুক, কণ্ঠ ও আইকনিক নাচের মুদ্রা ফুটিয়ে তুলে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া মাইকেলের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন হুলিয়ানো ভালডি। পপসম্রাটের বাবা জো জ্যাকসনের ভূমিকায় কোলম্যান ডমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং।
সিনেমাটি নিয়ে দারুণ আলোচনার মাঝেই সম্প্রতি নতুন বিতর্ক ও আইনি জটিলতাও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। জাফর জ্যাকসনের বাবা জেরমেইন জ্যাকসনের বিরুদ্ধে ওঠা ১৯৮৮ সালের একটি পুরোনো যৌন নিপীড়নের মামলার রায় সম্প্রতি প্রকাশ পাওয়ায় সিনেমার প্রচারণায় কিছুটা ধাক্কা লেগেছে। তবে এই বিতর্ক ছাপিয়েও বিশ্বজুড়ে দর্শকদের কৌতূহল ও উন্মাদনা এখন তুঙ্গে। এই অভাবনীয় সাফল্যের পর সিনেমাটির একটি সিক্যুয়েল বা দ্বিতীয় পার্ট নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা শুরু হয়েছে।
মাইকেলের ‘কিং অব পপ’ হয়ে ওঠা
১৯৬৪ সালে ভাইদের সঙ্গে ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মাইকেল। শৈশব থেকেই তার ভেতর দেখা গিয়েছিল এক ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। এরপর ১৯৭১ সাল থেকে শুরু করেন একক পথচলা। বিশেষ করে আশির দশকে বিশ্বসংগীতকে একাই শাসন করেছিলেন তিনি। আর তাতেই তার নামের পাশে স্থায়ীভাবে জুড়ে যায় ‘কিং অব পপ’ বা পপসম্রাট উপাধি।
দীর্ঘ ক্যারিয়ারে বিশ্ববাসীকে তিনি উপহার দিয়েছেন ‘বিট ইট’, ‘বিলি জিন’, ‘থ্রিলার’, ‘আই জাস্ট কান্ট স্টপ লাভিং ইউ’, ‘ব্যাড’, ‘ম্যান ইন দ্য মিরর’, ‘ডার্টি ডায়ানা’, ‘দ্য ওয়ে ইউ মেক মি ফিল’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘স্ক্রিম’, ‘হিল দ্য ওয়ার্ল্ড’, ‘ইউ আর নট অ্যালোন’, ‘আই উইল বি দেয়ার’, ‘ডেঞ্জারাস’ কিংবা ‘লাভ নেভার ফেল্ট সো গুড’-এর মতো অসংখ্য কালজয়ী গান। গানের পাশাপাশি তার চোখধাঁধানো নৃত্যশৈলী, মঞ্চের অবিশ্বাস্য পারফরম্যান্স আর সিগনেচার ‘মুনওয়াক’ নাচ তাকে যুগের গণ্ডি ছাড়িয়ে এক চিরন্তন সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। নতুন সিনেমাটিতে এই গান ও আইকনিক মিউজিক ভিডিওগুলোর পেছনের গল্পও নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।
রহস্যে ঘেরা ব্যক্তিগত জীবন
সংগীতের ক্যারিয়ার যতটা জমকালো ছিল, মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন ততটাই ঘেরা ছিল রহস্য আর বিতর্কে। লিসা মেরি প্রিসলির সঙ্গে ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, তবে সেই সংসার টেকে মাত্র দুই বছর। পরবর্তীতে ড্যাবি রো নামের এক নার্সকে বিয়ে করেন তিনি। এই সংসারে জন্ম নেয় ছেলে প্রিন্স ও কন্যা প্যারিস। এরপর এক সারোগেট মায়ের মাধ্যমে তার তৃতীয় সন্তান প্রিন্স মাইকেল দ্বিতীয় (ব্ল্যাঙ্কেট) পৃথিবীতে আসে। তবে সন্তানদের পিতৃত্ব নিয়ে সবসময়ই মুখরোচক সব গুঞ্জন তাড়া করে বেড়িয়েছে তাকে। বড় ছেলে প্রিন্সের সঙ্গে মাইকেলের চেহারার মিল না থাকায় অনেকেই দাবি করতেন, চর্মরোগ বিশেষজ্ঞ আর্নল্ড ক্লেইন ও ড্যাবি রো-এর সন্তান এটি।
মাইকেলের রহস্যময় মৃত্যুর পর জল গড়ায় আদালত পর্যন্ত। কাঠগড়ায় দাঁড়াতে হয় তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে। আদালতের শুনানিতে জানা যায়, ঘুমের ওষুধ হিসেবে মাইকেলকে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক ‘প্রোপোফোল’ দিয়েছিলেন মারে, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ২০১১ সালে অবহেলার কারণে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মারে। অবশ্য মারে আদালতে নিজের দায় অস্বীকার করে দাবি করেছিলেন, মাইকেল নিজেই এই অতিরিক্ত ওষুধ নিয়েছিলেন। তবে আদালত মারের সেই যুক্তি গ্রহণ করেননি।
কারাদণ্ড ভোগের পর কনরাড মারে এক বই লিখে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের বিস্ফোরক অভিযোগ তোলেন। সেখানে মারে দাবি করেন, “মাইকেল জ্যাকসন ক্লাউনের (ভাঁড়) পোশাক পরতে ভালোবাসতেন। তিনি স্ট্রিপার ভাড়া করতেন এবং প্রায়শই তার হোটেলের রুমে কলগার্লদের ডেকে আনতেন।”
১৭ বছরেও অমলিন জাদু
জীবন ও মৃত্যুর ব্যবধানে ১৭টি বছর কেটে গেলেও বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসনের আবেদন এতটুকু কমেনি। বরং নতুন বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাওয়ায় এবং বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করায় পপসম্রাটের সোনালী দিনগুলো নিয়ে নতুন প্রজন্মের দর্শকদের কৌতূহল ও উন্মাদনা এখন আকাশচুম্বী। সিনেমাটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আবারও উন্মোচিত হয়েছে বিশ্বসংগীতের এই অবিসংবাদিত অধ্যায়ের আদ্যোপান্ত। লস অ্যাঞ্জেলেসের সেই ট্র্যাজিক মৃত্যুর ১৭ বছর পর আজও মাইকেল জ্যাকসন তার সুর ও নাচের জাদুতে কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন।
হাসির ছলে গ্রামীণ স্বাস্থ্যসেবার গল্প বলছে এই সিরিজ
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে টিভিএফ-এর ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর দ্বিতীয় সিজন। হালকা হাস্যরস, সামাজিক বাস্তবতা এবং আবেগঘন মুহূর্তের মিশেলে নির্মিত এই সিরিজটি ভারতের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছে। ‘ভাটকান্দি’ নামের একটি গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরে এগিয়ে চলা গল্পটি বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তাও পৌঁছে দেয় দর্শকদের কাছে।
দ্বিতীয় সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের পর থেকেই। ভাটকান্দির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রোগীরা আবারও ফিরছেন, গ্রামবাসীদের আস্থাও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। তরুণ চিকিৎসক ডা. প্রভাত সিনহা অবহেলিত এই স্বাস্থ্যকেন্দ্রটিকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখছেন। তবে তার পথ মোটেও সহজ নয়।
চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, আমলাতান্ত্রিক জটিলতা, স্থানীয় রাজনীতি এবং সমাজে গভীরভাবে প্রোথিত নানা বিশ্বাস ও কুসংস্কারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। শহুরে আদর্শবাদী চিন্তার সঙ্গে গ্রামীণ প্রশাসনের বাস্তবতার দ্বন্দ্ব গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। বড় ধরনের নাটকীয় মোড়ের বদলে সিরিজটি দৈনন্দিন সংগ্রাম ও ছোট ছোট সাফল্যের গল্পকে গুরুত্ব দিয়েছে, যা কাহিনিকে আরও বাস্তব ও সম্পর্কিত করে তুলেছে। শেষ দিকের পর্বগুলোতে আবেগঘন সমাপ্তি গল্পে বাড়তি উষ্ণতা যোগ করেছে।
লালিতম তিওয়ারির পরিচালনায় সিরিজটির অন্যতম শক্তি এর চিত্রনাট্য ও সংলাপ। গ্রামীণ জীবনের ছন্দ ও বাস্তবতা সংলাপে স্বাভাবিকভাবে উঠে এসেছে। হাস্যরসও কৃত্রিম মনে হয় না; বরং চরিত্র ও পরিস্থিতি থেকেই তা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তি, দুর্নীতি, ভুল তথ্যের বিস্তার এবং সামাজিক কলঙ্কের মতো বিষয়গুলোও সিরিজে গুরুত্ব পেয়েছে, তবে তা কখনোই অতিরিক্ত উপদেশমূলক হয়ে ওঠেনি।
বিশেষ করে ফুটানি জি, গোবিন্দ এবং ডা. প্রভাতের মধ্যকার বিভিন্ন দৃশ্য ও সংলাপ দর্শকদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগায়। তবে সিরিজটি একেবারে ত্রুটিমুক্ত নয়। কিছু দৃশ্য প্রয়োজনের তুলনায় দীর্ঘ মনে হতে পারে এবং আরও শক্তিশালী সামগ্রিক কাহিনি নির্মাণ এর প্রভাব বাড়াতে পারত। তবুও গল্প বলার ধরন শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম।
কারিগরি দিক থেকেও সিরিজটি প্রশংসার দাবিদার। সিনেমাটোগ্রাফিতে গ্রামের সরলতা ও সৌন্দর্য উষ্ণতা এবং স্বাভাবিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। ভাটকান্দিকে একটি জীবন্ত ও বিশ্বাসযোগ্য গ্রাম হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের গল্পের ভেতরে টেনে নিতে সাহায্য করে। প্রোডাকশন ডিজাইনও একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও তার আশপাশের পরিবেশকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি গ্রামের স্বাভাবিক শব্দ ও পরিবেশ ব্যবহার করে সাউন্ড ডিজাইন কাহিনির আবহকে আরও সমৃদ্ধ করেছে। যদিও মাঝের কয়েকটি পর্বে সম্পাদনার কারণে গল্পের গতি কিছুটা ধীর মনে হতে পারে।
অভিনয়ের ক্ষেত্রে ডা. প্রভাত চরিত্রে আমোল পরাশর আবারও সিরিজটির মূল ভরকেন্দ্র হয়ে উঠেছেন। আশাবাদ, হতাশা এবং লক্ষ্যপূরণের দৃঢ়তা—সবকিছুই তিনি বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরেছেন। বিনয় পাঠক তার স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক উপস্থিতির মাধ্যমে গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন। আনন্দেশ্বর দ্বিবেদীও তার নিখুঁত কমিক টাইমিং দিয়ে মুগ্ধ করেছেন। ডা. গার্গী চরিত্রে আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর এবং দিনেশ লাল যাদবও নিজ নিজ চরিত্রে কার্যকর অভিনয় উপহার দিয়েছেন।
সব মিলিয়ে, ‘গ্রাম চিকিৎসালয়’ সিজন টু প্রথম সিজনের শক্তিগুলোকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছে; শক্তিশালী অভিনয়, সূক্ষ্ম হাস্যরস এবং অর্থবহ সামাজিক বার্তার মাধ্যমে সিরিজটি গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার বাস্তবতাকে আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছে।
তিন নম্বর বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির খান
তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই করতে যাচ্ছেন তিনি। তবে বলিউড তারকাদের বর্ণাঢ্য আয়োজনের বিপরীতে তাদের বিয়ে হবে একেবারেই ঘরোয়া ও ব্যক্তিগত পরিসরে।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, বিয়েটি হবে রেজিস্ট্রি করে এবং এতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।
বর্তমান সময়কে জীবনের অন্যতম সুখের অধ্যায় উল্লেখ করে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের ‘আশীর্বাদ’ বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।
বিয়ে নিয়ে জনমনে এত আগ্রহ ও আলোচনায় বিস্ময় প্রকাশ করে আমির বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’
একই সঙ্গে বিয়ের খবর কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। আমির বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।’
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের। একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বহু বছর পর আবার তাদের যোগাযোগ শুরু হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। এরপর কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন তারা।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্যও করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের সৌভাগ্য মনে করেন এবং তার সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পান। এছাড়া গৌরীর সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে জীবনে নতুন এক পূর্ণতা অনুভব করছেন বলেও জানান এই অভিনেতা।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান জুনাইদ ও ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে এক ছেলে রয়েছে।
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে গিয়ে অপমানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে যান অভিনেত্রী; এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন।
ইতোমধ্যে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে রসিকতার ছলে আলিয়ার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে লাগাতার খোঁচা দিতে থাকেন সময় রায়না।
একপর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।
কথোপকথনের একপর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’ এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’
সঞ্চালকের এমন আচরণে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আলিয়ার ভক্তদের দাবি, রসবোধের নামে কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা সুস্থ কৌতুক হতে পারে না।
উল্লেখ্য, কৌতুক অভিনেতা সময় রায়না এর আগেও বিভিন্ন স্পর্শকাতর বিষয় ও শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবার বলিউডের শীর্ষ এই অভিনেত্রীকে নিজের শোতে ডেকে অপমান করার অভিযোগে নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই সঞ্চালক।
আমিরের তৃতীয় বিয়েতে কেমন হবে জাঁকজমক?
বলিউডের আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সি এই অভিনেতা।
পাত্রী দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। তার সঙ্গেই বিয়ে অভিনেতার। মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি বিয়ে সারবেন- নিজে থেকে এমনটাই জানিয়েছেন আমির খান।
এক সাক্ষাৎকারে আমির খান তার বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা জানিয়েছেন। জানান, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আমির খান বলেন, বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে বলিউডে তার ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি। ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।
গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? কি বলছেন অভিনেত্রী
ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ নিয়ে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন গ্রেফতারের এ তথ্যটি জানান।
সেই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরপরই কয়েকটি গণমাধ্যম সরাসরি দাবি করে— গ্রেফতার মির্জা আবুল বাশার অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। এর পরিপ্রেক্ষিতে রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি।
শনিবার (২০ জুন) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী। সেই পোস্টে ইয়ামিন হক ববি লিখেছেন— শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
ববি আরও বলেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তিনি বলেন, তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
অভিনেত্রী বলেন, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।
উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে ‘তছনছ’ সিনেমায়। তার বিপরীতে জুটি হয়ে কাজ করেন অভিনেতা মুন্না খান।
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে শাস্তি
ঘটনা ২০২৪ সালের ডিসেম্বর। সামাজিক মাধ্যম ইউটিউব লাইভে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন ২৯ বছর বয়সি ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। সেই সময় তিনি হিজাব ছাড়াই পারফর্ম করেছিলেন। সেই গানটি পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। কিন্তু ওই কনটেন্টটিকেই ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন ইরানের একটি আদালত।
গান প্রকাশের কিছু দিনের মধ্যেই পারাস্তু আহমাদি ও তার কয়েকজন সতীর্থকে আটক করে ইরান প্রশাসন। পরে তারা মুক্তি পেলেও আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার রায়ে দোররা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়া হয়েছে।
সম্প্রতি ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’-এর অভিযোগ এনে গায়িকা পারাস্তু আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছেন দেশটির আদালত। তিনি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারা হবে। এ ছাড়া এ সংগীতশিল্পীকে দুই বছরের জন্য নিষিদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন কোম প্রদেশের আদালত।
সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা হচ্ছে সারা বিশ্ব। মানবাধিকার ও সংস্কৃতিকর্মীরা বলছেন— এ রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং ভিন্নমত ও সাংস্কৃতিক স্বাধীনতাকে দমনের একটি উদাহরণ। সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ ইরানে দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে জানান তারা। তা ছাড়া এ ঘটনায় ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।
ইরানি অ্যাক্টিভিস্টদের আইনি সহায়তাদানকারী সংস্থা ‘দাদবান’-এর মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলি বলেছেন, এ রায়ের কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই। ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া কিংবা সংগীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে এসব কর্মকাণ্ডকে ‘অশ্লীল কনটেন্ট’ হিসেবে আখ্যায়িত করা আইনের অপপ্রয়োগ।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেছেন, শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ দোররা মারার সাজা দেওয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। এটি ইরানের মানবাধিকার পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা
আইনি বিয়ে সারলেন ওপার বাংলার অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী মধুমিতা সরকার। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। এই বিয়ের পাঁচ মাসের মাথায় এবার আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি।
সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।
এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।
এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।
‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা
ভারতের অন্যতম পরিচিত অভিনেত্রী প্রিয়া বাপট। ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার একটি ঘটনা প্রকাশ করেছেন এই নায়িকা।
এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা অনবরত তাকে চুমু খেতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন একেবারে নতুন হওয়ায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ করতে পারেননি বলে জানান ওটিটি ও হিন্দি সিনেমার এই পরিচিত মুখ।
প্রিয়া বাপট জানান, ওই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু পরিচালকের জোরাজুরিতে পেশাদারত্বের খাতিরে তিনি দৃশ্যটি করতে রাজি হন।
তবে বিপত্তি ঘটে গানের দৃশ্য ধারণের সময়। যখন পূর্বপরিকল্পিত দৃশ্য ছাড়াই ওই অভিনেতা আচমকা শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালীন হোটেলেও ওই অভিনেতা ফোন ও মেসেজের মাধ্যমে প্রিয়াকে নানা কুপ্রস্তাব দিয়ে হেনস্তা করার চেষ্টা করেন।
বিষয়টি এক পর্যায়ে তাকে মানসিক চাপে ফেলে; বিষয়টি স্বামীকে জানান। পরে নায়িকার স্বামী সরাসরি শুটিং সেটে গিয়ে অবস্থান করেন এবং সেই সহ-অভিনেতার আচরণ সংশোধন করতে বাধ্য করান।
উল্লেখ্য, মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত হয়েছিলেন প্রিয়া বাপট। ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এরপর বলিউডের ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এছাড়া ‘কাকস্পর্শ’ ও ‘টাইমপাস টু’ ছবিতে তার অভিনয় সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রশংসা পায়।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ দুর্দান্ত অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া প্রিয়া বাপট বর্তমানে তার নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জীবনে কঠিন হয়ে উঠেছে, এমন প্রত্যাশা করিনি : রিয়া চক্রবর্তী
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা ঝড় বয়ে গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে। আইনি জটিলতা, কড়া সমালোচনা আর মাদক মামলায় এক মাসের কারাবাস সব মিলিয়ে জীবনের এক চরম কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, তবুও সেই ঝড় যেন ওলটপালট করে দিয়েছে তার ভেতরের পৃথিবীকে।
এবার নিজেই জানালেন, কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া।
সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’
ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’
আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক-শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া।
তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিজের সাবলীল অভিনয় দিয়েই নয়, বরং ফ্যাশন সচেতনতা ও দারুণ স্টাইল স্টেটমেন্টের কারণেও সবসময় থাকেন আলোচনার শীর্ষবিন্দুতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের উপস্থিতি মানেই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক। এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে তার চমৎকার ফ্যাশনেবল লুক আর দারুণ সব লোকেশন মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।
ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’
প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন।
প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
বাড়িতে মবের শিকার হন অভিনেত্রী, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অনেক দিন পর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা জানান, ২০২৪ সালের জুনে নিজের বাড়িতেই এমন মবের শিকার হতে হয়েছিল তাকে। প্রায় ৩০ জন পুরুষ তার বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও টাকা-পয়সা লুটের চেষ্টা করেছিল। সে সময় পরিবারের সুরক্ষায় তিনি নিজেই সামনে এসে উশৃঙ্খল সেই মব পরিস্থিতি সামাল দেন।
রাবিনা জানান, ঘটনার সূত্রপাত ছিল এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তারা চেয়েছিলেন, এই ঘটনায় রাবিনাকে অভিযুক্ত করতে। অভিনেত্রীর দাবি, এমন একটি মিথ্যা অভিযোগ তুলে তার বান্দ্রার বাড়ির সামনে প্রায় ৩০ জন উত্তেজিত লোক জড়ো হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শও করেনি। অভিনেত্রীর এও দাবি করেন, এটি মূলত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পিত ছক ছিলো।
ঘটনার বিবরণ দিয়ে রাবিনা, আমি বাইরে বের হতেই ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে এবং আমার গাড়িচালককে মারধর করতে শুরু করে। আমি চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসি। এরপর এক ব্যক্তি জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে পড়লে আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দিই।
অভিনেত্রী আরও জানান, ওই সময় তার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে শুধু তাদের সন্তানেরা ছিল। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, রাবিনা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল। বান্দ্রার মতো মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় এমন ঘটনা সে সময় তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল।
উল্লেখ্য, ঘটনার পর মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা দুর্ঘটনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড, চলছে অডিশন
বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ খোঁজার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর এবার কে হচ্ছেন পরবর্তী ‘০০৭’, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।
ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই নতুন জেমস বন্ড চরিত্রের জন্য অভিনেতাদের অডিশন নেওয়া হচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাস্টিং প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন খ্যাতিমান কাস্টিং পরিচালক নিনা গোল্ড। যিনি এর আগে ‘গেম অব থ্রোনস’, ‘দ্য ক্রাউন’ ও ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির মতো বড় প্রজেক্টে কাজ করেছেন।
স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, ‌‘পরবর্তী জেমস বন্ড খোঁজার কাজ চলছে। আপাতত কাস্টিং নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হবে না। তবে সময় হলেই ভক্তদের জন্য নতুন তথ্য প্রকাশ করা হবে।’
এরই মধ্যে সম্ভাব্য নতুন জেমস বন্ড হিসেবে কয়েকজন অভিনেতার নামও ঘুরছে হলিউডে। তাদের মধ্যে রয়েছেন জ্যাকব এলোরদি, ক্যালাম টার্নার ও অ্যারন টেইলর-জনসন।
গত মাসে সিনেমাকনে অ্যামাজন এমজিএমের চলচ্চিত্র বিভাগের প্রধান কোর্টনি ভ্যালেন্টি বলেন, ‘আমরা খুব সতর্কতা ও সম্মানের সঙ্গে এই কাজ করছি। জেমস বন্ডের নতুন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরা আমাদের জন্য বড় দায়িত্ব।’
নিনা গোল্ডকে যুক্ত করার বিষয়টি হলিউডে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, বড় ফ্র্যাঞ্চাইজির চরিত্র নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ সিনেমায় ডেইজি রিডলিকে নির্বাচনের পেছনেও তার ভূমিকা ছিল।
এর আগে ‘ক্যাসিনো রয়্যাল’, ‘গোল্ডেনআই’ ও ‘দ্য লিভিং ডেলাইটস’ সিনেমাগুলোর কাস্টিং পরিচালনা করেছিলেন ডেবি ম্যাকউইলিয়ামস। তিনিই ড্যানিয়েল ক্রেগ, পিয়ার্স ব্রসনান ও টিমোথি ডালটনের মতো অভিনেতাদের জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছিলেন।
জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ খ্যাত নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। প্রযোজনায় থাকছেন ‘স্পাইডার-ম্যান’ সিরিজের অ্যামি প্যাসকাল ও ‘হ্যারি পটার’ সিরিজের ডেভিড হেইম্যান। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট।
এবার ‘টপস’ পরে নজর কাড়লেন অপু বিশ্বাস
সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সদ্য একগুচ্ছ নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো। তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু। আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ্বাসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে।
ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’  আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।
শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ্বাসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা 'দুর্বার' এর লুক হতে পারে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা। যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে।
কারিনার মৃত্যুতে কাঁদছে দীঘি
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সহকর্মী ও বিনোদন জগতের তারকারা স্যোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে কারিনার প্রতি জানাচ্ছেন তাদের ভালোবাসা।
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন।
তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।’
তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার আইফোন চুরি
চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের আইফোন চুরি হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে একজন এসে ফোনটি চুরি করেন বলে নায়িকা অভিযোগ করেছেন।
তানহা তাসনিয়ার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলেন তিনি।
সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সে কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
লাইভে অভিনেত্রী জানান, ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কিনা দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি আর টেবিলে নেই। পরে বিষয়টি বুঝতে পেরে এফডিসির বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ১০৭৭। অভিনেত্রীর দাবি, জিডির পর পুলিশ দ্রুত তদন্তে নামে।
তবে পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন এফডিসির সিসিটিভি ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি।
তানহা তাসনিয়ার দাবি, এফডিসির প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের বরাতে তিনি জানান, অনেকদিন ধরেই নাকি সার্ভার অচল।
লাইভে শেষাংশে এ অভিনেত্রী লেখেন, ‘একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।’
নায়িকা তানহার লাইভে মন্তব্যের ঘরে নেটিজেনরাও এফডিসিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সবুজ গাউনে গ্ল্যামারাস সাজে দীঘি
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে একেবারে কিলার লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
পোশাকের সঙ্গে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার লুক পেয়েছে ভিন্নমাত্রা। খোলা চুলের স্টাইল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। অন্য ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন দীঘি। সেখানে তার বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
দীঘির এই নতুন লুক প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।
আটকে গেল মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, যা বললেন নির্মাতা জাহাঙ্গীর
অবশেষে প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করা হয়েছে। একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
বুধবার (১৩ মে) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে মাসুমা রহমান বলেন, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে। অন্যদিকে  ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা মুক্তি ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় এমন কথা বলেছেন তিনি।
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন পরিচালক।
হাসান জাহাঙ্গীর বলেন, আমি এখনো অফিসিয়াল কোনো কিছু পাইনি। তাই এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে, আমি আইনিভাবে মোকাবিলা করব।
তিনি বলেন, আমার এ সিনেমায় অলরেডি তিন কোটি টাকার ওপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমা মুক্তির একদিন আগে যদি এ রকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব।
এদিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। এর পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়।
এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সামাজিক মাধ্যমে প্রকাশিত এক অডিওবার্তায় অসন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোটপরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবেও কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলেও জানান অভিনেত্রী।
অন্যদিকে অভিনেত্রী জেবা জান্নাতও অভিযোগ করে বলেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি।
উল্লেখ্য, মৌসুমী, জেবা জান্নাত ছাড়াও এ সিনেমায় নির্মাতা হাসান জাহাঙ্গীরও অভিনয় করেছেন।
সংগীত: ঈদ উপলক্ষে কনা&অমির ‘আমপাতা জোড়া জোড়া’
কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হলো নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’—এমন কথায় গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গেয়েছেন কনা ও সৈয়দ অমি। এরই মধ্যে গানের অডিও-ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ মে সন্ধ্যায় সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
আমপাতা জোড়া জোড়া গানটির সুর করেছেন সৈয়দ অমি। সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে লন্ডনে। ক্যামেরায় ছিলেন আশিক মাহমুদ। মেকআপ করেছেন আঁচল আঁখি। কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ। মডেল হয়েছেন অমি ও আঁচল আঁখি। প্রযোজনার পাশাপাশি গানটির ভিডিওর নির্দেশনাও দিয়েছেন সৈয়দ অমি।
গীতিকার স্নেহাশীষ বলেন, ‘সৈয়দ অমি ভাই আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ড্যান্স বিটের একটা গান করার। সেই কথা মাথায় রেখেই গানটি লেখা। এরপর বেশ সময় নিয়ে গানটির ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং করেছেন। লন্ডনে গিয়ে শুটিং করেছেন। সব মিলিয়ে এবার ঈদে একটি ধামাকা গান উপহার দেওয়ার সব রকমের চেষ্টা আছে এই গানে।’
গানটি নিয়ে সুরকার ও সংগীতশিল্পী সৈয়দ অমি বলেন, ‘আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। ঈদ উৎসবকে মাথায় রেখেই ড্যান্স বিটে করা হয়েছে গানটি। রেকর্ডিং করেছিলাম প্রায় তিন মাস আগে। লন্ডনের বিখ্যাত কিছু লোকেশনে শুটিং করেছি মিউজিক ভিডিওর। আমার সঙ্গে মডেল হয়েছেন আঁচল আঁখি। সংগীতপ্রেমীদের ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতেই বেশ বড় আয়োজনে তৈরি হয়েছে আমপাতা জোড়া জোড়া গানটি। আমার খুব পছন্দের একটি গান হয়েছে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’
চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন
লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। চেন্নাইয়ে নেওয়ার পর নতুন চিকিৎসাপ্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে চিকিৎসকেরা জানান, প্রথমে তার ফুসফুসের চিকিৎসা করা হবে, এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।
এর আগে, সোমবার (১১ মে) রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা। এসময় তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার কায়সার হামিদ বলেন, ‘ওখানে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। আগে ফুসফুসের সমস্যাটা সামাল দিচ্ছেন। এরপর লিভারে অপারেশন করা হবে। প্রেশার নিয়ন্ত্রণে আছে। হৃৎপিণ্ড, কিডনিসহ বাকি সব ঠিক আছে।’
তিনি জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল বলে ভারতের চিকিৎসকেরা মত দিয়েছেন। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে।
ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।
এ বিষয়ে কায়সার হামিদ বলেন, ছোট ছেলে সাদাত হামিদের রক্তের গ্রুপ কারিনার সঙ্গে মিলেছে, তবে দুই ভাইয়েরই প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এর আগে রোববার কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তরা তার সুস্থতা কামনা করছেন।
একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে: নুসরাত ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত তার পথচলা যে মোটেও সহজ ছিল না, সে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরলেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
নুসরাত ফারিয়া বলেন, ‘স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে না, আপনাদের মধ্যেই আছে যারা অনেক পড়াশোনা করে, কিন্তু কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছিলাম তাদেরই একজন। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, “আম্মু, আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও কেন ভালো রেজাল্ট করতে পারছি না?” তখন আমার আম্মু আমাকে একটা কথা বলেছিলেন“মেবি তুমি যেটা করছো, চর্চায় আছো। তাই হার্ডওয়ার্কের কোনো অপশন নেই।”’
‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি। গান করেছি সাত থেকে আটটা। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি। কিন্তু তারপরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই অ্যাংশিয়াস থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক।’
তার কথায়, ‘যে জায়গাটাতে আমরা কাজ করি, বিশেষ করে ফেম দেখে অনেক চাকচিক্য মনে হয়। কিন্তু প্রতিদিনই একটা স্ট্রাগল থাকে। আমাদের প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
ফারিয়ার ভাষ্যে, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে। আবার একদিন যদি এক ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।’
সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে
ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।
পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।
এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।
এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।
আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স
বিশ্বজুড়ে আলোড়ন তোলা স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) আবারও পর্দায় ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানি হাইস্টের নতুন এনাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তবে নতুন প্রজেক্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি আরেকটি স্পিন-অফ—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সিরিজে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা অভিনেতা আলভারো মোর্তে সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে এই প্রত্যাবর্তনের খবর জানান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, ‘বেলা চাও এখনও বাজছে। মানি হাইস্ট-এর দুনিয়া চলতেই থাকবে।’
এদিকে আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২, যা এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় স্পিন-অফ সিরিজ। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজের স্রষ্টা অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে চার পর্বের একটি মিনি-সিরিজ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যেতে পারে কর্নেল তামায়োকে, যিনি মূল সিরিজে অভিনয় করেছিলেন ফার্নান্দো কায়ো।
তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি কর্নেল তামায়োর গল্প নিয়ে, নাকি প্রফেসরের দলের নতুন কোনো অভিযানের ইঙ্গিত—তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। এক সময় স্পেনে বাতিলের মুখে পড়া ‘মানি হাইস্ট’ নেটফ্লিক্সে যুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে পপ-কালচার আইকনে পরিণত হয়। এরপর মুক্তি পেয়েছে স্পিন-অফ ‘বার্লিন’, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেম।
মানি হাইস্টের লাল জাম্পসুট ও ডালি মাস্ক আবারও পর্দায় দেখার অপেক্ষায় এখন বিশ্বের কোটি কোটি দর্শক।
অনুমতি ছাড়া ছবি ব্যবহার দুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা
প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের [প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা] মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রির অভিযোগে এই মামলা করেছেন গায়িকা। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে দুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল।
অথচ এ বিষয়ে গায়িকাকে কিছু জানানো হয়নি এবং তাঁর অনুমতিও নেওয়া হয়নি। গায়িকার জনপ্রিয়তা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
মামলার নথি অনুযায়ী জানা যায়, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত আয়োজন অস্টিন সিটি লিমিট ফেস্টিভালের ব্যাকস্টেজে তোলা। ছবিটির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন গায়িকা।
মামলার নথিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। অনেক ব্যবহারকারী সত্যিই মনে করেছিলেন দুয়া লিপা হয়তো ওই টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।
মমতার শপথগ্রহণেও উপস্থিত ছিলেন জিৎ
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে ওপার বাংলার অভিনেতা জিতের উপস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেতা নিজে এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন, একজন বিজয়ী জনপ্রতিনিধি ও হবু মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়েই তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জিতের রাজনীতিতে আসা নিয়ে নানা আলোচনা চলছিল। বিশেষ করে রবীন্দ্রজয়ন্তীর দিন গেরুয়া উত্তরীয় ও সাদা পোশাকে শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়।
এর পরিপ্রেক্ষিতে অভিনেতা একটি লিখিত বার্তার মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। তার কথায়, জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। একই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি।
কখনও কোনও রাজনৈতিক দলের প্রচারে যোগ না-দেওয়া ‘অরাজনৈতিক’ তারকা কেন রাজনৈতিক মঞ্চে? কৌতূহল ওঠে ব্যাপক। তার উত্তরও জিৎ দিয়েছেন।
নিজের অরাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে জিৎ ২০১১ সালের একটি উদাহরণও টেনেছেন। তিনি মনে করিয়ে দেন যে, ২০১১ সালে মমতা ব্যানার্জির প্রথম শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও শুধুমাত্র আমন্ত্রণের খাতিরেই তিনি তখন গিয়েছেন এবং এবারও একই কারণে। তাই তার এই উপস্থিতিকে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম
ঢাকাই শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম আবারও আলোচনায় এসেছেন তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্যাশন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জানান, তার পরনের লাল রঙের ওয়েস্টার্ন পোশাকটি ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। ভবিষ্যতে সেখানে গেলে আরও এমন পোশাক কেনার পরিকল্পনা রয়েছে তার।
অনুষ্ঠানে নিজের সাজপোশাক প্রসঙ্গে মিম জানান, কোন ড্রেস পরবেন বা কোন লুকে হাজির হবেন, তা নিয়ে তার আগে থেকেই পরিকল্পনা থাকে মিমের।
সৌদি আরবে অত্যন্ত চমৎকার সব ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায় উল্লেখ করে মিম বলেন, আমার রেড অনেক পছন্দ, আর রেড পরলে আমাকে অনেক সুন্দর লাগে। আমার এই ড্রেসটা আমি যখন ওমরাহ করতে গিয়েছিলাম, তখন জেদ্দা থেকে কিনেছিলাম। ওখানে ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। সো এটা আমার জানা ছিল না। আর নেক্সট টাইম আমি সৌদি আরব গেলে অবশ্যই আরও আরও অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনব। সো আমি ওখান থেকেই নিয়েছিলাম এই ড্রেসটা।
তবে পোশাকের দাম কত, তা জনসমক্ষে প্রকাশ করতে রাজি হননি তিনি।
ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মিম জানান, দীর্ঘদিন ধরে সিনেমার প্রস্তাব পেলেও চিত্রনাট্য ও সহ-শিল্পী মনের মতো না হওয়ায় কাজে নামা হয়নি। বলেন, আমি তো সিনেমার অফার অনেক আগে থেকেই পাচ্ছি। বাট ব্যাটে-বলে মিলে না। আরেকটা করছি আমি, ওটার তো শুটিং আরও বাকি আছে। সো হ্যাঁ, যখন আসবে তখন তো অবশ্যই তোমরা দেখতে পারবে।
উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। শোবিজ অঙ্গনে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলেও ব্যক্তিগত নানা জটিলতায় মাঝপথে তাকে থেমে যেতে হয়েছিল। বর্তমানে তিনি নতুন উদ্যমে কাজে ফেরার চেষ্টা করছেন। তবে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের কিছু প্রশ্নে মেজাজ হারান মিম। একপর্যায়ে সাংবাদিকদের বুম মাইক্রোফোন ছুঁড়ে ফেলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি, যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
সাফল্যের মন্ত্র শোনালেন বিদ্যা বালন
বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালন সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন জীবনের গুরুত্বপূর্ণ এক দৃষ্টিভঙ্গি, যা তিনি নিজের সাফল্যের মন্ত্র হিসেবে বিবেচনা করেন।
তার মতে, জীবনে সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। তাই অন্যের মতামতের চেয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যা বলেন, ‘আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। কেউ মনে করতে পারেন আপনি ঠিক, আবার কেউ ভাবতে পারেন আপনি ভুল। এটা আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারেন-সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথাকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি মুম্বাইয়ে এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বিদ্যা বালান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল, যা ধীরে ধীরে তাকে ভারতীয় চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করে।
২০০৫ সালে পরিণীতা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।
শুধু হিন্দি সিনেমাই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গেও বিদ্যার রয়েছে বিশেষ সংযোগ। তিনি বাংলা ভাষায় সাবলীল এবং এই সংস্কৃতির প্রতি তার আলাদা টান রয়েছে। ২০০৩ সালে ভালো থেকো সিনেমার মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করেন।
অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস-এই তিনের সমন্বয়েই বিদ্যা বালন আজও দর্শকদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন। তার সাম্প্রতিক মন্তব্যও যেন সেই একই বার্তা বহন করে-সাফল্যের জন্য সবচেয়ে জরুরি হলো নিজের ওপর আস্থা রাখা এবং নিজের কাছে নিজেকে সঠিক প্রমাণ করা।
থালাপতি বিজয়কে নিয়ে যা বললেন অভিনেতা সিদ্দিক
ভারতের তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এগোচ্ছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন শিল্পী হয়ে রাজনীতিতে তার সাফল্যের জন্য অনেকেই তার প্রশংসা করেছেন।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমানও বিজয়কে নিয়ে নিজস্ব অভিমত প্রকাশ করেছে। গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তার অভিমত দেন।
সিদ্দিকুর রহমান বলেন, সবাই বলে যে শিল্পীদের আসলেই রাজনীতিতে যাওয়া ঠিক না। এটার পক্ষে-বিপক্ষে প্রচুর কথা আছে। কিন্তু আমি মনে করি ওই শিল্পীটার ভেতরের মানুষটা যদি মনুষ্যত্বহীন না হয়, যদি সামাজিক হয়, সেবকের চিন্তা-ভাবনা থাকে, দেশকে ধারণ করার চিন্তা-ভাবনা থাকে, সার্বভৌমত্ব রক্ষার করার চিন্তা করে এবং সত্যিকার অর্থে সেবক হিসেবে মানুষকে সেবা দিতে পারবে- সেই জায়গা থেকে এ পথে হাঁটা উচিত। আর যদি মনে হয়- আমি সেই জায়গায় গিয়ে আমি আমাকে আমি হিসেবে বিশ্বাস করি, আমি আমরাতে বিশ্বাস করব না।
আমরাতে পরিণত হবো না। আমার কী হলো? আমার কী পাওয়া দরকার? আমি কী পেয়েছি? এ শব্দগুলো যদি একটা শিল্পীর ভেতরে থাকে- সেই শিল্পীর রাজনীতিতে যাওয়া উচিত না। আর যে গুণগুলোর কথা আমি আগেই বললাম; সেগুলো করবে- তাহলে আমি মনে করি তার রাজনীতির পথে হাঁটা উচিত।
তিনি আরও বলেন, সম্প্রতি আপনি ভারতে দেখেন- থালাপতি বিজয় একজন শিল্পী হয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি যেমন সিনেমার হিরো; ঠিক তেমনি জনগণের কাছে হিরো হিসেবেই আছেন। ও রকম হিরো লাগবে- ও রকম হিরোর মেন্টালিটি যদি না থাকে; তাহলে হবে না। জেলেনস্কিকে দেখেন- তিনিও কিন্তু অভিনেতা। এ রকম বড় বড় অনেক জায়গায় অভিনেতা-অভিনেত্রীরা আছেন যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে বড় বড় জায়গায় আছেন।
কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একটু অন্যরকম। একটু পরেই দেখা যাবে আমার কমেন্ট বক্সের নিচে লেখা শুরু হবে- সিদ্দিক ভাই লেবাস পালটাই নাই; সিদ্দিক ভাই কিন্তু ওই ধরনের কথা বলতেছে। নো আমি অবশ্যই ভেতরে আল্লাহকে ধারণ করি। আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছি সেখান থেকে। সেটাকে আমি ধারণ করব; ওটা আমাকে মৃত্যুর পর পরের জীবনেও ধারণ করতে হবে। আর রাজনীতি যে কথাটি আমি বলছি- মৃত্যুর পরেও তা আমি ধারণ করতে পারব; যদি আমি সত্যিকার অর্থে রাজনীতিটা ওই আল্লাহর হেদায়েতের জায়গা থেকে করি। যদি আমি হেদায়েতপ্রাপ্ত হয়ে মানুষের জন্য করি; আমার জন্য না করি- তাহলেই হবে।
প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না : মিথিলা
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা।
এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন মিথিলা। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন তিনি।
মিথিলা বলেন, ‘ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।’
প্রেমের অস্তিত্ব নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। আমার নাই। আমি বলিনি আমার এখন কোনো লাভ নাই। মেবি আছে অর মেবি নাই।’
বর্তমানে নিজের ক্যারিয়ার ও নতুন কাজ নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত প্রাপ্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষ্যমতে, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি একটা বড় অপরচুনিটি এবং এটাতে আমি ঠিকঠাকভাবে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে চিন্তাও করছি না। বাট এগেইন, ভালোবাসা যে নাই সেটাও বলছি না।’
‘কাকের’ প্রেমে পড়েছেন ভাবনা
কখনো তার অভিনয়, কখনো বা ক্যানভাসে ফুটিয়ে তোলা শিল্পকর্ম সবখানেই মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাকের প্রতি অগাধ ভালোবাসা দেখানোর কারণে নেটিজেনরা তাকে নিয়ে বেশ আলোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা হলেও ভাবনা নিজের অবস্থানে অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা এবং কাক প্রীতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার কাক প্রীতি।
ভাবনা বলেন, ‘ভালোবাসার উৎপত্তি তো আসলে বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। আমাদের ঢাকা শহরে তো টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছি, সেখানে প্রথম যে পাখিটি দেখেছি, সেটি ছিল কাক। আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই আমি পড়ে গেছি।’
কাক নিয়ে নেটিজেনদের নানা ট্রল বা মন্তব্য প্রসঙ্গে ভাবনা জানান, কাক নিয়ে তিনি ছবি আঁকেন এবং এই ভালোবাসাকে বিদেশের মাটিতেও রিপ্রেজেন্ট করেছেন। তার কথায়, ‘আপনারা যে এই ‘কাক কাক’ করেন, আমি চাই আপনারা বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।’
সাক্ষাৎকারে তাকে আক্রমণ করা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস করি না। আমি সব সৃষ্টিকর্তা আর প্রকৃতির ওপর ছেড়ে দেই। কারণ আপনি যদি নিজে প্রতিশোধ নেন, তবে প্রকৃতি সেটি নেবে না। আমি বিশ্বাস করি, আমার হয়ে প্রকৃতিই লড়বে এবং প্রকৃতির প্রতিশোধ হবে অনেক বেশি ভয়ংকর।’
মস্কো উৎসবে বেনারসি গাউন পরার নেপথ্যে থাকা দেশপ্রেমের কথাও জানান তিনি। ভাবনার কথায়, ‘বিদেশের মাটিতে পা রাখলে আমি আর ব্যক্তিগত ভাবনা থাকি না, আমি হয়ে উঠি বাংলাদেশ। রেড কার্পেটে সবুজ বেনারসিতে আমি আসলে নিজেকে বাংলাদেশের পতাকার আদলে তুলে ধরতে চেয়েছি। আমি চেয়েছি আমাদের বেনারসি যেন শুধু বিয়ের পোশাকে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়।’
ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে?
চুপিসারে বিয়ে করেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে অভিনেত্রী নিজেই তা সেটি নিশ্চিত করলেন। এমনকি নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি।
সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।
বিয়ে প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
সুবাহ বলেন, ‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের, তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি।
আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্র্যাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা-যাওয়ার মধ্যে থাকব।’
এদিকে স্বামীকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
নতুন এই পথচলায় তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ ভক্তরা।
উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছিলেন সুবাহ।
পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
এই জয় ‘খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর মধ্যেই আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী।
গত ৪ মে ফল প্রকাশের পর তিনি এই জয়কে নিজের কাছে ‘খুবই ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন।
আরজি কর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই মিমি সরব ছিলেন।
দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনই সামাজিক মাধ্যমেও সক্রিয় থেকেছেন। এই অবস্থানের জন্য তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি পিছিয়ে যাননি; বরং দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।
২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করে লেখেন, এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত।
তবে তিনি এটাও উল্লেখ করেন, এই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।
উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।
আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব ছড়িয়েছে : রুনা লায়লা
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই অদ্ভূত গুজব ছড়িয়ে পড়েছে। তবে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে এই কিংবদন্তি শিল্পী নিজেই জানিয়েছেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন রুনা লায়লা। এর মধ্যেই দেশ-বিদেশে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় চরম বিভ্রান্তি ও উদ্বেগ।
বিষয়টি নজরে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন তিনি। নিজের সুস্থতার খবর জানিয়ে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।’
ভিত্তিহীন এই সংবাদে বিরক্ত প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তবে আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি বহাল তবিয়তে বেঁচে আছি! আমি সবাইকে অনুরোধ করছি এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’
প্রসঙ্গত, ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে উনকি ‘নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন রুনা লায়লা। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। তিনি "ও মেরা বাবু চেল চাবিলা" ও ‘দামা দম মাস্ত কালান্দার’ গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।
কারাদণ্ড থেকে মুক্তি পেলেন পপ আইকন ব্রিটনি স্পিয়ার্স
মদ্যপ অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেলেন। আদালতের সঙ্গে একটি বিশেষ সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া এই আইনি জটিলতার অবশেষে সমাপ্তি ঘটল।
গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেফতার করেছিল পুলিশ।
অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত উচ্চগতিতে এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
সোমবার (৪ মে) লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অপরাধ স্বীকার করে নেন।
তবে আদালতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে থাকা গুরুতর (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) অভিযোগটি তুলে নেওয়া হয়েছে। এর পরিবর্তে তাকে ‘রে বেকলাস ড্রাইভিং’ বা মদ্যপানের সঙ্গে সংশ্লিষ্ট বেপরোয়া গাড়ি চালানোর থেকে অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেফতারের পরপরই ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছেন।
তার আইনজীবী আদালতে জানান, ব্রিটনি নিজেকে শুধরে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আদালতের নমনীয় হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।
এই আইনি সমঝোতার ফলে এই গায়িকাকে কোনো ধরনের কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে তাকে নির্দিষ্ট মেয়াদে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে। ব্রিটনির ভক্তরা এই খবরে স্বস্তি প্রকাশ করলেও, নেটিজেনদের মধ্যে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অভিনেত্রী পার্নোর নতুন অধ্যায়
ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ে পা রাখার পথে টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন এই সুন্দরী। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি।
শনিবার (৩ মে) সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।
ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে।
মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এখানে তুলে ধরা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো জানান, যেকোনো ভালো কাজের সঙ্গে থাকতে তিনি পছন্দ করেন এবং কান উৎসবের অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন।
বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালনের মতো তারকাদের কান উৎসবে দেখা যায়। এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।
‘এটা আমাদেরই গল্প’ নিয়ে দর্শকের অপেক্ষা বাড়ছে, থাকছে বিশেষ কিছু
দীর্ঘদিন পর পারিবারিক গল্পের ছোঁয়ায় দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটির এবার অন্তিম পর্বের দিনক্ষণ প্রকাশ পেল; ৫২তম পর্বেই এসে শেষ হতে যাচ্ছে ধারাবাহিকটি। সঙ্গে বাড়ছে দর্শকদের অপেক্ষাও।
ইতোমধ্য শেষ দৃশ্যের শুটিংও সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের। নির্মাতার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ধারাবাহিকটির হবে মেগা এপিসোড। অর্থাৎ, যার ব্যপ্তি হবে সাধারণের চেয়ে বেশি। কথাটি রাখতেই যাচ্ছেন নির্মাতা; জানিয়ে দিলেন শেষ পর্বের চূড়ান্ত দিনক্ষণও।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা জানান, এটা আমাদেরই গল্পের লাস্ট চ্যাপ্টার (পর্ব ৫১) আগামী বুধবারের পরিবর্তে ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রচারিত হবে এবং এটা আমাদেরই গল্পের দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (পর্ব ৫২) আগামী ৮ মে শুক্রবার বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।
সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।
শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে পরিচালক রাজ সংবাদ মাধ্যমে বলেন, দর্শকেরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ।
‘এটা আমাদেরই গল্প’ শেষ হওয়ার খবরে একদিকে যেমন দর্শকের মন ভারী হয়ে আসছে, একই সঙ্গে জাগছে আগ্রহও। সামাজিক মাধ্যমে অনেকেই যেমন লিখেছেন, এত দ্রুত শেষ না হলেও পারতো। আবার কেউ কেউ লিখেছেন, অপেক্ষায় আছি- না জানি কতটা কাঁদাবে শেষ পর্বটি।
পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে।
গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই নাটকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সমাপনী লগ্নে এসে ধারাবাহিকটি যেমন দর্শকদের আবেগপ্রবণ করছে, তেমনি এর শিল্পীরাও প্রশংসায় ভাসচ্ছেন।
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি মুক্তি পায়নি এত দিন।
তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।
সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’।
সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।
অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ
চলতি বছরের বড়দিনে পর্দায় আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। গত বছর ছবিটির নাম ঘোষণার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। প্রিয় তারকার নতুন কাজের প্রতিটি খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা শাহরুখ-ভক্তরা।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের একটি ভিডিও এবং কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন দীপিকা। এদিকে চোখে সানগ্লাস, মৃদু হাসির শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। ভক্তদের ধারণা, এটি সিনেমার কোনো ফ্ল্যাশব্যাকে বা বিশেষ দৃশ্যের অংশ হতে পারে।
বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার এমন প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার রসায়ন ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে নেটিজেনরা তাদের সাজ-পোশাকের প্রশংসাও করেছেন। আবার কেউ কেউ আশা করছেন, এটি বলিউডের আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে।
জানা গেছে, ৪০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ঝলক প্রকাশ করে জানানো হয়েছে, ‘কিং আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর’। ইতোমধ্যে সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
পর্দার এই জনপ্রিয় জুটি এর আগেও ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন: ভারতীয় অভিনেত্রী
বলিউডে ফের আলোচনায় ‘কাস্টিং কাউচ’। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাদালসা শর্মা। সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টিংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক নামকরা চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে তিনি সরাসরি কুপ্রস্তাব পেয়েছিলেন।
মাদালসা জানান, ক্যারিয়ারের শুরুতে এক পরিচিত পরিচালক তাকে সিনেমার মিটিংয়ের জন্য ডেকেছিলেন। শুরুতে তিনি বিষয়টিকে পেশাদার অডিশন মনে করলেও কথোপকথনের এক পর্যায়ে পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। পরিচালক জানতে চান, মাদালসা বিকিনি পরতে স্বচ্ছন্দ কি না।
মাদালসা বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম এটি হয়তো গল্পের কোনো প্রয়োজনে। আমি রাজি হয়েছিলাম, তবে জানতে চেয়েছিলাম গল্পের প্রেক্ষাপটে এর কোনো যৌক্তিকতা আছে কি না।”
কথোপকথনের এক পর্যায়ে পরিচালক অত্যন্ত আপত্তিকর দাবি করে বসেন। মাদালসার ভাষ্যমতে, “পরিচালক দেখতে চেয়েছিলেন আমি বিকিনি পরতে পারি কি না এবং তার সামনেই আমাকে বিকিনি পরে দেখাতে বলেন। তিনি দাবি করেন, তিনি আমার ‘শারীরিক ভাষা’ দেখতে চান।”
পরিচালকের এমন প্রস্তাবে দমে না গিয়ে তৎক্ষণাৎ নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, পেশাদার অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে যেকোনো পোশাক পরতে তার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য তিনি তা করবেন না।
মাদালসা সেই পরিচালককে সোজাসুজি বলেন, “আপনি যদি আমার প্রতিভার ভিত্তিতে আমাকে সুযোগ দিতে চান, তবে দিন। না হলে আমি জানি দরজা কোন দিকে।” এরপরই তিনি সেই মিটিং ছেড়ে বেরিয়ে আসেন।
সাক্ষাৎকারে মাদালসা আরও জানান, পরে তিনি জানতে পেরেছিলেন যে ওই চরিত্রটি যে অভিনেত্রী পেয়েছিলেন, তার সঙ্গে সেই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। ওই সময় এ নিয়ে বিনোদন পাতায় নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মাদালসা শর্মা। রূপালী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার এই সেমি-নেগেটিভ চরিত্রটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।
যে কারণে বিয়ের আগে রাতে টানা ২৫ দিন শুধু লাউ খান আরতি সিং
বলিউড অভিনেতা গোবিন্দর ভাগ্নি বিগবস ১৩-খ্যাত অভিনেত্রী আরতি সিং তার বিয়ের আগে ওজন কমাতে যে ডায়েট অনুসরণ করেছিলেন, পুষ্টিবিদদের মতে তা খুব একটা স্বাস্থ্যকর বা দীর্ঘস্থায়ী পদ্ধতি ছিল না। আরতি বলেছেন, প্রতিদিনের রাতের খাবারে টানা ২৫ দিন শুধু লাউ খেয়ে তিনি প্রায় পাঁচ কেজি ওজন কমিয়েছিলেন। বিয়ের আগে দ্রুত ওজন কমাতে তার এই চমকপ্রদ উদাহরণ বেশ আলোচিত হয়েছে।
অভিনেত্রী আরতি সিং ২৫ দিন ধরে রাতে শুধু লাউ খেয়ে থেকেছেন। আর তাতেই নাকি মাত্র ২৫ দিনে ৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন তিনি। বিয়ের ছবিতে রোগা দেখাচ্ছে, না কি মোটা? বিয়ের অনুষ্ঠানের থেকে বেশি দুশ্চিন্তা ছবি নিয়েই থাকে কনেদের। বিশেষ করে বলিউড তারকারা এই প্রবণতায় ইন্ধন দিয়েছেন। কনেদের মনের ভেতরে ঠিক কী চলে, তারা কীভাবে নিজেদের প্রস্তুত করেন, তারই উদাহরণ হয়ে উঠলেন মুম্বাইয়ের টেলি অভিনেত্রী।
সিনেমা কিংবা ধারাবাহিকের পর্দায় কেমন দেখাচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিয়ের ছবি ও ভিডিও। এই ধারণা থেকেই বিয়ের আগে চেহারায় বড়সড় বদল এনেছিলেন আরতি সিং। সে কথাই প্রকাশ করলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী।
বিয়ের আগে দ্রুত ওজন কমাতে কিনা করা হয়! তারই এক চমকপ্রদ উদাহরণ তৈরি করলেন আরতি সিং।  বিয়ের আগে শুধু লাউ খেয়ে থেকেছেন তিনি। আর তাতেই নাকি মাত্র ২৫ দিনে পাঁচ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন! যদিও চটজলদি এভাবে ওজন কমানো আদৌ স্বাস্থ্যকর কিনা, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কিন্তু লাউয়ের উপকারিতাও অনেক। ফলে ভালো-মন্দ— দুদিকই রয়েছে। আরতি যেভাবে লাউ-নির্ভর ডায়েট মেনে চলেছেন, তা জানা যাক বিস্তারিত।
অভিনেত্রী বলেন, প্রতিদিন নৈশভোজে তার পাতে শুধু লাউ থাকত। উপরন্তু তাতে থাকত না কোনো ভারি মসলা। শুধু সামান্য লবণ আর ধনেপাতা দিয়ে সেদ্ধ করা খাবার। ব্যাস! আর কিছু নয়। সব কিছু প্রেশারকুকারে ভরে সেদ্ধ করে তারপর ভালো করে ঘেঁটে নিতেন তিনি।
আরতি সিং বলেন, বিয়ে একবারই করব, তাই ছবিতে রোগা দেখাতেই হতো নিজেকে। আর সে কারণেই এই ডায়েট করেছি।
কিন্তু আপনি কি এই ডায়েট করে বিয়ের প্রস্তুতি নিতে পারবেন?— এমন প্রশ্নেরও সম্মুখীন হন অভিনেত্রী। লাউ এমনিতেই কম ক্যালোরিযুক্ত একটি খাবার। তা মূলত জল ও ফাইবারে ভরপুর। তাই অনেকেই এ সবজিকে ওজন কমানোর ডায়েটে রাখেন। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে সমস্যার মূল।
এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, একটানা একই ধরনের কম ক্যালোরির খাবার খেলে ওজন কমবে স্বাভাবিকভাবেই। কিন্তু সেটি স্বাস্থ্যকর বা দীর্ঘস্থায়ী হবে না। কেন এ ধরনের ডায়েট স্বাস্থ্যকর নয়, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন পুষ্টিবিদরা।
প্রথমত এ ধরনের ডায়েটে আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি হয়। প্রোটিনের পরিমাণ কম থাকে, স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায় না, ভিটামিন ও খনিজের অভাব দেখা দিতে পারে। আর দ্রুত ওজন কমে যাওয়ার কারণ, শরীরে পানির ভাগ কমে যায়। কার্বোহাইড্রেট কম খেলে শরীর পানি ধরে রাখতে পারে না। ফলে ওজন কমে যায়। কিন্তু ওজন কমলেও চর্বি নাও কমতে পারে। এর পাশাপাশি পানি ও পেশির ক্ষয়ের ফলে শরীর দুর্বল হয়ে যায় হঠাৎ করে।
এ ছাড়া প্রতিদিন একঘেয়ে খাবার দীর্ঘদিন চললে আপনার শরীরের ওপর চাপ বাড়ে। ক্লান্তি ও দুর্বলতা, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আয়রন ও ভিটামিন বি১২-এর ঘাটতি দেখা দেওয়া, মাংসপেশি দুর্বল হয়ে পড়া— এমনকি বিপাকক্রিয়াও ধীর হয়ে যেতে পারে। ফলে পরে ওজন কমানো আরও কঠিন হয়ে ওঠে।
এ ধরনের প্রতিদিনের ডায়েটে সবচেয়ে বড় সমস্যা হলো— এটি দীর্ঘ মেয়াদে টেকে না। একই খাবার বারবার খেতে খেতে বিরক্তি আসে। খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। হঠাৎ করে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে আবার দ্রুত ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জন্য দরকার ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস। তার জন্য দানাশস্য, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, বিভিন্ন সবজি, কার্বোহাইড্রেট ভরা খাবার খেতে হবে। এর সঙ্গে নিয়মিত শরীরচর্চাও জরুরি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ এক কেজি ওজন কমানোই নিরাপদ এবং সেটিকেই দীর্ঘস্থায়ী লক্ষ্য হিসেবে ধরা হয়।
মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল?
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। তবে শুরু থেকেই ভক্তদের মনে বড় প্রশ্ন ছিল মাইকেলের নিজের ছেলেরা থাকতে কেন জাফরের কাঁধেই এই গুরুভার তুলে দেওয়া হলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছে।
মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও ক্যামেরা বা লাইমলাইটের চেয়ে পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। প্রিন্স আগেভাগেই জানিয়েছিলেন, গান বা নাচে পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না।
বরং সমাজসেবামূলক কাজেই তার আগ্রহ বেশি। অন্যদিকে, ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার কোনো বিশেষ ঝোঁক নেই। মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের তালিম নিয়েছেন।
জাফরের নাচ এবং কণ্ঠের সঙ্গে মাইকেল জ্যাকসনের অদ্ভুত মিল রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর গত কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তিনি প্রায় এক বছর ধরে নিজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই খবরটি গোপন রেখেছিলেন।
পরিচালকের মতে, জাফরকে নির্বাচন করার অন্যতম প্রধান কারণ ছিল তার সহজাত দক্ষতা। মাইকেলের আইকনিক নাচের মুদ্রা এবং উচ্চাঙ্গের গান ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন সেরা বিকল্প। পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের সাধনার মিশেলেই শেষ পর্যন্ত ‘মাইকেল’ হয়ে পর্দায় আসছেন জাফর জ্যাকসন।
কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?
নাটক ও ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করতেন, আর তার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি ও পারফিউম। তার ভাষায়, “সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।”
ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লুকে নিজেকে উপস্থাপন করলেও, নিজের পছন্দের জায়গাটি পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। ফারিণ বলেন, “ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।”
ব্যক্তিগত জীবনে ঘোরাঘুরি কিংবা ভ্রমণের সময়েও ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন তিনি।
তবে কাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেছেন ফারিণ। তার মতে, ইন্ডাস্ট্রিতে সবসময় নিখুঁত দেখানোর একটি অদৃশ্য চাপ কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে, যা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফারিণ বলেন, “এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব।”
তিনি আরও ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।
ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী
ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাক পরেছেন।
মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা। প্রতিটি ছবিতে তার সেই চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
তটিনীর এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা তার ‍রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’
প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে।
তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।
কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি হারলে বিষণ্ণতা গ্রাস করে তাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ বলে অভিহিত করে তির্যক মন্তব্য করেন এক নেটিজেন। এমন মন্তব্যে চুপ থাকেননি তিনি।
এক্স-এ (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন প্রীতি। সেখানে তাকে ‘ট্রফি’ হিসেবে বর্ণনা করা একটি মন্তব্যের জবাবে অভিনেত্রী সাফ জানান, কেন নারীদের এমন তকমা দেওয়া সমস্যাজনক।
প্রীতি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ধন্যবাদ, এটা হয়তো খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে কোনো নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়! ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে। আর একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, বরং আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।’
নারীর সম্মান ও মর্যাদা নিয়ে প্রীতির এমন সময়োপযোগী মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার এই দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলছেন, বিনোদন জগতের বাইরেও তিনি একজন সচেতন ও বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।
একই প্রশ্নোত্তর পর্বে প্রীতি কথা বলেছেন তার আসন্ন সিনেমাগুলো নিয়েও। দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি জানান, ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি নিয়ে তিনি বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটি পিরিয়ড ড্রামায় কাজ করতে চেয়েছিলাম। রাজ কুমার সন্তোষীর মতো গুণী পরিচালক এবং সানি দেওলের সঙ্গে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের।’
এছাড়া নিজের আরেকটি কাজ ‘ভাইব’ নিয়ে প্রীতি বলেন, ‘এটি অত্যন্ত মজার ও হালকা মেজাজের একটি ছবি। ‘লাহোর ১৯৪৭’-এর মতো গম্ভীর ঘরানার কাজের পর এই ছবিটিতে অভিনয় করে আমি বেশ আনন্দ পেয়েছি।’
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও নারীর মর্যাদা নিয়ে প্রীতির এই জোরালো প্রতিবাদ বিনোদন পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রীতির ভাষ্যমতে, নারীকে প্রদর্শনের বস্তু হিসেবে নয় বরং সম্মানের সঙ্গে মূল্যায়ন করাটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী
ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আশু। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, অভিনেত্রী আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করেন সেই যুবকের কাছ থেকে। এমন অভিযোগের জেরে ভারতের হায়দেরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই মামলা নথিভুক্ত হয়। সেখানেই উল্লেখ করা হয় এ তথ্য।
আরও জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডনে ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
মিমোকে হারিয়ে শোকাহত নাট্যাঙ্গন
নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যাঙ্গনজুড়ে। সহপাঠী, শিক্ষক, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন তার এমন বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিক রেহমান লিওন জানান, ময়নাতদন্ত শেষে এটি আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়েছে।
পরে মরদেহ তার জন্মস্থান মাদারীপুরে নেওয়া হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরাও মরদেহের সঙ্গে যান।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করে। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
বার্তায় আরো বলা হয়, তিনি ছিলেন প্রাণোচ্ছল ও বলিষ্ঠ ব্যক্তিত্বের একজন শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্তম্ভিত।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করা হয়েছে।
মৃত্যুর কিছুদিন আগেই নাট্যদল তীরন্দাজ রেপার্টরির ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন মিমো।
নাট্যদলের কর্ণধার ও শিল্পকলা একাডেমির চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক সুমন বলেন, ‘ওর মতো শক্ত মেয়ে আমি কখনো দেখিনি। এত অল্প সময়ে এত দক্ষতার সঙ্গে নাটকটি দাঁড় করিয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছি না।’
অভিনেত্রী দিলরুবা দোয়েল সামাজিক মাধ্যমে লেখেন, ‘একটা ফোন করাই যেত বাবু। আমরা সবাই কমবেশি মানসিক চাপে আছি, দিন দিন একা হয়ে যাচ্ছি।
নাট্যকর্মী মহসিনা আক্তার লিখেছেন, ‘আহারে মিমো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যকর্মী সামিনা লুৎফা লেখেন, ‘অবিশ্বাস্য! সেদিনও কথা হলো। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
নাট্যকর্মী নাদিরা আনজুম মিমি লেখেন, ‘মিমো, এইভাবে চলে গেলি কেন আপু! সব কিছুর একটা সমাধান থাকে... বিশ্বাস হচ্ছে না, একদমই বিশ্বাস হচ্ছে না।’
জানা গেছে, মৃত্যুর আগে একটি চিরকুট রেখে গিয়েছিলেন মিমো। সেখানে তার এক শিক্ষক ও এক সহপাঠীর নাম উল্লেখ ছিল।
এদিকে মিমোর বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিলেন ডাকাত
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী, যিনি ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত। পঞ্চাশ-ষাটের দশকে তার অভিনয় ও সৌন্দর্য যেমন দর্শকদের মুগ্ধ করত, তেমনি তার জনপ্রিয়তার প্রভাব ছিল অবিশ্বাস্য। একবার মধ্যপ্রদেশের চম্বলের এক দুর্ধর্ষ ডাকাত ছুরি দেখিয়ে খোদ মীনা কুমারীর অটোগ্রাফ আদায় করে নিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর স্মৃতিটি পুনরায় উঠে এসেছে।
ঘটনাটি ছিল মীনা কুমারীর কালজয়ী সিনেমা ‘পাকিজা’র শুটিং চলাকালীন। সিনেমার পরিচালক ও স্বামী কামাল আমরোহীর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরী যাচ্ছিলেন মীনা কুমারী। পথিমধ্যে চম্বলের জঙ্গলে তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। জনমানবহীন সেই স্থানে হঠাৎ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ধরে এবং একদল সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে আসে।
ডাকাতদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন মীনা ও কামাল। সে সময় ডাকাত দলের সর্দার অমৃত লাল চম্বল তাদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী নিজের পরিচয় দিয়ে জানান যে তারা শুটিংয়ের জন্য এসেছেন। ‘শুটিং’ শব্দটি শুনে প্রথমে ডাকাতরা খেপে যায়, কারণ তারা ভেবেছিল পুলিশ তাদের ওপর গুলি চালাতে এসেছে। পরে কামাল আমরোহী বুঝিয়ে বলেন যে তারা সিনেমার শুটিং করতে এসেছেন।
পরিচয় জানার পর অমৃত লাল কিছুটা শান্ত হন এবং জানতে পারেন অন্য গাড়িতে মীনা কুমারী বসে আছেন। অমৃত লাল ছিলেন মীনা কুমারীর একজন অন্ধ ভক্ত। তিনি অবিলম্বে অভিনেত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান এবং তার অটোগ্রাফ চান। কিন্তু সঙ্গে কলম বা কাগজ না থাকায় নিজের হাতের ছুরি বের করেন অমৃত লাল। এতে মীনা কুমারী চরম আতঙ্কিত হয়ে পড়েন।
ডাকাত সর্দার বলেন, মীনা কুমারী যদি ছুরি দিয়ে তার হাতে নিজের নাম লিখে দেন, তবেই তিনি তাদের গাড়ি ছাড়বেন। অনেকটা বাধ্য হয়েই ছুরি দিয়ে ডাকাতের হাতে নিজের নাম খোদাই করে অটোগ্রাফ দেন মীনা কুমারী। এরপর সেই ডাকাত সর্দার নিজের লোক দিয়ে গাড়িতে পেট্রোল ভরে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মীনা কুমারী ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’ ও ‘আজাদ’-এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। তবে তার ব্যক্তিগত জীবন ছিল বিষাদময়। স্বামী কামাল আমরোহীর সঙ্গে বিচ্ছেদ এবং একাকিত্বের কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মাত্র ৩৯ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এই কালজয়ী অভিনেত্রীর মৃত্যু হয়।
ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন
বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর লক্ষ্য ছিল একসময় একেবারে ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউড পাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই মরক্কো বংশোদ্ভূত সুন্দরী।
এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।
তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।
বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।
তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।
চুমু কাণ্ডে কাজল এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি
বলিউড ইন্ডাস্ট্রিতে কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা। ‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ দশকের পর দশক ধরে পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে কাজল ছিলেন আপসহীন তা হলো পর্দায় চুম্বন দৃশ্য।
তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই দীর্ঘদিনের নিয়মের ব্যত্যয় ঘটে। ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’ সিরিজে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য শোরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন জাগে, ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন এই অভিনেত্রী?
সম্প্রতি এক পডকাস্টে কাজল বলেন, ‘সত্যি বলতে, এটা চরিত্রের দাবিতেই করা। সিরিজে আমার অভিনীত ‘নয়নিকা সেনগুপ্ত’ যা হতে চায়, যা ভাবে কিংবা যা পায় না সেই লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল ওই মুহূর্তটি। এটা কেবল একটি চুমুর দৃশ্য ছিল না; বরং সে কাকে বিশ্বাস করত আর কাকে বিশ্বাস করতে পারত না, এটি ছিল তার প্রতিফলন।’
চিত্রনাট্যের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে কাজল আরও বলেন, ‘দৃশ্যটি চিত্রনাট্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি। ওটা বাদ দিলে চরিত্রটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অপূর্ণ থেকে যেত।’
তবে দৃশ্যটি করার আগে মনে বেশ দ্বিধা ছিল কাজলের। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার একটু অস্বস্তি হচ্ছিল। সেটে দাঁড়ানোর আগে পর্যন্ত ধারণাটা আমার কাছে অদ্ভুত লাগছিল। নিশ্চিত ছিলাম না যে আদৌ কাজটা করতে পারব কি না, নাকি ‘কাট’ বলে বেরিয়ে আসব। তবে শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায়। এটি ছিল সম্পূর্ণ একটি পেশাগত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ‘দ্য ট্রায়াল’ একটি কোর্টরুম ড্রামা যেখানে স্বামীর স্ক্যান্ডালের পর একজন নারীর পুনরায় আইনি পেশায় ফিরে আসার সংগ্রাম ফুটে উঠেছে। সিরিজটিতে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার যিশু সেনগুপ্ত। এর দ্বিতীয় সিজনটি ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পেয়েছে।
অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন
ছোট পর্দা ও চলচ্চিত্র অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার রাজধানীর আফতাবনগরে তার মৃত্যু হয়।
‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।
অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় জানায়, সংগঠনের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পরিবার সূত্রে জানা গেছে, এই প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছিলেন, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল।
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়েছিল। বিষয়টি জানিয়েছিলেন অভিনেতার ছেলে তাছফিক।
দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছিল।
‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মুম্বাইতে নতুন ঠিকানা আল্লু অর্জুনের, বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া ১৬ লাখ টাকা
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বলিউডে ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ‘রাকা’ সিনেমার ঝলকে ভক্তরা মুগ্ধ। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে। সে লক্ষেই পুস্পা এ বার মুম্বাইতে নিজের বিলাসবহুল ঠিকানা তৈরি করলেন।
কাজের সুবিধার কথা ভেবে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে একটি সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা।
জানা যায়, এই রাজকীয় ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা গুনতে হচ্ছে আল্লু অর্জুনকে। তিন বছরের চুক্তিতে তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে বিশাল এই অংকের খরচই এখন টক অব দ্য টাউন।
এদিকে মুম্বাইয়ে বাড়ি ভাড়া নেওয়ার খবর প্রকাশ হতেই জল্পনা শুরু হয় যে, অভিনেতা কি তবে হায়দরাবাদ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই চলে যাচ্ছেন?
তবে ভক্তদের সেই দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন অভিনেতার বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ।
তিনি জানিয়েছেন, কেবল শুটিংয়ের প্রয়োজনে এই পদক্ষেপ।
অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান সিনেমার শুটিং মুম্বাইয়ে হচ্ছে, তাই হয়তো এমন জল্পনা। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তাহলে ও মুম্বাইয়ে পাকাপাকিভাবে কেন যাবে?’
কেবল ‘রাকা’ নয় পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী সিনেমাতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু।
সেই সিনেমার শুটিংও মুম্বাই কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক বছর মুম্বাইয়ে তার যাতায়াত ও অবস্থান বাড়বে বলেই এই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই মেগাস্টার।
৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা
অকালেই থেমে গেল উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন দিব্যাঙ্কা। বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন।
জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় দিব্যাঙ্কার। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে গাজিয়াবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।
শিক্ষাজীবনেও কৃতিত্ব ছিল দিব্যাঙ্কার। চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা।
আবারও মা হচ্ছেন পূজা
আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় তিনি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
শুধু সুখবরই নয়, ভিডিওতে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল।
এর আগে প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।
বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি।
অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া তাঁকে দেখা গেছে ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমায়।
ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও অভিনয় করেছেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ পূজা। ‘কাহানি হামারে মহাভারত কি’ এবং ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আলিয়ার ছবি বিকৃত করে প্রচারণা, অভিযোগের তীর যার দিকে
বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠ বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার রোধে আইনিব্যবস্থা নিচ্ছেন। এর মধ্যে অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতিপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সেই পথে হাঁটলেন। তার ছবি বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ করেছেন পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা গেছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে।
আলিয়া ভাটের লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করে নিজেদের ব্র্যান্ডের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এ পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।
সামাজিক মাধ্যমের নেটিজেনরা আলিয়ার  এ বিষয়টিকে প্রতারণা ও নিম্নমানের মার্কেটিং হিসেবে অভিহিত করেছেন। অনেক ভক্ত-অনুরাগী আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নায়িকা চম্পা অবশেষে হজ করতে যাচ্ছেন
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
চম্পা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। এরপর টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত চলচ্চিত্র ‘তিন কন্যা’ দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চম্পা। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর ধীরে ধীরে তিনি দেশের চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।
দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তিনি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। তার মধ্য তিনবার পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। দুইবার পেয়েছেন পার্শ্ব চরিত্রে।
জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’
জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।
গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার কাজের নেপথ্যের কারিগর এবং দেশের প্রতি উৎসর্গ করেন।
মূলত সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। ইউরোপের এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বলিউডে ব্যবসায়ী দম্পতির শীর্ষে যারা
বর্তমানে অনেক বলিউড তারকাই কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করেন না। তারা রোজগারের জন্য আরও একটি রাস্তা খোলা রাখেন। এমন অনেকেই রয়েছেন বলিউডে। কয়েকজন জনপ্রিয় বলিউড দম্পতি রয়েছেন, যারা অভিনয়ে নাম করেছেন এবং এর পাশাপাশি ব্যবসাতেও নজির গড়ে তুলেছেন। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তারা কারা জেনে নিন?
আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি
ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা তারকা জুটি ‘ডিজিট’ নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। আনুশকা শর্মার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্যদিকে বিরাট কোহলিরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যার নাম ‘রঙ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন আনুশকা শর্মা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। এর পাশাপাশি ব্যবসার দিকেও বিশেষ নজর রয়েছে তার।
বলি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান দম্পতি
বলিউডের অন্যতম ধনী এ তারকা দম্পতি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ও তাদের মালিকানা রয়েছে। একদিকে অভিনয়। আরেক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। তার ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় চারদিকে।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস ও পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া  অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয়। অন্যদিকে রাজ কুন্দ্রা প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।
অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা, যার নাম ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তিসংক্রান্ত স্টার্টআপে বিনিয়োগ করেও আয় করেন তিনি। অন্যদিকে টুইঙ্কেল খান্না পেশায় লেখিকা ও ব্যবসায়ী। তিনিও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। রিয়্যাল এস্টেটেও রয়েছে এ তারকা দম্পতির বিনিয়োগ।
উল্লিখিত তারকা দম্পতি ছাড়াও আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা নিজেরা ব্যবসায়ী নন ঠিকই; কিন্তু তাদের সঙ্গীরা বহুদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। যেমন অভিনেত্রী সোনম কাপুর বিয়ে করেছেন ব্যবসায়ী আনন্দ অহুজাকে। অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেটাও পেশায় একজন ব্যবসায়ী। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। তারপর থেকে তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।
বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর আধ্যাত্মিকতায় মন দেওয়ার কারণ জানালেন তামান্না
আবার এক তীর্থস্থানে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কাজের পাশাপাশি বরাবরই আধ্যাত্মিকতায় মন দেন তিনি। তার ভক্ত-অনুরাগীদের পর্যবেক্ষণ, অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরও বেশি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে।
এবার অভিনেত্রী পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। হালকা গোলাপি চুড়িদারের ওপরে লাল রঙের জরিপাড়ের উত্তরীয়। প্রসাধনীহীন মুখ, কপালে ছোট্ট টিপ ও মাথায় খোঁপা— এমন বেশে দেখা যায় বলি অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন তিনি। তার ভক্ত-অনুরাগীরা ছুটে এসেছিলেন ছবি তুলতে। পূজা সেরে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ভিডিওতে জোড়হাতে প্রার্থনা করতেও দেখা যায় তামান্না ভাটিয়াকে। একটি ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীকে ঘিরে ধরেছেন তার ভক্ত-অনুরাগীরা।
মহাকুম্ভে গিয়েও ঈশ্বরবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী বলেন, জীবনে এমন সুযোগ একবারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সে জন্যই সবাইকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।
এর আগে এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া জানিয়েছিলেন, ৩০ হওয়ার আগেই তিনি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ‘বাহুবলী’খ্যাত এ অভিনেত্রী বলেন, আমি তো ভেবেছিলাম ১০ বছর অভিনয় করার পর ছেড়ে দেব। তারপর অন্য কিছু করতে হবে। শুধু তাই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বৃদ্ধিকে উদযাপন করছি।
আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার
মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।
নাটকটিতে ‘ফাতেমা’ নামক ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা। দর্শকের এই প্রতীক্ষা ও ভালোবাসা নিয়ে তিনি বলেন, আপনারা যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম যে, মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট ২০-২৫ বছরে, আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। এবং একটা সময় দেখা যায় যে আমাদের এত কথা শুনতে হয় যে কেন আসছে না কেন আসছে না! মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না। তারা মনে করছে যে প্রতিদিন দেখতে পারলে তাদের ভালো লাগবে।
নাটকটির এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা এর কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব। সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা এটা আমরা আসলে আশা করিনি। এটার জন্য আমি বলব যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন।
পর্দায় তার অভিনীত চরিত্রটি বাস্তব জীবনেও এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে বলে জানান দীপা খন্দকার। ব্যক্তিগত জীবনের এক আক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অনেক ভালো লাগাটা আসলে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারব কি না বা এইরকম ভাবে আপনাদেরকে নাড়া দিতে পারব কি না। এইরকম একটা কমেন্ট আমি সব সময় পাই। আমার ফেসবুক ভরে যায় সমস্ত কমেন্টে। এইরকম কমেন্ট পাই যে এইরকম ফুপু যেন সব বাসায় থাকে সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারব না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার।
বর্তমানে ৪৬টি পর্ব প্রকাশিত হওয়া এই নাটকে দীপা খন্দকারের স্বামী চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। সামির ও তার স্ত্রীর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাদের সহযোগিতায় এই দম্পতির এগিয়ে আসা নাটকের গল্পে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে সামাজিক মাধ্যমেও দীপা খন্দকার তার এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে ফুরফুরে মনে, আনন্দের সঙ্গে চিংড়ি রান্না করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, এদিন পরীমণির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর, আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ি।
১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমণি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।
বলা বাহুল্য, বিভিন্ন কারণে আলোচনায় আসা এই নায়িকা তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। অনেক ভক্তই লিখেছেন, এভাবে রান্নার সময় পরীমণির মতো তারাও নাচেন।
পরীমণি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমণিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে।
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা ভালো কাটছে না। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে অভিনেতা। নতুন খবর, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে আইনি জটিলতায় জড়িয়েছেন।
তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোডশো করেছেন তিনি।
চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেয়া হলে এ অভিনেতা টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।
নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে-র একাধিক নেতার নাম রয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।
এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।
‘সালমান যদি সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?’
বলিউডের গ্ল্যামার জগতে পা রেখেছিলেন সালমান খানের হাত ধরে ডেইজি শাহ। ‘জয় হো’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন তিনি। তবে সেই শুরুর পর থেকেই একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে তার সাফল্যের সবটুকুই কি সালমানের অবদান? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই সমালোচকদের জবাব দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। সালমানের সাহায্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান যদি আমাকে সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?’
ডেইজির মতে, কোনো নারী সফল হলেই তার পেছনে প্রভাবশালী কোনো পুরুষের হাত খোঁজা সমাজের একটি দীর্ঘদিনের ব্যাধি। তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এই ধারণাটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।’
ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও জানান, শুধুমাত্র কারো সাহায্যের ওপর ভিত্তি করে একজনের সাফল্যকে বিচার করা ঠিক নয়। ডেইজির ভাষ্যমতে, সালমান তাকে বড় পর্দায় সুযোগ করে দিলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়েই তাকে টিকে থাকতে হয়েছে।
তিনি জানান, ছবিটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। দর্শক ভুলবশত মনে করেছিল সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত আছে, যা সত্য ছিল না। এমনকি ‘পেইড পিআর’-এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম : প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড থেকে হলিউড দুই জগতেই নিজের আধিপত্য বিস্তার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনো পারিবারিক উত্তরসূরি ছাড়াই কেবল মেধার জোরে বলিপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে সাফল্যের এই পথটা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে।
প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাঁচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন 'নেপোটিজম' বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না।’
‘ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়।
প্রিয়াঙ্কা দাবি করেন, তার সেই ছবির সহ-অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে, তাকে আর ছবিতে রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে।
সেই ছবিতে দুজন অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। বলিউডে পা রাখার পর থেকে একের পর এক প্রত্যাখ্যান পেতে পেতে এমন অবস্থা হয়েছিল যে, প্রিয়াঙ্কা একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাভাবনাও শুরু করেছিলেন তিনি।
শাহরুখের সঙ্গে কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল রাজপালের?
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে জীবনযুদ্ধে লড়ছেন তিনি। এই চরম দুর্দিনেও থেমে নেই অভিনেতা, চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। তবে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ফেলে আসা এক আক্ষেপের গল্প শুনিয়েছেন রাজপাল। শাহরুখ খানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে কীভাবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল, সেই অজানা তথ্যই এবার সামনে আনলেন তিনি।
রাজপাল জানান, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু অজান্তেই তৈরি হওয়া এক বিভ্রান্তিতে সেই সুযোগ হাতছাড়া হয়। অভিনেতার দাবি, এই ভুল বোঝাবুঝির মূলে ছিলেন তার এক ঘনিষ্ঠ সহকারী। সেই সহকারীর কারণেই শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছায়, যা রাজপাল তখন জানতেনই না।
এই একটি ঘটনার রেশ পড়েছিল অভিনেতার পরবর্তী বড় প্রজেক্টগুলোতেও। ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হওয়ার পর তার কপাল থেকে ছিটকে যায় ‘বিল্লু বারবার’ ছবির কাজও। অথচ এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল তাকে নিয়েই। পরবর্তীতে সেই চরিত্রটিতে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান।
রাজপাল বলেন, ‘জুহি চাওলার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখের সঙ্গে সরাসরি দেখা করার জন্য। শাহরুখ ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করতেন। কাল হো না হো ছবিতে একসঙ্গে কাজ করার সময় তিনি নিজেই বলেছিলেন বড় কোনো প্রজেক্টে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’
তবে সেই ভুল বোঝাবুঝির দেয়াল টপকে আর এক হওয়া হয়নি পর্দার এই দুই তারকার। অবশ্য পেশাদার জীবনে ছন্দপতন ঘটলেও ব্যক্তিগত সম্পর্কে এর কোনো আঁচ পড়েনি। রাজপাল যাদব বলেন, ‘আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি। এরপর যখনই শাহরুখের সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা চমৎকার আড্ডা দিয়েছি। আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে।’
অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শর্মা
বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমায় একটি বিশেষ কমেডি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী আদাহ শর্মাকে। কিন্তু সেই দৃশ্যে ‘বায়ুত্যাগ’ করা নিয়ে নেটপাড়ায় নীতিপুলিশদের আক্রমণের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
পর্দায় নায়িকারা সবসময় পরিপাটি থাকবে, তাদের কোনো শরীরবৃত্তীয় প্রক্রিয়া থাকতে পারে না— এ ধারণা ভেঙে গুঁড়িয়ে দিলেন আদাহ শর্মা।  মজার সেই দৃশ্যে ‘বায়ুত্যাগ’ করা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলিং শুরু হতেই আসরে নামলেন অভিনেত্রী। দিলেন মোক্ষম জবাব। আদাহ শর্মা বলেন, পুরুষরা হিরো বলে যা খুশি করতে পারেন, কিন্তু মেয়েরা পাদলে দোষ?
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আদাহ শর্মা খুব সহজভাবে বোঝান যে, বায়ুত্যাগ করাটা একটি অতি সাধারণ শারীরিক প্রক্রিয়া। বৃহদান্ত্রে খাবার হজম হওয়ার সময় মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস তৈরি হয়, যা চাপের কারণে নির্গত হয়।
তিনি বলেন, একজন সুস্থ মানুষ দিনে গড়ে ১০-১২ বার পাদতে পারেন। পুরুষের ক্ষেত্রে যদি এটা দোষের না হয়, তবে নারীর কেন থাকবে? পাদ বা ফার্টের ক্ষেত্রে জেন্ডার, বর্ণ ও ধর্ম বা জাত দেখে বৈষম্য করা উচিত নয় বলে জানান অভিনেত্রী।
যদিও সেটি ছিল একটি সিনেমার দৃশ্য়মাত্র। তবে এর আগে এলি আব্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে আদাহ শর্মা জানিয়েছিলেন— শুটিং সেটে অফ এবং অনস্ক্রিন দুই ক্ষেত্রেই বাতকর্ম করার অভিজ্ঞতা আছে তার। সেখানেও তিনি বুঝিয়েছিলেন— বাতকর্ম খুব স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
আদাহ শর্মার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন— আপনি দেখতে খুব সুন্দর; কিন্তু অক্ষয় কুমারের সামনে ওই কাজটা করলেন? যাতা! খুব ঘেন্না করছে আমার।
এই মন্তব্য নজরে আসতেই দমে না গিয়ে বরং এক চিমটি রসিকতা আর খানিকটা বিজ্ঞানের মিশেলে জবাব দিয়েছেন অভিনেত্রী। আদাহ শর্মা নিজের ভিডিওর ক্যাপশন লিখেছেন— আমি কেন সঠিকভাবে গন্ধযুক্ত পাদলাম?
আদাহ শর্মার এই স্পষ্টবাদী জবাবে মুগ্ধ নেটিজেনদের বড় একটি অংশ। অনেকেই বলছেন, সস্তা ট্রলিংয়ের চেয়ে ভালো জবাব আর হতে পারে না। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন— আদাহর সৎ সাহস আছে বলেই তিনি এ বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে পেরেছেন।
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যমে নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান এই নায়িকা। তবে কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন।
দীর্ঘ ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রহস্য জিইয়ে রেখে অপু বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ এর বাইরে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।
বলে রাখা ভালো, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান।
এর বাইরে সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের গল্পও উঠে আসে। আগের অপু বিশ্বাসই ভালো ছিল- এমনটা জানিয়ে নায়িকা বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’
উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসছে কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি ঢালিউড কুইন।
মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন: শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে জনপ্রিয় হন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন তিনি। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে। সম্প্রতি  ‘টুমরো, টুডে শো’র অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার কঠোর পরিশ্রম আর সাফল্যগাথা দিনের কথা।
কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি— সেই অভিজ্ঞতা শেয়ার করেন শিল্পা শেঠি। সেই ঘটনার স্মৃতি তুলে ধরে অভিনেত্রী বলেন, একবার শুটিং চলাকালে গুরুতরভাবে পিঠ পুড়ে গিয়েছিল তার। আমার মনে আছে, একটি শটে এইচএমআই লাইটে আমার পিঠ পুড়ে গিয়েছিল। তিনি বলেন, শট অনুযায়ী, আমাকে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল এবং পেছনে থাকা আলোটা আমার গায়ে লেগেছিল। পুড়ে যাওয়ার মুহূর্তে সেটা বোঝা যায় না, পরে যখন জ্বালা শুরু হয়, তখন বুঝতে পারি।
অভিনেত্রী বলেন, পরদিনও আমি শুটিংয়ে হাজির হই। পোশাক পরার কথা ছিল, কিন্তু পিঠে পোড়ার জন্য সেটা পরতে পারিনি। তাই সামনে থেকে ড্রেসটা পরে থ্রেড দিয়ে সেলাই করে নিতে বলেছিলাম, যাতে চেন লাগাতে না হয়। আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।
শিল্পা শেঠি বলেন, আমি কাজ পেয়েছি। কারণ মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার কাজ ডেলিভারি করেছি এবং আমি উপস্থিত থেকেছি। তার এ বক্তব্যেই পরিষ্কার ক্যারিয়ারের শুরু থেকে তিনি পেশাদারত্বকে কতটা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য সম্প্রতি শিল্পা শেঠিকে দেখা গেছে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্তসহ একঝাঁক তারকা।
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে
মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। গত শনিবার অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে ৯২ বছর বয়সী এই কিংবদন্তিকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শিল্পীর শারীরিক অবস্থার খবর জানান।
জানাই লেখেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আশা করছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।
একই সঙ্গে এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করেছেন জানাই।
আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে। ১৯৪৩ সালে মারাঠি সিনেমা ‘মাঝা বাল’-এর মাধ্যমে তার দীর্ঘ সংগীত জীবনের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।
‘জাব উই মেট’&এর সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক
বলিউডের পরিচালক ইমতিয়াজ আলির অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জাব উই মেট’ আজও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ছবিটির ‘গীত’ ও ‘আদিত্য’ চরিত্রে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের অভিনয় এখনও স্মরণীয়।
অনেকদিন ধরেই ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল—এই ছবির কি কখনো সিক্যুয়েল তৈরি হবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি এ বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন। তিনি জানান, জাব উই মেট বা তামাশা—কোনো ছবিরই সিক্যুয়েল বানানোর পরিকল্পনা এখন তার নেই।
তিনি বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা জায়গায় তাকে ‘জাব উই মেট ২’ নিয়ে প্রশ্ন করা হয়। তবে নিজের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, সব সিক্যুয়েল সফল হয় না। উদাহরণ হিসেবে তিনি ‘লাভ আজ কাল ২’-এর কথা উল্লেখ করেন, যা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ইমতিয়াজের মতে, একজন নির্মাতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্পের প্রতি গভীর টান থাকা। কোনো গল্প যদি তাকে অনুপ্রাণিত না করে, তাহলে সেটি নিয়ে কাজ করতে তিনি আগ্রহী নন। তাই তার বিশ্বাস, জাব উই মেট-এর মতো কিছু সিনেমা যেভাবে আছে, সেভাবেই থাকা ভালো—এগুলোকে নতুনভাবে তৈরি করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, জাব উই মেট মুক্তি পায় ২০০৭ সালে এবং তামাশা ২০১৫ সালে। এই দুটি চলচ্চিত্রই ইমতিয়াজ আলির ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হিসেবে ধরা হয়। বর্তমানে তিনি বাণিজ্যিক হিসাবের চেয়ে গল্পের মানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা
দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ফিরতি যাত্রায় তাদের বড় এবং ছোট-দুই পর্দাতেই দেখা যাবে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তারকাজুটি জানিয়েছেন, নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে তারা পর্দায় ফিরছেন। এটি একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। সেবা হোল্ডিংস নামে এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন হিরু খান।
শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান অনন্ত। অন্যদিকে মুক্তি প্রতীক্ষিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও তারা ফিরছেন বলে জানিয়েছেন। মূলত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে গত দুই বছর কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। অনন্ত বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি।
এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’ চলতি বছর ‘নেত্রী’ নিয়ে ফিরবেন তারা। এ সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বলে অনন্ত জানান, সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর থেকে অনুমতি পাওয়ার পরপরই কোনো একটি বিশেষ উৎসবে এটি সারা দেশে মুক্তি দেওয়া হবে।
এ সিনেমায় দক্ষিণ এশিয়ার রাজনীতি ও একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে। এতে বর্ষা কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজও প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। প্রযোজকের সঙ্গেও এটি নিয়ে বসবেন তিনি। পাশাপাশি পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিলহিম-টু’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা চলছে, এটিও খুব শিগগির চূড়ান্ত হবে।
রাহুলের শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরেছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে যোগ দিয়েছেন। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির দৃশ্যধারণ চলছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, প্রিয়াঙ্কা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সিরিজটির মাত্র কয়েক দিনের শুটিং বাকি রয়েছে।
শুক্রবারের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিলেও আগামী দিনগুলোর শিডিউলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু জানাননি। প্রিয়াঙ্কার পাশাপাশি এদিন দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন।
সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুলের মৃত্যু হয়। এই ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত কয়েক দিন নিজেকে সামলে নেওয়ার জন্য সময় নিলেও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন তিনি। সেখানে তিনি রাহুলের অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না রেখে একে বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান।
মুক্তি পাচ্ছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ
বলিউডের অন্যতম আলোচিত জুটি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের।
সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। অবশেষে সেই আলোচিত এই প্রেমিকের ইচ্ছা পূরণ হতে চলেছে।
২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত।
আনন্দবাজারের প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।
এই যুক্তিতেই ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়। তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এই প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনও নতুন নতুন তথ্য উঠে আসছে।
তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশের। তার বিরুদ্ধে  বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬টি মামলায় জামিন পেলেও এখনও ৫টি মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।
এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।
খেলার মাঠে সাধারণ সাজে অসাধারণ প্রীতি জিনতা
আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, চারদিকে হাজারো দর্শকের উন্মাদনা,তারই মাঝে গ্যালারিতে আবির্ভূত হলেন তিনি। দীর্ঘ সময় রুপালি পর্দা থেকে দূরে থাকলেও, তার গ্ল্যামার আর সেই ভুবনভোলানো টোল পড়া হাসি আজও কোটি ভক্তের হৃদয়ে দোলা দেয়। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক ও বলিউড ডিভা প্রীতি জিনতা। তবে এবার কেবল হাসিতেই নয়, প্রীতি আলোচনার ঝড় তুলেছেন তার হাতের একটি দুর্মূল্য ঘড়ি দিয়ে, যার আকাশচুম্বী দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কাড়লেন প্রীতি। দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী,সেসময় তার হাতে শোভা পাচ্ছিল ফ্রান্সের বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড ‘প্যান্থার ডে কার্টিয়ার’-এর একটি ঘড়ি। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।
জানা যায়, তৈরি হয়েছে উজ্জ্বল সলিড গোল্ড দিয়ে। এতে কার্টিয়ারের স্বাক্ষর রয়েছে; যার কোণাগুলো কিছুটা গোলাকার, রোমান সংখ্যার ঘণ্টা চিহ্ন, প্যান্থার-অনুপ্রাণিত একটি স্লিক ব্রেসলেট—যা ঘড়ি ও ফাইন জুয়েলারির মাঝামাঝি অনন্য এক সৌন্দর্য তৈরি করেছে। এ ঘড়ির মূল্য ৩৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ১৬ হাজার টাকা)।
তবে হাতে লাখ টাকার ঘড়ি থাকলেও প্রীতির সাজপোশাকে ছিল আভিজাত্য মেশানো সারল্য। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পরেছিলেন, লাল রঙের টি-শার্ট। টি-শার্টে লেখা—'পাঞ্জাবের সিংহ।‘ এর সঙ্গে বেছে নেন আরামদায়ক সবুজ জগারস, লাল-সাদা রঙের পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট, যা দলের রঙের সঙ্গে মানানসই।
প্রসঙ্গত, প্রীতি ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছর রূপালি পর্দায় তাকে দেখা যায়নি। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
খুব শীঘ্রই প্রীতি বড় পর্দায় ফিরছেন আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে বহু বছর পর আবার সানি দেওলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল
ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। এদিন মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কোয়েল মল্লিকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিনেত্রীর বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা রাজ্যসভায় তার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।
কোয়েল তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে পরিবারকে পাশে রাখতে পছন্দ করেন, যার প্রতিফলন এই অনুষ্ঠানেও দেখা গেছে।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে আসল নাম রুক্মিণী।
কোয়েল মল্লিক এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার প্রথম সিনেমার পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিক বন্ধু হওয়ায় তাকে ডাকনাম ‘কোয়েল’ হিসেবেই চিনতেন। সিনেমার পর্দায় সেই নামেই তার অভিষেক ঘটে এবং পরবর্তীতে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সরকারি নথিপত্র ও সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে আদি নাম রুক্মিণীই ব্যবহার করতে হয়। সেই ধারাবাহিকতায় রাজ্যসভাতেও তিনি এই নামে শপথ নিয়েছেন।
গ্ল্যামারাস লুকে জয়ার ফটোশুট
অভিনয় ও গ্ল্যামারের সমার্থক শব্দ যেন জয়া আহসানের নাম। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন।
সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে।
তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী নেকলেস ও দুল, যা তার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ। একই রঙের একটি বড় আংটিও ছিল তার হাতে।
মেকআপেও ছিল পরিমিত ও নিখুঁত ছোঁয়া—হাইলাইট করা ত্বক ও পরিপাটি খোঁপা তার মুখের গঠনকে আরও উজ্জ্বল করে তুলেছে।
তার এই নতুন রূপ দেখে ভক্তরাও মুগ্ধ। কেউ লিখেছেন, ‘সুন্দর মানুষ সবসময়ই সুন্দর লাগে,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তোমাকে দারুণ লাগছে।’
ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে
টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে পূর্বের নির্বাচনগুলোর মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার তিনি কোনো একটি রাজনৈতিক দলের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে অতীতে তাকে নানা ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার দলীয় ছত্রছায়ায় সুসংগঠিতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র নির্বাচনে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তাই এবার দলীয় ব্যানারে লড়তে চাই। আমি ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের সমস্যার কথা শুনছি।’
বর্তমানে তিনি ‘আমজনতা দল’-এর সঙ্গে সম্পৃক্ত থাকলেও মেয়র পদে কোন দলের হয়ে লড়বেন, তা এখনও চূড়ান্ত হয়নি। হিরো আলমের দাবি, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে। সমঝোতা সফল হলে খুব শীঘ্রই দলের নাম জনসমক্ষে প্রকাশ করবেন তিনি।
তবে তিনি ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, উত্তরে নাকি দক্ষিণে— কোথায় আমার গ্রহণযোগ্যতা বেশি এবং কোথায় দাঁড়ালে মানুষের জন্য কাজ করা সহজ হবে, তা নিয়ে চিন্তাভাবনা করছি। সময় হলে বিস্তারিত জানাব।
‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী&মাহি
গায়ক শেখ সাদী ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এবার অভিনেতা হিসেবে ছোট পর্দায় আসছেন তিনি। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।
গৌতম কৈরী পরিচালিত এ নাটকে সাদীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।
গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তার কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।
কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।
এর পরের সময়টা ছিল তার সংগীতজীবনের জন্য গুরুত্বপূর্ণ। একের পর এক গান প্রকাশ করে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা—ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে ১৬৮ মিলিয়নের মাইলফলক ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস ও ট্রেন্ড, যা সাদীর পরিচিতি আরও বাড়িয়ে দেয়।
অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে সাদী জানান, ‘শহরের নতুন অতিথি’ নাটকের গল্প শুনেই তার আগ্রহ তৈরি হয়। পাশাপাশি সহশিল্পী হিসেবে মাহিকে পাওয়াটাও তার জন্য আনন্দের ছিল।
সাদী বলেন, ‘মাহির সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।’
জানা গেছে, নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানান সাদী। এখন তিনি অপেক্ষা করছেন দর্শকের প্রতিক্রিয়ার জন্য। প্রথম কাজ হওয়ায় নিজের পারফরম্যান্স নিয়েও কিছুটা কৌতূহল ও উত্তেজনা কাজ করছে তার মধ্যে।
অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন সাদী।
তার ভাষায়, ‘আমি খুব বেশি নাটকে কাজ করতে চাই না। গল্প ভালো লাগলে, চরিত্রে কিছু করার সুযোগ থাকলে তবেই কাজ করব। আসলে আমি নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতে চাইছি। নাটকটাকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছি। কয়েকটা কাজের মাধ্যমে অভিনয়টা শিখে নিতে চাই, তারপর সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে।’
অবশেষে দীঘির নতুন সিনেমার খবর
সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় প্রার্থনা ফারদিন দীঘির উপস্থিতি ছিল কিছুটা কম। বিশেষ করে গত বছরের ‘জংলি’ সিনেমার পর বড় পর্দায় তাকে দেখা যায়নি। দীর্ঘ বিরতি ও ক্যারিয়ারের নানা বিতর্ক পেরিয়ে অবশেষে তার নতুন সিনেমার খবর পাওয়া গেল। জানা গেছে, মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই নায়িকা।
দীঘির এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে বলে শোনা যাচ্ছে। সিনেমার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি জানিয়েছেন, মালয়েশিয়ায় কিছু দৃশ্য এবং একটি গানের শুটিং বাকি আছে, যার শিডিউল দ্রুতই চূড়ান্ত হবে। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ছবিটি দর্শকদের উপহার দিতে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।
দীঘি বলেন, এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা। আমাদের দেশে সাধারণত এমন গল্পের কাজ খুব একটা দেখা যায় না। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’ উল্লেখ্য, এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পই এখানে মূল আকর্ষণ হিসেবে কাজ করছে।
সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতারা।
প্রযোজক পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্পের চলচ্চিত্র। এদিকে ‘বিদায়’ ছাড়াও সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজ শেষ করেছেন দীঘি, যা কোরবানির ঈদেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা শোরুম উদ্বোধনেও তার দেখা মিলছে না। এই আড়ালে থাকার কারণেই নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন দানা বেঁধেছে, যার মধ্যে অন্যতম হলো তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।
কেউ কেউ ধারণা করছিলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা। হঠাৎ করে বুবলীর এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন তার দর্শক-ভক্তদের কৌতূহলের তুঙ্গে নিয়ে গেছে। তার ভক্তদের একটি বড় অংশ অপেক্ষা করছেন, কবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান। অথচ এ বিষয়ে বুবলী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এমন এক সময়েই সামাজিক মাধ্যমে এক নতুন ফটোশুটে নিজেকে মেলে ধরলেন বুবলী। তার বৈশাখী সাজের এই ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও এই কৌতূহলকে আরও স্পষ্ট করেছে।
ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি অনেকের মন্তব্যেই তার মাতৃত্বের গুঞ্জনের ছাপ দেখা গেছে। মন্তব্যের একটি অংশ জুড়ে রয়েছে ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়ে জিজ্ঞাসা। নেটিজেনদের কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘পেট কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।
অনেকে আবার ধারণা করছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর কবে আসবে। আবার শাড়ি পরার বিশেষ ধরন দেখে অনেকে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন।
উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। যদিও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে খানিক ধোঁয়াশা থাকলেও বুবলীকে নিজের সন্তানের মা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব।
দীঘির ‘বিদায়’
ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে।
চলতি বছরের ঈদুল ফিতরেই মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি।
তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ প্রসঙ্গে দীঘি জানান, ‘বিদায়’ সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের শুটিং এখনও সম্পন্ন হয়নি।
অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটা গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এমন গল্পের সিনেমা আমাদের এখানে হয়নি।’
দীঘি আরও বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ আছে, বাস্তবতা আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হল থেকে বের হওয়ার পরও এর গল্পটা তাদের ভেতরে রয়ে যাবে। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।’
জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা।
এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়।
সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।
বিজয়&রাশমিকার যে পোস্টে নেটিজেনদের মাঝে তোলপাড়
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিয়ের দেড় মাস না পেরোতেই এক পোস্টে যেন ঝড় তুলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন এ তারকা দম্পতি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন— 'আমরা এখন তিনজন।' আর তাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকের কটাক্ষে ভরে উঠেছে মন্তব্যের ঘর। ফলে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
ভক্ত-অনুরাগীদের অনেকেই ধরে নিয়েছেন— খুব শিগগির বাবা-মা হতে চলেছেন বিজয়-রাশমিকা। এত কিছুর পরও এ তারকা জুটি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। ফলে এই ‘তিনজন হওয়ার’ বার্তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
নেটিজেনদের মাঝে এই জল্পনা-কল্পনার মধ্যেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে। অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। এতে অনেকের ধারণা— এটি হয়তো কোনো নতুন কাজ বা প্রজেক্টের ইঙ্গিতও হতে পারে।
তাই সত্যিই কি নতুন অতিথি আসছে? নাকি এটি শুধুই প্রচারের অংশ, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ এই পোস্ট ঘিরে প্রশ্নও তুলেছেন। এক নেটিজেন জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা মান্দানা? আবার অনেকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা  ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকেই এ জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের বিয়েতে অন্ধ্রপ্রদেশ ও কোদাবা উভয় ঐতিহ্যের মিশ্রণ ছিল। ৪ মার্চ তারা হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি বিবাহের এক মাস পূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে।
বিতর্কে জড়ালেন রণবীর কাপুর
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনার শেষ নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে বড়সড় ধামাকা দেবেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে টিজার প্রকাশের ঠিক আগমুহূর্তে রণবীর কাপুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।
নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে’র অভিযোগ তুলেছেন।
কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।
আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম ‘রামায়ণ’-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।
বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না
বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব নাবিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব নামেগা সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্যারিয়ারের প্রয়োজনে ও সিনেমার কাজে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী। আর প্রথমবার এসেই এখানকার আতিথেয়তা আর খাবারের প্রেমে মজেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জ্যোতির্ময়ী বলেন, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।’
তার কথায়, ‘আমি এতো শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে যারা অনেকবার বাংলাদেশে এসেছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশে আসব, কবে বাংলাদেশে আসব এবং কবে এই লাইভ রিঅ্যাকশনটা দেখব।’
এ দেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এতো কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এতো ঝোঁক।’
শেষে বলেন, ‘ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। এটার জন্য অনেকে বলবে আমি ন্যাকামি করছি। বাট আমি সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি।’
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা
শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। সেই খবরটি হচ্ছে- বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লুবাবা নিজেই।
দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিকমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।
এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে একটি ছবি শেয়ার করেন লুবাবা। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।
দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’
সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে।
শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে। গত বছর হঠাৎ করেই জানা যায়, ধর্মের পথে চলতে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা।
ওই সময় তার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’
আমার কোনো পুরুষের দরকার নেই: মালাইকা অরোরা
বলিউডের জনপ্রিয় তারকা মালাইকা অরোরাকে ঘিরে প্রেম ও সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেই আলোচনা যেন আরও তীব্র হয়েছে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন এই অভিনেত্রী। বললেন, আমার কোনো পুরুষের দরকার নেই।
সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ালেও মালাইকা সেগুলোকে দেখছেন একেবারেই হালকা মেজাজে। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব নিয়ে হাসাহাসিও করেন তিনি।
এনরিকের এক অনুষ্ঠানের পর হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে বিদেশ সফর ও সৌরভ বেদীর সঙ্গে একটি নাচের ভিডিও সেই জল্পনাকে আরও উসকে দেয়।
তবে মালাইকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট—তিনি এখন নিজের জীবন, নিজের সুখ নিয়েই ব্যস্ত। সম্পর্কের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।
তার ভাষায়, “যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি এখন যা আছে, তা নিয়েই খুশি।”
দীর্ঘ দাম্পত্য জীবনের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ মালাইকার জীবনে বড় পরিবর্তন এনে দেয়। কিন্তু সেই অভিজ্ঞতাকেই শক্তিতে রূপ দিয়েছেন তিনি।
মালাইকা মনে করেন, একজন নারী হিসেবে নিজের পরিপূর্ণতা নিজেকেই গড়ে নিতে হয়। তার কথায়, “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই।”
গুঞ্জন আর আলোচনার বাইরে গিয়ে—নিজেকে ভালো রাখা, নিজের মতো করে বাঁচাই এখন মালাইকা অরোরার সবচেয়ে বড় অগ্রাধিকার।
ছেলের জন্য জোড়া লেগেছিল ভাঙা সংসার, অথচ রাহুলই চলে গেলেন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড পাড়ায়। গত রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তার এই আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। আমরা পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা মিলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া রাহুল বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন ছিল বেশ ঘটনাবহুল। ২০১০ সালে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৩ সালে ছেলে সহজকে কেন্দ্র করে তাদের সম্পর্কের বরফ গলে। সে সময় রাহুল জানিয়েছিলেন, আইনি জটিলতা মিটিয়ে তারা আবার নতুন করে সংসার শুরু করেছেন। রাহুল জানিয়েছিলেন, তারা স্বামী-স্ত্রী হিসেবেই আছেন এবং সপ্তাহান্তে পুরো পরিবার একসঙ্গে সময় কাটান।
এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রাহুলের ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা তার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার আগের দিনগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের নতুন এই অধ্যায় শুরুর বিষয়টি ভক্তদের জন্য এখন আরও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও ভক্তরা।
আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন, রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা
টালিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন রাহুল অরুণাদয় বন্দোপাধ্যায়। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই তার অভিনয়ের নিপুণতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু হঠাৎ করেই নিভে গেল তার জীবন প্রদীপ। রোববার (২৯ মার্চ) ভারতের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে। অবশেষে রাহুলের মৃত্যুতে মুখ খুলেছেন তার সহধর্মিনী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।
প্রকাশিত সেই পোস্টে তিনি লিখেছেন, এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’
উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে টালিউডে খ্যাতি পান। এরপর সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল অভিনয়ের পাশাপাশি সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা
নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এই ছবিতে দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।
গত বছরের জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা আডবাণী। পর্দায় সাধারণত তাঁকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কিয়ারা বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনি হয়ে উঠেছি। এখন মনে হয় অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সম্প্রতি ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা গেছে। পোস্টারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ তা নিয়ে মাথা ঘামাতে নারাজ।
ছবির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে যা এই চরিত্রের জন্য খুব জরুরি ছিল।
পরিচালকের মতে, সিনেমায় সব সময় যুক্তি দিয়ে কাজ হয় না, কিছু সিদ্ধান্ত নিতে হয় মনের অনুভূতি থেকে। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই ছিল।
মেয়ের এই বিরল রোগ নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বললেন বরুণ
বলিউড তারকা বরুণ ধাওয়ানকে তাঁর মেয়ে লারাকে নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায়নি। তবে সম্প্রতি অভিনেতা মেয়েকে নিয়ে এক পারিবারিক তথ্য শেয়ার করেছেন। বরুণ জানিয়েছেন, তাঁর দেড় বছরের মেয়ে একটি গুরুতর রোগের কারণে ঠিকমতো চলাফেরা করতে পারে না।
২০২৪ সালে ৩ জুন বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা দালালের জীবনে মেয়ে লারা আসে। মেয়ের বাবা হওয়ার পর বরুণের জীবন পুরোপুরি বদলে যায়। যদিও মেয়ে লারাকে নিয়ে তিনি খুব বেশি বিস্তারিতভাবে কথা বলতেন না। কিন্তু এখন তিনি তাঁর মেয়েকে নিয়ে এক অন্য রকম তথ্য সামনে এনেছেন।
পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর সাম্প্রতিক এক পর্বে বরুণ মেয়ের সমস্যার কথা খোলাখুলি বলেছেন। অভিনেতা জানান যে লারার দেড় বছর বয়সে ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) ধরা পড়ে। এই কারণে সে ঠিকভাবে হাঁটতে পারে না। অভিনেতা জানান, তাঁর মেয়ের চিকিৎসা চলছে এবং ধীরে ধীরে সে সুস্থতার দিকে এগোচ্ছে।
লারার এই রোগ সম্পর্কে অভিনেতা বলেন, ‘আমার মেয়ের “ডিডিএইচ” নামের একটি রোগ হয়েছিল। এতে বাচ্চার হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকভাবে বসে না। এর ফলে একটি পা অন্য পায়ের তুলনায় ছোট বা বড় হয়ে যেতে পারে। আর এই কারণে হাঁটার ভঙ্গি বেঁকে যায়। শিশু ঠিকভাবে হাঁটতে বা দৌড়াতে পারে না।’
বরুণ আরও বলেন, ‘এতে অল্প বয়সেই আর্থ্রাইটিস ও স্লিপ ডিস্কের সমস্যা দেখা দিতে পারে। পশ্চিমের দেশগুলোতে এই রোগের চিকিৎসা ছোটবেলা থেকেই খুব ভালোভাবে করা হয়। ভারতে এখনো সব জায়গায় সেই মানের চিকিৎসা নেই। তবে এখানেও অনেক ভালো ডাক্তার আছেন, যারা এর ভালোভাবে দেখভাল করেন। আমার মেয়ের সার্জারি করার দরকার পড়েনি। একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার হিপ ঠিক জায়গায় বসানো হয়েছে’।
বরুণ আরও জানান, মেয়ে লারাকে দীর্ঘ সময় প্লাস্টারে থাকতে হয়েছে। তিনি বলেন, ‘এরপর তাকে স্পাইকা কাস্ট (একধরনের বিশেষ প্লাস্টার) পরতে হয়েছে। প্রায় আড়াই মাস ধরে তার পুরো শরীর প্লাস্টারে বাঁধা ছিল। এটা খুব কঠিন সময় ছিল। তাকে অ্যানেসথেসিয়া দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল, আর যখন সে জেগে উঠল, তখন পুরো শরীর প্লাস্টারে ঢাকা ছিল। এখন প্লাস্টার খুলে গেছে। আমি এই পুরো অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখতে চাই।’
শেষে বরুণ সব মা–বাবার কাছে অনুরোধ করেছেন, প্রত্যেকে যেন তাঁদের নিজেদের সন্তানদের প্রতি নজর রাখেন এবং এমন সমস্যাকে অবহেলা না করেন। অভিনেতা এটাও স্পষ্ট করেছেন যে সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই বিষয়টি শেয়ার করেননি। বরং ভারতে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেই তিনি সবার সঙ্গে এ কথা ভাগ করে নিয়েছেন। বরুণের মতে, এই রোগের চিকিৎসা সম্ভব।
বরুণকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘বর্ডার ২’ ছবিতে। অনুরাগ সিং পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। ‘বর্ডার’-এর সিকুয়েল ছবিতে বরুণের অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। বরুণ ছাড়া ছবির মূল চরিত্রে আছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিং, আহান শেঠি, সোনম বাজওয়া, অন্যা সিং, মেধা রাণাসহ অনেকে। ‘বর্ডার ২’ সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ছবিটি এই মুহূর্তে ওটিটি-র দুনিয়ায় সাড়া ফেলেছে।
স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান
নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ে নিজ বাসা থেকে বের হয়েছিলেন অভিনেতা। এ সময় তার পরনে ছিল সাধারণ একটি স্যান্ডো গেঞ্জি। আর তা নিয়েই মূলত বিপাকে এই তারকা। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা ট্রল।
মূলত, সাধারণ পোশাকে তার এমন ‘বেপরোয়া’ উপস্থিতি নিয়ে নেটিজেনদের একাংশ নানা নেতিবাচক মন্তব্য করছেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতে বাসা থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বরুণ। এ সময় তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি।
সেখানে উপস্থিত ছবি শিকারিদের দেখে তিনি এড়িয়ে যাননি, বরং গাড়িতে বসে মৃদু হেসে হাত নেড়েছেন। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কটাক্ষের সঙ্গে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাসায় কি কোনো শার্ট নেই?’, আবার কেউ লিখেছেন, ‘বের হওয়ার আগে অন্তত একটা শার্ট গায়ে দিয়ে বের হতে পারতেন।’
উল্লেখ্য, বরুণ ধাওয়ান গত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। মাসখানেক আগে ‘বর্ডার টু’ সিনেমায় তার অভিনয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি সেই সিনেমার প্রচারের সময় মুম্বই মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার কারণে প্রশাসনের রোশানলেও পড়তে হয়েছিল তাকে।
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে আয়োজক সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো জানিয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, “বর্তমান পরিস্থিতিতে অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
প্রত্যেক টিকিট হোল্ডারকে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে এই ঘোষণার পরও অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন।
এর আগে, মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট-এর কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে হওয়ার কথা ছিল তার অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে নতুন করে ২৩ মে নির্ধারণ করা হয়েছে।
শাকিরার ভারত সফরের কথা ছিল দীর্ঘ ১৮-১৯ বছর পর: ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করার পরিকল্পনা ছিল। আয়োজকরা জানিয়েছেন, নতুন তারিখ ঘোষণা করার জন্য শিল্পীর টিমের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি
বলিউডের ‘কিসারবয়’ খ্যাত অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ার এখন তুঙ্গে। একসময় যাকে কেবল ‘সিরিয়াল কিসার’, ‘অটোরিকশাচালকদের রাজা’ কিংবা ‘বি-গ্রেড’ সিনেমার নায়ক হিসেবে তকমা দেওয়া হতো, সেই অভিনেতাই এখন পর্দায় দক্ষ অভিনেতা হিসেবে নিজের জাত চেনাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে তার কাজের ধরন ও চরিত্রের বৈচিত্র্য জানান দিচ্ছে এটি তার ক্যারিয়ারের এক শক্তিশালী ‘দ্বিতীয় ইনিংস’। বিশেষ করে ‘চেহরে’ সিনেমায় বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে এবং পরে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে কাজ তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
গতানুগতিক ইমেজের বাইরে গিয়ে ইমরান হাশমি এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া। ক্যারিয়ারের শুরুতে ইমরান মানেই ছিল মাথায় ‘মালেট কাট’, চোখেমুখে রাগী ভাব আর পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন। ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জান্নাত’ কিংবা ‘আশিক বানায়া আপনে’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিলেও অভিনয় দক্ষতার চেয়ে তার ‘ইমেজ’ নিয়েই আলোচনা-সমালোচনা হতো বেশি। মাঝে ছেলের অসুস্থতার কারণে রুপালি পর্দা থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন এ সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা। তবে ফিরে এসে বদলে দিয়েছেন সব সমীকরণ।
সম্প্রতি এক পোডকাস্টের সাক্ষাৎকারে ইমরান হাশমি তার এই বদলে যাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি মনে করেন, করোনা পরবর্তী সময়টা তার ক্যারিয়ারে বড় ভূমিকা পালন করেছে। এই সময়ে তিনি পর্দার আড়ালে নিজেকে নতুন করে গড়েছেন। চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা সবই করেছেন নীরবে।
অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা দুটোই মানুষকে পাগল করে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, মুহূর্তটা উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। জীবনে সব সময়ে সাফল্য থাকবে এমনটি আশা করা ঠিক নয়। তিনি বলেন, উত্থান-পতন থাকবেই, আর খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই নিজের ক্যারিয়ার নষ্ট করার পথ তৈরি করে।
তিনি বলেন, আসল পরিশ্রমটা আড়ালেই হয় এবং দিনশেষে কাজই কথা বলে। তিনি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে কখনো সন্দিহান ছিলেন না। তবে সফল হতে অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়। সেই সমন্বয়ই যেন এখন ঘটছে তার জীবনে বলে জানান ইমরান হাশমি।
শেষ দিনে ঈদের কোন সিনেমা সেন্সর সনদ পেল
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় এখন ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই। সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস।’
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ ছিল সেন্সর সার্টিফিকেশন সনদ দেওয়ার শেষ দিন। যে কারণে আমরা বেশ কয়েক দিন ধরে টানা জমা পড়া সিনেমাগুলো দেখছি। পরে বোর্ডের সবার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি সিনেমা সনদ পেয়েছে। একসঙ্গে ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমার মনে হয় সিনেমাগুলো দর্শকদের ঈদ উৎসবকে রাঙাবে।’
ঈদকে ঘিরে এই ছবিগুলো নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। অ্যাকশন, ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে এসব সিনেমা। সিনেমাগুলো এবারের ঈদে প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও নির্মাণভঙ্গির যে প্রবণতা দেখা যাচ্ছে, এই ছবিগুলোও সেই ধারার অংশ বলেই ধারণা করা হচ্ছে।
সেন্সর পাওয়া সিনেমা ‘প্রিন্স’–এর নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’–এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।
এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’–এ রয়েছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎসবের আমেজে এই ছবিগুলো দেশের সিনেমা হলে দর্শক টানবে এবং বক্স অফিসেও ইতিবাচক প্রভাব ফেলবে।
বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দম’
আসছে ঈদের মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদপত্র লাভ করল ‘দম’। কোনো রকম দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেডে এই সনদ পেয়েছে, যার অর্থ এটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে স্বীকৃতি পাওয়ায় পুরো টিম অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত ‘দম’ সিনেমার পোস্টার ও টিজারে দর্শকদের কাছ থেকে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে তারা সিনেমাটি নির্মাণ করেছেন। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে আসার সকল দাপ্তরিক প্রক্রিয়া এখন সম্পন্ন।
ইতোমধ্যে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই আফরান নিশোর লড়াকু চাহনি এবং জীবন সংগ্রামের আভাস দর্শকদের প্রশংসায় ভাসছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে এই সিনেমার জন্য পুনরায় গেয়েছেন।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান এবং মো. সাইফুল্লাহ।
‘আলু’ থেকে বলিউড স্টার আলিয়া ভাট
বলিউডের আকাশে আলিয়ার উদয় ঘটেছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর ‘শানায়া’ চরিত্রের মাধ্যমে। সেই সময় তাকে অনেকেই কেবল একজন ‘স্টার কিড’ হিসেবে দেখেছিলেন। তবে আজকের দিনে ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী গ্লোবাল আইকন হিসেবে তিনি স্বীকৃত। রবিবার, ১৫ মার্চ, ৩৩ বছরে পা দিয়েছেন আলিয়া ভাট। জন্মদিনের এই দিনে জানুন তার অজানা কিছু তথ্য—
ছোটবেলায় আলিয়া ছিলেন বেশ গোলগাল এবং পরিবারের সকলেই তাকে ভালোবেসে ‘আলু’ বলে ডাকতেন। বাবা মহেশ ভাট তাকে আদর করে ‘আলু বালু’ নামে সম্বোধন করতেন।
লিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও আলিয়া ভারতের নাগরিক নন। তার মা সোনি রাজদান ব্রিটিশ বংশোদ্ভূত হওয়ায় আলিয়ার কাছে ব্রিটিশ পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে।
অনেকে মনে করেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তার প্রথম ছবি। কিন্তু ১৯৯৯ সালে মাত্র ৫ বছর বয়সে ‘সংঘর্ষ’ ছবিতে প্রীতি জিন্তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া।
‘শানায়া’ চরিত্রে অভিনয় করার জন্য আলিয়াকে কড়া পরিশ্রম করতে হয়েছিল। প্রায় ৪০০ জনের অডিশনের পর তাকে বেছে নেওয়া হয়। শর্ত ছিল— মাত্র ৩ মাসে ১৬ কেজি ওজন কমাতে হবে।
পর্দার সাহসী গ্ল্যামার গার্ল হলেও বাস্তবে আলিয়া ভীষণ ভীতু। তিনি নিক্টোফোবিয়া (Nyctophobia)-এর শিকার, তাই রাতে ঘুমানোর সময় ঘরের আলো জ্বালিয়ে রাখেন বা জানলা খোলা রাখতে পছন্দ করেন।
বাদশাহকে খুনের হুমকি
বলিউড সুপারস্টার সালমান খানের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন এবার র‍্যাপার বাদশাহ। নতুন গান ‘টাটিরি’ ঘিরে আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে স্যোশাল মিডিয়ায় গায়ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।
এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, বাদশাকে হত্যার হুমকির খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের বিনোদন অঙ্গনে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি আবারও নাড়িয়ে দিয়েছে বলিউড তারকাদের নিরাপত্তাকে।
এদিকে গ্যাংটির পক্ষ থেকে দেওয়া বার্তায় দাবি করা হয়েছে, ‘টাটিরি’ গানের মাধ্যমে হরিয়ানার সংস্কৃতি ও নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এর জেরেই তাদের নিশানায় এবার র‍্যাপার বাদশাহ।
জানা যায়, অশালীন শব্দের গানের কারণে ২০২৪ সালেও সতর্ক করা হয়েছিল বাদশাকে। তবে এবার স্কুল ছাত্রীদের বিকৃতভাবে উপস্থাপন করায় গায়ককে প্রকাশ্যে কপালে গুলি করার হুমকি দিয়েছে গ্যাংটি।
গ্যাংস্টারের হুমকি ছাড়াও গানটিকে কেন্দ্র করে আইনি চাপে রয়েছেন বাদশাহ। ১৪ মার্চ তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হরিয়ানা নারী কমিশন। বাদশাহর বিরুদ্ধে একাধিক এফআইআরসহ মামলাও করা হয়েছে। মামলার প্রথম শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ মার্চ।
তারকাদের হত্যার হুমকি দেয়া এবারই প্রথম নয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এর আগেও এই গোষ্ঠী হত্যার হুমকি দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং, নির্মাতা রোহিত শেঠি, কপিল শর্মার মতো তারকাদের। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হলেন র‌্যাপার বাদশাহ।
অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের এই বিখ্যাত ভেন্যুতে বসে বিশ্ব তারকাদের বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।
এ বছরের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা শুরু হয়েছে। উপস্থাপক হিসেবে মঞ্চে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন, যিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করছেন।
চলচ্চিত্র অঙ্গনের তারকা, নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে জমকালো পরিবেশে শুরু হয় অস্কারের এই আয়োজন। লাল গালিচায় বিশ্বজুড়ে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
৯৮তম অস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজন সরাসরি উপভোগ করছেন।
এক নজরে জেনে নেয়া যাক, উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কারঃ
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।
বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক কাটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে এই পরিণয় পর্যন্ত পৌঁছানোর পথটি রাশমিকার জন্য মোটেও সহজ ছিল না। বিশেষ করে বিজয়ের সঙ্গে দ্বিতীয় সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে খোদ অভিনেত্রীর পরিবারই বাধা হয়ে দাঁড়িয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা শেয়ার করেছেন। জানান, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সফলতা পাওয়ার পর পরিচালক ভারত কাম্মা তাকে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রস্তাব দেন। চিত্রনাট্য পছন্দ হওয়ায় রাশমিকা অভিনয় করতে আগ্রহী হলেও তার পরিবার এতে বাধা দেয়।
মূলত সিনেমা জগত মেয়েদের জন্য নিরাপদ নয়- এমন ধারণা থেকে তার পরিবার চেয়েছিল প্রথম সিনেমার সাফল্যের পরই তিনি অভিনয় থেকে বিরতি নিন। এমনকি বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার পর্দা ভাগ না করার জন্যও তাকে চাপ দেওয়া হয়।
রাশমিকা আরও জানান, ‘লিলি’ চরিত্রে অভিনয়ের জন্য তাকে পরিবারের সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়েছে। তিনি পরিবারকে বুঝিয়েছিলেন যে, সহ-অভিনেতা কে সেটি বড় বিষয় নয়, বরং তিনি অভিনয়কে ভালোবাসেন এবং একজন সফল অভিনেত্রী হতে চান।
উল্লেখ্য, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয় ও রাশমিকার একটি চুম্বনের দৃশ্য নিয়ে সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের
বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো দেওয়া একটি আইফোন উপহার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে প্রিয় তারকাকে এই বহুমূল্যের জিনিসটি উপহার দেন পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপ ও সমালোচনা করেন, বিশেষ করে ভারতীয় নেটিজেনরা।
দুবাইয়ের ওই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি 'আইফোন ১৭' নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন। অভিনেতাও হাসিমুখে এই উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। জানা গেছে, শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার সেট উপহার দিয়েছেন এই পাকিস্তানি ভক্ত।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে কাশিফ জমিরকে কটাক্ষ করছেন। তাদের মতে, যখন নিজের দেশের মানুষ চরম আর্থিক অভাব ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন বলিউড তারকাকে এমন বিলাসিতার উপহার দেওয়া অর্থহীন। অনেকেই মন্তব্য করেছেন, পাকিস্তানের উচিত এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা।
তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ একে ভক্তের ভালোবাসা ও ভারত-পাকিস্তান সম্প্রীতির উদাহরণ হিসেবেও দেখছেন। সঞ্জয় দত্তের ভক্তরা বলছেন, তার জনপ্রিয়তা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।
আসছে ‘ধুরন্ধর ২’, পাকিস্তানিদের যে কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য
গত বছরের শেষে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি। মুক্তির পরপরই প্রতিবেশী রাষ্ট্রের একাংশের অভিযোগ ছিল— এ সিনেমাটি পাকিস্তানবিরোধী। তবে এবার আরও নাকি ভয়ঙ্কর হচ্ছে ধুরন্ধর ২ সিনেমাটি। তাই পাকিস্তানিদের এবার নাকি আরও কঠিন বার্তা দিতে যাচ্ছেন পরিচালক?
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তোলে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। আবার তিন মাসের মাথায় মুক্তি পাচ্ছে সেই সিনেমার দ্বিতীয় সিকুয়েন্স— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
সাফল্য এলেও বিতর্ক শুরু হয়েছিল ‘ধুরন্ধর’ নিয়েই। পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টারদের মধ্যে একসময়ের বচসা দেখানো হয়েছে সেই সিনেমায়। এর পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে চাপানউতোরের প্রসঙ্গও এসেছে। যার ফলে মুক্তির পর এ সিনেমাকে কেউ কেউ বলছিলেন— ‘পাকিস্তানবিরোধী’। পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিষিদ্ধ করা হয় এ সিনেমাটি। পাকিস্তানেও মুক্তি পায়নি। তারপরও চোরাপথে এ ছবি পৌঁছে গেছে প্রতিবেশী রাষ্ট্রে।
যদিও এ সিনেমার দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন বলে জানিয়েছেন আদিত্য ধর। তিনি বলেন, আমার মনে হয়, পাকিস্তানি দর্শকরা যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে অবশ্য সিনেমাটি দেখা উচিত। কারণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি— আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না।
‘ধুরন্ধর’ সিনেমার গল্পটি ছিল রহমান বালোচকে কেন্দ্র করে। রহমানের মৃত্যু ঘটেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটির চিত্রনাট্য মূলত আবর্তিত হতে চলেছে রণবীর সিং অভিনীত হামজাকে ঘিরে। সিনেমা নির্মাতাদের দাবি— ‘ধুরন্ধর’-এর চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি আরও বেশি হিংসাত্মক হতে চলেছে। ফলে রক্তারক্তি ও হানাহানির পরিমাণ যে বাড়বে তা বলাই বাহুল্য।
প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল : অনন্যা
আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নিজের পুরনো সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টানার পর এখন তিনি উপলব্ধি করছেন, প্রেমে পড়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলাই ছিল তার জীবনের বড় ভুল।
আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, প্রেমে পড়লে তিনি সামনের মানুষটিকে এতটাই প্রাধান্য দেন যে, নিজের অভ্যাস ও জীবনযাপনের ধরন বদলে ফেলেন।
তার ভাষায়, আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। ইচ্ছাকৃতভাবেই হয়তো নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম।
অনন্যা জানান, এই বোধদয় তার প্রেম ভাঙার পরপরই হয়নি। একা থাকতে শুরু করার পর এবং নিজের সঙ্গে সময় কাটানোর ফলেই তিনি বুঝতে পেরেছেন যে, অন্যের জন্য নিজেকে বদলে ফেলা মোটেও ঠিক ছিল না।
একটু আগে যদি এই বিষয়টি বুঝতেন, তবে হয়তো নিজেকে এতটা বদলাতেন না। ২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের প্রেমে মজেছিলেন অনন্যা। যদিও আদিত্যের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ নিয়ে তারা দুজনেই এখনো নীরব। তবে অনন্যার এই সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, এখন থেকে তিনি সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেবেন।
‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’
ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। পর্দার ঝলমলে আলোর আড়ালে যে এক কঠিন ও দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন তিনি। খুব অল্প বয়সে বাবাকে হারানোর পর কীভাবে জীবনটা পরিবর্তন হয়েছে তা নিয়ে কথা বলেছেন।
দেবলীনা জানান, বাবার আকস্মিক প্রয়াণের পর তাদের তিন ভাইবোনের বড় হওয়ার পথটা ছিল কণ্টকাকীর্ণ। মা একা হাতে তিন সন্তানকে বড় করার লড়াই শুরু করলেও শরীর সায় দিচ্ছিল না। ছোটবেলা থেকেই দেবলীনা দেখেছেন মায়ের শারীরিক ও মানসিক অসুস্থতা। তিন ভাইবোনের মধ্যে বড় হওয়ায় মাত্র ১১ বছর বয়সেই কাঁধে তুলে নিতে হয় সংসারের গুরুভার।
অভিনেত্রী বলেন, ‘বাবার মৃত্যুর পর সব বদলে যায়। আমার মা দীর্ঘদিন ধরে স্কিৎজ়োফ্রেনিয়ায় আক্রান্ত। যখনই এই অসুস্থতা বাড়ত, ছোট্ট আমিই তাকে হাসপাতালে নিয়ে যেতাম। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বলে পরিস্থিতি আমাকে একা হাতেই সব শিখিয়ে দিয়েছে।’
মায়ের অসুস্থতার ধরন নিয়ে বলতে গিয়ে দেবলীনা জানান, তার মা দিনে অন্তত ১৮ থেকে ১৯টি ওষুধ খান। অভিনেত্রী বলেন, ‘স্কিৎজোফ্রেনিয়া মানে এক ধরনের বিভ্রম। রোগী মনে করেন কেউ তার সাথে কথা বলছেন, যা অন্য কেউ দেখতে পায় না। শুরুতে মা ওষুধ খেতে চাইতেন না। তাই বাধ্য হয়ে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়াতে হতো। একজন কিশোরীর জন্য সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন।’
নিজের শৈশব হারিয়ে ফেলার আক্ষেপ থাকলেও পরিণত হওয়ার শিক্ষাকেই বড় করে দেখছেন দেবলীনা। তার কথায়, ‘যখন পাশে কেউ থাকে না, তখন আপনাকে নিজেকেই বড় হতে হয়। পরিস্থিতির চাপে খুব অল্প বয়সেই আপনি বুদ্ধিমান ও পরিণত হয়ে যান।’
৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর
মা হওয়ার পর কি গ্ল্যামার জগতের নায়িকাদের বিদায় ঘণ্টা বেজে যায়? সন্তান সামলে কি আগের মতো আর বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সম্ভব? এই প্রশ্নগুলো বিনোদন জগতে বেশ পুরনো। তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সেই পুরনো প্রথা ভেঙেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন 'বেবো'।
মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি।
দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।’
তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী।
স্ত্রীকে না খাইয়ে রাখতেন ভারতীয় ক্রিকেটার
ভারতের আইপিএল খেলা ক্রিকেটার অমিত মিশ্র এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন, শারীরিক হামলা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন তার স্ত্রী গরিমা তিওয়ারি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যে জানা যায়, কানপুরের অতিরিক্ত দেওয়ানি বিচারক (সিনিয়র ডিভিশন) আদালতে এ অভিযোগ দায়ের করেন তিওয়ারি।
মামলায় অমিত মিশ্রের পাশাপাশি তার মা বীনা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, ভাবি রিতু মিশ্র এবং বোন স্বাতি মিশ্রকেও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে তিওয়ারি জানান, ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে অমিত মিশ্রের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার পরিবারের কাছে একটি হোন্ডা সিটি গাড়ি ও ১০ লাখ রুপি যৌতুক দাবি করতে থাকেন।
তার দাবি, বিয়ের সময় তার পরিবার ২ লাখ ৫০ হাজার রুপি দিলেও পরবর্তীতে আরও টাকা চাওয়া অব্যাহত ছিল। তিওয়ারির অভিযোগ, অমিত মিশ্র প্রায়ই মদ্যপ অবস্থায় তাকে মারধর ও গালিগালাজ করতেন এবং কখনো কখনো কয়েক দিন না খাইয়েও রাখতেন।
তিনি আরও অভিযোগ করেন, মডেলিং করে উপার্জিত অর্থ স্বামী নিয়ে নিতেন এবং তাকে বারবার তালাকের হুমকি দিতেন। এসব নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শেষ পর্যন্ত তার মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হন।
তিওয়ারি জানান, একপর্যায়ে তিনি ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পরে হাসপাতালে ভর্তি হতে হয়।
তার অভিযোগ, একাধিকবার পুলিশ ও পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করলেও অমিত মিশ্রের প্রভাবের কারণে কোনো এফআইআর নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
তিওয়ারির আইনজীবী করিম আহমদ সিদ্দিকী বলেন, পুলিশের কাছে বারবার আবেদন করেও ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
এটি অমিত মিশ্রের বিরুদ্ধে তিওয়ারির করা তৃতীয় মামলা। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তিনি গার্হস্থ্য সহিংসতার মামলা এবং ২৩ এপ্রিল ভরণপোষণের আবেদন করেন। ওই আবেদনে তিনি প্রতি মাসে ৫০ হাজার রুপি ভাতা এবং ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।
বাবা&মা হলেন হলেন রণদীপ&লিন
বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরমের জীবনে এসেছে এক নতুন অধ্যায়। গত বছরের নভেম্বর থেকেই সুখবরের অপেক্ষায় ছিল এই তারকা দম্পতির ভক্তরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) রণদীপ-লিনের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান।
ব্যক্তিগত জীবনকে সবসময়ই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন এই জুটি। তবে জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না পর্দার ‘সাভারকর’ খ্যাত এই অভিনেতা।
এদিন রণদীপের বাবারও জন্মদিন ছিল। বাবার জন্মদিনে নাতনিকে উপহার দিয়ে আনন্দকে দ্বিগুণ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, ‘দাদু ও নাতনি দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ বাবা হওয়ার পর তোমার (বাবার) প্রতি কৃতজ্ঞতা যেন আরও বেড়ে গেল।’
‘আর লিন, আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট রাজকন্যাকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।’
সাধারণত বিটাউনের তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনতে বেশ গোপনীয়তা বজায় রাখেন। তবে রণদীপ এখানে ব্যতিক্রম। কোনো লুকোছাপা না করেই বাবার সঙ্গে মেয়ের প্রথম মুহূর্তটি ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন তিনি।
উল্লেখ্য, রণদীপ ও লিনের প্রেমের গল্পের শুরু নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’ থেকে। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেম। করোনা মহামারীর সময় থেকেই তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। এরপর ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল
মাত্র ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে বিজয়ী হয়ে সংগীতে পা রাখেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সেখানে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজরে পড়ার পর ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি।
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ের পর বর্তমানে তিনি এক পুত্রসন্তানের জননী।
সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো বা কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি। মূলত গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি বিশাল অংকের এই সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি।
এই বিপুল সম্পদের মালিক শ্রেয়া ঘোষাল বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে তিনি এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। এই গায়িকার আগে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন সুনিধি চৌহান।
ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান
প্রিয় তারকাদের সামনে পেলে ভক্তরা আনন্দে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও এই ভিড় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন বলিউড অভিনেত্রী হিনা খান, যিনি সম্প্রতি একটি ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে।
সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই তার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন।
সংগীত অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া
ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ কোটি কোটি শ্রোতা। তবে সাফল্যের শিখরে থেকেও এবার সংগীত অঙ্গনে বিদ্যমান লিঙ্গবৈষম্য নিয়ে সরব হলেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সংগীত শিল্পে পুরুষদের একাধিপত্য এবং নারী শিল্পীদের অবহেলার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শ্রেয়ার মতে, ভারতীয় সমাজের মতো সংগীত অঙ্গনেও এখনো পুরুষতান্ত্রিক মানসিকতা গভীরভাবে প্রভাব ফেলছে।
শ্রেয়া বলেন, বর্তমানে জনপ্রিয় সংগীত তালিকা বা চার্টগুলোর দিকে তাকালে সহজেই বোঝা যায় সেখানে মূলত পুরুষ শিল্পীদেরই প্রাধান্য। নারী শিল্পীদের গাওয়া গান খুব কমই জায়গা করে নিতে পারে।
এই গায়িকার ভাষায়, “ভারত এখনও কিছুটা পুরুষতান্ত্রিক। সংগীত জগতেও এর প্রতিফলন স্পষ্ট। সংগীতের তালিকাগুলো দেখলেই বোঝা যায় সেখানে পুরুষদের আধিপত্য কতটা বেশি।”
তিনি আরও বলেন, “আমাকে দেখান তো চার্টে মেয়েদের গাওয়া কটা গান আছে! টপ ১০ তো দূরের কথা, আপনি যদি সেরা ৫০টি গানের তালিকাও দেখেন, সেখানে বড়জোর ছয়-সাতটি গান নারী শিল্পীদের। বিষয়টা এখন এতটাই একপেশে হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে আগে কিন্তু এমনটা ছিল না।”
অতীতের উদাহরণ টেনে শ্রেয়া বলেন, একসময় নারী কণ্ঠশিল্পীরাই সংগীত জগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। বিশেষ করে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের সময়ের কথা উল্লেখ করেন তিনি।
শ্রেয়ার মতে, সেই সময়ে তারা সমসাময়িক পুরুষ শিল্পীদের তুলনায় অনেক বড় তারকা ছিলেন এবং বছরে অসংখ্য গান গেয়েছেন। কিন্তু গত এক দশকে সেই চিত্র বদলে গেছে।
তিনি বলেন, “আমার মনে হয় গত ১০ বছর ধরে আমরা যেন এক ধরনের বিভ্রান্তির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে ফিউশন এবং নতুন ধরনের পরীক্ষানিরীক্ষার মাধ্যমে আমরা আবার সেই ভারসাম্যে ফিরে আসতে পারব বলে আশা করি।”
গায়িকার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের আলোচনায় এখন সংগীত অঙ্গনে লিঙ্গবৈষম্যের বিষয়টিও নতুন করে সামনে এসেছে।
ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের
ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, অন্য দেশের জ্বালানি নীতিতে হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমল হাসান ভারতের সার্বভৌম সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, আমরা ভারতের জনগণ একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক। দূরবর্তী বিদেশি শক্তির কাছ থেকে নির্দেশ নেওয়ার সময় অনেক আগেই শেষ হয়েছে।
তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই টেকসই বিশ্বশান্তির ভিত্তি। পোস্টের শেষে যুক্তরাষ্ট্র ও তার জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বার্তাটিতে তিনি নিজেকে একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং তার দল মক্কাল নিধি মায়ামের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন।
এদিকে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে সমুদ্রে থাকা রাশিয়ান অপরিশোধিত তেল কেনার অনুমতি দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ৫ মার্চের আগে জাহাজে তোলা তেল ভারতীয় পরিশোধনাগারগুলো কিনতে পারবে।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুমতি ৩০ দিনের জন্য কার্যকর থাকবে এবং এর মেয়াদ শেষ হবে ৪ এপ্রিল। এর উদ্দেশ্য সমুদ্রে আটকে থাকা তেল দ্রুত বাজারে সরবরাহ করা।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জাহাজ চলাচলের রুটে উত্তেজনার কারণে স্বল্পমেয়াদে সরবরাহ বিঘ্ন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ আংশিকভাবে মেনে নিয়েছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর পরিকল্পনাও করছে।
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটও একই বক্তব্য দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার কাছাকাছি অবস্থান করা জাহাজে থাকা রাশিয়ান তেল দ্রুত পরিশোধন করে বাজারে ছাড়ার সুযোগ দিতে ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে।
সাদিয়া তাড়াহুড়ো করতে চান না
দুই দিন আগে গত শুক্রবার পরিবার নিয়ে বাইরে সাহ্‌রি করতে গিয়েছিলেন সাদিয়া আয়মান। সেখানেই দুই ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা। সারাক্ষণ অভিনেত্রীর পাশে বসে ‘মিউ’কে নিয়ে কথা বলল ওরা। ‘মিউ’ চরকিতে আসা ওয়েবফিল্ম ‘মিউ’–এর একটি বিড়াল চরিত্র। একজন বলল, ‘তুমি মিউকে কেন দিয়ে দিয়েছ, কেন দিয়ে দিলা!’
আরেকজন বলল, ‘আমি তোমাকে দেখে হেল্প করতে চেয়েছিলাম, মিউকে খুঁজতে।’
‘বাচ্চাগুলো যে কাজটা দেখে এত কিছু বুঝল, মিউকে দিয়ে দিচ্ছি যে বলে ওদের কষ্ট লাগছে—এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। বড়দের প্রতিক্রিয়া তো সব কাজেই পাই, কিন্তু এই যে বাচ্চারা এটা পছন্দ করল, এটা দারুণ লেগেছে,’ বলছিলেন সাদিয়া আয়মান।
‘মিউ’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে সাদিয়া আয়মানের পোষা বিড়াল ‘আলু’। শুটিং সেটে অনেক মানুষের ভিড়ে একটি প্রাণীকে দিয়ে অভিনয় করানো অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আলু একদম পেশাদার শিল্পীর মতোই আচরণ করেছে। সাদিয়া আয়মান বলেন, ‘হি ইজ সো প্রফেশনাল। আমি খুবই গর্ববোধ করছি। আলু খুবই কমফোর্টেবল ছিল।’ স্বাচ্ছন্দ্য বোধ করার কারণও আছে বলে মনে করেন সাদিয়া, আগে থেকেই আলুর ভিডিও বা ছবি তোলার অভ্যাস থাকায় ক্যামেরার সামনে সে স্বাভাবিক ছিল। এ ছাড়া পুরো শুটিং ইউনিট আলুর জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছিল, তাই কোনো অসুবিধা হয়নি।
সাদিয়ার সাম্প্রতিক আরেকটি কাজ ‘লাভ সিটার’–এর কেন্দ্রেও আছে একটি পোষা বিড়াল। রোমান্টিক ঘরানার সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী–মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে সাদিয়া আয়মানের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ। বিড়াল নিয়ে পরপর কাজ করলেও গল্প ও চরিত্র দুটির মধ্যে পার্থক্য রয়েছে, জানান সাদিয়া আয়মান, ‘“মিউ”–এর গল্পটার মধ্যে একটা মনস্তাত্ত্বিক জায়গা ছিল, আর ‘লাভ সিটার’ প্রেমের গল্প।’
অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’তে এর আগে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তাঁর মতে, অমিতাভ রেজার কাজের আগের প্রস্তুতি অসাধারণ। সাদিয়া বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগেই পুরো টিম কাজটা নিয়ে ভালোভাবে প্রস্তুতি নেয়। তখন আমাদের শুধু অভিনয়েই মন দিতে হয়, অন্য কিছু নিয়ে ভাবতে হয় না। উনি চরিত্রগুলোকে এত সুন্দর করে বিশ্লেষণ করেন, ব্যাকস্টোরি দেন—এটা খুবই দারুণ। একটা চরিত্রের ঠিক উত্থান কোথা থেকে, সে কী করে, কোথায় যায়, কী খায়—সবকিছু বুঝিয়ে দেন। এতে সহজেই চরিত্রটা ঠিকভাবে পোর্ট্রে করা যায়।’
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক চরিত্র করে পরিচিতি পান সাদিয়া আয়মান। কিন্তু গত কয়েক বছর ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাইছেন। সাদিয়া আয়মান বলেন, ‘যখন দেখলাম নাটকে একই চরিত্র বারবার পাচ্ছি, তখন নিজেকে ওখান থেকে সরিয়ে এনেছি। সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। কোনো গল্প এলেই কেন আমি এটা করব, আগে নিজেকে প্রশ্ন করি। নিজের থেকে ভালো বিচারক তো আর নেই। যখন মনে হয়, কাজটা করা উচিত, তখনই করি। নাহলে যত বড় কাজই হোক, সম্মান রেখেই না করে দিই।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক। গত বছর তাঁকে তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। দুই ছবিতেই তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর বেশ কটি সিনেমার প্রস্তাব এসেছে। তবে তাড়াহুড়ো করতে চান না তিনি। সাদিয়া আয়মান বলেন, ‘আমার কাছে মনে হয় উৎসব–এর পরের সিনেমাটা একটু বুঝে করা উচিত। সময় নিচ্ছি। অনেক গল্প এসেছে, মিটিং হয়েছে, হচ্ছে। সব ঠিকঠাক হলেই সিনেমাটা করতে চাই। সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যেই কাজটা আমার ভাগ্যে নেই, সেটা কখনোই করতে পারব না। তাই আস্তে ধীরেই এগোতে চাই।’
প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে অভিনেতা আলভীর অভিযোগ
স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচিত হচ্ছেন যাহের আলভী। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর নামে মামলাও হয়েছে। তবে ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টে স্ত্রী ইকরাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন অভিনেতা। কয়েক দিনের মধ্যেই বদলে গেল তাঁর সুর। এবার প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, একাধিক বিয়ে, মাদক গ্রহণসহ নানা অভিযোগ তুললেন যাহের আলভী।
গত শুক্রবার ফেসবুক পোস্টে যাহের আলভী দাবি করেন, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দিন ইকরা তাঁর বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন বাসায় এবং সেখানে মদ্যপানও হয়েছিল। এমনকি আত্মহত্যার ঘটনার আগের দিন ইকরা তাঁর সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাই পোস্টমর্টেম রিপোর্ট যেন কোনোভাবেই পরিবর্তন না করা হয়—সে বিষয়ে নজর রাখার আহ্বান জানান আলভী। তাঁদের বাসার ড্রইং-কাম-ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার এক্সেস তাঁর কাছে ছিল না, সেটি ইকরার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে ইকরার ফোন পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ওই তিন দিনের ফুটেজ যেন কোনোভাবেই মুছে না যায়—এ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
দীর্ঘ ওই পোস্টে দাম্পত্যজীবন ও অতীত নিয়েও কথা বলেন আলভী। অভিনেতা জানান, ২০১০ সালে তাঁরা পালিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পেলে একসময় ইকরাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ইকরা সেই সম্পর্ক থেকে ফিরে এসে আবার তাঁর সঙ্গে সংসার শুরু করেন এবং তিনি তাঁকে ক্ষমা করে গ্রহণ করেন। আলভী আরও দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব‍্যাচের নাবিদ নামের এক ব্যক্তির সঙ্গে ইকরার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
আলভী আরও দাবি করেন, বিভিন্ন মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা ও কর্মক্ষেত্রের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি বিপদে পড়তে পারেন। এমনকি তাঁকে অন্যায়ভাবে ফাঁসানোর আশঙ্কাও প্রকাশ করেন আলভী।
স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগের পর আবারও কটাক্ষের মুখে পড়েছেন আলভী। শোবিজের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষেরাও মনে করছেন, নিজেকে বাঁচানোর জন্য প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসা থেকে ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সময় নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন আলভী। ইকরার মৃত্যুর পর সেই নাটকের কলাকুশলীরা নেপাল থেকে ফিরলেও এখনো দেশে আসেননি আলভী।
তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের সাজানো সংসারে কি তবে সত্যিই বিচ্ছেদের সুর? দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্ব এখন টক অব দ্য টাউন। তবে বিচ্ছেদের গুঞ্জনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা। সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে এই জুটিকে একসঙ্গে দেখার পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে কি পরকীয়াতেই সিলমোহর দিলেন এই দুই তারকা?
সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয় ও তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন আর তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ তো সরাসরি প্রশ্ন তুলেছেন তাদের নৈতিকতা নিয়ে। অনেকে বলছেন, তবে কি স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার?
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি দেখে হতাশ বিজয়ের ভক্তরা।
এই বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয়-তৃষা পৌঁছানোর ঠিক আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পরই তিনি মুছে ফেলেন, তবে ততক্ষণে তা নিয়ে শুরু হয়েছে নতুন ধোঁয়াশা।
বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু। এরপর টানা কয়েকটি সফল সিনেমা উপহার দিলেও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সে সময় তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি চরমে পৌঁছলে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর
ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী ও অভিনেতা জাহের আলভী। সেখানে তিনি ঘটনাটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন এবং তদন্তে সেসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বলেন, যদি এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন।
পোস্টে আলভী উল্লেখ করেন, তাদের বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। তার দাবি অনুযায়ী, ক্যামেরাটির এক্সেস ছিল ইকরার মোবাইল ফোনে। বর্তমানে ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হবে।
আলভীর দাবি, ঘটনার আগে ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন। তার মতে, এই তিন দিনের সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যাওয়ার কথা।
তিনি আরও দাবি করেন, ওই সময় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটেছিল এবং দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনান। এসব বিষয়ে তার সহকারী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলেও উল্লেখ করেন আলভী।
পোস্টে আলভী অনুরোধ জানান, ওই তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম, কললিস্ট ও মেসেজের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি জানান, প্রয়োজনে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত আছেন।
পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আলভী। তার দাবি, যদি ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে, তাহলে তা রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত।
পোস্টে আলভী আরও দাবি করেন, অতীতে ইকরার অন্য একটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের পরও তিনি বলেন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল।
পোস্টের শেষদিকে আলভী দাবি করেন, বিভিন্ন মহলের চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে যেন তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয়।
সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসার আক্রান্ত
বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে, যিনি ‘মন্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘সেক্রেড গেমস’এর মতো প্রজেক্টে খ্যাতি অর্জন করেছেন, সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রাজশ্রী নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন এবং তার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, অবশেষে সাহস করে আমার মা-বাবাকে জানাতে পেরেছি যে আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (এনওএস), গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এটি রুটিন চেকআপের সময় ধরা পড়েছে। আমি ভাগ্যবান যে খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।
তিনি আরও জানিয়েছেন যে, বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন। তার ভাষ্যে, এত পরীক্ষা আর অস্ত্রোপচার সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। তবে সবার ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
ভক্তরা তার পোস্টে প্রার্থনা ও শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, তুমি সুস্থ হয়ে ওঠো রাজশ্রী, এগিয়ে যাও।
অন্য একজন মন্তব্য করেছেন, দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রচুর ভালোবাসা রইল, তোমার জন্য প্রার্থনা করি।
রাজশ্রী ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তিনি ‘কুছ তো লোগ কাহেঙ্গে’ এবং ‘২৪: ইন্ডিয়া’ ধারাবাহিকে অভিনয় করেন।
তিনি ‘কিক’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন এবং ‘সেক্রেড গেমস’এর মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো ছবিতে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।
প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
সম্প্রতি প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং। তার রেশ কাটতে না কাটতেই এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না তিনি।
গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়। যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারীই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।
সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।’
নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রেয়া আরও জানান, যখন তিনি ওই গানটি গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি অনুধাবন করতে পারেননি। সময়ের সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না তিনি।
শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন
ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে অল্প সময়েই বলিউডে নিজের জায়গা করে নেওয়া রিচা চাড্ডা বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি এক বিবৃতিতে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আবারও শিরোনামে এই অভিনেত্রী। রিচা বলেন, ‘স্বাধীন নির্মাতারা অনেক সময় ভাবেন, আমরা নাগালের বাইরে। অনেকেই ধরে নেন, আমার মতো অভিনেত্রীর কাছে পৌঁছানো কঠিন। বাস্তবে কিন্তু তা নয়। গল্পটা যদি সৎ হয় এবং উদ্দেশ্য পরিষ্কার থাকে, আমি অবশ্যই সেই প্রকল্পের অংশ হতে চাই।’
গল্পনির্ভর ও অর্থবহ সিনেমার প্রতি নিজের আগ্রহের কথাও নতুন করে উল্লেখ করেছেন রিচা। ক্যারিয়ারের শুরু থেকেই মূলধারার পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে কাজ করেছেন রিচা। তবে শুরুর দিকে এক তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। কারও নাম উল্লেখ না করে বলেন, যাঁকে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ সময়ে তাঁর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিলেন। রিচার ভাষ্য, ‘ক্যারিয়ারের শুরুতেই বুঝেছিলাম, সবাই যে আপনার মঙ্গল চায়, তা নয়। অনেকেই আপনার সাফল্যে ভীত হয়ে পড়ে। তারা চায়, আপনি যেন সব সময় তাদের কাছে ঋণী হয়ে থাকেন।’
এই অভিজ্ঞতা তাঁকে নাড়া দিলেও তা থেকেই শিক্ষা নিয়েছেন বলে জানান রিচা। ‘ঘটনাটা আমাকে নিজের কণ্ঠস্বর ও সিদ্ধান্তকে রক্ষা করতে শিখিয়েছে। আর এতটা সরল না হতে,’ বলেন রিচা।
কিছুদিন আগে মুম্বাইয়ে এক সরকারি অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিচা। বৈঠকের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এ প্রসঙ্গে রিচা বলেন, ‘চলচ্চিত্র জগতের একজন সদস্য হিসেবে প্রেসিডেন্ট মাখোঁ এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমরা আলোচনা করেছি, কীভাবে দুই দেশে স্বাধীন সিনেমাকে আরও শক্তিশালী করা যায়।’
রিচি আরও বলেন, ‘একজন অভিনেত্রী ও প্রযোজক হিসেবে আমার ক্যারিয়ারে ফ্রান্সের জাতীয় চলচ্চিত্র ও অ্যানিমেটেড ইমেজ কেন্দ্র সিএনসির অবদানের জন্য ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। কারণ, “মাসান” এবং “গার্লস উইল বি গার্লস”—দুটি ছবিই ছিল ইন্দো-ফরাসি যৌথ প্রযোজনায়।’ রিচার ভাষায়, ‘ভারতে মানসম্মত সিনেমা তৈরিতে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি মুগ্ধ হয়েছি, কারণ প্রেসিডেন্ট (এমানুয়েল মাখোঁ) আমাদের চলচ্চিত্র নির্মাতাদের কথা মন দিয়ে শুনেছেন এবং সিনেমার পরিবেশনায় দুই দেশের মধ্যে আরও ভালো সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।’
সব মিলিয়ে বলা যায়, অভিনয়, প্রযোজনা ও স্পষ্ট বক্তব্য—সব মিলিয়ে রিচা চাড্ডা আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার নায়িকা নন; সমসাময়িক চলচ্চিত্র ভাবনারও এক সক্রিয় কণ্ঠ।
মাতৃত্বের এই জার্নিতে বিরতি নিতে ইচ্ছা করে: দীপিকা পাড়ুকোন
মাতৃত্ব কি শুধুই আনন্দ? নাকি তার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর আত্মসংগ্রাম? বলিউডের ঝলমলে আলো থেকে হঠাৎ করেই যেন একটু আড়ালে সরে যেতে চাইছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকার কোল আলো করে আসে কন্যা দুয়া। সেই মুহূর্ত থেকে জীবন যেন অন্য এক অধ্যায়ে প্রবেশ করেছে। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী নায়িকা এখন ঘরভর্তি হাসি-কান্না আর অনিদ্রার রাতের এক নিবেদিত মা।
ভারতীয় গণমাধ্যমে ঘনিষ্ঠ মহলের দাবি, সন্তানের জন্মের পর শরীর ও মনে আমূল পরিবর্তন এসেছে দীপিকার। মাতৃত্বের আবেগে ভেসে গেলেও নিজের জন্য একটু নিঃশ্বাস ফেলার সময় খুঁজছেন তিনি। স্বামী ও মেয়ের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত নন, তবে নিজেকে নতুন করে ফিরে পেতে নাকি চান সামান্য বিরতি। গ্ল্যামার দুনিয়ার তারকা দীপিকা আজ যেন এক সাধারণ মায়ের অনুভূতির প্রতিচ্ছবি— ভালোবাসা, ত্যাগ আর নিজের সত্তা খুঁজে পাওয়ার এক নীরব লড়াই করছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খোলেন তিনি।
দীপিকা বলেন, ‘আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে, যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। আমি তখন খুব বিরক্ত হই। আবার আমি সারা দিন নিস্তব্ধতাও চাই।’
দীপিকার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর থেকে বুঝা যায় অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মাতৃত্বের এই জার্নির স্বাদ যেমন তিনি নিচ্ছেন, একইভাবে মাঝে মাঝে ক্লান্তি বা একঘেয়েমিও তাকে বিব্রত করছে। তবে এসবের মাঝেও যে মেয়ে দুয়ার সঙ্গ তিনি উপভোগ করছেন সে কথা বলাইবাহুল্য।
এদিকে দীপিকা পাড়ুকোনকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটিতে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন।
কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাইছেন। গত তিন বছর বড় পর্দায় তাকে দেখা যায়নি। সম্প্রতি জানিয়েছেন, অভিনয়ের জন্য অনেকের সাথে যোগাযোগ করলেও আশানুরূপ কোনো সাড়া পাচ্ছেন না।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর এনা সাহার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ সেভাবে দর্শক মহলে আসেনি।
দীর্ঘ এই সময় কেন অন্তরালে ছিলেন, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিল। এনা ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন এবং প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে গত কয়েক বছরে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি অনেকটাই বিস্মিত হয়েছেন।
এনা বলেন, আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনও কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই।
কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না—এমন প্রশ্নে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না।
নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এই অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।
অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক
সৌদি আরবে ওমরা করতে গিয়ে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ফ্লাইট স্থগিত থাকায় জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি নিরাপদে বাংলাদেশে ফেরার বিমানে উঠেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠলাম। ইনশাআল্লাহ, আজ (সোমবার) সকালে ঢাকায় অবতরণ করব।
‘গত ২৪ ঘন্টা ধরে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং প্রচুর দোয়া করেছেন তাদের ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।’
এর এগে সব আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। আর ঠিক সেদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও যুদ্ধ পরিস্থিতির কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে মুশফিককে।
জাতীয় দলের এই তারকার সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছিলেন। দেশে ফেরা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন মুশফিক। তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’
সাবেক এই অধিনায়ক আরও লিখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’
তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার জানিয়েছিলেন, মুশফিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার দেশে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
ক্রীড়া প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
অফিসের টাকা খরচ করে এসি কেনে সরোয়ার, অতঃপর...
মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন ও বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থাকে তবু ভালোবাসা’। স্বল্প বেতনের চাকরিজীবী সরোয়ার, তার স্ত্রী সায়না ও একমাত্র সন্তান নাবিহাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনি।
নাটকটি পরিচালনা করেছেন এস এম সেলিম এবং চিত্রনাট্য লিখেছেন এম এস রানা। আফরোজা সুলতানার প্রযোজনায় নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম ও শিশুশিল্পী নাবিহা রানা ইরা।
নাটকের গল্পটি আবর্তিত হয়েছে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে। ধারদেনা করে চলা সংসারে মাস কয়েক আগে একটি মোটরসাইকেল কেনে সরোয়ার, যার কিস্তি এখনো শেষ হয়নি। এর মধ্যেই প্রতিবেশীদের খোঁচায় প্রলুব্ধ হয়ে সায়না বায়না ধরে ঘরে এসি লাগানোর।
স্ত্রীর মুখে হাসি ফোটাতে অফিসের টাকা খরচ করে এসি কেনে সরোয়ার, আর তাতেই ঘটে বিপত্তি; যা গল্পকে এক চরম নাটকীয়তার দিকে নিয়ে যায়।
অভিনেতা তানভীর জানান, নাটকের শেষ দৃশ্যটি এতটাই আবেগঘন ছিল যে শুটিংয়ের সময় শিল্পী ও কলাকুশলী কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। অভিনেত্রী নাবিলা ইসলামের মতে, এটি শুধু একটি এসি কেনার গল্প নয়, বরং মধ্যবিত্তের জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।
এদিকে, প্রথমবারের মতো অভিনয় করা শিশুশিল্পী নাবিহা রানা ইরা সবার সহযোগিতায় তার চরিত্রটি ফুটিয়ে তুলেছে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরাসহ আরও অনেকে।
জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক হিসেবে আগামী ৭ মার্চ রাত ৯টায় প্রচারিত হবে ‘থাকে তবু ভালোবাসা’।
সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রাশমিকা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। রাশমিকা জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।
বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা তার এই অনুভূতির কথা ভাগ করে নেন। জানান, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাশমিকার মতে, সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সবথেকে বড় অগ্রাধিকার।
ক্যারিয়ার না কি সন্তান- এমন প্রশ্নের জবাবে রাশমিকা বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন। বিনোদন জগতে কাজের কোনো ধরাবাঁধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন প্রেমের পর সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাশমিকা মান্দানা। বর্তমানে এই তারকা দম্পতির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজয়&রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দেরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দেরাবাদে অবস্থান করছেন।
বিয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই যুগল। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়।
বিজয় দেবেরাকোন্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত সম্মানজনক। সাক্ষাতের সময় তারা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। বিজয় জানান, সেই উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ে সেরেছেন বিজয় ও রাশমিকা। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সেজেছিল তাদের বিয়ের মণ্ডপ। সেখানে মাটির উপাদান, ফুল ও কলাপাতা ব্যবহার করা হয়েছিল। তেলুগু এবং কোডাভা- দুই বিশেষ রীতি মেনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে।
বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে নিজের কথা বলার ধরণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। তা নিয়ে জবাব দিলেন অভিনেত্রী।
মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।
অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলে মুখ খুলেছেন আলিয়া ভাট। সমালোচনার মুখে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে।
নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
ওটিটিতে ফিরছে ‘বি&রশ’ জুটি!
বিনোদনজগতের দীর্ঘ প্রতীক্ষিত ‘বি-রশ’ জুটির চার হাত এক হলো অবশেষে। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় রিসোর্টে তেলেগু ও কোদাভা রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এলো আরও এক বড় চমক। বিয়ের পর এই জনপ্রিয় জুটিকে প্রথমবার পর্দায় দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সূত্র বলছে, বড় কোনো সিনেমা নয়, বরং একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল মিনি সিরিজে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নবদম্পতি। অনেক বছর পর তাদের অন-স্ক্রিন কামব্যাক নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন ওটিটি প্রজেক্টের এই খবরটি ভক্তদের উচ্ছ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, এই বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ স্ট্রিমিং করার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হলেও ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন এই যুগল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণায় একটি জমকালো রিসেপশন আয়োজনের কথা রয়েছে। পেশাদার জীবনেও এই জুটি চলতি বছর ‘রণবালী’ নামের একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামায় কাজ করছেন, যা আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা। তবে বিয়ের পর তাদের ওটিটি অভিষেকই এখন বিনোদনজগতের সবচেয়ে বড় ‘টক অব দ্য টাউন’।
থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন—এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি জানতে পারেন তিনি এবং এখনো সেই সম্পর্ক অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন।
১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাদের সংসারে দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।
সংগীতার দাবি, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা রক্ষা করা হয়নি। ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর এবং সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ নিয়েও আপত্তি তুলেছেন তিনি।
বিচ্ছেদ আবেদনে সংগীতা আরও অভিযোগ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার দুই সন্তান অপমানিত বোধ করছেন। তাঁকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও তোলেন সংগীতা।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কটি এখন কেবল কাগজে-কলমে টিকে আছে।
এরই মধ্যে অভিনয় থেকে সরে এসে রাজনীতিতে সক্রিয় হয়েছেন থালাপতি বিজয়। তিনি ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।
আমি অনেক ব্লেসড : মিম মানতাশা
একসময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। তবে ফটো শুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে উপস্থিতি তুলনামূলক কম।
নাটক কিংবা বিজ্ঞাপন—সব কাজেই বেশ বেছে বেছে এগোন এই লাক্সতারকা।
অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় না দিলে কাজ করেন না তিনি। তবে এখন অভিনয়েও অনেক বেশি সময় দিতে চান।
কালের কণ্ঠের সঙ্গে আলাপচারিতায় মানতাশা বলেন, ‘শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরো বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা।
তাই মনের মতো না হলে সেটা আমাকে টানত না।’তবে এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারছেন তিনি। তাই অভিনয়ে আরো সময় দেওয়ার পরিকল্পনাও করছেন। এ লাক্সতারকা বলেন, ‘এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার।
ইতিমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরো কিছু রয়ে গেছে।’সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন তিনি। এরমধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোনো সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী।
মানতাশা বলেন, ‘প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।’কাজের বাইরে ব্যক্তিজীবনে বেশ শান্তশিষ্ট এই অভিনেত্রী। সময় পেলে সিনেমা বা সিরিজ দেখেন।
বললেন, ‘আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে, কিছু মানুষ আছেন যারা সব সময় আমার খোঁজখবর নেন। আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড।’
সম্প্রতি তিনি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। কিছু ইতিমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।
উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু বিজয়&রাশমিকার আজ গায়ে হলুদ
বিয়ের সানাই বাজতে চলেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মানদানা ও-বিজয় দেবেরাকোণ্ডার। গতকাল রাতে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) উদয়পুরের আইটিসি মেমেন্টোসে হলুদ এবং সংগীত অনুষ্ঠিত হবে।
আজ বুধবার উদয়পুরের আইটিসি মেমেন্টোসে হলুদ এবং সংগীত অনুষ্ঠিত হবে।
এরপর ২৬ ফেব্রুয়ারি সাতপাকে ঘুরবেন তারা। এরপর হায়দরাবাদে দম্পতি একটি রিসেপশন পার্টি দেবেন- এমনটাই জানিয়েছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম।
মূলত প্রাক-বিবাহ উৎসব শুরু হয়েছিল মূলত হবু বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি সূর্যালোকিত পুল পার্টির মাধ্যমে। ছবিগুলোতে পুলের ধারে মজা এবং হাসির পরিবেশ ফুটে উঠেছে। বিজয় দেবেরকোন্ডা তার বন্ধুদের সঙ্গে পুল ভলিবল খেলার কিছু খোলামেলা ছবি শেয়ার করেছেন।
একটি ছবিতে ভলিবল নেটের পিছনে খেলোয়াড়দের সিলুয়েট দেখানো হয়েছে, যা হালকা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশকে প্রতিফলিত করে। লাল কাপ দিয়ে সজ্জিত একটি ভাসমান পানীয় স্টেশনও দেখা গিয়েছে এবং পটভূমিতে একটি শান্ত প্রাকৃতিক দৃশ্য দৃশ্যমান ছিল।
মেনুতে অতিথিদের জন্য জাপানি খাবার পরিবেশন করা হয়েছিল। রাশমিকা মন্দান্না তার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যান্ডেললাইট ডিনারের একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে সোনালি আলোয় সজ্জিত টেবিলটি খুব সুন্দর দেখাচ্ছে। টেবিলের মাঝখানে ব্লাশ, গোলাপি লিলি এবং সবুজ হাইড্রেঞ্জিয়াস ফুল দিয়ে সাজানো। রাখা রয়েছে তাজা ফল। বিশেষ ব্যাপার হল, ডিনারে ছিল জাপানিজ খাবার, যা প্রিন্টেড মেনু কার্ডে উল্লেখ করা ছিল।
প্রতিটি প্লেটের নীচে একটি সবুজ রঙের ন্যাপকিন রাখা ছিল। যেখানে ‘বিরোশ’ নামটি সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
প্রিয় দম্পতিকে গাঁটছড়া বাঁধতে দেখে খুব উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে সকলে বিয়ের ছবির জন্য অপেক্ষা করছেন।
লাগেজে মদের বোতল ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ
লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ ঘিরে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানান নানা বিষয়ে তাকে টার্গেট করে ইচ্ছে করে মানহানির চেষ্টা চলছে।
এবার মেহজাবীন জানালেন, মানহানিকর সংবাদ প্রকাশ এবং তার মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।'
তার দাবি, উল্লিখিত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে আটকানো হয়নি। এমনকি তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ করা হয়নি। তার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না বলেও উল্লেখ করেন তিনি।
মেহজাবীন আরও বলেন, যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি বলেও দাবি করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এমন কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেউ দেখাতে পারবে কিনা।
পোস্টে তিনি লেখেন, বর্তমানে মানহানি যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় মেহজাবীন চৌধুরীকে আটক করা হয়েছিল। সেখানে তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে বলে দাবি করা হয়। ওই সময় তার সঙ্গে নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সানি লিওনির জীবন বদলে দেওয়া ছবি এটা
সাবেক পর্নো তারকা বলিউড অভিনেত্রী সানি লিওনি তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’কে তিনি বলছেন নিজের জীবনের অন্যতম বিশেষ কাজ। দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে খোলামেলা কথা বলেন সানি।
ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সানি বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। শুটিংয়ে খুব অল্প সময়ের জন্য ছিলাম, কিন্তু সেই সময়টুকু অসাধারণ ছিল। এই ছবির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। বিভিন্ন দেশ ও চলচ্চিত্র উৎসবে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই দারুণ। সাধারণ দর্শকদের কাছ থেকেও অসাধারণ সাড়া মিলেছে। সত্যিই খুব রোমাঞ্চকর লাগছে, “কেনেডি” অবশেষে একটি ঘর পেল।’
স্বল্প উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘স্ক্রিন টাইমের চেয়ে চরিত্রটাই বড় কথা। আমি কতটা প্রভাব ফেলতে পারলাম, সেটাই আসল। ছবিটি দেখলে মনে হবে না যে আমি এসে হঠাৎ হারিয়ে গেছি। বেশির ভাগ বড় ছবির গল্প একটি চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়, কিন্তু “কেনেডি” তেমন নয়। এখানে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে।’
ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। প্রথমবার তাঁর কাছ থেকে ফোন পাওয়ার স্মৃতি আজও অবিশ্বাস্য মনে হয় সানির কাছে। তিনি বলেন, ‘অনুরাগ আমাকে ফোন করেছেন শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। ভেবেছিলাম, উনি কি সত্যিই আমাকে ফোন করতে চেয়েছিলেন? প্রথমে উনি ড্যানিয়েলকে ফোন করেছিলেন। পরে আমাকে ফোন করে অডিশনের কথা বলেন। আমি প্রস্তুত ছিলাম। পরে উনি বললেন, অডিশন দেওয়ার দরকার নেই। কিন্তু আমি অডিশন দিতে চেয়েছিলাম। ড্যানিয়েলও আনন্দে আত্মহারা ছিল।’
চিত্রনাট্য নিয়েও ছিল মজার অভিজ্ঞতা। সানি বলেন, ‘আমি বলেছিলাম, চিত্রনাট্য ইংরেজিতে না পাঠিয়ে হিন্দিতে পাঠান। কিছু হিন্দি শব্দ কঠিন ছিল। সংলাপ মুখস্থ করে ফেলেছিলাম। পরে জানতে পারি, অফিসের সবাই আমার সঙ্গে একটু মজা করছিলেন। কান চলচ্চিত্র উৎসবে এক ডিনারে বিষয়টি জানি। সত্যি বলতে, আমি ভীষণ নার্ভাস ছিলাম।’
ছবিতে ‘চার্লি’ চরিত্রটিকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন সানি। তাঁর কথায়, ‘অনুরাগের বিশ্বাস ছিল আমি পারব, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল না। চরিত্রটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চার্লির বিশেষ হাসিটা হুবহু করা। জীবনে কখনো এভাবে হাসিনি। তাই যেখানেই যেতাম, চার্লির মতো করে হাসতাম। আমার টিম ভাবছিল আমি বোধ হয় পাগল হয়ে গেছি। চরিত্রের প্রস্তুতির জন্য সংলাপের কোচিং, স্ক্রিপ্ট রিডিং ও ওয়ার্কশপ করেছি। অনুরাগ আমার একটি সংলাপও বদলাননি। এটি সত্যিই জীবন বদলে দেওয়া একটি ছবি।’
‘কেনেডি’ ছবিতে সানি লিওনির সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পাওয়ার পর ছবিটি এবার ভারতে মুক্তি পেয়েছে। ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কেনেডি’।
ছবিটি ঘিরে এখন দর্শকপ্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে আছেন সানি। তাঁর বিশ্বাস, ‘কেনেডি’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ হয়ে থাকবে।
মেরুদণ্ডের সমস্যা শাহরুখের!
বলিউড বাদশাহ শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কর্মব্যস্ততা নিয়ে অবাক করা তথ্য ফাঁস করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মেরুদণ্ডের সমস্যা রয়েছে শাহরুখের- এমনটা জানেন সেই অভিনেতা। তাই বিষ্ময় প্রকাশ করে বললেন, এ অবস্থাতেই ২০ ঘণ্টা কাজ করেন বলিউড কিং!
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানের কঠোর পরিশ্রম ও জীবনযাপন নিয়ে মুখ খোলেন গোবিন্দ নমদেব। শাহরুখের এই সহ-অভিনেতার মতে, নায়কের শরীরে নানাবিধ জটিলতা রয়েছে, বিশেষ করে তার শিরদাঁড়ার হাড়ের সমস্যা বেশ পুরনো। গোবিন্দ বলেন, আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, শরীরে এত সমস্যা থাকার পরও একজন মানুষ কীভাবে দিনে ২০ ঘণ্টা কাজ করতে পারেন? তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান, আবার নিয়ম করে শরীরচর্চা ও সংলাপ মুখস্থ করেন। শারীরিক কষ্টকে উপেক্ষা করেই তিনি সব অনুষ্ঠানে যোগ দেন।
২০০০ সালে মুক্তি পাওয়া ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন গোবিন্দ নমদেব। সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শাহরুখের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতার। তখনই বুঝেছিলাম, ২৪ ঘণ্টা কাজ করার ক্ষমতা যদি কারও থাকে, তবে তা শুধু শাহরুখেরই আছে। নিজের শরীর নিয়ে একদমই ভাবেন না তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেও তার অনিয়মিত জীবনযাপনের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ভোর ৫টায় ঘুমাতে যান তিনি। শুটিং থাকলে মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমিয়ে সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে হাজির হন। কাজ থেকে ফিরে গোসল সেরে আবারও শরীরচর্চায় মনোযোগ দেন তিনি।
বিয়ের আগে আলোচনায় রাশমিকার সাবেক প্রেমিকের মন্তব্য
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই তারকা জুটি পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে এই মাহেন্দ্রক্ষণের আগেই সামাজিকগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন রাশমিকার সাবেক বাগদত্তা ও কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। রাশমিকার সঙ্গে বিচ্ছেদ ও তার ক্যারিয়ার নিয়ে তার পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।
২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন, আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা।
বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিতের এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিতের পরিচয় হয়। এটিই ছিল রাশমিকার প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এই জুটি। মূলত ক্যারিয়ারের প্রতি রাশমিকার অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এই বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল।
এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন ‘বিরোশ’। সোমবার সকালে এই হবু দম্পতিকে একই রঙের পোশাকে বিমানবন্দরে দেখা গেছে। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তারা বর্তমানে রাজস্থানের উদয়পুরে অবস্থান করছেন।
‘প্রেসার কুকারে’ চার নায়িকার রহস্যময়তা
নির্মাতা রায়হান রাফীর সিনেমায় বরাবরই থাকে বেশ নতুনত্ব। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে তার আগামী সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি পর পর দুটি পোস্টার প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা।
দুটি পোস্টারেই দেখা গেছে প্রধান চার নারী চরিত্রকে; যা ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
জাসা যায়, ‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন নারী। তাদের মধ্যে, শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।
নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে।
রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে।
সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে ব্যতিক্রমী পথে হেঁটেছেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন নির্মাতা।
নতুন লুকে দেখা গেছে, সাজসজ্জায় আভিজাত্যের ছাপ থাকলেও চার নায়িকার চোখেমুখে এক ধরনের রহস্য ভেসে উঠেছে।
এদিকে স্যোশাল মিডিয়ায় অনেকেই এই লুকের সাথে বলিউডের ‘হীরামান্ডি’র লুকের সঙ্গে তুলনা করছেন।
জানা গেছে, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। তবে সিনেমাটির প্রযোজনাতেও আছেন নির্মাতা।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।
মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত: তাপসী পান্নু
বিয়ের পর জীবন কতটা বদলেছে, তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে ঘর বাঁধলেও তাপসীর দাবি, তার জীবন আগের মতোই চলছে এবং বিয়ের বিষয়টি তিনি প্রায়ই ভুলে যান।
সাক্ষাৎকারে তাপসী পান্নু জানান, বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি বা একে তিনি আলাদা কোনো ‘বোঝা’ মনে করেন না। দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় নতুন কোনো পরিস্থিতির চাপ নিতে হয়নি তাকে।
তাপসী বলেন, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকা ঠিক আগের গতিতেই চলছে। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। বাস্তবেও তাই হয়েছে।
২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের খবরটি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিকমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভাইরাল হয়।
ক্যারিয়ারের শুরু থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আসসি’। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নিজের শর্তে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।
লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া
ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের মাঝে। কখনো রূপের দ্যুতি নিয়ে নজর কাড়েন, আবার কখনো ফ্যাশন সেন্সে মুগ্ধ করে দেন। কিন্তু নিজের নতুন লুক নিয়ে এবার ব্যাপক ট্রলের মুখে পড়েছেন নায়িকা।
সম্প্রতি নিজের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা এবং পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার চেহারার গঠন, বিশেষ করে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।
ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করার কারণেই তার চেহারার এই দশা হয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির! আরেকজন লিখেছেন, ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!
অনেকে আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়েননি। অনেকে তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন।
নুসরাত ফারিয়া প্রায়ই তার জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও ভক্তদের এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত ফারিয়া নিজে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।
ক্রমাগত ট্রলের শিকার, যা বললেন অমিতাভের নাতনি
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে সিনেমায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রলিংয়ের শিকার হলেও তিনি নিজেকে এতে প্রভাবিত হতে দেন না।
নভ্যা বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমি যা দেখি তাতে আমি প্রভাবিত হই না।
আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘৃণার মুখোমুখি হয়েছি, কিন্তু আমি নিজেকে এ থেকে দূরে রাখি কারণ আমি বিশ্বাস করি যে একজন পাবলিক পারসন হিসেবে এবং আমার কাজের কারণে, আমি সোশ্যাল মিডিয়ায় থাকা বেছে নিয়েছি।”
তিনি আরো বলেন, “বিশেষ করে আমি যে ধরনের কাজ করছি তা উন্নয়নমূলক এবং অলাভজনক। এটি এমন কিছু যা আমি মানুষের জন্য করছি। তাই, আমাকে আমার এবং আমার কাজ সম্পর্কে লোকেরা কী বলে তা শুনতে ইচ্ছুক থাকতে হবে, কারণ এটি আমাকে আরো ভালোভাবে কাজ করতে এবং তাঁরা যা চায়, তা দিতে সাহায্য করবে।
কিন্তু আমি এ থেকে কিছুটা দূরে থাকি যাতে এটি আমার সম্পর্কে আমার ধারণা পরিবর্তন না করে।” নভ্যা বলেন, “আমি আমার কাজের জন্য মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সেখানে খুব বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করি না।”
সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিত্ব নিয়েও আলোচনা করেছেন।
নভ্যা বলেন, “মানুষ মনে করে আমি বহির্মুখী, কারণ আমি এত সাক্ষাৎকার দিই এবং অনেক কথা বলি। কিন্তু বাস্তবতা হলো, আমি খুবই লাজুক এবং অন্তর্মুখী।”নভ্যা বর্তমানে আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে দুই বছরের মিশ্র স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করছেন। তিনি হাইব্রিড মোডে ভর্তি হয়েছেন, যার ফলে অনলাইন এবং ক্যাম্পাস—উভয় ক্লাসে অংশ নিতে পারেন।
প্রথম থেকেই তার সিনেমায় প্রবেশের অপেক্ষায় অনেকের আগ্রহ ছিল, তবে তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন।
নভ্যা জানিয়েছেন, “আমার ওপর কখনো চাপ ছিল না। আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তকে সমর্থন করেছে। আমি সর্বদা উদ্যোক্তা হতে আগ্রহী।”এছাড়া নভ্যা ইউটিউবে ‘হোয়াট দ্য হেল নভ্যা?’ শিরোনামের একটি টক শো-র দুটি সিজন হোস্ট করেছেন। এতে তার পরিবার- তার মা শ্বেতা, দিদা জয়া এবং কখনও কখনও তার ভাই যোগদান করতেন। দ্বিতীয় সিজনে ১০টি পর্ব ছিল এবং ২০২৪ সালে প্রচারিত হয়েছিল।
তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড ও হলিউড—উভয় জগতেই সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। তার মতে, কাজকে ভালোবাসাই একজন শিল্পীর প্রধান সার্থকতা।
নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় অংশ নিয়ে খ্যাতি, আত্মবিশ্বাস এবং মাতৃত্বের নানা চ্যালেঞ্জ নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই বিশ্বখ্যাত অভিনেত্রী। আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে সরাসরি মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিতে প্রিয়াঙ্কা কেবল অভিনয়ই করেননি, রুশো ব্রাদার্সের সঙ্গে এটি সহপ্রযোজনাও করেছেন, যা হলিউডে তার প্রথম প্রযোজনা।
প্রিয়াঙ্কা মনে করেন, খ্যাতিকে জীবনের শেষ গন্তব্য মনে করলে তা সৃজনশীলতার পথে অন্তরায় হতে পারে। তিনি বলেন, ‘তারকাখ্যাতি কখনো কখনো চূড়ান্ত লক্ষ্য মনে হয়, যা ঠিক নয়। এই ভাবনা সহজেই একজনকে শেষ করে দিতে পারে। আসল কথা হলো নিজের কাজকে ভালোবাসা।’
তিনি প্রতিটি প্রজেক্টের প্রতি সমান মনোযোগী থাকার ওপর গুরুত্বারোপ করেন। ছোট বা বড় যেকোনো কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলে বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায় বলে তিনি বিশ্বাস করেন।
সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ও সততার গুরুত্ব তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি আপনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে উৎসাহ দেন, সেটি পুরোপুরি স্বাভাবিক ও মানবিক। তবে অন্যকে ধোঁকা দিয়ে আসা সাফল্য কখনো স্থায়ী হয় না।’
তিনি আরও স্পষ্ট করেন যে, গুরুত্বপূর্ণ হলো নিজেকে উৎসাহিত করা, অন্যকে ভুল পথে চালিত করা নয়। নিজের উন্নতির জন্য অন্যকে ভুলভাবে উপস্থাপন করা বা ধোঁকা দেওয়াকে তিনি সমর্থন করেন না।
‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কা একজন সাহসী মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে ফুটে উঠেছে মাতৃত্বের কঠোর চ্যালেঞ্জ। নিজের ব্যক্তিত্বের সঙ্গে চরিত্রের মিল খুঁজে পাওয়া প্রিয়াঙ্কা বলেন, মেয়েদের জন্য নিজেকে শক্তিশালী করে তোলা এবং নিজস্ব কণ্ঠস্বর খুঁজে বের করা অত্যন্ত জরুরি।
নিজের সাহসের উৎস হিসেবে বাবার শিক্ষার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাবা সব সময় বলতেন, বাড়িতে সবার চেয়ে শক্তিশালী করে নিজেকে তৈরি করো। কেউ যা–ই বলুক না কেন, ভয় পাবে না।’ এই দৃষ্টিভঙ্গি ও সত্যনিষ্ঠাই তাকে সাহসী হতে অনুপ্রাণিত করে বলে তিনি জানান। প্রিয়াঙ্কার মতে, নিজের ভেতর সততা ও স্বতস্ফূর্ততা বজায় রাখলে জীবনের কঠিন সময়গুলো মোকাবিলা করা সহজ হয়ে যায়।
মা মধু চোপড়ার মধ্যেও এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন প্রিয়াংকা
বিশ্বখ্যাত দেশিগার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। লস অ্যাঞ্জেলেসে এ সিনেমার প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াংকার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াংকা চোপড়া টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। অভিনেত্রী বলেন, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়াংকা বলেন, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দুজন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।
অভিনেত্রী বলেন, ঠিক সেই মুহূর্তে মা পেছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে মা বলেন— ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে।’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এর পরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।
ব্রিটিশ অভিনেত্রী মিলি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক
হাঁটি হাঁটি পা পা করে সেই কিশোর বয়সে অভিনয়ে হাতেখড়ি ব্রিটিশ অভিনেত্রী এবং চলচ্চিত্র প্রযোজক মিলি ববি ব্রাউনের। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ছিল তার জন্মদিন। টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয়ে সুযোগ পেলেও বড় সুযোগ আসে ২০১৬ সালে। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। মাত্র ২২ বছরেই হয়ে উঠেছেন নেটদুনিয়ার অন্যতম চর্চিত মুখ।
শিশুশিল্পী থেকে প্রযোজক-উদ্যোক্তা—মিলি ববি ব্রাউনের পথচলা যেন স্বপ্নের মতোই। জন্মদিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন কতটা সমৃদ্ধ।
স্পেনের মারবেলায় ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মিলি ববি ব্রাউন। তার মা–বাবার সঙ্গে অল্প বয়সেই পাড়ি জমান ইংল্যান্ডে, পরে যুক্তরাষ্ট্রে। অভিনয়ের স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে শুরু হয় কঠিন সময়। অডিশনে বারবার ‘না’ শোনা, পরিবারের আর্থিক টানাপোড়েন—সব মিলিয়ে একপর্যায়ে প্রায় হাল ছাড়ার উপক্রম। কিন্তু ভাগ্য তখন তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে।
নেটফ্লিক্সের সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে মিলিকে রাতারাতি বিশ্বতারকায় পরিণত করে। টেলিকাইনেটিক ক্ষমতাসম্পন্ন, কম কথার রহস্যময় মেয়েটির চোখেমুখে যে যন্ত্রণা ও শক্তির মিশেল, তা সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করে। এ চরিত্রের জন্য মিলি পেয়েছেন একাধিক মনোনয়ন ও পুরস্কার; সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— অল্প বয়সে এমি মনোনয়ন পেয়ে তিনি আলোচনায় আসেন। কিশোর বয়সেই এমন স্বীকৃতি তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।
‘স্ট্রেঞ্জার থিংস’ সাফল্যের পর মিলি ববি ব্রাউন বড়পর্দায় পা রাখেন। মনস্টার ইউনিভার্সের সিনেমা ‘গডজিলা: কিং অব দ্য মনস্টার্স’ ও এর সিক্যুয়েলে অভিনয় করে তিনি প্রমাণ করেন—টিভির গণ্ডি পেরিয়ে ব্লকবাস্টারেও তিনি সমান তালে স্বচ্ছন্দে এগিয়ে যাচ্ছেন।আবার  ‘এনোলা হোমস’-এ শার্লক হোমসের বোন এনোলা চরিত্রে অভিনয় করে এক নতুন পরিচয় গড়েন এ অভিনেত্রী। শুধু অভিনয় নয়, সেই সিনেমায় তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন, যা তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করে।
বিশ্বখ্যাতির সঙ্গে মিলি ববি ব্রাউনকে নিয়ে  সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় সমালোচনা ও ট্রলিং। অল্প বয়সে খ্যাতির ভার কাঁধে নিয়ে মিলিকে নেটদুনিয়ায় বিষাক্ত আক্রমণের মুখেও পড়তে হয়েছে। একটা সময় টুইটার অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন তিনি। মিলি ববি ব্রাউন বলেন, খ্যাতির চাপে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতটা জরুরি। তিনি বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুলিংয়ের বিরুদ্ধে কথা বলেছেন, তরুণদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন।
এমন এক প্রজন্মের প্রতিনিধি অভিনেত্রী মিলি ববি ব্রাউন, যার স্টাইল, ফ্যাশন সেন্স, রেড কার্পেট লুক—সবই কিশোর-তরুণদের কাছে ট্রেন্ড তৈরি করে। তবে অল্প বয়সে অতিরিক্ত গ্ল্যামারাইজেশন, ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার কৌতূহল—এসব নিয়ে বিতর্ক হয়েছে। তিনি বরাবরই বলেছেন, তিনি নিজের শর্তে বড় হতে চান। মিলি ববি ব্রাউন বলেন, ‘আমি শুধু অভিনেত্রী নই, একজন মানুষ—আমার বেড়ে ওঠার অধিকার আছে।’
সামনে অনেক পথ। মিলির জীবনে নতুন অধ্যায়। ইতোমধ্যে নতুন চলচ্চিত্র প্রকল্প, প্রযোজনার পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে কাজ করছেন। হলিউডে দীর্ঘমেয়াদি অবস্থান গড়তে তিনি সচেতনভাবে চরিত্র বেছে নিচ্ছেন। অনেকে মনে করেন, শিশু তারকা হিসেবে শুরু করা শিল্পীদের জন্য প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে টিকে থাকা কঠিন। কিন্তু মিলির পরিকল্পিত পদক্ষেপ—প্রযোজনা, ব্যবসা, ব্র্যান্ডিং—তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
কিশোর বয়স থেকেই মিলি ববি ব্রাউনের প্রেমজীবন নিয়ে মিডিয়ার কৌতূহল। তবে তার জীবনের বড় অধ্যায় শুরু হয়, যখন তিনি সম্পর্কে জড়ান জেক বোনজভির সঙ্গে। জেক হলেন কিংবদন্তি সংগীতশিল্পী জন বন জোভির ছেলে। দুজনের সম্পর্ক প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে। ধীরে ধীরে পারিবারিক ঘনিষ্ঠতা, রেড কার্পেট উপস্থিতি—সব মিলিয়ে সম্পর্কটি স্থায়ী রূপ পায়।
২০২৩ সালে মিলি ববি ব্রাউনের বাগদান হয়। এরপর বিয়ের খবর বিশ্বমাধ্যমে শিরোনাম হয়। অল্প বয়সে বিয়ে নিয়ে নানা আলোচনা থাকলেও অভিনেত্রী জানিয়েছেন, এটি ছিল তাদের পারস্পরিক সিদ্ধান্ত, পরিবারও পাশে ছিল। বিয়ের পরও মিলি কাজ থামাননি; বরং ব্যক্তিগত স্থিতি তাঁকে আরও মনোযোগী করেছে বলে জানান।
অভিনয়ের বাইরে মিলি ববি ব্রাউনের আরেকটি বড় পরিচয় হচ্ছে—উদ্যোক্তা। তিনি প্রতিষ্ঠা করেন বিউটি ব্র্যান্ড ফ্লোরেন্স বাই মিলি। তরুণ প্রজন্মের জন্য স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্য নিয়ে ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয় হয়। এই ব্র্যান্ডের নামকরণ তার প্রপিতামহীর নামে, যা ব্যক্তিগত আবেগের ইঙ্গিত দেয়।
ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে সামাজিক মাধ্যমে উপস্থিতি ও বিশ্বব্যাপী ফ্যানবেস—সব মিলিয়ে ব্র্যান্ডটি বড় বাজার দখল করে নিয়েছে। মিলি ববি প্রমাণ করেছেন, তিনি শুধু পর্দার তারকাই নন; সমসাময়িক ব্র্যান্ড–সংস্কৃতিরও অংশ। অল্প বয়সেই এ অভিনেত্রী বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ  ২০ মিলিয়ন ডলার বা ২৪৫ কোটি টাকার বেশি, যা টিভি সিরিজের পারিশ্রমিক, চলচ্চিত্র, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও নিজস্ব ব্যবসা থেকে এসেছে।
‘আমি তো কখনোই বলিনি যে আমি ১০০% হাফেজ’
ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমায় অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তবে এবার ধর্ম এবং সামাজিক নৈতিকতা নিয়ে নিজের সোজাসাপ্টা অবস্থানে সরব হলেন এই তারকা।
সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ‘ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ ভাই।’
যারা সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’
‘তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।’
গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘একটা মানুষকে গীবত করা আসলে কী? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা হিসেবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা (নিয়ে কথা তোলা হয়); কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।’
কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। আর এটি টালিপাড়ার অন্যতম চর্চিত জুটি। কিন্তু আপনি জানেন কি? বনির সেনগুপ্তের সঙ্গে প্রেমে পড়ার আগে আরও একটি সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে আসার পর সেই সম্পর্কে ভাঙন ধরে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কৌশানী মুখোপাধ্যায়।
টালিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানী। কেবল পর্দায় নয়, বাস্তবেও তারা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন, তা কারুর অজানা নয়। দুজনে মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। এর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তারা।
'পারব না আমি ছাড়তে তোকে' সিনেমার হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন কৌশানী মুখোপাধ্যায়। এ  সিনেমায় অভিনেত্রীর বিপরীতে নজর কেড়েছিলেন বনি সেনগুপ্ত। সেই সময় তাদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর থেকেই সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবজীবনেও।
ইন্ডাস্ট্রিতে আসার আগে সম্পর্ক নিয়ে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী কৌশানী বলেন, ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। মানে বনির আগে আমার একটা সম্পর্ক ছিল এবং খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম আমরা। সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে ইমম্যাচিউরিটি— সবটা মিলিয়েই ওই সম্পর্কটা সাসটেন করেনি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন।
অভিনেত্রী বলেন, কাজটা কাজের জায়গায়, আর সম্পর্কটা সম্পর্কের মতো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি বনিকে বলতাম— তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?
কৌশানী বলেন, সত্যি কথা বলতে— কাজ চাইতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। আমি যত বড় অভিনেত্রী হয়ে যাই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। কারণ আমি কাউকে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কিছুর জন্য নয়।
এর আগে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত তাদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন— ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকেও বেশি কিছু।
এরপর আর বেশি ভাবেননি তিনি। রায়চকে শুটিং করতে গিয়ে কৌশানীকে প্রেম নিবেদন করে বসেন অভিনেতা। আর তার থেকে প্রেমের এ প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কৌশানী। সম্পর্ক নিয়ে কখনো রাখঢাক করেনি তারা। বরং অকপটে সবার সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। পাশাপাশি তাদের এ জুটি বড়পর্দাতেও দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে।
শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
বলিউড নির্মাতা কিরণ রাও আবারও অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শয্যাশায়ী একটি ছবি শেয়ার করে তিনি নিজেই জানান, এবার তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত।
ছবিতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন কিরণ। পায়ের কাছে রাখা রয়েছে একগুচ্ছ বই-কিন্তু অসুস্থতার কারণে সেগুলো হাতে তুলে নেওয়ার শক্তিও নেই তার। পাশে সঙ্গ দিচ্ছে প্রিয় পোষ্য বিড়াল। পোস্টে কিরণ আশ্বাস দিয়েছেন, শীঘ্রই সুস্থ হয়ে আবার বই পড়ায় ফিরবেন।
উল্লেখ্য, কিরণ রাও সাবেক স্বামী আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন অনুষ্ঠানে তারা একসঙ্গে দেখা যায় এবং আমিরের বাড়ির কাছাকাছিই থাকেন কিরণ।
কিরণের ছেলে আজাদ মুসৌরি একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। তবে বর্তমান অসুস্থতার সময়ে সাবেক স্বামীর খোঁজ-খবর কিরণ কীভাবে পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত বছর কিরণের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। এরপর অ্যালার্জির কারণে তিনি কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এবার আবারও অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন পরিচালক। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিরণকে সুস্থ হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন।
সামনে আরও দারুণ কিছু ছবি আসবে জয়ার
পশ্চিমবঙ্গে গত ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা ‘ওসিডি’। সিনেমার প্রচারে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। দুই বাংলার সিনেমা নিয়ে কতটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমি দুটি (দুই বাংলার সিনেমা) নিয়েই তো আশাবাদী। এখানে ওসিডির মতো ছবি রিলিজ করছে এবং দর্শক দেখেছে। এর আগে ডিয়ার মা, পুতুলনাচের ইতিকথা করেছি; প্রত্যেকটি ডিফারেন্ট ডাইমেনশনের কাজ (ভিন্ন ধরনের)।
জয়া আহসান বলেন, একজন আর্টিস্ট হিসেবে কাজগুলো পাওয়া আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার। এখন এসেছে ওসিডি, সেখানে পারফরম্যান্সটা দেখানোর একটি জায়গা আছে। আমি কতটুকু পেরেছি, আমি বলব না। তিনটি সিনেমা তিন ধরনের- একটি একেবারে পারিবারিক, একটি একদম ক্লাসিক এবং এখন যেটি হচ্ছে, সেটির ভেতরে একটা প্রচণ্ড শক্তিশালী সামাজিক বার্তা আছে।’
গত বছরে তার অভিনীত সিনেমার সাফল্যের কথা তুলে ধরে জয়া আরও বলেন, ‘বাংলাদেশ নানা রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু আমার দুটি ছবি উৎসব ও তান্ডব ব্লকবাস্টার সুপারহিট। এরপর সামনে আরও খুব ভালো ভালো দারুণ কিছু ছবি আসবে, রইদ নামের একটি ছবির ট্রেলার আপনারা দেখেছেন, অসাধারণ ছবি হবে।’ জয়া অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি পায় না, একইভাবে ঢাকার সিনেমাও কলকাতায় মুক্তি পায় না।
জয়া আশা করেন, অদূর ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে। সামাজিক মাধ্যম নিয়ে জয়া আহসান বলেন, ‘সোশ্যাল মিডিয়া তো আসলে আমার ব্যক্তিগত জায়গা নয়; এটা জয়া আহসানের ইমেজটাকে দেখার জায়গা। একেবারেই আনুষ্ঠানিক একটা জায়গা। তার পরও আমি মাঝেমধ্যে ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার করি।’
শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত, নিউইয়র্কে চিকিৎসাধীন
এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। জানা গেছে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই এক-দু’দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।
অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শাহনূর। সেখানে তিনি লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লেখেন শাহনূর। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।
উল্লেখ্য, ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাহনূরের। পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এছাড়া সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। নায়ক রিয়াজ-এর বিপরীতে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের!
ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে সাতপাক ঘোরার কথা ছিল সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের। ভারতজুড়ে সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চললেও শেষ মুহূর্তে ভেস্তে যায় সব আয়োজন। স্মৃতির পরিবারের পক্ষ থেকে বাবার অসুস্থতাকে কারণ হিসেবে দেখানো হয়; এরপর পলাশের বিরুদ্ধে উঠে আসে প্রতারণার অভিযোগ।
তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন আর আইনি জটিলতার স্মৃতি আড়াল করেই এবার বলিউডের এক নায়িকাকে সঙ্গে নিয়ে নতুন মিশনে নামছেন পলাশ; সব বিতর্ক ছাপিয়ে এবার বলিউড পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘোষণা করেছেন তিনি। সেই ছবির কাস্টিং প্রকাশ্যে।
যদিও সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করতে চলেছেন পলাশ। আর যেখানে জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তালপাড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরিই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে।
গত নভেম্বরে স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের দিন সকালেই সম্পর্কের ইতি ঘটে। এরপর গত আড়াই মাসে পলাশের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। বিশেষ করে ‘নাজারিয়া’ সিনেমা নির্মাণের নাম করে এক প্রযোজকের কাছ থেকে ৪০ লাখ রুপি নিয়ে প্রতারণার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে।
মজার ব্যাপার হলো, ওই প্রযোজকের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা নিজেই। তবে সম্প্রতি বোম্বে হাই কোর্ট সংশ্লিষ্ট মামলায় ওই প্রযোজককে পলাশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
‘সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না’
অভিনয় ছাড়া ইদানীং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সক্রিয় মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে তাঁর উদ্যোগ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে চরকিতে মুক্তি পাওয়া টিফিন বক্স-এও তাঁকে দেখা গেছে। অভিনেত্রীর বর্তমান ব্যস্ততার গল্প শুনেছেন নাজমুল হক ইনফো-ডকুমেন্টারি সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নিয়েই এখন ব্যস্ত রুকাইয়া জাহান চমক। ইংরেজি ভাষায় তৈরি এ সিরিজে উঠে আসছে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি। সিরিজটির প্রথম মৌসুমে ছিল ১০টি ভিডিও, এখন চলছে দ্বিতীয় মৌসুম। সম্প্রতি এসেছে এই মৌসুমের পঞ্চম পর্ব। এ পর্বের বিষয় কবি কাজী নজরুল ইসলাম। এ ছাড়া এখন পর্যন্ত তাঁর ভিডিওতে ইলিশ, কুমিল্লার খাদি, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের উৎসব ও মেলাসহ ঐতিহ্যবাহী অনেক কিছু উঠে এসেছে।
চমক জানান, এটি কেবল ভ্রমণ ভ্লগ নয়; বরং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার প্রয়াস। অভিনেত্রীর ভাষ্যে, ‘দেশ সম্পর্কে জানার থেকে সুন্দর আর কী হতে পারে? এটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।’
নির্মাণের পেছনের গল্প
চমকের প্রতিটি কনটেন্টের পেছনে থাকে দীর্ঘ সময়ের পরিকল্পনা ও গবেষণা। প্রথম দিকে নিজের মতো করে কনটেন্ট দিয়ে শুরু করলেও দর্শকের সাড়া পেয়ে এখন পেশাদার টিম নিয়ে কাজ করছেন। কনটেন্টে ‘বাংলা অ্যাকসেন্ট’-এ ইংরেজি ভাষা ব্যবহার প্রসঙ্গে চমক বলেন, ‘ইচ্ছা করেই দেশি অ্যাকসেন্টে কথা বলি, যাতে বাংলাদেশের মানুষ এটা রিলেট করতে পারে। এটা যেন শুধু বিদেশিদের জন্য বানানো কনটেন্ট মনে না হয়।’
কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন রুকাইয়া জাহান চমক। চরকিতে মুক্তি পেয়েছে টিফিন বক্স। চমক বলেন, ‘টিফিন বক্স নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কারণ, ছোট কাজ, শর্টফিল্মও বলা যায়। কিন্তু দর্শকের আগ্রহ ও প্রশংসা দেখে ভালো লাগছে। আমি আসলে সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না। ভালো বা ভিন্ন কিছু করার সুযোগ থাকলেই কেবল অভিনয়ে আসব, শুধু শুধু পর্দায় চেহারা দেখাতে এখন আর ইচ্ছা করে না।’
জীবনসঙ্গীর সমর্থন
ভালোবাসা দিবস উপলক্ষে স্বামী আজমান নাসিরের সঙ্গে সিলেটে ঘুরতে গেছেন চমক। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর যেকোনো নতুন উদ্যোগে স্বামী সাহস দেন। চমক বলেন, ‘আমি যদি বলি চলো রাস্তার মধ্যে এমনিতেই দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকব, সে কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আমার যেকোনো কিছুতেই সে খুব পজিটিভ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় চমক। নিজের কাজের খবর ছাড়াও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব থাকেন। অভিনেত্রী মনে করেন, সৃষ্টিকর্তা তাঁকে মানুষকে প্রভাবিত করার যে ক্ষমতা দিয়েছেন, তা দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত। অন্যায়ের সঙ্গে আপস না করা এবং ভক্ত-অনুসারীদের সচেতন করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
বিদেশি কনটেন্ট ক্রিয়েটররা প্রায়ই বাংলাদেশের নেতিবাচক চিত্র তুলে ধরেন। এটা বদলানোর জন্য দেশি কনটেন্ট ক্রিয়েটরদের সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বীকৃতি প্রয়োজন। চমকের কথায়, ‘খেলাধুলাকে যেমন গুরুত্ব দেওয়া হয়, বিনোদন সেক্টর বা কনটেন্ট ক্রিয়েশনকেও তেমন গুরুত্ব ও স্বীকৃতি দেওয়া উচিত। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া আন্তর্জাতিক মহলে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা কঠিন।’
সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সুস্মিতা
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে চলছে আলোচনা। গত বছরের মাঝামাঝি সময় থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুস্মিতা। জানিয়েছেন, আপাতত তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই এমনকি কোনো সঙ্গীও খুঁজছেন না।
মূলত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালীন সৃজিত ও সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সমুদ্রসৈকতে দুজনের একটি সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন তৈরি হয়। তবে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, আমার কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না। কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে।
এর আগেও সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা জানিয়েছিলেন, তারা শুধুই ভালো বন্ধু। অন্যদিকে পরিচালক সৃজিতও এই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। একটি সেলফি নিয়ে এত জল্পনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ২০২৫ সালে বাস করছি, সবার রিল্যাক্স থাকা উচিত।
উল্লেখ্য, সৃজিত মুখার্জির নতুন প্রেম নিয়ে আলোচনা চললেও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে এখনো তার আইনত বিচ্ছেদ হয়নি। ২০১৯ সালে এই তারকা দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং কলকাতায় সংসার পেতেছিলেন। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে মিথিলা তার কন্যা আইরা বাংলাদেশেই রয়েছেন। কাজের প্রয়োজন ছাড়া এখন তাকে কলকাতায় খুব একটা দেখা যায় না। সৃজিত-মিথিলার দূরত্বের এই আবহেই সুস্মিতার সঙ্গে পরিচালকের নাম জড়িয়ে নতুন এই গুঞ্জন তৈরি হয়েছে।
অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি
ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে।
তিনি আরও বলেন, পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যেই রাখা হবে। এ সময় হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধ জানানো হয়েছে।
ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা ঢেকে আছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি চলচ্চিত্রে দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খান-এর পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার।
ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। এখন সবার অপেক্ষাসুস্থ হয়ে কবে আবার অভিনয়ে ফিরবেন প্রিয় এই অভিনেত্রী।
বিয়ের আগের রাতেও রাজি ছিলেন না স্পর্শিয়া!
জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই জুটি। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের অজানা স্মৃতি হাতড়ে স্পর্শিয়া জানালেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।
বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে স্পর্শিয়া বলেন, আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম- আমি বিয়েটা করতে চাই না।
তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণই পরিস্থিতি বদলে দেয়। স্পর্শিয়া জানান, নাওঈদ তাকে আশ্বস্ত করে বলেছিলেন, বিয়ে করাটা বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন। সেই মুহূর্ত স্মরণ করে অভিনেত্রী বলেন, আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।
বিয়ের সময় পরিবারের ভূমিকা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তার ভীতি দেখে পরিবারের সবাই তাকে সাহস দিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করবেন। মূলত পরিবারের এই মানসিক সমর্থনের কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসার সাহস পান। সব মিলিয়ে বর্তমানে সংসার জীবন নিয়ে বেশ সুখে আছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
বুবলীর বাসন্তী ভালোবাসা
ঋতুরাজ বসন্তের আগমনে আর সকলের মতো উৎসবের রঙে নিজেকে রাঙিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্যোশাল মিডিয়ায় বসন্তের শুভেচ্ছা বার্তার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী।
যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।
ছবিতে আরও দেখা যায়, বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সাথে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানান; মন্তব্য ঘরে তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচিত যৌন হয়রানির মামলা, সমাঝোতা হলো না দুই তারকার
হলিউড অভিনেত্রী ব্লেইক লাইভলি ও অভিনেতা-পরিচালক জাস্টিন বালডোনির মধ্যে চলমান যৌন হয়রানির মামলায় আদালত-নির্দেশিত মধ্যস্থতায় কোনো সমঝোতা হয়নি। গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে সারা দিনের মধ্যস্থতা বৈঠক শেষে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।
রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’–এর সহ-অভিনেতা লাইভলি ও বালডোনি গত বুধবার নিউইয়র্কের ফেডারেল আদালতে উপস্থিত হন। আদালতের ১৪ তলায় পৃথক কক্ষে দিনের বেশির ভাগ সময় কাটান তাঁরা। দিনের শেষে ভবন ছাড়ার সময় সংবাদমাধ্যমের সামনে দুজনই কোনো মন্তব্য না করে চলে যান।
বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান সাংবাদিকদের জানান, কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা থাকলেও তা খুব একটা সম্ভাব্য বলে মনে হচ্ছে না। মামলাটি বিচারে গড়াবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মনে করি মামলাটি বিচারে গড়াবে। আমরা তার জন্য প্রস্তুত।’
ফেডারেল আদালতের নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট জজ সারাহ এল. কেইভের তত্ত্বাবধানে এই মধ্যস্থতা অনুষ্ঠিত হয়। এর আগেও উভয় পক্ষ কেইভের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছিল। তবে শুরু থেকেই আলোচনায় অগ্রগতির স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
লাইভলির অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং সেটে জাস্টিন বালডোনি তাঁকে যৌন হয়রানি করেছেন। পাশাপাশি, অভিযোগ জানানোর পর বালডোনি তাঁর জনসংযোগ টিমের মাধ্যমে লাইভলির বিরুদ্ধে বদনাম ছড়ানোর প্রচারণা চালান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলাটির বিচার শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারিত আছে ১৮ মে।
এদিকে বিচারক লুইস লিম্যান বিবেচনা করছেন—বিচারের আগেই লাইভলির অভিযোগ পুরোপুরি বাতিল করা হবে কি না, অথবা অভিযোগের বড় অংশ খারিজ করা হবে কি না। বালডোনির পক্ষ থেকে করা সামারি জাজমেন্ট আবেদনে দাবি করা হয়েছে, লাইভলির অভিযোগগুলো মূলত তুচ্ছ বিরোধ ও অসন্তোষের বিষয়, যা আইনি দৃষ্টিতে যৌন হয়রানির মানদণ্ড পূরণ করে না।
চঞ্চল&প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী
ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে প্রতিটি শিল্পীরই মনে কিছু সুপ্ত ইচ্ছা থাকে তেমনই এক অপূর্ণ ইচ্ছা সম্প্রতি পূরণ হলো এই অভিনেত্রীর।
অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী তার এই ভালো লাগার কথা ভাগ করে নেন। তিনি জানান, চঞ্চল চৌধুরী এবং প্রবীর রায় চৌধুরী এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য ছিল বড় এক প্রাপ্তি।
তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সাথে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সাথেও একটা হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সাথে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’
প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে।
তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।
শাকিবের হাত ধরেই আসবেন মিথিলা
ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ততম নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। এটির কাজ শেষ করে দুই সপ্তাহ বিরতি নিয়ে শুরু করবেন ‘রকস্টার’ নামে আরও একটি সিনেমার কাজ। এটি নির্মিত হবে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে। এতে শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা।
প্রধান নায়িকা কে হবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা—এমনটাই শোনা যাচ্ছে। সিনেমাটির পরিচালক আজমান রুশো এ বিষয়ে বলেন, ‘এসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না। কয়েকদিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে কিছুই বলতে পারছি না।’ তানজিয়া মিথিলাও এ বিষয়ে একেবারে চুপ। শুধু জানালেন, সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারব।
তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনপ্রিয় কোনো তারকা। কিন্তু কারও সঙ্গে চূড়ান্ত কিছু না হওয়ায় এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের প্রধান নায়িকার নাম চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এতে দ্বিতীয় নায়িকার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।
তানজিয়া জামান মিথিলা শুরুতে ছিলেন র‍্যাম্প মডেল। একটা সময় অভিনয়ে মনোযোগী হন। ছোট পর্দাতেও কাজ করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটিতেও তাকে দেখা গেছে। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। কিছুদিন আগে জানান, তিনি এবার বাংলাদেশের সিনেমায় মনোযোগী হতে চান। শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে ‘রকস্টার’ দিয়েই হয়তো পূরণ হবে মিথিলার সে ইচ্ছা।
কী আছে নেদারল্যান্ডস জয় করা বাংলাদেশের ‘মাস্টার’ সিনেমায়
নেদারল্যান্ডসের রটেরড্যাম চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা জিতে আলোচনায় এসেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মাস্টার’। এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। বিদেশের মাটিতে পুরস্কৃত হয়ে ছবিটি প্রায় ৪৩ লাখ টাকা অর্জন করেছে। এরপর থেকেই ছবিটিকে ঘিরে আগ্রহী হয়েছেন দর্শক।
কী আছে এই সিনেমায়? কেনইবা বিশ্বের এত সিনেমার ভিড়ে সাফল্যের মুখ দেখলো ‘মাস্টার’- জানতে চাইছেন অনেকে।
খুব ছোট করে বলা যায়, ‘মাস্টার’ সিনেমায় রাজনৈতিক প্রভাব ও সামাজিক আদর্শের সংঘর্ষে দর্শককে যুক্ত করেছে যেখানে শিক্ষকের আদর্শ এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে তফাত স্পষ্টভাবে ফুটে উঠবে। চলচ্চিত্রটি স্থানীয় ও আন্তর্জাতিক দর্শক উভয়ের জন্যই শিক্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ।
আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি বলছে, এটি একটি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক জহিরকে কেন্দ্র করে নির্মিত গল্পের সিনেমা। তিনিই ছবির সেই নাম ভূমিকার মাস্টার চরিত্র। স্থানীয় রাজনীতিতে প্রবেশের পর ধীরে ধীরে পরিবর্তিত হন জহির মাস্টার।
নাসির উদ্দিন খান জহির চরিত্রে অভিনয় করেছেন। তিনি শিক্ষকের আদর্শ এবং জনগণের সঙ্গে সহজ যোগাযোগের ক্ষমতা নিয়ে জনপ্রিয় ছিলেন। কিন্তু রাজনীতির জটিলতা, স্থানীয় অপরাধী ও কু-প্রভাবকরা তার নতুন অবস্থানের সঙ্গে খেলায় নেমে আসায় তিনি দ্রুত বিভ্রান্ত হয়ে পড়েন।
জহিরের পরিবার এবং ঘরোয়া জীবন রাজনৈতিক চাপের কারণে ধ্বংসের মুখে পড়ে যায়। তার স্ত্রী ঝর্ণার চরিত্রে অভিনয় করেছেন আরেক লাক্স তারকা জাকিয়া বারী মম। ঝর্ণা তার স্বামী জহির মাস্টারকে সতর্ক করেন, ‘তুমি ইতিহাসের শিক্ষক, তবু অতীত থেকে কিছু শিখতে পারোনি।’
এই সংলাপটি চলচ্চিত্রের মূল বার্তা এবং রাজনৈতিক সচেতনতার চিত্র তুলে ধরবে।
চলচ্চিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ভূমিকা পালন করেছেন আজমেরী হক বাঁধন। তিনি জহিরের মাস্টারের এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন। তার চতুরতা এবং নৈতিকতা রক্ষার সঙ্গে ক্ষমতার লোভ, চলচ্চিত্রটিকে নাটকীয় এবং শক্তিশালী করেছে।
চলচ্চিত্রটি দেখায় কিভাবে ক্ষমতার প্রলোভন এবং রাজনৈতিক যন্ত্রনা সামাজিকতাত্ত্বিক আদর্শকে প্রভাবিত করে। পরিচালক এবং সহলেখক সাব্বির হোসেন শোভন গল্পে স্থানীয় রাজনৈতিক কাঠামোর বাস্তবতা এবং বিশ্বজনীন রাজনৈতিক সমস্যার সঙ্গতি তুলে ধরেছেন।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তামিজুল, সম্পাদক ক্রিস্টান স্প্রাগ এবং সংগীত পরিচালনা করেছেন হাও-টিং শি। চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরিফ সিরাজ ও তাসনুভা তামান্না প্রমুখ।
ছবিটি ১২৬ মিনিট দৈর্ঘ্যের। মাইপিক্সেলস্টোরি প্রযোজনা ও কোয়ানন ফিল্মস সহযোগিতায় নির্মিত সিনেমাটিকে বিশ্বজুড়ে বিপণন করছে মাইপিক্সেলস্টোরি। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন আশিম ভল্লা, কারমেন চ্যাপলিন, শিরিন আখতার বানু, ফাজিউল করিম।
সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। যদিও আগের মতো এখন আর সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। আর সিনেমার কাজ কমিয়ে দিলেও বিশেষ কাজ ও অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে প্রায়ই দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার।
শুধু অভিনয় আর উপস্থাপনাতেই সীমাবদ্ধ নয় অভিনেত্রী, বাস্তবজীবনেও তার রূপের জাদু আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে মাঝে মধ্যেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি।
সম্প্রতি ঢাকাই সিনেমার এ শীর্ষ অভিনেত্রী ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় গেছেন। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করে নিয়েছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে।
সেই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার একপর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন— ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’ সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এ অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন— ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’
সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে পূর্ণিমার কথোপকথনের ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনরা বেশ উপভোগ করছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, চিরযৌবনা এ নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।
পরিচালকের গালি খেয়ে সেটে কেঁদেছিলেন নীনা গুপ্তা
ক্যারিয়ারের শুরুতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। তার অভিযোগ, কোনো ভুল না থাকা সত্ত্বেও শুটিং সেটে এক পরিচালকের হাতে চরম অপদস্থ হতে হয়েছিল তাকে। এমনকি সেই ঘটনার পর সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘বাধাই হো’ খ্যাত এই অভিনেত্রী।
কারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ের সময় সবার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরিচালক। অথচ সেখানে তার চরিত্রটি ছিল খুবই ছোট এবং তার কোনো ত্রুটি ছিল না।
নীনা বলেন, পরিচালক সম্ভবত অন্য কোনো কারণে রাগান্বিত ছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি আমার ওপর করেন। সে সময় সেটে অনেক মানুষ ছিল, আমি সেখানে দাঁড়িয়ে কাঁদছিলাম।
তিনি আরও যোগ করেন, ক্যারিয়ার টিকিয়ে রাখা ও টাকার কারণে তৎকালীন সময়ে শিল্পীরা অনেক কিছুই মুখ বুজে সহ্য করতেন।
তবে সেই পরিচালকের নাম সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী। সাক্ষাৎকারে অভিনেত্রী তার কাজ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন। জানান, শুধু জীবিকার তাগিদে এমন কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছে যা নিয়ে পরে তাকে অনুতপ্ত হতে হয়েছে।
‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি; তবে ব্যক্তিগত কারণে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে তাকে এমন একটি লড়াকু চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি সিরিজটির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিরিজটিতে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। যেখানে দেখানো হবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।
প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একপর্যায়ে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অধিকার আদায়ে একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে এই সিরিজে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জিকে।
গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।
কেন কেঁদেছিলেন শ্রদ্ধা?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বহু আগেই তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। সচরাচর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না শ্রদ্ধা । কিন্তু ২০২২ সালে তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। এবার সে ঘটনাই সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী প্রকাশ্যে এনেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালে বেঙ্গালুরুতে একটি মাদক মামলায় শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়লে মুম্বাইয়ে শক্তি কাপুরের বাড়ির সামনে ভিড় জমায় গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি রাজনৈতিক দলের কর্মীরা শ্রদ্ধার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।
তেজস্বিনী জানান, বাইরের সেই চিৎকার আর স্লোগান শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রদ্ধা। একদিকে ভাইয়ের গ্রেপ্তার, অন্যদিকে বাড়ির দোরগোড়ায় রাজনৈতিক হাঙ্গামা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সহ্য করতে না পেরে ঘরের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
সিদ্ধান্তের বিষয়ে তেজস্বিনী বলেন, ‘আসলে ওর কোনো দোষ ছিল না। ও কেবল ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। পেশাদার ডিজে হিসেবে ও ভারতের বিভিন্ন নামী পানশালায় কাজ করে। পারিবারিক আভিজাত্যের কারণেই ওকে সহজে টার্গেট করা হয়েছিল।’
পরবর্তীতে ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও সে সময়কার হেনস্তা শ্রদ্ধা কাপুরের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। মাসির দাবি, দাদার ওপর আসা ওই বিপদ এবং বাইরের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল ভীষণ যন্ত্রণাদায়ক।
এদিকে, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি কিংবদন্তি তামাশা শিল্পী ও নৃত্যশিল্পী বিঠাভাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক বায়োপিক ‘ইথা’-র শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ছবির মাধ্যমে শ্রদ্ধাকে একেবারে নতুনরূপে দেখার অপেক্ষায় দর্শকরা। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও, বলিউডে ইতোমধ্যেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা।
জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা
অভিনয়ের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন ববিতা। পদকটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা জহির রায়হানকে। গতকাল এ কথা জানালেন অভিনেত্রী ববিতা।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের নামের তালিকা। এবার ৯ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে এই পদক। পদকপ্রাপ্তির খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেছিলেন, ‘দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি।’ বৃহস্পতিবার বিকেল থেকেই মোবাইল ফোনে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে ববিতা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক ভালো লাগার বিষয় এটাই যে আমি জীবদ্দশায় একুশে পদক পেতে যাচ্ছি। জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় পদক পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমি রাষ্ট্রের প্রতি এবং যাঁরা আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভক্ত-দর্শকের প্রতি। তাঁরা সব সময়ই আমার কাজে অনুপ্রেরণা দিয়েছেন, ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাঁদের অনুপ্রেরণাতেই আমি আজকের ববিতা। কৃতজ্ঞতা সংবাদমাধ্যমের প্রতি। আমার অভিনয়জীবনের শুরু থেকে সংবাদমাধ্যম সব সময় আমার পাশে ছিল।’
জহির রায়হানের হাত ধরেই অভিনয়ে এসেছেন ববিতা। তাই একুশে পদকটি তাঁকে উৎসর্গ করেছেন ববিতা। তিনি বলেন, ‘শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা, চলচ্চিত্রে আসা, তাই আমার একুশে পদকটি তাঁকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ববিতা। এরপর ১৯৭৬ সালে ‘নয়নমণি’ সিনেমার জন্য এবং ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ সিনেমার জন্য তিনি একই সম্মাননা লাভ করেন। এরপর ‘রামের সুমতি’,‘ হাছন রাজা’, ‘পোকামাকড়ের ঘরবসতি’ (শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে), ‘কে আপন কে পর’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। অস্কারজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন ববিতা।
‘মাস্টার’ ও ‘রইদ’ সিনেমার সঙ্গে যুক্ত হলো দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এ উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। ২ ফেব্রুয়ারি রেজওয়ান রহমান সুমিতের ‘মাস্টার’ ও ৩ ফেব্রুয়ারি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে এ উৎসবে। উৎসব চলাকালীন সুখবর দিলেন দুই নির্মাতা সুমিত ও সুমন। জানালেন, রইদ ও মাস্টার সিনেমার সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান।
মাস্টার সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস। ‘চ্যাপলিন: স্পিরিট অব দ্য ট্র্যাম্প’সহ বেশ কিছু আন্তর্জাতিকভাবে সমাদৃত সিনেমার প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত এই প্রতিষ্ঠান।
এক বিবৃতিতে কোয়ানন ফিল্মসের দুই কর্ণধার কারমেন চ্যাপলিন ও অসীম ভাল্লা বলেন, ‘মাস্টার সিনেমায় সমাজের একটি বিরল দিক ফুটে উঠেছে, যা সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যায়। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও রাজনীতির অন্তর্নিহিত কথা রয়েছে এতে। এই সিনেমায় নির্মাতা সাহসীভাবে সর্বজনীন একটি গল্প বলতে চেয়েছেন। মাস্টার সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।’
রাজনৈতিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে মাস্টার। একটি উপজেলার স্থানীয় রাজনীতি এই সিনেমার প্রেক্ষাপট। সেখানকার এক স্কুলের ইতিহাসের শিক্ষক জহির এলাকায় আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। নির্বাচনে প্রার্থী হয় সে, জিতেও যায়। কিন্তু জয়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে। দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কর্তৃত্ববাদী ব্যক্তিতে পরিণত হয়।
মাস্টার সিনেমাটি প্রতিযোগিতা করছে রটারড্যাম উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। বিভিন্ন চরিত্রে আছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ। নির্মাতা রেজওয়ান রহমান সুমিত বলেন, ‘আমি এই সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছি, ক্ষমতা কীভাবে একজন ভালো মানুষের আবেগকেও ধ্বংস করে দেয়। বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর মনে হয়েছে, গল্পটা পর্দায় তুলে ধরার এটাই উপযুক্ত সময়।’
অন্যদিকে, রইদ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশীর প্রযোজনা প্রতিষ্ঠান উইডিশাস অরিজিনালস। ভ্যারাইটিকে অপূর্ব বকশী বলেন, ‘শক্তিশালী, পৌরাণিক ও মানবিক গল্পের সিনেমা রইদ। এটি আবেগকে একধরনের প্রাকৃতিক শক্তি হিসেবে উপস্থাপন করে। এতে যে দার্শনিক বার্তা রয়েছে, তা খুব কম সিনেমায় দেখা যায়। এই বিষয়টি আমাদের স্পর্শ করেছে।’
‘হাওয়া’র পর ‘রইদ’-এর গল্পেও প্রায় বিচ্ছিন্ন এক জনপদকে বেছে নিয়েছেন নির্মাতা সুমন। এতে দেখা যাবে, সাধু নামের এক পুরুষ বারবার তার স্ত্রীকে ত্যাগ করে, বিভিন্ন জায়গায় ফেলে আসে। তবে বাড়ির পাশের তালগাছ থেকে ফল পড়লেই স্ত্রী ফিরে আসে তার কাছে। পরিচালক সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’
রইদের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ অনেকে। রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা জায়গা পেয়েছে এ বিভাগে।
মাস্টার ও রইদ নিয়ে এখন রটারড্যাম উৎসবে আছেন দুই সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পী সুমিত, সুমন, নাসির উদ্দিন খান, বাঁধন, মম, তুষিরা। প্রতিটি প্রদর্শনীর পর দর্শকের সঙ্গে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তাঁরা।
এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার
আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে।  কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে উঠে আসা প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার জগতের তথ্য দেখে এবার তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা তার মনের ক্ষোভ উগরে দেন। এপস্টেইন ফাইলে বর্ণিত তথ্যগুলোকে বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।’
শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেই সব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে।’
বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা খুঁজে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত, ভারতের কৃষ্টি-কালচার, মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই সমাধান, যা আজ সারা বিশ্ব খুঁজছে।’
তার কথায়, ‘আমাদের পুরাণের সুর-অসুর আর দেবতা-রাক্ষসের গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। এখন মানুষকে বেছে নিতে হবে তারা ঈশ্বরের পক্ষে থাকবে নাকি দানবদের।’
জেলে যাওয়ায় কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন
গ্রেপ্তার ও কারাবাসের দীর্ঘ কয়েকমাস পর অবশেষে সেই অভিজ্ঞতার কথা সামনে আনলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি পডকাস্টে একটি অংশ নিয়ে তিনি জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবন তার জীবনের অনেক চেনা মানুষকে নতুন করে চিনিয়েছে।
ফারিয়া জানান, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে- এমন খবর তিনি আগেই শুনেছিলেন। তবে সে সময় দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি।
শুটিংয়ের উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গিয়েই তিনি প্রথম পরিস্থিতির ভয়াবহতা টের পান।
ফারিয়া বলেন, গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলাম। ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবিনি এমন কিছু হতে পারে। পুলিশ যখন আমাকে আটকে দিল, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল হচ্ছে।
কিন্তু তারা যখন আমাকে ডিটেনশন রুমে নিয়ে গেল, তখন বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে আমার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল।
কারাগার থেকে বের হওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, জেলে কাটানো মাত্র দুই দিনেই তিনি জীবনের বড় শিক্ষা পেয়েছেন। সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণে।
এই ঘটনার পর সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেন। যেন তারা স্পষ্ট করে দিতে চান, এই মুহূর্তে তার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে চান না। অনেকে যোগাযোগ বন্ধ করে দেন, কারণ তিনি তখন ঝামেলায় ছিলেন। নুসরাত ফারিয়ার ভাষ্য, এই মাত্র ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন, আর কে নয়।
ফারিয়া বলেন, যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছি, সেই মানুষগুলোর অস্তিত্বও নতুন করে চিনেছি।
আজ তারা ফিরতে চাইলেও তাদের গ্রহণ করা সম্ভব হবে না। সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা- সবখানেই বড় পরিবর্তন দেখেছি। তবে কিছু মানুষও পেয়েছেন এই ঘটনার পর, যাদের জন্য আপ্লুত এই অভিনেত্রী। ফারিয়া বলেন, এই ঘটনাটার পর যাদের সঙ্গেই আমার দেখা হয়েছে, বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত- সবার চোখেই আমি সেই দৃষ্টি দেখেছি। যেন তারা বলতে চেয়েছে, আমরা তোমার জন্য দোয়া করেছিলাম, আমরা চাইছিলাম তুমি ফিরে আসো। আমরা বুঝতে পেরেছিলাম, সবকিছু ভুল দিকে যাচ্ছে।
উপস্থাপকের প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া জানান, এক দিন, এক দিন এক রাত আমাকে জেলে থাকতে হয়েছিল। সেখানে সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইভেন ইনসাইড দেম… জেলের ভেতরে জেলারের থেকে শুরু করে সবাই যে সহানুভূতি আর ভালোবাসা দিয়ে আমাকে ট্রিট করেছে, আমি বলব- আমি ভেরি ব্লেসড। এটা পুরোপুরি আলাদা এক অভিজ্ঞতা।
তবে বিষয়টি খুব বেশি বিস্তারিতভাবে প্রকাশ করতে চান না জানিয়ে তিনি বলেন, এটা খুব কনফিডেনশিয়াল, সবাই জানুক- আমি তা চাই না। কিন্তু আমি রেসপেক্টেড ছিলাম, আমাকে নাইসভাবে ট্রিট করা হয়েছে। কোনো ধরনের ডিসরেসপেক্ট ছিল না, বরং আমি ভালোবাসাই পেয়েছি।
নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরেন অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, আমার তো খাওয়াই হজম হয়নি, প্রায় ৪৮ ঘণ্টা আমি কিছু খাইনি। কিন্তু দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। সকালে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াচ্ছে।
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আমি শুধু মনে করতে পারি—আমার চোখ দিয়ে টিয়ারড্রপ পড়ছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। এমন মানুষ, যাদের আমি চিনি না, হয়তো জীবনে আর কখনো দেখবও না।
তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের সব কষ্ট দূর করে দেন। কারণ ওই ক্রুশাল মোমেন্টে তারা আমার সঙ্গে কিছু না হয়ে শুধু ভালো আর দয়ালুই ছিল।
উল্লেখ্য, গত বছরের ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করা হয়, যেখানে ফারিয়াকে আসামি করা হয়। মামলার নথিতে তাকে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অর্থ জোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হঠাৎ অরিজিতের গ্রামের বাড়িতে আমির খান
ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই তার গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার রাতে তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে একনজর দেখতে পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমান স্থানীয়রা। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিৎ সিং হঠাৎ করেই চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমির খানের এই ঝটিকা সফরকে অনেকেই দেখছেন অরিজিৎকে সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ হিসেবে।
‘সীমানা পেরিয়ে’ চলে গেলেন জয়শ্রী
জয়শ্রী রায়কে প্রথম দেখি কলকাতার বাবুরাম ঘোষ স্ট্রিটের ‘টেকনিশিয়ান স্টুডিওতে, চলছিল ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর’ গানটির রেকর্ডিং। আমি স্বভাবতই বেশ নার্ভাস ছিলাম, দেশের বাইরে অমন প্রথিতযশা সুরকার এবং গীতিকারের সঙ্গে প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠদান চাট্টিখানি কথা নয়! তাছাড়া আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের প্রথম বর্ষে পা রেখেছি। রেকর্ডিং স্টুডিওর ছোট্ট সিঙ্গারবুথের গ্লাসের বাইরে তাকিয়ে তাকে ঢুকতে দেখলাম- অনিন্দ্য সুন্দরী এক অপ্সরা, পরনে সাদা রঙের একটা টপ আর লংস্কার্ট, তখনও তার পরিচয় জানা হয়নি।
সালটা ছিল ১৯৭৫, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। সে সময় গান রেকর্ড করা হতো লাইভ অর্কেস্ট্রার সঙ্গে, অর্থাৎ সব মিউজিশিয়ানের উপস্থিতিতে লাইভ বাদন এবং যারা ক্যায়ার সিঙ্গার তাদেরও ওই একই সময়ে ভয়েস দিতে হতো! স্টুডিওভর্তি বাদ্যযন্ত্রী আর কলাকুশলী, আমার সৌভাগ্য কালজয়ী এই গানের সঙ্গে তবলা সঙ্গত করেছিলেন প্রখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দী। আমি গাইছি আর গ্লাসের বাইরে বসে থাকা গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, ড. ভুপেন হাজারিকা আর ছবির পরিচালক আলমগীর কবিরের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছি- একসময় গানের মধ্যে ডুবে গেলাম, চোখ বন্ধ করে পুরো গানটা একবারে গেয়ে ফেললাম- নির্ভুল! রেকর্ডিং শেষে সিঙ্গার বুথ থেকে বেরিয়ে এলাম, সবার হাস্যোজ্জ্বল চেহারা বুঝিয়ে দিল গানটা ভালো গেয়েছি! কাছে এসে সস্নেহে মাথায় হাত রাখলেন ড. ভুপেন হাজারিকা, হাতে থাকা গাঁদাফুলের মালা পরিয়ে দিলেন আমার গলায়। আলমগীর কবির সেই অনিন্দ্য সুন্দরীর হাত ধরে এগিয়ে এসে বললেন- ইনি জয়শ্রী রায়, আমার ছবি ‘সীমানা পেরিয়ে’র নায়িকা, হেসে হাত বাড়ালেন জয়শ্রী, আমিও হাত বাড়ালাম- ‘অনেক ভালো গেয়েছ।’ আর ঠিক তখনই খেয়াল করলাম হাসলে তার গালে টোল পড়ে!
গান রেকর্ডিং উপলক্ষে আমরা ছিলাম কলকাতার সদর স্ট্রিটের লিটন হোটেলে, সঙ্গে অভিভাবক ছিলেন বড়বোন রেবেকা সুলতানা এবং ভগ্নীপতি মো. সফিউল্লাহ। পরদিনই ঢাকা ফেরার কথা থাকলেও ফেরা হলো না, ৭ নভেম্বর, ১৯৭৫-এ বাংলাদেশে ঘটে যায় সিপাহি-জনতার বিপ্লব। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-কলকাতার সব ফ্লাইট স্থগিত হয়ে যায়, ফলে কলকাতায় দিনকয়েক বেশি থাকতে হয়। এ সময় প্রায় প্রতিদিন বিকালে স্থানীয় একটা ক্যাফেতে আমরা চায়ের আড্ডা দিয়েছি। আলমগীর কবিরের সঙ্গে সেই আড্ডায় জয়শ্রী আসতেন প্রতিদিন, দারুণ গল্প আর আড্ডায় কেটে যেত সন্ধ্যা আর এখান থেকেই আমার সঙ্গে বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল তৎকালীন মিস ক্যালকাটা জয়শ্রী রায়ের, সেই থেকেই তিনি আমার কাছে জয়শ্রী দিদি। এ সময় একদিন বিকালের আড্ডায় ভুপেনদাও এলেন, আমি আগেই কিছুটা অনুমান করতে পারলেও সেদিন ভুপেনদার কাছেই জানতে পারলাম পরিচালক আলমগীর কবির ও জয়শ্রী রায় একে অপরকে ভালোবাসেন এবং খুব শিগগিরই তারা পরিণয়সূত্রে আবদ্ধ হবেন। এখনকার সময়ের মতো স্মার্টফোনের যুগ হলে কত সেল্ফিই না স্মৃতি হিসেবে তুলে রাখা যেত!
আমরা ঢাকা ফিরে আসার সপ্তাহখানেক পরের ঘটনা, একদিন সকালে হঠাৎ করেই নয়াপল্টনের আমার বাবার বাড়িতে জয়শ্রীকে সঙ্গে নিয়ে আলমগীর কবির এলেন, আমি তাকে জয়শ্রীদি বলে সম্বোধন করায় আলমগীর কবির হালকা হেসে বলেন, ‘দিদি নয়, ও এখন তোমাদের ভাবি।’ আমার মা নতুন বউয়ের জন্য দ্রুত আপ্যায়নের ব্যবস্থা করলেন, পরিবারের সবার সঙ্গে পরিচিত হয়ে গল্প-গুজব শেষে দুজনে বিদায় নেন। এর পরপরই জয়শ্রী রায় নামের শেষ অংশ পরিবর্তিত হয়ে স্বামী আলমগীর কবিরের টাইটেল যুক্ত হলে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘জয়শ্রী কবির’ হিসেবে। তারও মাসখানেক পর ওদের সঙ্গে দেখা ঢাকা ক্লাবে, ‘সীমানা পেরিয়ে’ ছায়াছবির প্রিমিয়ার শো উপলক্ষে, সেদিন বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল ওদের, সাংবাদিক পরিবেষ্টিত হয়েছিলেন দুজনই।
‘সীমানা পেরিয়ে’ মুক্তি পায় ১৯৭৭ সালে। ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটিতে নবাগত গায়িকা হিসেবে আমার গায়কী, নবাগত নায়িকা জয়শ্রীর নিখুঁত লিপ্সিংক ও আবেদনময়ী অভিব্যক্তি, গানের কথার নতুনত্ব এবং হৃদয়স্পর্শী শব্দ, ব্যতিক্রমধর্মী সুর, সেই সঙ্গে সিনেমার দৃশ্যের চমৎকার আবহ ও ক্যামেরার কাজ- সবকিছু মিলেমিশে শ্রোতা-দর্শকের হৃদয় তোলপাড় করে একটা চিরস্থায়ী জায়গা তৈরি করে নেয়। এটি আমার সিগনেচার সং, জীবনের শ্রেষ্ঠ গান! বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের লাখ কোটি মানুষের মনে এ গান স্থান করে নিলেও শুধু প্রাপ্য সম্মানটুকু পায়নি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র বোর্ডের কাছে। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ১৯৭৭ সালে ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্র মোট ৪টি শাখায় পুরস্কার অর্জন করলেও ড. ভুপেন হাজারিকা সুরারোপিত এই গান জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেনি!
সে যাহোক, ১৯৭৯ সালে আলমগীর কবির পরিচালনা করেন ‘রূপালী সৈকতে’ নামে আরেকটি ছবি। এই ছবিতে আমাকে দিয়ে তিনি একটা রবীন্দ্রসংগীত গাইয়েছিলেন। একদিন তিনি ফোন করে আমাকে তার বাড়িতে ডাকেন। আলমগীর ভাই এবং জয়শ্রী দম্পতি তখন ঢাকার শ্যামলীতে একটি বাড়িভাড়া করে থাকতেন। ততদিনে সংগীতশিল্পী রফিকুল আলম আর আমার বাগদান হয়ে গেছে, তাই রফিকুল আলমও ছিলেন আমার সঙ্গে। শ্যামলী পৌঁছতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়, তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা প্রায়, অপেক্ষায় থেকে আলমগীর কবির বেরিয়ে গেছেন, বাড়িতে ছিলেন শুধু জয়শ্রী। অল্প কিছু আলাপচারিতার পর তিনি আমার হাতে একটা খাম তুলে দিলেন, ‘রূপালী সৈকতে’ ছায়াছবিতে গান গাইবার সম্মানী। সেদিন তাকে বেশ অন্যরকম দেখেছিলাম, আগের সেই উচ্ছ্বাস ছিল না কণ্ঠে, কিছুটা ক্লান্ত আর বিমর্ষ দেখাচ্ছিল! জয়শ্রী কবিরের সঙ্গে সেই আমার শেষ দেখা।
১২ জানুয়ারি, ২০২৬ স্যোশাল মিডিয়া সয়লাব হয়ে গেল তার মৃত্যু সংবাদে। জয়শ্রী কবির মানেই বাংলার মানুষের মনে স্থান করে নেওয়া ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রের সেই অপূর্ব সুন্দরী মানবী, যিনি আজ সব দৃষ্টির সীমানা পেরিয়ে চলে গেলেন!
সিয়াম&সুস্মিতা প্রেমে ডুবেছেন!
‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে, বাকি আর মাত্র দিন তিনেকের কাজ। ঠিক এই সময়েই ইন্টারনেটে ভাইরাল নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি। ছবিতে দুজনকে দেখে মনে হচ্ছে, যেন গভীর প্রেমে মগ্ন! বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে রহস্য করে উত্তর দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। রসিকতা করে বললেন, ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছেন!
পর্দায় কাজ করার সুবাদে এখন তারা খুব ভালো বন্ধু বলেও জানান নির্মাতা। ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমার একটি গানের দৃশ্যের অংশ বলে জানা গেছে।
পরিচালক বলেন, ওরা দুজন খুব অল্প সময়েই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল, যার ফলে পর্দায় তাদের জুটিও জমে উঠেছে।
এদিকে, সুস্মিতাকে নিয়ে সিয়াম আহমেদের বক্তব্য, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলঙ্কায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার।
বছরে খুব বেশি সিনেমা না করার নীতি মেনে চলা সিয়াম সাধারণত শুটিং চলাকালীন নিজের লুক প্রকাশ করতে চান না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা বিবেচনায় রেখে তিনি নিজেই শ্রীলঙ্কা থেকে নায়িকার এই ছবিটি শেয়ার করেছেন।
সিয়াম বলেছেন, আমরা আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করছি না। তবে বিভিন্ন গ্রুপে ভক্তদের প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করা হয়েছে। এটি গানের দৃশ্যের একটি অংশ। সামনে পোস্টার, ট্রেলার ও টিজারে আরও চমক থাকবে।
‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সুস্মিতাকে মূলত ড্রামা ও রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে, কোনো অ্যাকশন দৃশ্যে নয়।
সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প। এখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না।
বর্তমানে সিনেমার শুটিং ইউনিটের সবাই শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ছবির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ইউনিট ঢাকায় ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অংশের শুটিং শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্পাদনার কাজও শুটিংয়ের পাশাপাশি এগিয়ে চলছে বলে জানা গেছে।
জেলে যাওয়ার পর প্রেম ভেঙেছে ফারিয়ার
২০২৫ সালের ১৮ মে। গানের ভিডিওর শুটিংয়ের জন্য সেদিন থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। সময়মতো বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ফারিয়া জানতেন না, তাঁর জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১৯ মে ফারিয়ার জামিন নামঞ্জুর হলে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় তাঁকে। পরদিন ২০ মে জামিন হয় নুসরাত ফারিয়ার। জেল থেকে ফিরে এসে মানসিক অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সেই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠেন। এত দিন গ্রেপ্তার ও জেলের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি ফারিয়া। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে সেই অভিজ্ঞতা জানালেন তিনি।
ফারিয়া জানান, মামলার বিষয়টি অত গুরুত্ব দেননি সে সময়। কারণ, জুলাই অভ্যুত্থানের সময় তিনি ছিলেন কানাডায়। ফারিয়া বলেন, ‘আমি শুনেছিলাম আমার নামে একটা মামলা হয়েছে। কিন্তু আমি যেহেতু সে সময় দেশে ছিলাম না, তাই এটা নিয়ে সিরিয়াস ছিলাম না। সেদিন থাইল্যান্ডে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। এয়ারপোর্টে যাওয়ার আগেও ভাবিনি, এ রকম কিছু হতে পারে। ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে বসে আলু ভাজি আর রুটি খাচ্ছিলাম। এরপর কী হয়ে গেল বুঝতে পারছিলাম না। তাৎক্ষণিক আমার মা ও শিক্ষককে ফোন করি। আটকের পর আমাকে অনেক প্রশ্ন করা হয়। একসময় তাঁরা বুঝতে পারেন, আমি এর সঙ্গে জড়িত নই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরদিন সকালে প্রথমবারের মতো আমি এজলাসে দাঁড়াই; যেটা এত দিন শুধু সিনেমায় দেখে এসেছি।’
জেলে থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’
গ্রেপ্তার ও জেলে যাওয়ার ঘটনা জীবনের কঠিন সময় হলেও এ থেকে অনেক কিছু শিখেছেন ফারিয়া। তিনি বলেন, ‘এটা থেকে অনেক কিছু শিখেছি। সবাইকে বদলে যেতে দেখেছি। ওই সময়ে একজনের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম। জেল থেকে বের হওয়ার পর তার চেহারাও আর দেখিনি। সে আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি। মানুষের ওপর থেকে আস্থা-ভালোবাসা উঠে গেছে এর পর থেকে। কাছের বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে তোলা ছবি মুছে দিয়েছে। আমি বিপদে পড়েছি বুঝতে পেরে অনেকে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই ৪৮ ঘণ্টায় আমি বুঝে গেছি, কে আমার আপন, আর কে নয়।’
ফারিয়াকে গ্রেপ্তারের পর শোবিজের সহকর্মী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ, যাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। অভিনেত্রী আরও জানান, এখনো সেই মামলা শেষ হয়নি। প্রতি মাসে আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। এ ঘটনার পর অনেকে তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান বলেও জানান ফারিয়া।
শ্বশুর–শাশুড়ি হলেন নাইম&শাবনাজ
ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। অভিনয় থেকে দূরে রয়েছেন অনেকদিন থেকে। বর্তমানে সংসার জীবনে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের ২৪ ডিসেম্বর তারা তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
সম্প্রতি সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি। জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।
মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে স্যোশালমিডিয়ায়, মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির।
অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।
আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ
নন্দিত অভিনেতা ও নির্মাতা আবুল হায়াতের পরিচালনায় আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘সখিনা’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন আবুল হায়াত নিজেই। নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ।
গল্পের প্রেক্ষাপট গ্রামের এক সাধারণ তরুণী সখিনাকে ঘিরে, যাকে গ্রামবাসী ‘অপয়া’ বলে মনে করে। বিয়ে এবং স্বামীর বিদেশযাত্রা- সবকিছুর পরও সখিনার জীবনে সুখ ধরা দেয় না। সখিনা চরিত্রে মৌসুমী মৌয়ের অভিনয় নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্মাতা। তিনি জানান, মৌ শিক্ষিত এবং মেধাবী অভিনেত্রী, সখিনা চরিত্রটিকে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
মৌসুমী মৌ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সখিনা চরিত্রটি অত্যন্ত আবেগপ্রবণ এবং বাস্তবসম্মত। নারীর জীবনের টানাপড়েন এখানে এতই নিখুঁত যে, কান্নার দৃশ্যে অভিনয়ের জন্য তার কোনো গ্লিসারিনের প্রয়োজন হয়নি। নাটকে মৌয়ের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। বর্তমানে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং এটি ঈদের বিশেষ অনুষ্ঠানে প্রচারের অপেক্ষায় আছে।
ফের সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার সুনেরাহ
মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, শোবিজে অল্প সময়েই তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশিগ্ল্যামার আর ফ্যাশনেও তিনি হয়ে ওঠেছেন নতুন প্রজন্মের আইকন।
সোশাল মিডিয়ায় সুনেরাহ বেশ সক্রিয়। নিয়মিত তাকে পোস্টে দিতে দেখা যায় কখনো জীবনের টুকরো ঘটনা, কখনো ছবি। একাধিকবার তার পোস্ট নিয়ে ট্রল হয়েছে, তবে এসব কখনোই পাত্তা দেন না তিনি।
সম্প্রতি নিজের আকর্ষণীয় কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল আবারও ফেসবুকে নেটিজেনদের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।
ছবিগুলোতে সুনেরাহকে দেখা গেছে হালকা নীল রঙের স্লিভলেস ও ব্যাকলেস গাউনে। একটু খোলামেলা হলেও একে মোটেও অশ্লীল বলা চলে না। বরং নান্দনিকই বলা চলে। অথচ সুনেরাহর এই পোশাক নিয়ে কতজনের কতো কথা। পৌষ মাসে গ্রীষ্মের সাজ, চরম গরম, সুইমিং স্যুটে দেখবো কবে ইত্যাদি নানারকম নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। অবশ্য প্রশংসা সূচক মন্তব্যও কম নয়।
এরকম ট্রলিং একদম কানে নেন না সুনেরাহ। তিনি নিজের মতোই আছেন, নিজের মতোই চলেন। পরনের পোশাক নিয়ে কে কি বলললো তাতে তার কিছুই যায় আসে না। বরং সুনেরাহর এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।
বিয়ের ১৪ বছর পর সাইফকে নিয়ে কোন অভিযোগ কারিনার?
পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মুগ্ধ থাকতেন। বরাবর সে কথাই এতদিন বলে এসেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে কারিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর তিনি কাছে পাননি বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানকে। সে কথাই জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।
বছরখানেক আগে কারিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী। সেই রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর সিং। এই শুনে কারিনা আক্ষেপ করে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না সাইফ।
ননদ সোহা আলি খানের অনুষ্ঠানে গিয়ে কারিনা বলেন, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সাইফ ততটাই ঠান্ডা মাথার। তবে অভিনেত্রী বলেন, তার সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ বাবা। শুধু তৈমুর ও জেহর জন্য নয়, সাইফ তার আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান  এবং যত্নশীল। তবে তার স্বভাব ও মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন কারিনা কাপুর।
অবসরের ঘোষণা দিলেন অরিজিৎ সিং
সংগীতপ্রেমীদেরকে বিশাল এক চমক দিয়ে জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে অরিজিৎ সিং শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনো নতুন প্লেব্যাক কাজ নেব না। এখানেই ইতি টানছি। এটি ছিল দারুণ এক সফর।’
এই ঘোষণার পর ভক্তদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমার গানে অরিজিৎ সিং ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠ। ২০২৫ সালের শেষ দিক পর্যন্তও তিনি নিয়মিতভাবে হিন্দি ও আঞ্চলিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। রোমান্টিক ও আবেগী গান থেকে শুরু করে আইটেম সং পর্যন্ত সর্বত্র তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অরিজিৎ সিং উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুম হি হো’, ‘ছান্না মেরেয়া’, ‘রাবতা’, ‘আগার তুম সাথ হো’, ‘কেসারিয়া’, ‘শায়াদ’, ‘ফির লে আয়া দিল’ এবং ‘এ দিল হ্যায় মুশকিল’।
ভবিষ্যতে তিনি কী ধরনের সংগীতচর্চা করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে প্লেব্যাক গায়ক হিসেবে তাকে আর দেখা যাবে না বলেই জানিয়ে দিয়েছেন অরিজিৎ।
বিয়ের গুঞ্জনের মাঝে বিজয়&রাশমিকাকে নিয়ে নতুন খবর
বিয়ের পিঁড়িতে বসছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা- এমনটাই আলোচনা বেশ কয়েকদিন ধরে, এমন আবহে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর, গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।
ভারতীয় গণমাধ্যমের খবর,  ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ; এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।
সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল।
উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।
এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট
সড়ক দুর্ঘটনার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আজও আলিয়া ভাটকে নাড়া দেয়। গাড়ির পেছনের আসনে বসলেও তিনি নিয়মিত সিটবেল্ট পরেন। রাস্তায় চলাচলের সময় এক ধরনের ভয় কাজ করে তার মধ্যে। কারণ, একটি দুর্ঘটনাই একসময় তার খুব কাছের একজনকে কেড়ে নিয়েছিল।
সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। অনুষ্ঠানে নিজের জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।
আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারান। ওই নারী তার দেখাশোনা করতেন এবং পরিবারের সদস্যের মতোই ছিলেন। আলিয়ার ভাষায়, তিনি শুধু ন্যানি নন, দিদির মতো একজন মানুষ ছিলেন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে আলিয়া বলেন, তার ন্যানি একদিন সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন। সঙ্গীর মাথায় হেলমেট থাকলেও ন্যানির মাথায় হেলমেট ছিল না। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনা আলিয়ার মনে গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন আতঙ্কে ভুগেছেন তিনি। পরিবারের সবাই তখন নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক হয়ে ওঠে। আলিয়ার মা তাকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। এমনকি গাড়িচালককে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল- সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না।
আলিয়া জানালেন, এখন নিজে মা হওয়ার পর সেই সময়কার উদ্বেগ, ভয় আর নিরাপত্তার গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারছেন তিনি। বলেন, ‘এখন নিজে মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি।’
আলিয়া ভাট এখন তার জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন তার পেশাগত ব্যস্ততা, অন্যদিকে তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। এর আগে আলিয়া বলেছিলেন, মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।
‘আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’
বর্তমান সময়ে শোবিজ তারকাদের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং। এতদিন নিরব থাকলেও এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্র হননের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’
ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে এই অভিনেত্রী বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’
সবচেয়ে অবাক করার মতো বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।’
বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় প্রতিপন্ন করার বিষয়টিও বুবলীর নজরে এসেছে। তিনি মনে করেন, শিল্পীদের ছোট করা মানে দেশকে ছোট করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
২০২৪ সালের আলোচিত রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’। মুক্তির কয়েক মাসের মধ্যেই ছবিটির দুই প্রধান তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালদোনি জড়িয়ে পড়েন হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও তিক্ত আইনি ও ব্যক্তিগত দ্বন্দ্বে।
সেই দ্বন্দ্ব শুধু আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, লালগালিচা থেকে শুরু করে বন্ধুত্বের গোপন বার্তা পর্যন্ত সবকিছু টেনে এনেছে জনসমক্ষে। এমনকি এতে জড়িয়ে পড়েছেন বিশ্বসংগীতের সুপারস্টার টেইলর সুইফটও। ছবিটির শুটিং চলাকালে নিজের সঙ্গে দুর্ব্যবহার ও যৌন হয়রানির অভিযোগ এনে ব্লেক লাইভলি মামলা করেন জাস্টিন বালদোনি ও তাঁর নিয়োজিত এক ব্যবস্থাপনা–বিশেষজ্ঞের বিরুদ্ধে।
লাইভলির অভিযোগ, তিনি শুটিং সেটে বালদোনির আচরণ নিয়ে আপত্তি জানানোর পর পরিকল্পিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার একটি প্রচারণা চালানো হয়। পরে বালদোনিও মানহানির পাল্টা মামলা করেন। গত দেড় বছর এ মামলা নিয়ে বহু খবর হয়েছে। সবশেষ লাইভলির সঙ্গে তাঁর বন্ধু ও সংগীতশিল্পী টেইলর সুইফটের ব্যক্তিগত বার্তা ফাঁস হওয়ার পর নতুন করে তৈরি হয়েছে আলোচনা। জেনে নেওয়া যাক বহুল আলোচিত এই মামলাটি সম্পর্কে—
আগস্ট ২০২৪: শুরু হয় ফাটল
‘ইট এন্ডস উইথ আস’-এর প্রচারণা শুরু হয় ২০২৪ সালের আগস্টে। তখনই দর্শক ও অনুরাগীদের চোখে পড়ে কিছু অস্বাভাবিক বিষয়। ছবির প্রধান দুই তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালদোনিকে একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছিল না।
লাইভলি হাজির হচ্ছিলেন সহশিল্পী ব্র্যান্ডন স্কলেনার ও লেখিকা কলিন হুভারের সঙ্গে—ফুলেল পোশাক, হাসিখুশি উপস্থিতি আর হালকা মুহূর্তে ভরা প্রচারণায়। অন্যদিকে ছবির পরিচালক ও সহ-অভিনেতা বালদোনি দিচ্ছিলেন একক সাক্ষাৎকার, যেখানে তিনি বারবার ছবির পারিবারিক নির্যাতনের দিকটি তুলে ধরছিলেন।
অনলাইনে আলোচনা দ্রুতই তীব্র হয়ে ওঠে। প্রচারণার মাঝেই লাইভলি নিজের হেয়ারকেয়ার ব্র্যান্ড ও ককটেল ব্যবসার প্রচার করায় অনেকেই অভিযোগ তোলেন—এটি ছবির সংবেদনশীল বিষয়বস্তুর সঙ্গে ‘বেমানান’ ও ‘অসংবেদনশীল’। তখন এসবকে কেবল সৃজনশীল মতপার্থক্য বলেই উড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবে দুই পক্ষই তখন অনেক বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
ডিসেম্বর ২০২৪: অভিযোগের বিস্ফোরণ
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পরিস্থিতি হঠাৎ নাটকীয় মোড় নেয়। জাস্টিন বালদোনি ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ারার স্টুডিওসের বিরুদ্ধে ব্লেক লাইভলি মামলা করেন।
মামলায় লাইভলি অভিযোগ করেন, শুটিং চলাকালে বালদোনি তাঁর সঙ্গে যৌন হয়রানি করেছেন এবং কাজের পরিবেশকে শত্রুতাপূর্ণ করে তুলেছেন। অভিযোগের মধ্যে ছিল—তাঁর শরীর নিয়ে অশালীন মন্তব্য, সেটে অশ্লীল ভিডিও বা ছবি দেখানো, তাঁর উপস্থিতিতে পর্নোগ্রাফি আসক্তি নিয়ে আলোচনা।
এ ছাড়া লাইভলির দাবি, ছবির প্রচারণার সময় তিনি যে অনলাইন সমালোচনার শিকার হন, তা স্বতঃস্ফূর্ত ছিল না। বরং বালদোনির জনসংযোগ টিমের নেতৃত্বে একটি পরিকল্পিত চরিত্রহনন অভিযান চালানো হয়েছিল।
এ মামলা দাখিলের পরপরই হলিউডে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। জনমত রাতারাতি পাল্টে যেতে শুরু করে।
লাইভলির অভিযোগের জবাব দিতে দেরি করেননি জাস্টিন বালদোনি। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ও তাঁর আইনজীবীরা ৪০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন, যেখানে অভিযুক্ত করা হয় ব্লেক লাইভলি ও তাঁর স্বামী অভিনেতা রায়ান রেনল্ডসকেও।
বালদোনির অভিযোগ, লাইভলি ছবির ওপর নিজের প্রভাব খাটিয়ে ‘ক্রিয়েটিভ হাইজ্যাকিং’ করেছেন। তাঁর দাবি, ছবি থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে লাইভলি ছবির চূড়ান্ত সম্পাদনার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। ফলে বালদোনি কার্যত নিজের ছবিতেই কোণঠাসা হয়ে পড়েন।
বালদোনি যৌন হয়রানির সব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কোনো আচরণগত অপরাধ নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত। এ পর্যায়ে দ্বন্দ্বটি পুরোপুরি গসিপের জগৎ ছাড়িয়ে আইনি লড়াইয়ে রূপ নেয়।
জুন ২০২৫: আদালতের হস্তক্ষেপ
২০২৫ সালের মাঝামাঝি সময়ে মামলাটি আরও জটিল হয়ে ওঠে। জুন মাসে এক ফেডারেল বিচারক বালদোনির মানহানির অভিযোগ খারিজ করে দেন, যা তিনি ব্লেক লাইভলি ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে করেছিলেন।
আদালতের মতে, চাঁদাবাজির অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড বালদোনি পূরণ করতে পারেননি। যদিও এ রায়ে মামলার পরিসর কিছুটা সীমিত হয়, তবু জনমনে আগ্রহ একটুও কমেনি। বরং সবাই তাকিয়ে ছিল—এরপর কে জড়িয়ে পড়বে এই কাহিনিতে?
২০২৫-এর মাঝামাঝি: টেইলর সুইফটের প্রবেশ
২০২৫ সালের মে মাসে চমকজাগানো খবর আসে—টেইলর সুইফটকে সাক্ষী হিসেবে সমন পাঠানো হয়েছে বালদোনির মানহানি মামলায়। বিষয়টি নিয়ে সুইফটের মুখপাত্র কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি সত্য উদ্‌ঘাটনের চেয়ে বেশি ট্যাবলয়েড শিরোনাম তৈরির চেষ্টা।
পরবর্তী সময়ে সমন প্রত্যাহার করা হলেও সুইফটের নাম মামলার নথি থেকে আর আলাদা করা যায়নি। আদালতের কাগজে তাঁকে উল্লেখ করা হয় লাইভলির ‘মেগাসেলিব্রিটি বন্ধু’ হিসেবে, যাঁর নাম নাকি চিত্রনাট্য পরিবর্তনের আলোচনায় ব্যবহার করা হয়েছিল।
ফাঁস হওয়া ব্যক্তিগত বার্তায় দেখা যায়, লাইভলি ও সুইফট স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছিলেন। তবে লাইভলি স্পষ্ট করে জানান, সুইফটের সরাসরি জড়িত থাকার কোনো প্রয়োজন ছিল না।
আগস্ট-সেপ্টেম্বর ২০২৫: ভাঙনের গল্প
আইনি লড়াই যত দীর্ঘ হতে থাকে, ব্যক্তিগত সম্পর্কেও তত গভীর ফাটল দেখা দেয়। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ব্লেক লাইভলি ও টেইলর সুইফটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্বে শীতলতা নেমেছে।
সূত্র জানায়, লাইভলি এই দূরত্বে ভেঙে পড়েছিলেন এবং বিষয়টিকে বোন হারানোর সঙ্গে তুলনা করেছিলেন। নীরবে বন্ধুত্ব জোড়া লাগানোর চেষ্টা চললেও অনেক পারস্পরিক বন্ধু এতে জড়াতে চাননি।
অন্যদিকে সুইফট ঘনিষ্ঠ মহলে নাকি স্বস্তি প্রকাশ করেন। তাঁর মতে, ছবির নির্মাণপর্ব ও পরবর্তী আইনি জটিলতায় তিনি আগেই কিছু ‘রেড ফ্ল্যাগ’ লক্ষ করেছিলেন।
আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিলেন বুবলী, জানা গেল কারণ
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রল সবকিছু এত দিন নীরবে সহ্য করলেও এবার আর চুপ থাকতে নারাজ শবনম বুবলী। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি বলেন, সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, এটা করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার থামবে না।
অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা খুবই দুঃখজনক। তার মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই বুবলীর মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়াতেই শুরু হয় নতুন করে ট্রল।
অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন পলাশ, এমন মন্তব্য স্মৃতি মান্ধানার বন্ধুর
ভারতের জাতীয় দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানার গত নভেম্বর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের দিন-তারিখ ঠিক হয়েও পূর্বমুহূর্তে ভেঙে যায়। তবে এ নিয়ে কোনো মুখ খোলেননি এ তারকা ক্রিকেটার। সেই সময় তিনি শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে সামাজিক মাধ্যমে নিজের বিবৃতি দিয়েছিলেন হবু বর পলাশ মুচ্ছল। কিন্তু আলোচনা তাতে থেমে নেই। পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগের পর আর্থিক প্রতারণার অভিযোগও সামনে এসেছে। এবার তাদের বিয়ের দিনের বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানার বন্ধু বৈভব মানে।
পলাশ নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন— এমনই অভিযোগ গায়কের বিরুদ্ধে। এবার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন স্মৃতির বন্ধু বৈভব। তিনি বলেন, পলাশ বিয়ের দিন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। তারপর স্মৃতির ক্রিকেটার বন্ধুরা মিলে তাকে মারধর করে। আমি নিজের চোখে সবটা দেখেছি। আমি ভেবেছিলাম, ও বিয়ে করে সাংলিতে থাকবে। ওকে বিশ্বাস করেই ভুল করেছি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই বৈভবই পলাশের নামে ৪০ লাখ টাকার প্রতারণার অভিযোগ আনেন। অভিযোগ হচ্ছে— বৈভবের কাছ থেকে নাকি ৪০ লাখ টাকা নিয়ে ফেরত দেননি পলাশ। এই প্রযোজকের সঙ্গে জুটি বেঁধে ‘নজরিয়া’ নামে একটি ছবি করেন পলাশ। ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব ছিল পলাশের কাঁধে। প্রযোজককে পলাশ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিনেমার কাজ শেষ হতেই সেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এ ছবি মুক্তির ব্যাপারে উদ্যোগী হননি পলাশ— এমনটাই অভিযোগ প্রযোজকের।
তিনি নাকি পলাশকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কয়েক কিস্তিতে টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কাজ হয়ে যাওয়ার পর টাকা ফেরত দেওয়া নিয়ে কোনো কথাই নাকি বলেননি পলাশ মুচ্ছল।
সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা, অতঃপর...
বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের অনুষ্ঠানে এক বিপত্তি ঘটিয়েছেন প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান মার্টিন শর্ট। অনুষ্ঠানের মূল কেকটি ভুলবশত আগেই কেটে প্রায় নষ্ট করে ফেলেছিলেন তিনি। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে অভিনেতা নিজেই এই মজার অভিজ্ঞতার কথা জানান।
গত ২১ জানুয়ারি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে ৭৫ বছর বয়সী মার্টিন শর্ট জানান, গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
মার্টিন জানান, অনুষ্ঠানে বসার জায়গার পাশেই একটি ছোট কেক রাখা ছিল। মার্টিন ভেবেছিলেন সেটি হয়তো শুধু অতিথিদের জন্য রাখা হয়েছে। তিনি তার সহকর্মীকে কেক খাওয়ার প্রস্তাব দিয়ে নিজের হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটি কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে পাশে থাকা তার বন্ধুরা চিৎকার করে ওঠেন। তখনই মার্টিন বুঝতে পারেন, এটি কোনো সাধারণ ডেজার্ট নয়, বরং খোদ বর-কনের কাটার জন্য রাখা মূল বিয়ের কেক।
মার্টিন মজা করে বলেন, আমি হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটির একপাশ কেটে অন্যপাশ কাটতেই আমার দলের সবাই চিৎকার করে ওঠে। আমি ওটা ঠিক করতে যাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি এতে আরও ঘোলাটে হয়ে ওঠে।
পরে দক্ষ শেফদের ডেকে এনে কেকটি আগের মতো ঠিক করার কাজ করা হয়। অনুষ্ঠান চলাকালীন মার্টিন তার বন্ধুদের অনুরোধ করেছিলেন যেন সেলেনা এই বিষয়টি এখনই জানতে না পারেন। তবে মেরামত শেষে কেকটি আগের মতোই সুন্দর দেখাচ্ছিল।
তাদের জন্য খারাপ লাগছে না : পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে।
এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই যেন এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই চিত্রনায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন পরীমণি।
পরীমণি লিখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’
সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’
পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’ ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলছেন, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি যুতসই জবাব।
‘ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা’
ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার শুটিং চলছে তার। এরইমধ্যে অভিনেত্রীর একটি ফেসবুক স্টোরি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।
তার এই পোস্ট প্রকাশের পরপরই শুরু হয় নানা জল্পনা। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপুর এই বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন।
কেউ কেউ মন্তব্যটিকে ইঙ্গিতপূর্ণ ধরে নিয়ে বলছেন, এটি নাকি চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া।
মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।
এদিকে অপু বিশ্বাসের পর আরও কয়েকজন ঢালিউড তারকাকে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলীও। বুবলী ও অপু বিশ্বাস।
গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। ফলে অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা, এমন ব্যাখ্যা দিয়ে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এছাড়া বুবলীর ভক্তদের একটি অংশ অপু বিশ্বাসের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানা গেছে।
যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শবনম বুবলী। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এই স্টোরিকে ঘিরে যে কোনো সময় পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
বিয়ে করলেন অভিনেতা হিরণ, অভিযোগ তুলে যা বললেন প্রথম স্ত্রী
পশ্চিমবঙ্গের অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সম্পর্কে তৃতীয় কারও প্রবেশের জন্যেই নাকি প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে হিরণের। গেল বছরের শুরু থেকেই গুঞ্জন ছিল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা। এবার গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দ্বিতীয়বার বিয়ে করলেন নায়ক। বিয়ের পর মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা।
হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় তিনি মডেল। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নেন নায়ক। তবে কিছুক্ষণ পরেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি।
প্রথম স্ত্রী অনিন্দিতা ও হিরণের সংসারে ১৯ বছরের কন্যাসন্তান রয়েছে। একসময় হিরণের পাশে ঢাল হয়ে ছিলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা। যিনি পেশায় ডিজাইনার। চালান নিজের বুটিক ও ক্যাফে। দুজনের ছাড়াছাড়ির খবর এসেছিল অবশ্য বছরখানেক আগেই। হিরণের দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী অনিন্দিতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার বক্তব্য প্রকাশ করেছে আনন্দবাজার।
সেখানে অনিন্দিতা বলেন, ‘আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। আমার স্বামীর নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। ২০০০ সালের ১১ ডিসেম্বর বিয়ে হয়েছিল আমাদের। গত বছর আমাদের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়। আমাদের ১৯ বছরের মেয়ে রয়েছে। আইনি বিচ্ছেদের কোনও প্রক্রিয়াও শুরু হয়নি।’
হিরণের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমার ও আমার মেয়ের উপর অত্যাচার চলছিল। কিন্তু শুধুমাত্র আমার মেয়ের মুখ চেয়ে এবং পরিবারের সম্মান বাঁচাতে এত দিন চুপ ছিলাম। সবাই তো ভাবেন মারধর করা মানেই অত্যাচার। কিন্তু আমি আর মেয়ে যে কী মানসিক অত্যাচারের শিকার, তা বলে বোঝাতে পারব না। এর মধ্যেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘সবসময় ভেবেছি হিরণ সম্পর্কে কিছু বললে আমার মেয়ের গায়েও কাদা আসবে। কিন্তু ও (হিরণ) যেটা করল এবার তো আমাকে নড়েচড়ে বসতেই হবে। ও নিজেই সব বাঁধ ভেঙে দিল। এই বিয়ে তো বেআইনি। সবচেয়ে কুৎসিত লাগছে, যে মেয়েটির সঙ্গে ছবি দিয়েছে সে প্রায় আমাদের মেয়েরই বয়সী। আমাদের ১৯ বছরের মেয়ে এখন মনোবিজ্ঞানের ছাত্রী। ওর মনে যা প্রভাব পড়ছে তা আমি বোঝাতে পারব না। ওকে সামলানোই এখন আমার মূল উদ্দেশ্য।”
প্রসঙ্গত, ২০০৭ সালের হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘নবাব নন্দিনী’ চলচ্চিত্র দিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের অভিষেক হয়। ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’, ‘চিরসাথী’ দিয়ে বেশ জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘মন যে করে উড়ু উড়ু’, ‘লে হালুয়া লে’, ‘মাচো মস্তান ‘সহ বেশকিছু সিনেমার অভিনয় করেন।
এছাড়া ২০২১ সালের তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। একই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয়লাভের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হন।
শেক্‌সপিয়ারের স্ত্রী হয়ে আলোচনায়, জেসি কি অস্কার পাবেন
মাস কয়েক আগেও তাঁকে সেভাবে কেউ চিনত না। কিন্তু অস্কার–দৌড়ে সেই জেসি বাকলির নামই এখন শোনা যাচ্ছে বেশি। গোল্ডেন গ্লোবে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হওয়ার পর অনেক সমালোচকের ধারণা, অস্কারও ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর হাতেই উঠবে। জেসি এখন আলোচনায় ক্লোয়ি ঝাওয়ের সিনেমা হ্যামনেট দিয়ে, যেখানে উইলিয়াম শেক্‌সপিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে সিনেমা ও মঞ্চে কাজ করছেন জেসি। কেবল অভিনয় নয়, গানেও তিনি দক্ষ। ২০০১ সালে প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে রয়্যাল আইরিশ একাডেমি অব মিউজিকের ‘হাই অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পান। ১৭ বছর বয়সে বিবিসির ‘আই উড ডু এনিথিং’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পরিচিতি পান। এরপর ভর্তি হন লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে। অভিনয়ে স্নাতক শেষ করে যুক্ত হন টিভি সিরিজে। ‘ট্যাবু, ‘ফার্গো’, ‘চেরনোবিল’-এর মতো সিরিজে তাঁকে দেখা গেছে, মঞ্চে জুড লর সঙ্গে করেছেন নাটক ‘হেনরি ফাইভ’।
২০২২ সালে জেসি ‘দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন। তখন অবশ্য এখনকার মতো বৈশ্বিক তারকা হয়ে ওঠেননি।
অনেক সমালোচক বলেছেন, ‘হ্যামনেট’ ছবিতে জেসি বাকলি শোককে এমনভাবে দেখান, যা সম্ভবত আগে কখনো পর্দায় দেখা যায়নি। তিনি সত্যিই নিজেকে উইলিয়াম শেক্‌সপিয়ারের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে বিলীন করেছেন। এ প্রসঙ্গে ভোগ সাময়িকীতে তিনি বলেন, ‘আমি গান আর অভিনয়ের মধ্যে বড় হয়েছি। কৈশোর থেকে শিল্পচর্চার মধ্যে থাকায় অবচেতনভাবেই আমি চরিত্রের চাহিদা বুঝতে পারি। এই সিনেমা সন্তান হারানোর শোক নিয়ে। শুটিং শুরুর আগে আমি কীভাবে চরিত্র হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি, এটা অনেকেই জানতে চান। সত্যি বলতে, আমি আলাদা কিছু করিনি।’
বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমি জানতাম এটা শোকে বিহ্বল এক মায়ের গল্প। কিন্তু সেটা ছিল চিত্রনাট্য, শুটিং শুরুর পর ধীরে ধীরে সেই শোক আমার ভেতরে প্রবেশ করে। শুরুতে যে ভয় কাজ করছিল, সেটাও কেটে যায়। এই সিনেমার অংশ হয়ে আমি সত্যই গর্বিত।’
ফ্রান্সেস ম্যাকডোরমান্ড, ক্যাথরিন হেপবার্ন, বেটি ডেভিস, বারবারা স্ট্যানউইক, লরা ডার্নের মতো অভিনেত্রীরা জেসিকে প্রভাবিত করেন। ‘তাঁরা এত জীবন্ত, এত অসাধারণ সব চরিত্র করেছেন! আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, নিজের অজান্তে তাঁদের কাজ আমাকে প্রভাবিত করে,’ বলেন জেসি।
অস্কারের চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষিত হয়নি। অনেকে ধারণা করছেন, এবার সেরা অভিনেত্রী হতে জেসিকে লড়তে হবে চেইজ ইনফিনিটি, রেনাতে রেইনসভে, এমা স্টোনের সঙ্গে। জেসি অবশ্য এসব নিয়ে ভাবছেন না, ‘(ক্রিটিকস চয়েজ ও গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী হয়ে) বছরটা দারুণভাবে শুরু হয়েছে। এটাই আমার কাছে কল্পনাতীত ছিল। আর কিছু নিয়ে ভাবছি না।’
কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল, যা জানা গেল
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উসকো-খুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে?
ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়; তবে এবার ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। এই ঘটনার পর কেয়া পায়েলের নতুন ছবি ভাইরাল হয়েছে।
কেয়া পায়েল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেসব ছবিতে দেখা যাচ্ছে কেয়া পায়েল নেহায়েৎই একজন কিশোরী। অবশ্য এই ছবির নেপথ্যগল্প নিজেই জানালেন। ছবিগুলো তোলা হয়েছে ১০ বছর আগে।
কখনো স্কুল শিক্ষার্থী, কখনো মডেল, সব ছবিই তোলা হয়েছে ২০১৬ সালে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ১০ বছর আগের আমি।
এসব ছবি পোস্ট করতেই সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মজা করে মন্তব্যও করছেন। অনেকেই লিখছেন বর্তমান কেয়া পায়েল ও ১০ বছর পূর্বের কেয়া পায়েলের সৌন্দর্যের তারতম্য করেও।
২০২০ সাল থেকে নাটক করা শুরু করেছেন। এর মধ্যে ছিল করোনা। শুটের কাজ তখন কমই হয়েছে। তারপরও প্রায় ৪০০ নাটকে অভিনয় করে ফেলেছেন এই কয়েক বছরেই। ব্যস্ত থাকতে পছন্দ করেন। তবে ভবিষ্যতে নাটকের কাজ কমিয়ে দেবেন। এই ভাবনা থেকেই বছর দেড়েক আগে ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’টি দিয়েছেন এই অভিনেত্রী।
গভীর, সংযত আর গুরুগম্ভীর চরিত্রেই এত দিন দর্শক তাকে চিনেছেন। কিন্তু নতুন ছবিতে সেই পরিচিত ছকের বাইরে পা রেখেছেন মালবিকা মোহানন। হরর-কমেডি ঘরানার বাণিজ্যিক ছবি ‘দ্য রাজাসাব’–এ একেবারেই আলাদা রূপে ধরা দিয়েছেন তিনি। মারুতি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও মালবিকার সাবলীল অভিনয় ও পর্দা–উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। ছবিতে নিজের চরিত্র, প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী।
বাণিজ্যিক ছবিটির প্রস্তাব পাওয়া মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্তটি। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। তাই প্রস্তাবটা আসার সঙ্গে সঙ্গেই আগ্রহ জন্মায়।’
শুধু সহশিল্পী নয়, চরিত্রটিও ছিল বড় আকর্ষণ। মালবিকার ভাষায়, ‘ভৈরবীর চরিত্রে করার মতো অনেক কিছু ছিল। বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্র অ্যাকশনের সুযোগ পায় না। এখানে আমি নিজেই অ্যাকশন করেছি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
বড় পর্দার বাণিজ্যিক ছবির জন্য আলাদা প্রস্তুতির কথাও জানান তিনি। ‘আমি জানতাম, এটা একেবারে বড় পর্দার দর্শকের জন্য বানানো ছবি। তাই অভিনয়ের ধরনও সেই অনুযায়ী ঠিক করেছি। কোথাও ধীর, কোথাও জমাট—এই ভারসাম্যটা মাথায় রেখে কাজ করেছি,’ বলেন মালবিকা।
অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল তাকে। অভিনেত্রীর কথায়, ‘লাফ দেওয়া, দড়ি ব্যবহার করে আঘাত করার মতো জটিল স্টান্ট ছিল। তাই আলাদা করে ট্রেনিং নেওয়া জরুরি ছিল।’
প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস লুকাননি মালবিকা। তিনি বলেন, ‘এই ছবিতে প্রভাসকে একেবারে অন্যভাবে দেখা গেছে। আমরা সাধারণত প্রভাসকে গম্ভীর চরিত্রে দেখি, এখানে তিনি হাস্যরস করেছেন।’
বিভিন্ন ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ নিজের অভিনয়যাত্রাকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন মালবিকা। তার কথায়, ‘মালয়ালম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন স্বপ্নপূরণ, তেমনি প্রভাসের সঙ্গে কাজ একেবারেই আলাদা অভিজ্ঞতা। এখন ভাষার সীমারেখা অনেকটাই মুছে গেছে। ভালো ছবি হলে দর্শক নিজেরাই তা খুঁজে নেন।’
শোবিজে সমালোচনা ও চাপ সামলানোর বিষয়েও খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন ‘এই পেশায় চেহারা থেকে হাঁটার ভঙ্গি—সবকিছু নিয়েই মন্তব্য আসে। শুরুতে কঠিন ছিল।’ তবে এখন তিনি জানেন কোন মতামত গুরুত্ব দিতে হবে। ‘কাজের বাইরে আমার নিজের ছোট একটা জগৎ আছে—পরিবার আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু,’ যোগ করেন মালবিকা।
ভ্রমণ আর আলোকচিত্রচর্চা, বিশেষ করে বন্য প্রাণীর ছবি তোলা, তাকে মানসিকভাবে সতেজ রাখে বলেও জানান তিনি। ফিটনেস প্রসঙ্গে বলেন, ‘ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। তাই শরীরচর্চা আমার কাছে স্বাভাবিক।’ একটি ছবির জন্য শেখা প্রাচীন তামিল মার্শাল আর্ট এখন তাঁর নিয়মিত অনুশীলনের অংশ।
ফ্যাশনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে বাঁধতে চান না মালবিকা। এ বিষয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা।
সবশেষে ‘দ্য রাজাসাব’ ও নিজের চরিত্র নিয়ে দর্শকের প্রত্যাশার কথা জানিয়ে মালবিকা বলেন, ‘এটা পুরোপুরি দর্শকনির্ভর ছবি। ভৈরবী শক্ত, কিন্তু মাটির সঙ্গে মিশে থাকা একজন নারী।’ চরিত্রটির সঙ্গে নিজের মিলও খুঁজে পান তিনি। ‘সে ভালোবাসার মানুষের জন্য লড়াই করে, আবার নিজের আবেগ প্রকাশ করতেও জানে। আশা করি দর্শক ছবিটা উপভোগ করছেন।’
শেফালির মৃত্যু নিয়ে স্বামীর চাঞ্চল্যকর তথ্য
ভারতের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ময়নাতদন্তে হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও, তার স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগী দাবি করেছেন শেফালির মৃত্যুর পেছনে ‘কালো জাদু’ বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তির প্রভাব থাকতে পারে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই বিশ্বাসের কথা প্রকাশ্যে জানান। তিনি বলেন, অনেকে এসব বিশ্বাস না করলেও আমি করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।
পরাগের দাবি, শেফালির জীবনের শেষ কিছু সময়জুড়ে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছিল। তার ভাষায়, এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ংকর। ধ্যানে বসার সময় তিনি বারবার অনুভব করতেন, যেন বড় কোনো অশুভ কাজ হয়ে গেছে।
পডকাস্টে পরাগ একটি নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তির পরামর্শে শেফালি তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে রাখা একটি ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে তাকে বাধ্য করেন। মূর্তিটি সরানোর পর থেকেই পরাগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরে বহু চেষ্টা করেও সেটি আর খুঁজে পাননি।
পরাগের বিশ্বাস, ওই পবিত্র মূর্তিটি সরিয়ে দেওয়ার মাধ্যমেই শেফালির সুরক্ষা কবজ নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তি তাকে গ্রাস করে। এর কিছুদিন পরেই ঘটে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু।
তিনি আরও জানান, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর কেউ তাকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সে সময় তিনি হনুমানজির উদ্দেশে বলেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন।
পডকাস্টে পরাগ ত্যাগী স্পষ্টভাবে দাবি করেন, তিনি শতভাগ নিশ্চিত যে শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে। তার কথায়, যে এই কাজ করেছে এবং যার হাত এই ঘটনার পেছনে রয়েছে, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন শেফালি জারিওয়ালা। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। সে সময় জানা যায়, শেফালি নিয়মিত কিছু অ্যান্টি-এজিং ইনজেকশন ও ওষুধ গ্রহণ করতেন। চিকিৎসকদের একাংশের ধারণা ছিল, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও তার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।
তবে সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ছাপিয়ে এখনো অতিপ্রাকৃত তত্ত্বে অনড় রয়েছেন স্বামী পরাগ ত্যাগী, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক ও আলোচনা।
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, নীরবতা ভাঙলেন ম্রুণাল
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধবেন এ জুটি।
তবে এমন শোনা কথা নিয়ে তোলপাড়ের মধ্যেই ম্রুণাল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছেন। শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন ম্রুণাল।
ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’।
এদিকে আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে।
অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।
এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র।
ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।
বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব।
অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনার শুরু। ৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের এই অসমবয়সী প্রেম নিয়ে চর্চাও কম হয়নি।
তামান্নার গানের ভিউ এক বিলিয়ন
‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। এটি রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির আলোচিত গান।
তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ- সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর।
মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।
পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।
এর আগে ‘দ্য লালানটপ’কে দেওয়া এক সাকক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন। তিনি জানান, অনেক মা তাকে বলেছেন- এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায়, ‘শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে।’
কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?
গ্রামীণ আবহে গায়েহলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে বেশ কৌতূহল। ভিডিওতে দেখা গেছে, গায়েহলুদের সাজে পূজা চেরি, যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও।
একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা।
অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
এর আগেও 'দম' সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে।
ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ
গত বছরে প্রেক্ষাগৃহে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এক দাগি দিয়েই দর্শক সমালোচকদের নজর কাড়েন তমা মির্জা। নতুন বছরে দুটি সিনেমায় অভিনয় করছেন। তাঁর আরও
নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে, তার একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে এখনই ছবিটির নাম প্রকাশ করতে চান না নির্মাতা। পরিচালক সূত্রে জানা গেছে, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত।
জানা গেছে, দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। আর হাসান মোরশেদের ছবিতে তাঁর সহশিল্পী শরীফুল রাজ।
তবে এসব বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি নন তমা। দুই ছবির পরিচালকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে, এমনটা বলার পর তমা বললেন, ‘দুটি ছবির গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’
হাসান মোরশেদের ছবির শুটিং এ মাসেই শুরু হওয়ার কথা। তবে তমা ও রাজের অংশের শুটিং এখনই হচ্ছে না। অন্যদিকে দোদুল তাঁর ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগ শিল্পীই চূড়ান্ত হয়ে গেছে, কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তমা মির্জা। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা ৯ দিন শুটিং করেন তিনি। তবে সিরিজটি এখনো মুক্তি পায়নি। এটির মুক্তির অপেক্ষায়ও আছেন। অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা বলেন, ‘কলকাতার কোনো পরিচালকের সঙ্গে কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, তেমনি অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব শিপ হিসেবে আমাকে মুগ্ধ করেছেন।’ কলকাতায় কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তমা। বললেন, ‘এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।’
কাজের বাইরে সময় পেলেই পরিবারকে সময় দেন তমা মির্জা। গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, রান্না করা—সবই তাঁর ভালো লাগে। রান্নাকে তিনি শিল্পের মতোই দেখেন। ‘গরু, মুরগি, হাঁস, খাসি—সব মাংসের কারি ভালো করি। রান্না করে খাওয়াতে আনন্দ পাই,’ বললেন তমা। একা থাকতেও ভালোবাসেন তিনি। বললেন, ‘একাকিত্ব আমাকে নতুন করে ভাবতে শেখায়। এক কাপ চা হাতে নিয়ে নিজের ভেতরে হাঁটি। কী ভুল করেছি, কী ঠিক করা যায়—এসব ভাবি।’
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। তবে সে সময় তিনি গতানুগতিক নায়িকা চরিত্রে সীমাবদ্ধ ছিলেন। রায়হান রাফী তাঁকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’  ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে হাজির হন। পরে ‘সাত নম্বর ফ্লোর’ দিয়ে আবার আলোচনায় আসেন। ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—সব কটিতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
এবার নতুন দুই পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ও নতুন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন—সব মিলিয়ে তমা মির্জার সামনে অপেক্ষা করছে আরেকটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বছর।
‘অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং
স্বমহিমায় ফিরেই বিতর্কের ঝুলি খুললেন বলিউড র‍্যাপার হানি সিং। এবার লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি দিল্লির এক কনসার্টে পারফর্ম করছিলেন হানি সিং, নানকু এবং করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন হানি। দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে তিনি দর্শকদের বলেন, ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’
জনাকীর্ণ অনুষ্ঠানে এই ধরণের খোলামেলা ও অশালীন মন্তব্যে রীতিমতো হতবাক উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়।
কেউ কেউ হানি সিংকে ‘বুড়ো’ বয়সে ‘ভিমরতি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারও সামনে ভিডিওটি দেখার উপায় নেই।’ আবার একাংশ হানির এই আচরণকে সস্তা প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন।
ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া সংগীতের মাধ্যমে পরিচিতি পেলেও ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো হিট সিনেমার গানে কণ্ঠ দিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী হয়ে ওঠেন হানি সিং। খ্যাতির তুঙ্গে থাকাকালীন মাদকাসক্তি এবং মানসিক অবসাদের কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। রিহ্যাবে কাটিয়ে সুস্থ হয়ে গত বছরই ফিরছেন চেনা ছন্দে।
সেলিনা জেটলি ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন ডিভোর্সের নোটিশ
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন। এবার নিজের জীবনসঙ্গীর দেওয়া এক চরম ‘উপহার’ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে।
বিয়ের ১৫তম বার্ষিকীর শুভক্ষণে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের নোটিশ পেয়েছেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই অন্ধকার অধ্যায়টি তুলে ধরেন সেলিনা।
তিনি জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে এমন এক মোড় আসবে, যা তিনি স্বপ্নেও ভাবেননি।
সেলিনার ভাষ্যমতে, দিনটি ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে। পিটার তাকে জানান, বিবাহবার্ষিকীর বিশেষ উপহার কিনতে তিনি কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবেসে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই সুন্দর মুহূর্তটি মুহূর্তেই বিষাদে রূপ নেয়, যখন পিটার কোনো গয়না বা স্মারক নয়, বরং সেলিনার হাতে ডিভোর্সের আইনি কাগজপত্র ধরিয়ে দেন।
শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ত্যাগের সেই ভয়াবহ রাতের স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী।
সেলিনা লেখেন, ‘২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের মর্যাদা এবং সন্তানদের রক্ষা করতে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করি। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। সেই সম্বলটুকু নিয়েই ভারতে নিজের বাড়িতে আশ্রয় নিই।’
তিনি দাবি করেছেন, বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তিও নিজের বলে দাবি করেছেন পিটার। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ এবং ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার।
‘ওম শান্তি ওম’ নকল করে ভাইরাল জাহ্নবী কাপুর
বলিউড সুন্দরী জাহ্নবী কাপুর বরাবরই প্রাণবন্ত ও মজাদার মেজাজের জন্য পরিচিত। কখনো জিমের বাইরে ফটো সাংবাদিকদের সঙ্গে খুনসুটি, কখনো আবার সোশ্যাল মিডিয়ায় মজার রিল-অনুরাগীদের বিনোদনে ভরিয়ে রাখতেই যেন তার স্বাচ্ছন্দ্য। এবার আবারও একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় হাসির ঝড় তুলেছে।
ভিডিওটি ২০২২ সালের। সে সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাহ্নবী একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাকে দেখা যায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত কালজয়ী সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি আইকনিক দৃশ্য অনুকরণ করতে। দীপিকার বিখ্যাত সংলাপ-‘ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কি লাশ’-এই সংলাপটি নিজের ঢঙে মজার টুইস্ট দিয়ে বলেছিলেন জাহ্নবী।
ভিডিওতে দেখা যায়, রুপালি রঙের ঝলমলে একটি গাউন পরে বিশাল ঝাড়বাতির নিচে দাঁড়িয়ে আছেন জাহ্নবী। মুখে গম্ভীর ভাব ধরে রেখে সংলাপ বললেও মুহূর্তেই দৃশ্যটি কমেডিতে রূপ নেয়। কারণ ক্যামেরা ঘোরাতেই দেখা যায়, তার এক বন্ধু মেঝেতে শুয়ে জাহ্নবীর ‘ওভার-অ্যাক্টিং’ দেখে হেসে কুটিকুটি হচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে জাহ্নবী লিখেছিলেন, ‘এই শান্তিকে যেন একটু অন্যরকম লাগছে!’ তার এই রসিকতা ভক্তদের মন জয় করেছিল। অনেকেই মন্তব্য করেছিলেন, জাহ্নবীর মধ্যে তার মা শ্রীদেবীর মতোই স্বাভাবিক কমিক টাইমিং রয়েছে।
সম্প্রতি সেই ভিডিও আবার নতুন করে ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ তো মজা করে লিখেছেন- ‘তাহলে কি ওম শান্তি ওম-এর সিক্যুয়েল আসছে? সেখানে কি দীপিকার জায়গায় জাহ্নবীকেই দেখা যাবে?’ যদিও এসবই নিছক কৌতুক ও জল্পনা। কারণ এখনো পর্যন্ত ছবিটির কোনো সিক্যুয়েল বা রিমেকের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম, আজ বিয়ে করছেন জেফার&রাফসান
উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। গত কয়েক বছর ধরেই এ জুটির প্রেম নিয়ে চলছিলো নানা জল্পনা।
অনেকদিনই সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গেই দেখা যেতো। এছাড়া থাইল্যান্ডে রাফসান-জেফার একান্ত সময় কাটানোর ছবি সামনে এলে তারা লুকিয়ে প্রেম করছেন বলেও আলোচনায় মাতে নেটিজেনরা
যদিও সে সময় বিষয়টি অস্বীকার করে দুজন দুজনকে ভালো বন্ধু বলে দাবি করেছিলেন তারা।
এরপর বেশ কয়েকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলেও প্রেমের সম্পর্ক বরাবরই এড়িয়ে গেছেন তারা। অবশেষে সেই ছবিই সত্যি হতে চলেছে।
আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাফসান-জেফার।
সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।
২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব।
সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।
অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
এরপর ২০২৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়।
সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেফার বলেছিলেন, ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’
জেফার আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।
এদিকে বিষয়টি নিয়ে রাফসানের ভাষ্য ছিল, ‘সোশ্যাল মিডিয়ায় একটি বিষয়ে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, জেফারকে জড়িয়ে; আপনারাই বলছেন, এ রকম চেহারা নিয়েও চিট করা যায়! আবার আপনারাই বলছেন, জেফারের কারণে আমার ঘর ভেঙে গেছে। যেহেতু আমার চেহারা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে, এই চেহারা নিয়ে জেফার কেন, হলিউডের কোনো নায়িকাকেও চেজ করে ফেলতে পারব।’
পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’
ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। সোমবার সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন।
কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
এর আগে গত ১ জানুয়ারি মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন। কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববী (স) এর সামনে দাঁড়িয়ে সেই ছবিটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’
নতুন বছরের শুরুতেই পূর্ণিমা গিয়েছেন ওমরাহ পালন করতে। এই দুই পোস্টেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুলের জন্যও দোয়া করেছেন।
রোজার পুরোনো ভিডিও ভাইরাল
সংগীতশিল্পী তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের এক বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদ হয়েছে। তাহসান নিজেই তাদের বিচ্ছেদের তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে তাদের আলাদা হওয়ার বিষয়টি প্রকাশ্যের পর থেকেই বর্তমানে চলছে রোজার পুরোনো সব নিয়ে ছবি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা।
এরমধ্যেই স্যোশাল মিডিয়ায় ইনন্সটাগ্রামের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন।
সঙ্গে আরও অনেকেই আছেন। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা।
অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন তাহসান।
সংসার ভাঙার ৫ বছর পর ফের প্রাক্তন স্ত্রীর প্রেমে অভিনেতা
বিবাহবিচ্ছেদ হলেও সব সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় না- ‘দহাড়’ ভারতীয় অভিনেতা গুলশান দেবাইয়ারের ক্ষেত্রে সেটাই প্রমাণিত হল। গুলশানের জীবনে যা ঘটলো তা অভিনেতার জীবনে সবচেয়ে নাটকীয় ঘটনাই চলা চলে। অর্থাৎ বিচ্ছেদের পর আবারও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা।
আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে স্ত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে বিচ্ছেদ হয় গুলশানের। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রেখেছিলেন দুজন। বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালে তারা আবার কাছাকাছি আসতে শুরু করেন এবং ধীরে ধীরে সেই সম্পর্ক নতুন করে প্রেমে রূপ নেয়।
দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে গুলশান এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি কারণে কোনও সম্পর্ক ভাঙে না, এর পেছনে থাকে অনেক জটিলতা। সেই সময় আমি নিজের জীবনের নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্যারিয়ারের অনিশ্চয়তা আর মানসিক সংগ্রাম মিলিয়ে আমি অনেক সময় বাড়িতে একা থাকতে চাইতাম। স্ত্রীকে ভালোবাসলেও কখনও কখনও একা থাকতেও ভালো লাগত।’
সম্প্রতি গুলশান জানান, বিচ্ছেদের পর তারা দুজনই মনোবিদের শরণাপন্ন হন এবং ‘কাপল থেরাপি’ নেন, যা তাদের সম্পর্কের দূরত্ব কমাতে বড় ভূমিকা রেখেছে।
তার ভাষায়, ‘আমরা কাপল থেরাপি নিয়েছি, যা খুবই কার্যকর হয়েছে। এখন আমি আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আবার প্রেম করছি। এই থেরাপির মাধ্যমে আত্মবিশ্লেষণের সুযোগ পেয়েছি এবং অনেক বেশি পরিণত হয়েছি। সম্পর্কের মধ্যে থাকার পরও আমরা নিয়মিত থেরাপি নেওয়ার চেষ্টা করছি।’
উল্লেখ্য, ২০১০ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন গুলশান দেবাইয়ার। এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।
এবার রাজনীতির ময়দানে শামীম হাসান সরকার
বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই আর নীতির সংঘাতে এক আপসহীন জননেতার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। নতুন নাটক ‘জননেতা’-তে তিনি অভিনয় করেছেন সাহসী ও দৃঢ়চেতা নেতা রানা রহমান চরিত্রে। সেই নেতা অন্যায়ের সঙ্গে কোনো আপস করেন না। সে অন্যায় যত কাছের মানুষ থেকেই আসুক না কেন।
আবহমান গ্রাম বাংলার পটভূমিতে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সমাজে ঘুনে ধরা রাজনীতি ও পচে যাওয়া মূল্যবোধের ভেতরে একজন আপসহীন নেতার প্রয়োজনীয়তাই তুলে ধরা হয়েছে এই গল্পে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, নীতির প্রশ্নে রানা রহমান কখনোই দুর্বল হন না। নিজের স্ত্রী, শ্বশুর ও শ্যালকের মতো কাছের মানুষের সঙ্গেও তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কখনো মনস্তাত্ত্বিক, কখনো সরাসরি সংঘাতে জয়ী হয়ে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসা চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। নির্মাতার মতে, তার অভিনয় গল্পকে আরও শক্তিশালী করেছে। এ ছাড়া শ্বশুর-শাশুড়ির চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের সাবলীল ও সময়োপযোগী অভিনয় নাটকটির বাস্তবতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।
আর জি ড্রামা প্রযোজিত ‘জননেতা’ নাটকটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। সমসাময়িক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকদের গভীরভাবে নাড়া দেবে বলেই বিশ্বাস নির্মাতা ও প্রযোজক দলের।
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন সে খবার সবারই জানা। যদিও সন্তান জন্মের পর থেকে ছেলের নাম ও ছবি প্রকাশ্যে আনেননি তারা। এতদিন প্রিয় এ জুটির সন্তানের নাম জানার প্রতীক্ষায় ছিলেন অনেকেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জন্মের মাস দুই পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন ক্যাটরিনা-ভিকি।
স্যোশাল মিডিয়ায় সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।
নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এছাড়া পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও।
পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।
২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা এবং ভিকি বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান
বলিউড ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। যৌবনে যখন নায়ক চরিত্রে অভিনয় করেছেন, তখন একাধিক সিনেমা করেছেন। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবু কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। এবার সেই সাফল্য যেন কয়েক গুণ বেড়ে ধরা দিয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার বদৌলতে।
বলিপাড়ার অন্দরমহলে কানাঘুষা— অক্ষয়ের কাছে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, যা তাকে এক লাফে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারত। কিন্তু সেই সুযোগ অক্ষয়ের কাছ থেকে নাকি কেড়ে নেন বলি মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। অক্ষয় খান্না ফিল্মি জীবনের কাঙ্ক্ষিত সাফল্যে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি।
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় আমির ও অক্ষয়ের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই সিনেমা মুক্তির পর অক্ষয় কিংবা সাইফ আলি খানের তুলনায় দর্শকদের কাছে বেশি প্রশংসা কুড়াতে থাকেন মিস্টার পারফেকশনিস্ট। অক্ষয় দুর্দান্ত অভিনয় করলেও তাকে যেন পার্শ্বচরিত্র হিসাবেই রাখা হয়। এ সিনেমা মুক্তির চার বছর পর ‘তারে জমিন পার’ সিনেমার চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন অমোল গুপ্তে। সেই সিনেমায় শিক্ষকের ভূমিকায় অভিনয়ের জন্য অক্ষয়কে পছন্দ করেছিলেন অমোল। কিন্তু নম্বর না থাকায় যোগাযোগ করতে পারছিলেন না তিনি।
আমির ছিলেন অমোলের বন্ধু। তাকে অমোল নিজের মনের কথা জানান। আমিরের সঙ্গে দেখা করে অক্ষয়ের ফোন নম্বর চান অমোল। নম্বর না দিয়ে অমোলকে কেন হঠাৎ অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করতে চান জানতে চান আমির খান। তিনি আমিরকে বলেন, একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য অক্ষয়ের সঙ্গে দেখা করতে চাইছেন অমোল। সিনেমার চিত্রনাট্যের খসড়াও পড়ান। এমনকি সিনেমাটি পরিচালনা করতে চান অমোল নিজে, সে কথাও জানান আমিরকে। সিনেমার গল্প পছন্দ হয়ে যায় মিস্টার পারফেকশনিস্টের। অমোলকে তিনি অনুরোধ করেন, অক্ষয়ের বদলে যেন তাকে শিক্ষকের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরবর্তীকালে সেই ‘তারে জমিন পার’ সিনেমাটি হয়। তবে তাতে অক্ষয় ছিলেন না, সুযোগ পান আমির খানই।
বলিপাড়ার একাংশের দাবি— আমির খান আন্দাজ করেছিলেন ‘তারে জমিন পার’ সিনেমাটি হিট হবে। তাই এ সিনেমায় অভিনয়ের সুযোগ কোনোমতেই ছাড়তে চাননি আমির খান। তাই অক্ষয়ের কাছ থেকে সিনেমাটি একরকম কেড়ে নেন আমির। যদিও পরবর্তীকালে আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, চরিত্রটা তিনি করতে পারবেন। পরিচালক নন, অমোল শুধু চিত্রনাট্যকার হিসেবেই উপযুক্ত। সেই সময় গল্পটি অমোলের থেকে কিনে নেন আমির। তারপর বাকিটা ইতিহাস।
‘তারে জমিন পার’ সিনেমাটি মুক্তির পর অক্ষয়ের সঙ্গে দেখা করেন আমির খান। তারপর সব ঘটনা জানান অক্ষয়কে। সব শোনার পরও আমিরের ওপর কোনো রাগ করেননি অক্ষয় খান্না।
ঢাকার বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে অর্ণবের স্ত্রী
ভারতের আসানসোলের মেয়ে কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। গান গাওয়ার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গেও জড়িত। ২০২০ সালে বাংলাদেশি গায়ক অর্ণবকে বিয়ে করার পর ঢাকাই তার নতুন ঠিকানা।
সম্প্রতি ঢাকার দূষিত বাতাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুনিধি। গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে, সুনিধির স্বামী গায়ক অর্ণব নিজেও অসুস্থ। এই অবস্থাতেই তিনি তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানিয়ে সুনিধি লিখেছেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’
এই সময়ে হাসপাতালে সুনিধির দেখাশোনা করছেন ঘনিষ্টজন ত্রয়ী ইসলাম। বিষয়টি জানিয়ে গায়িকা লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত-সবকিছু সে-ই দেখভাল করছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি যে আমি সত্যিই অনেক ধন্য।’
তবে শঙ্কার কারণ নেই, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুনিধি। পোস্টের সবশেষে সবার কাছে প্রার্থনার আবেদন জানিয়ে তিনি লেখেন, ‘ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি, তবে এখনও অনেক সমস্যা রয়েছে। দয়া করে আমাকে তোমাদের প্রার্থনায় রাখো।’
‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তাঁর। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি।
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। আন্ধার ও সখী রঙ্গমালাও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা।
দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে আজকের পত্রিকাকে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে তিনটি সিনেমার ঘোষণা এসেছে। তিনটি তিন রকম সিনেমা। তিনজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।’
রইদে নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি।
এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।
আর আন্ধার নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। তবে এখনই সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে চান না তিনি। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত নভেম্বরে শুটিং শেষে নির্মাতা জানিয়েছিলেন, সম্পাদনার কাজ শেষে এ বছর মুক্তি পাবে আন্ধার।
এদিকে কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। তবে এখনই সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন অভিনেত্রী। জানালেন, টিম থেকে নিষেধ আছে সিনেমাটি নিয়ে কোনো কথা বলার ব্যাপারে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন; যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের।
অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। সাথে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক!
ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’
ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা।
এদিকে, দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়।  পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে।
১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা
দুই দশকের ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের। অভিনয়জীবনে বেছে বেছে কাজ করেন তিনি। বছরে তিন থেকে চারটি কাজ করেই সন্তুষ্ট থাকেন। কাজের সংখ্যা নিয়ে কখনোই আফসোসে ভোগেন না রুনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারও ভালো লাগবে, আবার কারও লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।
নিজের কাজ করার ধরন নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
রুনা বলেন, আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।
বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।
প্রসঙ্গত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে বানানো হয়েছে।
এ ছাড়া একই পরিচালকের ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুনা খান। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি।
শ্রীলঙ্কায় সিয়াম, থাকবেন সুস্মিতাও
আসন্ন ঈদে নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে দেশের বাইরে। খবর পাওয়া গেছে, গত রোববার (৪ জানুয়ারি) রাতে সিনেমার একটি বড় অংশের শুটিং করতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে ‘রাক্ষস’ টিম।
নির্মাতা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ন করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।
এদিকে, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে ক্যারিয়ার শুরু করা সুস্মিতা এর আগে ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন।
কিছুদিন ধরে দুবাইতে বেশ ব্যস্ততার মাঝে ছিলেন সুস্মিতা। বর্তমানে নাকি ভারতে অবস্থান করছেন; তবে কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন- এমনটাই জানা গেছে।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার বলিষ্ঠ গল্পের কারণেই তিনি এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বলেছিলেন, গল্পটি শুনে আমি মুগ্ধ হই। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ আছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি।
অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় দেখা যাবে একটি বিশেষ প্রেমের গল্প, যার পরিণামে সিয়ামের চরিত্রটি ‘রাক্ষস’ হয়ে ওঠে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ ও আলীরাজসহ অনেকে।
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
গত বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। এমন সময়ে রোজার কিছু দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক আলোচনায় চলে এলো; সঙ্গে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায়ও ভাসছেন তারা।
সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন।
এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।
এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।
গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরে জানা যায়, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন রোজা। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।
নায়িকা বিভ্রাট, বন্ধ শুটিং, শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে নানা গুঞ্জন
ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে চলছে নানা গুঞ্জন। কলকাতার নায়িকা বাদ পড়া থেকে শুরু করে শুটিং বন্ধ হওয়া- এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেপ্রেমীরা দ্বিধাবিভক্ত, ঠিক তখনই মুখ খুলল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
জানা যায়, আগামী ঈদের অন্যতম আলোচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা।
কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
আবার এও শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে। গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল, তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন।
শুধু তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবিটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল সোশ্যাল মিডিয়া।
ফলে দর্শক ও সিনেভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় জল ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
এক বিবৃতিতে জানিয়ে দিলো তাদের স্পষ্ট বার্তা। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে।
সঙ্গে এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও।
‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।
হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার
নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টমি লি জোন্স। ৭৯ বছর বয়সী এই অভিনেতার মেয়ে ভিক্টোরিয়া জোন্সের সম্প্রতি রহস্যজনক মৃত্যু হয়েছে, যা নিয়ে হলিউডে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
শুক্রবার রাতে হোটেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ধারণা করা হয়েছিল, ভিক্টোরিয়া হয়তো অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে হোটেলকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আনলে চিকিৎসকেরা ‘মেন ইন ব্ল্যাক ২’ খ্যাত এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।
এখনো পর্যন্ত তার মৃত্যর আসল কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা না গেলেও এক অডিও বার্তার বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। তবে পূর্ণ তদন্ত প্রতিবেদন এখনো হাতে না আসায় তার প্রয়াণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বাবা টমি লি জোন্সের খ্যাতিতে অনেক বেশি পরিচিত হলেও ভিক্টোরিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়ান ট্রি হিলের মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।
উল্লেখ্য, টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান ভিক্টোরিয়া জোন্স।
হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী
২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগত- ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া! শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে; যা নিয়ে যেতে পারে তাদের বিয়ে পর্যন্ত। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়! এই বছরে বিয়ে করলে নাকি হতে পারে তাদের বিচ্ছেদ! হ্যাঁ, সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষীই করেছেন এমন দাবি।
২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।
এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে।
‘স্পিরিটে’র প্রথম ঝলকেই ঝড় তুললেন প্রভাস–তৃপ্তি
বলিউডের জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই বিতর্ক। এর আগে তার ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। নতুন সিনেমা ‘স্পিরিট’ নিয়ে কী হবে, তা এখনই বলা মুশকিল। তবে প্রথম ঝলকেই সিনেমাটি ব্যাপক আলোড়ন তুলেছে।
‘দ্য ওয়াল’এর প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছে।
নির্মাতা নিজের এক্সে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’
এর পোস্টারে দেখা যাচ্ছে দীর্ঘ চুল–দাড়ি নিয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। তিনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। গায়ে শার্ট নেই, পিঠের অংশে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ।
বোঝা যাচ্ছে ভাঙ্গার আগের সিনেমা ‘অ্যানিমাল’ সিনেমার চরিত্রগুলোর মতই এখানেও একটি সহিংস চরিত্রের দেখা পাওয়া যাবে। প্রভাসের ঠোঁটে সিগারেট এবং হাতে পানীয়র গ্লাসও দেখা যাচ্ছে পোস্টারে।
প্রভাসের পাশে হালকা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।
সিনেমারপ্রথম ঝলক দেখে অনেকে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেউ লিখেছেন, ‘বড় ঝড় আসছে।’ কারো মন্তব্য, ‘সহিংসতার রাজা, সেই নির্মাতা ফিরছেন।’
প্রভাস ও তৃপ্তির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। শোনা যাচ্ছে প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, আর তৃপ্তি আসছেন তার প্রেমিকা হিসেবে।
প্রথমে এই চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু কর্মঘণ্টা এবং পারিশ্রমি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ‘স্পিরিট’ ছেড়ে দেন।
কেবল পরিচালনাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ সিনেমার চিত্রানট্য লিখেছেন, কাজ করেছেন সম্পাদকেরও।
স্পিরিট তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা নিয়েছে নির্মাতা টিম।
সিনেমটি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
রক্তাক্ত মুখে অপু বিশ্বাস, আলোচনায় ‘দুর্বার’ লুক
প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।
নতুন বছর উপলক্ষে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ সিনেমাটির প্রথম পোস্টারটি প্রকাশ করেন। পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখে রহস্যের ছাপ। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।
এর আগে অপু বিশ্বাস জানান, বর্তমানে দ্রুতগতিতে ‘দুর্বার’ সিনেমার শুটিং এগিয়ে চলছে। ইতোমধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। অপুর নতুন সহশিল্পী সজলের সম্পর্কে প্রশংসা করেন নায়িকা।
দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার খবর দিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর বড় পর্দায় অপুর নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন। পোস্টারে ২০২৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বছরের বড় কোনো উৎসবে এটি মুক্তি পেতে পারে।
বাবাকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে, পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বাবা শক্তি কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে যাওয়ার সময় ক্যামেরার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ সময় পাপারাজ্জিদের নজরে আসেন অভিনেত্রী, শ্রদ্ধাও বুঝতে পারেন- তাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। কিন্তু তার আগেই থামিয়ে দিলেন; হাতের ইশারায় নিষেধ করলেন।
এদিন দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা কাপুর যখন হাসপাতালের সামনে পৌঁছান, তখন তাদের দুজনের মুখেই মাস্ক ছিল। প্রিয় তারকাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। এ সময় শ্রদ্ধাকে কিছুটা বিরক্ত দেখায়; পরে সতর্ক করে, বিনয়ের সঙ্গে হাত দেখিয়েই তাদের বাধা দিতে হয় অভিনেত্রীকে।
শক্তি কাপুরের হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে জানা গেছে, কোনো গুরুতর অসুস্থতা নয় বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) জন্যই তারা হাসপাতালে গিয়েছিলেন।
দীর্ঘদিন পর জনসমক্ষে আসা শ্রদ্ধা কাপুরকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোটের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।
জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে কী বলেছিলেন বেগম জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। শোকে বিভোর বিনোদন অঙ্গনের তারকারাও।
সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন শোক প্রকাশ করে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে।
বেগম জিয়াকে নিয়ে শোক প্রকাশ করে বেবী নাজনীন জানালেন, ‘উনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল উনি জেলের যাওয়ার আগে। আমি সেই মুহূর্তে বেগম জিয়ার সঙ্গে ছিলাম। আমার মাথায় হাত রেখে বলেছিলেন, আমি যাচ্ছি তুমি ভালো থেকো।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও জানান, ‘তিনি বলেছিলেন তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তার মধ্যে দেখেছিলাম ধীর-স্থিরতা কিন্তু বলিষ্ঠ। উনি হাঁটতে হাঁটতে জেলে চলে গেলেন। এই দৃশ্য আমি কখনও ভুলবো না।’
এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন লিখিত বার্তায় জানিয়েছেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন।
তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন। তার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারা দেশ। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন ইনশাআল্লাহ।’
বেবী নাজনীন লিখেছেন, ‘মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন।
হাজার কোটি টাকা আয় করেও লোকসানে রণবীরের ‘ধুরন্ধর’
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেও আর্থিক সমীকরণে ধাক্কা খেল রণবীর সিংয়ের আলোচিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। বিশ্বজুড়ে হাজার কোটি টাকারও বেশি আয় করেছে সিনেমাটি। তবুও নাকি এটি ক্ষতির মুখে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ছবির পরিবেশক।
বিতর্ক, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বাজারের জটিলতা মিলিয়ে ছবিটির লাভ-লোকসানের অঙ্ক নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।
মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে ‘ধুরন্ধর’। তবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ হওয়ায় সম্ভাব্য আয়ের বড় একটি অংশ হাতছাড়া হয়েছে বলে দাবি করেছেন পরিবেশক পর্ণব কাপাডিয়া।
সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্যের বাজারে মুক্তি না পাওয়ার কারণেই প্রায় ১০ মিলিয়ন ডলার বা আনুমানিক ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তার মতে, অ্যাকশন ঘরানার ছবিগুলো ওই অঞ্চলে বরাবরই ভালো ব্যবসা করে।
তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, প্রতিটি দেশের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে এবং সেগুলোকে সম্মান করতেই হয়। এর আগেও ‘ফাইটার’-সহ একাধিক ভারতীয় ছবি মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
পরিবেশকের দাবি, ডিসেম্বরের শেষ ভাগে মুক্তি পাওয়ায় অনেক দর্শক বিদেশ ভ্রমণে থাকলেও ইউরোপ ও উত্তর আমেরিকার বাজার থেকে ভালো সাড়া মিলেছে। বিশেষ করে উত্তর আমেরিকায় ছবিটির আয় ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে মুক্তি পায়নি ‘ধুরন্ধর’। তবুও ২০২৫ সালে বিদেশের বাজারে এটি সবচেয়ে সফল ভারতীয় সিনেমাগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে। মাত্র ২৬ দিনে বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭.৫ মিলিয়ন ডলার, যার মধ্যে ১৭ মিলিয়ন ডলার এসেছে উত্তর আমেরিকা থেকে।
সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় এখন পর্যন্ত ১১০১ কোটি রুপি। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী ও শিশু শিল্পী সারা অর্জুন।
এদিকে দর্শকরা ইতিমধ্যেই ‘ধুরন্ধর’-এর সিক্যুয়ালের অপেক্ষায়। জানা গেছে, পরবর্তী পর্ব মুক্তি পেতে পারে ২০২৬ সালের ১৯ মার্চ।
নায়ক বিদেশে, নতুন বছরের শুরুতে আসছে সিনেমা
গত বছরের শেষের দিকে সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মামনুন ইমন। শুটিং হয়েছিল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে। শুটিং ও সম্পাদনা শেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘ময়নার চর’।
পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু জানিয়েছেন, ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘ময়নার চর’। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘সিনেমাটির মুক্তি নিয়ে প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা করেছি। আমরা চাইছি জাতীয় নির্বাচনের আগে সিনেমাটি মুক্তি দিতে। কারণ এরপর রোজা শুরু হবে। আর ঈদের সময় সিনেমা মুক্তির হিড়িক দেখা যায়। সবকিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারি মুক্তির সম্ভাব্য তারিখ পরিকল্পনা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প। একটি খুনের ঘটনা নিয়ে এগিয়ে চলে গল্প। পর্দায় গল্পটি সঠিকভাবে তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করা হয়েছে। সব কলাকুশলী অক্লান্ত পরিশ্রম করেছেন। আশা করছি দর্শক সেটা পর্দায় দেখতে পারবে।’
অভিনেতা মামনুন ইমন এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে এই সিনেমার মুক্তির খবর শুনে দারুণ খুশি তিনি। জানালেন, ‘ময়নার চর’র জন্য অভিনেতা হিসেবে নতুন করে এক্সপেরিমেন্ট করেছেন তিনি।
ইমন বলেন, ‘সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম কাশেম। একেবারে প্রত্যন্ত চরে শীতের মধ্যে শুটিং করেছিলাম। সরকারি অনুদানের স্ক্রিপ্টে সর্বোচ্চ মার্কস পাওয়া সিনেমাগুলোর মধ্যে ময়নার চর একটি। এত কষ্টের কাজটি যেহেতু কোনো ধরনের আপত্তি বা কর্তন ছাড়াই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পেয়েছে, খবরটি শুনে নিজের মধ্যে অনেক শান্তি লাগছে।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘এই সিনেমার গল্পটি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের। শুটিংও হয়েছে ওই রকম এলাকায়। ছবির মতোই সুন্দর লোকেশন। চারপাশে নদী। এর মধ্যে চর পড়ছে। অল্প কিছু মানুষের বসতি, বিদ্যুতের ব্যবস্থা নেই। আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও সেখানকার মানুষের জীবনযাপন আমাকে মুগ্ধ করেছে।’
‘ময়নার চর’ সিনেমায় ইমনের বিপরীতে রয়েছেন সুস্মি রহমান। সহপ্রযোজনায় রয়েছেন সুমন পারভেজ।
৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয়
‘জন নায়াগান’ হচ্ছে বিনোদনজগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখা দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা। মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি।
ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে শনিবার (২৭ ডিসেম্বর) ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে। সেখানে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল।
অনুষ্ঠানে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর একটি রয়েছে। মালয়েশিয়ায় অনেক তামিল সিনেমার শুটিং হয়েছে। আমার বন্ধু অজিত অভিনীত ‘বিলা’ ছবিটিও মালয়েশিয়ায় শুট করা হয়েছিল। আমার ‘কাভালান’ ও ‘কুরুবি’ ছবির শুটিংও এখানে হয়েছে।
অভিনয়কে বিদায় জানালেন বিজয়
বছর খানেক আগে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। এরপর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন করার ঘোষণা দেন এ অভিনেতা। ইতোমধ্যে ‘জন নায়াগান’ এরপর অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিজয়।
বিজয় বলেন, মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়ান। সে কারণেই আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয়–ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি।
অভিনয়ের শুরু থেকেই ভক্তদের পাশে পাওয়ার কথা উল্লেখ করে বিজয় বলেন, প্রথম দিন থেকেই আমি সব ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছি, এটা পুরোনো গল্প। কিন্তু আমার ভক্তরা শুরু থেকেই টানা ৩৩ বছর ধরে আমার পাশে থেকেছেন। আমি সিনেমায় এসেছিলাম একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, আর আপনারা আমাকে একটি প্রাসাদ উপহার দিয়েছেন। তাই যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমিও দাঁড়াব। ভক্তদের কৃতজ্ঞতার ঋণ শোধ করব।
তিনি বলেন, জীবনে সফল হতে সব সময় বন্ধুর প্রয়োজন না–ও হতে পারে, কিন্তু শক্তিশালী এক শত্রু দরকার। শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন।
ভক্তদের উদ্দেশে বিজয় বলেন, ছোট একটি সাহায্য বা ছোট একটি ভালো কাজ ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না।
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের পর্দা উঠেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়েও বর্তমানে আলোচনায় তার ‘বিপিএল লুক’ এবং নেটিজেনদের সমালোচনা।
রোববার রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস।
এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট। তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।
তিশার এই নতুন লুক অধিকাংশেরই মন জয় করতে পারেনি, ফলে সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী; যার কারণ তার পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও বসার ভঙ্গি।
মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে আপনাকেই বিপিএলের ট্রফি মনে করেছিলাম!’ আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলে ‘ছাপরি’ বা ‘যাত্রাপালার নায়িকা’ বলেও কটাক্ষ করেছেন।
লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন তিশার পিছু ছাড়ছে না। শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। কমেন্ট বক্সে নেটিজেনরা সেই বিষয়টি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি। যদিও এসব কোনো মন্তব্যের উত্তর দেননি তানজিন তিশা।
তবে তিশার অনেক ভক্ত তার প্রশংসাও করেছেন; বিশেষ করে বিপিএল-এর মঞ্চে তার নৃত্য পরিবেশন করে গ্যালারির দর্শকদের বিনোদন দিয়েছেন বলে।
কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া!
বছরের শেষ মুহূর্ত দারুণ আনন্দেই কাটছে ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়ার। বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন নায়িকা। এর মধ্যে জানিয়েছিলেন, দেশটির ওটায়া শহরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার; জানিয়েছিলেন আমন্ত্রণও। এবার সেই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেল নুসরাত ফারিয়াকে; নেচে সেখানকার মঞ্চ মাতালেন এই নায়িকা।
রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেন নুসরাত ফারিয়া। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া।
ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্স সেটি; আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত-নেটিজেনদের মাঝে সারা ফেলে বেশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে।
এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ একজন জায়েদ খানের সঙ্গে তুলনা করে মজা করে লেখেন, ‘জায়েদ খান প্রো।’
বছরের শেষ সময়টা কানাডায় অবস্থান করছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথঘাটে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন। এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। সেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গেও তুলনা করেছেন।
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর সেই ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপরই ভক্তরা আশা বাঁধেন, নিশ্চয়ই জায়েদ খানের সঙ্গে জমকালো মঞ্চে একসঙ্গে মাতবেন তারা। যদিও নাচের এই ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি; তাই এক নেটিজেন মন্তব্য করেন, ‘জায়েদ খান কোথায়?’
শিল্পার আপত্তিকর ছবি প্রকাশ, নিলেন বড় পদক্ষেপ
প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আদালতের কাছে নিজের ব্যক্তিগত সুরক্ষা এবং এসব অপতৎপরতা বন্ধের আবেদন জানান।
মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে জনসমক্ষে আনা বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ।
বিচারপতি বলেন, নারী বা পুরুষ কাউকেই এভাবে জনসমক্ষে হেনস্তা করার অধিকার কারও নেই।
শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবির স্ক্রিনশটগুলো পর্যালোচনার পর আদালত ডিজিটাল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে সেই সব আপত্তিকর লিঙ্ক ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন।
পরীমণির আটকে থাকা সিনেমার শুটিং শুরু
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ। চিত্রনায়িকা পরীমণি অভিনীত এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাশিদ পলাশ। লেখেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬’।
পোস্টের নিচে পরীমণি মন্তব্য করেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা।
নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। মাঝে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।
২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (তিশা অভিনীত) ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, রণবীরের দাপুটে প্রত্যাবর্তন
আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর’ যেন রণবীর সিংয়ের মন্দা ক্যারিয়ারের জন্য শাপমোচন হয়ে এসেছে। কোভিড-পরবর্তী সময় থেকে বক্স অফিসে ভাটার যে ধারা চলছিল, তা ভেঙে দিয়েছে এই সিনেমা। মুক্তির মাত্র ২১ দিনের মাথায় বিশ্বব্যাপী হাজার কোটি টাকার ব্যবসা করে একাধিক রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’।
গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি বইছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে চলতি বছরের আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাবা’ ও ‘সাইয়ারা’র বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।
বলিউডের তথ্য অনুযায়ী, ভারতে ‘ধুরন্ধর’ আয় করেছে প্রায় ৬৬৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬ কোটি ৭০ লাখ টাকায়। এর মাধ্যমে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।
প্রথম সপ্তাহে জাতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর’ আয় করে ২১৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অংক বেড়ে দাঁড়ায় ২৬১ কোটি ৫০ লাখ রুপিতে। যদিও তৃতীয় সপ্তাহে অভ্যন্তরীণ বাজারে আয় কিছুটা কমেছে, তবে আন্তর্জাতিক বক্স অফিসের শক্তিশালী পারফরম্যান্সে ভর করেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি।
দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের জন্য এই সাফল্য নিঃসন্দেহে একটি বড় মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে রণবীর সিংয়ের ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে ছিলেন এই অভিনেতা। তারকাবহুল সিনেমা কিংবা শক্ত কনটেন্ট-কোনোটিই তাকে ব্লকবাস্টার দিতে পারেনি।
তবে ‘ধুরন্ধর’সিনেমার সাফল্যে সেই সব সমালোচনার জবাব মিলেছে বলেই মনে করছেন অনেকে। এই সিনেমার হাত ধরেই আবারও বক্স অফিসের দৌড়ে দাপুটে প্রত্যাবর্তন ঘটালেন রণবীর সিং।
বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়&রাশমিকা
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর গোপনে বাগদান সেরে ফেলেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।
এর মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমন খবরই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ তারকা জুটি। আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা। দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি ও মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি তাদের। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়ে।
পরে সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জল্পনা আরও উসকে দেন বিজয়। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন—কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।
যদিও রাশমিকা নিজের প্রোফাইল থেকে এখনো কোনো ছবি শেয়ার করেননি। তবে ভক্তদের বুঝতে বাকি নেই যে, এ তারকা জুটি বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। ভক্তরা এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।
রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব। অভিনেত্রী আরও বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান।
‘অতিরিক্ত সুন্দর চেহারা’ ই অভিনয়ে বাধা হয়েছিল কৃতির
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছে কৃতি শ্যানন। যদিও শুরুতে তার পথচলা এত সহজ ছিল না। একসময় তাকে একটি চরিত্রের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণটা ছিল—তার ‘অতিরিক্ত সুন্দর চেহারা’!
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, তার সাফল্যের পেছনে আছে লুকিয়ে থাকা হতাশা ও প্রত্যাখ্যানের গল্প।
অভিনেত্রীর ভাষায়, ‘সংগ্রামের সময় অনেক দিন ছিল, যখন আমি হতাশ হতাম, কাঁদতাম। কেউ কেউ বলত—‘তুমি বেশি সুন্দর।’ পর্দায় বাস্তব দেখাতে হলে তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকা দরকার।’
কৃতি আরও বলেন, ‘এই কথাগুলো শুনে মন খারাপ হতো, কিন্তু কিছু মানুষ ছিলেন যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। সেই বিশ্বাসই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
দিল্লিতে জন্ম কৃতির। তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু মনের ভেতর ছিল বড় কিছু করার স্বপ্ন।
অবশেষে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার, টাইগার শ্রফের বিপরীতে। এতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’—প্রতিটি ছবিতেই কৃতি প্রমাণ করেছেন তিনি কেবল বাণিজ্যিক অভিনেত্রী নন, বরং চরিত্রে নতুন রং আনতে জানেন। প্রতিটি ভূমিকায় নতুন আবেগ, নতুন মেজাজ—তাঁকে আজকের বলিউডে অন্যতম বহুমুখী নায়িকায় পরিণত করেছে।
২০২১ সালে মুক্তি পায় কৃতির ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ‘মিমি’। এতে একজন সারোগেট মায়ের চরিত্রে তার অভিনয় ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। সেই ভূমিকাতেই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছে।
২০১৫ সালে শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে দেখা যায় কৃতি শ্যাননকে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা), যার বড় অংশ আসে বিজ্ঞাপনী চুক্তি থেকে।
আগামী দিনে কৃতিকে দেখা যাবে ধানুশের বিপরীতে ‘তেরে ইশ্‌ক মে’ ছবিতে। একসময় ‘বেশি সুন্দর’ বলে ফিরিয়ে দেওয়া অভিনেত্রী আজ নিজের প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছেন—সৌন্দর্য নয়, আসল সাফল্য লুকিয়ে থাকে আত্মবিশ্বাসে।
গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গায়িকা গ্রেপ্তার
মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’–এর সাবেক প্রতিযোগী। টেনেসি অঙ্গরাজ্যের গুডলেটসভিল পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাতা হে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুর্ঘটনার পর তিনি টেনেসি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
টিএমজেড-এর বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ওকলাহোমায় কাতা হে’র অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়। গুডলেটসভিল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে নাগরিকদের সহায়তা চায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাতা হে’র সঙ্গে একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গত ১৭ ডিসেম্বর ভোরে ওকলাহোমায় এক শেরিফ ডেপুটির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গুডলেটসভিল পুলিশ এক বিবৃতিতে গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানায়। একইসঙ্গে জানানো হয়, কাতা হে’কে টেনেসির ডেভিডসন কাউন্টিতে ফেরত পাঠানো হবে, যেখানে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর বিচার কার্যক্রম চলবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাতা হে’র বিরুদ্ধে একটি খোলা ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বরের দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থল ত্যাগ করা, যার ফলে আনুমানিক ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি সম্পত্তির ক্ষতি, এবং উন্মুক্তভাবে অ্যালকোহল বহন করে গাড়ি চালানো।
তবে গাড়ি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করেনি পুলিশ।
নতুন স্পাইডার ম্যানের শুটিং শেষ
হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার ম্যানের পরবর্তী কিস্তি ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’র শূটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিনেমার পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন। বড় বাজেটের এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামীবছর।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পরিচালক ক্রেটন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অভিনেতা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নির্মাতা লেখেন, পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। বড় পর্দায় তোমাদের এই দুর্দান্ত কাজটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।
ক্রেটন আরও জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হচ্ছে এই সিনেমা। নতুন এই কিস্তিতে দর্শকের জন্য বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ এর স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোকে দেখা যাবে।
যেভাবে অভিনেত্রী থেকে নির্মাতা হয়েছেন আফসানা মিমি
নব্বইয়ের দশকের টেলিভিশন নাটকের কথা উঠলেই যে কজন অভিনেত্রীর নাম স্বাভাবিকভাবেই উঠে আসে, আফসানা মিমি তাদের একজন। সংযত অভিনয়, সহজ উপস্থিতি আর চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের নির্ভরতার নাম। সময়ের পরিক্রমায় সেই জনপ্রিয় অভিনেত্রীই নিজেকে রূপান্তর করেছেন একজন সংবেদনশীল নির্মাতায়। আজ (২০ ডিসেম্মর) তার জন্মদিন। এমন বিশেষ দিনে ফিরে দেখা যাক- কীভাবে অভিনেত্রী থেকে নির্মাতা হয়ে ওঠার এই যাত্রায় হেঁটেছেন তিনি।
আফসানা মিমির অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটকের হাত ধরেই। সেই সময় বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি চ্যানেলের নাটক ছিল পারিবারিক বিনোদনের প্রধান মাধ্যম। তিনি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় নাটক ও টেলিছবিতে, যেখানে তার স্বাভাবিক অভিনয় দর্শকের আলাদা করে নজর কাড়ে। বিশেষ করে সম্পর্ক ও মানবিক টানাপোড়েনের গল্পে তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসযোগ্য।
নব্বইয়ের দশকে প্রচারিত তার অভিনীত নাটকগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছিল ‘একদিন হঠাৎ’, ‘অপেক্ষা’, ‘শেষ বিকেলের মেয়ে’ এবং ‘নির্জন দ্বীপ’-এ ধরনের সম্পর্কনির্ভর ও চরিত্রপ্রধান কাজগুলো। এসব নাটকে সাধারণ নারীর অনুভূতি, নীরব কষ্ট কিংবা আত্মসম্মানের লড়াই তিনি পরিমিত অভিব্যক্তিতে ফুটিয়ে তুলেছিলেন, যা দর্শকের সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছিল।
অভিনয়ের এই সাফল্যের মাঝেই ধীরে ধীরে তার মধ্যে জন্ম নেয় গল্প বলার ভিন্ন আকাঙ্ক্ষা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করতে করতেই তিনি উপলব্ধি করেন, অনেক গল্প আছে যেগুলো আরও গভীরভাবে বলা প্রয়োজন-আর সেই জায়গাটি নির্মাতার। সেখান থেকেই শুরু হয় তার নির্মাণে আসার প্রস্তুতি।
নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের পর আফসানা মিমি নিজেকে প্রমাণ করেছেন আলাদা এক ভাষায়। তার পরিচালিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ময়ূরপঙ্খী’, ‘সন্ধ্যা মালতী’, ‘নীল রোদ্দুর’ এবং ‘একাকিত্ব’। এসব নাটকে তিনি তুলে ধরেছেন নারীজীবনের জটিলতা, সম্পর্কের ভাঙাগড়া, একাকিত্ব ও আত্মঅনুসন্ধানের গল্প। তার নির্মাণে অতিনাটকীয়তার বদলে গুরুত্ব পেয়েছে নীরবতা, সংলাপের গভীরতা আর দৃশ্যের ভাষা।
বিশেষ করে ‘ময়ূরপঙ্খী’ নাটকটি নির্মাতা হিসেবে আফসানা মিমির পরিচিতি আরও দৃঢ় করে। নাটকটিতে নারী চরিত্রের মানসিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতা যেভাবে ফুটে উঠেছে, তা প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। একজন অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তার নির্মাণে বাড়তি সংবেদনশীলতা যোগ করেছে বলে মনে করেন অনেকেই।
সময় বদলেছে, বদলেছে টেলিভিশন নাটকের ধারা ও দর্শকের রুচিও। সেই পরিবর্তনের সঙ্গে নিজেকেও মানিয়ে নিয়েছেন আফসানা মিমি। তিনি কখনোই নিয়মিত আলোচনায় থাকার চেষ্টা করেননি; বরং কাজের মানকেই প্রাধান্য দিয়েছেন। অভিনয় থেকে অনেকটাই সরে এলেও নির্মাণের মাধ্যমে তিনি নিজের সৃজনশীল উপস্থিতি বজায় রেখেছেন।
ব্যক্তিজীবনে আফসানা মিমি বরাবরই প্রচারবিমুখ। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে সামাজিক ও সাংস্কৃতিক নানা ইস্যুতে তার সচেতন অবস্থান মাঝেমধ্যেই আলোচনায় এসেছে। একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতাও তার কাজের ভেতরে প্রতিফলিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে আজ সামাজিক মাধ্যমে তাকে ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়েছে। কেউ স্মরণ করছেন তার অভিনীত নাটক, কেউ আবার নতুন করে আলোচনা করছেন তার নির্মিত কাজগুলো নিয়ে। নব্বইয়ের দশকের দর্শকদের কাছে আফসানা মিমি আজও নস্টালজিয়ার এক আবেগী নাম।
নাবিলা যখন ‘বনলতা সেন’
আগামী ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে আরও একটি সিনেমার নাম ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কাল্পনিক এই নারী চরিত্রকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছরেই কিন্তু তৎকালীন পরিস্থিতি বিবেচনায় নতুন সময়ে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়; অবশেষে সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে ঈদেই।
বনলতা চরিত্রে নাবিলার লড়াই সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।
এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন এই অভিনেত্রী।
বনলতা সেন সিনেমায় জীবনানন্দ দাশ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও এর গুণগত মানের বিষয়ে কোনো আপস করেননি নির্মাতা উজ্জ্বল। জানান, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অনেক বেশি দায়বদ্ধতার বিষয়। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজা; পুরো প্রক্রিয়াটি ছিল চ্যালেঞ্জিং।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখেই তারা মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।
বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে ঘিরে বর্ণবাদী বিতর্কে জড়িয়েছেন ফিনল্যান্ডের প্রতিনিধি সারাহ জাফসে। তার চোখের কোণ টেনে ধরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর বিবিসির।
বিতর্কিত সেই ছবি পোষ্ট করে ক্যাপশনে তিনি লিখেন, 'এক চীনার সঙ্গে খাচ্ছি'। এ ঘটনার জেরে এরইমধ্যে ২২ বছর বয়সী সারাহর 'মিস ফিনল্যান্ড' মুকুট কেড়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চোখ বাঁকা বা সরু করে দেখানোর এই ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়।
সুন্দরী সারাহ জাফসের ওই পোস্ট জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর রেশ ধরে কেবল সারাহ নন, সমালোচনার মুখে পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ‘ফিনএয়ার’। এ ঘটনায় গত সোমবার মুখ খোলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি সারাহর অঙ্গভঙ্গিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে উল্লেখ করেন। 'উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছে' বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সারাহ জাফসে দাবি করেছেন, রাতের খাওয়ার সময় মাথাব্যথার কারণে ওই অভিব্যক্তি ছিল। ফিনল্যান্ডের ট্যাবলয়েড 'ইলতা-সানোমাত'-এর প্রতিবেদন অনুযায়ী, সারাহ জানিয়েছেন- গত ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশনটি জুড়ে দেন। এই জন্য ক্ষমা চেয়ে সারাহ বলেন, 'এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা।' এই কথা তিনি লিখেছেন ইনস্টাগ্রামে।
তবে তার এই ক্ষমা প্রার্থনাও সমালোচনার মুখে পড়েছে। অনেকে একে 'অকপট নয়' বলে অভিহিত করেছেন। কারণ ক্ষমা চাওয়া পোস্টের ক্যাপশন লেখা ফিনিশ ভাষায়। সমালোচকরা বলছেন, 'ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 'এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনি'- এমন মন্তব্যও করছেন কেউ কেউ।
এদিকে, ফিনল্যান্ডের ডানপন্থী দুই এমপি- জুহো এরোলা এবং কাইসা গ্যারেডেউ, সুন্দরী সারাহকে সমর্থন জানাতে গিয়ে নিজেরা একই ভঙ্গিতে ছবি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেন। তবে তীব্র সমালোচনার মুখে পরে সেই পোস্ট সরিয়ে নেন তারা। এরোলা ক্ষমা চেয়ে বলেন, আমার মনে হয়েছে সারাহকে 'অপ্রত্যাশিতভাবে কঠোর শাস্তি' দেওয়া হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো অবশ্য দুই এমপির কর্মকাণ্ডকে 'শিশুসুলভ' বলে নিন্দা জানান। জনপ্রতিনিধিদের সঠিক আচরণের উদাহরণ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গায়ের চামড়া পুড়ে কয়লা হয়েছিল : নাজিফা তুষি
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় তিন বছর পর ‘রইদ’ নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে এই চরিত্রের রূপদান করা মোটেই সহজ ছিল না তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষি জানিয়েছেন, পর্দায় নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।
তুষি জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নিজের গায়ের রঙ তামাটে করতে কোনো কৃত্রিম মেকআপের আশ্রয় নেননি। বরং প্রাকৃতিকভাবেই নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি বলেন, ‘আমি শরীরে সরিষার তেল লাগিয়ে রোদে যেতাম। সরিষার তেল মেখে রোদে গেলে ত্বক খুব দ্রুত বার্ন হয়। ফলে গায়ের চামড়া পুড়ে একদম কয়লা হয়ে গিয়েছিল।’
মেকআপ কেন ব্যবহার করেননি, তার ব্যাখ্যা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মেকআপ করলে দৌড়াদৌড়ি, বৃষ্টি বা ঘামলে তা সরে যাওয়ার ভয় থাকে। তাতে আমার আসল স্কিন বের হয়ে আসার সম্ভাবনা ছিল। তাই আমি ঝুঁকি নিতে চাইনি।’
তার কথায়, ‘এই প্রথম আমি এমন একটি চরিত্রে কাজ করেছি যার কোনো নাম ছিল না। চরিত্রের সাইকোলজির সাথে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। এটি দেখতে সহজ মনে হলেও আদতে অনেক চ্যালেঞ্জিং ছিল।’
তুষির ভাষ্যে, ‘আমরা সেখানে স্থানীয়দের মতো জীবনযাপন করতাম। এমনকি শুটিংয়ের পোশাকও আমরা রাস্তার ধারের ‘টুকের বাজার’ থেকে সাধারণ মানুষের ব্যবহৃত কাপড় কিনে পরতাম। কারণ চরিত্রের প্রতি বিশ্বাসযোগ্যতা আনাটাই ছিল আমার মূল লক্ষ্য।’
কনার গানে নাচলেন নোরা
সম্প্রতি মুক্তি পেয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’। তবে এবার এই গানের উন্মাদনা টলিউড ছাপিয়ে পৌঁছে গেল খোদ বলিউডে। কনার গাওয়া এই গানে এবার নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি।
সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সানজয়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সানজয় লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ নোরার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে। নেটিজেনরা রীতিমতো মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্ট বক্সে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে।
বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ভিডিওর নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’
কিছুদিন আগেই মুক্তি পাওয়া কণার এই গানটি এখন টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার নোরার নাচ যেন সেই জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করল।
ছয় বছর পর প্রকাশ্যে এলো অপুর বিচ্ছেদের খবর
সংবাদ পাঠিকা মমরেনাজ মোমকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাশেদ মামুন অপু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রেম হয় তাদের;  সেই প্রেমের পরিণতি বিয়ে, সংসার। কিন্তু তাদের এই সংসার যে বহুদিন আগেই ভেঙেছে; তা জানা গেল সদ্য। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।
ঘর ভেঙেছিল ছয় বছর আগেই। দুজনের সিদ্ধান্তেই ঘটে এ ঘটনা। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার চিন্তা করে গোপন রাখেন তাদের এই সিদ্ধান্ত। কিন্তু এই গোপনীয়তাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল। রোববার সামাজিক মাধ্যমে সেসবই খোলাসা করলেন অভিনেতা।
অভিনেতা লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনেরই সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই। এখন খুব আন্তরিক ভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধংস নয় শেষ হয়ে যাওয়া নয়।’
অপুর এই পোস্ট প্রকাশের পর রীতিমতো মন ভাঙে অভিনেতার ভক্তদেরও। যদিও পোস্টটি দেওয়ার পর সাময়িক সরিয়ে রেখেছিলেন অভিনেতা।
জানা গেছে, অপু ও মমরেনাজের সংসারে এক ছেলে রয়েছে। সেই ছেলে অপুর সঙ্গে থাকবে বলে জানা গেছে।
অভিনয়ে এসে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা রাশেদ মামুন অপু। সেই থেকে নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে চলেছেন এবং নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি তিনি  শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
‘সব বিড়ালই সুন্দর’
তানিয়া বৃষ্টি। অভিনেত্রী ও মডেল। শোবিজে পথচলা শুরু করেছেন ২০১২ সালে। সম্প্রতি নতুন সিনেমার শুটিং করছেন তিনি। ‘ট্রাইব্যুনাল’ নামে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। নাটকে অভিনয় ও সিনেমায় নতুন করে যাত্রা। সম্প্রতি সেসব নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।
এত বছর পর আবার সিনেমায় ফেরা– কেমন লাগছে?
গত কয়েক বছরে আমাকে প্রায়ই প্রশ্ন করা হতো– আবার কি সিনেমায় ফিরছি? আমি কি বড় পর্দায় অভিনয় করব? এখন আর আলাদা করে কিছু বলার নেই। ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে ফিরছি– এটাই উত্তর। অনেক দিন পর হলেও যেন ঠিক সময়ে ফিরেছি।
ছবিটির কাজ কতদূর এগিয়েছে?
প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ। আর চার-পাঁচ দিন আউটডোরে শুটিং হবে। আর কয়েক দিন শুটিং হবে ইনডোরে, মানে আদালতের দৃশ্যগুলো আরকি।
‘ট্রাইব্যুনাল’-এর চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতির কথা বললেন। কীভাবে প্রস্তুতি নিয়েছেন?
শুটিংয়ের আগে এক মাস ধরে নিয়মিত তারিক আনাম খানের কাছে রিহার্সেল করেছি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে ন্যায়বিচার, নৈতিকতা আর প্রতিটি রায়ের আড়ালে থাকা রাজনীতির গল্প আছে। নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন, সেটিকে সত্যিকারভাবে অনুভব করতে ফিল্ডে গিয়েছি, হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেছি। চরিত্রের ব্যথা ও বাস্তবতা বোঝার চেষ্টা করেছি।
যেটুকু শুটিং করলেন, তাতে কী মনে হচ্ছে? দর্শক আপনাকে কতখানি খুঁজে পাবে?
গল্পটা যেভাবে এগিয়েছে, সেটাকে ইমোশানালি কানেক্ট করে আমার চরিত্রটি। এ চরিত্রটা যদি ফেল করে, তাহলে গল্পের শক্তি আর থাকবে না। ফলে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শক দেখলে কানেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় হলো, ছবির পুরো টিম অনেক পরিশ্রম করছেন। সবাই একাত্ম হয়ে যে শ্রম দিচ্ছেন, তাতে আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে।
নতুন নাটক ‘মন দিলে মন পাবে’ প্রকাশিত হয়েছে। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
ছবির জন্য ইদানীং নাটক কমিয়ে দিতে হয়েছে। তবে একদম বন্ধ করিনি। এ নাটকটিও সাম্প্রতিক সময়ে করেছিলাম। রিলিজের পর ভালোই সাড়া পাচ্ছি। এরই মধ্যে মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে।
এ নাটকে আপনার সহশিল্পী নিলয় আলমগীর। তার সঙ্গে প্রচুর নাটকে দেখা যায় আপনাকে। দুজনের বোঝাপড়া কেমন?
নিলয় আমার বন্ধুর মতো। সহশিল্পী হিসেবে খুব সাপোর্টিভ। আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলাপ হয় এনিম্যাল নিয়ে। আমরা দুজনেই এনিম্যাল লাভার। ফলে শুটিংয়ের ফাঁকে আমরা নানা পশু-প্রাণী নিয়ে গল্প করি।
এখন অনেকেই প্রাণীপ্রেম বিষয়ে সচেতন হচ্ছেন। আপনার প্রাণীপ্রেম কবে থেকে?
সত্যি বলতে, ছোট বেলা থেকে আমি ভয় পেতাম। কাছে ঘেঁষলে যদি ক্ষতি করে, এই ভেবে তাড়িয়ে দিতাম। সেই ভয়টা ভাঙে ২০২১-এর দিকে। তখন আরশের (আরশ খান) সঙ্গে বেশ কিছু কাজ করা হয়েছিল। আরশও এনিম্যাল লাভার। ওর মাধ্যমেই প্রথমবার একটু-আধটু করে বিড়ালকে স্পর্শ করা, খাওয়ানো। এরপর ভয় কেটে গেল। আমার জন্মদিনে আরশ একটা বিড়াল উপহার দিল। কিছুদিনের মধ্যে সেই বিড়াল আমার বাচ্চার মতো হয়ে উঠল।
এখন আপনার পোষ্য কয়টি?
পাঁচটি। কোনোটা গিফট পেয়েছি, কোনোটা আবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। অনেকে কেবল বিদেশি জাতের বিড়াল পছন্দ করেন। কিন্তু আমার মতে, সব বিড়ালই সুন্দর। আর দেশি বিড়াল বরং বেশি ক্লোজ হয়, ওদের সঙ্গে বন্ডিং ভালো হয়। পার্শিয়ান বিড়ালগুলো নিজেদের মতো থাকে, খুব বেশি ক্লোজ হয় না। সে হিসেবে দেশি বিড়ালই পোষা ভালো। তা ছাড়া আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মাধ্যমে যদি একটি রাস্তার প্রাণী ভালোভাবে বাঁচার সুযোগ পায়, সেটা তো অনেক বড় ব্যাপার।
বছরটা শেষের দিকে। একটু ইয়ার-রিভিউ করুন, কেমন গেল ২০২৫?
খুব ভালো গেছে। নাটকে নিজের অবস্থানটা ধরে রাখতে পেরেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কামব্যাক হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।
G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন— নেটিজেনদের তোপে শুভশ্রী
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে কলকাতা যখন উন্মাদনায় ভাসছে, তখন কিংবদন্তি এই খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বিশেষ করে মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ নিয়ে ভুল ধারণা প্রকাশ করায় নেটিজেনদের তোপের শিকার হন নায়িকা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে তিনি নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। সেদিন অভিনেত্রী ধূসর রঙের টপ ও লং স্কার্ট পরেছিলেন।
মেসির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তার ক্যাপশনে প্রথমে লেখেন, “বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।” তবে ক্যাপশনে G.O.A.T(Greatest Of All Time-সর্বকালের সেরা)- এর পরিবর্তে সরাসরি 'Goat' লেখায় খেলাধুলা সম্পর্কে নায়িকার ধারণা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তোলেন। এখানেই থেমে থাকেনি তারা, মজাও নিয়েছেন অনেকে মন্তব্যঘরে। ফলে রীতিমতো তোপের মুখে পড়েন শুভশ্রী।
এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার।’ তবে একজন বুঝিয়ে দেন ব্যাপারটা, লেখেন- “G.O.A.T এবং goat এর পার্থক্যটা বুঝুন। ‘সর্বকালের সেরা’ (G.O.A.T.) এবং সাধারণ প্রাণী ‘ছাগল’ (goat) সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত অর্থ বহন করে। একটি শ্রেষ্ঠত্ব বোঝায়, অন্যটি সাধারণ বা দুর্বলতা বোঝাতে ব্যবহৃত হয়।”
পরে অবশ্য শুভশ্রী তার পোস্টটি সংশোধন করে কেবল G.O.A.T শব্দটি রাখেন।
শুভশ্রীকে কটাক্ষ করে আরেকজন নেটিজেন লেখেন, ‘শুভশ্রী হলিউড নায়িকাদের মতো পোশাক বা সাজগোজ করার চেষ্টা করেছিলেন— কিন্তু যেই মুহূর্তে তিনি তার অক্সফোর্ড ইংরেজি বলা শুরু করবেন, মেসি হয়তো স্ট্রোক করবেন।’ এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর ইংরেজি বলার ধরন নিয়ে তীর্যক সমালোচনা করা হয়।
অন্যদিকে, মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থার অভিযোগও উঠেছে। হাজার হাজার টাকার টিকিট কেটেও বহু মানুষ মেসিকে কাছ থেকে দেখতে পাননি। যারা মেসিকে দেখতে পাননি, তারা সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
অপু বিশ্বাস আন্তরিক, বুবলী দায়িত্বশীল : সজল
নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা আব্দুন নূর সজল। সম্প্রতি নায়িকা শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে আরেকটি নতুন ছবির কাজ; যেখানে তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।
নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সজল বলেন, “দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। এ বছর বেশকিছু ভালো কাজ করেছি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করব।”
এই প্রথম অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সজল। সিনেমাটির নাম ‘দুর্বার’। ছবিটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। সিনেমা প্রসঙ্গে সজল বলেন, ‘দুর্বার মূলত থ্রিলার ঘরানার সিনেমা। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা বেশি।’
এদিকে, সজল ও বুবলী জুটির আরেক সিনেমার নাম শাপলা শালুক। এটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল।’
চলতি বছরে মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমার কথাও তুলে ধরেন তিনি। সেখানে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। সজলের ভাষায়, ‘এ বছর মুক্তি পাওয়া জ্বীন থ্রি সিনেমায় আমার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। এই সিনেমার কন্যা গানের জন্য এখনো প্রশংসা পাচ্ছি। সব মিলিয়ে বছরটি ভালো কাটলো।’
পরিবারসহ ওমরাহ পালন করছেন চিত্রনায়িকা শিল্পী
নব্বই দশকের ব্যস্ত ও জনপ্রিয় চিত্রনায়িকা আনজুমান আরা শিল্পী। সিনেমা থেকে বহু আগে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। মন দিয়েছেন সংসারে। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তার শেষ সিনেমা। এত বছর কেটে গেছে, তবু এখনো ‘প্রিয়জন’ সিনেমার অভিনেত্রীকে খোঁজেন দর্শকেরা। এখন স্বামী, সন্তান ও সংসার নিয়েই তার সব ব্যস্ততা।
ভালোবেসে বিয়ে করেছিলেন শিল্পী। একমাত্র ছেলে সানাদ ইকবাল আর একমাত্র মেয়ে অ্যাঞ্জেলিনা ইকবাল নিয়ে এখন তার গোটা ভুবন। তাদের সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের পথে রওনা হলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন।’
চলচ্চিত্রে সরব না থাকলেও এ অঙ্গনের বিভিন্ন আয়োজনে দেখা মেলে তার। গেল কয়েক বছর ধরে শিল্পী এফডিসিতে সরব। নিয়মিত তাকে দেখা যায় আর্থিক সহায়তাসহ নানাভাবে চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়াতে। বিশেষ করে গেল কয়েক বছরের ঈদে তিনি দুই হাত ভরে নিম্ন আয়ের সহকর্মীদের সহায়তা করে আসছেন। পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় এমন অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে প্রতিনিয়তই।
চিত্রনায়িকা শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’ ১৯৯৫ সালের ১১ মে সিনেমাটি মুক্তি পায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘দোস্ত আমার দুশমন’, ‘গৃহবধূ’, ‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘শক্তের ভক্ত’, ‘সুজনবন্ধু’ ইত্যাদি।
জুবিন গার্গের রহস্যমৃত্যু: মামলার চার্জশিটে ৪ অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি এসেছে। মামলার তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে। চার্জশিটে ৪ অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।
জানা যায় চার্জশিটে খুনের অভিযোগে অভিযুক্ত চার অভিযুক্তের মধ্যে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাও ছিলেন। এছাড়া অভিযুক্তদের মধ্যে শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত নামে আরও দুইজন রয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে করে আদালতে আনা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান।
এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চালায়। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ যুক্ত করা হয়েছে, যা মামলার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরবে।
৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
জনদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!
বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। পশ্চিমী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব।
এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই তিনি মুম্বাইয়ে পা রেখেছেন। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’!
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি।
কখনও জেন-জি বাবা, কখনও তাউজি, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এছাড়া, শোয়ের অন্যান্য চরিত্রগুলিতেও এসেছে আমূল পরিবর্তন।
প্রতিবারের মতো এই সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু ব্যতিক্রম। বরং, তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এতে প্রশ্ন উঠেছে, কপিলের শোতে কি তবে এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।
বিয়ে ছাড়াই মা হতে চান রিয়া
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই দেখেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও করতে হয় অভিনেত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন অভিনেত্রী। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী।
সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন। আক্ষেপের সুরে রিয়া বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়াচ্ছে, সে বলছে— যাতে এখনই মা হয়ে যাই। কিন্তু ক্যারিয়ারের চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে। সব দায়িত্বই রয়েছে বলে জানান অভিনেত্রী।
তবে বিয়ে না করেই মা হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, বিয়ে করার জন্য যেমন সঠিক বয়স হয় না। বিয়ে করতে সে রকম মানুষও পেতে হয়। সে ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেলে ডিম্বাণু সংরক্ষণ একটা বিকল্প হতেই পারে। সেই মতাদর্শেই বিশ্বাসী বলে জানান অভিনেত্রী।
যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না: ঐশ্বরিয়া রাই
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই থেকে অমিতাভ বচ্চনের কোনও ছবি কিংবা ভিডিও বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেয় দিল্লির উচ্চ আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাধ্যা বচ্চনকে নিয়েও ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন ঐশ্বরিয়া। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া রাই বচ্চন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে কথা বলেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আরাধ্যা সোশ্যাল মিডিয়ায় নেই।
আরাধ্যার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি। তাকে নিয়ে নানা পোস্ট।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও অ্যাকাউন্ট নেই। যে সব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়ো অ্যাকাউন্ট।’
তার কথায়, ‘আমি জানি, আপনারা আমাকে আমার স্বামী অভিষেক-সহ আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।’
ঐশ্বরিয়া জানান, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তা-ই নয়, অভিনেত্রী নিজেও খুব মেপে পোস্ট করেন নিজের পাতায়।
বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম বাবার স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেন অভিনেতা ববি দেওল। কবিতার ছন্দে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে বাবাকে স্মরণ করলেন তিনি। বেঁচে থাকলে আজ ৯০তম জন্মদিন পালিত হতো বলিউডের 'হি-ম্যান' খ্যাত এই কিংবদন্তি অভিনেতার। কিন্তু জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই প্রয়াত হন ধর্মেন্দ্র।
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এতদিন কোনো পোস্ট করেননি। তবে বিশেষ এই দিনটিতে আবেগ ধরে রাখতে পারলেন না ববি। বাবার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আমি এই লেখাটি লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছো, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই।’
ববি আরও লেখেন, ‘তুমি আমাদের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দুতে আমাদের পাশে দাঁড়িয়েছো। প্রতিটি কষ্টে তোমার হাত বাড়িয়েছো। যা কেবল আমাদের ধরমই করতে পারে।’
কিংবদন্তি অভিনেতার তারকা হয়ে ওঠার গল্প নিয়েও লিখেছেন পুত্র ববি। তিনি উল্লেখ করেছেন, ‘যখন তুমি তারকা হয়ে উঠলে, তখন তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলে, তাদের হাত ধরে। কারও হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছো। তুমি সকলের কাছে ‘হি-ম্যান’।’
ববি আরও লেখেন, ‘একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি।’
শেষে লিখেছেন, ‘হৃদয় হলেও তোমার মতো হতে হয়। ভালোবাসালেও তোমার মতোই বাসতে হয়। মানুষ হলেও তোমার মতো হতে হয়। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাদের সকলের ধরম। তোমার সন্তান হতে পেরে আমি গর্বিত। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আমি তোমাকে আজীবন ভালোবাসব।’
মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। অনুরাগীদের চমকে দিয়ে নয়, বরং নিজেই আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন।
কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা।
অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন অভিনেত্রী।
মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিয়োর শুটিং দিয়েই নিজের কাজে ফিরলেন তিনি।
শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন কিয়ারা। পাশাপাশি মেয়ে সায়রার নানা কর্মকাণ্ডও ফাঁস করলেন তিনি। অভিনেত্রী জানান, ‘মেয়ে ভালো আছে।’
চট্টগ্রামে নতুন দায়িত্বে তুষার ইমরান
এবার ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ বিপিএল। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এদিকে বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন সরে দাঁড়িয়েছেন।
এরপর জল্পনা-কল্পনার ডালপালা আরও মেলতে থাকে। তবে গতকাল গভীর রাতে চট্টগ্রাম রয়্যালস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’
সেখানে আরো বলা হয়েছে, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’
একইসাথে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মমিনুল হক।
সন্তানধারণে ব্যর্থ, যেভাবে যমজ সন্তানের মা হন সালমানের সহ অভিনেত্রী
বলিউড অভিনেত্রী কাশ্মিরা শাহ। ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় পার্শ্ব ও প্রধান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। কাজ করেছেন সুপারস্টার সালমান খানের সঙ্গেও। জনপ্রিয় কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী তিনি। পর্দার জীবন বর্ণিল হলেও মা হওয়ার লড়াইটা কাশ্মিরার জন্য ছিল চরম যন্ত্রণাদায়ক ও দীর্ঘ। যদিও সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন এই অভিনেত্রী।
কাশ্মিরা জানান, ১৪ বার চেষ্টা করেও মা হতে পারেননি তিনি। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিকভাবে ক্রুষ্ণাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই মা হওয়ার জন্য উদগ্রীব ছিলেন। তবে বয়স ও শারীরিক জটিলতার কারণে স্বাভাবিক উপায়ে মা হতে পারছিলেন না।
এরপর বেছে নেন চিকিৎসাবিজ্ঞানের কৃত্রিম পদ্ধতি আইভিএফ। কিন্তু এই পথ ছিল আরও বেশি কষ্টের। দীর্ঘ তিন বছরে একে একে ১৪ বার আইভিএফের মাধ্যমে মা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
অতীতের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা জানিয়ে এক সাক্ষাৎকারে কাশ্মিরা বলেন, আমি তিন বছর ধরে গর্ভবতী হওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবই বিফলে গেছে। এই সময়টা ছিল ভীষণ কঠিন। আইভিএফ ইনজেকশন আর হরমোনের পরিবর্তনের কারণে আমার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছিল। সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকত, ওজন হু হু করে বাড়ছিল। শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে স্বাভাবিক কাজকর্ম করাও দুঃসাধ্য হয়ে দাঁড়ায়।
শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার পর চিকিৎসকদের পরামর্শে সারোগেসির সিদ্ধান্ত নেন কাশ্মিরা। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই অভিযোগ করেন, নিজের ফিগার ঠিক রাখতেই তিনি এভাবে গর্ভ ধারণের সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, লোকেরা ভেবেছিল আমি ফিগার নষ্ট করতে চাই না বলে মা হতে পারছি না। কিন্তু সত্য ছিল ঠিক তার উল্টো। আইভিএফের ইনজেকশনের কারণে আমার শরীরের আকার ২৪ থেকে ৩৪ হয়ে গিয়েছিল। আমার চিকিৎসকরা বলছিলেন আমি ধীরে ধীরে স্বাস্থ্য হারাচ্ছি। কিন্তু আমি হাল ছাড়িনি, না মাতৃত্বের স্বপ্ন থেকে, না নিজের স্বাস্থ্য পুনরুদ্ধারের চেষ্টা থেকে।
অবশেষে পূর্ণতা সব লড়াই আর ব্যর্থতা শেষে সারোগেসির মাধ্যমেই যমজ ছেলের জননী হন কাশ্মিরা। বর্তমানে দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।
এক সিনেমা করেই ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!
২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রথম ছবিতেই তার আকাশছোঁয়া সাফল্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মাত্র এক মাসের মধ্যে তার কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব এসেছিল। সম্প্রতি ভারতীয় একটি জনপ্রিয় টক শো-তে অংশ নিয়ে অভিনেতা নিজেই তার ক্যারিয়ারের শুরুর দিকের সেই উন্মাদনার কথাই শোনালেন।
ভক্তদের ভিড় সামলাতে নাকি বাড়ির পেছনের দরজা ব্যবহার করেছিলেন হৃতিক। জানান, প্রথম সিনেমাটি সুপারহিট হওয়ার পর তার বাড়ির সামনে প্রতিনিয়ত ভক্তদের ভিড় লেগে থাকত। বিশেষ করে তরুণী ও তাদের অভিভাবকরা হৃতিকের সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় থাকতেন।
জানান, প্রতিদিন সকালে জানালার পর্দা সরালেই হৃতিক দেখতেন বাড়ির প্রধান ফটকে দীর্ঘ লাইন। ভক্তদের এই ভিড় এড়িয়ে নিজের প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করতে হৃতিককে মাঝেমধ্যে বাড়ির পেছনের দরজা ব্যবহার করতেন।
সাফল্য ও ব্যক্তিগত জীবন পর্দায় সুপুরুষ চেহারা, নাচ এবং অভিনয়ের জাদুতে হৃতিক তখন ভারতীয় তরুণ প্রজন্মের কাছে ‘গ্রিক গড’ হিসেবে পরিচিতি পান। তবে সেই বিপুল জনপ্রিয়তার মাঝেই তিনি তার বাল্যবন্ধু সুজান খানের সঙ্গে প্রণয় বজায় রাখেন। ভক্তদের হৃদয় ভেঙে ২০০০ সালেই অভিনেতা সঞ্জয় খানের কন্যা সুজানকে বিয়ে করেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই বিয়ের সিদ্ধান্ত নিলেও তার জনপ্রিয়তায় তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
গায়ে কম্বল জড়িয়েই সাত সকালে কোথায় ছুটলেন মাহি?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে বর্তমানে এক আলোচিত নাম তিনি। সামাজিক মাধ্যমে নিজের নাচ বা লুক নিয়ে মাঝে মাঝে বিতর্কের মুখে পড়লেও কাজে বরাবরের মতোই মনোযোগী এই অভিনেত্রী। সম্প্রতি তীব্র শীতের মাঝে তার শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ভক্তদের মাঝে শেয়ার করেছেন মাহি।
বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শুটিং করছেন মাহি। তবে প্রজেক্টের নাম প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে অভিনেত্রী কিছুটা মজার ছলে এবং কিছুটা হতাশা নিয়ে তার শুটিং জীবনের কষ্টের কথা জানান।
একটা ভিডিওতে মাহি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হলো এই শীতের মধ্যে সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া। রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে গিয়ে আবার ছয়টায় ওঠা! এটা আমার জীবনের অন্যতম একটি দুঃখজনক অংশ।’
এরপর সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাহি, যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। ভিডিওতে দেখা যায়, কনকনে শীত থেকে বাঁচতে চার স্তরের শীতের পোশাক ও মোজা পরার পরেও মাহি একটি মোটা কম্বল মুড়ি দিয়ে গাড়িতে বসে আছেন। দেখে মনে হচ্ছে, ঘুম থেকে ওঠার পর তাকে যেন ওই অবস্থাতেই তুলে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে মাহি রসিকতা করে লেখেন, ‘ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।’
মাহির এমন অবস্থা দেখে তার অনুরাগীরাও মজা করতে ছাড়েননি। একজন জানতে চান তিনি ঠিক কতগুলো পোশাক পরেছেন? উত্তরে মাহি জানান, সব মিলিয়ে ৪টি পোশাক পরেছেন তিনি। অন্য এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান শুটিংয়ের ওই জায়গাতে বেশ ঠান্ডা।
ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো'র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক, ওয়েব কনটেন্ট।
মাকে নিয়ে নায়িকা ময়ূরীর মেয়ের আবেগঘন বার্তা
কাজল&টুইঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করলেন শাহরুখ!
অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?
অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই মামলার তদন্তের স্বার্থে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা।
কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে এর আগে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মূলত জানতে চায়, বিতর্কিত এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী এবং তিনি অর্থের বিনিময়ে কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন।
জানা গেছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপটির প্রচার ও প্রসারে তিনি কীভাবে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছে কি না। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘ক্রুক’ খ্যাত এই অভিনেত্রী।
এই মামলায় শুধু নেহা শর্মাই নন, ইডির রাডারে রয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কয়েকজন রথী-মহারথী। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, রানা দাগ্গুবাতি এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
উল্লেখ্য, গত আগস্টে যখন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাকে জেরা করা হয়, তখন তিনি দাবি করেছিলেন যে, তিনি ‘এ-২৩’ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার যুক্তি ছিল, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা ক্যাটাগরির এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যেই বৈধ। তিনি তার ব্যাংক লেনদেনসহ চুক্তির সব নথি ইডিকে জমা দিয়েছিলেন।
শুভ–ঐশীর ‘চুমু’র দৃশ্য নিয়ে হইচই, কী হয়েছিল শুটিংয়ে
ঢালিউড তারকা আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর নতুন সিনেমা ‘নূর’ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে নায়ক-নায়িকার ‘চুমু’র একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পরিচালক রায়হান রাফীর সিনেমা ‘নূর’-এ শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে। এছাড়া চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপেও বিষয়টি নিয়ে লেখালেখি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওটি ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। তার আগেই কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই তা নিয়ে আলোচনা হতে শুরু করে।
আরিফিন শুভ ও ঐশীর ছড়িয়ে পড়া ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ।
গল্পের প্রয়োজনে পরিচালক দৃশ্যটির শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি।
জানা যায়, চুমুর দৃশ্যটির শুটিং হয়েছে পাবনায়। এই দৃশ্যের শুটিংয়ের আগে পরিচালক কয়েক দফা আলোচনা করেন নায়ক–নায়িকার সঙ্গে। তারা সেই দৃশ্য ধারণে সানন্দে রাজি হন। কিন্তু যখন শুটিং শুরু হয়, তখনই নায়ক–নায়িকার মধ্যে অস্বস্তি তৈরি হয়। তারা পরিচালকের সঙ্গে আলাপ করেন।
তাদের পক্ষ থেকে পরিচালককে বলা হয়, এমনভাবে দৃশ্যটা ধারণ করা হয়, যেন পর্দায় কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়। তারপর নায়ক–নায়িকার আন্তরিক সহযোগিতায় দৃশ্যটি ধারণের কাজ শেষ হয়।
‘নূর’ সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন, সুর–সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন ইমরান।
সিনেমার দৃশ্য ধারণে অনেক সময় এনজি শট হয়। চুমুর মতো দৃশ্যে এনজি শট আরও বেশি হয় বলে বিভিন্ন সময় শোনা যায়। তাই ‘নূর’ ছবি সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন ছিল, শুভ–ঐশীর চুমুর দৃশ্য ধারণে কতবার শট এনজি হয়েছে—এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে ‘নূর’ ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এনজি শট হয়নি বললেই চলে। একটা লং শট আর একটা ক্লোজ শটে পুরো দৃশ্য ধারণ সুন্দরভাবে সম্পন্ন হয়।
রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।
বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের
বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন তার স্বামী, মার্কিন পপ তারকা নিক জোনাস। স্বপ্নের মেয়ের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন নিক।
তবে প্রিয়াঙ্কার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ স্পষ্ট।
স্ত্রীকে মনের কথা জানাতে গিয়ে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’ নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যেকোনো আনন্দের ক্ষণ, কেউই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। প্রিয়াঙ্কা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (তৎকালীন টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে।
নিকের মেসেজের পর প্রিয়াঙ্কা তার নম্বর শেয়ার করেন, এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।
লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। ওই বছর, অর্থাৎ ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। ২০২২ সালের জানুয়ারিতে এই জুটি তাদের কন্যা সন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান।
শাকিব খানের কোন পরামর্শ মেনে চলছেন অপু
সাময়িক বিরতি পেরিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। ওজন কমিয়ে নিজের পরিবর্তিত রূপে তিনি ইতিমধ্যেই ভক্তদের নজর কাড়তে শুরু করেছেন। পেশাগত জীবন, নতুন সিনেমা ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় অপু বিশ্বাস স্পষ্ট করেছেন, পেশাগত জায়গায় ব্যক্তিজীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চান না, যা বিতর্ক তৈরি করে।
অপু বিশ্বাস জানান, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কের মুখে ফেলবে। মিডিয়ায় এমন কোনো বিষয় আমি উত্থাপন করব না, যা আমার পেশাগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
নিজের পরিবর্তিত চেহারার রহস্য নিয়েও নায়িকা বলেন, ‘আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্ত ও ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।’
ডিসেম্বর মাসে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি একটি রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি। ছবিতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। এই নতুন প্রজেক্টে কাজ করতে যাওয়ার আগে অপু বিশ্বাসের সঙ্গে কথা হয়, যেখানে তিনি জানান, সাময়িক বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরছেন।
সাক্ষাৎকারে অপু আরও বলেন, ‘এমন কোনো কথা আমি আপনাদের বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তির ছুড়ে দেবেন। তাই আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলব না, যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে।’
অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও তার বাবা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে হেসে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন, ‘আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক সত্যিকার অর্থে কেমন, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে?’
এরপরই ব্যক্তিজীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাঁকে ব্যক্তিজীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন। নায়িকা বলেন, ‘আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), উনি একজন স্বনামধন্য অভিনেতা।...উনি যখন আপনাদের সামনে আসেন, তখন তিনি তাঁর কাজের জায়গাটায়ই আপনাদের সঙ্গে কথা বলেন।...সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে...আমাকে তিনিই বলেছেন যে, “তুমি যখন ক্যামেরার সামনে যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। তাই তুমি তোমার প্রফেশনটাকে উপস্থাপন করো, ব্যক্তিজীবনকে নয়।”’
নতুন লুক, নতুন সিনেমা এবং নতুন উদ্যমের এই সংমিশ্রণই অপু বিশ্বাসের বর্তমান কর্মজীবনের চিত্র। দর্শক ও ভক্তরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন—কীভাবে তিনি এই নতুন অধ্যায়ে ফিরে আসবেন এবং বড় পর্দায় নতুন চমক দেখাবেন।
‘র‍্যাডিক্যাল অপটিমিজম’: সফর শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা
‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে দীর্ঘ এক বছরে দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষ হচ্ছে, তাই আবেগের জোয়ারে ভাসছেন গায়িকা।
ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর। এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফল শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’
গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া।
গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।
এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ
পাঁচ দিন নিখোঁজ থাকার পর ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রিয়ার এই নারীকে হত্যার পর মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন তার সাবেক প্রেমিক। গত সপ্তাহে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভয়ংকর এই হত্যাকাণ্ডে অস্ট্রিয়া–স্লোভেনিয়া জুড়ে তীব্র ছড়িয়ে পড়েছে।
স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর নিখোঁজ হন পাইপার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান–বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
গণমাধ্যম বলছে, পার্টি শেষে এক বন্ধুকে বার্তা পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান পাইপার। তবে অল্প সময় পর আরেকটি বার্তায় তিনি জানান— তার মনে হচ্ছে সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে। এরপরই তার সন্ধান মিলছিল না।
প্রতিবেশীরা গণমাধ্যমকে জানিয়েছেন, সেদিন রাতে তার বাসা থেকে ঝগড়ার শব্দ শোনা যায়। এ সময় পাইপারের সাবেক প্রেমিককে তারা ওই ভবনের ভেতরে দেখেছেন বলে দাবি করেন। পরিবার ও সহকর্মীরা যোগাযোগ না পেয়ে পরদিনই তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেন।
পরে, ২৪ নভেম্বর স্লোভেনিয়ায় অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে আগুনে পুড়তে থাকা লাল রঙের একটি গাড়ি উদ্ধার করে স্থানীয় পুলিশ। গাড়িটির মালিক ছিলেন পাইপারের সাবেক প্রেমিক পিটার এম। আগুনের কাছাকাছিই তাকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।
অস্ট্রিয়া পরে তাকে দেশে ফিরিয়ে নিতে অনুরোধ করে এবং স্লোভেনিয়া তাকে হস্তান্তর করে। তদন্তকারীরা বলেন, হত্যাকাণ্ডের পর তিনি প্রমাণ নষ্ট করতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন।
কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পিটার এম. তার সাবেক প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, পার্টির পর তাদের মধ্যে তুমুল ঝগড়ার পর তিনি পাইপারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ স্যুটকেসে ভরে গাড়িতে করে নিয়ে গিয়ে স্লোভেনিয়ার মাজস্পার্ক এলাকার জঙ্গলে পুঁতে রাখেন।
২৮ নভেম্বর পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্যুটকেস উদ্ধার করে। তাতেই মিলেছে পাইপারের মরদেহ।
স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনাটি গোপন রাখতে বা প্রমাণ নষ্ট করতে সহায়তা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
বলিউডে নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন- সাম্প্রতিক এ নিয়ে বেশ প্রশ্ন সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। যেগুলো করেছেন, সেগুলোও হিট নয়। কিন্তু এবার আলোচনায় এল তার বিলাসবহুল জীবন।
এ নিয়ে সমালোচনা তৈরি হতেই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।
সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?
সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়।”
অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন সোফি।
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
ছিনতাইকারীর কবলে পড়লেন চিত্রনায়িকা রাজ রিপা। গত শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সে সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়।
রাজ রিপা গণমাধ্যমে জানান, তার ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। তার কথায়, ‘এই ফোন আমার কাছে শুধু ফোন সেট নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। কারণ, মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নেই। তখন আমার পারফর্ম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দেন।’
ঘটনার দিনের ভয়াবহতা জানিয়ে রাজ রিপা বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না। ফোনটি হারানোয় আমি দুইদিন হাউমাউ করে কেঁদেছি।’
২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তারকা খ্যাতি নিয়ে চমকে দেওয়া বক্তব্য আমিরের
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। তিন দশকেরও বেশি সময় ধরে ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। তবে নিজের তারকা খ্যাতি নিয়ে চমকে দেওয়া এক মন্তব্য করলেন এই অভিনেতা। জানালেন, কীভাবে তিনি তারকা হয়ে উঠলেন-তা আজও তার বোধগম্য নয়।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি জানি না আমি কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুসারে আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সমস্ত নিয়ম ভেঙেছি এবং যেসব পদক্ষেপ নিয়েছিলাম, সেগুলো সাফল্যের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল না। তবুও আমি যে এত সম্মান ও ভালোবাসা পেয়েছি, তার জন্য ভীষণ কৃতজ্ঞ।”
ছবি বাছাইয়ের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গির কথাও জানান তিনি। আমির বলেন,“আমি কখনো জানি না কোনো ছবি চলবে কি না। ‘সরফরোস’ বা ‘লগন’-মুক্তির সময় আমাদের ধারণাই ছিল না দর্শক কীভাবে নেবে। ‘দিল চাহতা হ্যায়’ ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। আর ‘সিতারে জমিন পর’-এসব ছবির কোনোটির বেছে নেওয়ার পেছনে বাণিজ্যিক হিসেব ছিল না। আমি একই জিনিস করতে পারি না। যে স্ক্রিপ্ট আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে, শুধু তাই-ই করি।”
আমির খানকে সবশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’ সিনেমায়-২০০৭ সালের বহুল প্রশংসিত ‘তারে জমিন পর’র সিক্যুয়েলে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। সিনেমাটি এরই মধ্যেই দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
আমিরের বক্তব্য আবারও প্রমাণ করল-নিজের পছন্দ, নীতি আর ব্যক্তিত্বের জায়গা থেকে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউডের এই বরেণ্য তারকা।
আরিফিন শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম
ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভর নতুন সিনেমার খবর পাওয়া গেল। শোনা যাচ্ছে, তার আসন্ন একটি সিনেমার শুটিং শুরু করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই জনপ্রিয় জুটির একসঙ্গে কাজ করার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
জানা গেছে, এই নতুন সিনেমায় শুভকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন অবতারে। 'আব্বাস' ও 'লোকাল' খ্যাত পরিচালক সাইফ চন্দন সিনেমাটি পরিচালনা করছেন। বর্তমানে এর শুটিং চলছে রাজশাহী ও নাটোর অঞ্চলে। এই সিনেমার মাধ্যমে শুভ ও মিম তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।
এরই মধ্যে সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে, যা দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়েছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল। ছবিটি তার অ্যাকশনধর্মী চরিত্রেরই ইঙ্গিত দিচ্ছে।
যদিও সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি, তবে সূত্র বলছে, শুভ-মিম অভিনীত এই সিনেমার একাধিক নাম প্রাথমিকভাবে রাখা হলেও এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে শুটিং চলছে।
এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?
হলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে যখন পেশাদার কলাকুশলীদের কাজ হারানোর ভয় তুঙ্গে, ঠিক তখনই এআই নির্মিত এক অভিনেত্রীর আগমন ঘটল; যা ইন্ডাস্ট্রিজুড়ে বেশ উদ্বেগ-আতঙ্ক তৈরি করেছে।
এআই নির্মিত এই নায়িকার নাম রাখা হয়েছে টিলি নরউড। কিন্তু বিষয়টি নিয়ে কেন এত আলোচনা? মূলত, এই বিশোর্ধ্ব কৃত্রিম অভিনেত্রীকে উন্মোচন করেছে ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই প্রোডাকশন স্টুডিও। এর স্রষ্টা অভিনেতা ও কমেডিয়ান ইলাইন ভ্যান ডার ভেল্ডেন।
সম্প্রতি এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজের মুখোমুখি হয়েছিলেন ইলাইন। তিনি এ সময় অভিনয়শিল্পীদের কাজ হারানোর ভীতিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘টিলি নরউডকে প্রচলিত চলচ্চিত্র শিল্পে কারও চাকরি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়নি। বরং, এই সিনথেটিক বা কৃত্রিম শিল্পীরা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অভিনেতাকে কাজ পাইয়ে দিতে সাহায্য করবে।’
আগামীর বিনোদন জগতে এআই ছাড়া আর কোনো গতি নেই, এমনটা মত দিয়ে এই নির্মাতা আরও জানান, এআই বিনোদন এখন সম্পূর্ণ ভিন্ন একটি ধারা বা জনরা হিসেবে বিকশিত হচ্ছে। নরউডকে এই এআই ধারার মধ্যেই থাকার জন্য তৈরি করা হয়েছে এবং সে এই ক্ষেত্রে তারকা হবে।
টিলি নরউড কারও কাজ কেড়ে নিক, চান না নির্মাতা ইলাইন ভ্যান ডার ভেল্ডেন। আরও বলেন, ‘আমি চাই না সে সত্যিকারের অভিনেতাদের কাজ কেড়ে নিক। আমি চেয়েছি তার নিজস্ব একটি সৃজনশীল পথ তৈরি হোক।’
উল্লেখ্য, এআই নিয়ে দীর্ঘদিন ধরে এক ভীতির জালে জড়িয়ে পড়েছে পুরো হলিউড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে কাজ হারানোর শঙ্কায় কাটছেন; বিশেষ করে ইন্ডাস্ট্রিজের চিত্রনাট্য পড়েন যারা (স্ক্রিপ্ট রিডার), তারাই এই ভয়ে আছেন।
এমন সময়ে টিলি নরউড-এর আবর্তন ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এআই শিল্পীর উত্থান আগামী দিনে মানুষের কাজের সুযোগ আরও সংকুচিত করে তুলবে।
হঠাৎ ‘সংখ্যা’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী
সামাজিকমাধ্যমে হঠাৎ করে নারী তারকাদের পোস্টে নানা সংখ্যা নজরে পড়ছে। কেউ লিখছেন ‘৯’, কেউ ‘২৪’, আবার কেউ-বা ‘১০০০’। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন- এ সংখ্যার মানে কী?
মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা। আন্দোলনের নাম- ‘মাই নাম্বার, মাই রুলস’। প্রতিদিন সামাজিকমাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে।
২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন।
পোস্টে তিশা লেখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।’ সবশেষে হ্যাশট্যাগে তিনি ‘মাই নাম্বার, মাই রুলস’ জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
শুধু তিশাই নন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র-নাটক-সংগীত তারকাদের অনেকে। অভিনেত্রী রুনা খানের নম্বর ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’, আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’- এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তারা।
গণমাধ্যমকে রুনা খান বলেন, শুধু তারকা নয়, যেকোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।
রুনা খান মনে করেন, নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না। ৫ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত হয়রানি, অপমান ও কটূক্তির সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানান।
জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে।
মালাইকার প্রেম নিয়ে গুঞ্জন
দীর্ঘদিন ধরেই বলিউডের ফিটনেস কুইন মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন ছিল নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। এদিকে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের ইতি টানার পর থেকেই আড়ালে ছিলেন তিনি। কিন্তু প্রেম কি আর গোপন থাকে! এবার শিরোনামে এলেন হাঁটুর বয়সী এক রহস্যময় প্রেমিকের হাত ধরে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন।
সেই পুরুষ হলেন তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। এই কনসার্টের পর থেকেই তাদের প্রেমের খবর ছড়াতে থাকে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মুম্বাই বিমানবন্দরে।
যদিও অভিনেত্রী এবং তার কথিত প্রেমিক একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিতে চাননি, তবে শেষ রক্ষা হয়নি। গত বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ প্রায় একই সময়ে একই টার্মিনালে উপস্থিত হন। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষকে ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নিতে দেখা যায়।
পার্কিং এরিয়ায় পৌঁছে দু'জনকে একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহতা একই গাড়িতে প্রবেশ করেন। এই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মিস ইউনিভার্স শেষে ফিরলেন মিথিলা কাল আসছে ‘থার্সডে নাইট’
থাইল্যান্ডে সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তানজিয়া জামান মিথিলা। চূড়ান্ত পর্বে সেরার মুকুট অধরা থাকলেও প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন মিথিলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষে গতকাল দেশে ফিরেছেন এই মডেল ও অভিনেত্রী। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মিথিলা অভিনীত ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মিথিলা। দেশে ফিরে তিনি জানান, মিস ইউনিভার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নতুন মডেলদের সহযোগিতা করতে চান। মিথিলা বলেন, ‘সেরা ৩০-এ যে কয়জন পৌঁছাতে পেরেছেন, তাঁদের প্রত্যেকেই যোগ্যতম। মিস ইউনিভার্সের মুকুট বহন করার ক্ষমতাও রয়েছে তাঁদের। এই যাত্রায় সম্মানের সঙ্গে বাংলাদেশকে তুলে ধরতে পেরে গর্ব হচ্ছে। এই অর্জন বাংলাদেশের জন্য সম্মানের। কারণ, ১২১টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এই জায়গায় আসতে হয়েছে। এবারই প্রথম বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে কোনো পজিশন পাওয়া হলো। বাংলাদেশের মানুষ এই অর্জনের জন্য যেভাবে এগিয়ে এসে ভোট করেছে, এটাই আমাদের বিজয়।’
মিথিলা আরও বলেন, ‘মিস ইউনিভার্সের প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে। সেই অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নিতে চাই। মিস ইউনিভার্সে থাকার সময় নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, ভবিষ্যতে যাঁরা মিস ইউনিভার্সে যাবেন, তাঁদের প্রত্যেককে আমি সহযোগিতা করব। কারণ, আমার সেই অভিজ্ঞতা আছে। আমি দেখে এসেছি, সাফল্য পেতে হলে অভিজ্ঞদের সহায়তা অনেক প্রয়োজন। পুরো বাংলাদেশকেই প্রতিযোগীর পাশে দাঁড়াতে হবে। আমি চাই দেশের অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, ক্যামেরাপারসন, হেয়ার ডিজাইনার, ড্রেস ডিজাইনারসহ সবাই এগিয়ে আসবেন।’
মিস ইউনিভার্স শেষে এখন অভিনয়ে মনোযোগ দিতে চান মিথিলা। থাইল্যান্ডে প্রতিযোগিতা চলার সময়ে সিনেমার প্রস্তাব পেয়েছেন বলে জানান তিনি। এদিকে কাল ২৭ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। সত্য ঘটনার অনুপ্রেরণায় ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানায় এটি বানিয়েছেন জাহিদ প্রীতম।
সম্প্রতি প্রকাশ পেয়েছে থার্সডে নাইটের ট্রেলার। সেখানে দেখা গেল, বন্ধুদের সঙ্গে একটি থার্সডে নাইট পার্টিতে অংশ নেয় মিথিলা। পরদিন সকালে নিজের শরীরে অনাকাঙ্ক্ষিত ঘটনার আঁচড় টের পায় সে। অথচ ফেলে আসা ১২টি ঘণ্টা স্মৃতি থেকে হারিয়ে গেছে তার, কিছুই মনে পড়ছে না। সেই হারিয়ে যাওয়া সময়ে ঘটে যাওয়া ঘটনা খুঁজে বের করতে তদন্তে নামে পুলিশ। ফিকশনটিতে মিথিলার বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল। পুলিশ কর্মকর্তার চরিত্রে আছেন সামিরা খান মাহি।
স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা, ৫০ কোটির দাবি সেলিনার
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন । গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলাটি দায়ের করেছেন তিনি।
মঙ্গলবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি হয়। পরে পিটার হাগকে নোটিশ পাঠান আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১২ ডিসেম্বর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রীর উল্লেখ করেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তার সন্তানরা অস্ট্রিয়ায় বাবার সাথে বসবাস করছে।
এএনআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানও, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন সেলিনা, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটির টাকার বেশি। এছাড়া সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি দাবি করেন তিনি।
পিটার হাগ একজন অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে কাজ করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকে তিনি হোটেল শিল্পে প্রতিষ্ঠিত।
এক পুরোনো সাক্ষাৎকারে সেলিনা জানান, দুবাইয়ে এক ইভেন্টে প্রথম দেখা হয় তাদের। ভারতীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের স্টোর ওপেনিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা। সেখানে পারিবারিক এক বন্ধু তাকে পিটার হাগের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সেলিনা বলেন, ‘ওই মুহূর্তে তাকে দেখে মনে হয়েছিল, মানুষটা আমার স্বামী হওয়ার যোগ্য। আমরা তখন কথা বলিনি, তবে পরে তার সঙ্গে আলাপ হয়। পিটারের ভদ্রতা ও কোমল স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলাম।’
২০১০ সালে সেলিনার পরিবারকে দেখতে পিটার ভারত আসেন। এক সন্ধ্যায় তারা বাইরে ঘুরতে গেলে পিটার তাকে শাড়ি পরতে বলেন। সে রাতেই পিটার হাগ তাকে বিয়ে করার প্রস্তাব দেন। ওই বছরের ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বাসায় পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের আংটি বদল হয়।
২০১১ সালে তারা বিয়ে করেন এবং ২০১২ সালে যমজ সন্তানের মা–বাবা হন। পাঁচ বছর পর সেলিনা আবার যমজ সন্তানের জন্ম দেন, যার একজন হৃদরোগে মারা যায়।
গত বছরও সেলিনা জেটলি স্বামীকে নিয়ে ভালোবাসায় ভরা একাধিক ছবি পোস্ট করেন। কিন্তু এক বছর পর স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করলেন তিনি।
দেশে ফিরেই কাজের প্রস্তুতি
ঊনিশ দিনের এক ঝলমলে অভিজ্ঞতা নিয়ে গতকাল দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের ৭৪তম আসরের প্রতিযোগিতা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন তিনি। প্রতিযোগিতায় মুকুট জিততে না পারলেও ‘পিপলস চয়েজ’-এ ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন। মূল প্রতিযোগিতায় সেরা ত্রিশেও জায়গা করে নিয়েছেন।
গতকাল দেশে ফিরে মিথিলা জানান, এবার অভিনয়ে নিয়মিত হবেন। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ছবিগুলোর গল্প শুনবেন আগে। তারপর সিদ্ধান্ত নেবেন কোনটি করবেন।
মিথিলা বলেন, ‘আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি। ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি। ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক এটাই আমার চাওয়া।’
নারী অনূর্ধ্ব&১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
কয়েক সপ্তাহ ধরে দেশের নারী ক্রিকেট নানা কারণে ছিল আলোচিত। সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক মন্তব্যের পর নড়েচড়ে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও করে দিয়েছিল তারা।
এরমধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা পাড়ি জমাচ্ছেন কক্সবাজারে। আগামী ৩০ নভেম্বর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে দলের সঙ্গে প্রথমবার দেখা করেছেন নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।
গতকাল (সোমবার) বিকেলে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের অফিস ভবনে আসেন রুবাবা। এরপর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। শুভেচ্ছা বিনিময় করে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে অধিনায়কের সঙ্গে জার্সি উন্মোচন করেন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা।
ধর্মান্তর, গোপন বিয়ে ও এক অনন্ত প্রেম, ধর্মেন্দ্র&হেমার অজানা অধ্যায়
অনেক বছর কেটে গেলেও ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম আজও বলিউড জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের দেখা, কাজ করা, প্রেম এবং বিয়ে—সব মিলিয়ে তাঁদের জীবন যেন এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সম্প্রতি ধর্মেন্দ্রর মৃত্যুর পর আবারও উঠে এসেছে এই কিংবদন্তি প্রেমকাহিনি।
হেমা মালিনী তার আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, একটি অনুষ্ঠানে মঞ্চে যাওয়ার সময় শুনেছিলেন ধর্মেন্দ্র শশী কাপুরকে পাঞ্জাবিতে বলছেন—“মেয়েটা খুব সুন্দর।” তখনই তাঁকে পরিচয় করানো হয় রাজ কাপুরের “ড্রিম গার্ল” হিসেবে। দুই সুপারস্টারের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে তিনি অস্বস্তি আর নার্ভাসনেস সামলাতে পারেননি।
১৯৭০ সালে ছবির সেটে তাঁদের আবার দেখা হয়। তখন ধর্মেন্দ্র ছিলেন সানি ও ববি দেওলের বাবা। কিন্তু হেমাকে দেখেই তাঁর মনে জন্ম নেয় এক নতুন অনুভূতি। হেমাও পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন—“ধর্মেন্দ্রকে দেখেই বুঝেছিলাম, এমন একজন মানুষই আমার জীবনের সঙ্গী হওয়া উচিত।”
দুজন একসঙ্গে কাজ করেছেন ৪২টি ছবিতে—শোলে, সীতা অউর গীতা থেকে শুরু করে নসীব ও আন্ধা কানুনসহ বহু চলচ্চিত্রে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে যায়। কাজের ফাঁকেই কাছাকাছি আসতে থাকেন তাঁরা।
ধর্মেন্দ্র ১৯৫৭ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। হেমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকলেও একসময় ধর্মেন্দ্রর সঙ্গে অভিনেত্রী অনীতা রাজের সম্পর্ক নিয়েও শোরগোল ওঠে। এই সম্পর্কের আঁচ পৌঁছায় তাঁর সংসারেও। বিষয়টি জানতে পেরে হেমা আঘাত পান এবং ধর্মেন্দ্রকে সতর্ক করেন। শেষমেশ ধর্মেন্দ্র অনীতা রাজের সঙ্গে দূরত্ব তৈরি করেন। অনীতা পরবর্তীতে ১৯৮৬ সালে পরিচালক সুনীল হিঙ্গোরানিকে বিয়ে করেন।
পাঁচ বছর প্রেম করার পরও বিয়েতে বাধা তৈরি হয়। হেমার পরিবার দ্বিধায় ছিল, আর ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ বিচ্ছেদে রাজি ছিলেন না। আইনি জটিলতার কারণে হিন্দু আইনে বিয়ে করা সম্ভব হচ্ছিল না।
অবশেষে এক চরম সিদ্ধান্ত—ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন; নতুন নাম নেন দিলাওয়ার খান। হেমাও রূপান্তরিত হন আইশা নামে। গোপনে দুজন সাক্ষী রেখে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। পরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে আরেকটি অনুষ্ঠানও হয়। ১৯৮১ সালে জন্ম নেয় তাদের প্রথম মেয়ে এশা দেওল। ১৯৮৫ সালে আসে দ্বিতীয় কন্যা আহানা।
১৯৮১ সালে স্টারডাস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ কৌর বলেন—“শুধু আমার স্বামী কেন, যে কোনো পুরুষই হেমাকে পছন্দ করতেন। তিনি হয়তো নিখুঁত স্বামী নন, কিন্তু একজন অসাধারণ বাবা।”
তবে প্রকাশ কখনো হেমাকে দোষারোপ  না করলে জানিয়েছেন,  নিজে একই জায়গায় থাকলে হেমার মতো কাজ করতেন না। তার ভাষায়, ‘আমি বুঝতে পারি হেমার অনুভূতি। তাঁকে পৃথিবীর, আত্মীয় ও বন্ধুদের সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু আমি যদি হেমার জায়গায় থাকতাম, আমি হেমার মতো কাজ করতাম না। একজন স্ত্রী ও মা হিসেবে আমি এটা করতে পারি না।’
টেলর সুইফটের বিয়ে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, কেন নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ?
আসছে বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন সংগীত তারকা টেলর সুইফট। আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর এখন পরিণয়ের অপেক্ষায় গায়িকা। বিশ্বের এই হাই প্রোফাইল তারকা জুটির বিয়ে নিয়ে যেমন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, পাশাপাশি দেখা দিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ।
আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। বলা হচ্ছে, এমনিতেই টেলর সুইফট তার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেন; অন্যদিকে, ট্র্যাভিস কেলসিও নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এরপরও দুজনের সম্পর্ক ও বহু প্রতীক্ষিত বিয়ের মতো বিলাসবহুল অনুষ্ঠান ঘিরেই বাড়ল এবার উদ্বেগ; শঙ্কা। তাই এ নিয়ে কার্যত নড়েচড়ে বসেছে তাদের টিম। মূলত, তাদের নিরাপত্তা প্রোটোকলগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এক সূত্র অনুযায়ী, টেলর সুইফটের তারকার মর্যাদা এবং জনজীবনের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য বিপদগুলোর কারণে তার নিরাপত্তা দল বর্তমানে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় আছে।
সেই সূত্রের বক্তব্য অনুযায়ী, ‘টেলর এখন প্রেমে মগ্ন এবং জীবনকে খোলাখুলি উপভোগ করছেন, কিন্তু তার নিরাপত্তা দলটি চরম দুশ্চিন্তায় রয়েছে। তিনি যে মূল্যবান গহনা ও পোশাক পরবেন, তা পেশাদার অপরাধীদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। তাই ঘটতে পারে যেকোনো বিপদ।’
সূত্র আরও জানিয়েছে, ‘বিষয়টি এমন নয় যে টেইলর অসতর্ক। সমস্যা হলো, তার জীবনযাত্রা এখন প্রায় সবারই জানা; তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয়। তাই শঙ্কার বিষয়টি থেকেই যায়।’
এক দেহরক্ষীর বক্তব্য অনুযায়ী, ‘টেলর সুইফটের মতো কারও বিয়ের অনুষ্ঠান মানেই চোরদের কাছে স্বপ্নের মতো পরিস্থিতি। এখানে ভিআইপি অতিথিরা থাকবেন, থাকবে দামি উপহার, অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের ঘন ঘন পরিবর্তন হবে এবং সবাই কিছুটা উদাসীন থাকবে।’
টেলর সুইফটের বিয়ের দিন এগিয়ে আসার সঙ্গে তার নিরাপত্তা ও জনজীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসার বেশ কিছু কারণও রয়েছে। গত এক বছরে টেলর সুইফট বেশ কয়েকটি নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একটি গুরুতর হুমকির কারণে ভিয়েনায় তার ‘এরাস ট্যুর’ কনসার্ট বাতিল করতে হয়েছিল। এছাড়া, সুইফটের নামে অভিযোগ করা একজন স্টকারের নিখোঁজ হওয়ার খবরও প্রকাশিত হয়েছে, যা তার ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
টেইলর সুইফট&কেলসির বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু
মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগ্‌দানের পর থেকেই ভক্তরা অপেক্ষা আছেন বিয়ের খবরের। অবশেষে সেই জল্পনার ইতি হলো। জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এ তারকা জুটি।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা।
পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজাচ্ছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।
সূত্র বলছে, সুইফট চান তার বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও করেছেন গ্র্যামিজয়ী এই পপ আইকন।
একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ছোটবেলা থেকেই টেইলর স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে নিজের বিয়ে করার।’
বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট।
শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’
দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
দীর্ঘ নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। প্রায় দুই বছর ধরে কোনো নতুন কাজ তার দর্শকদের সামনে আসেনি। শেষবার তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি।
তবে বিরতি ভেঙে নতুনভাবে ফিরতে প্রস্তুত মিম। মিম জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন। শনিবার (২২ নভেম্বর) এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি জানান, আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন।
সূত্রে জানা গেছে, মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ ছাড়া তাঁর হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসবে।
মিম জানান, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।
বিরতিতে যাওয়ার আগের সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।
ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ
বিনোদন জগতের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি। যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। সাম্প্রতিক এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি।
এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেনসিটি। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল–পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছে এক নতুন, আরও আত্মপ্রত্যয়ী সুনেরাহ বিনতে কামাল।
অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য।
সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন।
সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা।
বিশ্বকে তাক লাগানো কে এই ফাতিমা বশ?
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ১২১ জন প্রতিযোগীর আলো ছাপিয়ে যখন এক তরুণীর মাথায় সেরার মুকুট উঠল, বিশ্ব তখন একটাই প্রশ্ন ছুঁড়ে দিল,কে এই ফাতিমা বশ? মেক্সিকোর এই তরুণী শুধু সৌন্দর্যেই নয়, ব্যক্তিত্ব, সাহস ও মানবিকতায় জয় করেছেন কোটি হৃদয়।
শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ তার মাথায় পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২৫–এর কাঙ্ক্ষিত মুকুট। কিন্তু তার সাফল্যের গল্প শুরু হয়েছিল অনেক আগেই অবহেলা, সংগ্রাম, অপমান আর লড়াইয়ের মধ্য দিয়ে।
২০০০ সালের ১৯ মে মেক্সিকোর তাবাস্কোর ভিলাহেরমোসায় জন্ম ফাতিমার। শৈশব থেকেই প্রাণবন্ত ও প্রকৃতিপ্রেমী এই মেয়েটি ছয় বছর বয়সে জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি হন। তার মস্তিষ্কজনিত জটিল রোগ ডিসলেক্সিয়া ও এডিএইচডি ধরা পড়ে। শিক্ষাজীবন যেমন হুমকির মুখে পড়ে, তেমনি হতাশাও ঘিরে ধরতে শুরু করে তাকে। কিন্তু পরাজয় ছিল না ফাতিমার অভিধানে। তিনি ঠিক করেন, দুর্বলতা নয় প্রতিটি বাধাকেই নিজের শক্তিতে পরিণত করবেন।
১৬ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। এক বছর পরে স্বপ্নপূরণের ডাক তাকে ফের টেনে আনে মেক্সিকোতে। আর মাত্র ১৭ বছর বয়সেই তিনি জিতে নেন ‘ফ্লোর তাবাস্কো’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট যা ছিল তার শৈশবের স্বপ্ন।
এরপর ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন মেক্সিকো সিটির ইবেরোমেরিকানা বিশ্ববিদ্যালয়ে। এরপর ইতালির মিলানে নুওভা আক্কাদেমিয়া দি বেল্লে আর্তি–তে ডিজাইনের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। অর্থাৎ ফাতিমা শুধু সুন্দরী নন তিনি মেধাবী, শিল্প–সচেতন ও উচ্চশিক্ষিত।
মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত
ফাতিমা বশের পরিচয় শুধু ‘মিস ইউনিভার্স’ নন। নয় বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত শিশুদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। প্রতিবার বড়দিনে তাবাস্কোর অনকোলজি হাসপাতালে তিনি শিশুদের জন্য আয়োজন করেন উপহার বিতরণ অনুষ্ঠানের।
তার উদ্যোগগুলোর মধ্যে রয়েছে রুটা মোনার্কা এবং কোরাজোন মিগ্রান্তে যার মাধ্যমে পরিবেশ সচেতনতা, অভিবাসীদের অধিকার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তিনি।
সৌন্দর্য, মমত্ববোধ ও দায়িত্ববোধ সব মিলিয়েই তিনি হয়েছেন অনন্য। যেখানে সাহস দেখালেন বিশ্ব ‘ডাম্বহেড’ অপমানের সামনে দাঁড়ালেন অটল হয়ে
মিস ইউনিভার্স প্রতিযোগিতার আগে প্রিপ্যাজেন্টের সময় একটি প্রোমোশনাল ভিডিও দেরিতে পোস্ট করা নিয়ে থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল তাকে সবার সামনে ‘ডাম্বহেড’ বলে কটাক্ষ করেন।
দর্শকরা হতবাক। কিন্তু ফাতিমা থামেননি। তিনি দৃঢ় কণ্ঠে পরিচালকের দিকে তাকিয়ে বলেন, “আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান দিচ্ছেন না।” এই এক বাক্যে তিনি বিশ্বজুড়ে নারীর সম্মানের প্রতীক হয়ে ওঠেন।
পরিচালক আরও চাপ সৃষ্টি করলে বাকি প্রতিযোগীরাও প্রতিবাদে ফাতিমার পাশে দাঁড়ান। হল থেকে বেরিয়ে যান সবাই।সরাসরি সম্প্রচারিত সে মুহূর্তে বিশ্ব দেখেছে অপমান নয়, সম্মানই নারী অধিকার।
ঘটনার জেরে পরিচালক নাওয়াতকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। ফাতিমার নাম তখনই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে।
অপমানের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী তরুণী যখন ফাইনালের মঞ্চে দাঁড়ালেন, দর্শকদের চোখে তিনি শুধু প্রতিযোগী নন এক অনুপ্রেরণা, এক প্রতীক।
অবশেষে সব বাধা পেরিয়ে মাথায় উঠল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য মুকুট মিস ইউনিভার্স ২০২৫।
ফাতিমার নিজের ভাষায়,“একুশ শতকে কোনো নারীই কারো হাতের পুতুল হয়ে থাকবে না। আমাকে অসম্মান করা মানে সব নারীকে অসম্মান করা।”
এই কথার মধ্যেই বোঝা যায় তিনি শুধু মঞ্চের নয় সময়ের, সমাজের এবং নারীর এক সাহসী প্রতিনিধি।
সুখবর দিলেন সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে, অভিনেত্রীর গায়ে লং কোট, সঙ্গে স্কার্ট—আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— ‘মা’।
সোনম কাপুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নেন স্বামী আনন্দ আহুজা। তিনি মজার ছলে মন্তব্য করেছেন— ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা।
ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।
উল্লেখ্য, বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিষেক হয় সোনম কাপুরের। তার বিপরীতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। এরপর অভিনয় করেন একাধিক সিনেমায়। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় সোনম কাপুরকে।
বর্তমানে স্বামী ও সন্তান কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন এ তারকা দম্পতি।
এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদযাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরই তিনি খবরটি জানান। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।
আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। এ সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরী। এতে প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। এটি মূলত একজন মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।
নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমার নাম ‘মা বন্দে’। আর সেই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। অন্যদিকে মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে।
এ বায়োপিক নিয়ে নির্মাতারা বলেছেন, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রাভিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।
এ বিষয়ে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।
এদিকে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন বলেছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।
‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’
অভিনেত্রী সাদিয়া আয়মান ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ ‘তাকদীরে’ অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর ‘কাজল রেখা’ ও ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও বেশ সরব। সম্প্রতি এক পোস্টে জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
পোস্টে সাদিয়া লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিও জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’
আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’
তিনি কমেন্টবক্সে আরও বলেন, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়! এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি!’
সেই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও ঘটে কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।’ আরেকজনের কথায়, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।’
‘আমি পাথরে ফুল ফোটাব’ নতুন করে গাইলেন ন্যান্‌সি&ইমরান
কয়েক মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক নতুন আয়োজনে তৈরি করেছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। এবার অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল আমি পাথরে ফুল ফোটাব। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন আলম খানের। নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আমি পাথরে ফুল ফোটাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
শেষ ঠিকানা সিনেমায় এন্ড্রু কিশোর একা গাইলেও নতুন আয়োজনে গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গান লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং।
ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্‌সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম “লিপস্টিক” সিনেমার “নিন্দুকে” গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।’
ইমরান আরও জানান, এই গানের সঙ্গে আরও একটি গানের রেকর্ডিং করেছেন ন্যান্‌সি। এতে ন্যান্‌সির সহশিল্পী মোহাম্মদ মিলন। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানটি লিখেছেন ইমরান।
শেষ ঠিকানা সিনেমায় আমি পাথরে ফুল ফোটাব গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তাঁর সঙ্গে ছিলেন শাবনূর। এবারও বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল। নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমি পাথরে ফুল ফোটাব ২.০।
আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ
‘অন্য সিনেমা থেকে গল্প চুরি করেছেন আলিয়া ভাট’- আলিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তার দাবি ছিল, আলিয়ার ‘জিগরা’ সিনেমাটি আসলে তার ছবি ‘সাবী’-র নকল। এ বিষয়ে এবার জবাব দিলেন আলিয়ার চাচা মুকেশ ভাট।
দিব্যার ‘সাবী’ সিনেমার প্রযোজক ছিলেন মুকেশ। তার দাবি, সিনেমার প্রচারের জন্যই এমন দাবি করেছিলেন দিব্যা। দিব্যা ও আলিয়ার তরজা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘দিব্যা এটা প্রচার পাওয়ার জন্য করেছিল কি না, তা আমি জানি না। আসলে “ব্যাঙ্কক হিলটন” নামে একটি ছবির অনুপ্রেরণায় মহেশ (মহেশ ভাট)“গুমরাহ” নামে একটি সিনেমা বানিয়েছিলেন। ওই সিনেমার অনুপ্রেরণা রয়েছে “জিগরা”র নেপথ্যে।’
প্রকারান্তরে মুকেশ নিজেই জানান, তার প্রযোজিত সিনেমা ‘জিগরা’র সঙ্গে ‘সাবী’র কোনো মিল নেই। তিনি বলেন, ‘আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিতর্ক তৈরির প্রয়োজন হয়। সবার প্রচারের প্রয়োজন। আর প্রচার করার জন্য বিতর্কের তো দরকার হয়েই থাকে।’
তবে আলিয়া এখন এত বড় তারকা যে তার বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজনই নেই। মনে করেন অভিনেত্রীর চাচা। তার স্পষ্ট বক্তব্য, ‘আলিয়া এখন বড় তারকা। এত বড় তারকার নাম নিয়ে বিতর্ক তৈরি করলে প্রচার পাওয়া যায়।’ আলিয়ার মতো অভিনেত্রীর অন্য সিনেমা থেকে গল্প চুরির প্রয়োজনই নেই।
মুকেশ বলেন, “আলিয়া দেউলিয়া হয়ে যায়নি, যে অন্য ছবি থেকে ওকে গল্প চুরি করতে হবে। ও অনেক বড় মানুষ। এসব করার ওর কোনো প্রয়োজন নেই। ও খুবই গোছানো, বুদ্ধিমতী ও ভালো মেয়ে। এত নিম্নমানের কাজ করার কথা ও ভাবতেও পারে না।”
২০২৪ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘সাবী’। অন্যদিকে ‘জিগরা’ সিনেমাটি সে বছর অক্টোবর মাসে মুক্তি পায়।
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা ‘ধুরন্ধর’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। একদিকে যেমন ছবিতে রণবীর সিং ও অর্জুন রামপালকে দেখা গেছে সম্পূর্ণ নতুন রূপে, তেমনই অন্যদিকে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল চর্চা।
বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।
ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।
এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’
রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’
প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। এর আগে হিন্দি ছবি 'সিক্রেট সুপারস্টার', 'থালাইভি', 'লভ হস্টেল' এবং 'ব্ল্যাক ফ্রাইডে'-এর মতো সিনেমাতেও সারাকে দেখা গেছে।
১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের
প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ও ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রোববার (১৬ নভেম্বর) দিনভর নাটকীয়তার পর অবশেষে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার জানান, আগামী ১৮ ডিসেম্বর মামলাটিতে মেহজাবীনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, বাদীর সাথে মেহজাবীনের কোনো পরিচয় নেই। সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। অভিযোগের কোনো প্রমাণও (বাদীপক্ষ) দেখাতে পারেনি।
এদিকে, এই মামলার বাদী আমিরুল ইসলামকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রহস্য। যিনি সংবাদ মাধ্যমে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি নিশ্চিত করেছিলেন, রোববার বিকাল থেকেই তিনি ‘লাপাত্তা’ বলে জানা গেছে।
গণমাধ্যমের অনুসন্ধানে, মামলার নথিতে দেওয়া বাদীর আইনজীবীর ফোন নম্বরটিও ‘সাসপেন্ডেড’ (স্থগিত) পাওয়া যাচ্ছে।
জানা গেছে, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেয়ার’ অভিযোগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গত ১০ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়।
এক দশকে দীপ্ত, দেখানো হবে শাকিব খানের ‘তুফান’
১০ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন। ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। ‘পালকী’, ‘অপরাজিতা’, ‘খুঁজে ফিরি তাকে’র মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ ‘সুলতান সুলেমান দিয়ে আলোচনায় আসে দীপ্ত টেলিভিশন।
একে একে তারা নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ করে ‘ভালোবাসার আলো আঁধার’, ‘মধ্যবর্তিনী, ‘খলনায়ক, ‘মান অভিমান ও ‘মাশরাফি জুনিয়র’–এর মতো দর্শকপ্রিয় দেশি ধারাবাহিক নাটক। অন্যদিকে নিজস্ব অনুবাদক টিম, কণ্ঠাভিনয়শিল্পীদের মাধ্যমে ডাব করা বিদেশি সিরিজ ‘বাহার’, ‘ফেরিয়া’, ‘জননী জন্মভূমি’, ‘সুলতান সুলেমান’, ‘কোসেম’ ও ‘রহস্যময়ী’ হয়ে ওঠে দর্শকনন্দিত। বর্তমানে সম্প্রচারিত ‘খুশবু’, ‘রূপনগর’, গুড ডক্টর’–এর মতো ড্রামা সিরিজগুলোও দর্শকপ্রিয় হয়ে উঠেছে।
দীপ্ত টিভির ১০ বছর পূর্তিতে আজ সকাল ৮টায় ‘দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে থাকছেন শিল্পী অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন গৌরব সরকার। এ ছাড়া সকাল ১০টা ১৭ মিনিটে দেখানো হবে শাকিব খান অভিনীত বাংলা সিনেমা ‘তুফান’।
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন সংগীত আয়োজনে পুরোনো গান। কয়েক বছর ধরে এটাই সংগীতাঙ্গনের ট্রেন্ড। সিনেমাতেও ব্যবহার করা হচ্ছে আগের জনপ্রিয় গান। অনেক সময় আবার নতুন গানের সঙ্গে পুরোনো জনপ্রিয় গানের অংশ জুড়ে দেওয়া হচ্ছে। এবার এই তালিকায় নাম লেখাচ্ছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন করে প্রকাশের পরিকল্পনা করছেন তিনি।
অনেক আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পুরোনো গান নতুন করে গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন ডলি সায়ন্তনী। কিন্তু সে সময় রাজি হননি তিনি। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানের সাফল্যের পর ভাবনা বদলেছেন ডলি সায়ন্তনী। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
ডলি সায়ন্তনী বলেন, ‘বেশ কয়েকটি কোম্পানি আমাকে প্রস্তাব দিয়েছিল। প্রথম প্রথম মনে হতো, শ্রোতাদের মধ্যে পুরোনো গান যেভাবে জায়গা করে আছে, নতুন সংগীতায়োজন সেই জায়গা নিতে পারবে কি না। তবে অন্যদের ক্ষেত্রে দেখছি, তারা ভালো সাড়া পাচ্ছে। শাকিব খানের সিনেমায় ব্যবহৃত লিচুর বাগান গানটি দুই যুগ আগে গেয়েছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে আবার গাইতে বলা হয়েছিল। রাজি হইনি। অথচ প্রীতম করল, সারা দেশে হইচই ফেলে দিল।’
প্রায় এক বছর কানাডায় আছেন ডলি সায়ন্তনী। সেখানেই আগামী সপ্তাহে তাঁর ‘হে যুবক’ গানটি নতুন সংগীতায়োজনে কণ্ঠ দেবেন। এই গান শেষে আরও কয়েকটি গান নিয়ে কাজ করবেন তিনি। ডলি সায়ন্তনী বলেন, ‘গত শুক্রবার বাংলাদেশ থেকে একজন প্রযোজক ফোন করেছিলেন। “হে যুবক” নতুন করে সংগীতায়োজন করেছেন, আমাকে দিয়ে গাওয়াতে চান। এবার আর না করিনি। ট্রেন্ডে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে গানটিতে কণ্ঠ দেব। এ ছাড়া আমার গাওয়া আরও যেসব গান জনপ্রিয়তা পেয়েছিল, সেগুলোও ধীরে ধীরে নতুন করে গাইব।’
মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল?
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক-ওটিটির পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন যিনি। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার; মডেলিং থেকে শুরু। কিন্তু, তারকাদের নিয়ে কোনো ইস্যু কিংবা বিতর্ক তৈরি হলেই যেন ভক্তরা খোঁজ রাখতে চান তাদের আমলনামা নিয়ে! তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা; কাজেই মেহজাবীন ভক্তরা একরকম তাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বলেই বলা চলে।
সদ্যই একেবারে অন্য কারণে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এমন সময়ে তার আসন্ন কিংবা নতুন কোনো কাজেরও খবর নেই; তাই ভক্তদের মনে বেঁধেছে নানা প্রশ্ন- মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারাল?
এইতো কিছুদিন আগেই গুঞ্জন ওঠে, পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে স্ক্রিনশেয়ার কথা ছিল তার; বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে মেহজাবীনের নাম। কিন্তু শেষমেশ জানা গেল, ‘দম’-এর নায়িকা মেহজাবীন নন— জায়গাটি পেয়েছেন পূজা চেরী। আর এ ঘোষণার পরই হতাশ হন মেহজাবীন ভক্তরা। এছাড়াও দীর্ঘদিন ধরে মেহজাবীনের নতুন কোনো প্রজেক্টের কথা শোনা যাচ্ছে না বলে যেন হতাশা আরও বাড়ে।
অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! নাটক, বিজ্ঞাপন, ওটিট; সব মিলিয়ে কাজের চাপে হাঁফ ছাড়তে হচ্ছিল মেহজাবীনকে। দেশ–বিদেশ ঘুরে টানা শুটিং, কখনো কিছুদিন আড়ালে থাকা, কখনো বাধ্য হয়ে বিরতি; কাজের ব্যস্ততা নিয়েই যেন তার জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো।
পরে চলচ্চিত্রেও মনোযোগ দেন। বিয়ে ও হানিমুনে কিছুটা বিরতি নিলেও তার অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ায়। তবে দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া মেলেনি দুই ছবিরই।
এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তার কাজের তালিকা। সংবাদমাধ্যমকে সম্প্রতি মেহজাবীন নিজেই জানান, আপাতত তার হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এই খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন— যেই মেহজাবীন ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন, তিনি আজ কাজবিহীন হয়ে কি তাল হারিয়ে ফেলছেন?
দুবাইয়ে শাহরুখের নামে ৫৫তলা টাওয়ার
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’। এটি নির্মাণ করবে দানিউব গ্রুপ।
শুক্রবার মুম্বাইয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে। তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রকল্পটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাওয়ারটি ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের। উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার বৈশ্বিক ঠিকানা হিসেবে এটিকে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানিউব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের হাত-ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যে টাওয়ারের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
শাহরুখ বর্তমানে ‘কিং’ সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবার তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। বাবা-মেয়েকে পর্দায় গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।
স্বামীকে নিয়ে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী
আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।
সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।
সেই ভ্লগে সোনাক্ষী জানান, শুধু ভ্রমণ আর নতুন সংস্কৃতি ঘুরে দেখাই তাদের উদ্দেশ্য।
অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি নাখোশ ছিল সিনহা পরিবার। যদিও পরে আর এসব নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি।
সালমান খানের সঙ্গে অভিনয় করা ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন
‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায় এক দশক পর আবার ফিরছেন বড়পর্দায়-তাও দক্ষিণী ইন্ডাস্ট্রির জমজমাট সিনেমায়।
জানা গেছে, হর্ষালি অভিনয় করতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর নতুন সিনেমা ‘অখণ্ড ২’-এ। এটিই হতে যাচ্ছে তার তেলুগু ডেবিউ। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।
মাত্র সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’-এ মুন্নির চরিত্রে অভিনয় করে হর্ষালি পেয়েছিলেন প্রবল জনপ্রিয়তা, সমালোচকদের প্রশংসা এবং একাধিক পুরস্কারের মনোনয়ন। এরপর আর তাকে বড়পর্দায় দেখা যায়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফিরছেন তিনি।
পরিচালক বোয়াপাটি শ্রীনুর পরিচালনায় তৈরি হচ্ছে ‘অখণ্ড ২’। নিজের প্রত্যাবর্তনের খবরটি হর্ষালি জানিয়েছেন এক আবেগঘন পোস্টে। লিখেছেন-“মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল একটি অনুভূতি। আপনাদের ভালোবাসা নিয়েই এতদিন প্রস্তুতি নিয়েছি, শিখেছি…যাতে ফিরতে পারি আরও শক্তভাবে, আরও পরিণতভাবে।”
এরই মধ্যে সিনেমার প্রথম সিঙ্গল ‘দ্য তাণ্ডবম’ মুক্তি পেয়েছে জমকালো আয়োজনে। সেখানে নন্দমুরি বালকৃষ্ণের পাশে দেখা যায় নতুন রূপে হর্ষালিকেও। তার লুক দেখে মুগ্ধ ভক্তরা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে এসেছে প্রশংসার বার্তা।
সূত্র বলছে-সিনেমাটিতে হর্ষালি অভিনয় করবেন ‘জনানি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। কিংবদন্তি বালকৃষ্ণর সঙ্গে কাজ করেই শুরু তার দ্বিতীয় অধ্যায়।
এ ছবিটি শুধু তেলুগু নয়-হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ পাঁচ ভাষায় মুক্তি পাবে। ফলে প্যান–ইন্ডিয়া দর্শকের কাছে পৌঁছানোর বড় সুযোগ পাচ্ছেন হর্ষালি।
‘বজরঙ্গি ভাইজান’র আবেগঘন মুন্নির পর এবার তাকে দেখা যাবে অ্যাকশন-ধর্মীয় ঘরানার সিনেমায়। অপেক্ষায় ভক্তরা-এক যুগ পর বড়পর্দায় হর্ষালি কতটা আলো ছড়ান, সেটিই এখন দেখার।
শাকিব খানের ভবিষ্যৎ নায়িকা হানিয়া আমির
ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমায় বেশ কয়েক বছর ধরে বিদেশের নায়িকারা অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে ঢালিউড কিং তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাঁধবেন।
গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেসময় এক আয়োজনে হানিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’
এর পথেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির।
বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান নিজেই জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’
এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে শাকিব এখনও কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি।
ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন, আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।
এদিকে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন।
এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে শাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে।
এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!
বলিউড বাদশাহ শাহরুখ খান জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার একবার তার গালে আলতো করে চড় দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, সেটাই ছিল তার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত।
২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করতে গিয়ে সেই ঘটনার কথা স্মরণ করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, মুম্বাইয়ে প্রথমবার দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি গালে হালকা চড় মেরে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো।’ শাহরুখ বলেন, ‘ওর মতো কেউ টোকা দিলেও সেটা বড় চড়ের মতো মনে হয়।’
এক বছর পরই শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ চলচ্চিত্রে, যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, শাহরুখকে প্রথম দেখে তার মনে হয়েছিল- নিজেদের ছেলে হলে বোধহয় এমনই দেখতে হতো।
গভীর রাতে কৃতিকে হঠাৎ ফোন হৃতিক রোশনের, ঘটনা কী
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ শেয়ার করেছেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। নিজের অভিনয়জীবনের প্রথম দিকের দিনগুলোর কথা বলতে গিয়েই উঠে আসে সেই স্মৃতিচারণা- যা আজও তার কাছে স্বপ্নের মতো। খবর এনডিটিভির।
কৃতি জানান, ছোটবেলা থেকেই তিনি হৃতিক রোশনের বিশাল ভক্ত ছিলেন। ঘরের দেয়ালজুড়ে ছিল হৃতিকের পোস্টার। আর সেই হৃতিকই একদিন রাত দু’টোয় ফোন করেছিলেন তাকে!
কৃতির প্রথম ছবি ‘হিরোপন্তি’ মুক্তির পর টাইগার শ্রফ হৃতিক রোশনের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। কৃতি বলেন, আমি জানতামই না যে হৃতিক সেই বিশেষ শোতে ছবিটি দেখেছেন। রাত ২টার সময় হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে। আমি ধরিনি। পরে ট্রু-কলারে দেখি- ফোনটা হৃতিক রোশনের! আমি একেবারে হতবাক হয়ে যাই।
‘বেডরুমের সিক্রেট’ ফাঁস করলেন ভিকি!
পরদিন সকালে সাহস করে হৃতিকের সঙ্গে যোগাযোগ করেন কৃতি। তখনই অভিনেতা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমার অনেক প্রতিভা আছে, তুমি অনেক দূর যাবে।
কৃতি বলেন, এই ফোন কলটি আমার জীবনের অন্যতম প্রিয় মুহূর্ত। নিজের আদর্শ ব্যক্তির কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অবিশ্বাস্য ছিল।
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’& মন্তব্যে বিপাকে রাশমিকা
রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকা। এছাড়া ‘আ্যনিমেল’ সিনেমায় অভিনয় করে তিনি ইতোমধ্যে বলিউডেও শক্ত জায়গা তৈরি করেছেন।
এদিকে অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক টক শো-তে রাশমিকা মান্দানা বলেছিলেন, ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।’
এদিকে রাশমিকার বক্তব্যটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন।
রাশমিকার এক ভক্ত ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।
সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।’
চমক নিয়ে প্রিয়াংকার ফেরা
প্রিয়াংকা ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক। ‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য গান গাইবেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্ল্যাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াংকার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশি ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতাপক্ষ।
তারা জানান, এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। ভারতে ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ। সম্পূর্ণ অ্যালবামটি ছবির মুক্তির দিনেই প্রকাশ পাবে।
‘লাস্ট ক্রিসমাস’ মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল। পরিচালক গুরিন্দর চাড্ডা বলেন, ‘আমি জর্জ মাইকেলের বিশাল ভক্ত। তার গানে আমাদের নিজস্ব রূপ দিতে পেরে আমি খুব কৃতজ্ঞ। আশা করি তিনি স্বর্গ থেকেও এই গানটি শুনে খুশি হবেন।’
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।
বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম। ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছেন বাংলাদেশের এই মডেল। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন মিথিলা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।
জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না
গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া শিল্পীদের নাম ঘোষণার সময় টিভির পর্দায় নিজের নাম শুনতেই আনন্দে ফেটে পড়েন কোরিয়ান পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ।
আপ্লুত হয়ে রোজ বলেই দিলেন, ‘আমি আমার জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না! সবকিছু বুঝে উঠতে এখনো সময় লাগছে।’
গত ৭ নভেম্বর ঘোষিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় শুধু এক বিভাগে নয়, রোজের নাম উঠে এসেছে তিন বিভাগে। রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগে জায়গা পেয়েছেন তিনি।
এর মাধ্যমে কে-পপ তারকা হিসেবে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন রোজ। তিনিই গ্র্যামিতে মনোনয়ন পাওয়া দক্ষিণ কোরিয়ার প্রথম নারী শিল্পী।
আর তার এ সাফল্য সম্ভব হয়েছে তার ‘আপাতে’ গান দিয়ে।  গানটিতে রোজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স।
গত বছর প্রকাশ পাওয়া রোজের প্রথম একক অ্যালবাম ‘রোজি’তে ছিল গানটি। প্রকাশের পর থেকেই ইউটিউব থেকে বিলবোর্ডের টপ লিস্ট—সবখানে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয় আপাতে। ফলে রোজে যে এবার গ্র্যামিতে মনোনয়ন পেতে পারেন, এ জল্পনা ছিল বছরজুড়ে। অবশেষে সে ধারণাই সত্যি হয়ে ধরা দিল।
ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার, দোয়েচি, বিলি আইলিশ, লেডি গাগা, কেনড্রিক লামারদের পেছনে ফেলে রোজে যদি এবার সত্যিই গ্র্যামি জিতে যান; তাহলে সেটা হবে কে-পপের ইতিহাসে আরেকটি বড় অর্জন।
কন্ট্রাক্ট কিলার দিয়ে সাংবাদিককে হত্যা করেন এই তামিল সুপারস্টার
তিনি ছিলেন তামিল সিনেমার প্রথম সুপারস্টার। ভক্তরা তাকে আক্ষরিক অর্থেই দেবতার আসনে বসিয়েছিল। কিন্তু সেই দেবতার মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ঠান্ডা মাথার অপরাধীর চেহারা। বলা হচ্ছে, এম. কে. ত্যাগরাজা ভাগবথার (এমকেটি)— এক কিংবদন্তি অভিনেতার কথা, যিনি তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে কলঙ্কিত করেছিলেন এক সাংবাদিকের রক্তে।
১৯৩৪ সালের ‘পাভালক্কোডি’ থেকে শুরু। এরপর ‘চিন্তামণি’ (১৯৩৭), ‘অম্বিকাপতি’ (১৯৩৭) এবং ‘হরিদাস’ (১৯৪৪)—এমকেটি একের পর এক হিট ছবি দিয়ে তামিলনাড়ুর অবিসংবাদিত আইকন হয়ে ওঠেন। তার ‘হরিদাস’ ছবিটি মাদ্রাজের এক থিয়েটারে টানা ১১৪ সপ্তাহ চলে, যা এক অবিশ্বাস্য রেকর্ড। মানুষ তাকে ভালোবেসে পূজা করত। কিন্তু এই সম্মানিত তারকাই যে এক ঘৃণ্য অপরাধের মূল চক্রী হতে পারেন, তা কে জানতো!
সি. এন. লক্ষ্মীকান্তন এর হত্যা- ভারতের ইতিহাসে অন্যতম সাংবাদিক হত্যার নজির। ছিলেন একজন বিনোদন সাংবাদিক। তার অপরাধ চলচ্চিত্র জগতের তারকা–সেলিব্রিটিগণের ব্যক্তিগত বিষয় নিয়ে কুৎসিত প্রতিবেদন, গসিপ, অনুমানমূলক লেখা প্রকাশ করতেন, যার কারণে অনেকের রোষে পড়েছিলেন।
১৯৪৪ সালের ৮ নভেম্বর। লক্ষ্মীকান্তনকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে ছুরিকাহত করা হয়। এটি কোনো সাধারণ হামলা ছিল না; এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর আগে যন্ত্রণাকাতর লক্ষ্মীকান্তন পুলিশকে যে জবানবন্দি দেন, তাতেই ফাঁস হয়ে যায় আসল ষড়যন্ত্র। তিনি স্পষ্ট করে বলে যান, এই হামলার পেছনে রয়েছে সুপারস্টার এমকেটি, তার সহযোগী কৌতুক অভিনেতা এন. এস. কৃষ্ণান এবং প্রযোজক এস. এম. শ্রীরামুলু নাইডু।
এরপর পুলিশি তদন্তে যে তথ্য উঠে আসে তা ছিল শিউরে ওঠার মতো। এই নির্মম হত্যাকাণ্ডের জন্য স্বয়ং সুপারস্টার এমকেটি ২,৫০০ টাকার কন্ট্রাক্ট করেছিলেন। একটি চিঠি ও সাক্ষ্যের ভিত্তিতে এমকেটিকে গ্রেপ্তার করা হয়। পরের বছর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, যদিও পরবর্তীতে তিনি প্রায় ৩০ মাসের কারাবাসের পর মুক্তি পান।
কারাগার থেকে মুক্তির পর তিনি আবার অভিনয়ে ফিরতে চান। কিন্তু আর চাইলেও পারেননি; আগের জনপ্রিয়তাও আর ফিরে পাননি। একসময় যিনি ছিলেন তামিল চলচ্চিত্রের প্রথম তারকা, তিনি ধীরে ধীরে হারিয়ে গেলেন ইতিহাসের পাতায়।
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে। ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের প্রলোভনে পড়ে এক আইনজীবী হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি।
মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশের বরাতে জানা যায়, চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।
ওই ভিডিও দেখে বিশ্বাস করেন শবনম। পরে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে পাঁচ লাখ টাকার বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে।
কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতিবারই বিশেষ এই দিনটি পরিবারের সাথেই উদযাপন করে থাকেন নায়িকা। এর আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহ ধরা দিলেন মিম।
শোনা যাচ্ছে, পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করবেন এই নায়িকা। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা।
জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার (৯ নভেম্বর) কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন নায়িকা; জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন নায়িকা।
ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর মিম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন। কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি, কারণ তিনি আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা।
কিছুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মডেলিং ও ভ্রমণের পাশাপাশি রিমার্ক-হারল্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই নায়িকা। তবে মিমের সর্বশেষ আলোচিত ও সফল কাজ ছিল রায়হান রাফির ‘পরাণ’।
নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি
ওপার বাংলার চলচ্চিত্রে ফের অভিনয়ে ফিরলেন অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ। দীর্ঘদিন পর তাকে দেখা যাবে রামকমল মুখার্জির নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। তবে সায়নীর ভাষায়, এটা তার ঘরে ফেরা নয়, বরং নতুন অভিজ্ঞতা।
গট ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষসহ রয়েছেন সায়নী ঘোষ।
সায়নী জানান, ছবিতে তিনি ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবনকে কেন্দ্র করেই গল্পটি তৈরি।’
অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ।’
রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। রাজনীতিতে আসার পর ‘গ্ল্যামার বাড়ানোর অভিযোগ’ নিয়ে সায়নী বলেন, ‘আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য। কিন্তু আমি মনে করি, আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।’
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি সংগীত উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে; বিশেষ করে, কেন তিনি সবসময় নিজের চেয়ে অনেক বেশি বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন, তা নিয়ে।
২৮ বছর বয়সী সুইনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪। এর আগে তিনি সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি-ফিফটি ফিল্মস’ এর কার্যক্রম এখনও চলমান।
সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে অনেকের কৌতূহল থাকলেও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এর ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী সোফি রোস। তার মতে, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে।
সোফি বলেন, ‘যারা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চিত বোধ করেন, তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন যিনি স্থির, পরিণত এবং নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষ সেই নিরাপত্তার অনুভূতি দিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সব সময় এটা মানসিক আঘাতের ফল নয়। কেউ কেউ বয়সের তুলনায় বেশি পরিণত হয় এবং সমবয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পারে না।’
উল্লেখ্য, সিডনি সুইনি বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত তারকা। তার সম্পদের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার।
তবে কি শাকিবও নকল করলেন এবার?
মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্র পাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। আর তা নিয়ে ব্যাপক আলোচনা তার লুক নিয়ে।
কিন্তু এখন এমন একটি খবর পাওয়া গেল, যা শুনে মন খারাপ হতে পারে শাকিব ভক্তদের। সিনে ভক্তরা বলছেন, শাকিব খানের এই লুকে এর আগেও দেখা গেছে; অন্য সিনেমার এক নায়কের লুকে।
ঠিক এই সময়ে শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হচ্ছে, একটা সময় একই রকম আলোচনা হয়েছিল; সেটি মূলত ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রিজে। হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রিজের অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দিয়েছিলেন; কাজেই প্রশ্ন থেকে যাচ্ছে, পৃথ্বীরাজের লুক তবেই কি নকল করলেন শাকিব খান?
প্রথম ঝলকেই যেন চোখ ধাঁধিয়ে যায়! কালো পোশাকে, গোঁফের আড়ালে ঢাকা এক দৃঢ় ও স্টাইলিশ অভিব্যক্তি; এমন লুক কার না মনে ধরবে! দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন-  দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।
মিল রয়েছে চশমা ও গোঁফ-এও! দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের পার্থক্য রয়েছে! শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে, পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।
এছাড়াও পরিপাটি করে আঁচড়ানো এবং খানিকটা ওয়েভি হেয়ারস্টাইল; যা দুজনেরই  সঙ্গে মানিয়ে গেছে। বলা বাহুল্য, এই মিলগুলো এতটাই জোরালো যে, যে কেউ প্রথম দেখায় চমকে উঠতে বাধ্য হবেন। যেন একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই অভিনেতার লুক!
তবে শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, তা নিয়েও থাকছে প্রশ্ন! কারণ, শাকিব খান ‘সোলজার‘ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলারের প্রেক্ষাপট যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারানের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে।
চলতি বছরের মার্চে মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান এই একই লুকেই ধরা দেন। এই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার । ‘লুসিফার’ ছবিতে তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল, এবং ‘এম্পুরান’-এ তার অতীত ও নেপথ্যের কাহিনি তুলে ধরার কথা।
অর্থাৎ, একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক, আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান। দুই ভিন্ন চরিত্রেও পোশাকের মিল এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দেয়। তবে কি স্টাইলিশ ‘সিন্ডিকেট ম্যান’-এর ফ্যাশনকেই এবার গ্রহণ করলেন ঢাকাই ‘সোলজার’?
এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ
বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান।
খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকলেও ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
তবে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, মা ও সন্তান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও, চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
জীবনের নতুন অধ্যায় শুরু করায় বলিউডজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। কারিনা কাপুর খান দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত।’
যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা চোপড়া শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দারুণ খুশি হয়েছি! ভালোবাসা রইল।’
অভিনেতা রাজকুমার রাও লিখেছেন, ‘ভিকি-ক্যাটরিনা, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই।’ অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'ডোডোর গল্প'। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।
ইনবক্সে ভক্তদের পাঠানো 'ডোডোর গল্প' মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমণি বলেন, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে 'ডোডোর গল্প' রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।’
এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য।’
'ডোডোর গল্প'র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এক্সপেরিয়েন্স বলে উল্লেখ করেন পরীমণি। তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
পরীমণি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।’
সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমণি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেবো।’
জায়েদ খান দেশের সব মেয়ের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে তিনি অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে সরব আছেন। নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেই সফরেরই একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন নুসরাত।
অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।
তিনি বলেন, এর আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।
নুসরাত ফারিয়া বলেন, উনার প্রোগ্রামে যখন বলল— চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি। আমি সত্যি গভীর আগ্রহ ও খুশিও হয়েছিলাম। এর পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদের দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।
বিএনপির টিকিট পাননি তারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার তালিকায় নেই কোনো শোবিজ তারকার। অথচ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় অনেকদিন থেকেই বেশ কয়েকজন সংগীতশিল্পীর নাম উচ্চারিত হতে দেখা গেছে।
যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
এ ছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন। কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের কারো নাম পাওয়া যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
শুটিংয়ে শাহরুখকে কী বলে ডাকেন আরিয়ান?
সাধারণত ক্যামেরার সামনে গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তবে ‘দ্য ব্যাডস অব বলিউড’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভিন্ন এক আরিয়ানকে দেখেছিলেন দর্শকরা। সেই মঞ্চে ছিলেন শাহরুখ খানও।
এদিকে এক অনুষ্ঠানে আরিয়ান বলেছিলেন, ‘আমার কাজটা সবাই দেখবেন আশা করি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। ফল যাই হোক, পাপা পাশে আছেন।’ সে সময় তার মুখে ‘পাপা’ শব্দটি শুনে আবেগাপ্লুত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে শাহরুখকে কখনও ‘পাপা’ নয়, বরং ‘স্যার’ বলেই সম্বোধন করেন আরিয়ান।
সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য। মুদাসসের জানান, তিনি ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করেছেন এবং কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক। তার ভাষায়, “শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’”
তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনও ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আরও বলেন, ‘আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন। এই আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’
ভাবনা বলেন, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু যায় আসে না।’
এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী ভাবনা স্পষ্ট করে দিলেন- পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন না। তার কথায়, যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরলেও এবার তাকে দেখা গেল নতুন রূপে। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি।
এমনিতেই ফ্যাশন সেন্স ও স্টাইল নিয়ে জয়া আহসানের প্রশংসা কম নয়। তার নজরকাড়া স্টাইলের কাছে বয়স যেন ঢাকা পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। ছবিতে তাকে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজের মতো পোশাকে। পোশাকটিতে রয়েছে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ রঙের টিউলিপ ফুলের প্রিন্টে ডিজাইন।
ছবিগুলোতে জয়াকে ঘরোয়া আবহেই পোজ দিতে দেখা যায়। কখনও জানালার বাতি বা পর্দার দিকে আনমনা হয়ে তাকিয়ে আছেন, কখনও বা সোফায় বসে আলতো হাতে চুল ঠিক করছেন; আবার ঘুমানোর ভঙ্গিতেও পোজ দিয়েছেন। চারটি ভিন্ন ফ্রেমে তোলা ছবিগুলোতে জয়াকে দেখায় বেশ স্নিগ্ধ ও লাবণ্যময়ী। পোস্টটির সঙ্গে যুক্ত করেন একটি গানও।
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ কেউ তাকে সকালের মিষ্টি শুভেচ্ছাও জানান।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার তিনি নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।
স্বর্ণের গয়না চুরির দায়ে গ্রেপ্তার অভিনেত্রী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্তকে স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের ব্রেবন রোড এলাকা থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
রূপার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকায় আদি বাঁশতলা লেনে একটি দোকানে নারী ক্রেতার ব্যাগ থেকে স্বর্ণের বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে।
ভুক্তভোগী নারীর দাবি, তার ব্যাগে ২০ গ্রামের স্বর্ণের মঙ্গলসূত্র, ২১ গ্রামের স্বর্ণের নেকলেস লকেট, ১৩ গ্রাম এবং ৯ গ্রামে তৈরি দুটি স্বর্ণের ব্রেসলেটসহ নগদ ৪ হাজার টাকা ছিল।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেত্রী রূপার বাড়িতে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব অভিযোগ অস্বীকার করলে পুলিশ রূপার বাড়িতে তল্লাসি চালায় এবং সব স্বর্ণের গয়না (৬২.৯৫ গ্রাম) উদ্ধার করে।
শুক্রবার (৩১ অক্টোবর) রূপাকে আদালতে হাজির করা হলে জানা যায়, একসময় বিনোদন জগতে টিভি সিরিয়াল ও সিনেমায় কাজ করলেও এখন অভিনয়ের সঙ্গে যুক্ত নেই তিনি। সংসার চালাতে তাই কয়েক বছর ধরেই এ পথ বেছে নিয়েছেন।
জানা যায়, অভিনেত্রী রূপা দত্ত এবারই প্রথম গ্রেপ্তার হননি।
এর আগে ২০২২ সালে পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বইমেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তার কাছে পায় একাধিক মানিব্যাগ ও নগদ ৭৫ হাজার টাকা। পুলিশ এর কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিনেত্রী।
টালিউডে অভিনয়ের পাশাপাশি এক সময় হিন্দি সিরিয়ালে অভিনয় করেও খ্যাতি অর্জন করেছিলেন অভিনেত্রী রূপা দত্ত।
তবে কাজের পরিবেশ না থাকার অভিযোগ করে ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি।
৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন। এই দাবির জেরে দুটি বড় বাজেটের ছবি হাতছাড়া হওয়ার পরও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান। তবে এবার এই বিতর্কে সম্পূর্ণ ভিন্ন এবং সমর্থনমূলক সুর শোনা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের কণ্ঠে। মাতৃত্বের অভিজ্ঞতা থেকে তিনি দীপিকার এই দাবিকে 'ন্যায্য' বলেই মনে করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টলি কুইন কোয়েল মল্লিক এই প্রসঙ্গে কথা বলেছেন। কোয়েল বর্তমানে এক ছেলে ও এক মেয়ের মা। দুই সন্তানকে সামলেও চলতি বছর তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। সন্তানের প্রতি দায়িত্ব এবং একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি দীপিকার দাবিকে কীভাবে দেখছেন, তা নিয়েই মুখ খোলেন কোয়েল।
কোয়েল বলেন, ‘আমার মনে হয় দীপিকার সন্তান যখন হয়, নতুন মা হিসেবে ৮ ঘণ্টা তিনি কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি। এখানে অন্যায় চাওয়া কিছু নেই।’
তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েলের মতে, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘণ্টার একটা খরচ থাকে। এই ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।
কোয়েলের দাবি, ‘এক এক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়।’
চঞ্চল&নিশোর ‘দমে’ পূজা চেরি, মহরতে এলেন পালকিতে
দেশের খ্যাতনামা নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী-আফরান নিশোর সঙ্গে নায়িকা কে হবে সেটি ছিল এক রহস্য। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সিনেমার মহরতে নাটকীয়ভাবে নায়িকাকে পরিচয় করে দিলেন সিনেমার নির্মাতা-প্রযোজক।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরতে ‘দম’ সিনেমার নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়।
ঘোষণার পর পালকিতে করে মঞ্চে হাজির হন নায়িকা পূজা চেরি। এসময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল-নিশো।
খয়েরি রঙয়ের শাড়িতে পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি জানালেন, অনেক কথা সাজিয়ে এসেছিলেন বলার জন্য, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছেন। এ সময় পূজা জানান, দম সিনেমায় অডিশন দিয়েই চূড়ান্ত হয়েছেন তিনি।
পূজা চেরি বলেন, ‘দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।’
সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দমের কাহিনি। দুই বছর আগে প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছিল, চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটে উঠবে সিনেমায়।
প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন নির্মাতারা। শিগগিরই শুরু হবে শুটিং।
আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে দম।
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
বলিউডের গণ্ডি পেরিয়ে অবশেষে দক্ষিণী সিনেমায় অভিষেক হলো অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তার প্রথম তেলুগু ছবি 'জাটধারা'-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ক্যারিয়ারের এক নতুন পথে হেঁটে সোনাক্ষী জানিয়েছেন, তার এই প্রথম অভিজ্ঞতা ভীষণই আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল।
জানা গেছে, 'জাটধারা' ছবিতে 'ধনপিশাচিনী' নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান।
সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।’
এই চরিত্র নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা আকাশছোঁয়া। তার কথায়, ‘আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’
স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, ‘অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।’
আদালতে ক্ষমা চেয়ে যা বললেন কঙ্গনা
বলিউডের ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ আলোচনায় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০২০ সালের শেষ দিকে কৃষক আন্দোলনের কারণে উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্ব ভারত। তখন সবাই জড়ো হয়েছিল দিল্লির রাজপথে। ঠিক তখনই আন্দোলনের বিরোধীতা করে আকমণাত্মক মন্তব্য করেছিলেন বিজেপি সংসদ সদস্য কঙ্গনা।
এ অভিনেত্রী তখন কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানু বলে ব্যাখ্যা করেছিলেন। এ মন্তব্যই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। তাই তো এ ঘটনার  কয়েক বছর পর এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাইলেন এই বিতর্কিত অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, আজ ভাতিন্দায় আসার পর ভীষণ ভালো লেগেছে। ভক্তরা এখানে ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওই বৃদ্ধার স্বামীকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছি।
অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কঙ্গনা বলেন, পোস্টটি একটি রিটুইট ছিল, যা সাধারণত মিম হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমি মাহিন্দরের (বৃদ্ধা) স্বামীর সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছি। তখন দেশজুড়ে একাধিক প্রতিবাদ চলছিল। কেউ একজন মিমটির নিচে মন্তব্য করেছিলেন। তারই জেরে বিতর্ক তৈরি হয়। আর এই ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছি আমি।
প্রসঙ্গত, শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন অভিনেত্রী কঙ্গনা। তারপর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করেন। আর তার বিতর্কিত মন্তব্য নিয়ে তখন শুরু হয় শোরগোল। এরপর বিভিন্ন সময় নানা মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে এ অভিনেত্রীকে।
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে। সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করেছেন।
সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সেই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।
অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন' এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।
এদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক।
গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন।
জাপানের বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে ‘গুড নিউজ’
জাপানের এক যাত্রীবাহী বিমান রেড আর্মি ফ্যাকশন নামে এক রাজনৈতিক সংগঠনের তরুণ সদস্যরা অপহরণ করেছিল। ১৯৭০ সালের আলোচিত সেই ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরীয় সিনেমা ‘গুড নিউজ’।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বাউন সুং-হুয়ান জানতেন এমন একটি আলোচিত ঘটনা থেকে সিনেমা বানালে অনেক কথা হবে। তাই শুরুতেই ঠিক করে নেন কী দেখাবেন আর কী দেখাবেন না।
তার ভাষ্যে, ‘সরাসরি সেই ঘটনা অনুসরণ না করে একটি চরিত্রের মাধ্যমে গল্প বলার চেষ্টা করি। না হলে হয়তো তালগোল পাকিয়ে ফেলব।’ নির্মাতার পছন্দের সিনেমার মধ্যে আছে বং জুন হোর ‘প্যারাসাইট’ ও রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। দুই সিনেমাতেই রাজনৈতিক বক্তব্য আছে তবে সেটা এসেছে হাস্যরসের মোড়কে। তিনিও নিজের সিনেমায় এই কৌশল নিয়েছেন।
১৯৭০ সালে ছিনতাই হয় জাপানের ফ্লাইট ৩৫১। ছিনতাইকারীরা ছোট একটা কমিউনিস্ট দলের সদস্য। তারা জাপানে রাজনৈতিক বিপ্লবের জন্য বিমানটি ব্যবহার করতে চেয়েছিল। মূল পরিকল্পনা ছিল কিউবার দিকে যাওয়ার, কিন্তু বিমানটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল না। তাই তারা গন্তব্য পরিবর্তন করে উত্তর কোরিয়ার দিকে যাত্রা শুরু করে। আইনি জটিলতা এড়াতে বাস্তবের অনেক নাম সিনেমায় বদল করা হয়েছে।
বছর কয়েক আগে, একটি টিভি শো দেখে এই বিমান ছিনতাইয়ের ঘটনা জানতে পারেন নির্মাতা। ‘দেখার সময়ই ভাবছিলাম, সিনেমার জন্য দারুণ প্লট। পরে দেখলাম এই ঘটনা নিয়ে সিনেমা বা সিরিজ কিছুই হয়নি। ঠিক করলাম আমিই বানাব,’ বলেন বাউন সুং-হুয়ান।
টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয় চলতি বছর। সুল কেউং-গু, হং কেউং, রাইও সেউং-বাম অভিনীত সিনেমাটি নেটফ্লিক্সে এসেছে ১৭ অক্টোবর। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বেশির ভাগ সমালোচক অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার বলছেন হাস্যরস আর থ্রিলারের মিশ্রণ করতে গিয়ে নির্মাতা তালগোল পাকিয়ে ফেলেছেন। সাধারণ দর্শকেরা অবশ্য বেশ পছন্দ করেছেন, আইএমডিবিতে রেটিং ৬ দশমিক ৫। গতকাল নেটফ্লিক্সের শীর্ষ অ–ইংরেজি সিনেমার তালিকায় এটা ছিল নয় নম্বরে।
নির্মাতা জানান, তিনি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রতিক্রিয়া পড়ছেন। তার ভাষ্যে, ‘সবার প্রতিক্রিয়া স্বাগত জানাই তবে চাই না দর্শক শুধু প্রতিক্রিয়াই দেখান। সিনেমায় যা বলতে চেয়েছি, সেটা যদি তাঁদের ভাবায় তাহলে আরও খুশি হব।’
সীমানার ওপারে: গুয়াংজুতে এশিয়ান পারফর্মিং আর্টসের এক নতুন ভোর
যখন শিল্প সীমা অতিক্রম করে, ভাষা নীরব হয়ে যায়, থেকে যায় শুধু ছন্দ, সুর আর হৃদয়ের অনুরণন।
এই চিরন্তন ভাবনাটিই জীবন্ত হয়ে উঠেছিল দক্ষিণ কোরিয়ার শহর গুয়াংজুতে, আন্তর্জাতিক উৎসব সীমানার ওপারে: এশিয়ার পারফর্মিং আর্টসের নতুন ঢেউ ২০২৫ উপলক্ষে।
এই উৎসবটি ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ এশিয়া কালচার সেন্টারের (এসিসি) আয়োজনে।যা এশিয়ার সৃজনশীলতা ও বৈচিত্র্যের এক অনন্য উৎসব।
চারদিনব্যাপী এই বর্ণিল উৎসবে অংশ নেন এশিয়ার ১১টি দেশের শিল্পীরা— জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
নৃত্য, সঙ্গীত ও নাটকের মাধ্যমে তারা প্রকাশ করেন এমন এক মানবিক ছন্দ, যা ভাষা ও ভূগোলকে অতিক্রম করে এক করে দেয় হৃদয়ের সুর।
বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা সৈয়দা সাহেদা বেগম, যিনি উৎসবের পরিচালনা ও সৃজনশীল পরিকল্পনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ অংশ নেন এশিয়া কালচার সেন্টারের আমন্ত্রণে একজন পর্যবেক্ষক হিসেবে।
বাংলাদেশের নৃত্যদল কাথ্যাকিয়া তাদের ঐতিহ্যবাহী ছন্দ ও আধ্যাত্মিক নৃত্যের সমন্বয়ে পরিবেশন করে এক মোহময় পরিবেশনা, যা আন্তর্জাতিক দর্শকদের মুগ্ধ করে তোলে।
একজন কোরিয়ান দর্শক মন্তব্য করেন, বাংলাদেশের পরিবেশনাটি আত্মাকে স্পর্শ করেছে— এটি যেন চলমান কবিতা।
এশিয়ার ছন্দে উৎসবের দিনপঞ্জি
প্রথম দিন —এশিয়ার ছন্দ:
উদ্বোধনী রাতে কোরিয়ার ঐতিহ্যবাহী ড্রামের বজ্রনিনাদ, জাপানি নৃত্যের কোমল ভঙ্গিমা এবং বাংলাদেশের লোকনৃত্যের প্রাণবন্ত উপস্থিতি মিলিয়ে সৃষ্টি হয় শিল্পের এক অনন্য সেতুবন্ধন।
বার্তাটি ছিল স্পষ্ট — “শিল্পের কোনো সীমানা নেই; এটি প্রতিটি মানুষের আত্মায় বেঁচে থাকে।”
দ্বিতীয় দিন — কর্মশালা ও বিনিময়:
জাপান, থাইল্যান্ড ও ফিলিপাইনের কোরিওগ্রাফারদের পরিচালনায় আধুনিক ও সমসাময়িক নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
সব দেশের শিল্পীরা যৌথভাবে অংশ নিয়ে দেখান, “শিল্পই মানবতার একমাত্র অভিন্ন ভাষা।”
তৃতীয় দিন — ঐতিহ্যের কণ্ঠস্বর:
এই দিনে উদযাপিত হয় এশিয়ার জীবন্ত ঐতিহ্য।
চীনের ফ্যান ডান্স, থাইল্যান্ডের খন মুখোশ নাটক, শ্রীলঙ্কার কান্ডিয়ান আচারনৃত্য — প্রতিটি পরিবেশনাই ছিল নিজস্ব সৌন্দর্যে অনন্য।
বাংলাদেশের “কাথ্যাকিয়া” দল উপস্থাপন করে ধ্রুপদী নৃত্য ও লোকআধ্যাত্মিকতার চমৎকার সংমিশ্রণ, যা দর্শকদের মুগ্ধ করে।
চতুর্থ দিন — ঐক্যের সিম্ফনি:
শেষ দিনে সব দেশের শিল্পীরা একসঙ্গে মঞ্চে এসে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে গেঁথে তোলেন ঐক্য ও শান্তির এক মহাকাব্যিক সুরেলা চিত্র।
এশিয়া কালচার সেন্টার: যেখানে এশিয়া মিলিত হয় বিশ্বের সাথে। এশিয়া কালচার সেন্টার (এসিসি) দক্ষিণ কোরিয়ার গুয়াংজুর হৃদয়ে দাঁড়িয়ে আছে সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি কোরিয়ার “এশিয়ান কালচারাল হাব সিটি” গড়ে তোলার স্বপ্নের অংশ।
গুয়াংজুর ঐতিহাসিক ১৮ মে গণতান্ত্রিক আন্দোলনের স্থানে নির্মিত এই ভবনটি শহরের মানবাধিকার আন্দোলনের ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। শুধু পারফরম্যান্স নয়, এর লক্ষ্য হলো আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া, গবেষণা ও সৃজনশীল সহযোগিতা বৃদ্ধি করা।
এই কেন্দ্রের পাঁচটি প্রধান বিভাগ রয়েছে, তাদের কাজ হচ্ছে:
১. আন্তঃসাংস্কৃতিক সংলাপ প্রচার করা।
২. শিশুদের সৃজনশীলতা বিকাশে কাজ করা।
৩. এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা।
৪. শিল্পীদের সহায়তা ও নতুন সৃষ্টিকে উৎসাহিত করা।
৫. উদ্ভাবনী পারফরম্যান্স ও উৎসব আয়োজন করা।
প্রদর্শনী, রেসিডেন্সি ও “Beyond Borders”-এর মতো উৎসবের মাধ্যমে এসিসি আজ এশিয়ার অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
বিয়ন্ড বর্ডারস ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ দেশটির ক্রমবর্ধমান সাংস্কৃতিক কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
সাহিদা বেগম ও হাসান জাবেদ— দুজনের উপস্থিতি বাংলাদেশকে কেবল অংশগ্রহণকারী নয়, বরং এশিয়ার শিল্পচর্চার ভবিষ্যৎ গঠনে এক সক্রিয় অংশীদার হিসেবে তুলে ধরেছে।
সাহিদা বেগম বলেন, বাংলাদেশের শিল্পে আছে ঐতিহ্য আর উদ্ভাবনের মিশ্রণ। আন্তর্জাতিক মঞ্চে তা উপস্থাপন করা মানে বিশ্বের সামনে আমাদের সংস্কৃতির হৃদস্পন্দনকে পৌঁছে দেওয়া।
শেষ রাতের পর যখন আলো নিভে গেল, তখনও ১১টি জাতির সম্মিলিত কণ্ঠস্বর বাতাসে ভাসছিল — এক অনন্ত সত্যের প্রতিধ্বনি হিসেবে: সত্যিকারের শিল্প কখনও সীমা মানে না; এর ডানা আকাশেরও ওপারে পৌঁছে যায়।
গুয়াংজুর উৎসব প্রাঙ্গণে, যেখানে ছন্দ মিলেছিল নিরবতার সাথে, আর ঐতিহ্য মিশেছিল নব উদ্ভাবনে —
শিল্প আবারও প্রমাণ করেছে, এটি মানবতার সার্বজনীন ভাষা — যা দেশ, সংস্কৃতি ও হৃদয়কে একসূত্রে বাঁধে।
সালমান শাহ হত্যা মামলা, খোঁজ মিলছে না সামিরার, ডন কোথায়
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও  তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।
সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তির ছিল তাঁর স্ত্রী সামিরার দিকে। আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ‘আত্মহত্যা যারা করে, তারা তো কিছু বলে করে না...ইট ইজ সুইসাইড।’ নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেন, ‘একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে, তখন কি তার মা-বাবাকে রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন?’
এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন, সালমান মানসিকভাবে ছিল ‘সুইসাইডাল বাই নেচার’। তাঁর ভাষায়, ‘এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে—মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে দুবারের প্রমাণ আছে, আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে। তিন ঘটনাই আমার বিয়ের আগের। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়ে করাতে, আরেকবার ব্যক্তিগত কারণে।’
এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগপর্যন্ত সামিরার সঙ্গে কথা হয় প্রথম আলো প্রতিবেদকের। এ ঘটনার পর গত চার দিন সামিরার খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ—কোথাও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন হককে টানা কয়েক দিন ফোনকল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি।
নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর নাম চিরস্মরণীয় থেকে গেছে। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে একধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। সালমান শাহর সমর্থকেরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্য রহস্যের সত্য উদ্‌ঘাটনের অপেক্ষায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগের দিন তিনি ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন। এফডিসিতে ছিল সেই ছবির ডাবিং। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর। খুনসুটি ও আনন্দময় মুহূর্তে যেন অদৃশ্য কিছু অশান্তি অপেক্ষা করছিল।
ডাবিংয়ের দিনে সালমান শাহ তাঁর বাবাকে ফোন করে বলেন তাঁর স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য। ফোন পাওয়ার পরপরই বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান, সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। ওই সময়ের বেশ কিছু বিনোদন সাময়িকীতে শাবনূর ও সালমানকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছে, তাই শাবনূরের সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। ‘অবস্থা জটিল’—বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্রপরিচালক বাদল খন্দকার।
কলকাতায় একসঙ্গে চঞ্চল&ফারিণ, একই ছবিতে দেখা যাবে দুজনকে?
কলকাতায় একসঙ্গে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে।
বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুজনের কলকাতায় উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা।
এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।’
তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।’
চঞ্চল আরও বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।’
যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন, একই পরিচালকের সঙ্গে একসময় ও একই শহরে দেখা হওয়া নিছক কাকতাল নয়। টলিপাড়ায় গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে।
উল্লেখ্য, অনিরুদ্ধ রায় চৌধুরী সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবিতে কাজ করেছেন জয়া আহসানের সঙ্গে। এর আগে তিনি সম্পর্কভিত্তিক নানা বিষয় নিয়ে একাধিক প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। তাই এবার চঞ্চল–ফারিণ জুটিকে তার ছবিতে দেখা গেলে তা হবে দুই বাংলার দর্শকদের জন্য বড় চমক।
মোটরসাইকেলের তিন আরোহীকে গাড়িচাপা, নিজেকে নির্দোষ দাবি অভিনেত্রীর
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস কন্নড়'-এর প্রাক্তন প্রতিযোগী ও কন্নড় ছবির অভিনেত্রী দিব্যা সুরেশ সড়ক দুর্ঘটনার মামলার সঙ্গে জড়িয়েছেন। গত ৪ অক্টোবর গভীর রাতে বেঙ্গালুরুর বাইতারায়নপুরা এলাকায় তার দ্রুতগামী কালো গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিনেত্রী।
পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য দিব্যা সুরেশের গাড়িটিকেই চিহ্নিত করা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় গাড়িটি। আহত মোটরসাইকেল আরোহীদের একজন তিন দিন পর বাইতারায়নপুরা ট্র্যাফিক পুলিশ স্টেশনে একটি মামলা (এফআইআর) দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে গাড়িটি দিব্যা সুরেশের এবং তিনিই সেটি চালাচ্ছিলেন। এরপর পুলিশ গাড়িটি জব্দ করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে।
এই মামলার প্রেক্ষিতে পরে নীরবতা ভেঙেছেন দিব্যা সুরেশ। সামাজিক মাধ্যমে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের একটি স্ক্রিনশট এবং একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে তার দাবি, ‘ভুল পুরোপুরি বাইক চালকের। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন এবং তাদের কারও মাথায় হেলমেট ছিল না। গাড়িটি যখন নিয়ম মেনে বাঁক নিচ্ছিল, ঠিক তখনই বাইকটি অপ্রত্যাশিতভাবে এসে সজোরে ধাক্কা মারে।’
এই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কন্নড় ভাষায় দিব্যা সুরেশ একটি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘মহৎ হৃদয়ের মানুষজনদের মন্তব্যগুলির জন্য অনেক ধন্যবাদ। সত্যের জয় অনিবার্য।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন যে তিনি নিজেকে নির্দোষ মনে করেন এবং তার বিশ্বাস, চূড়ান্ত তদন্তে সত্য উদ্‌ঘাটিত হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে অনিতা (৩৩) নামের এক নারীর পায়ে গুরুতর চিড় ধরে এবং অস্ত্রোপচার করতে হয়। মোটরসাইকেল চালক কিরণ (২৫) এবং অন্য আরোহী অনুশা (২৪) সামান্য আঘাত পান।
যেহেতু দিব্যা সুরেশ একজন সুপরিচিত ব্যক্তিত্ব, তাই এই ঘটনাটি ভারতে ট্র্যাফিক আইন ও সড়ক নিরাপত্তার বিষয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন, কিন্তু এক গানেই বদলে যায় ভাগ্য
বছর কয়েক আগে কোক স্টুডিও পাকিস্তান যখন 'পাসুরি' রিলিজ করে, তখন শ্রোতাদের মাঝে একটু বিশেষভাবেই নজর কেড়েছিলেন পাক সংগীতশিল্পী শে গিল। কিন্তু জানেন কি, গায়িকা নয়, একজন অর্থনীতিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু এক 'পাসুরি' গানেই বদলে যায় তার ভাগ্য। এই গানটি তাকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
শে গিলের মতো এমন কাহিনি বলিউডসহ আশেপাশের ইন্ডাস্ট্রিতে প্রায়ই শোনা যায়। তবে সম্প্রতি এই শিল্পীর একটি একক গান প্রকাশ পেয়েছে, যার নাম 'ইনসিকিওরিটি', যা বেশ সাড়া ফেলেছে শ্রোতামহলে। সে থেকে ফের আলোচনায় এই গায়িকা।
সম্প্রতি এ নিয়ে দ্যা গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে তার সেসব গল্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শে গিল নিজের এই গানের পেছনের কাহিনি ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন।
গায়িকা মনে করেন, 'পাসুরি'-র পর এক লাফেই যেহেতু তিনি তারকা বনে গেছেন, সেহেতু তার খ্যাতিও বেশিদিন থাকবে না। তাই তিনি তার প্রথম সলো সং 'ইনসিকিওরিটি' মুক্তির সময় এমন শঙ্কায়ই ছিলেন যে একটা সময় শ্রোতারা তাকে ভুলে যাবেন। তার কথায়, শুরুর দিকে এটা সত্যিই খুব ভয়ের ছিল, যে কারণে আমি শুধু কোলাবোরেশন করে গাইতাম।
এই শিল্পী জানান, স্টারডমের মতো কিছু চাননি তিনি, কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছেন, তা গ্রহণ করতেই হয়। তার কথায়, ঈশ্বর আমাকে এই পুরো জিনিসটা দিয়েছেন। আমি ভাবলাম, ঠিক আছে, এখন আমাকে এটা গ্রহণ করতে হবে।
এখন তারকা বনে গিয়েও যেন দায়িত্ব অনেকগুণ বেড়েছে- এমনই মনে করেন এই শিল্পী।
'ইনসিকিওরিটি' গানের প্রোজেক্ট চলাকালে গায়িকাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। শে গিল বলেন, আমি পুরো জুন মাস ঘুমাইনি, কারণ আমি মিউজিক ভিডিও নিয়ে খুব চাপে ছিলাম। আমি সবকিছুর খুঁটিনাটি দেখতাম। আমি দিনে খুব কম, হয়তো দু-তিন ঘণ্টা ঘুমাতাম।
তবে এই কাজের বাইরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান শে গিল। আগামী ২ নভেম্বর দুবাইতে তার একটি পারফর্ম আছে। তাই তিনি এখন সেখানে।
দুবাইতে কেমন কাটছে, সে প্রসঙ্গে আমিরাতের এই গণমাধ্যমকে শে গিল বলেন, ব্যক্তিগতভাবে এই শহর আমাকে খুব টানে। আমি যে সমস্ত জায়গায় গিয়েছি, তার মধ্যে দুবাইকে আমি ভালোবাসি। এটা মজাদার, এটা নিরাপদ, এটা খুব পরিষ্কার, হ্যাঁ, এটা শুধুই সুন্দর।
তবে সাময়িক নয়, পুরোপুরি দুবাইতে থিতু হওয়ার চিন্তাও রয়েছে এই শিল্পীর। বলেন, আমি ভাবছি... ভবিষ্যতে সেখানে সম্পত্তি কিনব এবং তারপর, যখনই আমার ইচ্ছা হবে আমি এসে বেড়াতে পারব।
শে গিল ১৯৯৯ সালের ২২ জানুয়ারি লাহোরে একটি পাঞ্জাবি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি বেড়ে ওঠেন। তিনি ফরমান ক্রিশ্চিয়ান কলেজের ছাত্রী ছিলেন। শে গিল ২০১৯ সালে ইনস্টাগ্রামে একজন কভার-আর্টিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কোক স্টুডিওতে আলী শেঠির সাথে তার পাঞ্জাবি–উর্দু প্রথম দ্বৈত সঙ্গীত 'পাসুরি' প্রকাশ করার আগে তিনি মূলত ইনস্টাগ্রামে কভার গান পোস্ট করতেন।
পূর্ণিমার ডিভোর্স &ববির বিয়ে, দু্ই নায়িকাকে নিয়ে গুঞ্জন
তারকাদের জীবনে গুঞ্জন কখনও পিছু ছাড়ে না। প্রেম-বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে ভক্তদের মধ্যে চর্চা চলতেই থাকে। আর সেসব চর্চা থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন।
সম্প্রতি ঢালিউডের দু্ই নায়িকা পূর্ণিমা ও ববিকে নিয়ে ডিভোর্স ও বিয়ের গুঞ্জন শোনা যায়।
নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের ডিভোর্স গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেন ও বিনোদন জগতের অনেকে।
২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা। কিন্তু অনেকেই দাবি করছেন- পূর্ণিমা ও আশফাকুরের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে।
এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে- এমন কথাও কানাঘুষা চলছে। স্যোশাল মিডিয়ায় অনেকদিন ধরে এই দম্পতির যুগল ছবি অনুপস্থিত।
এরই মধ্যে পূর্ণিমার ফেসবুকের একটি পোস্ট আলোচনায় আরও আগুন জ্বালিয়েছে। সেখানে তিনি লেখেন- ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
কাকে উদ্দেশ্যে করে এ বক্তব্য, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানান ব্যাখ্যা-বিশ্লেষণ।
তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকেই মনে করছেন- এই ছবির মাধ্যমে গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।
তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী।
তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।
এদিকে নায়িকা ইয়ামিন হক ববির বিয়ের গুঞ্জন নিয়েও ছিল বেশ মাতামাতি। হঠাৎ করেই শোনা যায় এক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন ববি—এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে।
তবে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন ববি। তিনি জানান, ওই ব্যবসায়ীকে বিয়ে করেননি। পাশাপাশি সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী। ববি বলছেন, তিনি এখন কারও সঙ্গে প্রেম করছেন না।
প্লাস্টিক সার্জারি করেছেন জয়া আহসান?
প্রায়ই অভিনেত্রীদের ‘প্লাস্টিক সার্জারি করেছেন?’—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটি নিয়ে হলিউড কিংবা বলিউডেও রয়েছে বিস্তর আলোচনা। মার্কিন পপ তারকা কার্ডি বি থেকে বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা—অনেকেই প্লাস্টিক সার্জারি করার কথা স্বীকারও করেছেন।
হলিউড, বলিউডের বাইরে ঢালিউডেও বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারি নিয়ে প্রশ্ন ওঠে।
ঢাকার অভিনেত্রীদের মধ্যে কারা প্লাস্টিক সার্জারি করেছেন—তা নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে তারকাদের খুব একটা কথা বলতে দেখা যায় না।
তবে সম্প্রতি এক পডকাস্ট শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান।
সেই শোতে আলাপের এক পর্যায়ে জয়া আহসান বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি।
আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) প্লাস্টিক সার্জারি করা।’
এরপর তিনি বলেন, ‘বোটক্স, এটা-সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো (মন্তব্য) আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে।
আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অব মাইন্ডটা (মানসিক অবস্থা) বোঝা যায়।’
তবে প্লাস্টিক সার্জারি করেছেন, নাকি করেননি—তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সব কিছুতে সো কল্ড সাকসেস হব? সব কিছু ভালো ভালো, ভুল করা যাবে না? ভুল করেছি, সেটা বলব না। আমার লাইফে কোনো কিছু ভুল না।
সেটা নিয়েই কিন্তু আজকের জয়া আমি।’এর বাইরে বিভিন্ন সময়ে তাকে নিয়ে হওয়া ট্রল নিয়েও কথা বলছেন জয়া। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ সিনেমায় ‘মারোওও’ সংলাপের জন্য ট্রলের মুখে পড়েছিলেন জয়া। ‘উৎসব’ সিনেমায়ও সেই সংলাপটি নিয়ে ট্রল করা হয়েছে।
কাজের সূত্রে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত মিলিয়ে জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’। ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।
ইমরানের মুখে পরীমনির প্রশংসা
বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলো 'বিশ্বসুন্দরী' সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে জানিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুই কি আমার হবি রে'— এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের একটি গান। 'বিশ্বসুন্দরী' সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। তার দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে জানান এ সংগীতশিল্পী।
'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ সংগীতশিল্পী। সেই গানটি যৌথভাবে গেয়েছেন ইমরান ও কনা। গানটির ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।
গানের কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া।
তামান্না ভাটিয়াকে কটাক্ষ করেছেন রাখি সাওয়ান্ত
‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমায় ঝড় তুলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমার ‘গফুর’ গানটির সঙ্গে তার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায়ই বসতে যাচ্ছে। কিন্তু তামান্নার এই নাচ ভালোভাবে নিতে পারেননি একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। তিনি তামান্নাকে কটাক্ষ করেছেন।
বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ, এখনকার নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, ফলে তাদের কারণে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে। রাখির ভাষায়, ‘আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত!’
তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’ তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী।
রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
এক অনুষ্ঠানে তাকে প্রশংসা করে এক নারী বলেছিলেন, ‘তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।’ যদিও তামান্না নিজেকে কখনো ‘পৃথুল’ বলে ভাবেননি। বরং তার মতে, ‘আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।’
বলিউডে এখন প্রশ্ন একটাই— ‘আইটেম কুইন’ উপাধি রাখির থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?
ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের
মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।’
রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন।
তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না।
তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়।
চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা।
ওই মামলায় আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠান। পরে জামিনে মুক্তি পান মেঘনা। এরপর থেকেই তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন। তার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
এর আগেও মেঘনা অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্কের পর থেকে বেশিরভাগ সময়েই নীরব ছিলেন। নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন মেঘনা।
করিনার সঙ্গে তুলনায়, কে এই বীরা বেদী?
সামাজিকমাধ্যমে বীরা বেদীকে নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনরা। তার মুখের সঙ্গে নাকি হুবহু মিল বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। আবার কেউ কেউ তুলনা করেছেন ঐশ্বরিয়ার সঙ্গেও। সিনেমাপ্রেমী দর্শকদের হঠাৎ তাকে নিয়ে এতটা আগ্রহ দেখায় রীতিমতো ভয় পেয়েছেন রজতকন্যা বীরা বেদী।
বাবা রজত বেদীর সঙ্গে আরিয়ান খান পরিচালিত সিরিজের ‘ব্যাডস অব বলিউড’-এর লাল গালিচায় হাজির হয়েছিলেন এই তন্বী। কয়েক সেকেন্ডের ভিডিও, তাতেই ভাইরাল বীরা বেদী। তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়া।
সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলেছেন, তার মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে কারিনা কাপুরের। এক নেটিজেন লিখেছেন—বীরাকে দেখে মনে হচ্ছে যেন পুরোনো দিনের কারিনা। আরেক নেটিজেন লিখেছেন—কারিশমা-কারিনার চেহারার আদল যেন ফুটে উঠেছে রজতকন্যার মধ্যে। অন্য আরেক নেটিজেন লিখেছেন—বীরা ১০টা কারিনা কাপুরের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারেন।
যদিও মেয়েকে নিয়ে এমন আগ্রহ দেখে খুশি রজত বেদী। তবে এর পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, তার মেয়ের সঙ্গে কারিনা-ঐশ্বরিয়ার মতো বড় তারকার তুলনা না টানার। রজত বলেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। কিন্তু আমার মেয়েটা এখনো অনেক ছোট। পড়াশোনা করছে। দয়া করে এত বড় তারকার সঙ্গে ওর তুলনা টানবেন না। এত লোকের আগ্রহ দেখে খানিকটা ভয় পেয়ে গেছি।
দুধসাদা গায়ের রং, হালকা বাদামি চুল, হালকা নীলাভ চোখের মণি। তাতেই বীরার সঙ্গে ছোট কারিনার মিল খুঁজছেন সবাই। এ মুহূর্তে ১৮ বছর বয়সি বীরা। ২০০৪ সালে কানাডায় পাড়ি দেন রজত। সেখানেই কলেজে পড়াশোনা করছেন বীরা। সামাজিকমাধ্যমে প্রোফাইল ‘ব্যক্তিগত’ করে রাখা হয়েছে। সে কারণে তার কোনো ভিডিও ও ছবি বাইরের কেউ দেখতে পাচ্ছে না। ভবিষ্যতে কি অভিনয়ে আসবেন, সেটিই এখন দেখার বিষয়।
আমি ভীষণ স্বার্থপর মানুষ : কোয়েল
টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি। আগামী ২১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’। ছবি মুক্তির আগে হঠাৎ করে কেন নিজেকে স্বার্থপর বলে উল্লেখ অভিনেত্রীর? ১৬ বছর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে মেয়ে কোয়েল মল্লিককে। একজন ভাই এবং বোনের অন্যরকম একটি গল্প নিয়ে তৈরি হওয়া ছবি ‘স্বার্থপর’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক।
সম্প্রতি ছবির বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে স্বার্থপর বলে বসলেন অভিনেত্রী। অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয়, কোয়েল কতটা স্বার্থপর? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ স্বার্থপর।’ কেন তিনি এমন কথা বললেন? কোয়েল যে উত্তর দিয়েছেন তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন।
কোয়েল বলেন, ‘আমি সত্যি ভীষণ স্বার্থপর। আমি শান্তির জন্য স্বার্থপর। আমি আমার পরিবারের জন্য স্বার্থপর। আমি আমার কাছের মানুষদের নিয়ে স্বার্থপর। আমি স্বার্থপর বলতে এটুকুই বুঝি। এর বাইরে স্বার্থপর কথাটির সংজ্ঞা জানা নেই আমার। আমি শুধু আমার পরিবারকে ভালোবাসতে জানি।’
এরপর কোয়েল মল্লিককে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি নিজের বায়োপিকে কাকে দেখতে চান? উত্তরে কোয়েল বলেছিলেন, ‘আমি ভীষণ একজন বোরিং মানুষ। আমার বায়োপিক তৈরি হলে কেউ দেখবে না। একটা মানুষের জীবনে কিছু তো ড্রামা থাকে কিন্তু আমার সেটাও নেই। আমি কাজ না থাকলে শুধুই নিজের বাড়িতে থাকতেই পছন্দ করি। সন্তান এবং পরিবারের বাকিদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিই। তাই আমার জীবন নিয়ে ছবি তৈরি করা যায় না।’
পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। সে বছর মহাষ্টমীর দিন প্রথমবার ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।
এত দিন মেয়েকে সবার চোখের আড়ালে রেখেছিলেন। অনুরাগীরা উদগ্রিব হয়েছিলেন কোয়েলের মেয়েকে দেখার জন্য। এবার পূজায় সেই কৌতূহলও মেটালেন অভিনেত্রী। সপ্তমীতে মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল।
মেয়েকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। মুখে একগাল হাসি। টুকটুকে গায়ের রং। ঠিক যেন ছোট্ট কোয়েল।
দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’
৭ বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।
কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলতে পারছেন না সাইফ
বলিউড অভিনেতা সাইফ আলি খান জানিয়েছেন, বর্তমান স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও আজও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে মনে পড়ে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন এই অভিনেতা।
সাইফ বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন অমৃতা সিং। নায়কের ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। তবে তার কিছু পরামর্শ আমার কাজে লাগেনি।’
আলোচনার একপর্যায়ে কাজল মজা করে বলেন, ‘তোমাকে তো ভালোই মানুষ করেছে।’ জবাবে সাইফ বলেন, ‘ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।’
সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, যদিও খুব বেশি যোগাযোগ হয় না। এ নিয়ে নায়ক বলেন, ‘সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।’
১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।
শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার
ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন।
ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিলো সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’
প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’
গসিপ ও ট্রোল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া, ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।’
নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা। জানালেন, ইধিকা একদমই সিঙ্গেল!
রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি
দীর্ঘদিন ধরেই স্বামী রাকিব সরকারের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্পর্ক নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
সম্প্রতি ব্যক্তিগত জীবনের সেই জল্পনার অবসান ঘটিয়েছেন মাহি। নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামী রাকিব এবং তাদের একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন এই আলোচিত তারকা।
এদিকে, ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়।
নায়িকার কথায়, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প ।
অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই : হিরো আলম
বিতর্কিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলম আবারও চরম মানসিক চাপে আছেন। স্ত্রী রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদি তাই হয় তবে কী করবেন হিরো আলম? এর আগে স্ত্রী রিয়া মনি চলে গেলে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
বিষয়টি জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘এবার কোনো কিছু করবো না। ওকে আর আটকাবো না। আমি স্বাভাবিক আছি। অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই। কারণ চেষ্টার পরও যদি না করতে পারি তাহলে কি আর করা! মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, ট্রল করে। কিন্তু কেউ জানে না আমার ভেতরে কী কষ্ট। তবে আমি আর নিজেকে নিয়ে ভাবতে চাই না। চেষ্টা করবো সন্তানদের কথা ভাবতে। তাদের মানুষ করতে চাই।’
একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সেটা জানতে পেরে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করছেন হিরো আলম। চলতি বছর এপ্রিল মাসে হিরো আলমের পালক বাবা মারা যান। এসময় বাবার পাশে না থাকায় স্ত্রী রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দেন তিনি। তারপর থেকে নিয়মিতই তাদের দাম্পত্যে সমস্যা চলছে।
সম্প্রতি হিরো আলম রাজধানীর আফতাবনগরে হামলার শিকার হন। হিরো আলমের অনুসারীরা বলছেন, সেই হামলার নেপথ্যে রয়েছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। হিরো আলম এ ঘটনায় রিয়া মনিকে সরাসরি অভিযুক্ত না করলেও তার দাবি, ‘আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না। মামলা হয়েছে। একজন গ্রেফতারও হয়েছে এ ঘটনায়। তদন্তে দেখা যাক কী আসে।’
এদিকে রিয়া মনি বেশ কয়েকটি পোস্ট করেছেন এ নিয়ে। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার চরিত্রবান স্বামী আমাকে এমন পর্যায়ে এনেছে যে স্বামীকে কে বা কারা মেরেছে তার দায়ভার পড়ছে আমার উপর। এখন আপনারাই বলেন এরকম স্বামীর সংসার কি করা যায়?’
আপনারা থামুন, নিজের কাজে মন দিন : সোনাক্ষী
বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। এবার এই দম্পতি ফের চর্চায় উঠে এলেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে।
সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পরই শুরু হয় আসল বিতর্ক।
সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দু'জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে।
শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি।
সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।’
তার কথায়, ‘মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।’
অভিনয়ের বাইরে অন্য এক কৃতি
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের গ্ল্যামার জগতের বাইরে তিনি বেশকিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে নারীস্বাস্থ্য ও লিঙ্গসমতার পক্ষেও নিয়মিত কথা বলেন এই নায়িকা। দায়িত্ব পালন করছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপিএর ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে। এবার যাচ্ছেন ভারতের প্রতিনিধি হয়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ। থাকবেন মূল বক্তা হিসেবে। সেখানে বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও নেতাদের সঙ্গে কৃতি অংশ নেবেন ‘ওম্যান্স হেলথ-গ্লোবাল ওয়েলথ ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’ শীর্ষক আলোচনায়।
যার প্রধান উদ্দেশ্য হলো—নারীর স্বাস্থ্যে বিনিয়োগের ইতিবাচক প্রভাব তুলে ধরা এবং দেখানো যে, এটি শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং বৈশ্বিক অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করার এক অপরিহার্য উপায়।
চলচ্চিত্র জগতের বাইরেও কৃতির এই ভূমিকা তার বহুমাত্রিক পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘মিমি’ বা ‘বচন পান্ডে’-এর মতো সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জনের পর তিনি এখন সমাজে বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন। ইউএনএফপিএর সঙ্গে যুক্ত হয়ে নারীস্বাস্থ্য, সমান সুযোগ ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন কৃতি।
এ উচ্চপর্যায়ের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করা কৃতির জন্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি ভারতীয় সেলিব্রেটিদের বৈশ্বিক আলোচনায় অংশগ্রহণের এক নতুন দিগন্তও খুলে দিচ্ছে। তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে—কীভাবে বিনোদনজগতের তারকারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে অনুপ্রেরণা দিতে পারেন।
কৃতিকে সবশেষ দেখা যায় ‘দো পাত্তি’ সিনেমায়। এটি নেটফ্লিক্সে প্রকাশ পায়। সিনেমাটি পরিচালনা করেন শশাঙ্ক চতুর্বেদী। এতে আরও অভিনয় করেন কাজল ও শাহির শেখ।
হঠাৎ রহস্যময় পোস্ট বাপ্পারাজের, কারণ কী?
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও সেখানে নিয়মিত কথা বলতে দেখা যায় না তাকে। যদিও বিভিন্ন সময় নানা প্রসঙ্গে মতামত জানিয়ে থাকেন তিনি। কিন্তু এবার হঠাৎই রহস্যময় একটি পোস্ট দিয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
রোববার (১২ অক্টোবর) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। নিজের একটি কালো চশমা পরিহিত ছবি পোস্ট করেছেন। এতে কপালে চিন্তার ভাজ। ছবিতে বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘বিদায়।’
চিত্রনায়ক বাপ্পারাজের এ ক্যাপশন চোখ এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাৎক্ষণিক তারা মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে থাকেন। উদ্বেগ প্রকাশ করে তার এমন ক্যাপশনের কারণও জানতে চেয়েছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, কী হয়েছে আপনার?
আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ট্রাজেডি কিং এবং নায়করাজের বড় ছেলে। তাই বিদায় ক্যাপশন লেখা যতটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ঠিক ততটাই কঠিন।’
তবে নেটিজেনরা যে মন্তব্যই করুক না কেন, এতে পালটা জবাব দিতে দেখা যায়নি বাপ্পারাজকে। কিন্তু প্রিয় নায়কের হঠাৎ এ ধরনের পোস্ট স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পারাজের। ক্যারিয়ারে ত্রিভুজপ্রেমের গল্পে অভিনয় করে দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। অধিকাংশ চরিত্রেই আত্মত্যাগ করতে দেখা গেছে তাকে। ফলে ‘ট্র্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে তার।
বাপ্পারাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ ইত্যাদি।
সেনা কর্মকর্তার সঙ্গে বাগ্‌দান সেরে সংগীতশিল্পী বললেন, সম্পর্কটা বেশ ইন্টারেস্টিং
দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’—এই গানগুলো গেয়ে আলোচনায় আসেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। এই গায়ক এবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে যাচ্ছেন। কনে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাবা সানজিদা রহমান। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার সিএসডিতে তানজীব ও সাবার বাগ্‌দান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তানজীব।
তানজীব সারোয়ার বলেন, ‘হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই পরিবারের কাছের মানুষজন উপস্থিত ছিলেন।’
সানজিদা রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তানজীব বলেন, ‘২০১৪ সালে আমার গাওয়া “দিল আমার” গানটি প্রকাশিত হয়। এরপর আমি ছায়ানটে গান শিখতে যাই। ছায়ানটে তখন নজরুলসংগীতে তালিম নিচ্ছিল সাবা। সেখানেই প্রথম সে আমাকে দেখে। এরপর আমার ফেসবুকে পোস্ট করা “দিল আমার” গানের প্রশংসা করে মন্তব্য করে। এরপর দীর্ঘ ১০ বছর আমাদের কোনো যোগাযোগ নেই। এ বছরের শুরুতে আমি হঠাৎ সাবার ফেসবুক স্টোরিতে পোস্ট করা পেইন্টিংয়ে প্রশংসাসূচক মন্তব্য করি। তাঁকে অভিনন্দন জানাই। এরপর আমাদের আবার কথা শুরু হয়। একটা সময় জানতে পারি, সে সেনা কর্মকর্তা। এরপর আমি সরাসরি তাঁকে বলি, এখন প্রেম করার বয়স নেই, আমরা যদি সম্পর্কটা এগিয়ে নিতে চাই, তাহলে বিয়ে করাটাই উত্তম। দুই পরিবারের কথাবার্তা। এরপর সময়–সুযোগ বুঝে আমরা আংটিবদলের দিনক্ষণ ঠিক করি। সামনে সুবিধাজনক সময়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।’
কনে প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং—ও আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, শুনিনি। আমার মনে হয় না কোথাও কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’
তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। তানজীবের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি ‘পায়েল’ নামের একটি সিনেমায়ও তিনি গান গেয়েছেন। এই গানে তাঁর সহশিল্পী কোনাল। রায়হান খান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা।
এটাই শবনম ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে
প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বিয়ে করেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বিয়ের পর এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গেছেন তারা। সেখান থেকেই ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন শবনম ফারিয়া।তবে পোস্ট করা সব ছবিই অভিনেত্রীর নিজের।
স্বামীর সঙ্গে প্রথমবার ঘুরতে গেলেও দুজনের একসঙ্গে তোলা কোনো ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি অভিনেত্রী।
এরই মধ্যে গত মঙ্গলবার শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হ্যাফপ্যান্ট’ পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম ফারিয়া।ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে নিয়ে সমালোচনা ঝড় শুরু হয়।
সমালোচনাকারীরা বলছেন, শবনম ফারিয়া খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন।কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফপ্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে নিজের সম্পর্কে উলটো বার্তাই দিলেন।
অনেকেই বলছেন, মসজিদের বিয়ে করা করা ছিল তার নাটক। হাফপ্যান্ট পরা ছবিই তার আসল রূপ। কেউ কেউ বলছেন, শবনম ফারিয়াকে তোমারে শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে তার হাফপ্যান্ট পরা ঠিক হয়নি। অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন।কেউ কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ বলে কটাক্ষ করেছেন।
দীপ্ত ফয়সাল ভুইয়া বলেছেন, বুঝলাম না, ফারিয়া বিয়ে করল মসজিদে, হাফপ্যান্ট পরল শ্রীলঙ্কায়? তুমি আমার পছন্দেরই একজন, এভাবে আঘাত কেন দিলে? নাজিম উদ্দিন মারুফ লিখেছেন, বিয়ে করছে মসজিদে, তার এই অবস্থা!
খলিলুর রহমান নামে একজন লিখেছেন, বিদেশে গেলেই কাপড়ের অভাব হয়। নুর বাসেদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে পড়ানোর নমুনা!
ফাহিম মিয়া বলেন, এটাই ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। জারা তাবাসসুম লিখেছেন, এটাই হলো আন্টির আসল চরিত্র।
শামীম আল মামুন লিখেছেন, বিবাহ পরবর্তী এরকম পরিবর্তন কখনো আশা করি নাই, আপা।আরিফ খান লিখেছেন, আপনার থেকে এ ধরনের পোশাক আশা করি নাই। সাবিনা ইয়াসমিন বলেন, এই নারীরে একটু হলেও শালীন ভাবছিলাম। কথা হলো- অভিনয় করলেই কি হাফপ্যান্ট পরে ছবি দিতে হবে? দুঃখের বিষয় হলো- এক সপ্তাহ আগে বিয়ে করছে মসজিদে, আর এখন ঘুরে হাফপ্যান্ট পরে!
হোসাইন রাজু লিখেছেন, মসজিদে বিয়ে করে নাটক করা শেষ। এখন অরিজিন রূপ দেখাচ্ছে। সাইদুর রহমান বলেন, মসজিদে বিয়ে করে হাফপ্যান্ট পরে হানিমুনে উত্তাপ ছড়াচ্ছে শবনম ফারিয়া!
আবুল বাশার পলাশ লিখেছেন, খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে এখন এই সমস্ত ড্রেস মানে রীতিমতো শয়তানি আর কি! আল মাহমুদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে করে হাফপ্যান্ট পড়ে দেশ ভ্রমণ! শয়তানও এদের শয়তানির কাছে হার মানবে। রাজু চৌধুরী লেখেন, ‌তোকে নিয়ে গর্ব করতাম, আজ থেকে বয়কট।
শরীফ হাসান লিখেছেন, আপনাকে এ অবস্থা দেখবো আমি কল্পনাও করতে পারি নাই। সাব্বির আহমেদ লিখেছেন, মসজিদে বিয়ের ছবি আপলোড দিয়ে আবার হাফপ্যান্ট টি-শার্ট পরে ছবি পোস্ট করা- ব্যাপারটা কেমন হয়ে গেল না, আপু!
ফরহাদ হোসেন মিলন নামে একজন লিখেছেন, আপনি তো মুসলিম নামে কলঙ্ক নারী। আমি ভাবলাম হয়তো এবার ভালো হয়ে যাবেন, মসজিদে বিয়ে করেছেন। কিন্তু দেখি আগে যেমন ছিলেন ঠিক সেরকম হয়ে আছেন। মসজিদে বিয়ে করে ঢং দেখাইলেন কেন আপু। আপনি আমার একজন প্রিয় অভিনেত্রীর মধ্যে ছিলেন, এখন আর প্রিয় থাকলেন না।
জান্নাতুল নাঈম লিখেছেন, মতলবের নারী মসজিদে বিয়ে করে ধর্মকে অপব্যবহার করেন, এখন হাফপ্যান্ট পরে ছবি দেন।
ফয়েজ আহমেদ বলেন, মসজিদে বিয়ে করে হাফপ্যান্ট পরে পিক আপলোড দিয়ে কী বুঝাইতে চাইলা, ‘যে আমরা যতই ভালো সাজার অভিনয় করি না কেন দিন শেষে এটাই আমাদের আসল রূপ...’।
রানা আমিন বলেন, মসজিদে খেজুর বিলিয়ে বিয়ে, বিদেশে হানিমুনে গিয়ে হাফপ্যান্ট বাহ!
এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।
ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস।
দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।
এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।
উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।
এদিকে, অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।
তবে ছেলে জয়কে সঙ্গে নিয়ে শাকিব-অপুকে আমেরিকায় একসঙ্গে দেখা যায় এবং ফের আলোচনায় আসেন দাম্পত্য জীবনে। তবে এবারের অপু বিশ্বাসের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিলো কি না, তা নিয়েও ভক্তমহলে ছিলো প্রশ্ন-কৌতূহল।
মিস্টার বিন এবার বাচ্চা সামলাবেন!
মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন। পর্দায় তার দেখা মিললেই যেন মন খারাপ উধাও। আনন্দের সংবাদ হলো এক পশলা হাসির ঝলক নিয়ে আবারও আসছেন মিস্টার বিন।
নেটফ্লিক্সে আসছে রোয়ান অ্যাটকিনসন অভিনীত ম্যান ভার্সেস বি-এর সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৮ অক্টোবর) ম্যান ভার্সেস বেবি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে বাচ্চাদের সঙ্গে নানা মুহূর্তে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে।
নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যান ভার্সেস বেবি। অভিনয়ের পাশাপাশি উইল ভেডিসের সঙ্গে সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।
চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে।
এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!
ম্যান ভার্সেস বি-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেভর বিংলির। তাই ওই কাজ ছেড়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে, লোভনীয় বেতনের কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত আপাতত হাউস কেয়ারটেকারের কাজে ফিরবে না। এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি।
কয়েক দিন ধরে বিংলির মন বেশ প্রফুল্ল। কারণ, স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। তবে তার এই আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নামপরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার ভার। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি। নিজের ক্রিসমাসের ছুটি পণ্ড হয়ে যায়।
মিস্টার বিনকে শেষ দেখা গেছে ২০২২ সালে নেটফ্লিক্সে ‘ম্যান ভার্সেস বি’ ৯ পর্বের কমেডি সিরিজে। এতে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূলে। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচিত হয়েছিল।
নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই
নাটকের বর্তমান সময়ের অভিনেত্রী ফারিণ খান। আলোচিত সব নাটক ও অভিনয়শৈলী দিয়ে হয়ে উঠেছেন দর্শকপ্রিয় মুখ। তবে তার ক্যারিয়ার শুরু হয় ‘ধ্যাৎতিরিকি’ নামে একটি সিনেমা দিয়ে।
এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল থ্রি’ নাটক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেন। ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’ নামে নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে মুগ্ধতার রেশ ছড়িয়েছেন। তবে তুলনামূলক কাজ কমে করেন ফারিন। শুরু থেকেই গল্প বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশিই সচেতন ছিলেন। যেখানে তার চরিত্রটি আরো চ্যালেঞ্জিং ও নিজেকে ভেঙে উপস্থাপনের সুযোগ থাকবে, এমন গল্পেই ছিল আগ্রহ।
নাটকে নিয়মিত এ অভিনেত্রীর পথচলা ততটা মসৃণ ছিল না। এক দশকের অভিনয় জীবনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে তাকে। তবু অভিনয়কে আকড়ে ধরে চলতে চান আরও দীর্ঘ পথ। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরো বহুদূর যেতে হবে আমাকে। চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই দর্শকের ভালোবাসা পাবার জন্যই কাজ করি। আরো ভালো ভালো গল্পের নাটকে এবং সিনেমাতে অভিনয় করতে চাই।’
এদিকে নতুন কোনো সিনেমায় এখন কাজ না করলেও, ফারিন অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এগুলো হলো ‘আয়না’, ‘প্ল্যানার’, ‘ফেসবুক’। নাটক, সিনেমার বাইরে এ অভিনেত্রীকে মিউজিক ভিডিওর মডেল হতেও দেখা গেছে। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ ও শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ দুটি মিউজিক ভিডিওতেও মডেল হয়ে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।
মা হওয়ার পর কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান দিশা?
মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি, তবে দিশার মাতৃত্বের প্রথম সফর ছিল রীতিমতো কঠিন, যা নিয়ে তিনি সম্প্রতি মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তানের জন্মের পর থেকেই এক বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। তার মেয়ে কিছুতেই বুকের দুধ খেতে চাইত না। স্তনে মুখ ঠেকালেই বাচ্চা শুরু করত কান্নাকাটি। সন্তানের এমন অবস্থা দেখে দিশাও নিজেকে ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলতেন অসহায়ভাবে।
এক সাক্ষাৎকারে দিশা পারমার জানান, জন্মের পর মেয়ের এই সমস্যা তাকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছিল। শেষ পর্যন্ত তিনি নার্সদের বাইরের কেনা দুধ খাওয়াতে বাধ্য হন। কিন্তু বাড়ি ফিরেও একই পরিস্থিতি চলতে থাকে মেয়ের কান্নাকাটি থামছিল না।
কষ্টের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘মেয়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেলতাম, নিজেকে নিয়ে সংশয় হত। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই আমার বুকের দুধ তৈরিতে কোনও সমস্যা হচ্ছে।’
পরে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সব শঙ্কা কেটে যায়। দিশার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে মাতৃত্ব শুধু আনন্দ বা সুখের নয়, এর সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কও।
‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’
জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে পিয়া জানান, ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’
পিয়া জান্নাতুল লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’
‘আর যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন যে, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’
তার কথায়, ‘আর প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ পরবর্তীতে মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’
শেষে লিখেছেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’
প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।
রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয়
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার বিজয়। সোমবার সন্ধ্যায় দেশটির জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।
পোস্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে।’
‘তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’-এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় এবং ধারণা করা হচ্ছে সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে।
জাহ্নবীর প্রেমের গুঞ্জন কি সত্যি হচ্ছে?
বলিউড তারকা জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু দিনের। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা এবং একসঙ্গে উপস্থিতি বরাবরই আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে জাহ্নবীর সৎবোন আনশুলা কাপুরের বাগদান অনুষ্ঠান। মুম্বাইয়ের অভিজাত এলাকায় কাপুর পরিবারের বাড়িতে আয়োজন করা হয় আনশুলা কাপুর ও রোহন ঠাক্কারের ঐতিহ্যবাহী ‘গোড় ধনা’ অনুষ্ঠানের। পরিবারের ঘনিষ্ঠজন ও আত্মীয়দের উপস্থিতিতে জমকালো এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়েন জাহ্নবী কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়া।
আনশুলা কাপুরের গোড় ধনা অনুষ্ঠানে পরিবারের সবার সঙ্গে জাহ্নবী ও শিখর (বামে)
অনুষ্ঠানে জাহ্নবীকে দেখা যায় অফ-হোয়াইট রঙের লেহেঙ্গায়, যেটি সূক্ষ্ম রূপালি কারুকাজে সজ্জিত ছিল। সঙ্গে মানানসই হীরার নেকলেস ও ড্রেপড ওড়নায় তার সাজে ছিল শৈল্পিক সৌন্দর্যের ছোঁয়া। অন্যদিকে শিখর সাদা কোর্তা-পায়জামায় হাজির হন, যা ছিল মার্জিত ও প্রথাগত।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, শিখর জাহ্নবীর পেছনে দাঁড়িয়ে আছেন এবং তার কাঁধে হাত রেখেছেন। জাহ্নবীও তার আঙুল ধরে আছেন স্নেহভরে। এই মুহূর্তগুলো ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা, যা তাদের সম্পর্কের প্রতি আরও একবার ইঙ্গিত দেয়।
অনুষ্ঠানে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। দেখা গেছে অর্জুন কাপুর, সোনম কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, মাহীপ কাপুর এবং বলিউড প্রযোজক বনি কাপুরকে। পরিবারের সবার মাঝে জাহ্নবী ও শিখরের এমন ঘনিষ্ঠ উপস্থিতি যেন আরও একবার তাদের সম্পর্ককে দৃঢ়ভাবে প্রকাশ করে।
তবে এটিই প্রথম নয়। এর আগেও শিখরের পরিবারের সঙ্গে জাহ্নবীকে দেখা গেছে। শিখরের দাদা-দাদি তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্দের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন জাহ্নবী, যা সম্পর্কের গভীরতার প্রতীক বলেই ধরে নিয়েছেন অনেকে।
২৩৭ কোটি টাকা বৈধ করতে কোটি টাকার ঘুষচুক্তি করেন এনবিআর কর্মকর্তা!
এনবিআরের আওতাধীন কর অঞ্চল-৫ এর আলোচিত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষচুক্তির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসএ গ্রুপের কর্ণধার ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ ১২ কর বর্ষের কর ফাইল সম্পূর্ণ করে সাজিয়ে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয়ে মোটা অঙ্কের করফাঁকি দিতে ওই ঘুষ চুক্তি করেছিলেন। তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার চুক্তির পর জান্নাতুল ফেরদৌস মিতুকে ঘুষের ৩৮ লাখ টাকাও প্রদান করেন। এর বিনিময়ে মিতু ১২ করবর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি ওবায়দুলের হাতে তুলে দেন।
রোববার (৫ সেপ্টেম্বর) কর অঞ্চল-৫, ঢাকায় অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। সেই অভিযানে ঘুষের বিনিময়ে নথি দেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে দুদকের এক বিবৃতিতে জানানো হয়।
দুদক জানায়, কর অঞ্চল-৫, ঢাকার অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে আয়কর নথির সম্পদ বিবরণীতে সম্পদ সংযোজন করে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিতে সাময়িক বরখাস্ত করা একজন সহকারী কর কমিশনারের ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর দাতার পুরোনো আয়কর রিটার্ন এবং অন্যান্য দলিল হস্তান্তর সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
এদিকে এনবিআর সূত্রে জানা যায়, কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে ১ কোটি টাকার চু্ক্তি হয়েছিল সালাহ উদ্দিন আহমেদের আইনজীবীর। বিনিময়ে ১২ কর বর্ষের কর ফাইল সম্পূর্ণ করে সাজিয়ে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয় যোগ করা হয়েছিল। তাও আবার করমুক্ত সেবা খাতে। অথচ ব্যবসায়ী সালাহ উদ্দিন আহমেদ দিনের পর দিন কর ফাঁকি দিয়ে আসছিলেন। এমনকি তিনি আপিল, ট্রাইব্যুনাল ও হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পাননি। এরপরই আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার নতুন ফন্দি আঁটেন। সার্কেল কর্মকর্তার সঙ্গে কোটি টাকার ঘুষের চুক্তি করে বাড়তি সুবিধা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। সে অনুযায়ী, ঘুষের ৩৮ লাখ টাকা পরিশোধও করেন। বিনিময়ে সার্কেল থেকে পুরো ফাইল নিজের চেম্বারে নিয়ে ১২ বর্ষের পুরোনো রিটার্ন পরিবর্তন করেন। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিটের তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে।
ঘুষ গ্রহণের অভিযোগে গত ১ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে করদাতা সালাহ উদ্দিন আহমেদ এবং আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
খালাতো ভাইকে বিয়ে, স্বীকার করে যা বললেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।
সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’
পরীমণি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’
শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’
অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।
ইসমাইল কি তার স্বামী ছিলেন—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’
১৮ টাকা কাবিন, বিয়ের পর অভিনেত্রী জানতে পারেন স্বামীর আরেক স্ত্রীর খবর
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান। টেলিভিশরের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন। কিন্তু পর্দার বাইরে এই অভিনেত্রী বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সেই গল্পই শেয়ার করলেন এক সাক্ষাৎকারে।
সম্প্রতি ‘তারাবেলা’ অনুষ্ঠানে মিহি জানালেন নিজের জীবনের অজানা গল্পগুলো। যেখানে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গও।
মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল।
একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই সবসময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।
তবে সত্যি বলতে, আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের পরে জানতে পারি, আমার প্রাক্তন স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে।
আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ বুঝতে পারে না, সে সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকতে হবে।’
মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করেছেন জানিয়ে মিহি বলেন, ‘হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন আমি ছোট, বুঝিনি কিছু। এখন মনে হয়—এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয়।’
২০১৭ সালে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন মিহি। বর্তমানে এই অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা।
টেইলর সুইফটের ‘ডিস ট্র্যাক’, ঘৃণাকারীর প্রতি প্রেমপত্র
টেইলর সুইফটের নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে শুক্রবার। এরপর থেকেই ভক্তরা উন্মুখ হয়ে খুঁজছেন-এর কোন গান তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন।
তবে অ্যালবামের একটি বিশেষ গান, ‘অ্যাকচুয়ালি রোম্যান্টিক’, এখন আলোচনার কেন্দ্রে। গানটি এক অজ্ঞাত পপ তারকাকে ঘিরে লেখা। আর সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে-এটি নাকি চার্লি এক্সসিএক্সকে উদ্দেশ্য করে লেখা একটি ‘ডিস ট্র্যাক’।
অ্যালবামটির সঙ্গে প্রকাশিত একটি বিশেষ সিনেমা প্রদর্শনীতে সুইফট বলেন, ‘গানটি আসলে একজন এমন ব্যক্তির জন্য প্রেমপত্র, যে আপনাকে ঘৃণা করে।’
৩৫ বছর বয়সী এই পপ তারকা যদিও নাম উল্লেখ করেননি, তবে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘তারা আমার প্রতি যে মনোযোগ দিয়েছে, সেটি বেশ প্রশংসনীয়।’
‘অ্যাকচুয়ালি রোম্যান্টিক’ সুইফটের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘দা লাইফ অব আ শো গার্ল’-এর সপ্তম গান। এতে তিনি এমন এক গায়িকার কথা উল্লেখ করেছেন, যিনি সুইফটকে ‘বোরিং বার্বি’ বলে আখ্যা দেন এবং এমন গান লেখেন যেখানে তার প্রতি ঘৃণা প্রকাশ পায়।
ভক্তদের ধারণা, এটি চার্লি এক্সসিএক্স-এর ‘ব্র্যাট’ অ্যালবামের গান ‘সিমপ্যাথি ইজ আ নাইফ’-এর জবাব, যা নাকি সুইফটকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল।
উল্লেখ্য, ‘ডিস ট্র্যাক’ হলো এমন একটি গান যা মূলত কাউকে উদ্দেশ্য করে লেখা হয়, যেখানে গানের মাধ্যমে সেই ব্যক্তিকে সমালোচনা, ব্যঙ্গ বা আক্রমণ করা হয়।
শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে যায়, সেই আঁখি এবার...
২০২৩ সালের ২৮ জানুয়ারি। মিরপুরের একটি শুটিং বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়, মাথার চুল থেকে হাত-পা—সব জায়গায় আগুনের ছাপ। সেই আঁখি এক বছরের বেশি সময় চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন। আগুনের ভেতর দিয়েই যেন জন্ম হলো নতুন এক আঁখির। মঞ্চ, টেলিভিশন নাটক আর সিনেমার নিয়মিত মুখ আঁখি দুর্ঘটনার পর খুঁজে পেলেন অভিনয়ের এক নতুন ভুবন—কণ্ঠ অভিনয়।
দাগ পেরিয়ে সাহস
সেদিনের আগুনের স্মৃতি আজও আঁকড়ে ধরে আছেন আঁখি। তিনি বললেন, ‘দাগগুলো আজও রয়ে গেছে। দুহাতজুড়ে ক্ষতচিহ্ন। মেকআপে ঢাকলেও পুরোপুরি যায় না। এগুলো কখনো কখনো আমার অভিনয়ে বাধা হয়ে দাঁড়ায়।’ দীর্ঘ চিকিৎসার পথ পাড়ি দিয়ে সুস্থ হতে লেগেছে এক বছরের বেশি। শিল্পী হয়েও সেই সময়টা কাটাতে হয়েছে শিল্পের বাইরে। অতীতের কথা স্মরণ করে আঁখি বলেন, ‘হাসপাতালের ৬০ দিন ছিল আমার জন্য একটা রণক্ষেত্র। তারপর ফিরলাম। সময়টা আমার জীবনকে নতুন করে জানতে শিখিয়েছে। নিজেকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। পৃথিবীকে নতুন চোখে দেখতে শিখেছি।’
দুঃসময় জয় করে ফিরলেও মাঝের সময়ে ভেতরে–ভেতরে ভেঙে পড়েছিলেন আঁখি। চিকিৎসা চলার পাশাপাশি তাঁর ভেতরে একটাই প্রশ্ন ঘুরত—আবার কীভাবে শুরু হবে? প্রযোজকদের ফোন করেছেন, পরিচিতজনদের কাছে গেছেন। কিন্তু সাড়া পেয়েছেন কম। অনেকেই পেছনে সরে গেছেন। তবু হাল ছাড়েননি। ‘শিল্পী একা কিছু করতে পারে না। ইন্ডাস্ট্রির সহযোগিতা দরকার। সেটা আমি খুব একটা পাইনি। তবু মনে হয়েছে, বসে থাকলে চলবে না,’ বললেন আঁখি।
শারমিন এখন জানেন, দগ্ধ হওয়া শুধু শারীরিক ক্ষত নয়, মানসিক লড়াইও। তিনি নিজের অভিজ্ঞতা থেকে অন্য রোগীদের পরামর্শ দেন। বলেন, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে, সংক্রমণ থেকে সতর্ক থেকে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে। ‘চামড়ার ক্ষত সারে কিন্তু ভেতরের ক্ষত সারতে তেমন সময় লাগে। মানসিক শক্তি না থাকলে এগোনো যায় না,’ বললেন আঁখি।
কণ্ঠে নতুন পরিচয়
অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে যখন দ্বিধায় ছিলেন, তখন পেলেন ভিন্ন রকম প্রস্তাব। পরিচিত এক বড় ভাই শিপলু তাঁকে জানালেন, অভিনয়ে ফিরতে সময় লাগতে পারে, কিন্তু কণ্ঠ দিয়েও কাজ করা সম্ভব। ‘আমি আগে ভাবিইনি, কণ্ঠ দিয়েও অভিনয় করা যায়। ভেবে দেখলাম, এটাও নতুন করে শুরু করার একটা পথ,’ বললেন তিনি। এরপর শুরু হয় তাঁর কণ্ঠযাত্রা। একের পর এক জনপ্রিয় সিরিজে কণ্ঠ দিয়েছেন আঁখি।
‘হারকিউলিস’, ‘ম্যাকগাইভার’, ‘দিরিলিস আরতুগ্রুল’, ‘কুরুলুস ওসমান’, ‘বড় ভাই’—এসব ধারাবাহিকের বাংলা ডাবে চরিত্রে প্রাণ দিয়েছেন কণ্ঠে। এখন মাসজুড়ে ডাবিং স্টুডিওতেই ব্যস্ত সময় কাটে তাঁর। বলেন, ‘অগ্নিদুর্ঘটনার পর এক বছর আমি পুরোপুরি কাজ থেকে দূরে ছিলাম। ডাবিং আমাকে মানসিকভাবে স্বস্তি দিয়েছে। শিল্পী হিসেবে আবার কাজে ফিরতে পেরেছি, এটাই আনন্দ।’
কণ্ঠের পাশাপাশি অভিনয়েও ধীরে ধীরে ফিরছেন আঁখি। আগস্টে বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাহাত কবিরের ফিকশন ‘ফাইভ গো ওয়াইল্ড’। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন আঁখি। দুর্ঘটনার পর এটিই কোনো প্রকল্পে তাঁর পূর্ণাঙ্গ চরিত্র। এই ফিকশনে প্রথমবারের মতো আইটেম গানেও নাচেন তিনি। ‘শুরুর দিকে ভয় ছিল, আত্মবিশ্বাস কম ছিল। কিন্তু ধীরে ধীরে মনে হলো, চেষ্টা করলে সব সম্ভব। দর্শকের ভালোবাসা পেয়েছি। অনেকেই বলছেন, গানটা দেখার জন্যই ফিকশনটা দেখেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি,’ বলেন তিনি।
দীর্ঘ যাত্রার পেছনের গল্প
চট্টগ্রামে বেড়ে ওঠা শারমিন আঁখির অভিনয়ের হাতেখড়ি মঞ্চে। স্থানীয় দল অরিন্দম নাট্য সম্প্রদায়ের হয়ে অভিনয় শুরু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি অবলম্বনে নাটকে বসন্ত চরিত্রে অভিনয় করে প্রথম প্রশংসা পান। এরপর মঞ্চ থেকে টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—সবখানেই নিয়মিত হয়ে ওঠেন।
২০১০ সালে নার্গিস আক্তারের নাটক ভালোবাসা কি করে ভালো হয় দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে প্রথম সিনেমা করেন—ইতি, তোমারই ঢাকা। পরে কোনো এক কালে, জাস্ট এ জোক ডার্লিংসহ একাধিক ছবিতে অভিনয় করেন। শঙ্খ দাশগুপ্তর সিরিজ বলিতে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি।
অবশেষে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল জুবিন গার্গের মৃত্যুর কারণ
ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। মৃত্যুর পর থেকে একাধিক তথ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লেও অবশেষে সব জল্পনা কল্পনার অবশান ঘটল ময়নাতদন্তের রিপোর্টে।
সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি।
সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে।
প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্‌যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।
সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত এখনও চলছে। তাই তার অনুরাগীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা।
মিম, সিঁথি থেকে ঋতুরাজ—পূজায় কে কোথায়
মিমের পূজা তিন জায়গায়
পূজা এলেই বিদ্যা সিনহা মিমের মনটা রাজশাহীতে গ্রামের বাড়ি ছুটে যায়। কিন্তু আপাতত ঢাকাতেই ঘুরছেন মিম। মিম বলেন, ‘দৌড়ের ওপর আছি। বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। এ সময় মা-বাবা রাজশাহী চলে যান। কাল (বুধবার) পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজশাহী যাব। পরে আবার যেতে হবে শ্বশুরবাড়ি কুমিল্লায়। উৎসবমুখর পরিবেশে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যাবে। বছরজুড়ে এ সময়ের জন্য অপেক্ষা থাকে।’ মিম জানান, পূজার ছোটাছুটি শেষে সময় কাটাতে দেশের বাইরেও যাবেন।
সিরাজগঞ্জে সিঁথি
গায়িকা সিঁথি সাহার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। গ্রামে তাঁদের বাড়িতেই দেড় শ বছর ধরে পূজা হয়। যেখানেই থাকেন, এ সময় গ্রামে যেতেই হবে। সিঁথি জানান, পূজায় কোনো না কোনো দায়িত্বে তিনি থাকেন। এই গায়িকা বলেন, ‘এটা আলাদা একটা আনন্দ। আমাদের বাড়িতেই সবাই আসে পূজা দিতে। সবার সঙ্গে দেখা হয়। নাচ–গানে দারুণ সময় কাটে। আত্মীয়স্বজন, দর্শক আসেন। কখনো খালি গলায় করতে হচ্ছে গান। অনেক গরম, তারপরও সব মিলিয়ে মেয়ে, পাড়া–প্রতিবেশী সবাইকে নিয়ে সময়টা দারুণ উপভোগ করি।’ তিনি জানান, আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাঁর গানের শো রয়েছে। ঢাকায় এসে গান গেয়ে আবার গ্রামে ফিরে যাবেন।
পূজার আনন্দের অপেক্ষা
নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত ঢাকাতেই প্রিয়জনদের সঙ্গে পূজার সময় কাটান। এবার ঢাকার বড় মন্দিরগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন। তিনি জানান, এ সময় পরিবার, আত্মীয়স্বজনকে একসঙ্গে পাওয়া যায়। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে পছন্দের খাবার, পছন্দের রঙের শাড়ি নিয়েও থাকে আলাদা প্রস্তুতি।
পূজা বলেন, ‘এটা আমাদের বড় উৎসব। বছরজুড়ে অপেক্ষা। এ অপেক্ষাই বেশি আনন্দের। সেই আগের মতো ঘোরাঘুরি করা হয়। সময়টা উপভোগ করতে এখন হাতে কাজও রাখিনি। কিছু টক শো রয়েছে। নাচ থেকে কয়েকটা দিন দূরে থাকব। কাজের ব্যস্ততার মধ্যে অবসর নিয়ে আসে পূজা।’
খুলনাকে মিস করছেন মন্দিরা
শৈশব থেকে সব সময়ই খুলনায় নিজের এলাকায় পূজা করেছেন মন্দিরা চক্রবর্তী। তাঁদের বাপ-দাদাদের আয়োজনেই পূজা হয়। বন্ধু, ছোট ভাইবোনদের নিয়ে দারুণ একটি সময় কাটাতেন। খুলনার সেই সময়কে মিস করছেন মন্দিরা। তিনি জানান, ব্যস্ততার কারণে এবারই প্রথম ঢাকাতে পূজা করতে হচ্ছে। ঘুরছেন বিভিন্ন মণ্ডপে। তিনি বলেন, ‘আগে ঢাকা থেকে অনেকে খুলনায় ছুটে যেত। এবার পরিবারের সবাই ঢাকাতে। খাওয়াদাওয়া, আনন্দে দারুণ সময় কাটছে। ফটোশুটের কাজও করতে হচ্ছে। সময় বের করে ঘুরতেও যাচ্ছি, কিন্তু খুলনাকে ভীষণ মিস করছি।’ জানান, নানা সাজে ঘুরতে হবে, এ জন্য তিন–চার মাস আগেই সব পোশাক কিনে রেখেছেন।
মনোজের অন্য রকম পূজা
বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে এখন দক্ষিণ কোরিয়ায় আছেন অভিনেতা মনোজ প্রামাণিক। ‘কোর্স শেষ হতে আরও এক মাস লাগবে। পূজাতে তাই দেশে থাকতে পারছি না। আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্ত-অনুসারী সবাইকে খুব মিস করছি,’ গতকাল বলছিলেন অভিনেতা। মণ্ডপে যেতে পারছেন না, গ্রামের বাড়িতে যেতে পারছেন না; সব মিলিয়ে একটু অন্য রকম পূজা কাটছে।
‘সিউলে কিছু মন্দির আছে শুনেছি, বুসানে আছে কি না, জানি না। যদি খোঁজ পাই, তাহলে যাওয়ার ইচ্ছা আছে। এখানে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এ ছাড়া অনেক বাংলাদেশি পড়াশোনা বা কাজের সূত্রে এখানে আছেন, তাঁদের সঙ্গে সময় কাটাব; আপাতত পূজা নিয়ে এটাই পরিকল্পনা,’ বলছিলেন মনোজ। নিজে থাকতে না পারলেও যাঁরা দেশে আছেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান অভিনেতা।
নেহার মন খারাপ
দুর্গাপূজায় প্রতিবার এ মণ্ডপ থেকে ও মণ্ডপে ঘুরে বেড়ান নিদ্রা দে নেহা। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। বাবা অসুস্থ, ক্যানসারের চিকিৎসা চলছে, তাই মন ভালো নেই।
‘এবার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। পূজা এসেছে ভালো লাগছে, তবে বাবার কথা মনে হতেই আবার খারাপ লাগছে। মনে হচ্ছে, এটাই হয়তো বাবার সঙ্গে শেষ পূজা। ষষ্ঠীর দিন পুরান ঢাকার মণ্ডপগুলোতে ঘুরে এসেছি, আজ (গতকাল) সকালে একবার মণ্ডপে গিয়েছিলাম; এখন আবার হাসপাতালে ছুটতে হবে। সপ্তমীর দিন বাসাতেই ছিলাম,’ বলেন নেহা।
দুর্গোৎসবে গাইবেন ঋতুরাজ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনে গাইবেন ঋতুরাজ বৈদ্য। তিনি জানান, এতে পূজার গান গাইবেন তিনি, পাশাপাশি অন্য গানও থাকবে। প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল দশমীর দিন সকালে বনানী পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর বাইরে একটি গানের রেকর্ডে ব্যস্ত সময় পার করছেন ঋতুরাজ। গানটি নিয়ে বলেন, ‘প্রায় দুই মাস সময় নিয়ে গানটা করছি। সুর করছেন শাহরিন শাহরিয়ার ভাই। গানটা শিগগিরই মুক্তি পাবে।’
হিরো আলমের অবস্থা আশঙ্কাজনক বদলাতে হলো হাসপাতাল
কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো নিউজকে রিয়া মনি বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় দেখা যায়।
আরেক ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাতসহ বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
অগ্নিকাণ্ডে ভাইসহ প্রাণ হারালেন শিশু শিল্পী
ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিশু শিল্পী বীর শর্মা (১০) এবং তার ভাই শৌর্য শর্মা। ডিএনএ থেকে জানা যায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন মূলত ড্রইং রুমেই সীমাবদ্ধ থাকলেও সেখানে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।
পরিবারের অন্যান্য সদস্যদের কেউ তখন বাসায় ছিলেন না। তাদের বাবা জিতেন্দ্র শর্মা স্থানীয় এক ভজন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং মা, টেলিভিশন অভিনেত্রী রীতা শর্মা ছিলেন মুম্বাইয়ে। প্রতিবেশীরা প্রথমে ধোঁয়া টের পেয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের আগেই মৃত ঘোষণা করেন।
কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আসবাবপত্রও ধ্বংস হয়েছে। মুম্বাই থেকে মা রীতা শর্মা ফিরে আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, মাত্র ১০ বছর বয়সী বীর শর্মা সনি সাব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীমদ রামায়ণ-এ ‘পুষ্কল’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তার অকাল প্রয়াণে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
দীর্ঘ প্রেমের পরিণয়, সেলেনার নতুন অধ্যায় শুরু
গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে এক ছাদের তলায় থাকার সিলমোহর দেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।
রোববার ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিশ্চিত করেন সেলেনা গোমেজ। সেই আয়োজনের বেশ কিছু যুগলবন্দি ছবিও প্রকাশ করেন এই শিল্পী। ক্যাপশনে উল্লেখ করে দেন বিশেষ তারিখ- ‘৯-২৭-২৫’। অর্থাৎ, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিয়ে সেরে নেন তারা।
ছবিগুলোতে এই নবদম্পতিকে চুম্বন, আলিঙ্গন করতে দেখা যায়। ইনস্টাগ্রামে সেলেনা ছবিটি পোস্ট করার পর বেনি ব্লাঙ্কো সেখানে মন্তব্য করেন, ‘আমার সত্যিকারের স্ত্রী।’
বিয়ের সাজে সেলেনা ছিলেন অনবদ্য। রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা রঙের একটি পোশাকে দেখা যায় শিল্পীকে। তার পোশাকে ফুলের কারুকাজ ছিল। অন্যদিকে, বেনি ব্লাঙ্কোও রাল্ফ লরেনের তৈরি কালো টাক্সিডো ও বো টাই পরেছিলেন।
সেলেনা গোমেজের এই নতুন জীবনযাত্রায় তার ভক্ত ও সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মাত্র তিন ঘণ্টায় সেলেনার এই পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৭ মিলিয়নেরও বেশি।
উল্লেখ্য, সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগে থেকেই অনুরাগীদের কৌতূহল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু, সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা।
এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম।
শাকিবকে ভুলে নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগে। তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা এখনো নেটিজেনদের মাঝে চলতেই থাকে।
সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল— অভিনেত্রী কি আবার নতুন করে সংসার পাতবেন? যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝেমাঝেই হতে হয়। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস।
জানা গেছে, কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু। তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরোনো ভিডিও।
সেই ভিডিওতে অপুকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি আর বিয়ে করতে চান? উত্তরে অপু বলেছিলেন, বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না এটা বলা যাচ্ছে না। তবে এখনই ভাবছি না।'
অভিনেত্রীর অনেক দিন আগের সেই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
সিঙ্গাপুরে কি সত্যি রয়েছেন অপুর প্রেমিক? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, সব আলোচনার সূত্রপাত একটি গাড়ি কেন্দ্র করে। কোনো এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন একটা কাজে। গাড়ির সেই নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়৷ সেই সূত্রে ধরে নেওয়া হয়, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে হয় না। আর কিছু বলতে চাই না।
সত্যি হলো মৃত্যুর আগে আসাম নিয়ে বলা জুবিনের সেই ভবিষ্যদ্বাণী
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের ভবিষ্যদ্বাণী সত্য হলো। জীবিত থাকতেই তিনি বলেছিলেন, তার মৃত্যুর পর পুরো আসাম রাজ্য থমকে যাবে অন্তত সাত দিনের জন্য। ১৯ সেপ্টেম্বর জুবিনের মৃত্যুতে তার সেই কথা প্রায় সত্যি হয়েছে। মৃত্যুর পর তিন দিন রাজ্যজুড়ে সরকারি শোকপালন হয়েছে, এখনো সেই শোক কাটেনি আসামের মানুষের মনে।
শেষ সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন, কেন মুম্বাই ছেড়ে আসামে থেকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম। শহুরে জীবন খুব একঘেয়ে লাগত। অনেকে জিজ্ঞেস করতেন কেন মুম্বাইয়ে থাকি না। একজন রাজার নিজের রাজত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর বা রাজেশ খান্না মারা গেলে খবর ছাপা হয়, কিন্তু রাজ্য থেমে থাকে না। কিন্তু আমি যদি আসামে মারা যাই, পুরো রাজ্য সাত দিনের জন্য থমকে যাবে।’
মুম্বাইয়ের বড় বড় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের ডাকও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। রোহিত শেঠির এক গানে গাইতে অস্বীকার করেছিলেন জুবিন, সরাসরি না বলে দেন তিনি। সংগীত পরিচালক প্রীতম তখন বলেছিলেন, ‘ও এমনই, সত্যিই রাজার মতো।
জুবিনের শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পরও আসামের মাটিতেই থাকার। গুয়াহাটির প্রিয় জায়গা ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ বা তিল্লা নিয়ে তিনি বলেছিলেন, ‘এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর একটি। এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক।’
কোন ভুলে যে হেসেছিলাম, ৫ আগস্টের পর অনেক ভুগেছি: পিয়া জান্নাতুল
দেশের জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- অনেক পরিচয়েই চেনানো যায় তাকে। স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে ব্যারিস্টার সুমনের সঙ্গে আইনজীবীর পোশাকে পিয়ার একটি ছোট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, রাতারাতি বদলে দেয় তার পরিচিতি।
কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেকের কাছেই তখন নতুন মুখ ছিলেন পিয়া। কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে, বিশেষ করে ৫ আগস্টের পর।
এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’
শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।
প্রসঙ্গত, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন এ মডেল-অভিনেত্রী। পাশাপাশি মডেলিং জগতেও রয়েছে তার বিচরণ।
কেন যে হেসেছিলাম, ৫ আগস্টের পর মাসুল দিতে হয়েছে : পিয়া জান্নাতুল
মডেলিং এর পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় সংসদ সদস্য থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। কয়েক বছর আগে সেই সময়ের একটি ভিডিও ক্লিপই বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি।
কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেকের কাছেই তখন নতুন মুখ ছিলেন পিয়া। কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে ৫ আগস্টের পর।
এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’
শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।
লিওনার্দো ডিক্যাপ্রিওর চেয়েও জনপ্রিয় শাহরুখ খান
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর চেয়েও জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এমনটাই জানিয়েছেন এক বক্তব্যে। বার্লিন চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে তিনি এমন দৃশ্য দেখেছেন বলে দাবি করেন।
লিওনার্দো ডিক্যাপ্রিও এবং শাহরুখ খান উভয়েই নিজেদের খ্যাতি গড়ে তুলেছেন বিশ্বব্যাপী। কিন্তু ২০১২ সালে জার্মানির বার্লিনে যে চিত্র দেখেছেন তাতে অনুরাগের মনে হয়, ফ্যানদের পছন্দ একেবারেই ভিন্ন। তিনি প্রত্যক্ষ করেছেন দর্শক শাহরুখ খানের প্রতি আগ্রহ দেখিয়েছেন ডিক্যাপ্রিওর চেয়ে বেশি।
অনুরাগ বলেন, ‌‘আমি নিজের চোখে দেখেছি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের চিত্রটা ছিল শাহরুখের পক্ষে। লিওনার্দো ডিক্যাপ্রিওও ওই দিন সেখানে উপস্থিত ছিলেন। শাহরুখ খানও ছিলেন। কিন্তু সকাল থেকে দর্শকরা শাহরুখ খানের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।’
শাহরুখ খান ২০১২ সালে তার তৃতীয়বারের মতো ফেস্টিভ্যালে অংশ নেন। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তা, বোমান ইরানি, কুণাল কাপুর এবং ওম পুরি। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিও ‘জে. এডগার’ ছবির প্রচারের জন্য উপস্থিত ছিলেন। অনুরাগ কাশ্যপ নিজস্ব প্রকল্প ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ প্রচারের জন্য ছিলেন সেখানে।
জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন স্ত্রী গরিমা
বলিউডের জনপ্রিয় সিনেমা গ্যাংস্টারের ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গার্গের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার তার মৃত্যুতে মুখ খুলেছেন গায়কের স্ত্রী।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।
জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আসাম সরকার এই মৃত্যুর তদন্তভার নিয়েছে এবং জানিয়েছে পুলিশ শ্যামকানু ও সিদ্ধার্থসহ শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করবে।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন জুবিনের স্ত্রী গরিমা।
তিনি বলেন,‘ করোনার সময়ে যখন জুবিনের সিজার অ্যাটাক হয়, তখন একমাত্র সে-ই নিজের জীবন বাজি রেখে আমার স্বামীকে মুম্বাই নিয়ে গিয়েছিল।’
জুবিনের স্ত্রী আরও বলেন, ‘গত ২০ বছর ধরে সিদ্ধার্থ আমাদের পরিবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আপনারা এমন কিছু বলবেন না। এই মুহূর্তে আমাদের পরিবারের তাকে প্রয়োজন। জুবিন আসছে। আপনারা আইন মেনে চলুন, পুলিশকেও সাহায্য করুন।’
মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন জুবিন
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছরে প্রাণ হারালেন এই গায়ক। তার আকস্মিক এই মৃত্যু ধাক্কা দিয়েছে কোটি ভক্তের হৃদয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি।
উদ্বোধনী দিনের মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে।
উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’
উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।
পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’ সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা।
হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফরে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময়ও করবেন এই তারকা।
গত বৃহস্পতিবার রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া। বাংলাদেশে আসার খবর তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
পরদিন শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বাংলায় ক্যাপশন দেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?’—এভাবেই ভক্তদের উদ্দেশে উষ্ণ শুভেচ্ছা জানান তিনি।
জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে।
তবে ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, সেটি আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে।
কীভাবে অংশগ্রহণ করবেন, তার নিয়মাবলি একটি ভিডিওতে জানিয়েছে সানসিল্ক। ভিডিওটি বানাতে প্রয়োজন তিনটি ধাপ।
প্রথমত আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। দ্বিতীয়ত সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে দিন ঝলমলে উজ্জ্বলতা। সাথে আপনার উজ্জ্বল গহনা, ব্যাগ আর জুতা বেছে নিতে ভুল করবেন না। তৃতীয়ত এই সাজের একটি সুন্দর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলুন।
এই সহজ তিনটি ধাপ অনুসরণ করে আপনিও অংশ নিতে পারেন এ প্রতিযোগিতায় এবং জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ।
এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।
‘সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি
বলিউডের বক্স অফিসে ব্লকবাস্টার হিট ‘সাইয়ারা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা।
মিষ্টি প্রেমের গল্পে নিজের অভিনয়ের জাদুতে দর্শক মন জয় করা এই অভিনেত্রী এবার সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন।  এবার তাকে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামায়, যেখানে তিনি লড়বেন ন্যায়বিচারের জন্য।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনা অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনীত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যেকোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী।
এই ছবিতে অনীতের পাশাপাশি আরও থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো অভিনেতারা। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অনীত। এরপর তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেন।
তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী।
উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনীত পাড্ডা স্নাতকের পরই মডেলিং এবং বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর অনীত পাড্ডাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন ছবিতে তার কোর্টরুম ড্রামার চরিত্রটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে, ‘আমি যেখানে যাই ওটাই চমক।’
সংবাদ সম্মেলনে চমক বলেন, ‘আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই।’
কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি একচুয়ালি। যেমন, আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে। কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে।’
চমকের কথায়, ‘আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কী উপকারটা হচ্ছে?’
অভিনেত্রীর ভাষ্যে, ‘যে কাজ কোনো অর্থ তৈরি করে না, মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না, সেই কাজে আসলে আমি আর যুক্ত হতে চাই না। আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। সো আমি এখন ওই কাজগুলোই পছন্দ করছি যেগুলো মানুষের, আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে।’
ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন হানিয়া
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।  বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন অভিনেত্রী।
হানিয়া আমির বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।
শুধু পাকিস্তানে নয় বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া আমির। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।
‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী।
‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া।
এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি এক সময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে তার মনোভাব বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমি খোলামেলা জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন ও পেশা সম্পর্কিত অনেক অজানা কথা, যা শুনে ভক্তরা রীতিমতো চমকে গেছেন।
সৌমি বলেন, বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।
তিনি আরও জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশীয় ছেলে। তিনি বলেন, আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।
রেস্টুরেন্টে ছবি তোলার প্রসঙ্গেও সৌমি মন্তব্য করেন, বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ভালো ছবি তোলার জন্য ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা থাকে। আমার অনেক সুন্দর ছবি তারা তুলে দেয়। তারা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয়।
২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি : তনুশ্রী দত্ত
‘বিগ বস’ মানেই চূড়ান্ত বিতর্ক ও ঝগড়া প্রতিদিনের শিরোনাম। কিন্তু বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ১১ বছর ধরে এই রিয়ালিটি শোর ডাক বারবার ফিরিয়ে দিয়েছেন। কারণ? তার একটাই কথা, ‘আমি আমার প্রাইভেসি ভালোবাসি, আমার ভ্যালুতে আমি কোনো দিন আপস করব না ‘
এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ‘আমি টানা ১১ বছর ধরে বিগ বসের ঘরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। প্রতিবছর ওরা এসে আমার পেছনে লাগে, আমি বকাঝকা করে দিই।
আমি ওই পরিবেশে এক দিনও থাকতে পারব না। আমি তো নিজের পরিবারের সঙ্গেও সব সময় থাকি না, আমাদের আলাদা জায়গা থাকে।’
তিনি জানান, একবার তাকে ১.৬৫ কোটি রুপি, অর্থাৎ ২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ অন্য এক সমান স্তরের তারকাকে ওই অঙ্কই দেওয়া হয়েছিল। এমনকি শো ম্যানেজমেন্টের এক স্টাইলিস্ট তাকে আশ্বাস দিয়েছিলেন, চাইলে আরো টাকার প্রস্তাব আসবে।
কিন্তু তনুশ্রীর স্পষ্ট জবাব, ‘যদি আমাকে চাঁদ পাইয়ে দেওয়ার কথা বলা হয়, তবু আমি যাব না। পুরুষ আর নারীরা একই বিছানায় ঘুমায়, একই জায়গায় মারামারি করে—আমি সেটা মানতে পারব না। আমি নিজের ডায়েট নিয়ে খুব কড়া। আর একটা রিয়ালিটি শোর জন্য কোনো পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব, এটা ভাবতেও পারি না।
যত কোটিই টাকা দিক, আমি এত সস্তা নই।’
২০০৫ সালে ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তনুশ্রী। এরপর ৩৬ চায়না টাউন, ভাগম ভাগ, রিস্ক-এর মতো ছবিতে কাজ করেছেন। সর্বশেষ তাঁকে দেখা যায় ২০১৩ সালের টেলিফিল্ম ‘সুপারকপস ভার্সেস সুপার ভিলেনস’-এ।
এক বিড়ালই স্বরা&ফাহাদকে নিয়ে যায় বিয়ের পিঁড়িতে!
রাজনীতির ময়দান থেকে প্রেম শুরু হয়েছিল ভারতীয় তারকা দম্পতি স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের। এবার জানা গেল, রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি তাদের প্রেমের মাঝে একটি বিড়ালের বড় ভূমিকা রয়েছে।
অল্প দিন প্রেম করেই বিয়ে করেছিলেন তারা; ভিন্নধর্মে বিয়ে হওয়ায় বহু কটাক্ষের মুখেও পড়েছেন স্বরা। এ নিয়ে চিন্তায় পড়েছিলেন স্বরা ও ফাহাদের পরিবারও। কিন্তু এসব কোনোকিছু নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী।
তবে তাদের বিয়ের আগে, অর্থাৎ প্রেমের সময় সাহায্য করেছিল একটি বিড়াল। সেই বিড়ালের নাম গালিব।
সেই কাহিনি তুলে স্বরা বলেন, ‘গালিব নামে উদ্ধার করা একটি বিড়ালছানা ছিল, ওই আমাদের প্রেমে কিউপিড-এর কাজ করেছিল। ফাহাদ ওকে উদ্ধার করেছিল রাস্তা থেকে। আমি তারপর ওকে থাকার জায়গা দিই। অবশেষে বিড়ালটিকে আমিই দত্তক নিয়েছিলাম। ওকে ঘিরেই আমার আর ফাহাদের আলোচনা হতো। তবে রাজনীতির বাইরে ফাহাদ কেমন, তা বিড়ালটির জন্যই বুঝতে পেরেছিলাম।’
এরপর দুইজনের পক্ষ থেকেই পরস্পরের প্রতি সমান আগ্রহ তৈরি হয়েছিল। তবে প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ফাহাদ। স্বরাকে নাকি ফুল, চকোলেটের মতো উপহারে ভরিয়ে রাখতেন তিনি। দুইমাস সম্পর্কে থাকার আগে তিন বছর বন্ধু ছিলেন এই যুগল। এরপরই ঘটে তাদের বিয়ে।
ফরিদা পারভীনের মৃত্যুতে শাকিব খানের শোক
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ বর্ষীয়ান গায়িকা। ‎ফরিদা পারভীনের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করছেন।
গুণী এ শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাকিব লেখেন, ‘লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, লালনের গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত। দেশের পাশাপাশি বিশ্বদরবারেও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরের প্রচারে কাজ করে গেছেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন। লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন।
১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ সিনেমার ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন।
লালনশিল্পী হিসেবে সুপরিচিত হলেও, তার কণ্ঠে বেশ কিছু আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি।
প্রায় ৪ হাজার শিল্পীর ইসরায়েল বয়কটের সিদ্ধান্ত, প্যারামাউন্ট পিকচার্সের বিরোধিতা
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর একযোগে প্রতিবাদ জানান শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১ হাজার ২০০-র বেশি শিল্পী এবং নির্মাতা ঘোষণা দেন, ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না তাঁরা। ইসরায়েলি নির্মাতাদের কোনো সিনেমায় অভিনয় করবেন না বলেও সিদ্ধান্ত জানান শিল্পীরা।
কয়েক দিনের মধ্যেই এ তালিকা আরও দীর্ঘ হয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৯০০-র বেশি শিল্পী এবং নির্মাতা একজোট হয়েছেন ইসরায়েলি সিনেমা বয়কটের সিদ্ধান্তে। তাঁদের মধ্যে অনেকে আছেন, যাঁরা অস্কার, বাফটা, এমি, পাম দ্য’রসহ বিভিন্ন পুরস্কার বিজয়ী। তবে শিল্পী ও নির্মাতাদের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।
প্যারামাউন্টের প্রধান যোগাযোগ কর্মকর্তা মেলিসা জুকারম্যানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি নির্মাতাদের বয়কটের যে চেষ্টা চলছে, আমরা সেটার সঙ্গে একমত নই। জাতীয়তার ভিত্তিতে শিল্পীদের বয়কট করার যে প্রবণতা, এটা কখনো ভালো কিছু বয়ে আনবে না। সারা বিশ্বের বিনোদন ইন্ডাস্ট্রির উচিত, শিল্পীদের খোলামনে তাঁদের গল্প বলতে দেওয়া।’
শিল্পী ও নির্মাতাদের ইসরায়েল বয়কটের ঘোষণায় নড়েচড়ে বসেছে দেশটির প্রযোজক সমিতিও। ইসরায়েলি প্রডিউসারস অ্যাসোসিয়েশন এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘বয়কটের ডাক দেওয়া এসব শিল্পী ও নির্মাতা ভুল লোকজনদের টার্গেট করছেন। কয়েক দশক ধরে আমরা ইসরায়েলি শিল্পী, গল্পকার ও নির্মাতারা ইসরায়েলি রাষ্ট্রনীতির যেমন সমালোচনা করছি, তেমনি ফিলিস্তিনিদের বক্তব্যও তুলে আনছি। আমরা ফিলিস্তিনি নির্মাতাদের সঙ্গেও কাজ করি, এ অঞ্চলে সহিংসতা বন্ধ এবং শান্তি আনার চেষ্টা করছি। ইসরায়েলি ইন্ডাস্ট্রিকে বয়কটের এই সিদ্ধান্ত বিভ্রান্তিকর।’
ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের সংগঠনের ব্যানারে ৮ সেপ্টম্বর শিল্পীরা ঘোষণা দেন, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় থেকে বিরত থাকার পাশাপাশি দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন না তাঁরা। ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ বা তেল আবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ উৎসবে দেখা যাবে না এসব শিল্পীকে। থাকবে না তাঁদের নির্মিত কিংবা অভিনীত কোনো সিনেমা।
ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের বিবৃতিতে বলা হয়, ‘এমন সংকটময় মুহূর্তে, যখন বিভিন্ন দেশের সরকার এই গণহত্যায় মদদ জুগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ভয়াবহতাকে রুখে দিতে আমরা সবকিছু করব। ইসরায়েলি সিনেমার প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান, বিক্রয় এজেন্টসহ দেশটির সিনেমার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো কখনো ফিলিস্তিনের জনগণের অধিকারকে সমর্থন করেনি।’
ইসরায়েলকে বয়কটের ডাক দেওয়া এসব নির্মাতার তালিকায় আছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ। অভিনয়শিল্পীদের তালিকায় আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হানাহ এইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যায়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ।
পরবর্তী সময়ে এ তালিকায় আরও যুক্ত হয়েছেন হোয়াকিন ফিনিক্স, নিকোলা কফলান, অ্যান্ড্রু গারফিল্ড, হ্যারিস ডিকিনসন, রোয়েন ইয়াং, গাই পিয়ার্স, জোনাথন গ্লেজার, অ্যাবি জ্যাকবসন, ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া প্রমুখ।
আমরা আর পারলাম না ফরিদাকে ফেরাতে
দেশের শোবিজ অঙ্গনে আরও এক নক্ষত্রের পতন! অনেকদিনের অসুস্থতা, এরপর শেষে এসে টানা ১৪ দিনের লড়াই; আর অবশেষে হার মানতে হলো ফরিদা পারভীনের। গত শনিবার রাত ১০ টা নাগাদ না ফেরার দেশে পাড়ি জমালেন লালনসংগীতজ্ঞ এই বরেণ্য শিল্পীর।
মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক মাধ্যমে তার প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। এরপর পরিস্থিতি হতে থাকে বেগতিক। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হতো। এর আগেও সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ফরিদাকে। কিন্তু সুস্থতা অনুভব করলেই বাসায় ফেরেন তিনি।
এরপর গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।
তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মধ্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছিলেন, ফরিদা পারভীনের কিডনি, ব্রেন কাজ করছে না। ফুসফুসে সমস্যা আছে; জটিলতা আগের চেয়ে বেড়েছে। কিন্তু তার ঘণ্টা খানেক পরই, রাতে এলো দুঃসংবাদ!
আশীষ কুমারের কথায়, ‘আমরা আর পারলাম না আপাকে ফেরাতে। ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি।’
একের পর এক ব্যর্থতা, সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন আনুশকা
‘বাহুবলী’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী আনুশকা শেঠি। এরপর বেশ কয়েকটি ছবি করেছেন বটে। কিন্তু আকাশচুম্বী সাফল্য আর মেলেনি। ৫ সেপ্টেম্বর মুক্তি পায় তাঁর নতুন ছবি ‘ঘাটি’।
এক সপ্তাহে ছবিটির আয় মোটে সাড়ে ছয় কোটি রুপি। এই ব্যর্থতার চাপ হয়তো স্বাভাবিকভাবে নিতে পারেননি আনুশকা। তাই নিভৃতে যাওয়ার ঘোষণা দিলেন। বিরতি নিলেন সোশ্যাল মিডিয়া থেকে।
গতকাল ইনস্টাগ্রামে কাগজে লিখিত একটি বার্তায় আনুশকা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে যাচ্ছি। এই স্ক্রলিংয়ের বাইরে পৃথিবী এবং কাজের সঙ্গে নিজেকে পুনরায় যুক্ত করতে চাই; যেখান থেকে আমাদের প্রকৃত সূচনা। নতুন গল্প আর অনেক ভালোবাসা নিয়ে শিগগির তোমাদের সঙ্গে দেখা হবে। সব সময় হাসিখুশি থেকো।
‘ঘাটি’ বানিয়েছেন কৃশ জগরলামুড়ি। এতে আনুশকার সঙ্গে আছেন বিক্রম প্রভু। এদিকে মালয়ালম ছবি ‘কাথানার : দ্য ওয়াইল্ড সর্কারার’-এর শুটিং সেরে রেখেছেন আনুশকা। এটি মুক্তি পাবে আগামী বছর।
সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি
মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেছেন, সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সব কথা বলেন।
ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উলটো সমালোচনা আসে।’
অভিনেত্রী লেখেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’
সবশেষ মাহি যোগ করেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।
এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’
মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্বসহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’
এর জবাবও দেন মাহি। লেখেন, ‘কারণ ওদের জীবনটাই একটা হাহা’।
পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন— ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে তার। বলা যায়, এদেশ-ওদেশ করেই কাটে অভিনেত্রীর অধিকাংশ সময়। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান; ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে—  এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া।
গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান; ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।
জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’
জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির কাজ।
মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল।’
তার কথায়, ‘অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুন ভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।’
‘আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে, বাঁচতে চাই।’
তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’
শেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনও বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’
বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি&কণ্ঠস্বর
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া।
গতকাল মঙ্গলবার দিল্লি হাইকোর্টে নিজের ব্যক্তিত্ব এবং প্রচারের অধিকার রক্ষার আবেদন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রীর পক্ষে আইনজীবী সন্দীপ শেঠি আদালতকে জানান, ঐশ্বরিয়ার মুখ বসিয়ে ভুয়া, অশালীন ছবি ছড়ানো হচ্ছে ইন্টারনেটে। অজস্র ভুয়া, অশালীন ছবি; যেগুলোর মধ্যে বিকিনি পরিয়ে বানানো কুরুচিপূর্ণ ছবিও রয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ঐশ্বরিয়ার আইনজীবী আরও জানান, সম্পূর্ণ বেআইনিভাবে, বাণিজ্যিক স্বার্থে নায়িকার নাম, ছবি, ভিডিও, কণ্ঠস্বর ব্যবহার করছে কিছু প্রতিষ্ঠান। এতে নায়িকার ব্যক্তিত্ব রক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। পর্নোগ্রাফি ভিডিওতেও ঐশ্বরিয়ার ছবি বিকৃত করে ব্যবহার করা হচ্ছে।
ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতে অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
ঐশ্বরিয়ার এই আবেদন আগামী ৭ নভেম্বরের জন্য জয়েন্ট রেজিস্ট্রারের কাছে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি আবার শুনানি হবে আদালতে। তবে বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছেন, ঐশ্বরিয়ার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন লিংকগুলো সরানোর নির্দেশ দেওয়া হবে। পৃথকভাবে ইনজাংশনও জারি করা হবে।
ব্যক্তিত্ব রক্ষার আবেদন জানিয়ে এর আগে অভিনেতা জ্যাকি শ্রফ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মর্মে ২০২৪ সালের মে মাসে জ্যাকির ছবি এবং ভিডিওর বাণিজ্যিক ব্যবহার, তাঁর ছবি বসানো পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৩ সালে অভিনেতা অনিল কাপুরের নাম, ছবি, কণ্ঠস্বর এবং তাঁর ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অন্য সবকিছু; এমনকি বিখ্যাত ‘ঝাকাস’ সংলাপের বাণিজ্যিক ব্যবহারেও লাগাম টানেন আদালত। ২০২২ সালের নভেম্বরে আবেদনের পরিপ্রেক্ষিতে একইভাবে অমিতাভ বচ্চনের অধিকার রক্ষার পক্ষে রায় দিয়েছিলেন আদালত।
ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা, ভিপি সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন তিনি।
রাতভর নানা অভিযোগ, উৎকণ্ঠার পর বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।
এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ১১ ভোট।
এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।
বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনিও ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম। জগন্নাথ হলে তিনি পান মাত্র ১০টি ভোট। অপরদিকে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রাহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।
এই সুখে যেন কারও নজর না লাগে, কেন বললেন পরীমনি
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে এখন পরীমনির পথচলা। ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও কাজে নিয়মিত হয়েছেন তিনি।
সম্প্রতি ক্যারিয়ারের প্রধম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমনি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন অভিনেত্রী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন পরীমনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’
সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরও লিখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’
পরীমনির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমনির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।
এর আগে পরীমনি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
কাজ হারিয়ে হতাশায় ভুগছিলেন সাফা
গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা। তালিকায় সাফা কবিরের নাম থাকলেও এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। দীর্ঘ আট মাস পর এ অভিযোগ নিয়ে কথা বললেন সাফা কবির। মাদককাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে সাফা জানান, এমন খবর প্রকাশের পর তাঁর কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও জীবনের নানা বিষয়ে কথা বলেন সাফা কবির। মাদককাণ্ডের খবর নিয়ে প্রথমাবের মতো কথা বলেন তিনি। সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা—এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর এই নিউজের আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। বৃহস্পতিবার খবরটি প্রকাশ হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব। আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র আর্টিস্টরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’
সে সময় সাফার পাশে দাঁড়িয়েছিলেন শোবিজের বন্ধুরা। সাফা বলেন, ‘সে সময় আমার শোবিজের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল। তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান ও সিয়ামও সে সময় মানসিকভাবে অনেক সহযোগিতা করেছে।’
সাফা মনে করেন, না জেনে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী ভাবাও ঠিক নয়। সাফা বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে—এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাঁদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাঁদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুইবার ভাবা দরকার।’
মিডিয়ার কাজ নিয়েও তিক্ত অভিজ্ঞতা আছে বলে জানান সাফা। অভিনয় শুরুর পর একক নায়িকা চরিত্রে অভিনয়ে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। এখনো তাঁর লুকের কারণে সব ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান না তিনি। আক্ষেপ করে সাফা বলেন, ‘অনেকেই বলে আমাকে বাঙালি লাগে না। এ কারণে গ্রামের মেয়ের চরিত্রগুলো আমার কাছে আসে না। এমনটা কেন ভাবে সেটা আমি বুঝি না। এখানে কস্টিউম আছে, মেকআপ আছে। কিন্তু কেউ এই ঝুঁকি নিতে চায় না।...আমার এমন কাউকে প্রয়োজন যিনি আমাকে বিশ্বাস করে এই ঝুঁকিটা নেবেন।’
দুই খুনের আসামি আমার গলায় খুর ধরেছিল : সঞ্জয় দত্ত
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই সময়কার এক ভয়ংকর অভিজ্ঞতার কথা।
কারাগারে খুনের আসামিদের সঙ্গে থাকতে হয়েছিল সঞ্জয় দত্তের। সেখানে থাকার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা জানান,  সেখানে থাকাকালীন, গোঁফ-দাড়ি কামিয়ে দেওয়ার জন্য এক কয়েদি এসেছিলেন তার কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, সেই কয়েদি দুটি খুন করেছেন।
সেই কয়েদির নাম ছিল মিশ্র। তিনি যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন, তিনি ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন, তিনি ১৫ বছর ধরে জেলে আছেন।
সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘দাড়ি কাটার সময়ে ওর হাতের খুর যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কী করেছে। তখন ও-ই বলে, দুটো খুনের জন্য বন্দি ও। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি খুর হাতে আমার দাড়ি কাটছে! এই হলো জেলের জীবন।’
উল্লেখ্য, সম্প্রতি টাইগার শ্রফ, হারনাজ সন্ধু ও সোনম বাজওয়া অভিনীত ‘বাগি ফোর’ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয়।
ভালুকের আক্রমণের শিকার পাকিস্তানি সংগীতশিল্পী
পাকিস্তানের খ্যাতনামা জনপ্রিয় সংগীতশিল্পী কুরতুলৈন বালুচ ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে সংগীতজীবনের যাত্রা শুরু করেন। এরপর ‘কোক স্টুডিও পাকিস্তান’ শীর্ষক সংগীতানুষ্ঠানের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
সেই  সংগীতশিল্পী অবকাশযাপনে ভ্রমণে গিয়ে পড়লেন বড় বিপদে। হলেন ক্ষতবিক্ষত। জঙ্গলে ঘুরতে গিয়ে ক্ষতবিক্ষত করলেন তার হাত। কোন বিপদ ডেকে আনলেন তিনি?
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে যান কুরতুলৈন। সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। আচমকাই বাদামি ভালুকের আক্রমণ। হাত একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে এ গায়িকার। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে, তা সারতে সময় লাগবে বলেই জানানো হয়েছে এ সংগীতশিল্পীর টিমের তরফ থেকে।
এমন বিপদের দিনে তার গোপনীয়তা রক্ষা হোক, আবেদন করা হয়েছে তার টিমের তরফ থেকে। পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানটি সীমান্তের দুই প্রান্তেই সমান জনপ্রিয়। এ ছাড়া ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন কুরতুলৈন।
নিজের রাজনৈতিক মতাদর্শ পরিষ্কার করলেন শবনম ফারিয়া
ব্যক্তিজীবন ও শোবিজের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এমনকি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে দেখা যায় অভিনেত্রীকে। বিগত সরকারের আমলে ফারিয়াকে এমনটাই দেখা গেছে। এ নিয়ে তাকে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ ফারিয়াকে নির্দিষ্ট সরকার কিংবা রাজনৈতিক দলের সমর্থক, কর্মী ও অনুরাগী হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।’
সোশ্যাল মিডিয়ায় ফারিয়া তার মতামত জানাতে গিয়ে যেসব বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সেই প্রসঙ্গে লেখেন, ‘জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। যেমন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে যাই লিখি, কিছুক্ষণ পর দেখি সেটা খবর হিসেবে ছাপা হচ্ছে! প্রথমে হাসাহাসি করতাম, পরে বিব্রতবোধ হতো, আর এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না তাই “Who cares?” মুডে ঢুকে গেছি। কিন্তু কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।’
ফারিয়া অভিনয়ের পাশাপাশি কেন চাকরি করেন সেই প্রসঙ্গে ব্যাখা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনয় এর পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর ব্যাকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন। আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি।’
তার মৃত্যুর খবর যেন পুরো জাতিকে স্তব্ধ করেছিল
আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এদিনেই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার রহস্যজনক ও হঠাৎ মৃত্যুর খবর যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।
আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ কোটি কোটি বাঙালির মনে আজও ভালোবাসায়, শোকে ও ভক্তিতে রয়ে গেছেন।
সালমান শাহের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে। এই নায়ক মাত্র চার বছর সময়ের মধ্যে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য ইতিহাস গড়েছিলেন। বলা হয়, বাংলা সিনেমায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছিলো তার আগমনে।
সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়েছিলো, তারপরেও এ মৃত্যু ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখন পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চলেছে। কিন্তু তার প্রকৃত মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয়।
অকালে চলে যাওয়া দেশের চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক বিরাট শূন্যতা তৈরি করে। আজও ইউটিউবে তার সিনেমা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেন, সোশ্যাল মিডিয়ায় তার নাম, তার স্টাইল, তার অভিনয় নিয়ে আলোচনা হয়।
আজ তার চলে যাওয়ার দিন। এই দিনে আমরা সালমান শাহ-এর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
ডায়ালাইসিস শেষে অবনতি, এরপর আইসিইউতে ফরিদা পারভীন
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন কিডনি, ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। কয়েক মাসে চারবার তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। বর্তমানে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ে, ফলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তীর ভাষ্যমতে, যেকোনো সময় ফরিদা পারভীনকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তবে তিনি এখনও শ্বাসকষ্ট ও দুর্বলতায় ভুগছেন।
স্বামী গাজী আবদুল হাকিম এবং ছেলে ইমাম নিমেরির ভাষ্য অনুযায়ী, ফরিদা পারভীন বর্তমানে এতটাই দুর্বল যে দাঁড়ানো বা হাঁটাও সম্ভব হচ্ছে না তার পক্ষে।
শিল্পী ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজগতে পা রাখেন এবং পরে লালনসংগীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৮৭ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনের গান ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন 'অচিন পাখি স্কুল'। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার ও চিকিৎসকরা।
ধর্ষণের অভিযোগে টিভি সিরিয়ালের অভিনেতা গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ অভিনেতা আশিস কাপুর।
বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেফতার করা হয় তাকে।
সূত্রের খবর, গত ১১ আগস্ট একটি হাউজ পার্টিতে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার নারী আশিসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আশিসকে গ্রেফতার করা হয়েছে।
আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও, গ্রেফতার করতে কেন এত দেরি হলো সেটার ব্যাখা দিয়েছেন পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া।
তিনি জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের পর থেকে আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল।
ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি।
আশিসকে গ্রেফতার করা হলেও, অভিযোগকারীর বয়ানে অসংগতি রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অভিযোগকারী প্রথমে জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। ৭ দিন পরে ১৮ আগস্ট বয়ান বদল করে তিনি জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে।
পুলিশ প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করেছে। আশিসকে জিজ্ঞাসাবাদের পরে বাকিটা স্পষ্ট হবে বলে ধারণা করা যাচ্ছে।
আশিসের অভিনয় ক্যারিয়ার কম দিনের নয়। মূলত ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যায় তাকে। 'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী'-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা।
প্রিয়াঙ্কা&মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি
‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।
শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে।
এদিকে কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি।
গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার মনোরম লোকেশন যেমন মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।
শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, বাংলাদেশের পরিচালক স্বপন সাহা তার ছবির জন্য তাকে ডেকেছিলেন। ছবির নাম ছিল ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস। সেখানেই প্রথমবার তার সঙ্গে পরিচয় হয়।
শ্রীলেখা জানান, শান্ত ও নম্র স্বভাবের জন্য ফেরদৌস তার ভালো লেগেছিল। কলকাতায় ফেরার পর তিনি একাধিক পরিচালকের ফোন পান। তাদের মধ্যে ছিলেন বাসু চট্টোপাধ্যায়ও। শ্রীলেখা বলেন, “বাসুদা তখন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির নায়িকা হিসেবে আমাকে ঠিক করেছেন। নায়ক খুঁজছিলেন। আমি তখন ফেরদৌসের নাম প্রস্তাব করি। আমার সূত্রেই ও টলিউডে কাজ শুরু করে।”
তবে এই সূত্রেই প্রেমের গুঞ্জন জন্ম নিয়েছিল। এ বিষয়ে শ্রীলেখা বলেন, “কারো নাম পরিচালককে বললেই প্রেম হয়ে যায় না। আমি তো শুধু অভিনেতা নয়, অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”
অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার, ফেরদৌসের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। ব্যক্তিগত জীবনে নয়, কেবল কাজের সূত্রেই দুই তারকার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।
সোনা চোরাচালানের দায়ে অভিনেত্রীকে ১১০ কোটি টাকা জরিমানা
সোনা চোরাচালানের অভিযোগে চলতি বছরের মার্চে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী রানিয়া রাও। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে রানিয়াকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
চলতি বছরের ৩ মার্চ দুবাই থেকে ভারত ফেরেন রানিয়া। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর কাছে ১৪ কেজির বেশি সোনা পাওয়া যায়। যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এরপরই তাকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।
রানিয়ার সঙ্গে আরও তিনজনকে একই অপরাধে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে চার অভিযুক্তের হাতে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিজনকে ২৫০ পৃষ্ঠার নোটিশ ও ২ হাজার ৫০০ পৃষ্ঠার সংযুক্তি—সব মিলিয়ে মোট ১১ হাজার পৃষ্ঠার নথি দেওয়া হয়েছে।
এক কর্মকর্তা জানান, বাজেয়াপ্ত সোনার বাজারদর ও শুল্ক ফাঁকির অঙ্ক হিসাব করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে এটি কেবল আর্থিক জরিমানা; মামলার কার্যক্রম আইন অনুযায়ী চলবে।
চলতি বছরের জুলাইয়ে রানিয়া রাওকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টে শুনানি শেষে পরবর্তী তারিখ ১১ সেপ্টেম্বর ধার্য করা হয়।
২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় রানিয়ার। শুধু কন্নড় সিনেমা নয়, ২০১৬ সালে ‘ওয়াঘা’ নামের একটি তামিল সিনেমাও করেন রানিয়া।
নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। বেশ হাসি-খুশিতে ক্যামেরায় ধরা দিয়েছেন।
পরনে সাদা ড্রেস চোখে রোদ চশমা আর খোলা চুলে বেশ মানিয়েছে নুসরাত ফারিয়াকে। ছবি শেয়ার করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।’ আরেকজনের কথায়, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকী দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।
ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব&অপু
ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাবেন, এমনটা আগেই জানিয়েছিলেন অপু বিশ্বাস। সে সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে চলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।
শিগগিরই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।
অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার (শাকিব খান) মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি।
ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু&শাকিব, ভর্তি করাবেন স্কুলে!
গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।
এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।
শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।
এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি।
নায়িকা এটাও জানালেন, এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।
অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু। বরং, এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি।
মবের হামলার শিকার অভিনেত্রী
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সুমনা চক্রবর্তী সম্প্রতি রাস্তায় উত্তেজিত জনতার মব দ্বারা হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। নিজের স্বভাবসুলভ হাস্যরস ও প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী গেল রোববার (৩১ আগস্ট), মুম্বাইয়ে চলমান মারাঠা সংরক্ষণ আন্দোলন চলাকালে এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সুমনা জানান, ৩১ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি সড়কে তার গাড়ি আন্দোলনকারীদের ভিড়ে আটকে পড়ে। তখনই একদল বিক্ষুব্ধ ব্যক্তি তার গাড়ির বোনেটে আঘাত করেন, জানালায় ধাক্কা দেন এবং ব্যঙ্গাত্মক ভাষা ও আচরণে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় আন্দোলনকারীরা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দিতে থাকেন।
পোস্টটি প্রকাশের কিছু সময় পর অভিনেত্রী সেটি মুছে ফেললেও ভারতীয় গণমাধ্যমগুলো তার বিবরণ সংরক্ষণ করে রেখেছে। সুমনা উল্লেখ করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দুইবার এই ধরনের পরিস্থিতির মুখে পড়েন।
আরও হতাশার বিষয় ছিল, ঘটনাস্থলে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। তিনি লেখেন, ‘পুলিশ ছিল, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেনি।’
সুমনা শহরের পরিবেশের অগোছালো চিত্র তুলে ধরে বলেন, ‘রাস্তাজুড়ে আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল পড়েছিল। ফুটপাতে কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ ভিডিও কল ও রিল বানাচ্ছে। এটি নাগরিক শৃঙ্খলার প্রতি সরাসরি অবমাননা।’
ঘটনার সময় সুমনার সঙ্গে ছিলেন তার এক বন্ধু। তিনি জানান, বন্ধুটির উপস্থিতি তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। তার বুদ্ধিমত্তা পরিস্থিতি বেশি খারাপ হতে দেয়নি।
বিপাশার পর এবার আনুশকাকেও ছাড়লেন না ম্রুণাল
বিপাশা বসু অনেকটাই পুরুষের মতো, এমন মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছিলেন ম্রুণাল ঠাকুর। এবার নায়িকার নিশানায় আনুশকা শর্মা! অভিনেত্রীর একটি মন্তব্য শুনে তেমনই মনে করছে নেটিজেনরা।
ম্রুণালের বিতর্কিত সেই মন্তব্য ছড়িয়ে পড়তেই ফের কটাক্ষের মুখে পড়েছেন  ‘সীতা রামান’-খ্যাত অভিনেত্রী।
সালমান খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল ম্রুণালের। কিন্তু তিনি বাদ পড়েছিলেন। তারপর সেই জায়গায় অভিনয় করেছিলেন আনুশকা।
সেই প্রসঙ্গে আনুশকার নাম না করেই এক সাক্ষাৎকারে খোঁচা দিয়েছিলেন ম্রুণাল । অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কোনও ছবি থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে বা তিনি নিজে প্রত্যাখ্যান করেছেন কি না?
জবাবে ম্রুণাল বলেছেন, ‘এমন বহু ছবি রয়েছে। এছাড়া, আমি নিজে প্রস্তুত ছিলাম না বলেও প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে সেসব ছবির নাম বললে।’
এসময় ম্রুণাল বলেন, ‘একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই সিনেমার বড় অবদান রয়েছে ঠিকই। কিন্তু পরে আমি বুঝেছি, এই ছবিতে কাজ করলে পরে আমি হারিয়ে যেতাম।’
ছবির নায়িকা তখন খ্যাতি পেলেও, এখন তিনি কোনও কাজ করছেন না, এমন খোঁচাও দিয়েছেন ম্রুণাল । তিনি বলেছেন, ‘ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়। কারণ আমি রাতারাতি খ্যাতি বা সন্তুষ্টি চাই না। কারণ হঠাৎ করে যা আসে, তা হঠাৎ করেই চলে যায়।”
এই মন্তব্য শুনে নেটিজেনদের মন্তব্য, ম্রুণাল কথা বলেছেন আনুশকাকে নিয়েই। কারণ সুলতান সিনেমায় কাজ করার পরপরই বিরতিতে চলে যান অভিনেত্রী।
তবে ম্রুণালের এই মন্তব্যে আপত্তি জানিয়ে এক নেটিজেন লিখেছেন, “অসম্ভব নিচু মনের মেয়ে। অন্য মহিলাকে অসম্মান করতেই হবে তাকে।” আরেকজন লিখেছেন, “আনুশকা স্বেচ্ছায় আর ছবিতে কাজ করছেন না। তাই ম্রুণালের এই মন্তব্য মূর্খামি ছাড়া কিছু নয়।”
মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার বলিউডের বাঙালি অভিনেত্রী
বলিউড অভিনেত্রী সুমনা চক্রবর্তী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হামলার শিকার হয়েছেন। নিজের গাড়িতে করে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে এবং আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ করেছেন তিনি। ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত শেয়ার করে নিজের উদ্বেগও প্রকাশ করেন এই বাঙালি অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন সুমনা। তিনি বলেন, ‘আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম এবং হঠাৎ আমার গাড়ি জ্যামের মধ্যে আটকে পড়ে। আমাকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন ব্যক্তি আমার গাড়ির ওপর উঠে জোরে জোরে বাজাতে শুরু করে এবং আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সেই সময়ে বাকি কয়েকজন আবার জানালার কাছে এসে আমাকে দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি পাঁচ মিনিটের মধ্যে দুইবার ঘটেছে আমার সঙ্গে।’
অভিনেত্রী আরো বলেন, ‘পুলিশের লোকেরাও সেখানে ছিলেন। কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। আমরা প্রকাশ্য দিবালোকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লোকেরা রাস্তা দখল করে রেখেছিল, যা খুবই ভয়ংকর ব্যাপার। প্রতিবাদের নামে, লোকেরা রাস্তায় ঘুমাচ্ছিল। সেখানে বসেই খাওয়াদাওয়া এবং স্নান। সারা রাস্তায় তখন ময়লা ছড়িয়ে। সাধারণ মানুষকে রক্ষা করা পুলিশের কর্তব্য। যদি এভাবে চলতে থাকে, তা হলে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে।’
অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করছেন। কেউ কেউ সুমনাকে পরামর্শ দিয়েছেন যে তার উচিত থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ করা।
কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘদিন ধরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়গুণে, পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে কেড়েছেন ভক্তদের নজর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুসুমের নতুন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেছে আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন।
এছাড়াও কুসুমের সাজসজ্জা ও পোশাকের এলিগ্যান্স মুগ্ধ করেছে তার ভক্তদের। এক নেটিজেন কুসুমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।’ এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের বয়স আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।
এদিকে কাজের ক্ষেত্রেও ফের সক্রিয় হয়েছেন কুসুম। একসময় বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ালেও কিছু সময় দর্শকের চোখের আড়ালে ছিলেন কুসুম। তবে সম্প্রতি তিনি কাজের দুনিয়ায় ফিরেছেন এবং নতুন উদ্যমে আবারও লাইমলাইটে জায়গা করে নিচ্ছেন।
ক্যামেরার সামনে নগ্ন হতে চান না এই অভিনেত্রী
হলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন জেনডায়া। শিশুশিল্পী হিসেবে শুরু করে দিন দিন জয় করেছেন বিশ্বজোড়া তারকাখ্যাতি। অভিনয়, গান ও প্রযোজনা, সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য। ২৯ বছর বয়সী সুন্দরী এই তারকার জন্মদিন আজ।
বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে জেনডায়া ব্যাপক পরিচিতি পান ‘স্পাইডার–ম্যান: হোমকামিং’ দিয়ে। একই সময়ে তার আরেক সিনেমা দ্য গ্রেটেস্ট শোম্যানও আলোচিত হয়।
তবে ‘স্পাইডার–ম্যান’-এ টম হল্যান্ডের সঙ্গে তার পর্দার রসায়ন তরুণদের মধ্যে ব্যাপক চর্চিত হয়। তখন কে জানত, দ্রুতই তাদের পর্দার রসায়ন বাস্তব জীবনেও রূপান্তরিত হবে!
২০১৯ সালে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তরুণদের মধ্যে ঝড় তোলে; সিরিজটির জন্য একের পর এক বড় মঞ্চে পুরস্কার পান জেনডায়া। সিরিজটির জন্য গোল্ডেন গ্লোব ও এমি পুরস্কার পান তিনি।
এরপর ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দিয়ে হলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। জেনডায়ার ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে দেয় ডিউন ফ্র্যাঞ্চাইজি।
প্রেম করছেন ‘স্পাইডার–ম্যান’ জুটি জেনডায়া ও টম হল্যান্ডের প্রেমের খবর পুরোনো হলেও এবার শোনা যাচ্ছে, বিয়ে করছেন তারা। যদিও দুই তারকার কেউই অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিয়ের বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস উইকলিকে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, জেনডায়া ও টম নিজেদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। ভবিষ্যতেও একে অন্যের সঙ্গে থাকতে চান তারা। এ জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
ক্যারিয়ারে অনেকবারই রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন জেনডায়া। ‘ইউফোরিয়া’ ও ‘চ্যালেঞ্জার্স’-এ তাকে দেখা গেছে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে। তবে জেনডায়া জানিয়েছেন, ক্যামেরার সামনে নগ্ন হতে চান না তিনি। এ জন্য সিনেমা বা সিরিজে চুক্তির সঙ্গে তিনি শর্ত জুড়ে দেন যে কখনো পুরোপুরি নগ্ন হবেন না। এ নিয়ে বিস্তর খবর হয়েছে তবে অভিনেত্রী বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেননি।
২০১০ সালে ডিজনির ‘শেক ইট আপ’ সিরিজ দিয়ে পরিচিতি পান জেনডায়া। তবে অভিনয় দিয়ে পরিচিতি পাওয়ার পরের বছরই গানে মন দেন জেনডায়া।
২০১১ সালে আসে তার প্রথম সিঙ্গেল ‘স্যোয়াগ ইট আউট’। একই বছরের জুনে তিনি প্রকাশ করেন ‘ওয়াচ মি’ নামে আরেকটি গান; যেখানে তার সঙ্গে ছিলেন বেলা থর্ন। গানটি বিলবোর্ড হট ১০০-এর ৮৬ নম্বরে পৌঁছেছিল।
২০১২ সালে জেনডায়া করেন প্রথম সিনেমা ‘ফ্রেনেমিস’। এতে তার অভিনয় প্রশংসিত হয়। ২০১৩ সালে আসে তার প্রথম অ্যালবাম ড্যান্সিং উইথ দ্য স্টারস। এরপর তাকে পাওয়া যায় ডিজনির টিভি মুভি ‘জ্যাপড’ ও ‘কে সি আন্ডারকাভার’-এ। এই দুই প্রকল্পে প্রধান চরিত্রে তার কমেডি ও অ্যাকশন নজর কাড়ে।
গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ ছবি দিয়ে চমকে দেন জেনডায়া। স্পোর্টস রোমান্টিক সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন তিনি। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পান অভিনেত্রী। সিনেমাটির জন্য গ্লোডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি।
টানা হিট ছবি উপহার দিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জেনডায়া। সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাবে ২০২৫ সাল পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ মিলিয়ন ডলারে (প্রায় ৩৬৫ কোটি টাকা)।
কেমন পাত্র চান জানালেন সাদিয়া আয়মান
ঢালিউড অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে দারুণ সময় পার করছেন। গত ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা 'উৎসব' এখন সর্বত্র আলোচনায়।
ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন—এই সংলাপটি এখনো ভক্ত-অনুরাগীদের মুখে মুখে। সর্বত্র শোনা যায়, এ সিনেমার সংলাপ। নারীর স্বাধীনতায় কতটা বাধ্যবাধকতা, তা যেন এই কথাটুকুতেই প্রকাশ পেয়েছে।
এ মুহূর্তে সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। হাতে আছে আরও বেশ কিছু কাজ। আর এ নিয়েই অভিনয়জগতে অভিনেত্রী দ্রুতই নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন।
সাদিয়া আয়মান 'উৎসব' সিনেমাটিতে ‘জেসমিন’ চরিত্রে অভিনয় করেছিলেন। নব্বই দশকের এক সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। যে জানে তার লক্ষ্য কী এবং সে তা অর্জন করতেই বদ্ধপরিকর। তবে সিনেমায় স্বামী খাইষ্টা জাহাঙ্গীরের চোখে জেসমিনকে দেখা হয় একেবারেই ভিন্নদৃষ্টিতে; তার প্রতি স্বামী হিসেবে সমান মর্যাদা দেওয়ার ঘাটতি লক্ষ্য করা গেছে।
কিন্তু জেসমিনকে অবহেলা করলেও তার প্রতি ছিল খাইষ্টা জাহাঙ্গীরের একরকম চাপা ভালোবাসা, যা সেভাবে প্রকাশ করেননি অভিনেতা।
সব মিলিয়ে বোঝা যায়, খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী কোনোভাবেই চান না সাদিয়া আয়মান। তাই বাস্তবজীবনেও এমন কেউ তার জীবনে আসুক তা চান না অভিনেত্রী। যদি খাইষ্টা জাহাঙ্গীরের মতো একজন স্বামী বিয়ের পর তাকে পড়াশোনা বা অভিনয় থেকে বিরত রাখতে চান, শুধু সংসার সামলাতে চাপ দেন, তবে কী করবেন সাদিয়া আয়মান?— সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রথমত যে আমাকে বিয়ে করবে, সে তো জানবেই আমি কী করি, আমার ক্যারিয়ার কী। আর আমি যদি বিয়েও করি, সেটা আগে থেকেই বোঝাপড়ার মধ্যেই হবে। কিন্তু বিয়ের পর যদি হঠাৎ বলা হয়—কাজ ছেড়ে দাও, আমার মনে হয় না আমি সে রকম কোনো সুযোগ দেব।
সাদিয়া আয়মান বলেন, সাধারণত সবাই ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে। আমি যদি ৩০-এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই, তখনো আমার ক্যারিয়ার পিক অবস্থায় থাকবে। মানে আমি জানব কীভাবে প্ল্যান করতে হবে।
‘উৎসব’ সিনেমার অন্যতম এই পিক পয়েন্ট যেন একটু ভিন্নভাবেই নাড়া দিয়েছিল দর্শকদের মাঝে। এর মাঝে এক বার্তা ছিল— প্রিয়জনের স্বাধীনতা ও নিজস্বতার বিরুদ্ধে না গিয়ে বরং সহযোগিতা করলেই গল্পের শেষটা হতে পারত অন্যরকম।
‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি প্রমুখ।
‘নতুন কুঁড়ি’তে যে চরিত্রে অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন নাদিয়া
শৈশব থেকেই নাচের প্রতি ছিল নাদিয়া আহমেদের গভীর অনুরাগ। সেই থেকে নৃত্য নিয়ে তার পথচলা। নাচে তিনি অসামান্য নৈপুণ্যতা দেখালেও এখন তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে তিনি নৃত্যে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। আজ (৩১ আগস্ট) এ অভিনেত্রীর জন্মদিন।
অভিনয় শেখার আগেই নাদিয়ার নাচ শেখা। তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। এরপর শিশু একাডেমিতে নাচ শেখার পর সাত বছরের ডিপ্লোমা কোর্স করেন ‘বাফা’ থেকে। প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। এরপর রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নৃত্যের দীক্ষা নিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’র রতন চরিত্রে বাড়ইয়ের লেখা স্ক্রিপ্টে অভিনয় করেই নতুন কুঁড়িতে পুরস্কৃত হয়েছিলেন এ অভিনেত্রী।
পরই নাদিয়া বিটিভির ‘বারো রকমের মানুষ’ নাটকে অভিনয়ের সুযোগ পান। মাঝে বিরতির পর ২০০০ সাল থেকে নাদিয়া অভিনয়ে নিয়মিত হতে শুরু করেন। প্রথম প্রচারে আসে রেজানুর রহমানের ‘ছায়াকায়া’ নাটকটি। এতে অভিনয় করে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে ‘বাচসাস’ পুরস্কারে ভূষিত হন। তবে তার আগে তিনি মোহন খানের ‘দূরের মানুষ’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
নাদিয়া আহদেম অভিনয় জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এরই মধ্যে অভিনয় জীবনের দুই যুগ পার করে ফেলেছেন।
অভিনয় জীবন নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের এ পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাই তো আসলে জীবনের বড় প্রাপ্তি। আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি।’
নাদিয়া আরও বলেন, ‘আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। একটা কথা বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায় ও সততার বিকল্প নেই। আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি আজকের নাদিয়া।’
বর্তমানে নাটক, বিজ্ঞাপন, ওটিটিতে নিয়মিতই কাজ করছেন তিনি। জানালেন, আজকের জন্মদিনটি কাটবে স্বামী নাঈম ও পরিবারের সদস্যদের সঙ্গে।
ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা
স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী।
তবে আবার ফিরছেন ছোটপর্দায়। এবার তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।
‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন— সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এ ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক মাধ্যমে ট্রেলার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এখন দেখার বিষয়— মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক।
শরীরে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর
দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছেন অঞ্জলি রাঘব নামের এক অভিনেত্রী। সেই অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।
শনিবার (৩০ আগস্ট) স্যোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা বলেন অঞ্জলি।
ভিডিওবার্তায় তিনি জানান, অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাকে হাসতে দেখিয়ে সমালোচনা করছেন।
প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’
অঞ্জলি জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন সিং তার কোমরের দিকে ইশারা করেন। প্রথমে তিনি ভেবেছিলেন শাড়িতে কিছু একটা আটকে আছে। নতুন শাড়ি পরা ছিল বলে ভেবেছিলেন হয়তো ট্যাগ বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। তাই হেসে বিষয়টি এড়িয়ে যান। পরে টিমের সদস্যরা জানান, কিছুই ছিল না।
অভিনেত্রীর কথায়, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’
তিনি আরও জানান, তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।
তবুও নিজের অবস্থান স্পষ্ট করে অঞ্জলি বলেন, ‘আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।
প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’
ভারতের প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবারই (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির সিনেমা ‘পরম সুন্দরী’। অনেকটা চেন্নাই এক্সপ্রেসের মতোই দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনী এটি।
তবে মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলেছে ১০ কোটি রূপি।
‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা। পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।
তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।
তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।
যদিও সিনেমাটির ডেঞ্জার শিরোনামের গানটি নিয়ে নকলের অভিযোগ আছে নেটিজেনদের।একটি পাকিস্তানি ড্রামার একটা গানের আদলে ডেঞ্জার গানটি করা হয়েছে বলে দাবি তাদের।
শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী
মা শ্রীদেবীর মৃত্যুর পর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই মূলত ঘনিষ্ঠ হন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’।
কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী।
ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। তবে নিজেকে বরাবরের মতো সমকামী বলে পরিচয় দিয়ে এসেছেন ওরি।
তবে এমন এক ব্যক্তিকে জাহ্নবীর ‘স্বামী’ বলার পেছনে রয়েছে নাকি এক মজার ঘটনা। জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি। একবার লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন পাশে বসে ছিলেন ওরি। জাহ্নবী বলেন, ‘আমি তখন ওরিকে দেখিয়ে বলি— উনি আমার স্বামী।’
‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু&জেবা
ইমতু রাতিশ ও জেবা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মডেল হিসাবেও কাজ করে থাকেন দুজনেই। এবার একসঙ্গে জুটি বেধেছেন একটি গানের ভিডিওতে৷ গানের শিরোনাম ‘লাল মিয়া’।
সম্প্রতি পুবাইলে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম।
এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।
মিউজিক ভিডিও প্রসঙ্গে ইমতু রাতিশ বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে, কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার গানটি দারুণ। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত’।
জেবা জান্নাত বলেন, ‘গানটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি আর ইমতু রাতিশ ভাই এক সঙ্গে কাজ করলাম। ভালো কিছু হয়েছে  আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে’।
নির্মাতা বাপ্পি খান বলেন, ‘অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এতে ইমতু রাতিশ ও জেবা জান্নাতের রসায়নটা দারুণ ছিল। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে’।
খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলেও জানান এই নির্মাতা।
‘বাবা চাইতেন না আমি নায়িকা হই’
আগামী ২৯ আগস্ট ওপার বাংলার প্রেক্ষাগৃহে আসছে অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি ‘বেলা’। ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেলা দে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট; আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে। নায়িকা জানালেন, সেই বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তার নিজেরও জীবন।
সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করেন বেলা, আর একইভাবে নাকি বাস্তব জীবনে ঋতুপর্ণাকেও পেরোতে হয়েছে অনেক লড়াই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসবই জানালেন নায়িকা।
ঋতুপর্ণা জানান, তার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা চাননি ঋতুপর্ণার বাবা।
ঋতুপর্ণা বলেন, “অনেক লড়াই করতে হয়েছে আমাকে। প্রযোজকেরা ফোন করতেন। বাবা ফোন তুলে বলে দিতেন, ‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না’। উনি চাইতেন আমিও আইএএস, আইএফএস অফিসার হই।”
তবে এক্ষেত্রে তার মা অনেকাংশে সাহায্য করেছিলেন বলে জানান ঋতুপর্ণা; এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার।
যেমন বেলার মা চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক, তেমনই ঋতুপর্ণার মা-ও তাকে সাহস জুগিয়েছেন। তবে ‘বেলা’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণার মা। শুটিং আর হাসপাতালে ছুটোছুটি— দুই সামলাতে হয়েছে অভিনেত্রীকে।
কেন কষ্টের জীবন বেছে নেন সোহা, যা বললেন অভিনেত্রী
পতৌদি পরিবারের নবাব ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান বেশ কিছু হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন। তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। কিন্তু একটা সময়ে আর পাঁচজন সাধারণ ছেলেমেয়ের মতোই আর্থিক লড়়াই করতে হয়েছিল এ অভিনেত্রীকে। বাড়িভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হতো তাকে। সম্প্রতি একটি পডকাস্টের এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন সোহা আলি খান।
‘লন্ডন স্কুল অব ইকনমিকস অ্যান্ড পলিটিকাল সায়েন্স’ থেকে স্নাতকোত্তর করে চাকরিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। অভিনয়জগতে আসার আগে একটি ব্যাংকে কাজ করতেন সোহা। চাকরির জন্য মুম্বাইয়ে এসে একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি, যা বেতন পেতেন প্রায় পুরোটাই বাড়িভাড়া দিতে বেরিয়ে যেত তার।
সোহা আলি বলেন, তার মাসিক বাড়িভাড়া ছিল ১৭ হাজার টাকা। বছরে সেই বাড়িভাড়ার পরিমাণ দাঁড়ায় দুই লাখ চার হাজার টাকা। আর আমার বার্ষিক আয় ছিল দুই লাখ ২০ হাজার টাকা। তাই শেষ পর্যন্ত কিছুই সঞ্চয় হতো না তার।
সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়েও কেন এমন জীবন বেছে নিয়েছিলেন সোহা আলি খান? অভিনেত্রী বলেন, আমি স্বাধীন জীবনযাপন করতে চেয়েছিলাম। নিজে রোজগার করলে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া যায়। অন্য কারও কথা মেনে চলার প্রয়োজন পড়ে না।
চাকরি করতে করতেই সোহা অভিনয়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবা-মা এ সিদ্ধান্ত মেনে নেবেন কিনা, তা নিয়ে ধন্দে ছিলেন ঠিকই। কিন্তু ততদিনে তিনি আর্থিকভাবে সক্ষম। তাই এ নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সোহা।
নিজে স্বাধীন হলেও পরিবারের জন্যই নিরাপত্তা বোধ করতেন তিনি। অভিনেত্রী বলেন, আমি রোজগার করছিলাম ঠিকই, তবে আমার একটা সুবিধা তো ছিলই। আমার কিছু দরকার পড়লে, আমি আমার বাবা-মায়ের থেকে সাহায্য পেতাম। এ সুবিধা অন্যেরা পায় না। তাই কোথাও গিয়ে সেটি তো আমার আত্মবিশ্বাসকে জোরদার করেছিল।
তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!
অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে নাকি তার হাতের হাড় ভেঙেছিল।
তৌসিফ বলেন, ‘ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি— তবে স্যরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।’
এই ঘটনা ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের।
তৌসিফ বলেন, ‘নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।’
অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে। আর এ কারণেই ঘটে বিপত্তি।
তৌসিফের কথায়, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।’
তৌসিফ মজা করে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’ (হাসি)
তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন—“বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”
বাবার পথে হাঁটবেন অজয় কন্যা?
বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগন এখনো বিনোদন জগতে পা রাখেননি। যদিও বলিউডের অনেক তারকা দম্পতির ছেলেমেয়েরা এর মধ্যেই সিনেমায় অভিষেক হয়েছে। এই যেমন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে, সাইফকন্যা সারা আলি খান, শাহরুখকন্যা সুহানা খানসহ আরও অনেকেই আছেন এ তালিকায়।
কিন্তু কাজলকন্যা এখনো ইন্ডাস্ট্রির বাইরে। কিন্তু কেন? তবে কি বাবা-মায়ের পথে হাঁটবেন না নিসা দেবগন? অন্য কোনো পেশা বেছে নেবেন তিনি।
পার্টি করতে বড্ড ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেছে তাকে। আবার কখনো পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এ তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এ পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এবার সে কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা?
তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে একসময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন। বুঝিয়েছেন সব কথা গায়ে মাখার দরকার নেই।
এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, আমি ওদের বলি— তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে। আবার ক্লাবে গেলেও কিছু লোক নিন্দা করবে। কারণ তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এসব কথা ভেবে মাথা খারাপ করার কোনো মানে নেই।
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি- রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন আদালতে এমন দাবি করেছেন। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ দাবি করেন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সারাহ ফারজানা হকের আদালত।
শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন, একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন, সে মিডিয়ার মাধ্যমে, তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজের মাধ্যমে ছাত্রজনতার বিরুদ্ধে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সকলকে উৎসাহী করে। এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল।
তিনি আরও বলেন, এই তৌহিদ আফ্রিদি যে ছাত্ররা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেই ছাত্রদের শরীরের কাপড়-চোপড় সরিয়ে ভিডিও করে রেখে দিতো, জিম্মি করে রেখে দিতো।
তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছিল। গতকালকে তাকে পেয়েছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করেছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
অপরদিকে তৌহিদ আফ্রিদির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী খায়রুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, বাদীর অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের নেতা-কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিক্টিম (আসাদুল) নিহত হয়েছেন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের ১১ নভেম্বর এ মামলার বাদী হলফনামা দিয়ে বলেছেন, তথ্যগত ভুলের কারণে তৌহিদ আফ্রিদির নাম যোগ হয়েছে। তাকে এই মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই।
এদিকে শুনানির পর আদালত থেকে বেরিয়ে তৌহিদ আফ্রিদির আইনজীবী খায়রুল ইসলাম বলেন, আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে, তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব। শারীরিকভাবে তিনি অসুস্থ। তিনি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনে সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি।
জানা যায়, সোমবার দুপুরে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন একই মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।
বিটিভির নাটকে গাইলেন পপি&রিফাত
দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী।
পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। নাটকের নির্মাতা নির্মাতার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’
রিফাত সুলতান বলেন, ‘আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সংগীত গাইবার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি জানিয়েছেন, আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন।’
ভারতে নির্মিত হচ্ছে পরীমণির নামে সিনেমা!
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকার মধ্যে অন্যতম হলো পরীমণি। এবার তার নামেই ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’। তবে বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি এক প্রতিবেদনে ‘পরীমণি’ সিনেমার বিষয়টি সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘পরীমণি’।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় এতে মূলত একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে।
সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী। যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।
পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে ‘পরীমণি’ ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয় বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই, এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।
জানা গেঝে, তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।
ফিলিস্তিনের পাশে থাকতে মুম্বাইয়ের সড়কে স্বরা ভাস্কর, যা বললেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর শুধু অভিনেত্রীই নন, মানবিক ইস্যুতেও ঝাঁপিয়ে পড়েন রাজপথে। আর তেমনটিই অভিনেত্রী দেখিয়ে দিলেন তার জোরালো কণ্ঠস্বরে ফিলিস্তিন সংকট ঘিরে রাস্তায় নেমে সমর্থন জানাতে। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে সমালোচিতও হোন একশ্রেণির মানুষের কাছ থেকে।
যদিও ফিলিস্তিন ইস্যু নিয়ে শুরু থেকেই সরব আছেন স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু একশ্রেণির মানুষের কাছে অভিনেত্রী শত্রুতে পরিণত হয়েছেন। তাকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। স্বরা বলেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে।
তিনি বলেন, ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তবু তিনি থেমে নেই। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বলেও জানান স্বরা ভাস্কর। এ অভিনেত্রী বলেন, ইসরাইলি সরকারের কার্যকলাপ গাজায় একপ্রকার গণহত্যা, যা শুধু ভূমিদখলই নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্বও মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর দাবি করে বলেন, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ। তিনি বলেন, ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরাইলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। অভিনেত্রী বলেন, কেউ যদি ইসরাইলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে। আর হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে বলে জানান স্বরা ভাস্কর।
আমি পালাবো না, কোরআনের কসম
জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি জানায়, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে।
গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট। গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? তৌহিদ আফ্রিদি জানান, ‘এটা তার দাদার বাড়ি, তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।’
তিনি আরও বলেন, আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।
জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়
ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এ অভিনেতা।
ওই সমাবেশে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।
উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপতির ফ্যানক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সে সময়ই ১৬৯ আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি।
এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। ২০২৪ সালে গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন বিজয়।
তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি।
এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন।
লিও, মার্শাল, সরকার, থেরি-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ নায়কোচিত। সে সবের ভিত্তিতেই ধারণা, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।
আমাকে শরীরের কথাও শুনতে হবে: সামান্থা
সামান্থা রুথ প্রভুকে বলা হয় দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৫ বছরের অভিনয়জীবন তার। ক্যারিয়ারের পেছনেই নিজের সব সময় ব্যয় করেছেন। কিন্তু এবার নিজের ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে চান দক্ষিণের জনপ্রিয় এ অভিনেত্রী। বর্তমানে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে মানসিক ও শারীরিক স্বাস্থ্য। এ কারণে তিনি এখন বেছে বেছে সিনেমা করতে চান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র সেই কাজগুলোই করবেন যা তার মনের মতো হবে এবং যেগুলোতে তিনি পুরোপুরি আগ্রহী। মানসিক ও শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যারিয়ারের গতিপথ বদলাচ্ছেন তিনি।
সামান্থা বলেন, ‘আমি এমন কিছু কাজ করবো যা করতে আমি অত্যন্ত আগ্রহী। সেইসাথে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকবো। আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে, যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি সেই কাজগুলোই করবো যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না। একটি জিনিস বুঝতে পেরেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি। তবে এখন যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাই।’
প্রসঙ্গত, সামান্থা বর্তমানে কাজ করছেন ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে, যেখানে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
এছাড়াও একটি তেলেগু সিনেমাতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, ছবিটির নাম ‘শুভম’। এর আগে তাকে দেখা গেছে অ্যাকশনে-ভরপুর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে, যেখানে তিনি রাজ ও ডিকের নির্মিত একটি স্পাই থ্রিলারে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন।
প্রস্তুত রণবীর&আলিয়ার স্বপ্নের বাংলো, দাম কত?
অবশেষে সম্পূর্ণ হল আলিয়া ভাট ও রণবীর কাপুরের স্বপ্নের বাংলো।  মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, বিলাসবহুল বাংলো উপহার দেবেন তাদের রাজকন্যাকে।  প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল ভবন।
নির্মাণ শেষে সামনে এসেছে আলিয়া-রণবীরের সেই বিলাসবহুল বাংলোর সামনের অংশের ছবি, যা ইতোমধ্যেই বেশ নজর কেড়েছে।
জানা গেছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।
তথ্য বলছে, এই ৬ তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা)। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের কক্ষ। ইন্টেরিয়রে রয়েছে সাবেকি ছাপ।
জানা গেছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।
সূত্র বলেছে, আগামী দিপাবলীতেই আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।
রাগিনী এমএমএস থ্রি: সানি লিওনকে সরিয়ে এবার উত্তাপ ছড়াবেন তামান্না ভাটিয়া
নতুন চমক নিয়ে আবারও ফিরছে বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। তবে এবার আর ‘সেক্স সিম্বল’ সানি লিওন নয়, তার জায়গায় উত্তাপ ছড়াবেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যেমন দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন ফেলেছিল, এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের ‘মিল্ক বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে ছড়ানো হবে উষ্ণতা।
সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’।
এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র থেকে আরও জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন।
সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ। আর একতা কাপুরের চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গান ছবিটিকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।
বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর মাদুরাইয়ে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে নিজের দলের শক্তি প্রদর্শন করেছেন তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান এবং অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়।
এদিন সমাবেশে সরাসরি ঘোষণায়, বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেছেন। একইসঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি।
সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, ‌‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি, যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’
বিজয়ের ভাষায়, এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয়, আদর্শেরও। তিনি বলেন, ‘তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না।’
অভিনেতা আরও বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনও মৃত শিকার খায় না।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন— “এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে-র বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন। মাদুরাইয়ের সম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচেয়ে বড় শোডাউনগুলোর একটি।
বিজয় এ নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির দুই ঐতিহাসিক বছর ১৯৬৭ ও ১৯৭৭-এর সঙ্গে।তিনি বলেন— “২০২৬ সালেও ঘটবে ১৯৬৭ আর ১৯৭৭-এর মতো এক রাজনৈতিক জাদু। নতুন শক্তি উঠে আসবে।”
পরকীয়ার অভিযোগ, গোবিন্দ&সুনীতার ৩৭ বছরের সংসার ভাঙছে
মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন চলছিল, এবার তা আদালতের নথিতেই ধরা পড়ল।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী করা এই মামলায় সুনীতার অভিযোগ—স্বামী পরকীয়ায় জড়িয়েছেন, মানসিক নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন। আদালত গত ২৫ মে গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর তার নামে শোকজ নোটিশ জারি করা হয়।
অন্যদিকে সুনীতা জুন থেকে নিয়মিত শুনানিতে উপস্থিত হচ্ছেন এবং কোর্ট নির্দেশিত কাউন্সেলিং সেশনে যোগ দিচ্ছেন।
এর আগে নিজের ইউটিউব চ্যানেলে আবেগঘন এক ভিডিওতে দাম্পত্য জীবনের সংকটের আভাস দিয়েছিলেন তিনি। সেখানে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম সংসারটা টিকে যাক। কিন্তু হলো না। এখন আর কাউকে বিশ্বাস করি না।’ কয়েক মাস ধরেই সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন তিনি। জন্মদিনও একা কাটিয়েছেন।
তবে গোবিন্দের ঘনিষ্ঠ মহল ভিন্ন কথা বলছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তার এক বন্ধু বলেন, ‘ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে।’ অভিনেতার ম্যানেজারও জানান, প্রতিটি দম্পতির জীবনেই কিছু মতবিরোধ থাকে, এগুলোকে এখন অযথা বড় করে দেখানো হচ্ছে।
২৮ বছরের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান
বাংলাদেশে তারকা দম্পতি নিয়ে কথা হলে শুরুর দিকেই আসবে অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌয়ের কথা। তাদের দাম্পত্য সম্পর্কের দীর্ঘ গল্প উদাহরণ হয়ে আছে ভক্ত ও সহকর্মীদের কাছে। ১৯৯৭ সালে তারা বিয়ে করেন। প্রায় ২৮ বছর ধরে একসঙ্গে পথ চলছেন জনপ্রিয় দুই তারকা।
তবে শোবিজের অনুষ্ঠানে কিংবা সামাজিক পরিসরে তাদের একসঙ্গে খুব একটা দেখা যায় না। এই অনুপস্থিতি থেকেই গুঞ্জন ওঠে ভালো নেই তাদের দাম্পত্য জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলে নানা আলোচনা।
সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সংসারে কোনো সমস্যা নেই। বরং তারা পরম সুখেই আছেন।
অভিনেতার ভাষায়, ‘আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’
স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ। বলেন, ‘আমাদের কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’
একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, ‘মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’
কথোপকথনে উঠে আসে তার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং সেটা নিয়ে মাঝেমধ্যেই মজা করেন। জাহিদের ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। মৌ একদিন মজা করে বলল, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’ তখন ওর হাতে ছিল অনেকগুলো চিঠি।’
অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। একসঙ্গে অভিনয় করেছেন বহু নাটকে। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানে দেখা হলেও দু’জনের মধ্যে কোনো কথা হয় না।
তবে সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু কথা বলতে চান না জাহিদ হাসান। বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে অসম্মান করা হয়, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে বড় কথা।’
জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা। ছোট সন্তান জারিফ জাহিদ সাইম। দুজনেই পড়াশোনা করছেন।
ওইদিনই সব শেষ করে দিয়েছি : অপু বিশ্বাস
ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস; দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তবে বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই নায়িকা। কিন্তু, তাও তার ভক্ত অনুরাগীদের সংখ্যা কমেনি। তবে, এই নায়িকার ক্যারিয়ার নিয়ে না যতটা আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা তার ব্যক্তিজীবন ঘিরে।
বলা বাহুল্য, ভক্তমহলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময়ই কমবেশি চর্চা থাকে তুঙ্গে। বিশেষ করে, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি।
সম্প্রতি শাকিব খানের আমেরিকা সফরের সময় প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলীর সাক্ষাৎ নিয়ে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন অপু বিশ্বাসের পাল্টা মন্তব্যের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু বিষয়টা নিয়ে তখন একরকম নীরব ছিলেন নায়িকা।
বলে রাখা ভালো, সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন। আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। দুই নায়িকা তথা দুই সতীনের এমন ভার্চুয়াল দ্বন্দ্ব লেগেই থাকত কমবেশি। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভেবে বসে, বুকে কষ্ট চেপে হাল ছেড়ে দিয়েছেন নায়িকা।
কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অপু বিশ্বাস এসব স্পষ্ট করেছেন। জানিয়েছেন, এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। সে সময় অনেক ব্যস্ত সময়ের মাঝে ছিলেন অপু বিশ্বাস; সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারেননি। তবে অপু জানান, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো; যা অপু বিশ্বাস দেখেছেন। তার কথায়, ‘আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’
এরপর অপু বিশ্বাস বলেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’
বিয়ের চার মাস না যেতেই অভিনেত্রী বললেন, ‌‘বিয়েতে রাজি ছিলাম না’
চলতি বছরের ঈদুল ফিতরের পর চার হাত এক হয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়।
দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ৬ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন তিনি।
মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না । আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে করাবে না।’
মুনমুনের কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না!’
সব এলাকাতেই ভালোমন্দ মানুষ থাকে জানিয়ে মুনমুন বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’
কাজের প্রসঙ্গে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।’
প্রসঙ্গত, দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে।
অন্যদিকে, ঢাকাতেই বেড়ে উঠেছেন মুনমুন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে, সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতোই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজ একত্রিত হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো—জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ অপরিহার্য। যদি দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা না যায়, তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন, কোনো কিছুই যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সীমিত এলাকায় বিপুল জনগোষ্ঠীর বসবাসের কারণে পরিস্থিতি এখানে আরও জটিল। তাই এ বিষয়টি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে, যা শুধু স্বাস্থ্য খাতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়নের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের পেছনে অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে ৫১ শতাংশ মৃত্যু ঘটে ৭০ বছরের নিচে বয়সীদের মধ্যে, যা অকালমৃত্যু হিসেবে বিবেচিত। তিনি আরও জানান, দেশে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের হার ৬৯ শতাংশ, যার বড় একটি অংশ অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় হয়।
তিনি বলেন, অসংক্রামক রোগে আক্রান্ত হলে মানুষ বাধ্য হয় উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে। বিশেষ করে কারও ক্যান্সার হলে পরিবারকে আর্থিক সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায়ই তারা সহায়হীন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বিদেশে অতি ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয়, ফলে বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যায়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত করা প্রয়োজন, তেমনি এসব রোগের প্রকোপ কমাতে বা প্রতিরোধ করতে উপযুক্ত জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। এজন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ প্রতিটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি খাত থেকেই প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও নিবিড় উদ্যোগ। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে।
অভিনয় থেকে রাজনীতিতে আসছেন দেবলীনা?
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার আবারও আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও কলকাতার বিধায়ক দেবাশিস কুমারের কন্যা দেবলীনা ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন।
অভিনয়ে ব্যস্ত থাকলেও এক পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতি তার কাছেও আকর্ষণীয় পেশা।
অভিনেত্রীর বলেন, ‘আমার বাবাকে দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য কাজ করতে। রাজনীতি আমাদের দেশে ২৪ ঘণ্টার দায়িত্ব। এখনই সময় মেলাতে পারছি না। তবে ভবিষ্যতে সুযোগ এলে রাজনীতিতে আসতেই চাই।’
দেবলীনার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। কারণ এর আগেও তাকে বহুবার বাবার সঙ্গে ভোটের প্রচারে দেখা গেছে। বিভিন্ন তৃণমূল অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর কেড়েছে।
তাই টালিপাড়ায় গুঞ্জন, আসন্ন নির্বাচনে নতুন মুখ হিসেবে দেবলীনার নামও উঠে আসতে পারে। যদিও আপাতত তিনি অভিনয়েই মনোযোগী, তবু তার স্বীকারোক্তি স্পষ্ট করছে। বাবার মতোই একদিন রাজনীতির মাঠে নামতে প্রস্তুত এই তারকা কন্যা।
পুরুষের শক্তির সঙ্গে নারী কখনোই পারবে না, কেন বললেন ইমন
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী গান দিয়েই তার শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। বৈচিত্র্যময় গান গেয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গানই তার প্রাণ।
একক সংগীত তো বটেই বহু সিনেমায়ও প্লেব্যাক করেছেন এ সংগীতশিল্পী। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়ে চলেছেন। অথচ তিনি কিনা এবার নিজেই বললেন উল্টো কথা—একটা পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না। হঠাৎ কেন এমন বললেন এ সংগীতশিল্পী?
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তের একটি পডকাস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন। ইমন বলেন, মেয়েরা সত্যি সত্যি পুরুষের মতো পরিশ্রম করতে পারে না। তিনি বলেন, কারণ তাদের মধ্য দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয়, তাকে যে শারীরিক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।
ইমন বলেন, একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনো পারবে না। নারীদের এটা হলো প্রথম লড়াইয়ের জায়গা— আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।
এ সংগীতশিল্পীর এ কথা শুনে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন— কেউ বুঝবে না এটা, আর সে জন্যই আপনি এত সাফল্য পেয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—এ কথাটা কেউ একটা বলল। প্রমাণ করতে চাওয়া মানেই তো আগের থেকে সেট করে দেওয়া যে, আমরা পিছিয়ে। তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে, আমরা এগিয়ে।
ট্রাম্পের দেওয়া সম্মাননা নেবেন না টম ক্রুজ
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়েছেন—ক্রুজ এই সম্মাননা নিতে চাননি শুধু সময়সূচি না মেলার কারণে। তবে এ বিষয়ে তার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরস্কার গ্রহণ না করা নিয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন রাখা হলেও তিনি সুনির্দিষ্ট উত্তর দেননি।
বুধবার (১৩ আগস্ট) ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এ পুরস্কার পাচ্ছেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড। ক্রফোর্ড ব্রডওয়ের বিখ্যাত মিউজিক্যাল ফ্যান্টম অব দ্য অপেরা-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন।
প্রথা অনুযায়ী ডিসেম্বরের শুরুতে এই গালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরে সিবিএস টিভিতে সম্প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে উদ্বোধনের পর থেকে কেন্দ্রটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় শিবিরের কাছ থেকে সমান সমর্থন পেয়ে এসেছে।
এদিকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টম ক্রুজ এ বছর আরও একটি মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন। গত জুনে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ঘোষণা করে, আগামী ১৬ নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দিয়েই ফিরছেন জনি ডেপ?
২০২২ সালে অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়েছিলেন জনি ডেপ। সেই সমস্যার সমাধানের পর আবারও নিজের ভুবনে ফিরেছেন তিনি। এখন ডিজনি আবার তাকে স্বাগত জানাবে কিনা, অথবা জনি ডেপ ডিজনির সঙ্গে কাজ করতে চাইবেন কিনা—তার ওপরও নির্ভর করছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমার ভবিষ্যৎ।
হলিউডের অন্যতম জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। এবার এ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ২০০৩ সালে ‘দ্য কার্স অব ব্ল্যাক পার্ল’ দিয়ে শুরু। এরপর আরও চারটি সিনেমা তৈরি হয়েছে এ গল্পের ধারাবাহিকতায়। প্রতিটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ।
এবার ষষ্ঠ পর্বের সিনেমাতেও ফিরতে পারেন এ অভিনেতা। এ আভাস দিয়েছেন প্রযোজক জেরি ব্রুকহেইমার। বিনোদনভিত্তিক ম্যাগাজিন এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরি বলেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তার। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
এ প্রযোজক বলেন, গল্প পছন্দ হলে, আমার মনে হয় জনি ডেপ এতে অভিনয় করবেন। সবই নির্ভর করছে চিত্রনাট্যের ওপর। আমরা চিত্রনাট্য নিয়ে এখনো কাজ করছি।
সিনেমাটি আমরা তৈরি করতে চাই। তার জন্য দরকার একটি ভালো চিত্রনাট্য। আমরা এখনো সেই গন্তব্যে পৌঁছাতে পারিনি, তবে কাছাকাছি পৌঁছে গেছি বলে জানান জেরি ব্রুকহেইমার।
তিনি বলেন, জ্যাক স্প্যারো চরিত্রে জলদস্যু চরিত্রে কখনো ভয়ংকর, আবার কখনো হাস্যকর কাণ্ডকারখানা করে দর্শকদের মুগ্ধ করেছেন জনি ডেপ।
২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর পাঁচ পর্বে দেখা গেছে জনি ডেপকে। এ সিনেমাগুলোর প্রতিটি পর্ব বক্স অফিসে ৬৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সব মিলিয়ে পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন ৪ দশমিক ৫ বিলিয়নের বেশি। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটিই অতিক্রম করেছে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ষষ্ঠ পর্বটি তৈরি হওয়ার কথা। কিন্তু বিপত্তি বাধে জনি ডেপের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলা কেন্দ্র করে। ২০১৮ সালে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। এর পর হলিউডের অনেক নির্মাতা তাকে বর্জন করেন। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও তাকে বাদ দেওয়া হয়।
জয়া বচ্চনকে ‘মারকুটে মুরগি’ বললেন কঙ্গনা
অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন জয়া বচ্চন। এখন সমাজবাদী পার্টির সাংসদ। ছবি তোলার জন্য ভক্তরা সামনে ক্যামেরা ধরলে মাঝেমধ্যেই মেজাজ হারান তিনি। একাধিকবার ছবিশিকারিরা বকাও খেয়েছেন। সেলফি তুলতে গেলে ঝাঁঝিয়ে কথা বলেন জয়া।
মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দলীয় কর্মীকে ধাক্কা মেরে বসলেন জয়া বচ্চন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল। বিষয়টি নজর এড়ায়নি বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের। ভিডিও দেখে তিনি জয়া বচ্চনকে ‘মারকুটে মুরগি’ বলে খোঁচা দিয়েছেন।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, কনস্টিটিউশন ক্লাবে এক ভক্ত জয়ার সঙ্গে সেলফি তুলতে গেলে অভিনেত্রী মেজাজ হারান। ওই ব্যক্তির সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন জয়া। ঘটনাটি উপস্থিত সবাইকে অবাক করে।
এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে কঙ্গনা লিখেন, ‘এই হলো সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ তার বোকা বোকা বদমেজাজ সহ্য করে শুধু তিনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। তার মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো। আর ঝগড়া করার সময়ে ওকে দেখতে লাগছে মারকুটে মুরগির মতো। কী অপমানজনক এবং লজ্জাজনক!’ সূত্র: হিন্দুস্তান টাইমস
লালে লাল দেব&শুভশ্রী, দুই প্রাক্তনের ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা
টালিডের সুপারহিট জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘ধূমকেতু’ অবশেষে হলে এলো। তবে মুক্তির আগে নৈহাটির মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব-শুভশ্রী।
বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। যদিও সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল।
অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন। সব আলোচনার অবসান ঘটিয়ে ফের বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে পুজাও দেন। এদিন লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি। দেব ও শুভশ্রী দু'জনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।
সেখানে তাদের পুজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
রাত পোহালেই সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পাবে ‘ধূমকেতু’। তার আগে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন তারা। শুধু কী তাই? পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে।
তবে এখানেই শেষ নয়। এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান।
শেষে আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও।
তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, এই জুটিকে দেখলে মন ভরে যায়। কারো মন্তব্য, দুজনেই ভীষণ সুইট।
‘মুজিব’ সিনেমা থেকে বাদ পড়ে হাউমাউ করে কেঁদেছিলাম : বাঁধন
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় প্রায় ৭০ কোটি রুপি খরচে নির্মাণ হয় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।
এই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে বিগ বাজেটের সেই ছবিতে কাজ করার সুযোগ পাননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, অডিশন দিয়ে শুধু বাদই পড়েননি, অপমানের শিকারও হয়েছিলেন।
এই আলাপচারিতায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয় ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কী অভিনয় করতেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো অডিশন দিয়েছিলাম। দুবার দিয়েছিলাম। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা তো বিরাট কিছুই।’
পরের ঘটনা বর্ণনা করে বাঁধন বলেন, “আমাকে রিজেক্ট করার পর হাউমাউ করে কেঁদেছিলাম। যখন ট্রেইলার বের হলো তখন আমার এক কাজিন আছে, খুব ক্লোজ, ওর নাম সামিয়া। ও আমাকে বলছিল, ‘বাঁধন আপু আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তা জানো।’ আমি তখন বলেছিলাম, ‘আমি জানি’। তখন আমার বোনটা বলে, ‘আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই।’ সেটা শুনে আমি অনেক কান্না করেছিলাম।”
অডিশনে বাঁধনকে অপমান করা হয়েছিল। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেইলার এলো, সিনেমা এলো সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে, তারা আমাকে রিজেক্ট করেছিল।”
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন—নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।
মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার (১২ আগস্ট) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার বিনোদনজগতে।
দীর্ঘদিন ধরে ক্যানসারে সঙ্গে লড়াই করছিলেন বাসন্তী, এর সঙ্গে ছিল কিডনির জটিলতা ও হৃদ্‌রোগ। প্রায় ছয় মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভর্তি হওয়ার পর থেকেই রাখা হয়েছিল আইসিইউতে। সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত নিভে গেল আলো।
প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘এক্স’–এ দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
মঞ্চ থেকে বড় পর্দা, সব ক্ষেত্রেই সমান সাবলীল ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে করেছেন অভিনয়। পরবর্তী সময়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের ছবিতেও দেখা গেছে তাকে। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’—এসব ছবিতে ছিল তার গুরুত্বপূর্ণ উপস্থিতি। ছোট পর্দায় ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই ধারাবাহিকেই শেষবার দেখা গিয়েছিল তাকে। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে গেছেন বাসন্তী চট্টোপাধ্যায়।
নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের
সুপারস্টার টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঘোষণা দিয়ে এ শিল্পী জানান নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল।’ অ্যালবামটি প্রকাশ পেলে এটি হবে সুইফটের ১২তম অ্যালবাম। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৪টি গ্রামি জেতা মার্কিন শিল্পী সুইফট চলতি বছরে তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। আর দ্য লাইফ অব এ শোগার্ল প্রকাশিত হলে এটি হবে বছরে তার চতুর্থ অ্যালবাম।  যুক্তরাষ্ট্রের ফুটবলার ট্রাভিস কেলসে ও তার ভাই জ্যাসন কেলসের সঙ্গে এক পডকাস্টে নতুন অ্যালবামের কথা জানান সুইফট। দীর্ঘদিন ধরে ট্রাভিসের সঙ্গে প্রেম করছেন এ সংগীতশিল্পী।
নিউ হাউটস নামের পডকাস্টটির কিছু অংশ সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে।  এতে সুইফটকে বলতে শোনা যায়, ‘এটি আমার নতুন অ্যালবাম, দ্য লাই অব এ শোগার্ল। ’ পুরো পডকাস্টটি গ্রিনিচ মান অনুযায়ী সময় ১১০০-তে প্রকাশ করা হবে।
টেইলর সুইফটের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, নতুন অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। নতুন অ্যালবামটি প্রি-বুক করা যাবে।  ভিনাইল ভার্সনের দাম পড়বে ৩০ মার্কিন ডলান।  আর ক্যাসেট ভার্সনের ২০ ডলার এবং সিডি ও পোস্টারসহ দাম পড়বে ১৩ ডলার।
রয়টার্স বলছে, টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এর মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দশমিক ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।  বিলবোর্ড বলছে, এটি কোনো অ্যালবামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় স্ট্রিমিং সপ্তাহ এবং আধুনিক যুগে ভিনাইল অ্যালবামের সবচেয়ে বড় বিক্রির সপ্তাহ।
স্পোটিফাই বলেছে, ‘পোয়েট অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে ১ বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে, যা তাদের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবাম।’
গত মে মাসে সুইফট তার প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনে নেন। যার ফলে পূর্ববর্তী রেকর্ড লেবেলের সঙ্গে বিরোধের পর তিনি তার সঙ্গীতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান। তিনি ২০১৮ সালে বিশ্বের বৃহত্তম সঙ্গীত লেবেল ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন।
৩৫ বছর বয়সি সুইফট তার দ্য এরাস ট্যুর দিয়ে সংগীতশিল্পে নতুন মাইলফলক স্থাপন করছেন। এ রেকর্ড ব্রেকিং ট্যুর প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
আমির খানের বিরুদ্ধে ভাইকে আটকে রাখার অভিযোগ
বলিউড অভিনেতা ফয়সাল খান, আমির খানের ভাই। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। এজন্য অভিনেতার চিকিৎসাও চলছিল। কিন্তু সম্প্রতি পরিবারের বিরুদ্ধে, বিশেষ করে তার ভাই এবং বলিউড সুপারস্টার আমির খান, বোন ও মায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
ফয়সাল দাবি করেছেন, তারা তাকে এক বছর ধরে বাড়িতে আটকে রেখেছিলেন। তাকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যা দিয়েছেন এবং আরও দাবি করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে ফয়সাল বলেলেন, ‘আমি এক বছর ধরে ঘরে আটকে ছিলাম এবং তারা বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ, আমি সমাজের ক্ষতি করব। আমাকে ২০ দিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল, যে জেনারেল ওয়ার্ডে মানসিক রোগীদের সঙ্গে রাখা হয়েছিল সেখানে আমার পরীক্ষা করা হয়েছিল।’
তবে ফয়সালের এ দাবি নাকচ করে দিয়ে সম্প্রতি আমির খান ও তার পরিবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে, ফয়সালের কথায় তারা গভীরভাবে আহত হয়েছেন বলে প্রকাশ করার পাশাপাশি, পরিবার জোর দিয়ে বলেছে, এটিই প্রথমবার নয় যে, তিনি (ফয়সাল) ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করেছেন।
ফয়সালের বিষয়ে সব সিদ্ধান্ত পেশাদার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছিল। একইসঙ্গে আমির খান জনসাধারণ এবং মিডিয়াকে বিষয়টিকে ‘ক্ষতিকারক গসিপ’-এ পরিণত না করার জন্য অনুরোধ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফয়সালের মা জিনাত তাহির হুসেন, তার বোন নিখাত হেগড়ে এবং তার ভাই আমির খান সম্পর্কে বেদনাদায়ক এবং বিভ্রান্তিকর চিত্রায়নে আমরা মর্মাহত। যেহেতু এই প্রথমবার তিনি এসব ঘটনা ভুলভাবে উপস্থাপন করেননি, তাই আমরা আমাদের উদ্দেশ্য স্পষ্ট করা এবং পরিবার হিসাবে আমাদের সংহতি পুনরায় নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করি।’
বিবৃতিতে পরিবারের অন্য সদস্য রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জাইন মেরি খান এবং পাবলো খান স্বাক্ষর করেছেন।
কোনো ধরনের অনৈতিক কাজের পরামর্শ খারিজ করে তারা উল্লেখ করেছেন, ‘এটা জানানো গুরুত্বপূর্ণ যে, ফয়সালের বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত পারিবারিকভাবে, একাধিক পেশাদার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সম্মিলিতভাবে নেওয়া হয়েছে।
একইসঙ্গে ভালোবাসা, সহানুভূতি এবং তার মানসিক ও মানসিক সুস্থতাকে সমর্থন করার ইচ্ছার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এ কারণে, আমরা আমাদের পরিবারের জন্য একটি বেদনাদায়ক এবং কঠিন সময়ের পরিস্থিতি প্রকাশ্যে আলোচনা করা থেকে বিরত রয়েছি।’
উল্লেখ্য, একসময়ের প্রতিশ্রুতিশীল শিশু অভিনেতা ফয়সাল খান মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছেন দীর্ঘদিন ধরে। প্রায়শই তার চিকিৎসা সংক্রান্ত তথ্য বাইরে প্রকাশ হতো। তবে গত কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসেনি।
‘আমি যে কোনও কাজ করতে প্রস্তুত, দয়া করে আমাকে ডাকুন’
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান এক বছর আগে সাহসিকতার সঙ্গে স্তন ক্যান্সারের কথা ঘোষণা করেছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে আজ তিনি আবারও পর্দায় ফিরেছেন। কিন্তু হিনার দাবি, ইন্ডাস্ট্রির অনেকেই এখনও তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধা বোধ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী। ধারাবাহিকের জনপ্রিয়তা তো ছিলই, পাশাপাশি ‘বিগবস্‌’-এ যোগ দেওয়ায় বিশেষ পরিচিতি পেয়েছিলেন হিনা। কিন্তু সেই সব খ্যাতি, জৌলুস মাঝপথে ছেড়ে চিকিৎসায় সময় দিতে হয়েছিল তাকে।
গত এক বছর ধরে চিকিৎসার মধ্যেই রয়েছেন। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে সাধারণ মানুষ তার লড়াই থেকে অনুপ্রাণিত হতে পারে।
হিনা নিজে হাতে নিজের মাথার রেশমি চুল কেটে ফেলেছিলেন, ক্যাথেটার হাতে হেঁটে গিয়েছেন হাসপাতালের কেবিনের দিকে- ভাগ করে নিয়েছিলেন সে সব ভিডিও। আবার বিয়েও করে ফেলেছেন এই অসুস্থতার মধ্যে।
দীর্ঘ দিনের সম্পর্ক তার রকি জয়সওয়ালের সঙ্গে। তাকেই বিয়ে করেছেন অভিনেত্রী। আর ছোট পর্দায় ফিরেছেনও রকির সঙ্গে জুটি বেঁধেই।
এক রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পাঙ্গা’-তে তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করে ফেলেছেন তিনি। কিন্তু হিনার হাতে কাজ নেই।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুঝতে পারছেন কেউ তাকে কাজের জন্য ডাকছে না।
অভিনেত্রী বলেন, ‘আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত বোধ করছে আমার অসুস্থতার কারণে।’
তবে, একেবারে অবুঝ নন হিনা। তিনি নিজেও মনে করেন এই অস্বস্তি স্বাভাবিক। অভিনেত্রী বলেন, ‘আমি তাদের জায়গায় থাকলেও হয়তো হাজার বার ভাবতাম কাজের আগে। আমি অডিশন দিতে প্রস্তুত। কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।’
এক বছর ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়ে আবারও পর্দায় ফিরেছেন হিনা খান। ছবি: সংগৃহীত
সব প্রতিবন্ধকতা সরিয়ে কাজে ফিরতে চান হিনা খান। তিনি স্পষ্ট বলেন, ‘আমি যে কোনও কাজ করতে প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।’
প্রসঙ্গত, ‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগিকে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। কাজ করেছেন, ‘বিগবস্‌ ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে।
সাইফের ছেলেদের সঙ্গে রবীন্দ্রনাথের রক্তের সম্পর্ক, কীভাবে জানেন?
বলিউডের সাইফ আলি খানের পারিবারিক ইতিহাস যেন এক মহাকাব্য! যেখানে সাহিত্য, রাজনীতি, খেলাধুলা এবং চলচ্চিত্রের সোনালি অধ্যায়গুলো একসূত্রে গাঁথা। তারা এমন এক বংশধারার উত্তরসূরি, যেখানে ভারতীয় চলচ্চিত্রের রাজত্ব এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠত্ব একসঙ্গে মিশে গেছে। তাদের রক্তে বইছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক উত্তরাধিকার এবং চলচ্চিত্র ঐতিহ্যের গৌরব।
সাইফ আলি খান হলেন পতৌদি নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র। শর্মিলা ঠাকুরের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক রয়েছে। শর্মিলার ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই।
শর্মিলা ঠাকুরের দিক থেকেই সাইফ আলি খানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সম্পর্ক রয়েছে, যা গড়িয়েছে সাইফের ছেলে ইব্রাহিম, তৈমুর ও জেহ পর্যন্তও! তবে সেটি দুঃসম্পর্কের; উত্তরসূরী হিসেবে নয়।
এক সাক্ষাৎকারে সাইফ আলি খান একবার বলেছিলেন, ‘তৈমুর এক জেনেটিক ট্রেজার ট্রোভ। ওর মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ কাপুর, মনসুর আলি খান পতৌদি এবং ভোপালের ইতিহাসের ছোঁয়া। এটা আমার বোঝার বাইরে।’ অভিনেতার এই বক্তব্যেই প্রমাণিত, তিনি এই ঐতিহ্য নিয়ে কতটা গর্বিত।
১০০ কোটির সম্পত্তির মালিক, কে এই অভিনেত্রী
বলিউড কিংবা দক্ষিণী সিনেমার জগত সবসময়ই তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আগ্রহী ভক্তদের নজর কাড়ে। অনেকের ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে থাকে কিছু করুণ গল্প। এমনও আছে, এখন কোটি টাকার মালিক, অথচ একটা সময় কাটিয়েছেন না খেয়ে। খারাপ সময়ের মাঝে প্রতিভাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, আর অবিচল ইচ্ছাশক্তি- যা মিলিয়ে দেয় সফলতায়।
সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের এক কাহিনী শোরগোল তুলেছে চলচ্চিত্র মহলে; বলা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা।
সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে।
মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার  মাধ্যমে প্রথম পর্দায় আসেন এই অভিনেত্রী।
তবে আলোচনার বিষয় এই যে, এই তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এই অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
জানা গেছে, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।
২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা।,কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। যদিও কিছু সময় ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।
কারিনার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণ, বিতর্কের মুখে অর্জুন
বলিউডের দুই তারকা কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল। পর্দায় তাদের রসায়ন যে দর্শকের চোখে পড়বেই, তা বলাই বাহুল্য। ২০১২ সালে মধুর ভান্ডারকরের পরিচালনায় ‘হিরোইন’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। যদিও কাহিনিতে নায়ক-নায়িকার মিলন ঘটেনি, তবুও প্রেমঘন দৃশ্যগুলোর রেশ ছিল বহুদিন।’
এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ‘কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার স্মৃতি মনে করে চলেছি।’
সেই সিনেমায় কারিনার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন। সেই প্রেমকে পর্দায় ফুটিয়ে তুলতেই পর্দায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রাখা হয়েছিল।
অর্জুনের সেই সাক্ষাৎকার ফের চর্চায় উঠে এসেছে। কারিনাকে নিয়ে তার মন্তব্যটিকে ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। এক রেডিটের এক নেটিজেনের মন্তব্য, ‘অর্জুনের এই মন্তব্য খুবই অদ্ভুত এবং অপেশাদার।’ অন্য একজন লিখেছেন, ‘সেই সময় মনে হয় সকলেই এই ধরনের কথাবার্তা বলতে কোনোরকম দ্বিধাবোধ করতেন না।’ আবার কেউ কেউ মনে করছেন, অভিনেতা আসলে এসব বলতে চাননি।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’-এ কারিনা কাপুর খান এবং অর্জুন রামপালের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে এবং দিব্যা দত্ত-সহ আরও অনেকে। এই ছবির গল্প আবর্তিত হয়েছিল মাহি নামে এক অভিনেত্রীকে ঘিরে। যে তার বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিধ্বস্ত হয়ে পড়ে। সে হতাশায় ডুবে যায়। এবং শেষ পর্যন্ত তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে বসে। তবে মধুরের সব ছবির মতোই এক্ষেত্রেও নায়িকা ফের ঘুরে দাঁড়ায়। শুরু করে নতুন জীবন। কারিনার সেই বিবাহিত প্রেমিকের ভূমিকাতেই দেখা গিয়েছিল অর্জুনকে।
রোজাকে ‘বার্বি ডল’ বলছেন ভক্তরা
দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। হঠাৎই এক স্টাইলিশ লুকে ধরা দিয়ে আলোচনায় চলে এলেন এই সুন্দরী। পেশায় মেকআপ আর্টিস্ট হওয়ায় সোশ্যাল মিডিয়া ঘিরেই তার কর্মব্যস্ততা। এর বাইরে নিজের ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন তিনি। এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন কাড়লেন; সঙ্গে পেলেন ‘বার্বি ডল’ তকমাও!
রোজা আহমেদ তার নানান স্টাইলিশ মুহূর্ত, ভ্রমণের স্মৃতি প্রায়ই তুলে ধরেন ভক্তদের মাঝে। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা। এই দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে। ভ্রমণে গয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে এবার রোজার সাম্প্রতিক পোস্টে দেখা মিলল শুধু তাকেই।
রোববার ফেসবুকে বেশ কিছু ছবি ভাগ করে নেন রোজা। যেখানে রোজাকে ন্যাচারাল লুকে দেখা মিললেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এদিন; সঙ্গে দিয়েছেন পোজ। বোঝা গেল, কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এই গ্ল্যামার গার্ল। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।’
রোজার এই লুকে রীতিমতো মুগ্ধ নেটিজেনদের; মন্তব্যঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা। গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডলে’র সঙ্গেও তুলনা করেছেন অনেকে। লিখেছেন, ‘যেন সাক্ষাৎ বার্বি ডল’। কেউ লিখেছেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে’। বলে রাখা ভালো, বার্বি, সিন্ড্রেলা- এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র। এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসানকেও খুঁজেছেন।
ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। উদ্যোক্তা হিসেবে সফলতার পাশাপাশি এর বাইরেও রোজা আহমেদ তার গ্ল্যামার, ফ্যাশন সেন্স নিয়ে ভক্তদের মন জয় করছেন।
দীপিকার ৮ ঘণ্টা শিফট নিয়ে এবার যা বললেন রুবিনা
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘স্পিরিট’ নিয়ে এখনো বিতর্ক শেষ হয়নি। সিনেমাটিতে অভিনেত্রীর শিফট ৮ ঘণ্টা হওয়ায় আপত্তি ছিল পরিচালকের। এ ঘটনা কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এ বিষয়ে দুই ভাগে বিভক্ত হয়ে আলোচনায় জড়িয়ে পড়ে। অভিনেত্রী সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এখনো বিতর্ক চলমান।
এবার দীপিকা পাড়ুকোনের পক্ষ নিয়ে পাশে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’ ও ‘সাস বিনা শাশুরাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করা অভিনেত্রী সম্প্রতি ‘বিগ বস ১৪’ বিজয়ীও হন।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছি, তখন কাজের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনও দিন গেছে যখন টানা ১৭ ঘণ্টারও বেশি সময় কাজ করেছি। তিনি বলেন, এ ধরনের কাজের সময়সীমা একজন শিল্পীর জন্য ক্ষতিকর।
রুবিনা বলেন, আমি যদি একজন প্রযোজক হতাম, তাহলে আমি কখনোই চাইতাম না আমার কর্মীরা ৮ ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি কর্মপরিবেশ তৈরি করতাম, যেখানে ৮ ঘণ্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।
অভিনেত্রী বলেন, যদি কেউ অতিরিক্ত সময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই। তবে যদি আপনাকে অতিরিক্ত সময় কাজ করার জন্য জোর করা হয় এবং তার জন্য উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া হয়, তাহলে সেটি অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।
ব্যবসা শুরু করলেন মেহজাবীন
অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগে নিজেদের যুক্ত করছেন। কারো রয়েছে রেস্তোরাঁ, কেউ বিউটি পার্লারের মালিক, আবার কেউ ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের বাইরে তিনি এবার মন দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইন এ। ‘ফার্নি’ নামে একটি ইন্টেরিয়র ফার্ম শুরু করেছেন তিনি, যার পেছনে রয়েছে তার ব্যক্তিগত আগ্রহ ও সৃজনশীল অনুরাগ।
সম্প্রতি একটি পডকাস্টে এই উদ্যোগের কথা প্রকাশ করেন মেহজাবীন। তিনি বলেন, ‘একসময় কস্টিউম ডিজাইন নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম। মনে হয়েছিল, ওটা নিয়ে কাজ করব। পরে মনে হলো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর অনুভব করলাম, অভিনয়ের পর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো ইন্টেরিয়র ডিজাইন। নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি; যেটার নাম ‘ফার্নি’।’
এই নতুন উদ্যোগ নিয়ে বেশ উৎসাহী মেহজাবীন। তার ভাষায়, ‘ফার্নি আমাদের ব্রেন চাইল্ড। বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই। কতটুকু করতে পারব জানি না। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুব মজার কাজ বলে মনে হয়। প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। এখন পর্যন্ত গত দেড় বছরে আমরা ছয়টি প্রজেক্ট করেছি।’
তবে এত দিন বিষয়টি কেন জনসমক্ষে তেমনভাবে তুলে ধরা হয়নি, সে প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন তিনি। মেহজাবীন আরও বলেন, ‘এটি নিয়ে আমি ফেসবুকে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু সেভাবে কেউ খেয়াল করেনি। মনে করেছে, আমি হয়তো অন্য কারোর প্রমোট করছি। তবে এটাও সত্যি, সেভাবে এই প্রজেক্ট নিয়ে কোথাও বলা হয়নি।’
ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভের ইচ্ছাও রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, সিনেমা প্রযোজনাতেও আগ্রহী মেহজাবীন ইতোমধ্যে যুক্ত হয়েছেন দুটি সিনেমা—‘প্রিয় মালতি’ এবং ‘সাবা’-এর প্রযোজনার সঙ্গে।
অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও প্রযোজনার নতুন যাত্রা শুরু করে নিজের বহুমাত্রিক প্রতিভার সাক্ষর রাখছেন মেহজাবীন। দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন পর্দায়, এবার হয়তো ব্যবসার মঞ্চেও তিনি হয়ে উঠবেন সফল এক মুখ।
নজরের ভয়ে প্রেমিককে লুকিয়ে রাখছেন ‘মা’য়ের ঝিলিক
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’য়ের সেই ‘ঝিলিক’কের কথা মনে আছে তো? এ চরিত্রটিতে বেশ চমৎকার অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিথি বসু।
কিন্তু তাকে এখন আর তেমন অভিনয় করতে দেখা যায়না। বর্তমানে তিনি ব্যস্ত থাকেন ইউটিউব ভ্লগিংয়েই। কাজের প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়।
তবে ছবিতে প্রেমিকের মুখ আড়াল করে দিয়েছেন একটি স্টিকারে। জানিয়েছেন, তিনি নজর লেগে যাওয়ায় খুবই বিশ্বাসী। তাই এখনই সম্পর্কটি পুরোপুরি প্রকাশ্যে আনতে চান না।
তিথি বলেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই দু’জনের ছবি প্রকাশ করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই হালকা ভাবে শেয়ার করলাম।’
তিনি আরও জানান, ভ্লগিং করতে গিয়েই পরিচয় শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে। একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা। ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমে রূপ নেয়।
শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। আগে চাকরি করলেও বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন। পাশাপাশি তিথির ভ্লগিংয়ে নিয়মিত সাহায্য করেন তিনি। দু’জনের রসায়ন বেশ জমে উঠেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি? সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিথি বসু। আপাতত প্রেম নিয়েই বেশ খুশি ‘ঝিলিক’।
বাংলাদেশি মডেল শান্তা ‘গুপ্তচর’ কি না খতিয়ে দেখছে ভারতের পুলিশ
বাংলাদেশি নাগরিক হওয়ার পরও ভারতীয় ভোটার ও আধার কার্ড সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার মডেল ও অভিনেত্রী শান্তা পালের বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী শান্তা ভারতীয় ভোটার ও আধার কার্ড পেলেন কিভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা।
একই সঙ্গে তার বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্র শীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যার নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে।
অর্থের বিনিময়ে তিনি অন্য কোনো দেশে তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কারণ বিলাসী জীবনযাপন করা শান্তাকে ভারত-চীন সীমান্তের নাথু লা পাস, দীঘা ও গ্যাংটকে গিয়ে ভিডিও ধারণ করতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, বরিশালের মেয়ে শান্তা কলকাতার যাদবপুরের বিজয়গড়ে এক ভাড়া বাসায় থাকতেন। তার সম্পর্কে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, একজন সফল বাংলাদেশি মডেল ও অভিনেত্রী ভুয়া নথি ব্যবহার করে কেন ভারতে অবস্থান করছিলেন, তা স্পষ্ট নয়।
শান্তার কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে। তার মধ্যে একটি ২০২০ সালে বর্ধমানের একটি ঠিকানায় তার নামে নিবন্ধিত। অন্যটি কলকাতার ঠিকানা দেওয়া আছে। এসব নথি কিভাবে সংগ্রহ করেছেন, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি এই মডেল।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শান্তার বন্ধু সুমন চন্দ্র শীলকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বাংলাদেশি নাগরিকদের সহজেই ভারতীয় পরিচয়পত্র পাওয়া উদ্বেগের বিষয়।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, যাদবপুরের বিজয়গড়ে শান্তার বাড়ি তল্লাশির সময় কর্মকর্তারা তার বন্ধু সুমনের আধার কার্ড এবং দক্ষিণ কলকাতার উপকণ্ঠে বেহালার আনন্দগড় এলাকার একটি ঠিকানা পান। সুমন বেহালার এক নারীকে বিয়ে করেন এবং ওই ঠিকানা থেকে আধার কার্ডটি সংগ্রহ করা হয়েছিল। তবে বেহালার স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, সুমনকে বহুদিন ধরে এলাকায় দেখা যায়নি।
বিজয়গড়ে শান্তার বাসা থেকে বেশ কিছু ব্যাংক-সংক্রান্ত নথিও উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই মডেল জানান, কলকাতায় একটি হোটেল খোলার পরিকল্পনা করছিলেন তিনি। সে জন্য ব্যাংকঋণ নেওয়ার কথাও ভাবছিলেন। হোটেলটির অর্থায়নে কারা ছিলেন এবং এতে কোনো অংশীদারি ছিল কি না, তা অনুসন্ধান করছে পুলিশ।
বাংলাদেশে কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় শান্তা অংশ নেন বলে জানা গেছে।
তার ভাষ্য, ‘ভারতে একটি তেলুগু ছবিতে কাজ করছেন তিনি। টালিউডের এক তারকার সঙ্গে আরেকটি ছবি করারও কথাবার্তা চলছে’।
‘হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো’
জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এ কারণে আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছিল তাকে। তবুও ফারিয়া চুপ থাকেননি। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অভিনেত্রী। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে সম্প্রতি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ফেসবুকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।
শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে। ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’
এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের কটাক্ষের জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। এক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটাই তো চেয়েছিলেন আপনারা সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়। চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার। চোখে শুধু ধান্ধা দেখি।’
ওই মন্তব্যের জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনাদের বড়দের চুরি চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!’
আসছে ১৬ বছর আগের ‘ইত্যাদি’
টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ১৬ বছর আগে ধারণ করা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’! ১ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে বলে জানা যায়।
২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল এই পর্বটি। আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে এক উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি।
এই পর্বে আছে বৃষ্টি নিয়ে একটি গান, পরিবেশন করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আলী আকবর রুপু।
অনুষ্ঠানের অন্যান্য অংশে থাকছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তার ‘আম চিঠি’ প্রকল্প নিয়েও থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।
এছাড়া, রয়েছে নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মণ্ডলের সংগ্রামী জীবনের অনুপুঙ্খ বিবরণ। যিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন দেশের প্রাচীন নিদর্শন সংগ্রহে। পাশাপাশি থাকছে ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহলবিষয়ক একটি বিদেশি তথ্যচিত্র।
সংকলিত পর্বে থাকছে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের জনপ্রিয় নাট্যাংশ, যেগুলো সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়বস্তু নিয়ে তৈরি। দর্শকদের পছন্দের বিভাগ যেমন নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকছে এই পর্বে।
উল্লেখ্য, বরাবরের মতো এই পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ফের বিয়ের পরিকল্পনা তানিয়া বৃষ্টির, ছেড়ে দেবেন অভিনয়
ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন।
তবে সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।
সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই।’
তানি আরও বলেন, ‘আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’
বিয়ে নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, এখনই তেমন কিছু ঠিক হয়নি। ভালো পাত্র পেলে এবং মানসিকভাবে প্রস্তুত হলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের।
এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। তবে অভিনেত্রী জানিয়ে দেন, ‘এসব গুজব।’
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও রয়েছে তার সরব উপস্থিতি।
ক্ষমা চাইলেন আমির খান
বলিউড সুপারস্টার আমির খানের ‘সিতারে জামিন পার’ সদ্যই ইউটিউবে মুক্তি পেয়েছে। কিন্তু কিছুদিন আগে সিনেমাটি মুক্তির সময় আমির জানিয়েছিলেন, এটি ইউটিউবে মুক্তি পাবে না।
তবে সিনেমা হিটের জন্য মিথ্যা বলতে হয়েছিল অভিনেতাকে, যার কারণে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন মি. পারফেকশনিস্ট।
আমির খান বলেন, ‘যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার সিনেমা ইউটিউবে আসছে, আমি তখন এসব বলেছি! আমি হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি।
আমি মিথ্যা বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি। সেই সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল। আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা, থিয়েটারের প্রতি খুব অনুগত।’
আমির আরো বলেন, ‘থিয়েটারের ব্যবসা রক্ষায় আমার বরাবরই চেষ্টা ছিল।
আমি চেয়েছিলাম যে আমরা যখন প্রথমবার এই পরীক্ষাটি করব, তখন আমাদের থিয়েটারটি পুরোপুরি রক্ষা করা উচিত। তাই দুজন এই প্রশ্নটি যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম, হ্যাঁ আমি ইউটিউবে আসছি না। আমাকে এটা বলতে হয়েছিল এবং আমি এর জন্য দুঃখিত। আমাকে মিথ্যা বলতে হতো, নইলে আমার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যেত।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘সিতারে জামিন পার’।
এতে আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনয় করেছেন। অভিনেতা আমিরকে সামনে দেখা যাবে রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়। প্রযোজক হিসেবে আমিরের পরের চলচ্চিত্র হচ্ছে ‘লাহোর ১৯৪৭’।
এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওল ও প্রীতি জিনতা। একই সঙ্গে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং সেটি তার ছেলে জুনায়েদ খানের। এতে জুনায়েদের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।
ব্রেস্ট সার্জারি করার পরামর্শ, নির্মাতার কথায় চমকে যান অভিনেত্রী
নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে নানা ধরনের প্লাস্টিক সার্জারি, লিপ জব, নোজ জব এমনকি শরীরের অন্যান্য অঙ্গেও সার্জারি করাতে দেখা যায় অনেক অভিনেত্রীকে। অনেকের দাবি, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে জায়গা ধরে রাখতে গেলে এই অস্ত্রোপচারগুলো একপ্রকার বাধ্যতামূলক হয়ে যায়।
সম্প্রতি এই বিষয়েই নিজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।
‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে শোলাঙ্কি জানান, এক পরিচালক তাকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন।
শোলাঙ্কি বলেন, একবার এক অনুষ্ঠানে এক পরিচালক বলেছিলেন, নায়িকা হতে গেলে স্তনে একটু খাঁজ থাকা দরকার। সেই কারণে ব্রেস্ট সার্জারি করতে বলেছিলেন। শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।
যদিও সেই সময় শোলাঙ্কি নিজেকে সামলে নিয়ে কোনোভাবে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, আমি তখন কিছুটা ম্যাচিওর ছিলাম, তাই কথাটা পাশ কাটিয়ে গিয়েছিলাম। তবে নতুন কেউ হলে বা বয়স কম হলে সে প্রভাবিত হতেই পারে। কারণ সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায়ই নানারকম শরীর নিয়ে কথা বলা হয়। তারপর যদি কেউ সরাসরি সামনে এভাবে কিছু বলে, তা মেয়েদের মনে গভীর ক্ষত তৈরি করে।
শোলাঙ্কি আরো বলেন, আমি তখন সরাসরি তাকে বলেছিলাম, সেটা আমি নিজে বুঝে নেব। তবে ভিতরে ভিতরে খুবই খারাপ লেগেছিল। না হলে এতদিন পরে এই ঘটনা নিয়ে কথা বলতাম না।
প্রায়ই নিজেরে চেহারা নিয়ে কথা শুনতে হয়েছে এ অভিনেত্রীকে। অনেকেই দিয়েছেন নিত্যনতুন উপদেশ।
এ প্রসঙ্গে শোলাঙ্কি বলেন, আমি কারো নাম নিতে চাই না, কিন্তু আমাকে অনেকবার শুনতে হয়েছে যে আমার মুখ নাকি টিভিতে যতটা ভালো লাগে, সিনেমায় ততটা ভালো লাগে না। আসলে আমি তো কোনোদিন মুখে ইনজেকশন নিইনি।
কেবল তাই নয়, শোলাঙ্কির রোগা শরীর নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে। বারবার এই সব কথা শুনে একসময় পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি।
তার কথায়, আমি বরাবরই রোগা। তবু অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন, ‘কেন এত শুকিয়ে গিয়েছ?’ শুনে খুবই খারাপ লাগত
মিষ্টি খেতে পছন্দ করেন জয়া, তবুও থাকেন ফিট
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান। এই মুহূর্তে তার দম ফেলার ফুরসৎ নেই। বাংলাদেশ তো বটেই টলিপাড়াতেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন জয়া।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ডিয়ার মা, যেটি অভূতপূর্ব সাড়া ফেলেছে দর্শকমহলে। আগামীকাল (১ অগাস্ট) মুক্তি পাবে পুতুল নাচের ইতিকথা। এরই সঙ্গে শ্যুটিং চলছে অর্ধাঙ্গিনী ২-এর। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত জয়া।
কলকাতায় কাজের সূত্রে অহরহ যাতায়াত নায়িকার। এটা তার সেকেন্ড হোম বলা চলে। সম্প্রতি সেখানকার এক অনুষ্ঠানে এসে জয়া জানালেন ওপার বাংলার কোন কোন মিষ্টি খেতে তিনি ভালোবাসেন।
এমনিতে জয়ার অভিনয়ের পাশাপাশি তার রূপের আগুনে জ্বলছে পুরুষমহল। বয়স যতই হোক না কেন, তা বোঝার উপায় একেবারেই নেই। নিজেকে কোন যাদুবলে ফিট রাখেন জয়া, তার সিক্রেট এখনও জানা যায়নি।
জয়ার ফিট থাকার রহস্য অজানা হলেও তিনি মিষ্টি খেতে ভালোবাসেন, এই সিক্রেট আর গোপন থাকল না। অন্য বাঙালিদের মতোই জয়াও মিষ্টিপ্রেমী। জয়ার প্রিয় মিষ্টির তালিকায় রসগোল্লা যেমন রয়েছে, তেমনি রয়েছে আরও তিন জনপ্রিয় মিষ্টি।
জয়া জানিয়েছেন তিনি চমচম, বেকড রসগোল্লা এবং নলেন গুড়ের যে কোনও মিষ্টি খেতেই ভালোবাসেন। যদিও তার ফিগার দেখলে মনে হতেই পারে যে জয়া একেবারেই মিষ্টি ছুঁয়ে দেখেন না। কিন্তু তিনি যে এত মিষ্টি ভালোবাসেন তা জানা ছিল না।
অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি আগে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসতেন না। কিন্তু কলকাতা তাকে মিষ্টি খাওয়া শিখিয়েছে। আর এখন কলকাতায় এলেই মিষ্টি খান জয়া। বিশেষ করে মতিচুরের লাড্ডু তার বিশেষ প্রিয়।
কলকাতা থেকে বাড়ি যাওয়ার সময় বাঙালি মিষ্টি ভরে ভরে নিয়ে যান নায়িকা। অনেকেই তার থেকে এই শহরের বিভিন্ন মিষ্টি নিয়ে যাওয়ার আবদার করে থাকেন।
জয়া একবার মজার ছলেই বলেছিলেন, তিনি কারোর সঙ্গে মিষ্টি শেয়ার করে খান না। মন ভরে মিষ্টি খেয়েও বছরের পর বছর ধরে তার চাবুক ফিগার ধরে রেখেছেন। নিয়মিত ব্যায়াম, যোগাসনই যেন সেই ফিগারের পেছনের রহস্য।
প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিতর্কে কারিশমা
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর সম্প্রতি তার কন্যা সামাইরা ও পুত্র কিয়ানকে সঙ্গে নিয়ে দিল্লি পৌঁছেছেন। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর পরিবারের মধ্যে শুরু হয়েছে ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি ও ব্যবসা সাম্রাজ্য নিয়ে উত্তরাধিকার সংঘর্ষ। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই কারিশমা ছিলেন আলোচনার বাইরে, তবে তার দিল্লিতে উপস্থিতি এই পারিবারিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।
সঞ্জয় কাপুর ১২ জুন যুক্তরাজ্যে একটি পোলো ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে কাপুর পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য বিরোধ। সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, ২০১৫ সালের একটি উইলের ভিত্তিতে তিনি সোনা গ্রুপের প্রধান মালিক এবং স্বামীর (সুরিন্দর কাপুর) সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী।
অন্যদিকে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম বায়োতে লিখেছেন, “নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, সোনা কমস্টার”। তিনি ইনস্টাগ্রামে নিজের নাম বদলে দিয়েছেন “প্রিয়া সঞ্জয় কাপুর”।
রানি কাপুর সঞ্জয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এটি অত্যন্ত রহস্যজনক ও অজানা পরিস্থিতিতে ঘটেছে।
সঞ্জয়ের প্রথম বিয়ে হয় ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে, যা ৪ বছর স্থায়ী হয়। এরপর ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে, সামাইরা (১৯) ও কিয়ান (১৩)। ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সঞ্জয় তৃতীয়বার বিয়ে করেন প্রিয়া সচদেবকে (২০১৭)। তাদের এক পুত্র সন্তান রয়েছে, আজারিয়াস। প্রিয়ার আগের পক্ষের এক কন্যা সন্তানও রয়েছে, সাফিরা।
বর্তমানে কারিশমা কাপুর ও সন্তানদের দিল্লিতে উপস্থিতি, কাপুর পরিবারের সম্পত্তি বিতর্কে নতুন জল্পনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই পারিবারিক যুদ্ধ কোন দিকে মোড় নেয়।
সিনেমা আমার প্রেম, আমার জীবন: ববিতা
বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ববিতা। আজ ৩০ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। তার আসল নাম ফরিদা আক্তার। তবে পর্দায় তিনি চিরকালই ববিতা নামেই পরিচিত। ষাটের দশকের শেষভাগ থেকে নব্বই দশক পর্যন্ত টানা তিন দশক ঢাকাই চলচ্চিত্রে তার একচ্ছত্র রাজত্ব ছিল। সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর পরিশ্রম দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়।
ববিতার জন্ম যশোরে, ১৯৫৩ সালের ৩০ জুলাই। চলচ্চিত্র পরিবারের সদস্য হওয়ায় ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তার বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা- দুইজনই ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। পরিবারের এই পরিবেশই তাকে রূপালী পর্দার দিকে টেনে আনে।
আজ এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে ঢাকাই চলচ্চিত্রের ভক্তরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন তার অসামান্য অবদান। ববিতা শুধু একজন অভিনেত্রী নন- তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অনন্য অধ্যায়। তার সাথে বিশেষ আলাপচারিতায় উঠে এলো অভিনেত্রীর জীবন, কর্ম ও দর্শনের নানা দিক।
আপনার অভিনয়ের শুরুটা কীভাবে হয়েছিল?
আমাদের পরিবারের পরিবেশটাই ছিল সিনেমাময়। বড় বোন সুচন্দা সিনেমায় কাজ করতেন। ছোটবেলা থেকেই শুটিং দেখতে যেতাম। এক সময় আমিও সুযোগ পাই। প্রথমে শিশু শিল্পী হিসেবে অভিনয় করি। তারপর জহির রায়হান ভাইয়ের জ্বলতে সূর্য নিভে গেছে ছবিতে নায়িকা হিসেবে যাত্রা শুরু। তখন কি বুঝতাম, এই জগতে এত বড় একটা জীবন পার করব।
সবচেয়ে প্রিয় কোন চরিত্র?
সত্যজিৎ রায়ের অশনি সংকেত আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। ওটা শুধু একটা সিনেমা নয়, ইতিহাসের অংশ হয়ে গেছে। তাছাড়া সারেং বৌ, নয়নমণি, বসুন্ধরা- এগুলোর চরিত্রগুলো আমাকে আজও তাড়া করে ফেরে। এসব ছবির জন্য মানুষ আজও আমাকে মনে রেখেছে।
এত দীর্ঘ ক্যারিয়ারে কী মনে হয়? কোনো আক্ষেপ আছে?
আমি কখনোই শুধু সিনেমা করার জন্য সিনেমা করিনি। চরিত্র দেখেছি, গল্প দেখেছি। পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি- এটাই আমার বড় অর্জন। আক্ষেপ বলতে যদি কিছু থাকে, সেটা হলো- ভালো গল্পের ছবি এখন আগের মতো হয় না। আমাদের সময় পরিচালকরা সাহিত্যভিত্তিক, সমাজ সচেতন ছবি করতেন। এখন অনেক কিছুই বদলে গেছে।
ঢাকার বাইরে আন্তর্জাতিক পর্যায়ে আপনার যাত্রাটা কেমন ছিল?
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা তো বিরাট ব্যাপার। অশনি সংকেত-এর জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। বিশ্বজুড়ে ছবিটা প্রশংসিত হয়। সেই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এর বাইরে ইউনেস্কো, ইউনিসেফের কাজেও যুক্ত হয়েছি। দেশের বাইরে গিয়ে যখন দেখি মানুষ আমাকে চিনে, সেটা সত্যিই অন্যরকম অনুভূতি।
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের জন্য কী পরামর্শ দেবেন?
অভিনয়কে ভালোবাসতে হবে। শুধু গ্ল্যামার দেখে এ পেশায় আসলে হবে না। পড়াশোনা করতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে টিকে থাকতে হলে নিয়মিত শিখতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের প্রতি সততা রাখতে হবে।
ব্যক্তিজীবন নিয়ে কিছু বলুন-
একমাত্র সন্তানকে নিয়েই এখন আমার পরিবার। দেশে থাকলে ভিডিও কলে আর কানাডায় থাকলে তো ওর সঙ্গেই সময় কাটে। সিনেমা দেখার অভ্যাস আছে। নিজের পুরনো ছবি দেখি, বই পড়ি। সময় পেলেই শুটিং স্পটের সেই দিনগুলোর কথা মনে পড়ে। সিনেমা আমার প্রেম, আমার জীবন।