Desh Barta News & : বাংলাদেশ
কেন বাড়ছে একই পরিবারের একাধিক সদস্য খুনের ঘটনা?
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার একটি ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত দুজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরা পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)। এর কয়েকদিন আগে রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার স্ত্রী, দুই সন্তানকে বাড়ির মধ্যে হত্যা করা হয়। শুধু এই দুটি ঘটনা নয়, গত ৬ মাসে এমন ১৯টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাগুলো একরকম না হলেও এতে গভীর মিল রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
শুধু একই পরিবারের একাধিক সদস্য খুনের ঘটনায় নয়, সার্বিকভাবেও খুনের ঘটনা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে সারা দেশে হত্যা মামলা হয়েছে ২ হাজার ৭৬টি। গত বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে ছিল হত্যা মামলা ছিল ১ হাজার ৯৪৭টি। অর্থাৎ এ বছরের প্রথম সাত মাসে হত্যাকাণ্ডের মামলা বেড়েছে ১২৯টি। সাধারণত কোনো হত্যাকাণ্ডের পরই হত্যা মামলা দায়ের হয়। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পরই পুলিশ মামলা নেয়।
অপরাধ নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক। কেন এই ধরনের হত্যাকাণ্ড বাড়ছে? জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, একেক ঘটনার কারণ একেক রকম। তবে প্রতিটির পেছনে সামাজিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে। পারিবারিক বিরোধ, সম্পদ, প্রভাব ও প্রতিশোধের প্রবণতার সঙ্গে অপরাধের ঘটনার দ্রুত তদন্ত এবং বিচার না হওয়াও এ ধরনের সহিংসতার অন্যতম কারণ। রাষ্ট্রকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ পরিবার, প্রতিবেশী ও সমাজ সব জায়গায় নিরাপদ বোধ করতে পারেন। সেই পরিস্থিতি তৈরি করতে না পারলে পরিস্থিতির উন্নতি হবে না।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান ইত্তেফাককে বলেন, সার্বিক নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। তার উপায় হলো আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা এবং আন্তরিকতা ও আইনের শাসন। যদি এটা নিশ্চিত হয়, যে কেউ অপরাধ করলে ধরা পড়বে এবং বিচারে তাকে শাস্তি পেতে হবে, তাহলে অপরাধ কমে যাবে। এটা নিশ্চিত না হওয়ার কারণেই অপরাধীরা এতটা বেপরোয়া। সরকার বা রাষ্ট্র যদি নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ এবং আস্থার ভাব গড়ে তুলতে পারে তাহলে অপরাধ কমে যাবে।
গত মাসের শেষ দিকে রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে খুনের ঘটনার মতো একটি হত্যাকাণ্ড ঘটে গত জুনে। লক্ষ্মীপুরের রায়পুরের ২৫ জুনের সেই ঘটনায় মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন এক যুবক। নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর বেগম (৪০) এবং তার তিন মেয়ে সাইমা আক্তার (২১), ইকরা (১৭) ও সিপা (১০)। অপরাধবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, একের পর এক একসঙ্গে একাধিক খুনের ঘটনা মানুষের মনে নিরাপত্তাহীনতার বোধ তৈরি করছে। আপাতদৃষ্টিতে এসব ঘটনার একটির সঙ্গে অন্যটির মিল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যাবে, মিল রয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, দা হাতে এক যুবক দুপুর ১২টার দিকে ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে মারাত্মক আহত করেন। এতে দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। দুজন মারা যান হাসপাতালে। হত্যাকাণ্ডের পর পালানোর সময় অন্তর মজুমদার নামে ঐ যুবককে স্থানীয় লোকজন আটক করে মারধর করে। এতে তার মৃত্যু হয়। অন্তর কেন চার জনকে কুপিয়ে হত্যা করলেন, তা এখনো অজানা। তবে স্থানীয়দের ধারণা, অন্তর মাদকাসক্ত ছিল। পুলিশ বলছে, মাদকের টাকার জন্যই এই হত্যাকাণ্ড হতে পারে।
চট্টগ্রামের আনোয়ারায় গত ২৫ জুলাই খুন হন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। হত্যার অভিযোগ তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, মাদকাসক্ত রিমন দীর্ঘদিন ধরে বেকার। চাকরি নিয়ে তর্কের একপর্যায়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। অর্থাৎ, এ ঘটনায় মাদকাসক্তি ও বেকারত্বের মতো দুটি সামাজিক সমস্যা সামনে আসে। সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় ১২ আগস্ট সকালে ব্যবসায়ী আবদুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২০) খুন হন। এ ঘটনার দিন বিকালেই পুলিশ রায়নগর এলাকা থেকে বাবুল মিয়া (৪০) নামের এক জনকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে।
এছাড়া নওগাঁওয়ের আত্রাইয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী-সন্তান হত্যা, দিনাজপুরে ছেলেদের বিরুদ্ধে বাবা-সত্ভাই হত্যা, মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজা হত্যা, রাজধানীর কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী-শাশুড়ি হত্যা এবং সুনামগঞ্জে বাবার বিরুদ্ধে দুই শিশুসন্তান হত্যার অভিযোগ সামনে এসেছে। গাজীপুরের কাপাসিয়ার পাঁচ খুনের এক আলোচিত ঘটনায় নিহত এক নারীর স্বামীকে প্রধান আসামি করা হয়েছে।
অপরাধবিষয়ক বিশ্লেষকদের মতে, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে মানুষ আইন হাতে তুলে নেয়। হত্যা মামলার সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান শীর্ষক এক গবেষণায় ২৩৮টি মামলার তথ্য বিশ্লেষণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছর মে মাসে জানিয়েছিল, ৫২ শতাংশ মামলায় সব আসামি খালাস পেয়েছেন।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই দিনের এই সরকারি সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল।
সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন।
বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
সংবর্ধনা শেষে নিজের বাড়িতে যাবেন মির্জা ফখরুল।
সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আবারও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। এরপর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর ঘিরে ঠাকুরগাঁও শহরে কয়েকদিন ধরেই চলছে প্রস্তুতি। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন।
রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ওই সংসদীয় আসনটি শূন্য হয়।
মির্জা ফখরুলের জন্ম ও বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ে। তার শৈশব-কৈশোরের বড় একটি সময় কেটেছে শহরের কালীবাড়ী এলাকায়। রাষ্ট্রপতি হওয়ার পর নিজের সেই শহরে এটিই তার প্রথম সফর।
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।
এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।
পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।
তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
র‍্যাবের জন্য কেনা হচ্ছে আরো ১৬৭ গাড়ি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বহরে নতুন করে ১৬৭টি গাড়ি যুক্ত হচ্ছে। এসব গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ১২০ কোটি টাকা।
র‍্যাবের আভিযানিক সক্ষমতা বাড়াতে উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে গাড়িগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ ব্যয়ের অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রস্তাবিত গাড়ির মধ্যে রয়েছে, ৫০টি প্যাট্রল পিকআপ, ৪৪টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস, ৫০টি প্যাট্রল কার, তিনটি ডগ ভ্যান, ১০টি ট্রাক, তিনটি জিপ, দুটি রিকভারি ভেহিকল, একটি মোবাইল ওয়ার্কশপ ভেহিকল ও চারটি রায়ট ভ্যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ জুলাই র‍্যাব ফোর্সেসের ‘আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম স্বাক্ষরিত চিঠিতে ১৬৭টি গাড়ি কেনার বিস্তারিত চাহিদাপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ২ আগস্ট পুলিশ সদর দপ্তর গাড়িগুলো কেনার সুপারিশসহ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে ১৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগের কাছে গাড়ি কেনার জন্য অর্থ ব্যয়ের অনুমোদন চায়।
এদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তবে নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় সরকারি নথিতে এলিট ফোর্সটির নাম র‍্যাব হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এর আগে গত মে মাসে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকা চায়ের বিল নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা গড়িয়েছে সংঘর্ষে। এতে নারী-পুরুষসহ দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়ন্তীপুর বাজারের চা বিক্রেতা শামীম হোসেনের কাছে চা পানের ৪৫ টাকা বাকি ছিল মুদি দোকানি মোস্তফার। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চায়ের দোকানের সামনে দুজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে দুজনকে রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে হাসপাতালের বারান্দায়ও দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চা বিক্রেতা শামীম হোসেনের দাবি, মোস্তফা দীর্ঘদিন ধরে বাকিতে চা পান করলেও টাকা পরিশোধ করেননি। ঘটনার দিন বকেয়া টাকা চাইলে মোস্তফা তাকে গালমন্দ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মোস্তফা বলেন, শামীম তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এর প্রতিবাদ করায় শামীম লোকজন নিয়ে তার ওপর হামলা করেন। এতে তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, চা বিক্রেতা ও মুদি দোকানি একই গ্রামের বাসিন্দা এবং বাজারে পাশাপাশি ব্যবসা করেন। মাত্র ৪৫ টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জড়ানো দুঃখজনক।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এতে বক্তব্য রেখেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।
লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সামনে এলো যে নতুন তথ্য
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মোবাইল ফোনের কল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে অস্বাভাবিক ফোনালাপের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আগে ও পরে দুই আসামির মধ্যে ৮০ বার ফোনে কথা হয়েছে। এদিকে সিদ্ধার্থের বাবা ও কাকার বাড়ি বিক্রি করে স্বপরিবারে ভারতের শিলিগুড়িতে চলে যাওয়ার পরিকল্পনার তথ্যও সামনে এসেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী জানান, গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত ৮০ ঘণ্টার সিডিআর বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগের ১২ ঘণ্টায় সিদ্ধার্থ তার দুটি নম্বর থেকে মুগ্ধের একটি নম্বরে ৩০ বার ফোন করেন। প্রতিটি কলের স্থায়িত্ব ছিল মাত্র ১১ থেকে ১৭ সেকেন্ড।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কয়েকটি কলে একাধিক ব্যক্তি যুক্ত থাকায় সন্দেহভাজনের তালিকাও বড় হচ্ছে। হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে ৩০ বার ফোনালাপের বিষয়টিও তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মামাতো ও ফুফাতো ভাই। সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও কাকা বিজয় দাসের বাড়ি ছিল নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া।
হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগে তারা প্রতিবেশী স্বর্ণের দোকানের মালিক বিধান চন্দ্র দাসের কাছে ৩৫ লাখ টাকায় বাড়িটি বিক্রির জন্য বায়না করেন। বাড়ির দলিল সম্পন্ন হওয়ার পর স্বপরিবারে ভারতের শিলিগুড়িতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
জমির ক্রেতা বিধান চন্দ্র দাস জানান, প্রায় দেড় মাস আগে বায়না সূত্রে তিনি জমিটি কিনেছেন। এ বাবদ ২০ লাখ টাকা পরিশোধ করেছেন।
জেলগেটে দুই দফা জিজ্ঞাসাবাদ
চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে শেষ দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা ২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম দফায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দুই আসামিকে জেলগেটে তিন ঘণ্টা করে মোট দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশ তিন দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নতুন তথ্য যাচাই করছে পুলিশ
গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তদন্তে আরও কিছু নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই এবং আগের জবানবন্দির সঙ্গে মিলিয়ে দেখতেই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু আমরা মিলিয়ে দেখছি।’
তিনি জানান, গত দুই দিনে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, ঘটনার আগে ও পরে আসামিদের গতিবিধি এবং তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বিভিন্ন আলামতের মিল খুঁজতেই এ জিজ্ঞাসাবাদ করা হয়।
সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘তদন্ত চলমান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলা নিষ্পত্তির চেষ্টা করছি।’
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সামনে এলো যে নতুন তথ্য
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মোবাইল ফোনের কল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে অস্বাভাবিক ফোনালাপের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আগে ও পরে দুই আসামির মধ্যে ৮০ বার ফোনে কথা হয়েছে। এদিকে সিদ্ধার্থের বাবা ও কাকার বাড়ি বিক্রি করে স্বপরিবারে ভারতের শিলিগুড়িতে চলে যাওয়ার পরিকল্পনার তথ্যও সামনে এসেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী জানান, গত ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত ৮০ ঘণ্টার সিডিআর বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগের ১২ ঘণ্টায় সিদ্ধার্থ তার দুটি নম্বর থেকে মুগ্ধের একটি নম্বরে ৩০ বার ফোন করেন। প্রতিটি কলের স্থায়িত্ব ছিল মাত্র ১১ থেকে ১৭ সেকেন্ড।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কয়েকটি কলে একাধিক ব্যক্তি যুক্ত থাকায় সন্দেহভাজনের তালিকাও বড় হচ্ছে। হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে ৩০ বার ফোনালাপের বিষয়টিও তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মামাতো ও ফুফাতো ভাই। সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও কাকা বিজয় দাসের বাড়ি ছিল নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া।
হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগে তারা প্রতিবেশী স্বর্ণের দোকানের মালিক বিধান চন্দ্র দাসের কাছে ৩৫ লাখ টাকায় বাড়িটি বিক্রির জন্য বায়না করেন। বাড়ির দলিল সম্পন্ন হওয়ার পর স্বপরিবারে ভারতের শিলিগুড়িতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
জমির ক্রেতা বিধান চন্দ্র দাস জানান, প্রায় দেড় মাস আগে বায়না সূত্রে তিনি জমিটি কিনেছেন। এ বাবদ ২০ লাখ টাকা পরিশোধ করেছেন।
জেলগেটে দুই দফা জিজ্ঞাসাবাদ
চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে শেষ দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা ২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম দফায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দুই আসামিকে জেলগেটে তিন ঘণ্টা করে মোট দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশ তিন দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নতুন তথ্য যাচাই করছে পুলিশ
গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তদন্তে আরও কিছু নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই এবং আগের জবানবন্দির সঙ্গে মিলিয়ে দেখতেই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু আমরা মিলিয়ে দেখছি।’
তিনি জানান, গত দুই দিনে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, ঘটনার আগে ও পরে আসামিদের গতিবিধি এবং তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বিভিন্ন আলামতের মিল খুঁজতেই এ জিজ্ঞাসাবাদ করা হয়।
সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘তদন্ত চলমান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলা নিষ্পত্তির চেষ্টা করছি।’
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।
শজিমেক হাসপাতালে রোগীর স্বজন&ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা তাদের ওপর হামলা চালান। এতে ছয়জন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ- ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডার পর হাতাহাতি হয়। পরে তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, একজন অ্যাজমা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় ইন্টার্ন ও মিড লেভেলের ছয়জন চিকিৎসক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত। পরিস্থিতি সামাল দিতে সিনিয়র ও মিড লেভেলের চিকিৎসকদের সেবায় নিয়োজিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাসেবা চালু রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ছয়জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন, দুজনকে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি। রাষ্ট্রপতির আগমন ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা।
রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কার্যক্রমও নেওয়া হয়েছে।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ৬ সেপ্টেম্বর হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার নিজ জেলায় প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।
১৮ বছর কারাবন্দি, আট বছর কনডেম সেলে, হাইকোর্ট বলল নির্দোষ
আমির হোসেনই ওরফে জামাল! যাকে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল পুলিশ। ঐ চার্জশিটের ওপর ভিত্তি করে বিচারকাজ শেষে তাকে দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিচারিক আদালতের রায়ের আট বছর পর হাইকোর্টে নিষ্পত্তি হলো শিশু জুলি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স। যেখানে আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়া হয়েছে। যেখানে আসামি ১৮ বছর ধরে কারাবন্দি।
এর মধ্যে আট বছর মৃত্যুপরোয়ানা নিয়ে কনডেম সেলে বসবাস। রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন ওরফে জামাল যে জুলিকে হত্যা করেছে এটা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ কারণে তাকে খালাস দেওয়া হলো। রাষ্ট্রপক্ষের ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল গ্রহণ করে মঙ্গলবার এ রায় দেয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।
রায়ে হাইকোর্ট বলেছে, আসামি আমিরের কাছ থেকে যে জবানবন্দি নেওয়া হয় তা সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত নয়। মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, এই জবানবন্দি আদায় করা হয়েছে জোরপূর্বক। এমনকি জবানবন্দি গ্রহণের যে আইনগত প্রক্রিয়া সেটাও সঠিকভাবে অনুসরণ করা হয়নি। হাইকোর্ট বলেছে, মামলার সাক্ষীদের জেরা ও সাফাই সাক্ষী পর্যালোচনায় দেখা যায় যে, আসামিকে নির্যাতন করা হয়েছে। এমনকি আসামি পক্ষ থেকে যে মেডিক্যাল রিপোর্ট-সংক্রান্ত কাগজপত্র দাখিল করা হয়েছিল সেগুলোও ট্রাইব্যুনাল বিবেচনায় না নিয়ে ভুল করেছে।
এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় আঘাত করে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়। তবে শরীরে আঁচড়ের দাগ ছিল। কিন্তু আসামির জবানবন্দিতে মাথায় আঘাত করার বিষয়টির উল্লেখ নেই। তাই এই হত্যার সঙ্গে এই আসামি জড়িত এটা সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলায় দুই জন শিশু প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। যাদের বয়স তিন ও চার বছর। সাক্ষী দেওয়ার পাঁচ দিন আগে শিশু দুটিকে কোর্টে এনে আসামি হিসেবে আমির হোসেনকে চিনিয়ে দেয় বাদী। যা তারা জেরায় স্বীকার করে নিয়েছেন। এ কারণে আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করা হলো।
রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইমাম হোসেন তারেক ইত্তেফাককে বলেন, জামাল নামে আসামিকে খুঁজতে গিয়ে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এই ব্যক্তিই যে ঐ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সেটা হাইকোর্টে প্রমাণ হয়নি। অর্থাত্ নিরপরাধ ব্যক্তিকে সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল। হাইকোর্ট ঐ রায় বাতিল করে দেয়।
প্রসঙ্গত, ফুপু বাড়িতে বেড়াতে গিয়ে ২০০৮ সালের ১৬ মে ধর্ষণ ও হত্যার শিকার হয় জুলি নামের এক শিশু। এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা দায়ের করেন তার চাচা।  মামলার এজাহারে বলা হয়, ঘটনার আগের দিন হাটহাজারী বাজারের মাদ্রাসা গেট হতে জামাল নামে এক দিনমজুরকে কাজ করানোর জন্য বাড়িতে আনা হয়। পরদিন ঐ ব্যক্তি শিশুটিকে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। দুদিন পর শিশুটির লাশ পাওয়া যায় খালে।
মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ বলছে, ভিকটিমের স্বজনরা জামালকে ব্যক্তিগতভাবে চেনে না। ফলে তার ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয় নাই। একপর্যায়ে আসামির ফেলে যাওয়া কাপড়-চোপড়ের ব্যাগের মধ্যে মোবাইল-সংক্রান্ত কাগজ পাওয়া যায়। সেখান থেকে পাওয়া মোবাইল নম্বরে ফোন দিলে আলাল নামে এক ব্যক্তি রিসিভ করেন। আলাল জানান যে, ফটিকছড়ির ট্রাক্টর মাহবুবের কাছে গেলে তার পরিচয় পাওয়া যাবে।
পরে মাহবুব জানান যে, জামাল নামে এক ব্যক্তি তার সঙ্গে ১৪/১৫ দিন কাজ করেছে। কিন্তু ঠিকানা জানে না। তখন মাহবুব ও তার মেয়ের জামাই আসামি জামালের পরিচয় সংগ্রহে বের হন। তাদের দেখানো মতে ভূজপুর থানাধীন ওমর আলী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার তিন ছেলের এক জনকে জামাল বলে জানায়। কিন্তু ওমর আলী জানান যে, তার তিন ছেলে হচ্ছে আমির হোসেন, আবুল হোসেন ও জাগির হোসেন। ওমর আলীর পাশের বাড়ির বাসিন্দা আবুল হাশেম জানান যে, ওমর আলীর তিন ছেলে আছে। তবে জামাল নামে কেউ নাই।
তবে তদন্ত প্রতিবেদনে পুলিশ হাশেমের উদ্ধৃতি দিয়ে জানায়, আমির হোসেন যখন বাহিরে কাজ করত তখন জামাল নামে পরিচয় দিত। এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে পুলিশ জানতে পারে, আসামির নাম জামাল নয়, আমির হোসেন। পরে মাটিরাঙ্গা থানা থেকে আমিরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। দেওয়া হয় চার্জশিট। এতে বলা হয়, আসামি আমির হোসেন ওরফে কথিত জামাল ভিকটিমকে ধর্ষণসহ খুন করার সুযোগ পায়। সাক্ষ্যগ্রহণ ও জেরা এবং যুক্তিতর্ক শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯(২) ধারায় মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রায় দেন ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহির আলী।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পটুয়াখালীসহ ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বরিশাল, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া, হামলা ও সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বরিশালে কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা একাধিকবার সংঘর্ষে জড়ান।
মুন্সীগঞ্জের শ্রীনগর ও চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাডে জানা যায়, পটুয়াখালীতে এদিন সকালে গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগে পৌরশহরের পৌরমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাব হোসেনের নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহরের বটতলা মোড়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের সমর্থকদের সঙ্গে উপজেলা বিএনপি নেতাকর্মীদের পালটাপালটি ধাওয়ার পর সংর্ঘষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় নেতাকর্মীরা হাবিব হোটেলসহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনার পর গলাচিপা পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, আমিও সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। বিস্তারিত জানতে ওসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে গলাচিপার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন গণমাধ্যমকে বলেন, আমি মির্জাগঞ্জের একটি কর্মসূচিতে আছি। গলাচিপার ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না।
বরিশাল: এদিন দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল ও সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা একাধিকবার হাতাহাতি ও সংঘর্ষে জড়ান। মূলত মিছিলের সামনে যাওয়া ও স্লোগান দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। পরে জ্যেষ্ঠ নেতারা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, সামান্য উত্তেজনা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তা নিরসন করা হয়েছে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ): প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
নারায়ণগঞ্জ: মহানগরের মিশনপাড়ায় বিএনপির মিছিল বের হয়ে চাষাড়া সমবায় মার্কেটের সামনে পৌঁছানোর পর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ানের নেতৃত্বে এ সময় শাহীন আহম্মেদ নামে একজনকে মারধর করতে দেখা যায়। পরে পরিস্থিতি শান্ত করেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): দুপুরে কর্মসূচি ঘিরে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পাঁচ পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
রংপুরে চার খুন: হত্যার আগে&পরে ৮০ বার ফোনালাপ, নতুন তথ্য দিল পুলিশ
রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার আগে ও পরে গ্রেপ্তার দুই আসামির মধ্যে মোট ৮০ বার ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, তাদের ফোনালাপের ধরন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের আগের ১২ ঘণ্টাতেই সিদ্ধার্থ দাস তার দুটি মোবাইল নম্বর থেকে মুগ্ধ দাসের একটি নম্বরে ৩০ বার কল করেন। কলগুলোর সবই সিদ্ধার্থের দিক থেকে করা হয়েছিল। বেশির ভাগ কলের স্থায়িত্ব ছিল খুবই কম-১৩, ১৫ ও ১৭ সেকেন্ডের মতো। এমনকি ২০ আগস্টের মধ্যে তাদের সর্বোচ্চ একটি ফোনালাপের স্থায়িত্ব ছিল ৯৬ সেকেন্ড।
ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, ২২ আগস্ট সন্ধ্যা ৮টা থেকে পূর্ববর্তী ৮০ ঘণ্টার ফোনকলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই সময়ে দুই আসামির সঙ্গে বাইরের আরও কিছু ব্যক্তির যোগাযোগের তথ্যও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হয়নি পুলিশ।
তিনি বলেন, এখন পর্যন্ত তাদের যোগাযোগের ধরন বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়া কোনো বিষয় নয়। এর পেছনে পূর্বপরিকল্পনা থাকতে পারে। তবে তদন্তে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে কেবল সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এদিকে, গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টে শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এতে হত্যাকাণ্ডের কারণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, ইয়াবা সেবনের উদ্দেশ্যেই সিদ্ধার্থ ও মুগ্ধ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়েছিলেন। এ সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে বাধা দিলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আসামিরা হত্যাকাণ্ডের আগে ও পরে মোট নয়টি ইয়াবা সেবনের কথাও জানিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
তবে সোমবার বিকেলে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে রোববার রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তাদের শরীরে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, প্রস্রাব পরীক্ষার মাধ্যমে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে মাদকের উপস্থিতি শনাক্ত করা সম্ভব। আসামিদের গ্রেপ্তারের নয় দিন পর নমুনা সংগ্রহ করায় পরীক্ষায় মাদকের উপস্থিতি শনাক্ত হয়নি বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দুই আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে তারা ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এবং নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের বিষয় বিবেচনায় আদালত তিন দিনের পরিবর্তে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম প্রতিদিন তিন ঘণ্টা করে দুই দিন আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার পর নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলাটি কোতোয়ালি থানা থেকে মহানগর ডিবিতে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে।
শহীদ জিয়ার ১৯ দফা ৪৯ বছরেও বিএনপির পথনির্দেশক, কেন?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮ সালে দলের আত্মপ্রকাশের সময় এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করছেন।
প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও প্রাসঙ্গিকতার কারণে ১৯ দফা এখনো বিএনপির পথনির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
রাজনৈতিক নথিপত্রে দেখা যায়, আত্মনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন ও জাতীয় ঐক্য ছিল ১৯ দফার মূল লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন, এগুলো বিএনপির আর্থসামাজিক ও রাজনৈতিক নীতি-কাঠামোর ভিত্তি হিসেবে এখনো গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক নথি অনুযায়ী, ১৯ দফার প্রথম দফায় যেকোনো মূল্যে দেশের ‘সার্বভৌমত্ব’ রক্ষার কথা বলা হয়।
দ্বিতীয় দফায় জাতীয় জীবনের সব ক্ষেত্রে চারটি সাংবিধানিক মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র উল্লেখ করা হয়। এখানে সমাজতন্ত্র বলতে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারকে বোঝানো হয়েছে।
তৃতীয় ও চতুর্থ দফায় প্রশাসনের সব স্তর এবং উন্নয়ন কর্মসূচিতে ‘আত্মনির্ভরতা’ ও ‘জনগণের অংশগ্রহণ’ নিশ্চিত করার কথা বলা হয়।
ধর্ম, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি জোরদারের ওপরও ১৯ দফায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কৃষিনির্ভর বাংলাদেশের ‘কৃষির উন্নয়ন’ এবং বন্যা ও খরার ক্ষয়ক্ষতি কমাতে নিম্নভূমির বদ্বীপাঞ্চলে যথাযথ ‘পানি ব্যবস্থাপনার’ প্রয়োজনীয়তাও ১৯ দফায় জোরালোভাবে স্বীকৃত হয়।
এরপর শিল্পায়ন ত্বরান্বিত করা এবং এ খাতে উৎপাদন সর্বাধিক করার লক্ষ্যে শিল্প উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তী দফায় সব নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তার মাধ্যমে জনগণের ‘মৌলিক চাহিদা’ পূরণের কথা বলা হয়। পাশাপাশি দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়।
১৯ দফায় ‘গ্রামীণ উন্নয়ন’ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান পায়। নগর ও গ্রামের মধ্যকার বৈষম্য দূর করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা ও প্রজননস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ’ নীতির আওতায় দেশের জনসংখ্যা স্থিতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তী দফাগুলোতে দুর্নীতিবিরোধী পদক্ষেপ, মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকের অধিকার, সিভিল সার্ভিস সংস্কার, ভূমি সংস্কার, বেসরকারি খাতে প্রণোদনা এবং যুবসমাজের ক্ষমতায়নের বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
নারীর ‘অধিকার’ সমুন্নত রাখার পাশাপাশি উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ততা এবং তাদের মর্যাদা ও আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও ১৯ দফায় গুরুত্ব দেওয়া হয়।
সমতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও এতে বলা হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জিয়াউর রহমান তার সরকারের আর্থসামাজিক ও রাজনৈতিক মূলনীতি এবং দিকনির্দেশক কর্মসূচি হিসেবে আনুষ্ঠানিকভাবে ১৯ দফা গ্রহণ করেন।
জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ঐতিহাসিক ১৯ দফা ঘোষণা করার পর ৪৯ বছর পেরিয়ে গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে বিএনপি আবার ক্ষমতায় ফিরে এসে দেশের অগ্রগতি ও উন্নয়নে একই ভিশন অনুসরণ করছে বলে দলটির নেতারা মনে করছেন।
দুদকের নতুন মহাপরিচালক হলেন নাজমুল আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান মো. নাজমুল আলম।
রোববার (৩০ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর লিগ্যাল ও ইনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউছুফকে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার
দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রি করে দেওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে দশমিনা থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা ও শিশুটির দাদি মাহমুদা বেগমকে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলেন। এরপর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পার হলেও বাবা-ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে মারুফের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে লিখিতভাবে দিয়ে দেওয়ার কথা স্বীকার করেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
স্বজনদের অভিযোগ, শিশুটিকে বিক্রির পর মারুফ দ্রুত ঢাকায় চলে যান। সন্তান দেওয়ার বিনিময়ে পাওয়া টাকা দিয়ে পুরোনো ফোন পরিবর্তন করে একটি নতুন আইফোন কেনেন তিনি।
এ ঘটনায় এর আগে ‘লাখ টাকার বিনিময়ে নিজের শিশুপুত্রকে বিক্রির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল ঢাকা পোস্ট।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মারুফ ঢাকা থেকে বাড়িতে এসেছে এমন খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
আছিয়া ধর্ষণ&হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, রায় আজ
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি তার আপিলের পরিপ্রেক্ষিতে ভিন্ন সিদ্ধান্ত আসবে—আজকের রায়ে তা জানা যাবে।
এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ধার্য করেছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে। অন্যদিকে হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী হাফিজুর রহমান খান তার খালাস চেয়েছেন।
আছিয়ার মৃত্যুর পর তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। এ ছাড়া মামলার প্রধান আসামি হিটু শেখ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০২৫ সালের ১৭ মে মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই রায়ে অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের চার দিন পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। আজকের রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডের পরবর্তী আইনি অবস্থানও স্পষ্ট হবে।
সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে এসব কার্যক্রম জোরদার করা হবে।
তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করব। এটা চালু আছে। এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি। কিছু কৌশল প্রণয়ন করেছি। যেটা এখানে আমার বলা ঠিক হবে না।’
অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সারা দেশে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা হয়েছে।
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।
এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্তও নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পূর্বে প্রস্তুত করা বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে যানজট নিরসনে করণীয় নির্ধারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে আলোচনা হয়।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ যেহেতু দীর্ঘমেয়াদি প্রকল্প তাই আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয় বৈঠকে।
এছাড়া সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়।
এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও অনুসন্ধান করতে বলা হয়।
সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে সবার আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেলের ৩ জন নিহত হয়েছেন।  শনিবার (২৯ আগষ্ট ) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন,  ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০), ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হটাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেটি দুমরে মুচড়ে গেছে। সড়কের উপর তিন জন যুবক পড়ে আছে। সকলের মাথায় গুরুতর আঘাত। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।  পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
ভাঙ্গা জুরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও  দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত বাস ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে । দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড় মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির
মাইক্রোবাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন নামে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাইমুজ্জামান নয়নের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইমরান হোসেন মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোলরুমে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে বসে থাকা পুলিশ সদস্য ইমরান হোসেনকে দুই পুলিশ কর্মকর্তার সামনেই চড়-থাপ্পড় মারছেন নাইমুজ্জামান নয়ন। একই সময়ে নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন তিনি।
এর আগে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, নয়ন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকার লোকজনকে সেখানে আসার আহ্বান জানাচ্ছেন এবং পুলিশ সদস্য ইমরানের মোটরসাইকেলের চাবি নিয়ে নিচ্ছেন। এ সময় ঘটনাস্থলে থাকা মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ও এএসআই মাসুদ নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাবি নিতে বাধা দেন।
একপর্যায়ে নয়নের সঙ্গে থাকা মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওই দুই এএসআইয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে নয়ন মোটরসাইকেলে বসে থাকা ইমরানকে পরপর দুটি থাপ্পড় মারেন বলে ভিডিওতে দেখা যায়।
১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওটি শুক্রবার রাত থেকে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুলিশের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
ঘটনার পর সন্ধ্যায় নাইমুজ্জামান নয়নকে সদর থানায় নেওয়া হয় বলে জানা গেছে। তবে কিছু সময় পর মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা থানায় উপস্থিত হয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি।
তবে নয়নকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হামলার শিকার পুলিশ সদস্য ইমরান হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে নাইমুজ্জামান নয়ন বলেন, ঠিকাদারি কাজ শেষে মাইক্রোবাস চালিয়ে বাড়ি ফিরছিলাম। শহরের ঢাকা রোডের কাঁচাবাজার এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ি। সামনে থাকা ওই পুলিশ সদস্যকে বারবার হর্ন দিলেও তিনি সাইড দেননি। এ নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। তিনি বাজে শব্দ করায় তার মোটরসাইকেলের চাবি নিয়ে একটি থাপ্পড় দিয়েছি।
তিনি আরও বলেন, মায়ের অসুস্থতা নিয়ে আমি বেশ উৎকণ্ঠার মধ্যে ছিলাম। সারাদিন না খেয়ে কাজ শেষে ফেরার সময় রাস্তায় সাইড না পেয়ে মেজাজ ঠিক রাখতে পারিনি। তবে থাপ্পড় মারা ভুল হয়েছে।
এদিকে প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।
ঢাকা&চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত এ যানজট চলছে। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে যানজট সুত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটে হাজার হাজার যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অন্য এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এতে মহাসড়কের কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এদিকে দীর্ঘ যানজট করে বিদেশগামী যাত্রীরা চরম বিপাকে পড়ে।
দীর্ঘ যানজটে আটকে থাকা স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘন্টা যাবত যানজটে পড়ে আছি।
টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা একই স্থানে আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের জানা নেই।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার। মহাসড়কের একটি লাইন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এতে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করে যাচ্ছে।
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
৪০ মিনিটে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে গোল হজম, এরপর সমর্থকদের কাছে দুয়ো শোনার পর রিয়াল মাদ্রিদ যেন তেতে উঠল। মৌসুমের দ্বিতীয় ম্যাচে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পেল হোসে মরিনিয়োর দল। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একটি করে গোল-অ্যাসিস্ট এবং জুড বেলিংহ্যাম জোড়া অ্যাসিস্ট করেছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধ ছিল স্বাগতিক লস ব্লাঙ্কোসদের জন্য মিশ্র অভিজ্ঞতার। লিড নেওয়ার পর তারা গোল হজম করে রক্ষণের দুর্বলতায়। আর বিরতির পর চেপে ধরে সোসিয়েদাদকে। তাদের পক্ষে এক গোল করে ব্যবধান কমান লুকা সুসিক।
যদিও একাদশ মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল সোসিয়েদাদ। মিকেল ওইয়ারজাবাল ডি-বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে শট নিলেও, সেটি ঠেকিয়ে দিয়েছেন থিবো কোর্তোয়া। একইভাবে প্রতিপক্ষের ডি-বক্সেও ভিনিসিয়ুস ফাঁকায় বল পেয়েছিলেন। তার শটও পা দিয়ে রুখে দিয়েছেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ৩৫ মিনিটে সফরকারীদের আরেকটি শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
এরপর রিয়াল প্রথম লিড নেয় ৪০ মিনিটে। ফেদে ভালভার্দের দারুণ এক পাস এক স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনকে এড়িয়ে নিখুঁত শটে জালে জড়ান এমবাপে। সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সোসিয়েদাদ। তাদের একটি শট রিয়াল ডিফেন্ডারের পায়ে লেগে ফেরার পর ক্রোয়াট মিডফিল্ডার সুসিক এসে কোনাকুনি শটে রিয়ালের জাল কাঁপান। স্কোরলাইন পরিণত হয় ১-১ এ।
বিরতির পর রিয়াল আক্রমণে জোর দেয়। ফলে আবারও লিডে ফেরে ৬০ মিনিটে, বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে এমবাপে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ইংলিশ তারকার আরেকটি অ্যাসিস্টে ৬৮ মিনিটে গোল করলেন ভিনিসিয়ুসও। সোসিয়েদাদ রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বাইলাইন থেকে বল বাড়িয়েছিলেন বেলিংহ্যাম।
এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করেন ৮০ মিনিটে, একইসঙ্গে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়। ব্রাজিল তারকা ভিনিসিয়ুস প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ফরাসি তারকার উদ্দেশে, তিনি ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে সোসিয়েদাদকে চতুর্থ গোল হজম করান। ভিএআরে আরেকটি গোল বাতিল না হলে স্কোরশিটে নাম উঠতে পারত ব্রাহিম দিয়াজেরও। তবে অসুবিধা হয়নি রিয়ালের, টানা দুই জয়ে তারা এখন লা লিগার টেবিলের শীর্ষে।
হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিঘর গ্রামের আইয়ুব খানের কাছে হালচাষের টাকা পেতেন জামাল মিয়া। সকালে সেই টাকা চাওয়ার জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুরে স্কুলশিক্ষকসহ ৪ খুন পুলিশের দেওয়া তথ্য নিয়ে নানা প্রশ্ন, বাড়ছে রহস্য
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যের সঙ্গে ময়নাতদন্তের তথ্যে অমিল পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহতদের মুখের কাছে পাওয়া তরল পদার্থ কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্নের কারণে নয়, মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে। তাদের চোয়াল ভাঙার কোনো প্রমাণ ময়নাতদন্তে মেলেনি।
সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এসব তথ্য জানান ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. বাবলু কিশোর বিশ্বাস।
লাশের মুখ তরল পদার্থ বা এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে— এমন গুঞ্জনেরও কোনো সত্যতা ময়নাতদন্তে মেলেনি দাবি করে তিনি বলেন, কয়েকদিন মরদেহ পড়ে থাকার কারণে মুখমণ্ডল ঝলসে যাওয়ার মতো দেখিয়েছে। তাদের চোয়াল ভাঙার কোনো প্রমাণ ময়নাতদন্তে মেলেনি।
ময়নাতদন্তের সময় বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হবে বলে জানান এই চিকিৎসক।
এর আগে রোববার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ বলেন, নিহত আগামী চক্রবর্তীর গলা ও মুখে রশি পেঁচিয়ে এমনভাবে টানা হয়েছিল যে তার চোখ বেরিয়ে আসে এবং দাঁতের চোয়াল ভেঙে যায়।
কতদিন মরদেহ পড়ে থাকলে এমন বীভৎস চেহারা ধারণ করতে পারে, তা তিনি স্পষ্ট করে জানাননি। তবে পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে যে তথ্য জানিয়েছেন এবং মামলার এজাহারে থাকা তথ্য অনুযায়ী চারজন খুনের পর এবং ময়নাতদন্তের আগ পর্যন্ত তাদের মরদেহ সর্বোচ্চ ৪৮ থেকে ৫২ ঘণ্টা পড়ে ছিল।
শার্ট বিতর্কে আসামির বাবা ও পুলিশ কর্মকর্তার বক্তব্যে অমিল
কাকতালীয়ভাবে হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের চারজন, অভিযুক্ত দুই আসামি, আসামি গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিভাগের চিকিৎসক এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই একই ধর্মাবলম্বী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে মিশ্রপ্রতিক্রিয়া।
এমনকি আসামি সিদ্ধার্থ দাসের পরনে থাকা শার্ট এবং গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার পরনের শার্ট একই রকম হওয়ায় অনেকেই বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তবে পুলিশের দাবি, একই ধরনের শার্ট আলাদা ব্যক্তির পরনে থাকতেই পারে।
আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস গণমাধ্যমকে বলেন, আমি তো জানি না কোনো পুলিশের পরনে কী রকম কাপড় ছিল। কিন্তু আমি যখন আমার ছেলেকে ওর কাকার বাসা থেকে পুলিশের হাতে তুলে দিয়েছি— তখন ওর পরনে ঘিয়া কালারের (সোনালী, অফ-হোয়াইট বা হালকা হলুদ-বাদামী রঙ) একটা গেঞ্জি ছিল। ওই সময়ে আমি তাকে অন্য কোনো কাপড়ও দেইনি।
নিজের শার্টের সাথে আসামির শার্টের মিল থাকা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, এটা আড়ংয়ের শার্ট। আড়ং এক মডেলের এক ডিজাইনের এক রঙের একটা শার্ট তৈরি করে না, এটা হাজারটা হতে পারে। আপনারা (সাংবাদিকেরা) চাইলে আড়ংয়ে গিয়ে খোঁজ নিতে পারেন, এই শার্ট আমি কবে কিনেছি।
তিনি আরও বলেন, আমার ফোনে এখনো আসামির ছবি আছে। আমরা যখন তাকে নিয়ে আসি তখনও তার পরনে আমার পরনে থাকা একই রকম শার্ট ছিল। শার্টের বিষয়ে আমাদের অবস্থান একদম ক্লিয়ার। আমরা তাকে (সিদ্ধার্থ) যেভাবে হেফাজতে নিয়েছি সেইভাবে ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিল এবং আদালতে ওইভাবেই সোপর্দ করেছি।
ঘটনাস্থল থেকে আসামিদের বের হওয়ার সময় নিয়েও বিতর্ক
পুলিশ কমিশনার আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ ছাদে আসে বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে। এই দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল, সেখানে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা করে তারা। পরে ওই বাসায় দীর্ঘক্ষণ অবস্থান শেষে শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে কিছু স্বর্ণালংকার নিয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসা থেকে বের হয়ে যায়। এবং সেগুলো নিকটবর্তী একটি মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখে। পরে অভিযুক্তদের দেখানো মতে সেসব আলামত জব্দ করে পুলিশ।
পুলিশের এই বক্তব্যের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই আসামির বাবা ও মায়ের বক্তব্যে সময় নিয়ে গরমিল থাকার তথ্য মিলেছে।
আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১২টার সময় আমার ছেলে বাসায় ভাত খায়। পরে বাইরে বের হয়ে পাশের বাসায় সীমান্তের কাছে যায়। সেখানে রাতে থাকার কথা ছিল তার। এর আগে বিভিন্ন সময়ে সীমান্তদের বাসায় সিদ্ধার্থ রাতে থেকেছে। শনিবার রাত ৩টার দিকে সিদ্ধার্থকে তার কাকার বাসা থেকে পুলিশের কাছে তুলে দেই। এর আগে শুক্রবার সকালে বাসায় সকাল সাড়ে ১১টার দিকে নাস্তা এবং দুপুর দেড়টার দিকে খাবার খায়।
তিনি আরও বলেন, এত বড় একটা হত্যার ঘটনা ঘটে গেছে— এটা সবার কাছে যেমন রহস্যজনক আমার কাছেও তাই মনে হচ্ছে। আমার সন্তানকে কোনো দিন দেখিনি সে নেশা করছে কিংবা রাস্তায় মাস্তানি করে বেরাচ্ছে। সে স্বর্ণের (জুয়েলার্স) দোকানে কাজ করতো, কিন্তু ঠিক মতো দোকানে যেত না।
প্রতিবেশী সীমান্ত চন্দ্র দাস রংপুর নগরীর সালেক মার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করেন বলে জানান তার বাবা সুবাস চন্দ্র দাস। তিনি গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছেলে বাসায় আসার পর সিদ্ধার্থ এসে দেখা করে চলে যায়। রাতে বাসায় থাকার যে দাবি বিনয় দাস করছেন, তা সঠিক নয়। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এসব মিথ্যা কথা ছড়াচ্ছে। আমার ছেলে নেশা করে না। সে (সীমান্ত) প্রতিদিন সকালে বের হয়ে যায় আর রাতে বাসায় ফিরে আসে।
আরেক আসামি মুগ্ধ দাসের মা সোনা রানী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ছেলেসহ তিনি ও তার মা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। পরে মুগ্ধ তার নিজের ঘরে যায়। এর মধ্যে রাতের কোন সময় বের হয়, সেটা তার অজানা। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘরে গিয়ে দেখেন মুগ্ধ নেই। দুপুর বেলা মুগ্ধ বাড়ি ফিরলে ফুটবল খেলতে যাওয়ার কথা জানায় তার মাকে।
মুগ্ধ দাসের বাবা কানু দাস আনুমানিক ১৫ বছর আগে আগে মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে সবার ছোট মুগ্ধ, সে বড় ভাইয়ের মতো মাছ ব্যবসার সঙ্গে জড়িত। সিটি বাজারের একটি মাছের দোকানে কাজ করতো।
সবার ফোন বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়েও ধোঁয়াশা
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, আসামিরা আঙুলের ছাপ যাতে না থাকে সেজন্য বাসার দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখেন।
এদিকে খোঁজখবর নেওয়ার জন্য শনিবার (২২ আগস্ট) রাতে বোন প্রীতিলতা চক্রবর্তীকে ফোন করেছিলেন পূজা চক্রবর্তী। বোনের ফোন বন্ধ পেয়ে একে একে বোনের স্বামী, তাদের মেয়ে এবং ছেলেকে ফোন করেন। সবারই ফোন বন্ধ পাওয়া যায়। অর্থাৎ চারজনের ফোনই বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন পূজা চক্রবর্তী।
মরদেহ উদ্ধারের দিন রাতে পূজা চক্রবর্তী সাংবাদিকদের বলেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে ফোন দিছি। আমার দিদির ফোনেও ফোন ঢোকে না, দুঃখিত বলে। জামাইবাবুর ফোনেও ফোন ঢোকে না। ভাগনির ফোনেও ফোন ঢোকে না। আর প্রিয়ম যে ক্লাস ফাইভে পড়ে ওর একটা বাটন ফোন আছে, সেটাতেও ফোন ঢোকে না। পরে এসে দেখি তালাবদ্ধ, পুরো বাসা অন্ধকার। কারো কোনো সাড়াশব্দ নেই।
এখন প্রশ্ন উঠেছে— চারটি ফোনের মধ্যে দুটি ফোন পুলিশ জব্দ করতে পারলে বাকি দুটি ফোন কোথায়, কার কাছে, কী অবস্থায় রয়েছে। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
কিছুই জানেন না প্রতিবেশী আরেক শিক্ষক
প্রতিবেশীর সঙ্গে এমন নৃশংসতায় গোটা মাছুয়াপাড়া এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষক পরিবারের এমন করুণ পরিণতিতে সাধারণ মানুষ স্তম্ভিত।
পুলিশের দাবি, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার পাশের নির্মাণাধীন আরেকটি ভবনের ছাদ থেকে আসামিরা গণপতির বাসার দ্বিতীয় তলার ছাদে যান। সেখানে বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে তারা দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে বাধা দেওয়ায় হত্যা করা হয়েছে। এরপর ছাদের ওপরে সেই শিক্ষকের মরদেহ দুদিন পড়েছিল। যা পচন ধরায় দুর্গন্ধও ছড়ায়।
কিন্তু যে ভবনের বাসার ছাদ থেকে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এক নৃশংস হত্যার ঘটনা ঘটেছে, তা সম্পর্কে কিছুই আঁচ করতে পারেননি বলে জানান প্রতিবেশী আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু কুমার মণ্ডল।
গণমাধ্যমকে হিমাংশু কুমার মণ্ডল জানান, দুই বছর ধরে ওই এলাকায় তার গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের পূর্বপরিচিত ব্যক্তির বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার এক ছেলে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে বাড়িতে ঢোকার প্রধান গেটে তালা লাগিয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। গরমের কারণে ফ্যান চালু থাকলে সাধারণত বাইরে থেকে কোনো শব্দ বা চিৎকার কানে আসে না। তাই সেদিন রাতে বা ভোরে গণপতি চক্রবর্তীর বাড়িতে বা ছাদে কোনো চিৎকার হলেও তা শুনতে পারেননি তারা।
স্বাভাবিকভাবে পরদিন শুক্রবার সকালে নিজেই গেটের তালা খোলেন। তবে গেট বন্ধ থাকলেও বাড়ির চারপাশের দেওয়াল খুব বেশি উঁচু না। অভিযুক্তরা যে কোনোভাবে ওই দেওয়াল টপকে নির্মাণাধীন তিনতলা ওই বাড়ির দোতলার ছাদে যেতে পারেন বলে ধারণা করেন হিমাংশু।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের ব্যাপারে তিনি বলেন, আমি তাদের কাউকে চিনি না। তারাও আমাকে চিনে না। তারা কী করত সেটাও আমার জানা নেই। আমার বিল্ডিং দিয়ে তারা যে ওই ছাদে গিয়েছে সেটাও আমরা জানি না। কারণ কখনো তাদেরকে ছাদে আসতেও দেখিনি।
ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল
শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের দিন শনিবার (২২ আগস্ট) রাতে খবর পেয়ে পুলিশ বাসাটিতে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পায়। পরে রাত ১টার দিকে স্থানীয় উজ্জ্বল কুমার বর্মন নামে এক ইলেকট্রিশিয়ানকে ডেকে সংযোগটি সচল করা হয়।
উজ্জ্বল কুমার বর্মন জানান, গণপতি চক্রবর্তীর বাসাতে যে বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ দেওয়া হয়েছে, সেখানে উঠে তিনি দেখেন সংযোগটি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার ভাষায়— লাইনটা খোলা, খুলে ফেলা, নিউট্রাল খুলে ফেলা। বাসাবাড়ির লাইন লুজ হলে লাগা থাকে। স্পার্ক করে ঝুলে থাকে। কিন্তু এভাবে ডিসকানেক্ট হয়ে পড়ে থাকা তো কখনো দেখি নাই।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কিনা এটা আমরা জানা নেই।
প্রসঙ্গত, রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক গণপতি চক্রবর্তী ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যান। তিনি নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নগরীর মাছুয়াপাড়া এলাকায় জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ শুরু করেন। দোতলা বাড়ির নিচতলার কাজ শেষ হয়নি। প্রায় দুই-তিন বছর আগে দোতলায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অবসরে যাওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে রোগীও দেখতেন তিনি
শনিবার (২৩ আগস্ট) রাতে বাসা থেকে তার পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন- গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
রোববার বিকেলে চারটি মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নগরীর দখিগঞ্জ শ্মশানে তাদের শেষকৃত্য হয়।
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সর্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়গুলো উঠে আসে বলেও জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
বৈঠকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপস না করা হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
শাহাদাৎ স্বাধীন জানান, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দু’টি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে প্রসার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত সিগন্যাল ব্যবস্থার। গেল বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ঢাকার ১৩টি ইন্টারসেকশনে সেমি অটোমেটেড ও এআই ট্রাফিক সিগন্যাল বসানোর পর এবার আরও ৫০টি স্থানে এই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
দুই সিটি করপোরেশন এলাকার নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ২৮টি বসছে ঢাকা উত্তর এবং ২২টি বসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। বুয়েটের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ প্রযুক্তি চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানা গেছে।
নতুন ট্রাফিক ব্যবস্থার সুফল সম্পর্কে যোগাযোগ বিশেষজ্ঞরা জানান, সম্পূর্ণ অটোমেটেড এই সিগন্যালগুলো চালাতে আলাদা কোনো অপারেটরের প্রয়োজন পড়বে না। এটি সড়কের যানবাহনের চাপের ওপর ভিত্তি করে অটোমেটিক কাজ করবে। পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা চাইলে হাতের ট্যাব ব্যবহার করেও সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।
সড়কে এই প্রযুক্তির ব্যবহার চালকদের মানসিকতায় পরিবর্তন আনছে বলে মনে করছেন চালকেরা। অনেক চালক জানান, মামলা খাওয়ার ভয় ও সতর্ক থাকার তাগিদ থেকে এআই সিগন্যাল মেনে চলার এই উদ্যোগ বেশ কার্যকর।
আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, মানুষকে পুরনো অভ্যাস থেকে বের করে এনে শৃঙ্খলায় ফেরানো সহজ নয়। তবে সাধারণ মানুষের কাছ থেকে এই ব্যবস্থার প্রতি ইতিবাচক সাড়াদান পাওয়া যাচ্ছে।
তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার সক্ষমতা নিয়ে কিছুটা মিশ্র অভিজ্ঞতাও রয়েছে। মাঠপর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখল, যত্রতত্র পথচারীদের রাস্তা পারাপার এবং ফিটনেসবিহীন ও ব্যাটারিচালিত রিকশার উপস্থিতির কারণে অনেক সময় এআই সিস্টেম সঠিকভাবে কাজ করতে সমস্যার মুখে পড়ে।
প্রযুক্তিগত এই সেবা সার্বক্ষণিক পরিচালনা করতে নতুন লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থা সচল রাখা ও দক্ষ তদারকির জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে 'ট্রাফিক টেকনিক্যাল ইউনিট' নামে একটি বিশেষায়িত ইউনিটকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।
রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ&মুগ্ধ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার দুই যুবক—সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই আসামিকে রংপুর মেট্রোপলিটন মুখ্য হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তারা নিজেদের দায় স্বীকার করায় পুলিশ রিমান্ডের আবেদন করেনি।’
তদন্ত কর্মকর্তা আরও জানান, জবানবন্দিতে আসামিরা হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সবার নামও বের করে আইনের আওতায় আনা হবে।
আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে প্রিজন ভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর রোববার ভোরে একই এলাকার দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়।
এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আজ থেকে সারাদেশে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু
কলেরা প্রতিরোধে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে।
এই কর্মসূচিতে ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি চলবে।
সম্প্রতি ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকা প্রয়োজন। জাতীয় অন্যান্য টিকাদান কর্মসূচির মতো এই ক্যাম্পেইন সফল করতেও তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ইপিআই কার্যক্রম সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ডিএসসিসির। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৭টি ওয়ার্ডে কলেরার টিকাদান কর্মসূচিও সফল করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণে কলেরা হয়। মুখে খাওয়ার এই টিকা কলেরা প্রতিরোধে সহায়তা করে এবং আক্রান্ত হলে রোগের তীব্রতা কমাতেও ভূমিকা রাখে। টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙণে একটি গাছের চারা রোপন করেন।
নেত্রকোনায় কালো পতাকা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তাদের কারও হাতে ছিল কালো পতাকা, আবার কেউ ব্যানার বহন করছিলেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও পর্যালোচনা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
স্থানীয় অন্তত চারজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল পৌনে আটটার কিছুক্ষণ পর হঠাৎ করে বেশ কিছু যুবক একত্র হন। পরে তারা কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।
নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভকামনা জানান।
পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।’
এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে আরেকটি ফেসবুক পোস্ট দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের ঐতিহাসিক মুহূর্ত।’
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী&পুরুষ আটক
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়।
রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি জানান, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।
দাউদ হোসেন আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে জাতীয় সংসদের সদস্যরাই প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
বাংলাদেশে গত তিন দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী ঘোষণা করায় সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এর আগে ১৯৯১ সালে তৎকালীন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে মন্ত্রিপরিষদশাসিত সরকারব্যবস্থা পুনপ্রবর্তন করা হয় এবং এর আলোকেই প্রণয়ন করা হয় ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’। এই আইনের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছিল। এতে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান সরকারি দল বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচনী কর্তা’ হিসেবে এই পুরো ভোট প্রক্রিয়া পরিচালনা করেন। সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, একজন রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে ৫ বছরের মেয়াদের জন্য দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনে একাধিক বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
জাতীয় সংসদ বর্তমানে নিয়মিত অধিবেশনে না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সিইসি নিজেই সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান জানিয়েছেন। গত ১১ আগস্ট ন্যূনতম সাত দিন সময় রেখে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরাই এই নির্বাচনের ভোটার। নির্বাচন কমিশন আগেই ভোটার তালিকা ও তফসিল প্রকাশ করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রমের পক্ষে দুটি এবং বর্তমান সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
পরে ১৬ আগস্ট জাতীয় সংসদ সচিবালয়ের সহায়তায় প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর সংসদ সদস্যদের শপথগ্রহণের মূল স্বাক্ষর রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সবকটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। তবে নিয়ম অনুযায়ী একই প্রার্থীর দুটি বৈধ মনোনয়নপত্রের মধ্যে একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত শেষ দিন ১৮ আগস্ট কোনো প্রার্থীই নাম প্রত্যাহার করেননি।
নির্বাচনের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর ওই দিনই ক্যাবিনেট ডিভিশন থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এরপর সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশে ১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝে দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যক্ষ বা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতায় কিছুটা ঘাটতি থাকলেও তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
ভোটার তালিকার ক্রমিকে কিছুটা বৈচিত্র্যের ব্যাখ্যা দিয়ে সিইসি জানান, সংসদীয় সীমানার সিরিয়াল অনুযায়ী পঞ্চগড়-১ থেকে শুরু হয়ে বান্দরবানে গিয়ে ৩০০ আসন শেষ হলেও এই নির্বাচনে মূলত সংসদের বিভক্তি নম্বর অনুযায়ী ভোটিং কার্যক্রম পরিচালিত হবে। চট্টগ্রাম-৪ আসনের উপ-নির্বাচন বা শূন্যতার কারণে ভোটার তালিকায় বিভক্তি নম্বরে কিছুটা বিচ্ছিন্নতা রয়েছে। তবে তা নিয়মানুগভাবেই সমাধান করা হয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনার জন্য স্পিকারের সঙ্গে পরামর্শ করা আইনগত বাধ্যবাধকতা এবং সে অনুযায়ী কমিশন পরামর্শক্রমেই সব সূচি নির্ধারণ করেছে বলে জানান সিইসি। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু হবে এবং ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিইসি নিজে। পুরো গণনার প্রক্রিয়া থাকবে শতভাগ স্বচ্ছ। নির্বাচন চলাকালীন ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ভোটার ও প্রার্থীদের নাম ব্যালটপত্রে স্পষ্ট উল্লেখ থাকায় কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে উন্মুক্ত থাকবে। ভিআইপি ভোটারদের ভোটদান এবং ফলাফল গণনার পর্বটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, সংসদ ভবনের ভেতরের পরিবেশ ও বিধিমালা বজায় রাখার দায়িত্ব স্পিকারের, যা তাদের নিজস্ব আইনের অধীনে পরিচালিত হয়। তবে ভোটের দিন হাউজের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এছাড়া এই নির্বাচনকে ঘিরে অতিরিক্ত বা কোটি কোটি টাকা খরচের খবর, গুজব ছাড়া কিছুই নয় বলে তিনি জানান। সংসদের বৈঠক ডাকার মতো নিয়মিত বিষয় এবং কিছু ব্যালট ও স্টেশনরি ছাড়া কমিশনের আলাদা কোনো বড় ধরনের আর্থিক ব্যয় বা অতিরিক্ত বাজেট তৈরি হয়নি।
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশ ও আন্তর্জাতিক মহল এই নির্বাচনের দিকে বিশেষ নজর রাখছে উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতায় নির্বাচন কমিশন একটি অত্যন্ত সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবে।
অর্থবছরের সময় কেন বদলাচ্ছে সরকার, লাভ&ক্ষতি কী হবে?
দীর্ঘ প্রায় ৫৫ বছর ধরে চলে আসা এই ধারায় এবার পরিবর্তন আনছে সরকার। অর্থবছরের সময়কাল পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হলেও ভবিষ্যতে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হবে। এ পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে শেষ করা হবে। অর্থবছরের সময়কাল পরিবর্তনের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের। অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত ওই অর্থবছর চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি অনুযায়ী এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর কার্যকর হবে।
সোমবার রাতে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল–মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ উপযুক্ত অংশীজন সমন্বয়ে একটি কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ ছাড়া অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবং এরপর ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে।
অর্থবছর কেন গুরুত্বপূর্ণ
বাংলাদেশে দৈনন্দিন জীবনে বঙ্গাব্দ ও খ্রিষ্টাব্দ দুটোই ব্যবহার করা হয়। ১ বৈশাখ থেকে চৈত্র মাসের হিসাব যেমন অনেক ব্যবসায়ীরা ব্যবহার করেন আবার অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর বছরের হিসাব করা হয়।
কিন্তু রাষ্ট্রের আর্থিক হিসাব-নিকাশ চলে অন্য একটি ক্যালেন্ডারে- যার নাম অর্থবছর।
অর্থবছর হলো ১২ মাসের একটি নির্দিষ্ট সময়, যার মধ্যে সরকার আয়-ব্যয়ের হিসাব করে, বাজেট প্রণয়ন করে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে।
দেশের জিডিপি, রাজস্ব আদায়, মুদ্রাস্ফীতি, ঋণ- সবকিছুর হিসাব এই অর্থবছর ধরেই হয়।
অর্থবছর এক দেশের সরকারের নীতি-সিদ্ধান্তে পরিবর্তনযোগ্য। গত কয়েক দশকে বিশ্বের বহু দেশ প্রয়োজন অনুযায়ী নিজেদের অর্থবছর বদলেছে।
মূলত ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে জুলাই-জুন অর্থবছর চালু হয়। পাকিস্তান আমলেও তা বহাল থাকে।
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে একবার, ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৩০ জুন ১৯৭২ পর্যন্ত শর্ট ইয়ার বাজেট দিয়েছিলেন।
এরপর থেকেই আজ পর্যন্ত ১ জুলাই থেকে ৩০ জুন সময়টিই অর্থবছর হিসেবে ধরে রেখেছে বাংলাদেশ। যার পেছনে বাজেট ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সমন্বয় এই দুটি বিষয়ই মোটাদাগে কাজ করে।
অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, জুন মাসে অর্থবছর শেষ করে নতুন বাজেট ঘোষণা- বাংলাদেশে এই চক্রটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। ফলে বাংলাদেশের প্রশাসন, ব্যাংক, কর কাঠামো সবই এই চক্রে অভ্যস্ত।
এছাড়া বিশ্বব্যাংকের অর্থবছর জুলাই থেকে শুরু। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বড়ো ঋণ ও অনুদান আসে বিশ্বব্যাংক, আইএমএফ থেকে। তাদের সঙ্গে হিসাব মেলাতে জুলাই-জুন সুবিধাজনক।
কতটা কার্যকর, চ্যালেঞ্জ কোথায়?
অর্থবছরের সময়কাল পরিবর্তনের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা দুটিই রয়েছে। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং গবেষকরা।
তারা বলছেন, অর্থবছর মার্চ-এপ্রিলে আনার ফলে বর্ষাকাল অর্থবছরের শেষে না থেকে মাঝামাঝি চলে যাবে। ফলে মার্চের মধ্যে বড় কাজ শেষ করে বর্ষার জন্য প্রস্তুতি নেওয়া যাবে।
জুনের শেষ সপ্তাহে তাড়াহুড়ো করে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং বিল সমন্বয়ের প্রবণতাও কমবে বলে মত অনেকের।
এছাড়া বাংলাদেশ যদি বৈশাখ-চৈত্রকে অর্থবছর ধরা হয়, তাহলে ইংরেজি হিসাব দাঁড়াবে ১৪ এপ্রিল থেকে ১৩ মার্চ।
এর ফলে ধান-চাল সংগ্রহ, সার-বীজের ভর্তুকির বাজেট এক অর্থবছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম-এর অধ্যাপক মো. আহসান হাবিব বলছেন, এই সিদ্ধান্তের ফলে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে, শুধু তারিখ বদলালেই সব সমস্যার সমাধান হবে, এটিও ঠিক নয় বলেই মনে করেন এই বিশেষজ্ঞ।
তিনি বলছেন, উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ, অর্থের ব্যবহার এবং দুর্নীতির মতো বিষয়গুলো ঠিক না হলে উন্নয়ন প্রকল্প একই গতিতে চলবে।
আবহাওয়ার অজুহাতে আগে মানুষ বাহানা করত যে বৃষ্টির কারণে প্রজেক্ট শেষ হয় নাই। এখন দেখা যাক নতুন কী বাহানা আসে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
বাংলাদেশে বাজেট বাস্তবায়নের ধরন যে কাঠামোতে দাঁড়িয়ে আছে, সেখানে অর্থবছরের সময়সূচি পরিবর্তন তেমন পরিবর্তন আনবে না বলেই মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বর্ষাকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ, এই বিবেচনায় অর্থবছর পরিবর্তন যৌক্তিক নয় বলেই মনে করেন তিনি।
এপ্রিল-মার্চে অর্থবছর নিয়ে গেলেও তো বর্ষাকাল চলে যাবে না। এখন শুরুর দিকে যে চ্যালেঞ্জ, সেটা মাঝপথে থেকেই যাবে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
মোয়াজ্জেম বলেন, দেশের মোট বাজেটে উন্নয়ন অবকাঠামো বা ভূমি সংক্রান্ত অবকাঠামোর বাস্তবায়ন খুবই কম। বাজেটের বড়ো অংশই রেভিনিউ বাজেট, যার সঙ্গে বর্ষা, বন‍্যার সম্পর্ক নেই।
এছাড়া, বাংলাদেশে যে বাজেট ঘোষণা করা হয় তার এক-তৃতীয়াংশেরও কম এডিপি। বাকি দুই-তৃতীয়াংশ রাজস্ব ব্যয়। সেখানে সময় পরিবর্তনের প্রভাব কম বলেই মনে করেন এই অর্থনীতিবিদ।
স্বাস্থ্য, শিক্ষার মতো মন্ত্রণালয় ঐতিহাসিকভাবেই বাজেট খরচে দুর্বল। এর সঙ্গে বর্ষার সম্পর্ক কম।
এছাড়া অর্থবছরের সময়কাল পরিবর্তনের ক্ষেত্রে প্রকল্পের যে উদাহরণ দেওয়া হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন মি. মোয়াজ্জেম।
যে প্রকল্পের অজুহাত দিচ্ছি আমরা, সেই প্রকল্পের কোনোটাই তো তার নির্দিষ্ট সময়ে শেষ হয়না। উন্নয়ন প্রকল্পের অধিকাংশই দুইবার-তিনবার পর্যন্ত রিভিসন হচ্ছে। এখানে যে বরাদ্দ বাড়ছে, দুর্নীতি হচ্ছে- এগুলোর সাথে তো বর্ষার সম্পর্কই নাই, বিবিসি বাংলাকে তিনি বলেন।
অর্থনীতিবিদদের পরামর্শ, সময় পরিবর্তনের সঙ্গে রাজস্ব আদায়, সরকারি ক্রয়, অর্থছাড়, প্রকল্প পর্যবেক্ষণসহ পুরো কাঠামোয় সংস্কার আনতে হবে।
এছাড়া সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন অর্থনীতিবিদ ও গবেষকরা।
তারা বলছেন, এটি কেবল তারিখের পরিবর্তন নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ত করতে পুরো রাষ্ট্রযন্ত্রকে নতুন চক্রে ঢালতে হবে।
অর্থাৎ এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগের সব সফটওয়্যার, বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম আপডেট করতে হবে।
আয়কর, রিটার্ন, ভ্যাট, ব্যাংক-বিমার করবর্ষ, কোম্পানির অডিট- সবকিছুর নতুন সময়সীমা ঠিক করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রুমানা হক বলছেন, আবহাওয়া, দাতা সংস্থার সঙ্গে সমন্বয়সহ নানা কারণে এই সিদ্ধান্ত ইতিবাচক। তবে, এটি বাস্তবায়নের আগে কীভাবে আর্থিক হিসাব সমন্বয় করা হবে সেই প্রস্তুতি জরুরি।
এর ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, অর্থ ব্যবস্থাপনা কীভাবে হবে, মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রস্তুত কিনা, বিভিন্ন প্রকল্পের মেয়াদ পুনর্মূল্যায়ন, প্রস্তুতির বিষয়গুলো দেখতে হবে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।
ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া—
১. সংসদ কক্ষে প্রবেশ
২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে
সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৩. ব্যালট সংগ্রহ
নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
৪. পছন্দের প্রার্থীকে ভোট
ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
৫. ব্যালট বাক্সে জমা
ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
৬. ব্যালট নষ্ট হলে
কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধ
ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।
৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্ন
ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
৯. পূর্ণ নাম লিখতে হবে
ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।
যেভাবে ফল ঘোষণা হবে
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে।
বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নূর
আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয় দলটি রাজনীতি করতে পারবে কি না, সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
নুরুল হক নূর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’
তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের মূর্খ নেতা-কর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’
জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নূর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোন মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।’
‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়া সেই আলোচিত জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে।
জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।
এছাড়া জুনায়েদ মিয়া নিজে তার ফেসবুক আইডিতে স্ত্রীসহ একটি ছবি পোস্ট করেন।
এর আগে মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জোনায়েদ। তার দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং মেয়ের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয় বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে জোনায়েদ আরও অভিযোগ করেন, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। রাতে কনেপক্ষ যোগাযোগ করে বিয়েতে রাজি হতে বললেও তিনি রাজি হননি। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া কনেপক্ষ টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে ভুয়া পোস্ট করিয়ে সম্মানহানির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জোনায়েদ। তবে তার এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে জোনায়েদের অভিযোগের বিপরীতে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ভিন্ন তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন জাপানপ্রবাসী এই যুবক।
ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
দুদকের ইতিহাসে এ প্রথম ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তা কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেলেন। এর আগে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা দুদকের বিভিন্ন পদে ডেপুটেশনে কাজ করলেও কমিশনার হিসেবে নিয়োগ প্রথম ব্যক্তি হলেন সাজ্জাদ।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন বলা হয়, দুদক আইন, ২০০৪ অনুযায়ী ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদক কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০২৫ সালের ৪ মে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
তার বর্ণাঢ্য কর্মজীবনে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ট্যাক্স আইন, কর নীতি, এবং অর্থ পাচার রোধসহ আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে তার দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।
এফআরসি ও এনবিআর সূত্রে জানা গেছে, সাবেক উচ্চপদস্থ কর কর্মকর্তা ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাজীবনের শুরুতে তিনি ১৯৭৯ সালে কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় ব্যাংকার হিসেবে। ১৯৮৭ সালে আইসিবির সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। এক বছরের মাথায় ১৯৮৮ সালে এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। আর ১৯৯১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন।
উচ্চশিক্ষার প্রসারেও ড. ভূঁইয়ার অনন্য অবদান রয়েছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউএলএবি) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত আছেন বলে জানা গেছে।
আজকের প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনের অপর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, ৭ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৬ আগস্ট) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।
তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি বলে জানান তিনি।
ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা হলো ৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্বল্পমাত্রার এ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়।
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই রোববার (১৬ আগস্ট)।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। এক্ষেত্রে যতক্ষণ শেষ না হবে, এ কার্যক্রম চলবে।
তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন প্রতিনিধি থাকবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।
এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে গত ৬ আগস্ট শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন।
রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে প্রেরণ করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে আনা চারজন মৃত ছিল, দুইজন গুরুতর আহত ছিল, এর মধ্যে একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন— মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকালে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নেবেন।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে এই দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন।
দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুর ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পার্দীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন।’
ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী এ মাসেই সফর, শিগগির দিনক্ষণ ঘোষণা করবে ঢাকা&দিল্লি
প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি আগস্টে দুই দিনের দ্বিপক্ষীয় সফরে ভারত যেতে পারেন। এ ব্যাপারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য হোটেল দেখা হচ্ছে। সফরকালে তিনি হোটেল তাজ, মানসিং কিংবা মৌর্য শেরাটনে থাকবেন বলে সূত্র জানান। যেকোনো দিন ঢাকা ও দিল্লি একযোগে সফরের দিনক্ষণ ঘোষণা করবে। এ সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ২১ ও ২২ আগস্ট প্রস্তাব করেছে দিল্লি। ঢাকা এখনো এ সময়সূচি নিশ্চিত করেনি। বাংলাদেশ এখন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি মিলিয়ে দেখছে। তবে সফরের সময় ২৮ আগস্টের পরে হবে না। কারণ তখন নরেন্দ্র মোদিরও বিদেশ সফরের ব্যস্ততা রয়েছে। সফরসূচি চূড়ান্ত হলে এটি হবে প্রতিবেশী ভারতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য দিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংকালে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী দুটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। একটি দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য। ভারত সরকার এখন তারেক রহমানের সফরের অপেক্ষায় আছে।’
ঢাকার সূত্রমতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবেশী ভারতে তাঁর প্রথম সফর দ্বিপক্ষীয় হওয়ার পক্ষে মত দেওয়ার পর দিল্লি ২১ ও ২২ আগস্ট সম্ভাব্য দিনক্ষণ প্রস্তাব করেছে। দিল্লির এই প্রস্তাবিত তারিখের বিষয়ে ভারতের দ্য প্রিন্ট লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ সপ্তাহে উজবেকিস্তান ও কিরগিজস্তান সফর করবেন। কিরগিজ রাজধানী বিশকেকে তিনি সাংহাই কোঅপারেশন ডায়ালগের সম্মেলনে যোগ দেবেন। দ্য প্রিন্ট বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়ে অভ্যন্তরীণভাবে ব্যস্ত থাকবেন। ২০ আগস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন থাকবে। তা ছাড়া ২৭ আগস্ট বর্তমান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে বাংলাদেশ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমানের সফরের কর্মসূচি নির্ধারণ করতে চাইছে। কিন্তু মোদির ব্যস্ততার কারণে সেপ্টেম্বরে সফর সম্ভব নয়। তা ছাড়া সেপ্টেম্বরের ১৩-১৪ তারিখে ব্রিকসের আউটরিচ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অংশ নেবেন না। তিনি প্রতিনিধি পাঠাবেন।
জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমানের বার্তা মোদিকে পৌঁছে দেওয়ার পরই আগস্টে দ্বিপক্ষীয় সফরের তোড়জোড় শুরু হয়। এদিকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রমাণ করে বর্তমান সরকারের সঙ্গে সকল পর্যায়ে কাজ করতে আগ্রহী ভারত।
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু : বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে তিনি দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে মন্তব্য করার পর ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ঢাকা বরাবরই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত চাইছে। তারেক রহমানের আসন্ন সফরে এ বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে শরিফ ওসমান হাদি হত্যাকারী আসামিদের ফেরত চাওয়াও হতে পারে।
এজেন্ডায় আরও যা কিছু আছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে আলোচনা হতে পারে। ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নবায়নের লক্ষ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের তারিখ ঘোষণা হতে পারে। ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে। জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বড় অগ্রগতি আশা করা হচ্ছে। নিরাপত্তা সহযোগিতা ও কানেকটিভিটি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য সহযোগিতা অন্যতম প্রধান এজেন্ডা। বিএসএফের জোরপূর্বক পুশইন কার্যক্রম এবং সীমান্তহত্যা বন্ধের ওপরেও জোর দেওয়া হতে পারে। রবিবার বাংলাদেশে আসতে পারে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল।
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে বড় ধরনের কোনো নাশকতার তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, এটা (১৫ আগস্ট) একটা সেনসেটিভ ডে। আমাদের সব ইউনিটেরই আলাদা প্রস্তুতি আছে। আমরা এলার্ট থাকব। বড় ধরনের কোনো আতঙ্কের বিষয় নেই উল্লেখ করে তিনি বলেন, এরকম একটার পর একটা ইভেন্ট আসতেই থাকে, আমরা ফেস করছি।
রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকছে সোয়াত-বোম্ব ডিসপোজাল ইউনিট
কোনো ধরনের নাশকতা যেন কেউ করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে—অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম
রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা: এরই মধ্যে নিষদ্ধি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশে এই নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।
ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, কোনো ধরনের ঝুঁকি নেই, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন। নাশকতা করতে পারে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।
ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম  বলেন, ১৫ আগস্ট ঘিরে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা মাঠে আছি।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো অপতৎপরতা আমরা চালাতে দেব না। আমরা প্রায় ৩৪ জনকে ধরেছি। তার মধ্যে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার সম্পাদকও আছে।
এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এর অংশ হিসাবে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষদ্ধি সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষদ্ধি সংগঠনগুলোর অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকায় কন্টাক্ট বা ইনফরমার বা সোর্স নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার প্যাট্রোলিং জোরদার করেছে র‌্যাব।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।
একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস&বাংলাদেশ বিজনেস কাউন্সিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্সিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় তারা বৈঠকের বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।
জামালপুর&টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শহরের বাইপাস এলাকায় এ অবরোধ চলছে।
ভোর থেকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
সিএনজি অটোরিকশা চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটে ঠিকভাবে গাড়ি চালাতে না পেরে তাদের দৈনন্দিন উপার্জন কমে গেছে। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে বলে তাদের দাবি।
চালক মামুন বলেন, ‘রাত ১২টা থেকে লাইনে বসে আছি, এখনো গ্যাস পাই নাই। আমরা ভাড়া গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করেছি।’
রমজান নামে আরেক চালক বলেন, ‘শুধু কিছু নির্দিষ্ট গাড়িকে গ্যাস দেওয়া হয়। আমরা সাধারণ চালকরা গ্যাস পাই না। আমাদের জন্য আরেকটি গ্যাস পাম্পের ব্যবস্থা বা সুনির্দিষ্ট আশ্বাস দিলে আমরা রাস্তা ছেড়ে দেব।’
অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ
বরিশালের আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে চত্বরে এ ঘটনা ঘটে।
আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। প্রথমে অনেকে ধারণা করেছিল ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে।
তবে আদালতে প্রবেশ গেটের বাম পাশে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে, এটা ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি।
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে রামিসা হত্যা মামলার শুনানির কার্যক্রম।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর ২৫ জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দু’জনের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল&যুবদল সংঘর্ষ, আহত ২৫
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিল নিউমার্কেট থানা যুবদল। কিন্তু সেই দোকান সরিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতা সেখানে দোকান বসাতে চান। মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী বলাকা সিনেমা হলের সামনের দোকানগুলো উঠিয়ে দিতে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ নেতাকর্মী এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিস কক্ষে ভাঙচুর চালান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল জাগো নিউজকে বলেন, যুবদলের কিছু নেতাকর্মী ফুটপাতে ব্যবসা করেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা নিজেরাই দোকান চালান। আজ ছাত্র নামধারী ঢাকা কলেজ ছাত্রদলের কিছু পোলাপান, সাবেক ছাত্র এরা দোকানে হামলা চালায়। পরে তারা আমার অফিসে এসে ভাঙচুর করে, লুটপাট করে।
তিনি বলেন, আমার নিজের কোন দোকান নেই। কেউ প্রমান দিতে পারবে না।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জাগো নিউজকে বলেন, আমি ঢাকার বাইরে। ঘটনার বিষয়ে জানি না। আপনি আমার আহ্বায়ককে কল দেন।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান কে ফোন করা হলে তিনি জাগো নিউজকে বলেন, আমি একটা ঝামেলার মধ্যে আছি। পরে কথা বলছি।
ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
জুলাই আন্দোলনকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নির্যাতনের পর খাবার খাইয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান ও হারুন অর রশিদের ফোনালাপে তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের ও আসাদুজ্জামানের গোপন ফোনালাপ দাখিল করে প্রসিকিউশন। ফোনালাপে শোনা যায়, ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হবে- এমন আশঙ্কা তাদের। আবার কাদের ও হারুনের কথপোকথনে শোনা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন হারুন। যাতে বিরক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ দাখিল করা হয়। বুধবার (১২ আগস্ট) ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।
বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে
জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
এর আগে, সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের অডিও ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
একই সময়ে জমায়েত ছত্রভঙ্গ করতে ‘হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া’ এবং ‘আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর’ কথার অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিওটি উপস্থাপন করে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তামিম এ দুই অডিও ‘ফোনালাপের’ কথোপকথনের একটি অনুলিপি দেন সাংবাদিকদের।
নথিতে থাকা তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার এসব ফোনালাপ হয়। ১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটের ফোনালাপে শেখ হাসিনা ও হাছান মাহমুদের কথোপকথনে ‘পাল্টা আগুনের’ কথা উঠে আসে। শেখ হাসিনা বলেন, ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কী করবে। এরপর তিনি বলেন, এখন অন্য কিছু করে লাভ নাই তোরাও পুড়াবি আয় আমরাও পুড়াব।
এই নির্দেশকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ‘টিট ফর ট্যাট’ বলে সমর্থন করেন এবং বলেন, গায়েবানা জানাজা পড়ে তারা ১০ মিনিটের মধ্যে মহল্লায় মহল্লায় চলে যাবেন। শেখ হাসিনা তখন সংশোধন করে বলেন, মহল্লায় নয়, যার যার এলাকায় যেতে হবে। একইসঙ্গে তিনি প্রতিটি সংসদ সদস্যকে ডেকে এলাকায় ‘প্রোটেকশনের’ ব্যবস্থা করার নির্দেশ দেন।
এ কথোপকথনের পর ফোনালাপে ওবায়দুল কাদের যুক্ত হন। শেখ হাসিনা তাকে সেতু ভবনে আগুন দেওয়ার কথা তুলে ধরে সেখানে র‍্যাব পাঠানোর কথা বলেন। তিনি বলেন, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কী কী আছে খুঁজে বের কর।
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘৭১ ও ২৪-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’
সোমবার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল দেশে একটি পরিবর্তন আনা। এমন একটি পরিবর্তন, যার মধ্য দিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ অন্তত শান্তিতে বসবাস করতে পারবে।’
শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন, তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করলেই হবে না। আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।’
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবাইকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ-প্রকৃতির পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বেভিউ হোটেলের মেজবান হলে দলীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
চট্টগ্রাম নগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন ‘দলটি আপনাদেরকে নিয়েই।  আপনারা ঠিক থাকলে দল ঠিক থাকবে। তাই দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সেভাবে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে তবে কিছু সময় দিতে হবে।’
প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান দলীয় প্রধান।
সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার,  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতাকর্মী।
এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ
সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট— eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে ‘SSC DHA ROLL YEAR’। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ দিতে হবে। এ চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল ১১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শনিবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ ব্যবহার করে ফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমেও ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে ফল জানা যাবে।
এদিন ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করেছে।
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর ছাড়ে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মহেশখালী মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।
“সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেবেন।”
কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান।
অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, প্রধানমন্ত্রী ঢাকায় থেকে মহেশখালী যাচ্ছেন হেলিকপ্টারে, তবে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম যাবেন সড়ক পথে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম, কক্সবাজারে এলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।
১১পলিথিনে নারীর ১১ টুকরা লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা
কুমিল্লার দেবিদ্বারে সকাল থেকে নিখোঁজ এক গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরা করে ১১টি পলিথিনের প্যাকেটে ভরে বস্তাবন্দী করে ঘরের পেছনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে লাইলী বেগম (৩৫) নামে এক ভাড়াটিয়াকে স্থানীয়রা আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় দেবিদ্বার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মফিজুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম (৫৫) দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ভূঁইয়াবাড়ির মফিজুল ইসলাম ভূঁইয়ার (৬৫) স্ত্রী। মফিজুল ইসলাম চট্টগ্রামে জাহাজে চাকরি করেন। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা বেগম বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর লাইলী আক্তারের কাছে ভাড়া দেওয়া ছিল।
স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে মোহনা আবাসিক এলাকায় বাড়ি তৈরি করে সেখানে বসবাস শুরু করেন ফরিদা বেগম ও তার পরিবার। ফরিদার দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
স্বজনেরা জানান, ডায়াবেটিসের কারণে ফরিদা বেগম প্রতিদিন হাঁটতে বের হতেন। তাই সকালে তাকে বাড়িতে না পেয়ে প্রথমে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশে খোঁজ নেওয়া হয়। পরে এলাকায় মাইকিং করা হয়। স্বজনদের দাবি, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি।
এর মধ্যে বিকেলে ফরিদা বেগমের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট দেখতে পান। পরে সেগুলোর মধ্যে ফরিদার খণ্ডিত মরদেহ রয়েছে বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহটি টুকরা করে ১১টি পলিথিনে প্যাকেট করা হয়। পরে প্যাকেটগুলো বস্তায় ভরে ঘরের পেছনে ফেলে রাখা হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ফরিদার বাসার ভাড়াটে লাইলী বেগমকে আটক করেন। তাকে মারধরের পর বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে সেখানেও বিক্ষুব্ধ লোকজন অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা পর বিপুলসংখ্যক পুলিশ গিয়ে লাইলীকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, লাইলী বেগমকে জিজ্ঞাসাবাদে তিনি ফরিদা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। এ সময় তিনি তার স্বামী আবুল কালাম আজাদ, রবিউল, সোহেল ও ইমনসহ আরও কয়েকজনের নাম বলেছেন বলে পুলিশ দাবি করেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পলিথিনে মোড়ানো ফরিদা বেগমের টুকরা করা মরদেহের কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের মাথা ও পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, আটক লাইলী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও চারজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকেও পুলিশ চেষ্টা করছে।
হাসিনাকে ঘিরে ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা
দিল্লিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার শুরু থেকেই ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বার্তা দিলেও গত বুধবারের ওই মতবিনিময়ের আয়োজন সেই প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে।
বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ও কূটনৈতিক একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানের দুই দিন আগে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির সঙ্গে ঢাকার নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের যোগাযোগ হয়। তাঁদের আলাপচারিতায় দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। জবাবে ভারতীয় পক্ষ আশ্বস্ত করেছিল, অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও সীমিত থাকবে; শুধু আয়োজক সংগঠনের সদস্যরাই অংশ নেবেন; কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসের প্রতিফলন ঘটেনি।
এ ছাড়া গত ৩০ জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছিল, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এর এক সপ্তাহের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময়ের আয়োজন দেখা গেল।
জবাবে ভারতীয় পক্ষ আশ্বস্ত করেছিল, অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও সীমিত থাকবে; শুধু আয়োজক সংগঠনের সদস্যরাই অংশ নেবেন; কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসের প্রতিফলন ঘটেনি।
গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দুই নিকট–প্রতিবেশীর সম্পর্কের এমন উত্তেজনা আর টানাপোড়েনের রেশ রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি জনপরিসরেও ছড়িয়েছে।
এমন এক প্রেক্ষাপটে গতকাল শুক্রবার ভারত বলেছে, শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত (ডিউলি কনস্টিটিউটেড) সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না।’
দিল্লির ওই মতবিনিময় অনুষ্ঠান নিয়ে বুধবার রাতেই বিজ্ঞপ্তি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বলেছে, ‘পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ।’
এমন এক প্রেক্ষাপটে গতকাল শুক্রবার ভারত বলেছে, শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত (ডিউলি কনস্টিটিউটেড) সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না।’
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাবের ব্যাপারে উদ্বেগ ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরেও ভারতের মাটিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন একটি দিন যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন করছে, সে সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান।
একসময়ের ‘পরীক্ষিত বন্ধু’ শেখ হাসিনা ভারতের জন্য ‘অস্বস্তির বোঝা’ হয়ে গেছেন কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বড় পরিসরকে বিবেচনায় নিয়ে ভারতের কোনো কোনো গণমাধ্যমও দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছে। দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা–নির্ভর হওয়া উচিত নয়’ শিরোনামে গতকাল একটি সম্পাদকীয় ছেপেছে। এতে বলা হয়েছে, ‘যদিও ভারতে শেখ হাসিনা নিরাপদ আশ্রয় পেয়েছেন, সেই আশ্রয়কে রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চে পরিণত করা সমস্যাজনক।’
শেখ হাসিনাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে কি না, সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দিল্লি থেকে প্রচারিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক যে স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না, তার একটা বড় কারণ শেখ হাসিনা নিজেই। তিনি ভারত সরকারের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ায় দিল্লির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। একসময়ের ‘পরীক্ষিত বন্ধু’ শেখ হাসিনা ভারতের জন্য ‘অস্বস্তির বোঝা’ হয়ে গেছেন কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে।
ভারত চাইলে এই সংবাদ সম্মেলন ঠেকাতে পারত। তাই বাংলাদেশ সম্ভবত এ ঘটনাকে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে আরেকবার প্রশ্রয় দেওয়ার উদাহরণ হিসেবেই দেখবে। এই সংবাদ সম্মেলনের ক্ষেত্রে ভারত মাঝামাঝি অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয় না, এই ব্যাখ্যা ঢাকার কাছে গ্রহণযোগ্য হবে।
ফেরার ঘোষণায় নতুন বিতর্ক
শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। দেশে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দুই বছর ধরে দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও বার্তা দিয়ে আসছেন। এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এই প্রথম দিল্লির কোনো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন।
এমন একসময়ে এ ঘটনা ঘটেছে, যখন প্রায় দুই বছর ধরে টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ফেরার ঘোষণা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে তিনি দিল্লিতে বসে সাক্ষাৎকারের মাধ্যমে যখন দেশে ফিরে রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা দেন, সেটা ভারতের কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া কি না, তা নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের মনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে সম্প্রতি বিরক্তির বহিঃপ্রকাশও ঘটেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রাজনৈতিক এসব তৎপরতা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তারেক রহমান সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে যাতে ক্ষতিগ্রস্ত না করে, সে ব্যাপারে ভারতের সচেষ্ট থাকা উচিত।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনা যেন দিল্লিতে বসে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস চালাতে না পারেন, সে ব্যাপারে ভারতকে বারবার ব্যবস্থা নিতে বলেছে। ভারত তাতে সাড়া না দেওয়ায় দুই দেশের মধে৵ আস্থার সংকট তৈরি হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রাজনৈতিক এসব তৎপরতা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তারেক রহমান সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে যাতে ক্ষতিগ্রস্ত না করে, সে ব্যাপারে ভারতের সচেষ্ট থাকা উচিত।
ব্রিকসে অংশগ্রহণ আরও অনিশ্চিত
আগামী ১২ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ওই অনুষ্ঠানে তিনি যাবেন কি না, তা নিয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। বিশেষ করে বিমসটেকের বর্তমান চেয়ার এবং ব্রিকসের সদস্য হতে আগ্রহী বাংলাদেশের জন্য আমন্ত্রণটি গুরুত্বপূর্ণ। আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর প্রথমবারের মতো সাক্ষাতের সুযোগ হতো। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ হতো।
তবে ঢাকার কূটনীতিকেরা বলছেন, গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ব্রিকসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ভারতের মাটি থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ঢাকাকে অসন্তুষ্ট করে তুলেছে।
বিশ্লেষকেরা যেভাবে দেখছেন
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পাদকীয়তে লিখেছে, দুই দেশের সরকারেরই উচিত স্বল্পমেয়াদি রাজনৈতিক বিবেচনাকে ঊর্ধ্বে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়া। শেখ হাসিনা ভারতে স্বাগত ও সুরক্ষিত অতিথি হিসেবে থাকতেই পারেন; কিন্তু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে তা কোনো এক ব্যক্তি বা বিশেষ স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকা উচিত নয়।
মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়াকে বলেন, ‘ভারত চাইলে এই সংবাদ সম্মেলন ঠেকাতে পারত। তাই বাংলাদেশ সম্ভবত এ ঘটনাকে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে আরেকবার প্রশ্রয় দেওয়ার উদাহরণ হিসেবেই দেখবে। এই সংবাদ সম্মেলনের ক্ষেত্রে ভারত মাঝামাঝি অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয় না, এই ব্যাখ্যা ঢাকার কাছে গ্রহণযোগ্য হবে।’
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত গতকাল প্রথম আলোকে বলেন, এমন একসময়ে এ ঘটনা ঘটেছে, যখন প্রায় দুই বছর ধরে টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
তবে শ্রীরাধা দত্ত এটিকে দীর্ঘমেয়াদি ধাক্কা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ভারত ও বাংলাদেশ—দুই দেশই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হতে পারে।
হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ এই আগুন লাগার ফলে মুহূর্তেই পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হঠাৎ করেই লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যায়নি।
বন্যার শঙ্কায় ১০ জেলা
দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টিতে নতুন করে বন্যাঝুঁকিতে পড়েছে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া স্টেশনে তিস্তা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ ও আগামীকালের মধ্যে সুরমা, কুশিয়ারা, তিস্তা, দুধকুমার, ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি নতুন করে জেলাগুলোর বিভিন্ন স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যস্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ে। এ স্থানে ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উজানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের কুচবিহারে ২৫৪ মিলিমিটার। দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে আরও অন্তত এক দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে বাড়বে নদনদীর পানি। গতকালের বিজ্ঞপ্তি অনুসারে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে জেলা দুটির নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি বিভিন্ন স্টেশনে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া মধ্যাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে জেলাগুলোর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সোলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি তিন থেকে পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। তবে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস এখনো নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিও হতে পারে কিছু স্থানে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
এদিকে, আমাদের রংপুর, লালমনিরহাট ও নীলফামারী প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। চলতি বর্ষা মৌসুমে এটি সপ্তমবারের মতো তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল। এতে রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও নদীভাঙন তীব্র হয়েছে এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গতকাল বুধবার সকাল ৬টা ও ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে বেলা ৩টায় তা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। একই সময়ে রংপুরের কাউনিয়া পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করে। মাত্র ৯ ঘণ্টায় সেখানে পানির উচ্চতা ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। নদীসংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, গত ৪৮ ঘণ্টায় এ অঞ্চলে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ব্যারাজের ওপর চাপ কমাতে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে রাতের দিকে পানি কমতে পারে বলে আশা করা হচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা অববাহিকার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি থাকতে পারে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক বন্যা ও প্লাবনের ঝুঁকি অব্যাহত থাকবে। এ অবস্থায় নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রংপুর: পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে গঙ্গাচড়ার নোহালী, লক্ষ্মীটারী ও মর্ণেয়া ইউনিয়নে তীব্র নদীভাঙনে অর্ধশতাধিক বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নোহালীর কাচারীপাড়া এলাকায় এখনো ভাঙন অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নীলফামারী : ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ১৫টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী এবং ডাউয়াবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
লালমনিরহাট:  হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী এলাকাতেও পানি বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গবাদিপশুর খাদ্যসংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।
দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্ষুব্ধ যে, পলাতক দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে গতকাল বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত কটূক্তি ছুড়ে দিয়েছেন। ঢাকা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে যে, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এ ঘটনার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভারতের সরকারকে পূর্বেই উদ্বেগ জানানো সত্ত্বেও জনসম্মুখে এই অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেই দিনে শেখ হাসিনার ভারতীয় মাটিতে এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। নিরীহ নাগরিক এমনকি শিশুদের নৃশংস হত্যাকাণ্ডকে অস্বীকার করার সমান। এটি পলাতক দণ্ডিত গণহত্যাকারী হাসিনা ও তার অপরাধী চক্রের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার এক ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতে যেমন এ ধরনের জঘন্য প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে, এখনো তেমনই করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের জনগণ দৃঢ়ভাবে সংকল্প করেছে যে, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে না। দণ্ডিত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্রের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে গঠনমূলক, পারস্পরিকভাবে লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুঃখজনকভাবে, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডিত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের বারবার অনুরোধের কোনো উত্তর ভারত সরকার এখনো দেয়নি। বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সুযোগ দেওয়া আমাদের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ বিকাশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে।
সংঘর্ষের পর থমথমে রাজধানীর তিন ক্যাম্পাস
ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই গতকাল বুধবার পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মঙ্গলবারের সংঘর্ষের জের না কাটতেই গতকাল রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭০ জন আহত হন। একই দিন ঢাকা আলিয়া মাদ্রাসায় ওই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় একই সময়ে ঢাকা কলেজে সংঘর্ষ হয় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। ওই দুটি ক্যাম্পাসেও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের পর তিন ক্যাম্পাসেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মুহাম্মদ আবু তালেব গণ্যমাধ্যমকে বলেন, দুটি ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে।
পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপকমিশনার মো. নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। মঙ্গলবারের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঢাকা কলেজের পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।
তিতুমীর কলেজে ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তারা ক্যাম্পাসে গিয়েছিলেন। ওই সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।
সদস্য সচিব আল নোমান নিরবের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা অডিটোরিয়ামে ঢুকে হামলা চালায়। এতে ছাত্রশক্তির নেতাকর্মী ছাড়াও সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। হামলার সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
তবে এ বিষয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কোনো নেতার বক্তব্য নিতে পারেনি গণ্যমাধ্যম।
হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত: জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে প্রতিবাদে ছাত্র গণজমায়েত করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গণজমায়েতের পর ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে সংগঠনটি। সেখানে বক্তারা ক্যাম্পাসে সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে অভিযোগ করেন, ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত হামলায় ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা জড়িত। তিনি দাবি করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কিছু মহল আবারও ক্যাম্পাসে দখল ও টেন্ডারবাজির রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মেধাচর্চার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় ওই সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বক্তব্য দেন।
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না।  বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি- এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।
সোমবার (৩ আগষ্ট) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নুর বলেন, এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের দৈত্য-দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান? এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।
এসময় এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী নুর।
তিনি বলেন, এনসিপি আজকে বিরোধীদলে আছে, রাজনীতি শিখুক। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। না হলে দেশের আরও সংকট তৈরি হবে। এনসিপি নিজেদের বুদ্ধিতে-শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষদিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষ ফোঁড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা
আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি ঘোষণা  করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।
এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সোমবার (৩ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বেরোবিতে শিবির&ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ‌এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনার সূত্রপাত তা হয় আওয়ামী আমলে যুদ্ধাপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে মৃতুদণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি সংবলিত টানানো একটি ব্যানার নিয়ে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনের অনুমতিতে সকাল থেকেই 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক এলইডি স্ক্রিনে ডকুমেন্টারি প্রদর্শনীসহ জুলাই ও বিগত সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার ব্যানার ফেস্টুন প্রদর্শন করছিল বেরোবি শাখা ছাত্রশিবির।
তবে, একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাশেম আলীসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি ছিল। ছাত্রদল সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ফেস্টুন সরানোর দাবিতে প্রোগ্রামস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল ছোড়া হলে লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ পাল্টা আক্রমণ। এসময় আহত হন বেরোবি শাখা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস প্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিন এছাড়াও ছাত্রদল নেতা আশিকসহ দুই পক্ষের অন্তত ১০ জন।
এঘটনায় দুঃখ প্রকাশ করে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী বলেন, যারা আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। এ ধরনের কোনো অশুভ শক্তি ভেতরে ঢুকে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আমরা সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি ‌। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে সবকিছু দেখব এবং যারাই চিহ্নিত হোক না কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ্বালানিসংকট মোকাবেলায় তিন নির্দেশনা প্রধানমন্ত্রীর
জালানিসংকট মোকাবেলায় সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সৌরবিদ্যুৎ সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার তথ্য জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি বলেন, জ্বালানিসংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে—দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে।  এ ছাড়া সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উপপ্রেস সচিব বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। এ কারণে তিনি বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ এবং ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
তাদের উপস্থাপনায় বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
ভোক্তাদের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়াতে এর অর্থনৈতিক ও ব্যাবহারিক সুবিধাগুলো ব্যাপকভাবে প্রচার এবং এই প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর সম্ভাবনার বিষয় উপস্থাপনায় তুলে ধরা হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং গ্রুপের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘আসুন সবাই মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি’ : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, ‘আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ।
গতকাল সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে এই আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’
ময়লা-আবর্জনা সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যত্রতত্র আমাদের ব্যবহার করা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় যদি জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বেজার বৈঠক : দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান এবং সব ইপিজেডে পরিবেশ সুরক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলোকে বিনিয়োগের আহবান : দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সাক্ষাতে এই আহবান জানানো হয় বলে জানান উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি বলেন, ‘বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে জাহাজ নির্মাণ, খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল এবং সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলোকে বিনিয়োগের আহবান জানিয়েছেন।’
উপপ্রেস সচিব বলেন, ‘দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলো যদি বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করে, তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
সাক্ষাতের সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং
চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই চুলা জ্বলেছে না। একই অবস্থা শিল্প-কারখানাতেও; ফলে কমেছে উৎপাদন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে, ফলে বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। সংকটের শুরুতে চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছিল মাত্র ২০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। কিন্তু আগস্টের শুরু থেকে সরবরাহ আরও কমে গেছে। ফলে আবাসিক ও শিল্প—সব খাতেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সংকটের কারণে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া, পতেঙ্গাসহ অধিকাংশ এলাকায় ভোরের পর থেকেই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসে। অনেক পরিবারে দুপুরের খাবার রান্না করতে হচ্ছে বিকেলে কিংবা গভীর রাতে। অনেকে বাধ্য হয়ে প্রতিদিন হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছেন। একই চিত্র সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটোরিকশা, মাইক্রোবাস ও অন্যান্য সিএনজিচালিত যানবাহনচালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে।
নগরীর আসকার দিঘির পাড় এলাকার বাসিন্দা ইশরাত জাহান বলেন, এক সপ্তাহ ধরে পরিবারের খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। সকালেই গ্যাস চলে যায়। দুপুরে রান্না করা সম্ভব হয় না। বাধ্য হয়ে রেস্তোরাঁ থেকে খাবার কিনতে হচ্ছে। বড়রা বাইরে খাবার খেলেও ছোট শিশুদের নিয়মিত হোটেলের খাবার খাওয়ানো নিয়ে দুশ্চিন্তায় থাকি।
মইজ্জার টেক এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ ফরহাদ আলম বলেন, আগে ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই গ্যাস নেওয়া যেত। এখন চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যায় না। দিনের বেশির ভাগ সময় লাইনে কাটিয়ে দিলে যাত্রী পরিবহন করা সম্ভব হয় না। এতে মালিকের জমা তোলা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
গ্যাসের সংকটের বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাসহ (সিইউএফএল) বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানায় নির্ধারিত সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে। এতে রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়েছে।
আবার, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। ফলে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। শিল্পাঞ্চলের পাশাপাশি আবাসিক এলাকাতেও দিনে প্রায় সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করছেন গ্রাহকেরা।
সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না। এতে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। একদিকে যেমন গ্যাসের অভাবে কারখানাগুলো উৎপাদন কমাচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আমিরুল হক বলেন, গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। অনেক কারখানাকে উৎপাদন কমাতে হচ্ছে, কোথাও কোথাও উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছে। এতে রপ্তানি আদেশ বাস্তবায়ন, সময়মতো পণ্য সরবরাহ এবং উৎপাদন ব্যয়—সবকিছুই নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রাম দেশের প্রধান শিল্প ও বন্দরনগরী। এখানে গ্যাস সংকট শুধু স্থানীয় অর্থনীতিই নয়, জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তাই শিল্প উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
জানা যায়, গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে জাতীয় গ্রিডে এলএনজি রিগ্যাসিফিকেশন ও সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। আগে যেখানে প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো, তা প্রায় অর্ধেকে নেমে আসে। আবার, জাতীয় গ্রিডে সামগ্রিক গ্যাস ঘাটতি তৈরি হওয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ হওয়ার কথা তার একটি বড় অংশ রাজধানী ঢাকার চাহিদা পূরণে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে স্থানীয় চাহিদা আরও অপূর্ণ থেকে যাচ্ছে এবং গত কয়েক দিনে সংকট আরও তীব্র হয়েছে।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। সীমিত সরবরাহ রেশনিংয়ের মাধ্যমে বিতরণের চেষ্টা করা হচ্ছে। ১ আগস্ট দুপুরের পর থেকে আংশিক ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর বদলে পরিস্থিতি আরও খারাপ হয়। গ্যাসের প্রেসার ও ফ্লো কম থাকায় পরিস্থিতি বেগতিক হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি মেরামত করে পুনরায় চালু করতে পরিচালনাকারী প্রতিষ্ঠান আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে। ফলে টার্মিনালটি সচল না হওয়া এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের গ্যাস সংকট দ্রুত কাটার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘ডেভিড ইমন’
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (২ আগস্ট) আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে চাঁদাবাজি, অস্ত্রের মজুত এবং সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।
এর আগে ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র ও হত্যা মামলায় আদালত ডেভিড ইমনের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, চাঞ্চল্যকর জামাল হত্যা মামলা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অস্ত্র মামলায় ডেভিড ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চার সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের আদেশের পর জেলা পুলিশ ডেভিড ইমনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে।
মোবারক হোসেন ইমন প্রকাশ ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মুসার ছেলে। গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ জানিয়েছেন, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো তদন্তের অংশ এবং সেগুলোর সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
খুলনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। পথিমধ্যে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে চালক ছাড়াও দুই নারী ও এক শিশু ছিল। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক
দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করতে আজ (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া কিংবা ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২৮ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।
জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
চট্টগ্রামে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামের পটিয়া পৌর সদরে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) পোস্ট অফিস এলাকায় মিছিল করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে ৮ থেকে ১০ জন যুবক মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া পৌরসভার সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বুধবার ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত ছিলেন। তাদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আবারো আগামী ডিসেম্বরে আসার কথা জানিয়েছেন একটি ইন্টারভিউতে, এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না, সেটা আপনি কীভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো- একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। কিন্তু তার সেই তো অধিকার তো আছে।
‘এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের... আইনের ব্যত্যয় করে আমরা কিছু করবো না। আইন যেভাবে আমাদের অথরিটি দিয়েছে, আমরা সে অথরিটি এক্সারসাইজ করব।’ বলেন আইনমন্ত্রী।
ওনার কাছে পাসপোর্ট নেই, উনি এলে কীভাবে আসবেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, উনি কীভাবে আসবেন এটা ওনার সমস্যা। এটা আমার সমস্যা না। আমাদের... এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করবো। দ্যাটস সিম্পল এজ ইট ইজ।
আপনি বলেছিলেন যে, সেপ্টেম্বরে জাতীয় সংসদের আইডিয়া পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন। তো এখন কি সে পর্যায়ে আছে? নাকি স্পেশাল অধিবেশন ডাকতে হবে? এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, এটা এখন পর্যন্ত আমাদের কোনো আলোচনায় আসেনি। আমি বলেছি সাংবিধানিক ব্যাখ্যা। আমার সংবিধানে আছে, ১২৩-এর ২ অনুচ্ছেদে, রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার থেকে ৯০ দিনের মধ্যে পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি বলেন, প্রশ্ন এসেছিল যে, আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। তো ৯০ দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকতে হবে, গত অধিবেশন শেষ হওয়া থেকে আগামী অধিবেশন পর্যন্ত ৬০ দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে, নিশ্চয়ই ডাকতে পারেন।
জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন
একসময় হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। কিন্তু সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের অন্যতম আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’। খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া আর সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কের নাম হয়ে ওঠা এই শীর্ষ সন্ত্রাসীকে অবশেষে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও যশোর জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। দীর্ঘদিন নজরদারির পর তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।
স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকেই নানা সংকটের মধ্য দিয়ে বড় হয় সে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। এলাকার মাঠ থেকে শুরু হওয়া ক্রিকেটের পথ তাকে নিয়ে আসে চট্টগ্রাম শহরে। ২০১৯ সালের দিকে যোগ দেয় ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। নিয়মিত অনুশীলন করত বাকলিয়া স্টেডিয়াম ও কাজীর দেউড়ি এলাকায়। বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে দ্রুতই পরিচিতি পায় ইমন। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বোলিং অনুসরণ করত সে। ক্রিকেট নিয়েই ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা।
ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ আমিনুল হক বলেন, ‘ইমন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। বেশি কথা বলত না। নিয়মিত অনুশীলন করত। করোনার সময়ের পর থেকে আর তাকে দেখা যায়নি। এরপর একদিন গণমাধ্যমে ‘ডেভিড ইমন’ নামে আলোচনায় আসে। তখন জানতে পারি, সেই ছেলেটিই মোবারক হোসেন ইমন।’
ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর মোবারক হোসেন ইমন কীভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে, তা নিয়ে রয়েছে নানা তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর চট্টগ্রামের অপরাধ জগতে নতুন করে আলোচনায় আসে সে। ওই সময় থেকেই বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মেলে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নিজের ভয়ংকর সাহসের কারণে অল্প সময়ের মধ্যেই সাজ্জাদ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিতি পায় ডেভিড ইমন। সাজ্জাদ গ্রুপের কার্যক্রম চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল। পাশাপাশি জেলার রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায়ও এ চক্রের সদস্যদের তৎপরতার তথ্য পাওয়া যায়। পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী ডেভিড ইমন। তার ১৫-২০টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেন কারাগারে যাওয়ার পর ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান আলম মাঠপর্যায়ে বড় সাজ্জাদের হয়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে।
পুলিশের নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট চট্টগ্রামে আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় ডেভিড ইমনের নাম আসে। এরপর ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় আলোচিত জোড়া খুনে নাম উঠে আসে তার । একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়। সর্বশেষ নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আবারও আলোচনায় আসে এই ডেভিড ইমন।
অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসীরুদ্দীন&সারজিস
পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় তাঁদের গাড়িবহরে হামলার পর দুজনেই সার্কিট হাউজে আশ্রয় নিয়েছিলেন। রাত দশটায় পুলিশ প্রটোকলে সারজিস আলম শহর ছেড়ে ঢাকার পথে রওনা দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পাঁচটায় হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচি ও সমাবেশ হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। কর্মসূচি শেষে নাসীরুদ্দীনের গাড়িবহর সার্কিট হাউজ অভিমুখে রওনা দিলে স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। চালক দ্রুত গাড়ি চালিয়ে সার্কিট হাউজে পৌঁছান। কিছুক্ষণ পর পেছনে থাকা সারজিস আলমের গাড়িকেও ধাওয়া করে ইটপাটকেল ছোড়া হলে তিনি শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন।
খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা সোনালী ব্যাংক ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবরুদ্ধ থাকার পর রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। এদিকে হামলার খবর পেয়ে এনসিপির নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন এবং শহরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
এনসিপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা তাদের ওপর অতর্কিত চড়াও হয়। একপর্যায়ে দলটির মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রবেশ করলে হামলাকারীরা সেখানে ঢুকে গাড়ি ভাঙচুর করে এবং সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়।
ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতা-কর্মী হকিস্টিক, রামদা ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের উপস্থিতি থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হামলায় মিডিয়া টিমের সদস্য, চালক ও স্থানীয় নেতা-কর্মীরা গুরুতর আহত হয়েছেন এবং কারও কারও হাত-পা ভেঙে গেছে বলেও তিনি উল্লেখ করেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পৃথক এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সামনেই এই হামলা পরিচালনা করেছেন। সার্কিট হাউজের মতো রাষ্ট্রীয় স্থাপনায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং সাংবাদিকদের সরঞ্জাম কেড়ে নেওয়াকে তিনি রাজনৈতিক সহিংসতার উদ্বেগজনক নজির বলে অভিহিত করেন। দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতও দাবি করেন, হামলায় সাংবাদিক ও দলের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে, সব অভিযোগ নাকচ করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দাবি করেন, সমাবেশে এনসিপি নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কারণেই নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তার প্রেক্ষাপটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
ঘটনার পর হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার প্রতিবাদে রাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এনসিপির নেতা-কর্মীরা। এ প্রতিবেদন লেখার সময় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ চলছিল।
গ্যাস সংকটে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও শিল্পকারখানায়। গ্যাসের স্বল্পচাপের কারণে রাজধানীর একের পর এক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাসাবাড়িতে দিনের বড় একটি সময় গ্যাস না থাকায় রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে। কোথাও সীমিত পরিসরে সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও ব্যক্তিগত গাড়ির চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই গ্যাস পাচ্ছেন না। এতে তাদের দৈনিক আয় কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ধানমন্ডির এক সিএনজিচালক বলেন, আগে দিনে একবার গ্যাস নিয়ে সারাদিন গাড়ি চালানো যেত। এখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাস পাওয়া যায় না। এতে আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ট্যাক্সিক্যাব চালক মিজান বলেন, গ্যাসের অভাবে নির্ধারিত ট্রিপ বাতিল করতে হচ্ছে। যাত্রী ফিরিয়ে দিতে হওয়ায় চালক ও যাত্রী—উভয়ই ভোগান্তিতে পড়ছেন।
চানখাঁরপুল এলাকার সিএনজিচালক সবুজ বলেন, কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এসে দেখেন স্টেশন বন্ধ। বাইরে ‘লাইনে গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো রয়েছে। গাড়ি না চলালে আমাদের সংসার চালানো কষ্ট।
অন্যদিকে, গ্যাস সংকটের কারণে রাজধানীর বহু এলাকায় বাসাবাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইনডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে বাড়তি ব্যয়ের চাপও বাড়ছে।
মিরপুরের বাসিন্দা তাসলিমা বলেন, সকালে চুলা জ্বলে না, দুপুরেও একই অবস্থা। রাতে সামান্য গ্যাস এলে তখন রান্না করতে হয়। একটি তরকারি রান্না করতেও অনেক সময় লাগছে।
গ্যাসের স্বল্পচাপের প্রভাব পড়েছে শিল্পকারখানাতেও। অনেক কারখানায় প্রয়োজনীয় গ্যাস না থাকায় উৎপাদন কমে গেছে। কোথাও সীমিত পরিসরে উৎপাদন চললেও উৎপাদন ব্যয় বেড়েছে এবং সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে থাকবেন।
অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামতের কাজ চলছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো খালাস সম্ভব হবে না। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র পরিচালনাতেও সমস্যা দেখা দিয়েছে।
মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি
গত শুক্রবার দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ফলে সর্বত্রই এখন আলোচনা- কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি; কে বসতে যাচ্ছেন বঙ্গভবনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির আসনে! ঘুরে-ফিরে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম আলোচিত হলেও এ মুহূর্তে সর্বাধিক আলোচিত ব্যক্তিটি হলেন প্রাজ্ঞ রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সার্বিক সমীকরণে দল ও দলের বাইরে পছন্দের শীর্ষে তার নাম।
সর্বজনীন গ্রহণযোগ্যতা ও দূরদর্শিতা, দল ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ভারসাম্যপূর্ণ নেতৃত্ব মির্জা ফখরুলকে এ আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। যে কারণে বিএনপিরও একটি বড় অংশ তাকে রাষ্ট্রপতি করার পক্ষে। এ ছাড়া সংকটকালে স্থিতিশীলতা বজায় রাখতে একজন দক্ষ ও বিতর্কহীন রাষ্ট্রপতির গুরুত্ব অপরিসীম। সেই মানদণ্ডে বনেদি রাজনৈতিক পরিবারের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপিরই প্রথম পছন্দ নয়; বরং সাধারণ মানুষের কাছেও এক আস্থার নাম। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেড় যুগের বেশি সময় পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। এখন দলের শীর্ষ নেতৃত্ব চাইবে এমন একজনকে রাষ্ট্রপতি করতে, যিনি রাষ্ট্রের সংকটময় মুহূর্তে শক্ত হাতে হাল ধরতে পারবেন এবং সবার কাছে গ্রহণযোগ্য হবেন। কেননা, দেশের যে কোনো সংকটকালে রাষ্ট্রপতিকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। মির্জা ফখরুল সেটি পারবেন বলেই সংশ্লিষ্টদের মত। সার্বিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে চাননি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দশকেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার সুচিন্তিত বক্তব্য ও শান্ত রাজনৈতিক কৌশল দলমত নির্বিশেষে রাজনৈতিক মহলে তাকে একটি বিশেষ গ্রহণযোগ্যতা দিয়েছে। এ ছাড়া দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রেও তার সমন্বয়ক ভূমিকা অনস্বীকার্য। তবে মির্জা ফখরুলের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবকের পদে সম্ভাব্য বিবেচনায় শীর্ষ সারিতে রেখেছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ রাজনৈতিক পালাবদলের মধ্যেও রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তিনি গত শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিন কারণে রাষ্ট্রপতির আলোচনায় এগিয়ে মির্জা ফখরুল: দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার যৌক্তিকতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তার মধ্যে অন্যতম তিনটি কারণে এগিয়ে আছেন তিনি। জানা গেছে, মির্জা ফখরুলের প্রত্যাশা ছিল—ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তি, বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়া। এসবের তিনটিই প্রত্যক্ষ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আলংকারিক ও মর্যাদাপূর্ণ পদ ‘রাষ্ট্রপতি’ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসাটা সর্বমহলেই প্রত্যাশিত। এর পেছনে মূলত তার রাজনৈতিক ত্যাগ, পরিচ্ছন্ন ইমেজ এবং জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, বিএনপিতে বিশ্বস্ততা ও দুঃসময়ের কান্ডারি হিসেবে মির্জা ফখরুল অপ্রতিদ্বন্দ্বী। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন ‘সাদামাটা ও সজ্জন’ রাজনীতিবিদ হিসেবে সমধিক পরিচিত। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত মেলেনি। শুধু তা-ই নয়, রাজনৈতিক বিতর্কে শালীনতা বজায় রাখা এবং মার্জিত আচরণের জন্য তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের কাছেও সমানভাবে শ্রদ্ধেয়। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চরম দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন মির্জা ফখরুল।
তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতি এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রবাস জীবনে থেকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। শত শত মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও জিয়া পরিবারের প্রতি তার অবিচল আনুগত্য এবং সাংগঠনিক কর্মতৎপরতা তাকে নেতাকর্মীদের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। টানা বহু বছর প্রতিকূল পরিস্থিতিতে দলের জাতীয় রাজনীতি সামলানোর কারণে শীর্ষ পদের জন্য তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন অনেক নেতাকর্মী ও সমর্থক। রাষ্ট্রপতির মতো আলংকারিক ও নিরপেক্ষ ভারসাম্য বজায় রাখার পদের জন্য তার মেজাজ ও ব্যক্তিত্ব মানানসই বলে মনে করেন অনেকে।
এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুলের রয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা। যেহেতু রাষ্ট্রপতি পদটি কোনো একক দলের নয়, বরং তা রাষ্ট্রের। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতায় প্রমাণ করেছেন, তিনি উগ্রবাদের বিরোধী এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং সুশীল সমাজের সঙ্গে তার সুসম্পর্ক তাকে একজন ‘গার্ডিয়ান ফিগার’ হিসেবে উপস্থাপন করে। আন্তর্জাতিকভাবে কূটনৈতিক মহলেও তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, যা নতুন সরকারের জন্য বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রয়েছে বর্ণাঢ্য পারিবারিক ইতিহাস। তার বাবা মরহুম রুহুল আমিন (চখা মিয়া) ছিলেন কৃষি প্রতিমন্ত্রী। তার বড় চাচা মির্জা গোলাম হাফিজ ১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী এবং ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন: দেশের বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম সাবেক শিক্ষক এবং অভিজ্ঞ সংসদ সদস্য। ৭৯ বছর বয়সী এ নেতার রাজনৈতিক প্রজ্ঞা ও ধীরস্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে অভিভাবকত্বের আসনে বসানোর জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছে। মির্জা ফখরুল ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
পরবর্তী সময়ে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে নিরীক্ষক হিসেবেও কাজ করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এসএ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। ১৯৮২ সালে মরহুম এইচএম এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। মির্জা ফখরুলও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্লেষকদের অভিমত: রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি নতুন সরকার গঠন করলে দলের শীর্ষ নেতৃত্ব চাইবে এমন একজনকে রাষ্ট্রপতি করতে, যিনি রাষ্ট্রের সংকটময় মুহূর্তে শক্ত হাতে হাল ধরতে পারবেন এবং সবার কাছে গ্রহণযোগ্য হবেন। মির্জা ফখরুল যেহেতু নিজে এবার নির্বাচন করে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন (সাম্প্রতিক কিছু জনসভায়), তাই তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করাটা হবে তার দীর্ঘ ত্যাগের একটি যথাযোগ্য সম্মান। কেননা, মির্জা ফখরুল শুধু বিএনপি মহাসচিব নন, তিনি বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক জীবন্ত কিংবদন্তি। তার মতো একজন মানুষকে রাষ্ট্রপতি করা হলে তা সংসদীয় গণতন্ত্রের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম গণমাধ্যমকে বলেন, অতীতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির অভিজ্ঞতা সুখকর নয়। সেই বিবেচনায় বিএনপির উচিত হবে এমন লোককে রাষ্ট্রপতি নির্বাচন করা, যিনি সর্বজনীন গ্রহণযোগ্য এবং আনুগত্যশীল ও প্রাজ্ঞ।
ড. আলম আরও বলেন, জিয়া পরিবারের প্রতি তো বটেই, দলের দলের প্রতি অবশ্যই আনুগত্যশীল থাকতে হবে। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজেই বাছাই করতে হবে। অন্যদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। যেহেতু তারেক রহমান দীর্ঘ ১৬ বছর নেতাদের দেখছেন; কার কী অবদান- সবই তিনি জানেন। সুতরাং তাকেই এসবের মূল্যায়ন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি হতে হবে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে শ্রদ্ধাভাজন। সেইসঙ্গে সৎ, দক্ষ এবং সাহসী হতে হবে। কারণ যাদের আগে দেওয়া হয়েছিল তারা কিন্তু শুধু পদ অনুযায়ী চেয়ারেই বসেছিলেন। তারা দলের দুঃসময়ে কোনো সাহসী ভূমিকা পালন করতে পারেননি। বিশেষ করে ইয়াজ উদ্দিন আহমেদের সময় দেখা গেছে তিনি অনেক কিছুই করতে পারতেন; কিন্তু সেটা তিনি পারেননি।
এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, এখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ব্যাপার আছে। সেই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. স ম আলী রেজা গণমাধ্যমকে  বলেন, বিএনপিতে যোগ্য বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা আছেন, যারা রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য। তবে শারীরিক সক্ষমতা ও সংকটকালে প্রাজ্ঞ সিদ্ধান্ত নিতে পারবেন- এমন কাউকেই রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য মনে করি। এক্ষেত্রে বিএনপি মহাসচিব যোগ্যতম। রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা উচিত হবে বলেও আমি মনে করি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, রাষ্ট্রপতি পদে এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত, যিনি শুধু রাজনৈতিক পরিচয়ের অধিকারী নন; তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন হবেন। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে। সংবিধান, আইন, বিচার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ পদটি দেশের সর্বোচ্চ সম্মানের আসন। তাই এখানে একজন প্রাজ্ঞ, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিত্ব প্রয়োজন। তিনি দলীয় দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন এমন হতে হবে।
সর্বোপরি, তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগ থাকা উচিত নয়। এমন পরীক্ষিত নেতৃত্বই রাষ্ট্রপতি হিসেবে যোগ্য। রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ ও নৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তপশিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয় আলোচনা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর আদাবরে প্রেমিকাকে চারদিন আটকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা।
মামলা গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) ঘটনার তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অন্য দুই আসামি হলেন— নামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইযাসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করতেন। ১ নম্বর আসামি নামিম আশরাফ ফটোগ্রাফার সঙ্গে ২০২৪ সালে শুটিংয়ে সাদিয়ার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে ঘোরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনমালিন্য হয়।
বাদী আরও অভিযোগ করেন, গত ১০ জুন রাতে নামিম ভুক্তভোগী সাদিয়াকে ডেকে নিয়ে আদাবরের শেখেরটেক-১২ নম্বর রোডের একটি ভবনের ২য় তলায় তার নিজস্ব ফটো স্টুডিও ফ্ল্যাটে নিয়ে যান। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছেন বলে পরিবারকে জানাতে বাধ্য করেন।
বাদীর অভিযোগ, আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আদাবরের স্টুডিওতে ভিকটিমকে আটকে রেখে অনবরত ধর্ষণ করেন এবং ১৪ জুন হত্যা করেন। পরে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালান। এ ঘটনায় পুলিশের সুরতাল প্রতিবেদনে ভিকটিমের শরীরের বিভিন্নস্থানে আঘাত ও ধর্ষণের আলামত পেয়েছে বলেও জানান বাদী।
শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হান তার সঙ্গে ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, শাপলা চত্বরের এই মামলায় বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার আছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
তদন্ত সংস্থার বরাতে প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা
দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
সাধারণত তিন থেকে চার মাস পরপর এই মসজিদের সিন্দুকগুলো খোলা হলেও, এবার খোলা হলো দীর্ঘ ছয় মাস পর। আর সময় বেশি নেওয়ায় এবার জমা হওয়া টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মসজিদের ১৩টি দানবাক্স থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। কড়া নিরাপত্তায় এখন চলছে টাকা গণনার কাজ।
এর আগে সবশেষ গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা দাঁড়ায়। এ ছাড়া সেবার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।
সব ধর্মের মানুষের কাছেই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। জনশ্রুতি রয়েছে, একনিষ্ঠ নিয়তে এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। রোগমুক্তি, উচ্চশিক্ষা কিংবা সন্তান লাভের মতো নানা মানত নিয়ে মানুষ এখানে নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন।
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত
রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চার সদস্যকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বহিষ্কৃতরা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং ওই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তাদের বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ওই ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংবাদ সংগ্রহের সময় ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে অভিযুক্ত করে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনার পর সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হলে জামায়াত তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিজস্ব তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল।
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক।  বিগত বছরগুলোতে এই সম্পর্কটি কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। আজ আমি সেই পরবর্তী অধ্যায়টি নিয়ে কথা বলতে চাই।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তার সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশী বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন।
এছাড়াও চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সরকারপ্রধান। এই স্থানগুলো লজিস্টিকস, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী, সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে বলে উল্লেখ করেন তারেক রহমান।
নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ ফেরত নেওয়া ও আইনি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বান জানান।
জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী
জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে যে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে।
রিজভী বলেন, আমাদেরকে যখন ১৭ বছর দমাতে পারেননি—বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র‍্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন, জনির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? না। আবার ক্রসফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে? না।
রিজভী আরও বলেন, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার চক্রান্ত চলছে। তবে তা আর সম্ভব নয়। শুধু আজকে নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল আজকে এমন কথাবার্তা বলছেন, যেটা দেশবিরোধী, সার্বভৌমত্ববিরোধী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটা মুক্তিযুদ্ধে ৩০ লাখ জীবন, ২ লাখ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির কৃতদাস বানাবেন? এটা হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।
তিনি বলেন, পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম,মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জুলাই গণহত্যা মামলা: কামরুল&মেননের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন জানায়, প্রথমে এ মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্যগ্রহণের ধাপ।
গত ১৭ জুন এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
এর আগে ৩০ এপ্রিল কামরুল ও মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে বলা হয়, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন।
তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগরীর ২০০টির বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
ডিএমপি জানায়, নিয়মিত পুলিশের পাশাপাশি তাদের বিশেষায়িত ইউনিট ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডি সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালাবেন।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করবেন।
এদিকে, চলতি মাসের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্ত ঘটনায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া থানা পুলিশ, ডিবি ও সিটিটিসির পৃথক অভিযানে জুন মাসে এখন পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনার মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (২১ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন।
২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করে টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ মামলায় ১৬৪ ধারায় ২০২৪ সালের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থি নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়।
আনার হত্যার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই তিনজন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।
ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী
সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায়। বিকল্প অর্থায়ন নিয়ে ভাবা হচ্ছে— বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করায় এবারের বাজেট পারফেক্ট নয় বলেও মনে করেন তিনি।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বাজেট সংলাপে এ কথা বলেন তিনি।
বর্তমান বাজেটকে পারফেক্ট না উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার বাজেটের নানা দিক এখনও খতিয়ে দেখছে। এই বাজেট বাস্তবায়ন নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে। কর ও জিডিপির অনুপাত ভালো না। পুরো বিশ্বে বর্তমানে বিদেশি ঋণ কমে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যে আমাদের বাজেট ঘোষণা করতে হয়েছে।
তিনি বলেন, আগের সরকার শুধু ৫০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিলই রেখে গেছে। তার উপর মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ব্যয় বেড়েছে। ফলে মানুষের পুরো অর্থনৈতিক কাঠামোকে আমরা নতুনভাবে দেখছি। এনবিআরের পলিসি বিভাগ আমলাদের দিয়ে চলবে না। সেখানে কর বিশেষজ্ঞরা দায়িত্ব পাবেন।
তিনি আরও বলেন, আমাদের এনবিআরকে সচল করতে হবে। অনেকে ট্যাক্স না দেয়াটাকে ভালো কিছু ভাবেন। এই মানসিকতা থাকলে দেশ এগোবে না। যে কোনো ব্যক্তি কোনো পণ্য রফতানি করতে চাইলেই বন্ড সুবিধা পাবেন। আর বন্ড না নিলে কর সুবিধা দেওয়া হবে ।
স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বছর মোট বাজেটের ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে। আমি বলবো না এটি কম হয়েছে। কিন্ত ৫ শতাংশ আমাদের লক্ষ্য। আমরা ইশতেহারেও বলেছি স্বাস্থ্য খাতে আমরা ৫ শতাংশে যাবো। স্বাস্থ্য ও শিক্ষা ছাড়া আমরা বক্তৃতা দিতে পারবো কিন্তু কোন কিছু অর্জন হবে না। এটি সত্য যে, আপনাকে স্বাস্থ্য ও শিক্ষা্খাতে বিনিয়োগ করতে হবে। আপনার দক্ষতা বাড়াতে হবে।
পাথরবোঝাই ট্রাক উলটে প্রাণ গেল দুজনের
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে চালক ও তার সহকারী নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলায় বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উলটে যায়। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের লাশ উদ্ধার করা হয়। চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তার লাশও উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা&টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যেই যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। এসব যানবাহন রেকারের মাধ্যমে সরিয়ে নিতে গিয়ে বারবার ব্যাহত হয় যান চলাচল। এর মধ্যে শুক্রবার রাতে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাসের পেছনে আরেক বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ থাকে। সব মিলিয়ে ঈদ-পরবর্তী সময়ে বাড়ি ফেরা মানুষের জন্য এটি বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
শনিবার সকাল ১০টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে সিরাজগঞ্জ মহাসড়ক স্বাভাবিক রয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়েছিল যমুনা সেতুতে। তাই এই দীর্ঘ যানজট। সেসব যানবাহনের মধ্যে বেশিরভাগই লক্কর-ঝক্কর যানবাহন। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় কারণে যানজটে সৃষ্টি হয়। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
রাজারহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা&ছেলে নিহত
কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
নিহতরা হলেন, দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি মোটরসাইকেলে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরত্বর অবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
শনিবার সকালে বাবা-ছেলে মটরসাইকেলযোগে একই উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলন করতে রওনা হয়েছিলেন বলে তাদের পরিবার সূত্রে জানা যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৩ জন ও নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৭ জন ও আক্রান্ত ৩৩ হাজার ৬১৩ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও আট মাসের শিশু।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর কল পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যা নাকি আত্মহত্যা, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ ও আলামত জব্দ করা হচ্ছে। তবে কিছু বিষয় সন্দেহের সৃষ্টি করছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
‎এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে কড়া নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এই নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানান।
ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এই ধরনের যেকোনো অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতেই মূলত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
ঢাকাজুড়ে পুলিশের এই বিশেষ সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই, সেটি আমাদের মূল দেখার বিষয় নয় এবং এই মুহূর্তে বড় কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার আরও জানান, পুলিশ যেকোনো অপরাধীকে প্রতিহত করার জন্য সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও টহল জোরদারসহ পুলিশের নানামুখী কার্যক্রম চলছে।
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে হতে পারে—এমনটি ধরে নিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (১৭ মে)। বরাবরের মতোই যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে (অ্যাপ ও ওয়েবসাইটে) বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি।
ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৫ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র, ১৫ মে দেওয়া হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র টিকিট। আজ ১৭ মে দেওয়া হচ্ছে ২৭ মে’র টিকিট। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবারই কিনতে পারবেন এবং একটি আইডিতে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। তবে সাধারণ ও কর্মজীবী যাত্রীদের অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত হয়েও ভেঙে গেল জীবন, ঠিকানা মানসিক হাসপাতাল
মিথ্যা ধর্ষণ মামলায় কারাভোগের পর ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত হওয়া ফেনীর আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমদ জুবায়েরের জীবন এখন এক গভীর ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
কারামুক্তি মিললেও সামাজিক অপমান, মানসিক চাপ ও দীর্ঘ আইনি লড়াইয়ের ক্ষত সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। বর্তমানে রাজধানীর আদাবরের একটি বিশেষায়িত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থাতেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দেয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাতও করেন। মুক্তির পরও সেই মানসিক ক্ষত কাটিয়ে উঠতে পারেননি তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য-সচিব তারেক রেজার ছোট ভাই ইমনের বাসায় অবস্থানকালে আচমকাই আক্রমণাত্মক হয়ে ওঠেন জুবায়ের। এ সময় তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর করেন এবং উপস্থিত লোকজনের ওপর চড়াও হন।
একপর্যায়ে পাশের ফ্ল্যাটের মালিককে আঘাতের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আইনি অভিভাবকের অনুপস্থিতিতে সেখানে পূর্ণাঙ্গভাবে ভর্তি করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৫ মে) সকালে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে উন্নত চিকিৎসার জন্য তাকে আদাবরের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশল। তিনি মাওলানা জুবায়েরকে আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব ও সম্প্রীতি সেলের সমন্বয়ক তারেক রেজা বলেন, একজন নির্দোষ ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূলত এসব মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার মা-বাবা ঢাকায় এসেছেন। আমরা তাকে আদাবরের এনলাইটেনড সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ফেনীর পরশুরামে এক মক্তবপড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় রাজনৈতিক রোষানল ও ষড়যন্ত্রের শিকার হয়ে জুবায়েরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। তিনি ৩২ দিন কারাভোগের পর মুক্তি পান। কিন্তু সমাজের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও অপমান তার জীবনকে ওলটপালট করে দেয়।
পরবর্তীকালে মামলাটি নাটকীয় মোড় নেয়। ডিএনএ পরীক্ষায় উঠে আসে, ওই কিশোরীর সন্তানের জৈবিক পিতা তার নিজের ভাই। ২০২৫ সালের ১৯ মে অভিযুক্ত ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তবে ততদিনে জুবায়েরের সংসার ও সামাজিক অবস্থান ভেঙে পড়ে।
অসুস্থ হওয়ার কয়েকদিন আগে, শনিবার (৯ মে) ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন জুবায়ের। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাকে মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মামলার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে পৈতৃক জমিও। জুলাই বিপ্লবের একজন সম্মুখযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে চরম সামাজিক হেনস্তার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি জানান— চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান, মিথ্যা মামলার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মানসিক ও আর্থিক ক্ষতির বিপরীতে উপযুক্ত ক্ষতিপূরণ।
এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এনসিপি নেতারাও।
এ বিষয়ে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, তার অসুস্থতার খবর শুনে আমি ঢাকায় ছুটে এসেছি। বর্তমানে আমি হাসপাতালেই আছি। মুজাফফরের চিকিৎসা চলছে।
ঝগড়া করে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো, আটক আসমা
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করার অভিযোগ উঠেছে আসমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ তাকে আটক করেছে।
শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর শহরের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার জিয়া সরদার পিরোজপুর জেলার আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তারা শরীয়তপুর শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সর্বশেষ চন্দ্রপুর এলাকায় একটি বাসায় থাকতেন তারা।
আরও জানা গেছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার গভীর রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে স্ত্রী আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।
অভিযোগ রয়েছে, ঘটনার পর মরদেহ গোপন করতে ধারাল অস্ত্র দিয়ে দেহ কয়েক টুকরো করা হয়। পরে হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় মরদেহের কিছু অংশ বস্তায় ভরে সদর উপজেলার আটং এলাকার বৃক্ষতলা সংলগ্ন স্থানে ফেলে দেওয়া হয়। পরে পুরোনো ভাড়া বাসার একটি ফ্রিজে মরদেহের অংশ রাখার চেষ্টা করলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ড্রাম খুলে মরদেহের অংশ দেখতে পায়। জিজ্ঞাসাবাদে আটক নারী ঘটনাটি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
জাবিতে ধর্ষণচেষ্টা প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী।
শুক্রবার (১৬ মে প্রথম প্রহরে) রাত ২ টার দিকে ছাত্রীদের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি ছাত্রীদের সবগুলো হল ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।
এসময়, শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলেও তা করতে ব্যর্থ হয়েছে। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি তাদের।
আন্দোলনকারীরা বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি প্রশাসন। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ চাই। যতক্ষণ না প্রক্টর পদত্যাগ করবে এবং আসামি গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করবো।"
এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের সঙ্গে একাধিকবার বাকবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসভবনে দেওয়ালে প্রশাসন "ব্যর্থ" লেখেন। এছাড়া, তারা উপাচার্যের সামনে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি জানান।
এর আগে, ১৪ মে ভোর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে ৬ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
২৫ বছরের রেকর্ড ভাঙলো হাম, বাড়ছে শঙ্কা
দেশে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত এবছর দেশে মোট ৫৩ হাজার ৫৬ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৫০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে। এর মধ্যে ৬৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাবগুলোর একটি। আক্রান্ত ও মৃতদের বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৩ মে সকাল পর্যন্ত ৩৮ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৩ হাজার ৮৩২ জন হাসপাতাল ছেড়েছেন।
তথ্য বলছে, গত ২৫ বছরে বাংলাদেশে হামের আক্রান্ত সংখ্যা কখনও ৫০ হাজার ছাড়ায়নি। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছিল ২০০৫ সালে। সে বছর আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ৯৩৪ জন। এরপর ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমতে থাকে।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭ জন। ২০২৫ সালে আক্রান্ত হয়েছিল মাত্র ১৩২ জন। তবে চলতি বছরের শুরুতেই পরিস্থিতি দ্রুত বদলে যায়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যখন হাম নির্মূলের পথে এগোচ্ছিল, তখন টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে হঠাৎ বড় প্রাদুর্ভাব দেখা দেয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, ‘আক্রান্তের সংখ্যা যখন ৫০ হাজার ছাড়িয়েছে, তখন এটিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল। এমন ঘোষণা না থাকায় সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।’
ভাইরোলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহবুবা জামিল বলেন, চলতি বছরে অস্বাভাবিক হারে সংক্রমণ বেড়েছে। তবে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ কমতে শুরু করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এক বছরে ৫০ হাজারের বেশি হাম আক্রান্তের ঘটনা রিপোর্ট করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন পঞ্চম। এর আগে ভারত, ইউক্রেন, মাদাগাস্কার ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এমন বড় প্রাদুর্ভাব দেখা গেছে।
শাপলা চত্বর হত্যা মামলা ট্রাইব্যুনালে নেওয়া হলো ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ৭ মে এই আদেশ দেন।
ওইদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু।’ ওই সময় মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, ফারজানা রুপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।
জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে শিক্ষার্থীরা টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি পুরোনো নিবন্ধক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা এবং নিয়মিত টহল বাড়াতে হবে।
জানা গেছে, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।
দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬&২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কার্যকর হবে ২৪ মে (রোববার) থেকে। কিন্তু তার আগে ২২ মে (শুক্রবার) এবং ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। অর্থাৎ, ২২ মে থেকেই কার্যত শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।
কবে খুলবে কোন প্রতিষ্ঠান?
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।
অন্যদিকে, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে ১৪ জুন। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের (সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিন) বড় ছুটি পাচ্ছে।
পরবর্তী বড় ছুটি কবে?
জুন মাসে স্কুল-মাদ্রাসা খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে একদিনের ছুটি রয়েছে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যেও ছুটি রয়েছে।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের অবকাশ যাপনের জন্য সমন্বয় করে শিক্ষাপঞ্জিতে প্রতি বছরই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
বুধবার (১৩) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)। এই ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।
প্রসঙ্গত, আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি বগি (কামরা) বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
জনস্বাস্থ্য: হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু
টানা বৃষ্টিতে কমেছে কিউলেক্স মশা, কিন্তু বাড়ছে এডিস
গত বছরের চেয়ে এ বছর বাড়তে পারে ডেঙ্গুর সংক্রমণ
সচেতনতাসহ বিভিন্ন কার্যক্রম রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষের
সমন্বিত নগর ও জৈবিক ব্যবস্থাপনা ছাড়া কাজ হবে না: বিশেষজ্ঞ
রাজধানীসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তবে এবার আর কিউলেক্স মশা না, বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিসের বিস্তার। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর অর্ধেকই রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দা। তাই এবার ডেঙ্গু নিয়ে আগাম সতর্কতার কথা জানিয়েছেন দুই সিটির কর্মকর্তারা। তাঁরা বলেছেন, এডিস মশা প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গু মৌসুমের শুরুতে চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনই রাজধানীর বাসিন্দা।
গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। এ রকম বৃষ্টিতেই পথঘাট ছাড়াও পরিত্যক্ত বোতল বা পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে জমা পানিতে এডিস মশার বিস্তার ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাতের আগে প্রচণ্ড গরমে কিউলেক্স প্রজাতির মশার বিস্তার ঘটেছিল। বৃষ্টির ফলে সেই মশা থেকে রেহাই পেয়েছে নগরবাসী। তবে জমা পানির কারণে এখন বাড়ছে এডিস মশার বংশ।
গুলশান অঞ্চলের বিশাল কড়াইল বস্তির বাসিন্দা আকরাম মিয়া বড় রাস্তায় একটি ফলের দোকানে কাজ করেন। তিনি জানান, মশার কয়েল না জ্বালিয়ে দোকানে বসা যায় না। গণমাধ্যমকে আকরাম বলেন, ‘দিনের বেলায়ও কয়েল ধরাইতে হয়। এখন তো ডেঙ্গু (এডিস) মশার সিজন। এই মশা তো দিনেই নাকি বেশি কামড়ায়।’
গুলশান লেকের যে অংশ ঘেঁষে কড়াইল বস্তির অবস্থান, তা প্রায় সারা বছরই জঞ্জালে ভরা থাকে। লেকের ঘোলা বদ্ধ পানি মশার অন্যতম বড় প্রজনন ক্ষেত্র। বিশেষজ্ঞরা বলছেন, আগে এডিস স্বচ্ছ পানিতে বংশ বৃদ্ধি করলেও সাম্প্রতিককালে ঢাকায় তাঁরা নোংরা পানিতেও এ মশার জন্ম হতে দেখছেন।
রাজধানীজুড়ে সব সময় বহু ভবন নির্মাণাধীন থাকে। অনেক ক্ষেত্রেই দীর্ঘসময় লাগে এসবের কাজ শেষ হতে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের স্থাপনায় জমে থাকা পানিতে ডেঙ্গুর বংশবিস্তার হচ্ছে। জায়গাগুলো নজরে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করলে এ বছর ডেঙ্গুর মাত্রা গত বছরের তুলনায় বাড়তে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণি- বিদ্যা বিভাগের অধ্যাপক ও মশাবাহিত রোগবিষয়ক গবেষক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার গণমাধ্যমকে জানান, এখনই যথাযথ প্রস্তুতি না নিলে সামনে ডেঙ্গুর প্রভাব বাড়তে পারে।
তিনি বলেন, টানা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার ফলে এডিস মশা বাড়বে। একই সঙ্গে ডেঙ্গুও বাড়বে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই প্রস্তুতি নিতে হবে। যেসব কীটনাশক প্রয়োজন তার পর্যাপ্ত মজুদ রাখতে হবে সিটি কর্তৃপক্ষকে।
রাজধানীতে এবার ডেঙ্গুর মাত্রা কেমন হতে পারে, এমন প্রশ্নের জবাবে কবিরুল বাশার বলেন, ‘এবারের ডেঙ্গুর ঢেউ ২০২৩ সালের মতো ব্যাপক হয়তো হবে না। তবে গত বছরের চেয়ে বেশি হতে পারে।’
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া গত ৫ বছরের ডেঙ্গু রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ে সারা দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকই ছিল রাজধানীর বাসিন্দা। দুই সিটি করপোরেশনের মধ্যে রাজধানীর দক্ষিণে মৃত্যুর হার বেশি। প্রতিবছরের মে-জুন মাসে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গুতে আক্রান্তদের সংখ্যার সূচক ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে।
মৃত্যুর হিসাব ঊর্ধ্বমুখী
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মৃত্যু গত কয়েক বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২১ সালে রাজধানীতে ৯৫ জন এবং সারা দেশে ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২২ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। সে বছর সারা দেশে ২৮১ জনের মৃত্যু হয়, যার মধ্যে রাজধানীতেই মারা যান ১৭৩ জন। ২০২৩ সালে ডেঙ্গু ছিল দেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী। বছরটিতে সারা দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে প্রায় অর্ধেক মারা যায় রাজধানীতে। সারা দেশে ২০২৪ এবং ২০২৫ সালে যথাক্রমে ৫৭৫ ও ৪১৩ জনের মৃত্যু হয়। সাম্প্রতিককালের নতুন বিপদ হচ্ছে, আগে মূলত ঢাকাসহ নগরে সীমিত থাকলেও এডিস মশা এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চলতি বছরও সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশন নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ওয়ার্ড চিহ্নিত করে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত এলাকায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) পাঠিয়ে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ কর্মসূচি নেওয়া হয়েছে। লিফলেট, এসএমএস এবং গণমাধ্যমে বিজ্ঞাপনসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
রাজধানীর দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, ডেঙ্গু নিয়ে এ বছর আগাম সতর্ক তাঁরা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রেন, খাল ও জলাবদ্ধ স্থান পরিষ্কার অভিযান চলছে। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। কিছু নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রোববার থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে বাউল গানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তাঁরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রোববারই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় রাজধানীর ৭৫ ওয়ার্ডে ডেঙ্গুর হটস্পট শনাক্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘প্রাক্‌-বর্ষা এডিস লার্ভা জরিপ শুরু করেছে। এ সময় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে তথ্যভিত্তিক ও কঠোর নজরদারির মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।
এ ছাড়া ডিএসসিসি বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সচেতনতা কার্যক্রম, খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার এবং জলাবদ্ধতা কমাতে পোর্টেবল পাম্প ব্যবহারের উদ্যোগ এবং প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা দিয়ে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রস্তুতি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি রয়েছে। গতকাল তিনি গণমাধ্যমকে বলেন, ‘হাম বা অন্য কোনো রোগের কারণে ডেঙ্গুকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে—বিষয়টি এমন নয়। আমরা সমান গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
হালিমুর রশিদ বলেন, ‘আজও (গতকাল) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশের প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে রোগী শনাক্ত, চিকিৎসা ও সমন্বয় কার্যক্রম দ্রুত করা যায়। চিকিৎসার জন্য প্রয়োজনীয় লজিস্টিক, বিশেষ করে স্যালাইন, ওষুধ ও পরীক্ষার সামগ্রী জেলা ও উপজেলা হাসপাতাল পর্যন্ত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।’
বিশেষজ্ঞের বহুমাত্রিক পরামর্শ
এডিস মশা ও ডেঙ্গু রোগের ক্রমবর্ধমান বিস্তারের জন্য বর্তমান নগর কাঠামোকে অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করলেন নগর বিশেষজ্ঞ, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বর্তমানে রাজধানীতে জনঘনত্ব অত্যন্ত বেশি। এত জনঘনত্বপূর্ণ স্থানে মশাবাহিত রোগ খুব দ্রুত ছড়ায়। ঢাকায় বৃষ্টিপাতের সময়ে নানা কারণে জলাবদ্ধতা হয়। এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধি এবং ‘আরবান হিট আইল্যান্ড’ (শহরের যেসব স্থানে উষ্ণতা বেশি) এর প্রভাব থাকে, যার ফলে মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।’
আদিল মুহাম্মদ খান এ কারণে সমন্বিত নগর পরিকল্পনা এবং জৈবিক ব্যবস্থাপনার সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘মশা নিয়ন্ত্রণের নামে সিটি করপোরেশন মূলত ফগিং করে থাকে, যা কার্যত লোকদেখানো। কিন্তু পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নগর পরিকল্পনার মাধ্যমে তাপমাত্রা কমানো বা জনঘনত্ব নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ তাদের নেই। বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও অত্যন্ত খারাপ। যতক্ষণ পর্যন্ত আমরা একটি সমন্বিত নগর পরিকল্পনা এবং জৈবিক ব্যবস্থাপনা করতে না পারব, ততক্ষণ শুধু কেমিক্যাল দিয়ে ফগিং করে কোনো লাভ হবে না।’
এ বছর ডেঙ্গুর প্রভাব বাড়বে এমন আশঙ্কা জানিয়ে এই নগর গবেষক বলেন, ‘পরিসংখ্যান আমাদের সে তথ্যই দিচ্ছে। নগর কাঠামোর কোনো পরিবর্তন না হওয়া এবং বর্তমান নগর পরিকল্পনার অব্যবস্থাপনা এসব মিলিয়ে পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।’
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউজিসির জাতীয় কর্মশালায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলা হবে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে। সেক্ষেত্রে সার্জেন্ট বা ট্রাফিক পরিদর্শকদের ম্যানুয়াল মামলা খুব একটা করা লাগবে না। যে কোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিংয়ে সৌর শক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি করপোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সাতটি ক্রসিংয়ে সিগন্যাল লাইট বসিয়েছে। এছাড়া গুলশান-১ নম্বরে আগে থেকেই ছিল, আর গুলশান-২ নম্বরেও সিটি করপোরেশন সিগন্যাল লাইন স্থাপন করেছে। এর বাইরে হাইকোর্ট ক্রসিং থেকে ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং পর্যন্ত ছয়টি পয়েন্টে সিগন্যাল লাইট বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যা কয়েক দিনের মধ্যে চালু হবে। এর বাইরে ১৫টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট বসিয়েছে ডিএমপি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে ঢাকার ৩০ পয়েন্টে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা বা অটোমেটিক মামলা করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই সফটওয়্যারটি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ তৈরি করছে। এই ভিডিও ফুটেজের ভিত্তিতে আমাদের সঙ্গে বিআরটিএ ডাটাবেজের যে কানেক্টিভিটি আছে, তা থেকে মালিকদের ঠিকানা নিয়ে প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইলের এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে, সে অনুযায়ী তারা জরিমানা পরিশোধ করবেন। বিভিন্ন পয়েন্ট সিগন্যাল লাইটের পোলগুলোতে পর্যায়ক্রমে এই ‘এআই বেজড সিসি ক্যামেরা’ স্থাপন করা হবে বলেও জানান তিনি।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট, রাজধানীতে ২৭টি
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি করপোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টিসহ সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন ইজারাদাররা।
জানা গেছে, ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টিসহ মোট ২৭টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনেক হাট এলাকায় ইতোমধ্যে বাঁশ, শামিয়ানা, মাইক ও ছাউনি টানানোর কাজ চলছে। পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে হাসিল ঘর, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির পশুর পর্যাপ্ত মজুত থাকায় এবার পশু সংকটের কোনো আশঙ্কা নেই। ব্যবসায়ীরা বলছেন, হাটের প্রস্তুতি শেষ হলে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু আসা শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই রাজধানীর হাটগুলোতে গরু নামানো শুরু হতে পারে।
হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য একাধিক ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হবে।
ব্যবসায়ীরা জানান, শেষ মুহূর্তে হাটগুলোতে আরও সাজসজ্জা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হবে। তারা আশা করছেন, শুক্রবার থেকে বিভিন্ন হাটে পশু আসা শুরু হবে এবং কোরবানির আগ পর্যন্ত হাট জমে উঠবে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, এবার যত্রতত্র বা সড়কের ওপর কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। নিয়মের বাইরে কাউকে হাটের ইজারা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য যাতে যত্রতত্র না ফেলা হয় সেজন্য প্রতিটি হাটে বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। হাট ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রস্তুত করা হয়েছে।
দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবার পাঁচ দিনব্যাপী পশুর হাটে কেনাবেচা চলবে।
এদিকে সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু আসা শুরু হবে।
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান তারা।
এর আগে, শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়। এর জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ।  পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি।  সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি।  এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা।
আজ মায়েদের দিন।  বিশ্ব মা দিবস আজ।  প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় বিশ্ব মা দিবস।  সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে আজ ১০ মে।
মা দিবসের আধুনিক ধারণার সূচনা যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।
পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়ে আসছে।
মা শুধু একজন অভিভাবক নন, সন্তানের প্রথম শিক্ষক, আশ্রয় ও সবচেয়ে নিরাপদ জায়গা। জন্মের পর থেকে সন্তানের বেড়ে ওঠা, শিক্ষা, মূল্যবোধ ও জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদান অনস্বীকার্য। তাই মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন না হলেও, বিশ্ব মা দিবস সেই অনুভূতিকে আরও বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক নানা আয়োজন করা হয়।  কেউ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেউ কেক কাটেন, কেউ বা উপহার দিচ্ছেন।  আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করছেন।
যদিও মনীষীরা বলেন, শুধু একটি দিন নয়, প্রতিদিনের আচরণে মায়ের প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রকাশই হওয়া উচিত সবচেয়ে বড় উদযাপন। কারণ সন্তানের জীবনে মা শুধু একজন অভিভাবক নন, তিনি প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় এবং অনেকের কাছে পুরো পৃথিবীর আরেক নাম।
নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ
সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ দেশব্যাপী পালন শুরু হচ্ছে আজ। এটি চলবে ১৬ মে পর্যন্ত। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’।
নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিবছরের ন্যায় এবারও নৌ নিরাপত্তা সপ্তাহ পালনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য।
পাশাপাশি নৌ পথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ সকল ট্রলারকে আবহাওয়ার নির্দেশনা মানতে ও এ বিষয়ক সচেতনতা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে।
রাজধানীর রমনায় ৩৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে নৌপরিহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নদীমাতৃক বাংলাদেশে নৌপথ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি বছর নৌদুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মনে করছে নৌপরিবহন অধিদপ্তর।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ।
নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও নদীপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৌযান পরিচালনায় আইন ও বিধিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হবে।
নৌ নিরাপত্তা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়ন হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নৌপথে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মরদেহ বহনকারী বিমান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় আসে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তিনিও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। গত ৪ মে তার মরদেহ দেশে আনা হয়।
নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গাজীপুরে প্রবাসীর স্ত্রী&সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত আসছে...
সর্বাত্মক অভিযানে সরকারদলীয় পরিচয়েও ছাড় নেই
সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি তদবিরে চাঁদাবাজকে ছাড়া হবে না :ডিএমপি কমিশনার
সারা দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কয়েক বার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি বলেছেন। এরপর চাঁদাবাজি বন্ধ না হওয়ায় গত রবিবার রাতে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। যদিও আটকের ১২ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তবুও চাঁদাবাজদের বিরুদ্ধে এর মাধ্যমে একটা বার্তা দেওয়া গেছে বলে মনে করছেন সরকারের দায়িত্বশীলরা।
সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে সারা দেশে চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে ‘অলআউট’ অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাঁড়াশি অভিযানে গত মঙ্গলবারও ১৭৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছে ৩৫ জন। তালিকার বাইরে ৪৮ জনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে। ডিএমপির তথ্য অনুযায়ী ১ মে থেকে শুরু হওয়া অভিযানে পাঁচ দিনে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ার বলেছেন, তদবিরে কোনো চাঁদাবাজকে ছাড়া হবে না। তালিকা তৈরি করা হয়েছে, সে অনুযায়ী গ্রেপ্তার অভিযান চলবে। এখানে চাঁদাবাজদের অন্য কোনো পরিচয় দেখা হবে না। তিনি বলেন, চাঁদাবাজসহ অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত। চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে।
জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে দেশের সবকটি মহানগর এলাকা, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটকে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চাঁদাবাজির মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে-চাঁদাবাজ-সন্ত্রাসী সে যে দলেরই হোক, যত বড় নেতাই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি। গত ১ মে থেকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। এবার যে কোনো মূল্যে দেশকে চাঁদাবাজ মুক্ত করা হবে। এ নিয়ে যে দুর্নাম রয়েছে তা থেকে এবার উত্তরণের চিন্তা সরকারের।
চাঁদাবাজদের নিয়ে র্যাবের তৈরি করা এক প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে চাঁদাবাজদের গডফাদার রয়েছে ৬৫০ জন। এসব গডফাদারের অধিকাংশেরই রয়েছে রাজনৈতিক পরিচয়, যা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বলে প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ এবং তাদের আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় প্রায় ৪ হাজার চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মাঠ পর্যায়ে অভিযানে নতুন নতুন নাম আসছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের মধ্য দিয়ে সরকার চাঁদাবাজির বিরুদ্ধে একটা বার্তা দিতে চেয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করলেও পুলিশ তাকে ছাড়েনি। নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহত্ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
এর আগে গত মাসে রাজধানীর শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলার পর র্যাব ১ নম্বর আসামি মঈন উদ্দিন ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করে। তারা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এদিকে ঢাকার মিরপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। রাজধানীর এই এলাকায় দেড় শতাধিক চাঁদাবাজির স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে সংগঠিতভাবে দোকান, ফুটপাত, পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাত থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। এসব কার্যক্রমে ৭২ জন সক্রিয়ভাবে জড়িত এবং অন্তত ২৫ জন ব্যক্তি তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তালিকায় রাজনৈতিক পরিচয়ধারী ও পেশাদার অপরাধীদের পাশাপাশি স্থানীয় প্রভাবশালীরাও রয়েছেন।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশন পর্যন্ত পুরো এলাকা, পাশাপাশি মিরপুর, পল্লবী, কাফরুল, দারুস সালাম, রূপনগর, শাহ আলী ও ভাষানটেক থানার বিভিন্ন অংশে চাঁদাবাজির বিস্তার রয়েছে। রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে শত শত দোকান বসানো হয়, যেগুলো থেকে প্রতিদিন নির্দিষ্ট হারে টাকা আদায় করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দোকানের অবস্থান ও আকারভেদে প্রতিদিন ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এই টাকা সংগ্রহের জন্য নির্দিষ্ট ব্যক্তিরা ‘লাইনম্যান’ হিসেবে কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিরপুর ১০ থেকে ১৩ নম্বর সেকশনের এলাকায় প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ দোকান ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত হচ্ছে। এসব দোকান থেকে দৈনিক গড়ে ২০০ টাকা করে চাঁদা ধরা হলে মাসে প্রায় ৯০ লাখ টাকা পর্যন্ত অবৈধ অর্থ আদায় হয়। এই অর্থ বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সন্ত্রাসী চক্র এবং কিছু প্রশাসনিক সংশ্লিষ্টতা রয়েছে।
জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী
আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে।
শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তত্কালীন আওয়ামী লীগ সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় মাঠে ছিলেন তারা।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে প্রত্যাহার হবে, পরে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটি প্রথম সভায় বসে। গত ২১ এপ্রিল আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশের চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।’
মঙ্গলবার (৫মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং শিক্ষাকে ঘিরে তার স্বপ্ন ছিল সুদূরপ্রসারী। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা।
বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার বিষয়েও কাজ চলছে।
তিনি বলেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করত এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে। বিদেশে শিক্ষাগ্রহণ শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে।
স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তাদের মতামত শোনা ছাড়া টেকসই সিদ্ধান্ত সম্ভব নয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৭২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।
একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।
নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইস্যুতে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।
টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ (সোমবার) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন অংশ নেন।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।
লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি ওই এলাকায় পুলিশ গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে সেগুলোর অবস্থা এমন ছিল যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো বৃষ্টির।
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি
আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
প্রতিবছরের মতো এবারও ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে এবার বাংলাদেশের তিন ধাপ অবনতি হয়েছে। এ বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।
এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
ডিসি সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে প্রতিবছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমে নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত।
অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।
সম্মেলনের আগের দিন শনিবার (২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসকদের দেওয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হাসপাতালগুলোতে এন্টিভেনম সহজলভ্য করা, সব উপজেলা হাসপাতালে অন্তত একটি করে অ্যাম্বুলেন্স দেওয়া, কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন সরকারের কাছে জনগণের যেসব প্রত্যাশা রয়েছে, ডিসি সম্মেলনে সেগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত অধিবেশন ছাড়াও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না। তাদের দলীয় মনোভাব থাকতেই পারে। তবে সরকারি কাজে দলীয় প্রভাব পড়লে তা ঠিক হবে না।
অন্তবর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেওয়া প্রস্তাবের ৪৪ শতাংশ এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা হবে। প্রথম দিনের অধিবেশন শেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার (৪ মে) দ্বিতীয় দিন অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত আলোচনা হবে। এ ছাড়া এদিন জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা।
মঙ্গলবার (৫ মে) তৃতীয় দিন সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে আলোচনা হবে। একই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। এদিন নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়েও আলোচনার কথা রয়েছে।
বুধবার (৬ মে) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। এদিন রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানে ডিসিসহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খাবেন।
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নাব তারেক রহমান সিলেটে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান আছেন।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।
এবার রাজধানীর ২৫ স্থানে বসবে পশুর হাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এবার রাজধানীতে ২৫টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাটে পশু বিক্রি হবে। ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব হাটের ইজারাদার ঠিক করতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত সোমবার ডিএনসিসির প্রথম পর্যায়ের দরপত্র খোলা হয়। সেখানে চারটি হাট—খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (সরকারি দর ছিল ১ কোটি ৫১ লাখ), মেরুল বাড্ডা কাঁচাবাজার-সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ), মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা (১ কোটি ৯৬ লাখ ২০ হাজার) এবং ভাটারা সুতিভোলা খাল অস্থায়ী হাটের (৩ কোটি ১২ লাখ ৭৬ হাজার টাকা) জন্য কোনো দরপ্রস্তাব জমা পড়েনি। এ বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, যেসব হাটের জন্য কোনো দর পাওয়া যায়নি, সেগুলোর জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হবে।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অস্থায়ী হাটগুলো বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা ও শ্যামপুর- কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায়।
এছাড়া শিকদার মেডিক্যাল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প সংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গায়, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গায়, মোস্তমাঝি মোড় সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায়, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগের আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় । এ সিটিতে প্রথম পর্যায়ের দরপত্র খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।
অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে খিতক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খালি জায়গা, মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া, ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা ব্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, কাচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা, মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা এবং ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা।
গত সোমবার ঢাকা উত্তর সিটির নগর ভবনে অস্থায়ী হাট ইজারা নিতে আগ্রহীদের দেওয়া দরপ্রস্তাবের খাম খোলা হয়। এ সময় দিয়াবাড়ীর হাটের জন্য আগ্রহী চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব পাওয়া যায়। এর মধ্যে সর্বোচ্চ ১৪ কোটি ১৫ লাখ টাকা দরপ্রস্তাব করেছে এসএফ করপোরেশন।
শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই ২ পুলিশ সদস্য
সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এ আচরণ দৃশ্যমান হয়, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’
এ ঘটনায় ট্রাইব্যুনাল তাদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল রোমানিয়া
রোমানিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখা দিয়েছে। দেশটিতে বসবাসরত অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্ট রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২, যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ এ প্রকাশ হয় এবং রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এর ফলে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।
বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় আসার পর সংশ্লিষ্ট কোম্পানি তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় এবং তিনি যদি ৯০ দিনের মধ্যে নতুন কোনো নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ অবস্থায় চলে যান।
এ ছাড়া এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না, অথবা সময়মতো কিংবা সঠিকভাবে টিআরসি আবেদন সম্পন্ন করে না। এর ফলেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।
এই প্রেক্ষাপটে বৈধভাবে প্রবেশ করে পরবর্তী সময়ে অবৈধ হয়ে পড়া কর্মীরা রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের শরণাপন্ন হতে পারেন। এরইমধ্যে অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিদের ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে।
তবে এ ক্ষেত্রে কর্মীদের অবশ্যই একটি নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরবর্তী সময়ে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
যেহেতু এই ব্যবস্থাটি নতুন, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। সে কারণে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যেসব ব্যক্তি এরইমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুযোগ বলবৎ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।
কুড়িগ্রামে ট্রাক&মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভার বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ছাদিয়া আক্তার (৭), শামিম মিয়া (২৮), জাহিদুল ইসলাম (৩৮)। লিমন মাইক্রোবাসের চালক ছিলেন। তারা সবাই ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত ১১ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ট্রেনের নিচে শিশুসন্তান, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটেছে এক হৃদয়বিদারক কিন্তু অলৌকিক রক্ষা পাওয়ার ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক বছরের শিশুকে বাঁচাতে মুহূর্তের সিদ্ধান্তে নিচে ঝাঁপ দেন বাবা। বিস্ময়করভাবে ট্রেনের একাধিক বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে যান দুজনই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক দম্পতি তাদের শিশু সন্তানসহ চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় বাবার হাত ফসকে শিশুটি নিচে পড়ে যায়।
সন্তানকে বাঁচাতে বিলম্ব না করে বাবাও সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশ ঘেঁষে শুয়ে পড়েন। এরপর একে একে ট্রেনের প্রায় আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং সবাই ধারণা করেন, বাবা-ছেলে আর বেঁচে নেই।
কিন্তু ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, দুজনই অক্ষত অবস্থায় পড়ে আছেন। তাদের শরীরে সামান্য আঁচড় ছাড়া বড় কোনো আঘাত ছিল না। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন বিস্মিত হয়ে একে অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নিশ্চিত ছিলাম তারা আর বাঁচেনি। কিন্তু পরে যখন দেখলাম তারা নড়ছে, তখন সত্যিই অবাক হয়ে গেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাবা ও শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।
তিনি বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা অত্যন্ত বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই যাত্রীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মাইলফলকের সামনে দেশের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়েই রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করবে।
এদিন বিকেলে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-এর প্রধান রাফায়েল গ্রোসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের পর জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পাশাপাশি চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে।
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎখাতের বিদ্যমান সংকট অনেকটাই কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পদ্মা নদীর তীরঘেঁষা পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৭ সালের ৩০ নভেম্বর থেকে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে।
তার মধ্যে সাত মাস বয়সী শিশুটি জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। ২২ এপ্রিল শিশুটিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল, সোমবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
পরে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয় চার মাস বয়সী একটি শিশুর। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা শিশুটি গত ২৩ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।
অপর পাঁচ মাস বয়সী শিশুটি নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা। গত ২০ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল; সোমবার রাতে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সহকারী পরিচালক মাঈনউদ্দিন খান আরও বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩২ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬ শিশু।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৯২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু এবং মৃত্যু হয়েছে ২০ শিশুর।
বোতলে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পে ইটপাটকেল নিক্ষেপ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর বাসটার্মিনাল এলাকায় লাবনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে লাবনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ করা হচ্ছিল। জ্বালানি তেলের জন্য প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাক, মিনিট্রাক ও স্থানীয় কৃষকরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় এক ব্যক্তি পাম্প থেকে প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল নেওয়ার সময় লাইনে অপেক্ষমান লোকজন প্রতিবাদ করে।
এক পর্যায়ে বাগবিতণ্ডা সৃষ্টি হয় এবং লোকজন উত্তেজিত হয়ে ফিলিং স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মালিকদের সঙ্গে মারামারি বেঁধে যায়। এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গ্রাহকরাই ঝামেলা সৃষ্টি করেছে এবং কিছু মানুষ রাস্তার বিপরীত দিক থেকে ঢিল ছুড়েছে। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল।
ফরিদপুরে মা&মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদরে মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত দশটার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের শিকার তিন ব্যক্তি হলেন, অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।
এই ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আজ রাত দশটার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুপুকে হত্যা করে। এ সময় মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকে পিটিয়ে হত্যা করেছে।
তিনি আরও জানান, আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছেলে ছিল। এজন্য তাকে বিয়েও দেওয়া হয়নি। তার এক বড় আত্মীয় তাকে স্বাস্থ্য বিভাগের চাকরিটি দিয়ে দিয়েছিল। যখন তার মাথা নষ্ট হতো সে অফিসেও যেতো না। আবার যখন ভালো থাকত, সুস্থ স্বাভাবিক মানুষের মতই আচরণ করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। আমরা তাকে আটক করার জন্য মাঠে একাধিক টিম কাজ করছি।
এদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত পৌনে বারোটার দিকে তিনি জানান, মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। সেগুলো ময়না তদন্তের জন্য সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোরের পথে প্রধানমন্ত্রী
যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রেম নিয়ে বিরোধে পাল্টাপাল্টি হামলা, বাড়িতে অগ্নিসংযোগ
নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ‘প্রেমিক’ সাজ্জাদ হোসনকে (২২) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তার সঙ্গে সম্পর্ক থাকা তরুণীর বাড়িও একই এলাকায়। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নেয়নি তার পরিবার।
স্থানীয়দের ভাষ্য, রোববার সকালে মেয়েটি সাজ্জাদের সঙ্গে দেখা করতে যায়। এরপর মেয়েটির স্বজনরা সাজ্জাদকে কুপিয়ে জখম করে। পরে সাজ্জাদের স্বজনরা মেয়েটির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা পেট্রল ঢেলে চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটে। এর জেরে প্রেমিকা ও তাদের স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে।’
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কিছু মানুষের বাধায় আগুন নেভানোর কাজ যথাযথভাবে করতে পারেননি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রায় ১১ বছর পর মামলার অন্যতম সন্দেহভাজন আসামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান সম্প্রতি গ্রেফতার হয়েছেন। এরপর এবার ফরেনসিক রিপোর্ট দেওয়া চিকিৎসক ডা. কামাদা প্রাসাদ সাহা বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেছেন, কামাদা প্রাসাদ বিদেশে যাওয়ার এনওসি নেওয়ার চেষ্টা করছেন।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সে সময় কুমেক ফরেনসিক বিভাগের ও ময়নাতদন্ত টিমের প্রধান ছিলেন ডা. কামাদা প্রাসাদ সাহা। তনুর শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও তিনি প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ খুঁজে পাননি বলে রিপোর্ট দেন।
পরবর্তীতে দ্বিতীয় ময়নাতদন্তেও হত্যার সুস্পষ্ট কারণ এড়িয়ে যান। তিনি ইঙ্গিত করেছিলেন, তনুর সঙ্গে একাধিক পুরুষের শারীরিক সম্পর্ক থাকতে পারে। যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। ফরেনসিক রিপোর্টে তিনি আসামিদের বাঁচানোর অপচেষ্টা করেছিলেন বলে অভিযোগ ভিকটিম পরিবারের।
রোববার তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ডা. কামাদা প্রাসাদ সাহা ভুয়া ফরেনসিক রিপোর্ট দিয়েছিল। সে খুনিদের সঙ্গে আঁতাত করেছে।
তিনি বলেন, তখন ফরেনসিক রিপোর্ট পালটে দিয়েছিল ডা. কামাদা প্রাসাদ সাহা। সে আমাদের সহযোগিতা করেনি। সরকার ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাকে আটক করে সঠিক রহস্য উদ্ঘাটন করা হোক।
সেই ডা. কামাদা বর্তমানে খুলনা মেডিকেল কলেজের ট্রেজারার হিসাবে কর্মরত আছেন। তিনি আমেরিকায় পালিয়ে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় (Asylum) চাওয়ার পরিকল্পনা করছেন।
ইয়ার হোসেন আরও বলেন, মামলাটি আলোর মুখ দেখতে শুরু করেছে। তাই এই হত্যা ধামাচাপা দেওয়ার অন্যতম সহযোগী ও ভুয়া ফরেনসিক রিপোর্ট প্রদানকারী ডা. কামাদা প্রাসাদ সাহাকে এখনই নজরদারির আওতায় আনতে হবে। অবিলম্বে তার এনওসি প্রদানের প্রক্রিয়া স্থগিত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আমি এ বিষয়ে আদালতে আবেদন করব।
তবে মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে ডা. কামাদা প্রাসাদ সাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তদন্তে ওই হত্যাকাণ্ডে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।
এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের
নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ এর আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভর বিল থেকে আনছা বিল পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। যার যার অবস্থান থেকে রাজনীতি করতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।
তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তন এবং ১৯৯০ এর গণআন্দোলনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল মিলে এমন একটি রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন।
খাল খনন কর্মসূচি প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যেই এ কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। বর্তমান সরকারের উদ্যোগে তা পুনরায় চালু হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশজুড়ে খাল পুনঃখনন সফল হলে আমরা আবারও সুজলা-সুফলা বাংলাদেশ ফিরে পেতে পারি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া বক্তব্য দেন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন।
মোহাম্মদপুরে ৯ হত্যা নানক&তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ।
রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে।
এদিন প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর ডিসচার্জ চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।
এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট আসামি ২৮ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ৮ এপ্রিল শুনানির কথা ছিল। তবে প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও ফকির মাহবুব আনাম আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল হতে এক লাখ থাই বাথ প্রদান করেন।
বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
শফিকুর রহমান লিখেছেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
তিনি লেখেন, আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।
জামায়াত আমির আরও লেখেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।
এক পরিবারে চার খুন হত্যায় অংশ নেয় ভাগনে, দুলাভাইসহ ছয়জন
জমি নিয়ে বিরোধে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত হাবিবুরের আপন দুই ভাগনে ও দুলাভাইকে (বোনের স্বামী) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন– নিহত হাবিবুর রহমানের বোন শিরিন আক্তারের স্বামী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন হোসেন ও আরেক বোনের ছেলে সবুজ রানা। গ্রেপ্তার তিনজনের বাড়িই উপজেলার বাহাদুরপুর গ্রামে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের এক ছেলে ও পাঁচ মেয়ে। হাবিবুরের বাবা তাঁর ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি লিখে দেন। তাঁর ১৭ বিঘা সম্পত্তির মধ্যে বসতবাড়িসহ ১৩ বিঘা সম্পত্তি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেন। বাকি সম্পত্তি তাঁর মেয়েদের লিখে দেন। হাবিবুরকে বেশি সম্পত্তি লিখে দেওয়ায় বোন, ভগ্নিপতি ও ভাগনেদের সঙ্গে হাবিবুরের ঝামেলা শুরু হয়। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
পুলিশ সুপার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হাবিবুরের বোন শিরিন আক্তারের স্বামী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন ও হাবিবুরের আরেক বোন হালিমা খাতুনের ছেলে সবুজ রানা হাবিবকে হত্যা করার পরিকল্পনা করেন। গত সোমবার বিকেলে হাবিবুর তাঁর ভাগনে সবুজ রানাকে নিয়ে উপজেলার ছাতড়া বাজারে গরু কিনতে যান। হাবিবুর এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে গরু কিনতে গিয়েছিলেন। পরে গরু না কিনেই বাড়িতে ফিরে আসেন। বাজার থেকে ফিরে আসার পর গ্রামের একটি মাঠে গিয়ে সবুজ রানা, শহিদুল, শাহিনসহ এই হত্যাকাণ্ডে জড়িত ছয়জন পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী সোমবার রাত ৮টার দিকে তারা হাবিবুরের বাড়িতে যান। হাবিবুরের স্ত্রী সন্তানের সঙ্গে একসঙ্গে খাবার খান। ওই সময় সবার অগোচরে হাবিবুরের ভাগনে শাহিন বাড়িতে প্রবেশ করে বাড়ির একটি ঘরে লুকিয়ে থাকে। সবুজ খাবার খেয়ে বের হয়ে যায়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে শাহিন বাড়ির মূল দরজা খুলে দিলে সবুজ, শহিদুলসহ আরও পাঁচজন বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে হাবিবের বাবা নমির উদ্দিনের ঘরে বাইরে থেকে শিকল তুলে দেয়।
এরপর হাবিবের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হাবিবের স্ত্রী পপি সুলতানা দুই সন্তানকে নিয়ে পাশের ঘরে ছিলেন। হাবিবকে হত্যা করার সময় পপি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। বাড়ির আঙিনায় বের হওয়ার সঙ্গে সঙ্গে পপির মাথায় হাঁসুয়া দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকেও গলা কেটে হত্যা করে তারা। পরে হাবিবের পুরো পরিবার নির্বংশ করার উদ্দেশ্যে তাঁর দুই সন্তান পারভেজ রহমান ও সাদিয়াকে গলা কেটে হত্যা করে।
এসপি তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হলে সবুজ রানা, শহিদুল ও শাহিন হাবিবের বাড়িতে আসে। তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্তে নেমে ওই দিনই হাবিবের ভাগনে সবুজ, তার বাবা নমির উদ্দিন, দুই বোন ডালিমা বেগম, হালিমাসহ ছয়-সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাবিবের ভাগনে সবুজ রানা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রামের একটি খড়ের পালায় লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল আরও একটি ছুরি উদ্ধার করা হয়।
পরিবারের সবাইকে হত্যার কারণ হিসেবে শহিদুল ও সবুজ রানা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে, নির্বংশ করলে পরবর্তী সময় হাবিবের নামে থাকা সম্পত্তির ভাগিদার তারা হবে। এই ভাবনা থেকেই তারা পরিবারের সবাইকে হত্যা করেছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জয়ব্রত পাল, সহকারী পুলিশ সুপার আব্দুল আল মামুন শাওন, পুলিশের জেলা ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিব, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ঘন ঘন লোডশেডিং: বিটিআরসি কার্যালয়ে জরুরি বৈঠক আজ
চলমান জ্বালানি সংকটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে সংস্থাটি।
বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো অকার্যকর হয়ে পড়ছে। এতে দেশের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সরাসরি গ্রাহকসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে বিটিআরসি টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও অনুভূত হওয়ায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ নির্বাহী এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।
বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহণ খাতের সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী।
এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে পৌঁনে এক লাখ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ১ লাখ কমে গেছে। সাধারণ, কারিগরি, মাদ্রাসাসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এবার পরীক্ষা দেবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজার ৬২৬ জন। গত ছয় বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষে থাকবে সিসিটিভি। শিক্ষা বোর্ডগুলোর জারি করা নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে ২০ ধরনের সম্ভাব্য অপরাধ চিহ্নিত করে জেল ও বহিষ্কারসহ তিন স্তরের শাস্তির বিধান রাখা হয়েছে। প্রথম স্তরে পরীক্ষা কক্ষে কথা বলা, ডেস্কে বা পোশাকে কোনো কিছু লেখা থাকা, ক্যালকুলেটরে তথ্য লুকিয়ে রাখা কিংবা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখলে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হবে।
দ্বিতীয় স্তরে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্ন বা উত্তরপত্র হলের বাইরে পাচার করে, কক্ষ প্রত্যবেক্ষককে হুমকি প্রদান করে কিংবা উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করে, তবে তার ঐ বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।
তৃতীয় স্তরে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া (প্রক্সি), রোল বা রেজিস্ট্রেশন নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা, উত্তরপত্র বিনিময় করা এবং কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের শারীরিকভাবে আক্রমণ কিংবা অস্ত্রের প্রদর্শন করার মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সরাসরি দুই বছরের জন্য বহিষ্কার করা হবে। একই সঙ্গে এসব গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়ারি (জিডি) এবং নিয়মিত ফৌজদারি মামলা করা হবে। যা কার্যকর করতে মাঠ পর্যায়ে বিশেষ ক্ষমতা দিয়ে ভিজিল্যান্স টিম নামানো হচ্ছে। এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিজস্ব ল্যাবরেটরি সুবিধা নেই এমন কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে না।
১১ শিক্ষা বোর্ডে দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। এর ভেতর এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। সেই হিসেবে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। তারা হয় ঝরে গেছে, না হয় আগের ক্লাস রয়ে গেছে। তবে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী এবার ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
ঠিকভাবে খাতা দেখছে কি না, খতিয়ে দেখা হবে: গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পরীক্ষকরা ঠিকভাবে দেখবেন কী না, এবার তা খতিয়ে দেখা হবে। আমরা মনিটরিং সেল করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে ডিসি ইউএনওসহ সবাই থাকছেন। খাতা দেখার সময় মানবিক নম্বরের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা এমন কোনো ইনসট্রাকশন দেইনি যে মানবিক নম্বর দেবে। সাইবার নজরদারির মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা নজরদারি করা হবে।
কেন্দ্র সচিবদের জানানো হয়েছে, তাত্ত্বিক পরীক্ষা যে কেন্দ্রে অনুষ্ঠিত হবে, ব্যবহারিক পরীক্ষাও সেই কেন্দ্রেই নিতে হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষক নিয়োগে আনা হয়েছে আমূল পরিবর্তন। কোনোভাবেই নিজ বিদ্যালয়ের শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য ‘বহিরাগত পরীক্ষক’ হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এখন থেকে সৃজনশীল (সিকিউ) ও বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সরকার ‘পরীক্ষা ভীতি’ দূর করতে চায়: শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, জনবান্ধব সরকার ছাত্রছাত্রীদের মন থেকে ‘পরীক্ষা ভীতি’ নামক শব্দটি দূর করতে চায়, সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চাই আপনারাও সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না।
নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন- বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), স্ত্রী পপি খাতুন (৩০) ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গত সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই টাকার লোভেই দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পাশাপাশি, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে তারা।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।’
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়।
পরীক্ষার্থীদের যে ১৪ নির্দেশনা মানতে হবে—
১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপ্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
টিকাদান কর্মসূচির উদ্বোধন আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।
সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফ বাংলাদেশের জন্য যে ঋণ অনুমোদন করেছিল তার পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও, সরকার বলছে- কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চলছে।
তবে অর্থনীতিবিদদের কেউ কেউ মনে করছেন, মূলত কম রাজস্ব আদায় ও ব্যাংকিং খাতের সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণেই আইএমএফ এর ঋণ নিয়ে সংকট তৈরি হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জুনের মধ্যে আইএমএফ'র কাছ থেকে এক দশমিক তিন বিলিয়ন বা ১৩০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা ছিল।
এ আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফ'র সাথে চলতি সপ্তাহে বৈঠকও হয়েছে। কিন্তু ঋণের অর্থছাড় নিয়ে যে সংকট ছিল তা এখনো কাটেনি।
বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছে। তাদের উপস্থিতিতে শুক্রবার সেখানে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আইএমএফর সদর দপ্তরে বৈঠক শেষে অর্থমন্ত্রী মি. চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। তিনি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই কর্মসূচির আওতায় ঋণের কিস্তি পেতে যেসব শর্ত ছিল বাংলাদেশের পক্ষ থেকে একদিকে তা যেমন বাস্তবায়ন করা হয়নি, উল্টো ব্যাংক অধ্যাদেশে সংশোধন আনাসহ পরিস্থিতিকে আরো জটিল করেছে যে কারণে ঋণের কিস্তি পাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে।
আবার, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত 'আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে'- এমন খবর 'সম্পূর্ণ অসত্য'।
আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে এসব জ্বালানি তেল।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হবে- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ ও অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল।
এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল
চীন সরকারের বিশেষ আমন্ত্রণে এক রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন দল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে ‘চায়না নর্দান এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে রওনা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
প্রতিনিধি দলে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এছাড়া খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল ও কামরুজ্জামানও এই সফরে রয়েছেন।
সফরের অন্যান্য সদস্যদের মধ্যে আরও রয়েছেন নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সফরের বিস্তারিত কর্মসূচি বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো না হলেও, বেইজিংয়ে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেগম খালেদা জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্য ১৪ ব্যক্তি হলেন— মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত), বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
এ ছাড়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো— মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে।
স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করেন। এবিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাবেক মেয়র মনজুর। এসময় তাকে এনসিপি থেকে মেয়র পদে নির্বাচনে করবেন কিনা প্রশ্ন করা হয়।
প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছেন। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাঙ্গে কোনো কথা হয়নি বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেন তিনি।
তিনি বিবিসি বাংলাকে বলেন, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ সাহেবের একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে এসে আমাকে ফোন দিয়েছিলেন দুপুরে। বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানাই।
সাবেক এই মেয়র জানান, বিকাল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবারও খান।
মনজুর আলম বলেন, এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাদের কাছে কথা বলে সাড়ে ৫টা থেকে ৬টার দিকে চলে যান।
জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেককে মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মনজুর আলম বিবিসি বাংলাকে বলেন, আমার নামে তো কোনো মামলাও নাই। আমি আওয়ামী লীগও করি না। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম?
তিনি বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম। আমি কী আওয়ামী লীগে যোগ দিছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না।
তিনি আরও বলেন, এখানে যারা এসেছিল সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের সবার বাসায় তাদের বাসা ও আশপাশের এলাকায়, দাবি করেন মনজুর আলম। তিনি জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু
চারদিনের মুলতবির পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এই অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়।
সব মিলিয়ে চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাশের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়
ছেঁড়া&ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত
দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে। তবে নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা নগদ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
এসব নোটের পরিবর্তে গ্রাহকদের ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি, সতর্কতার তাগিদ
বর্তমান সময়ে বাংলাদেশে ভয়াবহ মাত্রায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশজুড়ে নববর্ষের বৈশাখী উৎসব এই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
এই প্রেক্ষাপটে সচেতনতা বাড়ানো এবং সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক (ছোঁয়াচে) একটি রোগ।
শরীরে র্যাশ ওঠার আগে ও পরে মিলিয়ে প্রায় ৭ থেকে ৯ দিন একজন আক্রান্ত রোগী অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। হামে আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, হাঁচি ও কাশির মাধ্যমে বাতাসে সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে।
হাম ‘মিজেলস’ নামের অতি-সংক্রামক ভাইরাস দ্বারা শরীরে সংক্রমিত হয়। এতে আক্রান্ত হলে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং জ্বরের চার দিন পর মুখ ও শরীরে লালচে র্যাশ দেখা দেয়।
মিজেলস ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৯ জন।
এই সময়ে নিশ্চিত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫১ জনের।
১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন।
অর্থাৎ, হাম ও হামের উপসর্গে এক মাসেরও কম সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১৮৯ জনের। যদিও জনস্বাস্থ্যবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।
দেশে অল্প সময়ে এত বেশি মানুষের হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। এর মধ্যেই মঙ্গলবার (১৪ এপ্রিল) উদযাপিত হবে বাংলা বর্ষবরণের উৎসব। এই উৎসবের বিভিন্ন আয়োজন ও ব্যাপক জনসমাগম হামের সংক্রমণ ঝুঁকি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
পহেলা বৈশাখে হামের সংক্রমণ ঝুঁকি প্রসঙ্গে জানতে চাইলে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, যেখানে বেশি লোকসমাগম হয়, সেখানে কোনো শিশু বা ব্যক্তি হামে আক্রান্ত অবস্থায় গেলে অন্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। একজন আক্রান্ত ব্যক্তি ১৬ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।
সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, যাদের শরীরে জ্বর, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ইত্যাদি উপসর্গ রয়েছে, তারা যেন পহেলা বৈশাখের উৎসবে বাইরে না যান। এছাড়া এসব উপসর্গে আক্রান্ত ব্যক্তিদের যারা ঘনিষ্ঠভাবে সেবা দেন, তারাও যেন বাইরে না আসেন। যেসব শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে বা আশপাশে হাম আক্রান্ত শিশু আছে, তারা যেন মাস্ক পরে বাইরে যায়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, অসুস্থ বা হামে আক্রান্ত শিশুদের কোনোভাবেই বাইরে মেলা বা জনসমাগমে নেওয়া উচিত নয়। বৈশাখের অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়, যেখানে সংক্রমণের ঝুঁকি বেশি। শিশুরা একা বের হয় না, তাদের সঙ্গে মা বা পরিবারের সদস্য থাকে, তাদেরও ভিড় এড়িয়ে চলা উচিত এবং সম্ভব হলে মাস্ক ব্যবহার করা উচিত। ছোট শিশুরা সবসময় মাস্ক পরে থাকতে পারে না, তাই তাদের ভিড় থেকে দূরে রাখাই সবচেয়ে ভালো।
পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামের ঝুঁকি প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. আবু জামিল ফয়সাল বলেন, বাসায় কোনো শিশুর জ্বর বা শরীরে লালচে দাগ থাকলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এমন শিশুদের কোনোভাবেই মেলা বা ভিড়ের মধ্যে নেওয়া যাবে না। তাদের আলাদা রাখতে হবে, যাতে অন্য শিশুদের সংস্পর্শে না আসে।
তিনি আরও বলেন, হামের লক্ষণ প্রকাশের আগে ৩-৪ দিন জ্বর থাকতে পারে, তখন রোগটি বোঝা যায় না। এই সময়েও শিশুদের বাইরে নেওয়া বা অন্যদের সঙ্গে মেশানো উচিত নয়। এই পর্যায়েও সংক্রমণ ছড়াতে পারে। বৈশাখের মতো বড় জনসমাগমে এই ঝুঁকি আরও বেড়ে যায়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দেশে বর্তমানে হামের যে উচ্চ প্রাদুর্ভাব চলছে, পহেলা বৈশাখের মতো বড় উৎসবে ব্যাপক জনসমাগম সেই ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে বায়ুবাহিত রোগ। তাই উৎসবের আনন্দ যেন কোনো পরিবারের জন্য বিষাদে পরিণত না হয়, সেজন্য ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।
কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ আটক ৭
ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাত জনকে আটক করেছে র‍্যাব।
সোমবার সকালে এক বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “ওই গ্রামে মঈন তার ফুপুর বাসায় আত্মগোপনে ছিলেন। তাকে ঢাকায় আনা হচ্ছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।"
এছাড়া বাকি ৬ জনকে বিভিন্ন জায়গা থেকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্তেখাব চৌধুরী।
স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য অধ্যাপক কামরুলের পরিচিতি রয়েছে। গত শুক্রবার তার হাসপাতালে যুবদল পরিচয়ে চাঁদা দাবির বিষয়টি গণমাধ্যমে আসে। এরপর যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল রাত দেড়টার দিকে শ্যামলীর ওই হাসপাতালে যান। তারা অধ্যাপক কামরুল ইসলামের কাছে ঘটনা জানতে চান, তাকে বিষয়টি সুরাহা হবে বলে আশ্বস্ত করেন।
এ ঘটনায় কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ মামলা করেন। মামলায় ওই এলাকার যুবদল নেতা মঈন উদ্দিনসহ (৪২) আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।
যা ঘটেছিল
অধ্যাপক কামরুল ইসলাম বলেছিলেন, ৫ অগাস্টের পর শ্যামলীর চার নম্বর রোডের বাসিন্দা মঈন নামে এক ব্যক্তি হাসপাতালে খাবার সরবরাহের ঠিকাদারির কাজ নেয়। কিন্তু মঈন খাদ্যপণ্যের অনেক বেশি দাম ধরছিলেন দেখে তাকে সম্প্রতি বাদ দেওয়া হয়।
তিনি বলেন, “আমি আমার রোগীদের খাবারের কোনো বিল ধরি না। এখানকার স্টাফরাও হাসপাতালে খাবার খায়। একটা মিনিমাম মার্জিনে আমরা হাসপাতালটা চালাই। ও খাবারদাবারের অনেক বেশি টাকা দাম ধরছিল বলে তাকে বাদ দেওয়া হয়।
“আমি নিজে কৃষি মার্কেটে গিয়ে তদারকি করে জিনিসপত্র কিনে আনি। এরপর সে লোকজন নিয়ে এসে হাসপাতালের স্টাফদের সঙ্গে উচ্চবাচ্য শুরু করে, টাকা চায়।”
এই চিকিৎসকের ভাষ্য, “আমাদের রোগীদের বেশিরভাগই গ্রাম থেকে আসা, তাদের যে খাবারটা দিতে আমার হয়তো ২০০ টাকা খরচ হয়, সে খাবারটা বাইরে কিনে খেতে গেলে তাদের হাজার টাকা খরচ হতো। সেই চিন্তা থেকেই এটা করা। হাসপাতালের একটা ক্রয় কমিটি আছে, যারা সবচেয়ে কম দরে যার কাছে পান- তার কাছ থেকে কেনাকাটা করেন।
“কিন্তু এই ছেলেটা এসে ৬৬ টাকা কেজি যে চালের, তার বিল করছিল ৭৭ টাকা করে। ১০০০ ডিমের দাম নিচ্ছিল সাড়ে নয় হাজার টাকা, যেটা আমি নিজে গিয়ে ৮১০০ টাকায় ওই দোকান থেকেই নিয়ে এসেছি। এভাবে না কিনলে তো আমার পক্ষে চালানো সম্ভব না।”
অধ্যাপক কামরুল বলেন, “আমার স্টাফরা যখন তার কাছ থেকে কেনাকাটা বন্ধ করে দিতে গেল, তখন শুরু হলো হুমকি। তাকে তুলে নিয়ে যাবে, এই করবে, সেই করবে। হঠাৎ করে একদিন বলা শুরু করল, একজনের কাছে সে পাঁচ লাখ টাকা পায়- সে টাকা দিতে হবে।
“আমার হাসপাতালে তাকে ভয় পেত। সে বেশ লম্বাচড়া, সাথে কয়েকজনকে নিয়ে আসতো, আবার বলত যুবদল কর্মী; যার কারণে তাকে তো কিছু বলাও যায় না। হাসপাতালের সিকিউরিটির লোকেরাও তাকে ভয় পেত।”
তিনি বলেন, “তো আজকে সে যেটা করেছে, আমার একটা স্টাফের বাসায় গিয়ে ভোর বেলায় তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছে। আমার স্টাফ একটা ঘরে লুকিয়ে ছিল। আমি পুলিশকে ফোন করেছি, সেনাবাহিনীকে ফোন করেছি। শুধু পুলিশ এসেছিল।
“ওর নামে আগেও জিডি করা ছিল। কিন্তু পুলিশ যে তাকে ধরবে বা নিয়ে যাবে- এরকম কোনো তৎপরতা ছিল না। তারা কী তাকে ভয় পায় কি না, জানি না।”
অধ্যাপক কামরুল ইসলাম বলেন, “হাসপাতালের যে স্টাফ এর সঙ্গে এরকম করা হচ্ছিল, সে এখানে ৩০ বছর ধরে কাজ করে। অপারেশন থিয়েটারের অনেক গুরুত্বপূর্ণ স্টাফ সে।
“এখন তার দাবি হচ্ছে হয় ওই স্টাফকে বের করে দিতে হবে; আর না হয় তাকে পাঁচ লাখ টাকা দিতে হবে। আর নাহলে তাকে আবার ঠিকাদারির কাজ ফিরিয়ে দিতে হবে।”
চিকিৎসক কামরুল বলেন, “যুবদল পরিচয় দেওয়া ছেলেটা ৫ অগাস্টের পর থেকে এখানে সাপ্লাই করতেছিল। তবে তখন সে এত অ্যাগ্রেসিভ ছিল না। এই গত একমাস হবে, সে হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে।
“দেখেন আমি কতজনকে বলছি। আমি এখানকার ওসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছি, একজন ডিআইজি সাহেবকে বলছি, একজন অতিরিক্ত আইজি সাহেবকেও বলছি। কিন্তু সে নাকি কথা শোনে না।”
জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম শনিবার সকালে বলেন, "এ বিষয়ে তাদের একটি লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। তবে অভিযোগ না পেলেও আমরা অভিযুক্ত মঈন উদ্দিনক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজি’, ছুটে গেলেন যুবদলের শীর্ষ নেতারা
পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ি-সমতলের সব মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রয়েছে, তা বিশ্বদরবারে দেশের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তারেক রহমান বলেন, “আমাদের দেশের বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠীর সম্প্রদায়সহ সব নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের সমান অধিকার।”
শনিবার (১১ এপ্রিল) বনানীতে এক অনুষ্ঠানে পার্বত্য এলাকায় বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর জনসাধারণকে বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পার্বত্য অঞ্চল এলাকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান উপলক্ষ্যে বিভিন্ন নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।”
তিনি উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় এবং পাহাড় ও সমতলে বসবাসকারী সবার ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় উৎসবেরই অংশ। এসব উৎসব জাতীয় জীবনে শান্তি ও আনন্দ বয়ে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাহাড়ি জনপদের মানুষের জীবন ও সংস্কৃতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের ঐতিহ্যকে গৌরবময়, প্রাচুর্যময় ও সৌন্দর্যমণ্ডিত করেছে। মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের অমিয় বাণী মিশে আছে আমাদের লোকজ ঐতিহ্যে।
বিভিন্ন নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এবং বাংলা নববর্ষ সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলেও শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু
জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রোববার (১২ এপ্রিল) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস।
জানা গেছে, শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে।
শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় / ‘নারী থাকার’ অভিযোগে তল্লাশি, হলের এজিএসসহ ৩ ছাত্রের আবাসিকতা স্থগিত
এছাড়াও সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম ও বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
টানা ৩ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, রবিবার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে।
এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকছে।
সবমিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
আইসিইউ সংকটে এক মাসে ২২৯ জনের মৃত্যু, শিশু ৯১
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আইসিইউ শয্যা না পেয়ে অপেক্ষায় থেকে এক মাসে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১ শিশু রয়েছে।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এমন পরিস্থিতি মোকাবিলায় ১০০ শয্যার নতুন আইসিইউ স্থাপনের প্রস্তাব গত রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ৪০। এর মধ্যে শিশুদের জন্য ১২, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য ১৬ ও প্রাপ্তবয়স্কদের জন্য ১২ শয্যা বরাদ্দ। তবে বর্তমান হামের পরিস্থিতিতে অন্য জায়গা থেকে কমিয়ে শিশু আইসিইউর শয্যার সংখ্যা ছয়টি বাড়ানো হয়েছে। তাতেও সংকট কাটছে। আইসিইউ শয্যা না পেয়ে অপেক্ষায় থেকে মৃত্যুর ঘটনা বেড়েই চলছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মার্চে শিশু আইসিইউয়ে ভর্তি ছিল ১১৯ শিশু। ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় ছিল ৩৮৬ শিশু। তাদের মধ্যে মারা গেছে ৯১ শিশু। একই সময়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে ভর্তি ছিলেন ১৪৩ জন এবং অপেক্ষমাণ তালিকায় ৩০২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭০ জন। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভর্তি ছিলেন ১৩৫ জন এবং অপেক্ষায় ছিলেন ৩১২ জন। তাদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের ভাষ্যমতে, হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় শিশুদের জটিলতা দ্রুত বাড়ছে। এতে আইসিইউর চাহিদাও হঠাৎ বেড়ে গেছে। সময়মতো কাউকে আইসিইউ দেওয়া যাচ্ছে না।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, সংকট নিরসনে অতিরিক্ত অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে। শিশু আইসিইউ শয্যা আগে ১২টি থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। এর মধ্যে ১২টি শয্যা শুধুমাত্র হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। বর্তমানে নতুন ভর্তি হয়েছে ১৮ জন এবং চিকিৎসাধীন রয়েছে ১২৩ জন শিশু।
আইসিইউ সংকটের করুণ চিত্র উঠে এসেছে রোগীর স্বজনদের বক্তব্যে। কুষ্টিয়ার বাসিন্দা রিফাতের পাঁচ মাস বয়সী মেয়ে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। আইসিইউর অপেক্ষমাণ তালিকায় তার সিরিয়াল ছিল ৩২। পরে তার মেয়েটি মারা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‌‘আইসিইউতে একটি শয্যার জন্য বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনও ব্যবস্থা করা যায়নি। আমার মেয়েটিকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না।’
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নয় মাস বয়সী এক শিশু আইসিইউর অপেক্ষমাণ তালিকায় ৩১ নম্বরে থেকে মারা যায়। একই দিনে ৩০ নম্বরে থাকা আরেক শিশু হুমায়রারও মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালের শয্যা সংখ্যা ২০১৩ সালে এক হাজার ২০০টিতে উন্নীত করা হলেও বাস্তবে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার রোগী ভর্তি থাকেন। এতে চিকিৎসা ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। বর্তমানে শিশু আইসিইউতে মোট ১৮টি শয্যার মধ্যে ১২টি হামে আক্রান্ত শিশুদের জন্য এবং ছয়টি অন্যান্য রোগীর জন্য বরাদ্দ রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে চাপ আরও বেড়েছে। এ অঞ্চলে শিশু আইসিইউ সুবিধা সীমিত হওয়ায় প্রতিদিন গড়ে ৩০টির বেশি শয্যার চাহিদা থাকে। তবে মার্চ মাসে হঠাৎ করে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এই চাহিদা দৈনিক প্রায় ৫০টিতে পৌঁছেছে। যা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছি প্রধানমন্ত্রীর প্রেস উইং।
জানা গেছে, আজ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, কী অর্জন করতে চায় বিএনপি সরকার
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। খবর বিবিসি বাংলার।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দিল্লির সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছিল, এই সফরের মাধ্যমে সেটির অবসান ঘটিয়ে দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে চায় ঢাকা। একইসঙ্গে, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত যেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বাস্তবতা মাথায় রাখে, সেই বার্তাও দিতে চায় বিএনপি সরকার।
হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিসটেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে আজকে প্রায় অনেকদিন হয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু নাই। সো, এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, সোমবার সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি নিজেও পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লিতে যাচ্ছেন।
প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
সেখানে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, জ্বালানি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ভিসা সমস্যার সমাধান, সীমান্ত হত্যা বন্ধ, ফারাক্ক পানিবণ্টন চুক্তি নবায়নসহ আরও বেশকিছু বিষয়ে আলোচনা হতে পারে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছে বিবিসি বাংলা।
ভারত সফর শেষে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মরিশাস যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ভারত ও বাংলাদেশের পরস্পরকে বোঝার সফর বলে বর্ণনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এর মাধ্যমে আগামীতে দুই দেশের প্রধানমন্ত্রীর সরাসরি সাক্ষাতের পথ প্রশস্ত হতে পারে বলেও ধারণা করছেন তারা।
বিশেষ করে যেহেতু নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই তার ভারত সফর নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হতে পারে, বিবিসি বাংলাকে বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১১ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুই দিনব্যাপী চলা এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পোর্ট লুইসে যাওয়ার আগে তিনি ৪৮ ঘণ্টার জন্য ভারতে অবস্থান করবেন।
সেই হিসেবে এই সফরকে একটা ট্রানজিট সফরও বলা যেতে পারে, বলছিলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার বিকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দিল্লিতে পৌঁছানোর পর এদিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পরের দিন বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মি. রহমানের।
সফরকালে মোদি সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও খলিলুর রহমানের আলাদা একটি বৈঠক হতে পারে, তবে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানতে পেরেছে বিবিসি।
একের পর এক এসব বৈঠক শেষে বৃহস্পতিবার সকালে খলিলুর রহমান পোর্ট লুইসের উদ্দেশ‍্যে দিল্লি ত্যাগ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে মরিশাসে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।
ফলে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা সাত-আট ঘণ্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে।
বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের মাস দেড়েকের মাথায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন ও দূরত্ব তৈরি হয়েছে, সেটি কমিয়ে আনার জন্য মন খুলে আলোচনা করতে চায় ঢাকা।
আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ থাকবে, তত সাম অব দি চ্যালেঞ্জিং ইস্যুস ইউ মে বি অ্যাবল টু রিসলভ, সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি আরও বলেন, ফিউচারে আমরা কীভাবে কোলাবোরেট করতে পারি। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি। যাতে ইউ ডোন্ট কমিট দি মিসটেক অব দি পাস্ট, হোয়্যার ইট ইজ সোললি সম্পর্কটা ভারতের যাতে কোনো ব্যক্তির সঙ্গে না হয়ে যায়... কীভাবে আগামীতে সম্পর্ক এগিয়ে নিতে কিছু কিক স্টার্ট করা যায়, সেটি নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ বা ভারত- কোনো পক্ষ থেকেই এখনো সফরে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অতীতের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি সাম্প্রতিক অনেক ইস্যুও আলোচনায় থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ভারতের কাছ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই পাইপলাইনের মাধ্যমে কিছু পরিমাণ ডিজেল কিনেছে। জ্বালানি সংকট মোকাবিলায় সামনে ভারত আরও কীভাবে সহযোগিতা করতে পারে, সেটি এই বৈঠকের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে আমার ধারণা, বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে উভয় দেশ ভিসা প্রদান সীমিত করেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভিসার ওপর থেকে বাধা-নিষেধ তুলে নিলেও ভারত এখনো পুরোদমে ভিসা দেওয়া শুরু করেনি। কাজেই সেটি আলোচনায় জায়গা পেতে পারে, বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ফারাক্কার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।
মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিটি নবায়ন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে এবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অমীমাংসিত অন্যান্য ইস্যুর মধ্যে সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারটি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন কানেক্টিভিটি প্রকল্পর অগ্রগতি এবং পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো পুনর্বহাল করার ব্যাপারেও এই সফরে কথাবার্তা হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
সম্পর্কের গতিপথ পালটাচ্ছে?
অতীতে আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত হওয়া প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোতে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছিল ভারত সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অনেক নেতাকে ভারতের মাটিতে থাকতে দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে ভারত সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় যে, নির্বাচনের পর তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিবে।
এর মধ্যে নির্বাচনের আগে গত ডিসেম্বরে বিএনপির তৎকালীন চেয়ারপার্সন খালেদা জিয়া মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে শপথ অনুষ্ঠানে অংশ নেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসব ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া যায়।
বিশেষ করে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর ভারত ও বাংলাদেশ- উভয় পক্ষ থেকেই সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সেটিরই ধারাবাহিকতা বলা যায়। টানাপোড়েন কাটিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়, বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপির সাবেক এমপি এমজে আকবরের মতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা যে 'গতিপথ পালটানো' দরকার, বাংলাদেশ ও ভারত উভয়পক্ষই সেটি উপলব্ধি করছে।
আমি বলব, দুপক্ষের মধ্যেই এই সচেতনতা তৈরি হয়েছে যে, মাঝের বেশ কিছুদিন সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট ডিসরাপশন লক্ষ্য করা গেছে, যা কারোরই উপকারে আসেনি, বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষকে বলেন আকবর।
তবে সুখবর হল, দুপক্ষই এখন অনুধাবন করেছে, এটা পালটানোর দরকার, যোগ করেন ভারতের সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর সেই বাস্তবতারই প্রতিফলন বলে মনে করেন তিনি।
ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম জানান, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া ২০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেলে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে স্থানীয় মোল্লাবাড়ি ও পলাশ সিনেমার মোড় এলাকার যুবকরা একপাশে ফুটবল খেলা ও অপর পাশে ক্রিকেট খেলছিল। খেলাকে কেন্দ্র করে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
পরে আবারো রাত ৮টায় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মাঠে নামে দুই পক্ষ। এসময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে সংঘর্ষ। এসময় একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খেলার মাঠকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।
হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলো।
খবরে জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্টেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।
এ ছাড়া ডেইলি টেলিগ্রাফ শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শায়খ আহমদুল্লাহ অতীতে ইহুদিদের ঘৃণ্য বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন।
(আইপিডিসি)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন।
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
তার ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল।
তবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগেই আজহারির মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হলো।
কিশোরগঞ্জে তুলার গুদামে ভয়াবহ আগুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারসংলগ্ন মাইজহাটি এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পল্লী বিদ্যুতের সাবস্টেশনসংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন গুদামটিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামে মজুত থাকা তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় গুদামে থাকা তুলা পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক সভা আজ, উপস্থাপন হচ্ছে ১৭ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বসতে যাচ্ছে আজ সোমবার (৬ এপ্রিল)। আজকের সভায় উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১৭টি প্রকল্প। আর এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ১৮টি প্রকল্পের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প উপস্থাপন হতে পারে, যার মধ্যে ৯টি প্রকল্প নতুন। এছাড়া, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে। তবে, আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ পড়েছে।
ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল পানিসম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। তবে, বৈঠকে আলোচনার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।
সভায় উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়া, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প তিনটি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ দুইটি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক প্রকল্প দুইটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক প্রকল্প একটি। এসব প্রকল্পে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক সভায় প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে দেখা হবে। তবে, প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং সঠিক তদারকির প্রয়োজন রয়েছে। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর উন্নয়নের অগ্রাধিকার।
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৬৪৭৬, মৃত্যু ১১৪
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র‍্যাশ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৬,৪৭৬ জন সম্ভাব্য হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪,৬২৮ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৬৫৪ জন।
একই সময়ে দেশে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন নিশ্চিতভাবে হামের কারণে এবং বাকি ৯৮ জন সম্ভাব্য হামজনিত জটিলতায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৭ জন সম্ভাব্য রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ৬০ জনের এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সকাল ৯টা থেকে ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় জরুরি ‘মিজলস-রুবেলা (এমআর)’ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে, এমনকি যারা আগে টিকা নিয়েছে তারাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে।
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (এনআইটিএজি) সুপারিশে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনও ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। সরকার আগামী ২১ মে’র মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও ৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালনা করবে। এখানে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হবে।
মহাসড়ক বন্ধ করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ১০ কিমি যানজট
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এতে উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের দোয়েল চত্বর এলাকায় এ সংঘর্ষ হয়।
রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দলের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এর জের ধরে গত বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়। তখনও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এর মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত ১০টার দিকে দুই গ্রাম আবারও সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণে ঘটে। টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষ দীর্ঘক্ষণ সংঘর্ষ চালায়। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষের কারণে সড়কের দুইপাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উভয় পক্ষের বহু ব্যক্তি আহত হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আমেরিকা&চীন&রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ইরান যুদ্ধ এবং দক্ষিণ এশিয়ায় পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মাঝে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় একদিকে যেমন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কের নতুন উষ্ণতা দেখা যাচ্ছে, তেমনি চীন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখা নিয়ে তৈরি হয়েছে জটিল সমীকরণ। প্রশ্ন উঠেছে— ঢাকা কি কোনো বিশেষ মেরুর দিকে ঝুঁকছে, নাকি সবার সঙ্গে বন্ধুত্বের পুরনো নীতিতেই অনড় থাকবে?
বিগত সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ‘ইন্দো-প্যাসিফিক’ কৌশলের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন এখন ঢাকাকে তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বলয়ে আরও সক্রিয়ভাবে দেখতে চায়। ইতোমধ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এই ঘনিষ্ঠতা চীনের জন্য উদ্বেগের কারণ হতে পারে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও বেইজিংকে পাশ কাটিয়ে চলা ঢাকার জন্য অসম্ভব। বর্তমানে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সামরিক সরঞ্জামের প্রধান উৎস। ২০২৬ সালেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং বড় বড় অবকাঠামো প্রকল্পে বেইজিংয়ের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য অপরিহার্য। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারতের মধ্যকার রেষারেষি ঢাকার জন্য একটি বড় ‘লিটমাস টেস্ট’ হিসেবে দেখা দিচ্ছে। সরকারের নীতিনির্ধারকরা বলছেন, চীনের সঙ্গে সম্পর্ক হবে পুরোপুরি ‘ব্যবসায়িক ও উন্নয়নকেন্দ্রিক’।
ক্ষমতার পালাবদল হলেও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি খাতে রুশ সহযোগিতা অব্যাহত রয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওয়াশিংটনের কাছে রুশ তেল আমদানির ক্ষেত্রে ভারতের মতো ‘বিশেষ ছাড়’ বা ওয়েভার চেয়েছেন। এটি স্পষ্ট করে যে, মার্কিন বলয়ে থেকেও ঢাকা তার জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে চায় না। এছাড়া ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ, যা দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক আস্থারই বহিঃপ্রকাশ।
সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের নীতি হলো সবার সঙ্গে সুসম্পর্ক, তবে প্রাধান্য পাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ।’ ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন ঘেঁষা বিবৃতির যে সমালোচনা তৈরি হয়েছিল, তা সরকার পরবর্তী শোকবার্তার মাধ্যমে ভারসাম্য করার চেষ্টা করেছে।
সাবেক কূটনীতিকদের মতে, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি একটি ‘চেইনের’ মতো। রপ্তানির জন্য আমেরিকা-ইউরোপ যেমন জরুরি, কাঁচামালের জন্য চীন-ভারত ঠিক তেমনি অপরিহার্য। ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ার ঝুঁকি নতুন সরকার নিতে চায় না। বরং প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘বাস্তবমুখী ও কৌশলগত’ অবস্থান বজায় রাখাই এখন ঢাকার মূল চ্যালেঞ্জ।
মা&ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে।
এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।
পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।
আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।
তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেপ্তারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় শত শত লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়।
আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
৪ গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে তিন ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে পুলিশসহ উভয় পক্ষের নারী-পুরুষ ও কিশোরসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের তিন যুবককে আখের রস খাওয়া নিয়ে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। রাতে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও শনিবার ভোরে পুনরায় সংঘর্ষ শুরু হয়।
শনিবার সকাল ৭টা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। একপক্ষে মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা এবং অন্যপক্ষে খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া— এই তিন গ্রামের লোকজন অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষকারীরা ঘরবাড়ির ছাদ, দোকানের চালা ও বিভিন্ন আড়াল থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এতে পুরো মুনসুরাবাদ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ উভয় পক্ষের শতাধিক সমর্থক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা জরুরি। নতুবা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দ্বিতীয় দফায় শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত বৈঠকটি হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে।
বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ সেমন্তঘর গ্রামে জনৈক জামাল মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরই ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন বিশ্বে তেল&শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৩ দিনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের দাম হয়েছে আকাশচুম্বী। তেলের সংকট মোকাবিলায় বিশ্বের অনেক দেশই নানা পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট- এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) ইনডিপেনডেন্ট এই রিপোর্ট প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশে। প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে মোট জ্বালানির প্রায় ৯৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল।
ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি-সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেলচালক ও পরিবহনকর্মী ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে।
কারণ, পাম্পে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা কমে এসেছে।
অন্যদিকে যুদ্ধ কবে নাগাদ শেষ হবে এবং ইরান হরমুজ প্রণালি আবার খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই পথ দিয়ে এশিয়ার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়।
এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার জ্বালানি রেশনিং চালু করতে যাচ্ছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা, এমনকি কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। ঈদুল ফিতরের সময় সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে’ মজুত অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। মাত্র দুই সপ্তাহের মতো চাহিদা মেটানো সম্ভব এই তেল দিয়ে।
একইভাবে ডিজেল ও অকটেনের মজুতও দ্রুত কমে আসছে। মার্চের শুরুর হিসাব অনুযায়ী, ডিজেলের মজুত ছিল মাত্র ৯ দিনের চাহিদা মেটানোর মতো।
যুদ্ধে উদ্বিগ্ন চীন, মধ্যস্থতায় কতটা সফল হবেন শি? যুদ্ধে উদ্বিগ্ন চীন, মধ্যস্থতায় কতটা সফল হবেন শি?
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজানসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার দাবি করছে, দেশে কোনো জ্বালানি-সংকট নেই। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।
কৃষক কার্ড&ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না। বরং অর্থনীতি আরও সচল হবে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আকতার হোসেনের (রংপুর-৪) এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি করেছেন-কতজন মানুষের কাছে আমরা কার্ড পৌঁছে দেব, মূল্যস্ফীতি হবে কি না, বাজেট কত, স্বাভাবিকভাবে বাজেট কত, এটি আমরা এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাব।
আমরা যেহেতু প্রতি মাসে এটি সম্প্রসারণ করতে থাকব, অর্থাৎ অধিক সংখ্যক নারী ফ্যামিলি কার্ড পাবেন এবং অধিক সংখ্যক পুরুষ কৃষক কার্ড পাবেন-একবারে সবাইকে দেওয়া সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশের পক্ষেই একবারে এটি করা সম্ভব নয়। সেজন্য প্রতিবছর আমরা বাজেটের পরিমাণ বাড়াব এবং প্রতি বাজেটে বরাদ্দ রাখা হবে।
তিনি বলেন, এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোব এবং অবশ্যই এটি বাজেটে প্রাধান্য পাবে। আর আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা-আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। কাজেই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না। বরং আমরা মনে করি, এই টাকাগুলো যখন বাজারে যাবে, তখন প্রান্তিক পর্যায়ের কৃষক ও নারীরা তা দেশের ভেতরেই ব্যয় করবেন। তারা এই টাকা বিদেশে পাচার করবেন না; বরং স্থানীয় অর্থনীতিতে খরচ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একজন নারী এই টাকা দিয়ে সন্তানের পড়াশোনা, পরিবারের খাদ্যব্যবস্থা বা ছোট কোনো ব্যবসা শুরু করতে পারেন। ফলে সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।’
উদাহরণ হিসেবে তারেক রহমান বলেন, ‘কোনো নারী যদি এই টাকা দিয়ে স্থানীয় মুদির দোকান থেকে পণ্য কেনেন, তাহলে ওই দোকানের বিক্রি বাড়বে। এতে দোকানির আয় বাড়বে এবং প্রয়োজনে তিনি নতুন কর্মচারী নিয়োগ দিতে পারবেন। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হবে। দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ স্থানীয় শিল্পের পণ্য ব্যবহার করে। ফলে এসব উদ্যোগ স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করবে।’
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি না যে এতে মূল্যস্ফীতি হবে। বরং অর্থনীতি আরও সচল ও শক্তিশালী হবে। হয়তো আগামী ছয় মাসে বড় পরিবর্তন দেখা যাবে না, তবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
শিশুকে কখন কোন টিকা দেবেন
একটি সুস্থ–সবল প্রজন্ম গড়তে শিশুদের সময়মতো টিকাদান বা ইপিআই কার্যক্রমের কোনো বিকল্প নেই। জন্মের পর থেকে নির্দিষ্ট বয়সে সঠিক টিকা শিশুকে ভয়াবহ সব সংক্রামক রোগ থেকে রক্ষা করে।
টিকাদানের সময়সূচি
বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে শিশুকে মোট ১০টি রোগ প্রতিরোধের জন্য টিকা দেওয়া হয়।
১. জন্মের পরপরই যক্ষ্মা প্রতিরোধে বিসিজি টিকা দেওয়া হয়।
২. ৬, ১০ ও ১৪ সপ্তাহে, পেন্টাভ্যালেন্ট টিকা (ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি) এবং ওপিভি (পোলিও) ও পিসিভি (নিউমোনিয়া) দেওয়া হয়।
৩. ৬ ও ১৪ সপ্তাহ বয়সে ইনজেকটেবল পোলিও (এফআইপিভি) দেওয়া হয়। ৯ ও ১৫ মাসে হাম ও রুবেলা প্রতিরোধে দুই ডোজ এমআর টিকা দেওয়া হয়।
এছাড়া, টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ৯ মাস বয়সে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হয়। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হয়। মূলত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী বা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ১০–১৪ বছর বয়সী কন্যাশিশুদের জন্য এই টিকা রয়েছে। বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যানসারের মৃত্যুহার সবচেয়ে বেশি। সময়মতো এই টিকা নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে এই ক্যানসারের ঝুঁকি প্রায় শতভাগ কমানো সম্ভব।
প্রজননযোগ্য বয়সী নারীদের (১৫–৪৯ বছর) ধনুষ্টঙ্কার বা টিটেনাস থেকে সুরক্ষার জন্য ৫ ডোজ টিকা দেওয়া হয়। এটি মা ও ভবিষ্যৎ সন্তানের দু’জনকেই প্রাণঘাতী ধনুষ্টঙ্কার থেকে রক্ষা করে।
যদি কোনো কারণে নির্ধারিত সময়ে টিকা নেওয়া না হয়, তবে হতাশ হওয়ার প্রয়োজন নেই। দ্রুত কাছের টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ডোজ মিস করলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ গড়ে উঠতে পারে না এবং সংক্রমণের ঝুঁকি থাকে। মনে রাখতে হবে, দেরি হলেও টিকা নেওয়া না নেওয়ার চেয়ে অনেক বেশি জরুরি।
বুস্টার ডোজের প্রয়োজনীয়তা
কিছু টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে কমতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরায় শক্তিশালী করার জন্য বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, ধনুষ্টঙ্কার বা ডিপথেরিয়ার ক্ষেত্রে বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে।
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ
ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে আজ থেকে ডিএমপির অভিযান
রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে বুধবার (১ এপ্রিল) থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাফিক আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান গণমাধ্যমকে জানান, এই অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়, বরং সেই সব সামর্থ্যবান ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা সড়কের ওপর রেস্টুরেন্টের কিচেন বা স্থায়ী স্থাপনা বানিয়ে জনপথ আটকে রেখেছেন। যেসব ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে অতিরিক্ত আকারে ফুটপাত দখল করে ব্যবহার করছে, আমরা এবার তা দখলমুক্ত করবো। এছাড়া, হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই হলিডে ও নাইট মার্কেট চালুর প্রস্তুতিও চলছে।
এর আগে, গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় খাবার রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের কার্যক্রম ফুটপাত ও মূল সড়কে সম্প্রসারণ করেছে। রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্র রাস্তার ওপর রাখার ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করে। এতে পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করায় একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে কৃত্রিম যানজট।
ডিএমপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তাদের অনতিবিলম্বে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় আগামীকাল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নগরবাসী নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে।
বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা পোস্টকে জানান, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
এলাকাবাসীর তথ্যমতে, কেপি ঘোষ স্ট্রিটের যে গলিতে আগুন লেগেছে তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্যের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সোমবার বিকেলে বাবার বাড়ি হাকিমপুর শহরে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে রাত আটটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময় থেকে আত্মগোপনে রয়েছেন শিবলী সাদিক। এর পর থেকেই তাঁর দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন খাদিজা মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিবলী সাদিক।
আত্মহত্যার চেষ্টার আগে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক তাঁর ‘খাদিজা সীমু’ পেজে একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’
ফেসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে খাদিজা মল্লিক লিখেছেন, ‘আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে। তোমরা শিবলী সাদিক...ছেড়ো না, আমার সাথে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালো না বাসে, আমি সেই ধরনের মেয়েই না যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইব, কিন্তু আমার সাত বছরের এফোর্টকে ঐ...শিবলী বলে, আমি মন থেকে করিনি বা যা করেছি এটা আমার দায়িত্ব।’
শিবলী সাদিকের স্ত্রী আরও লিখেছেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু-আব্বু তোমরা আমাকে মাফ করে দিয়ো, আমি তোমাদের অনেক ভালোবাসি। ’
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।
প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার কারণে সিলেটমুখী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েন এবং সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানান, বিকল্প ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করবে এবং এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। বর্তমানে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চললেও ধীরে ধীরে কার্যক্রমের আওতা বাড়ানো হবে। সব ঠিকঠাক চললে আগামী চার বছরের মধ্যে এই ফ্যামিলি কার্ড রূপান্তরিত হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে’। অর্থাৎ, সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া হবে এই কার্ড।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম (Jean Pesme) এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে, যা হবে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান। সেইসঙ্গে বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।
টিকা সংকটে হামের বিস্তার
দেশে বাড়ছে হামের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। এরই মধ্যে ঢাকায় একাধিক শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাসপাতালের শয্যা ছাড়িয়ে মেঝে, করিডর পর্যন্ত পৌঁছেছে হামের রোগী।
রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গত শনিবার হামে আক্রান্ত হয়ে রাজশাহীতে তিন শিশু এবং ময়মনসিংহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপ-পরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ গতকাল গণমাধ্যমকে বলেন, দেশে হামের সংক্রমণ এখন শুধু নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নেই। রাজশাহী, খুলনাসহ প্রায় সারা দেশেই এটি ছড়িয়ে পড়ছে। সাধারণত বসন্তকালে শুরু হওয়া এ ধরনের সংক্রমণ প্রায় দুই মাস স্থায়ী হতে পারে।
ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই। তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নয় মাসের কম বয়সি শিশুদের মধ্যেই এখন বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। অথচ এই বয়সে তাদের টিকা নেওয়ার কথা নয়। অর্থাৎ টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘আউটব্রেক রেসপন্স’ হিসেবে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে ব্যাপক টিকা কর্মসূচি চালানো হতে পারে। এমনকি আগে টিকা নেওয়া শিশুদেরও অতিরিক্ত ডোজ দেওয়া হতে পারে।
টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তাই অভিভাবকদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে। শাহরিয়ার সাজ্জাদ জানান, টিকাদানের পরবর্তী কৌশল নির্ধারণ করতে আজ (সোমবার) ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বর্তমানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি হামের রোগী চিকিৎসা নিচ্ছে। ১০০ শয্যার এ হাসপাতালে এখন ১৩০ জন রোগী ভর্তি আছে। অনেককেই করিডর ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানীর শনির আখড়া থেকে আট মাস বয়সি সন্তান আবদুল্লাহকে নিয়ে গত ১৯ মার্চ থেকে এ হাসপাতালের দুই নম্বর কেবিনের এক নম্বর বিছানায় আছেন সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, প্রথমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরে জানতে পারি ছেলে হামে আক্রান্ত। ছেলেকে তিন মাস বয়সে টিকা দেওয়া হয়েছিল। এরপর অসুস্থতার কারণে আর টিকা দেওয়া হয়নি। এ হাসপাতালে হামে এক শিশুর মৃত্যুও ঘটেছে। ইপিআইয়ের আওতায় শিশুর ৯ মাস বয়সে এমএমআর-এর প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে হামের রোগীর চাপ অনেক বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গতকাল এক অনুষ্ঠানে বলেন, হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হচ্ছে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচির কথা ভাবা হচ্ছে। যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের আওতায় আনতে সরকার ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। টিকা সংগ্রহ সম্পন্ন হলে সারা দেশে বিশেষ ক্যাম্পেইন চালানোর কথাও ভাবছে সরকার। এসময় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ১১ দিনে ভেন্টিলেশনের অভাবে ৩৩ শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। চারটি ভেন্টিলেটর মেশিন সোমবারেই পৌঁছে যাবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রামেক হাসপাতালে গিয়ে সার্বিক অবস্থা পরিদর্শন করবেন। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত বছর সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) বিঘ্ন, টিকার সংকট ও মাঠপর্যায়ের কর্মীদের আন্দোলনের কারণে সময়মতো হামের টিকা না পাওয়াই এ প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ।
সূত্রমতে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসার পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকার। সেক্টর প্রোগ্রাম বন্ধ থাকায় ইপিআইয়ের টিকা কেনা হয়নি। ফলে ২০২৫ সালে দেশে ইপিআইয়ের টিকা সংকট দেখা দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) সিএসও কনস্টিটিউয়েন্সি স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন ড. নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত প্রায় এক বছর ধরে ইপিআইয়ের নিয়মিত টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময়ে ভ্যাকসিনের সরবরাহ ছিল না, আবার কর্মীদের আন্দোলনের কারণে মাঠপর্যায়ে টিকা ঠিকমতো দেওয়া হয়নি। ফলে বহু শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে।
হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ : সম্প্রতি হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দুই মন্ত্রীকে সারা দেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।এ সময় তিনি জানান, সরকারি দলের সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হয়। সেখানে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, সারা দেশ ঘুরে হামের প্রাদুর্ভাবের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থা নিতে।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর আসছে। এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তিন মাসে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এমনকি সারা দেশে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।
বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন করে যা করার, তা-ই করা হবে। সংসদে আলোচনা করে জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী তেলের পর্যাপ্ত মজুত থাকা বিষয়ে ৩০০ বিধিতে সংসদ অধিবেশনে বক্তব্য দেবেন বলে জানান তিনি। এ ছাড়া সংসদীয় কমিটির সভায় জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত তেল থাকার পরও তেল সংগ্রহে যে সংকট চলছে, তা নিরসনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
গত শনিবার বিকালে সরকারি দলের সভা শুরু হয়। সন্ধ্যায় ওই সভা মুলতবি করা হয়। সভায় সংসদ অধিবেশনে সরকারি দলের ভূমিকা, সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ দোকান
সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে জুতায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দোকানিরা অনেকে বাইরে চলে আসলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি। এসে বুঝতে পারি আগুনের তীব্রতা খুব বেশি। যার কারণে আমরা শান্তিগঞ্জ ইউনিটকে খবর পাঠাই পরবর্তীতে দুই ইউনিট একত্রে কাজ করেছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।
১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন
টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবারও বসছে।
গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।
দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২
দিনাজপুর বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৬ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু ও আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর শহর থেকে যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময়ে চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। সেখানে অন্তত ছয়জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের নাম পাওয়া গেছে আরেকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রায় ২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ৩ জাহাজ
পাঁচ দিনের মধ্যে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে তিনটি জাহাজ। এর মধ্যে একটি ইতোমধ্যে দেশের সমুদ্রসীমায় পৌঁছেছে; আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। তিন জাহাজে মোট এলএনজির পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার টন।
শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, এখন পর্যন্ত সময়সূচি অনুযায়ী ট্যাংকার দুটি নির্ধারিত সময়েই পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। কাতার থেকে এ মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, এ মাসে এখন পর্যন্ত মোট সাতটি এলএনজিবাহী ট্যাংকার দেশে এসেছে। সাধারণ সময়ে প্রতি মাসে ১০ থেকে ১১টি ট্যাংকার আসে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানি করে থাকে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি সত্ত্বেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলে মনে করছেন তারা।
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা, ছেলেসহ নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশু, নারীসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাশে উপজেলার ধলাটেংগর এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর ধলাটেংগর এলাকায় রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান টাঙ্গাইল রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূর্বনিশপাড়া গ্রামের নারগিস বেগম (৩২) ও তার শিশু সন্তান নিরব (১২), বেয়াইন দুলা বেগম (৫০) এবং একই এলাকার সুলতান (২৮) ও রিফা খাতুন(২০)। তাদের পরিচয় নিশ্চিত করেন এসআই মিজানুর।
হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক&হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়। এতে করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে।
তানভীর হাসান জোহা বলেন, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, বিচারপতির মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
জানা যায়, গত ১৭ মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে প্রথম অস্বাভাবিকতা দেখা দেয়, যদিও শুরুতে বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে ২২ মার্চ বিষয়টি স্পষ্ট হলে প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।
ঈদের ছুটির পর দ্বিতীয় দিনও সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ঠিক ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এদিন দিনভর তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম দিনেও অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন।
টানা দুই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিতি সচিবালয়ের কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভা, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
ইরানের সঙ্গে ইসরাইল ও আমেরিকার যুদ্ধে বাংলাদেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না—এমন আশাবাদ ব্যক্ত করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বরং আমাদের দেশের চাহিদাও তৈরি হতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারের সংকট এবং সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে, এগুলো তো আবার পুনর্নির্মাণ করতে হবে।
রেমিট্যান্সের ওপর ইরান যুদ্ধের প্রভাব নিয়ে কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, হয়তো সাময়িক কিছুটা (সমস্যা) হতে পারে। বরং যুদ্ধ শেষ হলেও এগুলো (বিধ্বস্ত অবকাঠামো) পুনর্গঠনে তাদের যে লোকবল লাগবে, সে ক্ষেত্রে আমি মনে করি, বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হবে ওই সমস্ত দেশের শ্রমবাজারে নতুন করে প্রবেশ করার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে, আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। জাপান নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর শুরু থেকেই বিশেষ নজর রয়েছে এবং আমাদের মন্ত্রণালয় থেকে ‘জাপান সেল’ নামে একটি কমিটিও করে দেওয়া হয়েছে।
নুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সমঝোতা (এমওইউ) করেছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ভারতে যেতে হয়। প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, বাংলাদেশে অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করতে। সেটার বিষয়ে আজ আলোচনা হয়েছে। কিছু দেশ ইতোমধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে এই সেবা দেয়, সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে অভিভাসন ব্যয় চূড়ান্ত করা হবে বলেও জানান নুর।
জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা অনেক দিন ধরে দেখে আসছি, কিছু কিছু জায়গায় কিছু লোক মনোপলি করে কাজ করে। সে ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যেমন সিঙ্গাপুরের ছয়টি কোম্পানি ট্রেনিংয়ের মাধ্যমে তারা লোক পাঠায়। ছয়টি কোম্পানির ট্রেনিং অথরাইজেশন আছে। এটি কিন্তু সিঙ্গাপুর সরকার তাদেরকে অথরাইজড করেছে। এখন তারা গলাকাটা পয়সা নিচ্ছে ১৪ লাখ, ১৫ লাখ, ১৬ লাখ টাকা। সিঙ্গাপুর সরকার অথরাইজড করায় আমরা কিন্তু কিছু করতে পারছি না।
নুর বলেন, তবে জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য কিংবা এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা সরকারি চ্যানেলে চিঠি দেওয়া, দেখা-সাক্ষাৎ করা, নোট ভারবাল দেওয়ার মাধ্যমে এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙার একটা চেষ্টা করছি। এ জন্যই সরকার অভিভাসন ব্যয়টা নির্ধারণ করে দিচ্ছে।
উদাহরণ টেনে তিনি বলেন, সরকার যখন নির্ধারণ করে দেবে সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে দুই থেকে তিন লাখ টাকা আপনার মধ্যে ব্যয় নিষ্পত্তি করতে হবে, তখন তো আপনি চাইলেও বেশি নিতে পারবেন না।
প্রতিমন্ত্রী নুর আরও বলেন, মালয়েশিয়া নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল। এটার বাস্তবতা হচ্ছে যে, আমাদের দেশের যেমন কিছু লোকের একটা সংশ্লিষ্টতা আছে, ওখানকারও কিন্তু কিছু লোকের সংশ্লিষ্টতা আছে। অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করেছিল, তারা কিন্তু ওপেন করতে পারে নাই। এখন যেহেতু মধ্যপ্রাচ্যে শ্রমিক যাওয়া কিছুটা বন্ধ আছে। সে ক্ষেত্রে মালয়েশিয়াসহ যেখানে শর্ত একটু শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়ায় (শ্রমবাজার) খোলা যায়, সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।
আলাপ-আলোচনার মাধ্যমে মালয়েশিয়া ও ভিয়েতনামে শ্রমবাজারের বিষয়ে শিগগির ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নুরুল হক নুর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড়
নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে একটি কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে হাতিয়াজুড়ে কৌতূহল, আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইউএনওকে ঘিরে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের একটি অংশ। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্যও করছেন।
এদিকে স্থানীয়দের একটি অংশ বলছেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে হাতিয়ার বিভিন্ন স্থানে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চাইছেন ভিডিওটির প্রকৃত ঘটনা কী এবং এর পেছনের বাস্তবতা আসলে কী।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে মনে করছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব হওয়ায় বিষয়টি যাচাই-বাছাই করা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দ্রুত ভাইরাল হলেও তা যাচাই না করে প্রচার করা উচিত নয়। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ঘোষণা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এবং ঘটনার প্রকৃত পটভূমি জানতে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত ও বক্তব্যের অপেক্ষায় রয়েছেন হাতিয়ার সচেতন নাগরিকরা।
আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত সাত দিনের ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস। এরপরই বিকেল থেকে সড়কে মানুষের ঢল নামে।
এসময় বাস টার্মিনাল থেকে শুরু করে রেলস্টেশন এবং লঞ্চ ঘাটগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবার চোখেমুখে এখন নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। তবে ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে এবং মানুষের ভোগান্তি কমাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে ১৭ মার্চের শবে কদরের ছুটি যোগ হয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়িয়েছে সাত দিনে।
এর আগে, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে ১৮ মার্চ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।
তবে টানা ছুটির ঘোষণা থাকলেও জনস্বার্থে বেশ কিছু জরুরি সেবা এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।
এছাড়াও হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।
উত্তরায় রিকশাচালক&পুলিশের রাতভর সংঘর্ষ, ঘটনা কী?
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পেটানোর অভিযোগে শপিং কমপ্লেক্স ঘেরাও করেছে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে হট্টগোল শুরু করে তারা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটিকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে রাত ৪টা পর্যন্ত। উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা ও পরে মারামারিতে রূপ নেয়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুরের চেষ্টা করে। পরে নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত না করার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
এরপর এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, আহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয় বলে গুজব ছড়ায়। এতে উপস্থিত জনতা আরও বিক্ষুব্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে।
এ বিষয়ে  উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের ৫৪ জেলায় আজ সোমবার  (১৬ মার্চ) খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকাল ৫টায় শহরের গোর-এ-শহিদ ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ থেকে থাকছে না জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
দীর্ঘ নয় দিন পর আজ রোববার (১৫ মার্চ) থেকে সারা দেশে জ্বালানি তেল কেনায় চালু থাকা রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। ফলে এখন থেকে সব ধরনের যানবাহনের চালকরা কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। আজ সকাল থেকেই দেশের সকল পাম্পে এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন আতঙ্কে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের তেল বিক্রিতে রেশনিং চালু করেছিল সরকার। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকায় সরকার এই রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রেশনিং চালুর প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার এবং বড় যানবাহনের জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার এবং দূরপাল্লার ভারী যানবাহনের জন্য ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির বাধ্যবাধকতা ছিল। এই সিদ্ধান্তের ফলে পরিবহন খাতে এক ধরনের স্থবিরতা ও ভোগান্তি তৈরি হয়। পরবর্তীতে রাইডশেয়ারিং চালকদের সুবিধার কথা ভেবে মোটরসাইকেলের সীমা বাড়িয়ে ৫ লিটার করা হয়েছিল এবং সামগ্রিক রেশনিং হার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিকৃত তেলের নতুন চালান দেশে পৌঁছানো এবং মজুত সন্তোষজনক পর্যায়ে থাকায় এখন আর কঠোর বিধিনিষেধের প্রয়োজন নেই।
পাম্প মালিকরা জানিয়েছেন, রেশনিং তুলে নেওয়ার ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চাপ কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসন হবে। বিশেষ করে মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের চালকরা এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তারা এখন থেকে পর্যাপ্ত জ্বালানি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান
আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে এই স্বীকৃতি দেন। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেন।
ইফতার মাহফিল নিয়ে বিএনপি&জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু
ঝিনাইদহ সদরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ ৮ জন আহত হন।
দুপুরে গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
সংসদের অধিবেশন বসছে আজ, শুরু থেকেই উত্তাপের আভাস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এ অধিবেশনের শুরুতেই উত্তাপ তৈরি হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে বিতর্ক ও উত্তাপ ক্রমে বাড়তে পারে।
আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে অধিবেশন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে তাঁর বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির। এ বিষয় নিয়ে প্রথম বৈঠকেই উত্তাপ তৈরি হতে পারে—এমন আভাস দিয়েছেন দল দুটির একাধিক সূত্র।
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে, এমন প্রশ্নের জবাবে গতকাল দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদের এলডি হলে সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি এ ব্যাপারে। কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’
ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে বিতর্ক ও উত্তাপ ক্রমে বাড়তে পারে।
এ ছাড়া জুলাই জাতীয় সনদে সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে। তারা নিজেদের ভিন্নমত অনুসারে এসব প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে জামায়াত ও এনসিপি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এ বিষয়টি নিয়েও বিরোধী দল সংসদে কঠোর অবস্থান নেবে—এমন ইঙ্গিত পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ। কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে—এটাই সবার প্রত্যাশা।
কারণ দশম, একাদশ ও দ্বাদশ (মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন)—সর্বশেষ এই তিনটি সংসদই গঠিত হয়েছিল বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। তিনটি সংসদই ছিল একতরফা। তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপরীতে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। তারা রাজনৈতিক অঙ্গনে ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি পেয়েছিল। তিনটি সংসদেই বিভিন্ন ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে একাকার হয়ে যাওয়ার অভিযোগ ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ। কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে—এটাই সবার প্রত্যাশা।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসছে প্রথম অধিবেশন।
গতকাল জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে।
চিফ হুইপ বলেন, তাঁদের লক্ষ্য হলো একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা; সংসদকে দেশের সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করা। তাঁরা সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
সংস্কারের কী হবে
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার আনার উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে সংবিধান–সম্পর্কিত ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে হয়েছিল গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা।
জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এ শপথ নেয়নি। ফলে এই পরিষদ গঠিত হয়নি। এতে শুরুতেই হোঁচট খায় অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া সংবিধান সংস্কারের উদ্যোগ।
প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষের গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা; ন্যায়পাল, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে জুলাই সনদে। এগুলো নিয়ে বিএনপির ভিন্নমত আছে।
অবশ্য বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রতিশ্রুতির বাইরেও বিএনপি যে ইশতেহার দিয়ে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেগুলোও বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষের গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা; ন্যায়পাল, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে জুলাই সনদে। এগুলো নিয়ে বিএনপির ভিন্নমত আছে।
সংসদে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি তাদের মতো করে সংবিধান সংশোধন করতে পারবে। এই প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদে ও সংসদের বাইরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের ৬৯ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে গতকাল বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে এলডি হলে সাংবাদিকদের বলেন, ‘এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছিল, তার সব কটি হুবহু গ্রহণ ও বাস্তবায়ন করা হোক।’
বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য—দুটি শপথই নিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি।’
অন্যদিকে জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছিল, সেটার ভবিষ্যৎ কী—এমন প্রশ্নের জবাবে গতকাল জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত না থাকায় তারা সেই শপথ নেননি। ভবিষ্যতে এটি সংবিধানে যুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবিধান সংস্কারের পাশাপাশি কিছু আইনি সংস্কার প্রশ্নেও সংসদে উত্তাপ তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে কিছু বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে।
গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই তাঁরা গ্রহণ করতে পারবেন। তবে বেশ কিছু অধ্যাদেশ রয়েছে, যেগুলো আলোচনার দাবি রাখে। সরকার ও বিরোধী দল মিলে সেগুলো আলোচনা করা হবে।
প্রসঙ্গ ডেপুটি স্পিকার
জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদ হবে দ্বিকক্ষের। উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের অনুপাতে। উভয় কক্ষে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত হবে বিরোধী দল থেকে। এ ক্ষেত্রে বিএনপি একমত হলেও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে তাদের ভিন্নমত রয়েছে। অবশ্য দলটি এবারের সংসদে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদটি নেবে কি না, তা গতকাল পর্যন্ত স্পষ্ট হয়নি।
গতকাল বুধবার সংসদ ভবনে বিরোধী দলের বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাইছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’
শুরু হবে ব্যতিক্রমী
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।
গতকাল দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করে প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে জানান চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, যেহেতু বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই তাঁরা স্পিকারের আসনটি খালি রেখে অধিবেশন শুরু করবেন। প্রথমে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। এরপর ওই সদস্য (যাঁর নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।
এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে।
জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করে প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে জানান চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, যেহেতু বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই তাঁরা স্পিকারের আসনটি খালি রেখে অধিবেশন শুরু করবেন।
চিফ হুইপ জানান, শোক প্রস্তাব গ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে তুলবেন আইনমন্ত্রী। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে প্রথম বৈঠকে একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটি নির্ধারণ করবে কোন কোন অধ্যাদেশ বহাল থাকবে, আর কোনগুলো বাদ যাবে।
চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হবে প্রথম অধিবেশনের প্রথম দিনের বৈঠক।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব
জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনসহ মোট আসন ৩৫০টি। সংরক্ষিত নারী আসনে এখনো নির্বাচন হয়নি। ৩০০টি সাধারণ আসনের মধ্যে ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট হয়। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (২০৯ আসন) নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে ৬৮টি আসন পেয়েছে বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী এবং ছয়টি আসনে জয় পেয়েছে এনসিপি। অন্যদিকে কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে এই সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব থাকছে না।
এবারের সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব থাকছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে নির্বাচিত একজন করে সংসদ সদস্য রয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য আছেন সাতজন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকালের (আজ) সংসদের প্রথম অধিবেশনে একটা নতুন ইতিহাস রচিত হবে। দেশের মানুষ যে নতুন গণতন্ত্রের আশা করে আছে, আগামীকালের সংসদে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন বসছে।
শেষ মুহূর্তে এসে জানা গেছে, ত্রয়োদশ সংসদে স্পিকার হতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিস্তারিত আসছে...
আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তারেক রহমান বলেন, আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে তাদের কৃষি ঋণ মওকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সরকারের পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে সুদসহ।
প্রধানমন্ত্রী বলেন, এইভাবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব।
টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি এবং দু’জন নারীকে লাঞ্ছিত করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ডিএমপি বিস্তারিত তুলে ধরে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে একটি চক্র। রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে চক্রটি সেগুলো বিক্রি করে ৫-৭ হাজার টাকায়। তারা কলেজ হোস্টেলে নিজেদের রুমে কেমিকেল দিয়ে প্রসেসিং করে ফেসবুকের প্রাইভেট গ্রুপে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেজগাঁও থানার মনিপুরীপাড়ার ১নং গেটের সামনের রাস্তার ওপর অবৈধ উপায়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে সৌমিকের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল অনুমানিক সোয়া ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ৩টার দিকে দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো। গ্রেপ্তার হওয়া মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং গ্রেপ্তারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়&কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানুষের হাড়-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে এসব খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়। সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া খুলি ও হাড়-কঙ্কালের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাবেন ৩৭৫৬৭ জন
দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। এতে তারা ঘরে বসেই ভাতা পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন।
গতকাল সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি খানার (Household) তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।
ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবার একটি করে আধুনিক ফ্যামিলি কার্ড পাবেন। স্পর্শবিহীন (Contactless) চিপ সম্বলিত এই কার্ডে কিউআর কোড (বার কোডের তথ্যসহ) ও NFC (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
একটি পরিবারের ৫ জন সদস্যের জন্য ১টি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তবে যৌথ/একান্নবর্তী পরিবারগুলোর সদস্য সংখ্যা ৫ এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টি বিবেচনা করা হবে। মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে ভাতা প্রাপ্ত হবেন এবং পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান থেকে বেতন/ভাতা/অনুদান/পেনশন পেয়ে থাকলে, নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী হিসেবে চাকরিরত থাকলে উক্ত পরিবার ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে না।
সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে।
পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন/২০২৬ সময়ের জন্য ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যার মধ্যে ২৫.১৫ কোটি টাকা (৬৬.০৬ শতাংশ) সরাসরি নগদ সহায়তা প্রদান এবং ১২.৯২ কোটি টাকা (৩৩.৯৪ শতাংশ) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম প্রণয়ন, কার্ড প্রস্তুতি ইত্যাদিতে ব্যবহার করা হবে।
এদিকে, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জনগণের ঘরে অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমরা বহুদিন ধরে বলে আসছি- বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেয়াও সহজ নয়।
অর্থমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে। পরে ধাপে ধাপে দেশের সব নারী প্রধান পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের বাজেটের একটি বড় অংশের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রকল্প পরিকল্পনার সময় থেকেই আমরা কীভাবে এ ব্যয় সামাল দেয়া যাবে, সে বিষয়েও বিস্তর কাজ করেছি।
দুই পক্ষের তুমুল সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র হামলায় নারীসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁ গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। রোববার বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। মারধরের ঘটনায় মিজানুর রহমান বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, রাতের তারাবির নামাজের পর মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাঁসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালালে নারীসহ ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নূপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে।
শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের এই যৌথ অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশগ্রহণ করছেন।
গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন আর অভিযান চালানো হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।’
আজ সকালে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বাহিরের পথগুলোতে বসানো হয় তল্লাশিচৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। অতীতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে তারা অভিযানে কৌশল অবলম্বন করছে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র‍্যাব। এতে প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে। মামলায় ইয়াসিন, নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ২০০ জনকে।
মামলার এজাহারে বলা হয়, র‍্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় আটক এক আসামিকে। চার র‍্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান।
সীতাকুণ্ড উপজেলায় হলেও নগরের কাছেই এই এলাকা। এলাকাটির পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা, দক্ষিণে বায়েজিদ বোস্তামী থানা।
জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তা হয়ে উঠেছে সন্ত্রাসীদের ‘নিরাপদ আস্তানা’। চার দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি।
এখনো পাহাড় কেটে চলছে প্লট-বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটিতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসী।
র‍্যাবের ওপর হামলার আগে জঙ্গল সলিমপুরে গত বছরের অক্টোবরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। পরদিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক।
পুলিশ ও জঙ্গল সলিমপুরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাটিতে দুটি সন্ত্রাসী পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন, অপর পক্ষে রোকন উদ্দিন।
ইয়াসিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীতাকুণ্ডের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা এস এম আল মামুনের অনুসারী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইয়াসিন নিজেকে বিএনপি নেতা ও স্থানীয় সংসদ সদস্য আসলাম চৌধুরীর অনুসারী দাবি করে আসছেন।
র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর এ ব্যাপারে গণমাধ্যমে বিবৃতি দিয়ে আসলাম চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুরে তাঁর কোনো অনুসারী নেই। ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।
হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘরের চালে ঢিল ছোড়া নিয়ে হাবিবুর রহমান টেনু ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলেম&ওলামা ও এতিমদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী
আলেম-ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে এ ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহসহ অনেকে অংশ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৬ মার্চ) পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে।
‘গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।’
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে।আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করবো। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।
গভর্নরের নাম ছড়িয়ে ইনটেকের শেয়ারে দাম বাড়াল কারা?
তথ্য প্রযুক্তি খাতের ছোট মূলধনী কোম্পানি ইনটেক লিমিটেড। দীর্ঘ বছর ধরে ব্যবসায় ভালো করতে পারছে না কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত পাঁচ অর্থবছরের মধ্যে চার বছর গুনতে হয়েছে লোকসান। সম্পদের তুলনায় দায়ের পরিমাণও বেশি। কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা জানিয়েছেন নিরীক্ষকও। এমন দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিটির শেয়ারদর সাম্প্রতিক সময়ে হু হু করে বাড়তে দেখা গেছে। এতে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন কোম্পানিটির শেয়ারদরে এই অস্বাভাবিক উল্লম্ফন?
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তাকে নিয়োগ দেওয়ার দুই দিন আগে থেকেই ইনটেক লিমিটেডের শেয়ারদর বাড়তে থাকে। আর গভর্নর নিয়োগের পরদিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা তথা প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় কোম্পানির শেয়ারদর। গভর্নরের নিয়োগের পূর্বে ও পরে মাত্র চার কার্যদিবসে (২২-২৬ ফেব্রুয়ারি) শেয়ারদর ২৯ টাকা ৭০ পয়সা থেকে ৩৭ টাকা ৪০ পয়সায় উঠে যায়। এই চারদিনে কোম্পানির শেয়ারদর বাড়ে প্রায় ২৬ শতাংশ।
এই অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খুঁজতে বাজার অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি বাজারে একটি গুজব ছড়িয়ে পড়ে যে এই কোম্পানিটি নবনির্বাচিত গভর্নর মোস্তাকুর রহমানের স্বার্থসংশ্লিষ্ট এবং এখানে তার বড় অংশের মালিকানা রয়েছে। স্বার্থান্বেষী একটি পক্ষ নিজেরা প্রথমে শেয়ার কিনে পরে বাজারে এই গুজব ছড়িয়ে দিলে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহে ব্যাপক পরিবর্তন আসে। এতে হঠাৎ করেই কয়েকদিনের ব্যবধানে শেয়ারটিতে বিক্রেতার তুলনায় ক্রেতার চাপ বেড়ে যায়। ফলে হু হু করে শেয়ারদরও বেড়ে যায়।
বস্তুতপক্ষে ইনটেক লিমিটেডে গভর্নরের নামমাত্র মালিকানা রয়েছে, যার পরিমাণ শূন্য দশমিক ৫০ শতাংশ। তার হাতে থাকা এই স্বল্প পরিমাণ শেয়ার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শেয়ার বিক্রি সংক্রান্ত আইনের জটিলতায় বিক্রি করা সম্ভব হয়নি বলে জানা গেছে। বিএসইসির আইনে বলা রয়েছে, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে। কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা-পরিচালকরা দীর্ঘ বছর ধরে ৩০ শতাংশ শেয়ার ধারণ করে আছে। অন্য উদ্যোক্তা-পরিচালকরা নতুন করে কোম্পানির মালিকানা বাড়াতে উৎসাহী না হওয়ায় গভর্নর দীর্ঘ বছরে তার ধারণকৃত শূন্য দশমিক ৫০ শতাংশ শেয়ারের মালিকানাও বিক্রি করতে পারেননি।
এদিকে বাজারে আরেকটি গুঞ্জন ছড়িয়েছে যে, ইনটেক লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামভিত্তিক বিতর্কিত শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এই শিল্পগোষ্ঠীর সঙ্গে গভর্নরের ব্যবসায়িক সু-সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটি বিশেষ সুবিধা পেতে পারে। এমন গুঞ্জন ছড়িয়ে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার অতি লোভনীয় করে তোলা হয়। বস্তুতপক্ষে, গভর্নর এই কোম্পানির মালিকানার বড় অংশ অনেক আগেই ছেড়ে দিয়েছেন এবং বিতর্কিত শিল্প গোষ্ঠিও শেয়ারবাজারের ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের থেকে শেয়ার কিনে মালিকানায় এসেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ইনটেক লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, কোম্পানিটি প্রতিষ্ঠার সময়ে এর মালিকানায় এস আলম গ্রুপ ছিল না। এস আলমের সহযোগীরা পরবর্তী সময়ে শেয়ারবাজার থেকে শেয়ার কিনে কোম্পানিটি নিয়ন্ত্রণে নিয়েছেন। ২০০২ সালে ইনটেক যখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তখন বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান ছিলেন কোম্পানিটির উদ্যোক্তা ও চেয়ারম্যান। সে সময় তার কাছে কোম্পানির মোট শেয়ারের ৬৬ দশমিক ৩৩ শতাংশ ছিল। বর্তমানে তার শেয়ারের পরিমাণ শূন্য দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটিতে গভর্নরের কোনো ভূমিকা নেই এবং দীর্ঘ বছর ধরে তিনি পরিচালনা পর্ষদে ছিলেন না।
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, গভর্নরের ওই প্রতিষ্ঠানে শেয়ার আছে কিনা, সেটিও তার স্মরণ নেই। দীর্ঘ বছর তিনি ওই কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগও করেননি। একটি গোষ্ঠী ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বিষয়টি আলোচনায় এনেছেন। তিনি গভর্নর হওয়ায় ওই পক্ষটি বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে তার যোগসূত্র খোঁজার অপচেষ্টা শুরু করেছে। বস্তুত, গভর্নরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
কোম্পানির বর্তমান অবস্থা
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় কোম্পানিটি বছরে কয়েক কোটি টাকার ব্যবসা করলেও, এখন কোটি টাকার ব্যবসা করতে হিমশিম খেতে হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে কোম্পানির মাত্র ২৩ লাখ টাকা পরিচালন আয় হয়েছে। বিভিন্ন ব্যয় বহন করে ওইবছর ৮ কোটি ৬১ লাখ টাকা নিট লোকসান হয়েছিল। পরের বছর ৫৮ লাখ টাকা আয় করে ৩ কোটি ৫৯ লাখ টাকা লোকসান করেছে। পরের বছর ১ কোটি টাকার সামান্য বেশি আয় করলেও ২ কোটি ৩২ লাখ টাকা লোকসান গুণতে হয়। তার পরের বছর অবশ্য ৫০ লাখ টাকা মুনাফা করেছিল। আর সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির ১ কোটি ১৩ লাখ টাকা নিট লোকসান হয়েছে।
ধারাবাহিক লোকসানের ফলে ৩১ কোটি ৩২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানির শেয়ার মূলধন থেকে এই পুঞ্জীভূত লোকসান বাদ দেওয়া হলে বর্তমানে ইনটেক লিমিটেডের সম্পদের পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকা ঋণাত্মক রয়েছে। অর্থাৎ কোম্পানিটির কোনো কারণে অবসায়নে গেলে বিনিয়োগকারীরা কিছুই পাবেন না। উল্টো কোম্পানির ঘাড়ে বাড়তি দায় থাকবে। এমন পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এত দুর্বল আর্থিক ভিত্তির এই কোম্পানির শেয়ারদর বাড়াতে গভর্নরের নাম ব্যবহার করে শেয়ারের দাম বাড়িয়েছে একটি কুচক্রী মহল।
বাজার বিশ্লেষকরা বলছে, যদি গভর্নর এই কোম্পানির মালিকায় সক্রিয় থাকতেন, তবুও এত দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় নেওয়া উচিত। কেননা, যে কোম্পানির সম্পদের চেয়ে দায় বেশি, সেই কোম্পানিতে বিনিয়োগ করে দ্রুত সময়ে মুনাফা পাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য।
হঠাৎ শেয়ারে দাম বাড়ার কারণ এবং ইনটেক লিমিটেডে গভর্নরের ভূমিকা জানতে কোম্পানি সচিব মোহাম্মদ জায়েদুল ইসলামের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। গত ৪ মার্চ থেকে তাকে মোবাইল একাধিকবার ফোন দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে এখন পর্যন্ত জবাব মেলেনি।
তদন্তে ভয়াবহ তথ্য তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ছিল এয়ারক্রাফটটি। একই এয়ারক্রাফট দিয়ে ভিভিআইপি ফ্লাইট হিসেবে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে (২৫ ডিসেম্বর, ২০২৫) বহন করে আনা হয়।
গুরুতর বিষয়টি নিয়ে সম্প্রতি তদন্ত কমিটি গঠন করে বিমান। তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কমিটির প্রধান ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী (বেস মেইনটেন্যান্স) মো. মনসুরুল আলম। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম।
প্রতিবেদনটি ঢাকা পোস্টের হাতে এসেছে। প্রতিবেদনটি বিমানে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগ। তবে বিমানের কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তদন্ত প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল এবং মো. সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ ও ১৭ ডিসেম্বর এয়ারক্রাফটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে শেষ করা হয়। তবে বোয়িং ৭৮৭-৯ বিমানের জন্য নির্ধারিত সময়ের তুলনায় এটি অস্বাভাবিকভাবে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রক্ষণাবেক্ষণে অনিয়ম, বড় দুর্ঘটনার আশঙ্কা
এয়ারক্রাফটটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার বিস্তারিত লগ এবং সংশ্লিষ্ট জনবল রেকর্ড উপস্থাপন করতে না পারাকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ছিল না। ১৫ দিনের মধ্যে একই ত্রুটি তিনবার দেখা দিলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়নি।
বিমানের সিস্টেম সাধারণত শেষ ২৭টি ফ্লাইটের তথ্য সংরক্ষণ করে। তবে তদন্ত শুরুর সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এতে গুরুত্বপূর্ণ যান্ত্রিক তথ্য সময়মতো সংগ্রহ বা সংরক্ষণ করা হয়নি বলে ইঙ্গিত পাওয়া যায়।
২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইট আকাশে থাকার সময় আবারও ভিএফএসজি বিকল হয়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন ত্রুটির কারণে অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।
প্রকৌশল বিভাগের ভুল ত্রুটি নির্ণয়ের কারণে এমন একটি বিমান ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত হওয়ায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছিল বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য বিমান থেকে যন্ত্রাংশ খুলে আনা, অতিরিক্ত জনবল নিয়োগ এবং পরিবহন ব্যয়ের কারণে মোট প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির মতে, এটি কেবল একটি যন্ত্রাংশ প্রতিস্থাপনের ঘটনা নয়; বরং পুরো ব্যবস্থাপনার একটি সমন্বিত ব্যর্থতার প্রতিফলন।
দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ
তদন্ত প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল ও মো. সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির মতে, ত্রুটি সংশোধন ও বিমানকে পুনরায় পরিষেবায় ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাই করেননি।
বিশেষ করে কম ফুয়েল প্রেসারে সতর্কবার্তা পাওয়ার পরও বিমানটিকে ফ্লাইটের জন্য ছাড়পত্র দেওয়াকে গুরুতর সিদ্ধান্তগত ত্রুটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দায় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।
শুক্রবার (৬ মার্চ) রাতের ঈদ শপিং শেষে ফেরার পথে এ দুটি ঘটনাই ঘটেছে।
জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছরের সিথিকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছেলে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।
​মুন্সীগঞ্জে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তুমুল সংঘর্ষ, বিস্ফোরণ&ভাঙচুর ও লুটপাট
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি)  সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করে জানান, এই বিশাল কর্মসূচি তদারকির জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি শক্তিশালী সচিব কমিটি গঠন করা হয়েছে। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন যে, ‘কৃষক কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়; এটি দেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হবে।’ এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ধাপে ধাপে বিভিন্ন সরকারি সেবা লাভ করবেন। এর আওতায় কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমার মতো অত্যাবশ্যকীয় সুবিধা পাবেন।
শুধু শস্য উৎপাদনকারী কৃষকই নয়, বরং মৎস্য চাষী ও প্রাণিসম্পদ খামারিদেরও এই কার্ডের আওতায় আনা হবে। এ ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকেরা আবহাওয়া, বাজার তথ্য এবং ফসলের রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।
কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারা দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রাক-পাইলট পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৯টি নির্বাচিত উপজেলার ৯টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে।
নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।
এই কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ ছাড়াও খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান প্রদান করা হবে।
সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট পর্যায় শেষ করে আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই ‘কৃষক কার্ড’ কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এটি দেশের কৃষি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে সরকার আশা প্রকাশ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন পল কাপুর। এছাড়াও পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
দুই দি‌নের সফ‌রে মঙ্গলবার (৩ মার্চ) রা‌তে ঢাকায় এসেছেন পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।
সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর।
এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।
সোমবার এক বিবৃতিতে পল কাপুরের ঢাকা সফর নি‌য়ে ঢাকা মার্কিন দূতাবাস বলেছে, এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপর সিলেটের ৯ নেত্রী
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির ৯ জন নেত্রী ও তাঁদের সমর্থকেরা তৎপরতা শুরু করেছেন। মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে তাঁদের কর্মী, সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচিত নারী নেত্রীদের মধ্যে আছেন সৈয়দা আদিবা হোসেন, সাবিনা খান (পপি) ও জেবুন নাহার সেলিম। আদিবা হোসেন ও সাবিনা খান সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্যদিকে জেবুন নাহার সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে তাঁরা কেউ দলীয় মনোনয়ন পাননি।
আদিবা, সাবিনা ও জেবুন ছাড়াও সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনজীবী হাদিয়া চৌধুরী (মুন্নি); সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী; বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সামিয়া বেগম চৌধুরী; সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ‘গুম’ হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না; সিলেট সিটি করপোরেশনের তিনবারের সাবেক কাউন্সিলর ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) রোকসানা বেগম শাহনাজ এবং সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুমের নাম শোনা যাচ্ছে।
আলোচিত নারী নেত্রীদের মধ্যে সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মকবুল হোসেনের (লিচু) মেয়ে। জেলা বিএনপির এই নেত্রী টাম্পাকো গ্রুপের পরিচালক এবং ঢাকা স্টোরিটেলার্সের সহপ্রতিষ্ঠাতা। এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাসহ সিলেটের পাঁচটি স্কুল ও একটি কলেজের পৃষ্ঠপোষকও তিনি। নানা ধরনের চ্যারিটি কাজের সঙ্গেও আদিবা হোসেনের সম্পৃক্ততা আছে। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
সৈয়দা আদিবা হোসেন জানান, তাঁর বাবা সংসদ সদস্য থাকাকালে সরকারি উদ্যোগ ছাড়াও ব্যক্তিগতভাবে এলাকার শিক্ষা, অবকাঠামো, রাস্তাঘাটসহ নানা উন্নয়নকাজ করেছেন। পাশাপাশি বিএনপির রাজনীতিকে বিকশিত করতেও কাজ করছেন। গত সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেলেও দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। এবার সংরক্ষিত নারী আসনেও তিনি মনোনয়নপ্রত্যাশী।
অন্যদিকে মনোনয়নপ্রত্যাশী সাবিনা খান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে ও যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসের সাবেক কাউন্সিলর। এ ছাড়া আরেক মনোনয়নপ্রত্যাশী জেবুন নাহার সেলিম সিলেট-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেনের (সেলিম) স্ত্রী। তিনি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি।
মনোনয়নপ্রত্যাশী সামিয়া বেগম চৌধুরী বলেন, ‘আমি সিলেট সরকারি মহিলা কলেজে ছাত্রদল সংগঠিত করার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আন্দোলন, সংগ্রামেও ভূমিকা রেখেছি। আশা করছি, দল আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে।’
এদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, দলের সুসময়ে ‘উড়ে এসে জুড়ে বসা’ কোনো নেত্রী যেন মনোনয়ন না পান, সেটা কেন্দ্রকে বিবেচনায় রাখতে হবে। গত ফ্যাসিস্ট শামনামলে যেসব নারী নেত্রী ভয়ভীতি উপেক্ষা করে সার্বক্ষণিক দলীয় কর্মসূচি এবং দলের পক্ষে সরব ছিলেন, তাঁরাই যেন মূল্যায়িত হন। এ ছাড়া সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যাঁরা বেশি সরব ছিলেন, তাঁদের ভূমিকাকেও যেন গুরুত্ব দেওয়া হয়।
যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত এখনো কেন্দ্র থেকে আসেনি। তবে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে তৎপরতা চালাচ্ছেন। তবে বিগত আন্দোলন-সংগ্রাম এবং দলের দুঃসময়ে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়টি হয়তো দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল&শিবির সংঘর্ষ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এতে ৪ জন গুরুতর আহতসহ মোট ১৬ জন আহত হন।
হলের ৫-৭টি কক্ষে ভাঙচুরের পাশাপাশি রুম থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ করে ছাত্রশিবির। দুই দলের সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কিছু বহিরাগত হলে প্রবেশ করে বলেও অভিযোগ উঠে। সংঘর্ষে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। ঘটনার একপর্যায়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে উপ-পুলিশ কমিশনারসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরেজমিনে ভাঙচুর হওয়া হলের রুম পরিদর্শন করেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। রুমের ভেতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, ছাত্রদলের রক্ত ঝড়ালে, রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের রক্ত ঝড়েছে, বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝড়ল, অথচ মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায় এর দায় ছাত্রদলের ওপর চাপিয়ে দিল! অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিকে রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবিরকর্মীদের ওপর রামদা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদল।
একদিকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জনজীবন বিপর্যস্ত; অন্যদিকে ক্যাম্পাসগুলোতে চলছে ছাত্রলীগীয় কায়দায় হামলা ও দখলদারিত্ব। আর প্রশাসন বরাবরের মতোই সেই পুরোনো চাটুকার ভূমিকায় লিপ্ত!
ডাকসু ভিপি আরও লেখেন, সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ার করে বলতে চাই— অবিলম্বে নিজেদের দলীয় ক্যাডার বাহিনীকে সামলান। নইলে ক্যাম্পাসে সবার সহাবস্থান বিঘ্নিত করে পুনরায় দখলদারিত্ব ও সহিংসতা কায়েমের জন্য আপনাদেরকে চড়া মূল্য দিতে হবে।
মারা গেছে সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা সেই ৮ বছরের শিশুটি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের মেয়েটি সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশুটির চাচা মঙ্গলবার সকালে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্ত মেয়েটিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। মেয়েটি যন্ত্রণায় হেঁটে পাহাড়ি এলাকা থেকে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসে বাঁচার আকুতি জানায়।
শিশুটির লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়ার পর ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে।
ঘটনার আগে, রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে সহস্রধারা ঝরনার আরও ৫০০ মিটার উত্তরে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতে গলায় অস্ত্রোপচার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটির মা রোববার অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলা সালমান&আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি দুই সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তাদের একজন, জুলাই গণঅভ্যুত্থানে পা হারানো ইমরান হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১১ থেকে ১০ নম্বরে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়েন। আত্মরক্ষার জন্য আন্দোলনকারীদের মাঝে আশ্রয় নিলে মিরপুর-১০ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।
একই দিন দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। তিনি জানান, ২০ জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হন এবং ট্রাইব্যুনালে তিনি ছেলেহত্যার বিচার দাবি করেন। পরে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দুই সাক্ষীকে জেরা করেন।
এর আগে, ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর অভিযোগগুলো আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে উপনির্বাচন সামনে রেখে পূর্বনির্ধারিত সফরটি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিএনপি প্রার্থী বলেন, যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।
ঢাকায় ৭৪ ফ্লাইটের শিডিউল বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশগামী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।
তবে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ৫৪টি ফ্লাইট রিশিডিউল (পুনর্নির্ধারণ) করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের পর্যাপ্ত সময় দিয়ে ধাপে ধাপে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন এয়ারলাইনসের ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাইদুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি ফ্লাইট ছিল। গতকাল রবিবার বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৪০টি।
এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের দুটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুটি, ফ্লাইদুবাইয়ের চারটি, কাতার এয়ারওয়েজের দুটি, সালাম এয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ারের আটটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি ফ্লাইটের শিডিউল ছিল বলে জানা গেছে। এ ছাড়া আজ ২ মার্চের (সোমবার) ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।
এদিকে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে স্থগিত হওয়া ৫৪টি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ (রিশিডিউল) করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি নির্ধারিত গন্তব্যের ফ্লাইটও ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনা করে গতকাল থেকে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম আবার শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে, যাতে যাত্রীরা পর্যাপ্ত সময় পান। আজ সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহজাহান চৌধুরী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
রোববার (১ মার্চ) নগরীর জি ই সি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত-প্রতিঘাত, জুলুম নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদল থেকে সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ১৬ জন এমপি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী এবং ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ তায়ালার কাছে আমরা সকল শহীদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। চট্টগ্রাম থেকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর যে নির্মমতা চলছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, আইআইইউসি উপাচার্য ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি ড. অধ্যাপক হাসমত আলী, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, চাকসু ভিপি ইব্রাহিম রনি, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জ্বালানিনির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।
রোববার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বড়বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তার সফরসঙ্গীরা সঙ্গে ছিলেন।
মনিটরিংকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ যাতে অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে সুযোগ নিতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শরীফুল আলম বলেন, ‌‘সারাদেশে পর্যায়ক্রমে আমরা সফর করছি। বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি টিসিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।
বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এসময় টিসিবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের স্মরণে মোড়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ–আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে সেখানে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন।
সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে।
প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের পরিস্থিতি জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছি। আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
ফোনে তিনি আরও বলেন, ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের একটি এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
বাসসরে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন।
মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। মামলার আসামিরা হলেন— শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।
বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনিসহ (মাহমুদুল হাসান) আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পাকিস্তান&আফগানিস্তান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে এই বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কোনো অঞ্চলের জন্যই মঙ্গলজনক হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কূটনৈতিক অবস্থানের কথা জানান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান যে, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে দেশগুলো বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
ফিলিস্তিন সংকট নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে।’ তিনি আরও স্পষ্ট করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ এই নীতি অনুসরণ করে আসছে এবং এই অবস্থানে কোনো পরিবর্তন হবে না।
ওআইসি সম্মেলনেও ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশ জোরালো ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ থেকে আমন্ত্রণ আসছে এবং কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী যথাসময়ে সফরের সূচি ঘোষণা করা হবে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার অস্থিরতা নিরসনে বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেয় বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই আদর্শে অটল থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
মাদারীপুরে কথা&কাটাকাটির জেরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া এবং এক ভ্যানচালকসহ আরও কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয়পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাবিতে নারী লাঞ্ছিত, অভিযুক্ত হত্যা মামলার আসামি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আর অভিযুক্ত দুই ছাত্রের একজন গাজীপুরের কালিয়াকৈরে হত্যা মামলার আসামি বলে শনাক্ত করা গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে ওই নারী শিক্ষার্থীর দিকে তেড়ে আসছেন। সেই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষারকেও দেখা যায়।
ভিডিওতে সেই নারী কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি জানাচ্ছেন।
ওইদিন রাতে পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন বলে দাবি করেন তারা। এক পর্যায়ে তাদেরকে হেনস্তা করা হয়েছে বলে ভিডিওতে অভিযোগ করতে দেখ যায় তাদের।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?’
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার আসামি।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের এস আই স্বপন মিয়া জানান, তারা এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। আমরা ঘটনার সত্যতার জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।’
পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠানোর তথ্য জানা গেছে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে।
এদিকে, গতকাল মঙ্গলবার পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের একদিনের মাথায় ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।
শেখ মো. সাজ্জাত আলী দুই বছর মেয়াদে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
তার এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২১ নভেম্বর। তবে এর আগেই তিনি পদত্যাগ করলেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, পুলিশসহ বিভিন্ন খাতে ঢেলে সাজাচ্ছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।
কোটি টাকার ক্ষয়ক্ষতি পুড়েছে বাড়ি&গাড়ি, কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ ১৬
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে (ফিলিং স্টেশন) বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম ও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ারসার্ভিস, রেডক্রিসেন্ট এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় অন্তত ১০টি বাড়ি ও ২০-২৫টি পর্যটক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
সন্ধ্যা ৭টার দিকে এন আলম নামের নতুন নির্মিত পাম্প (ফিলিং স্টেশন) থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকে থাকা গ্যাস সম্পূর্ণ নিঃশেষ হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও ডিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ মধ্যরাতে সাংবাদিকদের জানান, ফিলিং স্টেশনটির অনুমোদন ছিল না, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে। আগুনে ফিলিং স্টেশনটি ছাড়াও আশপাশের অন্তত ১০টি বসতবাড়ি ও ২০-২৫টি গাড়ি পুড়েছে। ফিলিং স্টেশনটির মালিক পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিস্ফোরণের পর পাম্পের ভেতরের কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং তা পাশের স্থাপনাতেও ছড়িয়ে পড়ে। স্টেশনটির আশপাশের আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুকতাগিন মাহমুদ সোহেল বলেন, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ঢাকা ও চট্টগ্রামে রেফার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পাশাপাশি স্থানীয় জনগণকে সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে।
আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদক প্রদান করবেন। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যথাযথ মর্যাদায় সম্মানিত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক, সম্মাননা সনদ ও নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেবেন সরকারপ্রধান। দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে এই পদক অনুপ্রেরণার এক অনন্য উৎস হিসেবে বিবেচিত হয়।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী আজ বিকেলেই যোগ দেবেন বাঙালির প্রাণের উৎসব ও বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হতে যাওয়া এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করতে তিনি সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হবেন। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন শেষে তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং লেখক ও প্রকাশকদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই বিপ্লবের যোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
আজকের এই কর্মব্যস্ত দিনে একদিকে যেমন ভাষা আন্দোলনের চেতনায় গুণীজনদের সম্মাননা জানানো হবে, অন্যদিকে বইমেলা উদ্বোধনের মাধ্যমে বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক জাগরণকে আরও বেগবান করার বার্তা দেবেন প্রধানমন্ত্রী। পুরো আয়োজন ঘিরে ঢাকা মহানগরী ও মেলা প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে লাশ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ওই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন।
এ ভয়াবহ ঘটনায় সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী দেশের সুরক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী হারায় তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। এ দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয়বিদারক।
দিবসটি উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’
‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’
‘সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।’
‘দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ ফেব্রুয়ারি—জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে, বিডিআর সদর দফতর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্বসহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে, দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি 'শহীদ সেনা দিবস' হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’
পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল— নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে লক্ষ্য নির্ধারণে ত্রুটি কমিয়ে সহায়তা কার্যক্রমকে সমন্বিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। আগামী ১০ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে দেশের ১৩ জেলার একটি করে ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান হিসেবে প্রথম শ্রেণির একজন সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে উপকারভোগী নির্বাচন ও তদারকি প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা যায়।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড–সংক্রান্ত কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সুসংগঠিতভাবে সহায়তা দিতে এই কার্ড ব্যবহার করা হবে। গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে, যা সার্বিক নীতিগত দিক তদারকি করবে।
উপকারভোগী নির্বাচনে জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করা হলেও আয়সংক্রান্ত তথ্য সরাসরি না থাকায় নির্ধারিত ওয়ার্ডগুলোতে সরেজমিন যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপে যে এলাকাগুলোতে কার্যক্রম শুরু হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো পাঁচ কার্যদিবসের মধ্যে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করবে। অনুদানের অর্থ ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি বিতরণ করা হবে। নীতিমালা অনুযায়ী নারীদের পরিবারপ্রধান হিসেবে কার্ড দেওয়া হবে। তিনি আলাদা ভাতা না পেলেও পরিবারের অন্যান্য সদস্য নির্ধারিত সুবিধা গ্রহণ করতে পারবেন।
আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বদলে যাওয়া পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যের অস্বস্তির বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারছেন না। নতুন পোশাকের পরিবর্তন চাচ্ছেন তারা। পুলিশ সদস্যরা বলছেন, তারা পুরনো পোশাকে ফিরতে চান।
বর্তমান পোশাকের রঙ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই পোশাক নিয়ে ব্যঙ্গ করছেন। এতে পুলিশ বাহিনীর অনেক সদস্য অস্বস্তি বোধ করছেন।
এদিকে সোমবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে গভীর উদ্বেগের সঙ্গে তারা জানান, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। বরং তারা বর্তমানে পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন করে যে নতুন পোশাক নির্বাচন করেন, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করেই কোনরূপ জনমত যাচাই-বাছাই ছাড়া পোশাক নির্বাচন করেন। অন্য যে সকল সংস্থা ইউনিফরম পরে থাকেন তাদের সঙ্গে হুবহু সাদৃশ্য রয়েছে। এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের খাকি যে পোশাকটি ছিলো তা ২০০৩-২০০৪ সালের তৎকালীন সরকার একটি গঠিত কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই বাছাই শেষে বাংলাদেশের পুলিশের চাকুরিতে কর্মরত ব্যক্তিদের গায়ের রং, আবহাওয়া, রাত্রি ও দিনের ডিউটিতে সহসায় চিহ্নিত করা যায় এবং অন্য যে কোন বাহিনীর সঙ্গে যেনো সাদৃশ্য না হয় এসব বিষয় বিবেচনা করেই নির্ধারণ করেছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়শেন বলছে, পোশাক পরিবর্তন একটি বিশাল ব্যয়বহুল প্রক্রিয়া। যা বর্তমানে দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে এই বিপুল পরিমাণ অর্থ নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত হবে। পোশাকের রঙ বা নকশা নয় বরং পুলিশ সদস্যদের মন মানসিকতার পরিবর্তন, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করে তা আরও অধিক গবেষণা ও জনমত যাচাইকল্পে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা এবং  পুলিশের প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান সমকালকে বলেন, এই পোশাক নিয়ে শুরু থেকে আমাদের আপত্তি ছিল। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করেই নতুন পোশাক দেওয়া হয়। এই পোশাক পুলিশের মতো একটি বাহিনীর সঙ্গে মানানসই নয়। অনান্য বাহিনীর পোশাক বদলের বিষয়টি বিভিন্ন সময় আলোচনায় এলে শুধু পুলিশের পোশাক বদলে দেওয়া হয়।
হাসিনা&কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এ দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে।
গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।
সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল
সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি।  প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদর দপ্তরে রয়েছেন তিনি। মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে।
এছাড়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইবিআরসির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।
প্রটোকল ছাড়া সেই পুরোনো রিকশায় ঘুরছেন ভূমিমন্ত্রী
কোনো ধরনের প্রটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যাতায়াতের সময় তার সঙ্গে পুলিশের কোনো প্রটোকল বা বিশেষ নিরাপত্তা বহর দেখা যায়নি। এ ধরনের কৌশল বিনিময় নগরবাসীকে মুগ্ধ করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় চড়ে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না। রিকশাটি চালাচ্ছিলেন তার দীর্ঘদিনের রিকশাচালক আব্দুল কুদ্দুস। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
রিকশায় চড়ে তিনি নগরীর সাহেব বাজার এলাকার ‘মনুলাইট গার্ডেন’-এ তার ব্যক্তিগত অফিসে আসেন। এ সময় রাস্তার দুই পাশে থাকা মানুষদের দুহাত নেড়ে অভিবাদন জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হলো রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র। এরপর ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী আসেন। নিজের শহরে ফেরার পর থেকেই কোনো প্রটোকল ছাড়াই তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে রিকশায় চলাচল করছেন।
মিজানুর রহমান মিনুর ব্যক্তিগত সহকারী হিসেবে ১১ বছর ধরে কাজ করা আব্দুর রব পান্না বলেন, ‘মিজানুর রহমান আগে থেকেই বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করতেন রিকশায় চড়ে। ভূমিমন্ত্রী হওয়ার পরও তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই রিকশায় চলাচল করছেন। শনিবার তিনি নগরীর সাগরপাড়া এলাকার কাঁচা বাজারে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মুরগি ব্যবসায়ীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন এবং কৌশল বিনিময় করেছেন। এখান থেকেই তিনি বাজার করতেন। তার সঙ্গে সব মানুষের আন্তরিক সম্পর্ক।
তিনি বলেন, এভাবে জনগণের সঙ্গে মিশে সবার সঙ্গে সম্পর্ক রেখে তিনি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন—এটা আমাদের আশা।
রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘১০ বছর ধরে তার রিকশা চালাচ্ছি। স্যার, আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে।’
রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী সদর আসন থেকে ৪৬ বছর পর এবং রাজশাহী জেলা থেকে ২১ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এটি রাজশাহীবাসীকে উৎফুল্ল ও উচ্ছ্বসিত করেছে। আমরা চাই মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীসহ দেশবাসীর কাছে 'মিনু ভাই' হিসেবেই পরিচিত হবেন এবং রাজশাহী ও দেশের কল্যাণে কাজ করবেন।
এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ
মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকরের লক্ষ্যে আজ চলবে টেস্ট রান। এ কারণে আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।
সংগঠনটি বলছে, ‘আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করেছে সরকার। তবে ইতোমধ্যে অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চ থেকে পুরোদমে কার্যকর হচ্ছে এই পদ্ধতি।
এই ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত অনেক কর্মচারীই আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দ্বিতীয় দফায় পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।
তৃতীয় দফায় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন
বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
ময়মসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এসসিপির যুবশক্তির নেতাকর্মীরা। কিছু কার্যালয় উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গত গণ-অভ্যুত্থানে ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ কার্যালয়ে এসে দলীয় পতাকা প্রদর্শন ও স্লোগান দিয়ে চলে যান। পরে রাতে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, গভীর রাতে ভাঙা দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিক স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাবনা : আওয়ামী লীগ নেতা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী বাদ জুমা হঠাৎ করেই পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। তারা জাতীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জাতীয় পতাকা ওড়ান এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।
বরিশাল : প্রায় দেড় বছর পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়রা বলেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি দলটির উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ছবি ছড়িয়ে পড়ে। আÍগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট ছবিটি পোস্ট করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের থানার রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন-ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান&খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।
এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।
তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোট থেকে বিজয়ী সংসদ সদস্যরা।
এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তাদের পরে বেদীতে ওঠেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার।
এদিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা।
বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান
প্রায় দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়।
২০০২ সাল থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ভবনটি। তিন তলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল।
দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণের অফিস। এ ছাড়া তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।
প্রথম দিকে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেওয়া হয়। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পাশের চার তলা দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টির সম্প্রসারণ করা হয়।
সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয়। এই দুই ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন। এখানকার একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা বিক্রির স্টল ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
সেদিন গণভবন দখলে নেয় উত্তেজিত জনতা। আন্দোলনকারীদের ক্ষোভের হাত থেকে রেহাই পায়নি ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু বাড়ির পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ও। সেদিন উত্তেজিত জনতা ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবকের আশ্রয় হয় ওই পোড়া ভবন। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতে দেখা যেত।
অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবির প্রেক্ষিতে গত বছর মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা ভেঙে শুক্রবার সকালে ১০-১২ জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা&জাইমা
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন।
বৃহস্পতিবার পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন তারা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।
একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো ত্রুটি ঘটেনি। একুশে ফেব্রুয়ারিতেও একইভাবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা করি।
তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য শহীদ মিনার ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য আসাদের নির্দিষ্ট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশ করতে হবে। অন্য কোনো সড়ক ব্যবহার না করার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার নির্দেশনাও দেন।
এ ছাড়া শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সারা দেশেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস&আদালত
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ (বৃহস্পতিবার) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
একের পর এক চমক দেখাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশের মাটিতে বীরের বেশে বাংলাদেশে ফিরে এক সংবর্ধনা সম্মেলনে বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’
পরবর্তীতে তিনি তার পরিকল্পনার কথা সারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সমাবেশে তুলে ধরেছেন। পরিকল্পনায় তিনি মানুষের জীবনমানের উন্নয়ন, আইন-শৃঙ্খলার স্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা জাতিকে জানিয়েছেন। তারেক রহমানের পরিকল্পনায় মানুষ সন্তুষ্ট হয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা উপহার দিয়েছেন। এককভাবে ২০৯ আসন লাভ করে পুরো মন্ত্রিসভা গঠন করেন তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর শপথ নেন গত মঙ্গলবার।
একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারেক রহমান দেশি-বিদেশি সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি দেশের স্বার্থ রক্ষা করে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি দেশে আইনের শাসনের কথা ধীরভাবে ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো পক্ষ থেকেই কোনো রকম অন্যায়, অত্যাচার, নির্যাতনকে তিনি কখনোই প্রশ্রয় দেবেন না।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। তিনি নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয়কৃত জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজ দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগরে গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে। সেখান থেকে সচিবালয়ে গিয়েছেন সেই গাড়িতেই।
বিএনপি সূত্র জানায়, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল ১৩–১৪টি। আজ সেটি কমিয়ে ৪টি করা হয়েছে।
প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে যাতায়াতে জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান, তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে তার গাড়িবহরের সংখ্যা কম ছিল।
সাভার থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যান।
এদিকে গতকাল বুধবার ছিল তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবস। সচিবদের তিনি বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রায় দিয়েছেন। সুতরাং সংবিধান ও আইনবিধি অনুযায়ী ওই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিক হবেন—সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘সবাইকে আমরা বলেছি, কে কার কী অ্যাফিলিয়েশন (সম্পৃক্ততা) আছে, সেটি আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব।’
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।
অগ্রাধিকার তিনটি হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।
এদিকে জামায়াতে ইসলামীর আমীর, জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং চরমোনাই পীরের সঙ্গে দেখা করে তারেক রহমান রাজনীতির মাঠে অন্যরকম চমক দেখিয়েছেন। এসব জাতীয় নেতৃবৃন্দকে তারেক রহমান নিজের বাসায় না ডেকে, তিনি নিজেই সকলের বাসায় গিয়ে দেখা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের এমন রাজনৈতিক সিদ্ধান্ত দেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি চান সকল দল-মতের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে। নির্বাসিত জীবন শেষ করে ৫৫ দিনের মাথায় তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অনেক ইতিবাচক ধারা প্রবর্তন করেছেন।
তারা মনে করেন, দেশের সকল রাজনীতিবিদ এবং যারা যে দায়িত্বে আছেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী মাহাবুবুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। তারেক রহমান যে ধারায় রাজনীতি শুরু করেছেন এবং দেশের দায়িত্ব পালন করছেন, তাতে আমরা আশাবাদী। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশে ভালো কিছু হবে।
কলেজ&মাদরাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ, স্কুলের কবে থেকে
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার(১৮ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলোতে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে কলেজগুলোতে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি প্রদান করতে পারবেন।
সাতসকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির
সাতসকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে ওসব আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি।
ভিডিওতে জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে।
কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন আজ
শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা পুষ্পস্তবক অর্পণ করবেন সেখানে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।
এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে কাদের&সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। প্রসিকিউশনের সূচনা বক্তব্যসহ হতে পারে সাক্ষ্যগ্রহণও।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আইনানুযায়ী আজ ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। এরপর প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের দিকে এগোবে মামলাটি। যদিও এ মামলায় কেউই গ্রেপ্তার নেই। তাদের অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ।
পলাতক অন্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। সরকারি খরচে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহানও ছিলেন।
এর আগে, ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। পাশাপাশি সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।
১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের এক সুসমন্বিত রূপ। আপাতত ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী এবং ১৮ জন প্রতিমন্ত্রীর নাম রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। দেশ ও বিদেশের রাজনৈতিক মহলে এই মন্ত্রিসভা নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও চূড়ান্ত তালিকাটি কেবল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই সংরক্ষিত রয়েছে।
দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এবার মন্ত্রিসভায় অনেক প্রবীণ ও স্থায়ী কমিটির সদস্যকে দেখা না-ও যেতে পারে। তারেক রহমান মূলত দক্ষতা, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা করছেন।
মন্ত্রিসভায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় অন্তত চারজন বিশেষজ্ঞ ব্যক্তি যুক্ত হতে পারেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা শরিক দলগুলোর একাধিক নেতারও মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি এবং সমসংখ্যক বাসভবন প্রস্তুত রাখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে শুরুতে মন্ত্রিসভার আকার ৪০ জনের কাছাকাছি হতে পারে।
মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের তালিকায় অভিজ্ঞ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং মির্জা আব্বাসের নাম শোনা যাচ্ছে। তবে মির্জা ফখরুল মন্ত্রিত্বের চেয়ে সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালনে বেশি আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং আলতাফ হোসেন চৌধুরীর মতো অভিজ্ঞদের দেখা যেতে পারে।
এ ছাড়া তরুণ ও মেধাবী মুখ হিসেবে সানজিদা ইসলাম তুলি এবং মাহদী আমিনের মতো নেতাদের টেকনোক্র্যাট কোটায় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শরিকদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুরের মতো তরুণ নেতারাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন।
নবনির্বাচিত এই সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সংসদকে জবাবদিহিতার কেন্দ্রবিন্দুতে রাখা। তারেক রহমান ইতিপূর্বে দলীয় ফোরামে জানিয়েছেন যে, মন্ত্রীরা সরাসরি সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন। এ লক্ষ্যে সংসদ উপনেতা হিসেবে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দিয়ে সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০০১ সালের পর এবারই প্রথম বিএনপি একক শক্তিতে সরকার গঠন করলেও জাতীয় ঐক্যের স্বার্থে তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন উপহার দিতে বদ্ধপরিকর। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়েই তিন দশক পর বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রী এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এক নতুন সরকার।
সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কবে, জানালেন সেনাপ্রধান
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে, তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতোমধ্যে নির্বাচনের জন্য যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল, তাদের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
ভাষণে ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন সেনাপ্রধান। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দেন। এছাড়া, ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, দুই চিকিৎসককে মারধর&ক্লিনিকে ভাঙচুর
মেহেরপুর ক্লিনিকে জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে নাসিমা খাতুন (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বজনরা ক্ষুব্ধ ক্লিনিকে হামলার পাশাপাশি মালিক ও চিকিৎসককে মারধর করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু হয়। নিহত নাসিমা খাতুন গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
মারধরের শিকার চিকিৎসকরা হলেন- ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তার ছেলে এনেসথেসিস্ট ডা. অভি। দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী নাসিমা খাতুনের জরায়ু টিউমারের অপারেশন করার জন্য মেহেরপুর ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমানের সঙ্গে ২৫ হাজার টাকায় চুক্তি করে তার ছেলে নাজমুল হুদা। চুক্তি মোতাবেক তার মাকে বিকেলে মেহেরপুর ক্লিনিকে ভর্তি করেন। ডাক্তারের কথা মতো দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দেন ও অগ্রিম ৬ হাজার টাকা দেন।
রাত ৮টার দিকে নাসিমা খাতুনকে অপারেশন থিয়েটারে নেন ক্লিনিকের স্টাফরা। সেখানে ডা. মিজানুর রহমান অপারেশন করেন ও তার ছেলে এনেসথেসিস্ট ডা. অভি সহযোগী হিসেবে ছিলেন। কিছুক্ষণ পর অপারেশন টেবিলেই রোগী মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে এনেসথেসিস্ট ডা. অভি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে রোগীর লোকজন গ্রাম থেকে গিয়ে পুনরায় ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টিম গিয়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে খবর মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুন, বিএনপি নেতা অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ঘটনাস্থলে পৌঁছে রোগীর লোকজনকে শান্ত করেন।
নাসিমা খাতুনের ছেলে নাজমুল হুদা জানান, তার মায়ের জরায়ু টিউমারের অপারেশন করার জন্য রাত ৮টার দিকে অপারেশন থিয়েটারের নেন ক্লিনিকের লোকজন। কিছুক্ষণ পর আমার মা যন্ত্রণার তীব্রতায় অপারেশন না করে ছেড়ে দিতে চিৎকার করতে থাকেন। তারা তাকে ছেড়ে দেয়নি। কিছুক্ষণ পরে জানায় রোগী মারা গেছে।
কান্নাজড়িত কণ্ঠে নাজমুল বলেন, ‘আমার মাকে ওই মিজান ডাক্তার মেরে ফেললো, আমি এখন কাকে নিয়ে থাকবো?’
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান দিপু জানান, আমরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়েছি। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন কী কারণে রোগীর মৃত্যু হয়েছে। যদি চিকিৎসার অবহেলা বা ত্রুটি পাওয়া যায় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. আব্দুস সালাম বলেন, অস্ত্রোপচারের আগে রোগীর মৃত্যু হয়েছে। কোনারকম তদন্ত ছাড়াই চিকিৎসকদের মারধর ও ক্লিনিক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাই।
নির্বাচন&পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
এসময় ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন নানা স্লোগান দেন তারা।
এনসিপির অভিযোগ, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এনসিপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়েছে।
এসব ঘটনার সঙ্গে বিএনপি-সমর্থিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে তারা। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপি দাবি করেছে, ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চানন্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে তিন সন্তানের জননীকে নির্যাতনের ঘটনা ঘটে।
দলটির অভিযোগ, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামীকে বেঁধে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয়।
পরদিন সকালে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় এনসিপি।
এনসিপি জানায়, গত তিন দিনে হাতিয়ায় তাদের অন্তত ৫০০ নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এনসিপির।
এনসিপি বলছে, ভোটাধিকার প্রয়োগের কারণে কোনো নাগরিকের ওপর সহিংসতা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছে।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এসব ঘটনার প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল
বরিশালের উজিরপুরে উত্তম কুমার নামের এক শিক্ষককে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।
জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তমের ওপর এ হামলা চালানো হয়।
একপর্যায়ে তাঁকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন
এর কারণ হিসেবে জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে মারধর করেন।
মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল।
তিনি আরো জানান, কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।
নতুন সরকার দায়িত্ব নিচ্ছে কবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার একদিন পরেই বিজয়ীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন সবার দৃষ্টি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দিকে।
তবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, আগামী মঙ্গলবারই শপথ নিতে পারে নতুন সরকার।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমেই নতুন সংসদের যাত্রা শুরু হয়।
এরপরই রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করান। তবে এবারের প্রেক্ষাপটে শপথ কে পাঠ করাবেন, তা নিয়ে কিছুটা আইনি অস্পষ্টতা তৈরি হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ও আইনবিদরা সতর্ক করে বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শপথ গ্রহণ বা সরকার গঠন করা হলে ভবিষ্যতে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
সূত্রগুলো জানাচ্ছে, কোনো ধরনের সাংবিধানিক বিতর্ক এড়াতে গেজেট প্রকাশের তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে শপথ পাঠের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
মূলত আইনি নিশ্ছিদ্রতা নিশ্চিত করতেই এই সামান্য বিলম্ব বলে ধারণা করা হচ্ছে। রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। তবে তার আগে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে হবে। সব ঠিক থাকলে মঙ্গলবারই বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল সম্পন্ন হতে যাচ্ছে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিচ্ছেন। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
নাসিরনগরে নির্বাচন পরবর্তী গোষ্ঠীগত সংঘাত, আহত ১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে  দুই পক্ষের সমর্থক তোফাজ্জলের গোষ্টি  ও ফখরুলের গোষ্ঠির  মধ্যে পূর্ব বিরোধ ছিল। সকালে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের রাজধানী ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাছিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম বলেন, নির্বাচনের পরবর্তী সময়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নতুন করে সংঘাত এড়াতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের  ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, চরবাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে চলছে তল্লাশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে। যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যাতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।
সরেজমিনে দুপুরে শাহবাগ এলাকায় দেখা যায়, তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামানো হচ্ছে। প্রথমে গাড়ি থামানোর সংকেত দিয়ে চালককে হাত উপরে রাখতে বলা হয়। এরপর শরীর তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগ খুলে পরীক্ষা করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালানো হয়েছে। এ সময় কোনো নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি।
ধানমন্ডি এলাকার ৮/এ, ২৭ নম্বর সড়ক, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলা এলাকায়ও তল্লাশি চালানো হয়েছে বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিও পৃথকভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানান, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানার আওতায় তল্লাশি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে র‍্যাব ও সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে র‍্যাব-১ বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।
র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান এক ব্রিফিংয়ে বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের দিন এবং ভোটগ্রহণের পরও এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
১৪ বছরেও সাগর&রুনী হত্যার তদন্ত শেষ না হওয়ার নেপথ্যে আলামত ধ্বংস
রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে নৃশসংভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক আর এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন মেহেরুন রুনী।
বুধবার সেই হত্যা ঘটনার ১৪ বছর পূর্ণ হচ্ছে। এই দীর্ঘ সময়ে শুধু বদল হয়েছে তদন্ত সংস্থা। কিন্তু এখন পর্যন্ত খুনিরা শনাক্ত হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারও কোনো কূল-কিনারা করতে পারেনি এ হত্যাকাণ্ডের। আগের মতোই তদন্ত কর্মকর্তা দিনের পর দিন আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোর আবেদন করছেন। এখন পর্যন্ত ১২৪ বার তদন্ত প্রতিবেদন দালিখের সময় বাড়িয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন আদালত। এমন নৃশংস হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত ১৪ বছরেও কেন শেষ করা যায়নি তার উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
পিবিআই’র তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলাটির সব আলামত ধ্বংস করা হয়েছে। ফলে কিছু ছবি ও ভিডিও ফুটেজ ছাড়া আর কোনো আলামত তাদের কাছে নেই । তদন্তের অগ্রগতির বিষয়ে টাস্কফোর্সের আহ্বায়ক পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল বলেন, আমাদের দৃষ্টিতে যেসব বিষয় আগের তদন্ত কর্মকর্তারা বিবেচনায় নেননি, সেগুলোকে তদন্তের আওতায় আনা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্তের কাজ অলমোস্ট শেষ। তবে কারা খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাগর-রুনীর সন্তান মেঘ ও তাদের স্বজনরা জানেন না আদৌ বিচার পাবেন কি না। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ছাত্রজনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফের আশায় বুক বাঁধেন। তবে অন্তর্বর্তী সরকারের সময়েও তদন্তের কিনারা না হওয়ায় আমরা সন্দিহান হয়ে পড়েছি।
মামলার বাদী নিহত রুনীর ভাই নওশের আলম রোমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দীর্ঘ সময়েও খুনিরা শনাক্ত না হওয়ায় আমরা হতাশ। বিগত সরকারের আমলেই বিচারের আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ভেবেছিলাম এবার হয়তো বিচার পাব। আমরা নতুন করে আশার আলো দেখছিলাম। কিন্তু এখনো কেউ শনাক্ত হলো না। আদৌ খুনিরা শনাক্ত হবে কিনা জানি না।
সাগর-রুনী হত্যার তদন্ত ও বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার গঠন করে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। বর্তমানে এ মামলাটি তদন্তের মূল দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে ২০১২ সালের ১৮ এপ্রিল এ মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। বছরের পর বছর তদন্ত করেও কোনো কূল-কিনারা করতে পারেনি র‌্যাব। পরে মামলাটি টাস্কফোর্সের অধীনে এলে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হককে।
তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। সশরীরে তাকে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত সোমবার (৯ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল নির্ধারণ করেন আদালত। এ নিয়ে আলোচিত এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৪ বার পেছাল।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনীকে হত্যা করা হয়। ওই রাতে এই সাংবাদিক দম্পতির ৫ বছর বয়সের একমাত্র শিশুপুত্র মেঘ বাসায় ছিলেন। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তদন্তকারী কর্মকর্তাদের কোনো তথ্য দিতে পারেনি সে। বর্তমানে মেঘের বয়স ১৯ বছর।
এ ঘটনায় নিহত রুনীর ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। হত্যার চার দিন পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয় র‌্যাবের কাছে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর ও রুনী হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। পরবর্তীতে গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।
পাবনা&ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী ও আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং মাছরাঙা পরিবহনের যাত্রী ও পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মো. মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫)
মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধ সশরীরে আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সারাদেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।
অর্থাৎ ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন তারা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইনি এখতিয়ার প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (পি.ও. নং, ১৫৫ অব ১৯৭২) এর অনুচ্ছেদ ৮৯ এ-তে প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তারা মূলত নির্বাচনী অপরাধসমূহ যেমন— ভোটদানে বাধা প্রদান, কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন তফসিলি অপরাধের ক্ষেত্রে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১৯০ (১) ধারা অনুযায়ী, তাৎক্ষণিক বিচার (সামারি ট্রায়াল) কার্য পরিচালনা করবেন।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এগুলো হলো—
ক) নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্বাহ্নে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যোগদান করতে হবে। যোগদান পত্রের একটি কপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করতে হবে।
খ) দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তা ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
বিচারের ফলাফল বা নিষ্পত্তির বিবরণী (ডিসপোজাল স্টেটমেন্ট) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ের আইন শাখায় নির্ধারিত ছকে পাঠাতে হবে।
গ) বিচারিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রত্যেক ম্যাজিস্ট্রেট একজন করে বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার অথবা অফিস সহকারীকে সহায়ক স্টাফ হিসেবে সঙ্গে নিতে পারবেন। সংশ্লিষ্ট জেলার বিচারকদের এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
ঘ) ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা তাদের চাহিদা অনুযায়ী জিপ, মাইক্রোবাস কিংবা স্পিডবোটসহ প্রয়োজনীয় যানবাহনের সংস্থান করবেন।
ঙ) বিচারকদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বার্থে পুলিশ কমিশনার, পুলিশ সুপার কিংবা স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ‘স্ট্রাইকিং ফোর্স’ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, সারা দেশের ৩০০টি নির্বাচনী এলাকার জন্য এই ৬৫৫ জন বিচারককে সুনির্দিষ্ট অধিক্ষেত্র ভাগ করে দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ আসন থেকে শুরু করে বান্দরবান- মোট ৩০০ আসন পর্যন্ত প্রতিটি সংসদীয় আসনে এক বা একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নির্বাচনী প্রচারণা শেষ, বাবা&মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘরে ফেরার আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
এর আগে, এদিনে ঢাকার আটটি স্থানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণায় বিএনপি চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে- বিভাগীয় শহর থেকে প্রত্যন্ত জনপদে। ১৯ দিনে তিনি মোট ৪৩টি জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন। প্রতিটি সভায় ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তুলে ধরেছেন বিএনপির রাষ্ট্রচিন্তা, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার।
১৯ দিনের প্রচারে প্রথম সিলেট থেকে শুরু করেন তিনি। ২১ জানুয়ারি রাতে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে মাজার- রাস্তার দু’ধারে ছিল হাজার হাজার মানুষের ভিড়। বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরদিন সকালে তরুণদের সঙ্গে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক’। তারপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা। সেখানেই ঘোষণা- বিএনপি ক্ষমতায় এলে মহানবী (সা.)-এর আদর্শে দেশ পরিচালনা করা হবে, দ্রুত শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ।
একই দিনে আরও ছয় জেলায় ছুটে গিয়ে জনসভা করেছেন- মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
পরদিন ঢাকা-১৭ আসনের নির্বাচনি সমাবেশ রাজধানীর ভাষানটেক বিআরবি মাঠে। মাঝে শারীরিক অসুস্থতায় কিছুটা ধীরতা এলেও ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ফের চেনা ছন্দে। সেখানেই সবচেয়ে কড়া রাজনৈতিক বার্তা- দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, খেটে খাওয়া মানুষের নিরাপত্তা আর সারাদেশে খাল খননের ঘোষণা- চট্টগ্রামের বক্তৃতায় একসঙ্গে প্রশাসন ও পরিবেশ দুই দিকই ছুঁয়েছেন তিনি।
ঢাকায় ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ। তারপর ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা। উড়োজাহাজে উত্তরাঞ্চল সফর- রাজশাহী, নওগাঁ ও বগুড়া। দীর্ঘ নির্বাসনের পর প্রথমবার পৈতৃক ভিটায় পা রাখা- বগুড়ায় রাত কাটানো রাজনৈতিক সফর হয়েও ছিল ব্যক্তিগত আবেগে মোড়া।
রংপুরে গিয়ে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিরাজগঞ্জ, টাঙ্গাইল পেরিয়ে যান খুলনা ও যশোর। বরিশালে হেলিকপ্টার থেকে নামা, ফরিদপুরে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি ও পদ্মা ব্যারেজের কথা।
তারেক রহমান ফরিদপুরে বিভাগ, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ঢাকায় ৪০টি খেলার মাঠ, প্রশস্ত সড়ক ও নিরাপদ শহর গড়ার অঙ্গীকার করেছেন। প্রতিটি জনসভায় বক্তব্যের শেষে একই ডাক- সবার আগে বাংলাদেশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ১৫টি আসনে একের পর এক জনসভা করেছেন- মিরপুর, পল্লবী, তেজগাঁও, বাড্ডা, যাত্রাবাড়ী, লালবাগ। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে শেষ দিকের জনসভা। প্রচারের ব্যস্ততা থামে সেখানেই। প্রচারণা শেষে তারেক রহমান যান মা ও বাবার কবর জিয়ারতে। তার যে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছিল হজরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে, তা শেষ হলো মা-বাবার কবর জিয়ারত করে ঘরে ফেরা দিয়ে।
নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়ে নির্বাচনকেন্দ্রিক অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মনোনয়ন প্রদান করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।
মনোনয়ন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য এই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনি অপরাধের বিচারিক দায়িত্বে থাকবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
মনোনীত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে, নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি সারাদেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
নাটোরে আগুনে পুড়ে মা&মেয়ের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুইজন হলেন, স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে রান্টুর বাড়ির মোট ৪টি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযানে ৬ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এ অভিযান এখনও চলমান রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান শুরু হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
এরই অংশ হিসেবে অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় অল্প সময়ের মধ্যেই আটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।
গুম&খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ায় আজ এক গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে যাচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ শুনানির শুরুতেই প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) প্রদান করবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ারও জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য ক্যালেন্ডারভুক্ত করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, জিয়াউলের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাইয়ের। ওই দিন রাতে গাজীপুরের পুবাইলে তার সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। দ্বিতীয় অভিযোগটি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ের।
এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার দায় আনা হয়েছে তার ওপর। তৃতীয় অভিযোগটিও একই ধরনের, যেখানে আরও ৫০ জনকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেন আদালত। এর ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা
আর মাত্র চারদিন বাদেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য রাখতে যাচ্ছে দলটির চেয়ারম্যান তারেক রহমান।
এর মধ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের জনসভা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে জনসভা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর ধারাবাহিকভাবে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং সবশেষে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিটি জনসভাই নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে যাতে সাধারণ ভোটারদের কাছে বার্তা পৌঁছানো সহজ হয়।
পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন তারেক রহমান। এই দিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন এবং ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে তিনি তার নির্বাচনি সফর শেষ করবেন।
মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভাগুলো সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরদ্ধার হবে।
হাদি হত্যার বিচার দাবি শাহবাগ রণক্ষেত্র, পুলিশের লাঠিপেটা
নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। এ অবস্থায় হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলে পুলিশি বাধা, লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এই সংঘর্ষের শুরু হয়। এরপর রাত পর্যন্ত শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রাত সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। সংঘর্ষের সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে পুলিশ ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালায়নি।
হাসপাতালের পক্ষ থেকেও বলা হয়েছে, আহতের মধ্যে কেউ গুলিবিদ্ধ হননি।
এর আগে হাদি হত্যাকাণ্ডের ৫০ দিনে গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এ কর্মসূচি শুরু হয়। সারা রাত আন্দোলনকারীরা যমুনার সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থানে ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্যরা ছাড়াও অবস্থান কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী।
গতকাল সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে  তাঁদের পথরোধ করে। আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতরা ঢাকা মেডিক্যালে : সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়,  ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারসহ শতাধিক বিক্ষোভকারী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘আহত হয়ে আমাদের এখানে অর্ধশতাধিক রোগী এসেছেন। এর মধ্যে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি।’
হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো রোগী এখনো পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা আহত হয়ে এসেছেন, তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখম রয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেঁতলে যাওয়া।’
ঘটনার শুরু যেভাবে : যমুনার সামনে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভকারীরা দুই ভাগে ভাগ হয়ে অবস্থান নেয়। পুলিশ বলছে, এর মধ্যে যমুনার সামনে অবস্থান নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন। আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় একাধিক ব্যারিকেড দেয় পুলিশ। এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের দিকে বোতল, ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন। জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়।
সংঘর্ষের পর বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তখন তিনিসহ উপস্থিত বিক্ষোভকারীরা প্রতিবাদ মিছিল শুরু করেন।
শাহবাগে সংঘর্ষ : যমুনার সামনে সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গতকাল বিকেলে শাহবাগ এলাকায় অবস্থান নেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সন্ধ্যায় শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঘটনাস্থল। অবরোধের ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবস্থান চলাকালে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
বাংলামোটরে ধাওয়া-পাল্টাধাওয়া : হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনকারীদের সঙ্গে বাংলামোটরে গতকাল সন্ধ্যায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
রাজনৈতিক দলগুলোর নিন্দা : ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ঘটনায় সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ ছাড়া এ ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
যমুনা এলাকায় সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি : ডিএমপি : প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সঠিক নয়। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্র-জনতা : প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়েছে বিক্ষোভকারী ছাত্র-জনতা। গতকাল বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নির্দেশে শাহবাগ ত্যাগ করে আন্দোলনরত ছাত্র-জনতা।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ : শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল রাত সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম, ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার এত দিন পার হওয়ার পরে যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজ স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে। তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের বোনদের নিয়ে মকারি করছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে, এখানে আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উসকানি দিয়েছে। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।’
‘লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে’ : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আবারও সক্রিয় হয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে ইনকিলাব মঞ্চ। গত রাত সোয়া ৯টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট থেকে ওই সতর্কবার্তা জারি করা হয়। পোস্টে বলা হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছ। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’
রাত ১১টা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের এখানে রাত ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী পেয়েছি। তার মধ্যে একজন ভর্তি রয়েছে। কয়েকজন অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মহিউদ্দিন রনিকে (ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী) ভর্তি দেওয়া হয়েছে। তার সমস্ত শরীর স্ক্যান করা হয়েছে, তবে গুরুতর কোনো জখম পাওয়া যায়নি।’
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ : গণমাধ্যমকে চট্টগ্রাম অফিস জানায়, রাজধানীতে ইনকিলাব মঞ্চের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার পর মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ২ নম্বর ষোলশহর প্রধান সড়ক অবরোধ করেন তাঁরা। গতকাল রাত ৮টা পর্যন্ত এ অবরোধ চলছিল। এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, ষোলশহরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে।
নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। এ অবস্থায় হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলে পুলিশি বাধা, লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এই সংঘর্ষের শুরু হয়। এরপর রাত পর্যন্ত শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রাত সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। সংঘর্ষের সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে পুলিশ ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালায়নি।
হাসপাতালের পক্ষ থেকেও বলা হয়েছে, আহতের মধ্যে কেউ গুলিবিদ্ধ হননি।
এর আগে হাদি হত্যাকাণ্ডের ৫০ দিনে গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এ কর্মসূচি শুরু হয়। সারা রাত আন্দোলনকারীরা যমুনার সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থানে ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্যরা ছাড়াও অবস্থান কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী।
গতকাল সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে  তাঁদের পথরোধ করে। আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতরা ঢাকা মেডিক্যালে : সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়,  ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারসহ শতাধিক বিক্ষোভকারী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘আহত হয়ে আমাদের এখানে অর্ধশতাধিক রোগী এসেছেন। এর মধ্যে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি।’
হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো রোগী এখনো পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা আহত হয়ে এসেছেন, তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখম রয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেঁতলে যাওয়া।’
ঘটনার শুরু যেভাবে : যমুনার সামনে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভকারীরা দুই ভাগে ভাগ হয়ে অবস্থান নেয়। পুলিশ বলছে, এর মধ্যে যমুনার সামনে অবস্থান নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন। আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় একাধিক ব্যারিকেড দেয় পুলিশ। এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের দিকে বোতল, ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন। জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়।
সংঘর্ষের পর বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তখন তিনিসহ উপস্থিত বিক্ষোভকারীরা প্রতিবাদ মিছিল শুরু করেন।
শাহবাগে সংঘর্ষ : যমুনার সামনে সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গতকাল বিকেলে শাহবাগ এলাকায় অবস্থান নেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সন্ধ্যায় শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঘটনাস্থল। অবরোধের ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবস্থান চলাকালে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
বাংলামোটরে ধাওয়া-পাল্টাধাওয়া : হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনকারীদের সঙ্গে বাংলামোটরে গতকাল সন্ধ্যায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
রাজনৈতিক দলগুলোর নিন্দা : ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ঘটনায় সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ ছাড়া এ ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
যমুনা এলাকায় সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি : ডিএমপি : প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সঠিক নয়। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্র-জনতা : প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়েছে বিক্ষোভকারী ছাত্র-জনতা। গতকাল বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নির্দেশে শাহবাগ ত্যাগ করে আন্দোলনরত ছাত্র-জনতা।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ : শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল রাত সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম, ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার এত দিন পার হওয়ার পরে যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজ স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে। তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের বোনদের নিয়ে মকারি করছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে, এখানে আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উসকানি দিয়েছে। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।’
‘লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে’ : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আবারও সক্রিয় হয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে ইনকিলাব মঞ্চ। গত রাত সোয়া ৯টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট থেকে ওই সতর্কবার্তা জারি করা হয়। পোস্টে বলা হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছ। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’
রাত ১১টা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের এখানে রাত ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী পেয়েছি। তার মধ্যে একজন ভর্তি রয়েছে। কয়েকজন অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মহিউদ্দিন রনিকে (ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী) ভর্তি দেওয়া হয়েছে। তার সমস্ত শরীর স্ক্যান করা হয়েছে, তবে গুরুতর কোনো জখম পাওয়া যায়নি।’
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ : গণমাধ্যমকে চট্টগ্রাম অফিস জানায়, রাজধানীতে ইনকিলাব মঞ্চের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার পর মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ২ নম্বর ষোলশহর প্রধান সড়ক অবরোধ করেন তাঁরা। গতকাল রাত ৮টা পর্যন্ত এ অবরোধ চলছিল। এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, ষোলশহরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে।
রয়টার্সকে তারেক রহমান বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে, জামায়াতের সঙ্গে ঐক্যের সম্ভাবনা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে।
আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে, তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী।
২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন।
তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধীদলই বা কে হবে?’
বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধীদলে থাকে, আমি আশা করি তারা একটি ভালো বিরোধীদল হবে।
বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে।
তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে।
সাম্প্রতিক সময়ে করা মতামত জরিপগুলোতে সাধারণভাবে বিএনপির জয় অনুমান করা হয়েছে। যদিও সেখানে জামায়াত-নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে।
এই জোটে জেনজি প্রজন্মের একটি দলও রয়েছে, যারা যুব-নেতৃত্বাধীন শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর ঢাকার একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এই পরিস্থিতি বাংলাদেশে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের।
তিনি বলেন, আমরা যদি সরকারে আসি, আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে। দেশে ব্যবসা আনতে হবে, যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবন পায়। সুতরাং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ আমাদের জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে। তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।
শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।
নির্বাচন ঘিরে উপকূল ও সমুদ্র এলাকায় নৌবাহিনীর কড়া নিরাপত্তা বলয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবেদনশীল উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলঘেঁষা জেলা, দ্বীপ ও দুর্গম চরাঞ্চলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সমুদ্রপথে টহল, চেকপোস্ট, কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নির্বাচনি দায়িত্ব পালনের জন্য ৮টি জেলার উপকূলীয় ২৩টি উপজেলা এবং ২টি সিটি করপোরেশনে প্রয়োজনীয় কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১৬টি সংসদীয় আসন অন্তর্ভুক্ত। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ৫ হাজারের বেশি নৌসদস্য।
কেন উপকূল ‘সংবেদনশীল’
নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, স্থলপথের পাশাপাশি জলপথের নিয়ন্ত্রণ নিশ্চিত না করলে উপকূলীয় অঞ্চলে নির্বাচনি নিরাপত্তা পুরোপুরি কার্যকর হয় না। নদী, সমুদ্র, খাল ও মোহনায় সমন্বিত টহল না থাকলে অনুপ্রবেশ ও নাশকতার ঝুঁকি থেকে যায়। তাদের মতে, নির্বাচনের সময় উপকূলীয় এলাকায় কয়েকটি ঝুঁকি বেশি থাকে— সমুদ্রপথে অস্ত্র বা অবৈধ ব্যক্তির অনুপ্রবেশ চোরাচালান ও মানবপাচার-চক্রের সক্রিয়তা, মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় নিরাপত্তা ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া— এসব কারণে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মোংলা ও সুন্দরবন-সংলগ্ন এলাকাকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।
তিন স্তরের নিরাপত্তা বলয়
নির্বাচনি দায়িত্বে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নৌবাহিনী। প্রথমত, যুদ্ধজাহাজ, গানবোট, প্যাট্রোল ক্রাফট ও স্পিডবোট দিয়ে ২৪ ঘণ্টা সমুদ্র ও উপকূলজুড়ে টহল চলছে। সন্দেহজনক নৌযান থামিয়ে তল্লাশিও করা হচ্ছে।
দ্বিতীয়ত, দুর্গম দ্বীপ ও চরাঞ্চলের ভোটকেন্দ্রের কাছাকাছি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করা যায়।
তৃতীয়ত, সহিংসতা, কেন্দ্র দখল বা নাশকতার খবর পেলেই তাৎক্ষণিক অভিযানের জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে।
নাম প্রকাশ না করে একজন ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা বলেন, “উপকূলীয় এলাকায় ভোট যেন নির্বিঘ্ন হয়, সেজন্য স্থল ও জল— দুই দিকেই সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করছি। যেকোনও অনিয়ম বা নাশকতার চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রযুক্তিনির্ভর নজরদারি
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে নৌবাহিনী। রাডার ও মেরিটাইম সার্ভেইল্যান্স, ড্রোন পর্যবেক্ষণ এবং কোস্টাল স্টেশন মনিটরিংয়ের মাধ্যমে সমুদ্রপথে নজরদারি জোরদার করা হয়েছে। ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।
ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় জাহাজ ও বোট মোতায়েনের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান এবং নিয়মিত টহল ও ফুট পেট্রোলিংও চলছে। প্রয়োজনে জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম প্রস্তুত রাখা হয়েছে।
সমন্বয়ে জোর
নির্বাচনের সময় নৌবাহিনী নির্বাচন কমিশন, কোস্ট গার্ড, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথ কন্ট্রোল রুমে কাজ করবে। বিশেষ করে দ্বীপ ও নদীবেষ্টিত এলাকায় ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পরিবহনেও নৌযান সহায়তা দেবে।
সংশ্লিষ্টরা জানান, অতীতের নির্বাচনগুলোতে সেন্টমার্টিন, সন্দ্বীপ ও হাতিয়ার মতো দুর্গম এলাকায় নৌবাহিনীর উপস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
যা বলছেন নৌবাহিনীর কর্মকর্তারা
সেন্টমার্টিনের ফরোয়ার্ড ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন বলেন, “দ্বীপবাসী যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “উপকূলীয় এলাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকা পরিদর্শনে গিয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘‘আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়িয়ে ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’’ তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।
পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি শামসুল হাবীব বলেন, ‘মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।’
তিনি আরও বলেন, বর্তমানে তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
‘বিয়ের উপহার হিসেবে ভোট চাওয়া’ আশা মনি এবার হাত পাতলেন খরচ জোগাতে
ভোটের আবহে সরগরম উত্তর জনপদের ঠাকুরগাঁও-৩ আসন। তবে আলোচনার কেন্দ্রে কোনো ঝানু রাজনীতিক নন, বরং খবরের শিরোনাম কেড়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি।
কখনও ভোটারদের ‘বিয়ের প্রতিশ্রুতি’ দিয়ে, আবার কখনো সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের  মাধ্যমে অর্থ সাহায্য চেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিকাশ, নগদ ও রকেট-এর মতো ডিজিটাল লেনদেন মাধ্যমের না‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ম্বার দিয়ে একটি পোস্ট করেছেন আশা। সেখানে তিনি লিখেছেন, ‘নির্বাচনি প্রচারকে আরও জমজমাট করতে এবং প্রয়োজনীয় খরচ মেটাতে তার আর্থিক সাহায্য প্রয়োজন। দেশ ও বিদেশের (প্রবাসী) সমর্থকদের কাছে তার কাতর আবেদন— যে যা পারেন, তা দিয়েই যেন তার পাশে দাঁড়ান’।
মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
তবে বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে। যুব সমাজের উদ্দেশে এক সভায় আশা মনিকে বলতে শোনা যায়, ‘তরুণদের বলছি, আমাকে ভোট দিন, আপনাদের বিয়ের ব্যবস্থা করে দেব’।
এখানেই শেষ নয়; তিনি সটান দাবি করেন, ‘বিয়ের উপহার’ হিসেবে তিনি ভোটারদের কাছে শুধু একটি করে ভোট চান।
প্রার্থীর এমন ‘অদ্ভুত’ প্রতিশ্রুতিতে জেলা জুড়ে হাসির রোল যেমন উঠেছে, তেমনই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের একাংশ একে ‘ভোট কেনার কৌশল’ বলে কটাক্ষ করলেও, আশা মনির দাবি— তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই লড়ছেন। প্রচারের জন্য বড় কোনও দলীয় ফান্ড তার নেই, তাই জনতাই তার ভরসা।
ঠাকুরগাঁওয়ের হাটে-ঘাটে এখন একটাই আলোচনা— বিয়ের প্রতিশ্রুতি কি শেষ পর্যন্ত আশা মনির ভাগ্য ফেরাবে? নাকি এই ডিজিটাল ভিক্ষা কেবল সমাজমাধ্যমেই সীমাবদ্ধ থেকে যাবে? উত্তরের অপেক্ষায় দিন গুনছে ঠাকুরগাঁও-৩ আসনের মানুষ।
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন
কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।  বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে। দূর-দূরান্তে থাকা অনেকেই রোববার রাতেই খুলনায় চলে আসেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় আসবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন। জনসভায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, একের পর এক কর্মসূচি এবং বিরামহীন ছুটে চলায় তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও খুলনার মানুষকে ভালোবেসে তিনি আসতে সম্মত হয়েছেন। এজন্য খুলনার আপামর মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ উপস্থিতি ঘটিয়ে আমরা তাকে স্বাগত জানাব।
খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। আমাদের কর্মীরা চেয়ারম্যানের উন্নয়ন পরিকল্পনা শুনতে গভীর আগ্রহে অপেক্ষা করছে।
এদিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশস্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন হবে না। অনেক মানুষের সমাগম থাকবে তাই সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সমাবেশ স্থলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’
রাজউকের প্লট দুর্নীতি শেখ হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের মামলার রায় আজ
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে এ মামলার রায় ঘোষণা হতে পারে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।
মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম বলেন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।
পরবর্তী সময়ে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আজ থেকে সেন্টমার্টিনে ৯ মাস পর্যটক যেতে পারবেন না
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে টানা ৯ মাস টেকনাফের সেন্টমার্টিনে পর্যটকরা ভ্রমণে যেতে পারবেন না। গতকাল শনিবার এই মৌসুমে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পাবে না। এতে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকা সংকটের শঙ্কা দেখা দিয়েছে। দ্বীপবাসীর দাবি, সময় কমিয়ে দেওয়ায় পর্যটনের ভরা মৌসুমেও তারা প্রত্যাশিত আয় করতে পারেননি।
সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি থাকে। তবে এবার সরকার সময়সীমা কমিয়ে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। তবে নভেম্বরজুড়ে দ্বীপে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক ধরলে এই মৌসুমে এক লাখ ২০ হাজার পর্যটক কক্সবাজার থেকে জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। তবে এবার দ্বীপের স্থানীয় পর্যটননির্ভর ব্যবসায়ীরা তেমন আয় করতে পারেননি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, আজ থেকে আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। সরকার পরবর্তীতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, নির্বাচনের পর যদি আবার পর্যটন চালু করা হয়, তাহলে ব্যবসায়ীরা কিছুটা হলেও লোকসান পুষিয়ে নিতে পারবেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের প্রায় সবাই পর্যটন খাতের সঙ্গে জড়িত। সময়টা আরেকটু বাড়ানো গেলে ভালো হতো।
দ্বীপের রিকশাচালক নুর আজিম বলেন, পর্যটক আসা বন্ধ হচ্ছে। আমাকে আবার মাছ ধরতে যেতে হবে। রিকশা কেনার জন্য ঋণ নিয়েছি, কিন্তু দুই মাসেও সেই টাকা তুলতে পারিনি।
দ্বীপের কটেজ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, এবার আমরা কোনো আয় করতে পারিনি। জাহাজ কর্তৃপক্ষ আর ঢাকার কিছু বিনিয়োগকারী হোটেল ব্যবসায়ীদের সিন্ডিকেট গলাকাটা বাণিজ্য করেছে।
জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’
মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। ভোরে উঠে তিনি দেখতে পান, জামায়াত আমিরের সেই টুইটার (এক্স) স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো।
তিনি আরও লেখেন, তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসবো। কে কী বললেন, কেন বললেন— এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।
উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।
পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট বা কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত কিংবা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার, উন্নয়নের: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারও ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগণের।’
আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল সেইভাবে ১২ তারিখে ভোট দিতে হবে। ১২ তারিখের ভোটে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা না করি- তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। ভোটের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে।’
তিনি বলেন, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করব।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারি। আপনাদের এলাকায় প্রচুর আনারস চাষ হয়। টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করা হলে এ পাটশিল্পকে বিদেশে রপ্তানি করা সম্ভব। ’
তারেক রহমান বলেন, ‘আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়- তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার আটটি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকালে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রেমের টানে এসে বিয়ে না করেই চলে গেলেন চীনা নাগরিক
প্রেমের টানে মেহেরপুরে বিয়ে করতে এসে বিপাকে পড়ে পরিচয় গোপন করে পালিয়েছেন দুই চীনা নাগরিক।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে দুই চীনা নাগরিক মেহেরপুর সদর থানাধীন আমদহ ইউনিয়নের টেংরামারি গ্রামে উপস্থিত হন। তারা স্থানীয় মৃত লিটনের কন্যার সঙ্গে ফেসবুক প্রেমের সম্পর্কের সূত্র ধরে এলাকায় আসেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনগণ ও মেয়ের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ সময় স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেয়। পরে সাহেবপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ চীনা নাগরিকদের সঙ্গে মেয়ের পরিবারের আলোচনা আয়োজন করে এবং পারিবারিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করার বিষয়ে প্রস্তাব দেয়। তবে চীনা নাগরিকদ্বয় উক্ত প্রস্তাবে রাজি না হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
মেহেরপুর সদর থানার সাহেবপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই শফিক গণমাধ্যমকে বলেন, টেংরামারি গ্রামের স্থানীয় একজন ট্রিপল নাইনে ফোন দেয়। এরপর আমি সেখানে গিয়ে দেখি দুজন চীনা নাগরিক এসেছেন। পরে তাদেরকে বুঝিয়ে দুপুর ২টার রয়েল এক্সপ্রেস পরিবহনে করে ঢাকা পাঠিয়ে দিই। তাদেরকে পরিবারের সদস্যদের নিয়ে এসে বিয়ে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম গণমাধ্যমকে বলেন, আমরা প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে দেখি প্রেমের টানে কোনো বিদেশি নাগরিক অমুক দেশ থেকে অমুক গ্রামে এসেছেন। এ ধরনের ভিডিও প্রায়শই প্রকাশিত হয় এবং দ্রুত ভাইরালও হয়। কিন্তু একইভাবে প্রেমের টানে বাংলাদেশি নারীদের বিদেশে নিয়ে যাওয়ার পর তাদের পরিণতি কী হয়, সে বিষয়ে কোনো ফলো-আপ বা অনুসন্ধানী প্রতিবেদন আমরা খুব কমই দেখতে পাই।
তিনি বলেন, এই প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। অনেকেই ভাইরাল হওয়ার আশায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলছেন, পরে বিয়ে করে সেটিও অনলাইনে ভাইরাল করছেন। কিন্তু এরপর কী ঘটে, সেই বাস্তবতা আর কখনো সামনে আসে না।
উল্লেখ্য, র‍্যাব ও পুলিশের সাম্প্রতিক অভিযানে পাচারচক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, চীনে পৌঁছানোর পর অনেক নারী শারীরিক ও মানসিক নির্যাতনের ঝুঁকিতে পড়েন। এ বিষয়ে চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকার উভয়ই অবৈধ বিয়ে ও মানব পাচার নিয়ে একাধিকবার সতর্কতা জারি করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের যেকোনো বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে বা বিদেশে যাওয়ার প্রস্তাবের ক্ষেত্রে আইনগত যাচাই ও সরকারি অনুমোদন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সন্দেহজনক প্রস্তাব বা কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁচকাঠি এলাকায় ডাম্পট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মহাদেবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া একজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টের রান্নাঘরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকজন ৬ আহত ও ২ জন দগ্ধ হওয়ায় তাদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেলের বার্নের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিমকে ভর্তি দেওয়া হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওয়ারীতে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ও আহতসহ ৮ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে এবং দগ্ধ দুইজনকে বার্নে নিয়ে যাওয়া হয়েছে।
কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী&সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’
বাগেরহাটে স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে বাড়ি ফিরেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। গতকাল বুধবার রাতে বাড়িতে পৌঁছেই তিনি স্ত্রী-সন্তানের কবরের কাছে যান। সেখানে শ্বশুর রুহুল আমিন হাওলাদার, শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় স্ত্রী-সন্তানের কবরের মাটি ছুঁয়ে অঝোরে কাঁদেন সাদ্দাম। তাদের রুহের মাগফেরাত কামনায় তিনি নিজেই মোনাজাত করেন।
সাদ্দাম বলেন, ‘আমি এক হতভাগা স্বামী, আমি এক হতভাগা বাবা। আমি আমার সন্তানকে কোলে নিতে পারিনি। হে খোদা, তুমি আমার স্ত্রী-সন্তানকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী যদি হত্যার শিকার হয়ে থাকে, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।’
এরপর শ্বশুরবাড়িতে গিয়ে কিছু সময় থাকেন সাদ্দাম। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘যখন আমাকে যশোর কারাগারে দেওয়া হয়েছে, তখন আমার স্ত্রী মনে করেছে, আমি আর কখনও বের হতে পারব না। আমি মনে করি, স্ত্রী-সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।’ তিনি আরও বলেন, ‘আমি অনেকবার জামিন চেয়েছি, জামিন হয়নি। আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি, আমার স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো।’
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার একরাম হাওলাদার ও দেলোয়ারা একরাম দম্পতির ছেলে জুয়েল হাসান সাদ্দাম। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। গতকাল দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাদ্দাম। এর আগে সোমবার হাইকোর্ট তাঁর ছয় মাসের জামিন দেন।
২৩ জানুয়ারি দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তাঁর স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও ৯ মাসের ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মা ও ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সেখানে গোসল শেষে বিকেল সোয়া ৪টার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাদের মরদেহ। সেখানে স্ত্রী-সন্তানের মরদেহ শেষবারের মতো দেখেন সাদ্দাম। ওই দিন রাতে স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে মা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়। স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সমালোচনা হয় দেশজুড়ে।
এদিকে সাদ্দামের মুক্তি নিয়ে যশোর কারা কর্তৃপক্ষ লুকোচুরি করেছে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে যশোরের গণমাধ্যমকর্মীদের অপেক্ষা করতে দেখা যায়। কারা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের মুক্তির বিষয়ে পরিষ্কার কোনো তথ্য না দেওয়ায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরাও। কারাফটকের বাইরে থেকে বারবার কর্তৃপক্ষের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। কয়েক দফা যশোর কারাগারের জেলার আবিদ আহম্মেদের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
সাদ্দামের ভাই শহিদুল ইসলাম বলেন, ‘প্রশাসন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে। সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন আমার ভাই। তাদের কবরে কান্নায় ভেঙে পড়েন তিনি।’
জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ উদ্দীন জানান, বুধবার দুপুরে সাদ্দাম মুক্তি পেয়েছেন। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
হঠাৎ নৌ পুলিশের বোটে আগুন, অতঃপর...
বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।
মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়। পরে ওই ঘাটে নোঙর করে জ্বালানি তেল নিয়ে পুনরায় নৌ পুলিশ সদস্যারা পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্টোল থাকায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুড়ে যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন
দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির প্রধান তিনি। দেশের মানুষসহ বহির্বিশ্বের অনেকেই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে তাকে। এবার তার একান্ত সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
বুধবার (২৮ জানুয়ারি) এই সাক্ষাৎকারটি প্রকাশ করে টাইম ম্যাগাজিন। একান্ত এ সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন সংকটের বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
দেড় যুগ লন্ডনে থেকে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমান জানান, তার শরীর এখানকার (বাংলাদেশের) আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। নিজের ব্যক্তিত্বের একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি আসলে খুব বেশি কথা বলতে পারি না। কিন্তু কেউ যদি আমাকে কোনো কাজ দেন, আমি আমার সেরাটা দিয়ে সেটা করার চেষ্টা করি।’
দেশে ফেরার পাঁচ দিন পর মা খালেদা জিয়াকে হারান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার হৃদয়টা ভীষণ ভারি হয়ে আছে। কিন্তু মায়ের কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি, তা হলো—আপনার ওপর যদি কোনো দায়িত্ব এসে পড়ে, তাহলে সেটা আপনাকে পালন করতেই হবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে, সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, ‘মা-বাবার বদৌলতে নয়, বিএনপির সমর্থকদের জন্যই আমি বর্তমান অবস্থানে এসেছি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী তারেক রহমান। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জনসমর্থন মাত্র ১৯ শতাংশ।
এ অবস্থায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারম্যান সরাসরি কোনো মন্তব্য না করলেও নীতিগতভাবে তিনি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানান।
তারেক রহমান বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কী? অবশ্য যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয়, তাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, কেউ অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশ চালানো যাবে না।
প্রতিবেশী ভারত, দুই দেশের আমদানি-রপ্তানি, ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমান বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান জানান, তিনি দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এবং সম্ভাব্য উপায়ে বোয়িং বিমান এবং মার্কিন জ্বালানি অবকাঠামো কিনে প্রতিকারের জন্য আলোচনার উপায় অনুসন্ধান করছেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন। আমি আমার দেশের স্বার্থ দেখব। কিন্তু আমরা একে অপরকে সহায়তাও করতে পারি। আমি নিশ্চিত, ট্রাম্প খুবই যুক্তিসংগত মানুষ।
এদিকে অতীতে বিএনপির শাসনামলে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে বিদ্যুৎ খাতের দুর্নীতির বিতর্ক এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। তারেক রহমান সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং অন্তর্বর্তী সরকার সেগুলো বাতিল করেছে।
দেশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা। মানুষ যাতে রাস্তায় নিরাপদে থাকে, ব্যবসা করার জন্য নিরাপদ থাকে, তা নিশ্চিত করা।
তারেক রহমান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খনন করতে চাই। এছাড়া, পরিবেশ রক্ষায় বছরে পাঁচ কোটি গাছ লাগানো এবং ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমি যা পরিকল্পনা করেছি, তার শুধু ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও দেশের মানুষ আমাকে সমর্থন করবে।
এ সময় তারেক রহমান বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে তোলার ওপর জোর দেন।
বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি ও টাকার মান কমে যাওয়ার মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন বিনিয়োগ ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। দেশে প্রতি বছর ২০ লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করছেন, অথচ বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ। এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।
প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডার ম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, ‘বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমি মনেপ্রাণে এটি বিশ্বাস করি।’
রাতে গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বাসভবনে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বলেন, রাত ৯টা ৪৫ দিকে দুর্বৃত্তরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী একযোগে কাজ করছে এবং ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়। আহত অন্য দুজন হলেন হাসিনুর ও রাহাত।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইসলামনগর এলাকার ওই বাসার দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। গুরুতর আহত সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, শিক্ষার্থী রনির পিঠ, হাত এবং একটি চোখ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, রনির শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ হয়ে দুজন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।
আশুলিয়া থানার ওসি মো. নুরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসার বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান
গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার রাতে (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাত দেড়টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।
এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিকে রূপান্তরিত করতে হবে। যেকোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব।
বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্রজনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় তার সহধর্মিনীসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করে গত রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান টানা চার দিন বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার, এর সঙ্গে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
২০ বছর পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যেই গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে প্রস্তুতি।
এদিন সন্ধ্যায় রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রাজবাড়ী মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে।
এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি চালাচ্ছেন।
এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষ্যে এই জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি রাজবাড়ী মাঠে ২ লক্ষাধিক লোকের সমাগম হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি, একটি মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারেক রহমান যে সড়ক ব্যবহার করে প্রবেশ করবেন সে সড়কটি চৌরাস্তা শিবাবাড়ী হয়ে রাজবাড়ী মাঠ। এই রাস্তাটি যানজট মুক্ত রাখার জন্য আমাদের দলীয় স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতা থাকবে।
ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
পোস্টার, উচ্চশব্দের মাইকিং ও শোডাউন ছাড়াই নির্বাচনি প্রচারণার এক নতুন মডেল তুলে ধরছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে ভিত্তি করে তিনি চালু করেছেন ‘প্রজেক্ট ঢাকা-৯’ নামে একটি ক্যাম্পেইন উদ্যোগ।
সোমবার (২৬ জানুয়ারি) তিনি ফেইসবুক পোস্টে তিনি ভোটের কৌশল নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি লেখেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে যখন মাত্র দেড় দিনে প্রায় ৫০০০ ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল, তখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে বলতেন, ‘মা, আমি এসেছি কারণ আমার ছেলে ফোন করে বলেছে আপনাকে সাহায্য করতে।’ কিংবা, ‘আমার মেয়ে থাকে আমেরিকায়, সে আমাকে ফোন করে বলেছে, বাবা, তাসনিম জারাকে সিগনেচারটা দিয়ে এসো। ও না হলে দাঁড়াতেই পারবে না।’  তখনই বুঝতে পারি, মানুষ আসলে রাজনীতির সাথে এখন কতটা সম্পৃক্ত। বুঝতে পারি আমাদের শক্তি হলো মানুষের আস্থা। ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা করে দেয়া মাইকিং নয়।’
কিন্তু এই আস্থার রাজনীতি বাস্তবায়ন সহজ ছিল না তাসনিম জারার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও শহরজুড়ে যখন তার ছড়াছড়ি, তখন জারা সিদ্ধান্ত নেন তিনি পোস্টার লাগাবেন না, উচ্চশব্দের মাইকিংও নয়।
তিনি লিখেছেন, ‘নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার আগেই দেখলাম শহরজুড়ে পোস্টারের উৎসব। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে এ বছরের নির্বাচনে পোস্টার লাগানো নিষেধ। কিন্তু প্রায় সকল প্রার্থী সেই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের উপস্থিতি জানান দিতে শহরটাকে পোস্টার দিয়ে মুড়িয়ে ফেললেন। আমি রাজনীতির বাইরের মানুষ ছিলাম। সাধারণ নাগরিক হিসেবে এই ‘পোস্টারের জঞ্জাল’ এবং ‘উচ্চশব্দের মাইকিং’ আমাকে সবসময় কষ্ট দিত। তাই আমি আমার টিমকে বলি যে, আমি পোস্টার টাঙ্গাব না, উচ্চ শব্দে মাইকিংও করব না।’
উদ্বিগ্ন হন অনেক শুভাকাঙ্ক্ষীর সরল প্রশ্ন—পোস্টার না থাকলে মানুষ কীভাবে জানবে তিনি নির্বাচন করছেন? উত্তরে তিনি জানিয়েছেন, নির্বাচনি প্রচারে তার নতুন সংযোজন ‘প্রজেক্ট ঢাকা-৯’।
তিনি বলছেন, ‘আমরা ভাবতে থাকি, এসব দাপোট দেখানো কাজ না করেও নির্বাচনের মাঠে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়? একদম মূলে (Basic-এ) গিয়ে আমরা চিন্তা করলাম, মানুষ আসলে ভোট দেয় কেন? রাস্তায় বড় মিছিল দেখলে বা কানের কাছে মাইক বাজলেই কি আপনি কাউকে ভোট দেবেন? সম্ভবত না। বরং এতে বিরক্তি বাড়ে। মানুষ ভোট দেয় ‘বিশ্বাস’ থেকে। আর এই বিশ্বাসটা তৈরি হয় যখন আপনার পরিচিত কেউ (আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মী) আপনাকে ফোন করে বলে, ‘দোস্ত, আমি ওনার ইশতেহার পড়েছি, মানুষটা সৎ। চলো এবার ওনাকে একটা সুযোগ দেই।’ এই ধরণের আন্তরিক কথোপকথন, হাজারটা পোস্টারের চেয়েও শক্তিশালী। আমাদের অনেক সমর্থক আছেন যারা হয়তো মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, কিন্তু মনেপ্রাণে চান রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। তাদের জন্যই আমরা একটা পন্থা বের করার চিন্তা করি। সেখান থেকেই আসে আমাদের ‘প্রজেক্ট ঢাকা-৯’ এর আইডিয়াটা।’
তার ভাষ্য এই ‘প্রজেক্ট ঢাকা-৯’ এমন এক ক্যাম্পেইন মডেল, যেখানে স্লোগান বা শোডাউনের বদলে গুরুত্ব পাবে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসভিত্তিক যোগাযোগ। তিনি বিশ্বাস করেন যদি প্রমাণ করা যায় যে কোটি টাকা খরচ,ভাড়া করা লোকের শোডাউন আর শব্দদূষণ ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী জিততে পারেন, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সাহস পাবেন আরও অনেকে—যাদের টাকা বা পেশিশক্তি নেই, কিন্তু আছে যোগ্যতা।
এ জামিন দিয়ে কী হবে& আক্ষেপ সাদ্দামের মায়ের
স্ত্রী-সন্তান হারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের জামিনের খবরেও কোনো উচ্ছ্বাস নেই পরিবার ও স্বজনদের মাঝে। তারা বলছেন, স্ত্রী-সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, এখন জামিন দিয়ে কি হবে?
জামিনে বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দামের মা দেলোয়ারা একরাম বলেন, আমি এখন কি বলব, জামিন হইছে, আগেও জামিন চাইছি। আগে কয়েকবার জামিন হয়েছে কিন্তু বের হতে পারেনি। এখন জামিন হওয়া, আর না হওয়া সমান কথা।
তারপরও জামিন হয়েছে ভালো কথা, কিন্তু বাড়ি এসে তো দেখবে ছেলে ও বউয়ের কবর, তাহলে এই জামিন দিয়ে কী হবে?
সাদ্দামের জামিনের খবরে ‘সন্তোষ প্রকাশ’ করে তার শ্বশুর জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা প্যারোলে জামিন চেয়েছিলাম, সেই জামিন না দেওয়া অমানবিক কাজ হয়েছে। সেই বিচার চাই রাষ্ট্রের কাছে।
সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বর্তমানে সে যশোর জেলা কারাগারে বন্দি আছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ঝুলন্ত মরদেহ ও তাঁর ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার হয়। পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে দুজনের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাফটকে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম।
এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
স্ত্রী–সন্তানের মৃত্যুতে সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেন ও মানবাধিকার সংগঠনগুলো।
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের মৃত একরাম হাওলাদার ও দেলোয়ারা একরাম দম্পতির মেঝ ছেলে সাদ্দাম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর বাগেরহাট ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। তবে সে সময়ও সক্রিয় ছিল ফেসবুকসহ দলীয় কর্মকাণ্ডে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুবিবর রহমানের জন্মদিনে তিনিসহ বাগেরহাটের বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী মিলে করা একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছিল ছাত্রলীগের ফেসবুক পেজে।
নিজের আইডিতে যা তিনি রিপোস্ট ও শেয়ার করেন। এর কিছুদিন পর ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।
স্ত্রী-সন্তানের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির জন্য আবেদনপত্র লিখে জেলা প্রশাসন ও জেলখানায় গেছিলেন সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন। তিনি বলেন, প্যারোলে মুক্তির জন্য আমরা আবেদন করছি, কিন্তু আমরা ব্যর্থ। এখন এই জামিনের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক গেজেটে এ অধ্যাদশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে,  বাংলাদেশের ছাত্র-জনতা ২০২৪ সালের জুলাই ও আগস্টে  ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। যা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়।
এর আগে, গত ১৫ জানুয়ারি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি প্রদানে একটি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। তখন জানা যায়, অধ্যাদেশ পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ হয়ে আইনে পরিণত হবে।
ওই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে এ মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করা হলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। মামলাটি করা হয় ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়। এতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।
ঘটনার পর গত বছরের ২১ এপ্রিল তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে। যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১–এ ফরমাল চার্জ দাখিল করা হয় এবং একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। অন্য চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে গত বছরের ১৪ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১০ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর শুরু হয় যুক্তিতর্ক।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে ২৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়। তবে তা পিছিয়ে আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
এ মামলায় জব্দ আলামত হিসেবে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকা প্রতিবেদন, দুটি অডিও, বই ও আরও ১১টি প্রতিবেদন এবং ছয়টি মৃত্যুসনদ আদালতে জমা দিয়েছে প্রসিকিউশন।
যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ আট আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে, প্রসিকিউশনের অভিযোগ সঠিক নয় দাবি করে আসামিপক্ষ তাদের বেকসুর খালাস চেয়েছে। এখন ট্রাইব্যুনালের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সবাই।
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে পুলিশ বাগদা বাজার এলাকায় তার বাড়িতে যায়। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও এলাকায় তল্লাশি চালায়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে রোববার রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’—নরসিংদীতে গ্যারেজকর্মীর মৃত্যু ঘিরে রহস্য
নরসিংদীতে একটি গ্যারেজে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে চঞ্চল ভৌমিকের মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তার স্বজন ও সহকর্মীরা। তাদের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। এমনকি গ্যারেজের মালিকও বলছেন, পরিকল্পিত না হলেও এই মৃত্যু হত্যাকাণ্ডের শামিল। তবে ঘটনাটি হত্যা না দুর্ঘটনা—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে ওই গ্যারেজ থেকে চঞ্চল ভৌমিক (২৫) নামে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাকাণ্ড’ হিসেবে ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না—এটি হত্যা নাকি দুর্ঘটনা।
নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি সাত বছর ধরে ওই গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং রাতের বেলায় সেখানেই ঘুমাতেন। ছয় মাস আগে তার বাবা মারা যান। কুমিল্লার গ্রামে মা ও শারীরিক প্রতিবন্ধী বড় ভাই থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন চঞ্চল।
রোববার (২৫ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাশাপাশি তিনটি টিনশেড দোকান রয়েছে। মাঝখানেরটি রুবেল মিয়ার গ্যারেজ। দুই পাশে থাকা দোকানগুলোর একটিতে গাড়ি রং করা হয় এবং অন্যটিতে গাড়ির যন্ত্রাংশ বিক্রি করা হয়। তবে গ্যারেজে আগুন লাগলেও পাশের দুই দোকানে আগুন ছড়ানোর কোনো চিহ্ন নেই। এ বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, এটি কোনো দুর্ঘটনা হতে পারে না।
নিহত চঞ্চলের সহকর্মী শান্ত দেবনাথ (২২) বলেন, চঞ্চলের কারও সঙ্গে শত্রুতা ছিল বলে তিনি কখনো শোনেননি। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাপড় ও কাগজ কুড়িয়ে এনে গ্যারেজের শাটারের সামনে আগুন ধরান। গ্যারেজের ভেতরে আগে থেকেই মবিল ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শাটারের ভেতর ঢুকে ঘুমন্ত চঞ্চলের শরীরে লাগে।
গ্যারেজের মালিক রুবেল মিয়া বলেন, “আমি কোনোভাবেই এটিকে দুর্ঘটনা মনে করতে পারছি না। পরিকল্পিত না হলেও এটি হত্যাকাণ্ড। ওই পরিবারে এখন উপার্জন করার আর কেউ রইল না।” তিনি জানান, শনিবার সন্ধ্যায় মরদেহ কুমিল্লায় নেওয়া হয় এবং রোববার দুপুরে চঞ্চলের শেষকৃত্য সম্পন্ন হয়।
চঞ্চলের মা ববিতা ভৌমিক বলেন, “আমার ছেলেরে আগুন দিয়া মাইরা ফেলছে। ওর তো কোনো শত্রু ছিল না। এহন সংসার চালাইব কে?”
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত বা আটক করা যায়নি। তাকে ধরতে থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব ও ডিবি কাজ করছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চঞ্চল গ্যারেজে ঘুমিয়েছিলেন। গভীর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে তার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় দুই ঘণ্টা গ্যারেজের সামনে অবস্থান করেন।
ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ টন বিস্ফোরক ঢুকলো দেশে, ঘটনা কী?
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ভারত থেকে আটটি ট্রাক বোঝাই করে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য ঢুকেছে দেশে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে এই বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন ও খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। চালানটি সরবরাহ করেছে ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।
বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম ও অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। নিরাপত্তার কোনও ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান, বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। কাস্টমস হাউসে আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে কঠোর নিরাপত্তায় এই চালানটি দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পে পাঠানো হবে।
আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরা হবে।
এর আগে গত ২২ জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন তিনি ট্রাইব্যুনালের সামনে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্রসহ বিভিন্ন উপাদান তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। ওই দিনের কার্যক্রম শেষে আদালত আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।
গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। টানা তিন দিনের এই পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক শুরু করবেন। এরপরই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় মোট ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন– এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
অন্যদিকে বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ২৪ আসামি এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই করার জন্য রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল-২। তদন্ত সংস্থা গত ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন আদালত অভিযোগ আমলে নেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামের হানিফ আলী ও তার তিন পুত্রসহ পাঁচ পরিবারের ১২টি ঘর ও নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৭টার সময় আগুনের ধোঁয়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ঘরগুলোতে আগুনে জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজারহাট ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে এ বিষয়ে নিদিষ্ট কেউ বলতে পারছে না, তবে অনেকের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি অবগত হয়েছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কম্বল ও খাবার বিতরণ করেছি। আগামীকাল রোববার ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে খোঁজখবর নিয়ে আরও সরকারিভাবে সহায়তা করা হবে।
বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো শ্রীপুরবাসী। নিজের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার এমন ব্যতিক্রমী উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণাকালে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গাজীপুর-৩ আসনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছি।’
এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণায় নামা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচনী মৌসুমে একজন প্রার্থীর প্রকাশ্যে নিরাপত্তা শঙ্কার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলছে সচেতন মহল।
তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি ঘোষণা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়েছে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান বেলস পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে এ কথা জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে আসা।
তিনি আরও বলেন, তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার। তার আগমন নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরোয়ার বলেন, আমরা চাই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার উন্নয়ন-এর সঙ্গে তারেক রহমান বরিশালে এসে এর ধারাবাহিকতা রক্ষা করবেন। ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন। তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে।
জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা।
সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির ভিডিও ভাইরাল
ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশের দাবি- ডাকাতরা চেষ্টা করেছিল, তবে ডাকাতি করতে পারেনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ আল আমিন।
এরআগে, ভোর সাড়ে ৪ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ডাকাতরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।
ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডে একটি ভিডিওতে দেখা যায়, সাভারের বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় একটি প্রাইভেটকার যাচ্ছিল।
এ সময় সড়কে একটি গাছ ফেলে কয়েক জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রাইভেটকারের গতিরোধের চেষ্টা করে। সেসময় প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাত সদস্যরা গাড়িতে হামলা করে। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ কিছু সময়ের জন্য সড়কে গাড়ির স্বাভাবিক অবস্থা বন্ধ দেখে আমরা এগিয়ে যাই। পরে আমরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ভয়ে পালিয়ে যায়। তবে আমরা তাদের পিছু ধাওয়া করেছিলাম।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আমরা ভিডিও দেখেছি। কিন্তু কোন সড়কের চিত্র এখনো আমরা নিশ্চিত করতে পারছি না।
জোট সমঝোতায় নুরের বড় চ্যালেঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতা মামুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন। কারণ, এই আসন থেকে প্রার্থী হয়েছেন এক সময়ের ডাকসু ভিপি ও বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নুর প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি এ আসনে কোনো প্রার্থী দেয়নি। বরং কেন্দ্রীয়ভাবে বিএনপি নেতাকর্মীদের নুরের পক্ষে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়। তবে মাঠের বাস্তবতায় সেই সমঝোতা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এই আসনে শুরু থেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) মো. হাসান মামুন। বিএনপি প্রার্থী ঘোষণা না করায় মনোনয়ন বঞ্চিত হন তিনি। দলীয় আপত্তি সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গলাচিপা-দশমিনায় বিএনপি সমর্থকদের একটি বড় অংশ হাসান মামুনের ঘনিষ্ঠ অনুসারী। ফলে কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকা সত্ত্বেও স্থানীয় বিএনপির এই অংশটির সহযোগিতা পাচ্ছেন না নুরুল হক নুর। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপিতেও উদ্বেগ তৈরি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এই টানাপোড়েনের মধ্যেই গত ১৭ জানুয়ারি একই দিনে আসনটির তিনটি ইউনিট (গলাচিপা উপজেলা, দশমিনা উপজেলা ও গলাচিপা পৌর) কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর ধারাবাহিকতায় বুধবার (২১ জানুয়ারি) দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদ রিডেনকেও বহিষ্কার করা হয়। এসব ঘটনায় স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন সমীকরণ ও উত্তেজনা।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্তও নিজ সিদ্ধান্তে অটল থেকে নির্বাচনী মাঠে টিকে থাকেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দের সভায় গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর পান ট্রাক প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পান ঘোড়া প্রতীক।
প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নুরুল হক নুর বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, আমার আসনে একজন বহিষ্কৃত নেতা নিজেকে স্বঘোষিত প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি সভা-সমাবেশে আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছেন। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা কিংবা সংবাদমাধ্যমে আলোচনায় থাকা। আমি বিষয়টি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নজরে আনব।’
অন্যদিকে সভা শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। প্রশাসন যেন স্বচ্ছ ও কঠোর থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এটাই প্রত্যাশা।’
প্রতীক বরাদ্দের পর নিজ নির্বাচনী এলাকায় এক সভায় হাসান মামুন আরও বলেন,‘অন্য দল থেকে এসে স্বঘোষিত জাতীয় নেতা বিএনপিকে বিভিন্ন জোটের বেড়াজালে ফেলে মনোনয়ন নিয়েছেন। বিএনপি তাকে সমর্থন দিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু আমি যেন প্রার্থী হতে না পারি, নির্বাচন করতে না পারি, সে জন্য সব ধরনের চক্রান্ত করা হয়েছে। তবুও জনগণের প্রার্থী হিসেবে আমি জনগণের সামনে হাজির হয়েছি।’
এদিকে উভয় প্রার্থীই বিভিন্ন সভা-সমাবেশে একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তুলছেন। এতে করে পটুয়াখালী-৩ আসনের ভোটের মাঠে বইছে আমেজ ও উত্তেজনাসহ উত্তাপের হাওয়া।
প্রধান রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন,‘পটুয়াখালীতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবেন বলে আমরা আশাবাদী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোট ১৯ জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক চেয়েছিলেন এবং তাকে সেটিই বরাদ্দ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, আসনটিতে নুরুল হক নুর ও মো. হাসান মামুন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম ও ইসলামী আন্দোলনের মু. আবু বক্কর ছিদ্দিকী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-৩ আসনের লড়াই এখন আর কেবল নুর ও হাসান মামুন দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একদিকে জোট রাজনীতির কার্যকারিতা, অন্যদিকে দলীয় শৃঙ্খলা বনাম স্থানীয় জনপ্রিয়তার শক্তি যাচাইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ট্রাক না ঘোড়া কোন প্রতীক এগিয়ে থাকবে, তার চেয়েও বড় প্রশ্ন হলো এই আসনের ফলাফল ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কী বার্তা দেয়।
সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মালামালের মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
স্থানীয়দের ভাষ্য, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণে আরও সময় লাগবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নির্বাচন কি আসলেই হবে& এই প্রশ্ন এখনো কেন উঠছে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র তিন সপ্তাহ বাকি। কিন্তু এখনো যে প্রশ্ন অনেকের মুখেই শোনা যাচ্ছে, তা হলো- নির্বাচনটি আসলে হবে তো?
নির্বাচন কমিশন বা ইসির ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা এবং বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকেই অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা।
এর মধ্যেই আড্ডা-আলোচনা-কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় ঘুরে ফিরেই অনেকে প্রশ্ন করছেন যে – ‘নির্বাচন আসলে হবে কি না।’ সংবাদকর্মীদের অনেককেই গত কয়েকদিন ধরে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচিত- অপরিচিত অনেকের কাছ থেকেই।
বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই যে ধরনের শৈথিল্য দেখা গেছে সেটি পুরোপুরি কাটেনি বলেই এ সংশয় জনমনে তৈরি হয়েছে।
আবার কেউ এটিকে পুরোপুরি ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন। আবার কেউ বলছেন, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বানচালের আশঙ্কা তৈরি করতে পারে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বলেছেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে কনফিউশন (সংশয়) ছড়াতে ব্যস্ত রয়েছে।’
এর আগে সোমবার তিনি বলেছিলেন, ‘নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
সংশয়ের কারণ কী
নির্বাচন কমিশন ১২ই ফেব্রুয়ারিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছিল গত ১১ই ডিসেম্বর। এরপর থেকে সরকার ও নির্বাচন কমিশন ধারবাহিকভাবে নির্বাচন আয়োজনের নানা পদক্ষেপ নিয়ে আসছে।
কিন্তু এরপরেও ‘নির্বাচন আসলেই হবে কি না’- এই প্রশ্ন যারা করছেন তাদের কয়েকজন জানিয়েছেন যে ‘আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পরিস্থিতি’ থেকে তারা এমনটি অনুমান করছেন। আবার কেউ কেউ বলছেন, নির্বাচনের জন্য যে ধরনের তৎপরতা প্রত্যাশা করা হয় সেটি তাদের চোখে এখনো তৈরি হয়নি।
এমন প্রশ্ন কর্তাদের দুই-একজন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘সরকারের আনুকূল্য পাওয়া’ দলগুলো নির্বাচন ঠিক মতো হতে দেবে বলে তারা মনে করেন না।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর সংস্কারের জন্য যে আলোচনা করেছিল জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে, তাতে সক্রিয় ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।
হাসনাত কাইয়ুমও বলছেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব সংগঠনকে আনুকূল্য দিয়েছে তাদের হম্বিতম্বিও এমন ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। যদিও নির্বাচনের আগে এগুলো অস্বাভাবিক নয়। আমি আশা করি সরকার যথাসময়েই নির্বাচনটি আয়োজনে সফল হবে।’
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে না পারায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা আছে অনেকের মধ্যে।
যদিও আজ আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে, তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব।’
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দীন আহমদ বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুঁড়ির কারণেই অনেকের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে।
তিনি বলছিলেন, ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান এমন প্রচারও আছে। যদিও আমার তা মনে হয় না। তবে অগাস্ট অভ্যুত্থানে যাদের পতন হয়েছে তারাও অন্তর্ঘাতের চেষ্টা করতে পারে। গুজব ছড়াতে পারে। আবার নিরাপত্তাহীনতার আশঙ্কাও আছে কারণ প্রশাসন ও পুলিশকে এখনো ততটা সক্রিয় মনে হচ্ছে না। সব মিলিয়েই অনেক মানুষের মধ্যে সংশয়টি দেখা যাচ্ছে।’
যদিও প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই ‘১২ই ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে’ সেই নির্দেশনা দিয়েছেন।
তবে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কথা বলা হয়নি। বিশেষ করে মনোনয়নপত্র দাখিল-প্রত্যাহার পর্ব শেষে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারী দলগুলো তাদের করণীয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই বলেছেন, তার দল বিশ্বাস করে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের ঢাকার বাইরের সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিজ নিজ দল থেকে। ঘোষণা অনুযায়ী, তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন, আর শফিকুর রহমান শুরু করছেন উত্তরবঙ্গ সফর দিয়ে।
নির্বাচন নিয়ে এসব অগ্রগতি সত্ত্বেও ‘নির্বাচনটি আসলে হবে কি না’ এই প্রশ্ন কমছে না। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের অনেকের পেছনের ইতিহাস আমরা জানি। তারা গত সাড়ে ১৫ বছরে কী পরিমাণ দালালি করেছেন, সেটা আমাদের অজানা নয়।’
তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখেই নির্বাচন হবে। নির্বাচনের একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
এর আগে গত ১৪ জানুয়ারি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে নিজেও বলেছেন, ‘কে কী বলল, তা বিবেচ্য নয়। ১২ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর এক দিন আগে বা পরে নয়।’
সরকারি বার্তা সংস্থা বাসসের খবর অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের কাছে উল্লেখ করেছিলেন।
তিনি তাদের বলেছিলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ়প্রতিজ্ঞ।’
কিন্তু সরকারের তরফ থেকে বারবার আশ্বস্ত করার পরেও নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয়ের মূল কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতিই বলে মনে করেন হাসনাত কাইয়ুম।
তিনি বলেন, গত ১৫ বছরে এমনিতে নির্বাচন প্রতিষ্ঠান হিসেবে নাই হয়ে গেছে, আবার অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গা থেকে এমন নানা ধরনের প্রোপাগান্ডাও দেখা যায়।
তিনি বলছিলেন, ‘তবে সরকারের আচরণের মধ্যে সমস্যা আছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যে ধরনের উদ্যোগ থাকার কথা সেখানে শৈথিল্য আছে। আইনশৃঙ্খলার ঘাটতির পাশাপাশি মবের সিদ্ধান্ত যেভাবে সিদ্ধান্ত আকারে নেওয়া হয়, তাতে করে সন্দেহটাই জোরদার হয়। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের অবস্থানের কারণে এসব সংশয় বাড়ে।’
অন্যদিকে মহিউদ্দিন আহমদ বলছেন যে, নিরাপদ পরিস্থিতি তৈরি না হলে অনেক ভোটারই কেন্দ্রে যাবেন না এবং সে কারণেই সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।
তিনি বলেছেন, নির্বাচনে গুণ্ডামি মাস্তানির আশঙ্কা থাকলে মানুষ যাবে কেন। আর নিরাপত্তাহীনতার আশঙ্কা তো আছে এখনো। কারণ পুলিশ ও প্রশাসন এখনো যথাযথ সক্রিয় নয় বলেই লোকজন মনে করছে। তবে নির্বাচনী প্রচার শুরু হলে নির্বাচন সহায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা ক।’
তবে বুধবার আইনশৃঙ্খলা বিষয়ের বৈঠকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি জেলা ও উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে। নির্বাচনের দিন প্রতি কেন্দ্রে কমপক্ষে ১৫ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন।
সব মিলিয়ে ‘এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে’ বলে বুধবারের বৈঠকে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উন্মোচন হলো নির্বাচনী থিম সং
নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালেই মাঠে নামছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা, নতুন পরিকল্পনা ও নির্বাচনী বার্তা নিয়ে ভোটের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে দলটি। এই প্রচারণার সূচনা হচ্ছে সিলেট থেকেই, যেখানে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির পক্ষ থেকে একের পর এক নতুন পরিকল্পনা, কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রকাশ করা শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
নির্বাচনী থিম সংয়ে বিএনপির বহুল ব্যবহৃত স্লোগান— ‘ভোট দিবো কিসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’—সহ একাধিক বার্তাকে সংগীতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি দৃঢ় বন্ধনের একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি। সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।”
তিনি বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি এখন গ্রাম বাংলার প্রতীকে পরিণত হয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের মতো নির্বাচনী উৎসবের পরিবেশ আর নেই।
রিজভী আরও বলেন, “সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।”
ধানের শীষ প্রতীক নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবে না। এই প্রতীক মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে।”
ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আজাদ
ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আত্মসমর্পণ করেন।
গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই আবেদন করেন তিনি। এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।
৮টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। তিনটিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারত হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
২০১২ সালের ২৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর এ মামলার রায় অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা।
সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আন্ডার-সেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুদানের আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
কঙ্গোগামী শান্তি মিশন সদস্যদের বিমানবাহিনী প্রধানের ব্রিফিং:
বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪, মনুস্কো, ডি আর কঙ্গো কন্টিনজেন্টের মোট ৬২ জন সদস্য প্রতিস্থাপন করেছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন বিডি’ নামের কারখানাটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি, হাজীগঞ্জ থেকে দুটি এবং ফতুল্লা স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
কারখানায় দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
সন্ত্রাসীদের অভয়ারণ্য ‘জঙ্গল সলিমপুর’ রোকন বাহিনীর লোক মনে করেই র‌্যাবের ওপর হামলা
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর যেন চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন এক ‘সাম্রাজ্য’। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা গণমাধ্যমকর্মী; কেউই নিরাপদ নন। এই এলাকাটির নিয়ন্ত্রণ রয়েছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপের হাতে। দখল-বেদখল, মাদক বাণিজ্যসহ নানা অপরাধের আখড়া হিসাবে পরিচিত ‘ছিন্নমূল’ নামের এই এলাকা। এখানে শত শত কোটি টাকার বাণিজ্য হয়। এর নিয়ন্ত্রণ ধরে রাখতেই গ্রুপগুলো এই এলাকাটিকে রীতিমতো ‘মিনি ক্যান্টনমেন্টে’ পরিণত করে রেখেছে। যেখানে তাদের শাসনই শেষ কথা।
৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি তথা টিলা পাহাড়-সমতলবেষ্টিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকাটিতে ১০টি সমাজের ৩০ হাজার পরিবারের বসবাস বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই এলাকার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে সন্ত্রাসী গ্রুপগুলো সশস্ত্র অবস্থান করে। নিজেদের মধ্যে তো বটেই, প্রশাসনের কেউ গেলেও তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সোমবার র‌্যাব-৭ এর অভিযান দলের ওপর হামলার ঘটনাটিও ঘটেছে একই কারণে। ইয়াসিন বাহিনীর সদস্যরা রোকন গ্রুপের সদস্য মনে করে সাদা পোশাকের র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। ইয়াসিন বাহিনীর নৃশংস হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। আহত হন আরও তিন সদস্য। নুরুল আলম মনা নামে র‌্যাবের এক সোর্সও ওই হামলায় গুরুতর আহত হন। অনুসন্ধানে জানা যায়, রোকন বাহিনীর লোক মনে করেই র‌্যাবের ওপর হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
এদিকে র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন হত্যার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কোনো গ্রেফতারও নেই। যদিও র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম ছুটে আসেন। পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে নিহত মোতালেব হোসেনের জানাজায় অংশ নেন। তিনি জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। সন্ত্রাসীদের নির্মূলে শিগগিরই কম্বিং অপারেশন চালানো হবে বলেও জানান।
মঙ্গলবার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকায় গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। সোমবার র‌্যাবের অভিযান ও তাদের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, র‌্যাবের সোর্স হলেও নুরুল আলম মনা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) রোকন উদ্দিনের অনুসারী হিসাবে পরিচিত। সোমবার বিকালে র‌্যাবের টিম অভিযানে যায় জঙ্গল সলিমপুরে। তারা ইয়াসিন গ্রুপের সদস্য ছিন্নমূল নগর কমিটির সভাপতি নুরুল হক ভান্ডারি ও সাধারণ সম্পাদক ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনকে ধরতে গিয়েছিল। এই দুজন জঙ্গল সলিমপুরের আলীনগর সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে গিয়ে র‌্যাব সদস্যদের বহনকারী সাদা মাইক্রোবাস থেকে সেই মনা নামেন। তার পেছনে পেছনে নামেন অস্ত্র হাতে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা। কিন্তু ইয়াসিন বাহিনীর লোকজন মনাকে দেখেই রোকন বাহিনীর লোকজন ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে র‌্যাবের চার সদস্য ও সোর্স মনাকে ঘিরে ফেলে তারা। এ সময় র‌্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। আটকে রাখা সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ব্যাপক মারধর করা হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভুঁইয়া ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপর তিনজন সদস্যকে এবং র‌্যাবের সোর্স মনাকেও ব্যাপক মারধর করা হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, জঙ্গল সলিমপুরের এক কিলোমিটার ভেতরে বিএনপির একটি কার্যালয় নতুন করে সাজানো হয়েছে। তবে সামনে থাকা চেয়ারগুলো ভাঙা পড়ে আছে। ভেতরেও চেয়ার-টেবিলসহ সবকিছুই এলোমেলো পড়ে আছে। এই কার্যালয়ের সামনেই হামলার ঘটনাটি ঘটেছে। জানতে চাইলে ১০নং জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. বাবুল সওদাগর বলেন, ‘সোমবার বিকালে ইয়াসিনের (জামাই ইয়াসিন) নেতৃত্বে বিএনপির এই কার্যালয়টি উদ্বোধনের কথা ছিল। চট্টগ্রাম মহানগর বিএনপি এবং আশপাশের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। এ উপলক্ষ্যে আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম। দুপুরের পর থেকেই এখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। বিকাল সোয়া ৪টার দিকে যখন দুটি মাইক্রোবাস সলিমপুরে প্রবেশ করে তখনই হামলার ঘটনাটি ঘটে।’
তিনি আরও বলেন, প্রথমে মাইক্রোবাসে করে অনুষ্ঠানের মেহমানরা এসেছেন বলে ধারণা করে মাইকেও ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানস্থল থেকে। আমি ফিতা কাটার জন্য কাঁচি নিয়ে গেটের সামনে যাই। তখন ইয়াছিন ভাইও গেটে উপস্থিত হয়েছিলেন। এ সময় গাড়িটি গেটের সামনে থামানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে রোকন উদ্দিনের অনুসারী নুরুল আলম মনা বেরিয়ে ইয়াছিন ভাইকে দেখিয়ে দেয় এবং বেশ কয়েকজন পিস্তল নিয়ে কার্যালয়ের ভেতর ঢুকে যায়।’
বাবুল সওদাগর বলেন, ‘অস্ত্রধারীরা কার্যালয়ের ভেতর ঢুকেই কলাপসিবল গেট লাগিয়ে দিয়েছিলেন। তখন পর্যন্ত তারা নিজেদের র‌্যাব সদস্য হিসাবে পরিচয় দেননি। একপর্যায়ে উপস্থিত লোকজন তাদের রোকন বাহিনীর সন্ত্রাসী মনে করে কার্যালয়ের ভেতর থেকে বাইরে এনে মারধর করে। কিন্তু যখন ওনারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়েছেন, তখন সাধারণ মানুষ পেছনে চলে যায়।’
তবে স্থানীয় সূত্র জানায়, বর্তমানে ওই এলাকাটি ইয়াসিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে প্রতিপক্ষ রোকন বাহিনী। নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থেকেই মূলত ইয়াসিন বাহিনী র‌্যাবের ওপর নৃশংস এ হামলার ঘটনা ঘটিয়েছে। এখানে সাধারণ মানুষের আড়ালে বেশির ভাগই কোনো না কোনো বাহিনীর সদস্য হিসাবে কাজ করে।
সূত্র জানায়, সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে ৫টি মৌজায় প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি রয়েছে। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল এই স্থানটির অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার লিংক রোড দিয়ে। কম টাকায় ‘জমি কিনে’ সেখানে বসতি স্থাপন করেন দেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল মানুষ। দেশের প্রায় সব জেলার মানুষই সেখানে রয়েছেন। যাদের অধিকাংশই নিম্নবিত্তের মানুষ। ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে এলাকাটির ভেতরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কেজি স্কুল, এতিমখানা, কবরস্থান, মন্দির, কেয়াং, গির্জা, শ্মশান, বাজার সবই করা হয়েছে। সর্বশেষ জনশুমারি অনুযায়ী ওই এলাকায় প্রায় ১৯ হাজার মানুষ বসবাস করেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, সেখানে ১০টি সমাজের ৩০ হাজারের বেশি মানুষ বসবাস করছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আবারও ‘স্থানীয় সন্ত্রাসী’দের তৎপরতা বেড়ে যায়। ২০২৫ সালের ৪ অক্টোবর ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়। তখন গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ৫ অক্টোবর এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গেলে দুজন স্থানীয়দের হামলার শিকার হন।
আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‌্যাব মহাপরিচালকের : মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গার র‌্যাব-৭ এর সদর দপ্তরে মো. মোতালেব হোসেন ভুঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তার বাড়ি কুমিল্লা জেলায়। নিহত মোতালেবের স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে র‌্যাব মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। তিনি তাদের সান্ত্বনা দেন। এরপর প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ও তাদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র‌্যাবের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ৭৫ জন র‌্যাব সদস্য প্রাণ হারিয়েছেন। আমরা যে কোনো মূল্যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। তিনি আরও বলেন, র‌্যাবের প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। আমাদের সদস্যদের অধিকার ছিল নিজের আত্মরক্ষায় গুলি করা। কিন্তু তারা জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কায় তা করেনি। তবে আমরা পুরো অভিযানটি তদন্ত করে দেখব, এখানে কোনো ভুলত্রুটি আছে কিনা। যদি ভুলত্রুটি থাকে, সেগুলো সংশোধন করে আগামীতে আমরা আরও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করব। যারা হামলা চালিয়েছে, তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা অবশ্যই তাদের গ্রেফতার করব।
এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনতার কাছ থেকে আটক র‌্যাব সদস্যদের উদ্ধার করা হয়। এ সময় র‌্যাব সদস্যদের অস্ত্রও উদ্ধার করা হয়েছে।’
মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহত র‌্যাব কর্মকর্তার স্ত্রীর বুকফাটা কান্না : সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‌্যাব-৭ এর ডিএডি মোতালেব হোসেনের স্ত্রী শামসুন্নাহারের বুকফাটা কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৭ এর সদর দপ্তর পতেঙ্গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার স্বামী খুবই দেশপ্রেমিক ছিলেন। পরিবারের চাইতে দেশকেই বেশি সময় দিতেন। দেশপ্রেমিক হওয়ার কারণেই কি তাকে এভাবে হত্যা করা হলো। তার ওপর অবিচার করা হলো। দেশপ্রেমিক মানুষকে এভাবে হত্যা করা হলে আর কেউ কি সৈনিকের চাকরি করবে? তিনি বলেন, আমার স্বামীর হাড়গোড় সবকিছু ভেঙে ফেলা হয়েছে। পুরো শরীরটাই বাঁকা হয়ে গেছে। পিঠে কোপ অথবা গুলির চিহ্ন ছিল। রক্ত ঝরছিল। তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি দাবি করেন।
কুমিল্লায় দাফন, এলাকায় শোকের ছায়া : নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার লাশ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর ভুঁইয়া পাড়া ইদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এতে র‌্যাব কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে জানানো হলে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস&পরীক্ষা বর্জন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে মোট ২৮টি বিভাগ রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে আলাদা বিবৃতিতে ক্লাস-পরীক্ষা বর্জন করতে থাকেন শিক্ষার্থীরা।
মধ্যরাতে সর্বশেষ বিভাগ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও আঞ্চলিক সংগঠন।
এদিকে গতকাল দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশে রাত সোয়া ৮টায় সব বিভাগের শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষা বর্জন করতে আহ্বান জানান আন্দোলনকারীরা।
বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন থেকে শাকসুর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‌্যাব-৭ এর ডিএডি মোতালেব হোসেনের স্ত্রী শামসুন্নাহারের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে পরিবেশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর সদর দপ্তর পতেঙ্গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, আমার স্বামী দেশপ্রেমিক ছিলেন। দেশকেই বেশি ভালোবাসতেন। পরিবারের চাইতে দেশকেই বেশি সময় দিতেন। দেশপ্রেমিক হওয়ার কারণেই কি তাকে এভাবে হত্যা করা হলো। তার ওপর অবিচার করা হলো। দেশপ্রেমিক মানুষকে এভাবে হত্যা করা হলে আর কেউ কি সৈনিকের চাকরি করবে?
তিনি আরও বলেন, আমার স্বামীর হাড়গোড় সবকিছু ভেঙে ফেলা হয়েছে। পুরো শরীরটাই বাঁকা হয়ে গেছে। পিঠে কোপ এবং গুলির চিহ্ন ছিল। রক্ত ঝরছিল।
তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি দাবি করেন।
সোমবার সন্ধ্যায় ঢাকার পিলখানার কাছে অবস্থিত বাসায় টেলিভিশনের স্ক্রলেই তিনি প্রথম স্বামী হত্যার দুঃসংবাদটি দেখতে পান। খবর পেয়ে ছেলেমেয়েদের নিয়ে রাতেই ছুটে আসেন চট্টগ্রামে। তার সঙ্গে ছিলেন বড় ছেলে মেহেদি হাসান ভুঁইয়া এবং দুই মেয়ে শামিমা জান্নাত ও ইশরাত জাহান মুনতাহা। মেহেদি তেজগাঁও কলেজে পরিসংখ্যান বিভাগে অনার্স প্রথমবর্ষে পড়ছেন। শামিমা দশম শ্রেণি এবং মুনতাহা পঞ্চম শ্রেণিতে পড়ে।
মায়ের আর্তনাদের সময় মুনতাহাকে দেখা গেছে তার মাকে সান্ত্বনা দিতে।
মোতাহেরের ছেলে মেহেদি হাসানও তার বাবার হত্যাকারীদের শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা  স্বাধীন দেশে বাস করছি- এমনটাই ভাবতাম; কিন্তু স্বাধীন দেশে এভাবে একজন মানুষকে হত্যা করা হবে সেটা কল্পনা করিনি।  তিনি পরিবারের বড় ছেলে হিসেবে র‌্যাব-বিজিবিতে একটি চাকরি প্রদানের জন্য সরকারের কাছে  আবেদন জানান।
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল কবে জানা যাবে, এই নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম শেষে শিগগিরই ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান বলেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।
২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমাননির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি। ঠিক কবে ফল প্রকাশ হবে– এটা এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না– এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।
পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে সেগুলো ফেসবুকে শেয়ারও করেন। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়।
এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন ও রংপুরে দুজন রয়েছেন।
প্রশ্নফাঁস ও অনিয়ম-জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন চাকরিপ্রার্থীদের একটি অংশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র‍্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়তে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধ চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ
শেখ হাসিনার পতনের দিন চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটিই প্রথম মামলা। তবে রায়ের দিক থেকে দ্বিতীয়। এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে গ্রেপ্তার চারজন। বাকিরা পলাতক।
গ্রেপ্তাররা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক চার আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। মোট ২৩ কার্যদিবসে তাদের জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল। সাফাই সাক্ষ্য হিসেবে আরশাদসহ আরও তিনজনের জবানবন্দি নেওয়া হয়। এরপর শুরু হয় যুক্তিতর্ক।
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ মামলায় জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালের সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে আসামিদের শাস্তি চেয়েছেন তিনি।
গত বছরের ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। পর্যায়ক্রমে শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, আনাসের মা সানজিদা খান দীপ্তি, প্রত্যক্ষদর্শী রাব্বি হোসেন, ব্যবসায়ী আবদুল গফুর, রাজধানীর নিউমার্কেটের দোকানের কর্মচারী মো. টিপু সুলতান, নৌবাহিনীতে মালামাল সরবরাহকারী মো. মনিরুজ্জামান, শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন, বড় ভাই রাহাত হাওলাদার, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার, তার প্রতিবেশী চাচা শহীদ আহমেদ ও শহীদ মো. ইসমামুল হকের ভাই মহিবুল হকও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে এসে। তারা সবাই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
যুক্তিতর্কে সব আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ সঠিক নয় দাবি করে নিজের মক্কেলদের বেকসুর খালাস চেয়েছে আসামিপক্ষ। এ মামলায় গ্রেপ্তার চার আসামি নিজেদের খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন। পলাতক থাকায় হাবিবুরসহ চারজনের হয়ে লড়ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
অস্ত্র ছিনিয়ে নিয়ে র‍্যাব কর্মকর্তার পায়ে গুলি, এরপর পিটিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় একটি মামলার আসামি ধরতে গিয়ে এ হামলার শিকার হন মোতালেব। এ ঘটনায় র‍্যাবের আরও দুই সদস্য কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম এবং একজন সোর্স গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হন।
র‍্যাব-৭-এর একটি সূত্র গণমাধ্যমকে  জানায়, সশস্ত্র এক আসামি জঙ্গল সলিমপুরের একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়ে আছেন—এমন তথ্যের ভিত্তিতে ১৬ সদস্যের একটি দল সেখানে যায়। চার সদস্য ভেতরে প্রবেশ করার পর ২০-২৫ জন সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে তাদের ওপর হামলা চালায়।
সূত্র আরও জানায়, তাদের চার সদস্য ভেতরে প্রবেশ করার পরই ২০-২৫ জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান।
হামলার পর র‍্যাবের অন্য সদস্যরা এলাকায় প্রবেশ করে আহতদের উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সলিমপুর-লিংক রোডসহ আশপাশের এলাকায় অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
র‍্যাব কর্মকর্তারা জানান, হামলার সময় নিরীহ মানুষ উপস্থিত থাকতে পারে—এই আশঙ্কায় সদস্যরা গুলি চালাননি। পরিকল্পিতভাবে চালানো এ হামলায় সন্ত্রাসীরা সরাসরি প্রাণঘাতী আক্রমণ করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাব সদস্যদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।
নিহত নায়েব সুবেদার আব্দুল মোতালেবের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল, সন্ত্রাসী তৎপরতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা বেড়েছে। এর আগেও প্রশাসন, পুলিশ ও র্যাব সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।
পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার
ঢাকার সাভারে একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে সাভার মডেল থানা ও এর আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে সিরিয়াল কিলারের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, থানার আশপাশে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা সম্রাট নামের এক ভবঘুরেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্তত ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত বছরের ২৯ আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়। পরে একই স্থান থেকে গত ১৯ ডিসেম্বর আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ গত ১৮ জানুয়ারি রোববার সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার
একই এলাকার আশপাশে ধারাবাহিকভাবে এসব হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় পুলিশ তদন্ত জোরদার করে। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে সম্রাটকে আটক করা হয়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তার বক্তব্য ও পারিপার্শ্বিক তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া ঘটনাগুলোর মিল পাওয়া যাচ্ছে।
সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডগুলোর প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও নৃশংস। লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গেই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করি। ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে দ্রুত আটক করা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অধিকতর তদন্ত শেষে আর কেউ এ নৃশংসতার সঙ্গে জড়িত আছে কি না তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে একের পর এক হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। কিন্তু ওই মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত বুধবার রাতে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে।
ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ চলছে, মোটরসাইকেলটি শনাক্তেও কাজ চলছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা পুলিশ জানে না। ওটা সিএসএফের কাছে আছে।
অধ্যাদেশের দাবিতে আজ ফের মাঠে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা
সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) থেকে ফের চারদিনের ধারাবাহিক কর্মসূচিতে মাঠে নামছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মঞ্চ থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দেশবাসীর কাছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরা হবে।
শিক্ষার্থীরা জানান, ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে ভ্রমণ করবে। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জমায়েত করবেন।
তারা আরও বলেন, ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় যদি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়, তাহলে সায়েন্সল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বৃহৎ বিজয় মিছিল আয়োজন করা হবে। তবে কোনো কারণে অনুমোদন বা গেজেট প্রকাশে ব্যত্যয় ঘটলে ওই গণজমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এদিকে একই দিনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়াটি পাঠায়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং উত্থাপিত উদ্বেগগুলো বিবেচনায় নিয়েই খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ ছিল এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।
তবে অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত বছরের ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসব কলেজের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।
কাদের&পরশ&সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে আরও রয়েছেন- সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার উঠান বৈঠকে (মতবিনিময় সভা) নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ভীষণ ক্ষুব্ধ হন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রুমিন ফারহানা বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখালেও কিছু বলেন না। আমি শেষ বারের মতো আপনাকে সর্তক করে দিচ্ছি। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।
শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানান বলেন,রুমিন ফারহানা ইসলামাবাদ গ্রামে এক উঠান বৈঠক করছিলেন। তিনি যখন বক্তব্য রাখছিলেন ওইসময় কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান । এ সময় রুমিন ফারহানা বৈঠকস্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘আপনি পারলে থামাই দেন। আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি। নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না।’ এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আপনাদের তারা বুইড়া আঙুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না।’ এ সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, ‘আপনাদের তারা এই রকম দেখায়।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, ‘কে এমন করে?’ প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, ‘খোঁজ নেন, প্রশাসনে বইসা আছেন। আমি যদি না বলি, এখান থেকে বাইর হইতে পারবেন না। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ।’ তখন ম্যাজিস্ট্রেট বলেন, ‘আচরণবিধি ভঙ্গ হলে আমাদের তো আসতে হবেই।’ উত্তরে রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গাতেই হচ্ছে। আপনারা কিছুই করতে পারেন না।’ এ সময় রুমিন ফারহানার অনুসারীরা ‘ঠিক, ঠিক’ বলে চিৎকার করতে থাকেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা। এর পরদিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখান।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিধায় ওনাকে (রুমিন ফারহানা) চলে যেতে বলা হয়। ওনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ঘরোয়া বৈঠক অন্যসব প্রার্থীরাও করছে। তাদের বাধা দেওয়া হচ্ছে না। আর আমাকে আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হচ্ছে আমি আশা করব এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু পারেন।’
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। কিন্তু আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুর রহমান সোমেল সরদার নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সখিপুর থানার সভাপতি ও সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সখিপুর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বিষয়ে ওসি নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে ছিলেন এবং প্রাথমিকভাবে সতর্ক করতে টহল কার্যক্রম চালায় পুলিশ। এসময় ডেভিল হান্ট ফেস-২ এর অভিযান অনুযায়ী ওই ছাত্রলীগের নেতার পরিচয় জানতে চান ওসি। পরে কোনো উত্তর না দিয়েই ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা। এসময় তাকে ধরতে গিয়ে ওসির হাতের নখ ভেঙে যায়। সাজেদা জব্বার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার মুঠোফোনে বলেন, ‘শনিবার বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে বাজারের একটি দোকানে দেখলাম। আমাদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি। আমি তাকে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ায় উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। কিন্তু আমি ধরার চেষ্টা করতে গিয়ে আমার হাতের কেনু আঙ্গুলের নখ অর্ধেক উঠে যায়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসছি। বিষয়টি নিয়ে আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। স্যারদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেব।’
স্ত্রী&সন্তানসহ আগুনে পুড়ে মারা গেলেন ফজলে রাব্বী
রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কুমিল্লার বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, কাজী ফজলে রাব্বীর প্রথম স্ত্রী তিথী প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় মারা যান। দীর্ঘদিনের শোক কাটিয়ে পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি পুনরায় বিবাহ করেন তিথীর বান্ধবী আফরোজা বেগম সুবর্ণার সঙ্গে। তাদের সংসারে জন্মগ্রহণ করে একমাত্র ছেলে কাজী ফায়াজ রিশান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে ছেলে রিশানকে উত্তরার নানুর বাসায় দিয়ে যেতেন এবং ফিরে নিয়ে আসতেন। তবে শুক্রবার ছুটির দিন থাকায় তারা স্ব-পরিবারে বাসায় ছিলেন, তখনই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাউকেই বাঁচাতে পারেননি।
রাব্বীর বাবা কাজী খোরশেদুল আলম ও মা ফেরদৌস আরা ঘটনাস্থলে গিয়ে ছেলের, পুত্রবধূর এবং নাতীর মরদেহ দেখে মর্মাহত হন। রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন এবং সম্প্রতি দেবিদ্বার গার্লস হাইস্কুলে বদলি হয়েছেন।
আরও পড়ুন: আত্মগোপনে থাকা আসামি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার
ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হবে। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
এর আগে আজ সকাল ৮টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সর্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
২১ দিন মা&মেয়ের লাশের সঙ্গে বসবাস, লোমহর্ষক তথ্য দিলেন হত্যাকারী
সম্প্রতি চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে। মা-মেয়েকে একসঙ্গে হত্যা করে ২১ দিন ওই দুই লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় নুসরাত মীম নামে এক শিক্ষিকার ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী জোবাইদা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিক্ষিকা নুসরাত মীম (২৪), তাঁর স্বামী হুমায়ুন মিয়া (২৮), মীমের ১৫ বছর ও ১১ বছর বয়সী দুই বোনকে আটক করা হয়। এরপর গ্রেপ্তার শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, হত্যাকাণ্ডের পর ২১ দিন ধরে মা-মেয়ের লাশ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে বসবাস করছিলেন ওই শিক্ষিকা।
এর আগে গত ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল স্কুলছাত্রী জোবাইদা রহমান (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। এ ঘটনার পরদিন রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণের মামলা করেন তিনি।
নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গ্রেপ্তার নুসরাত মীম একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন তাঁর শিক্ষার্থী জোবাইদার মা রোকেয়া রহমান। নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করে এনজিও কর্তৃপক্ষ। এ নিয়ে রোকেয়া ও নুসরাতের মধ্যে একাধিকবার কথা–কাটাকাটি ও মনোমালিন্য হয়। ২৫ ডিসেম্বর বিকেলে ফাতেমা প্রাইভেট পড়তে নুসরাতের বাসায় গেলে নুসরাতের ছোট বোনের (১৫) সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমাকে গলা চেপে হত্যা করে তার ওই বোন।
ওসি সাইফুল আলম বলেন, ঘটনার পর বিষয়টি আড়াল করতে ফাতেমার পোশাক পরে বাসা থেকে বের হয় নুসরাতের বোন, যাতে সিসিটিভি ফুটেজে মনে হয় ফাতেমা নিজেই বাসা ছেড়ে চলে গেছে। ওই ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ফাতেমার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানান নুসরাত। তৎক্ষণাৎ মেয়েকে নিতে নুসরাতের বাসায় ঢুকলে পেছন থেকে ওড়না পেঁচিয়ে রোকেয়ার গলা চেপে ধরেন তিনি। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন নুসরাত। পরে দুই বোন মিলে শ্বাসরোধে রোকেয়াকে হত্যা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর রোকেয়ার লাশ নুসরাতের শোবার ঘরের বক্স খাটের নিচে এবং ফাতেমার লাশ শৌচাগারের ফলস সিলিংয়ের ভেতর লুকিয়ে রাখা হয়। দুটি লাশ ফ্ল্যাটে রেখেই অভিযুক্ত দুই বোন ও তাদের পরিবার প্রায় ২১ দিন সেখানে বসবাস করে আসছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুসরাত ও তার ছোট বোন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে। নুসরাতের বোন নাবালিকা হওয়ায় তাকে গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
ইশতেহার কি জবাবদিহি তৈরি করে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষ, যাচাই-বাছাইও শেষ, বৈধ-অবৈধ আপিলের পরে এখন মাঠে প্রচারণার প্রস্তুতি নিচ্ছে দলগুলো। আগামী ২২ তারিখ থেকে তারা ভোটারদের কাছে যাবেন নানা আশ্বাস আর পরিকল্পনা হাতে নিয়ে।
নির্বাচন এলেই ইশতেহার দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। কে কী করতে চান, তার একটা রূপরেখা হাজির করেন জনগণের সামনে। কিন্তু ইশতেহারে যা যা লেখা হয়, নির্বাচন পরবর্তী সময়ে তার কতটুকু বাস্তবায়ন হয়, সেটির জবাবদিহি নিশ্চিত হয় কি? যারা নির্বাচনের আগে ইশতেহারে তাদের এজেন্ডা ঢোকানোর কথা বলেন, তারাও পরবর্তী সময়ে কতটা মনিটর করেন?
জনকল্যাণমুখী ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনি ইশতেহার প্রস্তুত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, পরিবেশ, কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টা ইতোমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বলেছেন। এদিকে, নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি শিক্ষা, নারীর কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
অন‍্যদিকে, দেশের বেসরকারি সংস্থাগুলো তাদের যার যার এজেন্ডাগুলো যেন ঠিকমতো ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়, তা নিয়ে গত একমাস সভা-সেমিনার করেছে এবং বিভিন্ন দলের প্রার্থীদের কাছ থেকে সেসব এজেন্ডা বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছে। বেসরকারি সংস্থার এ ধরনের উদ্যোগের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, ইশতেহার কেবল নির্বাচনের প্রতিশ্রুতির কাগজ নয়, ভোটের পরেও এটির ভূমিকা থাকার কথা। ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, সেগুলোই পরে সরকারের কাজের মাপকাঠি হয়। কিন্তু এসব বাস্তবায়ন না করলে কী হবে, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট দিক-নির্দেশনা না থাকায় এটা জবাবদিহিতার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অথচ, এটি নাগরিকদের সরকারকে প্রশ্ন করতে পারার হাতিয়ার হওয়ার কথা ছিল। পরের নির্বাচনে ভোটাররা আগের ইশতেহারের সঙ্গে বাস্তব কাজ তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার বাস্তবতা তৈরি হতে পারতো। অথচ, সেটি যা আমরা সাধারণত দেখি না।
“কথা দিলে তা রাখতে হয়” এমনটাই মানবিক নীতি উল্লেখ করে ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ বলেন, “ইশতেহার নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোর দেওয়ার কথা, যা তারা পরবর্তী সময়ে বাস্তবায়ন করবেন। নাগরিকেরাও বিশ্বাস করতে চায় যে, তাদের দেওয়া কথা রাজনৈতিক দলগুলো রাখবে।”
ইশতেহারে পানি ও পরিচ্ছন্নতার ইস্যুটি অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন দলের নেতাদের অঙ্গীকার নিয়ে কাজ করছেন তিনি। এই প্রসঙ্গ টেনে ফাইয়াজউদ্দিন বলেন, “নিরাপদ পানি বাংলাদেশে আজ মৌলিক অধিকার। একইসঙ্গে নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধিও জরুরি। বিশেষ করে নারীদের জন্য মাসিক স্বাস্থ্যবিধি। এসব বিষয় নিয়ে নাগরিক সমাজের পক্ষে নয়শ’র অধিক সংগঠনের নয়টি মোর্চা রাজনৈতিক দলগুলোর সামনে হাজির হয়ে তাদের বক্তব্য এবং সে অনুযায়ী কাজ—উভয়ই দাবি করেছে। পরস্পরের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের পরে উভয়পক্ষই একে অপরের কাছে নিয়মিত জবাব চাইবে—এই কথাগুলো বাস্তবে পরিণত হচ্ছে কিনা। সত্যিকারের গণতন্ত্র ও সুশাসন কেবল তখনই কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব সত্য হয়ে উঠবে।”
ইশতেহারের আগের ও পরের তৎপরতার সমালোচনা করে এবারের নির্বাচনের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “নির্বাচনের আগে ইশতেহারের অংশ হতে নানা আলোচনা, সভা-সেমিনার হয়— অনেকটা বাজেটের মাসব্যাপী আলোচনার মতো। তখন আমরা দেখি, সারা মাস ধরে বাজেটের কোথায় কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দেওয়া হয়। কিন্তু বাজেট পাস হওয়ার পরে কী হয়, তা কেউ জানে না। অথচ চাইলে আলোচনার আগের ও পরের পরিস্থিতি মিলিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সে জন্য যদি একটি প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, তাহলে সেটিও ভাবা যেতে পারে। তবে ইশতেহার অনুযায়ী কাজ হচ্ছে কি না— তা সবসময় তুলে ধরা জরুরি।”
উই ক্যানের সমন্বয়ক জিনাত আরা হক বলেন, ইশতেহারে জবাবদিহিতা তৈরির কথা থাকলেও বাস্তবে তা হয় না। এর কারণ হিসেবে তার ভাষ্য, যিনি ইশতেহার দেন, তিনি যদি প্রতিশ্রুতি পূরণ না করেন, তার ফল কী হবে—সে আলোচনা কোথাও নেই। আর এই আলোচনা না থাকার সুযোগেই ইচ্ছেমতো প্রতিশ্রুতি দেওয়া যায়। বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের নিজ নিজ এজেন্ডার কথা তুলে ধরলেও সেগুলো কেউ শোনে বলে মনে হয় না।
তিনি বলেন, মূল সমস্যা হলো—ইশতেহারের সঙ্গে সরকার গঠনের পরের কোনও সংযোগ থাকে না। প্রার্থী জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্যে মাঠে গিয়ে ভোটারের কাছে নানা প্রতিশ্রুতি দেন। এরপর সেই ভোটে তিনি নীতিনির্ধারক হন। কিন্তু জনপ্রতিনিধি থেকে নীতিনির্ধারক হওয়ার এই যাত্রাপথে তিনি যেসব প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তার বিপরীতে জবাবদিহিতা বলতে পাঁচ বছর পর তাকে ভোট না দেওয়া—এই একটাই ব্যবস্থা থাকে। সেটির পরিবর্তে যদি মধ্যবর্তী সময়ে তাকে জবাবদিহিতার আওতায় আনা যায়, তাহলে বাস্তব পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন।
নির্বাচনের আগে যারা অঙ্গীকার করেন এবং যাদের প্রতি অঙ্গীকার করা হয়— উভয় পক্ষের মধ্যেই এক ধরনের উদাসীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবীর। তিনি গণমাধ্যমকে বলেন, “যারা অঙ্গীকার করেন, তারা নির্বাচনের পর এসব বিষয় আর মনে রাখেন না। আবার জনগণও জবাবদিহিতা চায় না। জনগণ যেহেতু চায় না, সে কারণে অনেকেই ইশতেহার দিতেও আগ্রহী হন না। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পরবর্তী সময়ে পালন না করার প্রবণতা বেশি।”
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জবাবদিহিতা আদায়ের বিষয়ে জনগণকে সচেতন করে তোলার কাজটি করতে হবে। সংসদ কীভাবে কার্যকর হয়, দলগুলোকে কেন জবাবদিহিতার আওতায় আনতে হবে—এসব বিষয়ে যারা লেখেন, বলেন এবং গণমাধ্যম—সবারই ধারাবাহিকভাবে কাজ করার দায়িত্ব রয়েছে। কেবল প্রতিশ্রুতি নয়, দলগুলো বাস্তবে কাজ করছে কি না—তার ধারাবাহিক মূল্যায়ন হওয়া জরুরি।”
ইশতেহার চর্চা করতে হবে—এই ভাবনা থেকে নয়, বরং বড়সড় অঙ্গীকার দিয়ে দেওয়ার একটি রেওয়াজ এতদিন ধরে দেখা গেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা এতদিন দেখেছি, ইশতেহার দিতে হবে বলেই অনেক ক্ষেত্রে দায়সারা ভাবে তা দেওয়া হতো। সেগুলো যদি বাস্তবায়িত হতো, তাহলে জুলাই আসতো না। তবে জুলাই-পরবর্তী বাস্তবতায় আমরা সঠিক অঙ্গীকার আশা করতে পারি।”
তিনি বলেন, “ইশতেহার কার্যকরভাবে প্রয়োগ না হলে এই অবস্থার পরিবর্তন হবে না। সে ক্ষেত্রে এত ত্যাগের বিপরীতে যে প্রাপ্তি, তারও অবমূল্যায়ন হবে।”
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, “এই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে ইশতেহারে রাষ্ট্র সংস্কারের মূল জায়গাগুলোর প্রতিফলন থাকবে বলেও আমরা আশা করছি।”
মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে একটি দীর্ঘদিনের পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রায় দুই দিন আগে হত্যা করা হয়েছে। মৃতদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশেও জখম পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন এলাকাবাসী। পরে নিচতলায় ঢুকে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, মরদেহটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। যৌথ অভিযানে ভেতরে তল্লাশি চালিয়ে মরদেহটি মানুষের বলে নিশ্চিত করা হয়।
পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।
পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোররাতে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আসন নিয়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বড় টানাপড়েন
২০২৫ সালের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ডান পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তখন আট দল একসঙ্গে আন্দোলনে ছিল, পরে তা নির্বাচনী জোটে গড়ায়। এরপর আরও তিনটি দল যুক্ত হয় এই প্রক্রিয়ায়। পুরোনো ছবি
আসন বণ্টন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জামায়াতসহ ১১ দলীয় জোটে। বিশেষ করে, জামায়াতের সঙ্গে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের বড় ধরনের টানাপড়েন সৃষ্টি হয়েছে। যার কারণে, নির্বাচনি আসন সমঝোতা নিয়ে গতকাল বুধবার সকালে যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে বিকালে তা স্থগিত করা হয়। জোটের ১১টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন, তা ঘোষণা করার কথা ছিল এই সংবাদ সম্মেলনে। তবে, সব পক্ষই বলছে, সমঝোতা ভেস্তে যায়নি, পারস্পরিক আলোচনা চলমান রয়েছে।
ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে, আসন নিয়ে মতৈক্য না হওয়ার কারণেই এ সংবাদ সম্মেলন ভেস্তে গেছে। ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, কিন্তু জামায়াত ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ নিয়ে ইসলামী দল দুটির সমঝোতা আটকে যায়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায়। সেখানে বলা হয়, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’
মাত্র তিন ঘণ্টার মাথায় বেলা সোয়া ২টার দিকে জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আজ ১৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’ এ ব্যাপারে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।  সংবাদ সম্মেলনের তারিখ পরে জানানো হবে।
সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে: জামায়াত আমির
গতকাল বিকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আশা করি, আমরা সবই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব।’
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেস্তে যায়নি, আলোচনা চলমান: ইসলামী আন্দোলনের মুখপাত্র
যৌথ সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পর দলীয় এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ইঙ্গিত দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০ তারিখ (২০ জানুয়ারি) হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন ১২ ফেব্রুয়ারি। তাই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত  যে কোনো কিছু ঘটতে পারে। তিনি জানান, তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।
জোটের আসন ভাগাভাগির টানাপড়েন নিয়ে সংবাদ সম্মেলনে গাজী আতাউর বলেন, আশা করা হয়েছিল, মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত সেটি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠক করে দলের সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে। মাঠের তথ্য নেওয়া হয়েছে, প্রার্থীদের কথা শোনা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে গতকাল তাদের মজলিসে আমেলার (দলের নীতিনির্ধারণী ফোরাম) বৈঠক হয়েছিল। যাদের নিয়ে শুরু থেকে পথচলা, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ করছে।
‘ওয়ান বক্স’ পলিসির আওতায় আগামীর পথচলা কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন, তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন। এ আলোচনা নির্বাচনের পরেও হবে। জাতীয় সরকারের ব্যাপারেও তিনি কথা বলেছেন। জামায়াতের আমির বলেছেন, খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের ওপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তবে সেই ঐক্যের পাটাতন খালেদা জিয়ার জীবদ্দশাতেই ভেঙে দেওয়া হয়েছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য বলেছেন জামায়াতের আমির। এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে, জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে?
জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা করে দেবে কি না, এমন প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, এটা তো স্বাভাবিক। এটার দায় কী আমাদের? এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায়, সেটা পেতে পারে। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে, তাদের জোট এবং তাদের যে ডিজাইন, সেটা তো হয়ে গেছে।
সেক্ষেত্রে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে কি না, প্রশ্নের জবাবে গাজী আতাউর বলেন, এখন পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গেই তাদের আলোচনা চলছে। আলোচনার পর দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে অগ্রসর হবেন তারা। যাদের ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে, তাদের নিয়ে পথ চলবেন বলে জানান তিনি। সেক্ষেত্রে শুরুতে আসন সমঝোতার আলোচনায় থাকা পাঁচটি ইসলামী দলের জোট হবে কি না, তাও তিনি স্পষ্ট করেননি।
গাজী আতাউর বলেন, পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ১২ দলের মধ্যে যারা আছে, এদের সঙ্গে আলোচনা হচ্ছে। এর বাইরে আরো আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সমঝোতার সুযোগও রাখছে
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেস্তে গেছে, এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনি আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। ইসলামী আন্দোলন জাতীয় ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। নানা প্রতিকূলতা থাকলেও ন্যূনতম সমঝোতা যাতে থাকে, ইসলামী আন্দোলন সেই চেষ্টা করে যাবে।
এই জোটে জটিলতার ব্যাখ্যায় গাজী আতাউর বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট আছে, যা অস্বীকারের সুযোগ নেই। কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে মেনে নিতে হবে, এই রাজনীতি তাদের দল অতীতেও করেনি। কেউ ইসলামী আন্দোলনকে অবহেলা করলে তাও তারা মেনে নিতে পারবেন না।
গাজী আতাউর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগোতে চেয়েছিল ইসলামী আন্দোলন। সমঝোতার মানে কেউ কারো ওপর চাপ প্রয়োগ করতে পারবে না। সেই পরিবেশ থাকলে আসন কমবেশি নিয়ে সমস্যা থাকতো না। ৩০০ আসনেই একটি দল প্রচার করছে, জোটের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করা হয়ে গেছে। এসব মিথ্যাচার করলে তাদের সঙ্গে সামনে পথচলা কষ্টকর হয়ে যাবে।
বিভিন্ন জনমত জরিপের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে দাবি করে গাজী আতাউর রহমান বলেন, অনেকে সমীক্ষাকে মানদণ্ড ধরেন। এসব জরিপ কারা করছে, মানুষ সেটি বোঝে। এগুলো বেইনসাফি করার পথ উন্মুক্ত করছে। এসব ভাঁওতাবাজি জরিপ দিয়ে নির্বাচনের পথরেখা নির্ধারণ করলে সেখানে বিপর্যয় হবে।
আসন বণ্টনের যেই প্রস্তাব দেওয়া হয়েছিল
সর্বশেষ তথ্য মতে, জামায়াত আরেকটু ছাড় দিয়ে ১১ দলের শরিক ইসলামী আন্দোলনকে ৪৫ আসন ছাড়তে রাজি রয়েছে। পাঁচটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব প্রস্তাব রয়েছে। এগুলোতে ‘দাঁড়িপাল্লা’ এবং ‘হাতপাখা’ উভয় প্রতীকের প্রার্থী থাকবে। তবে একসময়ে ১৫০ আসন চাওয়া ইসলামী আন্দোলন এখন কমপক্ষে ৬৫ আসন চায়।  মামুনুল হকের খেলাফতকে ১৬টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। এই দলকেও কয়েকটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব করেছে। তবে ২৫ আসনের কমে রাজি হচ্ছেন না মামুনুল হক। তিনি জোটে থাকলে, ইসলামী আন্দোলনকে নিয়েই থাকতে চান।
এনসিপিকে ৩০, খেলাফত মজলিস এবং এলডিপিকে পাঁচটি করে, এবি পার্টিকে তিনটি; বিডিপি, খেলাফত আন্দোলন,  নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলনকে চার-পাঁচটি করে আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। আর বাকি ১৯০ আসনে নির্বাচন করতে চায় জামায়াত। তবে, এবি এবং খেলাফতও আরো কয়েকটি আসন চায়।
চরমোনাইয়ের টানা বৈঠকে সিদ্ধান্ত হয়নি
মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠক চলে রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায়। জামায়াত ৪৫টির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় করণীয় কী—এ প্রশ্নে শুরার সদস্যদের কাছে মতামত চান চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬৬ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। মজলিসে শুরার অধিকাংশ সদস্য মতামত দেন, এক বছরের  বেশি সময় ধরে এই প্রার্থীরা মাঠে কাজ করছেন, তারা নির্বাচন করতে না পারলে ক্ষুব্ধ হবেন। তাই অন্তত ৭০ আসনে নির্বাচন করতে হবে। শুরার কিছু সদস্য মতামত দেন, জামায়াতের ছেড়ে দেওয়া ৪০-৪৫ আসন নয়, এককভাবে নির্বাচন করা উচিত। জামায়াত নবগঠিত এনসিপিকে বেশি গুরুত্ব দিচ্ছে। চরমোনাই পীরকে অবমূল্যায়ন করা হচ্ছে। এই পরিস্থিতিতে জোটে থাকা উচিত নয়। এ পরিস্থিতিতে দলীয় আমির শুরা সদস্যদের জানিয়ে দেন, আসন সমঝোতা না হওয়া পর্যন্ত জামায়াতের ডাকা সংবাদ সম্মেলনে যাবেন না। জোটে থাকা, না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে আমেলার বৈঠকে। তবে, গতকাল দুপুর  থেকে বিকাল পর্যন্ত জ্যেষ্ঠ নেতাদের বৈঠকেও সিদ্ধান্ত হয়নি।
মামুনুল হকও অনড়
ইসলামী আন্দোলনের মতো মামুনুল হকের দলও প্রত্যাশিত আসন চূড়ান্ত হওয়ার আগে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। জামায়াত সূত্র জানায়, চরমোনাই পীরের অনুপস্থিতিতে প্রার্থী ঘোষণা করা হলে জোটের ভাঙন নিশ্চিত ছিল। কিন্তু মামুনুল হকও অস্বীকৃতি জানানোর কারণে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
আসন নিয়ে অসন্তুষ্টি থাকলেও গতকাল বাংলাদেশ খেলাফতের বৈঠকেও জোট অটুট রাখতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। দলটির যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন বলেছেন, আলোচনার মাধ্যমে আসন বণ্টনের সুরাহা হবে বলে আমরা আশাবাদী। তাই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আতাউর রহমানের বরাতে ইসলামী আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের পরে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে চরমোনাই পীর ইসলামপন্থিদের ‘এক বাক্স’ নীতি ঘোষণা করেন। সেই নীতিতে ইসলামী আন্দোলন এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে।
ফাতিমা তাসনিম জুমার পোস্ট ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, ‘হুটহাট মাথায় এসে হিট করে, ভাইরে (হাদি) হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের দুই তিন কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা। আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়।’
ওই পোস্টের এক কমেন্টে জুমা বলেন, ‘আগামীকাল কোর্টে শুনানি। চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদ আর বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ঘটনা ঘটার পরের সব আছে। আগের কিছুই নাই। মাস্টারমাইন্ডদের বের করা কি পসিবল না, নাকি ইচ্ছে করেই করতে দেয় না জানি না।’
তিনি আরও বলেন, ‘এরা কারা, কী এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা পসিবল (অসম্ভব) না, শুনে আমাদের মেনে নিতে বলা হয়? এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী?’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যু হয় তার।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। ওই মামলার পর প্রধান আসামি শ্যুটার ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত ফয়সালসহ তার সহযোগীকে এখনো ধরতে পারেনি পুলিশ। তারা ভারতে চলে গেছেন ধারণা করা হচ্ছিল। অবশেষে আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়।
ওসমান হাদিকে নিয়ে স্ত্রীর ফেসবুক পোস্ট
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) তিনি এই পোস্ট দেন।
রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?
একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না?
ওসমান হাদির স্ত্রী লিখেছেন, প্রথমত, বিচার হবে না এ শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না।
হাদি হত্যা ও বিচার নিয়ে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা
তিনি লিখেছেন, তবে এত দেরি বা সময় কেন লাগছে?
তিনি আরও লিখেছেন, ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন,‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তাই যুক্তি,তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না ! জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন—আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।
হাদির স্ত্রীর লিখেছেন, ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো—‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’
রাবেয়া ইসলাম আরও লিখেছেন, আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোন গুলোর মনের অবস্থা কি এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে! ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোন গুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।
সবশেষে তিনি লিখেছেন, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।’—শহীদ শরিফ ওসমান বিন হাদি, ইনকিলাব জিন্দাবাদ।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
বিএনপির ছাড় দেওয়া ১৩ আসন: ৭টিতে চ্যালেঞ্জের মুখে শরিকরা, ৬টি নির্ভার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুর্দিনের সঙ্গীদের হতাশ করেনি বিএনপি। দলীয় অবস্থান অনুযায়ী সব দলকেই কমবেশি মূল্যায়নের চেষ্টা করেছে। দুই-একটি বাদে প্রায় সব শরিককেই আসন ছাড় দিয়েছে। এ নিয়ে কিছুটা দরকষাকষি হলেও সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা।
সূত্র জানায়, বিভিন্ন শরিক দলকে ১-২টি করে ১৩টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন ছাড় পেয়েছে ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তাদের একাংশকে ৪টি ও অপর অংশকে ১টি আসন দেওয়া হয়েছে।
১৩টি আসনের মধ্যে ৯ জন বিএনপির সমর্থন নিয়ে নিজ দলীয় প্রতীকে ও ৪ জন ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।
আর বিগত দিনে বিএনপির জোটে ছিলেন বিভিন্ন দলের এমন ৩ শীর্ষ নেতা নিজ দল বিলুপ্ত বা সে দল থেকে পদত্যাগ করে সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
তাদের মধ্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ড. রেদোয়ান আহমেদ। তারা সরাসরি বিএনপির প্রার্থী।
তবে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে আসন ছাড় পেলেও স্থানীয় পর্যায়ে প্রচারণায় গিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন শরিক দলগুলোর বেশ কিছু প্রার্থী। কারণ, সেখানের বিএনপির নেতাকর্মীরা কিছুতেই তাদের মেনে নিতে পারছেন না। অনেক জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
আবার আপাতত মেনে নিলেও জোটপ্রার্থীর প্রচারণায় গাছাড়া ভাব রয়েছে সংশ্লিষ্ট আসনের বিএনপি নেতাকর্মীদের।
এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তাপ ও পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ ও পটুয়াখালী-৩ আসনে। সেখানে বিএনপির শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় বেকায়দায় রয়েছেন শরিক দলের হেভিওয়েট প্রার্থীরা।
নির্বাচন কমিশনের আরপিও’র বিধান অনুযায়ী, এবার জোট করলেও অন্য দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। আর শরিক দলগুলোর প্রতীকগুলোও ততটা পরিচিত নয়। তাই কৌশল হিসেবে কেউ কেউ নিজ দল বিলুপ্ত বা সেখান থেকে পদত্যাগ করে সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়েছেন।
আবার কেউ কেউ বিএনপির একক সমর্থন পেলেও নির্বাচন করছেন নিজ দলের প্রতীকে। কিন্তু স্থানীয় বিএনপির তেমন সহযোগিতা পাচ্ছেন না তারা। বরং বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ছেন কেউ কেউ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশ হচ্ছে।
ইতোমধ্যে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। এসব আসনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কারের খড়গ পেয়েছেন। তারপরও নির্বাচন করার পক্ষে অনড় রয়েছেন তারা।
বিএনপির সমর্থন পেলেও এসব আসনে মনোনয়ন পাওয়া শরিক নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই উদ্বিগ্ন হয়ে গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন তারা।
তবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনও কেউ কেউ নির্বাচন থেকে সরে যেতে পারেন বলে তারা আশাবাদী।
এ ব্যাপারে ঢাকা-১২ (তেজগাঁও, শেরেবাংলা নগর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, ‘‘বিএনপির অঙ্গসংগঠনের বেশিরভাগ নেতাকর্মীই আমাদের সঙ্গে কাজ করছেন। তবে বিএনপি নেতা সাইফুল আলম নিরব যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন, তার সঙ্গে দলছুট কিছু নেতাকর্মী রয়েছেন। আশা করি একপর্যায়ে তারাও এদিকে চলে আসবেন।’’
নিজ দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জোট সঙ্গীদের ১৩টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।
জোট শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসন ছাড় পেয়েছে ধর্মভিত্তিক পুরোনো দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ। তাদের একটি অংশ পেয়েছে ৪টি আসন। তারা ধানের শীষ নয়, নিজ দলের ‘খেজুর গাছ’ প্রতীকেই নির্বাচন করছেন। অপর অংশ পেয়েছে ১টি।
এর মধ্যে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ), সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।
এছাড়া নিজ দলীয় প্রতীকে ভোট করবেন ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি), ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (হাতুড়ি), ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (মাথাল), বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (কেটলি), পটুয়াখালী-৩ (দশমিনা, গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ট্রাক)।
ধানের শীষ প্রতীকে নির্বাচন করা শরিকরা
বিএনপির সমর্থনে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-২ (লোহাগড়া) আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর) আসনে এনডিএমের ববি হাজ্জাজ, ঝিনাইদহ-৪ (সদর) আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান ও যশোর-২ (মনিরামপুর) আসন থেকে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস। তিনি প্রয়াত সাবেক এমপি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে।
জোটে থাকলেও আসন ছাড় পায়নি যেসব দল
বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে বিএনপির সঙ্গী বেশিরভাগ দলকে আসন ছাড় দিলেও দুই-একটি দলকে কোনও আসনে সমর্থন দেয়নি বিএনপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ২০১৮ সালে লক্ষ্মীপুর-৪ ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ঢাকা-১৮ আসনে বিএনপির সমর্থন পেলেও এবার এখন পর্যন্ত তাদের কোনও আসন ছাড় দেওয়া হয়নি।
এছাড়া বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান পিরোজপুর-২ আসনে নির্বাচনি প্রচারণা চালালেও তাকেও মনোনয়ন দেওয়া হয়নি।
আর এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের পদত্যাগ ও আসন সমঝোতা প্রত্যাশিত না হওয়ায় জামায়াত জোটে যুক্ত হয়েছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
বিবাদ মিটেনি ৭ আসনে
যুগপৎ আন্দোলনের শরিকদের বিএনপির ছেড়ে দেওয়া ৭টি আসনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এখনও সমঝোতায় পৌঁছতে পারছেন না ঘোষিত প্রার্থীরা। সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন। কোনও কোনও জায়গায় দিন দিন বিবাদ ও অসন্তোষ আরও বাড়ছে। ঘটছে বিক্ষোভের ঘটনাও।
এ নিয়ে বেকায়দায় আছেন শরিক নেতারা। বিশেষ করে যারা ধানের শীষ ছাড়া নিজ প্রতীকে নির্বাচন করছেন, তারা সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগছেন। কারণ একই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে নেতাকর্মীরা ছুটছেন তাদের দিকে। আর দল মনোনীত জোট প্রার্থীর পক্ষে থাকছেন হাতেগোনা কিছু নেতাকর্মী। তাই এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে নেতাদের।
এই তালিকায় আছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দলীয় প্রতীক কেটলি নিয়ে লড়ছেন। তার প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র রয়েছেন বিএনপির শাহে আলম।
পটুয়াখালী-২ (দশমিনা, গলাচিপা) আসনে বিএনপির সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনও ভোটে আছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন।
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে জোটের একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি। তবে তিনি নির্বাচন করছেন দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে।
কওমি মাদ্রাসা অধ্যুষিত এ আসনটিতে দলটির উল্লেখযোগ্য ভোট ব্যাংকও আছে। অতীতে সেখান থেকে দলটির প্রার্থী বিজয়ী হওয়ারও রেকর্ড আছে। তবে এবার জোটের প্রার্থী হয়েও স্বস্তিতে নেই। একাংশের সমর্থন পেলেও এখনও মাঠে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী (বহিষ্কৃত) মামুনুর রশিদ (চাকসু) মামুন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিব। তিনি লড়ছেন খেজুর গাছ প্রতীক নিয়ে। তার আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
দুই প্রার্থীই একে অপরকে ছাড় দিতে নারাজ। প্রতিদিনই দেশব্যাপী ছড়াচ্ছে তাদের কথার উত্তাপ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির সমর্থনে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসেন কাসেমী। অবশ্য তিনি দলটির একটি অংশের সমর্থন পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তার গলার কাঁটা হিসেবে মাঠে রয়ে গেছেন বিএনপির দুই নেতা শাহ আলম ও গিয়াস উদ্দিন।
যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রথমে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের উপজেলা সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে। পরবর্তীকালে  জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেয় বিএনপি। দলীয় নিবন্ধন না থাকায় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারছেন। এতে বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে ব্যাপক বিক্ষোভ করেন। সেখানে স্বতন্ত্র হয়ে নির্বাচনে রয়েছেন ইকবাল।
ঢাকা-১২ (তেজগাঁও, শেরেবাংলা নগর) আসনে যুগপতের সঙ্গী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ইতোমধ্যে বিএনপির একাংশকে নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। তবে সেখানে বিএনপি থেকে বহিষ্কৃত  শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাইফুল আলম নিরব। তিনি প্রার্থিতায় এখনও অনড়। বহিষ্কারকে মেনে নিয়েই সক্রিয় থাকবেন বলে গণমাধ্যমকে জানান।
নির্ভার ৬ আসন
বিএনপির ছেড়ে দেওয়া ১৩টি আসনের মধ্যে ৭টিতে শরিকরা অস্বস্তিতে থাকলেও বাকি ৬টিতে ফুরফুরে মেজাজ মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মান-অভিমান ভুলে তাদের পক্ষে মাঠে নেমেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অবশ্য প্রথমে তারাও হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। পরবর্তী সময়ে বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার ঘোষণা দেন তারা।
এর মধ্যে ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ইতোমধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি।
তিনি মূলত বিএনপির প্রার্থীই ছিলেন। আর আন্দালিব রহমান পার্থের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ঢাকা-১৭ আসন থেকে। গত ২৭ ডিসেম্বর বিএনপি থেকে জানানো হয়—সেখান থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তাই  ভোলার স্থানীয় বিএনপি তাকে সহজে মেনে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপির সমর্থন পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। প্রথমে সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল পর্যন্ত হয়েছে। তবে পরবর্তীকালে বিএনপির হাইকমান্ডের নির্দেশে প্রার্থিতা থেকে সরে গেছেন সাবেক এমপি আবদুল খালেক।
নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বিএনপির সমর্থন পেলেও নিজ দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
তিনি শুরু থেকেই প্রচার-প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা পাচ্ছেন বলে জানা গেছে।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়েন রাশেদ খান। দলে যোগদান করেই ধানের শীষের সমর্থন পেয়ে যান তিনি। তবে প্রথমে তাকে মেনে নিতে পারেননি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নেন তারা।
সেখান থেকে প্রার্থিতা প্রত্যাহার করে রাশেদ খানের পক্ষে কাজ করার ঘোষণা দেন বিএনপির মুর্শিদা খাতুন।
নড়াইল-২ (লোহাগড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তার দলের নিবন্ধন না থাকায় তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেখানেও বিএনপির নেতাকর্মীরা তার পাশে রয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. ফরহাদ।
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে বিএনপির মনোনয়ন পেতে নিজ দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান পদ ছাড়েন ববি হাজ্জাজ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং শুরু থেকেই স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা পাচ্ছেন বলে জানা গেছে।
প্রার্থীদের প্রতিক্রিয়া
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিএনপির সমর্থন পাওয়া কমপক্ষে ১০ জন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে গণমাধ্যম। তবে বেশিরভাগ প্রার্থীর সঙ্গেই কথা বলা যায়নি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘এ আসনে দীর্ঘদিন থেকে কাজ করছি। তাই জোট থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দলীয় প্রতীক ‘কেটলি’ থেকে নির্বাচন করছি।’’ তিনি জানান, বিএনপির উল্লেখযোগ্য নেতাকর্মী তার সঙ্গে আছেন।
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি সমর্থিত ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘‘বিএনপির বেশিরভাগ নেতাকর্মীই আমাদের পক্ষে। বিচ্ছিন্ন যারা আছেন, তারাও আমাদের সাথে সম্পৃক্ত হবেন।’’
বিএনপির উদ্যোগ
শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হওয়াদের নিয়ে শুরুতেই কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। গত ২৩ ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।’’
এরই মধ্যে নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ও ঢাকা-১২ আসনের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাইফুল আলম নিরবসহ বেশ কয়েক জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
ইতোমধ্যে দলের হাইকমান্ডের পক্ষ থেকে ২০ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন।
তিনি গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।
গত জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও স্যার সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
ঢাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে। নিহত আনোয়ার উল্লাহ (৭৬) ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিত্সক ও শিক্ষক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে ঐ ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন। গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি।
একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
পারিবার সূত্রে জানা গেছে, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে খুন করে। এরপর তারা আট ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নেয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনোয়ারুল্লাহ এলাকায় একজন মানবিক চিকিত্সক হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, ভোর ৫টার দিকে তার শাশুড়ি কল করে তাকে এ ঘটনা জানান। তিনি বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। গুরুতর অবস্থায় আনোয়ার উল্লাহকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবায়েত রাকিব সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সেখানে নিহতের কপাল ও ডান হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা তার হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে নির্যাতন করে হত্যা করেছে। তেজগাঁও জোন পুলিশের সহকারী কমিশনার আক্কাস
নির্বাচনে জয়&পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পোস্টাল ব্যালটের নিবন্ধনকারী ভোটাররা। নানাভাবে রাজনৈতিক দলগুলো প্রবাসী ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছেন। কেননা ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন।
নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন। ৯৭টি আসনে ৫ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। প্রতীকের পাশে টিক অথবা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু হবে। ভোটের দিনই পোস্টাল ব্যালট পেপারও গণনা করা হবে বলে জানিয়েছে ইসি।
যেসব আসনে কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়, সেসব আসনে ফলাফল নির্ধারণে পোস্টাল ব্যালটের প্রভাব থাকবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ভোটের লড়াইয়ে কখনো কখনো একাধিক প্রার্থী সমান সমান ভোট পান; অনেক সময় ৫-১০ ভোটের ব্যবধানেও জয়-পরাজয় নির্ধারিত হয়।
সেখানে এবার হয়তো প্রবাসীদের ভোেট জয়-পরাজয় নির্ধারণের নিয়ামক (ফ্যাক্টর) হিসেবে কাজ করবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন। নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোেট বিডি নামের অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা এবং দেশে নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং কারাগারের কয়েদিরা এই অ্যাপে নিবন্ধন করেন। একাধিকবার সময় বাড়িয়ে এই নিবন্ধন শেষ হয় ৫ জানুয়ারি।
কিছু আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা ১০ হাজারের বেশি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নিবন্ধনকারীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে এসব আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে পোস্টাল ব্যালট। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৮টিতে ১০ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ৯৭টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে। ১৮৫টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা ৫ হাজারের কম।
ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। প্রবাসী ভোটারের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন ও ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে 'ইন-কান্ট্রি পোস্টাল ভোট' ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা-১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর রয়েছে ঢাকা ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন ও চট্টগ্রাম ৯৫ হাজার ২৯৭ জন।
বেশ কয়েক জন প্রবাসী বলেছেন, কোন প্রতীকে ভোট দিয়েছেন, তা প্রকাশ হওয়ার আশঙ্কায় প্রবাসীদের কেউ কেউ নিবন্ধন করেননি। তবে ইসি বলেছে, ভোটারদের শতভাগ সুরক্ষা দেওয়া হবে। একই সঙ্গে রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যালট কখন পৌঁছাবে, সেই তথ্যও নিবন্ধনকারী ভোটাররা জানার সুযোগ পাবেন।
আসনভিত্তিক নিবন্ধন পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, ১৬ হাজার ৯৩ জন। চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন, কুমিল্লা-১০ আসনে ১৩ হাজার ৯৭৭, নোয়াখালী-১ আসনে ১৩ হাজার ৬৫৮, নোয়াখালী-৩ আসনে ১২ হাজার ৮২৯, ফেনী-২ আসনে ১২ হাজার ৭৯৭, কুমিল্লা-১১ আসনে ১২ হাজার ৫৮৩, সিলেট-১ আসনে ১২ হাজার ৪৫৮, কুমিল্লা-৫ আসনে ১২ হাজার ৩৭৩, কুমিল্লা-৬ আসনে ১১ হাজার ৯৪৩, চাঁদপুর-৫ আসনে ১১ হাজার ৮৫২, নোয়াখালী-৫ আসনে ১১ হাজার ৬৭৫ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট-৩ আসনে, ১ হাজার ৫৯৫ জন ভোটার। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন। এরপর মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২৯২ এবং কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন।
২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে ভোট শুরু: গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় এবং ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করে ইসি। ইতিমধ্যে অনেক প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানান ইসির কর্মকর্তারা। আগামী ২১ জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসীরা ভোট দিয়ে ব্যালট পেপার রিটার্নিং অফিসারের ঠিকানায় দ্রুত পাঠাবেন। দেশের ভেতরে ব্যালট পাঠানো এবং তা ফিরে আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
পোস্টাল ব্যালটে ধানের শীষ-দাঁড়িপাল্লা প্রতীকের অবস্থান নিয়ে বিতর্ক: নিবন্ধিত ভোটারদের কাছে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেখানে বিএনপির ধানের শীষ এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ব্যালটের প্রথম রোতে আছে দাঁড়িপাল্লা। অন্যদিকে সাত নং রোতে পড়েছে ধানের শীষ। এমনকি পোস্টাল ব্যালটে ধানের শীষ ভাঁজের নিচে পড়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল ইসি। এই ১১৯টি প্রতীকের পাশাপাশি এবার পোস্টাল ব্যালটে 'না ভোটের' অপশন রাখা হয়েছে।
যে ১১৯টি প্রতীক ব্যালটে রাখা হয়েছে, তার মধ্যে রাজনৈতিক দলের প্রতীক আছে ৫৯টি। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক। পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় প্রেরিত ব্যালট পেপারে সব প্রতীক মুদ্রিত থাকবে, যার প্রতিটি প্রতীকের পাশে ফাঁকা ঘর রয়েছে। পোস্টাল ব্যালটের একটি প্রতীকের বিপরীতে ক্রস অথবা ঠিক চিহ্ন দিয়ে ভোটদান করতে হবে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোট গণনা: ইসির পরিপত্রে বলা হয়েছে, 'পাস্টাল ব্যালট পেপার গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি গণনা কক্ষ প্রস্তুত করা হবে। পোস্টাল ভোট গণনার সময় প্রার্থী/নির্বাচনি এজেন্ট/প্রার্থীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষকগণ অন্যান্য কেন্দ্রের ন্যায় একই নীতিমালা অনুসরণে উপস্থিত থাকতে পারবেন। রিটার্নিং অফিসার পোস্টাল ভোট প্রদানের নিমিত্তে ডেভেলপকৃত সফটওয়‍্যারে লগইন করার পর সংশ্লিষ্ট সংসদীয় আসনের পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রদত্ত ভোটের সামগ্রিক চিত্র দেখতে বা জানতে পারবেন।'
পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ-ইসি: ডাকযোগে পাঠানো এই ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করেছে ইসি। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়, 'পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ; নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।'
পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া-প্রেস সচিব: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া মিলেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায়, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে গড় অংশগ্রহণের হার প্রায় ২ দশমিক ৭ শতাংশ। সেখানে বাংলাদেশ প্রথম বছরেই ৫ শতাংশের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে, যা নির্বাচন কমিশন ও সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন না করার নির্দেশনা ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এসব নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলেছে সাংবিধানিক এই সংস্থাটি। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়- পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দশমিনায় ভিপি নুর ‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে এক ওরস মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপি সমর্থিত প্রার্থী নুর বলেন, ‘আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব।’
নুর আরও বলেন, ‘দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে।’
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, ‘প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।’
চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করেন। আমি ৫ আগস্টের পর থেকেই বলে আসছি, ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকে তাকে কোনও ছাড় দেওয়া হবে না।’
এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম ‘জনযাত্রা’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ‘জনযাত্রা’ নামের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও ‘জনযাত্রা’র সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য দেশে ভিন্ন ধারার ও বিকল্প রাজনৈতিক চর্চার সূচনা করা।
এই উদ্যোগের নেপথ্যে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা যুক্ত থাকবেন বলে জানা গেছে। তারা মূলত দিকনির্দেশনার ভূমিকায় থাকবেন, আর সামনের সারিতে নেতৃত্ব দেবেন তরুণরা।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার মেঘমল্লার বসু বলেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার প্রস্তুতি চলছিল। এখনই এর বেশি কিছু বলতে চাই না।’ তিনি নিশ্চিত করেন, ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে ‘জনযাত্রা’।
উদ্যোক্তারা জানান, গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারায় একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্য নিয়েই এই প্ল্যাটফর্মের যাত্রা। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নিতে পারে। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাদের কয়েকজন পর্যায়ক্রমে এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে আলোচনা রয়েছে। পদত্যাগী নেতাদের একজন, এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ বিষয়ে বলেন, ‘আমি এখনো কোনো প্ল্যাটফর্ম বা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিইনি।’
এই উদ্যোগে সম্পৃক্ত এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্ল্যাটফর্মটির মূল দায়িত্বে থাকবেন তরুণরাই। তবে শিক্ষক, বুদ্ধিজীবী ও সামাজিক আন্দোলনের অভিজ্ঞ ব্যক্তিরা নেপথ্যে থেকে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রনেতা, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। প্রাথমিক পর্যায়ে অনেকে পরিচয় প্রকাশ না করেই কাজ করবেন, কেউ কেউ ছদ্মনামও ব্যবহার করবেন।
উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলছিল। একাধিক সভা ও সমাবেশের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
নতুন এই উদ্যোগ সম্পর্কে অনিক রায় বলেন, বিভিন্ন সময় ব্যক্তি উদ্যোগে আন্দোলন করা মানুষ, ছাত্রসংগঠনের নেতাসহ নানা পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনা করে প্ল্যাটফর্মটি সাজানো হচ্ছে। শুরুতে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে আরও অনেকেই যুক্ত হবেন। নেতৃত্বে কারা থাকবেন—এ প্রশ্নে তিনি বলেন, ‘সময় হলে সব জানানো হবে। জুলাই আন্দোলনের সমন্বয়ক, নির্বাচিত ছাত্র সংসদের নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেকেই এতে থাকবেন।’
বনশ্রীতে স্কুলছাত্রী খুন: পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী
রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসায় ফাতেমা আক্তার নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এই হত্যায় পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন একজন রেস্তোরাঁ কর্মী। তিনি ফাতেমার বাবার রেস্তোরাঁয় কাজ করেন। ঘটনার পর থেকে পলাতক তিনি। সন্দেহভাজন ওই রেস্তোরাঁ কর্মীকে খুঁজছে পুলিশ।
এর আগে শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম সমকালকে বলেন, হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কি–না তা পরীক্ষা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েটির বাবার রেস্তোরাঁয় কাজ করত, এমন একজনকে সন্দেহের তালিকায় রাখছি। ঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছে।’
খিলগাঁও থানা-পুলিশ জানায়, ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। দুই দিন আগে তার মা-বাবা ও ভাই হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় ফাতেমা ও তার বোন ছিল। বিকেলে ফাতেমার বোন বাইরে যান। ফিরে এসে বোনের গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় বাসায় কেউ ছিল না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক ধারণা, ফাঁকা বাসায় লুটপাট করার টার্গেট ছিল কারও। সিসি ক্যামেরার ফুটেজে ওই বাসায় সন্দেহভাজন রেস্তোরাঁর কর্মীকে ঢুকতে দেখা গেছে। পুলিশের ভাষ্য, বাসায় লুটপাট করার চেষ্টা কলে হয়তো মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।
নিহত ফাতেমার ভাই শাকিল মিয়া সমকালকে বলেন, ‘আমাদের বাসা থেকে ৫ ভরির মতো স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা লুট হয়েছে। লুটপাটের উদ্দেশ্যে আমাদের রেস্তোরাঁর কর্মী আমার বোনকে খুন করতে পারে। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ায় তাকে ঘিরে আমাদের মূল সন্দেহ।’
শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান
আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী এই বিজয় ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে প্যানেলটি।
সহ-সভাপতি (ভিপি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বড় জয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট, অর্থাৎ বিজয়ী প্রার্থী ৩ হাজার ২৬৭ ভোটের এক বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
একইভাবে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও আধিপত্য বজায় রেখেছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এই পদে তাদের প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় পর জকসুতে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল ছাত্রশিবির সমর্থিত প্যানেলটি।
কুড়িগ্রামের চরাঞ্চলে হাড়কাঁপানো শীত, চরম দুর্ভোগে লাখো মানুষ
শীতের তীব্রতা বেড়ে চলেছে কুড়িগ্রামে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাতভর বৃষ্টির মতো শিশির ঝরছে, ভোর থেকে কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
১৬টি নদ-নদীর তীরঘেঁষা কুড়িগ্রাম জেলার আয়তন প্রায় সাড়ে আটশ বর্গকিলোমিটার। জেলার ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতে মানুষের বসবাস রয়েছে। এসব চরে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বসবাস করেন।
অধিকাংশ চর শীতপ্রবণ হওয়ায় হিমেল বাতাসে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন চরবাসীরা। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম সদর, উলিপুর, ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী, চর রাজিবপুর ও নাগেশ্বরীর চরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীর আলগা চরের ইউপি সদস্য হোসেন আলী জানান, তার চরে প্রায় তিন হাজার মানুষের বসবাস। এর মধ্যে বৃদ্ধ ও শিশুসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
চরের বাসিন্দা ৬০ বছর বয়সী কোবাদ হোসেন বলেন, আমরা গরিব মানুষ। পরার মতো মোটা কাপড় নাই। রাতে ঘুমাতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়। একই চরের গৃহবধূ মমিনা বেগম (৫৫) বলেন, শীতের কাপড় পাই না। কেউ আমাদের খোঁজও নেয় না।
শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু ও দিনমজুর শ্রেণির মানুষ। অনেক দিনমজুরের কাজ বন্ধ হয়ে যাওয়ায় উপার্জন না থাকায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।
স্থানীয়দের অভিযোগ, চাহিদার তুলনায় এই সহায়তা অত্যন্ত অপ্রতুল। চরাঞ্চলে শীতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, যা বলছে পুলিশ
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজিজুর রহমান মুসাব্বির। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। আহতের নাম আবু সুফিয়ান মাসুদ। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজার এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসাব্বির। এ সময় তার সঙ্গে ছিলেন কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদসহ কয়েকজন। অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
উল্লেখ্য, আজিজুর রহমান মুসাব্বির এক সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন। তবে এখন তার কোনো পদ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।
শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এ সময় ওই ঘরে থাকা সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরেই এক যুবকের মরদেহ পাওয়া যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে, ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করেছে। এতেই যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম এখন এ তালিকায় রয়েছে।
নিয়ম অনুযায়ী, এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার অফিসার চাইলে তার ওপর এই বন্ডের শর্তারোপ করতে পারেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে তিনটি ধাপে— ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা।
বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনস্যুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না। এটি একটি ফেরতযোগ্য জামানত। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী নিচের পরিস্থিতিতে টাকা ফেরত পাওয়া যাবে—
• যদি ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে বা তার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
• যদি ভিসা পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করেন।
• যদি মার্কিন বিমানবন্দরে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
তবে যদি কেউ নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন (যেমন এসাইলাম বা রাজনৈতিক আশ্রয়), তবে সেই জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।
নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক
ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন বাংলাদেশিরা কেবল এই তিন বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। বিমানবন্দর তিনটি হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)।
এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে, যা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে।
বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় আছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, ও নেপাল, উগান্ডা। তালিকার দেশগুলোর জন্য ভিন্ন ভিন্ন তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
এই নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।
ভিসা বন্ড কী
ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।
প্রতিবছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।
কোনো নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়।
বেশির ভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়। কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে।
জকসু নির্বাচন: চার বিভাগের ফলাফলে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত ভিপি, জিএস, এজিএস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে এই ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। তিনি চার বিভাগে মোট ৪২৮ ভোট পেয়েছেন।
ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৫ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ ৪১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৬ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। মাসুদ রানা পেয়েছেন ৪০৮ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীলের প্রাপ্ত ভোট ৩০৬।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।’
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’
কক্সবাজার সফরে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন– এমনটা প্রত্যাশা করেছেন অনেক নেতাকর্মী।
উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, ‘বিএনপি পাগল কর্মী জাগির হোসেন স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন। আমাদের নেতা তারেক রহমান আশা করি শহীদ জাগির হোসেনের দুই এতিম সন্তানসহ তার পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়া আসবেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির হবে।’
আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরেন। সেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ‎মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয় এই ভোটগ্রহণ। টানা চলবে বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে চলছে ভোটগ্রহণ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদ নির্বাচনও হচ্ছে।
জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি রয়েছে রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। ‎
‎এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হবে।
‎নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ৬টি গণনা মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
‎উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। ‎
‎উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
শীতের দাপটে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে
রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট।
সোমবার (৫ জানুয়ারি) ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি ব্যবধান নেই। সাড়ে ৮ ডিগ্রির ব্যবধান। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছাড়াও শুধু সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত নেই সূর্যের দেখা।
শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। কি শহর, কি গ্রাম, একই চিত্র জেলার সবখানে। আবহাওয়া অফিসের হিসেবে সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।
দিনমজুর আর খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, সকাল-বিকেল ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না ভাই। এখনও মাঘ মাস আসেনি। তারপরেও এতো শীত পড়ছে। সড়কে টেকা যাচ্ছেনা। শীতের জ্বালায়।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।
সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত
সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল।
এদিকে ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্ট দিয়ে জানান, তারা ভোরে ভূকম্পন অনুভব করেছেন।
কেউ কেউ লিখেছেন, হঠাৎ করে ঘর দুলে উঠল। আবার কেউ বলেন, ঘুম ভেঙে গেল, ভেবেছিলাম কেউ দরজা নাড়া দিচ্ছে। অনেকে আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্র স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত ১০টি বুথ
১নং বুথে খুলনা অঞ্চলের জেলা : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা : জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা : পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা : চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।
৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা : ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।
৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা : সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা : টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা : বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ।
১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা : রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়নপত্র বাছাই শেষে রাতে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।
যেভাবে আপিল দায়ের করতে হবে
» মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল : আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।
» আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
» আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭ টি কপি দাখিল করতে হবে।
» আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
» আপিল আবেদন ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে দাখিল করতে হবে।
» আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরম-এ আবেদন দাখিল করতে হবে। ওই ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে। আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল নিষ্পত্তি : মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।
নির্বাচনী আচরণ বিধি অনুসরণ : সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।’
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন।
এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকায় শীত আরো বাড়ল, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি
রাজধানী ঢাকায় তাপমাত্রা আরো কমেছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কয়েকদিন ধরে রোদের দেখা নেই বললে চলে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
এমন পরিস্থিতিতে আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সেই সঙ্গে দিনের তাপমাত্রা: দিনের তাপমাত্রা সাধারণত বেড়ে যেতে পারে।
ব্রিজের রেলিং ভেঙে ডালবোঝাই ট্রাক নদীতে, চালক ও হেলপার নিহত
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে পাবনার উদ্দেশ্যে ডালবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। ভোরে হেলপার মুবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
জনগণের দেওয়া ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা
সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকায় নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করেন তিনি।
বিবরণীতে তিনি বলেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ (গণঅনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে নির্বাচনি ব্যয় চালাতে অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। এর মধ্যেই নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট নিয়ে পদত্যাগ করেন তিনি। ঘোষণা দেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার। একই সঙ্গে সংগ্রহ অর্থ কেউ চাইলে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানান জারা। এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনি হলফনামায় ক্রাউড ফান্ডিংয়ে পাওয়া প্রায় ৪৭ লাখ টাকার পুরোটাই নির্বাচনে ব্যয়ের কথা জানান তিনি।
হলফনামায় পেশা হিসেবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেন তাসনিম জারা। ৩১ বছর বয়সি জারা আয়ের মূল উৎস হিসাবে চাকরির কথা উল্লেখ করেন।
হলফনামায় তিনি বলেন, দেশের ভেতরে চাকরি করে বছরে সাত লাখ ১৩ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার বছরে আয় ২৬৪ টাকা। আর দেশের বাইরে এ খাত থেকে তার আয় হয় তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা অনুযায়ী-তাসনিম জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৬ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা তিন লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুই হাজার ২৭০ পাউন্ড, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১০ হাজার ১৯০ টাকা। আড়াই লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে।
সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন জমার বিবরণীতে তাসনিম জারা বছরে সাত লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় দেখিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। আর আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
হলফনামায় তাসনিম জারা নির্ভরশীল হিসাবে স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করেন। খালেদ সাইফুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা। তার দেশের ভেতরে কোনো আয় নেই। তবে দেশের বাইরে বছরে ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করেন। আর শেয়ার, বন্ড বা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন চার হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
তাসনিম জারার স্বামীর অস্থাবর সম্পদের পরিমাণ ২৫ লাখ টাকা। এর মধ্যে নগদ ১৫ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা আছে ১০ লাখ টাকা মূল্যের। তার স্বামীরও কোনো স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল&পেট্রলবোমা উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এসময় পুলিশ অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি যুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয়
তিনি আরও বলেন, নাশকতার জন্য একটি দল এই ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শনিবার (৩ জানুয়ারি)। রাজধানীর দুটি পৃথক স্থানে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে।
এদিন প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন।
বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়া হবে। এরই মধ্যে সহকারী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের হলফনামাসহ সার্বিক বিবরণী চূড়ান্তভাবে গুছিয়ে রেখেছেন।
ঢাকার বিভিন্ন আসনে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে—ঢাকা-১ আসনে আটটি, ঢাকা-২ আসনে তিনটি, ঢাকা-৩ আসনে ১৬টি, ঢাকা-৪ আসনে ৮টি, ঢাকা-৫ আসনে ১৬টি, ঢাকা-৬ আসনে সাতটি, ঢাকা-৭ আসনে ১৫টি, ঢাকা-৮ আসনে ১২টি, ঢাকা-৯ আসনে ১৪টি, ঢাকা-১০ আসনে ১৩টি, ঢাকা-১১ আসনে ১১টি, ঢাকা-১২ আসনে ১৮টি, ঢাকা-১৩ আসনে ১১টি, ঢাকা-১৪ আসনে ১৩টি, ঢাকা-১৫ আসনে ৯টি, ঢাকা-১৬ আসনে ১৩টি, ঢাকা-১৭ আসনে ১৭টি, ঢাকা-১৮ আসনে ১৭টি, ঢাকা-১৯ আসনে ১১টি এবং ঢাকা-২০ আসনে ৭ জনের মনোনয়ন জমা দেওয়া হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন (প্রস্তাবক, সমর্থক ও আইনজীবীসহ) উপস্থিত থাকতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী—ঋণখেলাপি হওয়া, আয়কর জটিলতা, হলফনামায় ভুল তথ্য বা ১ শতাংশ ভোটারের সমর্থনে অসংগতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যারা সাবেক সংসদ সদস্য, তাদের ১ শতাংশ ভোটারের সমর্থনের প্রয়োজন পড়বে না।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়েদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন, তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান, ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি।
শামা তাঁর হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরি থেকে আয় ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা ও সম্মানী ভাতা ৯৬ হাজার টাকা। তিনি বিবরণীতে যে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন, তার অর্জনকালীন মূল্য ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এর মধ্যে রয়েছে নগদ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি জিপ গাড়ি ৩০ লাখ টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে তিনি তাঁর হলফনামায় ৫০ তোলা সোনার কথা উল্লেখ করলেও তার কোনো মূল্য উল্লেখ করেননি।
হলফনামায় শামা ওবায়েদ স্থাবর সম্পদের যে বিবরণ দিয়েছেন, তার অর্জনকালীন মূল্য ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৯ কোটি টাকা। অবশ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ জমির কোনো মূল্য তিনি উল্লেখ করেননি। তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া অকৃষিজমি ৪৫০ শতাংশ, ঢাকার বনানীতে ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।
হলফনামা বিশ্লেষণ
২০১৮ সালে শামা ওবায়েদের দাখিল করা হলফনামায় মোট আয় ৩০ লাখ ৬ হাজার ৮২৫ টাকা দেখানো হয়। বর্তমান হলফনামায় মোট আয় ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। দুটি হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, গত সাত বছরের ব্যবধানে তাঁর আয় কমেছে ৮ লাখ ১৭ হাজার ৭৫৪ টাকা।
২০১৮ সালের হলফনামা অনুযায়ী শামার অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ২৮৭ টাকা। বর্তমানে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। অর্থাৎ সাত বছরের ব্যবধানে তাঁর অস্থাবর সম্পত্তি বেড়েছে ২ কোটি ৯ লাখ ৩ হাজার ৫১৯ টাকা।
শামার বর্তমান স্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা, ২০১৮ সালের হলফনামায় মোট স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ সাত বছরের ব্যবধানে ১০ লাখ টাকার স্থাবর সম্পত্তি কমেছে। ২০১৮ সালে শামার স্থাবর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে দেখিয়েছেন ১ দশমিক ৫ একর কৃষিজমি, যার মূল্য তাঁর জানা ছিল না। বর্তমানের হলফনামায় তিনি কোনো কৃষিজমি দেখাননি। তবে বর্তমানে উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ অকৃষিজমি দেখিয়েছেন, যা ২০১৮ সালের হলফনামায় উল্লেখ করেননি। যদিও এই জমির মূল্য তিনি দেখাননি। ২০১৮ সালে পৈতৃক সূত্রে পাওয়া তিনটি ফ্ল্যাট ৬ হজার ৬১০ বর্গফুট, যার আনুমানিক মূল্য দেখান ৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা।
২০১৮ সালে শামার নামে অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে দুই ধাপে ৩ কোটি ৫ লাখ টাকার ঋণ ছিল, ২০২৫ সালের হলফনামায় তিনি তাঁর নামে কোনো ঋণ দেখাননি। ২০১৮ সালে বিয়ের উপহার হিসেবে পাওয়া ৬০ তোলা সোনা আছে বলে জানিয়েছিলেন। বর্তমানে সোনার পরিমাণ ৫০ তোলা দেখিয়েছেন।
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন
খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্রে এবং ডিজিটাল পোস্টারে কার ছবি যাবে। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সমাধানে আসতে হবে বিএনপি নেতৃত্বকে।
দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দলের ‘চেয়ারপারসন’ পদটি শূন্য হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র তৈরি করেছেন। অনেকে ডিজিটাল পোস্টার-ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫–এর বিধি ৭(চ) অনুযায়ী, ‘কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সে ক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা হ্যান্ড বিল ও ফেস্টুনে ছাপাতে পারবেন। ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং তা কোনো অনুষ্ঠান ও জনসভায় নেতৃত্বদান বা প্রার্থনারত অবস্থায় বা ভঙ্গিমায় ছাপানো যাবে না।’
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আবার এই পদ ব্যবহারও করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীর প্রচারের ব্যানার-ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, সেটা এখনো মীমাংসিত হয়নি।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সংবেদনশীলতাসহ কৌশলগত কারণে বিষয়টি এখনই সামনে আনা হচ্ছে না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের ছবি ছাপানোর বিষয় আছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা নিতে হবে, আমরা শিগগির কমিশনে যাব।’
দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দলের ‘চেয়ারপারসন’ পদটি শূন্য হয়।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সংবেদনশীলতাসহ কৌশলগত কারণে বিষয়টি এখনই সামনে আনা হচ্ছে না। বাস্তবে সব সিদ্ধান্ত, দিকনির্দেশনা ও কৌশল নির্ধারিত হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করেই। সময়মতো প্রকাশ্য ঘোষণাও আসবে। কারণ, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখনো শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোকের পর এখন দলীয় সাত দিনের শোক কর্মসূচি চলছে। ৫ জানুয়ারি শোক কর্মসূচি শেষ হবে। প্রতিদিনই দলের প্রয়াত চেয়ারপারসনের জন্য দোয়ার অনুষ্ঠান হচ্ছে, গতকাল বাদ জুমা ঢাকাসহ সারা দেশেই মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
আমরা এখনো গভীর শোকের মধ্যে আছি। নির্বাচনী কাজে মন থেকে উৎসাহ হয় না। তবু যতটুকু করা সম্ভব করতে হচ্ছে।
এদিকে শোকের পাশাপাশি ভোটের প্রস্তুতিও নিতে হচ্ছে বিএনপিকে। দলের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সাত দিনের শোক কর্মসূচি শেষ হলেই বিএনপি পূর্ণমাত্রায় নির্বাচনী কার্যক্রম শুরু করবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী গতকাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো গভীর শোকের মধ্যে আছি। নির্বাচনী কাজে মন থেকে উৎসাহ হয় না। তবু যতটুকু করা সম্ভব করতে হচ্ছে।’
বিএনপির নেতা-কর্মীদের অনেকে বলছেন, দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও এবারের নির্বাচনী প্রচারের কেন্দ্রে থাকবেন তিনি। তাঁর মৃত্যু- শোককে রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করবে বিএনপি। বিশেষ করে মৃত্যুর আগে দল-মতের ঊর্ধ্বে স্থান পাওয়া নেতা খালেদা জিয়ার তাঁর জানাজা ও অন্তিম বিদায়ে মানুষের বাঁধভাঙা উপস্থিতি এবং বহির্বিশ্বের শ্রদ্ধা—নির্বাচনে কাজ লাগানোর চেষ্টা থাকবে। অর্থাৎ জনসমর্থনের ঢেউকে ভোটে রূপান্তরের চেষ্টা। বিএনপির লক্ষ্য, এই আবেগকে সাংগঠনিকভাবে ধরে রাখা। সে জন্য প্রতিটি আসনে প্রার্থীদের মাঠে সক্রিয় করা, স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা, জনসভা, উঠান বৈঠক ও ব্যক্তি যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির উচ্চপর্যায়ের একজন নেতা গণমাধ্যমকে বলেন, ভোটের মাঠে দলের স্পষ্ট বার্তা থাকবে যে খালেদা জিয়া শারীরিকভাবে নেই, কিন্তু বিএনপির কর্মসূচির মধ্যে তাঁর আদর্শ, সংগ্রাম ও নেতৃত্ব জীবিত থাকবে।
ইতিমধ্যে নির্বাচন পরিচালনা ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে জন্য ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রার্থী ব্যবস্থাপনা, বিদ্রোহী প্রার্থীদের থামানো, সাংগঠনিক সমন্বয় এবং প্রচারের দিকনির্দেশনা—সবকিছু দেখাশোনা করবে।
নির্বাচনের পথে বিএনপির সবচেয়ে বড় বাধা এখন বিদ্রোহী প্রার্থী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শতাধিক আসনে দলীয় প্রার্থীর পাশাপাশি বিএনপির এক বা একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের পথে বিএনপির সবচেয়ে বড় বাধা এখন বিদ্রোহী প্রার্থী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শতাধিক আসনে দলীয় প্রার্থীর পাশাপাশি বিএনপির এক বা একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম (নীরব), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এ আসনগুলো বিএনপি বিগত আন্দোলনের শরিকদের ছাড় দিয়েছে।
বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, আরও অনেককে মনোনয়ন প্রত্যাহারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বহিষ্কারের তালিকা বাড়বে, এ বিষয়ে দলের অবস্থান শক্ত। শোকের আবহেও শৃঙ্খলার প্রশ্নে যে কোনো ছাড় নেই, সে বার্তা দেওয়া হয়েছে ৯ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে। বিএনপির নেতৃত্ব মনে করেন, শরিকদের ছেড়ে দেওয়া আসনে বিশৃঙ্খলার কারণে নির্বাচনী ঐক্য ভেঙে গেলে সহানুভূতির রাজনীতি টিকবে না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল গণমাধ্যমকে বলেন, ‘যাঁদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে, তাঁদের সঙ্গে এভাবে ব্যবস্থা (সাংগঠনিক) নেওয়ার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল।’ তিনি আরও বলেন, এখন তাঁরা (বহিষ্কৃতরা) যদি নিজেরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, তাহলে দল তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারও করতে পারে।
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম
ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে দুই টাকা কমিয়েছে সরকার।
এসব জ্বালানি তেলের দাম কমিয়ে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি তেলের নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
লিটারে ২ টাকা করে কমিয়ে জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রল ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হেরফেরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার।
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে।
মায়ের ঐতিহাসিক বিদায়ে সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায় যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়ায় সন্তান হিসেবে অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদকর্মীসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
পোস্টে তারেক রহমান লিখেন, গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।
তিনি লিখেন, দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লক্ষ-লক্ষ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে, এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে।
তিনি লিখেন, যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
তারেক রহমান লিখেন, মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সমূহের মাননীয় উপদেষ্টাগণ, ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে, আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি।
তিনি লিখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে, দেশের সীমানার বাইরে থেকেও আমার মা’র প্রতি কতটা গভীর সম্মান ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ জানিয়েছেন সংবাদকর্মীদেরও। তিনি লিখেছেন, কয়েক বর্গ কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
তারেক রহমান আরও লিখেন, আমি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে।
তিনি লিখেন, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।
মালিবাগ&মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা&মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
তারা হলেন- অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উলটে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা  ৫০ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।
এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ওসমান হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অওসমান হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। ২৩ ডিসেম্বর মামলাটি করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম সোমবার তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এস নজরুল ইসলাম গত রোববার সংবাদ সম্মেলনে বলেন, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে হাদি হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২টি গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক হিসাবের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তিকাল করেন।
বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় নির্বাচন কি স্থগিত হচ্ছে? যা বলছে কমিশন
জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নির্বাচনী কার্যক্রম বাতিলের আইনি বিধান
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে।
এ ছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি।
জানতে চাইলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিলে কোনো প্রভাব পড়বে না। কারণ, উনি এখনো বৈধ প্রার্থী হননি। এ ছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি উনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে। কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়টা নিয়ে আমাকে আরপিও দেখে বলতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি
খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালন করবে দলটি। এ সময় বিএনপির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, খালেদা জিয়ার নামাজে জানাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
দুই আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হবে আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
একই দিনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।
দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যাবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর চার দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেফতার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
দাবিগুলো হলো—
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, এই চার দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, রোববার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে যে অবরোধ কর্মসূচি চলেছে, তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সোমবার দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।
আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। অপর দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন জবানবন্দির শুরুতেই এ মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরার কথা রয়েছে। এরপর একে একে পুরো ঘটনার বর্ণনা দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। যদিও গতকাল (রোববার) দেওয়া সাক্ষ্যে ১৬ আসামির দায় নিয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন তিনি। অবশিষ্ট আসামির বিরুদ্ধে আজ সম্পন্ন করবেন। ২৫ নম্বর সাক্ষী হিসেবে তার রেকর্ড করা হচ্ছে। তদন্তকালে কোথায় থেকে কবে, কীভাবে, কী জব্দ করেছেন; সবকিছু তুলে ধরছেন নিজের জবানবন্দিতে। গত ১৮ ডিসেম্বর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর তাকে জেরা করবেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা।
এর আগে, ১০ ডিসেম্বর জবানবন্দি দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা দেন। একই দিন তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেনেরও জবানবন্দি রেকর্ড করা হয়। সবমিলিয়ে এ মামলায় ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়।
৯ ডিসেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জবানবন্দিতে জুলাই-আগস্ট আন্দোলনের পুরো ঘটনা বর্ণনা দেন তিনি। সমন্বয়কদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল তা বলতে গিয়ে নতুন এক সেইফ হাউজের কথাও জানান। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে সময় টিভি, ডিবিসি, ৭১ টিভিসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ‘নোংরা ভূমিকা’ পালন করেছে বলে উল্লেখ করেন। তাদের সামনে বসেই স্ক্রল বলতেন গোয়েন্দা কর্মকর্তারা। আর সেই কথাই টিভি চ্যানেলে প্রচার করা হতো বলেও ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেন এই জুলাই যোদ্ধা।
এ মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকিরা পলাতক রয়েছেন।
চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে এ মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।
হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে হাদির খুনি: ডিএমপি
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর।
রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ইতোমধ্যেই তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের মেঘালয় পুলিশ। ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে হত্যা মামলার চার্জশিট। যদিও সন্দেহভাজন দুই আসামির ভারতে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করেনি বলে দাবি তাদের।
ঘটনার ১৭ দিন পর অভিযুক্তদের ভারতে পালানোর বিষয়টি সামনে আনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অপরাধ বিশ্লেষকরা। তাদের দাবি- ঘটনার পর অপরাধীদের ধরতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও দেশের সীমান্তবর্তী এলাকায় জোরদার করা হয়নি নিরাপত্তাব্যবস্থা। ফলে অপরাধীরা নিরাপদে সীমান্ত দিয়ে দেশত্যাগ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক গণমাধ্যমকে বলেন, অপরাধীরা সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। তারা কিন্তু জাদুর মাধ্যমে সীমান্ত পার হয়নি। তাদের প্রতিটা স্তর অতিক্রম করতে হয়েছে। এসব স্তর অতিক্রম করে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাদের চলে যাওয়ার দায় কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না। এ ঘটনায় তারা নিজেদের পেশাদারত্বের পরিচয়টা দিতে পারেনি।
তিনি বলেন, অভিযুক্তরা কীভাবে দেশত্যাগ করেছে, কোন প্রক্রিয়ায় করেছে, তাদের পেছনে দেশি-বিদেশি কোনো ইঙ্গিত ছিল কিনা- সেসব বিষয় রাষ্ট্রের খতিয়ে দেখা উচিত। কারণ এগুলো নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে। মানুষ এগুলো জানতে চায়।
তিনি আরও বলেন, হাদিকে গুলির পর অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে এমন দাবি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু এখানে ভারত ভিন্ন কথা বলছে। বিষয়টি নিয়ে দুই রাষ্ট্রের মতামত দুই রকম। অভিযুক্তরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে- তাহলে সেটি আমাদের পক্ষ থেকে বলার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা প্রয়োজন। কারণটা বিধিবহির্ভূতভাবে কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নিলে- তা সেই রাষ্ট্র স্বীকার করবে না।
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি ও উদ্ধার আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ‎
এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এ হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেফতারদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়- ফয়সাল ও আলমগীর ঘটনার পরই ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজার যায়। পরে একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। তদন্তে প্রাপ্ত তথ্য মোতাবেক মূল দুই অভিযুক্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে থাকতে পারে মর্মে জানা গেছে।
এ ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে অভিযুক্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক, প্রেমিকা ও পলায়নে সহায়তাকারী নুরুজ্জামান ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ন্যক্কারজনক এই ঘটনার পরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র্যাব, সিআইডি এবং বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেলচালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়।
তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকালীন এযাবৎ এ ঘটনা সংঘটনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্র-গুলি লুকানোর সঙ্গে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি- সেখানে তদের আটক করেছে। তারা হলেন পূর্তি ও সামি।
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন আসামির ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। একই সঙ্গে পূর্তি বা সামি নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করার কথাও স্বীকার করেনি তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও মেঘালয় মনিটর এ খবর জানিয়েছে।
মেঘালয় পুলিশ ও বিএসএফ জানিয়েছে, ওসমান হাদির দুই খুনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে বাংলাদেশ পুলিশ যে তথ্য দিয়েছে, সেটির কোনো ভিত্তি নেই।
মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, পূর্তি বা সামি নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের মতে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই এ তথ্য প্রচার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি বলেও জানায় মেঘালয় পুলিশ।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনি গণসংযোগে যান। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। এতে গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।
শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দেন। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে।
বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যান। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা, সতর্ক করে যা বললেন সামান্তা শারমিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নির্ভরযোগ্য মিত্র নয়’ অভিহিত করে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তার মতে, জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা বলেন। পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরোধিতা করেন।
সামান্তা শারমিন লেখেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন যে, জামায়াতের ‘জুলাই স্পিরিট’ ও দেশ নিয়ে ভাবনার সঙ্গে একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী এর মূলনীতি ও রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।
নিজের অবস্থানকে দলের গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার লিপ্ত হয়েছিল জামায়াত। এ কারণে এনসিপির আহ্বায়ক ইতিপূর্বে স্পষ্ট করেছিলেন যে, ‘যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়।’ সেই ঘোষণা অনুযায়ী জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে– এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যার দিকগুলো তুলে ধরার মানে এই নয় যে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন। বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি।
সামান্তা শারমিনের মতে, বিএনপি বা জামায়াত– যেকোনোটির সঙ্গে জোট এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।
ডিএমপি কমিশনার জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।’
তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।
ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘এই মামলার বিষয়ে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে এবং তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব, সেটুকুই আজ আপনাদের জানিয়েছি। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান বিস্তারিতভাবে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।’
সারাদেশে স্কুল&মাদ্রাসার একযোগে বৃত্তি পরীক্ষা শুরু
সারাদেশে একযোগে শুরু হয়েছে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি এবং অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার তত্ত্বাবধানে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে মাদ্রাসার ইবতেদায়ি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়– এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, আজ ২৮ ডিসেম্বর রোববার বাংলা, আগামীকাল ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি, ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য পৃথকভাবে দেড় ঘণ্টা করে সময় নির্ধারণ থাকায় মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসার অষ্টম শ্রেণির দাখিল ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষাও আজ থেকে শুরু হয়েছে। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, উভয় পরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর। দাখিল বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আজ- কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। ২৯ ডিসেম্বর- আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), ৩০ ডিসেম্বর- বাংলা ও ইংরেজি এবং ৩১ ডিসেম্বর- গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে।
ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও একই তারিখে একই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবই অনুসারে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী উভয় পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।
এবছরের স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীরা কেবল অনুমোদিত আটটি মডেলের নন–প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারছে। এগুলো হলো– ক্যাসিও Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। পাশাপাশি সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রয়েছে। অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ড।
ভাঙ্গায় অ্যাম্বুলেন্স&ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, নিহত তিনজনই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজন। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক এবং রোগীর এক স্বজন রয়েছেন। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি ভাঙ্গার দিক থেকে খুলনার দিকে আসছিল।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যাওয়া দুজন পুরুষ এবং হাসপাতালে মারা যাওয়া একজন নারী। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।  এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক আজ সকালে খোলা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই সিন্দুকগুলোর প্রতীক্ষায় এখন পুরো দেশ। বিশেষ করে কিশোরগঞ্জবাসীর মাঝে দেখা দিয়েছে এক অনন্য উৎসাহ।
এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা হয়েছিল। তখন ৩২ বস্তা টাকা পাওয়া যায়, আর গণনা শেষে তখন রেকর্ড ভেঙে এক অভাবনীয় অঙ্ক—১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা সংগ্রহ হয়েছিল! এ ছাড়া, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। প্রায় সাড়ে ১১ ঘণ্টায় ৫০০ জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করে।
এবারের বিশেষত্ব হলো, দীর্ঘ সময়—প্রায় ৩ মাস ২৭ দিন পর খোলা হচ্ছে এই সিন্দুকগুলো। সাধারণত প্রতি তিন মাস অন্তর সিন্দুক খোলা হলেও এবার দেশের রাজনৈতিক পরিস্থতির কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।
পাগলা মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরা আসেন দান করতে। বিশেষ করে ধর্মীয় যে কোনো প্রোগ্রামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আর এমন সময়গুলোতে পাগলা মসজিদের প্রতি মুসল্লিদের দানের ঝোঁক থাকে চোখে পড়ার মতো। ফলে এবার অনেকেই আশা করছেন, আগের সব রেকর্ড পেছনে ফেলতে চলেছে এবারের দান।
সকালে দানসিন্দুক খোলার সময় উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গণনার কাজে নিয়োজিত থাকার কথা রয়েছে প্রায় ৫০০ জন।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায়দের সাহায্য, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ নানাবিধ কল্যাণমূলক কাজে।
পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। প্রথমে মাত্র ১০ শতাংশ জমির ওপর নির্মিত হলেও বর্তমানে এটি ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর বিস্তৃত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে একটি সুউচ্চ মিনার, যা পাঁচতলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট এবং দূর থেকেও দৃশ্যমান।
এখানে একসঙ্গে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা।
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং জাহাজটি পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।
পর্যটক নিরাপত্তা নিশ্চিত ও যাত্রা চালু থাকবে কিনা—তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
ঢাকায় পৌঁছালেন তারেক রহমান
৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এ যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান লাল ও সবুজ রঙে সজ্জিত একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান রয়েছে। পথে তিনি একটি সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেবেন।
এ উপলক্ষ্যে বিএনপি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামে পরিচিত, সেখানে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন, ধন্যবাদ জানাবেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ে মা খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাসায় যাবেন।
২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। এরপর থেকে বিএনপির এই শীর্ষ নেতা লন্ডনে নির্বাসিত জীবনযাপন করে আসছিলেন।
এদিকে, দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
যেসব অভিযোগে গ্রেপ্তার হলেন সেই ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের কার্যক্রম প্রকাশ্যে আসে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমাই এ চক্রের মূল নেতৃত্ব দিতেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় অপহরণ করে অর্থ আদায়, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেছে পুলিশ।
তদন্তে বেরিয়ে এসেছে, চক্রটি এর আগেও বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ও মামলা জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলার সঙ্গে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে পরে ‘মীমাংসার’ কথা বলে টাকা দাবি করা হতো।
উল্লেখ্য, সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। প্রতারণার মূলহোতা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাইভ, বিতর্কিত বক্তব্য এবং পরিকল্পিত প্রচারণার মাধ্যমে তিনি পরিচিতি পান। অভিযোগ রয়েছে, এই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং পরে হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় শিগগিরই আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর&৩০০ ফিটসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
শরীফুল ইসলাম বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করবেন। তার সফরসঙ্গী হিসেবে তার সাথে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন যাবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে। এ অবস্থায় এসব এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
২০০৮ সালে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তারেক রহমান সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়। তারপর আর দেশে ফেরা হয়নি তার। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে আসতে পারলেও তিনি পারেননি।
সিলেট পৌঁছেছেন তারেক রহমান
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।
ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
ছোট ভাইয়ের সনদ দিয়ে ২৯ বছর ধরে পুলিশে চাকরি করছেন এসআই আমিনুর
কাশিয়ানীতে ছোট ভাইয়ের মাধ্যমিক (এসএসসি) পাশের সনদ দিয়ে ২৯ বছর ধরে পুলিশে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান ওরফে আমান বর্তমান ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন। তিনি কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়াটার্সের অতিরিক্ত আইজিপি বরাবর লিখিত অভিযোগ করেছেন শেখ আহাদুল হাসান নামে এক ব্যক্তি। বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের একজন পুলিশ সুপার তদন্ত করছেন।
অভিযোগ ও গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, এসআই আমিনুর রহমানের আসল নাম মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি ১৯৮৫ সালে উপজেলার গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে ১৯৮৯ সালে বাংলাদেশ রাইফেলসে (বিডিআর), বর্তমান বিজিবি সিপাহি পদে যোগদান করেন তিনি।
একই বছর তিনি তার সহপাঠী রওশন আরা বীথিকে বিয়ে করেন। কিন্তু দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী বীথি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি বাড়ি ফিরে আসেন। কিছুদিন পর পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মোস্তাফিজুর রহমান পুলিশে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু ওই সময় তার নিজের সনদে নির্ধারিত বয়স বেশি হয়ে যাওয়ায় তার আপন ছোট ভাই আমিনুর রহমান আমানের এসএসসি সনদ দিয়ে এবং তথ্য গোপন করে ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরি নেন। অভিযুক্ত এসআই আমিনুর রহমান ওরফে আমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।
বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন। তবে অব্যাহতি চেয়েছেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন। তবে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।
রেদোয়ানুল ছাড়া গ্রেপ্তার অপরজনও বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি মেজর মো. রাফাত বিন আলম। তবে পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
এর আগে, ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে হয়নি। ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
মাঠে কয়েক হাজার পুলিশ, কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদরদপ্তর
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে, মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও পুলিশ সমন্বিতভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, বাসা, অফিস এলাকা ও চলাচল পথ ঘিরে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে তারেক রহমানের জন্য। নিরাপত্তায় বিন্দুমাত্র ঘাটতিও যেন না হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। বিশেষ করে তার প্রত্যাবর্তনকে ঘিরে যেসব রাস্তায় ঝুঁকি রয়েছে বা রাজধানীর যেসব এলাকায় ঝুঁকি রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনেরও ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া তারেক রহমানের চলাচলের পথের নিরাপত্তাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থার এ কার্যক্রম ডিএমপি সদরদপ্তর থেকেই তদারকি করা হবে।
গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকের একটিতে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র‌ উপদেষ্টা নিজেই। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন। উচ্চ পর্যায়ের বৈঠকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার ঝুঁকিগুলো বিবেচনা করা হয়। সে অনুযায়ী পরবর্তীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার ধারাবাহিকতায় নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছেও এ সংক্রান্ত নির্দেশ এসেছে।
জানা গেছে, বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় ডিএমপি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে থাকছে বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। তারা পুলিশ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রের তথ্য অনুযায়ী, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হওয়ার কথা। গোয়েন্দা পুলিশ, ‎সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্তরে নিরাপত্তায় থাকবেন। ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় কয়েক হাজার সদস্য মোতায়েন করা হবে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে। সঙ্গে থাকবে পুলিশের ‘স্পেশাল স্কট’। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। বর্তমানে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অন্তত ‎নয়টি চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টে ২৪ ঘণ্টায় দেড় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারেক রহমান দেশে ফেরায় গুলশান এলাকায় অন্তত তিনটি চেকপোস্ট বাড়তে পারে। তার বাসা ও আশপাশের এলাকায় প্রতিদিন দেড় শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন। বাসভবন থেকে কোথাও যাতায়াতে পুলিশি নিরাপত্তা চাইলে সেক্ষেত্রেও বাড়বে নিরাপত্তা ব্যবস্থা। তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন শতাধিক সদস্য নিরাপত্তায় যুক্ত থাকবেন।
সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাটি কেন্দ্রীয়ভাবে ডিএমপির সদরদপ্তর থেকে তদারকি করা হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সে নির্দেশনা অনুযায়ী ডিএমপির গুলশান ও উত্তরা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর থেকে সরাসরি তদারকি করা হবে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ কোনো বিভাগ বা ডিভিশন এ নিরাপত্তার দায়িত্বে থাকবে না। ডিএমপির পক্ষ থেকে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, সে হিসাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র দেয়াল ঘেঁষেই এ বাসা। গুলশান অ্যাভিনিউর বাসাটি তারেক রহমানের জন্য প্রায় প্রস্তুত। কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি তার মা খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় উঠবেন। দেশে ফেরার পর গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।
ডিএমপির গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন পাশাপাশি হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব ও চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম গণমাধ্যমকে বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। পুলিশ সদরদপ্তর থেকেও একটা নিরাপত্তা নির্দেশিকা দেওয়া হবে। ‌ডিএমপি সদরদপ্তরের সেন্ট্রালি একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
নিরাপত্তাজনিত কারণে ভেস্তে যায় প্রত্যাবর্তন
গোয়েন্দা সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে আসার পরিকল্পনা ছিল তারেক রহমানের। কিন্তু সেসময় নিরাপত্তাজনিত কারণে তার আর দেশে আসা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখন কেবল তার নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনায় ছিলেন। সেই পরিকল্পনা তখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়নি বলে বাতিল করতে হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচশ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। সেই সংখ্যা সামনে আরও বাড়তে পারে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দায়িত্ব পালন করছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোনো কারণে তারেক রহমানের বাসা প্রস্তুত না হলে তিনি মায়ের বাসা ফিরোজায় উঠবেন। সেক্ষেত্রে খালেদা জিয়াও যদি সুস্থ হয়ে বাসায় ফেরেন তাহলে বাসায় অবস্থানকালে এসএসএফের নিরাপত্তা পেতে পারেন তারেক রহমান। তখন তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এসএসএফ, সিএসএফ ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কাঠামো আরও জোরদার হবে।
সম্প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দেশে ফেরার জন্য তিনি ইতোমধ্যে ট্রাভেল পাস পেয়েছেন। বিমানের টিকিটও কাটা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে।
বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনের যাত্রী ছাড়া সহযাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বিমানবন্দর জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, উল্লিখিত সময়ের মধ্যে শুধু বৈধ টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে।
অস্ত্রের মুখে অপহরণের শিকার সেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ‘লটো’ শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাশের আদমদীঘি উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।
পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস দুপচাঁচিয়া উপজেলার লটো শোরুমের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিন্টু আকন্দকে শোরুম থেকে টেনে বাইরে বের করেন।
পরে বাইরে থাকা সহযোগীদের সহায়তায় তাকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল।
হাদি হত্যা, সামনে এলো শুটার ফয়সালের নতুন পরিচয়
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সর্বশেষ জানা গেছে, এই শুটার একসময় শোবিজ অঙ্গনেও কাজ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, একটি নাটকে অভিনয় করেছিলেন ফয়সাল। অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালে নির্মিত ‘কিলার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন তিনি।
এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিশ্লেষণ করে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব। তিনি জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এরই পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ফয়সাল করিম মাসুদসহ তার স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।
সিআইডি জানায়, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও তাকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়। যা বিশ্লেষণ করে দেখা গেছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব চেকের মোট মূল্য প্রায় ২১৮ কোটি টাকা।
প্রাথমিক বিশ্লেষণে আরও দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে। যা মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, অভিযুক্তদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এসব অর্থের উৎস ও সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান শনাক্তে সিআইডির একাধিক টিম কাজ করছে।
হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না তা খতিয়ে দেখছে সিআইডি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
পরে মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
তাসনিম জারার একাউন্টে বানের পানির মতো ঢুকছে টাকা!
জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার একাউন্টে বানের পানির মতো ঢুকছে টাকা!
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লিখেছেন, মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬,৯৩,৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব। আমরা অবগত আছি যে রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে।
এর আগে, রাত দেড়টার দিকে আরেক স্ট্যাটাসে লিখেন, মাত্র চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা! চার ঘণ্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। বলেছিলাম আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষকে। এরপর মাত্র চার ঘণ্টায় আপনারা ৫ লক্ষ ২৬ হাজার টাকা পাঠিয়েছেন। কিন্তু টাকার অঙ্কের চেয়েও বড় যে বিষয়টা আমাকে নাড়া দিয়েছে, সেটা হলো এই টাকার ধরন। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে: ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। অনেকে সঙ্গে ছোট ছোট বার্তা দিয়েছেন। একজন লিখেছেন, “আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।”
তিনি আরও লিখেন, আমাদের লক্ষ্য মোট ৪৬,৯৩,৫৮০ টাকা। এরই মধ্যে আমরা ৫.২৬ লক্ষ টাকার মাইলফলক স্পর্শ করেছি। লক্ষ্য পূরণ হওয়া মাত্রই আমরা আমাদের ফান্ডরেইজিং বন্ধ করে দেব। আপনাদের আগেই বলেছি যে আমরা স্বচ্ছ ভাবে টাকা উত্তোলন ও খরচ করবো। তাই আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি। এই দুইটি অ্যাকাউন্ট শুন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দেয়া হবে। আপনাদের এই অভূতপূর্ব সাড়ায় আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাহায্য পাঠানোর উপায়।
এর আগে, সোমবার রাত সোয়া নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে স্ট্যাটাস দেন তাসনিম জারা। সেখানে নিজের বিকাশ পার্সোনাল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তিনি।
পোস্টে তাসনিম জারা লিখেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ বা ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে শোনা যায় একেকজন একজন প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলের সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।
তিনি আরও লিখেন, আমি এ অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। আমি প্রতিজ্ঞা করছি যে, আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করবো না। অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই।
তাসনিম জারা আরও লিখেন, নির্বাচনের খরচ যখন ১০ কোটি বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায় তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য ‘বাধ্যতামূলক’ হয়ে দাঁড়ায়। এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায়।
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আরও লিখেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এ নির্বাচনে আমি মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবো। আমি এ টাকাটা আপনাদের কাছ থেকে চাই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা লিখেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে, প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করবো, প্রমাণসহ।
নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সোমবার (২২ ডিসেম্বর) রাতে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
ফোনালাপে সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান সার্জিও গোর। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। তবে, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
ড. ইউনূস বলেন, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন, ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার
পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ার নামে ১৪ তলা একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং ৬টা ৪৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভাতে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক হলেও উপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ১৭ জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়ার কর্মকর্তা।
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ব্রিফিংটি নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।
ইসি সূত্র জানায়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির প্রয়োজনীয় অনুমতি প্রদান
ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রয়োজনীয় অনুমতি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন ওই অনুমতিপত্র পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত সাত্তার পাটোয়ারী।
ভোট&রোজা&ঈদে পেছাচ্ছে এসএসসি, পরীক্ষা শুরু কবে?
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে একের পর এক সংকট। শিক্ষাক্রম বাতিল হওয়ায় এক বছরের (শুধু দশম) সিলেবাসে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট সংকট নিরসনের পর এবার সামনে এসেছে নতুন বাধা; জাতীয় নির্বাচন, রমজান, ঈদুল ফিতরের ছুটি। এ কারণে এবারের এসএসসি পরীক্ষা পেছাতে পারে অন্তত তিনমাস।
শিক্ষা বোর্ডগুলো বলছে, সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এবার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ফলে অন্তত তিনমাস দেরিতে পরীক্ষা শুরু করা হতে পারে।
এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষাগুলোর দিন-তারিখ ঠিক করে থাকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
অধ্যাপক কামাল উদ্দিন হায়দার রোববার (২১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষাটা কবে নেওয়া হবে, সেটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দৃশ্যত ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এটা আপনারাও বুঝতে পারছেন, সবাই বুঝবেন নিশ্চয়ই। এখন পরীক্ষাটা কবে হবে, সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
তবে পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন হায়দারের ভাষ্য, এবারই যে প্রথম দেরিতে এসএসসি পরীক্ষা শুরু করা হচ্ছে, তা নয়। বিশেষ কারণে বিভিন্ন সময় এর আগেও দেরিতে পরীক্ষা নেওয়া হয়েছে। যেমন— করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষার শিডিউলে ব্যাপক ওলট-পালট হয়ে পড়ে। সেটা কাটিয়ে ওঠার পর এবার নির্বাচনের কারণে তাতে আবার ছেদ পড়ছে বলে জানান তিনি। বিশেষ পরিস্থিতিতে এমনটা ঘটতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি।
বিগত ৫ বছরে কোন মাসে এসএসসি শুরু হয়েছিল
২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাতে ছেদ পড়ে। ওই বছরের ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়।
২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর এবং ২০২৩ সালে পরীক্ষা শুরু হয় ৩০ এপ্রিল। তবে করোনার ধাক্কা কাটিয়ে ২০২৪ সালে কিছুটা স্বাভাবিক সময়ে ফেরে এসএসসি পরীক্ষা। ওই বছর ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। ২০২৫ সালে আবার কিছুটা পিছিয়ে ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হয়।
এবার এসএসসি শুরু হতে পারে কবে?
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর, যা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আর ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা কবে হবে, তা এখনও চূড়ান্ত করেনি শিক্ষা বোর্ড। এ নিয়ে শিগগির বৈঠক ডাকা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকে এস এম কামালা উদ্দিন হায়দার বলেন, ‘চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। সেখানে সিদ্ধান্ত হবে। হয়তো এপ্রিল মাসে অথবা মে মাসে পরীক্ষা শুরু হতে পারে।’
তিনি বলেন, ‘ঈদুল ফিতর মার্চের তৃতীয় সপ্তাহে। ছুটি শেষে এপ্রিলের শুরুর দিকে পরীক্ষার তারিখ নির্ধারণের সুযোগ আছে। একমাস ১০ দিন যদি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়, তাহলে ভাবতে হবে ঈদুল আজহার আগেই শেষ করা সম্ভব হবে কি না। এসব বিষয় মাথায় রেখে সময়সূচি সাজাতে হবে। শিগগির এটা নির্ধারণ হয়ে যাবে। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি পরীক্ষার্থীদের বলবো— তোমরা মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও।’
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে যৌথ অভিযানের সিদ্ধান্ত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে সারা দেশে যৌথ অভিযান শুরু হবে। গতকাল রোববার নির্বাচন ভবন মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও অংশ নেন। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিরা জানান, এ পর্যন্ত ছয়জনকে আটক (গ্রেপ্তার) করা হয়েছে, যাদের সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত। মূল যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেই দুজনকে পালিয়ে যেতে একজন সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ তিনজনের ব্যাপারে অভিযান চলমান রয়েছে।
সিইসির সভাপতিত্বে বৈঠকে তিন বাহিনীর প্রধানরা ছাড়াও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশ নেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবে।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে—এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এখন থেকে মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালু হবে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, আটক শুরু করবে। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
যৌথ অভিযান প্রসঙ্গে ইসি বলেন, আমরা সুনির্দিষ্টভাবে কতগুলো নির্দেশনা আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছি। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। বাহিনীগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে—এ ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করার প্রয়োজন, তা তারা করবেন। আরেকটি বিষয় আমরা সুনির্দিষ্টভাবে বলেছি, গোয়েন্দা সংস্থার সঙ্গে যেহেতু আলাদাভাবে আমাদের আরেকটা মিটিং আছে, আগামীকাল (সোমবার) হওয়ার কথা ছিল, সম্ভবত সেটা রিশিডিউল হয়ে পরশু (মঙ্গলবার) হবে। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু জানা দরকার ছিল বা আমরা যা আশা করি, সেটা কেন পারা গেল না।
তিনি আরও বলেন, আমরা নির্দেশনা দিয়েছি, এখন থেকে মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অপারেশন ফের চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, দলগুলোর মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি করা।
ইসি সানাউল্লাহ বলেন, আমরা বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক চেকপয়েন্ট এস্টাবলিশ করে চেকপয়েন্ট অপারেশনের ওপর গুরুত্ব দিয়েছি। বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে বলা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা আছে মর্মে জানা যায়, সেসব এলাকায়, রিমোট এলাকাগুলোতে অধিকতর নজরদারি-খবরদারি ইত্যাদির ব্যাপারে বলা হয়েছে।
এই কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হিসেবে যাদের বর্ণনা দিচ্ছেন বা ইনডিপেনডেন্ট প্রার্থী হিসেবে যারা ইলেকশন করতে চাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি যে, পুলিশ এরই মধ্যে একটা প্রটোকল দাঁড় করিয়েছে। সেই প্রটোকল অনুযায়ী যারা নিরাপত্তা চাচ্ছেন, সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর বাইরেও যদি কেউ নিরাপত্তা ঘাটতি অনুভব করেন, কোনো সংবেদনশীলতা অনুভব করেন, তারা পুলিশের কাছে অ্যাপ্রোচ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, বেশকিছু জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে কি না, পরোক্ষভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে কি না, খতিয়ে দেখা হবে।
একের পর হামলা&হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন?
ওসমান হাদি হত্যাকাণ্ড, কিংবা গণমাধ্যমের অফিসে হামলা অথবা ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনাগুলোসহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রতিরোধ ও পরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনির পালিয়ে যাওয়া, কিংবা হত্যাকাণ্ডের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঘোষণা দিয়ে একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে আহত করার পর গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতার ঘরের দরজা বন্ধ অবস্থায় আগুনে তার ৭ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে।
অনেকেই অভিযোগ করেছেন, এসব ঘটনায় আইন শৃঙ্খলাবাহিনী অনেকটা নির্লিপ্ত ভুমিকায় ছিল। অধিকাংশ ক্ষেত্রে ঘটনার পর বা অনেক পর তারা সেখানে হাজির হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারেও শৈথিল্য দেখা গেছে।
আগে থেকে ঘোষণা দিয়ে হামলা, তারপরও নেই পুলিশ
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছলে তার রাজনৈতিক সহকর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। রাত সাড়ে ১১টার দিকে একদল লোক শাহবাগ থেকে কারওয়ান বাজারে এসে প্রথমে প্রথম আলো এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায়। ভাঙচুরের পর তারা লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।
এরপর তারা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ভাঙচুর করে এবং রাত ৩টার দিকে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সাংস্কৃতিক সরঞ্জাম লুটপাট করে। পরদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় একদল মানুষ গিয়ে তোপখানা রোডে উদীচীর ঢাকা অফিসে হামলা ও ভাঙচুর করে।
বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।  ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী ডয়চে ভেলেকে বলেন, আমরা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তার কথা বলেছিলাম। কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবুও আমাদের সান্তনা যে ওরা আমাদের ভবনে আগুন দেয়নি। হয়ত আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাওয়ার কারণে তারা আগুন দিতে পারেনি। আমাদের মনে রাখতে হবে, এটি উপমহাদেশের সবচেয়ে বড় সঙ্গীত প্রতিষ্ঠান। এখানে হামলার পর দেশের ভাবমুর্তি বিদেশে কি হবে?
উদীচী অফিসে হামলা হয়েছে ছায়ানটে হামলার একদিন পর অর্থাৎ শুক্রবার। একদিন পরও কেন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারেনি সেই প্রশ্ন তুলেছেন উদীচী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
ডয়চে ভেলেকে তিনি বলেন, ওরা আগে থেকেই ঘোষণা দিয়েছিল আমাদের এখানে হামলা করবে। ফেসবুকে সেই ঘোষণা ঘুরে বেড়াচ্ছিল। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিল না। এই হামলার দায় তো সরকার এড়াতে পারে না।
পুড়ে যাওয়া প্রথম আলো কার্যালয় রোববার পরিদর্শনে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।
ড. কামাল হোসেন পরিদর্শনে গিয়ে বলেছেন, যারা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা করেছে, তারা গণবিরোধী শক্তি। ওইদিন রাতে ডেইলি স্টারে গিয়ে হেনস্তার শিকার হয়েছে নিউ এইজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপনি নুরুল কবীর। প্রধান উপদেষ্ঠার দপ্তর থেকে বলা হয়েছে, দু'টি গণমাধ্যমে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আরও ৩০ জনকে সনাক্ত করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন কী বলছে?
সরকার কেন এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ নেয়নি? আইন শৃঙ্খলা বাহিনী কেন নির্লিপ্ত ছিল? জানতে চাইলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারী ফয়েজ আহম্মদ ডয়চে ভেলেকে বলেন, পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তরে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ওসমান হাদির সহকর্মীরা যখন শাহবাগে প্রতিবাদ জানাচ্ছেন তখন কিছু দুষ্কৃতকারী এতে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা চালায়। এদের দুইজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং ৩০ জনকে সনাক্ত করা হয়েছে। অন্যান্য ঘটনাগুলোতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার যে পদক্ষেপ নেয়নি বা নিচ্ছে না এমন অভিযোগ করা ঠিক হবে না।
একটার পর একটা হামলার ঘটনা ঘোষণা দিয়ে করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে কি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারত না? জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, পুলিশ যে ব্যবস্থা নেয়নি, বিষয়টি এমন নয়। তবে আপনাদের বুঝতে হবে এতদিন মানুষ যে ধরনের পুলিশিং দেখে আসছে, এখন আমরা সেই ধরনের পুলিশিং করছি না। আমরা জনগনকে বোঝানোর চেষ্টা করছি। আগে যেমন কোন ঘটনার পর একটা ক্রসফায়ার হলে মানুষ মনে করত, ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তো আর ক্রসফায়ার হয় না। আমরা লাঠিচার্জ করি না, কাউকে গুলি করি না। ফলে আমাদের সাধ্যের মধ্যে এগুলো নিয়ন্ত্রণে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া হচ্ছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দিপু হত্যাকাণ্ডে ১২ সন্দেহভাজন গ্রেপ্তার
গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী পোশাক কারখানার কর্মকর্তা দিপু চন্দ্র দাসকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও গাছে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ‘ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।
পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুই জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রোববার রাত পর্যন্ত এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের কাকাতো ভাই কার্তিক চন্দ্র দাস ডয়চে ভেলেকে বলেছেন, ঘটনায় কারা জড়িত তা ভিডিওতে আছে। এলাকার মানুষ জানে আমার ভাই কেমন মানুষ ছিল। তাকে মিথ্যা অভিযোগ করে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। দিপুর দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার দায়িত্ব কে নেবে? মেয়েটা বড় হবে কিভাবে?
শুক্রবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪) আগুনে দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। পুলিশ বলছে, তারা নাশকতার ‘বিশ্বাসযোগ্য' প্রমাণ পায়নি। তবে গণমাধ্যমকে বিএনপি নেতা বলেছেন, দরজা বাইরে থেকে তালা দিয়ে আগুন লাগানো হয়েছে।
এসব ঘটনায় চাইলে কি আইন শৃঙ্খলাবাহিনী আগে থেকে কোন পদক্ষেপ নিতে পারত কি না জানতে চাইলে মানবাধিকার কর্মী নুর খান লিটন ডয়চে ভেলেকে বলেন, আইন শৃঙ্খলাবাহিনী তো পরের কথা, সরকার এখানে নির্লিপ্ত ভুমিকা পালন করছে। ঘোষণা দিয়ে দু'টি পত্রিকা অফিসে হামলা, ছায়ানট, উদীচীতে হামলা, গাছে বেঁধে হিন্দু সম্প্রদায়ের একজন পুড়িয়ে হত্যার দায় সরকার কোনভাবেই অস্বীকার করতে পারবে না। আন্তর্জাতিক মহলে আমাদের দেশ সম্পর্কে কী বার্তা যাচ্ছে? ফলে এসব ঘটনায় শুধু বিবৃতি দিয়ে সরকার দায় শোধ করতে পারে না।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন সমীর কুমার দে। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের।
চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এই কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশমন। কারণ, হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, ‘হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ এই জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারও আমাদের করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে ছোঁ মারার সুযোগ আর দেব না। এটা ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিবো তবুও চব্বিশ দিবো না, এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘হাদি কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো ওপর জুলুম করেনি। হাদি সমবসময় ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে- আমার শত্রুর প্রতিও বেইসনসাফি করতে চাই না। হাদি অনেকের অন্তরে জায়গায় করে নিয়েছিল। এই ভালোবাসাটাই সম্ভবত কারো কারো জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। এজন্য তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে।’
যারা বিল্পবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘হাদির হত্যাকারীদের বিচারে সরকার এখন পর্যন্ত যা করেছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। অতি দ্রুত খুনিদের গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যায় না।’
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাবো। মূল কথা হলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে। এখানে যেন অন্য কিছু চিন্তা না করা হয়।’
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।
বাড্ডায় কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস আরো জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ৮টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিছু জানা যায়নি।
ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ জনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরীর মাঝনদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে সকাল থেকে তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ শুরু হবে।
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা রবিবার(২১ ডিসেম্বর) রোববার দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২ টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।
এ বিষয়ে আজ ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা আগামীকাল ২১ ডিসেম্বর রোববার, সকাল ১০টা এর পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।’
সভার আলোচ্য সূচি: নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।
প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে।
হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা ঘিরে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক লোকসমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
বিকল্প সড়কগুলো :
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
২. ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
৩. ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানাবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
সব যানবাহন চালকদের আজ সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
সে সঙ্গে নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা সর্বসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
লন্ডনের পথে জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।
এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে পৌঁছান ডা. জুবাইদা রহমান।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তবে, বর্তমানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে।
তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে...আগের চেয়ে বেশি ওনার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল রয়েছে।’
গতকাল শুক্রবার জাহিদ হোসেন বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা বিএনপি চেয়ারপারসনকে দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।
ওনার (খালেদা জিয়া) শরীরের ওপর একটা প্রসিজর (ছোটখাটো অস্ত্রোপচার) করা হয়েছে। সেটি উনি (খালেদা জিয়া) অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। অর্থাৎ ওনার অবস্থার অবনতি ঘটে নাই।
গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছে।
দেশের বিভিন্ন স্থানে হামলা&ভাঙচুর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ লোকজন। এ ছাড়া হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বীর বাহাদুরের বাড়িতে আগুন
বান্দরবানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের বাড়িতে আগুন দিয়েছে একদল লোক। আগুনে দুটি গাড়িসহ আসবাব পুড়ে গেছে। গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার বীর বাহাদুরের বাসায় আগুন দেওয়া হয়।
বান্দরবান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক ইফতেখার মাহমুদ বলেন, আগুন নেভানোর চেষ্টা করলে তিনটি পাইপ কেটে দেয় বিক্ষোভকারীরা। আগুনে নিচতলায় থাকা দুটি প্রাইভেটকার ও দুটি স্কুটি পুড়ে গেছে।
জানা গেছে, এ সময় রাজীব নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা।
খালিদ মাহমুদের বাড়িতে আগুন
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তাঁর গ্রামের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
কুষ্টিয়ায় হামলা, অগ্নিসংযোগ
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ শহরে একটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কয়েকটি বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে শহরে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এরপর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের বাসায় কার্যালয় ভাঙচুর করে আসবাবে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। একই সময় তারা সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়িতে ইটপাটকেল ছোড়ে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার পৌর প্যানেল মেয়র শাহিন উদ্দিনের জুগিয়ার বাসায় আগুন ধরিয়ে দেয় এক দল যুবক।
এদিকে আমলাপাড়ায় যুবলীগ নেতা বাবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর বাড়ি এবং পেয়ারাতলায় চুন্নু নামে এক ব্যক্তির বাসায় হামলা চালানোর অভিযোগ উঠেছে।
গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে এক্সক্যাভেটর দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাত দেড়টা থেকে নগরের কুমারপাড়ায় অবস্থিত কার্যালয়টি ভাঙা শুরু হয়। ভোর সাড়ে ৪টার দিকে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
হবিগঞ্জে ভাঙচুর
জুমার নামাজের পর হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়েছে ছাত্র-জনতা। কোর্ট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন। পরে শহরে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের চিড়িয়াকান্দি এলাকায়  আ. লীগ নেতা ও ব্লগার সুশান্ত দাসের দৈনিক আমার হবিগঞ্জের কার্যালয়ে হামলা চালানো হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর হবিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধরা।
কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নামে নির্মাণ করা লোটাস চত্বরের তোরণ গুঁড়িয়ে দিয়েছে একদল লোক।
হাদির হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা আদায় করেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য। চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন।
হাদির হত্যার প্রতিবাদে ডেমরা-কালীগঞ্জ সড়কে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এনসিপি নেতাকর্মীরা। কুড়িগ্রাম শহরে সড়কে বিক্ষোভ হয়েছে। মাগুরায় হাদির গায়েবানা জানাজা এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।  শুক্রবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জামালপুরে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দেশব্যাপী চলমান হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পিরোজপুরে কফিন মিছিল হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে।
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী&শিশুসহ নিহত ৭
ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর চালানো এই হামলায় আরও কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো লক্ষ্য করে চালানো এই আকস্মিক হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের তীব্রতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।
ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র এবং শস্য রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ওলেক্সিয়ে কুলেবা জানিয়েছেন যে, শুক্রবার সন্ধ্যায় ওডেসার পিভদেন্নি বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। হামলার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া বারবার ওডেসার বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানালেও সাম্প্রতিক এই হামলাটি ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, কেবল বন্দর নয় বরং ওডেসার যোগাযোগ ব্যবস্থাকেও পঙ্গু করে দিতে চাইছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা।
এই সেতুটি ধ্বংস হওয়ার ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং পার্শ্ববর্তী দেশ মলদোভা ও রোমানিয়ার সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে ওডেসার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ইউক্রেনের সামরিক ও বেসামরিক রসদ সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য ইউক্রেন ওডেসার তিনটি প্রধান বন্দরের ওপর নির্ভরশীল। রাশিয়ার এই ধারাবাহিক হামলাগুলো মূলত ইউক্রেনের অর্থনীতিকে দুর্বল করার একটি সুপরিকল্পিত প্রয়াস বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যুদ্ধের শুরু থেকেই কৃষ্ণ সাগরের আধিপত্য নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে, যার প্রভাব বিশ্ব খাদ্য বাজারের ওপরও পড়ছে। ইউক্রেন সরকার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে।
ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে
ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হাদির মরদেহ মর্গে পৌঁছায়। তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূরদূরান্ত থেকে অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হন।
সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী সময়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাদিকে নিয়ে যেসব কর্মসূচির কথা জানালেন সাদিক কায়েম
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম লিখেছেন, দেশবাসীকে শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর জাতীয় সংসদ ভবন–মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
সহযোদ্ধাদের উদ্দেশে তিনি লিখেছেন, যেসব সহযোদ্ধাগণ ঢাকায় আসতে পারবেন না, তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি। গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন।
ডাকসু ভিপি লিখেছেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন। মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করুন।
সবশেষে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে জানাজা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। পরে একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া, গতকাল হাদির লাশ দেশে আসার পর আজ দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত।’ সরকার সিদ্ধান্ত নিয়েছে, তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।
আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি, ৬ লাখ টাকা দাবি চালক আটক
পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই চালক। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা জিম্মি করে রাখা ভুক্তভোগী যুগ্ম সচিবের নাম মাকসুদা হোসেন। অভিযুক্ত গাড়ি চালকের নাম আবদুল আউয়াল (৪০)।
ওই কর্মকর্তাকে সরকারি গাড়িতে আটকে ঢাকার বিভিন্ন এলাকা ঘোরান তিনি। একপর্যায়ে ওই যুগ্ম সচিবের কর্মস্থল পরিকল্পনা কমিশনে আসেন। তখন তাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযুক্ত চালক আবদুল আউয়াল দুই মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। এর আগে পরিকল্পনা কমিশনের আরেক যুগ্ম সচিবের গাড়ি চালাতেন তিনি।
বিকালে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অপহরণের মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
টাকা নেওয়ার জন্য চালক তাকে জিম্মি করেছিলেন বলে জানান মাকসুদা হোসেন।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সকাল সোয়া আটটায় ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে তিনি শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে নিজ কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। চালক আবদুল আউয়াল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে গাড়ি কমিশনে না নিয়ে বিজয় সরণির দিকে যেতে থাকেন।
গাড়ি কেন অন্যদিকে নিচ্ছেন, জানতে চাইলে জবাব দেন না চালক। মহাখালী, বনানী হয়ে বিমানবন্দর সড়কের দিকে গাড়ি চালতে থাকেন তিনি। চালক যে তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, সেটি নিজের এক সহকর্মীকে জানান মাকসুদা হোসেন।
একপর্যায়ে মাকসুদা হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিতে গেলে চালক জোর করে তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেন বলে জানান যুগ্ম সচিব।
তিনি বলেন, মুঠোফোন কেড়ে নিয়ে চালক গাড়ির দরজা লক করে দেন। এরপর গাড়ি উত্তরার দিয়াবাড়ি ঘুরে বেড়িবাঁধ হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে চালাতে থাকেন। পরে গাড়ি ঘুরিয়ে আবার দারুস সালাম হয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১২টার দিকে পরিকল্পনা কমিশনের সামনে আসেন।
মাকসুদা হোসেন বলেন, কী কারণে এলোমেলো গাড়ি চালাচ্ছেন, কেন তাকে জিম্মি করা হয়েছে, জানতে চাইলেও কোনো কথা বলেননি চালক।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে (সাবেক বাণিজ্য মেলা) গাড়ি থামিয়ে এবার যুগ্ম সচিবের কাছে নিজের মায়ের চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দাবি করেন চালক। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চান তিনি। তখন যুগ্ম সচিব বলেন, এই মুহূর্তে তার কাছে টাকা নেই। অফিসে গেলে টাকা দেওয়া হবে।
এ কথা বলার পর তাকে কমিশনের ভেতরে নিয়ে আসেন চালক আবদুল আউয়াল। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। বিকাল পর্যন্ত চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।
একজন যুগ্ম সচিবকে জিম্মি করা হয়েছে, এই খবরে সকাল থেকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে তোলপাড় শুরু হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থা ওই গাড়ি ট্র্যাক করতে থাকে।
পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার বলেন, চালক একজন মাদকাসক্ত বলে তারা জানতে পেরেছেন। ওই কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন চালক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
হাদিকে গুলি: শুটার ফয়সালকে নিয়ে আদালতে যে তথ্য দিলেন নুরুজ্জামান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দিয়ে পালাতে সহায়তা করা মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতের নুরুজ্জামান নোমানীর রিমান্ড শুনানি হয়।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে মো. নুরুজ্জামান নোমানী জানান, হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ১২ ডিসেম্বর ঘটনার দিন একটি প্রাইভেট কার ভাড়া করেছিলেন। সেই গাড়ির চালককে তিনবার তিন স্থানে আসতে বলেছিলেন তিনি।
প্রথমে গাড়িটিকে আসতে বলা হয়েছিল ঢাকার মৎস্য ভবনের সামনে। কিন্তু জুমার নামাজের পর গাড়িটিকে আসতে বলা হয় আগারগাঁওয়ের বিএনপি বাজারে। সবশেষ ধামরাই উপজেলার কালামপুরে যেতে বলা হয় গাড়িটিকে। সেখান থেকে গাড়িটিতে উঠে ময়মনসিংহে যান ফয়সাল।
গাড়ি ভাড়ার সূত্র ধরে ফয়সাল করিমের সঙ্গে পরিচয় হয় বলে দাবি করেন নুরুজ্জামান নোমানী।
তিনি বলেন, গত তিন মাস ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গাড়ি ভাড়া নিতেন।
নুরুজ্জামান বলেন, নয় মাস আগে থেকে গাড়ির ভাড়া নেওয়ার সূত্র ধরে অনলাইনে, হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে সম্পর্ক হয়। আমি তো দিসি ভাড়া। কিন্তু উনি কী করছে, আমি বুঝতেসি না।
হাদিকে হত্যাচেষ্টার দিন ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া করতে চান বলে জানান নুরুজ্জামান।
তিনি বলেন, সেদিন তার সব গাড়ি ট্রিপে থাকায় তিনি ফয়সালকে প্রথমে না করে দিয়েছিলেন। কিন্তু পরে তার বন্ধু সুমনের গাড়ির ব্যবস্থা করে দেন।
নুরুজ্জামান বলেন, ফয়সাল প্রথমে গাড়িটি মৎস্য ভবনের সামনে পাঠিয়ে দিতে বলেন। গাড়িটি সেখানে পাঠানো হলে তখন ফয়সাল বলেন, ‘ভাই, একটু সমস্যা। মৎস্য ভবন যাব না। আপনি জুমার পরপরই বিএনপি বাজারের সামনে গাড়িটা পাঠায়ে দিয়েন।’
পরে বিএনপি বাজারের সামনে আসার পরে দুষ্ট লোকটা বলে, ‘ভাই, আমি তো ওখানে থাকব। উনি (চালক) আসছে কি না?... খালি গাড়িটা আপনি কালামপুরে পাঠান।’ এরপর নুরুজ্জামান চালক সুমনকে ফোন করে গাড়ি নিয়ে কালামপুরে যেতে বলেন।
বিচারক বলেন, ‘ড্রাইভারকে চেনেন?’ নুরুজ্জামান বলেন, জি। ‘ড্রাইভার কোথায় আছে, জানেন?’ নুরুজ্জামান বলেন, তাকেও আনা হয়েছে। তিনি ডিবিতে আছেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
হাদিকে হত্যাচেষ্টা: আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের বাবা&মা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা-মা আদালতকে বলেছেন, আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে তারা সাহায্য করেছেন। এরপর জবানবন্দী শেষে তাদের কারাগারে পাঠিনোর আদেশ দেন আদালত।
এর আগে বিকেলে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোছা. হাসি বেগমকে (৬০) আদলতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাসকামরায় নেয়া হয় তাদের। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা-বাবাকে গ্রেপ্তার করে র্যাব-১০। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাদের চার সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেন এবং আবার আসামি তার ভাগনে জামিলকে (১৮) দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার নিজ ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেন।
পরে সেখানে বাবা-মার সঙ্গে দেখা করে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে আসামি মো. হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মো. হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও প্রদান করেন। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরাণীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করে।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
এদিকে, হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একইদিন মূল অভিযুক্ত ফয়সালকে পালিয়ে যেতে গাড়ি দিয়ে সহায়তা করা মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বংশালে থানা লুটের বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজধানীর বংশাল এলাকা থেকে থানা লুটের একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল আসামি বোম রহমান পলাতক রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্টের পর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকার সিককাটুলীতে গোপনে লুকিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর অস্ত্রটির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়।
অভিযানে জনৈক রহমানের বাসা থেকে একটি বিদেশি পিস্তল (CZ-75, P-07, মেইড ইন চেক রিপাবলিক) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকৃত পিস্তলটি বংশাল থানা থেকে লুট হওয়া অস্ত্র। জানা গেছে, রহমান ওই এলাকার বোম রহমান গ্রুপের সক্রিয় সদস্য। বোম রহমান ওরফে আব্দুর রহমান বিএনপি বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
এছাড়া একই অভিযানে এলাকার আরেক বাসিন্দা সামিরের বাসা থেকে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত বোম রহমান এখনও পলাতক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ওসমান হাদির ওপর হামলা দুই বার প্রাইভেট কার বদল করে সীমান্তে পৌঁছায় হামলাকারীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুজন সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে বলেই ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত দিয়ে পার হওয়ার সময় কারা তাদের সহযোগিতা করেছে, সেই প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন সেই তালিকা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। এ নিয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে সিংগাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। তিনি বলেছেন, নতুন করে শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সন্দেহভাজন হামলাকারী দুজন ফয়সাল ও আলমগীর ঘটনার পরদিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পালটে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেক জন তাদের রিসিভ করে নিয়ে যান।
তবে মোটরসাইকেলচালক কে ছিলেন, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের দুই সদস্য সিবিরন দিও (৩৫) ও সঞ্জয় লিপিকে (২৫) জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, তারা সত্যি ভারতে পালিয়ে গেছে কি না সেটা জানতে দুই জনকে হালুয়াঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে।
শারীরিক অবস্থা স্থিতিশীল :শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে তার বড় ভাই ওমর ফারুক জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিংগাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিংগাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন।
এদিকে গতকাল দুপুরে সিংগাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত থাকা ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, সিংগাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনো বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্টিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে; যা চিকিত্সকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডা. আহাদ জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস সচল আছে। তবে নিউরোলজিক্যাল রেসপন্স দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি কোনোটিই লক্ষ করা যাচ্ছে না। হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে থাকা অবস্থায় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিংগাপুরেও সেই জটিলতা মাথায় রেখেই শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাপনা চলমান রয়েছে।
কবির সাত দিনের রিমান্ডে :হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান গতকাল রিমান্ড মঞ্জুর করেন। রবিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি এলাকায় একটি ইটভাটার ছনের ঘর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। সোমবার রাতে তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কবিরকে রিমান্ড চেয়ে গোয়েন্দা পুলিশের করা আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধ্যগ্রস্ত করা, নির্বাচনে আগ্রহী রাজনৈতিক দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির লক্ষ্যে এবং প্রার্থীদের মনোবলকে দুর্বল করার জন্য ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ঘটনার পরপর কবির আত্মগোপনে চলে যান। তিনি এ মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের ঘনিষ্ঠ সহযোগী। মামলার রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
সোমবার রাতে কবিরকে গ্রেফতারের তথ্য জানিয়ে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, কবির রাজধানীর আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি আদাবরের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। ফয়সল করিমের গ্রামের বাড়িও পটুয়াখালীতে।
এ ঘটনায় সোমবার ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগের দিন রবিবার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
‘আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’
বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’
হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের মা&বাবা গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো.হুমায়ুন কবির (৭০) ও মোসা.হাসি বেগম (৬০)। মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার ভোড় সাড়ে ৫টায় র‍্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউসিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ফয়সালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। আবার তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই।
বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক গতকাল রোববার সন্ধ্যায় সমকালকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলো এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন।
আরেকজন সদস্য জানান, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। এটা সময় লাগবে। শারীরিক সক্ষমতা ভ্রমণ করার মতো হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশে রেখেই তাঁর চিকিৎসা চলবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে আগেই দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। এবার আরেক দাবি করলেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ।
সায়ের লেখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।’
পোস্টে তিনি একটি নাম্বারও যোগ করেন (+৯১৬০০১৩৯৪০**)। তিনি লেখেন, ‘এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।’
তার দাবি, ‘যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
হাদিকে হত্যাচেষ্টার ২ দিন পর মামলা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার ২ দিন পর পল্টন থানায় মামলা হয়েছে।
থানার একজন কর্মকর্তা রোববার (১৪ ডিসেম্বর) রাত ২টার দিকে একটি গণমাধ্যমকে বলেছেন, মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তা নিজের নাম বলতে রাজি হননি।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘ভালো নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে হাদিকে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও ২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে আরও ৩ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব। তারা হলেন প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।
র‌্যাব বলেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ ৩ জন সন্দিগ্ধ ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৩ লাখ ৬৯ হাজার ২৬০ জন প্রবাসী। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ২৬১ জন পুরুষ এবং ২৪ হাজার ৯৯৯ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ।
রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন। প্রসিকিউশন এই মামলায় পাঁচটি অভিযোগ আনে। এর আগে, গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানিতে তিনি জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম-নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। তিনি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতা সামনে এনে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন।
১৩ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন তিন সেনা কর্মকর্তা। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতি চেয়ে আইনজীবী আজিজুর রহমান দুলু চারটি গ্রাউন্ড এনে শুনানি করেন। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ, নির্যাতন— এই তিনটি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে ট্রাইব্যুনাল। চতুর্থ গ্রাউন্ডটি ছিল গুম রাখা।
দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের হয়ে ডিসচার্জ চেয়ে আবেদন করেন আইনজীবী হাসান ইমাম, আমির হোসেন সহ অন্যরা। পরে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর।
গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন: ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব) মখসুরুল হক।
গত ২৩ নভেম্বর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, তবে শারীরিক অসুস্থতা দেখিয়ে ৩ ডিসেম্বর তিনি তা প্রত্যাহার করলে মো. আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এই মামলার তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য সাতদিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২
গাজীপুরের টঙ্গীতে এক বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন আহত হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২) মোটরসাইকেলে করে নগদ অর্থ বহন করে যাচ্ছিলেন। তারা টঙ্গীর আনারকলি রোডে মেসার্স টঙ্গী স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারের সামনে পৌঁছালে পায়ে হেঁটে আসা দুই থেকে তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা আরিফ হোসেনের বুকের ডান পাশে গুলি করে এবং বাম পাশে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে। এ ছাড়া আজাদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফ হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র‌্যাব।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এরপর থেকেই ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
লক্ষ্মীপুরে পেট্রোল ঢেলে নির্বাচন অফিসে আগুন
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকতে ও বের হতে দেখা যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এর পরপরই ওই যুবক গেট টপকে বের হয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন বলেন, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমে ছিল। সে টের পেয়ে কে কে বলতেই ওই যুবক পালিয়ে যায়। এরমধ্যেই ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে গিয়ে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধতন কর্মকর্তাও ঘটনাস্থলে আসেন। তিনি নিয়মিত নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার
অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। গতকাল শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার এক দিন পর তারেক রহমানের দেশে ফেরার কথা জানালেন তিনি।
মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচন মিলিয়ে তারেক রহমান দেশে ফেরার এ সিদ্ধান্ত নেন। বর্তমানে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বিদেশের মাটিতে রয়েছেন, প্রায় এক যুগ ধরে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, গণতান্ত্রিক উত্থানে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দলের পক্ষ থেকে শুধু নয়, আনন্দের সঙ্গে গোটা জাতিকে এটা জানাচ্ছি।’
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। ওই সময় থেকে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থেকেই তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। দেশে ফিরে গুলশানের দুই বাসায় থাকবেন।
গত নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তাঁর শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছিল, তিনি দ্রুতই দেশে ফিরছেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের পথে যত বাধা, তারেক রহমান দেশে এসে পৌঁছালে তা দূর হয়ে যাবে। গত বৃহস্পতিবার নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে ট্রেন চলতে শুরু করেছে; যে  আশা-প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়িত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, দেশে ফিরলে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেবে সরকার– এমন নিশ্চয়তা পেয়েছে বিএনপি। দেশে ফেরার পর তিনি গুলশানের ফিরোজা ও পাশে আরেকটি বাসায় থাকবেন। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তারেক রহমান চাইলে ভ্রমণ পাস দেওয়া হবে।
উচ্ছ্বসিত নেতাকর্মী স্বাগত জানাতে প্রস্তুত
দীর্ঘ দেড় যুগ পর প্রিয় নেতাকে বরণ করতে ২৫ ডিসেম্বর ইতিহাস সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, ওই দিন ঢাকার বিমানবন্দরে জনতার ঢল নামবে। নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ তাঁকে স্বাগত জানাতে আসবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গনমাধ্যমকে বলেন, তারেক রহমান এখন আর শুধু বিএনপির নেতা নন, তিনি সর্বজনীন নেতা, জনমানুষের নেতা। তাঁর ফেরার দিন ইতিহাস সৃষ্টি হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। নেতাকর্মীদের এদিন ঘরে রাখা যাবে না। এটা আবেগের জায়গা। সবাই এদিন বিমানবন্দরে ছুটবেন তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য।
তারেক রহমান ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তাঁর সক্রিয় আগমন ঘটে। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এর পরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী পক্ষ অপপ্রচার শুরু করে, যা ভিত্তিহীন ছিল।
২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় তারেক রহমানকে কারাগারে যেতে হয়, র্নিযাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তাঁকে ২০০৮ সালে লন্ডনেও যেতে হয়। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। সারাদেশে নেতাকর্মীদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেন। তাদের সব সমস্যায়, মামলা-হামলা-নির্যাতনে পাশে দাঁড়ানোর মূল ভূমিকা পালন করতে থাকেন। আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণাধীন উচ্চ আদালতের এক আদেশে তাঁর বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্যে থেকেই  দায়িত্ব পালন করছেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়।
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসার মধ্যেই আছেন। আমরা খুবই আশাবাদী যে, তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’
এর আগে, বিকেলে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় (ডিএমপি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।
এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করে ডিএমপি।
এর আগে, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে নেওয়া হবে না। এভারকেয়ারেই চিকিত্সা হবে। খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাংগাল চিকিত্সা দেওয়া হচ্ছে।
গতকাল মেডিক্যাল বোর্ডের একটি সূত্র জানায়, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিত্সা দিয়ে আসছেন। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাংগাল চিকিত্সা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। গতকালও ডায়ালাইসিস দিতে হয়েছে।
গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো নজল ক্যানুলা এবং বিপাপ মেশিনের মাধ্যমে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডি আই সি’ এর ফল স্বরূপ তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউশন দিতে হচ্ছে। সব চিকিত্সার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার কার্ডিওগ্রাফিতে এয়ারটিক ভালবে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই করা হয় এবং সেখানে ইনফেকটিভ এনডোকারডিটিস ধরা পরে। তত্ক্ষণাত্ মেডিক্যাল বোর্ডের দেশি- বিদেশি চিকিত্সকদের পরামর্শক্রমে এ রোগের চিকিত্সা গাইডলাইন অনুযায়ী চিকিত্সা শুরু করা হয়।
এদিকে জানা গেছে, দেশে ফেরার পর খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান বেশির ভাগ সময় হাসপাতালে শাশুড়ির শয্যাপাশে কাটাচ্ছেন। নিবিড়ভাবে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। চিকিত্সার বিষয়গুলোর তিনি সমন্বয় করেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। তখন তিনিও মায়ের পাশে থাকতে পারবেন।
কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বশেষ সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিভেনি। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভি অ্যান্ড এফ) কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আরভি অ্যান্ড এফ কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর আরভি অ্যান্ড এফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাভারের আরভি অ্যান্ড এফ ডিপোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। আইএসপিআর জানিয়েছে, ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আরভি অ্যান্ড এফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর আরভি অ্যান্ড এফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল এস. এম. আসাদুল হক। সাভার আরভি অ্যান্ড এফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
১৭ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। ২ বছরের শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন।
জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতে উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামিয়ে দেখার চেষ্টা করেছে। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল হলেও উদ্ধার করা যায়নি শিশুটিকে। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুড়ঙ্গ করা হচ্ছে।
মোহাম্মদপুরে মা&মেয়ে খুন: অভিযুক্তের আসল নাম&পরিচয় জানা গেছে
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা–মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী ‘আয়েশা’কে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার প্রকৃত নাম-পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে। তবে গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেপ্তারের পর প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা তদন্তসংশ্লিষ্টদের।
গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। মঙ্গলবার নাটোরে মা–মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ রয়েছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। চার দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া প্রায় ২০ বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন স্বজনেরা। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্তসূত্র বলছে, গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন। বাসার কাজে যোগ দেওয়ার সময় সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যে ফোনটি নিয়ে গেছেন, সেটি বাসা থেকে বেরিয়েই বন্ধ করেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার বেশির ভাগই অচল থাকায় তিনি কোনদিকে পালিয়েছেন, তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে।
সূত্র বলছে, লায়লা আফরোজের পরিবারের সঙ্গে তরুণীর আগের কোনো ফোনযোগাযোগ পাওয়া যায়নি। তিনি সব সময় বোরকা পরে থাকতেন, তাই ভবনের সিসিটিভিতেও তার মুখ স্পষ্টভাবে ধরেনি। ফলে তাকে শনাক্ত করতে ম্যানুয়ালভাবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, গৃহকর্মীর দেওয়া নাম-ঠিকানা ভুল হওয়ায় শুরুতে তার পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল। তবে দ্রুতই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ আছে, সোমবার সকাল ৭টার দিকে তিনি স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে মা–মেয়ের মরদেহ নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের দাফন করা হয়।
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা।
এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন।
তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পদত্যাগের বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন।
সরকার–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। তারা নির্বাচন করুন আর না করুন, তাদের পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা।
এ বিষয়ে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের বক্তব্য জানতে টেলিফোনে একাধিকবার চেষ্টা করা হয়েছে। তাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু করে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।
অবশ্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এনসিপিতে কোনো পদ না থাকলেও দলটিতে তাদের প্রভাব রয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে ভোট করতে চান বলেও খবর বের হয়। অবশ্য ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, তাতে ঢাকা-১০ আসনও রয়েছে।
এমতাবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন; তার রাজনৈতিক ঠিকানা কী হবে—সেটা এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে। আসনটিতেও বিএনপি দীর্ঘদিন দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে গত সোমবার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি। ফলে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাহফুজের ভোট করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টায় আছে। এর মধ্যে গত রোববার এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এনসিপি বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির মনোনয়ন নেন কি না, সেদিকেও দৃষ্টি রয়েছে অনেকের।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পরে উপদেষ্টার দায়িত্বে আসেন।
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসনে ও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। তবে তাদের রাজনৈতিক ঠিকানা এবং দলীয় সংযুক্তি এখনও স্পষ্ট নয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টা চালাচ্ছে এবং এনসিপি বিভিন্ন আসনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে।
গুম ও নির্যাতনের মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলায় শুনানি করবেন স্টেট ডিফেন্স ও উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা।
তিন কর্মকর্তা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।
এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক।
গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পাঁচটি অভিযোগ এনে এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার তিন আসামির পক্ষে সময় চাইলে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পলাতক আসামিদের হাজিরের জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনে দুর্নীতিবাজ&চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
আগামী নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন।
শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯ টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসাবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপন করে থাকে।
এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা'। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। একই সঙ্গে দেশে সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ অন্যান্য এনজিওতে দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।
হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ধারাবাহিকতায় ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পর আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩১ বাংলাদেশি।
জানা গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহনসহ জরুরি সহায়তা দেয়া হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর। এ ছাড়া, সিলেট, ফেনী, শরিয়তপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার কর্মী আছেন।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, তাদের সবাইকেই প্রায় ৬০ ঘণ্টা হাতে  হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয়। ঢাকা বিমানবন্দরে এনে তাদের শেকলমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এই ৩১ জনের মধ্যে অন্তত সাজন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন।
এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতে হাতকড়া, পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক।
নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেয়ার আগে সরকারের সতর্ক হওয়া জরুরি মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি  ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে তাদের অধিকাংশই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এজন্য একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করছেন কিন্তু ফিরছেন শুন্য হাতে। যে এজেন্সি তাদের পাঠিয়েছিল এবং যারা এই অনুমোদন প্রক্রিয়ায় ছিলো তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ নভেম্বর একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন ও ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। এর আগে, চলতি বছরের ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে।
হাতে গ্লাভস পরে মা&মেয়েকে হত্যা, সবশেষ যা জানা গেলো
ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে সোমবার (৮ ডিসেম্বর) এক গৃহবধূ ও তার মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল সকাল প্রতিদিনের মতো সোমবার ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। ১১টার পরে বাসায় এসে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী।
ভয়াবহ এই হত্যাকাণ্ডের সঙ্গে গৃহকর্মী আয়েশা জড়িত বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক। মাত্র চারদিন আগেই অস্থায়ী গৃহকর্মী হিসেবে আয়েশা ওই বাসায় কাজ নিয়েছিলেন।
সিসিটিভি ফুটেজেও গৃহকর্মী আয়েশাকে খুনের দিন (সোমবার) সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে ওই বাসায় প্রবেশ করতে দেখা দেখে। এরপর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাকে বেরিয়ে যেতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।
ওই বাসার একটি আলমারির জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে। এ ঘটনায় মো. খালেক নামে ভবনটির এক নিরাপত্তাকর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
নাফিজার বাবা এ জেড আজিজুল ইসলাম বলেন, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে চার দিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেন। সকালে এসে বাসার কাজ করে চলে যেত। এরমধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। সন্দেহ হলেও গৃহকর্মীকে কিছু জিজ্ঞাসা করা হয়নি।
তিনি আরও বলেন, মেয়েটির পরিচয় ও ফোন নম্বর চেয়েছিলাম। কিন্তু সে বলেছিল, আগুনে পুড়ে তার মা-বাবা মারা গেছেন। সে-ও আগুনে দগ্ধ হয়েছিল। এসব বলে পরিচয় ও ফোন নম্বর দেয়নি।
আজিজুলের গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলায়। তিনি ঢাকার উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। ২০১২ সাল থেকে তিনি পরিবার নিয়ে বহুতল ভবনটির অষ্টম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন।
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ নতুন সাক্ষ্য উপস্থাপন করা হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে দায়ের করা মামলাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ সাক্ষ্য দেবেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ করা হবে। প্যানেলের অন্য দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশন জানায়, সকাল ১০টার পর ট্রাইব্যুনালে হাজির হতে পারেন হাসনাত আবদুল্লাহ। ২২তম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেবেন। এই মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজসহ ছয়জন গ্রেপ্তার আছেন।
গত ২৭ নভেম্বর টানা ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হয়। এরপরই আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। যদিও ২৪ নভেম্বর পুলিশ বিভাগের এক কর্মকর্তার জবানবন্দি নেওয়ার কথা ছিল, বিশেষ কারণবশত তা হয়নি। এর আগে ২৩ নভেম্বর এক শিক্ষার্থী সাক্ষ্য দিয়ে জানান, তিনিই আহত সাঈদকে হাসপাতালে নেন, আর মৃত ঘোষণার পর পথ থেকে পুলিশ লাশটি নিয়ে যায়। এ ছাড়া পলাতক ২৪ আসামির স্টেট ডিফেন্সসহ গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীরা তাকে জেরা করেন।
১৮ নভেম্বর সাক্ষ্য দেন শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া। একইভাবে ১৬ নভেম্বর মিঠাপুকুর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিক ১৭তম সাক্ষী হিসেবে ১৬ জুলাইয়ের ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরেন। ১৩ নভেম্বর সাক্ষ্য দেন নায়েক আবু বকর সিদ্দিক, আর ১২ নভেম্বর এসআই (সশস্ত্র) আশরাফুল ইসলাম জানান—রংপুর কোতোয়ালি জোনের তৎকালীন এসি আরিফুজ্জামান ও তাজহাট থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে গুলিতে সাঈদ নিহত হন। ১১ নভেম্বর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ ঘটনাস্থলের প্রত্যক্ষ বর্ণনা দেন। ১০ নভেম্বর আন্দোলনকারী শিক্ষার্থী আকিব রেজা খানও হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন।
৪ নভেম্বর, ২১ ও ১৩ অক্টোবর সাক্ষী হাজির না হওয়ায় তিনবার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়। ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণে দুই উপপরিদর্শক—এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল—জবানবন্দি দেন। এর আগে ২৮ আগস্ট প্রথম দিন শহীদ সাঈদের বাবা মকবুল হোসেন ও সাংবাদিক মঈনুল হক সাক্ষ্য দেন।
চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয়। তবে সাবেক ভিসিসহ ২৪ আসামি এখনও পলাতক। তাদের পক্ষে ২২ জুলাই রাষ্ট্রীয় ব্যয়ে চার আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
৩০ জুলাই পলাতকদের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করেন; এর মধ্যে পাঁচজনের পক্ষে লড়েন সুজাদ মিয়া এবং ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাদের পক্ষে ছিলেন মামুনুর রশীদ। অন্যদিকে ইশরাত জাহান ও শহিদুল ইসলামও শুনানিতে অংশ নেন।
২৯ জুলাই তিন গ্রেপ্তার আসামির পক্ষে শুনানি হয়—শরিফুলের পক্ষে আমিনুল গণি টিটো, কনস্টেবল সুজনের পক্ষে আজিজুর রহমান দুলু এবং ইমরানের পক্ষে সালাহউদ্দিন রিগ্যান বক্তব্য রাখেন। এর আগে ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়। ৩০ জুন চার্জ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং ২৪ জুন তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয়। মামলায় মোট সাক্ষী ৬২ জন।
শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী&প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেন পুলিশ সদস্যরা।
এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর আনিসুল ও সালমানের ফরমাল চার্জে আনা হয় কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগ। তাদের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ১৫ অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। ওইদিন প্রসিকিউশনের পক্ষে দুই মাস সময় চাইলে এ আদেশ দেওয়া হয়। গত ২০ জুলাইও তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তবে প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন করে সময় দেন ট্রাইব্যুনাল।
এদিকে, আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সতর্ক ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দিতে দেখা যায়।
চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওইদিন এ ঘটনায় তদন্তে আরও তিন মাস সময় চান প্রসিকিউশন। পরে ২০ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৮ ফেব্রুয়ারি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ আসামিদের আনা হয়। সবমিলিয়ে একসময়ের হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে পৃথক চার্জ জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পরও তাঁর মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাঁকে কয়েক দিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসা ও বিদেশযাত্রা-সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও দুই দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর। সূত্রের মতে, গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁর অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই লক্ষণীয় নয়; সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যালোচনার জন্য জরুরি বৈঠকে বসেন। বৈঠকের পর শনিবার ও রোববার তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। আজ সোমবার আবারও বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সর্বশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা-পরিকল্পনায় নতুন কোনো পরিবর্তন আনা হবে কি না, তা নির্ধারণ করা হতে পারে।
চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকেরা তাঁর ডায়াবেটিসের ওঠানামা, কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়া এবং হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত জটিলতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ফুসফুসের পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি প্রতিদিন হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন।
চিকিৎসকেরা বলছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল নয়; আবার খুব অবনতিও হয়নি। তবে নতুন কোনো জটিলতা দেখা না দিলেও মূল সমস্যাগুলো নিয়ন্ত্রণে না আসায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে ধারণা করা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাঁর ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে তাঁর সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি এবং ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে। তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়; তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন।
এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল, খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় ৭ ডিসেম্বর। রাতে আবার জানানো হয়, সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই তারিখও অনিশ্চিত রয়ে গেছে।
দুই সপ্তাহের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ১১.২ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাজ্য&কাতার
কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।
দুই দেশের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে, যা গত কয়েক বছরে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের কারণ হয়েছিল।
২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে।
আজ আবার সড়কে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা
ফরিদপুরে গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ভোটার তালিকা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নাম বাদ যাচ্ছে
গুমের মামলায় ট্রাইব্যুনালে আনা হলো ১০ সেনা কর্মকর্তাকে
গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশ জেলের সবুজ একটি এসি প্রিজন ভ্যানে এই সেনা কর্মকর্তাদের আনা হয়।
১০ সেনা কর্মকর্তা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
এ মামলায় পলাতক আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।
আজ এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা করবেন। তবে পলাতকদের পক্ষে করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা।
এদিকে, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষ্যে বরাবরের মতো হাইকোর্টের মূল ফটকে কঠোর নিরাপত্তায় রয়েছে পুলিশ-সেনাবাহিনী। ট্রাইব্যুনাল ফটকের দুই পাশেও বিজিবি-র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৎপর দেখা গেছে এপিবিএনসহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও।
এর আগে, গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করা হয়। যদিও ভার্চুয়ালি হাজিরার আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা। তবে এ নিয়ে আজ শুনানির কথা রয়েছে।
ওই দিন ট্রাইব্যুনাল বলেছেন, বিভিন্ন মামলায় সাবেক প্রধান বিচারপতি জেলে রয়েছেন। তিনি সশরীরে হাজির হচ্ছেন। সাবেক কয়েকজন মন্ত্রী নিয়মিত হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান।
গুমের এ মামলায় অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। পরে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তবে এরই মধ্যে মৌখিকভাবে এ মামলায় না লড়ার ইঙ্গিত দিয়েছেন এই আইনজীবী।
গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য সাতদিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত। ৮ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় এলো যুক্তরাজ্যের চিকিৎসকদল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসকদল ঢাকায় পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকায় পৌঁছান।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  জানান, বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য থেকে একটি এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় এসে পৌঁছাবে। চেয়ারপারসনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খালেদার জন্য দেশের বাইরে নেয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন।
তিনি আরও বলেন, ‘দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’
বিএনপি চেয়ারপারসনকে এ মুহূর্তে দেশের বাইরে নেয়ার সুযোগ নেই বলে জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি (বেগম খালেদা জিয়া) সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি উনি মেনটেইন করছেন।’
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
Copied from: https://rtvonline.com/
ওয়াকার&উজ&জামান আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ে তোলা হবে
সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পুরস্কার বিতরণ করেন কৃতী ক্যাডেটদের মাঝে।
সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশে বক্তব্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সচেষ্ট থাকতে হবে।
প্রধান অতিথি সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সব অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন।
কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকশ ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‌্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণের পিতা-মাতা ও অভিভাবকগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যার ঘটনায় মামলা দায়ের
ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর মামলা দায়েরের ঘটনা নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন'২০১৯ এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন
তিনি আরো বলেন, ঘটনাটি জাতীয় দৈনিক ও টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে।  যে কারনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার মহোদয় ফোন করে এই ঘটনা অমানবিক বলে জানিয়ে বলেন, এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। এছাড়াও মহাপরিচালক স্যারও ফোন করে তার পক্ষে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছেন।
এদিকে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে ইতোমধ্যেই বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত টিম ঈশ্বরদীতে এসেছেন ।
গত সোমবার সকালে মৃত কুকুর ছানার ছবি  ফেসবুক পোস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শহরজুড়ে তীব্র ক্ষোভের ওইসৃষ্টি হয় এবং ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন নানা শ্রেণিপেশার মানুষ।
ঘটনার পর স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার দুপুর থেকেই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এবং মঙ্গলবার জাতীয় দৈনিকে ঘটনাটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে মঙ্গলবারের মধ্যে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। জেনেছি তারা ইতোমধ্যে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।
অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত নিশি আকতার কোয়ার্টার ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকতো এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সাজিনার গাছের গোড়ায় রেখে আসি। কীভাবে পুকুরে পড়েছে জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।”।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যার পর গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তার স্ত্রী নিশি আকতারের অবহেলায় বা ইচ্ছাকৃতভাবে আটটি কুকুরছানা ডুবে মারা যায়। ছানাগুলো হঠাৎ নিখোঁজ হলে মা কুকুরটি রাতভর আবাসিক এলাকা, অফিসার্স ক্লাব ও বিভিন্ন বাড়ির সামনে ছুটোছুটি করে আর্তচিৎকার করে। খাবার দিলেও সে মুখ দেয়নি। তখনও কেউ জানতেন না ছানাগুলোর কী হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন, “সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন। তখন তার ছেলে বলে—‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’ এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি। তুলে খোলার পর আটটি ছানাকেই মৃত অবস্থায় পাই।”
মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন এবং সেডেটিভ ইনজেকশন প্রয়োগ করেন।
নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই, নিহত ১
দিনাজপুরের নবাবগঞ্জেভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আগুনে শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) রইচ উদ্দিন (৭২) ঘর থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ তেলির ছেলে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে গ্রামের ১০টি বাড়ি পুড়ে গেছে। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা যান। এ ছাড়াও ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।” তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়ায় দ্রুত পুনর্বাসন ও সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাত কলেজ শিক্ষার্থীদের বৃহৎ বিক্ষোভ আজ
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বিষয়টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে নানা আলোচনা হলেও এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে।
সাত কলেজের অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়।
আজ সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে করে ৩য় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আমাকে এবং অন্য দুই শিক্ষক নেতাকে শোকজ করা হয়েছে। তাই দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।
শিক্ষকদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নের বিষয়টি ২২ দিন ধরে ঝুলে আছে। দৃশ্যমান অগ্রগতি না থাকায় বুধবার থেকে পরীক্ষা বর্জনের পাশাপাশি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
সংগঠন সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী অন্তত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। একইসঙ্গে দাবি উপস্থাপন করায় দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি, মু. মাহবুবুর রহমান এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদেও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে বুধবার বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশ করবে শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হচ্ছে ।
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এখানে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে আছেন। গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সমস্যা সমাধানসহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।
এর আগেও গত ৮–১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা আবার কর্মবিরতিতে ফেরেন।
ঢাকা&ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস&ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে।   শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।  প্রতাপ দাস নামে এক ব্যক্তি বলেন, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমানের নামে শতাধিক ভুয়া পেজ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে খবর আসে। তারই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের দেশে আসা না আসার বিষয়টি আলোচনায় আসে।
সম্প্রতি Zaima Rahman নামের পেজ থেকে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে খালেদা জিয়ার অসুস্থতার বিষয় জানিয়ে দোয়া চাওয়ার পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করা হয়।
অন্যদিকে Dr. Zubaida Rahman (ডা. জুবাইদা রহমান) নামের পেজ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একাধিক পোস্ট দেওয়া হয়।
এ বিষয়ে যাচাই করতে গিয়ে দেখা যায়, গত ৫ জুন ২০২৫ এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের কোনো ফেসবুক আইডি নেই।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে ফেইক একাউন্ট খুলে তাদের নামে নিয়মিত অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করা হয় এসব একাউন্ট থেকে।
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, জায়মা রহমানের নামে ফেসবুকে ১২০ টি পেজ এবং ডা. জোবাইদা রহমান এর নামে ১৫ টি পেজ রয়েছে।
Zaima Rahman এ ফলোয়ার সংখ্যা ২ লাখ ৯২ হাজার। পেজটি ২৩ এপ্রিল ২০১৮ তে ক্রিয়েট করা এবং পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটিতে বিএনপির প্রচার চলে নিয়মিত।
Zaima Rahman এ ফলোয়ার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার।পেজটি .১৮ অক্টোবর ২০১৪ তে ক্রিয়েট করা। এ পর্যন্ত ৭ বার নাম পরিবর্তন করা হয়েছে পেজটির। পেজটিতে বিএনপির প্রচার প্রচারণা চলে নিয়মিত। পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত।
পেজটির প্রথম নাম ছিল জাতীয়তাবাদী ছাত্রদল তৃনমূল পরে সেটি ২০২১ সালে পরিবর্তন করা হয় বিএনপি সংবাদ নামে এবং ২০২২ সালে পরিবর্তন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে। একই পেজ ২০২৩ সালে ৫ বার নাম পরিবর্তন করে রাখে Zaima Rahman, Zaima Rahman, BnpNews24, BnpNews24 এবং সর্বশেষ Zaima Rahman.
Zaima Rahman  এ ফলোয়ার সংখ্যা ২৭ হাজার, পেজটি নভেম্বর ২৩,২০২৫ এ ক্রিয়েট করা। পেজটি মূলত গত ২৩ নভেম্বর জায়মা রহমান প্রথম লাইভে রাজনৈতিক আলোচনায় বক্তব্য রাখার পর খোলা হয়েছে।
Zaima Rahman  এ ফলোয়ার সংখ্যা ১০ হাজার। পেজটি ২৩ এপ্রিল ২০১৮ তে ক্রিয়েট করা এবং পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটিতে বিএনপির প্রচারনার পোস্ট করা হয়।
Dr.Zubaida Rahman  এ ফলোয়ার সংখ্যা ৮২ হাজার, পেজটি ৩ মার্চ ২০১২ তে ক্রিয়েট করা। পেজটি বাংলাদেশ থেকে ৩ জন পরিচালনা করে। পেজটিতে বিএনপির সম্পর্কে পোস্ট করা হয়।
ডা. জুবাইদা রহমান  এ ফলোয়ার সংখ্যা ৩৬ হাজার এবং পেজটি ৩ আগস্ট ২০২৩ খোলা হয়েছে। পেজে জিয়া পরিবার নিয়ে নিয়মিত পোস্ট হয়। পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটির নাম প্রথমে ছিল ড: জুবাইদা রহমান এবং পরে সেটি পরিবর্তন করে রাখা হয় ডা. জুবাইদা রহমান।
Dr. Zubaida Rahman  এ ফলোয়ার সংখ্যা ২১ হাজার, পেজটি ২১ সেপ্টেম্বর ২০২৩ এ ক্রিয়েট করা এবং দুইবার নাম পরিবর্তন করা হয়েছে। প্রথমে নাম ছিলো Prity Actress, যা বাংলাদেশ থেকে ৩ জন পরিচালনা করে। পেজটিতে মূলত এখন বিএনপির পক্ষে প্রচারনা চালানো হয়।
পেজগুলোর ট্রান্সপারেন্সি চেক করলে দেখা যায় সব গুলোই বাংলাদেশ থেকে পরিচালিত অথচ জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছেন।
এসব ভুয়া পেজকে আসল মনে করেই অনেকে ফলো করছেন। এছাড়া জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমানের আসল পেজ ভেবে এসব পেজের কন্টেন্ট বহু ব্যবহারকারী শেয়ার করার পাশাপাশি কমেন্ট বক্সে তাদের মতামত প্রকাশ করছেন।
তবে বিএনপি সূত্র ফ্যাক্ট অর ফলসকে জানিয়েছে,  এখন পর্যন্ত কোন অফিসিয়াল একাউন্ট না থাকলেও জায়মা রহমানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট আসতে পারে।
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেত্রী ধরা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের হালিম খানের স্ত্রী।
বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে এক বছরের সাজা প্রদান করেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। এ রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে পুলিশ তার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে শাহনাজ পারভীন রানী পালিয়ে যান।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে তিনি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যান।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া শাহনাজ পারভীন রানীকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’, কী কী সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া
খালেদা জিয়া গুরুতর অসুস্থ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। এমন অবস্থায় খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ব্যক্তি হিসেবে কী সুবিধা থাকছে খালেদা জিয়ার জন্য।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে তিনি নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) পাবেন।
রাষ্ট্রের উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও প্রশাসনিক কাজে জড়িত ব্যক্তিদের সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা। এর বাইরেও প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২ ধারায় উল্লেখ আছে, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থ সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয় যে, কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। তবে, পদাধিকার বলের ব্যক্তিদের ক্ষেত্রে সেটা আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এই বাহিনীর অর্থাৎ এসএসএফের দায়িত্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের ৮(২) ধারা মোতাবেক, এসএসএফ বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করিবে।’
অর্থাৎ, ‘সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত হবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করিবে এবং তাহাদিগকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা গ্রেফতারি পরোয়ানায়ও গ্রেফতার করতে পারে এবং তাদের এই ক্ষমতা দেশের সব প্রান্তে প্রযোজ্য। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনায় তাকে গুলিও করতে পারবে।’
এর আগে ২০০৮ সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অল্প সময়ের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছিল ওই সময়ের সেনা সর্মথিত তত্ত্বাবধায়ক সরকার।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’
খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে, তিনি তা খেতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন।
চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন। আরও কিছুদিন তিনি সিসিইউতেই পর্যবেক্ষণে থাকবেন। গতকাল রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে। এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বিএনপির চেয়ারপারসন কিছুটা ভালো। নতুন করে অবনতি হয়নি। আমরা এটাকে উন্নতি বলছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে। সে ক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা আছে।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন। যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।
এ ছাড়া ইউকে, কিংডম অব সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত। বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোড়া ও পত্র নিয়ে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে যান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেয়ারপারসনের পক্ষে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলের পক্ষ থেকে এ কথা জানান।
রিজভী বলেন, চিকিৎসকের কাছ থেকেই আমি শুনেছি, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে– এ রকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রিজভী বলেন, আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন– এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।
রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চেয়ারপারসনের চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন। তাঁর মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।
দোয়া মিলাদ
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা দোয়া করছেন। গতকাল রাজধানীর পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়।
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) এক বার্তায় নতুন এ দর ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনা&রেহানা&টিউলিপের রায় আজ
ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর এ দিন ধার্য করেন একই আদালত।
এ মামলার অন্য আসামিরা হলেন— শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশীদ আলম। বাকিরা পলাতক। ওই দিন দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তরিকুল ইসলাম। আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন তিনি। এ ছাড়া খুরশীদ আলমের পক্ষে যুক্তি খণ্ডন করেন আইনজীবী শাহীনুর রহমান। অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তার খালাস চাওয়া হয়। তবে পলাতকদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।
সেন্টমার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু আজ
নানা জটিলতা, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজের সেন্টমার্টিন যাত্রা। প্রথমদিনে তিনটি জাহাজ দ্বীপের উদ্দেশে ছেড়ে যাবে। একই সঙ্গে আরও চারটি জাহাজ প্রস্তুত রয়েছে, প্রশাসনের অনুমতি পেলেই সেগুলোও চলাচল শুরু করবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি-এ দুই মাস কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে নিয়মিতভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১ ডিসেম্বর সকাল ৭টায় কর্ণফুলী এক্সপ্রেস, এমবি বারোআউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। টিকিটধারী পর্যটকদের ভ্রমণ অনুমতিও আমরা সংগ্রহ করে দিচ্ছি।’
তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজারের বেশি টিকিট বিক্রি করা হবে না।
ঘাটে প্রস্তুত থাকা অন্য চারটি জাহাজ হলো-এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ।
চারটি জাহাজকে অনুমতি দিয়েছে প্রশাসন : কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন- এ চারটি জাহাজকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কারণে এবার টেকনাফ নয়, সরাসরি কক্সবাজার শহরের ঘাট থেকে জাহাজ ছাড়বে।’
কড়া নজরদারি ও সীমিত পর্যটক প্রবেশ : পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, ‘দুই হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে যেতে দেওয়া হবে না। নুনিয়ারছড়া ও দ্বীপের জেটিঘাটে আলাদা তল্লাশি থাকবে। ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১২ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী-১ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দ্বীপে ভ্রমণ বন্ধ থাকবে। নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ অনুমোদিত। ডিসেম্বর-জানুয়ারি ২ মাস রাতযাপন করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০০০ পর্যটক প্রবেশ করতে পারবেন।
নির্দেশনাগুলোতে আরও রয়েছে-রাতের বেলা সৈকতে আলো বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি নিষিদ্ধ, সামুদ্রিক কাছিম, পাখি, শামুক-ঝিনুক, প্রবালসহ যে কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ, মোটরসাইকেল, সি-বাইকসহ যে কোনো মোটরযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত, পর্যটকদের ট্রাভেল পাশ ও কিউআর কোডযুক্ত অনলাইন টিকিট বাধ্যতামূলক।
তথ্য অনুযায়ী, এই জানুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণ চলবে। ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন আবারও ৯ মাসের জন্য পর্যটকবিহীন থাকবে।
পিলখানা হত্যাকাণ্ড বহিঃশক্তির সম্পৃক্ততাসহ বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল পরিকল্পিত। এর সঙ্গে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ শক্তির সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ-সদস্য এবং পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। ঘটনায় শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) ছিল।
হত্যার পর ঘটনায় জড়িতদের রক্ষা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ঘটনার পরপরই মিছিল নিয়ে পিলখানায় ঢোকে ২০-২৫ জন, বের হয় দুই শতাধিক। দায় রয়েছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল, অ্যাকশন নিল না, সেটিও রহস্যময়।
২০০৯ সালে দেশের ইতিহাসে বর্বরতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের’ প্রতিবেদনে এসব গুরুতর বিষয় উঠে এসেছে। রিপোর্টে অভিযুক্তদের বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান এই প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এ ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। ফলে এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এ প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদন দাখিলের পর কমিশনপ্রধান ফজলুর রহমান এ নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এখানে কার কী ভূমিকা ছিল, তা উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল, কোনো অ্যাকশন নিল না।
তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা মিলেছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে জানিয়ে তিনি বলেন, তদন্তকাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে।
তিনি বলেন, ১৬ বছর আগের ঘটনা। ফলে আমরা যখন কাজ শুরু করি, তখন বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সাক্ষীদের ডেকে কারও কারও ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ সাক্ষী বলতে চেয়েছেন। এর আগে যারা তদন্তে জড়িত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের তদন্তের রিপোর্টও সংগ্রহ করেছি। সংগ্রহ করেছি অন্যান্য আলামতও।
ঘটনার মূল ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এ ঘটনা বাহ্যিক দিকের প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিল। কিন্তু বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) ছিল।
এ ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তিনি বলেন, দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এ ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনায় পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। এমনকি ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার।
কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার আরও বলেন, ওই হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন, তাদের সঠিক নাম-পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করেছে। যাতে ভবিষ্যতে বাহিনীগুলোয় এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এ ঘটনার ভিকটিমরা ন্যায়বিচার পান।
কমিশনের সদস্যরা হলেন-মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীরপ্রতীক, সাবেক যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। রোববারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু রিপোটর্টি আলোর মুখ দেখেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন নিহতের স্বজনরা। এরপর ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে-অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী ও ইন্ধনদাতাকে চিহ্নিত করা। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ ও সংগঠন চিহ্নিত করা অন্যতম।
১০০ আসনে প্রার্থী দিচ্ছে এনসিপি
আসন্ন সংসদ নির্বাচনে ১০০ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীদের তালিকা ঘোষণা করবে দলটি। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের সঙ্গে নির্বাচনি জোট গঠন করলে প্রার্থীর সংখ্যা আরও কমবে বলেও আভাস পাওয়া গেছে। ইতিমধ্যে বিভিন্ন আসনে মনোনয়নপ্রত্যাশী নেতাদের সাক্ষাৎকার নিয়ে ১০০ আসনের জন্য খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর দুইটি আসনে প্রার্থিতা করবেন বলে জানা গেছে।
এনসিপির শীর্ষনেতারা জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন আসনে এনসিপির হয়ে নির্বাচনে প্রার্থিতা করার আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম কিনেছিলেন দলটির ১৪৮৪ জন নেতা। প্রায় সব আসনেই আগ্রহী প্রার্থী থাকলেও- জুলাই অভ্যুত্থানকে ধারণ করা ও নতুন ধারার রাজনীতিতে আগ্রহ, ফ্যাসীবাদ বিরোধী রাজনৈতিক অভিজ্ঞতা ও বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতা এবং বৈধ আয় ও আর্থিক স্বচ্ছতা এই তিন মানদণ্ডে উত্তীর্ণদেরকেই কেবল দলীয়ভাবে প্রার্থী করা হচ্ছে।
দলীয় প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, বিভিন্ন দলের চাঁদাবাজ এবং গডফাদার প্রার্থীদের তুলনায় আমরা ক্লিন ইমেজ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মতো যোগ্য লোকদের প্রার্থী মনোনীত করতে কাজ করছি। আমরা যাদেরকে প্রার্থী করব তারা দলীয় প্রার্থীর চাইতেও সাধারণ জনগণের প্রার্থী হিসেবে নিজেদের প্রমাণ করবে। দলীয় প্রার্থী ঘোষণার বিষয়ে এনসিপির আরেক জন শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন- ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বললেও মূলত আগ্রহী মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচন করার মতো সক্ষমতা না থাকায় অনেককে প্রার্থী করা হচ্ছে না। আবার প্রায় দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি হলেও তার প্রায় অর্ধেক নেতা সাক্ষাৎকার দিতে আসেননি। এ কারণে ১০০ আসনের বেশি প্রার্থী দিলে অনেক প্রার্থী দলীয় কমান্ডের বাইরে কাজ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই নেতা জানান, আজ সন্ধ্যায় (গতকাল শনিবার) রাজনৈতিক পরিষদের বৈঠকেই ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে এবং কালই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে দলটি গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্ধারিত সময়সীমা ছিল ১৩ নভেম্বর। প্রথম পর্যায়ে ১০১১টি ফরম বিক্রির পর আবেদনকারীদের আগ্রহ বিবেচনায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এ সময় বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরা মিছিলসহ কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে এসেও অনেককে ফরম কিনতে দেখা গেছে।
যারা প্রার্থী হচ্ছেন
এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে প্রার্থী হচ্ছেন। তবে একইসঙ্গে তিনি ঢাকা-৯ থেকেও প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির হয়েই নির্বাচনে প্রার্থিতা করবেন বলে আভাস দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এক্ষেত্রে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা-১২ অথবা ঢাকা-১০ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থী করা হবে।
এ ছাড়া দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ভোলা-১, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে ঢাকা-৯, মনিরা শারমিনকে নওগাঁ-৫, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪ ও সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নোয়াখালী-৬ আসন থেকে প্রার্থী করা হচ্ছে। এর মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় প্রচারণাও শুরু করেছেন।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নরসিংদী-২, কুড়িগ্রাম-২ থেকে আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আকরাম হুসেইনকে ঢাকা-১৩, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিনকে নারায়ণগঞ্জ-৪, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হককে চট্টগ্রাম-১৬, কুমিল্লা-১০ এ জয়নাল আবেদীন শিশির, ফেনী-২ আসন থেকে যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
অনলাইন জুয়া নিয়ে বিরোধে পরিত্যক্ত ভবনে ডেকে তাকবিরকে হত্যা, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) নামে এক তরুণের হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার পরদিনই হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে নিহতের মোবাইল ফোন।
শনিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত তাকবির বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেকার থাকায় বাড়িতেই থাকতেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তাকবির। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে পরিবার বিভিন্নস্থানে অনুসন্ধান চালায়। পরদিন ২৬ নভেম্বর দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর আসে ওয়াপদা কলোনির পানি উন্নয়ন বোর্ড আবাসিক এলাকার ৩নং পরিত্যক্ত ভবনের ১ম তলার কক্ষে এক তরুণের মরদেহ পড়েছিল। পরে পরিবার গিয়ে নিহত তাকবির আহমেদের মরদেহ নিশ্চিত করে।
ঘটনার পর তাকবিরের বাবা নুর মোহাম্মদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, গোপন গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ের তদন্তে প্রকৃত ঘাতকদের শনাক্ত করে পিবিআই। পরে ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে মো. হারুন (৩৪) এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জ ওয়াপদা কলোনির মোড় থেকে মো. রফিকুলকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রফিকুলের দেখানো মতে তার ঘরের সিলিংয়ের ভেতর লুকিয়ে রাখা তাকবিরের মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই।
জিজ্ঞাসাবাদে দুই আসামি চাঞ্চল্যকর তথ্য দেয়। তারা জানায়, মাদক সেবনের পর অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে তাকবিরের সঙ্গে বিরোধ হয়। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে তাকে পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে যায়। সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর ঘটনাকে ভিন্নখাতে নিতে পুরোনো একটি সিমকার্ড চালু করে তাকবিরের বাবার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে তারা।
পরদিন ২৮ নভেম্বর দুই আসামিকে আদালতে সোপর্দ করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পিবিআই জানিয়েছে, হত্যার নেপথ্য কারণ, ব্যবহৃত অস্ত্র এবং পূর্ব অপরাধের তথ্য যাচাই করে দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে ওঠে তিন মণ ইলিশ।
শনিবার (২৯ নভেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে আসছিল কয়লাবাহী লাইটার জাহাজটি। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন সেই সময় জাহাজের ডেকে ইলিশ উঠার দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তিনি বলেন, এমন অভাবনীয় দৃশ্য আগে কখনো দেখেননি।
জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূর বঙ্গোপসাগরে ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের লাইটার জাহাজটির দুই পাশ ঘিরে হঠাৎই ছোট ইলিশ লাফাতে শুরু করে। মুহূর্তেই সেগুলো জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের কর্মীরা অন্তত তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। বাকিগুলো আবার সাগরে পড়ে যায়।
তিন দিন পর কথা বললেও ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাঁচ দিন ধরে সিসিইউতে থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র।
চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তাঁর অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়।
শুক্রবার রাত থেকে সামান্য অগ্রগতি দেখা গেলে গতকাল সকালে পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে কয়েকটি কথা বলেন তিনি। এটিকে চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত
দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না—এটি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানায়, সম্ভব হলে তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। তা সম্ভব না হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল হতে পারে বিকল্প। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নয়।
ডায়ালাইসিস চলছে, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড
একটানা ডায়ালাইসিস দেওয়ার পরও শরীরের পানি নিয়ন্ত্রণে আনতে না পারায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। কয়েক দিনের ডায়ালাইসিস শেষে অবস্থার ওপর ভিত্তি করে নতুন চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা সতর্ক করে বলেছেন, এখনো যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও কিডনির জটিলতায় ভুগছেন।
বিএনপির শীর্ষ নেতাদের অবস্থান
শুক্রবার রাতে আড়াই ঘণ্টার আলোচনায় মেডিকেল বোর্ড জানিয়েছিল, তাঁর বিদেশে চিকিৎসা জরুরি। পরিবারের পক্ষ থেকেও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বিএনপি মহাসচিবের ভাষায়—“সব প্রস্তুতি থাকলেও তাঁর শরীর এখন সে ধকল নেওয়ার মতো নয়।”
রাষ্ট্রপতির দোয়ার আহ্বান
গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এর আগে প্রধান উপদেষ্টাও একই আহ্বান জানান।
হাসপাতালের সামনে ভিড়, ফখরুলের অনুরোধ
খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। কেউ কেউ ব্যানার নিয়ে দোয়া মাহফিলও করেন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।
মির্জা ফখরুল সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানান—
“দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। এতে চিকিৎসায় বিঘ্ন ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন।”
বিএনপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতা–কর্মীরা গতকাল হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে যান। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে তারেক রহমান সবার দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্য, বিএনপি নেতা বাবা&ছেলের দলীয় সাজা
জুলাই হত্যা মামলাকে কেন্দ্র করে ‘বাণিজ্যিক কার্যক্রমে’ জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা দুজন সম্পর্কে বাবা-ছেলে। এর মধ্যে বাবার পদ স্থগিত ও ছেলেকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। শুক্রবার (২৮ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ২১ অক্টোবর এ সিদ্ধান্ত হলেও বিষয়টি দীর্ঘদিন দলীয় নেতাকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রকাশিত ছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সদর উপজেলা বিএনপি সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তার ছেলে সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমানকে তার পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের জুলাই শহিদ রায়হানের মৃত্যুর পর মামলা ও আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়াসহ একাধিক বিষয়ে আবু হানিফ ও তার ছেলে মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা বিএনপি তদন্ত করে দুজনের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
দলীয় সূত্র জানায়, বাবা-ছেলে দুজনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ২৩ সেপ্টেম্বর তারা লিখিত জবাব দিলেও জেলা বিএনপি সেটিকে ‘সন্তোষজনক’ মনে করেনি। পরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলের ভাবমূর্তি রক্ষায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো শিশুর, ক্ষোভে প্রাইভেটকারে আগুন
মাদারীপুরে দ্রুতগামী এক প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিম কাজী (১২)।  শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। আহত মিম কাজী মামুন কাজীর মেয়ে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছের রাস্তাটি পার হওয়ার সময় বেপরোয়া গতির প্রাইভেটকারটি দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুরাইয়া। আহত মিমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রাইভেটকারটিতে আগুন দেয়। গাড়িতে থাকা ১৫-১৬ বছর বয়সী এক কিশোরকে তারা ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকসহ গাড়ির যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিল এবং তাদের বয়স ছিল ১৫-১৬ বছরের মধ্যে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা আরও তিনজন পালিয়ে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।' তিনি আরও জানান, 'স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'
এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা-সহায়তার আশ্বাস দিয়েছেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশের ফেরার বিষয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি।
খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’
পোস্টে তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।
সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’
দেশে ফিরলো ভারতে উদ্ধার হওয়া ৪ বাংলাদেশি তরুণী
দালালের খপ্পরে পরে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার তরুণীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৬ ন‌ভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী উপজেলার কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এই চার তরুণী হলেন— পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আব্দুল আউয়াল মিয়ার মেয়ের আঁখি খাতুন (২০), ব্রাহ্মনবাড়িয়ার মিরপুর থানার বাঞ্চারামপুর গ্রামের হাবিব মিয়ার মেয়ে আদিবা আকতার (২৩),নেত্রকোনার দূর্গাপুর থানার বাওয়ই পাড়ার নাছির উদ্দিনের মেয়ে শিরিনা আকতার (২৬), শরিয়তপুরের নড়িয়া থানার লুংসিং গ্রামের হিরু সরদারের মেয়ে তাসমিয়া আকতার (১৮)।
পতাকা বৈঠক এবং তরুণীদের হস্তান্তরের তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন এর কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী।
এই চার তরুণী ঢাকার বাড্ডা থানার নুতুন বাজার এলাকায় একটি বাসায় ভারা থাকতেন। তাদের তিনজন একটি বিউটি পার্লারে এবং এবং অপর একজন একটি তৈরি পোশাকের কারখানায় কাজ করতেন।
আঁখি আকতার জানান, তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে তারা কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত পার হন। সীমান্তের ওপারে তাদের জন্য একটি প্রাইভেট কার অপেক্ষা করছিলো। সেই কারে উঠে তারা আসামের রাজধানী গুয়াহাটি পৌছান। ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।
আঁখি বলেন, “আমরা উন্নত জীবন আর ভালো কাজ লোভে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলাম। আমরা ভুল করেছিলাম।”
পরে বুধবার (২৬ নভেম্বর) কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধীরেন্দ্র কুমার।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন এর কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে চার যুবতীকে বিজিবির জিম্মায় নেয়া হয়। পরে সন্ধ্যায় তাদেরকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান বলেন, “চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস্যরা কেদার বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।”
শেখ হাসিনা&জয়&পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি বহুল আলোচিত মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এসব মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, রায়ের আগেই আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের প্রধান ফটকগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। এজলাস এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনতার উপস্থিতিও বেশি দেখা গেছে।
মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম বলেন, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সঙ্গে রয়েছেন বিজিবির আরও দুই প্লাটুন সদস্য।
মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্লট অবৈধভাবে গ্রহণ, জালিয়াতি ও সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলাটি করা হয় গত ১৪ জানুয়ারি, যেখানে শেখ হাসিনাসহ আটজনকে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে চার্জশিটে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আসামিদের মধ্যে রয়েছেন পুরবী গোলদার, খুরশীদ আলম, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার, আনিছুর রহমান মিঞা, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, নুরুল ইসলাম, মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে জাল রেকর্ডপত্র তৈরি, অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া ও সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি। মামলার অন্যান্য আসামিরা হলেন- কবির আল আসাদ, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে। সারাদেশের মানুষ বিষয়টি নজরে রেখেছে।
৩ দফা দাবি প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে আজ থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে। এতে করে বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেশের প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেলো।
বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী ৩০ নভেম্বর থেকে শুরু করার কথা থাকলেও কর্মসূচি এগিয়ে এনে ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
সংগঠনটি জানায়, গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির পর পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন। পরে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতেও এ আশ্বাস উল্লেখ ছিল।
সংগঠনটির দাবি, আশ্বাস পাওয়ার পর ১৫ দিন পেরিয়ে গেলেও ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দেশের শিক্ষক সমাজের প্রত্যাশা ও পরিস্থিতির প্রেক্ষিতে কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত ৩ দফা দাবি হলো-
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি
এর আগে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে একই দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ২৭ নভেম্বর অর্থাৎ আজ পর্যন্ত কর্মবিরতির ডাক দেয়।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন- এই তিন দফা দাবির বিষয়ে আমরা বহুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আশ্বাসের বাইরে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। তাই বাধ্য হয়েই আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি, এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০তম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এতে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট।
তাদের ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন। অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও এখনো ১৩তম গ্রেডে রয়েছেন।
কড়াইল বস্তিতে কেন বারবার আগুন?
ভূমিকম্পের ট্রমা এখন কাটেনি রাজধানীবাসীর। এরইমধ্যে ঢাকার সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটল। মহাখালী-গুলশানের আকাশচুম্বী অট্টালিকা আর কড়াইলের টিনের চালের জরাজীর্ণ খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান শুধু একটি লেকের। তবে সামান্য দূরত্বের আড়ালে লুকিয়ে জীবন-মানের আসমান-জমিন পার্থক্য। ক্ষমতার অশুভ আঁতাত ও বেঁচে থাকার স্বপ্ন বেচা মানুষগুলোর বারবার জ্বলে-পুড়ে নিঃস্ব হওয়ার আখ্যান।
কড়াই বস্তির আগুন যেন এক অনাহূত পুরোনো অতিথি, অপ্রত্যাশিত স্বত্ত্বেও ঘুরে ফিরে আসে, রেখে যায় ছাই, কান্না আর ক্ষত। সংগতকারণে কড়াইল বস্তির নিম্ন-আয়ের মানুষের হৃদয়ে আটকে থাকা আতঙ্কের নাম আগুন।
সচেতন নাগরিক মহল বলছেন, যে শহরে একদিকে কাঁচের আড়ম্বর, আরেকদিকে মানুষ টিন-কার্ডবোর্ডে ঘনবসতিতে জীবন সাজায়, সেই শহরের আগুন শুধু ঘর পোড়ায় না! পোড়ায় সমতার স্বপ্ন, নিরাপত্তার অধিকার, আর বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তাটুকুও।
কিন্তু কেন এই কড়াইল বস্তিতে বারবার আগুন লাগে? কারণ কী? কে বা কারা দায়ী? আগুনের খবর পেয়েও কেন ফায়ার সার্ভিস বার বার আটকে যায় পথে? আগুনের নেপথ্যে কারও কোনো গোপন উদ্দেশ্যও কি অমূলক? সরকারেরই বা কী উদ্যোগ? সব প্রশ্নের উত্তর মেলে না কখনোই। মোটাদাগে কারণগুলো উঠে আসে সরকারি ও বেসরকারি পর্যায়ের তদন্তে। কিন্তু তাতে আগুন লাগা বন্ধ হয়নি, নিঃস্ব হওয়া বাসিন্দারা কোমর সোজা করে দাঁড়াতেই আবারো নিঃস্ব হওয়ার করুণ পরিণতিও শেষ হচ্ছে না।
মহাখালী-বনানী-গুলশানের মতো বাণিজ্যিক-অভিজাত এলাকার মাঝখানেই প্রায় ৯০ একর এলাকা জুড়ে ঘনবসতিপূর্ণ এক বস্তি কড়াইল। প্রায় লাখ খানেক মানুষের বসবাস এই বস্তিতে। এখানকার বাসিন্দাদের জীবিকা দিনমজুরি, ড্রাইভিং, ভাঙ্গারি ব্যবসা, গার্মেন্টস, রিকশা, ছোট ব্যবসা, ডে-লেবার, হকারি। কর্মজীবী নারী বাসিন্দাদের অধিকাংশরাই ছোট দোকানি, গার্মেন্টস ও বাসা-বাড়িতে কাজ করেন।
যেখানে আধুনিক নগর পরিকল্পনায় একজন মানুষের ন্যূনতম থাকা-খাওয়ার বন্দোবস্ত প্রধান প্রায়োরিটি, সেখানে কড়াইল বস্তিতে গড়ে প্রতি ৪০-৫০ বর্গফুটে একজন মানুষ বসবাস শুধু মানবিক সংকটই নয়, অগ্নিকাণ্ডের জন্যও যেন প্রস্তুত বারুদভাণ্ডারের ন্যায়।
তারই যেন প্রমাণ দিতে হয় প্রতিবছর আগুনে। কখনো কখনো বছরের ২/৩ বারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কড়াইল বস্তিতে।
সবশেষ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের খবর জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে খবর পেয়ে মোট ১৯টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়।
কড়াইল বস্তির মূল বউবাজার এলাকার বাসিন্দা আব্বাস আলী জানান, বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ক- ব্লক এলাকায় আগুনের সূত্রপাত। ওই অংশে হাজারখানেক ঘর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নির্বাপনে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এবং বাসিন্দারা বলছেন অন্তত ১২০০ ঘর পুড়ে গেছে।
আজ (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, কড়াইল বস্তির অধিকাংশ ঘরই জোড়াতালি দেওয়া। টিন, বাঁশ, প্লাস্টিক, কাঠ, কার্ডবোর্ডে তৈরি ঘর। যেসব মূলত আগুনের বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড দাহ্য সব উপকরণ। যা আগুনকে থামতে না দিয়ে হাত ধরে দৌড়ানোর সুযোগ করে দেয়।
সরেজমিনে দেখা যায়, টিনশেড ঘরকেই কোথাও কোথায় দ্বিতল, তিনতলায় রূপ দেওয়া হয়েছে। কোথাও ৫/৭টা বড় ঘর মিলে একটি করে ওয়াশ রুম ও রান্নাঘর। যেখানে পালা করে নিত্যদিন সেরে নিতে হয় গোসল, বাথরুম ও রান্নার কাজ। তবে বস্তিতে এমন কিছু নেই যা এখানে মেলে না। কী বৈধ আর কী অবৈধ। যেন টাকা হলে সবই মেলে বস্তিটিতে। তবে বার বার আগুনের কারণে গেল বছর বস্তিতে গ্যাসের লাইন সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বস্তির বাসিন্দাদের।
কেন বারবার আগুন কড়াইল বস্তিতে? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চাওয়া হয়, ক্ষতিগ্রস্তসহ বস্তি বাসিন্দাদের কাছে। এরমধ্যে উঠে আসে অন্তত আটটি কারণ। তারমধ্যে অন্যতম, প্রথমত : অস্থায়ী, ঘন, দাহ্য গঠনের অবকাঠামো। বস্তির রাস্তা প্রায় মানুষের কাঁধের চেয়েও সরু। ঘরগুলোর মধ্যবর্তী দূরত্ব এতটাই কম যে কোথাও কোথাও দেয়ালই যেন দেয়ালের সঙ্গে মিশে আছে। আগুন লাগলে বাতাস তাকে পাখির ডানার মতো ছড়িয়ে দেয়। দ্বিতীয়ত : অনুমোদনহীন বিদ্যুৎ সংযোগ। এখানে বেশির ভাগ বিদ্যুৎ লাইনই অবৈধ ও ঝুলন্ত তারবিশিষ্ট। সরবরাহের তুলনায় অতিরিক্ত লোড-শর্টসার্কিটের মতো সম্ভাব্যতাকে অবস্যম্ভাবী করে তুলেছে। তৃতীয়ত : বস্তির প্রায় ৭০ শতাংশ বাড়িতেই গ্যাস সিলিন্ডার। নিরাপত্তা মানহীন সিলিন্ডার, রেগুলেটর লিক, চুলার গ্যাস জমে থাকা— এগুলো নিয়মিত বিস্ফোরণের সূত্র।
চতুর্থত : লেক ঘেঁষে ৯০ একর এলাকা জুড়ে গড়ে উঠা বস্তিটিতে সহজপ্রাপ্য পানির উৎস নেই। তারমধ্যে সরুর রাস্তার কারণে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার গাড়িও ঢুকতে বেগ পেতে হয়। প্রতিবারই আগুন নির্বাপণের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়- “আগুন নেভাতে সবচেয়ে বড় সমস্যা—পানি আর ঢুকতে না পারা।”
পঞ্চমত : আগুনের পর বড় ফায়ার ট্রাক ঢুকতে পারে না। পানি সরবরাহের হোস পাইপও অনেক সময় ফেটে যায়। সংকীর্ণ গলি, ভাঙাচোরা পথ সব মিলিয়ে ফায়ার সার্ভিসের জন্য কড়াইল বস্তির আগুন মানে দুঃস্বপ্ন। ষষ্ঠ কারণের অন্যতম হচ্ছে- বস্তিতে দখলদারিত্ব ও রাজনৈতিক প্রভাব-বিস্তার। বস্তির জমি সরকারি হলেও বছর বছর এ নিয়ে নানা সংঘর্ষ, স্বার্থ, উচ্ছেদ, পাল্টা-উচ্ছেদের ঘটনা যেন হরহামেশা। অনেকগুলো কারণের মধ্যে ভুক্তভোগীদের দাবি ও জোর সন্দেহে- ‘কারও না কারও লাভ হয় আগুনে’।
সপ্তমত : সরকারি তদারকি নেই বসতিপূর্ণ বস্তিতে। একেক সময় একেক পরিকল্পনার কথা শোনো গেলেও আদতে বস্তির বসতি ও ঘনত্ব বেড়েছে, সেবা বা জীবন মান বাড়েনি। নিরাপত্তায় সাবস্টেশন হয়নি, ড্রেনেজ পরিকল্পনা নেই, নেই ফায়ার হাইড্রেন্টও।
ফায়ার সার্ভিসের পর্যবেক্ষক দল ও বাসিন্দাদের মতে আগুনের ভয়াবহতা কিংবা আগুনের উৎপত্তির শুরুতেই ডিটেক্ট করতে না পারাও অন্যতম কারণ। তাছাড়া দিনের বেলায় ফাঁকা আর রাত্রিকালীন ঘন ভিড়। রান্নার বেশিরভাগ আগুন লাগে সন্ধ্যা বা রাতে— যখন রান্নার সময়, বিদ্যুতের চাপ বেশি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে কড়াইল বস্তিতে সম্ভাব্য কারণ ৩টি- ১. বৈদ্যুতিক শর্ট সার্কিট, ২. গ্যাস সিলিন্ডার ফাটল ৩. অসাবধানতাজনিত আগুন। তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এটাও বলছেন, ‘ঘনবসতিতে আগুন স্বাভাবিকের চেয়েও দ্রুত ছড়ায়। প্রতিকার না করা হলে এটা আবারও ঘটবে। আগুনের উৎপত্তির প্রয়োজনীয় প্রমাণ পাওয়া কঠিন, কারণ ঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
কড়াইল বস্তিতে লাগা আগুনে সব হারানো মানুষদের সাক্ষ্য যেন অভিন্ন। শুধু পার্থক্য আজ বস্তির উত্তর তো কদিন বাদেই দক্ষিণে আগুন।
বস্তির বাসিন্দা গার্মেন্টস কর্মী রুবিনা আক্তার বলেন, ‘মরতে মরতে বাঁইচ্চা আইছি। বানের জলে সব হারাইছি বরিশালে। বাপের হাত ধরে এই বস্তিতে আইছি। কিন্তু এখানেও যেন শুধু বাঁইচ্চা আছি। আগে বানের জলে এখন আগুনে। গতরাতের আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছি। আমরা ক্লান্ত।’
নিজে ড্রাইভার, স্ত্রী কিছু করেন না। এক ঘরে ৬ সদস্যের সংসার। ৯ ঘরের ভাড়া আর নিজের চাকরির টাকায় ভালোই চলছিল গিয়াস উদ্দিনের সংসার। কিন্তু আগুনই যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু।
গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ১৯৯৯ সালে এই বস্তিতে আসছি। এখন পর্যন্ত ২০০৪, ২০১৭, ২০২৫ সালে তিনবার আগুনে সব হারাইছি। দুবার মরতে মরতে বেঁচে গেছি।
১৫ বছর ধরে বস্তির বাসিন্দা মর্জিনা বেগম। তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আগুন লাগার সময় রান্না করছিলাম। স্বামী বাইরে রিকশার প্যাডলে পা চালাচ্ছিল, এদিকে আগুন। কোনো রকমে দুই মেয়ে আর ছেলে-নাতিরে নিয়ে বের হইছি।
তবে তিনি বলেন, এবারই প্রথম, কিন্তু এটাই হয়তো শেষ, আর হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। একদম নিঃস্ব হয়ে গেছি।
মেয়ে ইতি আক্তার বস্তির পাশেই বিদ্যাসাগর স্কুলের ক্লাস সেভেনে শিক্ষার্থী। ইতি বলেন, আগুনে সব বই-খাতা পুড়ে গেছে, এক কাপড়ে বের হইছি মায়ের লগে। স্কুল ড্রেসটাও নেই। এরমধ্যে ৭ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা। সব এলোমেলো দুঃস্বপ্নের মতো লাগছে।
যেখান থেকে বস্তির আগুনের উৎপত্তি সেই বউ বাজারের কাছের বাসিন্দা রায়হান ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগে নাকি লাগানো হয়, এটা একটা বড় প্রশ্ন। অনেকবারই তো পুড়লো বস্তি। সব আগুন আমাদের কারণে না। বস্তি বলে তদন্ত হয় না। আমাদের নিঃস্ব হওয়াতে, জীবন যাওয়াতে কার কি আসে যায়!
নাশকতার এমন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক (অপারেশন্স) মেজর (অব.) একেএম শাকিল নেওয়াজ। তিনি ঢাকা পোস্টকে বলেন, শুধু আজকে নয় অনেক আগে থেকে কড়াইল বস্তি নিয়ে অনেক কাহিনি রয়েছে। জায়গা দখল থেকে শুরু করে বহুকিছু রয়েছে। রাজনৈতিক পট-পরিবর্তন, ক্ষমতাদখল অনেক কিছু। ৫ আগস্টের আগে ছিল এক গ্রুপ এখন আরেক গ্রুপ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, এলপিজি গ্যাস যত্রতত্র ব্যবহার হচ্ছে। বস্তির ঘরগুলো খুব ঘিঞ্জি, একটার সঙ্গে আরেকটা লাগানো। ঘরগুলো কাঠ ও টিন আর কাগজের বক্স দিয়ে বানানো। যা দাহ্যবস্তু। ইলেকট্রনিক লাইনগুলো অনেক নিম্নমানের। রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, বস্তিতে আধিপত্য বিস্তারের জন্য আগুন লাগাতে পারে। সেটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক কারণেও আগুন লাগানো হতে পারে। গোয়েন্দারা ভালো বলতে পারবেন।
আগুন নেভাতে দেরির কারণ ও সমাধানে পরামর্শ দিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসে নতুন কোনো সদস্য কড়াইলের বস্তিতে গেলে সে রাস্তা খুঁজে পায় না। এজন্য অভিজ্ঞ এবং যারা কড়াইল বস্তি সম্পর্কে জানে শুধুমাত্র তারাই দ্রুত আগুন নেভাতে পারবে। কারণ কড়াইল বস্তি সম্পর্কে তাদের ধারণা রয়েছে। আমি যখন দায়িত্বে ছিলাম তখন আলাদা একটি ইউনিট ছিল কড়াইলের জন্য। সেখানে সাব স্টেশন করা, ফায়ার হাইড্রেন্ট স্থাপন ও অভিজ্ঞ জনবলকে মোতায়েন করার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঢাকা পোস্টকে বলেন, কড়াইল বস্তিতে গেলে দেখবেন যে ওখানে যত্রতত্র বিদ্যুতের লাইন, যার অধিকাংশই অবৈধ। বাড়িঘরগুলোও একটার পাশে আরেকটা লাগানো, ঘিঞ্জি এমনভাবে লাগানো যে, ছোটোখাটো আগুনও বড় হতে বেগ পায় না। মানে খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়।
‘দিনের বেলা বাসা-বাড়িতে একজন দুজন লোক থাকে। এখানে বেশিরভাগ মানুষ কাজের প্রয়োজনে বাইরে থাকে। তখন আগুন লাগলে প্রাথমিকভাবে আনডেন্টিফাই করা সম্ভব হয় না। ঝিলের পাড়ের বসতি কড়াইলের। বাসিন্দারা খুব সহজেই পার হয়ে চলে যায় বিভিন্ন জায়গায়, চাকরিতে বা কাজে। ফলে ছোট আগুনেও দেখা যায় যে অ্যাটেন্ড করতে না পারার কারণে যথাসময়ে আগুনটা বড় হয়ে যায়।’
তিনি গতকালকের আগুনের উদাহরণ দিয়ে বলেন, ‘গতকালকেও প্রচুর সিলিন্ডারের সম্মুখীন বা বাধার মুখে পড়েছি আমরা, যেগুলো বিস্ফোরণ হচ্ছিল।
তিনি বলেন, এখানে সচেতন হয়েও লাভটা কোথায়? সচেতন হলেও তো বস্তির বাসিন্দাদের যাওয়ার জায়গা নাই। কোথায় যাবেন তারা? একটা ছোট্ট একটা জায়গায় কত লোক একসঙ্গে বাস করছে! আমরা যতই বুঝাই না কেন কিছুদিন পর পর আগুন সেখানে লাগছে। আমরা সেখানে মহড়া করেছি, রেডক্রিসেন্টও নিয়মিত মহড়া সচেতনতামূলক কার্যক্রম করে সেখানে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না।
কড়াইল বস্তিতে পানির সহজপ্রাপ্ততার জন্য ফায়ার হাইড্রেন্ট এখন জরুরি
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, বস্তিতে আগুন লাগলে আমরা পানি পাই না, পানি পেলেও আবার গাড়ি এমন জায়গায় রাখতে হয় যা স্পট থেকে দূরে। গতকালকেও এক কিলোমিটার দূরে গাড়ি রেখে আমাদের কাজ করতে হয়েছে। ফায়ার ফাইটাররাও পানি নিয়ে গিয়ে যে কাজ করবে সেক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা।
যেহেতু বস্তি নিয়ে সরকারের ভিন্ন পরিকল্পনা নেই, সচেতনতামূলক কার্যক্রমেও বস্তিতে আগুন বন্ধ হচ্ছে না, সরু পথ প্রশস্ত করতে হবে। পানির সরবরাহ সহজপ্রাপ্ত করতে ফায়ার ডাইড্রেন্ট স্থাপন করতে হবে বস্তি জুড়ে। ফায়ার হাইড্রেন্ট পয়েন্টগুলো ব্যবহারে আমরা খুব সহজে আগুন কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ
চট্টগ্রামে নির্বাচনি প্রচারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধ হন বেশ কয়েক জন। এক জন নিহত হন। রাজধানীর পুরান ঢাকায় দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামে এক জনকে। এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক সপ্তাহের ব্যবধানে দুই জনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘটছে অস্ত্রবাজি ও গুলির ঘটনা।
অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ এখন একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের সময় সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধ করা, অতীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা এবং অপরাধী চক্রকে দমন করার ওপর জোর দিচ্ছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম  বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা হুমকিও। তবে এখন আর ঘোষণা দিয়ে নয়, আমরা সব ইউনিটকে বলে দিয়েছি, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। ভেতরে ভেতরে সেই অভিযান চলবে। কারণ অস্ত্রের জন্য পুরস্কার ঘোষণা করেও কোনো ফল পাওয়া যায়নি। কেউ অস্ত্রধারীকে ধরিয়ে দেয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ সীমান্তপথ দিয়ে দেশে প্রবেশ করে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। পাশাপাশি পুলিশ ও থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো অপরাধীদের হাতে রয়েছে, যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ।
আইনশৃঙ্খলা বাহিনী এবং পৃথকভাবে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে। কিছু উদ্ধারও হচ্ছে। সীমান্তপথে অস্ত্রের অনুপ্রবেশ বন্ধেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের আয়োজন করছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১১২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ভোলাসহ উপকূলীয় এলাকায় গত ছয় মাসে অভিযান চালিয়ে ৭০ জন সন্ত্রাসী এবং ৬১ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে ৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি পরিচালিত বিভিন্ন যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার রাউজান থেকে পাঁচ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি পল্লবী এলাকার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার ঘটনায় বেশ কয়েক জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজনকে সাভার ও টঙ্গী থেকে এবং এক জনকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।
অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার এখনই থামানো না গেলে নির্বাচনের আগে আরও বাড়তে পারে, যা ভোটে প্রভাব ফেলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই কঠোর হওয়া দরকার। তবে পুলিশ বলছে, আগের তুলনায় অপরাধ কিছুটা কমেছে। তবে হরহামেশাই আগ্নেয়াস্ত্রের ব্যবহার লক্ষ করা যাচ্ছে।
গত বছরের ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্র, জমা না দেওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সম্প্রতি সরকার ঘোষণা করেছে, পুলিশের লুট হওয়া এলএমজি উদ্ধারে মিলবে ৫ লাখ টাকা পুরস্কার। এছাড়া এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা এবং পিস্তল ও শটগান উদ্ধারে পাওয়া যাবে ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার রয়েছে ৫০০ টাকা।
তবে পুলিশের একটি সূত্র বলছে, একবার আগ্নেয়াস্ত্র হাতছাড়া হলে তা উদ্ধার করা কঠিন। শীর্ষ সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা করে। অবৈধ আগ্নেয়াস্ত্রের বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বাহিনীও তত্পর। গত বছর অভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। সর্বশেষ হিসাব বলছে, এখনো ১ হাজার ৩৪২টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ২৮৭ রাউন্ড গোলাবারুদ বেহাত রয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অভ্যুত্থানের সময় দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০ থানা ও ১১৪টি ফাঁড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ৫ হাজার ৭৫৩টি অস্ত্র। এছাড়া ৬ লাখ ৫১ হাজার আটটি গোলাবারুদ খোয়া যায়।
ঢাকা ও চট্টগ্রামে সাম্প্রতিক কয়েকটি খুন-বড় ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া অস্ত্র ব্যবহার হয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। অস্ত্র কার হাতে গেছে, কোথায় পাচার হচ্ছে, এসব তথ্য জানার পরও যথাযথ অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। এতে অপরাধীদের মনোবল বেড়েছে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাও বাড়ছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, লুট হওয়া অস্ত্র আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এসব অস্ত্র পড়ে থাকে না, একাধিক হাত ইতিমধ্যে বদল হয়েছে। সন্ত্রাসীদের কাছে এতদিন পৌঁছে গেছে। এখনো সময় আছে, এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের পুরস্কারের ঘোষণাও কাজে আসছে না। গত ১০ নভেম্বর জেলা পুলিশ থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু পুরস্কার ঘোষণার পর ১৫ দিন অতিবাহিত হলেও কোনো অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। গত বছর সরকার পতনের আন্দোলনে জেলার বিভিন্ন থানা থেকে ৪১টি অস্ত্র খোয়া যায়।
নির্বাচনের আগে পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ অবৈধ সব অস্ত্র উদ্ধার না হলে সেগুলো নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারের ঝুঁকি থেকেই যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে নারায়ণগঞ্জে একাধিক ঘটনায় অবৈধ অস্ত্র প্রদর্শিত এবং গুলিবর্ষণের ঘটনা ঘটলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো অবৈধ অস্ত্র উদ্ধার বা অস্ত্রধারী কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই যাচ্ছে।
গত ৬ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় আধিপত্য বিস্তার ও ইপিজেডের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঐ ঘটনায়ও অস্ত্র হাতে এক সন্ত্রাসীর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ঐ ঘটনায় অস্ত্র হাতে থাকা যুবককে এখনো গ্রেফতার করা যায়নি। চলতি মাসে শহরের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের চারটি ঘটনা ঘটে। ঐ চারটি ঘটনায় এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও নজরদারি আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তরিক আল মেহেদী। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে আমরা তৎপর। নির্বাচন ঘিরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সব বাহিনীই যৌথভাবে কাজ করছে। আমরা সব অবস্থা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।
শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লকারে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ম্যাজিট্রেটের উপস্থিতে ওই লকার দুইটি খোলা হয়।
এনবিআর ও আদালত সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্র জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি দল ওই লকার দুটি খুলে। লকার দুটিতে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিলো এনবিআরের গোয়েন্দা ইউনিট সিআইসি।
এর আগে ১৭ সেপ্টেম্বর  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ৭৫৩ নম্বর লকার (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর লকার (চাবি নং ১৯৬) জব্দ করা হয়ে।  আর গত ১০ সেপ্টেম্বর ১২৮ নম্বর লকার জব্দ করেছিল সিআইসি।
গত ১০ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি।
তারপর ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দেয়।
ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানায়।
গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।
যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভারবাল (আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা) পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পাঁচ দিন পর এ অনুরোধ পাঠানো হয়। অভিযোগ ছিল, গত বছরের জুলাই-আগস্টের শিক্ষার্থী আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে তারা প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী।
ঢাকার এই আনুষ্ঠানিক পদক্ষেপটি আগে থেকেই প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরই অন্তর্বর্তী সরকার কড়া ভাষায় দিল্লির কাছে দুইজনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি (প্রত্যর্পণ) ভারতের ‘বাধ্যতামূলক দায়িত্ব’। তারা আরও সতর্ক করে দেয়, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হলে তা হবে ‘অমিত্রসুলভ আচরণ’ ও ন্যায়বিচারের প্রতি আঘাত।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে সেখান থেকেই বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন।
গত এক বছর ধরে তার প্রত্যর্পণের দাবি তুললেও ভারত আগের অনুরোধগুলোর জবাব দেয়নি। গত বছরের ডিসেম্বরে পাঠানো প্রথম নোট ভারবালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিল। দ্বিতীয় অনুরোধেরও এখনো কোনো প্রত্যক্ষ সাড়া দেয়নি দিল্লি।
আইসিটির রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল, তারা ‘রায়টি লক্ষ্য করেছে’ এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে থাকবে—কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না। ভারতের গবেষক স্মৃতি এস. পট্টনায়ক বলেন, বাংলাদেশে বর্তমান সরকার ‘অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট’ নিয়ে চলছে। তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে।
ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা যথেষ্ট প্রবল, যা রায় ঘোষণার পরে আরও শক্ত হয়েছে। ভারতের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেয়। মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতা, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ও তার বোনকে ভারতে আশ্রয় দেওয়া, এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের নিরাপত্তা স্বার্থে তার সহযোগিতা—এসব কারণেই দিল্লির কাছে তাকে ‘ঘনিষ্ঠ মিত্র’ হিসেবে দেখা হয়। তাই একজন ‘বন্ধু’কে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর।
২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে ‘রাজনৈতিক চরিত্রের অপরাধ’ ধারা ব্যবহার করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। যদিও খুন বা হত্যার মতো অপরাধ এই ধারার আওতায় পড়ে না, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ কঠিন হবে। ভারত আরও প্রশ্ন তুলতে পারে যে বিচার প্রক্রিয়াটি ন্যায্য হয়নি বা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে জটিলতা রয়েছে। এমনকি যদি দিল্লি ইতিবাচক সাড়া দেয়ও, তবু ভারতের আদালতে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ শুনানি হবে—যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।
বাংলাদেশে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক স্বার্থ অনেক বড়। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে দিল্লি সতর্ক অবস্থান ধরে রাখবে বলে বিশ্লেষকদের ধারণা। অনেকেই মনে করেন, ভারতকে এখন ‘ধীরে, নীরবে’ এবং সব পক্ষকে নিয়ে সংলাপ চালিয়ে যেতে হবে। তবে সামনে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু হলে ভারতবিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলতে পারে।
সোনিয়া বশির কবিরের প্রতারণার ফাঁদ
আলোচিত-সমালোচিত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেড’-এর সিইও সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে দেশ-বিদেশের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্তত ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিজের প্রতিষ্ঠানে বিনিয়োগ করার প্রস্তাব দিয়ে ও শেয়ার বিক্রির কথা বলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন তিনি।
ভুক্তভোগীরা দেশে ও বিদেশের বিভিন্ন আদালতে সোনিয়া কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এসব মামলার কিছু তদন্ত চলছে, আবার কয়েকটি মামলায় তাঁকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দিয়েছে পুলিশ।
গত জানুয়ারিতে মিসেস জেরিন চৌধুরী ও তানভীর ইসলাম নামে দুজন ব্যবসায়ী সোনিয়া কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে চারটি মামলা করেন। মামলায় সাড়ে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তাঁরা। এর মধ্যে দুটি মামলা এনআই অ্যাক্টে করা। এসব মামলায় সোনিয়া কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জেরিন চৌধুরী গত ১২ জানুয়ারি আদালতে করা একটি মামলায় অভিযোগ করেছেন, সোনিয়া কবির ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁর কাছ থেকে হিসাব প্লাস ডটকম লিমিটেড ও এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেডের শেয়ার বিক্রি, কোম্পানিতে বিনিয়োগ ও লভ্যাংশ দেওয়ার কথা বলে ২ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা নিয়েছেন। এর মধ্যে ২০২১ সালের ৬ জুলাই এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৬ লাখ ৫০ হাজার, ২০২২ সালের ২৩ অক্টোবর আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ৪০ লাখ এবং একই বছরের ৫ জুন ৪৫ লাখ টাকা দেন জেরিন চৌধুরী। এ ছাড়া হিসাব প্লাস ডটকম লিমিটেডে বিনিয়োগ করেন ১৬ লাখ ৫০ হাজার টাকা। এভাবে কয়েক দফায় দুটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি ও লভ্যাংশের কথা বলে জেরিন চৌধুরীর কাছ থেকে টাকা নিয়েছেন সোনিয়া কবির। তাঁর কাছে মূলধন ও লভ্যাংশসহ ২ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা পাওনা বলে দাবি করেছেন জেরিন চৌধুরী।
জেরিন চৌধুরীর করা মামলাটি তদন্ত করেছে পুলিশের বিশেষিত তদন্ত সংস্থা পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এস এম আশরাফুল আলম গত ১৬ সেপ্টেম্বর আদালতে সোনিয়া কবিরকে দায়ী করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সোনিয়া কবিরকে টাকা দেওয়ার প্রমাণের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সেই সঙ্গে সোনিয়া কবিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, বিনিয়োগের কথা বলে সোনিয়া কবির টাকা নিয়েছেন, তাঁর সত্যতা মিলছে। তাঁকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।
সোনিয়া কবির আরও কয়েকজন উদ্যোক্তার কাছ থেকে তার প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে টাকা নিয়েছেন। কাউকে কোম্পানির শেয়ার দেওয়ার কথা বলেছেন, আবার কাউকে লভ্যাংশ দেওয়ার কথা বলে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছেন। তাঁদের মধ্যে তানভীর ইসলাম নামে এক ব্যবসায়ী রয়েছেন। তানভীর ইসলামও গত জানুয়ারিতে ঢাকার নিম্ন আদালতে একটি মামলা করেছেন। মামলায় তিনি সোনিয়া কবিরকে ঋণ বাবদ এবং তাঁর কোম্পানিতে বিনিয়োগের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেছেন।
তানভীর ইসলামের মামলাটি তদন্ত করেছেন পিবিআইর পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, মামলায় সোনিয়া কবিরের প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী তানভীর ইসলাম বলেন, বিনিয়োগের কথা বলে টাকা নিয়ে সোনিয়া কবির মূলধন বা লভ্যাংশ কোনো কিছুই ফেরত দেননি। উল্টো তিনি ভয়ভীতি দেখাতেন, পারলে টাকা ফেরত নিয়ো—এমন হুমকি দিতেন।
এসবিকে টেক ভেঞ্চারসের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এক সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে নেওয়া ১৫ কোটি টাকা এবং ফাইবার হোম লিমিটেডের কাছ থেকে নেওয়া ১২ কোটি টাকা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি।
এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেড মূলত সরকার ও বেসরকারিভাবে ‘মূলধন বা ক্যাপিটাল’ তৈরি করে এরপর তা ছোট ছোট স্টার্টআপ প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ করত। একপর্যায়ে বিনিয়োগ বা ঋণ না দিয়ে উল্টো প্রতারণা করত বলে অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। গত অক্টোবরে সোনিয়া কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান মার্কোপোলো, ফসল, যাত্রী, ১০ মিনিট স্কুল, অরোগা ও সোলশেয়ার।
অনুসন্ধানে জানা গেছে, এসবিকে টেকের সিইও সোনিয়া কবির কেবল দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেননি, তিনি সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতারণা করেছেন। সিঙ্গাপুরের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ডি ইনভেস্টমেন্ট ভেঞ্চার ক্যাপিটাল (ডিআইভিসি)-এর সঙ্গে ১৫ লাখ ডলারের শেয়ার বিক্রির চুক্তি করেছিল সোনিয়া কবিরের প্রতিষ্ঠান এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেড। তাদের টাকা আত্মসাৎ করায় সোনিয়ার বিরুদ্ধে সিঙ্গাপুরে ওই প্রতিষ্ঠানটি মামলা করেছে।
এসব বিষয়ে বক্তব্যের জন্য সোনিয়া কবিরের গুলশান ২ নম্বরের অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এমনকি তাঁর বারিধারার বাসায়ও তিনি নেই বলে নিরাপত্তাকর্মীরা জানান। এরপর তাঁর মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও বার্তা দিলেও তিনি সাড়া দেননি। তাঁর অফিসের একজন সহকর্মী জানিয়েছেন, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
সোনিয়া কবিরের বিরুদ্ধে গুলশান থানায় এনআই অ্যাক্টের মামলার দুটি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, চলমান চিকিৎসায় জটিলতা না কাটলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গত রোববার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য আজ সোমবার সন্ধ্যায় বলেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ছাড়াও মাল্টিডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে। শুক্রবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যাওয়ার আগে থেকেই তিনি ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। উন্নত চিকিৎসায় তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে কিনা– জবাবে ওই চিকিৎসক বলেন, না, দেশেই চিকিৎসা চলবে। এখনই এ রকম কোনো পরিকল্পনা নেই।
এদিকে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়াকে হাসপাতালের কেবিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার রাতে সাংবাদিকদের তিনি বলেন, কয়েক মাস ধরেই খালেদা জিয়া ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ, তাঁর কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। তাঁর বুকে সংক্রমণ হয়েছে। যেহেতু তাঁর হার্টের সমস্যা আগে থেকেই ছিল, তাঁর হার্টে স্থায়ী পেসমেকার আছে এবং হার্টে স্ট্যান্টিং (রিং পরানো) করা হয়েছিল। হার্ট ও ফুসফুস– দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়ায় তাঁর শ্বাস-প্রশ্বাসজনিত খুব সমস্যা হচ্ছিল।
এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর আমরা তাৎক্ষণিক যে পরীক্ষাগুলো করা দরকার, তা করেছি। প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি, সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে প্রাথমিকভাবে তাঁকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। তাঁকে যেভাবে প্রাথমিক দ্রুত ও জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয়, সেটি দিয়েছি।
রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে আজও মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে অধ্যাপক এফ এম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। উৎকণ্ঠিত কোনো বিষয় আমরা মনে করছি না। পরে তাঁর স্বাস্থ্যের অবস্থার ওপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায়, সে অনুযায়ী ব্যবস্থা বোর্ড নেবে।
তিনি বলেন, শনিবার ভোর থেকে লন্ডন থেকে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ ছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান হাসপাতালেই আছেন। তাদের আত্মীয়স্বজন চিকিৎসার ব্যাপারে সব সময় সহযোগিতা ও খোঁজখবর রাখছেন। অধ্যাপক জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।
আবুল সরকারের গ্রামের বাড়িতে শুনশান নীরবতা, পুলিশ মোতায়েন
ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যদিও মানিকগঞ্জের সাটুরিয়ার বাড়িটিতে শুনশান নীরবতা বিরাজ করছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে আবুল সরকারের বাড়িতে দেখা যায়, মূল ফটকে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা জানান, গতকাল থেকেই বাড়িটিতে বাড়তি নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, চারতলা বাড়িটির একটি কক্ষে আবুল সরকারে মা ও আরেকটি কক্ষে তার ভাতিজা বসবাস করেন। আবুল সরকার তার স্ত্রী সন্তানসহ ঢাকার মিরপুরে বসবাস করেন। বছরের বিভিন্ন সময় বাড়িতে আসেন তারা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তার বাড়িতে ওরস অনুষ্ঠিত হয়। ওই সময় ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে ১৯ নভেম্বর পর্যন্ত। গত রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে এলেও সকালেই মানিকগঞ্জে চলে যান। আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনার পর পরিবারের কেউই বাড়িটিতে আসেননি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আবুল সরকারের একজন ভাতিজা বলেন, “এমনিতেও সারা বছর বাড়িটি ফাঁকা থাকে। গতকাল কিছু লোকজন এলেও দুপুরের পর থেকে আজ বাড়িতে কেউই আসেননি৷ স্থানীয় এক দুইজন ভক্ত বাড়িটির দেখভাল করতে এলেও দীর্ঘ সময় অবস্থান করছেন না।”
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “একটা পরিস্থিতি তৈরি হওয়ার জেরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় এমনিতেও পুলিশের একটি টিম সবসময় থাকে, তারাই ওখানে নিরাপত্তা দিচ্ছে। যতদিন পর্যন্ত প্রয়োজন মনে হয়, নিরাপত্তা বহাল থাকবে।”
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে অধ্যাপক ডা. সিদ্দিকী বলেন, আগামী ১২ ঘণ্টা তার স্বাস্থ্য নিবিড় পর্যবেক্ষণে থাকবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনও বলা যাচ্ছে না। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত ১৫ অক্টোবরও তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন।
বাংলাদেশে অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে?
বাংলাদেশের নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ভূমিকম্পে তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই আরো তিনবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। আর মোট চারটি ভূমিকম্পের মধ্যে তিনটিরই উৎপত্তিস্থল হলো ঢাকার কাছেই নরসিংদী জেলার দুটি উপজেলা আর একটির উৎপত্তিস্থল খোদ রাজধানী ঢাকারই বাড্ডা এলাকা বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ ।
শুক্রবার থেকে শুরু হওয়া এসব ভূমিকম্পের কারণ এবং অল্প সময়ের মধ্যে একের পর এক এ ধরনের ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে তা নিয়েও নানামুখী বিশ্লেষণ হচ্ছে। এ নিয়ে জনমনেও তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।
ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা অবশ্য ভূমিকম্প নিয়ে উৎকণ্ঠিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিচ্ছেন। যদিও এই সিরিজ ভূমিকম্প থেকে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে।
কেউ কেউ বলছেন, যেই উৎস থেকে এবার মাধবদী ভূমিকম্প হয়েছে সেখানে বড় মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে এবং সেটি বের হয়ে আসবেই। তারা মনে করেন, একের পর এক ভূমিকম্প সেই ইঙ্গিতই দিচ্ছে।
আবার অন্যরা বলছেন, মাধবদী ও পরের ভূকম্পনগুলোর বৈশিষ্ট্য পর্যালোচনা করে ভূকম্পনগুলোর মাত্রা ক্রমশ কমে আসায় তারা মনে করেন, আপাতত একই উৎস থেকে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন জনিত কারণেই যে নরসিংদীর ভূমিকম্প হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ বলছেন, তাতেও কোনো কোনো ভূতত্ত্ববিদ ভিন্নমত পোষণ করছেন।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলো ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া বিভাগ প্রথমে এটিকে ৫ দশমিক ৭ মাত্রার উল্লেখ করলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসকে উদ্ধৃত করে ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার ছিলো বলে ওয়েবসাইটে উল্লেখ করেছে।
এরপর শনিবার সকালে আবারও যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৩, যার উৎপত্তিস্থল নরসিংদী জেলারই পলাশ উপজেলা। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া বিভাগ বলছে, এর একটির উৎপত্তিস্থল নরসিংদী আর অন্যটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা। এর মধ্যে বাড্ডার ভূমিকম্প অনুভূত হয়েছে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৩ দশমিক ৭। আর এক সেকেন্ডের মধ্যেই আরেকটি ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল নরসিংদী।
বিশেষজ্ঞদের মতে, টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে- পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট। আর বাংলাদেশের উত্তরদিকে আছে ইউরেশিয়ান প্লেট।
ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। আর এই তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশান জোনের তৈরি হয়েছে। এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে। এখানে বিভিন্ন সেগমেন্ট আছে। আমাদের এই সেগমেন্টে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি জমা হয়ে আছে। এটা বের হতেই হবে।
তিনি আরো বলেন, এখানে প্লেট লকড হয়ে ছিলো। এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুললো বলেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে। এটিই ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বারপ্রান্তে আছে।
মাধবদীর ভূমিকম্পের পর ঘটনাস্থল ঘুরে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। তার মতে, একটি ভূমিকম্পের পর এ ধরনের শক স্বাভাবিক এবং মাধবদী ভূমিকম্পের পর যে তিনটি 'আফটারশক' হয়েছে তার মাত্রা ছিলো আগের দিনের ভূমিকম্পের চেয়ে কম।
তিনি বলেন, কোনো একটি জায়গায় ভূমিকম্প হলে স্বভাবতই পরে কয়েক মিনিটি, ঘণ্টা বা দিনের মধ্যে ছোটো ছোটো বা অল্প শক্তি সম্পন্ন কম্পন অনুভূত হয়। যে ফল্ট থেকে প্রথম ভূমিকম্প হয়েছে সেখানে এডজাস্টমেন্টের জন্য হওয়া এসব ছোটো কম্পনগুলো বোঝাচ্ছে যে সেখানে স্টেবল কন্ডিশনে আসতেছে।
তিনি আরো বলেন, ধরে নিতে পারি যে আপাতত কিছুটা হলেই ঝুঁকিমুক্ত। কিন্তু এর মানে এই নয় যে ভূমিকম্প হবে না। হতেও পারে। কিন্তু এ মুহূর্তে প্যানিক হওয়ার কিছু নেই। এই সোর্স (মাধবদী ভূমিকম্পের উৎপত্তিস্থল) থেকে আপাতত বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে অন্য উৎস থেকে হতেও পারে।
তবে ভূমিকম্পের পর আফটারশক বলতে কখন কোনটা বোঝানো হবে তা নিয়েও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বিশেষজ্ঞরা বলছেন, ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হলে তার ২৯০ দিনের মধ্যে ৫০ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই মাত্রার নীচের ভূমিকম্প হলে সেগুলো হবে ওই ভূমিকম্পের আফটারশক। আবার এর তিন বছরের মধ্যে ১১০ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ৮ বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে তখন আগেরগুলো হবে ফোরশক (বড় ভূমিকম্পের আগে হওয়া ছোটো ভূ কম্পন)।
ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের উপ-পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আনিসুর রহমানসহ একটি দল মাধবদী এলাকা ঘুরে এসেছেন। তিনি বলেন, কোনটা ফোরশক আর কোনটা আফটারশক তা এখনি বলা কঠিন। তবে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সঞ্চিত শক্তি রিলিজ হয়েছে অনেক কম সময়ে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এগুলো আফটারশক। একটা ৫.৫ মাত্রার হলে কিছু জায়গায় আরও এনার্জি রিলিজ করার সুযোগ আছে। ভূমিকম্পের জোনে আরও কয়েকটি হতে পারে। এটা ৫০ কিলোমিটারের মধ্যে হলে আফটারশক হিসেবেই বিবেচিত হবে।
ওই অধিদফতরের পরিবেশ ভূতত্ত্ব ও প্রাকৃতিক দুর্যোগ অ্যাসেসমেন্ট শাখার দায়িত্বে থাকা উপ-পরিচালক (ভূতত্ত্ব) ড: সোহেল রানা মাধবদীর ভূমিকম্প সম্পর্কে এক প্রবন্ধে লিখেছেন যে, বাংলাদেশের টেকটনিক বিন্যাস পৃথিবীর অন্যতম জটিল ভূগাঠনিক অঞ্চলের মধ্যে পড়ে। তিনি আরো লিখেছেন, ভারতীয় প্লেটের পূর্বদিকে সাবডাকশান প্রক্রিয়া চালু থাকলেও এটি অস্বাভাবিক, স্থলভাগে ও সাধারণ সাবডাকশান বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ভূমিকম্পের ধরন পূর্বাভাস করা কঠিন। তবে এটি বলা যায়- বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প সক্রিয় থাকবে আর বড় ভূমিকম্পের ঝুঁকিও উড়িয়ে দেয়া যায় না।
বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া ধারণা অনুযায়ী, সিরিজ ভূমিকম্পে দুই ধরনের ইঙ্গিতই থাকতে পারে- প্রথমত, বড় ভূমিকম্পের আগে ছোটো ছোটো ভূমিকম্প হওয়া আর দ্বিতীয়ত, একটি ভূমিকম্পের পর সঞ্চিত থাকা শক্তি একবারে বের না হয়ে ধীরে ধীরে বের হওয়ার ফলে বারবার ভূকম্পন হওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বদরুদ্দোজা মিয়া বলেন, তিন টেকটনিক প্লেটের অংশ বলে এখানে ভূমিকম্প হবেই। এই সাবডাকশান জোনে ৫-৬ মাত্রার ভূমিকম্প হতে পারে। সচরাচর এতে তেমন কোনো প্রভাব হওয়ার কথা নয়। শীতলক্ষ্যা নদী বা ঘোড়াশাল বরাবর ব্লাইন্ড ফল্ট আছে বলে মনে করা হচ্ছে। সাবডাকশান জোনে যে শক্তি সঞ্চিত হয় সেটাই বের হয় কখনো কখনো। তার মতে, সাবডাকশান জোনে অনেক ফাটল বা ফল্ট আছে। ফলে ৪—৫-৬ মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ও প্রত্যাশিতও।
অধ্যাপক সাখাওয়াত হোসেন অবশ্য বলছেন, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংঘর্ষের কারণে মাধবদীর ভূমিকম্প হচ্ছে বলা হলেও এটি যে ফল্ট থেকে হয়েছে, সেটি পূর্ব পশ্চিমে বিস্তৃত, অথচ ইন্ডিয়ান ও বার্মিজ প্লেট বাউন্ডারি উত্তর দক্ষিণে বিস্তৃত। তার মতে, দেশের অভ্যন্তরে অতীতে ৭ থেকে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলেও এর বেশি কখনো হয়নি। যদিও বাংলাদেশের কাছেই মেঘালয়, আসাম ও আরাকানে হয়েছে। সে কারণে ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হবার পরামর্শ দিয়েছেন সাখাওয়াত হোসেনসহ সব বিশেষজ্ঞরাই।
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা&থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন। শেরিং তোবগের বাংলাদেশ সফর দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।
রোববার (২৩ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভুটানের এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে।
প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে, ভুটানই প্রথম দেশ যারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় ভুটানের অকৃত্রিম সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষ ২০২৪ সালের মার্চে ভুটানের রাজার সফরের কথাও উল্লেখ করেন, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করেছিল।
বাংলাদেশ ও ভুটান বাণিজ্য ও বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।
ঢাকা ভুটানের রাজার গেলেফু মাইন্ডফুলনেস সিটি উদ্যোগের প্রশংসা করে এবং সমর্থন দেয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষ কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে। বাংলাদেশ সরকার-টু-সরকার ভিত্তিতে ভুটানে ওষুধ সরবরাহের প্রস্তাব দেয়, যা ভুটানের জনগণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে।
দুই দেশের নেতা ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন এবং চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহণের পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হওয়ার কথাও উল্লেখ করেন।
গত বছর ভুটানের রাজার সফরের পর সরকারি মেডিকেল কলেজগুলোতে দেশটির শিক্ষার্থীদের জন্য এমবিবিএস বা বিডিএস আসনের বার্ষিক বরাদ্দ ৩০ জনে উন্নীত করায় প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।
দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য বাংলাদেশ বুয়েটে ভুটানি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০টি নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং আসন, ক্রীড়া বিজ্ঞানে ডিপ্লোমার জন্য বিকেএসপিতে একটি নির্দিষ্ট আসন, ভুটানি ক্রীড়া দলের জন্য হোম-গ্রাউন্ড সুবিধা এবং ভুটানি বিশেষজ্ঞদের জন্য বিশেষায়িত পেশাদার প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দিয়েছে।
উভয় নেতা সার্ক এবং বিমসটেকসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও সমৃদ্ধির জন্য সাধারণ আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে তৈরি।
প্রধানমন্ত্রী তোবগে তাকে এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি রোববার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়টি বাংলায় লিখেছেন হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, যার সঙ্গে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মো. সগীর হোসেন।
এ মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে গত ২ জুন রায় দেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, পুলিশের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)। আর সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুসারে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে সিনহাকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের ঊর্ধ্বাংশের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেছেন এবং গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। এছাড়া মেজর রাশেদ খানের বুকে আঘাত করে বুকের দুইটি হাড় ভাঙাসহ গলার বাম পার্শ্বে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে ভিকটিম মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে জোরে আঘাত করে তার বুকের দুটি হাড় ভাঙাসহ ভিকটিমের গলার বাম পাশে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছে, যা প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্যসহ ময়নাতদন্ত প্রতিবেদন দিয়ে প্রমাণিত।’
পূর্বপরিকল্পনা মতে লিয়াকত গুলি করেন
রাষ্ট্রপক্ষের সাক্ষী, দণ্ডপ্রাপ্ত সংশ্লিষ্ট আসামিদের অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও শক্তিশালী পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনা করে রায়ে আদালত বলেন, এটি প্রমাণিত হয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি লিয়াকত আলী পূর্বপরিকল্পনামতে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে নিরস্ত্র মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের ঊর্ধ্বাংশের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেছেন এবং গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে।
যে কারণে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘যেহেতু আসামি প্রদীপ কুমার দাশ আলোচ্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিকটিম মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বুকে আঘাত করে বুকের দুইটি হাড় ভাঙাসহ গলার বাম পার্শ্বে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছে এবং অপর আসামি লিয়াকত আলী পূর্বপরিকল্পনা মতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের ওপর পরপর চারটি গুলি করেছে এবং এই গুলির আঘাতেই মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে বলা হয়েছে। সেহেতু আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে বিচারিক আদালত সঠিকভাবে দণ্ডবিধির ৩০২ ধারায় উল্লেখিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন।’
সিনহাকে হত্যার ষড়যন্ত্র ও গতিবিধির ওপর নজর
প্রসিকিউশনের পক্ষের সাক্ষ্য, দণ্ডিত পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পারিপার্শ্বিক সাক্ষ্য ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে রায়ে আদালত বলেছেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান ‘জাস্ট গো’ নামে ইউটিউবের জন্য পাহাড়, জঙ্গল, সি-বিচ এলাকার ভিডিও ও স্থিরচিত্র ধারণের জন্য ২০২০ সালের ২ জুলাই সাহেদুল ইসলাম ও শ্রিপা দেবনাথ ও রুপ্তিসহ কক্সবাজার পৌঁছান। পরবর্তীতে ৭ জুলাই নীলিমা রিসোর্টে অবস্থান করে তাদের পূর্বপরিকল্পনামতো কক্সবাজার, টেকনাফ ও রামু এলাকার বিভিন্ন স্থানের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় স্থানীয় জনসাধারণের কাছ থেকে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও তার বাহিনীর কয়েক সদস্যের চাঁদা আদায়, গুম, ক্রসফায়ারসহ বিভিন্ন বে-আইনি কার্যকলাপের বিষয়ে অবগত হয়। ভুক্তভোগীদের বক্তব্যের ভিডিও ধারণ করেন, যা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যে প্রমাণিত।’
রায়ে আরও বলা হয়, বিষয়টি প্রদীপ কুমার দাশ সোর্সের মাধ্যমে অবগত হয়ে ভিকটিম মেজর (অব.) সিনহাকে ওই কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য ২০২০ সালের জুলাইয়ের মধ্যভাগে হুমকি দিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়, যা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পারিপার্শ্বিক সাক্ষ্য থেকে প্রমাণিত।
আসামি প্রদীপ কুমার দাশের ওই ধরনের হুমকির পরও ভিকটিম (সিনহা) তার দলবলসহ ওই এলাকা ত্যাগ না করে বরং তার কার্যকলাপ চালিয়ে যাওয়াকালে প্রদীপ কুমার দাশ সঙ্গীয় লিয়াকত আলী, নন্দদুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, মো. রুহুল আমিন, মো. আইয়াজ ওরফে আয়াছ ও মো. নিজাম উদ্দিন ভিকটিম মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে হত্যার ষড়যন্ত্র করে এবং ভিকটিমের গতিবিধির ওপর নজর রেখে তথ্য প্রদানের জন্য সোর্স হিসেবে আসামি নুরুল আমিন, আইয়াজ ও মো. নিজাম উদ্দিনের ওপর দায়িত্ব দেওয়া হয়।
সিনহা ও সায়েদুল ইসলাম টেকনাফ থানার মারিশবুনিয়া মুইন্না পাহাড়ে অবস্থান করে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে নীলিমা রিসোর্টে ফিরে আসার সময় ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের ডাকাত সাব্যস্ত করে গণপিটুনিতে হত্যা করার উদ্দেশ্যে স্থানীয় উম্মুল কুরআন জামে মসজিদের মাইক থেকে মুইন্না পাহাড়ে ডাকাত এসেছে বলে আসামি নিজাম উদ্দিন মাইকিং করে, যা আসামি নুরুল আমিন, মো. আইয়াজ ও নিজাম উদ্দিন অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রসিকিউশন পক্ষের দুজন সাক্ষীর সমর্থনীয় সাক্ষ্য দিয়ে প্রমাণিত।
যে কারণে ছয় আসামির যাবজ্জীবন বহাল
হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা ছয় আসামি হলেন- সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন। ওই ছয় আসামির বিষয়ে পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেছেন, আলোচ্য হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহায়তা ও সাধারণ অভিপ্রায়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের করা অপরাধের ধরন বিচার-বিশ্লেষণ করে দণ্ডবিধির ৩০২ ধারায় উল্লিখিত মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন, যা সঠিক ও যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। সে কারণে রায়ে হস্তক্ষেপ করার কোনো অবকাশ নেই।
মেজর সিনহা হত্যাকাণ্ড
২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা।
এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ২০২২ সালে হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা পৃথক জেল আপিল ও আপিল করেন।
এছাড়া বিচারিক আদালতের রায়ে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে এবং যাবজ্জীবনপ্রাপ্ত ছয়জনের সাজা বৃদ্ধি চেয়ে মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। ডেথ রেফারেন্স গ্রহণ করে, দণ্ডিত আসামিদের জেল আপিল ও আপিল নামঞ্জুর করে এবং বাদীর রিভিশন আবেদন (রুল খারিজ) খারিজ করে গত ২ জুন রায় ঘোষণা করেন হাইকোর্ট।
ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন
রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। এসব ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। রাজউকের নকশা অনুসরণ করা হয়নি। আবার অনেক ভবন পুরোনো নকশায় নির্মিত। সরকারিভাবে নির্মিত ৩৭ শতাংশ নতুন ভবনও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, ২১ লাখ ভবনের মধ্যে ১৫ লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম। এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। কিন্তু চার থেকে ৩০ তলা পর্যন্ত বাকি ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন নগর পরিকল্পনাবিদরা।
গত দুই দিনে তিন বার দেশে ভূমিকম্প হয়েছে। রাজধানীতে ভূমিকম্পের পর নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, ‘পুরান ঢাকার বেশির ভাগ ভবন ঝুঁকিপূর্ণ। যেখানে কোনো পরিকল্পনা ছাড়াই মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে।’
শুক্রবার রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে। সেগুলোর জন্য প্রকৌশলগত সমাধান ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি বলেন, ‘সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, শুক্রবারের মতো এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।’
‎ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা ভবনগুলোর ওপর করা এক জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ ভবনই ২০ থেকে ৩০ বছর পূর্বে নির্মিত। অনেক জায়গায় রড-সিমেন্টের মান নিয়ন্ত্রণ হয়নি, আবার কোথাও অতিরিক্ত ভবন তৈরি করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে। ফলে সামান্য কম্পনেও এসব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন নগরবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের একজন অধ্যাপক বলেন, রাজধানী জুড়ে বিভিন্ন এলাকা অপরিকল্পিত বহুতল ভবন তৈরি করা হয়েছে, সেসব ভবন একেবারে ঝুঁকিপূর্ণ। ঢাকার অনেক এলাকায় ভবন তৈরি করার মতো মাটি নেই। পাশাপাশি, যারা ভবন তৈরি করছেন, তারা রাজউকের ভবন নির্মাণ সম্পর্কিত কোড মানছেন না। অনেক এলাকায় রাজউকের অনুমোদনহীন ভবন নির্মাণ আরও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
এছাড়া, অনেক ভবনেই নেই ভূমিকম্প-সহনশীল নকশা, নেই প্রয়োজনীয় সেফটি জোন বা ফাঁকা জায়গা। সংকীর্ণ গলি, হাইরাইজ ভবন এবং অপরিকল্পিত বৈদ্যুতিক ও গ্যাস-সংযোগও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ভূমিকম্প অথবা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলেই আলোচনায় আসে রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়। মানুষের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নড়েচড়ে বসলেও কিছুদিন পরই আবার আলোচনার বাইরে চলে যায় বিষয়টি। রাজউকের তথ্যমতে, শহরের ৭৪ শতাংশ ভবন গড়ে উঠেছে নকশাবহির্ভূতভাবে। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ধরে ভেঙে ফেলার নির্দেশনা থাকলেও সেটিও বাস্তবায়ন করা হয়নি। সম্প্রতি সেফটি অ্যাওয়্যারনেস ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে জানানো হয়, রাজউকের নিয়মনীতি না মানায় ঢাকায় ২১ লাখ ৪৬ হাজার ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব ভবন ভূমিকম্পে হতে পারে মৃত্যুপুরী। বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত আরবান রেজিলিয়েন্স প্রকল্পের (রাজউক অংশ) অধীনে পরিচালিত জরিপে ঢাকায় সরকারিভাবে নির্মিত ৩৭ শতাংশ নতুন ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) নতুন ১৭ তলা একটি ভবন এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্থপতি ও নগরবিদরা বলেন, ‘ঢাকার ১৩ শতাংশ জায়গায় কোনো ধরনের ভবন বানানো যাবে না, কিন্তু ভবন বানানো হচ্ছে। এতে ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন বাড়ছে। এসব ভবন অপসারণ না করে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে ঢাকায় বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’
ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
রাজশাহীর বাঘায় ডিজেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সুরুজ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে র‍্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।
গত ১ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নি (২৫)-এর শরীরে ডিজেল ঢেলে আগুন জালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, সুরুজ হোসেনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ১০ বছর আগে সুরুজ হোসেনের সঙ্গে অনন্যা খাতুন মুন্নির বিয়ে হয়। তাদের ২টি সন্তান রয়েছে।
ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনা হচ্ছে। এ নিয়ে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ শুনানির জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, এসব মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।
গুম-নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দুই দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে।
এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।
বাস&ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন চারজন। শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৪ জন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), দিনাজপুর সদর উপজেলার খানপুর কুতইর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানী-নাতনী। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
একতা অটো রাইসমিলের কর্মচারী বাবুল হোসেন বলেন, শনিবার দুপুরে বীরগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি। বিপরীত দিক থেকে ইজিবাইক আসছিলো কাহারোল কান্তনগরের দিকে। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটি তাদেরকে চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্য হয়েছে। অপরজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) জানান, পরিবারের সবাইকে নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে। গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পরে সামনে থেকে একটি বাস এলোমেলোভাবে এসে অটোকে ধাক্কা দেয়।
দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে তিনজনের লাশ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মারা যাওয়ার কথা শুনেছি। স্থানীয়রা বাসটিকে আটক করেছেন। তবে গাড়ির চালক ও তার সহকারি পলাতক রয়েছেন। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।
দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে আমরা ৩ জনের লাশ পেয়েছি। শুনেছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা গেছে।
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ফাটলও ধরেছে। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। ফাটল ধরেছে বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও। পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ফাটল ধরেছে।
এছাড়া, মিরপুর ১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর ১০ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত ছিলেন তিনজন। প্রথমে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম। পরে তাকে ফাটল দেখালে তিনি বলেন, ‘আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম।’ সায়েম এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পল্লবী স্টেশনের অন্য এক স্টেশন কর্মী জানান, আরও এক জায়গায় ভূমিকম্পে ফাটল ধরেছে। কিন্তু, তিনি কোথায় ফাটল ধরেছে তা বলতে চাননি।
মিরপুর ১০ স্টেশনের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক জায়গার টাইলসে ফাটল ধরেছে।
এ ছাড়া মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের অনেকের সঙ্গে কথা বললে তারা ফাটলের বিষয়টি নিশ্চিত করেন।
ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। তবে, শুক্রবার বিকেল থেকে যথারীতি মেট্রোরেল চলতে শুরু করে। ফাটলের ব্যাপারে এক যাত্রী বলেন, ‘শুনে খারাপ লাগছে। মেট্রোরেল খুব উপকারী। বিপুল অর্থ খরচ করে নির্মিত মেট্রোরেলের ক্ষতি হবে না; এমনটাই ভাবনা ছিল আমার। প্রাকৃতিক কারণে হলে তো আমাদের কিছু করার নেই।’
কারওয়ান বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোরে ফাটল ধরেছে।
এ ব্যাপারে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদেকে কল করা হলে তিনি তা রিসিভ করেননি বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া ডিএমটিসিএলের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে চাননি। তিনি আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।’
এ অবস্থার ভেতর দিয়েও মেট্রোরেল চালানো ঠিক হলো কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা কতগুলো ট্রায়াল রান করেছি। যখন দেখেছি, কোনো অসুবিধা নেই; তখন মেট্রো রান করেছি।’
‘ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভব করেছে এক কোটিরও বেশি মানুষ’
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাজুড়ে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত তীব্র ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর মাধবদী উপজেলাকে কেন্দ্র করে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ কম্পনে আহত হয়েছেন আরও ছয় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি পাঁচজন মারা গেছেন নরসিংদীতে, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অবশ্য মাত্রা ৫.৫ বলে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার এত কাছে এর আগে এমন শক্তিশালী ভূমিকম্প হয়নি, তাই কম্পনের তীব্রতাও ছিল নজিরবিহীন।
দেয়াল ধস, ভবনে ফাটল ও আতঙ্ক
ভূমিকম্পের ফলে ঢাকা ও নরসিংদীসহ বিভিন্ন স্থানে দেয়াল ও ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও জমি দেবে গেছে। ভয় পেয়ে দ্রুত নিচে নেমে আসার সময় অসুস্থ হয়ে পড়েন অনেকে।
রাজধানীর নিকেতন এলাকার বাসিন্দা আশরাফুল আলম বলেন, ‘সেলুনে বসে ছিলাম। চেয়ার এত কাঁপছিল, মনে হচ্ছিল পড়ে যাব। দৌড় দিয়ে বাইরে আসি। এই শহরে কোথাও নিরাপদ মনে হয় না।’
৭ কোটি মানুষের কম্পন অনুভব
ইউএসজিএসের হিসাব অনুযায়ী, প্রায় ৭ কোটির বেশি মানুষ মৃদু কম্পন এবং আরও প্রায় পৌনে ৭ কোটি মানুষ হালকা কম্পন অনুভব করেছেন। ঢাকায় শক্তিশালী কম্পন টের পেয়েছেন এক কোটির বেশি মানুষ। নরসিংদীতে উচ্চ তীব্রতায় কম্পন অনুভব করেছেন প্রায় ৩ লাখ মানুষ।
সংস্থাটি ভূমিকম্পটিকে প্রাণহানির ঝুঁকিতে ‘কমলা’ এবং অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে ‘হলুদ’ শ্রেণিতে রেখেছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, ‘ঢাকার এত কাছে এর আগে বড় কম্পন হয়নি। ১৫০ বছর পরপর বড় ভূমিকম্প ফিরে আসে। তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে।’
তিনি জানান, ২০২৩ সালে রামগঞ্জে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, কিন্তু সেটি ছিল ঢাকার প্রায় ২০০ কিলোমিটার দূরে। এবার উৎপত্তিস্থল ছিল মাত্র ২৫ কিলোমিটার দূরে, ফলে কম্পন ছিল অনেক বেশি তীব্র।
ঢাকার ভবনঝুঁকি বেশি নিম্নাঞ্চলে
২০২৪ সালে রাজউকের ‘আরবান রেজিলিয়েন্স’ গবেষণায় বলা হয়েছে, ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৮ লাখ ৬৪ হাজার ভবন ধসে পড়তে পারে। এমন ঘটনায় ২ লাখ ২০ হাজার এবং রাতে ৩ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, ঢাকার নিম্নাঞ্চল- যেমন হাজারীবাগ, শ্যামলী, ঢাকা উদ্যান, বছিলা, পূর্বাচল, উত্তরাসহ বালু নদ ও প্রগতি সরণি এলাকা; উঁচু এলাকার তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। নব্বইয়ের দশকের পর এসব নিম্নভূমি ভরাট করে গড়ে ওঠা আবাসিক-বাণিজ্যিক এলাকা বড় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে।
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়।
প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত ৫ দফা বেশ জোরালো ভূকম্পন অনূভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্তসংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি-১, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় ২১ লাখের মতো ভবন রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম। এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। কিন্তু ৪ থেকে ৩০ তলা পর্যন্ত বাকি ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এজন্য সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে তোলার কথা বলা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ এবং অনিশ্চিত প্রাকৃতিক দুর্যোগগুলোর অন্যতম। এটি প্রতিরোধের ক্ষমতা কারও হাতে নেই। তবে ক্ষয়ক্ষতি হ্রাসে ভূমিকম্পের আগাম সংবাদ বা পূর্বাভাস প্রাপ্তির ওপর বিশ্বব্যাপী সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে উন্নত দেশগুলোর বৈজ্ঞানিক গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে। ভূমিকম্পের আগাম পূর্বাভাসের গবেষণায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ আরও বেশকিছু দেশ বিপুল অর্থ বিনিয়োগ করে।
ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বিদ্যমান সক্ষমতা প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, বাংলাদেশ অনেক আগে থেকেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। শুক্রবারের ভূমিকম্প সেই আতঙ্ক হয়তো আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, শুধু ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প যেটার উৎপত্তি ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে তাতেই যদি ঢাকা এবং আশপাশের এলাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর বড় কম্পন হলে নিঃসন্দেহে বলা যায় পরিস্থিতি ভয়াবহ হবে। বিল্ডিং কোড অনুসরণ ছাড়াই রাজধানীতে অহরহ ভবন নির্মিত হচ্ছে। সরকারকে এ বিষয়গুলো ভাবতে হবে।
ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল হামলা : ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার
ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১), আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)। তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল, ভোটগ্রহণের ৬০ দিন আগে ঘোষণা
আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারিখ স্পষ্ট না করলেও ইসি সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে এমন তথ্য মিলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে একই দিনে গণভোট যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে ইসিকে।
গণভোট ও সীমানা জটিলতা না কাটায় প্রভাব ফেলতে পারে তফসিলে। তবে ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা না হলেও প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। কমিশনও সেটা চায়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আদেশের কপি (সার্টিফায়েড কপি) পেলে করণীয় ঠিক করবে কমিশন। তবে সংসদীয় আসনের জটিলতার মীমাংসায় বিলম্ব হলে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়বে।
ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যে প্রাক্–প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা আছে কমিশনের। নতুন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত হয়েছে। ফলে পরিবর্তন করতে হবে নির্বাচনি রোডম্যাপ। এছাড়া সীমানা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে তফসিল ঘোষণার জন্য ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই দুই তারিখে না হলেও ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণার ছক কষছে কমিশন। তফসিল ঘোষণা করলে ভোটগ্রহণের জন্য ৬০ দিন সময় পাবে কমিশন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সালের রমজানের আগে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটগ্রহণের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করবো। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের বলা হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। কাজেই ওইভাবে নির্বাচনের তারিখ আপনি বের করতে পারেন।’
কোথায় দাঁড়াবে হাসিনার রাজনৈতিক জীবন?
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা, সেই প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে।
বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, সি ইজ ফিনিশড (সে শেষ)। আমার মনে হয়ে না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। যদিও অনেকে বলবে- রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কিন্তু আমি মনে করি, নেতৃত্ব যদি ব্লান্ডার (বিপর্যয়) করে, সেটার শেষ আছে।
এদিকে, ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারুকোর্ট’ আখ্যা দিয়ে রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসাই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, তাদের সেন্ট্রাল লিডার (কেন্দ্রীয় নেতা) তো মোটামুটি গোটা পঞ্চাশেক। স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী পাঁচ-দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা, আই রিয়েলি ডাউট (আমার সত্যিই সন্দেহ হয়)। আর সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে দলের রিগ্রুপিং (সংগঠিত) করা অনেক কঠিন কাজ হয়ে যাবে।
তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে নিয়ে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন। গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তিনি সেটা না করে উলটোটাই করে যাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের নেতাকে বহনকারী ড্রুক এয়ারের একটি বিমান সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। যেখানে প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাক্ষাতের পর, টোবগেকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে ১৯ বার তোপধ্বনির সালাম এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরে অনুষ্ঠানের পর, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাবেন। তিনি স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকায় তার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী টোবগে সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও যোগ দেবেন।